Sunday, May 28, 2017

উপযুক্ত পাত্র পেলে বিয়ের আগেই মা হতে আপত্তি নেই শ্রুতির

কানাঘুষা কিংবা কোনো জল্পনাকে সেভাবে কখনোই পাত্তা দেন না  শ্রুতি হাসান। নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই মিডিয়ার নজর থেকে আড়ালে রাখতে পছন্দ করেন এ বলিউড অভিনেত্রী। কিন্তু এবার অতীত সম্পর্ক থেকে বিয়ের পরিকল্পনা, মাতৃত্ব সবকিছু নিয়েই মুখ খুললেন শ্রুতি। কোনো রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিলেন, উপযুক্ত পাত্র পেলে বিয়ের আগেই মা হতে কোনো আপত্তি নেই তার। এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, বিয়ে প্রেম এসব নিয়ে তার পরিকল্পনা কী? উত্তরে তিনি বলেন, অতীতে এক মিউজিক ডিরেক্টরকে খুব পছন্দ করতাম। বেশ কিছুদিন আমরা একে অপরের ঘনিষ্ঠও ছিলাম। ভেবেছিলাম  প্রেমে পড়েছি। কিন্তু ভুল ভাঙল ব্রেক-আপের পর। বুঝলাম এটা শুধুমাত্র আকর্ষণ ছাড়া আর কিছুই না। তারপর থেকে সময়ের অভাবে আর কোনো বয়ফ্রেন্ড আমার হয়নি। শ্রুতি জানান, নতুন করে সম্পর্কে জড়াননি তিনি। এমনকী বিয়ের কথাও ভাবেননি বলে দাবি করেন বলিউডের খ্যাতিমান অভিনেতা কমল হাসানের এ কন্যা। পাশাপাশি আবার এটাও বলেছেন, যথাযথ পাত্র পেলে বিয়ের আগে মা হতেও দ্বিধা করব না।

ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানি অব্যাহত

ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানি অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র সুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে অষ্টম দিনের মতো আজ শুনানি অনুষ্ঠিত (পার্ট হার্ড) হয়। এমিকাস কিউরি হিসেবে বিষয়টির ওপর মতামত তুলে ধরেন সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম। এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষে যুক্তি পেশ করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ। এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিষয়টির ওপর মতামত দিতে ১২ বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাওয়া সিনিয়র ও বিশিস্ট আইনজীবী হচ্ছেন টিএইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিষ্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার শফিক আহমেদ, এ এফ হাসান আরিফ, আজমালুল হোসেন কিউসি, আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এম আই ফারুকী, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার ফিদা এম কামাল। উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের ১৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত বছর ১১ আগস্ট প্রকাশ করা হয়। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বৃহত্তর বেঞ্চ গতবছর ৫ মে বিষয়টির ওপর সংক্ষিপ্ত রায় দেয়। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল। রায়টি লিখেছেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রায়ের সাথে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি কাজী রেজাউল হক। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রায়ের সাথে দ্বিমত পোষণ করে আরেকটি রায় দিয়েছেন। উচ্চ আদালতের রুলস অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেয়া হয়, সেটাই চূড়ান্ত হবে। এক রিটের পরিপ্রেক্ষিতে কেনো ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করা হবে এ মর্মে রুল নিষ্পত্তি করে এ রায় দেয় হাইকোর্ট। এ মামলায় পাঁচ আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসিকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয় আদালত। এরই মধ্যে বিশিষ্ট আইনজীবী মাহমুদুল ইসলাম মৃত্যুবরণ করেন। বিষয়টির ওপর এমিকাস কিউরিগণের মধ্যে অপর চারজন তাদের মতামত আদালতে তুলে ধরেন। উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর আলোকে বিচারপতি অপসারণের জন্য একটি খসড়া আইন প্রস্তত করা হয়েছে। অসদাচারণের জন্য সুপ্রিমকোর্টের কোনো বিচারকের বিরুদ্ধে তদন্ত ও তাকে অপসারণের প্রক্রিয়া নির্ধারণ করে ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিচারক (তদন্ত) আইন’-এর খসড়ার গতবছর ২৫ এপ্রিল মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়। সর্বোচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাসের পর ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। পরে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন-২০১৪-এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিমকোর্টের নয়জন আইনজীবী রিট আবেদনটি করে। সূত্র : বাসস

বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন এক বিমান বিধ্বংসী অস্ত্র পরীক্ষা পরিদর্শন করেছেন। অস্ত্রটি পরীক্ষা শেষে বেশি পরিমাণে এর উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি। রোববার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, নতুন এ অস্ত্রের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুরো দেশজুড়ে সেগুলো মোতায়েনের আদেশ দিয়েছেন কিম জং উন। নতুন বিমান বিধ্বংসী অস্ত্র পরীক্ষার সপ্তাহখানেক আগে পারমাণবিক বোমা বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছিল উত্তর কোরিয়া। কেসিএনএ অবশ্য নতুন পরীক্ষিত অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি। তবে ন্যাশনাল ডিফেন্স সায়েন্স একাডেমি এটি তৈরি করেছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত উত্তর কোরিয়ার এই প্রতিষ্ঠানটি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরি করে বলে অভিযোগ রয়েছে। গত বছর থেকে বিভিন্ন ধরনের অস্ত্র পদ্ধতির উন্নয়নে মনোযোগ দেয় উত্তর কোরিয়া। এরপর থেকে তাদের অস্ত্র উন্নয়ন চলতে থাকে। সম্প্রতি কিছু প্রযুক্তিগত অগ্রগতির নমুনা দেখিয়ে তারা একটি মধ্যপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে আত্মরক্ষার জন্য এসব কর্মসূচির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সেগুলো অব্যাহত রেখেছে দেশটি।

জোড়া মাথা নিয়ে জন্ম

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিবে এক শরীরে জোড়া মাথা নিয়ে নবজাকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার তার জন্ম হয়, যেটিকে বিরল ঘটনা বলা হচ্ছে। ইদলিবে এই নবজাতকের চিকিৎসার আধুনিক সরঞ্জাম নেই। ফলে জন্মের পর তাকে তুরস্কের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দ্য সিরিয়ান প্রেস সেন্টার তাদের ফেসবুক পেজে সদ্যজাত এই জোড়া মাথার নবজাতকের ছবি প্রকাশ করে। ইদলিব আলেচনায় এসেছে সিরিয়ার বাশার আল আসাদের সরকারের রাসায়নিক অস্ত্রের হামলার মাধ্যমে। এতে অনেক শিশু ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ঢাবি অধ্যাপক রিয়াজুলের স্বপদে ফিরতে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক রিয়াজুল হকের বরখাস্তের (সাময়িক) আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, গত ১০ এপ্রিল অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগ আবেদন করেছিলেন। আজ আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। তিনি বলেন, আপিল বিভাগের এ আদেশের ফলে ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রিয়াজুল হকের কাজে ফিরতে আইনগত কোনো বাধা রইলো না। অধ্যাপক রিয়াজুল হকের বিরুদ্ধে গত বছরের ২৭ ফেব্রুয়ারি জেন্ডার কোর্সের একটি বিষয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে অশ্লীল চিত্র প্রদর্শনের অভিযোগ আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়। সভার সিদ্ধান্ত অনুসারে অধ্যাপক রিয়াজুলকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত হয়। এরপর গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরে ওই বরখাস্তের আদেশ তার কাছে পৌঁছায়। তাকে বরখাস্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন অধ্যাপক রিয়াজুল। শুনানি নিয়ে ১০ এপ্রিল তার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

ব্লগার রাজীব হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। ব্লগার রাজীব হত্যার মামলায় গত বছরের ৩১ ডিসেম্বর দু'জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন সাজা দিয়েছিলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক সাঈদ আহম্মেদ। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসামিরা আপিল করেন। শুনানি শেষে চলতি বছরের ২ এপিল বিচারিক আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।
রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপ ও রেদোয়ানুল আজাদ রানার মৃত্যুদণ্ডাদেশ, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন আদালত। দিপ কারাগারে থাকলেও রানা পলাতক। আর মাকসুদুল হাসান অনিকের যাবজ্জীবন, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালশীতে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।

সোমবার অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু'দিনের সফরে অস্ট্রিয়া যাচ্ছেন। সোমবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করবেন। রোববার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রিয়ায় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম’ শীর্ষক সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান কার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে মরিশাস ও উরুগুয়ের রাষ্ট্রপ্রধানরা নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আইএইএ’র সদস্যপদ পাওয়ার পর থেকে পারমাণবিক প্রযুক্তির শাক্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ এ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি জানান, বাংলাদেশের পারমাণবিক প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো আইএইএ’র টেকনিক্যাল সহযোগিতা কীভাবে বাংলাদেশকে সহায়তা করছে সম্মেলনে সে বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পার্টিতে ডেকে এনে আমেরিকান তরুণীকে ধর্ষণ

ভারতের রাজধানী দিল্লিতে ফের ধর্ষণের ঘটনায় সরগরম অনলাইন আর অফলাইন। এবার পার্টিতে ডেকে সর্বনাশ করা হল আমেরিকান এক তরুণীর। এ ঘটনায় পুলিশ ওই তরুণীর এক বন্ধুকে আটক করেছে। বাইশ বছরের ওই তরুণীর অভিযোগ, পার্টিতে ডেকে এনে আবাসিক হোটেলের ঘরে তাকে ধর্ষণ করা হয়। পুলিশ জানায়, পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র থেকে দিল্লি এসেছিলেন প্রবাসী ওই তরুণী।
দিল্লিতে আসার পর তিন যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় ওই তরুণীর। বুধবার রাতে ওই তিন তরুণ একটি হোটেলে তাকে ডেকে পাঠায়। তরুণীর দাবি, হোটেলে যাওয়ার পর তার বন্ধুরা তাকে আটকে ফেলে। পরে তাদের একজন তাকে ধর্ষণ করে। তরুণীর অভিযোগের পর পুলিশ পঁচিশ বছরের ওই যুবককে আটক করে। শুক্রবার তাকে দিল্লির এক আদালতে তোলা হয়।

সোনা মসজিদে আমদানি-রফতানি বন্ধ

সময়সীমা পুনর্নির্ধারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে ভারতীয় মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি বন্ধ করে দেয়। জানা গেছে, গত ২২ মে এক স্মারকে সহকারী কমিশনার (কাস্টমস) সাইদুল আলম রমজান মাস উপলক্ষে বিকাল ৪টা পর্যন্ত ভারত থেকে পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হবে বলে জানান। এ সিদ্ধান্তের পর ভারতীয় মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও পানামা নেতৃবৃন্দ আমদানি-রফতানি বন্ধ থাকার কথা স্বীকার করেছেন।
তারা বলেন, গত রমজানে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হতো। কিন্তু এবার রমজানে এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের ক্ষতি হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (কাস্টমস) সাইদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মাইকো ওয়ান মাহফুজ জানান, ভারতীয় সিএন্ডএফ এজেন্টেরা নিয়ম অনুসারে পণ্যবাহী ট্রাক প্রেরণ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু তারা দুপুর ১২টা থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় পণ্য ছাড়ে জটিলতা সৃষ্টি হয়। রমজান মাসে সমস্যাটি আরও প্রকট হবে। তবে ব্যবসায়ীদের স্বার্থে সময় সংশোধন করে সাড়ে ৪টা পর্যন্ত ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হবে।

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করলো ৭০ বছরের বৃদ্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে ৯ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ৭০ বছরের বৃদ্ধ ওছমান খাঁন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের সেনেগো বাড়িতে (চারা বাড়ি) এ ঘটনা ঘটে। ধর্ষক ওছমান খাঁন ওই গ্রামের সেকান্তর খাঁনের ছেলে। হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার ওছমান খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে। শিশুটির বাবা জানায়, গত ২১ মে কাপাই কাপ গ্রামের স্থানীয় বঙ্গবন্ধু মার্কেটের একটি দোকান থেকে তার প্রতিবন্ধী শিশুকে একই গ্রামের খাঁন বাড়ির মরহুম সেকান্তর খাঁনের ছেলে ওছমান খাঁন (৭০) কিছু একটা কিনে দেয়। পরে ধর্ষক ওছমান শিশুটিকে সেনেগো বাড়িতে (চারা বাড়ি) নিয়ে সেখানে তাকে ধর্ষণ করে। জনৈক মহিলা ভিক্ষুক ঘটনাটি দেখতে পায়। তাৎক্ষণিক তিনি বিষয়টি এলাকার লোকদের জানায়। তিনি জানান, স্থানীয় মাতব্বররা তার শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি না করার জন্য এবং থানা পুলিশকে না জানাতে নিষেধ করে। কিন্তু মাতব্বররা এর উপযুক্ত বিচার না করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় শনিবার থানায় মামলা দায়ের করেন তিনি।

বগুড়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার কাহালু থানা পুলিশ রোববার সকালে গুপিনগাড়ি মাঠে ইউক্যালিপটাস গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রেজাউল করিম (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে। শনিবার বিকালে তিনি বাজার করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর রোববার তার লাশ পাওয়া গেল। পুলিশ ও স্থানীয়রা জানান, কাহালু উপজেলার মৃত কাজেম উদ্দিনের ছেলে রেজাউল করিম কৃষি কাজের পাশাপাশি সিমেন্টের খুঁটি তৈরি করতেন। শনিবার বিকালে তিনি বাজারে যাবার কথা বলে বাড়ি থেকে বের হন।
রাতে বাড়িতে ফিরে আসেননি। রোববার সকালে বাড়ি থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে গুপিনগাড়ি মাঠে ইউক্যালিপটাস গাছে তার লাশ ঝুলতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহতের স্ত্রী নাসিমা খাতুন এ ব্যাপারে কিছু বলতে পারেননি। কাহালু থানার এসআই জাকির হোসেন জানান, সন্দেহ থাকায় লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে রেজাউল করিমের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ফরিদপুরে পৃথক ঘটনায় ২ যুবক খুন

ফরিদপুরের সদর ও সালথা উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকালে সালথাল গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে দু'গ্রুপের সংঘর্ষে সরো মাতবর (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি একই গ্রামের মৃত স্বাধীন মাতবরের ছেলে। এদিকে সকালে সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়ীবাঁধের পাশ থেকে হাত-পা বাধাঁ মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে সালথার লক্ষণদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সমর্থকদের সঙ্গে হাফিজুল মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই সরো মাতবরের মৃত্যু হয়। এ সময় অন্তত পাঁচটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয় এবং চারটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। নগরকান্দার  সহকারী পুলিশ সুপার (এএসপি) এফ এম মহিউদ্দিন সংঘর্ষ ও সরো মাতবরের মৃত্যুর খরব নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সকালে সদর উপজেলার হঠাৎ বাজার এলাকার বেড়ীবাঁধের পাশে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাদের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।  এ সময় লাশের পাশে একটি গুলির খোসা পাওয়া যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্ত্রী খুনের ছুরি হাতে মসজিদে আশ্রয়, তারাবি বঞ্চিত মুসল্লিরা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর সেই ছুরি হাতে মসিজদে আশ্রয় নেন স্বামী শফিকুল ইসলাম (৪২)। এর ফলে মাগরিব ও এশাসহ রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে পারেননি ওই এলাকার মুসল্লিরা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মসজিদটি ঘিরে রেখে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর শফিকুলকে আটক করে। শফিকুল রানীনগর গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী। ছয় বছর আগে উপজেলার বেড়গঙ্গরামপুরের দিনমজুর মৃত জিকির প্রামাণিকের মেয়ে হাজেরাকে বিয়ে করেন তিনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় শফিকুল ইসলাম নিজ বাড়িতে স্ত্রী হাজেরা বেগমকে (৩০) মারধর করতে থাকে। এক পর্যায়ে ওই গৃহবধূ প্রাণ বাঁচাতে রাস্তার দিকে দৌড় দেন। তখন তাকে ধাওয়া করে গ্রামের মসজিদের কাছে তাকে ধরে ফেলেন এবং কুপিয়ে হত্যা করেন শফিকুল। এ সময় হাজেরাকে রক্ষায় রোকেয়া বেগম নামের এক প্রতিবেশী ছুটে আসলে তাকেও ছুরিকাঘাতে জখম করা হয়। এক পর্যায়ে গ্রামের অন্যরা এগিয়ে এলে তাদেরকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে মসজিদের মধ্যে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন শফিকুল। গুরুদাসপুর থানার ওসি  দীলিপ কুমার দাস জানান, স্থানীয়রা খবর দিলে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ গিয়ে মসজিদটি ঘিরে রাখে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে ঘাতক শফিকুলকে আটক করা সম্ভব হয়। এ সময় পুলিশ শফিকুলকে দুর্বল করতে মসজিদের ভেতরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। মসজিদে অবস্থানকালে শফিকুল নিজের গোপনাঙ্গে ছুরি দিয়ে আঘাত করায় গুরুতর আহত হয়েছেন। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে হাজেরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। স্থানীয় নাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লাবু জানান, আগেও একবার শফিকুল মসজিদের ভেতরে ঢুকে চারজনকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরই তিনি স্ত্রী হাজেরাকে কুপিয়ে হত্যা করলেন বলে জানান এই জনপ্রতিনিধি।

মেহেরপুরে ডিভাইসযুক্ত শক্তিশালী বোমা উদ্ধার

মেহেরপুর জেলা শহরের রায়পুরে ইলেক্ট্রিক ডিভাইসযুক্ত একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে রাইপুর গ্রামের প্রধান সড়কের পাশে স্থানীয়রা লাল স্কচটেপ মোড়ানো বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমার আশপাশে বালুভর্তি বস্তা দিয়ে ঘিরে রেখেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহকারী পুলিশ সুপার আহসান হাবিব জানান,  খুলনায় র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। তারা এলেই বোমাটি নিষ্ক্রিয় করা হবে।

ধর্ষণের পর প্রেমিকাকে হাসপাতালে রেখে লাপাত্তা প্রেমিক

ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে (২৫) হাসপাতালের বারান্দায় রেখে পালিয়েছে কথিত প্রেমিক। এমনকি তরুণীর মোবাইল ফোন ও স্বর্ণালংকারও নিয়েছে গেছে ওই ধর্ষক। শনিবার বিকালে ধর্ষণের শিকার ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে কুয়েত প্রবাসী এক যুবকের সঙ্গে এই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।শুক্রবার বিকালে ওই প্রেমিক দেশে ফিরছে বলে তাকে ফোন করে দেখা করার জন্য বলে। প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই তরুণী। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রতারক প্রেমিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে রেখে রক্ত সংগ্রহের কথা বলে পালিয়ে যায়। এ সময় তরুণীর কাছে থাকা স্বর্ণালংকার ও তার মোবাইল ফোন নিয়ে যায় ধর্ষক। ধর্ষণের শিকার তরুণীর মামি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে তারা এখানে আসেন। মেয়েটির বাবা নেই। তাকে নিয়ে তার মা মামার বাসায় থাকেন। মা মানসিক প্রতিবন্ধী। মেয়েটিও খানিকটা বুদ্ধিপ্রতিবন্ধী। কয়েকদিন ধরেই সে ফোনে কারও সঙ্গে বেশি বেশি কথা বলছিল। তাকে বারণ করার পরও কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় বোঝানো যাচ্ছিল না।
তিনি আরও জানান, তাদেরকে মেয়েটি জানিয়েছে, যে ছেলের সঙ্গে কথা বলতো সে কুয়েতে চাকরি করে।  সেখান থেকে এসেছে। তাই শুক্রবার বিকালে বাড়ির সবার নজর এড়িয়ে সে দেখা করতে গিয়েছিল। ধর্ষণের শিকার তরুণী তার মামা-মামীকে জানিয়েছে, ছেলেটি নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরের কোনো এক জায়গায় নিয়ে এসে রাতে তাকে উপর্যপুরে ধর্ষণ করে। এরপর প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে হাসাপাতালে নিয়ে আসে। রক্ত সংগ্রহের কথা বলে সে তার  মোবাইলফোন ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে মেয়েটিকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা দেয়া হচ্ছে। ওসিসি  থেকেই তাকে আইনগত সহযোগিতা দেয়া হবে। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ যুগান্তরকে বলেন, পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে মেয়েটি বিবাহিত। তার সন্তানও রয়েছে। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দেখা করে গোদাগাড়ীতে। এরপর সেখান থেকে চলে যায় চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়। তারপরে হাসপাতালে। এখন কোথায় এ ঘটনা ঘটেছে সে বলতেও পারছে না। এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ইউপি সদস্য এখন ভিক্ষুক

প্রতিদিন সকালে পাবনার চাটমোহরের পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা মেলে তার। বয়সের ভারে চলাফেরা করা কঠিন, তবুও কাকডাকা ভোরে বেড়িয়ে পড়েন ভিক্ষা করতে। কেউ ভিক্ষা দেন, আবার কেউ বা তাড়িয়ে দিতে পারলে বাঁচেন! তবে এই ভিক্ষাবৃত্তিতে তিনি খুব লজ্জাও পান। বলছি পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য গফুরোন্নেছার কথা। পঞ্চাশোর্ধ্ব সাবেক এই জনপ্রতিনিধি এক সময় মানুষকে দু’হাত ভরে দিয়েছেন। এখন তিনিই মানুষের দয়ায় চলেন! পার্শ্বডাঙ্গার মৃত জোরাল শেখের মেয়ে তিনি। সাত বছর বয়সে একই গ্রামের চাঁদ আলীর সঙ্গে বিয়ে দেন তার বাবা-মা। অল্প বয়সে বিয়ে হলেও ভালোই চলছিল দু’জনের সংসার। ১৯৮৭ সালে পার্শ্বডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি সদস্য নির্বাচিত হন গফুরোন্নেছা। টানা পাঁচ বছর সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করেছেন। স্বামী মারা যাওয়ার পর সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। সন্তান না থাকায় পিতার রেখে যাওয়া তিন শতক জমিতে ঘর তুলে বসবাস শুরু করেন তিনি। নিঃসন্তান ছিলেন বলে তার চাওয়া-পাওয়ার কিছু ছিল না। নিজের জন্য কিছু না ভেবে কাজ করে গেছেন মানুষের জন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। দুই বছর আগে গফুরোন্নেছা স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর ফিরে আসেন বাড়িতে। চিকিৎসা করাতে গিয়ে বাড়ির যা কিছু ছিল সব বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন তিনি। নেমে আসে আর্থিক দৈন্যতা। একদিকে অসুস্থ, অন্যদিকে পেট চালানোর কথা চিন্তা করে উপায়ান্তর না দেখে শুরু করেন ভিক্ষাবৃত্তি! তবে, তার এলাকায় তিনি ভিক্ষা করতে লজ্জা পান। গফুরোন্নেছা বলেন, শারীরিক অসুস্থতার কারণে আমি লাঠিতে ভর দিয়ে হেঁটে হেঁটে রাস্তায় চলাচল করি। বাড়ি থেকে প্রতিদিন চাটমোহরে আসি। কি করব, গড়ে প্রতিদিন আমার ১শ’ টাকার ওষুধ লাগে। ভিক্ষা না করলে আমার ওষুধ খাওয়া হবে না!’ গফুরোন্নেছা আরও বলেন, ‘আমি আমার এলাকায় ভিক্ষা করতে লজ্জা পাই; কারণ এক সময় ওই এলাকার মেম্বার ছিলাম। আমি কি করে তাদের কাছে ভিক্ষা চাইব? ভিক্ষা করে যা পাই তা দিয়ে সবার আগে ওষুধ কিনি। তার পরে যদি টাকা বাঁচে তবেই অন্য বাজার করি!’

ভাস্কর্য সরানোর প্রতিবাদকারীদের জামিন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে গ্রেফতারকৃত চারজনকে জামিন দিয়েছে আদালত। আজ রোববার সকালে ঢাকার মহানগর হাকিম হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দীকি এ আদেশ দেন। জামিন পাওয়া এই চারজন হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম,
ছাত্র ইউনিয়ন কর্মী জয় এবং উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর। জামিন হওয়ায় রোববারই তারা মুক্তি পেতে পারেন বলে জানিছেন তাদের অন্যতম আইনজীবী জীবনানন্দ জয়ন্ত। হেফাজতে ইসলামের দাবির মুখে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে স্থাপিত রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি বৃহস্পতিবার মধ্যরাতে সরানো হয়।

সৌদিতে দুর্ঘটনা : বাংলাদেশী হতাহতের আশঙ্কা

সৌদি আরবে বেশ কয়েকটি বাসের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন বলে সৌদি গণমাধ্যমে খবর এসেছে। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের মধ্যে বাংলাদেশীরা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেছেন, কোনো বাংলাদেশী দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছেন কি-না সে বিষয়ে খবর নিতে তারা দুর্ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। রিয়াদ থেকে তিনি টেলিফোনে বলেন, "শুনেছি কয়েকটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে। রিয়াদ থেকে কয়েক শ' কিলোমিটার দূরে একটি মহাসড়কে ৪/৫টি বাস দুর্ঘটনা ঘটছে। আমরা লোক পাঠিয়েছি বাংলাদেশীরা কেউ আছে কি-না খবর নিতে।" তবে এলাকাটি বেশ অনেকটা দূরে হওয়াতে খবর জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যাবে বলে জানান মসিহ। মদিনা-কাশিম মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে সৌদি আরব সময় শুক্রবার রাতে। আজ গালফ নিউজ, সৌদি গেজেট সহ বেশ কয়েকটি নিউজসাইটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। আহত অনেককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বাসগুলোতে দুই শ'র মত যাত্রী ছিলেন বলে খবরে বলা হয়। হতাহতদের মধ্যে বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের নাগরিকেরা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র : বিবিসি

জাবি শিক্ষার্থীরা হল ছেড়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পর হল ছেড়ে গেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে আজ সকাল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে হল খালি করে দেয়ার আকস্মিক এই নির্দেশে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। গত শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি, নিহত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান,
গতিরোধক ও পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) নির্মাণসহ আরও কয়েকটি দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এতে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার জের ধরে বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান। উপাচার্যের পদত্যাগ দাবি করেন। এর মধ্যেই উপাচার্য সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন। সিন্ডিকেটের সভা শেষে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষকরা বেরিয়ে এলে পুলিশ উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা ১০ ছাত্রীসহ আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যায়।

সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৯টায় চট্টগ্রাম বন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্ধর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগম ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হচ্ছে। সূত্র : বাসস

ব্লগার রাজীব হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দু'জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশিত হয়েছে। রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের মধ্য দিয়ে আজ ১৬৩ পৃষ্ঠায় দেয়া এ রায় প্রকাশ করা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও রয়েছে। গত ২ এপ্রিল রাজীব হত্যা মামলায় দু'জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে হাইকোর্ট। এছাড়াও নিম্ন আদালতের দেয়া তিনজনকে ১০ বছরের কারাদণ্ড, একজনকে পাঁচ বছরের কারাদণ্ড ও অপর একজনকে তিন বছর কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। ৭১’এর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে রাজধানীর পল্লবীতে তার বাসার সামনে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা ডাঃ নাজিম উদ্দিনের করা মামলায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র রেদোয়ানুল আজাদ রানা (পলাতক) ও ফয়সাল বিন নাঈম ওরফে দীপকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয়। রায়ে মাকসুর হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এহসান রেজা রুম্মান, নাঈম ইরাদ ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসাথে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
আসামি সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের পর মামলার নথিপত্র ২০১৬ সালের ১৭ জানুয়ারি হাইকোর্টে আসে। এ মামলায় রাষ্ট্রপক্ষে বিচারিক আদালতে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার বিবরণীতে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তদের হাতে নির্মম ও বর্বরোচিতভাবে নিহত হন যুদ্ধাপরধীদের বিচারের দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনকর্মী রাজীব হায়দার। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার সিএমএম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখিত আট আসামি হলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মোঃ নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ, মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা। আসামিদের মধ্যে রানা পলাতক এবং অপর আসামিরা গ্রেফতার আছেন। তারা আদালতে রাজীব হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। ২০১৫ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সূত্র : বাসস

আইএইএ সম্মেলনে যোগ দিতে কাল ভিয়েনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল এ্যাটমিক এনার্জি এজেন্সি (আই এ ই এ) সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে আগামীকাল ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রী ৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান ’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সাথে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশী কমিউনিটির এক ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। ৩১ মে সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র : বাসস

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে সাবান দিয়ে গোসল করে সুগন্ধী মাখার নির্দেশ

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান? তাহলে আগে ভালো করে গোসল করে নিন। ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দাদের সাবান, শ্যাম্পু বিলি করে এমনই নির্দেশ দিল জেলা প্রশাসন। এমনকী, কুশীনগরের বাসিন্দাদের শরীর থেকে যাতে সুগন্ধ ছড়ায়, তার জন্য তাদের সুগন্ধীও দেয়া হয়। প্রশাসনের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রামবাসীরা। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার শুরু হয়েছে এনসেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচি। ৩৮টি জেলায় ৮৮ লক্ষ শিশুকে টিকা দেয়া লক্ষ্য রাজ্য সরকারের। এর জন্য কেন্দ্রীয় সরকার এক কোটি টিকা দিয়েছে। কুশীনগরের মৈনপুর কোট গ্রাম থেকে এনসেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচির সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুসাহর সম্প্রদায়ের মানুষকে এই টিকাকরণ অনুষ্ঠানে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে এই অনুষ্ঠানের আগে গ্রামবাসীদের গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ওই গ্রামে যাওয়ার আগে রাতারাতি সেখানকার রাস্তা-ঘাট পরিষ্কার করা হয়, শৌচাগারও তৈরি করা হয়। আদিত্যনাথ সেখানে যাওয়ার পর পাঁচটি শিশুকে টিকা দেয়া হয়। এর আগে আদিত্যনাথ যুদ্ধে নিহত একজনের বাড়িতে যাওয়ার আগে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, সোফা, কার্পেট, জানলার পর্দা লাগিয়ে দেয় জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরেই সেসব খুলে নিয়ে যাওয়া হয়। ফের প্রশাসনের আচরণে বিতর্ক তৈরি হয়েছে। সূত্র : এবিপি আনন্দ

১৭ বছর পর একসাথে ৬ সন্তান!

১৭ বছর ধরে সন্তান কামনা করছিলেন আজিবোলা এবং আদেবয়ে তাইও। কিন্তু কিছুতেই সফলভাবে সন্তানের জন্ম দিতে পারছিল না এই দম্পতি। অবশেষে 'সুপার মম' হলেন আজিবোলা, জন্ম দিলেন একসাথে ছয়টি শিশুর। জমজ তিন ছেলে ও তিন মেয়েকে পেয়ে আনন্দে আত্মহারা বাবা আদেবয়েও। ঘটনাটি পশ্চিম নাইজেরিয়ার। নাইজেরিয়ার ভার্জিনিয়া হাসপাতালে ৪০ জন চিকিৎসাকর্মীর সাহায্যে পৃথিবীর আলো দেখেছে এই ছয়টি শিশু।
ডাক্তারি পরিভাষায় একে 'sextuplets' বলে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুগুলি সম্পূর্ণ সুস্থ এবং তাদের নিওন্যেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ১৭ বছর ধরে সন্তান চেয়েও না পাওয়া এ দম্পতি এই ঘটনাকে এখনও বিশ্বাস করতে পারছেন না। ঘোরের মধ্যেই তারা বলছেন, সৃষ্টিকর্তা আমাদের ডাকে শুধু সাড়া দেননি, প্রবলভাবে সাড়া দিয়েছেন, আমরা উচ্ছ্বসিত।

কুমিরকে নিজ হাতে খাওয়াতে গিয়ে বিপত্তি!

দুঃসাহসিক বললেও কম বলা হবে। খাঁচা ভর্তি কুমির। মা কুমির, বাবা কুমির, শাবক কুমির। পুরো খাঁচাটাই কুমিরে গিজগিজ করছে। লোহার তারের ব্যারিকেডের বাইরে দুইহাতে গ্লাভস পরে দাঁড়িয়ে সাহসী এক কর্মী। এক হাত দিয়ে কুমিরের মাথায় হাত বোলাচ্ছেন, আর অন্য হাতে কুমিরের জন্য খাবার ধরে রেখেছেন। খেলতে খেলতেই জ্যান্ত ইঁদুর পুরে দিচ্ছেন কুমিরের মুখে। চোখ জোড়া বড় বড় করে সবাই দেখছে এই দৃশ্য। হঠাৎ বাধলো বিপত্তি। শাবক কুমির কামড়ে ধরলো হাতটা! ভাগ্য ভালো ছিল, হাতে গ্লাভস পরা ছিলেন তিনি।

আসলাম চৌধুরীর জামিন বহাল

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ হয়েছে। আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, জামিনাদেশ বহাল থাকায় আসলাম চৌধুরীর এখন জামিনে মুক্তি পেতে বাধা নেই। মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর ২৪ মে তাকে আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানায় করা নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বছরের ২৬ মে তার বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। মামলায় তার বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সাথে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্র করার’ অভিযোগ আনা হয়। এই মামলায় এ বছরের ১৮ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

ফিলিপাইনে সংঘর্ষে নিহত ১৯

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় নগরীতে উগ্রবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ বেসামরিক লোক নিহত হয়েছেন। রোববার সেনাবাহিনী একথা জানিয়েছে। এই নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে কমপক্ষে ৮৫ জন প্রাণ হারাল। চলমান এই সহিংসতার জেরে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মঙ্গলবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক আইন জারি করেন। তিনি উগ্রবাদীদের সাথে ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতার হুমকি রয়েছে বলে জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উগ্রবাদীরা মারাউইতে ১৯ বেসামরিক লোককে হত্যা করেছে। দুই লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকাটির অধিকাংশ বাসিন্দা মুসলিম। নিহতদের মধ্যে তিন নারী ও একটি শিশুও রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কাছে এদের লাশ পাওয়া গেছে। সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জো-আর হেরেরা বলেন, ‘এগুলো বেমাসরিক ও নারীদের লাশ। এই সন্ত্রাসীরা জনবিরোধী। শনিবার উদ্ধার অভিযানকালে আমরা এ লাশগুলো দেখতে পাই।’ এএফপি’র এক আলোকচিত্রী রোববার মারাউই’র উপকণ্ঠের একটি রাস্তায় আরো আটটি লাশ দেখতে পান। স্থানীয় বাসিন্দারা এদেরকে রাইস মিল ও একটি মেডিক্যাল কলেজের কর্মী বলে সনাক্ত করেছেন। হেরেরা বলেন, সেনাবাহিনী এই মৃত্যুগুলোর ব্যাপারে তদন্ত করবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফিলিপাইনের প্রবীণ উগ্রবাদী ইসনিলোন হাপিলোনকে স্থানীয় আইএস নেতা হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করতে গেলে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকজন বন্দুকধারী মারাউইজুড়ে তাণ্ডব শুরু করে। বন্দুকধারীরা বিভিন্ন স্থানে কাল রঙের আইএস এর পতাকা উত্তোলন করে। তারা একটি চার্চ থেকে এক পাদ্রী ও ১৪ জনকে জিম্মি করে নিয়ে যায় এবং চার্চে আগুন ধরিয়ে।

সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ৬৫

সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে একটি লরি এবং পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। সৌদি নিউজ পোর্টাল সবকের উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে। ডেইলি আলবিলাদ জানিয়েছে, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে। পাঁচটি বাসে অন্তত দুই শ' যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান তারা। কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি লরি থমকে যায়। তখনই অন্য বাসগুলো একের পর এক সংঘর্ষে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

বকেয়া পরিশোধে রাজি হওয়ায় শক্তিশালী হবে ন্যাটো : ট্রাম্প

ন্যাটো'র সদস্য রাষ্ট্রগুলো এই সামরিক জোটে অর্থ ঢালতে রাজি হওয়ার ফলে এটি আরো শক্তিশালী হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইটার বার্তায় এ দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ন্যাটোর বেশিরভাগ রাষ্ট্র এ সংস্থায় অর্থ পরিশোধের পরিমাণ বাড়িয়ে দিতে রাজি হয়েছে। ন্যাটোতে অর্থ আসতে শুরু করায় এটি আরো শক্তিশালী হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরের শেষ পর্যায়ে রয়েছেন ট্রাম্প। ইতালির সিসিলি দ্বীপে গ্রুপ সেভেন এবং আফ্রিকান দেশগুলোর নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তার।
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরা ঠিকমতো তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদফতরে তিনি জোটের সদস্য দেশগুলোকে ‘বিশাল অঙ্কের' অর্থ বকেয়া ফেলার জন্য অভিযুক্ত করেন। ঠিকমতো অর্থ এলে সন্ত্রাসীদের হুমকি মোকাবেলায় ন্যাটো আগের চেয়ে শক্তিশালী হবে বলে জানান তিনি। ট্রাম্প এই সামরিক জোটের ২৮ সদস্যদেশের মধ্যে ২৩টির কড়া সমালোচনা করে বলেন, এসব দেশ ন্যাটোর পাওনা না দিয়ে নিজেদের সামরিক খাতে অতিরিক্ত অর্থ খরচ করছে। যেসব সদস্যদেশ জোটের তহবিলে তাদের জিডিপি’র শতকরা দুই ভাগ অর্থ দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী বছরগুলোতে এর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ দিতে হবে বলে জানান ট্রাম্প।

মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে সাবান দিয়ে গোসল করে সুগন্ধী মাখার নির্দেশ

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান? তাহলে আগে ভালো করে গোসল করে নিন। ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দাদের সাবান, শ্যাম্পু বিলি করে এমনই নির্দেশ দিল জেলা প্রশাসন। এমনকী, কুশীনগরের বাসিন্দাদের শরীর থেকে যাতে সুগন্ধ ছড়ায়, তার জন্য তাদের সুগন্ধীও দেয়া হয়। প্রশাসনের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রামবাসীরা। উত্তরপ্রদেশে বৃহস্পতিবার শুরু হয়েছে এনসেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচি। ৩৮টি জেলায় ৮৮ লক্ষ শিশুকে টিকা দেয়া লক্ষ্য রাজ্য সরকারের। এর জন্য কেন্দ্রীয় সরকার এক কোটি টিকা দিয়েছে। কুশীনগরের মৈনপুর কোট গ্রাম থেকে এনসেফেলাইটিসের টিকাকরণ কর্মসূচির সূচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুসাহর সম্প্রদায়ের মানুষকে এই টিকাকরণ অনুষ্ঠানে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে এই অনুষ্ঠানের আগে গ্রামবাসীদের গোসল করে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার নির্দেশ দেয়া হয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী ওই গ্রামে যাওয়ার আগে রাতারাতি সেখানকার রাস্তা-ঘাট পরিষ্কার করা হয়, শৌচাগারও তৈরি করা হয়। আদিত্যনাথ সেখানে যাওয়ার পর পাঁচটি শিশুকে টিকা দেয়া হয়। এর আগে আদিত্যনাথ যুদ্ধে নিহত একজনের বাড়িতে যাওয়ার আগে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, সোফা, কার্পেট, জানলার পর্দা লাগিয়ে দেয় জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পরেই সেসব খুলে নিয়ে যাওয়া হয়। ফের প্রশাসনের আচরণে বিতর্ক তৈরি হয়েছে। সূত্র : এবিপি আনন্দ

আফগানিস্তানে প্রথম রমজানে সহিংসতায় হতাহত শতাধিক

আফগানিস্তানের দুটি স্থানে আলাদা আত্মঘাতী বোমা হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও ছয়জন আহত হহয়েছেন। এ ছাড়া, বাগদিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদীদের হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে ৩৬ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী একটি বাস স্টেশনের কাছে শনিবার একটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশের একটি গাড়ির বহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে। ওই হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান।
এলাকাটি তালেবানের সাথে সংশ্লিষ্ট হক্কানি নেটওয়ার্ক প্রভাবিত হলেও এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদগিস প্রদেশের কাদিস এলাকায় উগ্রবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশিক গভর্নরের মুখপাত্র জহির বাহান্দ। নিহতদের মধ্যে ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আটজন বেসামরিক নাগরিক এবং ২২ জন উগ্রবাদী রয়েছেন। কারা এ হামলা চালিয়েছে তা বাহান্দ জানাতে পারেননি। তবে ওই এলাকায় আইএস ও তালেবান গোষ্ঠীর ব্যাপক প্রভাব রয়েছে। এই দুই হামলার আগের দিন শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের আদরাসকান জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হন।

রাজধানীর বাজারে বিষাক্ত আম

রাজশাহীর খিরসা (হিমসাগর) আমটি পরিপক্ব হতে আরো এক সপ্তাহ বাকি। গাছগুলোতে এখনো পাকতে শুরু করেনি আম। অথচ এখনই ঢাকার অলিতে-গলিতে মিলছে রাজশাহীর এই আমটি। হলদে রঙের আম দেখে লোভ সামলানো দায়। তাই ক্রেতারাও দেদারসে কিনে বাসায় নিয়ে যাচ্ছেন। রাজধানীবাসী অপরিপক্ব জ্যৈষ্ঠের রসালো ফল আমের স্বাদ নিচ্ছেন সপরিবারে। কেমিক্যাল মিশ্রিত এসব আমে ছয়লাব হয়ে গেছে বাজার। রাজশাহীতে আম পরিপক্ব না হলেও এমন লোভনীয় রঙের আম বাজারে কিভাবে এলো এমন প্রশ্ন করা হয় মতিঝিলের এক আমবিক্রেতাকে। তার জবাবে বেরিয়ে আসে লোভনীয় রঙের রহস্য। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, রাজশাহীর বাগানের আমগাছগুলোতে এখনো ৪০ ভাগ এখনো অপরিপক্ব। বাকি ৬০ ভাগ আম পরিপক্ব হয়েছে। এখন বাজারে আমের চাহিদা অনেক। তাই আমগাছ থেকে নামিয়ে কেমিক্যাল ¯েপ্র করা হচ্ছে আমে। এরপর তা খাচি বা ক্যারেটে সাজিয়ে নিয়ে আসা হচ্ছে রাজধানীতে। এই সময়ের মধ্যেই পাকা আমের মতো লোভনীয় রঙ ধরছে। বাজারে এই আমের চাহিদাও অনেক বেশি। দেশের শীর্ষ আম উৎপাদনকারী জেলাগুলোর বিভিন্ন স্থানে তিকারক কার্বাইড দিয়ে আম পাকানো থামছে না। প্রশাসনের মাইকিংসহ নানা প্রচারণা উপেক্ষা করে বেশি মুনাফার লোভে কাঁচা আমই কার্বাইড দিয়ে পাকিয়ে বাজারজাত করছে অসাধু ব্যবসায়ীরা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খুরশীদ জাহান বলেন, প্রতিটি মানুষ মওসুমি ফল খেতে চায়। কিন্তু অসৎ ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে ফলে কেমিক্যালের মিশ্রণ দেয়। সেই ফলে খেলে কিডনি লিভার ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও পরিপক্ব আম আর কেমিক্যাল মিশ্রিত আমের স্বাদ ও গন্ধ এক নয়। কেমিক্যাল মিশ্রিত আম দৃশ্যত পাকলেও তাতে পরিপক্ব আমের উপাদান থাকে না। এজন্য মুনাফাখোর ব্যবসায়ীদের ঠেকাতে সংশ্লিষ্টদের শক্ত পদক্ষেপ নেয়া উচিত। এ বিষয়ে সিনিয়র কনসালট্যান্ট ডা: মো: ছায়েদুল হক বলেন, ক্যালসিয়াম কার্বাইড পানি বা জলীয় বাষ্পের সঙ্গে মিশে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও এসিটাইলিন গ্যাস সৃষ্টি করে। এই এসিটাইলিন গ্যাস ইথিলিনের মতো কাজ করে।
ফলে সহজেই আমসহ যেকোনো কাঁচা ফল পেকে যায়। ক্যালসিয়াম কার্বাইড দামে খুব সস্তা হওয়ায় দেশের ফল ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে সহজলভ্য ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল পাকিয়ে থাকে। ফল পরিণত হওয়ার আগেই ফল পাকানোর কাজটি সহজেই সম্পন্ন হয়ে যায় কৃত্রিমভাবে। এর প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সাধারণত পানিতে ক্যালসিয়াম কার্বাইড মিশিয়ে সেই পানিতে ফল ভেজানো হয়। ক্যালসিয়াম কার্বাইড পানির সঙ্গে মিশে এসিটিলিন নিঃসৃত করে ফল পাকিয়ে দিচ্ছে। একই সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড ফলের ত্বক ভেদ করে ফলের ভেতরে শাসে ঢুকে যায়। এই ক্যালসিয়াম কার্বাইডে মারাত্মক বিষ হিসেবে মিশ্রিত থাকে আর্সেনিক ও ফসফরাস। এই আরসেনিক ও ফসফরাসও ফলের ভেতর ঢুকে যায়। ফল পাকার পরও ভেতরে এই আর্সেনিক ও ফসফরাস থেকে যায়। এভাবে কার্বাইড দিয়ে পাকানো ফল খেলে শরীরের ভেতর বিষক্রিয়া চলতে থাকে। তাৎণিকভাবে হয়তো কোনো প্রতিক্রিয়া নাও দেখা দিতে পারে, অথবা অনেক সময় ত্বকে এলার্জি (রেশ) দেখা দিতে পাড়ে। তবে দীর্ঘমেয়াদে কিডনি অথবা লিভারের সমস্যা ছাড়াও সেগুলো বিকল হয়ে যেতে পারে। সবচেয়ে ভয়াবহ হলো ক্যান্সারে আক্রান্ত হওয়া। এই সমস্যাগুলো হয়তো দেখা দেবে ১৫-২০ বছর বা তারও পর। আশঙ্কা হচ্ছে, বর্তমানে যেভাবে নৈতিকতাবিহীনভাবে বিষ মেশানোর কাজটি জনসমে বাধাহীনভাবে চলছে এবং সবাই বিশেষ করে শিশুরা যেভাবে ফলের সঙ্গে বিষ খাচ্ছে, তাতে কয়েক দশক পরে প্রায় প্রতি পরিবারে না হলেও সবার আত্মীয়স্বজন এক বা একাধিক পাওয়া যাবে, যারা কিডনি নষ্ট বা লিভারের সমস্যা অথবা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে পুকুরিয়া কয়লাখনি মামলা চলবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে। এই মামলা বিচার কার্যক্রম চলার প্রশ্নে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ খালেদা জিয়ার রিট টু আপিল খারিজ করে আজ রোববার এ আদেশ দেয়। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মনিরুল হক। ঐ কর্মকর্তা তদন্ত শেষে মামলার অভিযোগ থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে দুদকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ওই প্রতিবেদন বাতিল করে পুনরায় দুদক তদন্ত করে ওই বছরের ৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
এতে বলা হয়, চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অফ চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উত্পাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করার মধ্য দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি করেছেন। এরপর মামলাটি বাতিল চেয়ে ফৌজদারি কার্যবিধির ৫৬১(ক) ধারা মোতাবেক একটি আবেদন দাখিল করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। রুলে মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। সাত বছর পর গত বছরের শুরুতে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নিলে হাইকোর্টের দেয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শুরু হয়। শুনানি শেষে গত বছরের ৩০ আগস্ট আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন হাইকোর্ট। এরপর ১৫ সেপ্টেম্বর রুল খারিজ করে দিয়ে মামলার কার‌্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিয়ে সংক্ষিপ্ত রায় দেন।

কার জায়গায় খেলবেন নাসির?

বিগত বেশ কিছু বছর ধরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করছে টাইগাররা। জাতীয় দলে বর্তমানে প্রতিভার এমন ছড়াছড়ি যে নাসির হোসেনের মতন পরীক্ষিত ক্রিকেটাররাও বাংলাদেশ দলে জায়গা পাচ্ছেন না আজকাল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি, নাজমুল হাসান পাপন মনে করেন শুধু নাসির হোসেন নয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছেনা আরো অনেক প্রতিভাবান ক্রিকেটারদের। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পাপন জানান, ‘লিটন দাস ভালো খেলে সুযোগ পাচ্ছে না। ইমরুল কায়েসের পর্যন্ত সুযোগ হচ্ছে না। বিজয় (এনামুল হক) সুযোগ পাচ্ছে না। মাহমুদুল্লাহকে ভালো খেলতে হচ্ছে নিয়মিত। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে?
মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, সুযোগ পাচ্ছে না সে-ও।’ বাংলাদেশ ক্রিকেট দলে নিজেদের পছন্দের ক্রিকেটারদের না দেখতে পেরে যেখানে ক্রিকেটে বোর্ডের লাগাতার সমালোচনায় মগ্ন ক্রিকেটারদের ভক্তরা, তখন পাপন জানালেন এই ব্যাপারে নিজের সন্তুষ্টির কথা। ক্রিকেটারদের এমন প্রতিযোগিতা জাতীয় দলের জন্য মঙ্গলজনক বলে মনে করেন তিনি। বলেন, ‘দলের প্রতিটি জায়গায় এই যে প্রতিদ্বন্দ্বিতা, পাইপলাইনে এখন অনেক খেলোয়াড়। নতুন ছেলেরা এসে পুরোনোদের সাথে সমানতালে ভালো খেলছে, এটাই হচ্ছে সাফল্যের আসল কারণ।’ উল্লেখ্য, গত বছরের অক্টোবরে দেশের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে মাঠে দেখা যায় নাসির হোসেনকে। তার দীর্ঘ সাত মাস পর সম্প্রতি আবারও ডাক পান বাংলাদেশ দলে, তবে আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে কেবল একটি ম্যাচে সুযোগ পান তিনি। তবে সিরিজ শেষেই দেশে ফিরে যথারীতি আবারও নেমে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের মাঠের লড়াইয়ে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পা!

আগামী রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বলে দেয়ার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে রিয়ালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাঁচ বছর পর ক্লাবকে দিয়েছেন লা লিগা। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়েও জিদানের বাজি তিনি।
খেলার জন্য সিআর সেভেন মুখিয়ে রয়েছেন৷কোচও বলছেন রোনালদো দুর্দান্ত ফিট। একদম শেপেই রয়েছেন তিনি। আর এসবের মাঝেই রোনালদো নিজের পেশিবহুল দুটি পায়ের ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। সান বাথ নিচ্ছিলেন তিনি। এই পা দুটিকেই অনেকে বলছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পা। এখন দেখার সিআর সেভেনের এই পা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফুল ফোটাতে পারে কি না! রিয়াল ও রোনালদো ফ্যানেরা সেই দিকেই তাকিয়ে থাকবে।

এফএ কাপের রেকর্ড শিরোপা জিতল আর্সেনাল

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে এফএ কাপের রেকর্ড শিরোপা জিতেছে আর্সেনাল। শনিবার ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেন ভেঙ্গারের দল। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৩টি শিরোপা জিতল আর্সেনাল। টুর্নামেন্টে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে দলের সর্বোচ্চ গোলদাতা আলেক্সিস সানচেস ওয়েম্বলিতে পঞ্চম মিনিটেই এগিয়ে দেন আর্সেনালকে।
সানচেসের চিপ ডিফেন্ডার দাভিদ লুইস হেডে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি বল বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন চিলির এই স্ট্রাইকার। ১৯তম মিনিটে আর্সেনালের বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ড্যানি ওয়েলবেকের হেড পোস্টে লাগার পর ফিরতি বল র‌্যামজির বুকে লেগে আবারও পোস্টে বাধা পায়। ৬৮তম মিনিটে ডাইভ দেয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভিক্তর মোজেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৭৬তম মিনিটে উইলিয়ানের পাস পেয়ে ডান পায়ের ভলিতে বল জালে পাঠান কস্তা। তবে চেলসির সমতায় ফেরার স্বস্তি স্থায়ী হয়নি। তিন মিনিট পরই র‌্যামজির গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। বাঁ-দিকে বাইলাইনের কাছ থেকে অলিভিয়ে জিরুদের ক্রসে হেডে বল জালে পাঠান ওয়েলসের এই মিডফিল্ডার। আর্সেনালের এই সাফল্য তীব্র সমালোচনার মুখে থাকা ভেঙ্গারের জন্য এক বিরাট স্বস্তির। এই নিয়ে রেকর্ড সাতবার এফএ কাপের শিরোপা জিতলেন ফরাসি এই কোচ।

মেসি ম্যাজিকে কোপা জয়ের হ্যাটট্রিক বার্সার

অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্ট ক্যালডেরনেই কোপা দেল রে’র ফাইনাল খেলল বার্সেলোনা ও আলাভেস। শনিবার বার্সার জাদুকর লিওনেল মেসির চোখ ধাঁধানো ম্যাজিক শো’তে বশীভূত হয়ে গেল প্রথমবার স্প্যানিশ কাপের ফাইনালে খেলা আলাভেস। কোপা জয়ের হ্যাটট্রিক করল কাতালান ক্লাবটি। আলাভেসকে ৩-১ হারিয়েই মোট ২৯ বার কোপা জিতল বার্সা। এটাই ছিল লুইস এনরিকের কোচিংয়ে বার্সার শেষ ম্যাচ। মেসিদের কোচ আর ন্যু ক্যাম্পে পা রাখবেন না। তিন বছর আগে স্প্যানিশ দৈত্যদের দায়িত্ব নিয়েই বার্সাকে ট্রফির ‘ট্রেবল’ জিতিয়েছিলেন তিনি। তার পরের মৌসুমে ঘরোয় ফুটবলের ডাবল দেন। শেষ মৌসুম দিয়ে গেলেন কোপা দেল রে। বার্সাকে নয়টি ট্রফি দিয়েই বিদায় বললেন তিনি। বার্সেলোনার কোচ হিসেবে তিন বছরের কেরিয়ারে তিনবারই স্প্যানিশ কাপের শিরোপা জয়ের কীর্তি গড়লেন এনরিকে। শনিবার মেসি খেললেন মেসির মতোই। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী গোল করলেন ও করালেন। বুঝিয়ে দিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তিনিই। ম্যাচের ৩০ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় বার্সা।
নেইমারের সাথে দুর্দান্ত বোঝাপড়ায় ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন রাজপুত্র। যদিও এর তিন মিনিট পরেই বার্সার সেলিব্রেশন থামিয়ে দেয় আলাভেস। ২৫ গজ দূর থেকে ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্ডেজের বিদ্যুৎ গতির বাঁকানো শট ক্রসবার ঘেঁষে জালে জড়িয়ে যায়। বিরতির ঠিক আগেই বার্সাকে এগিয়ে দেন নেইমার। আন্দ্রে গোমেসের কোনাকুনি পাসে গোল করে দলের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান স্টার। যদিও এই গোলের আসল কারিগর মেসিই। বলটা তিনিই বাড়িয়ে ছিলেন গোমেসকে। দু’জনকে কাটিয়ে পাস বাড়ান তিনি। বিরতির ঠিক আগেই আলাভেসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন পাকো আলকাসেরকে। এই গোলও মেসির অবদান ছিল। তার ম্যাজিকেই কোপার ট্রফি হাতে মৌসুম শেষ করল বার্সা।

পরাজয়ের জন্য ফিল্ডিংকে দুষলেন ইমরুল

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানরা বাংলাদেশ দলকে বড় সংগ্রহ এনে দিয়েছিল। বোলাররাও শুরু থেকে ছিলেন দুর্দান্ত। বাংলাদেশের জয় একসময় সময়ের ব্যাপারই ছিল। সেই ম্যাচেই পরাজয়ের তেতো স্বাদ গ্রহণ করে টাইগাররা। এমন অপ্রত্যাশিত পরাজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস দলের বাজে ফিল্ডিংকেই দোষারোপ করলেন ম্যাচ শেষে। এবং নিজেদের এই ভুল থেকে শিক্ষা নিয়েই পরের ম্যাচে এই বিভাগে তার দলের উন্নতি করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন এই ক্রিকেটার। গতকাল বার্মিংহামের এজবাস্টনে দলের অন্যতম সেরা ফিল্ডার সাব্বির রহমান ক্যাচ ছেড়েছেন, তাকে অনুসরণ করেন পেসার তাসকিন আহমেদও। এমনকি দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও একটি ক্যাচ ফেলে দিতে দেখা যায় এদিন।
তবে সবচেয়ে বড় সুযোগটা হয়তো হাতছাড়া করেছেন দলের তরুণ অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে মিরাজ ফাহিম আশরাফের ক্যাচ নিতে পারলে হয়ত এদিন জয় নিয়েই মাথ ছাড়তো বাংলাদেশ। ইমরুলও এই বিষয় একমত হয় বলেন, “ফিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। আজকে যেটা আমাদের ভালো হয়নি। কেউ তো মাঠে গা ছাড়া থাকে না। সবাই চেষ্টা করে। তার পরও ভুল হয়ে যায়। আজও সেরকম দু-একটি ভুল হয়েছে। ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। আরো ফিল্ডিং সেশন দরকার আমাদের।” বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার মনে করেন জয়টা হাতের নাগালেই ছিল, “এখান থেকে ম্যাচ হারা দুঃখজনক। ম্যাচ আমাদের হাতেই ছিল। সবকিছুই ভালো হচ্ছিলো। একটা সময় আমাদের মনে হয়েছে, ম্যাচ এমনিতেই জিতে যাব। সহজ ক্রিকেটীয় হিসেবে সেটিই হওয়ার কথা ছিল। হলো না। আজকের দিনটা আমাদের ছিল। আমরা কাজে লাগাতে পারিনি। ওরা আমাদের কাছ থেকে নিজেদের জয় অর্জন করে নিয়েছে।”

রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে দরকার মাত্র ৭ রান, ক্রিজে দুই সেট ব্যাটসম্যান ডেভিড মিলার(৬৯) ও ক্রিস মরিস(৩৪)। কিন্তু দলটি যখন চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা-এই অবস্থা থেকেও ম্যাচ হারা সম্ভব তাদের পক্ষেই। শেষ বলের রোমাঞ্চে ২ রানে জিতল ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে তারা ২-০ তে সিরিজও নিশ্চিত করল। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। সাউদাম্পটনের রোজ বলে টস জিতে ফিল্ডিং নিয়ে ইংল্যান্ডকে ৩৩০ রানে বেধে দেয় দক্ষিণ আফ্রিকা। বেন স্টোকসের ১০১ রানের সুবাদে তারা ৬ উইকেট হারিয়ে এ স্কোর করে।
এছাড়া ৬৫ রানে অপরাজিত ছিলেন জশ বাটলার। কুইন্টন ডি ককের ১০৩ বলে ৯৮ এবি ডি ভিলিয়ার্সের ৫২ ও ডেভিড মিলারের ৭১* রানে জয়ের সুবাস পাচ্ছিল প্রোটিয়ারা। শেষ ওভারে তাদের দরকার ছিল ৭ রান। কিন্তু মিলার ও ক্রিস মিলার প্রয়োজনীয় রান তুলতে পারেননি। মার্ক উডের ওই ওভারে ৪ রান করে তারা। শেষ ২ বলে ৪ রানের মধ্যে মাত্র ১টি নেয় দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৮ রান করেছে দলটি।

মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া চীনা জঙ্গিবিমানের

মার্কিন গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নকে প্রতিহত করেছে চীনের দুই যুদ্ধবিমান। বুধবার হংকংয়ের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরে চীনের দাবি করা এলাকার কাছ দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাওয়ার কয়েকদিনের মধ্যেই এ ঘটনা ঘটল। পি-৩ ওরিয়ন বিমান হংকংয়ের দেড়শ’ মাইল দক্ষিণ-পূর্ব দিয়ে উড়ে যাওয়ার সময় তাকে প্রতিহত করে চীনের দুই যুদ্ধবিমান। এ সময় তারা গোয়েন্দা বিমান পি-৩ ওরিয়নের মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছিল। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, পি-৩ ওরিয়নের একেবারে সামনে চলে আসে চীনা একটি যুদ্ধবিমান। এটি অনিরাপদ এবং অপেশাদারভাবে সামনে চলে আসায় পি-৩ ওরিয়নের স্বাভাবিক উড্ডয়ন বাধাগ্রস্ত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। আমেরিকা কূটনৈতিক পথে বিষয়টি চীনের কাছে তুলবে বলে জানায় মার্কিন চ্যানেল এবিসি নিউজ।

ম্যাক্রোঁর হ্যান্ডশেকে কাবু ট্রাম্প

প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে হাত মেলাননি ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর কূটনৈতিক শিষ্টাচার লংঘন করে হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর অ্যঞ্জেলা মার্কেলের সঙ্গেও করমর্দন এড়িয়ে গেছেন তিনি। এ নিয়ে ট্রাম্পের সমালোচনা কম হয়নি। অপরদিকে তার বিপরীত চিত্রও কিন্তু রয়েছে। বলা হয়, ট্রাম্প একবার হাত ধরলে তাকে নাস্তানাবুদ করে ছাড়েন। তবে ট্রাম্পের এ অভ্যাস সম্পর্কে সম্ভবত আগে থেকেই সচেতন ছিলেন ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। কৌশলটা বুঝে নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্টকেই একহাত নিলেন তিনি। এএফপি জানায়, বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত উত্তর আমেরিকা নিরাপত্তা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগে ম্যাক্রোঁর সঙ্গে এক বৈঠকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন ট্রাম্প। মনে হচ্ছিল ম্যাক্রোঁর চোখের জল বের করে ছাড়বেন এমন প্রত্যাশা নিয়েই হ্যান্ডশেক শুরু করেন ট্রাম্প। কিন্তু ফল হল উল্টো।
ম্যাক্রোঁই শক্ত করে চাপ দিলেন ট্রাম্পের হাতে। ফরাসি প্রেসিডেন্টের তরুণ পেশির কাছে হার মানল ট্রাম্পের ‘ত্রাস সৃষ্টিকারী হাত’। অবস্থা সঙ্গীন হলে হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন ট্রাম্প। কিন্তু তখনও চোয়াল শক্ত করে ট্রাম্পের হাত শক্ত করে ধরে বসে আছেন ম্যাক্রোঁ। শেষ পর্যায়ে মুখ লাল হয়ে যাওয়ার পর মুক্তি মিলল ট্রাম্পের। রয়টার্সের হোয়াইট হাউস প্রতিনিধি স্টিভ ওঁলাদ বলেন, ট্রাম্প ও ম্যাক্রোঁ হ্যান্ডশেক শুরু করার পর মনে হচ্ছিল যেন ট্রাম্প হাত ছাড়িয়ে নিতে চাচ্ছেন। এদিকে ন্যাটো সম্মেলন শুরুর দিনে জোটটির নেতাদের অভ্যর্থনা জানাতে যান ম্যাক্রোঁ। সেখানে ট্রাম্পের বিধ্বংসী হ্যান্ডশেকের কবলে পড়েন তিনি। বেশ কিছুক্ষণ সময় ধরে ম্যাক্রোঁর হাত ধরে টানাটানি করেন ট্রাম্প। একপর্যায়ে জোর করে হাত ছাড়িয়ে নেন ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট এবার আগের ঘটনার প্রতিশোধ নিলেন কিনা কে জানে? কেউ বলছেন, আঁতে ঘা লাগতেই এমন কাণ্ড। অনেকে আবার দিন কয়েক আগেকার পুরনো কাসুন্দি ঘাটছেন। প্রথমে ইসরাইল আর পরেরটা রোমে।

লাদেন কীভাবে খুন হয়েছিলেন জানালেন তার স্ত্রী

আল-কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর ঘটনা কম-বেশি সবারই জানা। যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ বাহিনী নেভি সিল ও গোয়েন্দা সংস্থাগুলো বারবার বর্ণনা দিয়েছে কীভাবে হত্যা করা হয় লাদেনকে। তবে এবারই প্রথম লাদেনের পরিবারের কোনো সদস্য শোনালেন, সেদিন কীভাবে তাকে হত্যা করা হয়েছিল। সম্প্রতি লাদেনের জীবনের ওপর একটি বই লিখছেন ক্যাথি স্কট ক্লার্ক ও আদ্রিয়ান লেভি। এক সাক্ষাৎকারে এ দু’জনের কাছেই সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন লাদেনের সর্বকনিষ্ঠ স্ত্রী আমাল। আমালের ওই স্মৃতিচারণা তুলে ধরা হয় দ্য সানডে টাইমসে। সাক্ষাৎকারে আমাল জানান, পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মগোপনে ছিলেন লাদেন। প্রায় ছয় বছর ধরে সেখানে ছিলেন তারা। ২০১১ সালের ১ মে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ব্লাক হক হেলিকপ্টার উড়ে আসে। তখন স্বামীর মুখে ভয়ের ছাপ দেখেছিলেন বলে জানান আমাল। আমাল আরও জানান, সেনাসদস্যরা যখন বাড়ির দিকে আসছিল তিনি ও লাদেনের অপর দুই স্ত্রী তাদের সন্তানদের নিয়ে বাড়ির ওপর তলায় চলে যান এবং প্রার্থনা করতে থাকেন। লাদেন তখন তাদের নিচ তলায় চলে আসতে নির্দেশ দেন।
বলেন, ‘তারা আমাকে চায়, তোমাদের না।’ এরপর স্বামীর কাছে সন্তান হুসেইনকে নিয়ে থেকে যান আমাল। এদিকে ততক্ষণে যুক্তরাষ্ট্রের নেভি সিল সদস্যরা বাড়ির ভেতরে ঢুকে লাদেনের ছেলে খালিদকে হত্যা করেছে। পথে তাদের সঙ্গে লাদেনের অপর দুই মেয়ে সুমাইয়া ও মরিয়ামের দেখা হয়। তাদেরই একজন সেনাসদস্যদেরকে লাদেনের অবস্থান চিনিয়ে দেয়। আমাল বলেন, একপর্যায়ে সেনাসদস্যরা লাদেনের ঘরে প্রবেশ করে। সেখানে তার সঙ্গে ছিলেন তিনি ও তার ছেলে হুসেইন। সে সময় তিনি তাদেরকে বাধা দিতে গেলে তার পায়ে গুলি করে সামনের দিকে এগিয়ে যায় সেনারা। একটু ধাতস্থ হয়ে লাদেনের কাছে যান তিনি। কিন্তু ততক্ষণে গুলিতে মৃত্যু হয়েছে লাদেনের। সেদিন মায়ের পাশে বসে বাবার হত্যাকাণ্ড দেখেছিল শিশুপুত্র হুসেইন। স্মৃতিচারণায় আমাল বলেন, লাদেনকে হত্যার পর সেনাসদস্যরা তার দ্বিতীয় স্ত্রী খাইরিয়াহ ও দুই মেয়ে সুমাইয়া এবং মরিয়ামকে তার লাশের পাশে নিয়ে যায়। তারপর লাদেনের পরিচয় শনাক্ত করা হয়। শনাক্তকরণ শেষে লাশ নিয়ে চলে যায় নেভি সিল সদস্যরা। আমাল জানান, ওই বাড়িতে হামলা হতে পারে সে কথা চিন্তাই করেননি লাদেন। তাই তার কোনো পূর্ব পরিকল্পনাও ছিল না। আর স্বামীর জীবনের শেষ মুহূর্তের ওই বিভীষিকা নিয়ে তারা কোনো দিন আলোচনাও করেননি।

যুক্তরাষ্ট্রে 'মুসলিম-বিদ্বেষী' হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রে দুজন মুসলিম নারীকে গালাগাল করার সময় এক ব্যক্তিকে থামাতে গেলে তার ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সময় শুক্রবার বিকালে পোর্টল্যান্ড শহরে হলিউড ট্রানজিট স্টেশনে একটি ট্রেনে এঘটনা ঘটে। খবর বিবিসি'র। হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান। হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে তার আগে তিনি আরও একজনকে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি হামলার সময় চিৎকার করে বলছিলেন, 'মুসলিমদের মরা উচিত। কারণ, তারা বহু বছর ধরেই খ্রিস্টানদের হত্যা করে চলেছে।' প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একজন কৃষ্ণাঙ্গ মুসলিম নারী এবং একজনের হিজাব পরিহিতা মুসলিম নারীকে উদ্দেশ্য করে ছুরি হাতে হামলাকারী 'মুসলিম-বিদ্বেষী' কথা বলছিলেন। এসময় তাকে থামাতে কয়েকজন লোক এগিয়ে আসলে ওই ব্যক্তি তাদের ছুরিকাঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে ট্রেন থেকে নামার সময় পুলিশ তাকে আটক করে। আর ওই দুই মুসলিম নারী তার আগেই ট্রেন থেকে নেমে চলে যায়।

জাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা, গ্রেফতার ৪০

সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠী নিহতের ঘটনায় বিক্ষোভ-ভাংচুরের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে রোববার সকাল ১০টার মধ্যে সবাইকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত মেনে সকাল থেকে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। ইতিমধ্যে বেশিরভাগ ছাত্রী হল ত্যাগ করেছেন। তবে ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদের হলে রাখার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এজন্য ছেলেদের হলগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাও হচ্ছে। জানা গেছে, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে ঘোর আপত্তি জানিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিদ্ধান্ত তুলে নিতে বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল প্রশ্ন রেখে যুগান্তরকে বলেন, 'কতিপয় ব্যক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সব শিক্ষার্থীকে কেন হল ছাড়তে হবে? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।' বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত তুলে নিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে বলেও জানান তিনি। এদিকে, ভিসির বাসভবনে ভাংচুর ও হামলার ঘটনায় শনিবার মধ্যরাতে পুলিশ ৪০ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির যুগান্তরকে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত অভিযোগে ৪০ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রোববার সকাল থেকে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে শুক্রবার ভোরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় নিহত হন জাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আরাফাত। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে এক ঘণ্টার জন্য শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। ছাত্রদের লাশ জানাজার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না এনে বাড়ি পাঠিয়ে দেয়ার জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষারোপ করে আসছিল।
শনিবার প্রথম থেকেই অবরোধ তুলে নিতে জাবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের অনুরোধ করলেও তাতে কেউ সাড়া দেয়নি। একপর্যায়ে অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতাহাতি হয়। মহাসড়ক থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনতে দুপুর ১টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম ছুটে যান এবং জনদুর্ভোগ লাঘবে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। এ সময় ‘আমার ভাইয়ের জানাজা, ক্যাম্পাসে কেন হল না,’ ‘আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই।’ ভিসি এ সময় তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। দাবিগুলো হচ্ছে- নিহত দুই ছাত্রের লাশ ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার কৈফিয়ত দেয়া, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া, নিহত আরাফাতের দুলাভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়া, ঘাতক বাসটিতে চিহ্নিত করে চালককে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, সিঅ্যান্ডবি থেকে বিশমাইল— পর্যন্ত স্পিডব্রেকার ও গাড়ির গতিসীমা ৩০ কিমি বেঁধে দেয়া, জয় বাংলা গেটে ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং একাধিক পুলিশ বক্স স্থাপন। দাবি পূরণে ভিসির আশ্বাসেও কাজ হচ্ছিল না। পরে বেলা ৩টায় ভিসি ফের অবরোধস্থলে ছুটে আসেন এবং অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানান এবং একই সঙ্গে দাবি পূরণের আশ্বাস দেন। তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের অসদাচরণে ঘটনায় দায়ী ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে অটল থাকলে ভিসি চলে যান। পরে পুলিশ অ্যাকশনে যায় এবং শিক্ষার্থীরা পরে ছত্রভঙ্গ হয়ে যায়। বিকাল ৫টা থেকে মহাসড়কটি যান চলাচলের উপযোগী হয়। পুলিশি অ্যাকশনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেয়।

সাত গ্রেনেড, ৩টি সুইসাইড ভেস্ট ও বিস্ফোরক উদ্ধার

ঢাকার সাভারের গেণ্ডা এলাকায় জঙ্গি আস্তানার অভিযান শনিবার বেলা পৌনে ৩টার দিকে শেষ হয়েছে। নির্মাণাধীন ৬তলা বাড়ির আস্তানা থেকে সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট (আত্মঘাতী বন্ধনী), বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত থেকে বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ। শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ৬তলা ওই বাড়িতে দফায় দফায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই বাড়িটির দোতলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। বাড়িটির মালিক সাকিব আহমেদ অলককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। ওই আস্তানা থেকে ল্যাপটপ, সাতটি গ্রেনেড, তিনটি সুইসাইড ভেস্ট, গ্রেনেড তৈরির কয়েক হাজার ব্যাটারি, সালফিউরিক এসিড ও গানপাউডার উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে প্রবেশ করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডেপুটি কমিশনার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী দল। এর আগে ওই বাড়ির আশপাশ থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়। এ ছাড়া পাশের মধ্য গেণ্ডা এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। অভিযান চলাকালে দুপুর সোয়া ১২টায় ওই বাড়িতে প্রথম ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর বেলা ১টা ১০ মিনিট, ১টা ২০ মিনিট, ১টা ২৫ মিনিট ও বেলা দেড়টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌরসভার গেণ্ডা এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পাঁচতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই বাড়ির সন্দেহভাজন ভাড়াটিয়ারা শুক্রবার সকালেই বাসা ছেড়ে চলে গেছে বলে পুলিশ জানায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে অদূরে নির্মাণাধীন সাকিবের ছয়তলা বাড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম ইউনিট।
কিন্তু ততক্ষণে সন্দেহভাজন জঙ্গিরা ওই বাড়ি ছেড়ে পালিয়েছে। ওই বাড়িতেই শনিবার দুপুরে অভিযানের পাশাপাশি পাশের বাবুলের একটি টিনশেড বাড়িতেও অভিযান চালায় পুলিশ। বাবুলের বাড়ির ভাড়াটিয়া মিলি আক্তার শনিবার যুগান্তরকে বলেন, এ বাড়ির ছয়টি কক্ষ ভাড়া নেন কামাল নামের একজন। কামালসহ নিয়মিত থাকতেন পাঁচজন। অন্যরা হলেন : ইব্রাহিম (১৬), নাসিম (১৭), নাসরিন (১৮) ও বয়স্ক একজন, যার নাম জানি না। তারা সেখানে ভাইবোন পরিচয়ে থাকতেন। কয়েকদিন আগেই কামালরা এখান থেকে চলে যান। অভিযানের পর ওই টিনশেড ঘরটিতে ঢুকে দেখা গেছে, এখানে সেখানে বোমা তৈরির যন্ত্রপাতি, জেল ইত্যাদি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। একই সময় পাশের আরেকটি বাড়ি থেকে কবির হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ। এর আগে কবির সাংবাদিকদের বলেন, কামাল ছয়তলা বাড়ির কাছেই আবদুল হালিম নামের এক ব্যক্তির একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে ক্রিম বানাতেন। কামাল বলেছিলেন, তিনি এখানে রং ফর্সাকারী ক্রিম ও হেয়ার জেল তৈরি করবেন। ছয়তলা বাড়ির মালিক সাকিবকে দুপুর ২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, চলতি মাসের ৮ তারিখে মাসিক পাঁচ হাজার টাকায় এক দম্পতি পরিচয়ে দ্বিতীয় তলার ফ্ল্যাট ভাড়া নেন। মুসলিম (২৮) নামের ওই ব্যক্তি তার বাড়ি নোয়াখালী বলে জানিয়েছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তিনি। শুক্রবার রাতে এখানে অভিযান শুরুর কিছুক্ষণ আগেই তারা পালিয়েছেন। অভিযানে অংশ নেয়া ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) পরিদর্শক এএসএম সায়েদ বলেন, শুক্রবার অভিযানের সময় তাদের ঘরে চুলায় গরম ভাত দেখা গেছে। তাতে মনে হচ্ছে, অভিযান শুরুর ঠিক আগেই তারা পালিয়েছে।

রোজার বিনিময়ে জান্নাত নসিব হয়

দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে এলো মাহে রমজান। মুমিনের জীবনে ফিরে ফিরে আসে অবারিত রহমত, বরকত, নাজাতের এ মাস। আল্লাহর সঙ্গে প্রেম করার এই মাস। বন্ধন রচনার এই মাস। সব চাওয়া-পাওয়া, ক্ষমা-মুক্তি, ইবাদত-বন্দেগি ও নৈকট্য লাভের এ মাস। এ মাসে মুমিনের ঈমানের বাগানে রহমতের ফুল ফোটে। সজীব হয়ে ওঠে ঈমানের চারা। সিয়াম-সাধনা ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহতায়ালার সন্তুষ্টি ও নৈকট্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটি। ইসলামের পঞ্চ ভিত্তির তৃতীয় ভিত্তি রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারীর জন্য মাহে রমজানের রোজা রাখা ফরজ। একজন মুসলিমের জন্য নামাজের মতোই ফরজ রমজান মাসের রোজা পালন করা। মহান আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনরা তোমাদের প্রতি আমি মাহে রমজানের রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের প্রতি। এতে আশা করা যায়, তোমরা তাকওয়া বা খোদাভীতি অর্জন করতে পারবে।’ (সূরা বাকারা, আয়াত-১৮৩) এভাবেই পবিত্র কোরআনে রমজান মাসের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আদর্শ সমাজ নির্মাণে রমজানের ভূমিকা অন্যতম।
রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একজন মানুষ হয়ে ওঠে প্রকৃত মুমিন। স্বচ্ছ পানিতে ভরে ওঠে আমলের দরিয়া। সব পাপ-পঙ্কিলতা মুছে ফেলার জন্য ব্যাকুল হয় সে। সব ধরনের জুলুম-অন্যায় থেকে বেঁচে থাকার জাগরণ ওঠে তার হৃদয়ে। আত্মশুদ্ধির মই বেয়ে আরশে আজিমে ওঠে সিয়াম বিপ্লবের সংযমী পতাকা। এ ধরনের আবেগ অনুভূতির মাধ্যমেই রমজানের মাহাত্ম্য প্রকাশ পায়। তবে মাহে রমজানে পুণ্যের বদলে, পাপ ও অন্যায় কারও কারও জীবনে বেড়ে যায়, এটা নিশ্চয়ই মানব জীবনের একটি আত্মিক পরাজয়, এটা নিশ্চয় শয়তানের ক্রীড়া, যার প্রভাব ব্যক্তি ও সমাজের ওপর বর্ষিত হলে সমাজ কলুষিত হয়ে যায়। এ মাসে বান্দা পার্থিব সব চাহিদা বিসর্জন দিয়ে আল্লাহর দয়া ও রহমত লাভ করার চেষ্টা করতে হবে। অতীতের সব পাপাচার মুছে ফেলে খোদার কাছে ক্ষমা চেয়ে নতুনভাবে ঈমানি জীবনযাপনের শপথ গ্রহণ করবে, তাকওয়ার অনুশীলনের মাধ্যমে পুরো বছরের ইবাদত ও আনুগত্যের শক্তি সঞ্চয় করবে, চিন্তাচেতনা ও কর্ম-সাধনায় আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পিত করবে- এই হচ্ছে মুমিনের মাহে রমজান। এরকম মুমিনকেই রমজান পৌঁছে দেবে বেহেশতের রাইয়ান নামক দরজার কাছে। আমাদের সবার যেন রমজানের রোজার বিনিময়ে জান্নাত নসিব হয়।
লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ ঢাকা

রেইনট্রির চার পরিচালকের ব্যাংক হিসাব তলব

বনানীর আলোচিত রেইনট্রির হোটেলের চার পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরা হচ্ছেন রেইনট্রির চেয়ারম্যান শাহ মো. নাহিয়ান হারুন, ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আদনান হারুন, পরিচালক মাহির হারুন ও মনিরা হারুন। তাদের ব্যাংক হিসাব লেনদেনের যাবতীয় তথ্য আগামী ১৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি কর অঞ্চল-৭ এর ১৩৫ সার্কেল থেকে দেশের তফসিলি ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে এদের মেয়াদি আমানত, চলিত ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয়ের তথ্য পাঠাতে বলা হয়েছে। সূত্র জানায়, রেইনট্রি হোটেলের পরিচালক সংখ্যা পাঁচজন।
এদের প্রত্যেকেই ১০ হাজার শেয়ারের মালিক। পরিচালক হোমায়রা হারুনকে এ থেকে বাদ দেয়া হয়েছে। আয়কর রিটার্নের সঙ্গে চার পরিচালকের ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়নি। প্রসঙ্গত, ঝালকাঠির আওয়ামী লীগের সংসদ সদস্য বিএইচ হারুনের মালিকানাধীন বনানীর দ্য রেইনট্রি হোটেলে গত ২৮ মার্চ দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকান হন। এ ঘটনার পর ৬ মে থানায় মামলা দায়ের করা হয়। মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে এরই মধ্যে। তখন থেকেই হোটেলটি আলোচনায় আসে। শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হোটেল থেকে অবৈধভাবে রাখা কয়েক বোতল মদ উদ্ধার করে এবং ভ্যাট ফাঁকির প্রমাণও পাওয়া যায়।

বাংলাদেশে চীনা রণতরীর নোঙরে ‘দিল্লির উদ্বেগ’

বাংলাদেশ উপকূলে ভিড়েছে চীনা নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। চার দিনের শুভেচ্ছা সফরে যুদ্ধজাহাজের এই বহরটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। নৌবহরটিকে বন্দরে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশে অবস্থানরত চীনা কর্মকর্তারা। চীনা এ বহরে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চাংচুন ও গাইডেড মিসাইল ফ্রিগেট ঝিংজু। বাংলাদেশ নৌবাহিনীর একটি কর্ভেটের তত্ত্বাবধানে চীনা নৌবহরটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। খবর সাউথএশিয়ান মনিটরের। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ অব স্টাফ ক্যাপ্টেন জামান, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং ও ডিফেন্স অ্যাটাশে ঝাং ওয়েই ছাড়াও বাংলাদেশে থাকা চীনা নাগরিক ও বাংলাদেশে অধ্যয়নরত চীনা ছাত্রছাত্রীরা চীনা যুদ্ধজাহাজের বহরটিকে স্বাগত জানান। চিনা নৌবাহিনীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চিন নৌবাহিনীর মধ্যে বিরাজমান গভীর বন্ধুত্ব আরও শক্ত হবে বলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে। একই সঙ্গে আগামী দিনে চীনের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী একটি মহড়া করবে বলেও জানানো হয়েছে। কলকাতা টোয়েন্টিফোর নামে একটি অনলাইন পত্রিকার খবরে বলা হয় বাংলাদেশ উপকূলে চীনা নৌবাহিনীর উপস্থিতি কিছুটা হলেও ভারতের উদ্বেগ বাড়িয়েছে। প্রতি মুহূর্তে বহরটির দিকে কড়া নজর রাখছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা।

প্রশ্ন ফাঁসে ১০ স্কুল ৬ কোচিং জড়িত!

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি এবং এসএসসি-এইচএসসি (পাবলিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে ১০টি স্কুল ও ছয়টি কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি) প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর জড়িত থাকার সত্যতা মিলেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিগগিরই আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন আরও ১৯টি কোচিং সেন্টারের ওপর প্রাথমিক তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল হোতা বিজি প্রেসের সেই কর্মচারী আলমগীর ওরফে আলমসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি। প্রশ্ন ফাঁসের ঘটনায় এটিই প্রথম চার্জশিট। ১৮ মে ডিবির পরিদর্শক মাজেদুল ইসলাম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনেক পুরনো হলেও গত বছরের আগস্ট থেকে এ নিয়ে ডিবির একটি টিম কাজ শুরু করে। এ পর্যন্ত চারটি মামলা করেছে ডিবির ওই টিম। এসব মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেয়া হল। আরও একটি চার্জশিট চূড়ান্ত করা হয়েছে। যে কোনোদিন এটি আদালতে দাখিল করা হবে। অন্য দুটি মামলার চার্জশিটও দ্রুত দাখিল করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়েই প্রশ্ন ফাঁসের সঙ্গে ওই ১০টি স্কুল ও ছয়টি কোচিং সেন্টারের সংশ্লিষ্টতা পায় গোয়েন্দারা। একই সঙ্গে সন্দেহভাজন আরও ১৯টি কোচিং সেন্টারের নাম পেয়েছে তারা। ডিবি সূত্রে জানা গেছে, যে ছয়টি কোচিং সেন্টারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, সেগুলোর মধ্যে রয়েছে বর্ণমালা কোচিং সেন্টার, মেধা বিকাশ কোচিং সেন্টার, সাইফুর্স কোচিং সেন্টার, টেক কেয়ার কোচিং সেন্টার ও অ্যাডভান্স কোচিং সেন্টার। এছাড়া জড়িত ১০টি স্কুলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মাণ্ডা আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলোনি হাই স্কুল, মানিকনগর আইডিয়াল হাই স্কুল এবং একই এলাকার মা ও মণি উচ্চ বিদ্যালয়। এ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু নাসের জনি যুগান্তরকে বলেন, চিহ্নিত ১০ স্কুলের প্রধান শিক্ষক এবং ছয় কোচিং সেন্টারের মালিককে শিগগিরই তলব করা হবে। প্রশ্নপত্র ফাঁস বন্ধে তাদের সহযোগিতা চাওয়া হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি আরও যে ১৯ কোচিং সেন্টারের তালিকা এসেছে তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্তের পরই এ ব্যাপারে জানানো যাবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে সংশ্লিষ্ট কোচিং সেন্টার ও স্কুল কর্তৃপক্ষ। জানতে চাইলে বর্ণমালা কোচিং সেন্টারের পরিচালক মো. আমিন যুগান্তরকে জানান, তিনি প্রশ্নপত্র ফাঁস রোধে ডিবিকে সহযোগিতা করছেন। যারা কোচিং সেন্টার চালায় তারা চুনোপুঁটি। তাদের পক্ষে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যারা জড়িত, দুর্বলতা তাদের মধ্যেই।
কারণ আমি নিজে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত না থাকলেও দেখতে পাই যে, অনেক শিক্ষার্থী ফাঁস করা প্রশ্নপত্র আমার কোচিং সেন্টারে নিয়ে আসে। ছাত্ররা এখন পরীক্ষার আগে বই নিয়ে না বসে ফেসবুক, ইমুসহ নানা অনলাইন সাইট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মেধা বিকাশ কোচিং সেন্টারের কেউ প্রশ্ন ফাঁসে জড়িত নন বলে দাবি করে প্রতিষ্ঠানটির পরিচালক তানভীর রহমান বলেন, এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সম্প্রতি ঢাকা কোচিং সেন্টারের পরিচালক আশরাফ এবং অভিনব কোচিং সেন্টারের পরিচালক মারুফকে সম্প্রতি ডিবি পুলিশ গ্রেফতার করছে। এরপর এ বিষয়ে ডিবি আমার সহযোগিতা চেয়েছে। আমি সহযোগিতা করছি। সাইফুর্স কোচিং সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অবান্তর ও ভিত্তিহীন। কারণ আমরা একাডেমিক ক্লাস নিই না। আমরা কেবল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্লাস নিই। এর সঙ্গে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্পর্ক নেই।’ টেক কেয়ার কোচিং সেন্টারের পরিচালক মোরশেদ আলমের মোবাইলে যোগাযোগ করা হলে ফোন ধরেন তার ভাই মাসুম মিয়া। তিনি যুগান্তরকে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মোরশেদ আলম রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। তার জানা মতে, টেক কেয়ার কোচিং সেন্টারের কেউ প্রশ্নপত্র ফাঁসে জড়িত নন। মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে পাওয়া অ্যাডভান্স কোচিং সেন্টারের নম্বরে যোগাযোগ করা হলে ফোন ধরেন মাজহার নামের এক শিক্ষক। তিনি বলেন, ‘আমি মাত্র তিন মাস ধরে এখানে চাকরি করি। এই প্রতিষ্ঠানের পরিচালকের নাম হাফিজ উদ্দিন। সাংবাদিকদের কাছে তার নম্বর দেয়া নিষেধ। আমি আপনাকে তার নম্বর দিয়েছি জানতে পারলে আমার চাকরি চলে যাবে। আপনি সিনিয়র শিক্ষক নয়ন স্যারের সঙ্গে কথা বলুন। তিনি প্রায় চার বছর ধরে এখানে শিক্ষকতা করেন।’ এরপর তিনি (মাজহার) তার সেলফোনটি নয়নকে ধরিয়ে দেন। তবে নয়ন প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং হাফিজ উদ্দিনের সেলফোন নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন। এছাড়া জানতে চাইলে মাণ্ডা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালমা সুলতানা বলেন, এই স্কুলে শিক্ষার্থীরা এতদিন কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষায় অংশ নিত। ওই স্কুলটি প্রশ্নপত্র ফাঁসে জড়িত। তাই একটি মহল আমাদেরও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি জানান, অপবাদ দূর করতে সামনের বছর থেকে অন্য স্কুলের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে এখানকার শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলিমসহ দুই শিক্ষক এখন জেল খাটছেন।
ওই স্কুলের একজন শিক্ষক এখানে আগে ক্লাস নিতেন। এ কারণে অনেক মনে করছেন, আমাদের স্কুলটিও প্রশ্নপত্র ফাঁসে জড়িত। প্রকৃত পক্ষে আমরা এ ধরনের কোনো নোংরা কাজে জড়িত নই। মা ও মণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত বিশ্বাস বলেন, আমরা প্রশ্নপত্র ফাঁসের বিরোধী। এই স্কুলটি তুলনামূলক নতুন। এখানকার শিক্ষার্থীদের মধ্যে প্রথম ব্যাচ এবার দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এখনও এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। তাই আমাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটি যৌক্তিক নয়। মানিকনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম মিন্টু বলে, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের যে স্কুলের মাধ্যমে এসএসসি পরীক্ষা দেয়াই সেই স্কুলটি প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে জানতে পেরেছি। এ কারণে আমরা বিভিন্ন মহল থেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তাই আগামী বছর থেকে সিটি মডেল স্কুলের মাধ্যমে পরীক্ষা দেয়ানোর ব্যবস্থা করছি।’ তিনি আরও জানান, কপাল মন্দ হওয়ার কারণে তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌস জানান, তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর তারা অভ্যন্তরীণভাবে তদন্ত করেছেন। কোনো শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তাদের কাছে ডিবি ও এসবি থেকে লোক এসেছিল। বিষয়টি নিয়ে এখন তারা তদন্ত করছে। আইন প্রয়োগকারী সংস্থা যদি তদন্ত করে এখানকার কারও বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়, তবে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া যাবে সেসব প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হবে। যেসব শিক্ষক এ ধরনের অপকর্মে যুক্ত তাদের এমপিও বাতিল করা হবে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে ভর্তি হবে। এ ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে। তিনি বলেন, এর আগে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষসহ দুই শিক্ষককে একই ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ওই প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের প্রক্রিয়া চলছে।
চার্জশিট দাখিল : আরও জানা গেছে, যে মামলাটির চার্জশিট দাখিল হয়েছে, সেখানে বিজি প্রেসের আলম ছাড়া অন্য আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে জুয়েল, রুবেল ব্যাপারী, আবদুস সাত্তার, মেজবাহ আহমেদ, কাওছার হোসেন, আল আমিন, হৃদয় হোসেন এবং জাহাঙ্গীর আলম। এরই মধ্যে এদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে জুয়েল জামিন পেয়ে গেছে। যাদের নামে চার্জশিট দেয়া হয়েছে তাদের সবাই মামলার আসামি ছিল। তবে আলমের নাম এজাহারে ছিল না। তদন্তে তার নাম বেরিয়ে আসে। মাসতিনেক আগে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মামলার এজাহারে ইকরাম হোসাইনের নাম থাকলেও চার্জশিট থেকে তাকে বাদ দেয়া হয়েছে। এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত বছরের ৯ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা করেন ডিবির এসআই আবু সালেহ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এটিই ডিবির প্রথম মামলা। আসামিদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এইচএসসির রসায়ন, গণিত, হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানের প্রশ্নপত্র উদ্ধার করা হয় বলে চার্জশিট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে আরও উল্লেখ করা হয়, জুয়েল এবং আলম একে অপরের ভায়রা ভাই। বিজি প্রেসে প্রশ্নপত্র কম্পোজ করার সময় আলম তা মুখস্থ করে ফেলত। পরে মুখস্থ করা প্রশ্নপত্র নিজে কম্পিউটারে কম্পোজ করে জুয়েলের হাতে দিত। অন্যদের সহযোগিতায় অর্থের বিনিময়ে জুয়েল তা বিভিন্ন কোচিং সেন্টার, পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দিত। ডিবি জানায়, আলমের শ্বশুর বিজি প্রেসের কর্মচারী (বাইন্ডার) থাকা অবস্থায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কয়েক বছর আগে অবসরে যান। অবসরে যাওয়ার আগে তার মেয়ের জামাই আলমকে বিজি প্রেসে চাকরি দেন এবং প্রশ্নপত্র ফাঁসের কৌশল শেখান। শুধু তাই নয়, হত্যা ও বিস্ফোরক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন আলম। মামলার তথ্য গোপন করে তিনি বিজি প্রেসে চাকরি নেন। বিজি প্রেসের আরও ৭-৮ জন নিন্ম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে ডিবি জানিয়েছে।
বিজি প্রেসের বক্তব্য : প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে জানতে চাইলে বিজি প্রেসের উপপরিচালক আবদুল মালেক বলেন, প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে আলমকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা বা তিনি প্রশ্নপত্র ফাঁসে জড়িত কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে বিজি প্রেসের কোনো বক্তব্য নেই। বিজি প্রেসের আরও কেউ প্রশ্নপত্র ফাঁসে জড়িত আছে কিনা জানতে চাইলে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
অন্য তিনটি মামলা : মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত বছরের ৭ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা করেন ডিবির এএসআই আবু সুফিয়ান গাজী। ওই মামলায় আশরাফ উদ্দিন সৈকত, ওমর ফারুক এবং ইফাদ আহমেদ অরণ্যকে আসামি করা হয়। এ মামলার তদন্ত চালাচ্ছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাজেদুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে চার্জশিট প্রতিবেদন প্রায় প্রস্তুত। যে কোনো দিন তা আদালতে দাখিল করা হবে। এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় আরেকটি মামলা করেন ডিবির এসআই আসলাম আলী শেখ। এ মামলায় জাহিদ হাসান রকি ওরফে আহমেদ নিলয় এবং জিসান রাজ ওরফে আহম্মেদ নিরবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, বিভিন্ন পাবলিক পরীক্ষার আগে তারা প্রশ্নপত্র সরবরাহ করে। পরে টাকার বিনিময়ে বিভিন্ন নামে ফেসবুক, ইমু, হোয়াটস অ্যাপস প্রভৃতির মাধ্যমে প্রশ্নপত্র প্রকাশ করে। এ মামলায় এসকে আবদুল আলম, নিশু চৌধুরী এবং সৈকতসহ কয়েকজন এখনও পলাতক।
পলাতক দু-একজনকে গ্রেফতার করতে পারলেই এ মামলায় চার্জশিট দেয়া হবে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২৭ মার্চ স্কুল-কলেজের প্রিন্সপাল, শিক্ষক এবং কোচিং সেন্টারের শিক্ষকসহ নয়জনকে গ্রেফতার করে ডিবি। এ মামলায় শিগগিহরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক আবু মো. ফজুলল করিম। তিনি আরও জানান, এ মামলায় আশুলিয়া গাজীর চট এমএম উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোজাফফর হোসেন, টঙ্গীর কোর্নিয়া কোচিং সেন্টারের শিক্ষক মো. হামিদুর রহমান ওরফে তুহিন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. আতিকুল ইসলাম, এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী মো. আবদুল মজিদ এবং ছাত্র মো. আরিফ হোসেন আকাশ ওরফে আদু ভাই, মো. সাইদুর রহমান, মো. রাকিব হোসেন, তানভীর হোসেনকে আসামি করে চার্জশিট দেয়া হবে।

আসলাম চৌধুরীর জামিন বহাল

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ১৮ মে আসলাম চৌধুরীর স্থায়ী জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন সর্বোচ্চ আদালত। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত বছরের ২৬ মে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ইসরাইলের ক্ষমতাসীন দলের সদস্য মেন্দি সাফাদির সঙ্গে ভারতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে 'সরকার উৎখাতের ষড়যন্ত্র' করে আসলাম চৌধুরী। এই পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ আনা হয়। এর আগে ১৫ মে ঢাকা থেকে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়। পরে আসলাম চৌধুরীকে রিমান্ডে নেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় বন্ধুদের কোপে নিহত হয়েছেন স্থানীয় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম শাহজাদা (২০)। সে স্থানীয় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে নগরীর সুজানগর এলাকার সহিদ মিয়ার ছেলে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ১০ টার দিকে শাহজাদার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত শাহজাদার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছু দিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সন্ধ্যার দিকে নগরীর নজরুল এভিনিউ এলাকায় সাফায়াতসহ আরও ৩/৪ জন শাহজাদাকে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শাহজাদাকে উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ১০ টার দিকে তার মৃত্যু হয়। কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পাওয়া একটি ব্যাগের সূত্র ধরে অর্পণ নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সে নগরীর মডার্ন স্কুলের নবম শ্রেণির ছাত্র।