Wednesday, October 12, 2011

টুইটার বচন

তাহলে ইউডিআরএস এখন আর বাধ্যতামূলক নয় ক্রিকেটে! ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপটে আইসিসি আর কতটা নত হয় সেটা দেখার অপেক্ষায় আছি।ইউডিআরএস ঐচ্ছিক করে দেওয়ার পেছনে বিসিসিআইয়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ করছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনগ্রিডিরন গ্যাং সিনেমাটা সবার দেখা উচিত। আমার কাছে খুব অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে। দেখা যাক বাকিরা কী বলে!ভক্তদের সঙ্গে সিনেমা বিষয়ে আড্ডা দিচ্ছেন ভিলারিয়াল তারকা জিউসেপ্পে রসি

আমাকে দিয়ে ক্লাবের খারাপ হলে বাদ দিতে পারে

ত মৌসুমে মোহামেডানের চরম দুঃসময়ে হাল ধরেছিলেন শফিকুল ইসলাম মানিক। অখ্যাতদের নিয়ে গড়া দলে ঘষামাজা করতে করতেই মোটামুটি একটা মানে দাঁড়িয়েছিল সাদা-কালো ফুটবল দল। বিস্ময়করভাবে ক্লাবের নতুন কমিটি এই কোচকে ছেঁটে ফেলতে চাইছে বলে খবর চাউর হয়েছে চারদিক। এসব ব্যাপারে মানিক মুখোমুখি হয়েছেন কালের কণ্ঠ স্পোর্টসেরকালের কণ্ঠ স্পোর্টস : আপনি মোহামেডানে আছেন, এটাই এখনো পর্যন্ত সত্যি। কিন্তু আপনাকে নিয়ে হঠাৎ মোহামেডানের অফিশিয়ালদের তরফ থেকে নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে...

গোল্ডেন ফুট গিগসের

৯ বছরের পরেও দিব্যি খেলে যাচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ফুটবল। এমন সব ফুটবলারকেই সম্মানিত করতে দেওয়া হয় গোল্ডেন ফুট পুরস্কার। তবে আর দশটা পুরস্কারের চেয়ে গোল্ডেন ফুট পুরস্কারটা একটু আলাদা। পুরস্কারজয়ী খেলোয়াড়ের পায়ের ছাপ সোনায় বাঁধিয়ে রাখা হয় মোনাকোর চ্যাম্পিয়নস প্রমিনেডে। একজন খেলোয়াড় মাত্র একবারই এই পুরস্কার পেতে পারেন। এ বছর নবম ফুটবলার হিসেবে ২০০৩ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগস।

ডিআরএস আর বাধ্যতামূলক নয়

ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের মুখে আরো একবার নতি স্বীকার করতে হলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসিকে। গত জুনে আইসিসির বার্ষিক সভায় আম্পায়ারদের ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস সব আন্তর্জাতিক সিরিজের জন্য বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা এখন আর কার্যকর নেই বলে জানিয়েছে আইসিসি। ভারতের আপত্তির কারণেই ডিআরএস বাধ্যতামূলক করতে পারছিল না আইসিসি, গত জুনে ভারত এতে সম্মতি দিলেও সম্প্রতি আবার এ ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা।

ভিয়া গল্প করবেন, আমি মেসির সঙ্গে খেলেছি!

কদিন তিনি খেলা ছেড়ে দেবেন। হয়তো লিওনেল মেসিও। প্রিয় সতীর্থের সঙ্গে কাটানো এই দুর্দান্ত সময়, মাঠে জুটি গড়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠা, বার্সেলোনার জার্সি গায়ে বিশ্বজয়_সব থাকবে শুধু স্মৃতি হয়ে। থাকবে অ্যালবামের পাতায় যত্ন করে রাখা ছবিতে। হয়তো তখন কোনো একদিন নস্টালজিয়া এসে ভর করলে ডেভিড ভিয়া সেই অ্যালবাম খুলে বসবেন। যত্ন করে রাখা ছবিগুলো সবাইকে দেখিয়ে বলবেন, এই দেখো আমার আর লিওনেল মেসির ছবি। আমি ওর সঙ্গে খেলেছি। এটা যে কী সম্মানের!

দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ লি

চোট-আঘাতে পর্যুদস্ত হয়ে টেস্ট খেলাটা ছেড়েই দিয়েছিলেন ব্রেট লি। জাতীয় দলের হয়ে খেলতেন শুধু ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের ম্যাচগুলো খেলা হচ্ছে না এই গতিতারকার। অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়েছে তাঁর, সোমবার রাতেই হয়েছে অস্ত্রোপচার। দক্ষিণ আফ্রিকাতে এসে মাঠে নামার আগেই তাঁকে শুয়ে পড়তে হলো সার্জনের কাঁচির নিচে। তাই আগামী ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হবে এ অস্ট্রেলিয়ানকে।'

টেস্টে দুটি ট্রিপল আর টোয়েন্টি টোয়েন্টির প্রথম সেঞ্চুরি

ক্রিস গেইলের ব্যাটে রীতিমতো বসন্ত চলছে। মাঝপথে যোগ দিয়েও হয়েছেন গত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। ব্যাট হেসেছে এবারের চ্যাম্পিয়নস লিগেও। ডেভিড ওয়ার্নারের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান এসেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কের ব্যাট থেকে। সেই তিনি জাতীয় দলে ব্রাত্য! বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিশ্বকাপের পর আর সুযোগ পাননি ৯১ টেস্টে ৬৩৭৩ আর ২২৮ ওয়ানডেতে ৮০৮৭ রান করা এ ব্যাটসম্যান। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট সিরিজেও ট্রিপল সেঞ্চুরি আছে তাঁর, যা গেইলের দ্বিতীয় ট্রিপল ও ক্যারিয়ারসেরা টেস্ট ইনিংস।

দেশের মাটিতে প্রতিশোধ নিতে চান রায়না

তে পারে তারা বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু আইসিসির বর্তমান ওয়ানডে র‌্যাংকিং আর ইংল্যান্ডের বিপক্ষে কিছুদিন আগে শেষ হওয়া সিরিজটা বলছে অন্য কথা। সেখানে ভারতের অবস্থান যথেষ্ট নড়বড়ে। র‌্যাংকিংয়ে তারা পড়ে আছে পাঁচ নম্বরে আর ৪-০ ব্যবধানে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারার পর ওয়ানডেতেও লজ্জা ৩-০-তে হারের। এমন একটা দল যখন আবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে তখন তাদের ফেভারিট বলাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজে তবু সুরেশ রায়না ভারতকেই ফেভারিট বলে দিলেন! কারণটা নিয়েও কোনো দ্বিধা নেই ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটসম্যানের মনে।

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশ

চ্যাম্পিয়নস লিগ ক্রিকেটের এবারের আসরটা ব্যাটে-বলে মাতিয়েছেন অনেকেই। তাঁদের মধ্য থেকেই সেরা একাদশ বেছে নিয়েছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। কালের কণ্ঠ পাঠকদের জন্য তা তুলে ধরা হলো...
ডেভিড ওয়ার্নার (৩২৮ রান)শুরুতে কিছুটা দেখে খেলেন ডেভিড ওয়ার্নার। বোলারের ওপর চড়াও হন উইকেটে থিতু হয়ে গেলে। এবারের চ্যাম্পিয়নস লিগে তাঁর শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের স্কোর ছিল ২০, ৩৮ ও ১২। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ৩৮ রান করতে খেলেন আবার ৩৬ বল। তবে আড়মোড়া ভেঙে জেগে ওঠেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতে।

অস্ট্রেলিয়ানরাই বেটিংয়ে সবচেয়ে বেশি জড়িত!

ছেন ইমরান, যুবরাজ, হরভজনওলোকালয় পুড়ে গেলে দেবালয় কি রক্ষা পায়? পায় না। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে পাকিস্তানের ক্রিকেটারদের জড়িত থাকায় না হয় খুব একটা বিস্ময় নেই। তাঁরা যে পাকিস্তানি। কিন্তু দেবতার আসনে যাঁরা, সেই ভারতীয়-অস্ট্রেলীয়-ক্যারিবীয় ক্রিকেটারদের গায়েও তো কম কাদা নেই। অন্তত মাজহার মাজিদের দাবি তেমনই।স্পট ফিঙ্ংি কেলেঙ্কারিতে জড়িয়ে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমেরকে কম সাজা ভোগ করতে হচ্ছে না।

আইসিসির সভাপতি হচ্ছেন মোস্তফা কামাল!

যাঁর কাছ থেকে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, সেই অ্যালান আইজ্যাক এখন আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) ভাইস প্রেসিডেন্ট। এ নিউজিল্যান্ডার আগামী জুনে ভারতের শারদ পাওয়ারের কাছ থেকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্সি বুঝে নেবেন। আর 'সব কিছু' ঠিক থাকলে তখনই পরবর্তী আইসিসি প্রেসিডেন্ট হওয়ার জন্য আবারও আইজ্যাকের ছেড়ে যাওয়া ভাইস প্রেসিডেন্ট পদে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।

আবার জেগে উঠল বাংলাদেশ

দুই বলে চাই চার রান। হবে, নাকি হবে না? অনিশ্চয়তার ভেলায় ভেসে রোমাঞ্চের দোলায় দুলছে স্টেডিয়ামের হাজার বিশেক দর্শক। রবি রামপলের করা শেষ ওভারের পঞ্চম বলটিতে ব্যাট ছুঁইয়েই অধিনায়ক মুশফিকুর রহিম শূন্যে ছুড়ে দিলেন মুষ্টিবদ্ধ হাত। বল কিন্তু তখনো আকাশে ভেসে ৩০ গজের সীমাও পেরোয়নি। কিন্তু টাইমিংটা এত নিখুঁত হয়েছিল যে, যা বোঝার বুঝে গিয়েছিলেন অধিনায়ক। ক্ষণকাল স্তব্ধ থেকে মুশফিকের উল্লাসে সম্বিত ফিরে পেলেন দর্শকরা। উচ্ছ্বাসে কেঁপে উঠল শেরে বাংলা স্টেডিয়াম। যার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের প্রতি কোণে।

৪ বছর ২৮ দিন পর by নোমান মোহাম্মদ

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চতুর্থ জয়টি বড় 'খতরনাখ'। প্রথম তিন জয়ের পর কেটে যায় দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। প্রতীক্ষার প্রহর বাড়তে বাড়তে পেঁৗছে যায় প্রায় অনন্তে। কিন্তু জয় তখন যেন হয়ে ওঠে সোনার হরিণ। কিছুতেই ধরা দিতে চায় না। আর তা তিন ফরম্যাটের ক্রিকেটেই। সেটি টেস্ট বলুন কিংবা ওয়ানডে অথবা টোয়েন্টি টোয়েন্টি!কিছুটা কাকতালীয় মনে হতে পারে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের গ্রাফটা আপনাকে এই বিস্ময়কর চিত্রই দেবে।

সবাই যথাযথ ভূমিকা রাখলে পুঁজিবাজারের সংকট কেটে যাবে

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাজার সংশ্লিষ্টরা। রাজধানীর একটি হোটেলে সোমবার রাতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি), দুই স্টক এঙ্চেঞ্জ এবং বিএমবিএর শীর্ষ ব্যক্তিরা মিলিত হন। তাঁরা বলেন, বাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান তাঁদের যথাযথ ভূমিকা নিয়ে এগিয়ে এলে অচিরেই শেয়ারবাজারের সংকট কেটে যাবে।

এ বছর লেনদেনকারীর সংখ্যা ২৩ কোটিতে পৌঁছাবে : মিনশেং

ন্টারনেটের মাধ্যমে পণ্য কেনাবেচার হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুত বাড়ছে চীনে। সেই সঙ্গে বাড়ছে মোবাইল ফোনের মাধ্যমে লেনদেনের হার। বর্তমানে চীনারা মোবাইল ফোনের মাধ্যমে পণ্য ও সেবা কেনাবেচায় বিশেষ আগ্রহ প্রকাশ করছেন। চীনে মোবাইল ফোনের মাধ্যমে যে হারে লেনদেন হচ্ছে, তাতে বছর শেষে সংখ্যার হিসাবে তা ২৩ কোটিতে পেঁৗছবে। ফলে এ খাতে মোট লেনদেনের পরিমাণ হতে পারে ১১ দশমিক ৩৭ বিলিয়ন ইউয়ান বা ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪০০ শতাংশ বেশি। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মিনশেং সিকিউরিটিজ।

ঈশ্বরদীর চালের বাজারে বিক্রি নেমেছে প্রায় শূন্যের কোঠায় by আহমেদ উল হক রানা,

দেশের অন্যতম ধান-চালের আড়ত পাবনার ঈশ্বরদীতে চালের বাজারে ধস নেমেছে। এলসির মাধ্যমে সম্প্রতি অতিরিক্ত চালের আমদানি, ধানের দাম এবং অটো রাইস মিলের বাছাই করা চালের দাম কমে যাওয়ায় এই ধস নেমে এসেছে বলে ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা জানান। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া, জয়নগর, সাহাপুরসহ বিভিন্ন এলাকায় ৫৫০ থেকে ৬০০ ধানের চাতাল আছে। স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা জানান, প্রতিদিন এসব আড়ত থেকে ৩০ থেকে ৩৫ ট্রাক চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এতে প্রতিদিন ঈশ্বরদীতে প্রায় ১০ কোটি টাকার বিকিকিনি হয়। গত এক সপ্তাহে এ বিকিকিনি প্রায় ১০ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ কমেছে।

যশোরে বছরে ২৮ হাজার হেক্টর জমিতে হচ্ছে সবজি চাষ by ফখরে আলম,

শোরে প্রতিবছর এক হাজার কোটি টাকার সবজি উৎপাদিত হচ্ছে। জেলার ২৫ লাখ মানুষের চাহিদা মিটিয়ে এই সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। লাভজনক হওয়ায় অনেকেই এখন সবজি চাষ করছেন। যশোরের ৮টি উপজেলায় সবজি চাষ হয়। তবে যশোর সদর ও বাঘারপাড়া উপজেলায় বেশি সবজি চাষ হচ্ছে। কৃষকরা উন্নত বীজ ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন। সরেজমিনে যশোর সদর ও বাঘারপাড়া উপজেলার সবজি চাষ এলাকা ঘুরে কৃষক এবং কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

লোকসানের আশঙ্কায় দেশের বৃহত্তম চাল মোকামের ব্যবসায়ীরা by ফরিদুল করিম,

ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো ভারতও তখন চাল রপ্তানি বন্ধ করে দেওয়ায় ২০০৭ সালের সিডরের পর বিশ্ববাজার থেকে খাদ্য সংগ্রহে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী পাঁচ লাখ টন চাল রপ্তানির আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সে চাল আর আসেনি। ভারত চাল রপ্তানি না করায় তখন সমালোচনা হয়েছিল। এবার উল্টোচিত্র। এখন ভারতের রপ্তানি করা চালের কারণে দেশের মোকামের চাল বিক্রি কমে গেছে। মুনাফা কমে যাওয়ার আশঙ্কায় এখন ভারত থেকে চাল আমদানি বন্ধের দাবি তুলছেন মিলমালিকরা।

জাহাজভাঙা শিল্পের জন্য ইয়ার্ড নির্মাণে জায়গা দেবে সরকার by ফারজানা লাবনী

জাহাজভাঙা শিল্পের জন্য পরিবেশসম্মতভাবে একাধিক ইয়ার্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকে জাহাজ কাটতে ইয়ার্ড নির্মাণে ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে ইয়ার্ড নির্মাণ ও জাহাজভাঙা কাজে ব্যবহারের জন্য দুটি জায়গা নির্বাচন করা হয়েছে। এ দুটি স্থান হলো, চট্টগ্রামের মিরসরাই এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বালেশ্বর নদসংলগ্ন এলাকা। চট্টগ্রামের মিরসরায়ে প্রায় ২০ হাজার একর জায়গার ওপর নির্মিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ১০০ একর জায়গায় জাহাজ কাটতে একাধিক ইয়ার্ড নির্মাণে ব্যবহার করা হবে।

খাদ্যপণ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমদানি কঠোর হচ্ছে

খাদ্যপণ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমদানির ওপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে আমদানি করা পণ্যের মান কঠোরভাবে যাচাই করা ও আমদানি সহজীকরণের বিষয়েও গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। আমদানি-রপ্তানি নীতি আদেশ ২০০৯-১২ পর্যালোচনা বৈঠকে এসব বিষয়ে গুরুত্ব্ব দেওয়া হয়।
বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের সভাপতিত্বে গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্যবর্তী সংশোধনের জন্য গঠিত কমিটি ও সংশ্লিষ্টরা এক বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে ২০টি বাণিজ্য সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দাবি মানলে শিফটিংয়ে রাজি হাজারীবাগের ট্যানারি শ্রমিকরা

বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেলে ট্যানারি মিল স্থানান্তরে (শিফটিং) সম্মতি জানান হাজারীবাগের শ্রমিকরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেন ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।ঢাকার হাজারীবাগে দেড় শতাধিক ট্যানারি মিলে কাজ করছেন প্রায় আট হাজার শ্রমিক। ওই এলাকার শ্রমিকদের স্বার্থ আদায়ে পাঁচ দশক ধরে আন্দোলন করে আসছে হাজারীবাগ ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এই সংগঠনের ৪৬ বছর পূর্তি উপলক্ষে ইউনিয়ন শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।

ডিসকাউন্ট সুবিধা না থাকলে বীমা বিদেশি কম্পানিতে

পোশাক শিল্পমালিকরা আমদানি-রপ্তানির ক্ষেত্রে ৭০ শতাংশ ডিসকাউন্টে বীমা করার সুবিধা পাচ্ছেন। সাধারণ বীমা কম্পানিগুলো বড় বড় শিল্প গ্রুপকে এ ধরনের ডিসকাউন্ট সুবিধা দিলেও ক্ষুদ্র ব্যবসায়ী বা শিল্পমালিকরা বীমায় মোটেই ডিসকাউন্ট পাচ্ছেন না। বড় ব্যবসায়ীদের দেওয়া 'ছাড়' মেটাতে হচ্ছে ছোট ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া টাকায়। সম্প্রতি বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিআরএ) পোশাক শিল্পের ক্ষেত্রে এ ধরনের ডিসকাউন্ট দেওয়া বাতিল করেছে। তবে পোশাক শিল্পমালিকরা বলেছেন, তাঁরা এটি কোনোভাবেই মেনে নেবেন না। পোশাক শিল্পের বিদ্যমান সুবিধা প্রত্যাহার করা হলে তাঁরা বিদেশের কম্পানিতে বীমা করবেন।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যাহত by বিশ্বজিৎ পাল বাবু,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় পরীক্ষামূলক ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মালামাল পরিবহনকালে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। এ কারণে দুই দেশের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন।এ ছাড়া ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের আওতায় কী কী পণ্য যাবে, না-যাবে_এ বিষয়টি নিয়েও ব্যবসায়ীরা ধোঁয়াশায়। এ অবস্থায় সবদিক পর্যবেক্ষণ করে 'লাভ-ক্ষতি'র বিষয়গুলো লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন তাঁরা।

মার্চের মধ্যেই ট্রানজিট সুবিধা পাবে ভারত by আবুল কাশেম

গামী বছরের মার্চের মধ্যেই বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা পেতে যাচ্ছে ভারত। সব কিছু ঠিক থাকলে ভারতের সঙ্গে বিদ্যমান নৌ প্রটোকল চুক্তি নবায়নের সময়ই চালু হবে পুরোপুরি ট্রানজিট ব্যবস্থা। ওই সময়ই ট্রানজিট ফি বা চার্জ নির্ধারণ করা হবে পারস্পারিক আলোচনার ভিত্তিতে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগ খরচের সঙ্গে যুক্তিসংগত মুনাফা নেওয়া হবে। কোন সড়ক দিয়ে কোথা থেকে কোথায় পণ্য যাবে_তার ভিত্তিতে ফি নির্ধারণ করা হবে। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে তিক্ততা দেখা দিয়েছিল।

অচেনা লোকেরা হারিয়ে গেছে শেয়ারবাজার থেকে by তৌহিদুল ইসলাম মিন্টু,

বানরের উপদ্রবে অতিষ্ঠ ছিল গ্রামবাসী। ওই গ্রামে হঠাৎ একদিন আগমন ঘটাল এক অচেনা লোকের। লোকটি ১০ টাকা দামে গ্রামের বানরগুলো কিনে নেওয়ার ঘোষণা দিল। গ্রামের লোকজন হুমড়ি খেয়ে পড়ল বানর ধরতে। তারা বানর ধরে ধরে ওই অচেনা লোকের কাছে বিক্রি শুরু করল।মাঠের কাজ ফেলে এভাবে প্রায় ২০০ বানর ধরে ওই অচেনা লোকের কাছে বিক্রি করল। লোকটি বানর কিনে খাঁচায় পুরে রাখল। এরপর গ্রামে বানরের সংখ্যা কমে গেল। লোকটি ২০ টাকা দরে বানর কেনার ঘোষণা দিল। এভাবে আরো ৩০টি বানর কিনতে সক্ষম হলো। এরপর গ্রামে আর কোনো বানর খুঁজে পাওয়া গেল না।

আফগান কারাগারে বন্দি নির্যাতনের প্রমাণ মিলেছে

ফগান নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণাধীন কারাগারে বন্দি নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। গত সোমবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগান জাতীয় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা দপ্তরের অধীনে থাকা ২৪টি প্রদেশের ৪৭টি কারাগারে বন্দিদের ওপর 'পরিকল্পিতভাবে' নির্যাতন চালান হতো।তবে আফগান কর্তৃপক্ষ এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'বৈদ্যুতিক শক, যৌন নির্যাতন বা নখ উপড়ে ফেলার মতো নির্যাতন কখনই করা হয়নি কারাগারে।' বন্দি নির্যাতনের এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।

ভুটানের রাজবাড়িতে বিয়ের সানাই

ক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটান। হিমালয়ের পাদদেশের শান্ত-নিরিবলি এ দেশটিতে চলছে সাজ-সাজ রব। চারদিকে উৎসবের আমেজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সাত লাখ মানুষ একসঙ্গে এ উৎসবের প্রস্তুতি নিচ্ছে। আর এ উৎসবের উপলক্ষ হলো রাজা জিগমে খেসার নামগেইল ওয়াংচুকের বিয়ে। পাত্রী জেতসুন পেমা।রাজা নামগেইল চলতি বছরের মে মাসে পার্লামেন্ট অধিবেশনে তাঁর বিয়ের ঘোষণা দেন। ভুটানের প্রশাসনিক এলাকা পুনাখার পুনাখা জং দুর্গে আগামীকাল বৃহস্পতিবার নামগেইল-পেমার বিয়ের প্রধান আনুষ্ঠানিকতা হবে। পুনাখা জং নামের অর্থ সুখের প্রসাদ।

ভারতে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচল লাখো মানুষ

ভারতের ছয়টি রাজ্যে গত পাঁচ বছরে এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে থাকা এক লাখেরও বেশি মানুষকে এর সংক্রমণ থেকে রক্ষা করা গেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের প্রচারাভিযানের কারণে এটি সম্ভব হয়েছে। বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।২০০৩ সালে একযোগে ছয়টি রাজ্যে আবাহন নামের প্রকল্পটির যাত্রা শুরু হয়। রাজ্যগুলো হলো_অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মনিপুর ও নাগাল্যান্ড। মোট ৩০ কোটি জনসংখ্যার এ ছয় রাজ্যে সে সময় এইচআইভি সংক্রমণের হার ছিল সবচেয়ে বেশি।

ব্রিটিশ পাসপোর্ট চাইলে পরীক্ষায় বসতে হবে

ভিবাসন আইন কঠোর করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বলেছেন, ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে বিদেশি নাগরিকদের ব্রিটেনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাদের ব্রিটেনের উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং করদাতাদের ওপর বোঝা হওয়া চলবে না। এ বিষয়ে রীতিমতো পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাদের। গত সোমবার দেওয়া ভাষণে ক্যামেরন এ কথা বলেন।নির্বাচনের আগে ক্যামেরন অঙ্গীকার করেছিলেন, ব্রিটেনে অভিবাসীর সংখ্যা কমানো হবে। সোমবারের বক্তব্যে ক্যামেরন জানান, সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে প্রচারাভিযানে আদভানি

ভারতজুড়ে দুর্নীতিবিরোধী প্রচারাভিযান শুরু করেছেন প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা লাল কৃষ্ণ আদভানি। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিহার রাজ্যের সরন জেলার সিতাব দিয়ারা গ্রাম থেকে এ প্রচারাভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। ৩৮ দিনব্যাপী 'জন চেতনা যাত্রা' নামের এ প্রচারাভিযানে ২৪টি রাজ্য সফর করবেন আদভানি।বিজেপির পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী প্রচারাভিযান বলা হলেও বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে নিজেকে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে প্রার্থী হিসেবে তুলে ধরছেন আদভানি।

সালমান তাসিরের খুনির মৃত্যুদণ্ড স্থগিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের হত্যাকারীর মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছেন ইসলামাবাদের একটি আদালত। তাসিরের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন সাজাপ্রাপ্ত পুলিশ সদস্য মালিক মুমতাজ হুসাইন কাদরি। বিতর্কিত ব্লাসফেমি (ধর্ম অবমাননা নিরোধ আইন) আইনের বিরোধিতা করায় সালমানকে হত্যা করেন তিনি।গত ১ অক্টোবর রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত হত্যার দায়ে কাদরির মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের বিরুদ্ধে গত সপ্তাহেই আপিল করেন কাদরির আইনজীবী সুজা-উর-রহমান।

ইউলিয়া তিমোশেংকোর সাত বছরের জেল

উক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেংকোকে (৫০) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে গ্যাসচুক্তি স্বাক্ষর করায় গতকাল মঙ্গলবার তাঁকে এ শাস্তি দেন আদালত। তবে তিমোশেংকোর দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। শেষ নিশ্বাস পর্যন্ত তিনি ইউক্রেনের গণতন্ত্রের জন্য লড়ে যাবেন।রায় ঘোষণার সময় আদালতের বাইরে তিমোশেংকোর বিপুলসংখ্যক সমর্থকের পাশাপাশি সরকার পক্ষেরও অনেক সমর্থক ছিলেন। তাদের নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বিচারপতি নিয়োগ নিয়ে ক্ষোভ

হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা। তাঁরা বলেছেন_যোগ্যতা, সততা ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে হবে। এ ক্ষেত্রে কোনো আপস চলবে না। নিয়োগের আগে জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তাঁরা।উচ্চ আদালত ও বিচার বিভাগের ভাবমূর্তি এবং বিচারপতি ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সুরক্ষার দাবিতে এ সমাবেশের আয়োজন করে আইনজীবী সমন্বয় পরিষদ। সমাবেশে কার্যত সংগঠনের অভ্যন্তরীণ মতানৈক্য ও ক্ষোভ প্রকাশ পায়।

ছোটদের ঘটনায় বড়দের সংঘর্ষ

ট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় গতকাল মঙ্গলবার তুচ্ছ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দা নিয়ে হামলা-পাল্টাহামলা চালায়। দুই পক্ষই উত্তেজনামূলক বক্তব্য দিয়ে মাইকিং করে নিজেদের পক্ষ ভারি করে।রাত ৯টার দিকে সংঘর্ষ শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে। এ সময় অন্তত দুটি মন্দির এবং চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সংঘর্ষের সময় গুলির ঘটনাও ঘটেছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি।

সিইসিসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ না করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে 'আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না' এর কারণ জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

আরো এগোতে প্রয়োজন স্ব-উদ্যোগী নারী নেতৃত্ব

ন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন স্ব-উদ্যোগী নারী নেতৃত্ব, যাঁরা স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।গতকাল মঙ্গলবার রাজধানীতে 'নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ' (এনসিসিআই) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নারী ব্যক্তিত্বরা এ অভিমত ব্যক্ত করেন। এ আলোচনায় এনসিসিআইয়ের সদস্য, বাংলাদেশের নারী উদ্যোক্তা ও সংগঠকরা অংশ নেন। এতে সহায়তা করে ঢাকায় নরওয়ের দূতাবাস।

রাজশাহী সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

রাজশাহী সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে স্বপন (২৫) নামের এক বাংলাদেশি নিহত ও ওয়াজ ঘোষ (২৭) নামের আরেকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত স্বপন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের আয়নাল হকের ছেলে। আহত ওয়াজ ঘোষ রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের আবদুস সোবহান ঘোষের ছেলে।ওয়াজ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিলারি-দীপু মনি বৈঠক আজ

দুই বছরেরও বেশি সময় পর আজ পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এদিকে ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন, আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি কুয়েতে এশিয়ান কো-অপারেশন ডায়ালগে (এসিডি) যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গেছেন। ঠিক কখন হিলারি-দীপু মনি বৈঠক হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি।

আইনুদ্দিন-কামাল কি মায়ের কোলে ফিরতে পারবে? by ফখরে আলম,

মাগো ও মা'! বন্দি কারাগারে বসে আক্ষেপভরা কণ্ঠে এই ডাক ডাকে আইনুদ্দিন ও কামাল। দীর্ঘ ৯ বছর ধরে তারা মায়ের কোলহারা। ভারত থেকে চলে আসা এই দুই ভাই বর্তমানে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি জীবনযাপন করছে। মায়ের কাছে ফিরে যেতে তাদের আর্তচিৎকার গারদের ফটক ডিঙিয়ে মিলিয়ে যায়। তবু রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে পেঁৗছায় না। বিনা অপরাধে বন্দি ভারতীয় এই দুই শিশুকে আজ পর্যন্ত কেউই তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। শিশু দুটির আকুল আবেদন, তারা তাদের মায়ের কাছে ভারতে ফিরে যেতে চায়।

'সরকারের বিরুদ্ধে এরকম প্রতিবাদের দরকার আছে' by ইয়াহ্ইয়া ফজল,

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের উত্তর কানিশাইল গ্রামের ৮০ ছুঁই ছুঁই তফিদ আলী খরতাপ উপেক্ষা করে এসেছেন আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির সমাবেশে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কী বলেন, তা শোনার জন্যই তাঁর কষ্ট করে আসা। অশীতিপর এ বৃদ্ধ বিএনপির সমর্থক নন। কোনো কালে ছিলেনও না। তবে কেন এত দূর থেকে সমাবেশে আসা_জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, 'আমার তিন ছেলে কোস্টার (বাস) চালায়। এর পরও পরিবারের দুই বেলা চাল-ডালের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে।

জগজিৎ সিংয়ের মৃত্যুতে খালেদার শোক

পমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী জগজিৎ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার দলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।গত সোমবার ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গজলশিল্পী জগজিৎ সিং। শোকবার্তায় খালেদা জিয়া বলেন, জগজিৎ সিংয়ের পরলোকগমন এই উপমহাদেশের সংগীত জগতে বিরাট শূন্যতার সৃষ্টি করল। বিএনপির চেয়ারপারসন জগজিৎ সিংয়ের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দেশে ৫২ দশমিক ২৫ শতাংশ প্রতিবন্ধী কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার

বাংলাদেশে প্রতিবন্ধিতার হার ৫.৬ শতাংশ। ৫১ দশমিক ৩৮ জন প্রতিবন্ধী শিশু যৌন নির্যাতনের শিকার। এর মধ্যে ৫২.২৫ শতাংশ কন্যাশিশু এবং ৪৭.৭৪ শতাংশ ছেলে শিশু। গতকাল মঙ্গলবার সকালে শিশু একাডেমীতে শিশু অধিকার সপ্তাহ-২০১১ এর সমাপনী দিবস উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং শিশু একাডেমীর যৌথভাবে আয়োজিত 'প্রতিবন্ধী শিশুদের অধিকার বিষয়ক' প্রথম পর্বের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ প্রতিবন্ধী ফোরাম এবং সেভ দ্য চিলড্রেন পরিচালিত এক গবেষণা থেকে বক্তারা এ তথ্য জানান।

সঠিক সময়ে নির্ণয় করা গেলে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব

স্তন ক্যান্সার সচেতনতার ওপর এক আলোচনা সভায় স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, সঠিক সময়ে রোগ নির্ণয় এবং সচেতনতা কার্যক্রম জোরদার করতে পারলে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্তন ক্যান্সার নির্ণয় ও সচেতনতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানান।
আন্তর্জাতিক স্তন ক্যান্সার সচেতনতা মাস উদ্যাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে ধানমণ্ডির আহ্ছানিয়া মিশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক সেবনে বাধা দেওয়ায় মাস্তানদের হাতে গৃহবধূ খুন

মাদক সেবনে বাধা দেওয়ায় টঙ্গীর গাজীপুরা এলাকার কাজী পাড়ায় উত্তেজিত মাস্তানদের হাতে খুন হয়েছেন কাজী নুরুন্নাহার (৪৫) নামের এক গৃহকর্ত্রী। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হন। নিহতের স্বামী শাহাদাত হোসেন ছেলে ও খায়রুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাস্তান-চাঁদাবাজ মনির ওরফে সেঙ্ িমনির ও জাহাঙ্গীরসহ স্থানীয় মাস্তানরা বেশ কিছুদিন ধরে তাঁদের বাড়ির ভাড়াটেদের ঘরে মাদক সেবনের আখড়া বসাতে চাপ দিতে থাকে। ভাড়াটেরা বিষয়টি বাড়ির মালিককে জানালে মাস্তানদের সাবধান করে দেওয়া হয়। গত সোমবার রাত ১১টার দিকে মাস্তানরা বাড়ির মালিক শাহাদাত হোসেনকে হুমকি দিয়ে গালিগালাজ করতে থাকে।

সিলেটে স্মরণকালের বৃহত্তম সমাবেশ by আবদুর রাহমান,

চারদলের সমাবেশকে কেন্দ্র করে গতকাল সিলেট নগরীর সব রাস্তা মিলেছিল চৌহাট্টার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সঙ্গে। পুরো নগরী ছিল মিছিলের নগরী। দুপুর ১২টার পর কার্যত নগরী হয়ে পড়েছিল অচল। গতকাল বিকেলে এ মাঠেই অনুষ্ঠিত হয় চারদলের স্মরণকালের বৃহত্তম সমাবেশটি। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।গতকাল সকাল থেকেই নগরীর নিত্যদিনকার পরিচিত চিত্রটি বদলে যেতে থাকে।

সন্ধ্যা নদীর তীরে মানুষের মেলা by রফিকুল ইসলাম,

ট্রলারে মানুষ, নৌকায় মানুষ, গাছে মানুষ, সন্ধ্যা নদীর তীরেই মানুষের মেলা। শেষ বাইচের অপেক্ষায় তখন সবাই। তেঁতুলের মতো বাঁকা বিশাল নৌকাগুলোর নাম সারেঙ্গি। সেগুলোর সুচালো মাথা পানি ছুঁইছুঁই। অর্ধশতাধিক মাঝি-মাল্লা নিয়ে নৌকাগুলো ভাসছে বরিশালের উজিরপুর উপজেলার হারতা বাজারসংলগ্ন সন্ধ্যা নদীতে। লক্ষ্মীপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতেই গতকাল মঙ্গলবার হাজারো মানুষের ঢল নামে নদীর তীরে।
এবারের প্রতিযোগিতাটি ১৫১তম। তাতে অংশ নিতে আসা নৌকাগুলো গতকাল বাইচ শুরুর সংকেত পেয়েই ছুটতে শুরু করে তীর বেগে। আয়োজক কমিটি, প্রশাসন আর সংবাদকর্মীদের ট্রলারগুলো ছুটতে থাকে তাদের পিছু পিছু।

অপদখলীয় ভূমি বাংলাদেশকে ফেরতের বিপক্ষে উলফা

স্থল সীমান্তবিষয়ক প্রটোকলের আওতায় ভারতের দখলে থাকা বাংলাদেশের ভূমি ফেরত দেওয়ার বিপক্ষে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। সংগঠনটির পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন অংশের প্রচার শাখার প্রধান অরুণোদয় দিহোটিয়ার ই-মেইল বার্তায় তাঁদের এই অবস্থানের কথা জানানো হয়েছে। তবে অপদখলীয় ভূমি বিনিময়ের ফলে যে ভারতই তুলনামূলক বেশি লাভবান হবে সে বিষয়টি তাঁরা কৌশলে পাশ কাটিয়ে গেছে।সম্প্রতি আইবিএন লাইভের অনলাইন সংস্করণে 'পিএম (প্রাইম মিনিস্টার), সিএম (চিফ মিনিস্টার) সিক্রেটলি গেইভ অ্যায়োয়ে আসাম ল্যান্ড টু বাংলাদেশ : উলফা' শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মামলায় নেতারা আত্মগোপনে, নেতৃত্ব সংকটে জামায়াত by মোশতাক আহমদ

নেতৃত্ব সংকটে পড়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ভারপ্রাপ্ত হিসেবে আমির ও সেক্রেটারি জেনারেল থাকলেও নেতৃত্ব সংকট কাটছে না। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দায়িত্ব পাওয়ার ২১ দিন পরও জনসমক্ষে আসতে পারেননি। টেলিফোন করেও তাঁকে পাওয়া যায় না। কোথায় আছেন কেউ জানে না। কর্মীরা তো দূরের কথা, তাঁর অবস্থান দলীয় নেতাদেরও অজানা। ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদেরও একই অবস্থা। কেন্দ্রীয় পর্যায়ের প্রায় প্রত্যেক নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গ্রেপ্তারের ভয়ে তাঁরা জনসমক্ষে আসার সাহস পাচ্ছেন না। এ অবস্থায় তৃণমূলে দেখা দিয়েছে এক ধরনের সাংগঠনিক স্থবিরতা।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, শামীম ও আইভী অনড়

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বুধবার। অথচ দুই মেয়র পদপ্রার্থী শামীম ওসমান ও ডা. সেলিনা হায়াত আইভী নিজ নিজ অবস্থানে অনড়। ফলে একক প্রার্থীকে সমর্থন দেওয়া নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। ১০ দিন ধরে চলা সমঝোতা বৈঠক কোনো কাজেই আসেনি। আজ দুপুরের মধ্যে সমঝোতা না হলে দলীয় ফোরামে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী সমর্থন নিয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল গত সপ্তাহজুড়ে কাজ করেছে।

অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা ২০১৩ সাল থেকে by অভিজিৎ ভট্টাচার্য্য

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে ২০১৩ সালের জানুয়ারি থেকে। এর ফলে বদলে যাবে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থা। তবে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করতে শ্রেণীকক্ষ নির্মাণ ও মেরামত, শিক্ষকদের প্রশিক্ষণ, বিদ্যালয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির সুরাহা, শিক্ষার্থীর স্থানান্তরপ্রক্রিয়া, বিদ্যালয়ের আয়-ব্যয়, আসবাবপত্র ও শিক্ষা উপকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ধাপে ধাপে। প্রথম বছর প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত হবে শুধু কারিকুলামে। অবকাঠামো না বাড়ানো পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম তিনটি শ্রেণী (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম) প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত হবে।

আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা সচিব কমিটিতে by আশরাফুল হক রাজীব

ইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রশাসন উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি 'লেজিসলেটিভ ড্রাফটিং কর্মকর্তা (আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়) নিয়োগ বিধিমালা, ১৯৯৮'-এর আমূল পরিবর্তনের সুপারিশ করেছে। সুপারিশ অনুযায়ী ড্রাফটিংয়ের সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত বিশেষায়িত-টেকনিক্যাল পদের ২৫ ভাগে নিয়োগ পাবেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এমনকি ড্রাফটিংয়ের অতিরিক্ত সচিব ও সচিব পদটিও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য উন্মুক্ত থাকবে। এ পদগুলো এখন পর্যন্ত কেবল ড্রাফটিংয়ের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত।

ফের বড় দরপতনে বিক্ষোভ অগ্নিসংযোগ, অনশন

শেয়ারবাজারে পতন চলছেই। চলতি সপ্তাহে টানা তৃতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বড় ধরনের দরপতন হয়েছে। এর প্রতিবাদে রাজধানীতে দিনভর বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন। ফলে প্রায় তিন ঘণ্টা মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৫.৫৩ পয়েন্ট কমে ৫২৯৩.৩১ পয়েন্টে স্থির হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের তিন দিনে ডিএসইর সূচক কমল ৪৩৪.৪৯ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কম্পানির মধ্যে ১০টি ছাড়া বাকি সব শেয়ারেরই দাম কমেছে গতকাল।

বাংলাদেশিদের শিরশ্ছেদে জাতিসংঘ মানবাধিকার কমিশন ক্ষুব্ধ, ব্যথিত

সৌদি আরবে গত শুক্রবার আট বাংলাদেশিকে শিরশ্ছেদ করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিদারুণ বেদনার কথা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। মানবাধিকার বিষয়ে বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রথা বাতিল করতে আরব দেশটির প্রতি আহবান জানিয়েছে। উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক মানবাধিকার সংস্থা আট বাংলাদেশির শিরশ্ছেদের পরপরই তার তীব্র নিন্দা জানায়।এদিকে আট বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকারের ভূমিকা যথাযথ ছিল কি না, তা জানতে আদেশ চেয়ে গতকাল হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

জনগণের ধাক্কায় পড়ে যাবেন by মোশাররফ বাবলু,

লাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়েছেন সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, 'আপনারা সব কিছুতে ব্যর্থ হয়েছেন। আর বেশি দেরি করবেন না। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে জনগণের ধাক্কায় পড়ে যাবেন।'সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে চারদলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের তিন বছরের শাসনামলের ব্যর্থতা তুলে ধরে বিএনপির চেয়ারপারসন বলেন, 'এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

এ আইন থাকা না থাকা সমান by আহমেদ দীপু

উনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন-স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন নির্দলীয়ভাবে হওয়ার আইনের কথা সবারই জানা। কিন্তু বাস্তবে এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছেন সংশ্লিষ্ট সবাই। বলা যায়, স্থানীয় সরকার নির্বাচনে শুধু দলীয় প্রতীক বরাদ্দ ছাড়া আর সব কিছুই চলে দলীয় ব্যানারে। বিশেষ করে সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে প্রার্থীদের দলীয় সমর্থন পাওয়া এবং ক্ষেত্রবিশেষেসমর্থনদেওয়ারজন্যজোরপ্রতিযোগিতাচলে।এপ্রতিযোগিতার দৌড় খোদ প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবন থেকে শুরু করে বিরোধীদলীয় নেতার অফিস ও বাসভবন পর্যন্ত গড়ায়।

যুক্তরাজ্য-সৌদি ঘুষ কেলেঙ্কারির ঘটনা ফাঁস

ব্রিটেনের একটি সামরিক কোম্পানি সৌদি আরবের রাজপরিবারকে কয়েক মিলিয়ন পাউন্ড ঘুষ দিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, ব্রিটিশ সরকার সে বিষয়ে তদন্ত করতে অনীহা দেখাচ্ছে। মারাত্মক জালিয়াতি বা দুর্নীতি তদন্ত সংক্রান্ত সংস্থা এসএফও জানিয়েছে, ব্রিটেনের ওই কোম্পানি সুইজারল্যান্ডে সৌদি রাজপরিবারের একজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন পাউন্ড পাঠিয়েছে। ‘ইএডিএস’ কোম্পানির ব্রিটিশ শাখা ‘জিপিটি’ ২০০ কোটি পাউন্ড মূল্যের একটি চুক্তির ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের অনুমতি নিশ্চিত করার জন্য কয়েক মিলিয়ন পাউন্ডের ওই ঘুষ প্রদান করে।

শ্বাসকষ্টে মারা গেছেন স্টিভ জবস

থ্যপ্রযুক্তির অন্যতম পথিকৃত্ বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুসনদ প্রকাশ করা হয়েছে। অগ্ন্যাশয়ে দ্রুত ক্যান্সার ছড়িয়ে পড়ায় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আর এতেই তার মৃত্যু হয়েছে বলে সনদে উল্লেখ করা হয়েছে। ২০০৪ সালে স্টিভ জবস ঘোষণা দেন, তিনি অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত। পাঁচ বছর পর তার যকৃত পুনঃস্থাপন করা হয়। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্যান্টা-ক্লারা কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সোমবার এ সনদ প্রকাশ করে।

সির্তে গাদ্দাফিপন্থীরা কোণঠাসা

গাদ্দাফির জন্মশহর সির্তে তার অনুগত সেনাদের একটি স্থানে কোণঠাসা করে ফেলা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার অন্তরর্বর্তী সরকারি বাহিনী। হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাস্তায় রাস্তায় সহিংস লড়াই চলার মধ্যেও শহর ছাড়ার জন্য বেপরোয়াভাবে চেষ্টা চালাচ্ছে বেসামরিক নাগরিকরা। অন্তরর্বর্তী সরকার তথা এনটিসি’র পূর্বাঞ্চলীয় বাহিনীর একটি ইউনিটের কমান্ডার আবদুস সালাম জাভাল্লাহ জানান, ‘সাগরের কাছে দুটি আবাসিক এলাকার ২ কিলোমিটার জায়গার মধ্যে গাদ্দাফি অনুগতদের অবরুদ্ধ করে ফেলা হয়েছে, তবে তারা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

নিউজিল্যান্ডে জাহাজ থেকে তেল নিঃসরণ চলছেই

নিউজিল্যান্ডের সমুদ্রসীমায় আটকেপড়া তেলবাহী জাহাজটি থেকে বিপুল পরিমাণ তেল নিঃসরণ হচ্ছে। এতে দেশটির কর্তৃপক্ষসহ উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবেশবিদরা। দেশটির এক সরকারি মুখপাত্র বলেছেন, ‘উল্লেখযোগ্য’ পরিমাণ তেল দ্রুতই ছড়িয়ে পড়ছে সাগরে। সাগরের বুকে দেশের ভয়াবহতম পরিবেশ বিপর্যয় বলেউল্লেখকরাহয়েছে।নিউজিল্যান্ডের নৌপরিবহন দফতরের পরিচালক ক্যাথেরিন টেইলর বলেছেন, ‘আমরা নিঃসরিত তেল সৈকতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাড়ে ছয় হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

মিয়ানমার সরকার আগামীকাল বুধবার ৬ হাজার ৩৫৯ জন কারাবন্দিকে মুক্তি দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে প্রচারিত খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার এ খবর জানিয়েছে।দেশটির প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা আদেশের অধীনে এই বন্দিদের মুক্তি দেয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার মিয়ানমারের নতুন গঠিত মানবাধিকার সংস্থা দেশটির প্রেসিডেন্টের কাছে এক খোলা চিঠির মাধ্যমে কারাবন্দিদের মুক্তির আবেদন জানায়। মিয়ানমার সরকার যেসব বন্দিকে মুক্তি দেয়ার কথা ভাবছে, তাদের মধ্যে কতজন রাজবন্দি তা জানা যায়নি।

বিদ্রোহীদের জাতীয় কাউন্সিল গঠন : ইইউ’র সমর্থন : সঙ্কটে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উত্খাতের চূড়ান্ত নকশা প্রস্তুত করেছে বিদ্রোহীরা। এরই মধ্যে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) গঠন করেছে তারা। আর ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলকেও তাদের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ফলে সিরিয়ায় যে একটি বড় ধরনের রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হচ্ছে তাতে সন্দেহের অবকাশ নেই। গত সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে দেয়া বিবৃতিতে বলা হয়, ইইউ সিরীয় জাতীয় পরিষদ গঠনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।

মিসরে সংঘর্ষ : দ্রুত তদন্তের নির্দেশ : তানতাবির পদত্যাগ দাবি করলেন ক্ষুব্ধ খ্রিস্টানরা

মিসরের রাজধানী কায়রোয় সেনা, পুলিশ ও খ্রিস্টানদের সংঘর্ষের ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সামরিক সেনা শাসকরা। কায়রোর মাসেপেরো এলাকায় রোববারের ওই সংঘর্ষে ২৬ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়। ক্ষমতাসীন সেনা পরিষদ সরকার জরুরি বৈঠকে মিলিত হয়ে এ নির্দেশ দেয়। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল দ্রুত তথ্যানুসন্ধান কমিটি গঠন করে আসল ঘটনা খুঁজে বের করতে সরকারের ওপর দায়িত্ব ন্যস্ত করেছে। টেলিভিশনে এ সংক্রান্ত এক বিবৃতি পড়ে শোনানো হয়। এদিকে নেতারা সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

আফগান বন্দিশিবিরে নির্যাতনের রিপোর্ট প্রকাশ করল জাতিসংঘ

ফগান পরিচালিত কয়েকটি বন্দি শিবিরে সন্দেহভাজন তালেবান বন্দিদের লাঠিপেটা, বৈদ্যুতিক শকসহ বেশ কয়েক ধরনের বর্বর নির্যাতন চালানো হচ্ছে বলে জাতিসংঘের এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের ৭৪ পৃষ্ঠার ঐ রিপোর্টে জানানো হয়, এসব নির্যাতন আফগান সরকারের পলিসি অনুযায়ী নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব নির্যাতন চালানো হয়েছে। যার বেশিরভাগই নিরাপত্তা সার্ভিস গুরুত্ব দেয়নি। ঐ রিপোর্টে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছিল, আফগান নিরাপত্তা বাহিনী তথ্য এবং স্বীকারোক্তি আদায়ের জন্য বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, ২৪টি প্রদেশে ৪৭টি বন্দি শিবির আফগান ন্যাশনাল পুলিশ পরিচালনা করে আসছে।

৮ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

দেশের উত্তর ও দক্ষিণের অনগ্রসর এলাকার জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কাউন্সিল (একনেক)। এছাড়াও এক হাজার ২৯৩ কোটি টাকায় মোট আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার (বীর উত্তম) সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ

ডলারের মূল্য নির্ধারণ নিয়ে বাফেদার ব্যাখ্যা

লারের সর্বোচ্চ বিক্রয়মূল্য ৭৬ টাকা এবং ক্রয়মূল্য ৭৫ টাকায় নির্ধারণ করা প্রসঙ্গে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) তাদের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে। বাফেদার পক্ষ থেকে বলা হয়েছে, এক্সচেঞ্জ হাউস থেকে সর্বোচ্চ ৭৬ টাকায় ব্যাংকগুলো ডলার সংগ্রহ করবে আর এক্সচেঞ্জ হাউসগুলো সর্বোচ্চ ৭৫ টাকায় ডলার কিনবে। আগামী ১৫ দিনের ডলার কেনাবেচার দামের ওপর নির্ভর করে এর ওয়েটেড এভারেজ নিয়ে একটি দাম ঠিক করা হবে, যা মেনে চলতে ব্যাংকগুলোকে পরামর্শ দেয়া হবে। কিন্তু পরামর্শ মানার ব্যাপারটি তাদের নিজস্ব ব্যাপার। ডলারের দাম নির্ধারণ করে নির্দিষ্ট করে দেয়ার অধিকার বাফেদার নেই।

বাংলাদেশের স্বার্থে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করা হয়েছে : বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

দেশের জনগণের স্বার্থেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন সংস্থার বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। তিনি বলেছেন, প্রতারণা এবং দুর্নীতির ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত পদ্মা সেতুতে বিশ্বব্যাংক কোনো অর্থ দেবে না। পদ্মা সেতু প্রকল্পের চলমান পরিস্থিতি নিয়ে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তিনি বিবৃতিতে বলেন, বিশ্বব্যাংক সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতারণা এবং দুর্নীতির ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের এ অভিযান অব্যাহত থাকবে। বিষয়টির সঙ্গে বাংলাদেশের জনসাধারণের স্বার্থ জড়িত রয়েছে।

দশ টাকার অ্যাকাউন্ট খুলতেও কৃষকদের গুনতে হয় ঘুষ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে না খুলনার দাপোকের কৃষকরা। সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সুযোগ দেয়ার সরাসরি নির্দেশ সত্ত্বেও খুলনার দাকোপের কিছু গ্রামে তা মানা হচ্ছে না। অভিযোগ পাওয়া গেছে যে, ব্যাংক কর্মকর্তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ১ হাজার টাকা হিসাবে রাখতে বাধ্য করছেন। পাশাপাশি ঘুষ হিসেবে টাকা দাবি করছেন কৃষকদের কাছে। কর্মখোলা ইউনিয়নের কৃষক মাখন মণ্ডল বলেন, আমরা জানি যে কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সরকার সুযোগ করে দিয়েছে। কিন্তু সোনালী ব্যাংকের কাওলা ব্রাঞ্চে আমরা সে সুযোগ পাচ্ছি না।

ট্রানজিট থেকে ভারত লাভবান হবে : ড. মসিউর রহমান

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, কাপড়ের ওপর ভারতের দেয়া শুল্ক ছাড় থেকে আমরা লাভবান হবো আর ভারত ট্রানজিট থেকে লাভবান হবে। কিন্তু তিস্তা চুক্তি না হলে ট্রানজিট চুক্তি হবে না, এটা ঠিক নয়। কারণ তিস্তা চুক্তি না হলেও আমরা পানি পাবো। তিনি বলেন, আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ভারতকে সাময়িকভাবে যে ট্রানশিপমেন্ট সুবিধা দেয়া হয়েছে, তা পরীক্ষামূলক। এটা আজীবন চলবে না। যেহেতু ট্রানজিট বা ট্রানশিপমেন্টের কোনো অভিজ্ঞতা আমাদের নেই। তাই অভিজ্ঞতা অর্জনের জন্য এটি চালু করা হয়েছে।

বড় দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার বড় ধরনের দরপতন হয়েছে। বিনিয়োগকারীরা এর প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ করেছেন। এসময় তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে সেখানে বসে পড়েন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা দুইটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪৬ পয়েন্ট নেমে গেলে পুঁজি হারানো বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তার ওপর বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এক পর্যায়ে তাঁরা ডিএসইর মূল ভবনের সামনে থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও ডিএসইর সভাপতি শাকিল রিজভীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তাঁদের পদত্যাগ দাবি করেন। এ সময় তাঁরা বাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।
পরে বেলা পৌনে চারটার দিকে বিনিয়োগকারীরা তাঁদের কর্মসূচী শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকাসহ মতিঝিলে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ বিনিয়োগকারীদের দুটি সংগঠন মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেন। বেলা ১১টার দিকে বাংলাদেশ শেয়ার ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ ডিএসইর সামনে মানববন্ধন শুরু করেন। তাঁরা পুঁজিবাজারকে কুচক্রীমহলের হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ তাদের পূর্বঘোষিত প্রতীকী অনশন শুরু করে।

শেয়ারবাজারে আজও বড় দরপতন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবারও বড় ধরনের দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক চার শতাংশের বেশি কমে গেছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় চার শতাংশ। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন গতকালের চেয়ে বেড়েছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের নীতিনির্ধারক পর্যায় থেকে কিছু অযথা কথাবার্তা পুঁজিবাজারে বিরূপ প্রভাব ফেলছে। তাঁরা বলছেন, এমনিতেই বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা রাখতে পারছেন না। তারপর উচ্চ পর্যায়ের এসব কথাবার্তা নেতিবাচক প্রভাব ফেলছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায় বিনিয়োগকারীরা কিছুটা আশাবাদী ছিল। তবে গতকাল বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি উদ্বোধনের সময় কিছু কিছু বিষয় বিনিয়োগকারীদের নিরাশ করেছে। বিনিয়োগকারীরা আশা করেছিল উদ্বোধনী দিনে মোটা অঙ্কের টাকার ইউনিট ফান্ড বিক্রি হবে। তবে বাস্তবে তা হয়নি। উদ্বোধনীর সময় ৪০ কোটি টাকার ইউনিট বিক্রি হয়। এ সময় আরও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ থাকলে তা বিনিয়োগকারীদের মাঝে আশার সঞ্চার করত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২২৫.৫৪ পয়েন্ট কমে ৫,২৯৩.৩১ পয়েন্টে দাঁড়ায়। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২৭ পয়েন্ট কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সূচক আরও কমতে থাকে। প্রথম ঘণ্টা শেষে সূচক ১৬২ পয়েন্ট কমে যায়। সূচক কমার এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে ৩৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এ দিকে আজ ডিএসইতে বেশ কিছু কোম্পানি ক্রেতা শূন্য হয়ে পড়ে।
স্টক এক্সচেঞ্জটিতে ৩৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮০ কোটি টাকা বেশি।
আজকের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, তিতাস গ্যাস, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, মালেক স্পিনিং, স্কয়ার ফার্মা ও এনবিএল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬০২.৫৬ পয়েন্ট কমে ১৪৯৫১.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।

সেই মেসির কাছেই চাওয়া

কোপা আমেরিকার দুঃস্বপ্ন কাটিয়ে ধীরে ধীরে আলো ছড়াচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল আর্জেন্টিনার সামনে দক্ষিণ আমেরিকার দুর্বলতম দল ভেনেজুয়েলা। আর্জেন্টিনার আলোর ছটায় চিলির মতো ভেনেজুয়েলাও কি পুড়ে খাক হবে?
গত শুক্রবার চিলি উড়ে গেছে মূলত গঞ্জালো হিগুয়েইনের হ্যাটট্রিকে। তবে আর্জেন্টিনা কোচ আলেসান্দ্রো সাবেলা হিগুয়েইনের হ্যাটট্রিকের চেয়েও বেশি খুশি লিওনেল মেসি একটি গোল করায়। শুধু গোল করাই নয়, বার্সেলোনা তারকা চিলির বিপক্ষে আর্জেন্টাইন জার্সিতে উপহার দিয়েছেন তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স।
বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা দলে মেসি ছিলেন প্লে-মেকার। ওই দায়িত্ব তিনি ঠিকঠাকই পালন করেছেন। মাঝমাঠে খেলা তৈরি করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। তবে নিজে গোল পাননি। ‘বার্সেলোনার মেসি’ অপবাদটাও তাই ঘোচানো হয়নি। চিলির বিপক্ষে কিছুটা হলেও সেই অপবাদ তিনি ঘুচিয়েছেন।
কোপা আমেরিকার ব্যর্থতায় আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে সার্জিও বাতিস্তাকে। নতুন কোচ সাবেলা এসেই মেসিকে দিয়েছেন অধিনায়কের বাহুবন্ধনী। এস্তুদিয়ান্তেসের সাবেক কোচ মেসির পাশে দাঁড়িয়েছেন। মেসির হয়ে দিয়েছেন সমালোচনার জবাব। পুয়ের্তো লা ক্রুজে কালকের ম্যাচের আগে সাবেলা আবার বলেছেন, মেসিকে আরও ভয়ংকর রূপে দেখবে স্বাগতিক ভেনেজুয়েলা!
চিলির বিপক্ষে মেসির গোলটিকে সাবেলা দেখছেন তাঁর সবচেয়ে বড় অস্ত্রটির নির্ভার হওয়ার উপলক্ষ, ‘এই গোলটা মেসির জন্য খুব গুরুত্বপূর্ণ। মেসি আর্জেন্টিনার হয়ে গোল করতে পারে না—এবার এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে সে।।’ এ কারণেই মেসি প্রাণখুলে তাঁর নিজের খেলাটা খেলতে পারবে বলে মনে করেন কোচ।
মেসি তাঁর সেরা রূপে—মানে প্রতিপক্ষের ত্রাহি অবস্থা। ফুটবল-বিশ্ব এত দিন এই দেখে আসছে। ভেনেজুয়েলারও তাহলে একই দশা হবে? দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ না খেলা একমাত্র দেশ ভেনেজুয়েলাও নতমস্তকে মেনে নিচ্ছে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্ব। কোচ সিজার ফারিয়াস বলেছেন, ‘তারা আমাদের হারাতেই পারে।’
তবে প্রতিপক্ষ যত ছোট কিংবা দুর্বলই হোক, আর্জেন্টিনার কোচ সাবেলা তাদের ছোট করে দেখছেন না। চিলির বিপক্ষে দলের জয়টি আর্জেন্টিনার কাঁধ থেকে ‘মৃত্যু-ভার’ কমিয়ে দেওয়ার মতো বলে উল্লেখ করে সাবেলা দলকে সতর্ক দিয়েছেন এই বলে, ভেনেজুয়েলাকে হালকাভাবে নেওয়া যাবে না। নেওয়া যাবে না, কারণ গত কোপা আমেরিকাতেই প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ভেনেজুয়েলা দেখাচ্ছে ক্রমোন্নতির ছাপ।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আগামীকাল মাঠে নামছে কোপা আমেরিকাজয়ী উরুগুয়েও। প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-২ গোলে হারানো উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

এক পয়েন্টের ফাঁদে মরতে চায় না ফ্রান্স

ফ্রান্স আর পর্তুগালের জন্য বড় পরীক্ষার রাত আজ। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০১২ ইউরোর মূল পর্বে সরাসরি উঠবে আরও চারটি দল। এর দুটি জায়গায় ইউরোপের এই দুই পরাশক্তি নিজেদের নাম লেখাতে পারবে কি না, ইউরোপজুড়ে চলছে এই আলোচনা।
স্পেন, হল্যান্ড, জার্মানি, ইতালি, ইংল্যান্ড—এর মধ্যেই পেয়ে গেছে পোল্যান্ড-ইউক্রেনের টিকিট। বাকি পাঁচটি দলের মধ্যে না থাকলেও অসুবিধা নেই, সেরা রানার্সআপ দল হিসেবে প্লে-অফ খেলার সুযোগ পাবে তারা। কিন্তু এই লটারিতে যেতে চায় না দুই দলের একটিও।
সাবেক বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন ফ্রান্স নিজেদের মাঠে খেলবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। আর কোপেনহেগেনে ২০০৪ সালের ইউরো রানার্সআপ পর্তুগালের প্রতিপক্ষ ডেনমার্ক। দুটি দলেরই ড্র করলেই চলে। অপেক্ষায় না থেকে অন্তত ড্র করে হলেও আজই মূল পর্ব নিশ্চিত করতে চায় ফ্রান্স ও পর্তুগাল।
ফ্রান্স এটি আরও বেশি করেই চাইবে। ১ পয়েন্টের আক্ষেপ কতটা পোড়ায় ফরাসিরা তা ভালো করেই জানে! ১৯৯৪ বিশ্বকাপের বাছাইপর্ব ফ্রান্স উতরাতে পারেনি ১ পয়েন্টের জন্য। এবার এই ফাঁদে পড়ে থাকতে চায় না লরাঁ ব্লাঁর দল।
১৯৯৪-এর সেই দলে ছিলেন ফ্রান্সের এই দলের কোচ ব্লাঁ। সেবারের ভুলের পুনরাবৃত্তি তিনি চাইতে পারেন না। তবে এই নিয়ে এত ভাবছেনও না, ‘এটা ঠিক, আপনি দুটোকে মেলাতে পারেন, কিন্তু অনেক পুরোনো হয়ে গেছে ব্যাপারটি। সংবাদমাধ্যমই আমাদের বিষয়টি বারবার মনে করিয়ে দেয়।’
পর্তুগালের অবশ্য এমন কোনো ঘটনা নেই। তবে কোচ পাওলো বেন্টোর কাছে অপেক্ষায় থাকা একদমই ভালো লাগে না, ‘হারার কথা তো ভাবিই না, কখনো ড্র করার পরিকল্পনাও আমি করি না। তবে পর্তুগাল দুটি সম্ভাব্য ফল (জয় আর ড্র) মাথায় নিয়েই খেলতে নামছে, কিন্তু আমাদের লক্ষ্য জেতাই।’
সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ আর নেই স্কটল্যান্ডের। এই গ্রুপ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দুই ম্যাচ হাতে রেখে উঠে গেছে মূল পর্বে। এখন সেরা রানার্সআপ হয়ে প্লে-অফ খেলার জন্য লড়ছে স্কটল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। শেষ ম্যাচে নামার আগে স্কটল্যান্ডের পয়েন্ট ১১, চেকদের ১০।
কাজটা অবশ্য স্কটিশদের জন্য কঠিনই। কারণ, তাদের আজকের প্রতিপক্ষ বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু স্কটল্যান্ড কোচ ক্রেইগ লেভেইন স্বপ্ন দেখছেন অঘটনের, ‘আমাদের ভয়ের কিছু নেই। জানি, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি আমরা। তবে খেলোয়াড়দের ওপর আস্থা রাখি আমি। চ্যালেঞ্জটা আমরা নিতেই পারি’—বলেছেন লেভেইন।

তৃতীয় বিয়ে করলেন স্যার পল ম্যাককার্টনি

বিখ্যাত ইংলিশ রক ব্যান্ড বিটলসের সাবেক সদস্য স্যার পল ম্যাককার্টনি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। পাত্রী মার্কিন নাগরিক ন্যান্সি শেভেল। গত রোববার লন্ডনের ওয়েস্টমিনস্টার রেজিস্ট্রি অফিসে এ বিয়ে সম্পন্ন হয়। পল ও ন্যান্সির ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজন সেখানে উপস্থিত ছিলেন। অতিথিরা এ সময় নবদম্পতির ওপর ফুল ছিটিয়ে দেন। । এরপর নগরের ওল্ড মেরিলেবোন টাউন হলের বাইরে নবদম্পতি ছবি তোলার জন্য দাঁড়ান।
৬৯ বছর বয়সী পল ম্যাককার্টনির তৃতীয় স্ত্রী ন্যান্সি নিউইয়র্কের পরিবহন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের একজন সদস্য। ম্যাককার্টনির প্রথম স্ত্রী লিন্ডা ১৯৯৮ সালে মারা যান। দ্বিতীয় স্ত্রী হিদার মিলসের সঙ্গে ম্যাককার্টনির বিচ্ছেদ হয়ে যায় ২০০৮ সালে।
অপরদিকে ৫১ বছর বয়সী ন্যান্সি শেভেল ২০ বছরের দাম্পত্য জীবন কাটান মার্কিন আইনজীবী ও রাজনীতিক ব্রুস ব্ল্যাকম্যানের সঙ্গে। গত মে মাসে স্যার পলের সঙ্গে ন্যান্সির বাগদান হয়।

আটকে পড়া জাহাজ থেকে তেল সরানোর কাজ শুরু

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে প্লেনটি উপসাগরে আটকে পড়া তেলবাহী কনটেইনার জাহাজ থেকে নিঃসৃত তেল অপসারণের কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ম্যারিটাইম নিউজিল্যান্ড (এমএনজেড) বলেছে, মাউন্ট মনগানুই সৈকতে তেলের আস্তরণের উপস্থিতি পাওয়া গেছে। গত বুধবার একটি শৈলশ্রেণীর সঙ্গে রেনা নামে ওই কনটেইনারবাহী জাহাজের ধাক্কা লাগার পর সেখানে এটি আটকে পড়ে। মাউন্ট মনগানুই সৈকত পর্যটকদের জন্য অন্যতম জনপ্রিয় স্থান।
আটকে পড়া জাহাজ থেকে নিঃসৃত তেল উপকূলের তিন মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আলকাতরার মতো দেখতে এ তেলে পেট্রোলের মতো গন্ধ পাওয়া গেছে।
এরই মধ্যে আটকে পড়া জাহাজের তেল অপসারণ করতে দুর্ঘটনাস্থলে একটি ট্যাংকার পৌঁছেছে। তবে মাত্র ২০ টন তেল অপসারণ করার পর প্রচণ্ড বাতাসের কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ সপ্তাহের শেষ দিকে আবহাওয়া আরও খারাপ হতে পারে মর্মে পূর্বাভাস পাওয়ার পর এমএনজেড বলেছে, যত দ্রুত সম্ভব তেলের অপসারণ কাজ শেষ করতে হবে।
এমএনজেড আরও বলেছে, আটকে পড়া জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেল আগামী দিনগুলোতে আরও সৈকত দূষিত করতে পারে।
কর্মকর্তারা দূষণে আক্রান্ত সৈকতগুলো বন্ধ করে দিয়েছেন এবং মানুষকে তেলের আস্তরণ এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন।

এভারেস্টে ওয়েবক্যাম

জলবায়ু পরিবর্তনের প্রভাব সঠিকভাবে জানার জন্য বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের ওপর ওয়েব ক্যামেরা বসিয়েছেন বিজ্ঞানীরা। এভারেস্টের বেস ক্যাম্পের কাছে কালাপাত্থর এলাকায় এ ক্যামেরাটি বসানো হয়েছে।
ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৬৭৫ মিটার উচ্চতায় বসানো এ ক্যামেরাটি চলবে সৌরশক্তির সাহায্যে। মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি সচল থাকবে। এই ক্যামেরার মাধ্যমে এখন ইন্টারনেটে সরাসরি এভারেস্ট-চূড়ার ছবি ও তথ্য পাওয়া যাবে।
জার্মান-প্রতিষ্ঠান মোবোটিক্স এ ক্যামেরাটি বসিয়েছে। এর আগে তারা সর্বোচ্চ চার হাজার ৩৮৯ মিটার উঁচুতে ওয়েব ক্যামেরা বসিয়েছিল আর্জেন্টিনার আকনকাগুয়া পর্বতে।
পর্বত গবেষণা-প্রতিষ্ঠান ইভি-কে২-সিএনআরের পক্ষ থেকে এভারেস্ট-চূড়ায় এ ক্যামেরাটি বসানো হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা গিয়ামপিয়েত্রো কোহল বলেন, ‘কয়েক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এই ক্যামেরা বসিয়েছি। পৃথিবীর সবচেয়ে উঁচুতে ওয়েব ক্যামেরা বসানোর বিষয়টিই আমাদের উৎসাহিত করেছে।’
এই ক্যামেরার মাধ্যমে ধারণ করা ছবি প্রতি পাঁচ মিনিট পরপর হালনাগাদ করা হবে। জলবায়ু নিয়ে যাঁরা গবেষণা করছেন, এই ক্যামেরার মাধ্যমে তাঁরা পর্বত-চূড়ার আশপাশে মেঘের গতিবিধি লক্ষ্য করতে পারবেন।
মোবোটিক্সের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়েব ক্যামেরা বসানোর জন্য গবেষকেরা কালাপাত্থরকে বেছে নিয়েছেন। কেননা, এখান থেকে এভারেস্টের পশ্চিম পাশের ছবি খুব ভালোভাবে দেখা যাবে। একই সঙ্গে উত্তর ও দক্ষিণ পাশও দেখা যাবে।’

কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট মুম্বাই হামলার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেছেন।
মৃত্যুদণ্ডের আদেশ চ্যালেঞ্জ করে কাসাবের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গতকাল সোমবার এ স্থগিতাদেশ দেন।
সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে রাজু রামাচন্দ্রনকে নিয়োগ দেওয়ার পর কাসাব কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ আবেদন করেন।
বিচারপতি আফতাব আলম ও রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ এ ব্যাপারে মহারাষ্ট্র সরকারকে একটি নোটিশ পাঠিয়েছেন। আদালত এটাও পরিষ্কার করেছেন যে অ্যামিকাস কিউরি রামাচন্দ্রন তাঁর প্রতিবেদন পেশ না করা পর্যন্ত কাসাবের মৃত্যুদণ্ডের বিষয়ে তাঁরা কোন সিদ্ধান্ত নেবেন না।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার ঘটনায় ১৬৬ জন নিহত হয়। কাসাব হামলাকারী ১০ জন বন্দুকধারীর একজন। গতকাল রায় ঘোষণার আগে শুনানির সময় বিচারপতি আফতাব আলম বলেন, ‘যদিও কাসাব এ ধরনের আবেদন করার যোগ্য নন, তার পরও সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলার শুনানি হবে।’

নারীদের আনন্দ মিছিলে হামলা, আহত ৪০

নারীকর্মী তাওয়াক্কুল কারমানের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে গত রোববার ইয়েমেনের তায়েজ শহরে নারীদের বের করা একটি মিছিলে সরকার-সমর্থকেরা হামলা চালিয়েছে। হামলায় ৪০ জন নারী আহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
গত রোববার সন্ধ্যায় তায়েজ শহরে শান্তিতে নোবেলজয়ী কারমানের সমর্থনে ইয়েমেনের মহিলারা আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই মিছিলের একজন আয়োজক বলেন, ‘হামলার সময় সরকারি গুন্ডারা আমাদের ওপর খালি বোতল ও পাথর ছুড়ে মেরেছে।’
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে কয়েক মাসের শান্তিপূর্ণ বিক্ষোভে অবদান রাখার জন্য নরওয়ের নোবেল কমিটি কারমানকে এ বছর শান্তি পুরস্কারে ভূষিত করে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ ও একই দেশের সমাজকর্মী লেমাহ বোয়িইর সঙ্গে যৌথভাবে কারমান এ পুরস্কার পান। কারমান প্রথম আরব মহিলা হিসেবে সর্বোচ্চ এই সম্মানে ভূষিত হয়েছেন।
এদিকে, গতকাল ভোরে পৃথক একটি ঘটনায় তায়েজের পার্শ্ববর্তী রওদাহ নামের জায়গায় সালেহর অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিরোধী উপজাতি গোষ্ঠীর সশস্ত্র লোকদের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
রাজধানী সানার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তায়েজ অঞ্চল হচ্ছে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু। গত জানুয়ারিতে এখান থেকেই সালেহর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।

চীনের সঙ্গে এখনই একত্রীকরণ নয়

তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইয়াং-জু বলেছেন, চীনের সঙ্গে একত্রীকরণের বিষয়টি বর্তমানে তাঁদের বিবেচনায় নেই। গতকাল সোমবার তিনি এ কথা বলেন।
রাজধানী তাইপেতে আয়োজিত এক অনুষ্ঠানে মা ইয়াং-জু তাইওয়ানের গণতন্ত্র অনুসরণের জন্য চীনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তাইওয়ানের বর্তমান স্থিতাবস্থায় ‘একত্রীকরণ নয়, স্বাধীনতা নয় এবং বলপ্রয়োগও নয়’। তিনি বলেন, বর্তমান স্থিতাবস্থায় দুটি দেশের মধ্যে উত্তেজনা হ্রাস পেয়েছে। তাইওয়ানের এই অবস্থানের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মতি ও সমর্থন রয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট আরও বলেন, ১০০ বছর আগে প্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠার পেছনে লক্ষ্য ছিল একটি মুক্ত ও গণতান্ত্রিক জাতি প্রতিষ্ঠা করা, যাতে সম্পদের সমবণ্টন থাকবে। মূল ভূখণ্ডের উচিত সেই লক্ষ্য অটুট রাখা।
চীনের সঙ্গে একীভূত হওয়ার জন্য তাইওয়ানের প্রতি গত রোববার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। তাঁর এ আহ্বানের জবাবে এসব কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট। উল্লেখ্য, চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।
১০০ বছর আগে ১৯১১ সালে জাতীয়তাবাদী বিপ্লবের মধ্যে দিয়ে চীনে রাজতন্ত্রের উৎখাত হয় এবং প্রতিষ্ঠা হয় রিপাবলিক অব চায়না। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের অবসানে চীনের মূল ভূখণ্ডে মাও সে তুংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠা হয় সমাজতান্ত্রিক চীন এবং পৃথক হয়ে যায় তাইওয়ান।

সিরিয়ায় সহিংসতায় ৩১ জন নিহত

সিরিয়ায় বেশ কয়েকটি সহিংস ঘটনায় গত রোববার কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ও সেনাবাহিনী ত্যাগ করে আসা বন্দুকধারীদের মধ্যে গোলাগুলিতেও বেশ কয়েকজন নিহত হয়। নিহত লোকজনের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিক ও ১৭ জন নিরাপত্তাবাহিনীর সদস্য।
সিরিয়ার একটি মানবাধিকার গ্রুপ গতকাল সোমবার এ কথা জানায়।
যুক্তরাজ্যভিত্তিক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহত লোকজনের অর্ধেকই হোমস শহরে মারা গেছে। তারা আরও জানায়, সাতজন বেসামরিক নাগরিক সরাসরি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরবর্তী সময়ে আসাদের অনুগত বাহিনীর সঙ্গে সেনাবাহিনী ত্যাগ করা অস্ত্রধারীদের সংঘর্ষে সাতজন নিহত হয়। একই দিন সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর ১৭ জন সদস্য নিহত হয়েছে।
লোকাল কো-অর্ডিনেশন কমিটিস (এলসিসি) নামের একটি সংস্থা জানায়, সংঘর্ষে বিভিন্ন স্থানে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
এর আগে সিরীয় সরকার নবগঠিত বিরোধী ন্যাশনাল কাউন্সিলকে কোনো দেশ স্বীকৃতি দিলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে রোববার হুঁশিয়ার করে দিয়েছে।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ছয় মাসের আন্দোলনে আন্তর্জাতিক সহায়তা চাইছে বিরোধী এই জাতীয় পরিষদ।
জানা গেছে, নতুন পরিষদ গঠনকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো; বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অবশ্য এখনো কূটনৈতিক দিক থেকে লিবিয়ার অন্তর্বর্তী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মতো সিরিয়ার এ পরিষদকে স্বীকৃতি দেয়নি তারা। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানোয় সিরিয়ার প্রেসিডেন্টের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত দুই হাজার ৯০০ জন নিহত হয়েছে।

ইরানে চলচ্চিত্র অভিনেত্রীকে বেত্রাঘাতের নির্দেশ

ইরানে এক চলচ্চিত্র অভিনেত্রীকে ৯০টি বেত্রাঘাতসহ এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ইরানে শিল্পীদের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের বিষয়টি আলোকপাত করা হয়েছে—এমন একটি চলচ্চিত্রে অভিনয় করার জন্য তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে।
টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মাই তেহরান ফর সেল চলচ্চিত্রে অভিনয় করার জন্য গত জুলাই মাসে মারজিয়েহ ভাফামেহের নামের ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। রক্ষণশীলেরা চলচ্চিত্রটির তীব্র সমালোচনা করেছে।
অস্ট্রেলিয়ার সহযোগিতায় তেহরানের এক অভিনেত্রীর জীবনকাহিনি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। কাহিনিটি হচ্ছে: ওই অভিনেত্রীর জন্য থিয়েটারে কাজ করা নিষিদ্ধ করা হয় এবং নিজেকে শৈল্পিকভাবে তুলে ধরার জন্য ওই অভিনেত্রীকে গোপনে জীবন যাপন করতে বাধ্য করানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানে চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়নি। তবে অবৈধভাবে এটি দেশটির বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে।
ইরানের বিরোধীদের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, গত শনিবার ভাফামেহেরকে ওই সাজা দেওয়া হয়েছে। ভাফামেহেরের আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

মিসরে খ্রিষ্টান বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে নিহত ২৪

মিসরের রাজধানী কায়রোতে গত রোববার খ্রিষ্টান বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত এবং ২১২ জন আহত হয়েছে। সংঘর্ষের পর সেখানে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনার পর প্রধানমন্ত্রী এশাম শরাফ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। বিশৃঙ্খলার সঙ্গে জড়িত অসংখ্য ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত সপ্তাহে মিসরের আসওয়ান প্রদেশে একটি গির্জায় হামলা হয়। ওই হামলার জন্য খ্রিষ্টানরা কট্টরপন্থী মুসলমানদের দায়ী করে আসছে। হামলার প্রতিবাদে কয়েক দিন ধরেই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশ করে আসছিল খ্রিষ্টানসম্প্রদায়ের লোকজন। বিক্ষোভকারীরা আসওয়ান প্রদেশের গভর্নরকে অপসারণ এবং সামরিক কাউন্সিলের চেয়ারম্যান ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাবির পদত্যাগ দাবি করেছে। তারা অভিযোগ করেছে, সাদা পোশাকের নিরাপত্তাকর্মীরা তাদের ওপর নির্যাতন করছে। গত রোববার বিক্ষোভের একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
টিভি ফুটেজে দেখা গেছে, মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীরা সেখানে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সহিংসতা প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে শুরু হলেও পরে তাহরির স্কয়ারসহ কায়রোর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। গণ-আন্দোলনে গত ফেব্রুয়ারি মাসে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মিসরে এটাই সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে ২৪ জন নিহত ও ২১২ জন আহত হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সেনাসদস্য। মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাম শিহা জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১০৭ জন বেসামরিক নাগরিক। আর বাকিরা নিরাপত্তা বাহিনীর সদস্য।
অন্যদিকে দাউদ নামের একজন খ্রিষ্টান পুরোহিত বলেন, অন্তত পাঁচজন বিক্ষোভকারী সেনাবাহিনীর একটি দ্রুতগামী গাড়িচাপায় মারা যান। অন্যরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে কায়রোর কিছু এলাকায় স্থানীয় সময় রাত দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী এশাম শরাফ। তিনি মুসলমান ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা একধরনের আগুন। যেটা জ্বলতে শুরু করলে সবাইকে পুড়িয়ে শেষ করে দেয়।
সরকারি টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শরাফ বলেন, মোবারকপবরর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ এ সংঘর্ষের পর মিসরের জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে। এ ঘটনা দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তিতে একটি আধুনিক দেশ গঠনের যে প্রচেষ্টা সামনের দিকে এগোচ্ছিল, তা বাধাগ্রস্ত করবে।
মোবারকের পতনের পর দেশটির সামরিক কাউন্সিল এশাম শরাফকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। আগামী ২৮ নভেম্বর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা। নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সামরিক কাউন্সিল।
অন্যদিকে মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মনা বলেছে, খ্রিষ্টান, মুসলিম এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর বিশৃঙ্খলার ইন্ধনদাতা অসংখ্য ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা খ্রিষ্টান না মুসলিম সম্প্রদায়ের, তা পরিষ্কার করে বলা হয়নি।
এর আগে গত মে মাসে মিসরের একটি গির্জায় হামলায় ১২ জন নিহত হয়। আর গত মার্চে খ্রিষ্টান-মুসলিম দাঙ্গায় নিহত হয় ১৩ জন।

সরকারের সঙ্গে শান্তি আলোচনার ইঙ্গিত পাকিস্তানি তালেবানের

পাকিস্তান সরকারের পক্ষ থেকে প্রস্তাব এলে শান্তি আলোচনার বিষয়টি বিবেচনা করে দেখবে তেহরিক-ই-তালেবান। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনটির দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা ওয়ালি-উর-রহমান মেহসুদ এ রকম ইঙ্গিত দিয়েছেন।
মেহসুদ বলেন, ‘সরকার ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় বসা হবে কি না, অথবা বসলেও সেটা কোন সময়ে, সেসব বিষয়ে আমাদের শুরা কাউন্সিল সিদ্ধান্ত নেবে। তবে সংলাপের জন্য এমন কোনো দেশকে অন্তর্ভুক্ত করতে হবে, যাকে আমরা বিশ্বাস করতে পারি। যেমন সৌদি আরব বা এ রকম কোনো আরব দেশ।’
তবে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাওয়া যায়নি উল্লেখ করে মেহসুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রস্তাব এলেই কেবল তাঁরা শুরা কাউন্সিলের বৈঠকে বসবেন।
গত মাসে পাকিস্তানে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশটির সেনা ও গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর দেশটির শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন, জঙ্গি সমস্যার পরিসমাপ্তি ঘটাতে পাকিস্তানের সরকার তাদের সঙ্গে বিরোধ মিটমাটের চেষ্টা চালাতে পারে।
এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সরকার শান্তি আলোচনার জন্য প্রস্তুত।
পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালানোর জন্য দেশটির বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের জোট হচ্ছে তেহরিক-ই-তালেবান। ২০০৭ সালের ডিসেম্বরে গঠন করা হয় এ সংগঠনটি।
পাকিস্তানজুড়ে বিভিন্ন স্থানে আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী করা হয় সংগঠনটিকে। আফগান সীমান্ত-সংলগ্ন এলাকায় সংগঠনটির শক্ত ঘাঁটিতে বেশ কয়েকবার অভিযান চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে এসব অভিযান সংগঠনটিকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। সংঘর্ষে হাজার হাজার সেনা, পুলিশ এবং বেসামরিক লোক নিহত হয়েছে।
এ ছাড়া পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনাও রয়েছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের। গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে ব্যর্থ বোমা হামলার দায়িত্ব স্বীকার করে তারা। এ ছাড়াও ২০০৯ সালে আফগানিস্তানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে সিআইএর সাত গোয়েন্দাকে হত্যার ঘটনায় সংগঠনটির প্রধান হাকিমুল্লাহ মেহসুদকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা।
বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে ভাবা হয় তেহরিক-ই-তালেবানকে। যুক্তরাষ্ট্র গত বছর সংগঠনটিকে কালো তালিকাভুক্ত করে এবং এর শীর্ষস্থানীয় দুই নেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে। জঙ্গি সংগঠনটির সঙ্গে পাকিস্তান সরকারের সমঝোতার ইঙ্গিত যুক্তরাষ্ট্রকে আরও খেপিয়ে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ আবদার মিটেছে অধিকার মেলেনি

ড. মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর সম্পর্কে আমার তিন কিস্তির লেখার প্রথমটার শিরোনাম ছিল— ‘তিস্তা আমাদের অধিকার করিডোর ওদের আব-দার’। বাংলাদেশের কট্টর ভারতপন্থী পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি’র আগাম বাগাড়ম্বর সত্ত্বেও ভারতীয় পক্ষের অনমনীয়তায় শেষ পর্যন্ত তিস্তা চুক্তি না হওয়ার প্রেক্ষাপটে শেখ হাসিনা এদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য ঘোষণা করেছিলেন, তিস্তার পানির বণ্টন যেহেতু হলো না তাই বাংলাদেশ করিডোরেও সম্মত হচ্ছে না। অর্থাত্ ভারত তিস্তার পানি দিলে বাংলাদেশও করিডোর দেবে। আমাদের আপত্তিটাও সেখানেই ছিল। তিস্তার পানি এবং করিডোর কোনোভাবেই বিনিময়যোগ্য কোনো পণ্য বা সুবিধা নয়। কেন নয়, তার ব্যাখ্যা সেপ্টেম্বরের ১৪ তারিখের লেখা মন্তব্য-প্রতিবেদনে দিয়েছি। তাই আজ আর পুনরাবৃত্তি করছি না।

জনগণ অবস্থার ভয়াবহতার কতটুকু বুঝছেন জানি না। তবে, বাংলাদেশের স্বাধীনতার আজকের অবস্থা আরও নাজুক। ভারত তার করিডোরের আবদার ড. মনমোহনের সফরের পরপর তিস্তার পানি না দিয়েই ঘাড় ধরে আদায় করে নিয়েছে। আশুগঞ্জ নৌবন্দরে এখন রাতদিন ভারতীয় জাহাজ থেকে পণ্য খালাস চলছে। সেই পণ্য ট্রাকে চড়ে আখাউড়া হয়ে পৌঁছে যাচ্ছে ত্রিপুরায়। এদিকে আমাদের তিস্তাপাড়ের মানুষ গালে হাত দিয়ে বসে অপেক্ষা করছেন, কবে আসবে শেখ হাসিনা এবং দীপুমনি প্রতিশ্রুত সেই পানি! সাংবাদিকরা প্রশ্ন করলে দীপুমনি ক্ষেপে উঠে বলছেন—আমি গণক নই। পানি কবে আসবে তার আমি কী জানি? আসলে কোনো অধিকারই অধিকার নয়, যদি সেটি আদায় করে নেয়া না যায়।
পুরনো প্রবচনের কথা বলি, শিশু না কাঁদলে মাও নাকি দুধ দেয় না। এ ক্ষেত্রে দুর্বল শিশুর কান্নাটাই মোক্ষম অস্ত্র। জননীর কাছে তার দাবি আদায়ের হাতিয়ার। আর বাংলাদেশের একশ্রেণীর নাগরিকের কাছে পরম পূজনীয় ভারতমাতা তো চরিত্রগতভাবে আমাদের এক বলদর্পী সাম্রাজ্যবাদী প্রতিবেশী। তার ওপর এ দেশের সরকারে আছে সে দেশেরই ঘোষিত দালালশ্রেণী। সুতরাং, ষোল কোটি জনতা কুম্ভকর্ণের মতো ঘুমে অচেতন থাকবে আর দেশের অধিকার আপনাতেই আদায় হয়ে যাবে, সে আশা দুরাশা মাত্র। কুম্ভকর্ণের মতো এ জাতিরও ঘুম একদিন নিশ্চয়ই ভাঙবে। কিন্তু, সেদিন স্বাধীন দেশের আর অস্তিত্ব থাকবে না। আর্য আক্রমণে ভস্মীভূত একদা স্বর্ণপুরী লঙ্কার মতো আমাদেরও ছাইয়ের গাদায় সর্বস্ব খুঁজতে হবে। পানির অধিকার না দিয়ে করিডোরের আবদার হাসিল করে নেয়া বাংলাদেশের সেই চূড়ান্ত সর্বনাশেরই ইঙ্গিত মাত্র।
পত্রিকা পাঠক মাত্রই জানেন করিডোরের আয়ে বাংলাদেশকে সিঙ্গাপুরে পরিণত করার অবাস্তব ও মিথ্যা স্বপ্ন বছরের পর বছর ধরে কোনো একটি গোষ্ঠী দেখিয়েছিল। আর্থিক উন্নতির মুলা জনগণের নাকের সামনে ঝুলিয়ে রাখার নির্মম প্রতারণায় আওয়ামী রাজনীতিবিদের সঙ্গে পাল্লা দিয়ে সিপিডি’র নেতৃত্বে ভারতপন্থী সুশীল (?) সমাজ অংশ নিয়েছিল। আর প্রিন্ট মিডিয়ার মধ্যে ট্রানজিটের নামে করিডোর দেয়ার পক্ষে লাগাতার ওকালতি করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। গত পাঁচ বছরে এ সম্পর্কে বহুবার লিখেছি। তাই আজ আর পুরনো কথা লিখছি না। তবে সিপিডি’র দীর্ঘদিনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বর্তমানের সিনিয়র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের কৌশলের তারিফ না করে পারছি না। মইন-ফখরুদ্দিনের যৌথ আধা সামরিক সরকারে চাকরি বাগানোর আগ পর্যন্ত তিনিই সিপিডি’র মুখ্য কর্মকর্তা ছিলেন। সেই সময় সিপিডি ট্রানজিট নিয়ে যত সেমিনার করেছে, তার প্রধান লক্ষ্যই ছিল ভারতকে ট্রানজিটের মোড়কে করিডোর দেয়ার পক্ষে জনমত গড়ে তোলা। প্রফেসর রেহমান সোবহান, ড. রহমতউল্লাহ প্রমুখ সেসব সেমিনারে ভারতের দালালদের সঙ্গে নিয়ে কোনোরকম সমীক্ষা কিংবা গবেষণা ছাড়াই বছরে বিলিয়ন ডলার আয়ের কল্পকাহিনীর ফানুস উড়িয়েছেন।
তাদের সেইসব বালখিল্য দাবি অধিকাংশ পত্রিকার প্রথম পাতায় ফলাও করে ছাপাও হয়েছে। তাতে জনগণ যে যথেষ্ট পরিমাণেই বিভ্রান্ত হয়েছে, তার প্রমাণ বিনা গণপ্রতিরোধে প্রায় নিঃশব্দে আশুগঞ্জ হয়ে আখাউড়ার মধ্য দিয়ে সরকারের ভারতকে করিডোর প্রদান। আমরা কয়েকজন যারা চোখে আঙুল দিয়ে অবিরাম প্রকৃত অবস্থা দেখিয়ে দেয়ার চেষ্টা করেছি, তারা মিডিয়ার অসহযোগিতায় কল্কে পাইনি। আমাদের মতো বাংলাদেশপন্থীদের ভারতবিরোধী ও সাম্প্রদায়িক ইসলামিস্ট রূপে চিত্রিত করা হয়েছে। জনগণের কাছে ‘চান্স এডিটর’ মাহমুদুর রহমানের তুলনায় ড. দেবপ্রিয়দের কথাবার্তা অনেক ভার-ভারিক্কি মনে হয়েছে। সেই ড. দেবপ্রিয় দেশের চূড়ান্ত সর্বনাশের আয়োজনে দেড় দশক ধরে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পর এখন সুযোগ বুঝে ভবিষ্যতে জনরোষের ভয়ে ভোল পাল্টানোর চেষ্টা করছেন। তার সেই চেষ্টা যে আবারও সফল হতে যাচ্ছে, তার প্রমাণ সিরাজুর রহমানের মতো বিজ্ঞ কলামিস্টও ট্রানজিটের বিরুদ্ধে যুক্তি খাড়া করতে গিয়ে ড. দেবপ্রিয়’র বক্তব্যেরই শরণাপন্ন হয়েছেন।
গত বুধবার ৫ অক্টোবর আমার দেশ পত্রিকায় ভারতকে ট্রানজিট দান প্রসঙ্গ নিয়ে লেখা কলামে তিনি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য উদ্ধৃত করে ভারতীয় জাহাজকে নানাভাবে ভর্তুকি সুবিধা প্রদানের কথা লিখেছেন। সিরাজুর রহমানের লেখায় তথ্য ঠিকই আছে। কিন্তু, যাকে উদ্ধৃত করে তিনি যুক্তি খাড়া করছেন, তার নিয়ত নিয়ে যে সন্দেহ রয়েছে, আমি শুধু এটুকুই স্মরণ করিয়ে দিচ্ছি। প্রচারের কল্যাণে হয়তো কোনো একদিন আমাদের শুনতে হবে ভারতের সঙ্গে দরকষাকষি করে বাংলাদেশের স্বার্থরক্ষায় এই সুশীলরাই (?) তাদের ওপর অর্পিত মহান দায়িত্ব পালন করে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন! ড. তালুকদার মনিরুজ্জামান, প্রফেসর এমাজউদ্দীন, প্রফেসর মাহবুবউল্লাহ এবং আওয়ামী বলয়ের বাইরের অন্যান্য প্রকৃত দেশপ্রেমিক বুদ্ধিজীবীরা, যারা করিডোরের বিরুদ্ধে অবস্থান থেকে কখনই বিচ্যুত হননি, তারাই বরং হারিয়ে যাবেন। এখন যেমন টেলিভিশনে এক এগারোর নিত্য নতুন বিরোধিতাকারীদের ‘অমৃত বচন’ আমাদের সহ্য করতে হচ্ছে। অথচ সেই সময় অবৈধ সরকারের সমালোচনাকারীদের মধ্যে টেলিভিশন টক শোতে আসাফ্উদ্দৌলাহ্ ও নূরুল কবীর এবং লেখালেখিতে ফরহাদ মজহার ও এই অলেখক মাহমুদুর রহমান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। টেলিভিশনে কখনও সখনও ডাক পেলে ফরহাদ ভাই এবং আমি জেনারেল মইন নিয়ন্ত্রিত সরকারের স্বরূপ উন্মোচন প্রথম দিন থেকেই করেছি। অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করিনি।
বিশেষ প্রকৃতির তত্ত্বাবধায়ক সরকারের বছরখানেক অতিক্রান্ত হওয়ার পর মইন-মাসুদ গং চূড়ান্তভাবে জনসমর্থন হারালে অবশ্য মরসুমি পাখির অভাব হয়নি। বাজি ধরে বলতে পারি, করিডোরের বিরুদ্ধে শেষ অবধি জনগণ জেগে উঠলে আমরা একই চিত্রের পুনরাবৃত্তি দেখতে পাব। ড. দেবপ্রিয়’র মতো সুশীলদের কনুইয়ের ধাক্কায় আমরা পথিপার্শ্বে পড়ে রইব, জয়মাল্য উঠবে ব্রাহ্মণদেরই গলায়। তাতে কোনো ক্ষোভ নেই। সময়ের প্রয়োজন মেটাতে পারলেই আমি আনন্দিত।
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে সরকার যে জনগণকে অব্যাহত প্রতারণা করে চলেছে, সে কথাটি গত বছর জানুয়ারিতে শেখ হাসিনার ভারত সফরের পরই আমার দেশ পত্রিকায় বলার চেষ্টা করেছি। সত্য বলার অপরাধে অবধারিতভাবে এক সময় জেলে গেছি, নির্যাতিতও হয়েছি। ২৯০ দিন জেলবাস শেষে জনগণের দাবির মুখে মুক্তি পেয়ে আবারও লেখালেখিতে আগের ধারাবাহিকতা বজায় রেখে তথ্য-প্রমাণ দিয়ে জনগণকে জাগানোর চেষ্টা করছি। বার বার বলেছি, ভারতের ট্রানজিটে বাংলাদেশের কোনো ফায়দা নেই। আশুগঞ্জ ট্র্যাজেডি দেখার পর আমাদের কথার সত্যতা আজ প্রমাণিত হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো—মহাজোট সরকারের আগা থেকে গোড়া মিথ্যাচারে অভ্যস্ত। বিনা ফিতে করিডোর প্রদানের পরও পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি জোর গলায় বলে যাচ্ছেন, আইন অনুযায়ী চার্জ নিয়েই করিডোর দেয়া হচ্ছে। যেখানে সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির কথা স্বীকার করেনি, রাজস্ব বোর্ড থেকে ট্রানজিট ফি নেয়ার জন্য কোনো পরিপত্র (SRO) জারি হয়নি, সেখানে ফি নেয়ার যে কোনো সুযোগই নেই সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জুনিয়র কর্মকর্তারও জানা উচিত। কিন্তু, এই সামান্য ব্যাপারটি দীপু মনি জানেন না অথবা না জানার ভান করছেন। এই মিথ্যাচারের পর পৃথিবীর যে কোনো সভ্য, গণতান্ত্রিক রাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হতো। বাংলাদেশের কথা অবশ্য আলাদা। ভারতের আশীর্বাদ যার মাথায়, তাকে মন্ত্রিত্ব থেকে সরানোর সাধ্য কার!
অপশাসন এবং সীমাহীন দুর্নীতির মহোত্সবের ফলে মহাজোট সরকার দেশে জনসমর্থনহীন এবং আন্তর্জাতিক মণ্ডলে বন্ধুহীন হয়ে ক্রমেই অধিক মাত্রায় ভারতনির্ভর হয়ে পড়ছে। সেই কারণে ভারতের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী মিডিয়ায় বহুল প্রশংসিত ‘তিস্তার পানি ছাড়া করিডোর নয়’ নীতি থেকে সরে আসতে হয়েছে। ড. গওহর রিজভী এবং ড. মসিউর রহমানরাই জয়যুক্ত হয়েছেন। বিদেশি নাগরিক ড. গওহর রিজভী ভারতকে করিডোর প্রদানে আর একদিনের বিলম্বও সহ্য করতে রাজি ছিলেন না। করিডোর দেয়া হয়েছে, সুতরাং তাকে আর অপেক্ষার যাতনা সহ্য করতে হচ্ছে না।
ড. মসিউর রহমান যে অসভ্য প্রজাতির নন, সেটি প্রমাণের জন্য ভারতের কাছ থেকে কোনো ফি নিতে চাননি। বিনা ফি-তে করিডোর দিয়ে আওয়ামী লীগ তার সেই সভ্যতার প্রমাণ দিয়েছে। বিনা চুক্তিতেই ভারতকে ফ্রি ট্রানজিট দিয়ে শেখ হাসিনা তার নড়বড়ে মসনদ রক্ষা করতে চাইছেন। ব্রাহ্মণ্যবাদী ভারতকে অধিকতর খুশি করার আতিশয্যে তিনি এবারের দুর্গাপূজা নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে তার আপন ধর্মবিশ্বাস কোথায় গেছে সে বিবেচনা তার এবং ইসলামী চিন্তাবিদ ও আলেমদের। আমাদের প্রধানমন্ত্রী যে কী পরিমাণ ধর্মনিরপেক্ষ এবং ভারতীয় সংস্কৃতির প্রতি অনুরক্ত, সেটি প্রমাণ করার জন্যই বোধহয় ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে বলেছেন, ‘আমরা জানি এবং শুনেছি মা দুর্গা প্রত্যেক বছর কোনো না কোনো বাহনে চড়ে আমাদের এ বসুন্ধরায় আসেন। এবার আমাদের দেবী এসেছেন গজে চড়ে। জানি, গজে চড়ে এলে এ পৃথিবী ধন-ধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে—তা আমরা দেখতেই পাচ্ছি। এবার ফসল ভালো হয়েছে।’
এ ধরনের বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের থাকতেই পারে। একজন ধর্মপ্রাণ হিন্দুর দেবী অর্চনা এবং পূজা-আচ্চা সেই ধর্মবিশ্বাসেরই প্রতিফলন। সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনার সাংবিধানিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পূজা আয়োজনে যথাসম্ভব সহায়তা প্রদান করা। কিন্তু একজন মুসলমান যে ভুলক্রমেও সেই বিশ্বাসের কথা কোনো অবস্থাতেই প্রচার করতে পারেন না, তার প্রমাণ হিসেবে পবিত্র কোরআন শরিফের সূরা আল-আনকাবুত-এর ১৭ নম্বর আয়াত উদ্ধৃত করছি, ‘তোমরা তো আল্লাহ্র পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। তোমরা আল্লাহ্র পরিবর্তে যার এবাদত করছ, তারা তোমাদের রিযিকের মালিক নয়। কাজেই আল্লাহ্র কাছে রিযিক তালাশ কর, তাঁর এবাদত কর এবং তাঁর কৃতজ্ঞতা প্রকাশ কর, তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।’
মিডিয়ার কল্যাণে জেনেছি, শেখ হাসিনা ব্যক্তি জীবনে ইসলামের আচারধর্ম নিয়মিতভাবে পালন করে থাকেন, অসংখ্যবার ওমরা এবং হজও করেছেন। আজ ক্ষমতার লোভে ভারত সরকার এবং তার এ দেশীয় ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখার লক্ষ্যে তিনি যে চরম ধর্মবিরোধী উক্ত করেছেন, তার প্রতিফল কী হতে পারে সেটিও মহান আল্লাহতায়ালা সূরা আন-নিসার ১১৬ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন, ‘নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সঙ্গে কাউকে শরিক করে! এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সঙ্গে শরিক করে, সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়।’ কোনো ব্যক্তির ইসলাম ধর্মে বিশ্বাস না থাকলে অথবা ভিন্ন ধর্মাবলম্বী হলে অবশ্য ভিন্ন কথা। তার কোরআন শরীফের সাবধান বাণীতে হয়তো কর্ণপাত না করলেও চলবে।
আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সংসদে দাঁড়িয়ে নিজেকে দেশের এক নম্বর দেশপ্রেমিক দাবি করে বক্তৃতা দিয়েছিলেন। তিস্তার পানির ওপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করে এবং করিডোরের বিষয়ে ভারতীয় চাপের মুখে অটল থেকে তিনি তার দাবিকৃত দেশপ্রেমের প্রমাণ দিতে পারতেন। জাতির দুর্ভাগ্য যে, শেখ হাসিনা গদি রক্ষার তাগিদে দেশপ্রেমের সেই পরীক্ষায় পাস করতে পারেননি।। সরকার প্রধানের কাছে দেশ ও জনগণের স্বার্থ ক্ষমতার বাসনার তুলনায় গৌণ হয়ে উঠলে দেশের জনগণকেই দেশ রক্ষায় এগিয়ে আসতে হয়। কাজেই ভারতীয় পণ্যবাহী সব যানবাহন এখন আমাদেরই প্রতিরোধ করতে হবে। আশুগঞ্জের স্থানীয় জনসাধারণের নাকের সামনে অবশ্য আবারও এক প্রকার লোভের মুলা ঝোলানো হয়েছে।
ক’দিন আগে সিলেটে লংমার্চে যাওয়ার পথে আশুগঞ্জের একটি রেস্তোরাঁয় যাত্রাবিরতি করেছিলাম। সেখানেই শুনলাম, প্রচারণা চলছে এই করিডোর দেয়া হলে নাকি আশুগঞ্জের অনেক লাভ হবে। ড. দেবপ্রিয়দের সেই পুরনো সিঙ্গাপুর বানানোর গল্প আর কি! হ্যাঁ, কুলিগিরি করে কিছু পয়সা পাওয়া যেতে পারে, রেস্তোরাঁয় বেচা-কেনাও হয়তো খানিক বাড়বে, সর্বশেষ ট্রাক মালিকদেরও ট্রিপের সংখ্যা বাড়তে পারে। কিন্তু, মুষ্টিমেয় লোকের এই যত্সামান্য প্রাপ্তির বিনিময়ে দেশের অমূল্য স্বাধীনতা বেচে দেয়া যায় কিনা, সেটা আশুগঞ্জবাসীকে বিবেচনা করতে হবে। ভারতকে ফ্রি ট্রানজিট দেয়ার রাস্তার জন্য তিতাস নদী শুকিয়ে ফেলা হচ্ছে। এ দেশের যানবাহন চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা না করে শত চাকার ভারতীয় বিশাল ট্রেইলারের পাড়ি চলছে বাংলাদেশের বুক চিরে। আমাদের স্বাধীন ভূখণ্ডকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রের বিত্তবৈভব বাড়ানো হচ্ছে। আর আমরা পড়ে আছি সেই তিমিরেই। এমন পরিস্থিতিতে ভেতরে রক্তক্ষরণ যার হয় না, সে আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভারতপন্থী মিডিয়ার সর্বব্যাপী সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। জনমনে স্বাধীনতার স্ফুলিঙ্গ প্রজ্বলনের জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছি। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের নাগরিকের দায়িত্ব পালনে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই।
মনে পড়ছে, ২০০৮ সালের ডিজিটাল নির্বাচনের মাত্র ক’দিন আগে বর্তমানে বন্ধ চ্যানেল ওয়ান-এর এক টক শোতে গিয়েছিলাম। তখন ভারতীয় নৌবাহিনীর একাধিক জাহাজ সুন্দরবনের কাছে বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে সেখানে অবস্থান করছিল। আমার স্বভাব অনুযায়ী সেই টক শোতে ভারতীয় অনুপ্রবেশের তীব্র সমালোচনা করেছিলাম। অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছিল এবং দর্শকদের সরাসরি প্রশ্ন করার সুযোগ ছিল। ভারতের সমালোচনায় ক্রুদ্ধ হয়ে এক দর্শক আমাকে রাগতকণ্ঠে বলেছিলেন, ভারতীয় জুজু’র ভয় আর কত দেখাবেন? এসব কথা বলে আর আমাদের ভোলানো যাবে না। সেই দর্শকের পরিচয় আমার জানা নেই। তিনি বাংলাদেশী নাগরিক কিনা, তাও বলতে পারব না। বাংলাদেশী নাগরিক হয়ে থাকলে আজ তার মুখোমুখি হতে বড় ইচ্ছা জাগে। দেখা হলে প্রশ্ন করতাম, মহাজোট সরকার যে বাংলাদেশের স্বার্থ বন্ধক দিয়েই রাষ্ট্রক্ষমতা দখল করতে যাচ্ছে সেটি কি তিনি সেদিন বুঝতে পারেননি, নাকি বুঝেও না বোঝার ভান করেছেন?
টক শো শেষে মনে বড় বেদনা নিয়ে গভীর রাতে বাসায় ফিরে স্ত্রীকে বলেছিলাম, নির্বাচনে নিঃসন্দেহে ভারতপন্থীরাই জয়লাভ করছে। মিডিয়ার উদ্দেশ্যপূর্ণ প্রচারণায় বিভ্রান্ত ভোটার, ভারতীয় টাকা ও অন্যান্য মদত এবং সেনাপ্রধান জেনারেল মইন গংয়ের দেশ বিকিয়ে আত্মরক্ষার প্রবণতার সংমিশ্রণে শেখ হাসিনার নৌকার জয় অবশ্যম্ভাবী। সব জেনে-বুঝেও এ দেশের অনেক বুদ্ধিমান বুদ্ধিজীবীদের মতো ভোল পাল্টাতে পারিনি। নির্বোধের মতো দেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে পরিবারসহ নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। এক এগারোর কুশীলবদের বিরুদ্ধে আমার লড়াই শেখ হাসিনার জামানায় আরও মরণপণ হয়েছে। মইনের ছয় ঘোড়া এখন ষোল কোটি জনতার বুকের ওপর অবিরাম দাপিয়ে বেড়াচ্ছে। এমন ভয়ংকর আগ্রাসন সত্ত্বেও বাংলাদেশের সব ‘রক্ষা সমিতি’ যাদের প্রোগ্রামে শ’খানেক লোকের জমায়েত হলেও সেই সংবাদ দেশের নব্বই শতাংশ পত্রিকায় প্রথম পাতায় অন্তত ডবল কলাম ট্রিটমেন্ট পেয়ে থাকে, তাদের টিকিটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সুশীল (?) সমাজের কথা বলে লাভ নেই। কারণ, তাদের নিয়ন্ত্রণ দিল্লি ও ওয়াশিংটনে। প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবারের মুখ চেয়ে চাকরি রক্ষা করতে হবে, তাই তাদেরও হাত-পা বাঁধা। পদুয়া-রৌমারীর বীর সিপাহীদের আজ আর নিরাপত্তা বাহিনীতে খুঁজতে যাওয়া পণ্ডশ্রম। সব মিলিয়ে আমাদেরও আল্লাহর ওপর ভরসা ও জনগণের নিদ্রাভঙ্গের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সে পর্যন্ত তিস্তার পানিসহ তাবত্ অধিকার উপেক্ষিতই থেকে যাবে।