Showing posts with label অধ্যাপক শুভাগত চৌধুরী. Show all posts
Showing posts with label অধ্যাপক শুভাগত চৌধুরী. Show all posts

Monday, June 29, 2015

ডায়েট ও স্বাস্থ্যকর চর্বি by অধ্যাপক শুভাগত চৌধুরী

সুস্বাস্থ্যের জন্য খাদ্যবিধি কি  হওয়া উচিত এ নিয়ে অনেক আলোচনা ইদানীং হচ্ছে বিজ্ঞানী মহলে। খাদ্যের প্রসঙ্গে যদি বলা হয়, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো আমরা যে পরিমাণ এনার্জি খরচ করি আর অর্জন করি এদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা। শুয়ে-বসে থাকা জীবন বাদ দিতে হবে। জীবন হবে সক্রিয়, সচল। চলতে হবে, হাঁটতে হবে বেশি। এ জন্য কোন ওজর-আপত্তি, বৃথা অজুহাত চলবে না। আর যেসব খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ভাল, সেগুলো খেতে হবে। মানুষ সবসময় খুব উদ্বেগে থাকে, কি চর্বি খাবো? আজকাল ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টরা ডায়েট সম্বন্ধে যে পরামর্শগুলো দিচ্ছেন, যেসব ধারণার পরিবর্তন হয়েছে, সে ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর কথা বলছেন।
যেমন ২০১৫ সালে ডায়েট গাইডলাইনে কিছু বিস্ময় আছে। যেসব খাদ্যের ব্যাপারে সীমিত করার কথা ছিল এখন এ ব্যাপারে অনেক উদার বিশেষজ্ঞরা। ডিম মন্দ এমন কথা ঠিক না। কফিও দু’এক কাপ চলতে পারে প্রতিদিন। অবশ্য তারা জোর দিয়েছেন উদ্ভিজ খাবার খাওয়ার জন্য, সবজি, শাক, ফল, মোটা শস্য, লেটুস, বাদাম ও বীজ। কোলেস্টরোলকে ভিলেন আখ্যা দিতে তারা নারাজ। তারা বলছেন কোলেস্টরোল নিয়ে তেমন দুশ্চিন্তার কোন হেতু নেই।
বিশেষজ্ঞরা বলেন, খাদ্যের কোলেস্টরোল রক্তে কোলেস্টরোল বাড়ানোর ব্যাপারে তেমন জোরালো ভূমিকা রাখে না। বরং চিনি কম খাওয়ার ব্যাপারে জোর দেয়া হয়েছে। আমাদের বরং স্বাস্থ্যকর চর্বি এবং আঁশ খাওয়ার ব্যাপারে নজর দিতে বলা হয়েছে।
জলপাই তেল স্বাস্থ্যকর তেল, কিন্তু এই তেল একা স্বাস্থ্যকর তাও নয়।
পাম তেলকে নানা কারণে স্বাস্থ্যকর বলা হচ্ছে। অনেক খাদ্যদ্রব্যে এটি প্রয়োজনীয় উপকরণ। এই স্বাস্থ্যকর তেল রক্তের কোলেস্টরোলও বজায় রাখে। এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ‘এ’ এবং ‘ই’। নতুন ডায়েট গাইডলাইন নীতিতে ভিটামিন ‘এ’ ও ‘ই’ কে শরীরে কম যাচ্ছে এমন বলেছেন, তাই পাম তেল দেহের এ চাহিদা পূরণে যথাযথ ভূমিকা রাখতে হবে। উদ্ভিজ খাদ্য শ্রেয়তর ও স্বাস্থ্যকর, পরিবেশবান্ধবও বটে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে তেলপামবৃক্ষের তাজা ফলের গোছাকে পেড়ে, জোরে ছেঁচে এ তেল বের করা হয়।
পাম তেলে খুব বেশি আছে যে ভিটামিন ‘ই’ একে নিয়ে হবে আজকের আলোচনা।
ভিটামিন ‘ই’ দুই রকমের: টকোফেরোল ও টকোট্রাইনোল। পামতেল হলো শক্তিশালী ও হিতকরী ভিটামিন ‘ই’ টকোট্রাইনোলের শ্রেষ্ঠ প্রাকৃতিক উৎস। যকৃতের ওপর টকোট্রাইনোলের বিশেষ হিতকরী গুণের কথা এখন জানা যাচ্ছে। বিজ্ঞানীরা দেখেছেন ওষুধের কারণে যকৃতের ক্ষতি হয় এ থেকেও রক্ষা করে টকোট্রাইনোল। আমরা জানি, যকৃৎ দেহের সব বিষাক্ত পদার্থ নির্বিষ করে। দেখা গেছে এক ধরনের ভিটামিন ‘ই’ খুব বেশি হিতকর। আট ধরনের ভিটামিন ‘ই’ রয়েছে। চারটি হলো টকোফেরোল এবং চারটি হলো টকোট্রাইনোল। আলফা টকোফেরোল আছে ভিটামিন সাপ্লিমেন্টে। পামফলে রয়েছে প্রকৃতিজাত টকোট্রাইনো।
স্বাস্থ্যহিত যা যা হয়:
স্নায়ু সুরক্ষা: স্ট্রোকের আঘাত জমাতে আলফা-টকোট্রাইনোল কার্যকর। শোষণ হয় শরীরে সহজে। মুখে খেলে আলফা টকোট্রাইনোল সবচেয়ে বেশি শোষিত হয়।
লিভার সাপোর্ট: টকোফেরোল ও টকোট্রাইনোল দুটো একসঙ্গে  দিলে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাইটিস (ঘঅঝঐ) নামে রোগে বেশ উপকার হয়।
হৃদস্বাস্থ্য: গামা টকোট্রাইনোল ও ডেল্‌্‌টা টকোট্রাইনোল কোলস্টেরোল কমাতে বেশ পটু।
খাদ্যে তাই পাম তেল যোগ করলে অনেক স্বাস্থ্যহিত।

Tuesday, July 1, 2014

মগজ হবে খোলতাই স্বাস্থ্যকর চর্বি চাই by অধ্যাপক শুভাগত চৌধুরী

পুষ্টি ও খাদ্য বিধির ভুবনে  অহরহ ঘটছে ধারণার পরিবর্তন। পুষ্টিকর খাদ্য গ্রহণের তাগাদা রয়েছে বিজ্ঞানীদের। আবার খাদ্যে খুব কম ক্যালোরি খেলে বা নির্দিষ্টি কিছু খাবার এড়িয়ে চললে, ‘ডায়েটিশিয়ান ও লেখিকা ড. ফেলিসিয়া স্টোলার বলেন, ‘লক্ষ্য করে দেখবেন শরীরটা যেন যুৎসই লাগে না। স্টোলার বলেন, শরীরের ওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো একটি স্বাস্থ্যকর জীবনযাপন। হেলদি লাইফস্টাইল। অনেক সময় মানুষ খোশখেয়ালি খাবার খায়, বা কম চর্বি খাদ্য খায়, অথচ স্বাস্থ্যকর চর্বি হলো মগজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মগজে রয়েছে ৬০ শতাংশ চর্বি। আর সেজন্য আমরা যা খাই তা থেকে কিছু চর্বি মগজ আহরণ না করলে মগজ কেমন করে থাকবে ধারালো?
স্টোলার স্বাস্থ্যকর চর্বির উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন মালয়েশিয়ান পাম ফলের তেলকে। লাল পাম তেল। এতে রয়েছে নানারকম পুষ্টি উপকরণ। সুন্দর লালবর্ণ এই তেলের। প্রচুর বিটাক্যারোটিন রয়েছে এই তেলে, এ জন্যই এর বর্ণ লাল। আরও গুরুত্বপূর্ণ হলো, এই তেলে রয়েছে বিশেষ ধরনের ভিটামিন ‘ই’ ‘টকোট্রাইনোল।’
লাল পাম তেলে প্রচুর পরিমাণে রয়েছে এই বিশেষ ধরনের ভিটামিন ই টকোট্রাইনোল বছরের পর বছর, হয়তো কয়েক দশক ধরে এই ভিটামিনটি বিস্মিত ও চমৎকৃত করেছে বিজ্ঞানীদের।
স্টোলার ব্যাখ্যা করে বলেন, টকোট্রাইনোল কেবল যে হৃদযন্ত্রের সুরক্ষা করে তাই নয়, সুরক্ষা করে স্নায়ুদেরও। এসব পুষ্টি উপকরণের শক্তিমত্তা ও সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে অনেক। একটি গবেষণায় দেখা গেছে, টকোট্রাইনোল স্ট্রোকের ক্ষতিকে যেমন কমিয়ে আনতে পারে, তেমনি স্ট্রোক থেকে মগজকে দ্রুত সারিয়ে তুলতেও সাহায্য করে। আর একটি গবেষণায় দেখা গেছে, এটি মগজের শ্বেতবস্তু (white matter)-ও রক্ষা করে, সেখানে ক্ষত যা হয় একেও হ্রাস করে; আর স্ট্রোকের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় মগজের শ্বেতবস্তু।
স্টোলার বলেন, রান্নাতে যে তেল ব্যবহার করা হবে, খাদ্য তৈরিতেও তা গুরুত্বপূর্ণ আর ধারালো মগজের জন্য তো বটেই। সঠিক স্বাস্থ্যকর তেল নির্বাচনও প্রয়োজন। পাম তেলের বিচিত্র গুণ, বহুমুখী রসায়ন একে পছন্দের তালিকায় আনতে সাহায্য করে। আর ফ্লেভার হলো নিউট্রাল, তাই মাখনের বদলে বেকিং-এর কাজে এর ব্যবহার চলতে পারে অনায়াসে।
বেকিং বলি, গ্র্রিল করা বলি বা ফ্রাই করি: উচ্চতাপে রান্না করলে পাম তেলের আনবিক গঠন থাকে অবিকৃত, এই গুণের জন্য আমাদের দেশে রান্নার ধরনের কারণে এই তেলটি অত্যন্ত উপযোগী। উচ্চতাপে রান্না করলেও পাম তেল নষ্ট হয় না।
অন্যান্য স্বাস্থ্যকর তেল যেমন জলপাই তেল, এর স্মোক পয়েন্ট বেশ নিচু, এজন্য রান্নার তেল হিসেবে এর ব্যবহার উপযোগী নয়। এটি উপযোগী স্যালাড ড্রেসিং-এর জন্য, কিন্তু উচ্চতাপে রান্না করলে এটি নষ্ট হতে থকে, অনেক সময় বেশি সময় রান্না করলে অনেক ক্ষতিকর বস্তু উৎপন্ন হয়।
মগজ উজ্জীবনেব জন্য অন্যান্য খাদ্য হলো এডোকেডো, বাদাম, বীনস, ব্রকোলি ও ডিম। লাল পামতেল উপযোগী হবে মগজ উজ্জীবনের জন্য, হতে পারে রান্নার জন্য পছন্দের তালিকায়।

Wednesday, January 9, 2013

ক্যানসার প্রতিরোধ সহজেই by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা। দৈনন্দিন জীবনে অনেক ঝুঁকি এড়ানো যায়। বিজ্ঞানীরা দেখেছেন, জীবনের কিছু অভ্যাস ও চর্চা অনেক সময় ক্যানসারের কারণ হয়ে উঠতে পারে। এসব ঝুঁকি সহজেই এড়ানো সম্ভব।

Wednesday, January 2, 2013

ছুটিতে বেড়ানো হোক নির্ভার by অধ্যাপক শুভাগত চৌধুরী

ছুটিতে বেড়াতে যান অনেকেই। অনেকে কর্মস্থল থেকে ফিরে যান নিজের বাড়িতেও। কিন্তু অনেকের জন্য তা বড় চাপের কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের সবার জন্য উপহার, সঙ্গে ভারী লাগেজ, পরিবহনের সমস্যা, ফ্লাইট শিডিউল, সঙ্গে ছোট বাচ্চা—সবকিছু চাপ হয়ে দেখা দেয় জীবনে।

Wednesday, December 19, 2012

ব্যায়াম ও উচ্চ রক্তচাপ by অধ্যাপক শুভাগত চৌধুরী

পৃথিবীজুড়ে উচ্চ রক্তচাপ একটি বড় স্বাস্থ্যসমস্যা যুক্তরাষ্ট্রে তিনজনে একজনের উচ্চ রক্তচাপ। আমাদের দেশেও চিকিৎসা পেশাভিত্তিক অনুমানে কম হবে না উচ্চ রক্তচাপের রোগীর হার। উচ্চ রক্তচাপ থাকলে বাড়ে হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকি।

Wednesday, December 5, 2012

নিঃসঙ্গতার মূল্য অনেক, জানি by অধ্যাপক শুভাগত চৌধুরী

নিঃসঙ্গতা হতে পারে যেকোনো বয়সে। কিন্তু বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা নিয়ে আসতে পারে গুরুতর স্বাস্থ্য-পরিণতি। আগাম মৃত্যুর ঝুঁকি যেমন তেমনি রুগ্ণ স্বাস্থ্যও হতে পারে; সম্প্রতি এক গবেষণায় তা দেখা গেছে।

Saturday, December 1, 2012

মূল রচনা- হাসতে হবে প্রাণ খুলে by অধ্যাপক শুভাগত চৌধুরী

সবাই জানেন, হাসলে মন প্রফুল্ল থাকে। আর প্রফুল্ল মন শরীরের জন্য দারুণ উপকারী। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মনের চাপ দূর করার জন্য হাসি সবচেয়ে উপকারী দাওয়াই। দেশের বাইরে হাসি নিয়ে অনেক গবেষণা হয়। বিভিন্ন দেশে ‘লাফটার ক্লাব’ রয়েছে।

Wednesday, November 28, 2012

মনমেজাজের স্বাস্থ্য মর্জি by অধ্যাপক শুভাগত চৌধুরী

অনেকে বলেন, গান শুনলে, গান গাইলে মেজাজ ভালো হয়। সত্যিই তো, সংগীত মন ভালো করে বটে। তবে কী শুনছেন, তা-ও কম গুরুত্বপূর্ণ নয়। গর্দভরাগিণী শুনলে বা হেঁড়ে গলার গান শুনলে হবে না। অথবা বেসুরে গাওয়া রবীন্দ্রসংগীত।

Wednesday, November 7, 2012

ব্যায়াম করি শক্তির জন্য প্রেরণার জন্য by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
একহারা শরীর এখন চায় সবাই। চায় শরীর থেকে বাড়তি ওজন ঝরাতে। সে জন্য ব্যায়াম করতে চায় অনেকে।

Wednesday, October 10, 2012

স্বাস্থ্য গবেষণা- দুধ-চা পান করলে চায়ের গুণ থাকে না by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
মানুষ পানির পর পৃথিবীতে সবচেয়ে বেশি পান করে যে পানীয়, তা হলো চা। চা-স্পৃহা চঞ্চল হলে চাতকের মতো চা পানের জন্য উদগ্রীব হন অনেকে।

Tuesday, September 25, 2012

ট্রাফিকের হট্টগোল এবং স্ট্রোকের ঝুঁকি by অধ্যাপক শুভাগত চৌধুরী

ডেনমার্কের একটি সাম্প্রতিক গবেষণা থেকে পাওয়া গেল মোটরগাড়ির হর্ন, সাইরেন এবং অন্যান্য ট্রাফিক নয়েজের জন্য স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে বয়স্ক লোকের ক্ষেত্রে। ৫১০০০ অধিক ড্যানিশ লোকের মধ্যে রোড ট্রাফিক হট্টগোলের সঙ্গে স্ট্রোকের সম্বন্ধ গবেষণা করে দেখা গেল, গোলমাল ১০ ডেসিবেল প্রতিবার বেড়ে গেলে স্ট্রোকের

Wednesday, September 19, 2012

ঘুম থেকে উঠে খালি পেটে জলপান ও কুশল by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।ত
প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।

Wednesday, August 29, 2012

রান্না করুন নিজে, খাবেন স্বাস্থ্যমতো by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা। ভালো খাওয়া, সুস্থ থাকা—এসব যখন ভাববেন, তখন চিপস, ফাস্টফুড, কুকিস ও কোমল পানীয়—এসব খেলে কী আর হবে? রান্না করতে হবে নিজে।

Wednesday, August 8, 2012

স্বাস্থ্যপদ স্যুপ ও কুশল by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
স্যুপের কিছুটা নিরাময়ী শক্তি আছে তা স্বীকার করছেন বিজ্ঞানীরা এবং দাদা-দাদিরাও। শরীরের বাড়তি ওজন কমানো থেকে শুরু করে ভেতর থেকে বাইরে শরীরকে উষ্ণ করা, দেহ প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করা, শীতের জন্য স্যুপ বড় স্বাদু ও স্বাস্থ্যকর পানীয়।

Wednesday, July 18, 2012

জনপ্রিয় নাশতা হতে পারে অসুখের কারণ by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
জাংক ফুড নামেই পরিচিত। একে কী বলব? জঞ্জাল খাবার? বাতিল খাবার? ফাস্টফুড? পুষ্টিকর আবার তো নয়ই।
প্রিয় নুডলস, বার্গার, চিপস, অন্যান্য ফাস্টফুড যাই বলি, এসবে রয়েছে খুব বেশি ট্রান্সফ্যাট, নুন ও চিনি।

Wednesday, July 11, 2012

ম্যাসাজ হতে পারে চমৎকার দাওয়াই by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
যাঁরা একটু আদর পেতে, প্রশ্রয় পেতে ভালোবাসেন, তাঁদের জন্য ম্যাসাজ একটি ট্রিট, একটি দাওয়াই বটে প্রকারান্তরে। শুধু তা-ই নয়, আধুনিক গবেষণায় দেখা গেছে, এর রয়েছে নানা রকমের স্পষ্ট ও অনুভবনীয় হিতকরী ফল।

Wednesday, July 4, 2012

প্রথম ২০ মিনিট ব্যায়াম-সুস্বাস্থ্যের সোজা হ্রস্ব সড়ক by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।ত
অনেকের ধারণা, সুস্বাস্থ্য বজায় রাখতে হলে, ক্রনিক রোগদের দূরে রাখতে হলে, নানা নিয়মের মধ্যে যে শরীরচর্চা, তা কঠোর হওয়া চাই, কড়া হওয়া চাই, তা না হলে সুফল আসবে না।

Wednesday, June 27, 2012

মাদকের বিরুদ্ধে লড়াই চলছেই, চলবে by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
ওষুধের অপব্যবহার ও মাদকের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে লড়াই চলছেই, চলবে। জাতিসংঘ ২৬ জুন দিনটি পালন করে একে ঘিরেই। নেশার ওষুধ মাদক সমাজে যে বড় সমস্যার সৃষ্টি করছে, এ বিষয়টি সবাইকে অবহিত করা হলো প্রাথমিক উদ্দেশ্য।

Wednesday, June 20, 2012

ডায়াবেটিস-লো-গ্লাইসিমিক ডায়েট by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
 ডায়াবেটিস নিয়ন্ত্রণের একটি বড় উপায় হলো খাদ্যবিধি। আর লো-গ্লাইসিমিক ডায়েট হলো একটি বড় কৌশল। শর্করাজাতীয় খাদ্যকে মূল্যমান নির্ধারণের একটি নিয়ম হলো গ্লাইসিমিক ইনডেক্স।

Thursday, June 14, 2012

সুলেখার অপেক্ষার কাল by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
অপেক্ষার কাল যেন শেষ হতে চায় না। অপেক্ষার সঙ্গে যেন যুগলবন্দী এই ক্যানসার রোগটি। চিকিৎসকের জন্য অপেক্ষা, টেস্টের ফলাফলের জন্য অপেক্ষা, অ্যাপয়েনমেন্টের জন্য অপেক্ষা, বিশেষ করে ভালো দিনের জন্য অপেক্ষা...
সুলেখা নামেই ডাকি তাকে।