Showing posts with label বিশ্ব প্রতিবন্ধী দিবস. Show all posts
Showing posts with label বিশ্ব প্রতিবন্ধী দিবস. Show all posts
Tuesday, April 2, 2019
প্রতি দশ হাজারে ১৭ জন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন by ফরিদ উদ্দিন আহমেদ

দেশে
প্রতি দশ হাজারে ১৭ জন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন লোক রয়েছে। অটিজম নিয়ে
সর্বশেষ ২০১৭ সালের গবেষণায় এই চিত্র উঠে আসে। দেশে ৪৭ হাজার অটিজম
বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ আছে। প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপের হিসাব অনুসারে ১৬
লাখ ৪৪ হাজার প্রতিবন্ধী আছে দেশে। ওই জরিপে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন লোকের
এই সংখ্যা পাওয়া যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
(বিএসএমএমইউ)-এর ইনস্টিটিউট অব পেডিয়াটিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম
(ইপনা) উপ-পরিচালক সহযোগী অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু বলেন, অটিজম
জেনিটিক্যালি হওয়ায় এর ভালো ডায়াগনোসিস হওয়া উচিত। তাহলে এটি চিহ্নিত করা
সহজ হবে। তিনি বলেন, ২০১৩ সালের এক জরিপে অটিজমের সংখ্যা ছিল দশমিক ১৫
শতাংশ।
দেশে গ্রামের তুলনায় শহরে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর সংখ্যা বেশি।
এই সংখ্যা গ্রামে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। আর ঢাকা সিটিতে ৩ শতাংশ বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। ২০১৩ সালের এক গবেষণার ফলাফল তুলে বিএসএমএমইউ-এর ইপনা-এর চিকিৎসকরা বলেন, এ বিষয়ে বাংলাদেশে এখনো বড় ধরনের কোনো গবেষণা না হলেও কমিউনিটি হেলথ কর্মীরা এই গবেষণা চালিয়েছেন। সাতটি বিভাগের সাত উপজেলায় এবং ঢাকার মিরপুর এলাকায় এই গবেষণা চালানো হয়। এতে ৭ হাজার পরিবারের তথ্য নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তারা। চিকিৎসকরা ২০১৪ সালের তথ্য তুলে ধরে আরো জানান, ৪২টি ছেলে শিশুর মধ্যে একজন এবং ১৮৯টি কন্যাশিশুর মধ্যে একজন অটিজম শিশু রয়েছে। ৬৮টি শিশুর মধ্যে একজন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু পাওয়া যাবে। ২০১৪-১৫ সালের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, দেশে ১৪ লাখ ৮২ হাজার প্রতিবন্ধীর মধ্যে ২ দশমিক ৯ শতাংশ হচ্ছে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু। আর বিশ্ব চিত্রে দেখা গেছে, গত ৪০ বছরের বেশি সময়ে অটিজম শিশুর সংখ্যা ১০ গুণ বেড়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর ২রা এপ্রিল বিশ্বব্যাপী অটিজম সচেতনতা দিবস পালিত হয়। এবার ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার।’
জানা যায়, অটিজম কোনো রোগ নয়, এটা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশজনিত একটি সমস্যা, যা শিশুর সামাজিক সম্পর্ক স্থাপনে বাধা সৃষ্টি করে। এদের আচরণের পরিবর্তন দেখা যায়। আশেপাশের পরিবেশ ও ব্যক্তির সঙ্গে মৌখিক ও ইশারা ইঙ্গিতের মাধ্যমে যোগাযোগের সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা মা-বাবা বা আপনজনদের ডাকে সাড়া না দিয়ে নীরব থাকে। এই সমস্যাগুলো সাধারণত তিন বছরের মধ্যেই প্রকাশ পায়। যার ব্যাপ্তি সারাজীবন বিদ্যমান থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার এ ‘স্পেকট্রাম’ শব্দের অর্থ হলো প্রত্যেক শিশুর লক্ষণ বিভিন্ন হতে পারে। লক্ষণগুলো স্বল্পমাত্রা থেকে গুরুতর মাত্রায় হতে পারে।
অটিজম কেন হয়? অটিজমের ধরন যেমন এক নয়, তেমনি অটিজমের কোনো একক কারণ নেই বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন। বংশগত বা জিনগত- এটা ব্যাপকভাবে গৃহীত। অবশ্য, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় যে, জিনগত ঝুঁকি পরিবেশগত ঝুঁকির দ্বারা প্রভাবিত হয়। চিহ্নিত ঝুঁকির পর্যায়গুলো হলো- অপরিণত বয়সে শিশু জন্মগ্রহণ করলে (অর্থাৎ ২৬ সপ্তাহের কম) বা বেশি বয়সে মা হলে। এফ্রাজাইল এক্সসিনড্রোম, এনজেলম্যান সিনড্রোম, টিউবেরাস সিনড্রোম, ক্রোমোসোম ১৫ ডুপ্লিকেশন সিনড্রোম এবং অন্যান্য একক জিনসমূহ ও ক্রোমোসোমাল ব্যাধি। লক্ষণ ১২ মাস বয়সের মধ্যে আধো আধো বোল না বলা, পছন্দের বস্তুর দিকে ইশারা না করা। ১৬ মাসের মধ্যে কোনো একটি শব্দ বলতে না পারা, ২৪ মাস বয়সের মধ্যে দুই বা ততোধিক শব্দ দিয়ে মনের ভাব প্রকাশ করতে না পারা, ভাষার ব্যবহার রপ্ত করতে পারার পর আবার ভুলে যাওয়া এবং বয়স উপযোগী সামাজিক আচরণ করতে না পারা।
শনাক্ত ও নির্ণয়: শনাক্তে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সহকারী/সাকমো/প্যারামেডিকস, প্রশিক্ষিত জনবলের কাছে যেতে হবে। নির্ণয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অভিভাবকদের করণীয় সম্পর্কে চিকিৎসকরা বলেন, লক্ষণগুলো গোপন করবেন না, হতাশ হবেন না, অযথা বিভ্রান্তি থেকে মুক্ত থাকুন। পরিবারের সদস্যরা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ ও ধৈর্য ধরুন, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, শিশুর সঙ্গে খেলুন। অটিজম নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন অটিজম-এর কারণ একটি অভিশাপ, জিন বা খারাপ বাতাস থেকে এটি হয়, অটিজম মানে মানসিক প্রতিবন্ধী, মা এর জন্য দায়ী ইত্যাদি। এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। ২০০৭ সালের ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

Saturday, December 4, 2010
তাদের জানতে-বুঝতে আপনি যা করতে পারেন by জুলিয়ান ফ্রান্সিস
অনাদরে, অবহেলায় মরে গেল আমার ভাই, জেমস। তার জন্ম ১৯৪৩ সালে। জেমসের একধরনের বংশগত অস্বাভাবিকতা ছিল, যাকে বলা হয় ডনস সিনড্রোম। গুরুতর শিখনপ্রতিবন্ধিতা ছিল। ১৯৯৯ সালে ব্রিটেনে মারা যাওয়ার আগে সে মারাত্মক নিউমোনিয়া বাঁধিয়ে ফেলেছিল। তার সমস্যাটা খুঁজে পেতে চিকিৎসকেরা যথেষ্ট সময় ও কষ্ট স্বীকার করতে চাননি। ডায়রিয়া হয়েছিল। যে আবাসিক পরিচর্যাকেন্দ্রে সে থাকত, তা যথাযথভাবে যাচাই না করেই তারা শুধু ডায়রিয়ার চিকিৎসা করল। প্রতিবন্ধীদের দেখাশোনার প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও পরিচর্যাকারীদের সঙ্গে সে যোগাযোগ করতে পারেনি। তাই সে মরে গেল। তার জন্মদিন ৩ ডিসেম্বর। এ দিনটি আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
যেসব মানুষের জীবন এক বা একাধিক প্রতিবন্ধিতার কারণে বেশির ভাগ মানুষের চেয়ে অনেক কঠিন, তাদের আশা-আকাঙ্ক্ষা, অনুভূতি বোঝার চেষ্টা আমরা কি কখনো করেছি? এই প্রশ্ন নিজেকেই করা দরকার। তাদের প্রতি আমাদের আচরণ কেমন হতে পারে, আমরা কী করব বা বলব, তা না জানার কারণে প্রায়ই আমরা বিব্রত ও ক্লেশ বোধ করি। এখানে কিছু প্রায়োগিক পরামর্শ আমি লিখছি, যা হয়তো প্রতিবন্ধীদের অনুভূতি বুঝতে সহায়ক হবে। এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুলে আনা। আমার বেড়ে ওঠার সময়ে পাশে ছিল গুরুতর শিখনপ্রতিবন্ধী ভাই আর পরবর্তী জীবনে আমার এক ছেলেরও এ ধরনের প্রতিবন্ধিতা ছিল। এর বাইরেও বহু প্রতিবন্ধীর সঙ্গে আমার ঘনিষ্ঠ বন্ধুতা আমার জীবন ও কর্মকে সমৃদ্ধ করেছে।
১৯৯০-৯১ সালে বাংলাদেশের জাতীয় প্রতিবন্ধী নীতির প্রথম খসড়া দাঁড় করানোর জন্য আরও কয়েকজনের সঙ্গে যুক্ত থাকা এবং এ ক্ষেত্রে অগ্রগতির ধীরগতি দেখার অভিজ্ঞতা থেকে জানি, প্রতিবন্ধীদের নানা সমস্যার বিষয়ে কর্তাব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন। সরকারের বেশির ভাগ বাজেট-পরিকল্পনায় প্রতিবন্ধীদের অধিকার স্থান পায় একদম শেষে। বহু কাজ এখনো করা বাকি। তাই আমি তাগাদা দেব এগুলো সম্পন্ন করুন। আমি বেশ আনন্দিত, প্রতিবন্ধী ব্যক্তিরা যেসব বিপদের মুখে পড়ে, সেগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকার আন্তরিক আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশসহ বহু দেশে অনেক প্রতিবন্ধী বন্ধুর সঙ্গে আমি কাজ করেছি। আর সব সময় আমি চেষ্টা করেছি প্রতিবন্ধিতা নয়, প্রতিবন্ধী ব্যক্তির ওপর মনোযোগ দিতে। আশা করি, নিচে যে পরামর্শগুলো তুলে ধরছি, সেগুলো মন্ত্রী ও সরকারি কর্মী বাহিনীকে প্রতিবন্ধীদের ব্যাপারে করণীয় আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। অবশ্য সর্বোত্তম পরামর্শ হলো, কোনো প্রতিবন্ধীর সঙ্গে আপনি কেমন সম্পর্ক করবেন, তা নিয়ে দ্বিধা থাকলে তার কাছেই পরামর্শ চান।
কারও যদি এক ধরনের প্রতিবন্ধিতা থাকে, তার সঙ্গে এমন আচরণ করা যাবে না, যাতে মনে হয় সে অন্য অনেকভাবে প্রতিবন্ধী। হুইলচেয়ার ব্যবহারকারীর সঙ্গে এক সিলেবলের সরল শব্দে কথা বলা, শ্রবণপ্রতিবন্ধীকে চিৎকার করে কিছু বলা এবং দৃষ্টিপ্রতিবন্ধীর সঙ্গে কথা বলার সময় অন্য কারও মাধ্যমে কথা বলার প্রবণতা দেখা যায়।
কোনো ব্যক্তির প্রতিবন্ধিতার ওপর নয়, ব্যক্তিটির ওপরই মনোযোগ দিন। যদি মনে হয় কোনো প্রতিবন্ধীর সাহায্য প্রয়োজন, তবে তাকে জিজ্ঞাসা করুন, আপনি সাহায্য করতে পারেন কি না এবং কীভাবে তা করা যায়। সাহায্য করার কথা বলতে আপনার দ্বিধা থাকতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিরও সাহায্য চাইতে দ্বিধা থাকতে পারে। প্রতিবন্ধীরা সাধারণত যতটা সম্ভব স্বাধীন থাকতে চায়। তাই যদি আপনার সাহায্যের দরকার না লাগে, তাতে অপমানিত বোধ করবেন না এবং অন্য কোনো সময় সাহায্য করতে চাওয়া থেকে বিরত থাকবেন না। কখনো বলবেন না, ‘আমি যদি তুমি হতাম, তাহলে এই চেষ্টা করতাম না’—কোনো প্রতিবন্ধী ব্যক্তি কী করতে পারে বা না পারে, তা সাধারণত সে-ই সবচেয়ে ভালো বিচার করতে পারে। করুণা দেখাবেন না। এমন কথা বলবেন না, ‘তুমি যে কীভাবে চালিয়ে নিচ্ছ; হাঁটতে না পারলে আমি তো মরেই যেতাম।’ এমন কথা প্রায়ই আহত করে এবং প্রশংসার আড়ালে নিজের ভিন্নতার বোধই জাগিয়ে তোলে।
যে শিশুর প্রতিবন্ধিতা আছে, তার সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করুন। অন্য শিশুদের মতোই তাদের কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে দেবেন না। অন্য শিশুর মতোই প্রতিবন্ধী শিশুদেরও সমাজের গ্রহণযোগ্য আচরণের সীমা জানা দরকার।
বিলম্ব না করে আপনার পরিচয় জানিয়ে দিন। ‘হ্যালো’ বা অন্য কোনো সম্ভাষণ শুনেই আপনার অবস্থান সম্পর্কে ধারণা করা একজন দৃষ্টিপ্রতিবন্ধীর জন্য সব সময় সম্ভব হয় না। সে যদি আপনার পরিচয় না বুঝতে পারে, তাহলে তার পক্ষে আন্তরিকভাবে সম্ভাষণের জবাব দেওয়া মুশকিল। সুতরাং, আপনার পরিচয় দিন এবং প্রাসঙ্গিক কোনো ঘটনা বর্ণনা করুন—যেমন, ‘হ্যালো, আমি তাসনিম। গত সপ্তাহে ফরিদার বাড়িতে আপনার সঙ্গে আলাপ হয়েছিল।’ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির নাম মনে রাখতে বিশেষ যত্ন নিন। তাকে উদ্দেশ করে কথা বলা হচ্ছে, এটা বোঝানোর জন্য তার নাম বলে কথা শুরু করাই একমাত্র পথ।
কোনো দৃষ্টিপ্রতিবন্ধীর উদ্দেশে ‘আপনাকে দেখে ভালো লাগল’-জাতীয় কথা বলতে দ্বিধা বোধ করবেন না। সেও হয়তো একইভাবে উত্তর দেবে। দেখা-সম্পর্কিত শব্দ পরিহার করা অসম্ভব—দৃষ্টিপ্রতিবন্ধীরা এ ধরনের শব্দ ব্যবহারে খুব বেশি আত্মসচেতন নয়, হওয়ার দরকারও নেই।
অপ্রত্যাশিতভাবে কোনো দৃষ্টিপ্রতিবন্ধীর হাত ধরবেন না। তাতে সে ভয়ে চমকে উঠতে পারে। আসলে দৃষ্টিপ্রতিবন্ধীকে ধরবেন না, তাকেই সুযোগ দিন আপনার হাত ধরার। তখন সে নিশ্চিন্তে আপনার থেকে অর্ধেক পদক্ষেপ পেছনে থাকবে এবং এভাবে সে বুঝতে পারবে, আপনার পরের পদক্ষেপে কতটা জায়গা বদল হচ্ছে। ‘এই এক কদম’, ‘সামনে পা ফেলুন’, কিংবা ‘একটু পেছনে যান’—এজাতীয় কথা বলবেন না। নিচের দিকে নামার সময় পা শূন্যে দোলাতে থাকা যেমন বিপজ্জনক, তেমনি অস্বস্তিকর। উঁচু-নিচু পথে চলার সময় তা তাকে অবহিত করুন।
দরজা কখনো অর্ধেক খোলা রাখবেন না। পুরোপুরি বন্ধ রাখুন, নয়তো একদম হাট করে খুলে রাখুন। টেলিভিশন দেখা থেকে দৃষ্টিপ্রতিবন্ধীকে দূরে সরিয়ে রাখবেন না। তার দৃষ্টিশক্তিসম্পন্ন বন্ধুদের জানা দুনিয়ায় প্রবেশের রাস্তা এই টেলিভিশন। বাইরের কর্মকাণ্ড থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বন্ধুকে বাদ দেবেন না। তার বাজার আপনি করে দেওয়ার বদলে তাকে জিজ্ঞাসা করুন আপনার সঙ্গে সেও বাজার করতে চায় কি না।
কোনো শিখনপ্রতিবন্ধীর কাছে কোনো শিশু গেলে তাকে খেদিয়ে দেবেন না। (প্রায়ই ভুলবশত শিখনপ্রতিবন্ধীদের বলা হয় ‘মানসিক প্রতিবন্ধী’)। শিখনপ্রতিবন্ধীদের ভয় পাবেন না। তারা সাধারণত সহিংস হয় না। আর তারা যদি অনেকের মাঝে বাস করে, তাহলে ধরে নিতে পারেন, তারা সহিংস আচরণ করবে না। শিখনপ্রতিবন্ধীদের এড়িয়ে যাওয়া বা প্রত্যাখ্যান করাই সাধারণত তাদের মেজাজ বিগড়ে দেওয়ার প্রধান কারণ। তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে, প্রতিশ্রুতি রাখতে হবে। শিখনপ্রতিবন্ধী ব্যক্তি আপনার প্রতিশ্রুতি বোঝে না কিংবা মনে রাখে না—এমন মনে করবেন না। উদাহরণ হিসেবে বলি, আমার শিখনপ্রতিবন্ধী ছেলে নিলের বয়স এখন ৩২; তার স্মৃতিশক্তি বিস্ময়কর এবং নিজের অবস্থান বা লক্ষ্য সম্পর্কে সঠিক জ্ঞান তার আছে।
মানসিকভাবে অসুস্থ ব্যক্তির কথা সময় নিয়ে শুনুন। ভাববেন না, তার কোনো জ্ঞান বা মত নেই।
প্রতিবন্ধী সন্তানের মা-বাবার প্রতি করুণা প্রকাশ করবেন না। মা-বাবার কাছে সব সন্তানই প্রিয়। কাউকে উপদেশ দিতে যাবেন না। তবে যদি পেশাগত দিক থেকে কাউকে কোনো নির্দেশনা না দেওয়া হয় এবং তাকে সাহায্য করা আবশ্যক মনে হয়, তখনই কেবল তাকে উপদেশ দিন। মনে রাখবেন, আপনি কোনো প্রায়োগিক সহায়তা দিতে চাইলে দীর্ঘ সময় ধরে তা দিতে হতে পারে। মানসিকভাবে অসুস্থ কাউকে বলবেন না, ‘সংযত হও’। তারা যদি তা পারত, তাহলে তো করতই।
আপনাকে যদি হুইলচেয়ার না ধরতে বলে, তাহলে ধরবেন না। অনভিজ্ঞ কেউ ধরলে চেয়ারে বসা ব্যক্তি সহজেই ছিটকে পড়তে পারে। দ্রুত চেয়ার ঘোরাতে গেলে তাকে সতর্ক করার কথা মনে রাখতে হবে। আপনার প্রতিটি পদক্ষেপ আগেই তাকে জানানো দরকার। আপনি যে গতিতে চেয়ারে ধাক্কা দিচ্ছেন, তাতে হুইলচেয়ারে বসা ব্যক্তি কতটা স্বস্তি বোধ করছে, তা খেয়াল করতে হবে। হাত রাখার জায়গায় ধরে চেয়ারটি তুলবেন না, তাহলে হয়তো হাতল আপনার হাতে চলে আসবে। মনে রাখবেন, আপনি উৎফুল্ল চিত্তে যা বলছেন, তা চেয়ারে বসা ব্যক্তিটির পক্ষে শোনা কঠিন হতে পারে। কেননা, আপনার কথা পেছন থেকে আসায় যানবাহনের শব্দের সঙ্গে পেরে উঠবে না। তা ছাড়া তার অবস্থান থেকে সে হয়তো দেখবে না, আপনি কোন দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন।
স্থির হুইলচেয়ারে বসা ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আপনার মাথা একই স্তরে রাখুন। নিচের দিকে চেয়ে কথা বলা এবং ওপরের দিকে চেয়ে শোনা সব সময় অস্বস্তিদায়ক। সিঁড়ি দিয়ে হুইলচেয়ার কীভাবে নামানো বা ওঠানো যায়, তা চেয়ারে বসা ব্যক্তির কাছে জানতে চান, প্রতিবন্ধী ব্যক্তি সাধারণত সোজা কোনো কৌশল জানে।
শ্রবণপ্রতিবন্ধীর সঙ্গে কথা বলার সময় আপনার চেহারা যেন সে স্পষ্ট দেখতে পায়। আপনি আলো বা জানালার বিপরীতে মুখ করে দাঁড়ালে আপনার ছায়া পড়তে পারে। আপনার ঠোঁটের নড়াচড়া পড়ে বোঝার জন্য যতটা বিস্তারিতভাবে দেখা দরকার, তা তখন সম্ভব হয় না। কথা বলার সময় নড়াচড়া কম করবেন, না হলে কিছু কথা হারিয়ে যাবে। ঠোঁটের নড়াচড়া দেখে কথা বুঝতে সাহায্য করার জন্য মুখ বিকৃত করবেন না। যেসব সূক্ষ্ম চিহ্ন থেকে সে অর্থ তৈরি করে, তা মুখের এমন কসরতের ফলে হারিয়ে যায়। আর চিৎকার দিয়ে কথা বলবেন না। তাতে কাজ হয় না, বরং শ্রুতিসহায় যন্ত্রের ক্ষতি হতে পারে।
মনে রাখবেন, শ্রবণপ্রতিবন্ধী কোনো ব্যক্তি অন্ধকারে বাইরে যেতে ভয় পেতে পারে। ঘরের ভেতরে নিরাপদ আলো পাওয়ার সুযোগ নিশ্চিত করুন। রাতের বেলা আপনার সঙ্গী যদি কোনো শ্রবণপ্রতিবন্ধী হয়, তাহলে সঙ্গে করে টর্চ নিতে ভুলবেন না। তাকে কিছু বলার সময় আপনার মুখে আলো ফেলবেন। শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি কী বলতে চাচ্ছে, তা যদি না ধরতে পারেন, কিংবা তার শ্রুতিসহায় যদি বাঁশি বাজার মতো শব্দ করতে থাকে, তাহলে চুপ করে থাকবেন না, অকপটে বলুন। নইলে কেমন করে সে বুঝবে?
কাউকে ছোট করে দেখবেন না। শ্রবণপ্রতিবন্ধীর কণ্ঠ অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এমন ভাব করার দরকার নেই যে তার শিখনপ্রতিবন্ধিতাও আছে।
গান বাজান। শ্রবণপ্রতিবন্ধীরা স্পন্দন অনুভব করে বিট ‘শুনতে’ পারে। শ্রবণপ্রতিবন্ধী কিশোর-কিশোরীরা গানের সঙ্গে নাচতে পছন্দ করে। যত উচ্চ স্বরে গান, তত ভালো।
ইংরেজি থেকে অনুবাদ: আহসান হাবীব
জুলিয়ান ফ্রান্সিস: সমাজকর্মী, দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করেন। মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত।

Subscribe to:
Posts (Atom)
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1460)
-
▼
August
(7)
-
▼
Aug 01
(7)
- একজন ইসরাইলি গাজায় থাকলেও অস্ত্র ছাড়বে না হামাস
- গাজা ছাড়তে ইসরায়েল কী রাজি, সংকটে নেতানিয়াহু
- এবার ফিলিস্তিনের গ্রামের ভেতরে ঢুকে মিছিল করল ইহুদিরা
- শীর্ষ ১০ বৈজ্ঞানিক ভুল by জাহিদ হোসাইন খান
- সেমিকন্ডাক্টরে চীনের বিস্ময়কর উত্থান, আধিপত্য হারা...
- ফিলিস্তিনিদের দমনে ইসরাইলের ‘পশু-যুদ্ধ’, নতুন অস্ত...
- পৃথিবীকে নীল বিন্দু খেতাব দিয়েছিলেন যে বিজ্ঞানী by...
-
▼
Aug 01
(7)
-
▼
August
(7)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
ইরান
সারা বিশ্ব
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
কালবেলা
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
বিজ্ঞান ও গবেষণা
ব্যাংকিং ও বিনিয়োগ
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সংখ্যালঘু
সৈয়দ আবুল মকসুদ
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
হিন্দু
রুদ্র মিজান
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
স্বাস্থ্য
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
জ্যোতির্বিজ্ঞান
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
শুভ্র দেব
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
আনু মুহাম্মদ
কলকাতা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
তথ্য প্রযুক্তি
অস্ট্রেলিয়া
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
মসজিদ
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
Exclusive
আশরাফুল ইসলাম
ইয়েমেন
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
জনস্বাস্থ্য
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
জোহরান মামদানি
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
ইহুদি
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
বেলজিয়াম
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
জর্দান
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
আহমেদ মুনির
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট