Showing posts with label মিঠুন চৌধুরী. Show all posts
Showing posts with label মিঠুন চৌধুরী. Show all posts

Sunday, July 14, 2013

আওয়ামী লীগে আপাতত ঐক্য! by মিঠুন চৌধুরী

পাশাপাশি বসে ওয়ার্ড সম্মেলন পরিচালনা করছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। দলের আরেক নেতা সাংসদ নুরুল ইসলাম গণমাধ্যমে মহিউদ্দিন চৌধুরীকে নিজের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন।

Thursday, July 4, 2013

উন্নয়নের ভোগান্তিতে যোগ হলো বৃষ্টি by মিঠুন চৌধুরী

বর্ষা মৌসুমের শুরুতেই ভোগান্তি বেড়েছে নগরবাসীর। টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বহদ্দারহাট, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, হালিশহরসহ নগরের বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাচ্ছে।

Sunday, June 23, 2013

দুঃসহ গরমে বিদ্যুতের লুকোচুরি by মিঠুন চৌধুরী

তপ্ত দুপুর। খাঁ খাঁ রোদ। যানবাহন চলাচলও স্বাভাবিকের তুলনায় কম। গণি বেকারি মোড় থেকে কেবি আবদুর সাত্তার সড়কের দিকে এগিয়ে গেলে রাস্তার ওপর একটা অংশ জুড়ে গাছের ছায়া। সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা চারটি সিএনজিচালিত অটোরিকশা আর তিনটি রিকশা।

Thursday, June 20, 2013

পরিচ্ছন্ন নগরের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি নেই by মিঠুন চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে নগরকে কয়েকটি অঞ্চলে ভাগ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আবর্জনা পরিবহনে কেনা হয়েছে ড্রাম ট্রাক ও কনটেইনার মুভার। ফগার যন্ত্র দিয়ে নিয়মিত ওষুধও ছিটানো হচ্ছে।

Sunday, December 30, 2012

প্রাথমিক শিক্ষা সমাপনী- পাসের হারে সেরা চান্দগাঁও জিপিএ-৫-এ কোতোয়ালি by মিঠুন চৌধুরী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও নগরের ছয়টি থানার মধ্যে চান্দগাঁও থানায় পাসের হার সবচেয়ে বেশি। এবার এই থানায় পাসের হার ৯৯ দশমিক ২২ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে নগরের কোতোয়ালি থানা।

Sunday, December 2, 2012

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ- চট্টগ্রাম থেকে জনশক্তি রপ্তানি অর্ধেক কমেছে by মিঠুন চৌধুরী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন ভিসা গত আগস্ট মাসের শেষ দিকে বন্ধ করে দেওয়া হয়। এরপর চট্টগ্রাম থেকে গত তিন মাসে জনশক্তি রপ্তানি প্রায় অর্ধেক কমে গেছে।

Sunday, November 18, 2012

গুমাই বিলে ধান কাটার উৎসব by মিঠুন চৌধুরী

কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিচ্ছে সকালের সোনারোদ। মধ্য হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠের সোনালি ফসল। লেজ ঝোলা ফিঙে আর শালিক ঝগড়া করে, তারপর উড়ে যায়। এসব কিছু দেখার ফুরসত নেই কৃষকের। মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাই বিলে এখন চলছে ধান কাটার উৎসব।

Thursday, November 8, 2012

কালুরঘাট সেতু- ফেরির কষ্ট আরও এক মাস by মিঠুন চৌধুরী

সংস্কার কাজের জন্য বন্ধ আছে কালুরঘাট রেল সেতু। এ কারণে এখন যানবাহন পারাপার চলছে ফেরিতে। সেতু বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন বোয়ালখালীর বাসিন্দা ও চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যাতায়াতকারীরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেরামতকাজ শেষ হতে আরও এক মাস সময় লাগতে পারে।

Thursday, October 11, 2012

শারদোৎসবের প্রতীক্ষা... by মিঠুন চৌধুরী

দিগন্ত বিস্তৃত কাশবনে হাওয়ার নাচন আর আকাশে তুলার মতো ভেসে বেড়ানো মেঘ। মাস খানেক আগেই প্রকৃতির এসব আয়োজন জানিয়ে দিয়েছে শরতের আগমনী বার্তা। এবার সময় এসেছে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে আবাহনের। কারিগরবাড়ি আর মণ্ডপে মণ্ডপে এখন চলছে শারদোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

ফটিকছড়ির নতুন মেয়রের কাছে প্রত্যাশা- ধুরুং খালের ভাঙন রোধ ও সড়ক সংস্কার by মিঠুন চৌধুরী ও এস এম আক্কাছ উদ্দিন

‘ফটিকছড়ি পৌরসভার দুঃখ ধুরুং খাল। প্রতিবছরই এই খালের ভাঙনে উত্তর ও দক্ষিণ ধুরুং এলাকার কৃষিজমি, ঘরবাড়ি নষ্ট হয়। এখন পৌরসভা হয়েছে। আমাদের ভোটে নতুন মেয়রও নির্বাচিত হয়েছেন। এবার আশা করি খালের ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হবে।’

Monday, September 17, 2012

শতবর্ষী আগ্রাবাদ ঢেবা by মিঠুন চৌধুরী

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা তখন ছিল ধানখেত। প্রধান সড়কটি (বর্তমান শেখ মুজিব সড়ক) ছিল কাঁচা। ১৯০০ সালে সেই ধানখেতের জমি অধিগ্রহণ করে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে। ১৯১৩ সালে বন্দরের সম্প্রসারণকাজের সময় কাটা হয় ধানখেতের মাটি। সৃষ্টি হয় বিশাল গর্ত। সেই গর্তের পাড় বেঁধে তৈরি হয় ঢেবা।

Thursday, September 13, 2012

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দারা জোয়ার-ভাটার সঙ্গে মিলিয়ে ঠিক করেন দিনের কার্যক্রম -জীবন চলে জোয়ার-ভাটা মেনে by মিঠুন চৌধুরী

কোনো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে নয়, তাঁরা চট্টগ্রাম শহরেই থাকেন। অথচ জীবনযাপন করেন জোয়ার-ভাটা হিসাব করে। অমাবস্যা-পূর্ণিমায় জোয়ার এলে ডুবে যায় পুরো এলাকা। তাই সকালে বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেন জোয়ারের সময়।

Friday, September 7, 2012

ভোগান্তির নতুন নাম কালুরঘাট ফেরি by মিঠুন চৌধুরী

‘জোয়ার এলেই কোমরপানি ডিঙিয়ে রাস্তায় উঠতে হয়। ছোট কোনো গাড়ি জোয়ারের সময় ফেরিতে উঠতেও চায় না। আগে শুধু রাস্তাই খারাপ ছিল, এখন সেতুও বন্ধ। নগরের সবচেয়ে কাছের উপজেলায় পৌঁছাতেই এখন সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়।’

Thursday, August 16, 2012

এবার চাই নতুন টুপি by মিঠুন চৌধুরী

ঈদের মাত্র কয়েক দিন বাকি। জামা, জুতা, পাঞ্জাবি সব কেনা শেষ। এবার চাই নতুন টুপি। ঈদের দিন সকালে জামাতে যেতে বাহারি টুপি না হলে যেন চলেই না। তাই টুপিটা কিনতে হবে দেখেশুনে। নগরের বিভিন্ন বিপণিকেন্দ্রের পাশাপাশি ফুটপাতেও চলছে টুপির বেচাকেনা।

Sunday, August 12, 2012

এবার বাড়ি যাওয়ার কষ্ট by মিঠুন চৌধুরী

শেষ হয়ে গেছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। দূরপাল্লার বাসের টিকিটও প্রায় শেষ। যাঁরা টিকিট কাটেননি, তাঁরা রয়েছেন দুশ্চিন্তায়। কারণ, যেসব বাসের টিকিট আছে, সেগুলোতে নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া—এমন অভিযোগ ক্রেতাদের।

Sunday, August 5, 2012

পাঞ্জাবির কদর সব সময় by মিঠুন চৌধুরী

ঈদে পাঞ্জাবির কদর সব সময়। নামাজের পর দুপুর পর্যন্ত কাটবে পাঞ্জাবি পরেই। পাঞ্জাবিটা হতে হবে ফ্যাশনেবল আর আরামদায়ক। এখন পছন্দের পাঞ্জাবির খোঁজে ফ্যাশন হাউস আর বিপণিকেন্দ্রে ঢুঁ মারছেন তরুণেরা, বাদ যাচ্ছেন না বয়স্করাও।

Monday, July 16, 2012

বাড়তি ভাড়ার চাপ যাত্রীর ঘাড়েই by মিঠুন চৌধুরী

নগরে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই। সরকার-নির্ধারিত ভাড়া কিংবামিটারপদ্ধতি—কোনো কিছুই মানেন না অটোরিকশার চালকেরা। যাত্রীদের অনেকটা জিম্মি দশা। বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি স্বীকারও করে নিয়েছেন অটোরিকশাচালক ও মালিক সমিতির নেতারা।

Thursday, July 12, 2012

ফুটপাতের এই হাল! by মিঠুন চৌধুরী

বাণিজ্যিক রাজধানীখ্যাত বন্দর নগর চট্টগ্রামের অধিকাংশ ফুটপাতই দখল হয়ে গেছে। নগরের ফুটপাতগুলোতে স্থায়ী-অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা করছেন প্রায় ২০ হাজার হকার। নগরবাসীর চলাচলের জন্য তৈরি করা এসব ফুটপাতে এখন হাঁটা ছাড়া সব কাজই হয়।

Friday, June 29, 2012

জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়ে প্রশ্ন by প্রণব বল ও মিঠুন চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের প্রধান ইস্যু ছিল নগরের জলাবদ্ধতা নিরসন। নির্বাচনী ইশতেহারে তাঁর চতুর্থ প্রতিশ্রুতি ছিল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত বিভিন্ন খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা। টানা বৃষ্টিতে নগরের দুই-তৃতীয়াংশ এলাকা দুই দিন ডুবে থাকায় সেই নির্বাচনী প্রতিশ্রুতি এখন আলোচনায়।

Thursday, June 28, 2012

আজ মাদকবিরোধী দিবস-অপরাধে জড়াচ্ছে কিশোরেরা by মিঠুন চৌধুরী

বটতলি রেলস্টেশন চত্বরে বসে গাঁজা খাচ্ছিল আট থেকে ১০ বছর বয়সের দুই শিশু। নাম জিজ্ঞাসা করলে বলল, ‘নাম দিয়া কাম কী?’। নাম না জানালেও কথা বলতে আপত্তি ছিল না তাদের। আলাপে জানা গেল স্টেশনে মালপত্র টানার কাজ করে তারা দুজন।