Sunday, January 21, 2018
সঙ্ঘকে ধরে দিল্লির কাছে পৌঁছতে চাইছেন খালেদা -আনন্দবাজারের রিপোর্ট

কূটনৈতিক সূত্রের খবর, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে দিল্লির সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন খালেদা। এ জন্য আরএসএস তথা সংঘ পরিবারের মাধ্যমে মোদী সরকারের কাছে বার্তা পৌঁছনোর চেষ্টা করছে বিএনপি-জামাত জোট। সেই বার্তাটি হল, শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামি লিগের প্রতি কূটনৈতিক পক্ষপাত বহাল না-রেখে তাঁদের সঙ্গেও একটা বোঝাপড়ার দিকে এগোক সাউথ ব্লক। নয়াদিল্লিকে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে, বিএনপি তাদের কর্মসূচিতে সর্বদা বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে এসেছে। ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যেতে নানা ধরনের ছাড়া দেবে তারা।
পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু অধিকারের বিষয়টি নিয়েও এ বারে যে তারা তৎপর হতে চায়, সে কথাও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।সূত্রের খবর, এ বিষয়ে নাগপুরে আরএসএস-এর একটি অংশের সঙ্গে বিএনপি-র কয়েক জন প্রতিনিধি সম্প্রতি দেখা করে এসেছেন। তা ছাড়া গত বছরের শেষে খালেদা জিয়া যখন লন্ডনে যান, সেখানেও সঙ্ঘের প্রবাসী কিছু নেতার সঙ্গে কথা হয় তাঁর।
ভারতের বিদেশ মন্ত্রক বা বাংলাদেশ হাইকমিশন— প্রকাশ্যে অবশ্য কোনও পক্ষই এই ধরনের বৈঠকের কথা স্বীকার করছে না। বিএনপি-ও সঙ্গত কারণেই এ নিয়ে চুপ। কিন্তু আরএসএস সূত্র জানাচ্ছে, দিল্লির সঙ্গে তারা একটা বোঝাপড়ায় আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি নেতৃত্ব। খালেদা জিয়ার দল মোদী সরকারকে বোঝানোর চেষ্টা করছে, হাসিনা সরকারের সময়ই বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সব চেয়ে বেশি অত্যাচার হয়েছে এবং এখনও হয়ে চলেছে। মন্ত্রিসভায় অথবা জাতীয় সংসদে সংখ্যালঘু প্রতিনিধিত্ব নামমাত্র। বিএনপি ঘরোয়া ভাবে এ কথাও আরএসএস-কে জানিয়েছে যে তারা অন্তত ৫০ জন সংখ্যালঘু প্রার্থীকে আগামী ভোটে প্রার্থী করতে ইচ্ছুক। ক্ষমতায় এলে মন্ত্রিসভায় হিন্দু প্রতিনিধিত্বও এখনকার থেকে বেশ খানিকটা বেশি থাকবে।
ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য জানাচ্ছে, অন্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত নাক গলায় না। কোনও রাষ্ট্রে যখন যে দলের সরকার থাকে, নয়াদিল্লি তার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশে এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল, ভারত তাদের সঙ্গেও সম্পর্ক বহাল রেখে চলেছে। কিন্তু বিদেশ মন্ত্রক সূত্রের খবর, খালেদার এই অতিসক্রিয়তাকে ভাল চোখে দেখছে না দিল্লি। বিএনপির উদ্দেশ্য নিয়েও সন্দিহান বিদেশ মন্ত্রক। গোয়েন্দা সূত্রের খবর, নভেম্বরে ‘দাঁতের চিকিৎসা’ করাতে লন্ডনে গিয়ে খালেদা পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গিয়েছেন। লন্ডনের পাকিস্তান হাই কমিশনের কর্তাদের সঙ্গেও অনেক বার বৈঠকে বসেছিলেন খালেদা, বাংলাদেশে যা নিয়ে বিতর্ক হয়েছিল। তবে বিএনপি নেতৃত্ব এই সব অভিযোগ ‘ভিত্তিহীন ও বানানো’ বলে উড়িয়ে দিয়ে এসেছেন। কিন্তু খালেদা যে পাকিস্তানের একটি কট্টরপন্থী অংশের হাতে তামাক খেতে অভ্যস্ত, তাদের মাধ্যমে অভ্যুত্থানে ক্ষমতা দখলের চক্রান্তে লিপ্ত বলেই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছেন— এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে আওয়ামি লিগ। তাই সব মিলিয়ে কিছুটা সতর্ক ভাবেই বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখছে মোদী সরকার।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা
"& still even today I hear the mournful tune of the Sanai"Say,Valiant,High is my head!I am the rebel,the rebel son of mother-earth!Ever-high is my head.O travellers on the road of destruction,Hold fast Ur hammer,pick up Ur shovel,Sing in unison & advance.We created in the joy of our arms.We shall now destory at the pleasure of our feet.‘O Lord,For eight years have I lived & never did I say my prayers & yet,did U ever refuse me my meals for thet?Ur mosques & temples are not meant for men,Men heve no right in them.The mollahs & the Priests Heve closed their doors under locks & keys.’Comrades, Hammer away at the closed doors Of those mosques & temples,& hit with Ur shovel mightily.For,climbing on their minarets,The cheats are today glorifying Selfishness & hypocrisy.& creatr a new universe of joy & peace.Weary of struggles,I,the great rebel,Shall rest in quiet only when I find The sky & the air free of the piteous groans of the oppressef.Only when the dattlefields are cleared of jingling bloody sabres Shall I,weary of struggles,rest in quiet,I,the great rebel.I am the rebel-eternal,I raise my head beyond this world,High,ever-erect & alone!
About: Dhumketo
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কমমূল্যে উচ্চগতির ইন্টারনেট চাই

মেনহাজুল ইসলাম তারেক পার্বতীপুর, দিনাজপুর
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকা সিটি মেয়র নির্বাচন স্থগিত প্রসঙ্গে

বদরুদ্দীন উমর : সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মূল্যস্ফীতিই প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ

এম এ খালেক : অর্থনীতিবিষয়ক কলাম লেখক
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঝুঁকিতে নাগরিকদের তথ্যভাণ্ডার

ছিনতাই থামানো যাচ্ছে না কেন? by সফিউল্লাহ আনসারী

সফিউল্লাহ আনসারী : শিক্ষক
shofiullahansari@gmail.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারী গোলা বর্ষণের পর কুর্দিদের অবস্থানে বিমান হামলা তুরস্কের

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজধানী থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে অপহরণ

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কোন কোন অঞ্চল থেকে শৈতপ্রবাহ কেটে যেতে পারে

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মা-বাবা-সন্তানের সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ফেসবুক

নাগালের বাইরে রাখুন মোবাইল
সম্ভব হলে শিশুদের নাগালের বাইরে রাখুন মোবাইল। শিশুদের হাতে মোবাইল না দেয়া গেলেই ভালো।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দিল্লিতে অবৈধ আতশবাজি কারখানায় আগুন, নিহত ১৭

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে; গ্রেফতার দাবি

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক টেস্টে শনাক্ত হবে ৮ ধরণের ক্যান্সার

ক্যান্সার রুখতে প্রতিদিন এই ফলের রস খান
ফলের দোকানে রূপের যাদুতে প্রথমেই আপনার নজরে কেড়ে নেয় বেদানা। শুধু রূপের লালিমা নয়, সুমিষ্ট আস্বাদে তার জুড়ি মেলা ভার। সেইসাথে আছে ফলটিতে নানা উপকারি উদ্ভিজ্জ পদার্থের সংমিশ্রণ। শুধু তা-ই নয় একাধিক সমীক্ষায় দেখা গেছে, এ ফলটি বহু রোগের হাত থেকে আমাদের রক্ষা করে। অতি উপকারি এ ফলটি তাই খাবার তালিকায় নিয়মিত রাখলে অনেক সুফল পান।
১. বহু গুরুত্বপূর্ণ খাদ্যোপাদানে সমৃদ্ধ :
এক কাপ, ১৭৪ গ্রাম বেদানায় থাকে প্রায় সাত গ্রাম ফাইবার, তিন গ্রাম প্রোটিন, ভিটামিন সি থাকে ৩০% আর ডি এ, ভিটামিন কে রয়েছে ৩৬% আর ডি এ, আছে ১৬% আর ডি এ ফোলেট। এছাড়াও ছোট্ট ফলটায় উপস্থিত ১২% আর ডি এ পটাশিয়াম নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। প্রসঙ্গত, আর ডি এ হলো দেহের প্রয়োজনীয় মোট পুষ্টির পরিমাণ। এক্ষেত্রে আরেকটি বিষয়ও খেয়াল রাখতে হবে যে, শুধু বেদানার রস নয়, এর বীজও পুষ্টি গুণে ভরপুর। এক কাপ বেদানার বীজে প্রায় ১৪৪ ক্যালরি মজুত থাকে। এছাড়াও বেদানায় বহু ঔষুধী গুণ সম্পন্ন উদ্ভিজ্জ পদার্থও আছে।
২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধি :
পুনিক্যালাজিন হলো একটি অসাধারণ শক্তি সম্পন্ন অ্যান্টি-অক্সিডেন্ট। বেদানার রসে এবং খোসায় প্রচুর পরিমাণে এটি পাওয়া যায়। গ্রিন টি-এর থেকে প্রায় তিন গুণ বেশি পরিমাণে এই পুনিক্যালাজিন বেদানার রসে উপস্থিত থাকে।
৩. পুনিসিক অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে :
বেদানার বীজের তেলে মজুত রয়েছে পুনিসিক অ্যাসিড। বিজ্ঞানের ভাষায় পুনিসিক অ্যাসিড হলো একটি কনজুগেটেড লিনোলেয়িক অ্যাসিড এবং এটি নানা জৈব গুণসমৃদ্ধ। শুধু তাই নয়, এটি একটি উপকারী স্নেহ পদার্থ বা ফ্যাটি অ্যাসিড হওয়ায় এই উপাদান রক্তে মজুত অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। ফলে কমে আসে হৃদরোগের সমস্যাও।
৪. প্রদাহজনিত সমস্যা কমায় :
বেদানা নানা ধরনের প্রদাহজনিত সমস্যা নিবারণে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, পরিপাক তন্ত্রের প্রদাহ এমনকি কোলোন ক্যান্সার প্রতিরোধেও এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমাদের শরীরে প্রদাহজনিত সমস্যার মূল কারণ হল সি আর পি এবং ইন্টারলিউকিন-৬। পরীক্ষায় দেখা গেছে, ২৫০ মিলিলিটার বেদানার রস প্রতিদিন টানা ১২ সপ্তাহ পান করলে শরীরে প্রদাহজনিত সমস্যার ঝুঁকি অনেকাংশেই কমে যায় এবং ইন্টারলিউকিন-৬ এর ক্ষতি করার ক্ষমতা প্রায় ৩২-৩০% কমে যায়।
৫. প্রোস্টেট ও স্তন ক্যান্সার রোধ করে :
বর্তমানে বহু পুরুষই প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, বেদানার রস ক্যান্সারের কোষের বিভাজনে বাধা দেয়। এমনকি ক্যান্সারের কোষ বিনষ্ট করতেও পারে। তাই প্রতিদিন ২৩৭ মিলিলিটার বেদানার রস খেলে বা বেদানার রস থেকে তৈরি পিওএমএক্স ক্যাপসুল সেবন করলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কমে আসে। আজকের বিশ্বে নারীদের স্তন ক্যান্সার একটি বিরাট সমস্যা। পুরুষদের প্রোস্টেট ক্যান্সার ঠেকানোর পাশাপাশি নারীদের স্তন ক্যান্সার রোধেও বেদানা বেশ কার্যকরী।
৬. উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে :
হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের একটি অন্যতম কারণ হলো উচ্চ রক্তচাপ। সমীক্ষায় জানা গেছে, টানা দুই সপ্তাহ, দিনে ১৫০ মিলিলিটার করে বেদানার রস খেলে রক্তচাপ স্বাভাবিক মাত্রায় চলে আসে। ফলে হঠাৎ কোনো অঘটন ঘটার সম্ভাবন কমে।
৭. জীবাণুঘটিত নানা রোগের ওষুধ বেদানার রস :
মুখের ভিতর ঘা, দাঁতের সমস্যা, মাড়ি ফোলা এগুলো সবই আমাদের কাছে খুব পরিচিত সমস্যা। এই সব রোগের পিছনে মূলত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস অনেকাংশে দায়ি থাকে। বেদানার রসের ঔষুধী গুণ এই সব জীবাণুদের মেরে ফেলে। এছাড়াও বেদানার রস স্মৃতি শক্তি ধরে রাখতে এবং স্নায়ুজনিত নানা সমস্যা দূর করতে সাহায্য করে।
সূত্র : ইন্টারনেট
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হজের চুক্তি সই : সাগর পথে সৌদির না

টাকা বন্ধ, তাই চাকা বন্ধ

ট্রাম্পের এখতিয়ার খতিয়ে দেখবেন সুপ্রিম কোর্ট

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশীয় পর্যটকে এগোচ্ছে পর্যটনশিল্প

দক্ষিণাঞ্চলে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য সুন্দরবন। বছরে আড়াই লাখ লোক এখন সুন্দরবনে বেড়াতে যান। উত্তরবঙ্গে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে আছে নওগাঁর পাহাড়পুর, বগুড়ার মহাস্থান ও দিনাজপুরের কান্তজিউ মন্দির। এসব জায়গায় ৩ থেকে সাড়ে ৩ লাখ পর্যটক যান। টোয়াবের সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ পর্যটক বৃদ্ধির মূল কারণ দেশে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ। মানুষের আর্থিক সামর্থ্য এখন আগের চেয়ে বেড়েছে। ফলে ট্যুর অপারেটরদের ব্যবসা আগের চেয়ে ভালো হচ্ছে।
অপরিকল্পিত অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার সমস্যা
খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের অনেক পর্যটনকেন্দ্রেই পর্যাপ্ত অবকাঠামো সুযোগ-সুবিধা নেই। আবার যেখানে অবকাঠামো তৈরি হচ্ছে, সেখানে পরিকল্পিত উপায়ে কাজ হচ্ছে না। অপরিকল্পিত অবকাঠামোর সবচেয়ে বড় উদাহরণ কক্সবাজার। অতিরিক্ত পর্যটকের ভারে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যও এখন হুমকির মুখে পড়েছে। একই অবস্থা তৈরি হয়েছে সুন্দরবন, সিলেটের রাতারগুল, জলারবনসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে। আবার বিভিন্ন পর্যটনকেন্দ্র পর্যন্ত যাওয়ার যোগাযোগব্যবস্থাও ভালো নয়। সরকারিভাবে দেশে পর্যটনশিল্পের প্রসারে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ পর্যটন বোর্ড কাজ করছে। কিন্তু বিশ্লেষকদের মতে, দেশজুড়ে ছড়িয়ে থাকা পর্যটনকেন্দ্র এবং এগুলোর অবকাঠামো উন্নয়নে ১৭টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১০ সালে তৈরি জাতীয় পর্যটন নীতিমালায় এ বিষয়ে সমন্বয়ের কথা বলা হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। জানতে চাইলে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিভিন্ন মন্ত্রণালয় যদি তাদের উন্নয়ন ভাবনায় পর্যটনকে সম্পৃক্ত করে, তাহলেই এ খাতের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব। এ জন্য পর্যটন বোর্ড চেষ্টা করে যাচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে নদীর দুই পারে আলাদা পর্যটনকেন্দ্র তৈরির কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই। অথচ এ প্রকল্প ঘিরে নদীভিত্তিক একটা পর্যটনব্যবস্থা সহজেই তৈরি করা সম্ভব।
কমছে বিদেশি পর্যটক
অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বাড়লেও উল্টো অবস্থা বিদেশি পর্যটক আগমনে। দেশে এখন বছরে বিদেশ থেকে কত পর্যটক আসেন, এর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের কোনো প্রতিষ্ঠানের কাছে নেই। তবে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) হিসাবে দেখা যাচ্ছে, দেশে গত সাত-আট বছর ধরে বিদেশি পর্যটক কমেছে।
ইউএনডব্লিউটিওর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে বাংলাদেশে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৩ লাখের কিছু বেশি। ২০১৪ সালে এ সংখ্যা কমে ১ লাখ ২৫ হাজারে নেমে এসেছে। বিদেশি পর্যটক নিয়ে এরপর আর কোনো তথ্য বাংলাদেশ থেকে ইউএনডব্লিউটিওকে দেওয়া হয়নি। একই সময়ে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপালে পর্যটকসংখ্যা প্রতিবছরই বেড়েছে। যেমন ভারতে ২০১০ সালে বিদেশি পর্যটক ছিল ৫৭ লাখ ৭৬ হাজার, ২০১৬ সালে বৃদ্ধি পেয়ে ১ কোটি ৪৫ লাখ হয়েছে। একাধিক দেশীয় ট্যুর অপারেটর কোম্পানির সঙ্গে কথা বলেও বিদেশি পর্যটকসংখ্যা কমে যাওয়ার বিষয়টি জানা গেছে।
ইন্টারনেট ও প্রযুক্তির ভূমিকা
দেশীয় পর্যটনের প্রসারে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটা বড় ভূমিকা রাখছে। সুযোগ পেলেই দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন তরুণেরা। সেই ভ্রমণের ছবি ও গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সেই স্থানে যেতে আগ্রহী হয়ে উঠছেন অন্যরা। তরুণ প্রজন্মের হাত ধরেই রাতারগুল, বিছনাকান্দি, হামহাম, সাজেকের মতো বিভিন্ন জায়গা মানুষের কাছে পরিচিতি পেয়েছে। দেশের মানুষের পাশাপাশি অনেক বিদেশিও ইন্টারনেটে এসব স্থানের বর্ণনা দেখে বাংলাদেশে আসতে আগ্রহী হয়ে উঠছেন। অল্প পরিচিত কিংবা নতুন নতুন স্থান হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। প্রযুক্তির ব্যবহার এবং তরুণ প্রজন্মের হাত ধরে দেশের পর্যটন খাত গতিশীল হচ্ছে।
ভ্রমণ নিয়ে ফেসবুকে অনেক পেজ রয়েছে। এর মধ্যে ট্রাভেলার্স অব বাংলাদেশ, হ্যালো ট্রাভেলার্সের মতো গ্রুপগুলো জনপ্রিয়। ট্রাভেলার্স অব বাংলাদেশ গ্রুপের সঙ্গে সংযুক্ত প্রায় সাড়ে ৭ লাখ লোক। বেড়াই বাংলাদেশে রয়েছেন ৮২ হাজার, হ্যালো ট্রাভেলার্সে সাড়ে ৩ হাজার মানুষ সংযুক্ত রয়েছেন। এ ছাড়া ফেসবুকে ব্যক্তিগত অনেক পেজ আছে, যেখানে ভ্রমণবিষয়ক অনেক লেখা, ছবি পোস্ট করা হয়। এসব গ্রুপ বা পেজ ঘেঁটে দেখা গেছে, কোথাও ঘুরে এসে পর্যটকেরা ভ্রমণ-সম্পর্কিত ছবি, লেখা প্রকাশ করছেন। অন্যদিকে নতুন কোথাও যেতে চাইলে কীভাবে যেতে হবে, কেমন খরচ হবে-এমন প্রশ্নের উত্তরও দিচ্ছেন গ্রুপের সদস্যরা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুঁজিবাজার ফাটকা বাজার নয়: অর্থমন্ত্রী

নির্বাচনী বছরে ঋণে লাগাম নয়

প্রবীণের করুণ মৃত্যু

আজ আখেরি মোনাজাত

কুর্দিরা আবারও প্রতারিত হবে by রবার্ট ফিস্ক

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্ট-এর মধ্যপ্রাচ্য প্রতিনিধি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কে রাবিশ, কে বোগাস? by মীযানুল করীম

রাবিশ-বোগাস-স্টুপিড-ইডিয়ট
মাননীয় অর্থমন্ত্রী প্রায় সময় কোনো ব্যাপারে নিজের ক্ষোভ, বিরক্তি, আপত্তি, অসন্তোষ প্রভৃতি প্রকাশ করতে গিয়ে যে ক’টি ইংরেজি শব্দ ব্যবহার করেন, সেগুলোর মধ্যে আছে রাবিশ, বোগাস, ইডিয়ট, স্টুপিড প্রভৃতি। কোনো কোনো সময় তিনি ননসেন্স কথাটাও বলেছেন। স্মর্তব্য, তিনি বিগত পঞ্চাশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অনার্স ও মাস্টার্স করেছেন। অর্থমন্ত্রী সাধারণত কোনো ব্যক্তির ওপর চটলে স্টুপিড আর ইডিয়ট এবং তার কাছে অগ্রহণযোগ্য- এমন বক্তব্য বা বিষয়কে রাবিশ ও বোগাস বলে থাকেন। আমরা জানি, ইংরেজিতে যে কয়েকটা শব্দ গালি বা ভর্ৎসনা হিসেবে বেশি প্রচলিত সেগুলো হচ্ছে- ইডিয়ট, ননসেন্স, স্টুপিড, স্কাউন্ড্রেল, বাস্টার্ড প্রভৃতি। আমাদের সৌভাগ্য যে, কোনো নেতা কিংবা সরকারি কর্মকর্তা এখন পর্যন্ত শেষের শব্দ দু’টি অন্তত প্রকাশ্যে প্রয়োগ করেননি। যা হোক, আমরা এখন অর্থমন্ত্রীর উল্লিখিত চারটি গালির তাৎপর্য কী, তা দেখব। Oxford Advanced Learner's Dictionary of Current English থেকে জানা যায়, IDIOT-এর দু’টি অর্থ। ক. Person so weak-minded that he is incapable of rational conduct (যে ব্যক্তি এত দুর্বলমনা যে, যুক্তিসঙ্গত আচরণ করতে অক্ষম)। খ. Fool (বোকা)।
STUPID শব্দটির অর্থ : ক. Slow-thinking (দ্রুত চিন্তা করতে অক্ষম); Foolish (সোজা কথায়, ‘বেকুব ও বেআক্কেল’)। খ. In a state of stupor (প্রায় অচেতন অবস্থায় থাকা যার কারণ হতে পারে আঘাত, মাদক সেবন বা মদ্যপান)।
RUBBISH মানে, ক. Waste material (বর্জ্য বস্তু, যা মূল্যহীন ও পরিত্যক্ত বিধায় ছুড়ে ফেলে দিতে হয়। খ. Nonsense, Worthless ideas (অর্থহীন ও মূল্যহীন চিন্তাভাবনা ও ধারণা) গ. Nonsense!(এত বাজে ও বোকামিপূর্ণ যে হতবাক হতে হয়)।
আর Bogus-এর অর্থ হলো, Sham (মেকি) ও Counterfeit (নকল)।
৮৩ বছর বয়সী, তথা আমাদের সবচেয়ে সিনিয়র মন্ত্রী উল্লিখিত চারটি কথা কোন অর্থে বারবার ব্যবহার করে তার ক্ষোভের প্রকাশ ঘটান, তা এই আলোচনা থেকে স্পষ্ট। তিনি সম্প্রতি দেশের প্রধান বিরোধী দল (যে দল কয়েক দফায় সরকার পরিচালনা করেছে) বিএনপি আর যারা এ দল সমর্থন করেন, তাদের ইডিয়ট-স্টুপিড বলেছেন বলে পত্রপত্রিকার খবরে জানা যায়। কিন্তু মন্ত্রীপ্রবরের দলটিকে কেউ আজ পর্যন্ত ইডিয়ট বা স্টুপিড বলেছেন বলে জানা যায় না। যদি বলা হতো, তা হলে প্রতিক্রিয়া যে কত চরম রূপ ধারণ করত, তা বলা বাহুল্য মাত্র। যা হোক, ইডিয়ট-স্টুপিড ধরনের কথাকে সাধারণত মারাত্মক ধরনের গালি হিসেবেই ধরে নেয়া হয়। যিনি এসব বলেন, তিনি তার প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা ও অসন্তুষ্টি প্রকাশ করে থাকেন এমন ব্যক্তি বা দল কিংবা কাজের ব্যাপারে যা তার মোটেও সহ্য হয় না এবং যা তার দৃষ্টিতে সম্পূর্ণ অন্যায় ও অবাঞ্ছিত। আর যাকে বা যাদের এমন গালি দেয়া হয়, তারা সাঙ্ঘাতিক রকম অপমানিত বোধ করে অত্যন্ত ক্ষুব্ধ হন। কখনো বা এ ধরনের গালি দেয়ার ফলে বেকায়দায় পড়ে কেউ কেউ সুবিধা মতো ‘ব্যাখ্যা’ দিয়ে আত্মপক্ষ সমর্থন এবং অভিযুক্তের প্রতি নমনীয় হওয়ার প্রয়াস পান। তবে মাননীয় অর্থমন্ত্রীর এসব ভর্ৎসনা অনেক সময় অর্থহীন হলেও তাকে দুঃখ প্রকাশ অথবা ভুল স্বীকার করতে দেখা যায় না।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপ্রকৃতিস্থ সমাজের আবির্ভাবের পথ মুক্ত by আলমগীর মহিউদ্দিন

তিনি লিখেছেন, "Legal plunder can be committed in an infinite number of ways, because, there are an infinite number of plans for organizing it : Tariffs, protection, bonuses, subsidies, incentives, the progressive income tax, free education, the right of employment, the right to profit, the right to wages, the right to relief, the right to the tools of production, interest free credit etc etc. And the aggregate to all these plans, in respect to what they have in common, legal plunder, that goes under the name of socialism."
উদ্ধৃতিটা একটু বড় হলেও, বর্তমান অবস্থার চিত্র এত চমৎকার অন্যত্র পাওয়া কঠিন। ভালো ভালো কথা বলে কেমন করে আইন দিয়ে লুণ্ঠন করা হচ্ছে, তা বাসতিয়াত দেখিয়েছেন।
আইন নিয়ে আইনজ্ঞ বাসতিয়াতের আরেকটি মন্তব্য আরো শক্ত অথচ খুব পরিচিত। তিনি বলেছেন, "ometimes the law defends plunder and participates in it, sometimes the law places the whole apparatus of judges, police, prisons and gendarmes at the services of the plunderers, and treats the victim- when he defends himself-as criminal."
এখন খবরের কাগজের পাতায় এবং মুখে মুখে প্রায়ই শোনা যায় বিচারপ্রত্যাশীদের হা হুতাশ। আর শোনা যায় অপরাধীদের হুঙ্কার, অবাধ বিচরণ। বাসতিয়াত ১৬৯ বছরের আগের অবস্থা বর্ণনা করলেও চিত্রটি এখন কতই না পরিচিত। রাজনৈতিক মঞ্চে, খবরের কাগজে এবং ঘরোয়া আলোচনায় এ কখাগুলো উচ্চারিত হচ্ছে। এমনকি এটাও বলছে, আদালত নির্দেশের ছকে চলে। বিচারপ্রার্থীরা বিচার চাইতে এলে অপরাধীর সারিতে পড়ে যাচ্ছে। আইন অপরাধীকে সাজা না দিয়ে নির্যাতিতদের শাস্তি দিচ্ছে। ভাবটা এমন, কেন তুমি প্রতিবাদ করছ, নালিশ করছ? এর সাথে পাল্লা দিয়ে চলছে অপপ্রচার। মানুষ যখন একটু স্বস্তির বাতাসের জন্য কথা বলছে, তখনই তাদের ওপর খড়গ থেমে আসছে। তারা মিছিল করে প্রতিবাদ করতে পারবে না, সমাবেশ করা হবে নিষিদ্ধ। এ অবস্থাকে বাসতিয়াত এমনভাবে বর্ণনা করেছেন- "They would be shepherds on us, their sheep" জনগণ ভেড়া এবং তারা হলো মেষপালক। এই অবাধ ব্যক্তিগত সুবিধাভোগের জন্য ছোট্ট গোষ্ঠীটি কখনো ক্ষমতা থেকে সরতে চায় না। এরা প্রায়ই ক্ষমতা এবং সম্পদ কুক্ষিগত রাখতে দুর্নীতির প্রশ্রয় দিয়ে তারস্বরে প্রচার করে, কোনো দুর্নীতি নেই। এ জন্যই তারা মিছিল সমাবেশ নিষিদ্ধ করে যেন তাদের কর্মকাণ্ড কখনো সাধারণের গোচরে না আসে। আইন যেন নিজেকেই ধ্বংস করছে।
বাসতিয়াত ‘দি ল’ বইটি লিখেছিলেন ফরাসি বিপ্লবের প্রাক্কালে (১৮৪৮ সালের ফেব্রুয়ারিতে)। তখন তিনি সতর্কবাণী উচ্চারণের জন্য এই বইটি লিখেছিলেন। তার প্রধান বার্তা ছিল, ‘প্রায় সব বিপ্লব অবশেষে বিপ্লবকারীদের স্বার্থ রক্ষা করে, জনগণের কথা ভুলে যায়। আর্থিক ক্ষমতার অপব্যবহার দেখা যায় সবচেয়ে বেশি।’ রাদারফোর্ড ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জন ডাবলু হোয়াইট হেড এই অবস্থার নাম দিয়েছেন ‘ফিনানসিয়াল টিরানি’ (আর্থিক নিপীড়ন)। কারণ এই ক্ষুদ্র ক্ষমতাবান গোষ্ঠী রাষ্ট্র ও জনকল্যাণের কথা বলে ট্যাক্স, চাঁদাসহ আর্থিক নানা বাধা-নিষেধ আরোপ করে, যা অধিকাংশ ক্ষেত্রে তাদের নিজেদের স্বার্থেই। দেখা গেছে, এরা বেশির ভাগ ক্ষেত্রে ‘গণতন্ত্রের বাহক এবং ধারকে’র লেবাস পরে এ কর্মটি করে থাকে। সমস্যা হয় তখনই যখন অন্য কোনো গোষ্ঠী এর বিরোধিতা করে এবং ভাগ চায়। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, এ দুই গোষ্ঠীই ধর্মের বিরোধিতা করে নানাভাবে। এর মূল কারণ নৈতিকতা। ধর্ম নৈতিকতা শিক্ষা দেয় এবং জীবনধারণের অন্যতম ভিত্তি নির্ধারণ করে দেয়। সেকুলারিজমসহ অন্য কোনো মতবাদে নৈতিকতার স্থান নেই কিংবা থাকেলও তা অনেক নিচে। সেখানে নৈতিকতা তথাকথিত আইন বা নিয়মভিত্তিক; হৃদয় বা মনোবৃত্তিক নয়। ফলে অবিচার-অনাচার সেখানে আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই করা যায়। তবে এ গোষ্ঠী ধর্মকেও ব্যবহার করে সুকৌশলে এবং জনগণ এখানেই ফেঁসে যায়। কারণ তারাও ধার্মিকের লেবাস পরে থাকে।
বিখ্যাত নৃবিজ্ঞানী রাউল নারোল তার সাড়া জাগানো ‘দি মোরাল কোড’ বইতে মানুষের আচরণ ও কর্মকাণ্ডের নিয়ন্ত্রণে নৈতিকতা কতখানি কাজ করে, তার বিশদ আলোচনা করেছেন। তিনি ‘নৈতিক জাল’ (মোরাল নেট) বলে একটি অবস্থার বর্ণনা দিয়ে বলেছেন, এটা মানসিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং এই জালই মানুষের মন-আধ্যাত্মিক-সামাজিক প্রয়োজনগুলোকে নিয়ন্ত্রণ করে এবং জোগান দিয়ে থাকে। যখন এটার অভাব ঘটে তখনই মানসিক অশান্তি থেকে সামাজিক ও রাষ্ট্রীয় অশান্তি সৃষ্টি হতে থাকে। ঠিক একই কথা বলেছেন এরিক ফ্রম তার ‘দি সেইন সোসাইটি’ বইতে। তিনি বলেছেন, ‘আজকের দুনিয়াতে সবকিছুই বাজারজাত করা হচ্ছে, এমনকি মানসিকতাকেও। এটা করতে গিয়ে ‘নতুন নতুন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করা হচ্ছে। ফলে জীবনযাত্রার প্রয়োজনগুলোকে (এক্সিসটেনশিয়াল নিডস) বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে পরিচয়, মূল এবং অধিবাসী হওয়া নিয়ে। এমনকি, মানসিক সুস্থতা নিয়ে। অর্থাৎ কোনো সমাজ বা সংস্থার সাথে জড়িত থাকলে এ প্রচারগোষ্ঠী মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছে। প্রগতিশীলের নামে প্রচলিত সব ব্যবস্থা ভেঙে ফেলতে চায়।
তাই বিশ্বব্যাপী চলছে সামাজিক অস্থিরতা, এরিক মন্তব্য করেছেন। এ সবের মূলে আছে করপোরেশন এবং মুনাফালোভীরা যারা রাষ্ট্রকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে। এদের প্রয়োজনে জোগান দিতে সবাইকে বাধ্য করছে; কখনো প্রত্যক্ষভাবে বা কখনো তাদের অজান্তে। রাজনীতি এবং রাজনৈতিক দল ও তাদের সংগঠনগুলোকে প্রধানত ব্যবহার করা হচ্ছে এই সাংস্কৃতিক যাত্রার অঙ্গ হিসেবে। কিন্তু কেউই বুঝতে পারছে না, তাদের ব্যবহার করা হচ্ছে। এরিক ফ্রম মন্তব্য করেছেন, ‘এ অবস্থা ধারণ করে অপ্রকৃতিস্থ সমাজের’ (ইনসেইন সোসাইটি) সৃষ্টি হয়েছে। জালটি এমনভাবে বিছানো যেন কেউ এটা ছিন্ন করতে না পারে। ‘অতীতে কোনো সাংস্কৃতিক আন্দোলন এমনভাবে মানুষকে শৃঙ্খলিত করতে পারেনি। ফলে সমাজ নির্বীর্য, নীতিভ্রষ্ট হয়ে পড়েছে; অশুভ শক্তিগুলো চেপে বসেছে এবং মানুষ অসহায় হয়ে আত্মসমর্পণ করেছে।’ John F Schumaker তার প্রবন্ধ ‘ডিমরালাইজ মাইন্ড’-এ বলেছেন, যদি এখনই এ অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করা হয় তবে বিশ্বব্যাপী এক মহাধ্বংসের সূত্রপাত হতে পারে। আর এরিক বলেছেন, ‘গণতন্ত্র বর্তমানের অবয়বে অপ্রকৃতিস্থ সংস্কৃতির অভিভাবক হয়ে অবস্থান করছে।’ এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে সেই মহাবিপর্যয় হবে অবশ্যম্ভাবী।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিষেকের দিনেও বউয়ের সাথে ঝগড়া by মাইকেল উলফ

[পর্ব-৫]
পুরো প্রচারাভিযানের সময় এবং নির্বাচনের পরে আরো জোরালোভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে বিষোদগার করেছেন ডোনাল্ড ট্রাম্প। সিআইএ, এফবিআই, এনএসসিসহ ১৭টি গোয়েন্দা সংস্থাকে অযোগ্য ও মিথ্যাবাদী বলেছিলেন তিনি। তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, এটি অনেকটা বিমানের অটো পাইলট মুডের মতো, নিয়ন্ত্রণহীনভাবে চলছেই। তার এই অনর্গল ও বিভিন্ন ধরনের অভিযোগ অনেক ক্ষেত্রে এমনকি রক্ষণশীল মানসিকতারও বিরোধী ছিল। গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তার সমালোচনায় উঠে এসেছে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র বিষয়ে মিথ্যা তথ্য, যা ইরাক যুদ্ধের মূল কারণ। আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ও অন্যান্য যুদ্ধসংশ্লিষ্ট গোয়েন্দা ব্যর্থতা এবং সর্বশেষ রাশিয়ার সাথে তার সম্পর্কবিষয়ক অতিরঞ্জিত তথ্য ফাঁস করা ছিল এর মধ্যে। ট্রাম্পের এসব সমালোচনা তাকে বামপন্থীদের কাতারে নিয়ে গেল, যারা পঞ্চাশ বছর ধরেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে ‘ভয়ের ছায়ামূর্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার উল্টো উদারপন্থীরা এবং গোয়েন্দা সংস্থাগুলো উভয়ই এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভয়ের মধ্যে আছে। বামদের বেশির ভাগই এতদিন অ্যাডওয়ার্ড স্নোডেনের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ বিশ্বাস করেননি। তারা মনে করতেন স্নোডেন জাতীয় নিরাপত্তা নিয়ে বিশ্বাসঘাতকতা করেননি, বরং ভালো কোনো উদ্দেশ্যে তথ্য চুরি করে ফেরারি হয়েছেন। তারাই এখন ট্রাম্পের নিকৃষ্ট রুশ-সংযোগের বিষয়ে গোয়েন্দাদের কথা বিশ্বাস করছেন। ট্রাম্প গোয়েন্দা সংস্থাগুলোকে তাই পাত্তা দিতে চাননি; কিন্তু কুশনার ভেবেছেন, নতুন প্রশাসনের প্রথম কাজগুলোর একটি হওয়া উচিত- সিআইএ’র সাথে আলোচনা। সে অনুযায়ী তিনি সিআইএ কার্যালয়ে গেলেন (পরে এ বিষয়ে বিস্তারিত আসবে)। অভিষেক অনুষ্ঠান নিয়ে ডোনাল্ড ট্রাম্প মোটেই সন্তুষ্ট ছিলেন না। তিনি চেয়েছিলেন অনুষ্ঠানটি আরো জাঁকজমকপূর্ণ হোক। ট্রাম্পের বন্ধু টম বারাক দায়িত্ব নিয়েছিলেন অভিষেক অনুষ্ঠানের তহবিল সংগ্রহ ও আয়োজনের। যদিও তার আয়োজনের পরিকল্পনাটি ছিল নতুন প্রেসিডেন্টের চরিত্রের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প তার বন্ধুদের বলেছিলেন তাদের প্রভাব কাজে লাগিয়ে শীর্ষস্থানীয় কিছু তারকাকে অভিষেক অনুষ্ঠানে হাজির করতে; কিন্তু ওইসব তারকা আসলে ট্রাম্পের অভিষেককে এক রকম বয়কট করেছিলেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
January
(1086)
-
▼
Jan 21
(45)
- সঙ্ঘকে ধরে দিল্লির কাছে পৌঁছতে চাইছেন খালেদা -আনন্...
- কমমূল্যে উচ্চগতির ইন্টারনেট চাই
- ঢাকা সিটি মেয়র নির্বাচন স্থগিত প্রসঙ্গে
- মূল্যস্ফীতিই প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জ
- ঝুঁকিতে নাগরিকদের তথ্যভাণ্ডার
- ছিনতাই থামানো যাচ্ছে না কেন? by সফিউল্লাহ আনসারী
- ভারী গোলা বর্ষণের পর কুর্দিদের অবস্থানে বিমান হামল...
- রাজধানী থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাকে ...
- কোন কোন অঞ্চল থেকে শৈতপ্রবাহ কেটে যেতে পারে
- মা-বাবা-সন্তানের সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ফেসবুক
- দিল্লিতে অবৈধ আতশবাজি কারখানায় আগুন, নিহত ১৭
- ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষো...
- এক টেস্টে শনাক্ত হবে ৮ ধরণের ক্যান্সার
- হজের চুক্তি সই : সাগর পথে সৌদির না
- টাকা বন্ধ, তাই চাকা বন্ধ
- ট্রাম্পের এখতিয়ার খতিয়ে দেখবেন সুপ্রিম কোর্ট
- দেশীয় পর্যটকে এগোচ্ছে পর্যটনশিল্প
- পুঁজিবাজার ফাটকা বাজার নয়: অর্থমন্ত্রী
- নির্বাচনী বছরে ঋণে লাগাম নয়
- প্রবীণের করুণ মৃত্যু
- আজ আখেরি মোনাজাত
- কুর্দিরা আবারও প্রতারিত হবে by রবার্ট ফিস্ক
- কে রাবিশ, কে বোগাস? by মীযানুল করীম
- অপ্রকৃতিস্থ সমাজের আবির্ভাবের পথ মুক্ত by আলমগীর ম...
- অভিষেকের দিনেও বউয়ের সাথে ঝগড়া by মাইকেল উলফ
- উগ্র হিন্দু নেতার মেয়ের মুসলিম তরুণকে বিয়ে, তারপর ...
- মেয়েকেই উত্তরসূরি করছেন নওয়াজ শরিফ!
- ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু
- বালির বাদশাহ
- হার দিয়েই ট্রাম্পের দ্বিতীয় বর্ষ শুরু
- প্রেসিডেন্টের কর্মফলে আম আদমির দুর্ভোগ
- মিসরে আবারও প্রেসিডেন্ট প্রার্থী সিসি
- যুক্তরাষ্ট্রের এখন কি হবে?
- হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন
- সড়কে মৃত্যুর মিছিল বড় হচ্ছেই by মুহাম্মদ শফিকুর রহমান
- রহস্যের পর্দা উন্মোচিত হয়েছে by মুহাম্মদ ইয়াহ্ইয়া...
- সততার অনন্য দৃষ্টান্ত by উবায়দুল্লাহ বাদল
- নির্বাচন হল উপায় লক্ষ্য ভালো থাকা by মো. মইনুল ইসলাম
- নাক-মুখ চেপে হাঁচি আটকালে হতে পারে মৃত্যু!
- বস্তুনিষ্ঠ সংবাদকে ‘গুরুত্ব দেবে’ ফেসবুক
- নবজাতকের বমি কমাতে…
- ট্রাম্পের বর্ষপূর্তির দিনেই শাটডাউন
- কাবুলে বিলাসবহুল হোটেলে বন্দুকধারীদের হামলা
- বাণিজ্যিক ব্যাংকের শাখা ১০ হাজার ছুঁই ছুঁই
- রোহিঙ্গাদের জন্য সহযোগিতা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক
-
▼
Jan 21
(45)
-
▼
January
(1086)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...