Tuesday, December 25, 2018
নিরপেক্ষ নির্বাচন পাওয়া বাংলাদেশের জনগণের অধিকার by অ্যান মেইন

সামপ্রতিক সময় প্রণয়ন করা অস্পষ্ট ও বিস্তৃত ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশের সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে। এ আইন সরকারকে বাকস্বাধীনতা ও রাজনৈতিক যুক্তিতর্ক কার্যকরভাবে দমন করার ক্ষমতা দিয়েছে। বিশেষভাবে, ড. শহিদুল আলমের ঘটনাটি উদ্বেগজনক। বাংলাদেশের মুক্ত সমাজের জন্য আইনটি কত ভয়ঙ্কর হতে পারে, শহিদুল আলমের ঘটনায় তা ফুটে উঠেছে। সমপ্রতি মুক্তি পাওয়া এ আলোকচিত্রী ও অধিকারকর্মীকে ঢাকায় একটি আন্দোলন চলার সময় গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘উস্কানিমূলক’ বক্তব্য প্রদানের দায়ে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রবিরোধী বক্তব্যকে অপরাধ হিসেবে বিবেচনা করা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এখন একটি তাৎপর্যপূর্ণ হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে, বৃটেন ও জাতিসংঘ এই আইনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে।
২০১৪ সাল থেকে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়নের জন্য ডিএফআইডি স্ট্রেংদেনিং পলিটিক্যাল পার্টিসিপেশন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে ১৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ প্রদান করেছে বৃটেন। আমাদের বৃটিশ করদাতাদের দেয়া এ অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে, যেন মূল লক্ষ্য অর্জিত হয়। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগ আমাদের দেখিয়ে দিয়েছে, যে আশায় আমরা এখানে অনুদান দিয়েছিলাম, সেভাবে কাজ হচ্ছে না।
কিন্তু এখন দেশটির জন্য আশার সময়। বাংলাদেশি রাজনীতির একজন কৌতূহলী পর্যবেক্ষক হিসেবে, দেশটির রাজনৈতিক মতপার্থক্য আমার আগ্রহের বিষয় নয়। আমি শুধু দেখতে চাই, দেশটির গণতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হচ্ছে কি না। আশা করি, তা সেখানকার জনগণের উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে।
নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশন ও বিরোধী দলগুলোর মধ্যে বিতর্ক চলছে। শুরুতে ডিসেম্বরের ২৩ তারিখ দিন নির্ধারণ করা হলেও পরে তা এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়। পিছিয়ে দেয়ার ক্ষেত্রে প্রধান যুক্তি একটি অনুরোধ। তা হলো- নির্বাচনী প্রচারণার সময়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা। বিরোধী দলগুলোর যুক্তি, এটা ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানো থেকে বিরত রাখবে।
চূড়ান্তভাবে নির্বাচনের যে তারিখই নির্ধারণ করা হোক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যে মাত্রায় পর্যবেক্ষণ করা উচিত তা, বছরের এ সময়ে তা সম্ভব বলে মনে হচ্ছে না। কেননা ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনগুলোতে ক্রিসমাস ও নববর্ষ উপলক্ষ্যে সীমিতসংখ্যক কর্মকর্তা থাকবে। চূড়ান্তভাবে এসব সমস্যা সমাধানে নির্বাচন কমিশনকেই পদক্ষেপ নিতে হবে।
গত একদশকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বেশির ভাগ স্থানে জীবনযাত্রার মানে নিয়মিত উন্নতি ঘটছে। এছাড়া অর্থনৈতিক, প্রযুক্তিগত ও অবকাঠামোগত উন্নতির কথাও উল্লেখযোগ্য। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশ ও বাংলাদেশি জনগণকে ব্যাপকভাবে উন্নত করেছে। আর এতে আমরা যে অবদান রেখেছি, তাতে যুক্তরাজ্যের গর্বিত হওয়া উচিত।
বাংলাদেশের জন্য পরবর্তী পদক্ষেপ হলে একটি সত্যিকারের উন্মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন করা। জনগণকে দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহি করার ক্ষমতা দেয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। এটা তাদেরকে এই অনুভূতি দেবে যে, বাংলাদেশ যে ভবিষ্যতের দিকে নজর দিচ্ছে, তাতে জনগণকে যথাযথভাবে তুলে ধরা হয়েছে।
সহিংসতা কখনোই শান্তিপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অর্জনের উপায় হতে পারে না। এটা ছিল ২০১৪ সালের নির্বাচনী প্রচারণার একটি বিরাট ব্যর্থতা। গত নির্বাচনের পরে যে বিভক্তি ও প্রাণহানি ঘটেছিল, উন্নতি করার জন্য আমাদেরকে অবশ্যই আসন্ন নির্বাচনে এর পুনরাবৃত্তি ঘটতে দেয়া যাবে না। সহিংসতা ও বাকস্বাধীনতা দমনের অভিযোগে কলঙ্কিত নয়- এমন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বৃটিশ সরকারকে অবশ্যই বাংলাদেশের নির্বাচন কমিশনকে সহায়তা দিতে হবে। আগামী সপ্তাহ বা মাসগুলোতেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। নাগরিকদের অবশ্যই এটা অনুভব করতে হবে যে, তাদের নির্বাচিত রাজনীতিবিদরা অভিন্ন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ ধারণ করেন কি না।
(দ্য সানডে টাইমসে প্রকাশিত নিবন্ধের ভাবানুবাদ। লেখক বৃটেনের কনজারভেটিভ পার্টির এমপি।)
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০১৪ সালের পুনরাবৃত্তি হলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে -সৈয়দ মনজুরুল ইসলাম

এবার ভোট কারচুপি করা অতোটা সহজ হবে না উল্লেখ করে প্রখ্যাত এই ছোটগল্পকার বলেন, ৯০ শতাংশ সুষ্ঠু হলে সেটাকে আমি সুষ্ঠু নির্বাচন বলে ধরে নিবো। ড. কামাল হোসেন ইতোমধ্যে বলেছেন, ভোটকেন্দ্রে আপনারা (জনগণ) সতর্ক থাকবেন। আমি মনে করি এবার ভোট কেন্দ্রের আশপাশে অনেক বেশি সমর্থকরা থাকবেন। পরবর্তীতে নির্বাচনে যদি আওয়ামী লীগ হেরে যায় তাহলে তাদের পক্ষে জ্বালাও-পোড়াও কর্মসূচিতে যাওয়া সম্ভব হবে না। তারা তো অনেক আগেই বলে দিয়েছে এসব কর্মসূচিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।
তিনি বলেন, এখন মানুষ অস্থিতিশীল পরিস্থিতি চায় না। এখন সরকারি দল হরতাল ডাকলেও হরতাল হবে না।
এরকম একটি পরিস্থিতিতে মানুষ চলে এসেছে। এখন মানুষ অর্থনীতির মানুষ হয়ে গেছে। রাজনীতির মানুষ নেই। রাজনীতিবিদরা রাজনীতি করলেও মাঠে কর্মী-সমর্থকদের সংখ্যা খুব কম। তারা আয়-উপার্জন ও সংসার ধর্ম পালনে ব্যস্ত। ফলে আমার মনে হয় না নির্বাচনের পরে পরিস্থিতির কোন নাটকীয় পরিবর্তন হবে।
নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী অবস্থানে আসতে হবে। প্রধান নির্বাচন কমিশন বলছেন, লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আরেকজন কমিশন বলছে নেই। কাজেই আমার মনে হয় নির্বাচনী মাঠ মোটেই সমান নয়। সিইসির উচিত ছিল বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা। তাহলেই বুঝতে পারতেন যে আওয়ামী লীগ সবখানে যে সুযোগ পাচ্ছে বিএনপি তা পাচ্ছে না। এটা যদি হয় তাহলে নির্বাচনী প্রচারণা সুষ্ঠুভাবে হবে না। এবং প্রার্থীরা তাদের প্রার্থীতা সফল করতে পারবে না। এটা একটি প্রশ্ন থেকে যায়।
সেনাবাহিনী মাঠে নামলে অবস্থার কোন পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি ২৪ তারিখের পর ভালো থাকবে। কারণ সেনাবাহিনী মাঠে থাকবে এবং যারা নির্বাচনে তষ্করবৃত্তি (ভোটচুরি) ও সংঘর্ষ করবে তাদের প্রতিহত করা হবে। এর আগে কম বেশি সংঘর্ষ হচ্ছে। সে সংঘর্ষে বিএনপি ঠিকভাবে প্রচারণা করতে পারছে না। তাদের বাধা দেয়া হচ্ছে। বিরোধীদলের কারো পান থেকে চুন খসলে সেখানে সমস্যা সৃষ্টি হয়। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের এক মন্ত্রী প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করে আচরণবিধী লঙ্ঘন করেছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...