Friday, December 9, 2011

ইস্টবেঙ্গল আজও ভোলেনি মুন্নাকে by সনৎ বাবলা

হালের বাংলাদেশ দিল্লিতে লজ্জায় ডুবিয়ে গেলেও গর্বে ভরিয়ে দিলেন মোনেম মুন্না। এ কীর্তিমান ফিরে এসেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গল্পে। কলকাতা ইস্টবেঙ্গলের গল্পে-স্মৃতিতে এখনো অম্লান প্রয়াত এ ডিফেন্ডার।
একদা বাংলার ফুটবল দাপটের সুবাদে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে বাঙালি কর্তাদের আধিপত্য। সেখানেই গতকাল দেখা মিলল কলকাতা ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকারের। ফুটবলাঙ্গনে তাঁর পরিচিতি অবশ্য নিতু সরকার

চোখে দেখেই ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ by টিটু সাহা

রাজধানীর ক্ষিলক্ষেত বাসস্ট্যান্ডে বৃহষ্পতিবার দুপুরে যাত্রাবাড়ী-টঙ্গী রুটের তুরাগ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪২৫৩৮) কাগজপত্র পরীক্ষার জন্য দাঁড় করান একজন পুলিশ সার্জেন্ট। তিনি বাসটির ফিটনেস সনদসহ অন্য সব কাগজপত্র ঠিকঠাক দেখে ছেড়ে দেন। এরপর বাসটি কিছুদুর সামনে গিয়ে হঠাৎ থেমে যায়। ব্যাপার কী, যাত্রীরা জানতে চাইলে বাসের সহকারী জানায়, ইঞ্জিনে সমস্যা। আর যাবে না।

সুপার ফোরে খুলনা, ঢাকা মেট্রো, রাজশাহী ও সিলেট

জয়টা প্রায় নিশ্চিত হয়ে ছিল আগের দিনই। কাল সকালে সে জয়ের আনুষ্ঠানিকতা সারতে খুব বেশি সময়ও নেয়নি খুলনা আর সিলেট। আর ঢাকার দুটি দল ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগের বিপক্ষে দুটি জয় ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সুপার ফোরে পেঁৗছে দিয়েছে খুলনা ও সিলেটকে। হেরেও তাদের সঙ্গী হয়েছে ঢাকা মেট্রো, আর আগের দিনই জয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া গতবারের চ্যাম্পিয়ন রাজশাহীও থাকছে শিরোপার লড়াইয়ে। তবে কাল বড়

মুখোমুখি প্রতিদিন-এটাকে আমার পাকিস্তানভাগ্য বলতে পারেন

চলতি জাতীয় লিগের ৬ ম্যাচে করেছেন ৫৪০ রান। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ঢুকে যাওয়া নাজিমউদ্দিনের অভিষেকও হয়ে যাচ্ছে আজ। কাল দুপুরে কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে চট্টগ্রামের এ তরুণ প্রকাশ করছিলেন তাঁর অনুভূতি\কালের কণ্ঠ স্পোর্টস : টেস্ট অভিষেক তাহলে হয়েই যাচ্ছে?নাজিমউদ্দিন : মোটামুটি নিশ্চিত। তবে এখনো ঠিক পুরোপুরি নিশ্চিত নই (হাসি...)।

চমক, বিস্ময়, অঘটন আর নাটক

মেসি, জাভি, ইনিয়েস্তাদের মতো তারকাদের একনজর দেখতে যেখানে হুমড়ি খায় দর্শকরা সেখানে বাটে বরিসভের সঙ্গে বার্সেলোনার ম্যাচে টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৫০১৩টি! ৭ মিনিটের মধ্যে অলিম্পিক লিওঁর অখ্যাত স্ট্রাইকার বাফেতিম্বি গোমিসের হ্যাটট্রিক, গতবারের রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়। এ রকম আরো অনেক কিছুই ঘটেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। সেগুলো নিয়েই আজকের এ আয়োজন

মালয়েশিয়া গেছে চবি ক্রিকেট দল এবার শিরোপা জয়ের স্বপ্ন by ফরহান অভি

প্রথমবার শিরোপার কাছাকাছি গিয়েও এর নাগাল পাওয়া যায়নি। ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে যাওয়ায় নেওয়া হয়নি শিরোপা জয়ের স্বাদ। শিরোপা জয়ের অধরা সেই স্বপ্ন নিয়েই এবার এশিয়ান ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে মালয়েশিয়ায় গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্রিকেট দল। ১৫ সদস্যের চবি ক্রিকেট দল গত ৩০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশে দেশ ত্যাগ করে।

মেধস মুনি আশ্রম যেখান থেকে শুরু হয়েছিল দুর্গাপূজা by শাহীনূর কিবরিয়া মাসুদ

দুর্গাপূজা এলেই সর্বাগ্রে এসে যায় মেধস মুনী আশ্রমের কথা। পৌরাণিক মতে, এখান থেকেই প্রথম শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। প্রতিবছর দুর্গাপূজায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে বোয়ালখালী উপজেলার করলডেঙ্গার পাহাড়চূড়ায় অবস্থিত এ আশ্রমে। পৌরাণিক মতে, হাজার হাজার বছর আগে রাজা সুরথ ও সমাধি বৈশ্য প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তকালে তারা এ পূজার আয়োজন করায় দেবীর এ পূজা পরিচিত হয়

লোডশেডিং বেড়েছে by রুবেল খান

তীব্র দাবদাহে নগরবাসীর এখন ত্রাহি অবস্থা। দুঃসহ এ গরমের সঙ্গে পাল্লা দিয়েই যেন বাড়ছে লোডশেডিং। প্রচণ্ড গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং বিষিয়ে তুলছে নগরজীবন। বর্তমানে চট্টগ্রামে চাহিদার তুলনায় স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন অনেক কম। চট্টগ্রামের মতো অভিন্ন অবস্থা পুরো দেশের। আশুগঞ্জসহ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিড থেকেও পাওয়া যাচ্ছে না আগের মতো বিদ্যুৎ। এসব কারণে চট্টগ্রামে এখন বিদ্যুতের ঘাটতি

বেহাল নগর by কাজী আবুল মনসুর

নগরে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে ঘরবাড়ি। প্রতিনিয়ত দখল হচ্ছে সড়ক থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ খাল ও নালা। নগর উন্নয়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) কাছে আন্তর্জাতিক মানের প্ল্যান থাকলেও কাজ হচ্ছে না ওই প্ল্যান অনুযায়ী। এসব কারণে নগর এখন বেহাল। এদিকে নগরীর বেহাল অবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। চসিক বলছে, চউকের বরাদ্দ বেশি, তাই নগর

এই তো শেবাগ! by সামীউর রহমান

এটাই আসল বীরেন্দর শেবাগ, এভাবেই ব্যাট করেন 'নজফগড়ের নবাব'। হিন্দি চলচ্চিত্রের মাস্টারপিস 'শোলে'র ধর্মেন্দ্রর সঙ্গে মিলিয়ে যাকে বলা হয় 'বীরু'। তাঁর ব্যাটিংটাও পাঞ্জাবি এ নায়কের অ্যাকশনের মতো, মার একটাও মাটিতে পড়ে না, টেস্টে ২৯৫ রানে দাঁড়িয়ে যিনি অবলীলায় ছক্কা মেরে ট্রিপল সেঞ্চুরিতে পেঁৗছান। যাঁকে মনে করা হতো টেস্টের মতো ক্রিকেটের বিশুদ্ধতম সংস্করণে অচল, টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত তিনটি ইনিংসই

বাংলাদেশ কিভাবে ঠেকাবে এই পাকিস্তানকে! by কামরুল হাসান

প্রশ্নটা যাকে করা হয়েছে সেই ইউনিস খানও ওই টেস্টে ছিলেন। কিন্তু স্মৃতিটা তাঁদের জন্য খুব একটা মধুর নয় বলেই হয়তো জবাবটা হলো সাদামাটা, আমার মনে হয় মনে আছে। বলে একটা হাসি দিলেন, যে হাসির অর্থ সেই পাকিস্তান আর এই পাকিস্তান এক নয়। আসলেই এক নয়। মুলতানের সেই টেস্টের পর এখানকার পদ্মা বা ওখানকার সিন্ধু নদ নিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিতর্ক নিত্যসঙ্গী মন্ত্রে দীক্ষিত পাকিস্তান দলেও ঘটে গেছে কত ঘটনা!

এই বাংলাদেশ, সেই বাংলাদেশ

পাকিস্তান বাংলাদেশের কাছে এমনই দুর্বোধ্য আর রহস্যময় এক দল হয়ে আছে যে গত প্রায় এক দশক এদের বিপক্ষে কোনো সাফল্যই নেই। সেই কবে ১৯৯৯ সালে নর্দাম্পটনে বিশ্বকাপ ম্যাচে এসেছিল পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়টি। পরের এক যুগে সে সাফল্যের পুনরাবৃত্তির হাহাকার সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে রীতিমতো আর্তনাদেই রূপ নিয়েছে। নর্দাম্পটন রূপকথা যদি হয় দূর অতীত, তাহলে ২০০৩ সালের সেপ্টেম্বরের মুলতান টেস্টকে

গ্রুপ থেকে বিদায় ম্যানইউর, পারল না সিটিও

গত সেপ্টেম্বরে বাঁচিয়ে দিয়েছিলেন অ্যাশলে ইয়ং। নিজেদের মাঠে এফসি বাসেলের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পর স্যার অ্যালেঙ্ ফার্গুসনের ভাষায় 'অমার্জনীয় সব ভুলের' খেসারত দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে ৩-২ গোলে। শেষ মুহূর্তে গোল করে ১৭ মাস ঘরের মাঠে অপরাজিত থাকার মানসম্মানটা বাঁচিয়েছিলেন ইয়ং। কিন্তু এবার আর পারলেন না। বাসেলের কাছে ২-১ গোলে হেরে ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায়

ভারতের সিরিজ জয়

তৃতীয় ম্যাচের জয় ওয়েস্ট ইন্ডিজের হাতে ধরা দেওয়ায় ভারত-উইন্ডিজের পাঁচ ম্যাচের সিরিজে কিছুটা হলেও উত্তেজনা ফিরেছিল। কিন্তু ইতিহাস গড়া চতুর্থ ওয়ানডে ম্যাচে ভারত সেই সম্ভাবনাকে এক ঝটকায় উড়িয়ে দিয়েছে। আরও একটু পরিষ্কার করে বললে বিরেন্দর শেবাগ সেই সম্ভাবনাকে গলাটিপে মেরেছেন। তার বিধ্বংসী ব্যাটিং এক ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয় নিশ্চিত করেছে। ইন্দোরের দিবা-রাত্রির এ ম্যাচে ১৫৩ রানের বিশাল জয়

পদ হারালেন এসআইবিএলের চার পরিচালক

পদ হারিয়েছেন বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চার পরিচালক। বাংলাদেশ ব্যাংকের অপসারণ আদেশের বিরুদ্ধে তাদের করা আপিল উচ্চ আদালতে খারিজ হওয়ায় তারা আর ওই পদে বহাল থাকতে পারবেন না। মেসার্স হোমল্যান্ড ফুট ওয়্যার নামে খেলাপি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকার দায়ে এর আগে ২০০২ সালে কেন্দ্রীয় ব্যাংক তাদের পরিচালক পদ থেকে অপসারণের আদেশ দেন।

১০ শতাংশ মূলধন সংরক্ষণ করেছে বেশিরভাগ ব্যাংক by ওবায়দুল্লাহ রনি

প্রত্যেক ব্যাংকের তার ঝুঁকিভিত্তিক সম্পদের কমপক্ষে ১০ শতাংশ সমপরিমাণ অর্থ মূলধন হিসেবে সংরক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে তাতে সক্ষম হয়েছে বেশিরভাগ ব্যাংক। সেপ্টেম্বরভিত্তিক তথ্য অনুযায়ী ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর গড় মূলধন সংরক্ষণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৫ শতাংশ। চলতি বছরের জুলাই থেকে ব্যাসেল-২ নামে পরিচিত মূলধন পর্যাপ্ততার আন্তর্জাতিক নিয়মকানুনের আলোকে নূ্যনতম মূলধন সংরক্ষণের এই ধাপ

ঢাকায়ও একজন আইভী প্রয়োজন by আবিদ রহমান

রাজধানী ঢাকার কাংখিত বিকেন্দ্রীকরণ ধামা চাপা পড়ে গেলো অগণতান্ত্রিক পদ্ধতির ব্যাবহারে। প্রশাসন ও নাগরিক সুবিধা জনগণের দোর গোড়ায় নেবার উদ্যোগটি রাজনৈতিক স্বেচ্ছাচারী পদক্ষেপে জনপ্রশান্তির বদলে পরিণত হলো জন-উৎকণ্ঠায়! ক্ষমতাসীনরা জনগনকে বলার-বোঝানোর ভাষা মাত্র  তিনবছরেই ভুলে বসেছেন।শোনার ধৈর্য ও উদার্য্য হারিয়েছেন বিলক্ষণ আগে।

রেল আর পদ্মা সেতুর কালো বিড়াল! by ফজলুল বারী

ওবায়দুল কাদেরকে মন্ত্রী করা সম্পর্কে দেশে তারেকের প্রমোটার এক সাংবাদিক লিখেছেন, এরপরও যোগাযোগ মন্ত্রণালয় একজন মি. ক্লিনের হাতে পড়লনা। যার হাতে গেল তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে দুদকের মামলার সাজা হাইকোর্টের মাধ্যমে বাতিল-কোয়াশড করানোর পর সুপ্রীমকোর্টে দুদক যাবার কথা বললেও রহস্যজনক কারনে আর যায়নি।

আগামীকাল বাটেক্সপো শুরু

তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপজিশন (বাটেক্সপো) শুরু হচ্ছে আগামীকাল শনিবার। রাজধানীর বঙ্গব্দ৯৯৯ু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ৩ দিনের নিয়মিত বার্ষিক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এবারের ২২তম বাটেক্সপো থেকে প্রায় ৫শ' কোটি টাকার রফতানি আদেশের

নতুন বিশ্ব মেরুকরণের আভাস! by মাহবুব মিঠু

চীন সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা কিংবা ইসরাইল কোনভাবে ইরানে হামলা চালালে  তারা চুপচাপ বসে থাকবে না। ইরানের পাশে দাঁড়াবে। এরজন্য যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধেও যায় তবুও পিছু হবে না। সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার পতনের পরে এক শক্তির বিশ্বে চরম নৈরাজ্য তৈরি রেখেছে আমেরিকা এবং তার মিত্ররা। কয়েক দশক পরে সম্ভবতঃ এই প্রথম আমেরিকার সাম্রাজ্যবাদ চ্যালেঞ্জের মুখে পড়লো (আসলেই কি?)। এদিকে তালেবান দমনের নামে বেশ কিছুদিন পর পর আমেরিকা পাকিস্তানি সৈন্য মারছে।

নারী নির্যাতন ও নারীর ক্ষমতায়নের ভন্ডামী by আহমেদ আরিফ

একটা সময় ছিল অনলাইনে আসলে শুরুতেই প্রথম সারির কয়েকটি বাংলা ব্লগ ওপেন করতাম।ইদানিং অনলাইনে আসলে প্রথম বাংলানিউজ২৪ সহ বেশকিছু নিউজ সাইট ওপেন করি। প্রতিদিনকার মত আজও তার ব্যাতিক্রম হয়নি।বাংলানিউজ২৪ ওপের করেই যে ছবিটি আমাকে রীতিমত স্তব্দ করে দিয়েছে সেটি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরীর পাঠানো।`

করবান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ

আদায় বাড়াতে করবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বড় করদাতারা। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে তারা বলেন, করদাতা ও গ্রহীতার মধ্যে এখনও অনেক দূরত্ব রয়েছে। এ ব্যবধান ঘোচাতে না পারলে আয়কর আদায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। এ জন্য বিদ্যমান আইন আরও সহজ করার তাগিদ দেন তারা। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এসব কথা

একাত্তরের যুদ্ধাপরাধঃ আর্চার ব্লাড বনাম স্টিফেন র‌্যাপ by মোহাম্মদ আলী বোখারী

সম্প্রতি ঢাকা সফরে এসে যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন অ্যাম্বাসাডর-অ্যাট্-লার্জ স্টিফেন জে. র‌্যাপ একাত্তরের যুদ্ধাপরাধ সংক্রান্ত ঐতিহাসিক ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল নিয়ে কিছু অযাচিত মন্তব্য ও অনাকাক্সিক্ষত প্রস্তাব রেখেছেন। সেই পরিপ্রেক্ষিতে বিচারের স্বচ্ছতার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক কমিউনিটির নির্দেশনা ও প্রস্তাবসহ যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

মতবিনিময় সভায় কম্পানি করদাতারা-আইনের অস্পষ্টতায় বিপুল রাজস্ব থেকে বঞ্চিত সরকার

প্রচলিত করদান প্রক্রিয়াকে অনেক বেশি জটিল মনে করছেন কম্পানি করদাতারা। এতে একদিকে যেমন করদাতাদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে প্রকৃত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। তা ছাড়া আইনের অস্পষ্টতা ও সংস্কারের অভাবে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। গতকাল রাজস্ব বোর্ডের এক মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন কম্পানি করদাতারা। ব্যক্তিশ্রেণীর করদাতাদের কর দিতে উদ্বুদ্ধ করতে নানাবিধ কার্যক্রম পালন

ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা-মন্ত্রণালয়গুলোকে ত্রৈমাসিক প্রতিবেদন তৈরির নির্দেশ

চলতি অর্থবছর থেকে শুরু হওয়া পাঁচ বছরমেয়াদি (২০১১-১৫) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি করবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। প্রতিবেদন তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে সভাপতি করে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে। মন্ত্রণালয়গুলোর তৈরি করা এ প্রতিবেদন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে (জিইডি) পাঠাতে হবে। জিইডি এসব প্রতিবেদন মূল্যায়ন করবে।

জেনেভায় ডাব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলন-এলডিসির রপ্তানিপণ্যে শুল্কমুক্ত সুবিধা দাবি করবে বাংলাদেশ by আবুল কাশেম

বিশ্ববাণিজ্য সংস্থায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়ক হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর সব রপ্তানিপণ্যে শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধার বিষয়ে হংকং সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানাবে বাংলাদেশ। এ ক্ষেত্রে রুলস অব অরিজিনের শর্তও শিথিল করতে বলবে বাংলাদেশ। এ ছাড়া সেবা খাতে স্বল্পোন্নত দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া, তুলা উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে উন্নত দেশগুলোর দেওয়া ভর্তুকি কমানোর দাবিও করবে

তামিম ইকবালের দুঃসময় by রুবেল খান

সময় কত দ্রুতই না বদলে যায়! কিছুদিন আগেও যিনি ছিলেন দলের অপরিহার্য খেলোয়াড়, যাকে ছাড়া বাংলাদেশ দল মাঠে নামার কথা কল্পনাতেও আনত না, সেই তামিম ইকবালকে নিয়ে প্রতিটি ম্যাচের আগে এখন প্রশ্ন উড়ে বেড়ায়, এ ম্যাচে কি তামিম খেলছেন? নিজ শহর চট্টগ্রামের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগের দিনও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এমনও কথা উঠছিল, ম্যাচটি খেললেও তামিম ওপেনিং করতে চাচ্ছেন না।

পাকিস্তান ক্রিকেটে সুখের সময়

সিরিজ শুরুর আগে প্রথম সংবাদ সম্মেলনেই পাকিস্তান ম্যানেজার একটা অনুরোধ রেখেছিলেন বাংলাদেশি সাংবাদিকদের কাছে। 'আমরা এখানে শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশিদের মনও জয় করতে এসেছি। ক্রিকেট বাদে অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে বিরত থাকবেন আপনারা।' ব্যাপারটি খুলে না বললেও সবাই বুঝে গিয়েছিল স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটারের জেলে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন শুনতে চাচ্ছেন না মিসবাহরা;

৫ দিনের লম্বা চ্যালেঞ্জ by সঞ্জয় সাহা পিয়াল

কুসংস্কার! হতে পারে। ম্যাচের আগের দিন কখনোই কাছে গিয়ে হাঁটু মুড়িয়ে বসে উইকেট দেখেন না ইলিয়াস সানি। এতে নাকি তার পারফরম্যান্স ভালো হয়। গতকাল মুশফিকদের কেউ কেউ মাঠের মধ্যে খোলা বুকের উইকেট দেখে এলেও সানি সে দলে শরিক হলেন না। তামিমেরও এমন একটি ব্যাপার আছে। চট্টগ্রামে খেলা থাকলেও মাকে বাড়ি থেকে আসতে বলেন না মাঠে। ওয়ানডে সিরিজে বিধ্বস্ত মুখগুলো এভাবেই নিজেদের মতো করে বিশ্বাসগুলো মেনে

রাশিয়ায় অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র দায়ী :পুতিন

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন-পরবর্তী বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন দেশটির প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিক্ষোভ উস্কে দিয়েছে। বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে পুতিন বলেন, যারা আইন ভঙ্গ করবে তাদের শাস্তি পেতে হবে। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভে গ্রেফতারের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। রাশিয়ার একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, নির্বাচনে পুতিনের দল ৩০ শতাংশের কম ভোট

টুজি দুর্নীতি :ফেঁসে যাচ্ছেন চিদাম্বরম!

এবার টুজি টেলিকম কেলেঙ্কারিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের ভূমিকা নিয়ে আদালতে শুনানি হবে। সিবিআইয়ের বিশেষ আদালতের এমন রায়ের পর চিদাম্বরমের পদত্যাগ দাবি করেছে ভারতের বিরোধী দলগুলো। প্রধান বিরোধী দল বিজেপি দাবি করেছে, আদালতের রায়ে নিশ্চিত হয়েছে টুজি দুর্নীতিকে চিদাম্বরমের ভূমিকা ছিল। তাই তার এখনই পদত্যাগ করা উচিত। পদত্যাগের দাবিতে সংসদে চিদাম্বরমকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

মমতাকে দেখে শিখছে সিপিএম

তাদের তৈরি জনগোষ্ঠীর আন্দোলন এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 'হাইজ্যাক' হয়ে যেতে এবার টনক নড়েছে বামপন্থিদের। আরও নির্দিষ্ট করে বললে, সিপিএমের। শুধু ১৯৭১ সালকে মাপকাঠি না ধরে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য ২০০৩ সালের কেন্দ্রীয় আইন সংশোধনের দাবিতে আন্দোলন শুরু করেছে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের ৬টি সংগঠনের যৌথ অ্যাকশন কমিটি। আর মমতার মোকাবেলায় সিপিএম এবার মাঠে

শেয়ারবাজার-সূচক আবারও পাঁচ হাজারের নিচে নামল

তেমন কোনো জোরালো যুক্তি নেই। তবু ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঁচ হাজার পয়েন্ট সূচককে মনস্তাত্তিক স্তর হিসেবে দেখেন শেয়ারবাজার সংশ্লিষ্টব্যক্তিরা। বুধবার পর্যন্তও সাধারণ মূল্যসূচক এ স্তরের ওপরেই অবস্থান করছিল। টানা পাঁচ কর্মদিবসের দরপতন ডিএসইর সূচককে টেনে নামিয়েছে ৪৯৩২.৩০ পয়েন্টে। তিন সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ডিএসই সূচকের এ অধপতন ঘটল। এর আগে গত ১৬ নভেম্বর ডিএসইর সাধারণ

সরকারি স্কুলে ভর্তি-প্রথম শ্রেণীতে শুধু লটারি বয়সসীমা সাত by অভিজিৎ ভট্টাচার্য্য

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে (২০১২) ভর্তির জন্য নীতিমালা জারি করেছে সরকার। এর ফলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি হবে না। ভর্তির সর্বোচ্চ ফি রাখা হয়েছে ৭০০ টাকা।

জুরাইনে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড :সংঘর্ষ

রাজধানীর জুরাইনে স্থানীয় আওয়ামী লীগের ডাকা সমাবেশে বক্তব্য দেওয়া ও বিতর্কিত এক ব্যক্তিকে দলে যোগদান করতে মঞ্চে আনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০-১৫ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভণ্ডুল হয়ে যায় সভা। মহান বিজয় দিবস উদযাপন এবং ঢাকা মহানগরের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা সিটি

প্রকৃতির রহস্য- গুহাটা যেন নরমুণ্ড!

রহস্যময়, অশুভ ও প্রাণসংহারী হিসেবে পরিচিতি পেয়েছে যুক্তরাজ্যের 'হডজ ক্লোজ কুইয়ারি' পার্বত্য গুহা। এটি জলমগ্ন। এর অবস্থান দেশের ক্যামব্রিয়া অঞ্চলের কোনিস্টন প্রশাসনিক এলাকার দুর্গম পর্বতে। এ গুহার রহস্য উদ্ঘাটনে পানিতে নেমে প্রাণ হারিয়েছেন অনেক ডুবুরি। সম্প্রতি একজন দুঃসাহসী ফটোগ্রাফার এবং ডুবুরি এ গুহার ছবি তুলেছেন। ছবি দেখে ওই ফটোগ্রাফারের চোখ কপালে উঠেছে। হায় ঈশ্বর! গুহার মুখটা তো কলজে কাঁপানো

ডারবান সম্মেলন শেষ আজ-সমঝোতার পথে নেতারা :১০০ বিলিয়ন ডলারের ফান্ড হচ্ছে by আলতাব হোসেন

দীর্ঘ ১১ দিন আলোচনার পর দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী ডারবানে ১৯৫ দেশের প্রতিনিধিরা একটি সমঝোতার কাছাকাছি পেঁৗছেছেন। শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বহুল প্রত্যাশিত ১০০ বিলিয়ন ডলারের গ্রিন ফান্ড চূড়ান্ত হতে যাচ্ছে। তবে ফান্ড চূড়ান্ত হলেও এর অর্থের উৎস সম্পর্কে কোনো নির্দেশনা থাকছে না এবং মিটিগেশন খাতে ফান্ডের বেশি অর্থ বরাদ্দ রাখার কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বেসরকারি খাত থেকে গ্রিন

ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষীর বর্ণনা-সাঈদী লুটপাট অগি্নসংযোগ হত্যাকাণ্ডে সহায়তা করেন

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মুক্তিযুদ্ধকালে লুটপাট, অগি্নসংযোগ ও ধর্মান্তরকরণের অভিযোগ তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীন। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ মুলতবি করা হয়েছে।\ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে গতকাল সাক্ষ্যগ্রহণ করা হয়।

মানবাধিকার সুরক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে-সমকালে গোলটেবিল

মানবাধিকার সুরক্ষায় তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। এ ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা গ্রহণের জন্য নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, যুব সমাজ উদ্বুদ্ধ হলে সাধারণ মানুষের জন্য মানবাধিকার নিশ্চিত করা সহজ হবে।\'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' উপলক্ষে সমকাল কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত

হাইকোর্টে গিয়ে আগাম জামিন নিলেন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে হাজির হয়ে তিনি জামিন চাইলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করেন। খালেদা জিয়া রাজনৈতিক জীবনে এবারই প্রথম হাইকোর্টে কোনো বেঞ্চের সামনে হাজির হলেন।

বালিতে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনা-গণতন্ত্র ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছানো সম্ভব নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র হচ্ছে উন্নয়ন ও জনগণের ক্ষমতায়নের মূল চাবিকাঠি। গণতন্ত্র ছাড়া কোনো দেশের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পেঁৗছানো সম্ভব নয়। গণতন্ত্র ও উন্নয়নের মিলিত ধারায় একটি দেশ দ্রুত এগিয়ে যেতে পারে। তিনি গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে ওয়েস্টিন হোটেলে চতুর্থ বালি ডেমোক্রেসি ফোরামের কো-চেয়ার হিসেবে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ

নীতা-নৈতিকতার ফাঁদ by হামীম কামরুল হক

আমাদের তথাকথিত সভ্যতার অন্তঃসারশূন্যতা যে কয়টা জায়গায় ধরা পড়ে, এর তিনটি ক্ষেত্র হলো_জেলখানা, হাসপাতাল আর পতিতালয়। লাখো বছর পরেও যে মানুষ তার পাশবিক বৃত্তি থেকে মুক্ত নয়, সেটি খোলাসা হয়ে যায় ওসব জায়গায়। মানুষ যে মূলত সেই 'ন্যাকেড এইপ'-এর চেয়ে বেশি কিছু নয়, তাও স্পষ্ট হয়। মিশেল ফুকো মহাশয় এগুলোর প্রথম দুটির তদন্ত করেছেন। শেষটির একটা সূত্র পাওয়া যেতে পারে তার 'যৌনতার ইতিহাস' প্রকল্পের

উৎপলা-উৎপলাকে নিয়ে নতুন তর্ক by শাহনাজ নাসরীন

আমাদের সমাজব্যবস্থায়, মানসিকতায় নারীর অবস্থান সর্বদাই নিম্নতর, বক্রতর, সাবঅলটার্ন। 'মাল্যবান' উপন্যাসের নায়িকা উৎপলা, পক্ষান্তরে খলনায়িকাও সে-ই। উৎপলা সম্পর্কে আমরা জানি মাল্যবানের বয়ানে। মাল্যবানের মহত্ত্ব, সততা, সহিষ্ণুতাকে প্রতিষ্ঠিত করতে উৎপলার সৃষ্টি। মাল্যবান পেশায় নিম্নমধ্যবিত্ত, তবু সুন্দরের প্রতি তার গভীর বোধ। কাব্যিক তার ভাবনা। সে সব সময় অর্থকষ্টে থাকে। দারিদ্র্যপীড়িত এই জীবনে অর্থ চায়ও সে।

বিনোদিনী-আত্মদহনে দগ্ধ দৃঢ় মূর্তি by ওয়াসীম পলাশ

যে মহেন্দ্র সংসারের সবার কাছে, এমনকি দেবতাদের কাছেও প্রশ্রয় পায়, সে মহেন্দ্র বিনোদিনীর কাছে সব হারিয়ে আবার স্ত্রীর আঁচলেই আশ্রয় খোঁজে। সহায়-সম্পত্তি, শিক্ষা, সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য এমনকি পুরুষতন্ত্রও তাকে রক্ষা করতে পারল না। উচিত শিক্ষা পেল মহেন্দ্র। পরিপাশ্র্বের ঈর্ষা মহেন্দ্রর মধ্যে যে কুৎসিত রিপুর জন্ম দিয়েছিল, বিনোদিনীর দহনের তীব্রতায় না জ্বলে বরং নিভে গেল। কিন্তু বিনোদিনী কেন বারবার এ রিপুকে জাগিয়ে তুলতে

রামিয়া-'ঢোঁড়াইরা ঢোঁড়া সাপের জাত', রামিয়ারা গোখরা by মেহেদী উল্লাহ

রামিয়া আর ফেরে না। অথচ ঢোঁড়াই রাত কাটিয়ে দেয় সে ফিরবে ভেবে। তবে কি পশ্চিমা এই মেয়েটাকে চেনার ভুল! বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে মাফ চাইবে তার কাছে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে রামিয়া বসবে উনুনে আগুন দিতে, ঢোঁড়াইয়ের জন্য ভাত রাঁধতে। না না, আজ আবার ভাত রান্না কী? স্নান করে রামিয়া বসবে গম ধুতে ছটপরবের 'ঠেকুয়ার' জন্য। ঢোঁড়াই ধাঙড়টুলি থেকে আনবে বাতাবিলেবু, আখ, সাওজীর দোকান থেকে আনবে গুড় আর ঠেকুয়া

চলতি বছর দুই সহস্রাধিক প্রবাসীর লাশ ফেরত এসেছে by শহীদুল আলম

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার ২২ প্রবাসীর লাশ ফেরত এসেছে। তাদের মধ্যে প্রত্যেক বৈধ শ্রমিকের পরিবারকে লাশ পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে দিয়েছে বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্ক। এ পর্যন্ত নিহতদের পরিবারকে ১ হাজার ২৯৮টি চেকের মাধ্যমে মোট সাড়ে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ২ হাজার ২২

বনশ্রী এলাকায় তীব্র গ্যাস সংকট by তাওহীদ সৌরভ

বনশ্রী আবাসিক এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। দিনের বেলা কখনোই গ্যাস পাওয়া যায় না এ এলাকায়। রাতে যতটুকু সময়ের জন্য গ্যাস আসে তারও ঠিকমতো চাপ থাকে না। দীর্ঘদিন ধরে চলছে এ সমস্যা। গ্যাস না থাকায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অনেক বাড়ির মালিক। ভাড়াটিয়ারা থাকতে চাচ্ছেন না। তারা বাড়ি ছাড়ার নোটিশ দিচ্ছেন বাড়ির মালিকদের। কী বাড়ির মালিক, কী ভাড়াটিয়া_ সবাই এখন গ্যাস সংকটে অতিষ্ঠ।

পথচারীর মৃত্যু, দায় কার by মাসুম মিজান

রাস্তার ফুটপাত ধরে হাঁটছেন? ওপর থেকে পড়তে পারে ইট। ঘটতে পারে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা! প্রতি মুহূর্তে এমন আতঙ্কেই পথ চলতে হয় রাজধানীর অলিগলিতে। নির্মাণাধীন ভবন থেকে ইট-পাথর অথবা ভারী কাঠ পড়ে হতাহতের ঘটনা প্রায়ই ঘটছে। অথচ এসব দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের কোনো পদক্ষেপই কাজে আসছে না। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা আইনের ফাঁকফোকর গলিয়ে পার পেয়ে যায়।

হায়! তাহাদের মা যখন ছিনাল by শোয়াইব জিবরান

ইতিহাসের নায়কদের খলনায়কে পরিণত করায় কমলকুমার মজুমদার (১৯১৪-১৯৭৯) ছিলেন অসামান্য কথাশিল্পী। পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, গিবতকে তিনি নিয়ে গিয়েছিলেন শিল্প পর্যায়ে। মানুষের নামে অদ্ভুত সব গল্প বানিয়ে চরিত্রহনন করতেন। ঠাকুরদের মধ্যে একমাত্র ঠাকুর রামকৃষ্ণ বাদে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর ঘনিষ্ঠজনদের মধ্যে বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, বন্ধুদের মধ্যে সত্যজিৎ রায়সহ কমিউনিস্ট পার্টির নেতারা,

কাদম্বিনী বক্রভাষী by সাইদ হাসান দারা

'মেজদিদি' রচনায় শরৎ চন্দ্র তাঁর জাদুময়ী লেখনীশক্তির মাধ্যমে তৎকালীন সময়ের সমাজব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং মানসিক স্থবিরতাকে এমন একটা চতুষ্কোণী ফ্রেমে বন্দি করে ফেলেছেন, যে সমাজব্যবস্থা ও মানসিক স্থবিরতা বর্তমান কালেও বিরাজমান। তবে ভিন্ন রঙে একই লক্ষ্যে ও উপলক্ষে। অর্থাৎ অতীতকালেও যেমন সৎ-মা বা সৎ-ছেলেমেয়ে নিয়ে ব্যক্তি ও সমাজজীবনে নানা ঘটনা-দুর্ঘটনা ও বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, এখনো তেমনি পারিবারিক

সুবাসীর খলযাত্রা by মিল্টন বিশ্বাস

তারাশঙ্করের কথাসাহিত্যে নিম্নবর্গের নারী চরিত্র প্রতিহিংসাস্পৃহায় নিষ্ঠুর; নির্মম ক্রূরতায়, অসংযত জৈবক্ষুধার খলত্বে অনন্য। পুরুষের আধিপত্য ও বহুগামিতার জন্য যেমন নারী বঞ্চনার শিকার হয়, তেমনি আবার নারী স্বপ্ন পূরণে প্রতিস্পর্ধী হয়ে উঠতে পারে মুহূর্তেই। এর দৃষ্টান্ত রয়েছে তাঁর একাধিক গল্প-উপন্যাসে। অনেক সময় খলামির জন্য পরিণতিতে নারী নিরাশ্রয় হয়; নারীর অস্তিত্ব ও মনোবাস্তবতায় পারস্পরিক সম্পর্কের জটিলতাও বৃদ্ধি পায়।

রোহিণী-নায়িকা, না খলনায়িকা by কামরুজ্জামান জাহাঙ্গীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর কথাসাহিত্যের ভুবনে ভাষা, বয়নকৌশল আর কথনের পর যে বিষয়টার ওপর গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে নারী-চরিত্রের অসাধারণ সব দিক উন্মোচন। তাঁর ১৪টি উপন্যাসের সাতটির নামই দিয়েছেন নারী-চরিত্রসহযোগে_দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, ইন্দিরা, রাধারানী, রজনী, দেবী চৌধুরাণী। এর ভেতর আবার তিনটি_বিষবৃক্ষ, যুগলাঙ্গরীয় আর কৃষ্ণকান্তের উইলের নামকরণ নারী-চরিত্রসহযোগে করলে আরো যুতসই কাজ হতো বলা যেতে পারে!

হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার

ইমদাদুল হক মিলন : এ রকম হতেই পারে। কিন্তু আপনি বলছেন যে আপনি মুক্তিযুদ্ধের উপন্যাস লিখে, যেমন_'জোছনা ও জননীর গল্প' উপন্যাসে বলতে চেয়েছেন, আপনি দেশমাতৃকার ঋণ কিছুটা শোধ করলেন। দেশমাতৃকার ঋণ শোধ করার জন্য দেশমাতৃকার শত্রুদের মহৎভাবে দেখার অর্থ কী?হুমায়ূন আহমেদ : তাদের মহৎ করে দেখানোর চেষ্টা তো আমি করিনি। মানুষকে মানুষ হিসেবে দেখেছি।

সন্ধিক্ষণের যাত্রী by জ্যোতিপ্রকাশ দত্ত

চলে আসার সময় আবার তাকিয়ে পেছনের দৃশ্যাবলি হৃদয়ে তুলে নিতে হয়। যেন কখনও ঝাপসা হয়ে না যায়। প্রিয়জনের সাশ্রুবিদায়, বন্ধুর শেষ আলিঙ্গন, পরিচিতজনের মুখে শুভেচ্ছার স্মিত হাসি, সব মনে আছে। মাত্র ক'টি বছর দেখতে না দেখতে কেটে যাবে_ চিরকালের এই সান্ত্বনা মনে প্রবল না হলে মূল ছিঁড়ে চলে আসা কত কষ্টের সেদিন সে আরও ভালো বুঝত।

শহীদ কাদরী বললেন-'বাংলার মাটির গভীরে প্রোথিত আমার শেকড়' by শিখা আহমেদ

পুরো দু'সপ্তাহ হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন তিনি। পরের দিনই আবার ডায়ালিসিস। ডায়ালিসিসের পর খুবই ক্লান্ত থাকেন। হুইল চেয়ারে বসেই টেলিফোনে নিজের অসুস্থতা, ক্লান্তি, নিউইয়র্কের জীবন, দেশ এবং দেশে সেই সর্বগ্রাসী আড্ডা আর তার আজন্ম সঙ্গী কবিতার মানুষদের কথা বলছিলেন তিনি। কবি শহীদ কাদরী আধুনিক বাংলা কবিতার জগতে এক জীবন্ত কিংবদন্তি। প্রবাস জীবনযাপন করছেন কয়েক যুগ ধরে।

বেগম রোকেয়ার এয়ুটোপিয়া by সলিমুল্লাহ খান

আমরা এক্ষণে যাঁহাকে 'বেগম রোকেয়া' নামে ডাকিতেছি তাঁহার বাল্যনাম ছিল রোকেয়া খাতুন। বিবাহ সম্বন্ধ করিবার পর তাঁহার পরিচয় দাঁড়ায় মিসেস [রোকেয়া সাখাওয়াত হোসেন ওরফে] আর. এস্. হোসেন। যখন তিনি পত্রপত্রিকায় লেখা প্রকাশ করিতেছিলেন তখন সকলে তাঁহাকে 'মিসেস আর. এস্. হোসেন' নামেই ডাকিতেন। কালক্রমে তিনি 'বেগম রোকেয়া' নামেই সমধিক প্রসিদ্ধ হইয়াছেন।

ত থ্য বি চি ত্র-রাস্তার ঝাড়ূদার

মাছিকে খুব সাধারণ প্রাণী বলেই মনে হয়। এটির বাসও বিশ্বজুড়ে। থাকে মানুষের কাছাকাছিই। সাধারণ প্রাণী হলেও অসাধারণ কিন্তু নানা রোগ-বালাই ছড়ানোর ক্ষেত্রে। এ দিক থেকে পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে এটিকেও গণ্য করা যায়।মাছিকে রাস্তার ঝাড়ূদার হিসেবে আখ্যায়িত করা যায়। বাস করে নোংরা স্থানে। বহন করে নানা রোগের জীবাণু। এসে বসে খাবার-দাবারের ভেতরে। সেই খাবার খেয়ে সহজেই আমরা আক্রান্ত হই টাইফয়েড জ্বর,

র ঙ বে র ঙ-অদ্ভুত শিল্পবোধ...

দক্ষিণ আফ্রিকার মালিতে বাস করে দোগোন নামে এক আদিবাসী গোষ্ঠী। জাতি হিসেবে তারা যেমন অদ্ভুত, তাদের কাজকর্মও তেমনি বিস্ময়কর। এরা দীর্ঘদিন ধরে শিল্পচর্চা করে আসছে। বলা যায়, তা চলছে বংশানুক্রমে। এ জাতিগোষ্ঠীর শিল্পীরা কখনও ঘটা করে তাদের শিল্পকর্মের প্রদর্শনী করে না। কারও কাছ থেকে বাহবাও চায় না। বরং শিল্পকর্মগুলো লুকিয়ে রাখে সযত্নে। দক্ষিণ আফ্রিকার এ জাতিগোষ্ঠী শিল্প আর সংস্কৃতির জন্য বিশ্ববাসীর কাছে

বিশেষ রচনা-হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদ by ইমদাদুল হক মিলন

১১. 'পদ্মা গোমতী' বেশ নামকরা সংগঠন।\বাংলাদেশ এবং আগরতলা মিলিয়ে কার্যক্রম চলে সংগঠনের। বাংলাদেশের পক্ষ থেকে 'পদ্মা গোমতী'র সভাপতি ড. আনিসুজ্জামান আর আগরতলার হচ্ছেন অনিল ভট্টাচার্য। এই সংগঠনের সঙ্গে জড়িত 'ত্রিপুরা দর্পণ' পত্রিকার সম্পাদক সমীরণ দত্ত, কবি রাতুল দেববর্মণ প্রমুখ। রাতুল দেববর্মণ বিখ্যাত দেববর্মণ পরিবারের লোক। শচীন দেববর্মণ ও রাহুল দেববর্মণ আলোকিত করেছেন যে পরিবার।

স্মরণাঞ্জলি-রোকেয়া : অসম সাহসের আধার

সময়ের বিস্ময়কর সৃষ্টি রোকেয়া সাখাওয়াৎ হোসেন (১৮৮০_১৯৩২)। বাঙালি যখন মূর্খতা আর অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করেছে, যখন বহুবিধ কুসংস্কারে সমাজ পরিপূর্ণ, তখন রোকেয়া সাখাওয়াৎ হোসেন জন্মগ্রহণ করেন। নারী প্রগতির প্রতিকূলমুখর সমাজে জন্মগ্রহণ করেও তিনি অসম সাহসিকতার সঙ্গে নারীদের প্রগতিশীল করে গড়ে তোলার জন্য আমৃত্যু সংগ্রাম করে গেছেন। রোকেয়া সাখাওয়াৎ হোসেনকে মূল্যায়ন করতে হলে

আলোকের এই ঝরনাধারায় পর্ব-৫৩-এশিয়াটিকে যোগদান by আলী যাকের

সে সময় কোনো এক সূত্রে খবর পেলাম যে একটি নতুন বিজ্ঞাপন এজেন্সি তাদের শাখা অফিস খুলবে ঢাকায় এবং সে জন্য তারা অভিজ্ঞ বাঙালি নির্বাহীর সন্ধান করছে। শুনেই লাফ দিয়ে উঠলাম। এ যে সুবর্ণ সুযোগ! যেমন ভাবা তেমন কাজ। আমি সেই এজেন্সির অফিসে গেলাম। আমাকে তাদের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে দেখা করতে বলা হলো। তিনি আমার একটি লিখিত পরীক্ষা নিলেন। ইংরেজি বিজ্ঞাপন লেখার পরীক্ষা। ভালোই লিখেছিলাম বোধ হয়।

শেকড়ের ডাক-হরতালের সমর্থনে বুদ্ধিজীবীরা by ফরহাদ মাহমুদ

নজিরবিহীনভাবে সংসদে আনা একটি বিলের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগে বিভক্ত করা হয়েছে। অথচ এর আগে গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধ, আলোচনা, জনমত জরিপ ও প্রকাশিত মতামতে দেখা যায় যে অধিকাংশ মানুষই এই বিভক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সরকার কোনো কিছুকেই আমলে নেয়নি। ডিসিসির বিদায়ী মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন

পাকিস্তান-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ কী? by শহিদুল ইসলাম

এক. ২৬ নভেম্বর শনিবার ২০১১ আফগান সীমান্তবর্তী পাখতুন খোয়া অঞ্চলে একটি তল্লাশি শিবিরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর হামলায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। এই ঘটনায় পাকিস্তান সৃষ্টির পর সারা দেশে যে তীব্র মার্কিনবিরোধী মনোভাবের সৃষ্টি হয়েছে, ইতিপূর্বে তেমনটি আর হয়নি।

এ নাটকে পুলিশই মহানায়ক

ঢাকার বাইরে গেছেন? হ্যাঁ। পুবাইলে অরণ্য আনোয়ারের পরিচালনায় চ্যানেল আইয়ের 'আজ কিছু হতে চলেছে' ধারাবাহিক নাটকের কাজ করছি। আগে নাটকটির নাম ছিল 'লেডিস টেইলার্স'। প্রায় বছরখানেক পর এর কাজ করছি। এতে মহিলা দর্জির দোকানে কাজ করে নোয়াখালীর মেয়ে ফারজানা ছবি। তার সঙ্গে লুকিয়ে লুকিয়ে আমার মন দেওয়া-নেওয়ার সম্পর্ক চলছে। তবে লোকটা বিবাহিত।

অনুদানের জন্য জমা পড়েছে ৫০টি চলচ্চিত্র by মঈন আবদুল্লাহ

২০১১-১২ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য ৫০টি চিত্রনাট্য জমা পড়েছে। গত কয়েক বছরের তুলনায় এ সংখ্যা অনেক কম। এ কারণে সরকারি অনুদানের প্রতি নির্মাতাদের আগ্রহ দিন দিন কমছে বলেই ধারণা সংশ্লিষ্টদের। যদিও চলতি বছরে অনুদানে অর্থবরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তারপরও আবেদনের সংখ্যা কম হওয়ায় হতাশ মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা। অন্যদিকে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য নির্মাতারা দাবি করছেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।

মুমিনের কাজ দ্বীনের পথে ডাকা by নুরুল্লাহ আকন্দ

মহান আল্লাহ মানুষকে ভালো-মন্দ যাচাই করার জ্ঞান দান করেছেন সমগ্র সৃষ্টির মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠত্ব। এ জন্যই তাদের ওপর এক বিশাল দায়িত্ব অর্পণ করেছেন। নির্দেশ দিয়েছেন, ডাক তোমার প্রভুর পথে হিকমত ও নসিহতের সাহায্যে আর মানুষের সঙ্গে বিতর্ক কর পরস্পর উত্তম পন্থায়। (সূরা নাহল-১২৫)এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 'তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে। যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে

দাসত্ব নয়, ভ্রাতৃত্ব by ফরহাদ জাকারিয়া

মানব ইতিহাসকে যেসব সামাজিক কুপ্রথা কলঙ্কিত করেছে তন্মধ্যে দাসপ্রথা অন্যতম। এই প্রথার প্রচলন শুরু হওয়ার পর মানুষের সমমর্যাদা ভূলুণ্ঠিত হয়ে মালিক-ভৃত্যের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে ইসলামের নীতি হলো, মানুষ আল্লাহর দাস। আল্লাহ ছাড়া অন্য কাউকে সে প্রভু হিসেবে স্ব্বীকার করবে না এবং একইভাবে সে কাউকে দাস হিসেবে বিবেচনা করবে না।

নিপীড়নের প্রতিবাদে আত্মহত্যা-দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে

নারী উত্ত্যক্তকারীদের হাত থেকে এ সমাজের যেন কোনো নিস্তার নেই। এক বছর আগে ফরিদপুরের মধুখালীতে মেয়েকে উত্ত্যক্তকারীর হাতে নিহত হতে হয়েছে চাঁপা রানী ভৌমিককে। কুড়িগ্রামে স্কুলপড়ুয়া নাতনিকে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় ৭৫ বছর বয়সের বৃদ্ধ নানা আবদুস সোবহানকে হত্যা করা হয়। মাত্র কয়েক দিন আগে মেয়েকে হয়রানি করার প্রতিবাদ করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষককে খুন হতে দেখা গেছে।

বিপদের মুখে উপকূলীয় জীবন-তাদের রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে

জলোচ্ছ্বাস, সিডর ও আইলায় উপকূলীয় বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় এখনো ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। সেসব এলাকা এখনো দিনে দুবার জোয়ারের পানিতে ভাসছে। আবার উপকূলে এমন অনেক এলাকা আছে, যেখানে ক্ষতিগ্রস্ত উপকূল রক্ষা বাঁধ পুনরায় নির্মাণ করাই সম্ভব হয়নি। তার মধ্যে খুলনা ও সাতক্ষীরার কিছু অঞ্চলের অবস্থা খুবই শোচনীয়। আড়াই বছর আগে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আইলার

প্রতিবন্ধীরা সমাজেরই অংশ by মুফতি এনায়েতুল্লাহ

রেওয়াজ অনুযায়ী প্রতিবছর প্রথম রোজার ইফতার মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা প্রতিবন্ধীদের সঙ্গে করে থাকেন। প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়; এটা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার বহিঃপ্রকাশও বটে। এ ছাড়া বিশ্বময় প্রতিবন্ধীদের যথাযথ অধিকার নিশ্চিত করতে প্রতিবছর ৩ ডিসেম্বর পালিত হয় 'আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস'।

এ শাই গার্ল উইথ এ গান by অজয় দাশগুপ্ত

একাত্তরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভারতের স্টেটসম্যান পত্রিকায় 'এ শাই গার্ল উইথ এ গান' শিরোনামের খবরটি শুধু ভারতে নয়, বিশ্বের নানা প্রান্তে আলোড়ন সৃষ্টি করেছিল। পরে এর সূত্র ধরে আকাশবাণী কেন্দ্র থেকেও দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আবেগময় কণ্ঠে প্রচারিত হয় বিশেষ প্রতিবেদন। যারা পাকিস্তানি দখলদারদের তাড়াতে লড়ছিল বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে_ ছাত্র-শ্রমিক-কৃষক-সেনাবাহিনী, পুলিশ-ইস্ট পাকিস্তান রাইফেলসের অফিসার ও

জরুরি সমস্যা-বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? by শাহনেওয়াজ বিপল্গব

আমাদের ক্ষমতাসীন দল অথবা বিরোধী দলের এসব বিষয় নিয়ে মাথাব্যথা নেই। তারা ব্যস্ত কেবল ভোটের পরিসংখ্যানে। দেশের জনসংখ্যা গণনার মতো স্পর্শকাতর বিষয়েও তাদের মাথা ঘামানোর সময় নেই। সত্যিই সেলুকাস\বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? এ প্রশ্নের উত্তরে এসে সত্যিই এক গোলকধাঁধায় পড়তে হয়। কেউ কেউ বলছেন, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি। আবার কেউ কেউ বলছেন, ১৫ কোটি। সরকার বলছে, জনসংখ্যা

রাজনীতি-তেল নিয়ে তেলেসমাতি by নুরুল ইসলাম বিএসসি

সরকার চালের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছে। অথচ ওই সস্তা চাল পেয়েও মানুষের মুখের গুঞ্জন কেন, উপলব্ধি করার সময় ফুরিয়ে যাচ্ছে। সংসদ আছে, সংসদ অধিবেশন চলছে, এ সময় সংসদকে পাশ কাটিয়ে কর্মকাণ্ডগুলো যারা করার পরামর্শ দিচ্ছেন তারা কোনো অবস্থাতেই ভালো কাজ করছেন বলে বলা যাবে না
ভোজ্যতেল নিয়ে নানা তেলেসমাতির কথা আমরা জানি; কিন্তু জ্বালানি তেল নিয়ে নানামুখী তেলেসমাতি অনেককে

ধর নির্ভয় গান-১-এর পেছনে ৯ by আলী যাকের

আমরা, তরুণরা, পাড়ায় পাড়ায় সারারাত জেগে পাহারা দিতে শুরু করি। কিন্তু ওই দুর্ভাগ্যজনক দাঙ্গায় সর্বপ্রথম শহীদ হন সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ভুক্ত এক বাঙালি মুসলমান সাংবাদিক, যার নাম আমীর হোসেন চৌধুরি। তিনি দাঙ্গাবাজদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ান। এই ক্ষণজন্মা মানুষটি, আমীর হোসেন চৌধুরি ছিলেন মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বোনের ছেলে

বিদ্যুৎ সাশ্রয়-আপনি আচরি ধর্ম...

সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে জ্বলবে আলো ঘরে ঘরে'_ এ প্রতিপাদ্য সামনে রেখে গত বুধবার সারাদেশে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু হয়েছে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো এবং এর মাধ্যমে বিদ্যুৎ বিল কমিয়ে ফেলতে জনগণকে উৎসাহী করে তোলাই এ প্রচারের উদ্দেশ্য। আমাদের এখানে ইতিমধ্যেই প্রচলিত বাল্ব ব্যবহারের পরিবর্তে ফ্লোরেসেন্ট বাল্ব ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং অনেক নাগরিক এ ধরনের সাশ্রয়ী বাল্ব ব্যবহারে উৎসাহী হয়ে উঠেছেন।

মন্ত্রিসভায় রদবদল-আরও কম কথা আরও বেশি কাজ

মন্ত্রিসভায় দু'জন নতুন মন্ত্রী নিয়োগ এবং যোগাযোগ মন্ত্রণালয় বিভক্ত করে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। আরেকজন নিজ মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়েছেন। বাণিজ্য এবং বিমান মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অদলবদল করা হয়েছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় দ্বিখণ্ডিত হয়েছে এবং এর শেষেরটি পেয়েছেন একজন পূর্ণমন্ত্রী, যিনি এর আগে গুরুত্বপূর্ণ যোগাযোগ মন্ত্রণালয়ের একক দায়িত্বে ছিলেন।

জীবনের দাম এত কম by ওয়াকিল আহমেদ হিরন

জীবনের দাম এতই কম! বিশ্বের কোনো কোনো দেশে পোষা কুকুর-বিড়াল হত্যা করলে ১০ বছরের বেশি সাজার বিধান রয়েছে। এমনকি অনেক দেশে বেপরোয়াভাবে পথ চলার দায়ে সাজা ও অর্থদণ্ডের বিধান রয়েছে। বাংলাদেশ এ কেমন দেশ! রাস্তায় চালকের ভুলে সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে পড়লেও সর্বোচ্চ সাজা মাত্র তিন বছর। শুধু দু'একটি নয়, একসঙ্গে শতাধিক প্রাণ কেড়ে নিলেও একই শাস্তির বিধান।

সরকারি স্কুলে ভর্তি-প্রথম শ্রেণীতে শুধু লটারি বয়সসীমা সাত by অভিজিৎ ভট্টাচার্য্য

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে (২০১২) ভর্তির জন্য নীতিমালা জারি করেছে সরকার। এর ফলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষের ১ জানুয়ারিতে পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি হবে না। ভর্তির সর্বোচ্চ ফি রাখা হয়েছে ৭০০ টাকা।

সেমিস্টার ফি জোগাড় করতে বন্ধুকে খুন

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ছাত্র শামীম হাসান রেজা খুন হয়েছেন বন্ধুর হাতে। বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফির জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে একই বিভাগের ছাত্র ও রুমমেট চৌধুরী মো. জুলকার নাইন ওরফে মনি (২৩)। হত্যাকাণ্ডের এক দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়ার পর মনি পুলিশ ও সাংবাদিকদের এই নৃশংস হত্যার কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, জুলকার নাইন মনির কাছ থেকে নিহতের একটি

টেস্ট তো আরো বেশি ভয়ের by মাসুদ পারভেজ

চট্টগ্রাম টেস্টের আগে যেন হারানো দিনের গানই বেজে চলেছে কেবল!\এ ধরনের গান সাধারণত মানুষকে নস্টালজিক করে তোলে। ব্যস্ত করে তোলে স্মৃতি রোমন্থনে। কিন্তু বাংলাদেশ দলকে তা আকৃষ্ট করতে পারছে না কিছুতেই। এটা তাদের জন্য বিতৃষ্ণারই। আর তা হবেই বা না কেন? এটা যে টেস্টে বাংলাদেশের হারানো দিনের গান! যে গানের ছন্দ-তাল-লয় কেটে যেত খুব দ্রুতই। একটা সময় ছিল যখন বাংলাদেশের টেস্ট মানেই ছিল বড়জোর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা-খালেদা জিয়া হাইকোর্টে গিয়ে জামিন নিলেন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এই প্রথম সাবেক কোনো সরকারপ্রধান আগাম জামিনের জন্য সশরীরে হাইকোর্টে হাজির হলেন।\খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ আবেদন মঞ্জুর

টিপাইমুখে যৌথ সমীক্ষা-দিল্লির আশ্বাসেও অবস্থান বদলায়নি ঢাকা by মেহেদী হাসান

বিতর্কিত টিপাইমুখ প্রকল্পের কারণে বাংলাদেশের ক্ষতি হবে না বলে দিল্লির অব্যাহত আশ্বাসে বিশ্বাস রাখলেও যৌথ সমীক্ষা চালানোর দাবি থেকে সরে আসেনি ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান গত সপ্তাহে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক শেষে ঢাকা ফিরে আশ্বস্ত ও সন্তুষ্ট হওয়ার কথা জানিয়েছেন।

ছাত্র সেনা সংঘর্ষ : তদন্ত প্রতিবেদন চূড়ান্ত-ফখরুদ্দীন মইন মতিন দায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হোক by নিখিল ভদ্র

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষ ও পরবর্তী সহিংসতার জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকার ও তৎকালীন প্রশাসনের এক ডজন কর্মকর্তাকে দায়ী করেছে সংসদীয় উপকমিটি। দায়ীদের মধ্যে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের

পেনশনের জন্য ঘুরে ঘুরে কঙ্কালসার শিক্ষকরা by অভিজিৎ ভট্টাচার্য্য

মাগুরার মোহাম্মদপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নগেন্দ্রনাথ বিশ্বাস দেড় বছর আগে পেনশনের আবেদন করেন। কিন্তু এখনো তাঁর পেনশনের দেখা নেই। তিনি বলেন, 'চাকরি শেষে দুইবার স্ট্রোক হয়েছে। এ অবস্থায় তদবির করতে পাবলিক গাড়িতে যেতে পারি না। ৫০ টাকা বেতনে চাকরিতে ঢুকেছিলাম। এখন আমার কত ছাত্র বড় বড় জায়গায় চাকরি করে। কিন্তু তারা কি জানে, তাদের স্যার আজ কত অসহায়?'