Tuesday, October 11, 2011

সারতের নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে এনটিসি

লিবিয়ার সারতে শহরে গতকাল রোববার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত বাহিনী অভিযান আরও জোরদার করেছে। এদিন এনটিসির অনুগত যোদ্ধারা সারতের একটি বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছেন এবং ওয়াগাদোগোউ কনফারেন্স সেন্টারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
গাদ্দাফির নিজ শহর সারতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে গত শুক্রবার এনটিসি অভিযান শুরুর পর গতকাল ওই বিশ্ববিদ্যালয় ও নিকটবর্তী ওয়াগাদোগোউ কনফারেন্স সেন্টারের চারপাশে গাদ্দাফির অনুগত যোদ্ধাদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। এ কনফারেন্স সেন্টারে লুকিয়ে থেকে গাদ্দাফির অনুগত যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছেন।
এনটিসির কমান্ডার নাসের জামুদ বলেন, ‘আমরা ওই বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছি এবং গাদ্দাফির যোদ্ধাদের কাছ থেকে এলাকাটিকে মুক্ত করেছি।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের শত শত যোদ্ধা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন।’
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, ওয়াগাদোগোউ কনফারেন্স সেন্টারের সুবিশাল ভবন এবং এর কংক্রিটের তৈরি বাংকার থেকে গাদ্দাফির অনুগত যোদ্ধারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। এখানেই গাদ্দাফি বাহিনীর প্রধান ঘাঁটি অবস্থিত।
এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আবদেল জলিল বলেছেন, শুক্রবার অভিযান শুরুর পর থেকে এনটিসির যোদ্ধারা ক্রমান্বয়ে গাদ্দাফির অনুগত যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, এনটিসির যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন এবং গাদ্দাফির অনুগত বাহিনীকে কোণঠাসা করে ফেলেছেন।
গত শনিবার রাতে ত্রিপোলিতে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স ও ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইগনাজিও লা রুসার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মুস্তাফা আবদেল জলিল বলেন, ‘আমাদের যোদ্ধারা আড়ালে থাকা গাদ্দাফির অনুগত বন্দুকধারীদের বেশ ভালোভাবেই মোকাবিলা করছেন।’
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এনটিসির ছয়জন যোদ্ধা নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। এ নিয়ে সারতে শহরে এনটিসির অভিযান শুরুর পর থেকে ২৩ জন নিহত এবং ৩৩০ জন আহত হয়েছেন।
এনটিসির কমান্ডাররা জানিয়েছেন, সারতে শহরে এখনো হাজার হাজার বেসামরিক মানুষ আটকে আছে। যারা এখনো শহরটি ছেড়ে যায়নি, তাদের সরাতে এবং ভুলবশত নিজেদের লোকের ওপর হামলা এড়াতে এনটিসির যোদ্ধারা সেখানে অগ্রসর হচ্ছেন।
সারতের বাসিন্দা নাসের হামিদ জানান, গতকাল ভোরে তিনি গাড়িতে করে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনোমতে পালাতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘মেশিনগানের গুলিতে আমাদের ফ্ল্যাট ঝাঁজরা হয়ে গেছে। এ সময় আমরা ভবনের ভূগর্ভস্থ কক্ষে অবস্থান করেছি।’
এনটিসি বলছে, লিবিয়াকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণা করা এবং গণতান্ত্রিক নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ক্ষেত্রে সারতের পতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

বিন লাদেনের পরিবারের সদস্যদের নিজ দেশে পাঠাবে পাকিস্তান

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও সন্তানদের নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে পাকিস্তান সৌদি আরব ও ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পাকিস্তানে বিন লাদেনের উপস্থিতির বিষয়ে তদন্তে নিয়োজিত একটি বিচার বিভাগীয় কমিশন গত বৃহস্পতিবার ঘোষণা দেয়, বিন লাদেনের পরিবারের সদস্যদের পাকিস্তান ত্যাগ করার বিষয়ে দেওয়া নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিয়েছে। এ ঘোষণার পরপরই ওই খবর প্রকাশ করা হয়।
অজ্ঞাত পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ ও সিএনএস জানায়, বিন লাদেনের স্ত্রী ও সন্তানদের নিজ নিজ দেশে ফিরিয়ে দিতে পাকিস্তান কর্তৃপক্ষ সৌদি আরব ও ইয়েমেনের সঙ্গে যোগাযোগ করেছে।
গত মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডোদের অভিযানে বিন লাদেন নিহত হন। এর পর থেকে তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তানি নিরাপত্তা সংস্থার হেফাজতে রয়েছে। পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের তদন্ত শেষ করেছি এবং লাদেনের পরিবারের সদস্যদের কাছ থেকে যা জানতে পেরেছি, তার সবকিছু একত্র করেছি।’

যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ওয়াল স্ট্রিটবিরোধী বিক্ষোভ। সহস্রাধিক বিক্ষোভকারী গত শনিবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ইন্ডিয়ানাপোলিস শহরের ভেটেরান প্লাজায় সমবেত হয়ে করপোরেট-লোভ ও ধনী-দরিদ্রের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন চিহ্ন ও স্লোগানসংবলিত ব্যানার। এতে ‘পিপল নট প্রফিটস’, ‘স্টপ করপোরেট গ্রিড’ প্রভৃতি স্লোগান লেখা ছিল। এক ব্যক্তির বহন করা যুক্তরাষ্ট্রের পতাকায় তারকার পরিবর্তে ছিল কতগুলো করপোরেট মনোগ্রাম।
বিক্ষোভকারীদের কয়েকজন বলেন, হতাশা থেকেই তাঁরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। ৫২ বছর বয়সী মার্ক গিলবার্ট বলেন, ‘আমার মনে হয়, যেন আমার সবকিছু লুট হয়ে গেছে এবং আমিই তা হতে দিচ্ছি।’ গত শনিবার ইন্ডিয়ানা ও ওহাইয়ো অঙ্গরাজ্যে কর্মসূচি পালিত হয়।
নিউইয়র্কে গত সেপ্টেম্বরে শুরু হওয়া ‘অকুপাই ওয়ালস্ট্রিট’ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। আন্দোলনকারীরা ওয়াল স্ট্রিটের ‘করপোরেট রাজত্বের’ অবসানের দাবিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়াল স্ট্রিটের কাছে লোয়ার ম্যানহাটনে রাস্তার পাশে শিবির করেছেন। তাঁদের মতে, তাঁরা দেশের বাকি ৯৯ শতাংশ লোকের অধিকার রক্ষায় আন্দোলন করছেন।
ওয়াল স্ট্রিটে অবস্থানরত আন্দোলনকারীরা ওয়াশিংটন স্কয়ার পার্কে একটি শান্তিপূর্ণ সমাবেশ করেন গত শনিবারে। ম্যানহাটনের জুকোট্টি পার্কে বিক্ষোভকারীদের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভটি শুরু হয়। শিবির (ক্যাম্প) স্থাপন করে ২২ দিন ধরে সেখানেই অবস্থান করছেন তাঁরা। শনিবার ইন্ডিয়ানা ও ওহাইয়ো অঙ্গরাজ্যে কর্মসূচি পালিত হয়।
এদিকে ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের একটি জাদুঘরে আন্দোলনকারীদের সঙ্গে শনিবার নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এতে দিনের অবশিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে যায় জাদুঘরটি। প্রতিষ্ঠানের মুখপাত্র জন গিবন্স বলেন, আনুমানিক ২০০ বিক্ষোভকারীর একটি দল ওই জাদুঘরে প্রবেশের চেষ্টা করে। তখন নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

অ্যাসাঞ্জ ও জেমাইমার নেতৃত্বে লন্ডনে যুদ্ধবিরোধী সমাবেশ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও ব্রিটিশ সমাজকর্মী জেমাইমা খানের নেতৃত্বে লন্ডনে আফগান যুদ্ধের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। নগরের কেন্দ্রস্থলে ঐতিহাসিক ট্রাফালগার স্কয়ারে গত শনিবার এ সমাবেশ হয়।
তালেবানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যোগদানের ১০ বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে যুদ্ধবিরোধী সংগঠন স্টপ দ্য ওয়ার। সংগঠনটির দাবি, সমাবেশে পাঁচহাজার লোক উপস্থিত ছিল।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা খান জনতাকে উদ্দেশ করে বলেন, ‘একটা সময় মনে প্রশ্ন জাগে, কোনটি বেশি বিপজ্জনক, সন্ত্রাসবাদ নাকি প্রতি-সন্ত্রাসবাদ? নারীর বসবাসের জন্য আফগানিস্তান এখনো বিশ্বের নিকৃষ্টতম জায়গা। তাই, যেকোনো মানদণ্ডের বিবেচনায়, আমাদের আফগান অভিযানের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।’
বর্তমানে কঠোর শর্ত সাপেক্ষে জামিনে থাকা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর বক্তব্যে সাংবাদিক ও সেনাসদস্যদের যুদ্ধাপরাধীদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘যখন আমরা বুঝতে পারি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের জনগণকে গালগল্প শুনিয়ে কেবল মিথ্যার ওপর ভিত্তি করে একটি যুদ্ধ সংগঠিত হয়, তখন কাদের যুদ্ধাপরাধী বলা যায়? কেবল নেতারা বা সেনাসদস্যরাই নন, বরং সাংবাদিকেরাই যুদ্ধাপরাধী।’
জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত গোপনীয়তা-বিরোধী ওয়েবসাইট উইকিলিকস লাখ লাখ মার্কিন কূটনীতিক তারবার্তা ফাঁস করেছে। গত জুনে সাংবাদিকতার জন্য মার্থা গেলহর্ন পুরস্কার পেয়েছেন অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের পর আফগানিস্তানে সবচেয়ে বেশি সেনা পাঠিয়েছে যুক্তরাজ্য। বর্তমানে আফগানিস্তানে নয়হাজার ৫০০ জন ব্রিটিশ সেনা যুদ্ধরত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর অক্টোবরে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু হয়। এর পর থেকে আফগানিস্তানে এ পর্যন্ত ৩৮২ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। ২০১৪ সালে আফগানিস্তান থেকে পশ্চিমা সব সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে।

দরপতন অব্যাহত

গের দিনগুলোর ধারাবাহিকতায় ব্যাপক দরপতন দিয়ে দিনের লেনদেন শুরু হলেও কিছুটা মিশ্র অবস্থার মধ্য দিয়ে শেষ হয় দেশের উভয় শেয়ারবাজারের গতকাল সোমবারের লেনদেন। ডিএসইতে দর হ্রাস-বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যার ব্যবধান অপেক্ষাকৃত কম হলেও সিএসইতে ছিল তা অনেক। উভয় শেয়ারবাজারে শেষ পর্যন্ত সূচক কমেছে। বাজার পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির ডাকে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক গতকালের বাজারের দরপতন ঠেকাতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে এসইসি দরপতন ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে

প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে এক বৈঠকে শেয়ারবাজারের দরপতন ঠেকাতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দায়িত্ব আরও আন্তরিকতার সঙ্গে পালন করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অব্যাহত দরপতনের মুখে গতকাল সোমবার সকালে নিয়ন্ত্রক সংস্থাটি প্রধান স্টেকহোল্ডারদের সঙ্গে জরুরি সভায় বসলে এসইসির শীর্ষ কর্মকর্তারা তাদের প্রতি ওই আহ্বান জানান।

বাংলাদেশ ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ড. মশিউর রহমান রেসের মানসিকতা নিয়ে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা থাকবেই

কেবল বাংলাদেশের শেয়ারবাজারই অস্থিতিশীল হয় তা নয়; বরং সব দেশের শেয়ারবাজারেই অস্থিতিশীলতা দেখা যায়। এখানে রেসের (ঘোড়দৌড়) মানসিকতা নিয়ে যারা বিনিয়োগ করেন, তারাই ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা ভাংচুর করাকে কোনোভাবেই সুনাগরিকের বৈশিষ্ট্য বলা যায় না। গতকাল আলোচিত ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড নামের মেয়াদহীন (ওপেন এন্ড) মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এনবিআর চেয়ারম্যানের চাকরির মেয়াদ এক বছর বাড়ল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে। এ নিয়ে তার চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ পরপর দু'বছর বাড়ানো হলো।ড. নাসির বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ৮১ ব্যাচের কর্মকর্তা। আগামী ২৯ অক্টোবর তার অবসরে যাওয়ার কথা ছিল। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদকে ওএসডি করার পর ২০০৯ সালে ড. নাসির এনবিআরে যোগদান করেন।

মঙ্গা নিরসন প্রকল্পের মেয়াদ বেড়েছে by জাফর আহমেদ

ত্তরবঙ্গের মঙ্গা দূরীকরণে গৃহীত 'হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি' প্রকল্পের মেয়াদ, ব্যয় ও এলাকা বৃদ্ধি করে আরও সম্প্রসারণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় প্রায় ৪৭ কোটি টাকায় উন্নীত করার পাশাপাশি নতুন করে দুই জেলার ১১ উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারিত হয়েছে। দুই বছর মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংশোধনী ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনও দেওয়া হয়েছে। সম্প্রতি একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বীমা খাতকে ক্ষতিগ্রস্ত করছে

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) মনে করে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) সাম্প্রতিক কিছু নির্দেশনা এ খাতের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করছে। আইডিআরএর এসব নির্দেশনা ও কিছু অতি উৎসাহী কার্যক্রম দেশের বীমা খাতের ব্যবস্থাপনায় সৃষ্টি করছে বিশৃঙ্খলা। এর ফলে আমদানি-রফতানিসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।। এ জন্য এসব নির্দেশনা স্থগিত করে বীমা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে বিআইএ।

সরকারের ব্যাংক ঋণ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

প্রায় তিন মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ১৮২ কোটি টাকা। মাত্রাতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে সরকারকে সতর্ক করেছে। চলতি অর্থবছরের পুরো সময়ে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে ১৮ হাজার ৯৫৭ কোটি টাকা।

প্রতি মিনিটে ফেসবুকে ৩ লাখ স্ট্যাটাস

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকে প্রতি মিনিটে কতগুলো স্ট্যাটাস আপডেট হয় সে বিষয়ে ভ্যাঙ্কুভারভিত্তিক পপকর্ন নামের একটি সোশ্যাল মিডিয়া প্রমোশন এজেন্সি জানিয়েছে, প্রতি মিনিটে ফেসবুকে ৩ লাখ স্ট্যাটাস আপডেট করা হয় যা ঘণ্টার হিসেবে দাঁড়ায় প্রায় ১ কোটি ৭০ লাখের বেশি। পপকর্ন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফেসবুকে মোট ৮০ কোটি ব্যবহারকারী রয়েছেন।

থাইল্যান্ডে ‘রেড শার্ট’ জেলার উদ্বোধন

থাইল্যান্ডে ২০০৯ সালের সরকারবিরোধী ব্যাপক আন্দোলনের নাম অনুসারে দেশটির একটি জেলার নামকরণ করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় ‘উদন থানি’ প্রদেশে ‘রেড শার্ট’ জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিউ থাই পার্টির সংসদ সদস্য ও লাল জামা আন্দোলনের কেন্দ্রীয় নেতা জাতুপর্ন প্রমপান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিউ থাই পার্টির একাধিক সংসদ সদস্য ও লাল জামা আন্দোলনের নেতৃৃবৃন্দ বক্তব্য রাখেন। গতকাল সকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এক হাজারেরও বেশি লাল জামা আন্দোলনের সমর্থক উপস্থিত ছিলেন।

ছড়িয়ে পড়ছে এনকেফেলাইটিস : উত্তর প্রদেশে মারা গেছে ৩৭৬ জন

জাপানি এনকেফেলাইটিস নামের একটি ভয়াবহ রোগ ভারতের রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী চণ্ডিগড় রাজ্যে ছড়িয়ে পড়েছে। এ রোগে এরইমধ্যে উত্তর প্রদেশে ৩শ’ ৭৬ ব্যক্তি মারা গেছে। নিহতদের মধ্যে তিনশ’র বেশি শিশু বলে জানিয়েছে ভারতের বেসরকারি টেলিভিশন নেটওয়ার্ক এনডিটিভি। মশাবাহিত এ রোগের প্রধান উপসর্গগুলো হচ্ছে-প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, অজ্ঞান হয়ে পড়া, প্রলাপ বকা, দেহের কোনো কোনো অংশের অবশ হয়ে পড়া, পেশি দুর্বল হওয়া, শ্রবণ শক্তি কমে আসা প্রভৃতি।

চীনের সঙ্গে একত্রীকরণ নয় : তাইওয়ান

তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ সোমবার বলেছেন, চীনের সঙ্গে একত্রীকরণ বর্তমানে আলোচনার বিষয় নয়। চীনের প্রেসিডেন্ট দুই প্রতিদ্বন্দ্বী দেশকে পুনরায় একত্র হওয়ার আহ্বান জানানোর একদিন পর তিনি একথা বলেন। চীনের বিপ্লবের শতবর্ষ উদযাপনে তাইপেতে সমবেত জনগণের উদ্দেশে ভাষণদানকালে তাইওয়ানের গণতন্ত্রের সমকক্ষ হতে মা চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্কেল্গখ্য, ওই বিপ্লবের মাধ্যমে চীনে রাজতন্ত্রের অবসান ঘটে। মা বলেন, ‘পুনরেকত্রীকরণ, স্বাধীনতা ও বল প্রয়োগের প্রশ্নে আমরা বর্তমান অবস্থা বজায় রাখতে চাই।’

ভারতে চাকরি সন্ধানকারী পশ্চিমাদের সংখ্যা বাড়ছে

শ্চিমা দেশগুলোর অর্থনীতি গভীর সঙ্কটের মধ্যে থাকার কারণে ভারতের বাজারে ওইসব দেশের চাকরি প্রার্থীর সংখ্যা শতকরা ১৫ ভাগ বেড়ে গেছে বলে ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া'র খবরে দাবি করা হয়েছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ভারতের বিভিন্ন সেক্টরে প্রায় ৪০ হাজার বিদেশি কাজ করছে। এদের বেশিরভাগ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী। শিল্প খাতের এক জরিপের বরাত দিয়ে এতে আরও বলা হয়েছে, চলতি বছর শুরু থেকে ভারতে আসা বিদেশি চাকরিজীবীর সংখ্যা শতকরা ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে।

কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্ট

ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডাদেশ গতকাল স্থগিত করেছে দেশটির সুপ্রিমকোর্ট। বিচারপতি আফতাব আলম ও বিচারপতি সি. কে. প্রসাদকে নিয়ে গঠিত বেঞ্চ ওই স্থগিতাদেশ জারি করেছেন। কাসাব তার দণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপিল করার পর গতকাল দণ্ডাদেশ স্থগিত রাখার নির্দেশ দেয়া হলো। কাসাবকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতেই এ আদেশ দেয়া হয়েছে বলে বিচারপতি আফতাব আলম জানিয়েছেন। আদালত কাসাবের বক্তব্য শোনার আগপর্যন্ত তার বিরুদ্ধে জারি করা মৃত্যুদণ্ডাদেশ স্থগিত থাকবে।

পতনের দ্বারপ্রান্তে গাদ্দাফির সির্ত শহর

তনের দ্বারপ্রান্তে এখন লিবিয়ায় গাদ্দাফির শেষ ঘাঁটি সির্ত শহর। এরই মধ্যে এনটিসি যোদ্ধারা সেখানের বিশ্ববিদ্যালয়টি দখলে নিয়েছে। অন্তর্বর্তী সরকারের কমান্ডার মোস্তফা আবদেল জলিল বলেছেন, তারা সেখানকার বিশ্ববিদ্যালয়, প্রধান হাসপাতাল এবং ওয়াগোদোগে কনফারেন্স সেন্টারের নিয়ন্ত্রণ নিয়েছে। রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আল্লাহ চাইলে এ সপ্তাহের মধ্যেই সির্ত ও বানিওয়ালিদের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে আসবে।’ মোস্তফা আবদেল জানান, গাদ্দাফিকে আটক করা না গেলেও সির্তের পূর্ণ নিয়ন্ত্রণের পর জাতীয় স্বাধীনতা ঘোষণা করা হবে।

এডিসন ভিঞ্চি গ্রাহামের সঙ্গে তুলনা করা হচ্ছে জবসকে

মৃত্যুর পর স্টিভ জবসকে তুলনা করা হচ্ছে টমাস এডিসন, লিওনার্দো দ্য ভিঞ্চি, আলেকজান্ডার গ্রাহাম বেল কিংবা হেনরি ফোর্ডের সঙ্গে; যারা নিজেদের উদ্ভাবন দিয়ে বদলে দিয়েছিলেন প্রযুক্তির মানচিত্র, যারা নিজেদের বুদ্ধিদীপ্ততায় উদ্দীপ্ত করেছিলেন আপামর জনসাধারণকে, যাদের উদ্ভাবনী কর্ম বদলে দিয়েছিল মানুষের দৈনন্দিন জীবনাচার। স্টিভ জবস ছিলেন তেমনই এক ব্যক্তি, যিনি নিজের চিন্তায় আর কর্মে তৈরি করেছিলেন প্রযুক্তি জগতে কিছু মাইলস্টোন। যে মাইলস্টোন আধুনিক মানুষকে দিয়েছে সহজিয়া পথের সন্ধান।

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান

রানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক হটলাইন যোগাযোগ প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক হটলাইন প্রতিষ্ঠার কোনো আগ্রহ বা ইচ্ছা ইরানের নেই। ইরানের নৌবাহিনীর প্রধান গতকাল দেশটির আরবি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আলআলমকে দেয়া এক সাক্ষাত্কারে ওই মন্তব্য করেছেন। রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিজেরাই নিজেদের নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্ষম, তাই এ ধরনের যোগাযোগ প্রতিষ্ঠার কোনো দরকার আমাদের নেই।

চীনকে চাপে রাখার কৌশল : ভিয়েতনামের পাশে ভারত

চীনের কড়া বিরোধিতা সত্ত্বেও ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে ভারত। আজ মঙ্গলবার তিনদিনের সফরে ভারতে আসছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুঙ্গ তান সাঙ্গ। তিনি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও ভারতীয় নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বেশ কয়েকটি চুক্তি সই করবেন। দক্ষিণ চীন সাগরের দু’টি ব্লক থেকে ভারতের তেল উত্তোলন নিয়ে দিল্লি-বেইজিং সম্পর্ক যখন চরমে, তখনই ত্রুঙ্গ তান সাঙ্গ-এর এই সফরকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকরা। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা নিয়ে কথা বলতে বেঙ্গালোর ও মুম্বাইয়েও যাবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট।

লাতিন আমেরিকার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টায় আব্বাস

ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি লাতিন আমেরিকার দেশগুলোর সমর্থন লাভের জন্য ব্যাপক চেষ্টা শুরু করেছেন। এই চেষ্টার অংশ হিসেবে তিনি এখন এল সালভাদরে অবস্থান করছেন। মাহমুদ আব্বাস এল সালভাদরে বসবাসকারী ফিলিস্তিনিদের সঙ্গে সাক্ষাত্ শেষে দেশটির প্রেসিডেন্ট মাইয়ুরিসু ফুনেসের সঙ্গেও সাক্ষাত্ করেছেন। এল সালভেদরের পররাষ্ট্রমন্ত্রী হুগো মার্টিনেস বলেছেন, তার দেশ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়ায় মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট মাইয়ুরিসু ফুনেসের ভূয়সী প্রশংসা করেছেন।

গোল্ডেন ট্রায়াঙ্গেলে ১১ চীনা নাবিককে হত্যা

গোল্ডেন ট্রায়াঙ্গেলে হত্যা করা হয়েছে ১১ চীনা নাবিককে। রোববার রাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘বুধবার চীনা নাবিকদের দুটি কার্গো জাহাজ থাইল্যান্ড ও মিয়ানমার মধ্যবর্তী মেকং নদী অতিক্রম করার সময় তাদের হত্যা করা হয়।’ থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মধ্যবর্তী এই নদীস্থলকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, ১১ জন নিহত ও দুই নাবিক নিখোঁজ রয়েছে। এদিকে থাইল্যান্ড ও মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশ ইউয়ানের মুখপাত্র জানিয়েছেন, ১২ জন নিহত ও একজন নিখোঁজ রয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের হুশিয়ারি : ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটের ফলে বিশ্ব অর্থনীতি সঙ্কটাপন্ন হতে পারে। ক্যামেরন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে ওই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। তিনি এ সঙ্কট সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান। ক্যামেরন বলেছেন, ইউরোজোন অন্য যে কোনো কিছুর চেয়ে সম্ভবত অনিশ্চয়তা ও আস্থাহীনতা সৃষ্টিতেই বেশি ভূমিকা রাখছে। এ অবস্থায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ইউরোজোন সঠিকভাবে কাজ করে অথবা এর সম্ভাব্য ব্যর্থতা ঠেকাতে হবে।

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী শরাফের : মিসরে খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ২৪

মিসরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ কপটিক খ্রিস্টানদের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত এবং দু’শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০৭ জন সাধারণ নাগরিক ও ৮৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। রোববার বিকালে কায়রোর রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ খ্রিস্টানরা ক্ষমতাসীন সামরিক পরিষদের বিরুদ্ধে স্লোগান দেন এবং দেশটির দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত একটি গির্জা সংস্কারের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছিলেন; কিন্তু নিরাপত্তা বাহিনী অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

ব্র্যাক ব্যাংকের নেটওয়ার্কে আল আরাফাহ ইসলামী ব্যাংক

ব্র্যাক ব্যাংকের অমনিবাস নেটওয়ার্কে যুক্ত হলো আল আরাফাহ ইসলামী ব্যাংক। ফলে আল আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকরা অমনিবাস নেটওয়ার্কের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৯৫০টিরও বেশি বুথের মাধ্যমে এটিএম ও পিওএস সেবা গ্রহণ করতে পারবেন। এ উপলক্ষে গতকাল আল আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি একরামুল হক এবং ব্র্যাক ব্যাংকের এমডি-সিইও সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটিসেল উদযাপন করছে বিশেষ গ্রাহক সপ্তাহ

সিটিসেল উদযাপন করছে বিশেষ গ্রাহক সপ্তাহ। ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে গ্রাহক সপ্তাহ। এ সময় দেশজুড়ে সিটিসেলের সব কাস্টমার কেয়ার সেন্টার এবং কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকরা পাবেন আকর্ষণীয় সব ফ্রি সেবা। এর মধ্যে রয়েছে রিম পরিবর্তন, সাভিস চার্জ ছাড়াই সিডিএমএ হ্যান্ডসেট মেরামত, ফ্রি সংযোগ মালিকানা পরিবর্তন, ফ্রি ১ মাসের পোস্টপেইড আইটেমাইজড বিল, বন্ধ থাকা পোস্টপেইড সংযোগ চালু করলেই ১ মাসের লাইন রেন্ট ফ্রি, হ্যান্ডসেটের সর্বমোট দামের ৩০ শতাংশ দিয়েই গ্রাহকরা পেতে পারেন নতুন একটি হ্যান্ডসেট।

বাড়ল এনবিআরের চেয়ারম্যানের চাকরির মেয়াদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার। নিয়ম অনুযায়ী সচিব পদমর্যাদার এ কর্মকর্তার ড. নাসির উদ্দিনের আগামী ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। এর আগেই তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হলো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর : ঢাকা ও চট্টগ্রামে বাজার অভিযান : জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে। বাণিজ্য মন্ত্রণালয় অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে গতকাল ঢাকার কেরানীগঞ্জে এবং অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে চট্টগ্রাম শহরের কর্নেলহাট বাজার ও জিইসি মোড় এলাকায় পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করা হয়।

একনেকে উঠছে এক হাজার ২৭২ কোটি টাকার ৮ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বসছে আজ। বৈঠকে অনুমোদনের জন্য ১ হাজার ২৭২ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্প উত্থাপন করা হবে। এর মধ্যে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এ কথা জানা গেছে।আজকের একনেক সভায় যেসব প্রকল্প উত্থাপন করার কথা রয়েছে তার মধ্যে রয়েছে ৫০০ কোটি টাকা ব্যয়ে সমন্বিত কৃষি উত্পাদন প্রকল্প।

শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত

শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। সপ্তাহের প্রথম দিন রোববার বড় ধসের পর গতকালও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ১৪ দশমিক ৫৪ পয়েন্ট। ডিএসই কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ দশমিক ৮৫ পয়েন্ট। ২৯ মে’র পর এটিই সর্বনিম্ন। সেদিন সাধারণ সূচক ছিল ৫ হাজার ৪৮৯ দশমিক ৮৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে গতকাল। পুঁজিবাজারে অব্যাহত ধসের মুখে আবারও ফুলে ফেঁপে উঠছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজি হারিয়ে গতকালও বিনিয়োগকারীদের তরফ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিন মাসে সরকারের ব্যাংকঋণ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে by সৈয়দ মিজানুর রহমান

লতি ২০১১-২০১২ অর্থবছরের মাত্র তিন মাসে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। অতীতে সরকারের ব্যাংক ঋণের আর এমন কোনো রেকর্ড নেই। এছাড়া তফসিলী ব্যাংকগুলোর বাইরেও সরকার বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল অঙ্কের টাকা ঋণ হিসেবে নিয়ে নিচ্ছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকেই ঋণ নিয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়েছে ৮ হাজার ১৮২ কোটি টাকা। এর মধ্যে সরকারি-বেসরকারি তফসিলী ব্যাংকগুলো থেকে সরকারের ঋণের পরিমাণ হচ্ছে ৩ হাজার ৩৬৪ কোটি টাকা।

টুইটার বচন

দারুণ একটা দিন, বেশ লাগছে। অনুশীলন থেকে মাত্রই ফিরলাম। জায়গাটাও খুব সুন্দর, পাহাড় ঘেরা, চারপাশে অবিশ্বাস্য সব ছবি। কালই তোমাদের পাঠিয়ে দেব আমার তোলা দুটো ছবি।স্কটল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচের আগে দারুণ নির্ভার স্প্যানিশতারকা সেস্ক ফ্যাব্রিগাসঅভিনন্দন মুম্বাই ইন্ডিয়ান্স।চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি টোয়েন্টি শিরোপা জেতা মুম্বাই ইন্ডিয়ান্সকে শুভেচ্ছা সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারেরশেষ ম্যাচটায় দারুণ আত্মবিশ্বাসী হয়েই নামব আমরা। প্রতিপক্ষ সম্বন্ধে আমাদের ভালো ধারণাও আছে এবং আমাদের অবশ্যই ম্যাচটা জেতা উচিত।

যেহেতু আমি খুব লম্বা তাই মনে হলো দেখি না চেষ্টা করে

জাতীয় দলের নেটে তারকা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং করাটা এত দিন তাঁদের কাছে ছিল স্বপ্ন। দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করে আনা ১৮ জন তরুণ ফাস্ট বোলারের সে স্বপ্ন পূরণ হলো কাল। এঁদেরই অন্যতম সিলেটের ডানহাতি পেসার জয়নুল ইসলাম। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার এ তরুণ কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে বললেন তাঁর অতীত এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়েকালের কণ্ঠ স্পোর্টস : কোন পর্যায়ে ক্রিকেট খেলেন?জয়নুল ইসলাম : সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলি ব্রাদার্সের হয়ে। তবে আমি মূলত সাউথ সুরমা ক্রিকেট একাডেমীর ছাত্র, রাজিন ভাই (জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান রাজিন সালেহ) যেটা চালান।

মেসি আছে তাই বার্সেলোনা স্পেনকেও হারাবে

সেখানেও এই জাভি-ইনিয়েস্তারাই খেলেন। আছেন ভিয়া-পুয়োল-বুস্কেটসের মতো বার্সেলোনার অন্য তারকারাও। স্পেন দলটা সেই অর্থে বার্সেলোনারই অন্য একটা রূপ। শুধু পার্থক্য সেখানে লিওনেল মেসি নেই এবং এই একটা কারণেই স্পেনেরও চেয়ে বার্সেলোনাকে এগিয়ে রাখছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। শুধু মেসি আছে বলেই ইউরো ও বিশ্বকাপের মুকুটধারীদের চেয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ীরা বেশি নিখুঁত। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে তাই বার্সেলোনাই তাঁর কাছে এ মুহূর্তের সেরা দল।দিন কয়েক আগে মেসির জাতীয় দল আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলাও ঠিক একই রকম কথা বলেছিলেন।

রুনির জন্য দুঃসংবাদ

ফ্যাবিও ক্যাপেলো যে কিছুটা পাগলাটে ধরনের সেটা তাঁর কথাবার্তাতেই স্পষ্ট। সে রকম যদি না-ই হতেন তাহলে ইংল্যান্ডের এই ইতালিয়ান কোচ কেন বলতে যাবেন, 'আমি আমার কোচিং ক্যারিয়ারে অনেক ভালো খেলোয়াড়কেও সাইড বেঞ্চে বসিয়ে রেখেছি।'এটা নাকি তাঁর কৌশলেরই অংশ! সামনের ইউরো চ্যাম্পিয়নশিপে ঠিক একই ধরনের কৌশল নিয়েই এগোচ্ছেন তিনি। এই কৌশলেরই বলি হয়ে যেতে পারেন ওয়েইন রুনি!মন্টেনেগ্রোর বিপক্ষে পাওয়া লাল কার্ডের জন্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচটা নিশ্চিতভাবেই মিস করছেন রুনি।

ইলিয়েভস্কি তৃপ্ত তবে...

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কিছুদিন আগে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ সিনিয়র দলকে। তারপর গতকাল তারা হারিয়েছে অনূর্ধ্ব-২২ দলকে, দুটো ম্যাচের একটিতে ৩-২ গোলে অন্যটিতে ৩-০ গোলে। ইলিয়েভস্কির আক্ষেপ, ব্যবধান কেন আরো বড় হলো না। হলে কোচের আত্মবিশ্বাসটা বাড়ত। তবে তিনি তৃপ্ত, 'দলটা আস্তে আস্তে সুন্দর একটা আকার পাচ্ছে।'এ রকম প্র্যাকটিস ম্যাচগুলোয় ভালো করে খেলোয়াড়রাও উজ্জীবিত। কোচের প্রিয় ছাত্র আবদুল মালেকও গতকাল অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে দুটো ম্যাচ জয়ের পর বড় গলায় বলছেন, 'আমরা একসঙ্গে প্র্যাকটিস করছি অনেক দিন ধরে।

চাপমুক্ত আর্জেন্টিনার সামনে ভেনিজুয়েলা

লেসান্দ্রো সাবেলা বোধহয় খুব একটা রাখঢাক করতে জানেন না। পরিষ্কার বলে দিলেন, 'খুব ভালো লাগছে। মনে হচ্ছে কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেল।'এটা অবশ্য গত শুক্রবারের কথা। বিশ্বকাপের লাতিনমেরিকাঅঞ্চলের বাছাই পর্বের প্রথম ম্যাচে সেদিন চিলির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা। পরপর কয়েকটি বড় আসরে ব্যর্থতা, একের পর এক কোচ ছাঁটাই_সব মিলিয়ে সাবেলার ওপর চাপটা কম ছিল না। সেসব দূরে সরিয়ে রেখে দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো বড় পরীক্ষায় সাফল্যের সঙ্গে উতরে যাওয়া_আর্জেন্টাইন কোচের আপাতত স্বস্তির কারণ এটাই।

শঙ্কাও আছে ফেভারিট ফ্রান্স, পর্তুগালের

ইল বাকি পাঁচ! আসলে পাঁচ না, ইউরো ২০১২-এর চূড়ান্ত পর্বের ৯টি জায়গা এখনো শূন্য। এর মধ্যে আজ রাতেই পূর্ণ হয়ে যাবে পাঁচটি আসন। বাকি চার দলকে পেরিয়ে আসতে হবে প্লে-অফের বাধা।আগামী বছর পোল্যান্ড ও ইউক্রেনে অনুষ্ঠেয় ইউরোতে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও স্পেন। সঙ্গে স্বাগতিক দুই দেশ তো থাকছেই। ৫১টি দল নিয়ে আয়োজিত বাছাই পর্বের আজই শেষ রাউন্ড। এখানে ৯ গ্রুপের শীর্ষ ৯ দল সরাসরি পাবে টিকিট।

আশরাফুলের সেই ইনিংস by মাসুদ পারভেজ

বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া হয়ে গিয়েছিল আরো আগেই। তবু যেন দ্বিগুণবেগেই অধিনায়কত্বের প্রথম রোমাঞ্চটা মোহাম্মদ আশরাফুলের মাঝে ফিরিয়ে এনেছিল ২০০৭ সালের টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম কোনো বিশ্ব আসরে দেশকে নেতৃত্ব দেওয়া বলে কথা! কত রকম ভাবনাই না তখন ভেতরে ভেতরে ডালপালা মেলছিল! এর মধ্যে কোনো কোনো ভাবনা আবার পথও হারাচ্ছিল। নিজের ব্যাটের হারানো সুর আর ছন্দ ফিরিয়ে আনতে প্রত্যয়ী এ সাবেক অধিনায়ক তেমন একটার কথা এখনো পরিষ্কার মনে করতে পারেন।

খুশিতে ভাসছে হরভজনের মুম্বাই

ফাইনালে হারের হ্যাটট্রিক করে বসল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৯ আইপিএল ফাইনালে ডেকান চার্জার্স, ২০১১-এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের পর পরশু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তারা হেরে বসল মুম্বাই ইন্ডিয়ানসের কাছে। মুম্বাইয়ের ১৩৯ রানের জবাবে ৪ বল বাকি থাকতেই ১০৮ রানে গুটিয়ে ৩১ রানের হার মেনে নেয় তারা। তাও এমন একটা দলের বিপক্ষে যাদের সেরা একাদশের অর্ধেকও খেলতে পারেননি চোটের কারণে। শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, মুনাফ প্যাটেলের মতো পারফরমারদের ছাড়া প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে তাই খুশিতে ভাসছে মুম্বাই।

চ্যাম্পিয়নস লিগের কীর্তি-ঘটনা-অঘটন

০০ ছাড়ানো ইনিংস ছয়টি : ব্যাটসম্যানদেরই খেলা টোয়েন্টি টোয়েন্টি। গ্যালারিও ভরে যায় রান-বন্যার প্রত্যাশায়। চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু বিশ্বসেরা সব টোয়েন্টি টোয়েন্টি ক্লাবের খেলা তাই এখানে প্রত্যাশার পারদটাও থাকে চড়া। কিন্তু বাস্তবতা অন্য রকম। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই আসরে ২০০ রানের ইনিংসই হয়েছে মাত্র দুটি। ২০০৯-এ ঈগলসের বিপক্ষে ৪ উইকেটে ২১৩ করেছিল ত্রিনিদান অ্যান্ড টোবাগো আর গতবার ওয়েম্বার বিপক্ষে ৩ উইকেটে ঠিক ২০০ করে ধোনির চেন্নাই সুপার কিংস। দর্শক অতৃপ্তিটা অনেকটাই মিটেছে এবার।

এক জয়ে সব আক্ষেপ দূর by শাহজাহান কবির

হাফিজুল ইসলামের বেশ কয়েকবার মনে হয়েছে, 'খেলাটা ছেড়ে দেই।' শুরুতেই ধাক্কা খেয়েছিলেন। বিজেএমসির ট্রায়ালে ২০০ মিটারের ১২টা দৌড় দিতে হবে একটানা। হাফিজুল ৭ রাউন্ড দিয়েই অজ্ঞান। কোচ মিলজার হোসেন এবং তাঁর অ্যাথলেট স্ত্রী হামিদা বেগমের এরপর এই তরুণকে স্প্রিন্টে আকৃষ্ট করতে অনেক বোঝাতে হয়েছে। 'উনারা বলতেন, ঘাবড়ানোর কী আছে। প্রথম প্রথম তো এমন হয়ই। ঢাকায় গিয়ে সারা দেশের অ্যাথলেটদের তুমি যখন পেছনে ফেলবে, তখন বুঝবে আনন্দটা কেমন।'

বিচ ফুটবলে শ্রেষ্ঠত্ব বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : সমুদ্র সৈকতে খেলেই শ্রীলঙ্কানদের বেড়ে ওঠা। গ্রুপ ম্যাচে হারটা হয়তো খানিকটা ভয়ও ছড়াচ্ছিল মনে। সেই ভয়কে জয় করে গতকাল বিচ সকারের শিরোপা জিতেছে বাংলাদেশ। হাম্বানটোটায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় প্রথম বিচ গেমসের বিচ সকার ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে শ্রীলঙ্কাকে হারিয়েছে ১-০ গোলে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৯-৯ গোলে। তারপর টাইব্রেকারে গিয়ে গোলরক্ষক বিপ্লবের নৈপুণ্যে বাংলাদেশ প্রথম সোনা জেতে বিচ গেমসে।

কারণ চ্যাম্পিয়নস লিগ...

ক্রীড়া প্রতিবেদক : প্রসঙ্গ তুলতেই বোঝা গেল, আগের রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা বেশ তারিয়ে তারিয়েই উপভোগ করেছেন ড্যারেন সামি। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের শিরোপা জয়ে উচ্ছ্বসিতও, কারণ এ দলটাকেই যে সমর্থন করেছেন ফাইনালে! তবে সেটা তাঁর দলের কিয়েরন পোলার্ডের চেয়ে লাসিথ মালিঙ্গার জন্যই বেশি। ওই শ্রীলঙ্কান যে টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও অবাধ রান-প্রবাহ ঠেকানো বোলিং করে চলেছেন নিয়মিত। মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্যে পোলার্ডের অবদানও অবশ্য উল্লেখ করতে ভুললেন না, 'মুম্বাইয়ের জয়ে পোলার্ডের ভূমিকাও কম নয়।'

কিছুটা 'নিঃসঙ্গ' হলেও নির্ভার তাঁরা! by নোমান মোহাম্মদ

দুজনের যাত্রা কি কখনো নিঃসঙ্গ হয়? হয়। সাকিব আল হাসান ও তামিম ইকবালের যেমনটা হচ্ছে!ক্ষমতাবানরা চিরকালই নিঃসঙ্গ। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অনেক সময় নিজেদের চারপাশে অদৃশ্য এক দেয়াল তাঁদের তুলতে হয়। সাকিব-তামিম কি সেই দেয়াল ইচ্ছাকৃতভাবে তুলেছিলেন, নাকি তা ছিল অনভিজ্ঞতার ফসল_এ নিয়ে বিতর্ক হয়েছে ঢের। জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে তাঁদের সরানোর প্রেক্ষাপটও কারো অজানা নয়। তবে 'ক্ষমতা' চলে যাওয়ার পরও এই দুজন নিঃসঙ্গ।

কিছুটা 'নিঃসঙ্গ' হলেও নির্ভার তাঁরা! by নোমান মোহাম্মদ

দুজনের যাত্রা কি কখনো নিঃসঙ্গ হয়? হয়। সাকিব আল হাসান ও তামিম ইকবালের যেমনটা হচ্ছে!ক্ষমতাবানরা চিরকালই নিঃসঙ্গ। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অনেক সময় নিজেদের চারপাশে অদৃশ্য এক দেয়াল তাঁদের তুলতে হয়। সাকিব-তামিম কি সেই দেয়াল ইচ্ছাকৃতভাবে তুলেছিলেন, নাকি তা ছিল অনভিজ্ঞতার ফসল_এ নিয়ে বিতর্ক হয়েছে ঢের। জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে তাঁদের সরানোর প্রেক্ষাপটও কারো অজানা নয়। তবে 'ক্ষমতা' চলে যাওয়ার পরও এই দুজন নিঃসঙ্গ।

টোয়েন্টি টোয়েন্টি দিয়ে শুরু

ম্যাচ - ১৬, জয় - ৩, হার - ১৩
সবচেয়ে বড় জয় : ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ৪৩ রানে জয়ী এবং ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে জয়ী।সবচেয়ে বড় হার : ২০০৮ সালে করাচিতে পাকিস্তান ১০২ রানে জয়ী এবং ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস : ১৯.৫ ওভারে ১৬৬/১০, জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে খুলনায়।

জমকালো টোয়েন্টি টোয়েন্টিতে অন্ধকারে বাংলাদেশ

বাংলাদেশের অবস্থা যেন সেই পরীক্ষার আগের রাতে চোখে অন্ধকার দেখা ছাত্রের মতো! সারা বছর পাঠ্যবইয়ের সঙ্গে যোগাযোগ নেই। অথচ পরীক্ষা দিতেই হবে। সিলেবাস আর গাইড বই ঘাঁটাঘাঁটি করে নির্দিষ্ট কয়েকটি উত্তর জেনে যদি কোনোরকমে বৈতরণী পার হওয়া যায়। আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র টোয়েন্টি টোয়েন্টির আগে সাফল্যের সহজ শর্তই খুঁজতে হচ্ছে বাংলাদেশ দলকে।'এমসিকিউ'র যুগে অবশ্য বাছাই করা প্রশ্নের উত্তর জেনে পাস করা কঠিন। কম ওভারের ম্যাচ ছোট দলের জন্য বেশি মানানসই_সে ধারণাও উড়ে গেছে আইপিএলের জোর হাওয়ায়।

ভিয়েতনাম ও মঙ্গোলিয়া সফরে মার্কেল

শিয়ার ভিয়েতনাম ও মঙ্গোলিয়া সফরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মার্কেল। দ্রুত বর্ধনশীল দেশ দুটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা নিয়ে চার দিনের সফরে আসছেন ইউরোপের এ শীর্ষ নেতা। সফরে মার্কেলের সঙ্গী দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। গতকাল সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কেলের পেঁৗছার কথা।মার্কেলের এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা মুক্তবাণিজ্য চুক্তি ও মূল্যবান কাঁচামাল আমদানি।

তিন মাসে পুঁজিবাজারে রাজস্ব আদায় কমেছে প্রায় ১২ কোটি টাকা

লতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই_সেপ্টেম্বর) পুঁজিবাজার থেকে অর্জিত রাজস্বের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ কোটি টাকা কমেছে। পুঁজিবাজারে চরম মন্দা পরিস্থিতির মধ্যে চলতি বছরে শেয়ার লেনদেনের ওপর আদায় করা উৎসে করের হার বাড়ানোয় রাজস্ব কমে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-আগস্ট) ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলোয় শেয়ার লেনদেনের কমিশনের ওপর ৯১ কোটি ৩৬ লাখ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আগের বছর একই সময় এ খাতে রাজস্ব আদায় হয়েছিল ১০২ কোটি ৯৬ লাখ টাকা।

লোকসানের দায় অন্যের ওপর চাপানো যাবে না : ড. মসিউর

মুখে মুখে লাভের কথা শুনে অনেকেই না-বুঝে শেয়ারবাজারে বিনিয়োগ করে লোকসানের মুখে পড়েন। আর সরকারের ওপর দোষ চাপিয়ে নানা রকম কার্যক্রম চালান। পুঁজিবাজারে লোকসান করে অন্যের ওপর দোষ চাপানো যাবে না।গতকাল সোমবার বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি উদ্বোধনকালে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, বিনিয়োগকারীরা হঠাৎ মুনাফার দিকে না দৌড়ালে পুঁজিবাজার দেশের সামগ্রিক অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।

পুঁজিবাজারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার তাগিদ

নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে কাজ করলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মত প্রকাশ করছেন বাজারের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ধারাবাহিক মন্দা কাটিয়ে পুঁজিবাজারকে স্থিতিশীল করতে সরকারের বিভিন্ন সংস্থাকে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তাঁরা। গতকাল সোমবার সিকিউরিটিজ ও এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) এক বৈঠকে এ অভিমত ব্যক্ত করেন বাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসইসির চেয়ারম্যানের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠ

ক্যাশ ডেলিভারি সেবার নীতিমালা আসছে

ব্যাংকগুলো গ্রাহকদের যে ক্যাশ ডেলিভারি সেবা দিয়ে থাকে, তা একটি সুস্পষ্ট নীতিমালার মধ্যে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের অধিকার ও দায়-দায়িত্বের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বিভিন্ন ব্যাংকের ক্যাশ ডেলিভারি সার্ভিসের মধ্যে সামঞ্জস্য রাখতে খসড়া নীতিমালা মতামত চেয়ে ওয়েবসাইটে দিয়েছে করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ২০ অক্টোবরের মধ্যে মতামত চাওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি শাখার মহাব্যবস্থাপক কে এম আবদুল ওয়াদুদ ভূইয়া কালের কণ্ঠকে বলেন, ক্যাশ ডেলিভারি সেবা বিশ্বের অনেক দেশেই প্রচলিত।

আমদানি কনটেইনার দিয়েই চালু হলো বন্দরের অটোমেশন

ট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দিয়ে শুরু হয়েছে কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস)। গতকাল দুপুর দেড়টা থেকে শুধু আমদানি কনটেইনার হ্যান্ডলিং ও ব্যবস্থাপনা দিয়ে স্বয়ংক্রিয় এই পদ্ধতি চালু হয়। তবে রপ্তানি কনটেইনার ব্যবস্থাপনা চলছে আগের নিয়মে ম্যানুয়াল পদ্ধতিতে।তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে তৃতীয়বার পেছানোর পর অবশেষে তাদের বাদ দিয়েই চালু হয়েছে বন্দরের এই অটোমেশন। 'কাট অফ টাইম'-সংক্রান্ত জটিলতার কারণে বিজিএমইএ বারবার সময় পেছানোর আবেদন করে।

গ্রামীণ, বাংলালিংক রবি ও সিটিসেল লাইসেন্স নবায়নের আবেদন করেছে

দ্বিতীয় প্রজন্মের (টুজি) মোবাইল ফোন লাইসেন্স নবায়নের জন্য রবি আজিয়াটা লিমিটেডসহ চারটি মোবাইল ঈফান অপারেটরই বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে আবেদন করেছে। চলতি বছরের ১০ নভেম্বর অপারেটরগুলোরে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। লাইসেন্স নবায়ন নীতিমালা অনুসারে আজ (১১ অক্টোবর) ছিল এ বিষয়ে আবেদনের শেষ সময়।এ ছাড়া নীতিমালা অনুয়ায়ী দেশের এই চারচি মোবাইল ফোন অপারেটরকে চার কিস্তিতে আগামী দেড় বছরের মধ্যে প্রায় আট হাজার কোটি টাকা দিতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার কাজে নাখোশ বীমা ব্যবসায়ীরা

বীমা আইনের আওতায় জরিমানা আদায়সহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে নবগঠিত নিয়ন্ত্রক সংস্থা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, বীমা খাতে শৃঙ্খলা আনার জন্য এসব কাজ জরুরি। তবে নিয়ন্ত্রক সংস্থার কর্মকাণ্ড বীমা কম্পানিগুলোর মনোপূত হচ্ছে না। তারা বলছে, প্রচলিত বীমা আইন বীমা খাতের প্রসারের সহায়ক নয়। নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতায় বীমা কম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারাও মনে করছেন, দেশের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে বীমা আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

বিনিয়োগকারীদের হতাশা তীব্র হচ্ছে

শেয়ারবাজার নিয়ে বিনিয়োগকারীদের হতাশার মেঘ যেন কাটছেই না। একদিন বাজার কিছুটা ঊর্ধ্বমুখী হলে এর পরই চলছে টানা দরপতন। গত এক সপ্তাহের বাজারের মন্দা ভাব দেখে আশা হারিয়েছেন অনেকেই। এর ধারাবাহিকতায় গতকালও দরপতনের কবল থেকে বের হতে পারেনি শেয়ারবাজার।গতকাল সোমবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমে গেছে ১৪.৫৪ পয়েন্ট। আগের দিন রবিবার সূচক কমেছিল ১৯৪.৪১ পয়েন্ট। টানা এই দরপতনে লোকসানি বিনিয়োগকারীদের হতাশা আরো তীব্র হয়েছে। গতকালও ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেছেন তাঁরা।
বিদ্যমান পরিস্থিতিতে শেয়ারবাজার সংশ্লিষ্টদের সঙ্গে সিকিউরিটিজ ও এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল

ট্রেড সার্ভার থেকে

মার্কেন্টাইল ব্যাংক : ব্যাংকের পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের এমবিএল সাবঅরডিনেটেড বন্ডের কুপনের হার ১২ শতাংশ থেকে ১২.৫০ শতাংশে উন্নীত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। বন্ডের অন্য শর্তাবলি এবং বিষয় অপরিবর্তিত আছে। এ ছাড়া এসইসি সংশ্লিষ্ট বন্ড ইস্যু করার সময় আরো তিন মাস বৃদ্ধি করেছে, অর্থাৎ ৩১ ডিসেম্বর '১১ পর্যন্ত বৃদ্ধি করেছে।প্রভাতী ইনস্যুরেন্স : কম্পানির ইজিএম ১ ডিসেম্বর '১১ সকাল ১০টায় বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., ১২৫ মতিঝিল বা/এ (চতুর্থ তলা)-এ অনুষ্ঠিত হবে।

সুপারস্টার গ্রুপের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর ইস্কাটনের বিআইএএম মিলনায়তনে সুপারস্টার গ্রুপের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন জেলার অর্ধসহস্রাধিক বিক্রয় প্রতিনিধি বা ডিলার অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এঙ্িিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নুরুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন কম্পানির চেয়ারম্যান জয়নাল আবেদিন, পরিচালনা পরিষদের সদস্য মহিউদ্দিন, মো. জালাল, হারুন আর রশিদ, কম্পানির জেনারেল মানেজার আশরাফুল হক প্রমুখ।

বাগেরহাট চেম্বার নির্বাচনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে শাহাজহান মিনা সভাপতি, সরদার ওমর ফারুক সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে এম এস নাসির খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার চেম্বারের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিনে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে মাত্র একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশনার তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

পাথরঘাটায় জাহাজভাঙা শিল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

রগুনার পাথরঘাটার বলেশ্বর নদসংলগ্ন গাববাড়িয়া এলাকায় জাহাজ ভাঙা শিল্পের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলমের নেতৃত্বে একটি টেনিক্যাল প্রতিনিধিদল। সম্প্র্রতি বরিশালের দপদপিয়া সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনার পাথরঘাটায় জাহাজ ভাঙা শিল্পকারখানা স্থাপনের ঘোষণা দিলে গত শনিবার সকালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দাদু।

জকিগঞ্জে সুপারির ফলন কম, দাম বেশি by এম. আব্দুল্লাহ্ আল মামুন,

মাছ-বাঁশ-সুপারি, জকিগঞ্জের বেটাগিরি', 'বাঁশ-সুপারি-ধান, জকিগঞ্জের প্রাণ'_এ দুটি প্রবাদ জকিগঞ্জের জন্য প্রযোজ্য হলেও মাছ ও বাঁশ এখান থেকে ইতিমধ্যে হারিয়ে গেছে। তবে সুপারির জন্য স্থানটি এখনো খ্যাত। এখন চলছে জকিগঞ্জে সুপারি উৎসব। উপজেলার প্রতিটি বাজারে হাটবারে বসে এর বিপুল আয়োজন।জকিগঞ্জের যেদিকেই তাকানো হোক, চোখে পড়বে সারি সারি সুপারি বাগান। বাড়ির আশপাশের খালি জায়গা, উঠান, ক্ষেতের আইল, রাস্তার পাশ, পুকুরপাড়_সর্বত্রই দৃষ্টিনন্দন সুপারিগাছ। মৌসুমি ফসল হলেও বছরের প্রায় সব সময়ই জকিগঞ্জের সুপারি চালান হয় দেশের সর্বত্র।

দুই প্রজাতির কাঁকড়া রপ্তানি নিষিদ্ধ by শিমুল নজরুল,

কাঁকড়া রপ্তানির ওপর বিধি আরোপ করেছে সরকার। বিশেষ করে দুই ধরনের কাঁকড়া রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। কাঁকড়াগুলো হলো_সামুদ্রিক সাঁতারু কাঁকড়া ও তিন দাগবিশিষ্ট সাঁতারু কাঁকড়া। সম্প্রতি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, 'বন্য প্রাণী সংরক্ষণ আইনের শিডিউল-২'-এর অন্তর্ভুর্ক্ত হওয়ায় এই দুই জাতের কাঁকড়া পরিবহন এবং রপ্তানি করার কোনো সুযোগ নেই।বন্য প্রাণী উপদেষ্টা বোর্ডের ২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, কাঁকড়া রপ্তানির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মোমেনা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।

থাই রাজতন্ত্রের সমালোচনা মার্কিন নাগরিক কাঠগড়ায়

থাইল্যান্ডের রাজতন্ত্রের সমালোচনার অভিযোগে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। গতকাল সোমবার ব্যাংককের ফৌজদারি আদালতে ওই নাগরিকের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়েছে। লারপং উইচাইখামাত ওরফে জো উইচাই কমার্ট গর্ডন নামের ওই মার্কিনি অভিযোগ স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দোষী সাব্যস্ত হলে গর্ডনের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে। আগামী ৯ নভেম্বর মামলার রায় হবে।

সাবেক যোগাযোগমন্ত্রীর বাসা-কার্যালয়ে তল্লাশি

টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের সাবেক এক মন্ত্রীর বাসায় ও অফিসে গতকাল সোমবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। ওই মন্ত্রীর নাম দয়ানিধি মারান। তাঁর ভাই কালানিধি মারানের বাসা ও অফিসেও তল্লাশি চালিয়েছে সিবিআই। আগের দিন তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমনে আইনে মামলা করে সিবিআই। তবে দয়ানিধি টু-জি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের অন্যতম শরিক তামিল নাড়ুভিত্তিক ডিএমকে দলের নেতা দায়ানিধি। ২০০৪ সালে ইউপিএ সরকারের প্রথম মেয়াদে তিনি কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

খাদ্যপণ্যের দাম আরো বাড়বে পরিস্থিতি হবে ভয়াবহ

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দর বৃদ্ধির ধারা আগামী দিনেও অব্যাহত থাকতে পারে। এতে আমদানিনির্ভর ও গরিব দেশগুলোর বর্তমান সংখ্যার চেয়ে আরো বেশি মানুষের অনাহারের মুখে পড়ার ঝুঁকি রয়েছে। ফলে অব্যাহত এ খাদ্য সংকট পরিস্থিতি দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তাহীনতা আরো বাড়িয়ে তুলতে পারে। তাই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করা ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। গতকাল সোমবার প্রকাশিত সংস্থার বার্ষিক প্রতিবেদনে এ সব কথা বলা হয়েছে।

কাসাবের মৃত্যুদণ্ড স্থগিত আপিল শুনানির নির্দেশ

মুম্বাই হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আজমল আমির কাসাবের সাজা স্থগিত করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এ ছাড়াও রায়ের বিরুদ্ধে করা তাঁর আপিল আবেদন শিগগির শুনানির নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি আফতাব আলম ও সি কে প্রসাদের বিশেষ বেঞ্চ এ নির্দেশ দেন।২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানভিত্তিক ১০ সদস্যের একটি জঙ্গিদল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে হামলা চালায়। এতে বিদেশিসহ ১৬৬ জন মারা যায়। হামলাকারী দলের একমাত্র জীবিত সদস্য হিসেবে কাসাবকে আটক করে নিরাপত্তা বাহিনী।

মিয়ানমারে পরিস্থিতির নাটকীয় উন্নতি হয়েছে

মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় উন্নতি ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। সেনাসমর্থিত মিয়ানমার সরকার দেশটিতে রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র তাদের তরফ থেকে ইতিবাচক সাড়া দিচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।এদিকে কারাবন্দি দুই হাজার ভিন্নমতাবলম্বী রাজনৈতিক নেতা-কর্মীকে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার সরকার। সরকারি এক কর্মকর্তা গতকাল জানান, শিগগিরই এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবর দেওয়া সাংবাদিক শতবর্ষে পা দিলেন

ব্রিটিশ সাংবাদিক ক্লেয়ার হলিংওয়ার্থ গতকাল সোমবার শততম বছরে পা দিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার খবরটি তিনিই প্রথম প্রকাশ করেন। বর্তমানে হংকংয়ে বসবাস করছেন তিনি।শতবর্ষী এ নারীকে শুভেচ্ছা জানাতে গতকাল হংকংয়ের বিদেশি প্রতিনিধিদের ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮১ সালে হংকংয়ে যাওয়ার পর থেকেই হলিংওয়ার্থ এ ক্লাবে নিয়মিত আসা-যাওয়া করেন। ১০০ বছরে পা দেওয়ার অনুভূতি জানতে চাইলে দুর্বল শরীরে তিনি বলেন, 'খুবই ভালো লাগছে। তবে কোনো হৈচৈ করতে চাই না আমি।

'সীমা' লঙ্ঘন করায় ইরানি অভিনেত্রীকে বেত্রাঘাত-কারাদণ্ড

রানে চলচ্চিত্রের এক অভিনেত্রীকে ৯০টি বেত্রাঘাত ও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁর নাম মার্জিয়া ভাফামেহের। অভিনয় সংক্রান্ত সরকারি নির্দেশনা ভঙ্গের দায়ে গত শনিবার তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে।ইরানে সরকারবিরোধীদের ওয়েবসাইট কালামেহ ডট কমের ভাষ্যমতে, ইরানে অভিনয় শিল্পীদের ব্যাপারে সরকারের একটি নির্দেশনা রয়েছে। তারা কী করতে পারবেন আর কী পারবে না, সে ব্যাপারে নির্দেশনায় একটি সীমারেখা আরোপ করা হয়েছে। 'মাই তেহরান ফর সেল' নামক চলচ্চিত্রে অভিনয়ের সময় এ সীমারেখা অতিক্রমের দায়ে মার্জিয়াকে গত জুলাইয়ে গ্রেপ্তার করা হয়।

মিসরে সেনাবাহিনীর সঙ্গে খ্রিস্টানদের সংঘর্ষ নিহত ২৪

বারও উত্তপ্ত হয়ে উঠেছে কায়রো। রবিবার রাতে সংখ্যালঘু কপটিক খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। গত ফেব্রুয়ারিতে হোসনি মুবারক সরকারের পতনের পর একেই সবচেয়ে বড় ধরনের সহিংসতা বলে মনে করা হচ্ছে। এ থেকে সাম্প্রদায়িক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাতভর সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৮৬ সদস্যসহ ২০০ জন আহত হয়েছে। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে।

নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার শিক্ষকের হাসপাতালে মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাতে মো. আক্তার হোসেন চান মিয়া (৫০) নামের এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি আশুলিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। গতকাল একটি নারী নির্যাতন মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে হাফেজ মুন্সি নামের এক সন্ত্রাসী ও তার লোকজন গতকাল সকালে আশুলিয়ার রাহিদগাঁওয়ের একটি বাজারে গতকাল সকালে তাঁকে একা পেয়ে মারধর করে পুলিশে দেয়। এরপর তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দেয় তারা। থানা থেকে গতকাল দুপুরে তাঁকে ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়।

ডিবি পুলিশ পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গতকাল সোমবার দুপুরে ইস্কাটনের হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হজ ফ্লাইটের টিকিটের টাকা জমা দিতে যাওয়ার সময় ট্রাভেল এজেন্সির দুই কর্মচারী মাইনুদ্দিন শিপু (৩২) ও এস ডি রুবেল (৩০) নামে দুজনকে চোখ-মুখ বেঁধে ছিনতাইকারীরা এই ঘটনা ঘটায়।
ট্রাভেল এজেন্সির মালিক আকমল হোসেন কালের কণ্ঠকে জানান, পুরানা পল্টনে অবস্থিত অঞ্জন এয়ার ট্রাভেলসের হজযাত্রীদের টিকিট বুকিং দেওয়ার জন্য শিপু ও রুবেল গতকাল দুপুর ১টার দিকে মতিঝিলের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলেন।

ঘোলাটে পরিস্থিতির মধ্যে তদন্ত কমিটি

ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যদের বেদম প্রহারে গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন পরিদর্শক আহত হওয়ার ঘটনায় তদন্তে নানান জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে খোদ তদন্ত কমিটি ঘোলাটে পরিস্থিতির মধ্যে পড়েছে। অভিযোগকারী জুয়েলকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। আহত তিন ডিবি পরিদর্শক হাসপাতালে ভর্তি রয়েছেন।এক আদম ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর ডিবির তিন পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন ও গিয়াস উদ্দিনকে গত বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে আটক করেন এনএসআই কর্মকর্তারা।

দেশীয় ল্যাপটপ দোয়েলের উদ্বোধন আজ

বশেষে বহু প্রতীক্ষিত দেশীয় ল্যাপটপ 'দোয়েল'-এর আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনের পরদিন থেকেই সীমিত পর্যায়ে সাধারণ গ্রাহকের মধ্যে এই নোটবুক ও ল্যাপটপ বিক্রি শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি বাংলাদেশে ল্যাপটপ উৎপাদনের লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডের সঙ্গে মালয়েশিয়ার টু-এম করপোরেশন লিমিটেড ও টিএফটি ডিসপ্লে (এম) কম্পানির ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়।

এজাহার দাখিলের পাঁচ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ

প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে মেরে রক্তাক্ত করার ঘটনায় পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন হাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পাঁচ দিনেও মামলা রেকর্ড করেনি পুলিশ। পুলিশ বলছে, ঘটনা সত্য নয় বলেই মামলা রেকর্ড করা হয়নি।নির্যাতিত ছাত্রীর বাবা অভিযোগ করেন, 'মামলা নেওয়া হবে এই মর্মে একটি এজাহার জমা নেন বোদা থানার ওসি। এরপর ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ করে এবং ক্ষমতাসীন দলের লোকজনের দ্বারা প্রভাবিত হয়ে থানা মামলা রেকর্ড করেনি।'

'অধিকারবঞ্চিত শিশুদের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহবান'

হিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, অধিকারবঞ্চিত ও দরিদ্র শিশুদের উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। না হলে দেশের বিপুলসংখ্যক দরিদ্র শিশু সুবিধাবঞ্চিত থেকে যাবে।গতকাল সোমবার দুপুরে শিশু অধিকার সপ্তাহ-২০১১ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং প্ল্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে শিশু একাডেমীতে আয়োজিত শিশুদের সমাবেশ ও আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ঢালাইয়ের ১২ ঘণ্টা পরই সেতুতে ফাটল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে সম্প্রসারণের অংশ হিসেবে নির্মাণাধীন একটি সেতুর ঢালাই দেওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ফাটল দেখা দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড সদর উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়ারিপাড়া গ্রামে সড়ক ও জনপথ বিভাগ অফিস-সংলগ্ন সেতুতেই এ ফাটলের সৃষ্টি হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে সেতুর ঢালাই দেওয়া হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। গতকাল সোমবার সকালের দিকে ৪৫ ফুট লম্বা এ সেতুর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।সেতুটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুরাদ একাধিক ফাটলের কথা স্বীকার করে বলেন, ফাটলের গভীরতা তিন মিলিমিটারের বেশি নয়।

একই রকম চেহারার নগ্ন ভিডিও দেখিয়ে ছাত্রীকে হয়রানি

কই রকম চেহারার নগ্ন ভিডিওচিত্র প্রচার করার ভয় দেখিয়ে রাজধানীর এক কলেজছাত্রীকে হয়রানি করতে গিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছে এক কলেজছাত্র। রফিকুল ইসলাম জুয়েল (২৫) নামের ওই ছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ডেমরার সারুলিয়া বাজারে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। র‌্যাবের এক কর্মকর্তা জানান, জুয়েলকে গ্রেপ্তারের পর ভিডিওটি পরীক্ষা করে দেখা হয়েছে। ভিডিওটিতে যে মেয়েটির ছবি রয়েছে, তা দেখতে অভিযোগকারী ছাত্রীর মতো হলেও আসলে সে না।

রাজশাহী আ. লীগের ঘোষিত জেলা কমিটিতে দুই মৃত নেতা

জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিতে জায়গা পেয়ে গেছেন প্রয়াত দুই নেতা! এ নিয়ে রাজশাহীতে সংগঠনের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। কমিটির সংশ্লিষ্টদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণে হতাশাও ব্যক্ত করেছেন কেউ কেউ।গত ২০০৯ সালের ৬ মে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খ ম শফিকুল ইসলাম নফেল। প্রয়াত এই নেতাকেই গত ৮ অক্টোবর ঘোষিত ও অনুমোদিত রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে ৭ নম্বর সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সীমান্তে নির্মাণকাজ ও বৈদ্যুতিক তার সংযোজন বন্ধে সম্মত নাসাকা বাহিনী

র্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের ঘুমধুম সরকারি প্রাইমারি স্কুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির অনুরোধের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুনধুম ইউনিয়নের তুমবুরু খালের পাড়ে মিয়ানমারের নাসাকা বাহিনী বাঁধ, রাস্তা নির্মাণ বন্ধ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নামে কাঁটাতারের বেড়ায় বৈদুতিক তার সংযোজন বন্ধ রাখতে সম্মত হয়েছে।

সিলেটে খালেদা জিয়ার জনসভা আজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটের রোডমার্চ গতরাতে সিলেট পেঁৗছেছে। আজ মঙ্গলবার বিকেলে সিলেটের আলীয়া মাদ্রাসার মাঠে জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। জনসভা সফল করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় চারদলীয় জোট। অন্যদিকে প্রশাসনও জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।গত কয়েক দিন ধরেই সমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপি, অঙ্গসংগঠন ও জোটের শরিক দল এবং সমমনা দলগুলো দিন-রাত বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। গত তিন দিন ধরে পালা করে সমাবেশ এলাকা পাহারা দিচ্ছেন ছাত্রদলের কর্মীরা।

আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে পাঁচ হাজার কর্মী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। র‌্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর এসব সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। বিজিবি এ নির্বাচনে দায়িত্ব পালন করছে না। তবে প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে। গতকাল সোমবার নাসিক নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।

ইতিহাস ভুলে আশাবাদী বাংলাদেশ by সাইদুজ্জামান

শুরুতেই বেমক্কা টোয়েন্টি টোয়েন্টি!
ওয়ানডেতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশ। টেস্টেও একে-ওকে কখনো-সখনো বিপাকে ফেলে বাংলাদেশ। কিন্তু টোয়েন্টি টোয়েন্টি? মাত্রাতিরিক্ত শট খেলার বদভ্যাস নিয়ে যে দলকে প্রতিনিয়ত সমালোচিত হতে হয়, সেই বাংলাদেশ দলের তো ২০ ওভারের ক্রিকেটকে ঈদ আনন্দ মনে হওয়ার কথা। কিন্তু টিম বয় থেকে শুরু করে বাংলাদেশ অধিনায়কও টোয়েন্টি টোয়েন্টি প্রসঙ্গে সংকুচিত। মুশফিকুর রহিমের ম্যাচ-পূর্ব কথাবার্তায় আশার চেয়ে নিরাশার ছায়াটাই প্রগাঢ়।

মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করলে মামলার নির্দেশ প্রধানমন্ত্রীর

মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের উদ্দেশে শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।মিথ্যা ও ভুল তথ্য দিয়ে মিডিয়ায় রিপোর্ট করা হচ্ছে বলে বৈঠকে মন্ত্রীদের কয়েকজন অভিযোগ তোলেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়াসহ কয়েকজন বিভিন্ন অভিযোগ তুলে সংবাদপত্র ও সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেন, 'মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট হলে আপনারা মামলা করে দেবেন।'

শামীম-আইভী দুজনই অনড় by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াত আইভী কাউকেই দলীয় সমর্থন না দিয়ে ফের সমঝোতার পরামর্শ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীসহ দলের অন্য নেতাদের সঙ্গে গত এক সপ্তাহে কয়েক দফা বৈঠকের পরও তাঁরা নিজ নিজ অবস্থানে অনড় থাকায় গতকাল সোমবার পর্যন্ত কাউকে সমর্থন দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে তাঁদের সঙ্গে আর কোনো সমঝোতা বৈঠকের আয়োজন করা হবে না বলে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র নিশ্চিত করেছে।দলের পক্ষ থেকে কাউকেই সমর্থন না দিলেও আওয়ামী লীগের তরফে শামীম ওসমানের জন্য তৃণমূল নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।

বাবা-মায়ের হৃদয়হীনতাই কেড়ে নিল হৃদিতাকে by পারভেজ খান

তোমরা মরো না কেন? মরতে পারো না? কেমন বাবা-মা তোমরা? আগে তোমরা মরো, নইলে ভালো হও।' সহপাঠী বান্ধবী হারানোর প্রতিক্রিয়ায় চিৎকার করে কাঁদতে কাঁদতে এভাবেই বলল ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী। গত রবিবার রাজধানীর মোহাম্মদপুরে বিরোধের কারণে পৃথক থাকা বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে তারই সহপাঠী সপ্তম শ্রেণীর ছাত্রী হিদান মেহজাবিন হৃদিতা। গতকাল সোমবার সকালে স্কুলের প্রধান ফটকের সামনে কথা হয় বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে। সকালের শিফটের স্কুল শেষে বাসায় ফিরছিল তারা। হৃদিতাও ছিল সকালের শিফটের ছাত্রী। দিবা শিফটেরও অনেকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

হত্যার অপরাধে গ্রামের সবার শিরশ্ছেদ করা যেতে পারে

মানবাধিকার আল্লাহর বিধানের চেয়ে বেশি গুরুত্ব পেতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ নাসের আল-বুসাইরি। গুলশানে নিজ বাসভবনে গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত শুক্রবার আট বাংলাদেশির শিরশ্ছেদের মধ্যে দিয়ে আল্লাহর বিধান 'কিসাস' (প্রতিফল বা হত্যার বদলে হত্যা) কার্যকর করা হয়েছে। সংবাদ সম্মেলন শেষে কিসাসের ব্যাখ্যা করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, হত্যার অপরাধ হলে একজনের জন্য কেবল আটজনই নয়, পুরো গ্রামের সবার শিরশ্ছেদ করা যেতে পারে। নরহত্যার ঘটনায় কিসাস কার্যকর করা নিহতের হক।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত

দন্তে ধরা না পড়লেও দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নির্মাণে নদী শাসন, পরামর্শক নিয়োগ ও প্রাক-যোগ্যতা যাচাই নিয়ে দুর্নীতি হয়েছে বলে বিশ্বব্যাংক অভিযোগ করেছে। তারা আপাতত অর্থায়ন স্থগিত করেছে।এদকে বিশ্বব্যাংকের তোলা অভিযোগের বিষয়ে গতকাল দুপুরে নিজ মন্ত্রণালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন কালের কণ্ঠকে বলেন, এ সরকারের আমলে এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। চারদলীয় জোট সরকারের সময়ে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে বলেছে বিশ্বব্যাংক। এই তদন্তের কারণে সেতুর নির্মাণকাজ হয়তো পিছিয়ে যাবে।

তত্ত্বাবধায়কেই নির্বাচন আ. লীগও আসবে by মোশাররফ বাবলু

ত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি আবারও জানিয়েছেন সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, 'দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। আওয়ামী লীগকেও সেই নির্বাচনে আসতে হবে।' বিরোধীদলীয় নেতা বলেন, 'দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে সাহায্য বন্ধ করে দিয়েছে। সরকারের পক্ষে এ সেতু নির্মাণ করা সম্ভব নয়। ইনশাল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতু নির্মাণ করা হবে।' তিনি আরো বলেন, 'বর্তমান সরকার অযোগ্য, ব্যর্থ। এ সরকারকে আর সময় দেওয়া যাবে না।

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচনে আওয়ামী লীগকেও আসতে হবে by লোটন একরাম

বারও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। আওয়ামী লীগকেও সে নির্বাচনে আসতে হবে। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপিই ক্ষমতায় আসবে। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচনে যাবেন না। এ ব্যবস্থা বহাল রাখতে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।