Saturday, December 9, 2017
জেরুজালেম নিয়ে ক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রক্রিয়ায় সৌদি আরব!

এ সব কথা বলেছেন আরবের কিছু কর্মকর্তা ব্যক্তিগতভাবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাকে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল এমন ঘোষণা দেয়া হলে তাতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে বিরোধ আরো গভীর হবে। কিন্তু তিনি সেই ঘোষণা দিয়েই দিয়েছেন। তারপর সৌদি আরবের রয়েল কোর্ট থেকে একে ‘অন্যায্য ও দায়িত্বহীনের’ মতো সিদ্ধান্ত বলে আখ্যায়িত করা হয়। বলা হয়, এর মাধ্যমে শান্তি প্রক্রিয়াকে অনেকটা পিছনে নিয়ে যাওয়া হবে। কিন্তু ইসরাইল-ফিলিস্তিনের শান্তি স্থাপনের মার্কিন পরিকল্পনায় সৌদি আরব অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আরবের ওই কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের চার কর্মকর্তা বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে ব্যাপক দর কষাকষি হয়েছে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জামাই জারেড কুশনার ২০১৮ সালের প্রথম অর্ধাংশে একটি শান্তি পরিকল্পনা প্রত্যাশা করছেন। একজন কর্মকর্তা বলেছেন, নভেম্বরে রিয়াদে সাক্ষাত হয় প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও মাহমুদ আব্বাসের। এ সময় মার্কিন প্রশাসনের শান্তি পরিকল্পনায় সমর্থন দিতে আব্বাসের প্রতি আহ্বান জানান সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনের আরেকজন কর্মকর্তা বলেন, ওই বৈঠকে মাহমুদ আব্বাসকে প্রিন্স মোহাম্মদ বলেন, ধৈর্য্য ধুরুন। আপনি ভাল খবর পাবেন। শান্তি প্রক্রিয়া এগিয়ে যাবে। ট্রাম্পের অধীনে নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কে উন্নতি হয়েছে। এর একটি কারণ হতে পারে, এ দুটি দেশের নেতারা রিয়াদের ঘোর শত্রু বলে বিবেচিত ইরানকে মোকাবিলার অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। ট্রাম্পের জামাই জারেড কুশনারের (৩৬) পিতা ভালভাবেই জানেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন সেই কুশনর। এর ফলেই প্রিন্স মোহাম্মদ আন্তর্জাতিক অঙ্গনে ও তার নিজ দেশে ক্ষমতা প্রদর্শন করছেন। এ বিষয়ে রয়টার্স সৌদি রয়েল কোর্টের সঙ্গে যোগাযোগ করে। তবে তারা কোনো মন্তব্য করে নি এ বিষয়ে। অন্যদিকে হোয়াইট হাউজ এর জবাব দিয়েছে। তারা বলেছে, মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য প্রিন্স মোহাম্মদকে বলেন নি কুশনার। এমন অবস্থায় আতঙ্কে আছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। অনেক আরব নেতা সন্দেহ করছেন, ফিলিস্তিনের ভবিষ্যত রাজধানী পূর্ব জেরুজালেমের দরজা এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে ফিলিস্তিনিদের জন্য সুযোগ সীমিত করে ইসরাইলের দিকে ঝুঁকে পড়েছেন ট্রাম্প। ফলে ১৯৪৮ ও ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের ফলে যেসব মানুষ শরণার্থী হয়েছেন তাদের আর স্বভূমে ফেরার কোনো অধিকার থাকলো না। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ক্রাউন প্রিন্স যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে উদ্বিগ্ন ফিলিস্তিনি কর্মকর্তারা। আব্বাসকে বলা হয়েছে, প্রস্তাবের মধ্যে রয়েছে গাজায় একটি ‘ফিলিস্তিনি এনটিটি’ রখা হবে। পশ্চিম তীরের প্রশাসনিক এলাকা এ এবং বি’তে তাদের সুবিধা থাকবে এবং এরিয়া সি’তে শতকরা ১০ ভাগ এলাকায় তাদের অধিকার থাকবে।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফখরুলকে চরম মূল্য দিতে হবে: হানিফ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার কথা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাকে (মির্জা ফখরুল) চরম মূল্য দিতে হবে।
বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার (৯ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মাহবুব-উল আলম হানিফ বলেন, দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাঁচাতে মির্জা ফখরুল মরিয়া। খালেদা ও তার ছেলের দুর্নীতি আড়াল করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে বলেছেন।
তিনি বলেন, যারা আন্তর্জাতিকভাবে দুর্নীতিতে কুখ্যাতি অর্জন করেছে তাদের পক্ষে একজন রাজনীতিবিদ কিভাবে অবস্থান নিতে পারেন, এটা ভেবেই অবাক লাগে।’
তিনি আরো বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তুললেও আদালতে তা প্রমাণ করতে পারেনি। শেখ হাসিনার সরকার দেশের টাকা দিয়ে এখন পদ্মা সেতু নির্মাণ করছে।
দেশের নতুন নুতন মেগা প্রকল্প হাতে নিয়ে তিনি (শেখ হাসিনা) দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। বিদ্যুৎ সেক্টরে সর্বকালের রেকর্ড ভেঙে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বর্তমান সরকার বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।
৭১ এর মানবতাবিরোধী অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের যারা লালন করছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি দলাদলি ভুলে নৌকার বিজয় নিশ্চতে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২০১৮ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ

হোয়াইট হাউজের সামনে নামাজ পড়ে প্রতিবাদ
শুক্রবার জুমার নামাজের আগে কয়েকশ মুসলিম হোয়াইট হাউজের সামনে জড়ো হন। এরপর পাটি বিছিয়ে তারা সেখানে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসল্লিরা সেখানে বিক্ষোভ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এসময় বিক্ষোভকারীরা মাথায় ফিলিস্তিনিদের কেফিয়া এবং হাতে পতাকা বহন করেন। অনেকের হাতে ছিল ইসরায়েলের দখল করা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদের প্ল্যাকার্ড।
দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআ) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ এই বিক্ষোভে অংশ নেন।
তিনি বলেন, ট্রাম্প জেরুজালেম ও ফিলিস্তিনের মাটির মালিক নন। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। ইসরায়েলকে কিছু দিতে চাইলে এটি দিয়ে দিক।
এসময় নিহাদ আওয়াদ মার্কিন প্রেসিডেন্টকে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থী বলেও মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ট্রাম্পের উচিত আমেরিকার স্বার্থরক্ষায় সর্বপ্রথম কাজ করা। অন্যের লবিংয়ে তাদের ঘুঁটি হয়ে কাজ না করা।
আরেক বিক্ষোভকারী জাহিদ আল-হারশেহ বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত শান্তির জন্য নয়। তিনি সেখানে আরো গণ্ডগোল তৈরি করছেন। এতে মুসলিম বিশ্বের মনে অসন্তোষ তৈরি হয়েছে।
বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।
ওই ঘোষণার পরই ফিলিস্তিনের পশ্চিমতীরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে দুই জন নিহত ও ২৫০ লোক আহত হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেগম রোকেয়া দিবসে গুগলের ডুডল
তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিক সূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'। তার বাবা জহীরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত জমিদার ছিলেন। তার মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী।
রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও রোকেয়া নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক তিনি। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
যে সময় এ উপমহাদেশে নারীদের শিক্ষা অর্জনের কথা ভাবাই যেত না, সে সময় বেগম রোকেয়া পরিবার ও সমাজের সমস্ত প্রতিকূলতা ডিঙ্গিয়ে শিক্ষার্জনে ব্রতী হন। তার সেই সাধনার পথ ধরেই রচিত হয় নারী শিক্ষার পথ। তারপর দিনে দিনে প্রশস্ত হয় সেই পথ। তারই ফলশ্রুতিতে বাংলাদেশেও আজ শিক্ষা ও সব ধরনের কর্মক্ষেত্রে নারীদের সদম্ভ পদচারণা আমাদের দেশের উন্নয়নকে তরান্বিত করছে।
তৎকালীন মুসলিম সমাজব্যবস্থা অনুসারে বেগম রোকেয়া ও তার বোনদের বাইরে পড়াশোনা করতে পাঠানো হয়নি। তাদের ঘরে আরবি ও উর্দু শেখানো হয়। তবে রোকেয়ার বড় ভাই ইব্রাহীম সাবের আধুনিকমনস্ক ছিলেন। তিনি তার দুই বোন রোকেয়া ও করিমুন্নেসাকে ঘরেই গোপনে বাংলা ও ইংরেজি শেখান।
১৮৯৮ সালে বেগম রোকেয়ার বিয়ে হয় খান বাহাদূর সাখাওয়াত হোসেনের সাথে। তিনি ছিলেন উর্দুভাষী। তা সত্ত্বেও তিনি রোকেয়াকে শিক্ষা এবং সাহিত্য সাধনায় অনুপ্রেরণা দিতেন। ১৯০২ সালে রোকেয়া লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘পিপাসা’ রচনার মধ্য দিয়ে।
১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মারা যান। স্বামীর মৃত্যুর পাঁচ মাসের মাথায় বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ‘আঞ্জুমানে খাওয়াতিন’ নামে একটি ইসলামি নারী সংগঠনেরও প্রতিষ্ঠাতা।
বেগম রোকেয়ার উল্লেখিত রচনাসমূহ হলো ‘পিপাসা (১৯০২)’, ‘মতিচূর (১৯০৪)’, ‘সুলতানার স্বপ্ন (১৯০৮)’, ‘সওগাত (১৯১৮)’, ‘পদ্মরাগ (১৯২৪)’ ও ‘অবরোধবাসিনী (১৯৩১)’।
বেগম রোকেয়ার জন্মলগ্নে মুসলমান সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে আকণ্ঠ নিমজ্জিত ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলাদা বাণী দিয়েছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি থাকবেন।
দিবসটি পালন উপলক্ষে বাংলা একাডেমি আগামীকাল রোববার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। সভাপতিত্ব করবেন অধ্যাপক পারভীন হাসান।
বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকায় ও শাখাগুলোতে আলোচনা সভা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।
এছাড়া বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে দিবসটি পালন উপলক্ষে বেগম রোকেয়া ফোরাম দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব: রিজিয়া রেজা
নিজস্ব প্রতিবেদন: শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব আর শিক্ষিত জাতি ছাড়া উন্নতশীল রাষ্ট্র গড়া সম্ভবপর নয় বলে জানালেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বিশিষ্ট নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী।
শনিবার ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় রিজিয়া রেজা চৌধুরী আরো বলেন, মুক্তিযোদ্ধার চেতনায় একটি উন্নতশীল রাষ্ট্র গড়তে মায়েরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, ১৫ নং ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, সাতকানিয়া মহিলা নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নি, সম্পা দেবে সোমা, রেহানা আক্তার, হামিদা বেগম, সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহাব হোসেন মিন্টি এবং সাধারন সম্পাদক মো. বেলালসহ ছদাহা ইউনিয়নের সদস্যবৃন্দ ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মোদিকে সরাতে পাকিস্তানের সঙ্গে চুক্তি!
মোদি অভিযোগ করে বলেন, পাকিস্তানে গিয়ে আমাকে সরানোর জন্য চুক্তি করেছিলেন মণিশঙ্কর।
তিনি বলেন, আমাকে সরিয়ে দেয়ার মানে কি? আমার অপরাধ কী? আমার প্রতি জনগণের আশীর্বাদ রয়েছে এটাই কী দোষ? আমাকে সরানোর চুক্তিতে জনগণ ভীত নয়। গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোটের একদিন আগে গতকাল শুক্রবার রাজ্যটির বানাসকান্তায় এক সমাবেশে এই অভিযোগ করেন নরেন্দ্র মোদি।
ইতোমধ্যে আয়ারকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছে কংগ্রেস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে।
গতকাল গুজরাটে এক সমাবেশে কংগ্রেসের ভবিষ্যৎ সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রীর পদকে অবশ্যই সম্মান করতে হবে। কংগ্রেস সবসময় প্রধানমন্ত্রীর পদকে সম্মান করে। এজন্য মণিশঙ্কর আয়ারকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানি একটি নিউজ চ্যানেলে প্যানেল আলোচনায় আয়ার বলেন, ভারত-পাকিস্তানের শান্তি প্রক্রিয়ার জন্য ‘মোদিকে সরিয়ে দিতে’ হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিভাসুর’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শুক্রবার (০৮ ডিসেম্বর) মধ্যরাতে সিভাসুর ওয়েবসাইটে (www.cvasu.ac.bd) এ ফলাফল প্রকাশ করেছে।
বিষয়টি নিশ্চিত করে সিভাসুর জনসংযোগ ও প্রটোকল অফিসের উপ-পরিচালক খলিলুর রহমান জানান, সিভাসুর নির্ধারিত তিন অনুষদের ২৪৫ আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ৮৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫২৭ জন অংশগ্রহণ করেছে। এরমধ্যে মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটাসহ ২৪৫ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে এবং ২৬৬ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
মেধা তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর মূল সনদ, ট্রান্সক্রিপ্ট, এইচএসসি ও সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ সাক্ষাতকারে অংশ নিতে হবে। পরে শূন্য আসন থাকা সাপেক্ষে ১৯ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেধাক্রমের ভিত্তিতে অনুষদ পরিবর্তন করতে পারবে।’
’শূন্য আসন সাপেক্ষে ২০ ডিসেম্বর দুপুর ২টা থেকে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রমের ভিত্তিতে সাক্ষাতকার নেওয়া হবে বলেও জানান তিনি।
সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদ (১০০), ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ (৮০) এবং ফিশারিজ অনুষদে (৬৫) মোট ২৪৫ টি আসনে ভর্তির সুযোগ রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কী করছেন শাকিব খান?
শাকিব-অপুর ডিভোর্স নিয়ে যখন তুমুল আলোচনা ছড়িয়েছে পাড়ার চায়ের দোকান থেকে অভিজাত পাড়ায়, তখন শাকিব খান ভারতের হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ব্যস্ত রয়েছেন নোলক সিনেমার শুটিংয়ে। তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালনা করছেন ছবিটি।
এই সিনেমায় ভিন্ন লুকে দেখা যাবে শাকিব খানকে। তার সহশিল্পী হিসেবে রয়েছেন গ্ল্যামার কন্যা ববি। পুরো ডিসেম্বর মাসজুড়ে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকছেন শাকিব-ববি। আগামী ২৫ ডিসেম্বর শুটিং শেষ হবে বলে জানা গেছে।
এদিকে নোলক ছবিতে কেমন দেখাবে শাকিবকে? নির্মাতা রাশেদ রাহা তার ফেসবুকে নোলক সিনেমার শাকিব খানের ছবি প্রকাশ করেছেন। সেখানে ভিন্ন লুকে দেখা গেছে তাকে।
মূলত ট্রেলার, টিজার দেখে সিনেমা সম্পর্কে দর্শক যেমন আগাম ধারণা পান, ঠিক তেমনি ফার্স্ট লুক দেখেও সিনেমাটি দেখার ব্যাপারে আগ্রহী হন। সিনেমা মুক্তির আগে তাই ভিন্ন লুকের শাকিবকে পাওয়া গেলো।
এই ছবি দেখে নোলক সিনেমায় শাকিব খানের চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা পাবেন দর্শক। এই সিনেমায় শাকিব খানকে একেবারে নতুন রূপে দেখা যাবে। সিনেমায় তিনি মোটরবাইক রেসিং করবেন।
পরিচালক রাশেদ রাহার প্রথম সিনেমা নোলক। শাকিব খান ও ববি ছাড়া নোলক সিনেমায় আরও আছেন মৌসুমী, ওমর সানী প্রমুখ।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখি মেলা
চট্টগ্রাম নগরের পাহাড়তলীস্থ ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে চলছে দিনব্যাপী পোষা পাখির মেলা।
ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে এটি তৃতীয় পাখি মেলা ও কবুতর, সৌখিন মাছ এবং পোল্ট্রি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
এবারের প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ৩০০টি পোষা-পাখি, ২৫০টি সৌখিন কবুতর, ২০টি রেসার কবুতর এবং ৩০টি হাই ফ্লাইয়ার কবুতর প্রদর্শিত হচ্ছে।
মেলায় প্রদর্শিত পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাজেরিগার, কুনোর, লরি, ককাটাইল, ফিঞ্চ, জাভা, কাকাতুয়া, ম্যাকাও, ব্লু-হেডেড ম্যাকাও, কেকালিনা কাকাতুয়া, গ্রে-প্যারট, র্যাম্প, ক্রিমসন, ভেলিট কুনোর, রুবিনো, রোজিলা, মিলি রোজেলা, ক্লু-ক্রাউন কুনোর, রেডলরি ও ক্যাটরিন লরি ইত্যাদি।
.
মেলায় প্রদর্শিত কবুতরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কবুতর কিং, লাহোরি, জেকোবিন, বোখারা, আমেরিকান ফেনটেইল, হাউজ পিজিওন, পোমারিয়ান পোটার, ফিন্ডব্যাক, সর্ট ফেইস, লং ফেইস, হোয়াইট টপ বোখারা, মন্টেনা, ফ্রেঞ্চ মন্ডেইন, মংক কোমরনা, মুক্ষী, সাটিন, পেন্সিল বল, রেন্টি, আর্চ-এঞ্জেল, গ্রিজেল, ব্লু-চেক,কাচুরী, নোল্ডেন, ম্যাকপাই পোর্টার জাতের কবুতর প্রদর্শনীতে স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, প্রতি বছর পাখি মেলার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে করে পাখি পালনে সবাই উদ্ধুদ্ধ হবে। প্রযুক্তির মাধ্যমে দিন দিন ধান উৎপাদন বাড়লেও গো খাদ্য কমে যাচ্ছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মুরগী, মাছের মতো রেডিমেট গো খাদ্য উৎপাদনের উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। এটি করতে পারলে গবাদি পশু পালনে মানুষ উদ্ধুদ্ধ হবে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান, চিটাগাং বার্ড ব্রিডার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম ফেন্সী পিজিয়ন ব্রিডার্স এসোসিয়েশন যৌথভাবে এ মেলার আয়োজন করে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রী কাঁদলেন
বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের বক্তব্যের পেছনে তার মায়ের ভূমিকা, ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন।
বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের প্রায় সবাইকে হারানোর সেই রাতটার কথা মনে করে এসময় তিনি কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান।
আবেগরুদ্ধ কণ্ঠে কম্পিত গলায় প্রধানমন্ত্রী বলেন, সেই ঘটনার কথা মনে পড়লে ঠিক থাকতে পারি না।
এসময় দর্শক-সারিতে অনেককেই চোখ মুছতে দেখা যায়।
রাজধানীর ওসমানি মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, সেই রাতে (১৫ আগস্ট) আমার মাকে হত্যাকারীরা নিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু তিনি তাদের সাথে যাননি। বরং তার স্বামী বঙ্গবন্ধুর সাথে মৃত্যুকেই বেছে নিয়েছিলেন।
“কোন সাধারণ নারী হলে হয়তো বাঁচার চেষ্টা করতো। কিন্তু তিনি মৃত্যুকেই আলিঙ্গন করেছেন।”
তিনি বলেন, আমার মা এভাবে নিজের জীবন দিয়েছিলেন। আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে নারী সমাজের অবদান রয়েছে। আমার মা সব সময় রাজনীতির ক্ষেত্রে এবং স্বাধীনতা অর্জনের বিষয়ে পাশে থেকে বাবাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন।
প্রধানমন্ত্রী ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গেও কথা বলেন।
তিনি বলেন, সেই ভাষণের আগে অনেকেই বঙ্গবন্ধুকে নানা ধরণের বুদ্ধি-পরামর্শ দিয়েছিলো। কিন্তু বেগম ফজিলাতুন্নেছাই বঙ্গবন্ধুকে বলেছিলেন, তোমার মনে যা আসে তুমি তাই বলবে, কারণ তুমি এই বাঙলার মানুষদের জন্য এতদিন সংগ্রাম করেছো। তুমি জানো কি বলতে হবে।
প্রধানমন্ত্রী এসময় সবাইকে অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে আহ্বান জানান। একইসঙ্গে তিনি দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নারী পুরুষ সবার সমান সহযোগিতা দরকার বলে জানান।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে সোশ্যাল মিডিয়া : জাফর ইকবাল
কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াই শিক্ষার্থীদের মনোযোগ নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীরাসহ অভিভাবকদের এ বিষয়ে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে।
চিলড্রেনস ডিজিটাল ওয়ার্ল্ড শীর্ষক সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭-এর তৃতীয় দিনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের মনোযোগ ও সময় দুটাই কেড়ে নিচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় ব্যয় না করে মস্তিষ্ককে সঠিক কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, সবাইকে বই পড়তে হবে, বই পড়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে। বাবা-মাকে খুশি রাখতে বই পড়তে হবে।
মা-বাবা যদি বই পড়তে না দেন তাহলে রাতে টর্চলাইট জ্বালিয়ে বা বাথরুমে গিয়ে হলেও বই পড়তে হবে। বাবা-মা ভালো রেজাল্ট
চায়, একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা সম্ভব।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রোকেয়া দিবস আজ
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তিনি নারী জাগরণের অগ্রদূত হিসেবে কাজ করে গেছেন।
এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘বেগম রোকেয়া নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ। সামাজিক নানা বিধিনিষেধ, নিয়ম-নীতির বেড়াজাল অগ্রাহ্য করে বেগম রোকেয়া আবির্ভূত হন অবরোধবাসিনীদের মুক্তিদূত হিসেবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবজাগরণের সূচনালগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণে তিনিই প্রধান নেতৃত্ব দেন। সাহিত্যচর্চা, সংগঠন পরিচালনা ও শিক্ষা বিস্তারের মাধ্যমে বেগম রোকেয়া সমাজ সংস্কারে এগিয়ে আসেন এবং স্থাপন করেন উজ্জ্বল দৃষ্টান্ত। বেগম রোকেয়ার আদর্শ, সাহস, কর্মময় জীবন নারী সমাজের এক অন্তহীন প্রেরণার উৎস।’
এছাড়া বাংলা একাডেমি আগামীকাল রবিবার বিকেল ৪টায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।
১৮৯৮ সালে বেগম রোকেয়ার বিয়ে হয় খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে। তিনি ছিলেন উর্দুভাষী। তারপরও তিনি রোকেয়াকে শিক্ষা ও সাহিত্য সাধনায় অনুপ্রেরণা দিতেন। ১৯০২ সালে রোকেয়া লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘পিপাসা’ রচনার মধ্য দিয়ে।
১৯০৯ সালে সাখাওয়াত হোসেন মারা যান। স্বামীর স্মৃতি ধরে রাখতে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি ‘আঞ্জুমানে খাওয়াতিন’ নামে একটি ইসলামি নারী সংগঠনও প্রতিষ্ঠা করেন।
বেগম রোকেয়ার উল্লেখিত রচনাসমূহ হলো পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শাকিব-অপুর বিয়ের তারিখ কোনটি?
সেসময় তিনি জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। এবার জানা গেলো নতুন তথ্য। গত ২২ নভেম্বর অপু বিশ্বাসকে আইনজীবীর মাধ্যমে তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান। সেই তালাকনামায় শাকিব বিয়ের তারিখ উল্লেখ করেছেন ২০০৮ সালের ১৬ মার্চ। এতে তৈরি হয়েছে বিভ্রান্তি!
শাকিব-অপুর বিয়ে হয়েছে, ১৮ এপ্রিল নাকি ১৬ মার্চ? বিষয়টি নিয়ে শাকিব-অপুর বক্তব্য পাওয়া যায়নি। শাকিব খান এখন ভারতে ‘নোলক’ সিনেমার শুটিং করছেন। অন্যদিকে বিবাহবিচ্ছেদের বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য সময় চেয়েছেন অপু বিশ্বাস। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন তিনি।
গত ২২ নভেম্বর তালাকনামায় সাক্ষর করার পর থেকে পুরো প্রক্রিয়াটি আইনজীবীর উপর ছেড়ে দিয়েছেন শাকিব। তিনি এই বিষয়ে কোনো কথা বলছেন না।
শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম জানান, গত ২২ নভেম্বর শাকিব খান তার চেম্বারে গিয়ে বিবাহ বিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন। শাকিবের পক্ষ থেকে ওই দিনই ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়রের কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় ওই তালাকের নোটিশ পাঠানো হয়। এই তালাক কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।
অপুর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) তালাকনামা হাতে পেয়েছেন অপু। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। তারপরই নিজের বক্তব্য জানাবেন তিনি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ত্রসহ বিমানবন্দরে আটক, তারপর কী হলো?

About: NewsCTG desk

দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে : খালেদা জিয়া

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদিতে প্রথম কোনো নারীর কনসার্ট
বুধবারের ওই আয়োজনের সঙ্গী হয়েছিলেন দেশটির হাজারো সৌদি তরুণী। হিবার কণ্ঠে গাওয়া হোয়াইটনি হাউসটন এবং সেলিনা ডিওনের মতো শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে চুল ঝাঁকিয়ে নেচে তালও মিলিয়েছিলেন তারা। সমবেত তরুণীদের উদ্দেশে কনসার্টের এক পর্যায়ে হিবা বলেন, ‘নারী ক্ষমতা’।
হিবাকে স্বাগত জানানোর সময় উপস্থাপক বলেন, সৌদি আরবের জন্য এটা অত্যন্ত গর্বের একটা সময়। সৌদি আরবে কোনো কনসার্টে এই প্রথম কোনো নারী গাইছেন। প্রত্যেক নারীর উচিত এটির প্রশংসা করা।
সৌদি আরবকে ‘আধুনিকায়ন ও পুনর্গঠন’র যে চেষ্টা যুবরাজ মোহাম্মদ বিন সালমান করছেন, এ কনসার্টকে সেটিরই আরেকটি প্রমাণ হিসেবে মনে করা হচ্ছে।
গেলো জুনে ক্ষমতা পাওয়ার পর থেকে সৌদি আরবে বিভিন্ন ধরনের পরিবর্তন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেপ্টেম্বরে তিনি ঘোষণা দেন, শিগগিরই সৌদিতে গাড়ি চালানোর অনুমতি পাবেন নারীরা।
সৌদির এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, এটা ভালো খবর যে, শেষ পর্যন্ত নারীদের অস্তিত্ব স্বীকার করা হচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এক তরুণের একক সংগ্রাম

সমুদ্র অভিযানে দুই দিন

কী আছে যুদ্ধজাহাজে
জাহাজের সব কম্পার্টমেন্টেরই একটি করে নাম আছে। নামগুলোও বেশ মজার। শোবার ঘরের নাম গান রুম। কেন? এক কর্মকর্তা বললেন, জাহাজটি তৈরির সময় এসব কক্ষে অস্ত্র রাখা হতো। এখন আর রাখা হয় না, কিন্তু গান রুম নামটা রয়ে গেছে। নৌবাহিনীর জাহাজগুলোর এসব ঘরে সাধারণত জুনিয়র কর্মকর্তারা বসবাস করেন। জাহাজের ভেতরে শোবার ব্যবস্থাটি অনেকটা রেলগাড়ির বার্থের মতো। ওপর নিচে দুটি সিট, দুজন ঘুমাতে পারেন। ছোট ছোট কম্পার্টমেন্টের কোথাও ১০ জনের, আবার কোথাও ২০ জনের শোবার ব্যবস্থা। বিছানাপত্র বেশ আরামদায়ক হলেও এগুলো প্রস্থে এতই কম যে নড়াচড়া করলেই মনে হয় পড়ে যাব। নাবিকেরা এ রকম পরিবেশে দিনের পর দিন থাকেন। শোবার ঘরের পাশেই সারি সারি বাথরুম। সেখানে গোসল করার আলাদা ব্যবস্থা। বাথরুমের পুরো ব্যবস্থা বিমানের মতো। হাওয়ার চাপে ময়লা–আবর্জনা নিচে চলে যায়। সমুদ্রে জাহাজের কার্যক্রম সব বাঁধাধরা সময়ে। শুরু হয় ভোর সাড়ে চারটায় জাহাজে বাবুর্চির চুলায় আগুন জ্বালানোর মধ্য দিয়ে। যদিও এখনকার আধুনিক যুদ্ধজাহাজে আর চুলায় অগ্নিসংযোগ করতে হয় না। তবু পুরোনো শব্দগুলো রয়ে গেছে। এখন রান্না হয় বৈদ্যুতিক চুলায়। ভোর সাড়ে পাঁচটায় জাহাজে সবার জন্য রয়েছে ‘জাগরণাদেশ’। জাহাজের এক কোণে রয়েছে পিতলের ঘণ্টা যার নাম ‘শিপস বেল’। ঠিক সকাল আটটায় এটি বাজানো হয়, নৌ পরিভাষায় এর নাম ‘কলার্স’। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাহাজের যে যেখানে যে অবস্থায় থাকেন, সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি দাঁড়িয়ে সম্মান দেখান। এভাবেই জাহাজে দিনের কর্মকাণ্ড শুরু হয়। ওপরের যে ঘর থেকে জাহাজ পরিচালনা করা হয়, তার নাম ব্রিজ। তার পাশে স্টার ডেক। ব্রিজে বসে পুরো জাহাজ নিয়ন্ত্রণ করা যায়। ব্রিজ নানা ধরনের যন্ত্রপাতিতে ঠাসা। এসব যন্ত্রপাতি দিয়ে যেমন পানির গভীরতা মাপা যায়, তেমনি জানা যায় আশপাশে কোন কোন জাহাজ অবস্থান করছে। জাহাজ কোন দিকে যাবে, কীভাবে যাবে—সবই ঠিক করা হয় ব্রিজ থেকে। জাহাজে একতলা থেকে অন্য তলায় ওঠানামার যে খাড়া সিঁড়ি, তার নাম ‘গ্যাংওয়ে’। প্রতিটি তলায় অনেক গ্যাংওয়ে আছে। গোলাবারুদ রাখার স্থানটির নাম ‘ম্যাগাজিন’ আর অস্ত্র রাখার স্থানের নাম ‘গানডেক’। জাহাজের সব স্থানে আছে মাইকের ব্যবস্থা। যেকোনো স্থান থেকে ঘোষণা দিলে সবাই তা শুনতে পান। যে স্থান থেকে হেলিকপ্টার ওড়ে তার নাম ‘ফ্লাইট ডেক’, আর হেলিকপ্টার যেখানে রাখা হয় তার নাম হ্যালো ‘হ্যাঙ্গার’। নৌবাহিনীর সদস্যদের পরিবার–পরিজন ছেড়ে দিনের পর দিন জাহাজে থাকতে হয়। তাই জাহাজ পোতাশ্রয় ছাড়ার আগে শুকনো ও তাজা খাবারের মজুত রাখা হয়। একঘেয়েমি কাটানোর জন্য জাহাজের খাবারের পরিবেশনাতেও রয়েছে ভিন্নতা। অতিথি হওয়ায় আমাদের জন্য বিশেষ খাবার আয়োজন করেন অধিনায়ক। নৌবাহিনীর খাবারের সুনাম সবখানে। রান্নাঘরকে বলে ‘গ্যালি’। রান্নার জন্য রয়েছে আলাদা বাবুর্চি, তবে খাবার পরিবেশন করে ‘স্টুয়ার্ড’। কর্মকর্তারা যে স্থানে বসে খাবার খান ও অফিসের বিভিন্ন কাজকর্ম করেন সেটা ‘ওয়ার্ড রুম’। আর নাবিকেরা সাধারণত খাবার খান মেস ডেকে। জাহাজে নৌ সদস্যদের সকালের নাশতা চা, মধ্যাহ্নভোজ, বিকেলের চা, রাত্রের খাবার সবই হয় নির্দিষ্ট সময়ে। রাত ১০টায় জাহাজের সমস্ত আলো নিভে যায়, আসে ‘নিদ্রাদেশ।’ জাহাজে আরও আছে ব্যায়ামাগার ও ক্যানটিন। একটি ছোট হাসপাতালও আছে। আছে ছোটখাটো অস্ত্রোপচার করার ব্যবস্থা। একজন চিকিৎসক ও কয়েকজন সহকারী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। জাহাজে প্রতিদিন যত পানি লাগে তার সবই জাহাজে পরিশোধন করা হয়। সমুদ্রের লোনা পানি পরিশোধন করে খাবার উপযোগী করা হয়। সমুদ্র অভিযান প্রতি ঘণ্টায় ৪০০ লিটার পানি পরিশোধন করতে পারে। দূর থেকে যেকোনো জাহাজের ওপরের দিকে মাস্তুলের মতো যে দণ্ডটি দেখা যায় তাতে রয়েছে সাধারণ রাডার, ফায়ার কন্ট্রোল রাডার, জিপিএস, বাতাসের গতিবেগ দেখার ব্যবস্থা, পানির গভীরতা দেখার ব্যবস্থাসহ নানা ধরনের নেভিগেশন সরঞ্জাম। জাহাজ চলার সময় সবগুলোকেই সচল রাখা হয়।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাছের পটকা ও পাখনায় ভর করে আসছে টাকা

স্বাধীনতার ৪৬ বছরেও মুক্তিযোদ্ধার সনদ মিলেনি : গৃহহীন পরিবার

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৫ জানুয়ারির মতো নির্বাচন আর সম্ভব না : ফারুক

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
২২৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল রোববার

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা বারেক

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লামায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রোববার

নারীদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন বেগম রোকেয়া

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ডিআর কঙ্গোতে ভয়াবহ হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জেরুসালেম ইস্যুতে নিরাপত্তা পরিষদে তোপের মুখে যুক্তরাষ্ট্র

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিস্তির টাকা যোগাতে শিক্ষার্থীর ঝুড়ি ভাজা বিক্রি

About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সেনবাগে সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠিত

পাকিস্তানের আকাশে ড্রোন দেখলেই গুলি

গুজরাটে ভোটের প্রচারাভিযান শেষ করেছে ভারতের প্রধান দুই দল বিজেপি ও কংগ্রেস। আজ শনিবার ভোট অনুষ্ঠিত হবে। তার আগেই আঁটসাট বেঁধে প্রচারণা চালিয়েছে দুই দল। বিজেপির শেষ দিনের নির্বাচনী প্রচারণার নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তবে যতই শক্ত ঘাঁটি হোক এবারের নির্বাচনী পরীক্ষায় বিপাকে পড়েছে বিজেপি। গুজরাট ভোটের ঠিক আগে এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তার একটা বড় কারণ গুজরাটে ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকার এমন কোনো ইস্যু বা প্রতিশ্রুতি আমজনতার সামনে তুলে ধরতে পারেনি, যা তাদের মনে দাগ কাটবে। তাদের নির্বাচনী ইশতেহারও খুবই সাদামাটা হয়েছে বলে জানা গেছে। গুজরাটে বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়েছে শুক্রবার।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে প্রধান বাধা কী?

টিলারসন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বদা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক গড়তে চায়। এ লক্ষ্যে গত বছর উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনের ফাঁকে এ দুই নেতা কয়েকবার সাক্ষাত করেন। তিনি বলেন, সিরিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে মত পার্থক্য থাকলেও এ দুই দেশের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধাই হচ্ছে ইউক্রেন সঙ্কট। ভিয়েনায় সংস্থার সদর দফতরে বৃহস্পতিবার ওএসসিই’র সদস্যভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। বৈঠকের আলোচ্য সূচিতে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে ইউক্রেন সঙ্কট, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ও অস্ত্র নিয়ন্ত্রণ। সেগেই লাভরভ ও রেক্স টিলারসনসহ বৈঠকে ৪০ জন শীর্ষ কূটনীতিক অংশগ্রহণ করেন।
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরমাণু ক্লাবে ভারতকে চায় না চীন

ট্রাম্পেরঘোষণার পরিণতির দায় আমেরিকা-ইসরাইলের : ইরান

ট্রাম্পের সমালোচনায় সাবেক মার্কিন কূটনীতিকেরা
ট্রাম্পের জেরুসালেমকে স্বীকৃতি দানে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে তিউনিসিয়ার পার্লামেন্ট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়। ১২১ জন এমপির মধ্যে মাত্র দু’জন এর বিরুদ্ধে ভোট দিয়েছে। বুধবার ট্রাম্পের ঘোষণার পরদিন তিউনিসিয়ার পার্লামেন্টের জরুরি অধিবেশন আহ্বান করা হয়। সেই বৈঠকে নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে ট্রাম্পের সিদ্ধান্ততে মানবিক মূল্যবোধের ওপর আঘাত, জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার আছে স্বাধীন রাষ্ট্রের, যার রাজধানী হবে জেরুসালেম। এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি।
ইসরাইলের স্বীকৃতি বাতিল দাবি
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি বাতিল করতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি আইন পরিষদ। বৃহস্পতিবার গাজায় এক জরুরি বৈঠকের পর এই দাবিসহ বেশ কিছু প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে জেরুসালেম আল আকসা কমিটির মুখপাত্র আহমেদ আবু হালাবিয়া বলেন, তাদের রিপোর্টে যুক্তরাষ্ট্রের জেরুসালেমকে স্বীকৃতি ও দূতাবাস স্থানান্তরের পদক্ষেপ প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি বলেন, ইসরাইল অবৈধ দখলের মাধ্যমে জেরুসালেম ও আল আকসা মসজিদকে ইহুদি ভূখণ্ড করার পাঁয়তারা করছে। যুক্তরাষ্ট্রকেও তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত মরক্কো
যুক্তরাষ্ট্রের এই অবৈধ পদক্ষেপের বিরোধিতা করতে প্রয়োজনে সব কিছু করবে বলে জানিয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। রাজধানী রাবাতে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র মোস্তফা আল খালফি বলেন, তার দেশ এই পরিস্থিতি মোকাবেলার জন্য ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করছে’। একই সাথে সরকার যুক্তরাষ্ট্রের অপরিপক্ব ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বলে জানান তিনি। তিনি বলেন, মরক্কোর অবস্থান স্পষ্ট, আমরা কখনোই জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মেনে নেবো না।
ইসরাইলে মার্কিন দূতেরা বিরোধী
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তে সাবেক মার্কিন রাষ্ট্রদূতদের বেশির ভাগেরই সমর্থন নেই। ইসরাইলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দায়িত্ব পালনকারী সাবেক ১১ জন রাষ্ট্রদূতের মধ্যে ৯ জনই জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের অধীনে ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইসরাইলে দায়িত্ব পালন করেছেন ড্যানিয়েল কুর্টজার। তিনি বলেন, ‘কূটনৈতিকভাবে এবং মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়ায় এ সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিকভাবে আমরা আবারো একা হয়ে পড়েছি। ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট যে ভূমিকা পালনের কথা বলেন আমরা সেখান থেকে এখন নিজেরাই নিজেদের সরিয়ে ফেলেছি।’ রিচার্ড জোনস ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। এ পদক্ষেপের কারণে ইসরাইল ও অঞ্চলটিতে যে প্রাণহানি হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিল ক্লিনটনের প্রশাসনের অধীনে ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্বপালনকারী উইলিয়াম আন্দ্রিয়াস ব্রাউন, ১৯৯২ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী উইলিয়াম ক্যাল্ডওয়েল হ্যারপ, ১৯৯৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা অ্যাডওয়ার্ড ডিজেরেজিয়ান, রিগ্যান প্রশাসনের অধীনে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী থমাস পিকেরিং এবং বুশ ও ওবামা প্রশাসনের অধীনে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত জেমস কুনিংহামও অনুরূপ অভিমত ব্যক্ত করেন। - মিডলইস্ট মনিটর
About: NewsCTG desk
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1347)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 09
(52)
- জেরুজালেম নিয়ে ক্ষোভ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের শান্...
- ফখরুলকে চরম মূল্য দিতে হবে: হানিফ
- ২০১৮ সালে ২৪ দিন ব্যাংক বন্ধ
- হোয়াইট হাউজের সামনে নামাজ পড়ে প্রতিবাদ
- বেগম রোকেয়া দিবসে গুগলের ডুডল
- শিক্ষিত মা ব্যতীত একটি শিক্ষিত জাতি গড়া অসম্ভব: রি...
- মোদিকে সরাতে পাকিস্তানের সঙ্গে চুক্তি!
- সিভাসুর’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- কী করছেন শাকিব খান?
- ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পাখি মেলা
- প্রধানমন্ত্রী কাঁদলেন
- শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করছে সোশ্যাল মিডিয়া : জা...
- রোকেয়া দিবস আজ
- শাকিব-অপুর বিয়ের তারিখ কোনটি?
- অস্ত্রসহ বিমানবন্দরে আটক, তারপর কী হলো?
- দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে : খালেদা জিয়া
- সৌদিতে প্রথম কোনো নারীর কনসার্ট
- এক তরুণের একক সংগ্রাম
- সমুদ্র অভিযানে দুই দিন
- মাছের পটকা ও পাখনায় ভর করে আসছে টাকা
- স্বাধীনতার ৪৬ বছরেও মুক্তিযোদ্ধার সনদ মিলেনি : গৃহ...
- ৫ জানুয়ারির মতো নির্বাচন আর সম্ভব না : ফারুক
- ২২৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল রোববার
- টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা ব...
- লামায় পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত
- ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট
- বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রোববার
- নারীদের এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন বেগম রোকেয়া
- জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
- ডিআর কঙ্গোতে ভয়াবহ হামলায় ১৫ শান্তিরক্ষী নিহত
- জেরুসালেম ইস্যুতে নিরাপত্তা পরিষদে তোপের মুখে যুক্...
- কিস্তির টাকা যোগাতে শিক্ষার্থীর ঝুড়ি ভাজা বিক্রি
- সেনবাগে সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠিত
- পাকিস্তানের আকাশে ড্রোন দেখলেই গুলি
- যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কে প্রধান বাধা কী?
- পরমাণু ক্লাবে ভারতকে চায় না চীন
- ট্রাম্পেরঘোষণার পরিণতির দায় আমেরিকা-ইসরাইলের : ইরান
- উড়োজাহাজে ৬ ঘণ্টা আটকে ছিলেন যাত্রীরা
- বেগম রোকেয়া দিবস আজ
- জেরুজালেম প্রশ্নে জাতিসংঘকে দুষল যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলায় দুই কিশোরসহ ...
- ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি নিহত
- ফিলিস্তিনিদের জন্য কাঁদছি আমি
- ট্রাম্পের ঘোষণায় ঈশ্বর কাঁদছেন
- হুমকির মুখে ‘পাখির ভাষা’
- গুজরাটে প্রথম দফার ভোট শুরু
- পিছিয়ে পড়াদের জন্য কিছু করতে চান নাদিরা
- আলীগের অভ্যন্তরীণ কোন্দল কাজে লাগাতে চায় বিএনপি
- রাজনীতির আকাশে কালো মেঘ
- সাগরে নিন্মচাপ ৩ নম্বর সতর্ক সংকেত
- ভবিষ্যতের বাংলাদেশ
- সুইডেনে বসে কিলার গ্রুপ চালায় ছাত্রদল নেতা
-
▼
Dec 09
(52)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...