Friday, April 13, 2012

চারদিক-দূরে নিঃশব্দে প্রাকৃতজন...by আজাদুর রহমান

পেছনে চেপে বসতেই সালেক সাহেব গিয়ার ফেলে দিলেন—এক, দুই, তিন। দিনাজপুর শহর থেকে রওনা হয়ে বিরলবাজার ফেলে দপ করেই মফস্বল। গাঁয়ের ঘ্রাণ লাগে। পিচ ছেড়ে মেঠোপথে নেমে যাই আমরা। বাঁকা অলি বেয়ে ঘন তুঁতে ছাওয়া সুড়ঙ্গপথ। চারণকবি সালেকের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল।

আন্তর্জাতিক নারী দিবস-শতবর্ষে ৮ মার্চের ডাক by মালেকা বেগম

শ্রমজীবী নারীদের রক্তস্নাত আন্দোলনকে (ন্যায্য শ্রমমজুরি, শোষণ বন্ধ, আট ঘণ্টা কাজের দাবিতে ১৮৫৭ সালের ৮ মার্চ আমেরিকার নিউইয়র্কের বস্ত্রশিল্পের শ্রমিক নারীদের রাজপথে আন্দোলন) সারা পৃথিবীর শোষিত-বঞ্চিত-নিপীড়িত নারী জাগরণের ইতিহাসে বিশ্বজনীন করে রাখার লক্ষ্যে ১৯১১ সালে ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছিলেন জার্মান সমাজতন্ত্রী বিপ্লবী রাজনীতিবিদ ক্লারা জেৎকিন।

নগর দর্পণ: চট্টগ্রাম-আওয়ামী লীগের শিশুরা কবে বড় হবে? by বিশ্বজিৎ চৌধুরী

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বিভক্তি ও কোন্দল নিয়ে পানি অনেক দূর গড়িয়েছে। এ ব্যাপারে দলের হাইকমান্ড যে অবহিত ও উদ্বিগ্ন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও উদ্যোগ থেকেই তা বোঝা যায়। কয়েক দিন আগে চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী এখানকার তিনজন জ্যেষ্ঠ নেতাকে কোন্দল মেটানোর দায়িত্ব দিয়েছেন।

কৃষি-তামাক নয়, খাদ্যফসলেই চাষির তুষ্টি by ফরিদা আখতার

শীতে বা রবি মৌসুমে আমাদের দেশে ধানসহ প্রচুর খাদ্যশস্য উৎপাদিত হয়, বিশেষ করে ডাল, আলু, গম, সরিষা আর নানা রকম সবজি; যেমন—টমেটো, ফুলকপি, বাঁধাকপি এবং আরও অনেক খাদ্যফসল। সেদিক থেকে শীতকাল কৃষকের জন্য আনন্দের মৌসুম। একদিকে গোলায় নতুন ধান, অন্যদিকে মাঠে নানা রকমের খাদ্যফসল।

অরণ্যে রোদন-কিছু না পাওয়ার চেয়ে ভালোবেসে কষ্ট পাওয়া ভালো by আনিসুল হক

জামালের মা কারওয়ান বাজারে পিঠা বিক্রি করতেন। তার বাবা একজন প্রতিবন্ধী ভিক্ষুক। বিশ্বকাপ আয়োজনের জন্য সুন্দর ঢাকা গড়ে তোলার স্বার্থে জামালের মায়ের ফুটপাতের পিঠাঘর উচ্ছেদ হয়ে যায়। জামালের বাবাকে নিয়ে যাওয়া হয় ভবঘুরে আশ্রয়কেন্দ্রে।

দুঃখজনক এ ঘটনার প্রতিক্রিয়ায় ভাঙচুর কাম্য নয়-বাসশ্রমিকের হাতে ছাত্রের মৃত্যু

জীবন কেড়ে নেওয়া যেন খুব সহজ ও সাধারণ বিষয় হয়ে গেছে। তা না হলে সামান্য বচসার ঘটনার পরিণতিতে কেন পরিবহনশ্রমিকদের হামলায় প্রাণ হারাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রেদোয়ানকে! ২৫ বছর বয়সী এই তরুণ স্নাতক চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন, সম্ভাবনার বাকি পুরো জীবনটি ছিল সামনে পড়ে।

নারীর উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধির পদক্ষেপ চাই-আন্তর্জাতিক নারী দিবস

আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছর পূর্ণ হলো আজ। ১৯১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজতন্ত্রীদের দ্বারা সূচিত এই দিবস পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়ন, চীনসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে। আজও রাশিয়া, চীনসহ অনেক দেশে এই দিনটিতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়।

ক্রিকেট বড় অনিশ্চয়তার খেলা by আশীফ এন্তাজ রবি

পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক দল মিরপুরে থাকে, অন্য দল মিরপুরে থাকে না। আবার মিরপুরবাসীও দুই ভাগে বিভক্ত। এক ভাগ সিমু নাসেরকে চেনে, আরেক ভাগ চেনে না। আমি মিরপুরে থাকি এবং সিমু নাসের আমার বিশেষ পরিচিত।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলার পর-একজন দর্শকের সাক্ষাৎকার

রস+আলো: তো খেলা দেখার ২৪ ঘণ্টা পর আপনার অনুভূতি এখন কেমন? দর্শক: এখন কিছুটা শান্ত। টেনশনে সারা রাত ঘুমাতে পারিনি। ভোরের দিকে ঘুমিয়েছিলাম তো, মাথাটা একটু ভোঁ ভোঁ করছে। এ নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না, তা হলে কিন্তু ২৪ ঘণ্টা আগে ফিরে যাব।

ক্রিকেটামৃত-গ্রন্থনা করেছেন আলিয়া রিফাত

ব্যাটসম্যান, ক্রিকেটার এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কতজন যে ক্রিকেট নিয়ে কত মজার মজার কথা বলেছেন তার ইয়ত্তা নেই। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সেসব নিয়েই আমাদের এই ধারাবাহিক আয়োজন।  বলটা এত উঁচুতে উঠেছিল যে সেটা একজন এয়ার হোস্টেসকে সঙ্গে করে নিচে নামতে পারত।

অহেতুক কৌতুক

গত খেলা শেষে ফেসবুক, এসএমএস ও মুখে মুখে মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সেখান থেকে বাছাই করা কিছু প্রতিক্রিয়া ছাপা হলো। প্রতিক্রিয়াদানকারী সবার নাম মনে করার চেষ্টা করেও মনে করতে না পারায় কারও নাম উল্লেখ করা গেল না। এ জন্য দুঃখিত।

বিশ্বকাপের মাসকট হাতি কেন?-কর্তৃপক্ষ জবাব চাই

দেশে একটা বিশ্বকাপ হচ্ছে। বিশ্বকাপ তো আর প্রতিদিন হয় না। এর জন্য চার-চারটি বছর অপেক্ষা করতে হয়। আর নিজের দেশে বিশ্বকাপ তো চার বছর পরও হয় না। অথচ সেই বিশ্বকাপের মাসকট একটা হাতি! হাতির সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা কী?

এই দিনে-সাতই মার্চের স্মৃতি by শর্মিলা সিনড্রেলা

১৯৭১ সালের ৭ মার্চ অন্য রকম একটি দিন। বলা যায়, এই দিনে এক বাঁশিওয়ালা শুনিয়েছিলেন তাঁর বাঁশি। কিংবা বলা যায়, এক কবি সারা জাতিকে শুনিয়েছিলেন মহাকাব্যের মতো এক কবিতা। তখনকার রেসকোর্স ময়দানে জড়ো হওয়া মানুষ সেদিন মন্ত্রমুগ্ধের মতো আবিষ্ট হয়েছিল সেই বজ্রকণ্ঠে।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দেশে দ্রুত ফিরিয়ে আনুন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার লিবিয়ায় আটকে পড়া শ্রমিকদের ফেরত আনা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো ছাপা হলো।

প্রতিক্রিয়া-গণতন্ত্র, ক্রিকেট আর ক্রীড়া সংস্থায় গণতন্ত্র by আখতার হোসেন খান

গণতন্ত্র আর ক্রিকেটের কাকতালীয় সম্পর্ক নিয়ে এ কে এম জাকারিয়ার লেখা (প্রথম আলো, ২০ ফেব্রুয়ারি ২০১১) আরেকবার প্রমাণ করল, একটা দেশে বা সমাজে যখন কোনো সুস্থ কাজ সুস্থিরভাবে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়, তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তাকে নিয়ে একটা উল্লেখযোগ্য লেখার ভান্ডারও গড়ে উঠতে থাকে।

অর্থনীতি-জবাবদিহির রাজনীতি, সুশাসনের অর্থনীতি by মামুন রশীদ

বাংলাদেশের অর্থনীতিতে সুশাসন প্রতিষ্ঠা, জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও রাজনীতিতে সহনশীলতার ব্যাপারে ড. আকবর আলি খানের অবস্থান পরিষ্কার। তাঁর সর্বশেষ বই ফ্রেন্ডলি ফায়ার, হাম্পটি ডাম্পটি ডিজঅর্ডার অ্যান্ড আদার এসেইজ যেন তাঁর হূদয়ের কথারই বহিঃপ্রকাশ। অর্থনীতি ও সুশাসন যেকোনো জাতিরই মেরুদণ্ড।

সরল গরল-তুমি মহারাজ সাধু হলে আজ! by মিজানুর রহমান খান

ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মানজনকভাবে বিদায় দেওয়ার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি আমাদের নিম্ন রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা। এই কাণ্ড ঘটিয়ে ভিন্নমতকে শাস্তি দেওয়া হয়েছে। আনুগত্যহীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির এই নিকৃষ্ট রূপটি নিয়ে আলোচনা হতেই পারে।

ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে হবে-যক্ষ্মা নিয়ন্ত্রণে করণীয়

একসময় বলা হতো, যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা। কিন্তু এখন যক্ষ্মার সুচিকিৎসার সুযোগ রয়েছে। এটা নিরাময়যোগ্য রোগ। প্রধান শর্ত হলো, নিয়মিত ও নির্ধারিত মাত্রায় ওষুধ সেবন করতে হবে। সেখানে ভুল হলে যক্ষ্মার জীবাণু ওষুধ প্রতিরোধী হয়ে ওঠে। একে বলা হয় এমডিআর যক্ষ্মা (মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি)।

বিলম্বের খেসারত কে দেবে?-অসমাপ্ত স্বাধীনতাস্তম্ভ

পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল আসলে ঐতিহাসিক সাতই মার্চের জনসভায়। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সংকল্পবদ্ধ জনস্রোতই সারা বাংলায় স্বাধীনতার বাণী ছড়িয়ে দিয়েছিল। একাত্তরের ১৬ ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানেই দখলদার পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে।

ফেসবুকের পাঁচ মিথ!

ফেসবুক আপনার ছবি বিক্রি করে দিচ্ছে! ফেসবুকে ছবি আদান-প্রদানের বিষয়টি বেশ জনপ্রিয়। বন্ধুদের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ারের পাশাপাশি ছবি শেয়ার করেন অনেকেই। এ ক্ষেত্রে একটি বিষয় খুবই জরুরি, আপনি এমন সব ছবি ফেসবুকে শেয়ার করবেন, যা যে কেউ দেখলে কিংবা কিছু করলে তাতে কোনো সমস্যা হবে না।

পরিবহনে চাঁদাবাজির কথা স্বীকার করলো পুলিশ

অবশেষে সংসদীয় কমিটির বৈঠকে পরিবহন চাঁদাবাজির কথা স্বীকার করে নিয়েছে পুলিশ। খোদ পুলিশেরই দুই উর্ধ্বতন কর্মকর্তা সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে এর জন্য নীচের স্তরের কর্মকর্তাদের দায়ী করেছেন তারা।

গেমস-দৈত্য দানোর খেলা by সুমন পাটওয়ারী

কে রে তুই, কোন দৈত্য দানো, সব যে কেড়ে নিলি। কে রে তুই, কে রে তুই, সব সহজ শৈশবকে বদলে দিলি। সময় পাল্টায়, কিন্তু কিছু জিনিস কখনোই পাল্টায় না। যেমন, রূপকথার দৈত্য দানো কিংবা আদিম যুগের দেবদেবী। যাঁরা থাকতেন স্বর্গে, কিন্তু মাঝেমধ্যে মাটিতে নেমে আসতেন।

উইকিমিডিয়ার সম্মেলনে

৩০ মার্চ থেকে ১ এপ্রিল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার মূল সংস্থা উইকিমিডিয়ার সম্মেলন। বাংলাদেশে আছে উইকিমিডিয়ার শাখা। তাই এবার এই সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন আলী হায়দার খান ও তানভীর রহমান।

আপনি কি জানেন-‘সুপারসনিক’ কনকর্ড

কনকর্ড পৃথিবীর একমাত্র আবিষ্কৃত যাত্রীবাহী বিমান, যা শব্দের চেয়েও দ্রুতগতির। ফ্রান্স ও ইংল্যান্ড যৌথ উদ্যোগে বেসামরিক বিমান পরিবহনের এই বিস্ময় কনকর্ড তৈরি করেছিল। ১৯৬৭ সালে তুলোসে এয়ার শোতে সর্বপ্রথম কনকর্ড বিমানের প্রদর্শনী হয়েছিল।

বাজারে নতুন

রবীন্দ্রনাথ, মুসলিমমানস ও বাংলাদেশের অভিযাত্রা লেখক: আবুল মোমেন প্রকাশনা: প্রথমা প্রকাশনা দাম: ২৮০ টাকা
বাঙালির মননচর্চার পুরোধা ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ। আর বাংলাদেশের অভিযাত্রায় তাঁর ভূমিকা ব্যাপক—কখনো প্রেরণার উৎস হিসেবে, কখনো পথনির্দেশক হিসেবে।

আমেন-রার অভিশাপ ও টাইটানিক

১০ এপ্রিল ১৯১২ সাউদাম্পটন বন্দরে পৃথিবীর বিস্ময়কর জাহাজ টাইটানিক ছেড়ে দেওয়ার সিটি বাজাল। বিদায় জানাতে আসা আত্মীয়, শুভানুধ্যায়ী এবং উৎসুক দর্শনার্থীর আনন্দ ও উচ্ছ্বাসে বন্দর গমগম করছে। এই জাহাজটি ‘আনসিঙ্কেবল’—কখনো ডোবার নয়। দুদিন পেরিয়ে যাচ্ছে। টাইটানিক তখন আটলান্টিকে।

যা নিয়ে আছি-রেওয়াজ নয়, ধ্যানস্থও থাকি

ফরিদা পারভীন প্রথিতযশা লালনসংগীতশিল্পী। লালনের গানের স্বরলিপি সংগ্রহ ও তৈরির কাজ করছেন দীর্ঘদিন ধরে। প্রতিষ্ঠা করেছেন ‘অচিনপাখি’ সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁর নামে জাপানে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদা পারভীন প্রজেক্ট কমিটি।

ফুল বানাল হালুম

সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী,

মেলায় যাবে by মিতুল সাইফ

বোশেখ মাসের মেলায় যাবে
ছোট্ট মেয়ে তিন্নি
মাটির হাঁড়ি-পাতিল কিনে
সাজবে খুকু গিন্নি।

হইচই by দন্ত্যস রওশন

পাঞ্জাবিতে বাবা
মা পরেছেন শাড়ি
পহেলা বৈশাখে
পান্তা ভাতের হাঁড়ি।

বৈশাখী মেয়ে by খালেক বিন জয়েনউদদীন

বৈশাখী মেয়ে এল আমাদের গাঁয়েতে—
কপালেতে টিপ পরা রংমাখা পায়েতে।
ধান-কলা হাতে তার বাজে ঢাক-ঢোলক

শুভ হালখাতা by রফিকুর রশীদ

‘আদিত্য’ মানে যে সূর্য, এ কথা আগে জানা ছিল না আদিত্যের। এই এক শব্দের অর্থ জানার জন্য তাকে আফ্রিকা থেকে এশিয়া, মানে বাংলাদেশে আসতে হয়েছে। না, না, আদিত্যর জন্ম এই বাংলাদেশেই, দাদু খুব মজা করে বলেন—বাংলাদেশের জন্ম যেখানে, সেই মুজিবনগরে। জন্মের পরপরই তাকে যেতে হয় প্রবাসে।

ক বি তা-মৃত্যুকাচের দেয়াল by খোন্দকার আশরাফ হোসেন

অনেক দূর যেতে পারোনি। তোমার ছায়া লেগে আছে চৌকাঠে
মনে হচ্ছে খুব স্বচ্ছ একটা কাচের দেয়াল—
ওপারেই তুমি, আমি শুধু ছুঁতে পারছি না তোমাকে,

যে কথা বলতেই হবে’-গুন্টার গ্রাসের কবিতা নিয়ে কেন এই বিতর্ক by সরাফ আহমেদ

পৃথিবীর সব জাতির কিছু না কিছু ধূসর সময় থাকে, থাকে স্বর্ণ সময়। তবে জার্মান জাতির ধূসর সময়ের পাল্টাটা একটু বেশিই। অর্ধশতাব্দী সময়ের মধ্যে পরপর দুটি বিশ্বযুদ্ধের দায়ভার যে জাতির কাঁধে, তাদের সাবধানে থাকতে হয় বৈকি।

সম্ভাবনার মানবিক শুভাগমন by জাফরিন গুলশান

আধুনিক শিল্পকলার অর্জন নেহাত কম নয়। আধুনিক শিল্পীরা শিল্পকলার জন্য অর্জন করেছেন স্বায়ত্তশাসন। শিল্পীরা এখন স্বাধীনভাবে দাবি করতে পারেন শিল্পকর্মের স্বত্ব। বিশালায়তনের এই গণ্ডি মহাবিশ্বের মতোই সম্প্রসারিত হচ্ছে। আধুনিকতাকে আবার সমালোচনা করে উত্তরাধুনিকতা বিতর্কিত হয়েও স্থান করে নিয়েছে এই গণ্ডিতে।

চারুশিল্প-শূন্যতায় পূর্ণতার আভাস by সিলভিয়া নাজনীন

ষাটের দশকের উত্তাল সময়ে বাংলার সবকিছুই যেন বদলে যাচ্ছিল। পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী একচক্ষু রাক্ষসের মতো পিষে ফেলতে চেয়েছিল আপামর বাঙালি মানুষ এবং মানসিকতাকে। এই সময়ে জন্ম নেওয়া একদল শিশু তাদের কৈশোরের শুরুতেই শুনতে পায় রুখে দাঁড়ানোর আওয়াজ। পরে আশির দশকে এই তরুণেরা খুঁজেছিল

তুমি/আমি আর আম আঁটির ভেঁপু by আনিসুল হক

তুমি আম আঁটির ভেঁপু কী চেনো? আজকের এই গুগলের যুগে কোনো কিছু অজানা থাকতে পারে না। গুগলে সার্চ দাও। হ্যাঁ, ওই তো দেখাচ্ছে। আম আঁটির ভেঁপু হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বই। এটা একটা উত্তর হলো বটে, নির্ভুলই উত্তর, কিন্তু জিনিসটা আসলে কী, তুমি জানো! কোনো দিন দেখেছ? কোনো দিন বাজিয়েছ! অথচ এই

উৎসব-ঢাকায় বিঝু উৎসব by মনিরুল আলম

বউ কথা কও আর কোকিলেরা বসন্তের শুরুতেই পাহাড়ে পাহাড়ে বৈসাবির আগমনবার্তা জানান দেওয়ার পরপরই আদিবাসীদের মনে জেগে ওঠে উৎসবের অন্য এক আনন্দধারা। পাহাড়ে পাহাড়ে শুরু হয়ে যায় বৈসাবি উৎসবের নানা আয়োজন।

দেখার ভেতরে বাইরেঃ বিতর্ক চাই ঝগড়া নয় by মোহাম্মদ রফিকউজ্জামান

‘তর্ক’ শব্দটি, ‘কথায় কথায় তর্ক করে’—এমন না হলে, বেশ প্রশংসার। তার্কিক, তর্কবাগীশ, তর্করত্ন, তর্কালঙ্কার, তর্কশাস্ত্রী—এসব বিশেষণ যাদের নামের আগে ব্যবহৃত হয়, তারা সবাই মহান ব্যক্তিত্ব। এই সবগুলো বিশেষণই প্রশংসাসূচক। কিন্তু ‘ঝগড়া’ শব্দ থেকে যে একটাই বিশেষণের জন্ম হয় তা হলো ‘ঝগড়াটে’।

ইসরাইলের আগ্রাসী নীতির নেপথ্যে by আহমেদ জামিল

ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী তত্পরতা হঠাত্ করে বেড়ে গেছে। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাও। এর পাশাপাশি অব্যাহত রয়েছে ফিলিস্তিনি এলাকায় অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রয়াস ও উদ্যোগ।

প্রধানমন্ত্রীর ভারত সফরঃ বাংলাদেশের প্রাপ্তি নেই by শওকত মাহমুদ

প্রতিটি মানুষ, আমার বিশ্বাস, তার অন্তঃপ্রদেশে স্বাধীন, সার্বভৌম, স্বয়ম্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশের ধারণায় সুস্থিত; বাংলাদেশের মানুষের স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও সংস্কৃতি বোধের অসতর্কতার বিরুদ্ধে যারা প্রজন্মের পর প্রজন্ম মরিয়া প্রহরায় বিনিদ্র আছেন।

প্রতিপক্ষঃ মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারে ওবামা by এবনে গোলাম সামাদ

মুদ্রা মানুষের পণ্য বিনিময়ের সুবিধা করেছে। কিন্তু আবার সৃষ্টি করেছে অসুবিধাও। মুদ্রা সম্পদ নয়, কিন্তু যেহেতু মুদ্রার মাধ্যমে কেনাবেচা হয় তাই মুদ্রাকে অনেক সময় মনে হয় সম্পদ। আর সেটা সৃষ্টি করে বিশেষ বিভ্রান্তি। অর্থনীতিতে সঙ্কট সৃষ্টির একটা কারণ হলো মুদ্রাকে সম্পদ হিসেবে গণ্য করা।

ধর্ম-মানুষকে প্রতারিত করা যাবে না by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে জনসাধারণকে প্রতারণা, ঠকানো ও ধোঁকাবাজি মানবতাবিরোধী অত্যন্ত ঘৃণ্য ও শরিয়তগর্হিত কর্মকাণ্ড, যা সমাজ ও সভ্যতাকে কলুষিত করে। কাউকে ফাঁকি দিয়ে কোনো কিছু করাই হচ্ছে প্রতারণা। মানুষের অসততা, কুপ্রবৃত্তি ও অসৎ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি খুবই নিকৃষ্ট ও মারাত্মক।

সরকারি সংস্থার গাফিলতিই কি আসামির পলায়নের কারণ?-যুদ্ধাপরাধের বিচার

গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার পর এটি সর্বসামপ্রতিক গ্রেপ্তারি পরোয়ানা। এর আগে এই অভিযোগে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হলেও একই অভিযোগে আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা হতাশাজনক।

শিক্ষকদের কর্মবিরতির অবসান ঘটুক-বুয়েটে এসব কী হচ্ছে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনীতির নেতিবাচক যেসব দিক লক্ষ করা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তা থেকে মোটের ওপর মুক্ত ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, সেসব নেতিবাচক প্রবণতা বুয়েটেও সংক্রমিত হতে শুরু করেছে।

নির্বাচন বন্ধে উকিল নোটিশ

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখতে প্রধান নির্বাচন কমিশনারসহ তিনজনকে লিগ্যাল উকিল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনেকেই মানছেন না আচরণবিধি

নির্বাচন কমিশনের (ইসি) বারবার তাগিদ সত্ত্বেও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের অনেকে নির্বাচনী আচরণবিধি মানছেন না। মনোনয়নপত্র সংগ্রহের সময়ও যথাযথভাবে আচরণবিধি মানছেন না তাঁরা। নিয়ম অনুযায়ী প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক থাকার সুযোগ নেই। কিন্তু গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের সময় শিরিন আক্তার ও এখলাস উদ্দিন মোল্লার সঙ্গে অনেক লোক দেখা গেছে।

ঢাকা সিটি নির্বাচন-দুটি সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বিএনপি by মোশাররফ বাবলু

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি প্রধান বিরোধী দল বিএনপি। চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে বর্তমানে দেশের বাইরে। নির্বাচনে দলের অংশগ্রহণ প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দেশে ফেরার পর। তবে মাঠপর্যায়ের নেতারা ইতিমধ্যে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।

আইএমএফ-কঠিন পরীক্ষায় পাস, মিলেছে সেই ঋণ

দুই বছরের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ৯৮ কোটি ৭০ লাখ (৯৮৭ মিলিয়ন) ডলারের ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটনে বুধবার আইএমএফের বোর্ড সভায় বাংলাদেশের জন্য তিন বছর মেয়াদি 'এঙ্টেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি' (ইসিএফ) কর্মসূচির অনুমোদন দেওয়া হয়।

সম্পাদকের কলাম-দুই নেত্রী by ইমদাদুল হক মিলন

দুই নেত্রী পাশাপাশি বসে আছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দুজনের হাতে চায়ের কাপ। তাঁরা চা খেতে খেতে হাসিমুখে কথা বলছেন আর এশিয়া কাপ ক্রিকেট দেখছেন। বাংলাদেশ ক্রিকেট টিমের টাইগাররা নাস্তানাবুদ করে দিচ্ছে পাকিস্তান টিমকে।

ডাকাতরা বলে ২৪ লাখ জিএম বলেন ২ লাখ by ভূঁইয়া নজরুল

ইউসুফ আলী মৃধা পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পান গত বছরের জানুয়ারিতে। আর ওই বছরের ১৮ মে চট্টগ্রামে তাঁর বাংলোয় ডাকাতি হয়। জিএমের পক্ষ থেকে থানায় মামলাও করা হয়। সেই এজাহারে উল্লেখ করা হয়, ডাকাতরা তাঁর বাংলো থেকে অন্য মালামালের সঙ্গে নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে

সালিশি রায় আর ফতোয়া এক নয় by জুনাইদ আল হাবিব

দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাম্য সালিশকে পত্রপত্রিকায় ফতোয়া বলে আখ্যা দেওয়া হচ্ছে, যা মোটেও ঠিক নয়। এতে ইসলামকে কলুষিত করা হচ্ছে। কারণ এসব গ্রাম্য সালিশের কোনো বৈধতা প্রশ্নবিদ্ধ এবং কোনো যোগ্য আলেম বা মুফতি দ্বারা এসব ঘটছে না। তারপরও সালিশকে ফতোয়া বলে প্রচার করা অনভিপ্রেত।

মরা মুরগির ব্যবসা-নৈতিকতাবিরোধী হারাম কাজ by মুফতি এনায়েতুল্লাহ

দীর্ঘদিন ধরে একটি চক্র মরা মুরগির ব্যবসা করছে। নামিদামি হোটেল-রেস্টুরেন্টের মালিক ও কর্মচারীদের সঙ্গে আঁতাত করেই তবে এসব কেনাবেচা হচ্ছে। মরা মুরগি পুড়িয়ে ফেলা বা ধ্বংস করার কথা থাকলেও ওই চক্র পোলট্রি ফার্ম বা বাজার থেকে মরা মুরগি সংগ্রহ করে দেদারসে বিক্রি করছে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে।

জার্মানিতে ইসলাম by জহির উদ্দিন বাবর

ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন ও ফ্রান্সের পর এখন জার্মানি ইসলামের সবচেয়ে উর্বর ভূমি। দেশটিতে ইসলামের দ্রুত প্রসার ঘটছে। মুসলমানদের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। জার্মানির ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৪০ লাখ মুসলমান। তাদের বেশিরভাগই তুরস্ক থেকে আগত।

নিয়োগ বাণিজ্য ও তিনজনের সম্পদের তদন্ত করবে দুদক by মোশতাক আহমদ

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা এবং রেলে নিয়োগের বিষয়ে তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এপিএস ও আরো দুজনের সম্পদের হিসাব অনুসন্ধানের জন্য গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ ও সহকারী পরিচালক রাশেদুর রেজাকে নিয়ে দুই সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।

এপিএস ফারুক উধাও ড্রাইভার কোথায়?

অর্থ কেলেঙ্কারির ঘটনা ফাঁস হওয়ার পর আত্মগোপন করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার। আদাবরের নিজ ফ্ল্যাট ছেড়ে স্ত্রী-সন্তানসহ অজ্ঞাত অবস্থানে চলে গেছেন তিনি। অন্যদিকে তাঁর গাড়িচালক আলী আজম খানেরও সন্ধান মিলছে না।

প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ-পদত্যাগ মুহূর্তের ব্যাপার : সুরঞ্জিত

এই সময়ে দেশে সর্বাধিক আলোচিত ব্যক্তি রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, 'অবস্থা বাধ্য করলে আমার পদত্যাগ মুহূর্তের ব্যাপার। কারণ রাজনীতিবিদদের কাছে মন্ত্রিত্ব বড় নয়।' বিপদে আছেন স্বীকার করে বিপদ কাটিয়ে ওঠার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

জীববৈচিত্র্য রক্ষায় বাঘশুমারি

বাঘশুমারি চলছে সুন্দরবনে। এ উদ্যোগ অবশ্যই আশাব্যঞ্জক। সুষ্ঠুভাবে শুমারি সম্পন্ন হলে বাঘ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হবে। অন্তত যে বাঘ নিয়ে আমরা গর্ব করি, তার নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও যথেষ্ট সহায়ক হবে এ উদ্যোগ।

সর্বনাশের আশায় by সুভাষ সাহা

সুমাত্রায় বুধবার প্রচণ্ড ভূমিকম্পের পর ঢাকায় এ ধরনের বা কাছাকাছি মাত্রার ভূমিকম্পে আমাদের কী অবস্থা, কী হবে সেটা কল্পনা করতেই ভয়-আতঙ্ক ঘিরে ধরছে। অনেকেরই মনে থাকার কথা, সাত বছর আগে ২০০৪ সালে সুমাত্রায় ভারত মহাসাগরের নিচে রিখটার স্কেলে ৯ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে ১৪ দেশের দুই লাখেরও বেশি

শিক্ষা-পাবলিক বিশ্ববিদ্যালয়ে 'উচ্চশিক্ষা' কেমন চলছে? by আনোয়ারুল্লাহ ভূঁইয়া

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আরেকটি সমস্যা হলো উপাচার্যপন্থি নয়, এমন শিক্ষকদের পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করা। নিয়ম হলো আরোপিত শর্তাদি বিদ্যমান থাকলে কোনো শিক্ষকেরই প্রমোশন কিংবা অন্য শর্তাদি বিদ্যমান থাকলে তা বাধাগ্রস্ত করা যাবে না।

দুর্নীতি-কালনেমির লংকাভাগ কাণ্ড by ইনাম আহমেদ চৌধুরী

সরকারের বদলে যদি মন্ত্রণালয় ধরে পদ্মাশ্রী খেতাব দেওয়া হয়, তাহলে আমি নিশ্চিত ক্যাবিনেটের মধ্যে জোর প্রতিযোগিতা হবে। গত কয়েক দিনের ঘটনায় অবশ্য মনে হচ্ছে, রেলমন্ত্রীই শক্ত দাবিদার হয়ে উঠবেন। কারণ এ ক্ষেত্রে ঘটনা, আয়োজন_ সবই ভিন্ন মাত্রার এবং চরম নাটকীয়।

স্কুল ছাত্রছাত্রী হত্যা-কোথায় চলেছে সমাজ?

সোমবার সব সংবাদপত্রে খবর ছিল 'জামালপুরে উদ্ধার করা কার্টনবন্দি লাশটি ঢাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌসের।' বুধবারে সংবাদপত্রে রয়েছে আরেকটি মর্মান্তিক খবর_ 'অপহরণের পর বগুড়ার কাহালুতে স্কুলছাত্র নাইমুল ইসলামকে হত্যা, লাশ পোড়ানো হয়েছে ইটভাটায়।'

নারীর অগ্রযাত্রা-বাংলাদেশ এগিয়ে চলেছে

নিউইয়র্ক টাইমস পত্রিকার বরাতে একটি সুখবর প্রকাশিত হয়েছে বুধবারের সমকালে। বাংলাদেশের নারীদের অভাবনীয় অগ্রযাত্রা_ খবরটির প্রতিপাদ্য। অনেক খারাপ খবরের ভিড়ে এ সংবাদটি নিশ্চিতভাবেই বহু মানুষকে আশান্বিত ও প্রণোদিত করবে। এ কথা সত্য, সঙ্গত কারণেই গণমাধ্যমগুলো খারাপ খবরে আকীর্ণ থাকে।

সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ কর্তন

সরকার ১ জুলাই ২০১০ তারিখ থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ কর্তনের নির্দেশ দিয়েছে (ব্যতিক্রম পেনশনার ও পারিবারিক সঞ্চয়পত্র)। পোস্ট অফিস অথবা সঞ্চয় ব্যুরো অফিসে গেলে দেখা যায়, বেশির ভাগ সঞ্চয়পত্র ক্রয়কারী বৃদ্ধ-বৃদ্ধা ও পেনশনার মুনাফার আশায় ভিড় করে আছেন।

পবিত্র কোরআনের আলো-মুনাফিকরা যা মনের ভেতর গোপন করে রাখে আল্লাহ তা জানেন

১৬৫. আওয়া লাম্মা আসা-বাতকুম মুসীবাতুন্ ক্বাদ আসাবতুম মিছলাইহা ক্বুলতুম আন্না হা-যা; ক্বুল হুয়া মিন ই'নদি আনফুছিকুম; ইন্নাল্লা-হা আ'লা কুলি্ল শাইয়িন ক্বাদীর। ১৬৬. ওয়ামা আসা-বাকুম ইয়াওমাল তাক্বাল্ জামআ'-নি ফাবিইয্নিল্লাহি ওয়া লিইয়া'লামাল মু'মিনীন।

মায়ের চেয়ে মাসির দরদ বেশি by প্রভাষ আমিন

সম্প্রতি ঢাকা সফর করে গেলেন দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক। তাঁর এ সফর নিছক একটি সফর ছিল না। তিনি এসেছিলেন ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে সরকারের সঙ্গে দর কষাকষি করতে। চার দিনের সফরে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

বঙ্গবন্ধুর গৃহ আক্রমণ ও গ্রেপ্তার-প্রক্রিয়া by ডা. এম এ হাসান

২৩ মার্চ ১৯৭১ সালে যখন ঢাকাসহ দেশের নানা স্থানে স্বাধীন বাংলার পতাকা ওড়ানো হচ্ছিল, তখন পাকিস্তানি সেনারা যেমনি তীব্র অন্তর্জ্বালায় দগ্ধ হচ্ছিল; তেমনি পর্দার অন্তরালে ক্রূর হাসি হাসছিল। কেননা, ১৭ মার্চ রাতেই ২৫ মার্চের করণীয় বা অপারেশন সার্চলাইট সম্পর্কে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের তৃতীয় যুদ্ধ by তারেক শামসুর রেহমান

লিবিয়ায় মার্কিন বিমান হামলাকে এখন চিহ্নিত করা হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় যুদ্ধ হিসেবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনের পেন্টাগন ভবনে আত্মঘাতী বিমান হামলার পর যুক্তরাষ্ট্র 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ' শুরু করেছিল।

স্মরণ-বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ : চিরস্মরণীয় ব্যক্তিত্ব by জিয়া হাবীব আহসান

আজ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৪২তম মৃত্যুবার্ষিকী। বিস্মৃতিপরায়ণ এ সমাজে সামাজিক অস্থিরতা ও মূল্যবোধের এই প্রবল সংকটের দিনে জাস্টিস মোর্শেদের মতো একজন মহান ও ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মরণে আলোচনা আজ খুবই জরুরি।

রঙ্গব্যঙ্গ-মনমোহন-গিলানির কাল্পনিক গোলটেবিল by মোস্তফা কামাল

উপমহাদেশের দুই পারমাণবিক শক্তির দেশ ভারত ও পাকিস্তানের ক্রিকেটযুদ্ধ হয় ভারতের মাটিতে। সেই খেলা উপভোগ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণে সাড়া দেন তিনি।

বৃত্তের ভেতর বৃত্ত-স্থানীয় সরকারব্যবস্থা : শুধু উচ্চারণেই গুরুত্ব! by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

এই লেখাটি যখন প্রকাশিত হবে, তখন দেশের উপকূলীয় অঞ্চলের ৭২টি উপজেলার প্রায় ৫৬৮ ইউনিয়নের নির্বাচনোত্তর চিত্র আমাদের সামনে থাকবে। ২৯ মার্চ থেকে শুরু হওয়া দেশের স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের এই নির্বাচন চলবে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। তবে ভোটার তালিকায় ত্রুটি,

বৈদেশিক সাহায্য ব্যবহারে শ্লথগতি by এ এম এম শওকত আলী

সম্প্রতি বৈদেশিক সাহায্য ব্যবহারের শ্লথগতির বিষয়টি একাধিক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। বৈদেশিক সাহায্য তিন ধরনের। এক. প্রকল্প সাহায্য। দুই. পুনর্ভরণযোগ্য প্রকল্প সাহায্য। তিন. কারিগরি সহায়তা। প্রকল্প সাহায্য ঋণচুক্তির পর সরাসরি পাওয়া যায়।

ইবাদত সম্পর্কে কোরআন by মাহফুজ আবেদ

আল্লাহপাক রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনুল কারিমে ইরশাদ করেন_ 'আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি।' সূরা আজ জারিয়াত : ৫৬।

শাসকদের জন্য ঐশী দিকনির্দেশনা by আমীর মাহমুদ ভঁূইয়া

ইসলাম রাষ্ট্রীয় শাসন কার্যক্রম পরিচালনায়ও সঠিক নির্দেশনা প্রদান করেছে। পবিত্র কোরআন সরকার পরিচালনার বিষয় সম্পর্কে বলতে গিয়ে মুসলিম ও অমুসলিম রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই কোনো পার্থক্য করেনি। একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এ সম্পর্কিত নির্দেশাবলি সবার জন্যই অভিন্ন, যদিও সে জন্য প্রাথমিকভাবে মুমিন-

দ্বীন প্রচারের নানা অবলম্বন by এএসএম আজিজুল্লাহ

ইসলাম প্রচারমুখী ধর্ম। যেহেতু নবী-রাসূলের আগমনের সিলসিলা বন্ধ হয়ে গেছে, সেহেতু বর্তমানে ইসলাম প্রচারের গুরুদায়িত্ব অর্পিত হয়েছে প্রত্যেক মুসলমানের ওপর। আল্লাহ বলেন, 'তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ পথে আদেশ করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে।'

শান্তিময় সমাজ গঠনে ইসলামের বিধান by মুফতি এনায়েতুল্লাহ

নৈতিক স্খলনজনিত কারণে রাজধানীর নামকরা এক স্কুলশিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বেশ গুরুতর। তার বিরুদ্ধে এক ছাত্রীকে পাশবিক নির্যাতনসহ তার বিবস্ত্র ছবি তোলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই শিক্ষকসহ অন্য আরেক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ,

ক্যামেরার পেছনের মুখ by তারিক রহমান সৌরভ

প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্রকার, চিত্রগ্রাহক এম আবদুস সামাদের ৭৫তম জন্মদিন ৮ জুলাই। মায়ের নাম মরহুমা হানুফা খাতুন। রয়েল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে ১৯৬১ সালে সিনেমাটোগ্রাফিতে কৃতিত্বের সঙ্গে স্বর্ণপদকসহ তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬২ সালে বিবিসি টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।

নাসরিন ট্র্যাজেডি-নিরাপদ নৌপথের নিশ্চয়তা চাই by শরিফুজ্জামান শরিফ ও জীবনানন্দ জয়ন্ত

দুর্বলতার জায়গাটি হলো, প্রতিটি দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং এই কমিটি দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় না বা তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলোর কার্যকর বাস্তবায়ন দেখা যায় না।

ধর নির্ভয় গান-স্বপ্নভঙ্গে যে বিষণ্নতা ... by আলী যাকের

যে স্বপ্ন বুকে ধরে '৭১-এ যুদ্ধে গিয়েছিলাম, জয়ী হয়ে ফিরেছিলাম নিজ বাসভূমে, সেই স্বপ্ন আজ এক দুষ্ট গ্রহ দ্বারা তাড়িত, এ কথা বলা যায় নিঃসন্দেহে। সাফল্য যদি আনতে হয়, সেই স্বপ্নের বাস্তবায়ন যদি ঘটাতে হয় তাহলে আবহমান বাংলার চিরায়ত মূল্যবোধকে ধারণ করে যারা,

কাবিখায় অনিয়ম-মর্যাদাহানিকর বাঁশের মাচা

কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকা বা টেস্ট রিলিফের মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসূচিগুলোতে যে ধরনের নয়ছয় হয়ে থাকে, রাজশাহীর চারটি উপজেলার অঘটনাবলি তা থেকে ভিন্ন নয়। এটা ওপেন সিক্রেটও যে কাবিখা বা কাবিটা অনেকাংশে প্রণীতই হয়ে থাকে কেন্দ্রে 'ক্ষমতাসীন' রাজনৈতিক দলের স্থানীয়

হরতালে পুলিশি নিষ্ঠুরতা-অনভিপ্রেত, নিন্দনীয়

বিএনপি ও তার মিত্রদের ডাকা ৪৮ ঘণ্টার প্রথম দিন বুধবার জাতীয় সংসদ এলাকায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি অ্যাকশন নিন্দনীয়। টেলিভিশনে দেশ-বিদেশের অগণিত দর্শক স্তম্ভিত হয়ে দেখেছে ঢিলেঢালা হরতাল পালনকালে রাজপথে একজন সংসদ সদস্যকে পুলিশ কিল-ঘুষি ও বুটের আঘাতে জর্জরিত করছে।

রাজউকের সঠিক সিদ্ধান্ত-প্লট নয়, ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান গত বুধবার ঝিলমিল প্রকল্পের প্লট বরাদ্দের লটারি অনুষ্ঠানে বলেছেন, এখন থেকে রাজউক আর প্লট বরাদ্দ দেবে না। প্লটের পরিবর্তে বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেবে। আমরা মনে করি, রাজউকের এই সিদ্ধান্তই সঠিক এবং একে স্বাগত জানাই।

শিশু নাঈম-জান্নাত হত্যাকাণ্ড-পৈশাচিক উন্মত্ততার শেষ কোথায়?

পৈশাচিকতা, বর্বরতা, নিষ্ঠুরতার মাত্রা এতটাই উদ্বেগজনক রূপ নিয়েছে যে একে বলা যায় সমাজ ভয়ংকর অসুখে আক্রান্ত। বগুড়ায় অপহরণের পর ১৩ বছরের শিশু নাঈমকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে, তা ভাবতেও গা শিউরে ওঠে।

শিশু নাঈম-জান্নাত হত্যাকাণ্ড-পৈশাচিক উন্মত্ততার শেষ কোথায়?

পৈশাচিকতা, বর্বরতা, নিষ্ঠুরতার মাত্রা এতটাই উদ্বেগজনক রূপ নিয়েছে যে একে বলা যায় সমাজ ভয়ংকর অসুখে আক্রান্ত। বগুড়ায় অপহরণের পর ১৩ বছরের শিশু নাঈমকে যে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে, তা ভাবতেও গা শিউরে ওঠে।

চরাচর-নয়নাভিরাম মনপুরা by অনিকেত

দ্বীপজেলা ভোলার একটি দ্বীপ উপজেলা মনপুরা। যোগাযোগব্যবস্থার একমাত্র মাধ্যম নৌযান। প্রায় দেড় লাখ জনসংখ্যা-অধ্যুষিত এই উপজেলাটির সিংহভাগ মানুষের পরিচয় মৎস্যজীবী। মনপুরায় গেলে যেকোনো মানুষের মন জুড়াবে_এমনটি বলা যায় সংশয়াতীতভাবেই। সম্প্রতি দেশি-বিদেশি পর্যটকদের চোখ পড়েছে সেখানে।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৭১)-কলকাতা শহরে by আলী যাকের

একটা দুঃস্বপ্ন দেখেছিলাম আমি। ২৬শে মার্চ রাত দেড়টায়। জেগে জেগে স্বপ্ন দেখা। তখন পাকিস্তানি আর্মি পূর্ণোদ্যমে আক্রমণ করে চলেছে ঢাকা শহরের ওপর। আমি দেখেছিলাম, দিব্যদৃষ্টিতে কারা যেন দাউদাউ আগুনের গহ্বরে ছুড়ে ফেলছে লাখ লাখ বাংলাদেশের প্রথম পতাকা।

বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি by ড. নিয়াজ আহম্মেদ

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির এক বড় অংশ জুড়ে রয়েছে পহেলা বৈশাখ। শুধু ঐতিহ্য ও সংস্কৃতির অংশই নয়, আমাদের জাতীয় উৎসবগুলোর অন্যতমও এটি। আর এক দিন পরই বাংলা নববর্ষ। বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে এক জায়গায় শামিল করার অনেক আয়োজনের মধ্যে পহেলা বৈশাখকে অনন্য বিবেচনা করা সমীচীন।

শেকড়ের ডাক-২০২০ সালের ঢাকা ও নানা আশঙ্কার কথা by ফরহাদ মাহমুদ

উন্নয়ন নিয়ে ঢাকঢোল বাজানোর অন্ত নেই। কার আমলে কতটা উন্নতি হয়েছে, তার অনেক লম্বা ফিরিস্তি আমরা পাই। কিন্তু বাস্তবতা কী বলে? সেই উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রার ধারেকাছে পৌঁছেছে কি? ২০১১ সালে বসবাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০টি বড় শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৩৯তম।

বহে কাল নিরবধি-'এখনই অন্ধ বন্ধ করো না পাখা' by এম আবদুল হাফিজ

আমাদের রাজনৈতিক ইতিহাসে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ২০০১-০৬ সাল পর্যন্ত মেয়াদে আওয়ামী লীগের প্রচণ্ড দুর্দিন ছিল। মনে পড়ে, সে সময় দলটির ওপর নির্যাতনের যে খৰ নেমে এসেছিল, তাতে আওয়ামীদের মতো লড়াকু দলও ভড়কে গিয়েছিল। নির্যাতনের জন্য সহানুভূতির উদ্রেক মানুষের সহজাত প্রবৃত্তি।

মানবতাবিরোধী অপরাধের বিচার-সাঈদীর বিরুদ্ধে মামলার আলামত ৭ মার্চের ভাষণ

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিন গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিকালে ওই ভাষণের রেকর্ডিং দেখান।

তুরস্কে শেখ হাসিনা-সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্ক কমানোরও আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে তাঁর প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে এক মাসে ১০ মামলা! by ফখরুল ইসলাম

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় তাঁর নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধাদের নিয়ে বই মোড়ক উন্মোচন আজ

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত ৩০০ জন মুক্তিযোদ্ধার বীরত্বের কাহিনি নিয়ে আজ শুক্রবার প্রকাশিত হচ্ছে একাত্তরের বীরযোদ্ধা: খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা প্রথম খণ্ড। এইচএসবিসি (দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড, বাংলাদেশ) ও প্রথম আলোর উদ্যোগে বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন।

গুন্টার গ্রাস-যে কথা বলতেই হবে-অনুবাদ: সাজ্জাদ শরিফ

কেন আমি নিশ্চুপ, কেন চুপ করে আছি এতগুলি দিন
যুদ্ধ যুদ্ধ খেলায় প্রকাশ্যে যা চলছে তা নিয়ে,
যার শেষে আমরা কেউ কেউ টিকে থাকব
বড় জোর পাদটীকা হয়ে।

টাইটানিক ট্র্যাজেডির শতবর্ষ by এম এ মোমেন

শতবর্ষ আগে মহাসমুদ্রের বিস্ময় টাইটানিক উদ্বোধনী যাত্রায় সাউদাম্পটন থেকে নিউইয়র্কের পথে চতুর্থ দিন ১৪ এপ্রিল ১৯১২ রাত ১১টা ৪০ মিনিটে আটলান্টিকের ঘাতক আইসবার্গের সঙ্গে সংঘর্ষে বিপন্ন হয়ে পড়ে। অবিরাম এসওএস বার্তা যেতে থাকে টাইটানিক থেকে।

বিদেশি বিমানের জিএসএ ব্যবসা চান এরশাদ! by টিপু সুলতান

সরকারের কাছে বিদেশি দুটি বিমান সংস্থার জিএসএ (জেনারেল সেলস এজেন্ট বা বিক্রয় প্রতিনিধি) ব্যবসা চেয়েছেন মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। প্রধানমন্ত্রীর কাছে গত বছরের ৬ জুন পাঠানো এক উপ-আনুষ্ঠানিক পত্রে এরশাদ অভিযোগ করেন, বিগত চারদলীয় জোট সরকার আমলে তাঁকে

তিনজনই বলেন গাড়িটি মন্ত্রীর বাসায় যাচ্ছিল

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেছেন, তাঁর সহকারী একান্ত সচিবের (এপিএস) বাসা মোহাম্মদপুরে। আর এপিএস ও রেলওয়ের মহাব্যবস্থাপককে বহনকারী টাকার গাড়িটি সেখানেই যাচ্ছিল। মন্ত্রীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তির ছোড়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী-বিপদে আছি, এটা গণতন্ত্রের বিপদ

প্রথম দিন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ফারুককে ব্ল্যাকমেইল ও হাইজ্যাক করার জন্য গাড়িচালক পিলখানায় ঢুকে পড়ে। কিন্তু তিন দিন পর তিনি বললেন, এটা একটি ঐক্যবদ্ধ গোষ্ঠীর তৎপরতা। এই গোষ্ঠী ৪০ বছরের সুবিধাভোগী আমলা, রাজনীতিক ও ঠিকাদার।

সুরঞ্জিতের কালো বিড়াল কেলেঙ্কারি by সৈয়দ আবদাল আহমদ

সোমবার ১০ এপ্রিল দিবাগত মধ্যরাত। জাতীয় সংসদের স্টিকার লাগানো একটি গাড়ি ঢুকে পড়ল বিজিবি সদর দফতর পিলখানার চার নম্বর গেট দিয়ে ভেতরে। বস্তাভরা ৭০ লাখ টাকা ও পাঁচ বোতল মদসহ গাড়িটিতে ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা, রেলওয়ের ঢাকা বিভাগের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (আরএনবি) এনামুল হক ও চালক মো. আজম খান।

বিপদে মোরে রক্ষা করো…

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রয়োজনে পদত্যাগ করবো। তিনি বলেন, এতোদিন আমি অন্যের দিকে তীর নিক্ষেপ করেছি, এখন সন্দেহের তীর আমার দিকে। তিনি অভিযোগ করেন, আমার বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার বিকালে রেলভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।