Saturday, November 19, 2011

ইসলাম যৌতুক সমর্থন করে না by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে যৌতুক একটি অবৈধ ও ঘৃণিত প্রথা। কন্যাকে পাত্রস্থ করার জন্য মোহরানা ব্যতীত বরপক্ষের চুক্তিবদ্ধ দাবি অনুযায়ী কন্যাপক্ষ উপহার সামগ্রী যা প্রদান করেন তা-ই যৌতুক। ইসলামে শর্তারোপ করে যৌতুক গ্রহণ সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ। শরিয়তের বিধানে বিবাহের শর্ত হিসেবে যৌতুক আদায় করা শুধু নাজায়েজই নয়; বরং সুস্পষ্ট জুলুম হিসেবে গণ্য করা হয়েছে। সমাজ জীবনে এমন অনেক নব উদ্ভূত রীতিনীতি বা আচার-অনুষ্ঠান প্রচলিত রয়েছে যা গোটা সমাজব্যবস্থার জন্যই মারাত্মক ক্ষতিকর। যৌতুক আমাদের সমাজে নতুন নয় বরং আবহমানকাল ধরে চলে আসা এক অর্থনৈতিক শোষণের হাতিয়ার। ঘৃণ্য যৌতুকপ্রথা সুষ্ঠু ও সুশৃঙ্খল বিবাহব্যবস্থার অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। দাম্পত্য সম্পর্কের সঙ্গে যৌতুক আদায় করার হীন মানসিকতা মানুষ হিসেবে মানবতার অবমাননা করার শামিল। ইসলামের বিধান অনুসারে মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে কোনো অমানবিকতার অবকাশ রাখার সুযোগ নেই। রাসুলুল্লাহ (সা.) সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন, ‘কারও সম্পদ হালাল হয় না, যতক্ষণ না যে সন্তুষ্টচিত্তে তা প্রদান করে।’
যৌতুক প্রসঙ্গে ইসলামের দৃষ্টিভঙ্গি এই যে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ইসলামের নীতিমালা হলো তা অবৈধভাবে বা অনির্ধারিত পথে অর্জন করা চলবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সূরা আল-বাকারা, আয়াত-১৮৮) অন্যায়ভাবে বা যা ন্যায্যপ্রাপ্য নয়, তা কোনোভাবেই গ্রহণ বা দাবি করা যাবে না। যদি তা জোরপূর্বক আদায় করা হয় তবে তা কত বড় অন্যায় এবং তার শাস্তি যে কী ভয়াবহ হতে পারে এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে তাকে অগ্নিতে দগ্ধ করা হবে, এটা আল্লাহর পক্ষে সহজ।’ (সূরা আল-নিসা, আয়াত-৩০)
ধর্মীয় নীতিমালায় যৌতুকের আদৌ স্থান নেই। ইসলামে বিবাহের মধ্যে লেনদেনের যে বিধান দিয়েছে বর্তমান যৌতুকপ্রথা এর সম্পূর্ণ বিপরীত। বৈবাহিক বিষয়ে লেনদেনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো, স্বামীরাই স্ত্রীকে কিছু অর্থ-সম্পদ ফরজ তথা আবশ্যিকভাবে প্রদান করবে। বিবাহকে বৈধ করার জন্য দেনমোহর একটি অন্যতম মাধ্যম। ইসলামে বিবাহ বন্ধনে মোহরানার গুরুত্ব অত্যধিক। এটি ইসলামের আবির্ভাব থেকেই মুসলিম সমাজে কড়াকড়িভাবে আরোপিত। মোহরানা কন্যার ন্যায্য প্রাপ্য অধিকার। বিবাহ উপলক্ষে নারীকে সন্তুষ্টচিত্তে তার মোহর প্রদান করার তাগিদ দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ‘আর তোমরা নারীদের তাদের মোহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে।’ (সূরা আন-নিসা, আয়াত-৪)
শরিয়তের দৃষ্টিতে মোহর প্রদান স্বামীর অন্যতম দায়িত্ব এবং তা স্ত্রীর গুরুত্বপূর্ণ অধিকার। এভাবে বিবাহের মাধ্যমে নারী তথা স্ত্রীর যাবতীয় ব্যয়ভার স্বামীকেই বহন করতে হয়। সুতরাং বিবাহসংক্রান্ত আর্থিক লেনদেনে পুরুষের কোনোভাবে লাভবান হওয়ার সুযোগ নেই। আর যৌতুকের দাবিতে জোর-জবরদস্তি করা শুধু অর্থনৈতিক শোষণ নয়, বরং তা দণ্ডবিধির আওতাভুক্ত অপরাধও বটে। তাই এর থেকে মুক্ত থাকা প্রত্যেক ধর্মপ্রাণ মুমিন মুসলমানের জন্য একান্ত আবশ্যক।
যৌতুক তথা ধন-সম্পদ, সম্মান ও মর্যাদা কোনো কিছুর লোভ বা মোহে আকৃষ্ট হয়ে বিবাহ করা যাবে না। মানুষের নৈতিক চরিত্র পরিশুদ্ধ রাখা, আদর্শ পরিবার ও সুশীল সমাজ গঠনের উদ্দেশ্যেই বিবাহ করা উচিত। যৌতুকের বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, ‘যে ব্যক্তি সম্মান লাভের জন্য কোনো নারীকে বিবাহ করে আল্লাহ তার লাঞ্ছনা বৃদ্ধি করে দেন। যে তাকে সম্পদ লাভের আশায় বিবাহ করে আল্লাহ তার দরিদ্রতা বৃদ্ধি করে দেন। আর যে তাকে বংশ গৌরব লাভের আশায় বিবাহ করে আল্লাহ তার অমর্যাদা বৃদ্ধি করে দেন। আর যে তাকে দৃষ্টি অবনত রাখতে পুণ্য অথবা অশ্লীলতা থেকে নিজেকে পবিত্র রাখার জন্য বিবাহ করে অথবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বিবাহ করে, আল্লাহ তাকে ওই স্ত্রীর মাধ্যমে বরকত দান করবেন এবং স্ত্রীর জন্যও তাকে বরকতময় করে দেবেন।’
ইসলামী বিধান মতে, বিবাহে কোনো যৌতুকের শর্ত ও দাবি থাকে না, তবে যদি বিনা শর্তে বিনা দাবিতে বর-কন্যার অভিভাবক বা আত্মীয়স্বজন যদি খুশি হয়ে স্বেচ্ছায় নিজেদের সামর্থ্য অনুযায়ী ছেলেমেয়েকে কিছু প্রদান করেন সেটা গ্রহণ আপত্তিকর নয়। এরূপ উপহার দেওয়াকে হাদিস শরিফে ‘তুহফা’ বা ‘হাদিয়া’ রূপে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কিরামের জীবদ্দশায় যৌতুকের লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। যে বিবাহে খরচ কম হয় সে বিবাহকে বরকতময় বিবাহ আখ্যায়িত করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সর্বাপেক্ষা বরকতময় হলো ওই বিবাহ যা কম খরচে নির্বাহ করা হয়।’ (বায়হাকি)
জাহেলিয়াতের যুগে নারীকে বিনিময়ের বদৌলতে বিবাহ দেওয়া হতো। মূলত এ বিনিময় প্রথাই হচ্ছে যৌতুক। প্রাক-ইসলামী যুগের এ ঘৃণ্য ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামের আগমনে পণপ্রথা নামক জঘন্য রীতির অপসারণ ঘটল। রাসুলুল্লাহ (সা.) নারীর অধিকার সম্পর্কে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ‘তোমরা নারীদের মোহরানার হক আদায়ের মাধ্যমে জীবন সঙ্গিনীকে হালাল কর।’ যৌতুকের ক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে অন্যের অর্থ বা সম্পদ তার সন্তুষ্টি ছাড়া ভিন্ন পন্থায় গ্রহণ বা ভোগ করতে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। যৌতুকের সামগ্রী সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে কন্যাদায়গ্রস্ত পিতাকে দিতে হয়, তাই যৌতুক এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবে। মহানবী (সা.) সতর্কবাণী উচ্চারণ করেছেন, ‘কোনো মানুষের জন্য তার ভাইয়ের সম্পদ তার সন্তুষ্টি ব্যতিরেকে ভোগ করা বৈধ নয়।’
ইসলামে যৌতুক প্রদান জায়েজ তো নয়ই, উপরন্তু যৌতুক প্রদানের ক্ষেত্রে পরোক্ষভাবে রিয়া বা লোক দেখানো ও অহংকার প্রদর্শন করা হয়ে থাকে, যা হারাম বা শরিয়তের পরিপন্থী। ইসলামের দৃষ্টিতে স্বাবলম্বী হয়ে বিনা যৌতুকে স্ত্রীকে গ্রহণ করলে পাবে ভাগ্যবানের মর্যাদা।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।
dr.munimkhan@yahoo.com

আর্থিক খাতের শৃঙ্খলা যেন নাজুক না হয়-শেয়ারবাজারে গতি ফেরানো

প্রায় তলানিতে এসে ঠেকা পুঁজিবাজার উদ্ধার করতে অবশেষে খোদ প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো। তাঁর সভাপতিত্বে গত বুধবার রাতে আর্থিক খাতের বিভিন্ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বাজারে গতি ফেরানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। কী কী করা হবে, সে বিষয়ে রোববার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে, তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি উদ্বিগ্ন হওয়ারও কারণ আছে বৈকি। বিশেষত, দেশের অর্থনীতি ইতিমধ্যেই একটা সংকটের মধ্যে পড়ে গেছে। আর এই সংকটের অন্যতম উৎস হলো আর্থিক ব্যবস্থাপনায় সরকারের দুর্বলতা। সুতরাং, প্রধানমন্ত্রী যখন শেয়ারবাজার নিয়ে জরুরি বৈঠকে বসেন, তখন এর পরিধিটা পুঁজিবাজারের মধ্যেই সীমিত থাকে না। বরং বৃহত্তর আর্থিক খাতকেই বিবেচনায় নিতে হয়।
শেয়ারবাজারে গতি ফেরানোর বিভিন্ন পদক্ষেপ যা-ই নেওয়া হোক না কেন, সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো বাজারের প্রতি আস্থা ফেরানো। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক যে পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে, তা মনস্তাত্ত্বিকভাবে একটি বিরাট আশঙ্কা তৈরি করেছে। বাজার এখন যে জায়গায় আছে, তা দীর্ঘমেয়াদি ও প্রকৃত বিনিয়োগের একটি ভালো সময় বলে বিশেষজ্ঞরা মনে করেন। আর এই বিনিয়োগটা প্রথমত করতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। আরও কমলে পরে তারা কিনবে বা বিনিয়োগ করবে—এটা কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাজ হতে পারে না। বরং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাজারকে কিছুদিন স্থিতিশীল পর্যায়ে ধরে রেখে আস্থা ফেরানো জরুরি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখন আবার বিনিয়োগের জন্য নানা ধরনের শর্ত জুড়ে দিচ্ছে এবং নীতি-বিধিতে ছাড় চাইছে। সুদূরপ্রসারী ও যৌক্তিক বিবেচনায় সতর্কতার সঙ্গে এসব শর্ত ও ছাড় দিতে হবে। কেননা, এসব ছাড় আর্থিক খাতের শৃঙ্খলাকে নাজুক করে দিতে পারে, যার নেতিবাচক প্রভাব হবে অনেক ভয়াবহ। যেমন, প্রাতিষ্ঠানিক আয়কর হ্রাস বা পুঁজিবাজারে সংশ্লিষ্টতার সীমা নির্ধারণ পদ্ধতির পরিবর্তন। একইভাবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মুদ্রানীতি শিথিলের পদক্ষেপ নিলে অবশ্যই রাজস্ব নীতি দিয়ে সমন্বয় করতে হবে। শেয়ারবাজারকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না। এই বাজার আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কাজেই একটা অংশে বা উপখাতে ভারসাম্যহীনতা তৈরি হলে অন্য অংশের ভারসাম্য অটল থাকবে—এটা ভাবা যাবে না। একইভাবে অন্য উপখাত থেকে এসে আরেকটির বা শেয়ারবাজারের ভারসাম্য ফিরিয়ে দিতে গিয়ে নতুনভাবে আরেকটি বিশৃঙ্খলা তৈরি করবে—সেটাও কাম্য নয়।
শেয়ারবাজারের বর্তমান অবস্থা সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। একই সঙ্গে একটি সুযোগও। যদি নীতিনির্ধারকেরা দক্ষতার সঙ্গে সুসমন্বয় করে সামনে অগ্রসর হতে পারেন, তাহলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা খুব কঠিন কাজ হবে না। এ জন্য কিছুটা সময় লাগবে। সাধারণ বিনিয়োগকারীদেরী মনে রাখতে হবে, এটা ঝুঁকিপূর্ণ বাজার। গুজবে কান দিয়ে এবং প্রলুব্ধ হয়ে নিজের সক্ষমতার সীমা ছাড়িয়ে ধার-কর্জ করে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়ার দায় নিজেদেরই নিতে হবে। যাঁরা ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছেন বা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে।

আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি: চাভেজ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, ‘আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। সারা জীবনে এত শক্তি আর কখনো অনুভব করিনি। দেশে সামাজিক বিপ্লব ও পরিবর্তনের পেছনেই তা ব্যয় করতে চাই।’ গত মঙ্গলবার শ্রমজীবী নারীদের এক সম্মেলনে এসব কথা বলেন চাভেজ।
ক্যানসারের চিকিৎসার পর আবার আগের সেই উদ্যমী ভূমিকায় ফিরে এসেছেন চাভেজ। কর্মী-সমর্থকদের উজ্জীবিত করছেন গরম গরম বক্তব্য দিয়ে।
জুনে চাভেজের শরীরে ক্যানসার শনাক্ত করেন কিউবার চিকিৎসকেরা। এরপর অস্ত্রোপচার করে কেমোথেরাপি দেওয়া হয় চার দফা। গত মাসে তিনি ঘোষণা করেন, তিনি ক্যানসার থেকে মুক্ত। ক্যানসারের ধরন বা অবস্থা নিয়ে কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি তিনি।

হোয়াইট হাউসে গুলি ছোড়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে গুলি ছোড়ার অভিযোগে গত বুধবার অস্কার ওরতেগা-হার্নান্দেজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গুলি ছোড়ার ওই ঘটনা ঘটে।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানায়, ওরতেগার বিশ্বাস, হোয়াইট হাউসে হামলা করতে ‘ঈশ্বর’ তাঁকে ব্যক্তিগত মিশনের দায়িত্ব দিয়েছেন। ওরতেগাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পেনসিলভানিয়ার একটি আদালতে হাজির করার কথা।
পুলিশ এক বিজ্ঞপ্তিতে তাঁকে মানসিক ভারসাম্যহীন সহিংসপ্রবণ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার হোয়াইট হাউসের দক্ষিণ পাশে দুটি গুলি পাওয়া যায়। হোয়াইট হাউসের এই অংশে প্রেসিডেন্টের শোবার ঘর রয়েছে। একটি গুলির আঘাতে হোয়াইট হাউসের বাইরের কাচ ভেঙে যায়।
ওরতেগার জন্ম আইডাহো অঙ্গরাজ্যে। তাঁর পরিবার জানায়, তিনি গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ।

কাবুলে লয়া জিরগার অধিবেশনের কাছে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে লয়া জিরগার কাছে গতকাল বৃহস্পতিবার রকেট হামলা চালানো হয়েছে। অধিবেশন উপলক্ষে কাবুলে নেওয়া কঠোর নিরাপত্তার মধ্যেই এ হামলা চালানো হলো।
গত বুধবার লয়া জিরগার চার দিনব্যাপী অধিবেশন শুরু হয়। আফগানিস্তানের প্রায় দুই হাজার প্রবীণ নেতা অধিবেশনে যোগ দিয়েছেন।
কাবুলের পুলিশপ্রধান মোহাম্মদ আইয়ুব সালানগি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল সকাল আটটার কিছুক্ষণ পর দুটি বিকট শব্দ শোনা যায়। এটি রকেট হামলা বলে মনে হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকী জানান, কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে রাস্তার পাশে একটি রকেট এসে পড়ে।

যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি বাড়াবে

অস্ট্রেলিয়া সফররত বারাক ওবামা বলেছেন, বাজেট কাটছাঁট সত্ত্বেও মার্কিন সামরিক বাহিনী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকা বাড়াবে। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
ভাষণে বারাক ওবামা বলেন, বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এশীয় পরাশক্তি এবং ক্রমশ প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা চীনের প্রতি পরিষ্কার বার্তা পাঠিয়ে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় শক্তি এবং আমরা থাকার জন্যই এখানে আছি।’
এক দিন আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, আঞ্চলিক নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আড়াই হাজার পর্যন্ত মার্কিন মেরিন সেনা মোতায়েন করা হবে। এ ছাড়া দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সহযোগিতা দৃঢ় করারও ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ব্যাপারে প্রশ্ন তুলেছে চীন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে এশিয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা জবাব হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।
ক্যানবেরায় দেওয়া ভাষণে বারাক ওবামা আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন এ অঞ্চলের দিকে মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, এশীয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তি ও বিশ্বের প্রায় অর্ধেক মানুষের অঞ্চল এশিয়া অনেকাংশেই নির্ধারণ করবে যে সামনের শতক সংঘাত না সহযোগিতার হবে।
বারাক ওবামা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মূল নিয়মনীতি বহাল রেখে এবং সহযোগী ও বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারের মাধ্যমে এই অঞ্চল এবং এর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বড় ও দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার উপস্থিতি বাড়াতে আগ্রহী এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে বড় ধরনের ভূমিকা রাখতে চায়।
বেইজিংয়ের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন ওবামা। তিনি বলেন, বোঝাপড়া বাড়াতে ও ভুল ধারণা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বৃহত্তর যোগাযোগসহ সহযোগিতার আরও পথ খুঁজছেন তাঁরা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে একটি সহযোগিতামূলক সম্পর্ক গঠনের জন্য তাঁদের চেষ্টা অব্যাহত থাকবে। তবে বেইজিংয়ের কর্তৃপক্ষকে তাদের নীতি পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন ওবামা।

‘রক্তাক্ত দমননীতি’ বন্ধে বাশারকে তিন দিন সময় দিল আরব লিগ

রক্তাক্ত দমননীতি’ বন্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আরব লিগ। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ার পরিস্থিতি গৃহযুদ্ধের মতো হতে শুরু করেছে।
বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনার জন্য গত বুধবার মরক্কোয় আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি বলেন, রক্তাক্ত দমননীতি বন্ধ করতে দামেস্ককে তিন দিনের সময় দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
প্রধানমন্ত্রী আল-থানি বলেন, ‘দামেস্ক যদি লিগের সঙ্গে সহযোগিতা করতে রাজি না হয়, তাহলে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তিনি সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়ার সরকারকে অবশ্যই আরব লিগের সিদ্ধান্তে সম্মত হতে হবে এবং রক্তপাত বন্ধ করতে হবে।
আরব লিগ বলেছে, সিরিয়াকে অবশ্যই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সে দেশে যেতে দিতে হবে। তা না হলে দামেস্ককে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
বুধবার মরক্কোর বৈঠকে সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কও যোগ দেয়। আসাদ সরকারের একসময়ের মিত্র দেশ তুরস্ক বাশার সরকারের কঠোর সমালোচকে পরিণত হয়েছে।
এরই মধ্যে গত বুধবার ফ্রি সিরিয়ান ফ্রি আর্মি (এফএসএ) নামে পরিচিত কিছু স্বপক্ষত্যাগী সেনাসদস্য দামেস্কর উপকণ্ঠের হারাসতায় বিমানবাহিনীর গোয়েন্দা ভবনে হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়। অসমর্থিত খবরে বলা হয়, ওই হামলায় ছয়জন সরকারি সেনা নিহত হন। এফএসএর নেতার দাবি, এ পর্যন্ত ১৫ হাজার সেনাসদস্য স্বপক্ষত্যাগ করেছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেন, সরকারি ভবনে তথাকথিত ফ্রি সিরিয়ান আর্মির হামলা পরিচালনাসংক্রান্ত একটি খবর টেলিভিশনে দেখেছেন তিনি। সিরিয়ার সশস্ত্র বাহিনীর একটি ভবনে ওই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সত্যিকারের গৃহযুদ্ধের সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।
বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান সমর্থন করেনি দামেস্কর গুরুত্বপূর্ণ মিত্র মস্কো। অস্থিতিশীলতার জন্য সিরিয়ার বিরোধীদের দায়ী করেছে রাশিয়া।
সের্গেই লাভরভ বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে সিরিয়ায় অস্ত্র পাচার হয়ে যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতেও তিনি সাংবাদিকদের বলেছিলেন, লেবানন, তুরস্ক, ইরাক ও অন্যান্য দেশ থেকে সিরিয়ায় অস্ত্র পাচার হয়ে যাচ্ছে।
রাশিয়া আরও বলেছে, সহিংসতা বন্ধে বিরোধীসহ সব পক্ষের প্রতি আহ্বান জানানো উচিত বিশ্ব সম্প্রদায়ের।

বৃহস্পতির চাঁদ ইউরোপায় পানির সন্ধান

বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার বরফ ছাওয়া ভূপৃষ্ঠের নিচে পানির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, ভূপৃষ্ঠ থেকে মাত্র তিন কিলোমিটার নিচে ছোটখাটো অগভীর হ্রদের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত এক নিবন্ধে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞানীরা মনে করছেন, তরল পানির সূত্র ধরে ইউরোপায় প্রাণের অস্তিত্বও থাকতে পারে। চৌম্বক শক্তি ও ইউরোপার ভূপৃষ্ঠের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ধারণা করছিলেন, কঠিন ভূপৃষ্ঠের নিচে ১০ থেকে ৩০ কিলোমিটার নিচে হয়তো বড় ধরনের কোনো সাগরের অস্তিত্ব রয়েছে।
কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক আর্থার সি ক্লার্কের ‘ওডিসি টু’ উপন্যাসের চরিত্র ডেভিড বোম্যান ইউরোপার সাগরে জলজ প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করে। এরপর থেকে ইউরোপায় পানি ও প্রাণের অস্তিত্ব নিয়ে স্বপ্ন দেখতে থাকেন অনেক জ্যোতির্বিদ। কিন্তু নিরেট বরফের ভূপৃষ্ঠের নিচে পানির অস্তিত্ব খুঁজে বের করা সব সময় অসম্ভব মনে হয়েছে।
১৬১০ সালের জানুয়ারিতে বৃহস্পতির অপর তিনটি উপগ্রহসহ ইউরোপা প্রথম আবিষ্কার করেন ইতালির জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি। পৃথিবী থেকে এর দূরত্ব ৩৫ কোটি মাইল। গত শতকের নব্বইয়ের দশকে মার্কিন মহাকাশ সংস্থা নাসার গ্যালিলিও নভোযানের মাধ্যমে ইউরোপার ভূপৃষ্ঠের ছবি পাওয়া যায়। ইউরোপার একটি ছোট ধাতব কেন্দ্রভাগ রয়েছে। এর চারপাশ ঘিরে আছে কমলা রঙের পাথরের বিশাল এক স্তর।

গুজবে বিব্রত আওয়ামী লীগ by শামীম খান

হাজোট সরকারের মন্ত্রিসভায় পরিবর্তন নিয়ে জোর আলোচনা চলছে। পাশাপাশি রয়েছে নানামুখী গুঞ্জন-  মন্ত্রীদের কেউ কেউ বাদ পরাসহ নতুন মুখ অন্তর্ভুক্ত, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দল ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ। দীর্ঘ দিন ধরে চলে আসা এ গুঞ্জনের কোনো বাস্তবতা না থাকায় তা বার বারই গুজবে পরিণত হচ্ছে।

আদালতে আইনজীবীদের বিব্রত হওয়া কনটেম্পট অব কোর্ট by জাকিয়া আহমেদ

ইনজীবীরা কখনোও আদালতে বিব্রত হতে পারেন না। তাদের বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। যুদ্ধাপরাধী এবং দুনীতিবাজদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই জামায়াতের আইনজীবীরা আদালতেও ওয়াকআউটের মতো অপসংস্কৃতি চালু করেছে। জামায়াতের আইনজীবীদের আচরণ আদালত অবমাননার শামিল। তাদের এই আচরণ কনটেম্পট অব কোর্ট। জামায়াতের আইনজীবীদের আদালতে বিব্রত হওয়া সম্পর্কে এমন অভিমত প্রকাশ করেন দেশের বেশ ক’জন শীর্ষ আইন বিশেষজ্ঞ ও আইনজীবী।

বউ ভাগাভাগি! by কল্লোল কর্মকার

যেন আধুনিক দ্রৌপদীর পঞ্চপান্ডব আখ্যান। মহাভারতের দ্রৌপদীর ছিল পাঁচ স্বামী। কিন্তু সে তো উপাখ্যানের কথা, ধর্মের কথা। কিন্তু তা যদি হয় বাস্তবে তাহলে কেমন হয়?। প্রশ্ন উঠতেই পারে এও কি সম্ভব হ্যাঁ, সম্ভব। সব সম্ভবের এই পৃথিবীতে একবিংশ শতাব্দীর এই সময়েও এই ঘটনা হতে পারে। যার জলজ্যান্ত প্রমাণ উত্তর ভারতের ভাগপাত গ্রাম।

সিলেটে গৃহবধূ খুন-স্বামী ও সহযোগীকে জেলহাজতে প্রেরণ

গরের কুমারপাড়ায় গৃহবধূ খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে ঘাতক স্বামী সুহেলের সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সাহেদ আহমদ। সে নগরীর কাজলশাহ এলাকার ১৬৪/২ নম্বর বাসার মৃত আলাউদ্দিনের ছেলে। খুনের ঘটনায় গতকাল শুক্রবার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, তানজিনা আক্তার রুনার হত্যাকারী ঘাতক স্বামী মাসুদুর রহমান সুহেল একজন পেশাদার পকেটমার। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে পকেট মারার কাজ করত। সাহেদ তার অন্যতম সহযোগী ও বন্ধু।

আদিতমারীতে প্রেমিকার বাড়িতে প্রেমিককে জবাই করে হত্যা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামে দিনেদুপুরে প্রেমিকার বাড়ির লোকজন প্রেমিককে জবাই করে হত্যা করেছে। গতকাল শুক্রবার প্রেমিকার বাড়িতে এ লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনার নেপথ্যে সহযোগিতার জন্য এলাকাবাসী স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনার পরপরই প্রেমিকাসহ তার বাড়ির লোকজন পালিয়ে গেছে।

বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা-আট বছরেও বিচার হয়নি ঘাতকদের

বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ায় ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার আট বছর পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। ঘটনার পর আট বছর পেরিয়ে গেলেও এখনো ঘাতকদের বিচার হয়নি। প্রতিবছরের মতো এবারও দিনটি স্মরণে গতকাল সাধনপুর পোড়াবাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিহতদের পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সাবাস নারায়ণগঞ্জবাসী by ইকবাল হোসেন

০ অক্টোবর, ২০১১ দেশে গণতন্ত্র চর্চার একটি স্মরণীয় দিবস, যা নারায়ণগঞ্জবাসী পুরো জাতিকে উপহার দিল। সব ভয়ভীতি উপেক্ষা করে, রাজনৈতিক হীনম্মন্যতা পরিহারের মাধ্যমে প্রধান দুই দলের গণ্ডিমুক্ত হয়ে সাহসিকতার সঙ্গে নিজেদের অভিভাবক নির্ধারণ করতে যে অবিচল সিদ্ধান্ত বাস্তবায়ন তারা করেছেন তা অনন্য। পুরো জাতি তাদের এই অনন্য কীর্তির জন্য একবাক্যে বলছে, সাবাস নারায়ণগঞ্জবাসী!

বাংলাদেশ ও ৭০০ কোটি বিশ্ববাসী by মোঃ সাইদুর রহমান

ত ৩১ অক্টোবরে পৃথিবীর জনসংখ্যা হয়েছে ৭০০ কোটি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) মতে, আগামী ১৩ বছরে পৃথিবীতে আরও জনসংখ্যা বাড়বে ১০০ কোটি। বর্তমানে জনসংখা্য বৃদ্ধি সমস্যা ও সম্ভাবনা এই দু'দিক বিশেল্গষণ করছেন বিশেষজ্ঞরা। উন্নয়নশীল দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনসংখ্যা সমস্যাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন তারা।

ইতিহাস-বঙ্গবন্ধুর খুনিদের যেভাবে ক্ষমতাচ্যুত করা হয় by আনোয়ার হোসেন

বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় দেশ মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসতে পারেনি ঠিকই, কিন্তু দুঃসহ কলঙ্কের একটি বোঝা ঠিকই অপসারিত হয়েছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কয়েকজন খুনির ফাঁসি কার্যকর হয়েছে। পলাতক খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলেছে। কিন্তু কেন ১৫ আগস্ট সংঘটিত করা হলো, এর পেছনে কারা ছিল তার কার্যকর তদন্ত এখনও হয়নি।

কয়লার ময়লা by শেখ রোকন

গুনঝরা আন্দোলনের পরও দেশের বৃহত্তম মজুদ ফুলবাড়ী থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হবে কি-না_ এ নিয়ে বাংলাদেশ দোলাচলে থাকলেও বাকি বিশ্বে 'নোংরাতম জ্বালানি'টির ব্যবহার বেড়েই চলেছে। কেবল উত্তোলন পদ্ধতি নয়, পরিবেশে বিরূপ প্রতিক্রিয়ার কারণেও কয়লা ব্যবহারের বিপক্ষে জনমত প্রবল। বিশেষ করে পরিবর্তিত জলবায়ুর এই সময়ে। কারণ জ্বালানির মধ্যে কয়লাই সবচেয়ে বেশি কার্বন উদ্গিরণ করে থাকে।

পবিত্র হজ by মুফতি এনায়েতুল্লাহ

বিশ্ব মুসলিম উম্মাহর সর্ববৃহৎ এই মিলনমেলায় যোগ দিতে ইতিমধ্যে প্রায় ৩০ লাখ হাজি মিনার তাঁবুতে অবস্থান নিয়েছেন। মিনায় রাত্রিযাপনের মধ্য দিয়ে গতকাল থেকেইশুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার রাত থেকেই হাজিরা মক্কাথেকে ওমরাহ শেষে মিনার উদ্দেশে যাত্রা করেন। ফজরের নামাজের পরপরই তারা মিনার তাঁবুতে এসে উপস্থিত হনআজ ৯ জিলহজ, পবিত্র হজ।

কালের আয়নায়-ফের মোশতাকের প্রেতাত্মার কণ্ঠ :সাধু সাবধান by আবদুল গাফ্ফার চৌধুরী

শেখ হাসিনা, তার দল ও সরকার এখন এক অসম্ভব যুদ্ধে ব্যাপৃত। স্বাধীনতাবিরোধী চক্র আবার মাথা তুলেছে এবং সংঘবদ্ধ হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক দুই ফ্রন্টেই আওয়ামী লীগ সরকার যুদ্ধরত। এ সময় দলটির দরকার অখণ্ড ঐক্য, পরীক্ষিত মিত্র ও সহযোদ্ধা। এই সময় যারা অতি দরদি সেজে আওয়ামী লীগের এই ঐক্যে ভাঙন ধরাতে চায়, প্রশাসনকে বিভ্রান্ত ও দুর্বল করতে চায়, তারা আওয়ামী লীগের মিত্র নয় এবং বঙ্গবন্ধুর আদর্শেরও মিত্রপক্ষ নয়।

পাকিস্তানি ক্রিকেটারদের জেল-ক্রীড়াজগৎ কলঙ্কমুক্ত হোক

ন্ডনের একটি আদালত বৃহস্পতিবার তিন পাকিস্তানি ক্রিকেটার এবং এক জুয়াড়িকে নজিরবিহীনভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের আগস্টে ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডসে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে ইচ্ছাকৃতভাবে নো বল করার সঙ্গে তারা যুক্ত ছিলেন। অধিনায়ক সালমান বাট এবং দু'জন বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের পরস্পরের যোগসাজশে এ অপরাধ করেছিলেন।

অর্থনীতি-উদ্বেগ নিরসনে দৃঢ় পদক্ষেপ চাই

দেশে উচ্চহারে মূল্যস্ফীতি, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ধীরগতি, বৈদেশিক আয় কাঙ্ক্ষিত মাত্রায় না থাকা, রেমিট্যান্স প্রবাহে নিম্নগামিতা, পুঁজিবাজারে চরম অস্থিরতা, করবহির্ভূত আয়ের নিম্নমুখিনতা সর্বোপরি ভর্তুকির প্রবল চাপ_ এসব কারণে অর্থনীতির চিত্র হতাশাজনকই বলতে হবে। বিশ্ব অর্থনীতিতেও ফের মন্দার পূর্বাভাস স্পষ্ট। বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে

চাঁদপুরের হাজীগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

ত ১৭ নভেম্বর শাহ্জালাল ইসলামী ব্যাংক ৬৪তম শাখা হাজীগঞ্জ পূর্ব বাজার কাজী বেলালের বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ নুরুল আরেফীন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রহমান সরকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুখতার হোসেন ও গণসংযোগ বিভাগীয় প্রধান মোঃ শামছুদ্দোহা, হাজীগঞ্জ

সোনালী ব্যাংকের সভা

সোনালী ব্যাংক লিমিটেডের ২০১১ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় শীর্ষক এক সভাসহ অ্যাসেট লায়াবিলিটি কমিটি (অ্যালকো) এবং ম্যানেজমেন্ট কমিটির (ম্যানকম) সভা শুক্রবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি অ্যালকো এবং ম্যানকমের সভার ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের গত ১০ মাসের ব্যবসায়িক

'স্টেইন'গানে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামের ভূত এখনও তাড়া করে ফিরছে রিকি পন্টিংকে। নিউল্যান্ডসে ৪৭ রানের বিপর্যয়ের পর পন্টিংয়ের ঘাড়েই সব দোষ চাপানোর চেষ্টা করেছিলেন সমালোচকরা। দাবি উঠেছিল, পন্টিংকে বাদ দেওয়া হোক। সে দাবিকে এবার পন্টিং নিজেই আরও জোরালো করে দিলেন। অগি্নপরীক্ষার মুখোমুখি ছিলেন সাবেক সফল অধিনায়ক; কিন্তু মাঠে নামার পর মাত্র তিন বলের মুখোমুখি হয়ে রানের খাতা না খুলেই ফিরে গেলেন তিনি।

দু'পক্ষের দ্বন্দ্বে সাফ ফুটবলে বাংলাদেশের ম্যানেজার জয়-নতুন অধিনায়ক সুজন

বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মোঃ সুজন। অধিনায়ক বিপ্লব একাদশে সুযোগ না পাওয়ায় মাঠে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সুজন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়কও হয়েছিলেন ঘটনাচক্রে। বিপ্লবকে খেলাবেন না, এ সিদ্ধান্ত নেওয়ার পর কোচ নিকোলা অধিনায়কের দায়িত্ব দিতে চেয়েছিলেন আরিফুল ইসলামকে; কিন্তু আরিফ দায়িত্ব না নিয়ে সুজনকে দিতে বলেন।

তথ্য বিভ্রাট-ওয়ানডে স্ট্যাটাসের জন্য অপেক্ষা বাড়ল

গের দিন অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, 'আয়ারল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপের তিন নম্বরে থাকব আমরা। ওয়ানডে স্ট্যাটাসও পেয়ে যাব_ এ ম্যাচটি তাই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।' কোচ মমতা মাবেন বলেছিলেন, 'জিতলেই ওয়ানডে স্ট্যাটাস পেয়ে যাব আমরা। তাই এটি আমাদের জন্য ডু অর ডাই ম্যাচ।' সেদিন জাপানকে হারানোর পর বিসিবির উইমেন উইং চেয়ারম্যান আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানও বলেছিলেন, 'এখন

বালিতে ওবামা মনমোহন বৈঠক-পরমাণু চুক্তি নিয়ে আলোচনা

সিয়ান সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে কথা বলেছেন। এদিকে চীন বলেছে, দক্ষিণ চীন সাগরে কোনো ধরনের বহির্শক্তির হস্তেক্ষেপ মেনে নেবে না বেইজিং। অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনের (আসিয়ান) সম্মেলনে শুক্রবার যুক্তরাষ্ট্রকে এভাবে সতর্ক করলেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। খবর এএফপি, জিনিউজ।

গণতন্ত্রের দাবিতে তাহরির স্কয়ার ফের উত্তপ্ত

সেনাবাহিনীর বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছে মিসরের জনগণ। গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গতকাল শুক্রবার কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। খবর এএফপি, আলজাজিরার।শুক্রবার ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মুসলিম ব্রাদারহুড ও ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি।

যুক্তরাষ্ট্রের ৫০ শহরে বিক্ষোভ তিন শতাধিক গ্রেফতার-অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন

যুক্তরাষ্ট্রের করপোরেট অর্থনীতির বিরোধীরা বৃহস্পতিবার আবারও নিউইয়র্কের রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। অন্তত ৫০টি শহরে এদিন বিক্ষোভ হয়। এতে শুধু নিউইয়র্ক থেকেই কমপক্ষে তিনশ' বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। অন্যান্য শহরেও গ্রেফতার করা হয় বেশ কিছু বিক্ষোভকারীকে। মঙ্গলবার জুকোটি পার্ক থেকে উচ্ছেদের পর এ কর্মসূচিকে বিক্ষোভকারীদের প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।

বিজয় কুমার সত্যি এক বিজয়ী শিক্ষক by আবু তোরাব মানিক,

যিনি শুধু পেশার কারণে চাকরি করেন না, শিক্ষকতার মাধ্যমে প্রতিদিন সুনিপুণভাবে মানুষ গড়েন, যার পরিচর্যায় যে কোনো মানের স্কুলগামী শিশু কৃতী শিক্ষার্থীতে রূপান্তরিত হয়, মানুষ গড়ার সেই দক্ষ কারিগরের নাম বিজয় কুমার। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রানীশংকেল উপজেলার চেংমারি গ্রামে ছোট কৃষক পরিবারে ১৯৫৭ সালে জন্ম

সোনারগাঁয়ে একদিনে পাঁচ হত্যাকাণ্ড by শাহাদাত হোসেন রতন,

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক দিনে পাঁচটি হত্যাকাণ্ড ঘটেছে। এদের মধ্যে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন গ্রামে পূর্বশত্রুতার জের ধরে আল আমিন ও আলামিন নামে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোমেন নামে আরেকজন। এ ছাড়া সনমান্দি ইউনিয়নের

কালো কুচকুচে ব্রোঞ্জ ফিঙে by সারোয়ার সুমন,

দৈর্ঘ্যে তারা বড়জোর ২৪ থেকে ২৬ সেন্টিমিটার। কিন্তু ছোট্ট এ শরীরেই কখনও জঙ্গি বিমানের মতো ছোঁ মারে তারা। আবার শিয়াল কিংবা বনবিড়ালের মতো প্রাণীকেও আঘাতে রক্তাক্ত করে। স্বভাবে শান্তিপ্রিয় হয়েও সন্তানের সুরক্ষায় এমন রুদ্ররূপ ধারণ করে যে পাখি, তার নাম ব্রোঞ্জ ফিঙে। কুচকুচে কালো রঙের এ পাখির গা থাকে তেলতেলে। সূর্যের আলো পড়লে দূর থেকেও চকচক করে।

ক্ষুধা দারিদ্র্যমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকার-ঢাবিতে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের উদ্বোধন

ক্ষুধা দারিদ্র্য ও সাম্রাজ্যবাদী আগ্রাসনমুক্ত দক্ষিণ এশিয়া গড়ার অঙ্গীকার নিয়ে গতকাল শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সম্মেলন। 'দক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের জন্য গণতন্ত্র : অংশগ্রহণ, সাম্য, ন্যায্যতা ও শান্তি' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সুখবরের প্রত্যাশা

শেয়ারবাজার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলোর ফলাফল পর্যালোচনা ও চূড়ান্ত করার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করতে কাজ হচ্ছে বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। তিনি বলেন, শেয়ারবাজার, বিশেষ করে বিনিয়োগকারীদের স্বার্থে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে। এ নিয়ে কাজ চলছে।

গ্রেফতার এড়াতে বারবার স্থান পাল্টাচ্ছেন বাচ্চু by পিনাকি দাসগুপ্ত ও প্রীতিরঞ্জন সাহা

রসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ছোট ভাই পলাতক সালাহউদ্দিন আহমেদ বাচ্চু গ্রেফতার এড়াতে বারবার স্থান পরিবর্তন করছেন। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরামহীন অভিযান চালিয়েও তাকে ধরতে ব্যর্থ হচ্ছে। এদিকে রিমান্ডে থাকা যুবলীগ নেতা আশরাফ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লোকমান হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন থেকে শুরু করে

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়-ওয়ানডে স্ট্যাটাসের হাতছানি by সঞ্জয় সাহা পিয়াল

লাল-সবুজের পতাকাটা ভাঁজ করে কিটস ব্যাগের মধ্যেই গুছিয়ে এনেছিলেন। ডিজিটাল ক্যামেরাটাও কেউ কেউ সঙ্গে এনেছিলেন। আয়ারল্যান্ডকে হারালেই 'ওয়ানডে স্ট্যাটাস'_ এটা জেনে শুধু সালমা খাতুনরাই নন, ঢাকা থেকে ওবি ভ্যান নিয়ে টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও এসেছিল দিনটি স্মরণীয় করে রাখার জন্য। হঠাৎ সাভারের বিকেএসপিতে এমন আগ্রহের ঢল দেখে আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেঞ্জামিনই প্রথমে ভ্রম শোধরালেন।

ডিসিসির সর্বাঙ্গে দুর্নীতির ক্ষত by হকিকত জাহান হকি

ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) প্রায় সবক্ষেত্রে দুর্নীতির আলামত চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কার পার্কিংয়ের ভবন নির্মাণ, বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দ, বিলবোর্ড স্থাপন, টেন্ডার প্রক্রিয়া, সংস্কার কাজ, বাস টার্মিনাল নির্মাণ, টোল আদায় ও জ্বালানি তেল কেনায় চলছে লাগামহীন দুর্নীতি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম প্রাতিষ্ঠানিক দুর্নীতি চিহ্নিত করতে গিয়ে ওইসব ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি চিহ্নিত করেছে। অনুসন্ধানকালে পাওয়া দুর্নীতির তথ্য অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে কি এটা হালাল? by শাহীন হাসনাত

হারাম শব্দের আভিধানিক অর্থ বিরত রাখা। ইসলামী শরিয়তের পরিভাষায় অকাট্য দলিল-প্রমাণাদি দ্বারা নিষিদ্ধ বিষয়াবলিকে হারাম বলা হয়। মানবজীবনে এমন কিছু বিষয় আছে ইসলামী শরিয়তে যে সম্পর্কে স্পষ্ট বিধান রয়েছে। পক্ষান্তরে এটাও সত্য, দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক অবস্থা বা ঘটনারও মুখোমুখি হই যার স্পষ্ট কোনো বিধান কোরআন ও হাদিসে নেই। এ বিষয়ের সমর্থনে প্রিয় নবীর (সা.) হাদিসও রয়েছে।

অতিদরিদ্রদের কথা by মেছবাহ উদ্দিন আহমদ

দাফতরিক কাজে বাগেরহাট এসেছি, উঠেছি বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল আল-আমিনে। ১৯ অক্টোবর বুধবার সন্ধ্যায় কাজ সেরে হোটেলে ঢোকার রাস্তায় একজন মৃতপ্রায় মহিলাকে পড়ে থাকতে দেখে চমকে উঠি। হাতে তখনও ভিক্ষার থলিটা ধরে আছে। তার শিয়রের কাছেই অসহায় ফ্যাকাশে মুখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে ৫-৬ বছরের একটি ছেলে। ছেলেটিকে জিজ্ঞেস করলাম, তোমার মা? ছেলেটি 'হ্যাঁ' সূচক মাথা নাড়ল।

উপেক্ষিত প্রতিবন্ধী পরীক্ষার্থী by এরশাদ আলম

দিনবদলের পালা প্রতিনিয়তই চলছে। তবে পরিবর্তনের স্বাভাবিক স্রোতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমানে তেমন কোনো পরিবর্তন আসছে না। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা দশ ভাগ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। প্রাত্যহিক জীবনে তারা নানাভাবে অবহেলিত। বিশেষ করে মৌলিক অধিকারগুলো থেকে তারা প্রায়ই বঞ্চিত। ফলে প্রতিবন্ধী জনগোষ্ঠী দিন দিন প্রান্তিকতার পর্যায়ে পেঁৗছে যাচ্ছে।

জাল-ভেজালে নাজেহাল by মোঃ তবিউর রহমান

চারদিক শুধু ভেজাল আর ভেজাল। খাবার থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধ বা ওষুধ খেতে যে পানি লাগে তাতে পর্যন্ত ভেজাল। এ ভেজাল থেকে কবে আমরা মুক্তি পাব, নাকি আদৌ পাব না তা নিয়ে জনমনে চরম সংশয় বিরাজ করছে। পানির অপর নাম জীবন। কিন্তু তা বিশুদ্ধ হওয়া চাই। ইদানীং বোতলের গায়ে কোনো রকম একটা লেভেল লাগিয়ে জেনারেল ওয়াটারকে মিনারেল বলে চালিয়ে দেওয়া হচ্ছে! মাঝে মধ্যে বোতলে যেভাবে শ্যাওলাসহ

ওবামাকে হত্যার চেষ্টায় অভিযুক্ত ওর্তেগা

হোয়াইট হাউসের কাছে গুলিবিনিময়ের ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার অস্কার রামিরো ওর্তেগা হার্নান্দেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।ওবামাকে 'শয়তান' ও 'যিশুখ্রিস্টবিরোধী' বলে উল্লেখ করেতেন ওর্তেগা (২১)। পেনসিলভানিয়ার একটি হোটেল থেকে গত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুম্বাই হামলায় জড়িতদের ভারতে হস্তান্তরের অঙ্গীকার করেছিলেন জারদারি!

পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে ওসামা বিন লাদেন হত্যার পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চরম বেকায়দায় পড়েছিলেন। সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে তাঁর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে বলে আশঙ্কা করছিলেন তিনি। এতটাই শঙ্কিত হয়ে পড়েছিলেন যে, সম্ভাব্য অভ্যুত্থান ঠেকাতে তিনি যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিলেন। পাশাপাশি মুম্বাই হামলার ষড়যন্ত্রে জড়িত পাকিস্তানিদের ভারতের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার

যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার তিন শতাধিক

য়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের দুই মাস পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অধিকাংশ বড় শহরে বিক্ষোভ হয়েছে। এতে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গ্রেপ্তার করা হয় ৩০০ জনের বেশি। শুধু নিউ ইয়র্কেই ২৫০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে এ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

ফের উত্তাল তাহরির স্কয়ার জনতার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি

মিসরে গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করতে ক্ষমতাসীন সামরিক পরিষদের ওপর চাপ বাড়াতেই এ বিক্ষোভ করে তারা। হোসনি মুবারকের পতনের ১০ মাস পর ক্ষমতাসীন সামরিক প্রশাসনের বিরুদ্ধে এটাই প্রথম বড় ধরনের বিক্ষোভ। বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিও জানায়।

যক্ষ্মা নির্মূলের পথে বড় সাফল্য

ক্ষ্মা নির্মূল করার পথে বড় বাধা অতিক্রম করলেন ভারতীয় বিজ্ঞানীরা। কলকাতা ও দিলি্লর দুই গবেষণাগারে মিলেছে এমন একটি প্রশ্নের উত্তর, ৯ দশক ধরে যা ভাবাচ্ছিল বিশেষজ্ঞদের। কারণ সমীক্ষা বলছে, পুরোপুরি রোগগ্রস্ত না হলেও পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষই যক্ষ্মার জীবাণুতে আক্রান্ত। আর সেই জীবাণুর কোপেই প্রতিবছর প্রাণ হারায় প্রায় ৩০ লাখ মানুষ।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট আরোয়ো গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোয়োকে (৬৪) গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। ২০০৭ সালের সিনেট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে রাজধানী ম্যানিলার একটি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত পুলিশ পাহারায় তিনি সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

'হোয়াইট ফ্ল্যাগ স্টেটমেন্ট' মামলা-সরত ফনসেকার তিন বছরের কারাদণ্ড

শ্রীলঙ্কার সাবেক সেনাপ্রধান সরত ফনসেকাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কলম্বো হাইকোর্ট। একটি সাপ্তাহিক পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা উসকে দেওয়ার দায়ে গতকাল শুক্রবার আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। ফনসেকার বিরুদ্ধে দায়ের করা এ মামলা 'হোয়াইট ফ্ল্যাগ স্টেটমেন্ট' নামে অধিক পরিচিত। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন ফনসেকা।

ঝুঁকিতে অর্থনীতি-সমস্যা সমাধানে পরিস্থিতি আমলে নিন

ত ৩ নভেম্বর সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'সামগ্রিক অর্থনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জ' শীর্ষক এক সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদরা বলেছেন, দেশের অর্থনীতি এক জটিল সময়ের মধ্যে প্রবেশ করেছে। তাঁদের ভাষায়, আর্থিক খাতের অব্যবস্থাপনা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের তীব্র চাপ এবং এরই পাশাপাশি বিশ্বজুড়ে ঘনায়মান মন্দা দেশের অর্থনীতিকে অধিকতর ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। প্রথম দফা অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশ কাটাতে পারলেও দ্বিতীয় দফা মন্দার প্রভাব কাটানো দুরূহ হবে_এও তাঁদের আশঙ্কা।

দুর্ভোগের ঈদযাত্রা-আবারও সেই পুরনো ছবি

দে বাড়ি ফেরা মানেই দুর্ভোগ ও বিড়ম্বনা। এ চিত্র প্রতিবছরের, প্রতি ঈদের। অন্য সময় যে টিকিট হাত বাড়ালেই পাওয়া যায়, সেই টিকিট ঈদের আগে সোনার হরিণ। এ ঘটনার পুনরাবৃত্তি প্রতিবছরের মতো এবারও ঘটেছে। কোথাও টিকিট নেই। প্রতিবছরই ঈদের আগে বাসের টিকিট পাওয়া যাবে না। ট্রেনের টিকিট হাওয়া হয়ে যায়, ফুরিয়ে যায় লঞ্চের টিকিট। কিন্তু তার পরও বাড়িতে ফিরতে হয়। ফিরতে হয় নাড়ির টানে।

পবিত্র কোরআনের আলো-আ'দ গোত্র ও তাদের হুদ নবীর প্রসঙ্গ অবতারণা

৪. ফাকায্যাবূহু ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআ'হূ ফিল ফুলকি ওয়া আগ্রাক্বনাল্লাযীনা কায্যাবূ বিআয়াতিনা; ইন্নাহুম কানূ ক্বাওমান আ'মীন।৬৫. ওয়া ইলা আ'-দিন আখাহুম হূদান; ক্বালা ইয়া ক্বাওমি'বুদুল্লাহা মালাকুম্ মিন ইলাহিন গাইরুহূ; আফালা তাত্তাক্বূন।৬৬. ক্বালাল মালাউল্লাযীনা কাফারূ মিন ক্বাওমিহি ইন্না লানারা-কা ফী ছাফা-হাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কা-যিবীন।

ভিন্নমত-ওষুধের দাম নিয়ে বিভ্রান্তি by হাবিবুল হুদা

বাংলাদেশের ওষুধের মান বিশ্বের যেকোনো উন্নত দেশের সমতুল্য ও দামে কম। সম্প্রতি দু-একটি প্রচারমাধ্যমে ওষুধের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক খবর প্রচার হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এসব অপপ্রচার বাংলাদেশের সম্ভাবনাময় ওষুধশিল্পের অগ্রযাত্রাকেই ব্যাহত করবে। একটি মহল থেকে প্রচার হচ্ছে, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওষুধের মূল্য বাড়াচ্ছে, যা সঠিক নয়।

দেশেই বিশ্বমানের ড্রেজার by শাহ মতিন

নেক দুঃসংবাদের ভিড়ে একটি সুসংবাদ_স্বাধীনতার ৪০ বছর পর এই প্রথম বিশ্বমানের তিনটি কম্পিউটারাইজড ড্রেজার তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ড্রেজার তিনটি নেদারল্যান্ডসের ভোস্টা এলএমজির সঙ্গে যৌথ অংশীদারিত্বে চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স তৈরি করেছে। প্রাথমিক ট্রায়াল সম্পন্ন করে ড্রেজার তিনটি মুন্সীগঞ্জের মাওয়া নৌঘাট ও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পলিমাটি অপসারণে ব্যবহার করা হচ্ছে।

সদরে অন্দরে-কে আসছে সুড়ঙ্গপথে! by মোস্তফা হোসেইন

হস্য উপন্যাসের মতোই মনে হতে পারে। আসলে বাস্তবেই ঘটেছে। আমাদের বাংলাদেশে_মিরসরাই। রহস্য দানাবেঁধে উঠেছে সুড়ঙ্গপথ নিয়ে। কেন করা হয়েছে এত বড় সুড়ঙ্গ? এর পেছনে কোনো বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কি? আর কারাই বা করল এমন কাজ? ভাবা যায়_জঙ্গিদের কথা। অথচ জঙ্গিরা মোটামুটি দমে গেছে এই সরকার ক্ষমতায় আসার পর। উলফা নামের ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরও জায়গা নেই এ দেশে।

মত ও মন্তব্য-নারায়ণগঞ্জের নির্বাচন : একটি পর্যালোচনা by হারুন হাবীব

ব শঙ্কা ও আতঙ্কের অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের প্রথম মেয়র হওয়ার যোগ্যতা অর্জন করলেন ডা. সেলিনা হায়াত আইভী। ক্ষমতাসীন দলের প্রার্থী শামীম ওসমান ভোটে হেরে গেলেন। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন দৃঢ়তায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটি সম্পন্ন হলো।

ভারত ভ্রমিয়া শেষে

ঠাৎ যেন ভারতে ঢল নেমেছে সারা দুনিয়ার তারকাদের। এই বছরেই নানা উপলক্ষে বিশ্ব কাঁপানো বহু তারকাই হাজির হয়েছেন ভারতে। সেই তালিকা দীর্ঘ। দীর্ঘ তালিকায় এবার যোগ হলো আরো একটিনাম_শাকিরা।ইউনিসেফের দূত হয়ে কলম্বিয়ান এ পপ তারকা ঘুরে গেলেন ভারত।অন্য তারকাদের মতো শরীর বাঁচিয়ে চলার মানুষ নন শাকিরা। যেখানে যান, মিশে যান মানুষের ভিড়ে। ঠিকমতো জেনে নিতে চান মানুষের গতি-প্রকৃতি-সংস্কৃতি।

আবার দুজনে

খনো থামেনি 'রকস্টার'। গত ১১ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটি এখনো কাঁপিয়ে চলেছে বলিউড বঙ্ অফিস। 'আনজানা আনজানি' নিয়ে আশা ছিল অনেক, কিন্তু রণবীর কাপুরের শেষ ছবিটি তেমন সাড়াই জাগাতে পারেনি। তবে ইমতিয়াজ আলী প্রযোজিত 'রকস্টার' দিয়ে আবারও আলোচনায় ফিরলেন রণবীর। ইমতিয়াজের সঙ্গে তাই আবারও কাজ করতে মুখিয়ে আছেন হালের এই হার্টথ্রব। ইমতিয়াজও আগ্রহী রণবীরকে নিয়ে আগামী ছবির কাজ করতে। সব ঠিক থাকলে শিগগিরই আবারও জুটিবদ্ধ হতে চলেছেন হিটহট এই নায়ক ও নির্মাতা।

মননে সৃজনে মুক্তির সাধনা by রফিকুল ইসলাম

৯৪৭ সালের ১৫ আগস্ট দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টিতে আমরা এক বিকলাঙ্গ পূর্ব পাকিস্তান প্রদেশ পেয়েছিলাম, যার সঙ্গে লাহোর প্রস্তাবের মিল ছিল না। ১৯৪৭ সালের ১৫ আগস্ট যখন ব্রিটিশ সরকার কংগ্রেসের হাতে ভারত আর মুসলিম লীগের হাতে পাকিস্তানের শাসনভার দিয়ে যায় তখন উপমহাদেশ ছিল উন্মত্ত, সাম্প্রদায়িক দাঙ্গায় রক্তাক্ত। পাঞ্জাব ও বাংলা ভাগ হওয়ায় এই দুই প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা এবং মানবতার চরম

আমাদের শহরে একদল দখলদার by শেখ রোকন

ন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফে গত সপ্তাহে মিডিয়া বিশ্লেষক সংস্থা গ্গ্নোবাল ল্যাঙ্গুয়েজ মনিটরকে উদ্ধৃত করে বলা হয়, অনলাইন ও ছাপা মাধ্যমে এখন সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটির নাম 'অকুপাই'। সেপ্টেম্বরের ১৭ তারিখ নিউইয়র্কের লিবার্টি স্কয়ারে 'অকুপাই ওয়ালস্ট্রিট' নামে যে প্রতিবাদ কর্মসূচির সূত্রপাত হয়েছিল, তা এখন বিশ্বের বড় বড় শহরে ছড়িয়ে পড়াতেই শব্দটির এমন গৌরব।

একজন আদৃতা ও হৈমন্তীর গল্প-সাম্প্রতিক প্রসঙ্গ by শম্পা ইফতেখার

প্রাণহীন দেহগুলোকে খুব চেনা আর একই রকম মনে হয়। তাদের কষ্টের অভিব্যক্তি মৃত্যুর শীতল আলিঙ্গনেও সুস্পষ্ট। রিমা থেকে রোমানা, বিলাসী, হেনা থেকে টাঙ্গাইলের আম্বিয়া বা মডেল আদৃতা সবাইকে একই যন্ত্রণায় দগ্ধ হতে দেখি। নারীবৈষম্য বা নির্যাতন বিত্ত-বংশ পরিচয় বুঝে হয় না বলেই তাদের মুখচ্ছবিতে এত সাদৃশ্য। বেদনার আর্তি সর্বজনীন বোধ করি। জাত-কাল-পাত্রভেদে এর রূপ-রঙ বদলায় না।

এই 'দেবদূতেরা' কাদের আধিপত্যের পাহারাদার সেজেছেন?-কালের আয়নায় by আবদুল গাফ্ফার চৌধুরী

গোটা পুঁজিবাদী বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন। ব্রিটেনের ইকোনমিক ডিপ্রেশন 'ডাবলডিপে' গেছে। লন্ডনের রাস্তায় চলছে বিশ্ববিদ্যালয়ের ফি কমানোর ছাত্র বিক্ষোভ। ইউরোপের দুটি দেশে সরকারের পতন ঘটেছে। গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) লন্ডনের 'ডেইলি স্টার' কাগজ প্রথম পাতায় ছবি ছেপেছে, এক তরুণী প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে আছে, তাতে লেখা : আই ওয়ান্ট এ জব_ আমি চাকরি চাই।

কর্ণফুলী পেপার মিল-লুটপাটে জড়িতরা শাস্তি পাক

র্ণফুলী পেপার মিলের নতুন বি্লচিং প্লান্ট নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে বলে শুক্রবার সমকালে রিপোর্ট প্রকাশ পেয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএনডি) দীর্ঘ প্রতিবেদনে কেপিএমে বি্লচিং প্লান্ট প্রকল্পে দুর্নীতির এই চিত্র বেরিয়ে আসার পর এর ভিত্তিতে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল সরেজমিন তদন্তে গিয়ে সংস্থাটিতে বহুবিধ দুর্নীতির আলামত দেখে বিস্মিত হয়ে যায়।

করের আওতায় মন্ত্রিসভা-সম্পদের হিসাবও প্রকাশ করুন

বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মন্ত্রিসভার সদস্যদের বেতন-ভাতা করের আওতামুক্ত। মন্ত্রিসভার সদস্যদের বাইরে স্পিকার, ডেপুটি স্পিকার ও বিচারকরাও এই সুবিধা ভোগ করেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দুটি আইন সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন-ভাতা আয়কর আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। দি প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৫ এবং দি মিনিস্টারস, মিনিস্টারস অব

সিতেশ বাবুর অভয়াশ্রম

সিতেশরঞ্জন দেব প্রাণীদের ভালোবেসে তার বাগানবাড়িতে গড়ে তুলেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ও আহত বন্যপ্রাণীদের সেবা-শুশ্রূষা করে বনে ফিরিয়ে দেওয়ার মহান দায়িত্ব পালন করে আসছে'শামীম আক্তার হোসেনসিতেশরঞ্জন দেব। শ্রীমঙ্গল, মৌলভীবাজার তথা সিলেট বিভাগের এক অতিপরিচিত বন্যপ্রাণীবান্ধব। প্রাণীরাই তার ধ্যান-জ্ঞান। দিনরাত প্রাণীদের নিয়ে তার বসবাস।

ভাবনার বাতাসে পরাজয়ের ছোঁয়া

ময়ের সঙ্গে চলতে চলতে মান-অভিমানের রঙ-তুলিতে ছবি আঁকি। জানি না কখন কোন কাছের মানুষের মনের মন্দিরে আঘাত হানে সে ছবি। চঞ্চল স্বভাবের হওয়ার কারণে কে দূরের, কে কাছের_ আমার কাছে তা অভিন্ন। কখনও নিজের অজান্তে মানব-মানবীকে আপন ভেবে কাছে যাই। অথচ তুমি নিজের অবস্থান থেকে একটুও এগিয়ে আসোনি। বরং উল্টো মাঝেমধ্যে অভিনয়ের আশ্রয় নিয়েছ। সময়ের পালাবদলে তোমার সে অভিনয় প্রকাশ হয়ে যায় দিবালোকে।

জাদু হোক স্বপ্নের মতো

মি যখন দেশে ম্যাজিক শুরু করি তখন হাতেগোনা কিছু লোক ম্যাজিক করতেন। তবে এরা ছিলেন বিভিন্ন স্তরের। একদল খুব ভালোবাসত ম্যাজিককে। আরেক দল তেমন ম্যাজিক জানত না। রাস্তাঘাটে ম্যাজিক দেখানোর নাম করে মানুষ জড়ো করত তারা। একপর্যায়ে মানুষ জড়ো হলে তারা বিভিন্ন রকম উদ্ভট ওষুধ বিক্রি শুরু করে দিত। এ ওষুধ ছিল আবার স্বপ্নে পাওয়া। শুধু তাই নয়, তারা তাবিজও দিয়ে যেত। অষ্টধাতুর তাবিজ।

জাদুর পৃথিবী... by আশিক মুস্তাফা

পৃথিবীর ইতিহাস আর জাদুবিদ্যার ইতিহাস একই সমান্তরালে চলে আসছে যুগ যুগ ধরে। জাদু ছাড়া কল্পনা করা যায় না বিশ্ব। একা আনমনে রাত জেগে বসে বসে জাদু পাহারা দেয় তার সহচর পৃথিবীটাকে। যার প্রমাণ মেলে হাজার বছর আগে লেখা 'দ্য ওয়েস্টকার প্যাপিরাস' নামক গ্রন্থে। বইটায় কত নিখুঁতভাবেই না লেখা হয়েছে জাদুর কথা। তারও এক শতক আগে রাজা ফারাহর অট্টালিকায় প্রদর্শিত হতো জাদু।

সোনালি টিপ by জসীম আল ফাহিম

ঝুমুর একটি টিপ আছে। আশ্চর্য সুন্দর টিপ! টিপটির রঙ সোনালি। দেখতে কপালে পরার টিপের মতোই গোল। নিজ থেকে ওটি আলো ছড়ায়। সে আলোতে আলোকিত হয় আশপাশ। তাই রাতে পড়তে বসলে ঝুমুর কোনো বাতি লাগে না। টিপটি কপালে পরে পড়ার টেবিলে বসলেই হয়। সব স্পষ্ট দেখা যায়।তোমরা নিশ্চয়ই ভাবছো, এমন টিপ সে পেলো কোথায়, তাই না? রীতিমতো এটা একটা গল্প। সে গল্পটাই বলছি, শোনো।

ঘাসফড়িং ও প্রজাপতি

ড়িং আর প্রজাপতি দুজনে বসেছে ফুল গাছের ডালে। ফড়িং একটা ফুল গাছে, প্রজাপতি আর একটা ফুল গাছে। আজ এখন পর্যন্ত ওদের ঝগড়া লাগেনি। প্রতিদিন ওদের ঝগড়া লাগবে। ঝগড়া না লাগলে যেন ওদের শান্তি হয় না। প্রতিদিনের ঝগড়া মীমাংসা করে ওদের বন্ধু ঘাস।ফুল বাগানে মনুষ্যজাতের একজন এসেছে। এই লোক সাংবাদিক নতুবা প্রকৃতি প্রেমিক।

বটতলা বস্তিতে আগুন ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের অন্ত নেই

রাজধানীর রায়েরবাজারের বটতলা বস্তিতে অগি্নকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ভয়াবহ আগুনে সব হারানোর পর তারা ঠাঁই নিয়েছে স্থানীয় একটি অর্ধনির্মিত ভবনের খোলা জায়গায়। সেখানে গাদাগাদি করে রাত কাটালেও তাদের দুর্ভোগের অন্ত নেই। আগামীর দিনগুলো কীভাবে কাটবে সেটাই এখন তাদের চিন্তার বিষয়। এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। গতকাল শুক্রবার সেখানে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার।

সরকারি হাসপাতালে খাওয়ার পানি সংকট-মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে

রকারি হাসপাতালগুলোয় সুপেয় পানির অভাবে রোগী ও তাদের স্বজনদের সমস্যায় পড়তে হচ্ছে। সেখানে পানি আছে বটে, তবে সে পানি পানের উপযুক্ত নয়। ওয়াসার পাইপলাইনে বাথরুম ও গোসলখানায় সরাসরি পানি সরবরাহ করা হয়। যারা পানি কিনতে পারে না, তাদের এই অস্বচ্ছ ও দুর্গন্ধযুক্ত পানিই পান করতে হয়। অনিরাপদ পানির কারণে মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে।

নকিয়া মডেম থেকে গতিময় ইন্টারনেট

কিয়া সেলফোনকে অনেকেই ইন্টারনেট ব্যবহারের জন্য মডেম হিসেবে ব্যবহার করে থাকে। তবে সমস্যা হচ্ছে, নকিয়া সেলফোন যখন মডেম হিসেবে ব্যবহৃত হয় তখন অনেক সময় শুধু মডেমের কারণে ইন্টারনেট গতি শ্লথ হয়ে যায়। তবে সহজেই এক্ষেত্রে ইন্টারনেটের গতি সমস্যা দূর করা সম্ভব। এজন্য হ্যান্ডসেটের কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হবে। প্রথমে ঘড়শরধচপ ঝঁরঃব এর মধ্যেমে কম্পিউটারের সঙ্গে সেলফোনের সংযোগ দিতে হবে ।

ক্রোম ওয়েবস্টোর :অ্যাপ্লিকেশন সাম্রাজ্য by আল আমীন হাসান

শিক্ষা, স্বাস্থ্য, পড়াশোনা, বিনোদন, খবর ,কেনাকাটা থেকে শুরু করে প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় প্রায় সব সেবা নিয়ে চালু হয়েছে গুগল ক্রোম ওয়েবস্টোর। হাজার হাজার অ্যাপ্লিকেশন। গেম থেকে শুরু করে লাইফস্টাইল অ্যাপ্লিকেশন! কী নেই এতে? হালের সবচেয়ে জনপ্রিয় গেম অ্যাংরি বার্ড থেকে শুরু করে অনলাইনে পণ্য কেনাকাটার অ্যাপ্লিকেশন ইবে ডিলস পর্যন্ত সবই পাওয়া যায় ক্রোম দোকানে। তথ্য এবং সেবাভিত্তিক এসব অ্যাপ্লিকেশন নিয়ে

কল অব ডিউটি মডার্ন ওয়ারফেয়ার থ্রি by মিজানুর রহমান

ফার্স্ট পারসন শুটিং গেমগুলোর মধ্যে অন্যতম কল অব ডিউটি সিরিজ। এ সিরিজে সর্বশেষ সংযোজন মডার্ন ওয়ারফেয়ার ৩। বাজারে এসেছে ৮ নভেম্বর। প্রকাশিত হওয়ার মাত্র সপ্তাহের ব্যবধানে ভেঙেছে অতীতের গেম বিক্রির সব রেকর্ড। অ্যাক্টিভিশন প্রকাশিত গেমটি যৌথভাবে ডেভেলপ করেছে ইনফিনিট ওয়ার্ড এবং সেজহ্যামার। এটি পিসি, প্লে-স্টেশন ৩ এবং এক্স-বক্স ৩৬০-এ খেলার উপযোগী।

সেরা ৫ নতুন আর্থিক সফটওয়্যার by কবির আমাইন

বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেট এবং সিটি ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতা [সিএফআইসিসি]। সহজে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ডেভেলপ করা নতুন সফটওয়্যার নিয়ে হাজির হন প্রতিযোগিতায়। লিখেছেন কবির আমাইনদেশের কম্পিউটার বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সফটওয়্যার তৈরিতে আগ্রহী করে তুলতে

গল্প অন্তরাল-সাংবাদিক চরিত্রে অভিনয় করেছি

জ রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে রয়েছে আশরাফুল আলম রিপনের পরিচালনায় এক ঘণ্টার ধারাবাহিক নাটক 'বন্ধুতা'। আজ অন্তরালের গল্প বলেছেন এ নাটকের অভিনেত্রী তৃষা।রিপন ভাইয়া চার-পাঁচ মাস আগে হঠাৎ ফোন করে বললেন, 'সমাজ সচেতনতামূলক ছোট ছোট গল্প নিয়ে এক ঘণ্টার ধারাবাহিক নির্মাণ করতে চাই।' নাটকের গল্প এবং চরিত্র শোনার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেলাম। নাটকে আমার চরিত্রের নাম অহনা।

রোডমার্চের পর ঢাকা ঘেরাও কর্মসূচি!-বাধ্য না হলে হরতাল নয় by মোশাররফ বাবলু

খুলনা অভিমুখে দুই দিনের রোডমার্চ ও জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। ওই রোডমার্চের পর পরই বরিশাল ও রংপুর বিভাগে জনসভা এবং আগামী জানুয়ারিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের একটি সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে কোনো বাধা না এলে বিএনপি আপাতত হরতাল কর্মসূচির দিকে যাবে না। চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ-উত্তর জনসভা থেকে সরকারবিরোধী কঠোর

তিন মাসেও পাকিস্তানের ভিসা পান না বাংলাদেশি কূটনীতিকরা by মেহেদী হাসান

তিন মাসেও পাকিস্তানের ভিসা পাচ্ছেন না সে দেশের বাংলাদেশ মিশনে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা কূটনীতিক, কর্মকর্তা, অন্য সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। পাকিস্তানের ভিসা নীতির কারণে এ জটিলতা সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কালের কণ্ঠের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি মিশনে যোগদানের আদেশ পাওয়া বাংলাদেশের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ভিসা (পাকিস্তানের) পেতে তিন থেকে চার মাস সময় লাগছে। বিশেষ করে গত ছয় মাস ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে।

'তথাকথিত এজেন্টরাই মালদ্বীপের শ্রমবাজারে সমস্যা সৃষ্টি করেছে'

থাকথিত এজেন্টরা মালদ্বীপে প্রয়োজনের চেয়ে বেশি বাংলাদেশি জনশক্তি পাঠিয়ে সমস্যা সৃষ্টি করেছে বলে জানিয়েছেন সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। গত মঙ্গলবার কালের কণ্ঠকে তিনি বলেন, প্রত্যেকটি দেশের শ্রমবাজারের একটি নির্দিষ্টসংখ্যক বিদেশি কর্মী ধারণক্ষমতা আছে। ওই ধারণক্ষমতার বেশি কর্মী সেখানে গেলে বেতন কমে যাওয়াসহ নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে বাধ্য।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-অফিসে কর্মচারী নিয়োগ অচিরেই by মোশতাক আহমদ

সারা দেশে সরকারি স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষা সংশ্লিষ্ট অফিসে দেড় হাজারের বেশি কর্মচারী নিয়োগ দেওয়া হবে শিগগিরই। জেলা কোটায় নিয়োগ দেওয়া হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এ কর্মচারীদের। নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাঠাতে দেশের ৩১৭টি স্কুল, ২৫৩টি কলেজ, তিনটি মাদ্রাসা, ৯টি আঞ্চলিক অফিসসহ ৬৪টি জেলার প্রায় এক হাজার প্রতিষ্ঠানে চিঠি পাঠানোর প্রক্রিয়া শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বাজারদর-খোলা সয়াবিনের দাম বেড়েছে-কমেছে শীতের সবজির

খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে কম্পানিগুলো। লিটারপ্রতি তিন থেকে চার টাকা বাড়িয়ে মিল মালিকরা এখন খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১০৩-১০৫ টাকা দরে বিক্রি করছেন। এ ছাড়া গত এক সপ্তাহে সামান্য বেড়েছে ডিমের দাম। অন্যদিকে শীতের সবজি ও পেঁয়াজের দাম কমেছে। বাকি নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর দাম অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সড়ক খাতে বরাদ্দ কেবলই কমছে-আন্তমন্ত্রণালয় সমন্বয়হীনতায় ঝুলে গেছে সংস্কারপ্রক্রিয়া by পার্থ সারথি দাস

সংস্কারের অভাবে সারা দেশের প্রায় পাঁচ হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক বেহাল। গত প্রায় আড়াই মাসে ঢিমেতালে কাজ চললেও এগুলো পুরোপুরি সচল হতে পারছে না। এদিকে সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতার কারণে সড়ক সংস্কারে বরাদ্দ দিন দিনই কমছে। মন্ত্রীরা একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন। এ অবস্থায় অর্থাভাবে সড়ক সংস্কারের পুরো প্রক্রিয়াটিই ঝুলে গেছে। সমস্যা উত্তরণে সড়ক তহবিল গঠনের প্রস্তাবটিও আটকে আছে আট বছর ধরে।

সশস্ত্র বাহিনী দিবসে এবারও দুই নেত্রীর সাক্ষাৎ অনিশ্চিত-'কয়েকজনের আমন্ত্রণ প্রত্যাহার' by কাজী হাফিজ

গামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দেখা হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে। গত বছরও সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হয়নি তাঁদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেননি। এ বছরও যোগ দেবেন কি না, এখন পর্যন্ত জানা যায়নি।খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, গত সপ্তাহে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আমন্ত্রণপত্র পাঠানো

মুম্বাই টেস্টেও বাজপাখির চোখ ধোনির

প্রথম দুই টেস্টেই সিরিজ জেতা হয়ে গেছে। সে জয় দুটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াসে পেয়েছে ভারতীয় দল। এ অবস্থায় মুম্বাইয়ে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই পারত ভারত, কিন্তু কলকাতা টেস্ট জয়ের পরই সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ, মুম্বাইয়ের শেষ টেস্টটাও যে জিততে চায় ভারত!

দারুণ শুরুর পর অস্ট্রেলিয়ার ইনিংসেও ধস

বিশ্বাস্য দুটো 'কামব্যাক'-এর সাক্ষী হলো কাল জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম। প্রথমে অস্ট্রেলিয়ার তরফ থেকে, এরপর দক্ষিণ আফ্রিকা।আগের টেস্টে, ঠিক আগের ইনিংসটাতেই মাত্র ৪৭ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। দেশটির ক্রিকেট ইতিহাসে অমন লজ্জা খুব বেশি আসেনি। সেখান থেকে প্রবল বিক্রমে কাল ঘুরে দাঁড়ায় তারা। দক্ষিণ আফ্রিকার ২৬৬ রানের জবাবে বিনা উইকেটেই তুলে ফেলে ১৭৪ রান।

টেন্ডুলকার যখন শিল্পী

২ গজের সেরা শিল্পী তিনি। একেকটা শট দেখে মনে হয় সবুজ ক্যানভাসে লিওনার্দো দ্য ভিঞ্চির তুলির টান। মাঠের শিল্পী শচীন টেন্ডুলকার আবার অবসরে শিল্পের সমঝদার_বিশ্বের যে প্রান্তেই যান না কেন, কিনে ফেলেন ভালো ছবি দেখলেই। বাড়ির বেডরুমে টাঙানো আছে মকবুল ফিদা হোসেনের উপহার দেওয়া হর্স সিরিজের একটা ছবি। পাশেই আছে কলকাতার শিল্পী সনাতন দিন্দার শিল্পকর্ম।

বিদেশিদের পায়ে ঝলক নেই, শুধুই মুখে

হাট নানা রকমের হয়। ব্রাদার্স ইউনিয়ন গত বছর থেকে শুরু করেছে বিদেশি ফুটবলারের হাট। ব্রাদার্স মাঠে কাল বসেছিল এবারের হাট। তা অবশ্য মোটেও জমেনি, কারণ জমানোর মতো কোনো বিদেশিকে চোখে পড়েনি। পারফরম্যান্সে না জমলেও গল্পে অবশ্য জমে গেছে।জেনেলসন নামের এক অখ্যাত ব্রাজিলিয়ানের বিখ্যাত নেইমার-দর্শনের গল্প। এই উঠতি ফুটবল সেনসেশনকে দেখেছিলেন তিনি সান্তোস সকার একাডেমীতে।

মুখোমুখি প্রতিদিন-বাংলাদেশে দাবা নিয়ে সেরকম আগ্রহ গড়ে ওঠেনি

মাত্র চার বছর বয়সেই দাবায় হাতেখড়ি হয়েছিল তাঁর। এখনো পনের পেরোয়নি। কিন্তু এরই মধ্যে নামের পাশে যোগ হয়েছে দুটি ইন্টারন্যাশনাল মাস্টার্স (আইএম) নর্ম। আর একটি নর্ম যোগ হলেই তিনি পেয়ে যাবেন গ্রান্ডমাস্টার খেতাব। এটাসহ আরো কিছু ব্যাপারে জানতেই কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল ভারতের সহজ গ্রোভার-এর।
প্রশ্ন : আগে তো প্র্যাকটিস করতে এসেছিলেন, এবার খেলতে এসেছেন। কেমন লাগছে?

ভারতে শিষ্যদের আচরণে বিরক্ত ফ্লাওয়ার

ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অবস্থা যা হয়েছিল, পাল্টা সফরে ভারত এসে ইংল্যান্ড দলেরও অবস্থা হয়েছে অনেকটা তাই। ইংল্যান্ডে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত জিততে পারেনি একটি ম্যাচও, সেই ভারতই আবার দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে করেছে 'হোয়াইটওয়াশ'। খুব কাছাকাছি সময়ে সাফল্য ও ব্যর্থতার স্বাদ পাওয়া দলটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মনে হচ্ছে, অতিরিক্ত আগ্রাসী মানসিকতার কারণেই এই ভরাডুবি।

ব্ল্যাটারকে একহাত নিলেন বেকহাম

০১৮ বিশ্বকাপের আয়োজক স্বত্ব হারিয়ে সেপ ব্ল্যাটারের ওপর এমনিতেই খানিকটা খেপে আছেন ইংরেজরা। সেই আগুনে না বুঝেই বোধহয় খানিকটা ঘি ঢেলেছেন ফিফা প্রেসিডেন্ট, ফলে ইংল্যান্ডের ফুটবল জগতে বইছে নিন্দার ঝড়!
ব্ল্যাটার অবশ্য ভালো মানুষটির মতোই একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, মাঠের খেলায় কোনো বর্ণবাদী মন্তব্যের বিনিময় হলে মাঠেই হাত মেলানোর মাধ্যমে এর মীমাংসা করা ভালো। তাতেই সরগরম ইংল্যান্ড।

ব্যর্থতায় সবার ওপরে ইমরুল

রিকি পন্টিংয়ের সঙ্গে তুলনা চলে না গৌতম গম্ভীরের। একজন কিংবদন্তি, আরেকজনের ক্যারিয়ারে উজ্জ্বলতা ছড়ানো সবে শুরু। প্রায় ৫৩ গড়ে পন্টিংয়ের টেস্ট রান যেখানে ১২ হাজারেরও বেশি, সেখানে গৌতম গম্ভীরের ৩৫০০ রানই হয়নি এখনো। এর পরও মিল আছে এক জায়গায়। ব্যাটে বসন্ত চলছিল দুজনেরই। এরই ফাঁকে জেঁকে বসেছে শীত। গত ২২ মাসে টেস্টে সেঞ্চুরির দেখা পাননি কেউই।

কলকাতার আগে মালয়েশিয়া যাবে ফুটবল দল

ডেসটিনি গ্রুপ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে চাপমুক্ত করেছে বাফুফেকে। বিদেশে প্র্যাকটিস ম্যাচ খেলার আহাজারি থামিয়ে ইলিয়েভস্কি প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়া যাওয়ার।বাংলাদেশের মেসিডোনিয়ান কোচের দর্শন হলো, নিয়ত ম্যাচ খেলে ভুল-ত্রুটি শুধরে দলকে যতটা নিখুঁত করা যায়। তাই শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলাটা হয়ে যায় তার অন্যতম প্রধান দাবি। গত এক মাসে মিডিয়ার সুবাদে কোচের দাবিটা প্রায় জাতীয় দাবিতে রূপ নিয়েছিল।

'এটা আমাদের সবার জয়'-কিন্তু খাদিজা বললেন

ধিনায়ক সালমার পাশে হেঁটে এসে যখন সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত করে রাখা আসনে বসলেন তখনও খাদিজাতুল কুবরার মুখ থেকে বিস্ময়ের ঘোরটা কাটেনি। যেন নিজেও বুঝতে পারছেন না কী অসাধারণ একটা কীর্তি করে এসেছেন! একা, একেবারে একা ধসিয়ে দিয়েছেন আয়ারল্যান্ডের ইনিংস! যেটা তাঁর দলের জন্য ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখার ম্যাচ ছিল, যেখানে তারা ছিলেন পরিষ্কার আন্ডারডগ, সেই ম্যাচ বলতে গেলে

সালমাকে ছাপিয়ে নায়িকা খাদিজা by কামরুল হাসান

ঞ্চটা নিজের জন্য সাজিয়ে রেখেছিলেন সালমা খাতুন। অথচ সেখানে নায়িকা হয়ে গেলেন খাদিজাতুল কুবরা!
ভাববেন না সালমার তাতে মন খারাপ। বরং বাংলাদেশের ছুড়ে দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১৪ রানে যখন আয়ারল্যান্ডের শেষ উইকেটটা পড়ল তখন অধিনায়ক গিয়ে সবার আগে জড়িয়ে ধরেছেন তাঁর সতীর্থ অফস্পিনারকেই। এ যে তাঁর নিজেরও জয়! জয় বাংলাদেশের!

লিবিয়ায় জনশক্তি রপ্তানি-অবৈধ পথ রুদ্ধ করতে হবে

বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে দুরবস্থা কাটেনি এখনো। দেশের সবচেয়ে বড় জনশক্তি বাজার মধ্যপ্রাচ্যে ক্রমাগত রাজনৈতিক অস্থিতিশীলতার সূত্র ধরে সরকার পরিবর্তন হয়, আর তার নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশে। ওই সময় লিবিয়ায় কর্মরত শ্রমিকদের বেশির ভাগই প্রাণের মায়ায় দেশে চলে আসেন। গাদ্দাফিবিরোধী আন্দোলন সফল হওয়ার পর সেই দেশে আবার স্থিতিশীলতা ফিরে আসার সুবাদে বাংলাদেশের কর্মীদের আবারও স্বপদে চাকরি

বিদ্যুতের দাম-নিশ্চিত করা হোক সরবরাহ

মাথাব্যথার আরেক কারণ বিদ্যুৎ। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। থেমে নেই লোডশেডিং। নতুন সংযোগের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা। এরই মধ্যে আবার বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব। গ্রাহক পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পিডিবির এ প্রস্তাব আমলে নিয়েছে। এখন দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন।

জন্মবার্ষিকী-মাহবুব উল আলম চিরজাগরূক মানুষ by সেলিনা হোসেন

প্রিয় মাহবুব ভাইভুলে যেতে চাই কবে আপনাকে হারিয়েছি। মনে করি মৃত্যু আমাদের বন্ধু। মৃত্যু প্রিয়জনকে কাছে এনে দেয়। মৃত্যু আছে বলে জীবনের অর্থ বৃহৎ হয়ে ওঠে। মৃত্যু না থাকলে আমরা ঠিকমতো জীবনের পাঠ গ্রহণ করতে পারতাম না। অশ্রু-বেদনায় সিক্ত এ এক আনন্দের সত্য।মাহবুব ভাই, এই অর্থে আপনি আমাদের মাঝে চিরজাগরূক মানুষ। আপনার মৃত্যু আমাদের সামনে অনেক দরজা খুলে দিয়েছে।

পবিত্র কোরআনের আলো-মানুষের উচিত অতীত সভ্যতার পরিণতি থেকে শিক্ষা নেওয়া

৭. আফাআমিনা আহ্লুল ক্বুরা আন ইয়্যা'তিইয়াহুম বা'ছুনা বাইয়া-তান ওয়া হুম নায়িমূন। ৯৮. আওয়া আমিনা আহ্লুল ক্বুরা আন ইয়্যা'তিইয়াহুম বা'ছুনা দ্বুহান ওয়া হুম ইয়ালআ'বূন। ৯৯. আফাআমিনূ মাক্রাল্লা-হি ফালা ইয়া'মানু মাক্রাল্লা-হি ইল্লাল ক্বাওমুল খা-ছিরূন। ১০০. আওয়া লাম ইয়াহ্দি লিল্লাযীনা ইয়ারিছূনাল আরদ্বা মিম্ বা'দি আহ্লিহা- আন লাও নাশা-উ আসাব্না-হুম বিযূনূবিহিম; ওয়া নাত্ববাউ' আ'লা ক্বুলূবিহিম ফাহুম লা-ইয়াছমাঊ'ন। [সুরা : আল-আ'রাফ, আয়াত : ৯৭-১০০]

সদরে অন্দরে-কেমন আছেন নির্মলদা by মোস্তফা হোসেইন

সাংবাদিক সম্প্রদায়ের পেশাগত সমৃদ্ধি নিয়ে যাঁরা ভাবতেন, উদ্যোগী হতেন_নিঃসন্দেহে নির্মল সেন তাঁদের অন্যতম। পাকিস্তানের জাঁতাকল ভেঙে বাংলাদেশের সবুজ মাটিতে নতুন আঙ্গিকে সাংবাদিকদের বিচরণক্ষেত্রটিকে উর্বর করার প্রয়াস নিতে যাঁরা এগিয়ে এসেছিলেন, নির্মল সেন তাঁদের অগ্রসৈনিক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বা বিএফইউজের তিনি ছিলেন সভাপতি। চিরতারুণ্যে ভরপুর রাখতে চেয়েছেন সংবাদজগৎকে।

গেরিলার রাজনৈতিক তাৎপর্য ও শিল্পমূল্য by হায়দার আকবর খান রনো

স্বাধীনতার ৪০ বছর পর হলেও 'গেরিলা' নামের অসাধারণ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটির নান্দনিক সৌন্দর্য ও শিল্পগুণ অসামান্য। একই সঙ্গে এমন চলচ্চিত্রের রাজনৈতিক তাৎপর্য ও প্রয়োজনীয়তা খুব বেশি। বিশেষ করে এখন যখন নানাভাবে মুক্তিযুদ্ধকে বিস্মৃত ও বিকৃত করার অপচেষ্টা চলছে, তখন এই চলচ্চিত্রের বহুল প্রচার ও প্রদর্শনী খুবই দরকার বলে মনে হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও ধারাকে যারা সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যেতে চায়,

কথা বলবে আলো by প্রদীপ সাহা

র্তমানে ইন্টারনেটের এ যুগে তথ্য আদান-প্রদানের গতি অনেক বেড়ে গেছে_ এ কথা অস্বীকার করার উপায় নেই। তারপরও মাঝে মধ্যে দেখা যায়, টেলিভিশনে ছবি ঝাপসা আসছে কিংবা মোবাইল ফোনে ইন্টারনেটের গতি অনেক কমে গেছে। একসঙ্গে অনেকে মোবাইল ফোনে কথা বললে কিংবা ইন্টারনেট ব্যবহার করলেই এ সমস্যাটি দেখা যায়। ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে, এ সমস্যা সমাধানে আসছে এলইডি তারবিহীন অপটিক্যাল কমিউনিকেশন।

বৃদ্ধদের সহায়তায় রোবট by এসএম নাজমুল হক ইমন

জাপানের বৃদ্ধদের সাহায্য করতে এখন ব্যবহৃত হচ্ছে রোবট। বেশকিছু কোম্পানি তৈরি করেছে বিশেষ ধরনের রোবট যেগুলো ঘর পরিষ্কার করা থেকে শুরু করে চুলে শ্যাম্পু পর্যন্ত করে দিতে সক্ষম। পৃথিবীর জনসংখ্যা এগিয়ে যাচ্ছে সাতশ' কোটির দিকে। এ নিয়ে অনেকেই চিন্তিত। বিকাশমুখী অনেক দেশেই জনসংখ্যা বাড়ছে। কিন্তু জাপানে ঘটছে পুরোপুরি এর উল্টোটি। সেখানে বাচ্চা নিতে অনাগ্রহ প্রকাশ করছে আজকের প্রজন্ম।

জীবনের প্রয়োজনেই বিজ্ঞান

ম্প্রতি বাংলাদেশে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপিত হলো। সিরাজগঞ্জের এনায়েতপুর কার্যক্রমের উৎসাহ জোগাতে জাতিসংঘের খ্যাতনামা দুই মহাকাশ বিজ্ঞানী বাংলাদেশে এসেছিলেন। তারা হলেন যুক্তরাজ্যের নর্থ আয়ারল্যান্ড স্পেস অফিসের পরিচালক ড. রবার্ট হিল এবং ফক্স টেলিস্কোপ প্রজেক্টের শিক্ষাবিষয়ক পরিচালক ড. সারাহ রবার্ট। ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মী শামসুদ্দিন আহমেদ, আজাদ, টাঙ্গাইলের কালিহাতীর কলেজ শিক্ষক

উন্মাদ রাজার কাণ্ড

রাজা-বাদশাদের শাসনামলে অনেক রাজাই ছিলেন ভীষণ অত্যাচারী। তাদের অত্যাচারে কখনও কখনও প্রজারা পালিয়ে যেত এলাকা ছেড়ে। রাজ্য হয়ে পড়ত বিরান ভূমি। চন্দ্রদ্বীপে এমনই এক অত্যাচারী রাজা ছিলেন শিবনারায়ণ। রোহিণীকুমার সেন প্রণীত 'বাকলা' গ্রন্থে উল্লেখ আছে, রাজা শিবনারায়ণের পিতা উদয়নারায়ণ ছিলেন অত্যন্ত দয়ালু এবং সদ্বিবেচক। তিনি সবসময় রাজ্যের উন্নতি কামনা করতেন। কিন্তু তারই সন্তান রাজা শিবনারায়ণ ছিলেন

স্বর্গের রানী...

গল্পটির খোঁজ পাওয়া যায় একটা প্রত্নতাত্তি্বক অভিযানের মাধ্যমে। ব্যাবিলনীয় সভ্যতার নানা দিক সম্পর্কে জানতে গিয়ে সন্ধান মেলে প্রাচীন এক লিপিচিত্রের। এ লিপির বয়স চার হাজার বছর। সেটিরই কিছু অংশজুড়ে লেখা ছিল একটা কবিতা। সেখানে উল্লেখ আছে, শাসনকর্তা হয়ে পৃথিবীকে শান্তির পথ দেখাতে চেয়েছিলেন দেবী ইনান্না। স্বর্গ থেকে আইন আর ঐশ্বরিক শক্তি নিয়ে এসে তিনি তা পুরো পৃথিবী ছড়িয়ে দিতে চেয়েছিলেন।

আমাদের চাহিদা পাহাড়ের চূড়ার সমান

ম্প্রতি 'কে হতে চায় কোটিপতি'র প্রথম আসরের প্রচার শেষ হলো। দ্বিতীয় আসর নিয়ে ভাবছেন?হ্যাঁ। আমরা এর দ্বিতীয় আসর নিয়ে ভাবছি। আগামী বছরে আবার 'কে হতে চায় কোটিপতি' শুরু হবে। দ্বিতীয় আসরের উপস্থাপক কে হবেন, তা এখনও বলা যাচ্ছে না। তবে আমার হওয়ারও সম্ভাবনা আছে।'কে হতে চায় কোটিপতি'র প্রথম আসরে কোনো কোটিপতি পাওয়া গেল না.

রোডমার্চের পর ঢাকা ঘেরাও কর্মসূচি!-বাধ্য না হলে হরতাল নয় by মোশাররফ বাবলু

খুলনা অভিমুখে দুই দিনের রোডমার্চ ও জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। ওই রোডমার্চের পর পরই বরিশাল ও রংপুর বিভাগে জনসভা এবং আগামী জানুয়ারিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। দলের একটি সূত্রে জানা যায়, সরকারের পক্ষ থেকে কোনো বাধা না এলে বিএনপি আপাতত হরতাল কর্মসূচির দিকে যাবে না। চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ-উত্তর জনসভা থেকে সরকারবিরোধী কঠোর

কম বীজে বেশি ফলন-আমনের নতুন জাত 'ব্রি-ধান ৪৯' by মুহাম্মদ জয়নাল আবেদীন,

মন ধানের নতুন জাত 'ব্রি-ধান ৪৯'। পরীক্ষামূলক চাষে কম বীজে অধিক উৎপাদনের সফলতা পাওয়া গেছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন এ জাতের ধান পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে এ জাতের ধান উৎপাদন হচ্ছে সাড়ে সাত টন। অন্যান্য জাতের তুলনায় এর পরিমাণ প্রায় দেড় থেকে দুই টন বেশি।
মিরসরাইয়ের ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের কৃষক মনির আহমদ চাষ করেন 'ব্রি-ধান ৪৯'।

শীতলক্ষ্যায় দুই সহস্রাধিক সীমানা পিলার পুনঃস্থাপনের কাজ বন্ধ by দিলীপ কুমার মণ্ডল,

নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া ৫৪ কিলোমিটার দৈর্ঘ্যের শীতলক্ষ্যা নদী রক্ষায় উচ্চ আদালত নির্দেশনা দিলেও তা কার্যকর হচ্ছে না। ভূমি প্রতিমন্ত্রীর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ বছর মে মাসে শীতলক্ষ্যা নদী পরিদর্শন শেষে দুই সহস্রাধিক পিলার পুনঃস্থাপনের নির্দেশ দিলেও তা এখনো কার্যকর হয়নি। বরং জেলা প্রশাসন ও বিআইডাবি্লউটিএ কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালির ও জেদাজেদির কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাওবাদীদের হিটলিস্টে মমতাসহ রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীরা! by সুব্রত আচার্য্য,

মাওবাদীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করার পরিণতি হিসেবে পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী মিলিয়ে মোট ১১ জন শীর্ষস্থানীয় তৃণমূল নেতাকে হত্যার পরিকল্পনা করেছে মাওবাদীরা।গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন, মাওবাদীদের আর সময় দেওয়া যাবে না। শুধু তাই নয়, দলীয় কয়েকজন নেতাকে হত্যার পর পরই জঙ্গলমহলে যৌথ বাহিনী অভিযানও শুরু করে।

শনিবারের সুসংবাদ-জমি বিক্রি করে শিক্ষার আলো ছড়ান বোরহান উদ্দিন by জাহেদুল আলম,

মন মানুষ বিরল না হলেও আজকের দিনে একেবারে যত্রতত্র খুঁজে পাওয়ার মতোও নয়। অতি বাস্তববাদীরা ফোড়ন কাটতে পারেন_নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন লোকটা। কিন্তু নিজের জমি বেচে দিনের পর দিন শিক্ষার আলো ছড়ানোর কাজে নিবেদিত এই মানুষটি পরিচিতজনদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। রাউজানের সবাই তাঁকে চেনে 'শিক্ষাপাগল' মানুষ হিসেবে। নাম বোরহান উদ্দিন। বয়স ৮৫ বছর।

কুয়ালালামপুরের একটি ফ্ল্যাটে আছেন নুরুল ও মোবারক by হায়দার আলী

রসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেনকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী মোবারক হোসেন মোবা ও নুরুল ইসলাম মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাঁরা লোকমান হত্যা মামলার অন্যতম আসামি। শহরের পূর্ব দত্তপাড়ার (বেপারীপাড়া) দুর্ধর্ষ ডাকাত সুমন ওরফে হামজার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মজিদ ইন্ডিয়ার সানওয়ে লেগুনপার্কের বাড়িতে উঠেছেন এ দুজন।

মেয়র লোকমান হত্যাকাণ্ড-জট খুলছে, তদন্তে মোড় পরিবর্তনের আভাস-মন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চুও গ্রেপ্তার! by পারভেজ খান ও সুমন বর্মণ

রসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনকে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, হত্যার ব্যাপারে কোথায় ও কত দফায় পরিকল্পনা করা হয়েছে, ভাড়াটে খুনিকে কিভাবে জোগাড় করেছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় কে বা কারা অর্থ জোগান দিয়েছে_সেসবের পূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চার আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানান তদন্ত-সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তাঁর মতে, তদন্তে এমন কিছু তথ্য এসেছে_এতে হত্যার ঘটনাটি নাটকীয় মোড় নিতে পারে।

সাত মিনিটেই মোটরসাইকেল চুরি by এস এম আজাদ

রাজধানীর বড় মগবাজার এলাকায় আদ্-দ্বীন হাসপাতালের কার পার্কিং। ঘড়ির কাঁটায় সকাল ১০টা ২২ মিনিট ১৬ সেকেন্ড। লাল রঙের একটি পালসার মোটরসাইকেল নিয়ে পার্কিংয়ে ঢুকলেন এক যুবক। মোটরসাইকেলটি রেখে কয়েক সেকেন্ড পর হাসপাতালে প্রবেশ করেন তিনি। পার্কিং এলাকায় আসার পরই ওই যুবককে অনুসরণ করতে থাকে দুই ব্যক্তি। ঘড়ির কাঁটায় ১০টা ২৯ মিনিট ৪৫ সেকেন্ড।

গুচ্ছ সুপারিশ আইসিবির by আবুল কাশেম

শেয়ারবাজারে ব্যাপক দরপতনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগকারীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি উপযুক্ত স্কিম অনুমোদন করা যেতে পারে। প্রয়োজনে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ দেওয়া যেতে পারে। এ ছাড়া অতীতে যেসব কম্পানি ও উদ্যোক্তা পরিচালক উচ্চদরে প্রিমিয়ামসহ শেয়ার বিক্রি করেছেন, তাঁদের যৌক্তিক দরে ওই শেয়ারের অন্তত ২৫ থেকে ৫০ ভাগ আবারও কিনতে (বাই-ব্যাক) বাধ্য করা

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে তোড়জোড় চলছে by তৌহিদুল ইসলাম মিন্টু

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের বিনিয়োগকে আগামী এক বছরের জন্য সুদমুক্ত রাখার চিন্তাভাবনা করছে সরকার। এ ছাড়া বাজার ধসের শুরু থেকে এ পর্যন্ত নেওয়া মার্জিন ঋণের সুদ সম্পূর্ণ মওকুফের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ সুবিধা প্রদানের অংশ হিসেবে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।