Friday, November 22, 2013
সেনাবাহিনীকে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ : ফখরুলের কুশল জানলেও সংলাপের বিষয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী

গতকাল সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে মির্জা আলমগীর গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী তার সঙ্গে শুধু কুশল বিনিময় করেছেন। মির্জা ফখরুল বলেন, আমি কেমন আছি এবং ম্যাডাম কেমন আছেন—এ বিষয়ে জিজ্ঞাসা করেছেন। তবে সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি।
সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানসহ কয়েকজন সিনিয়র নেতা যোগ দেন। বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনুষ্ঠানে যোগ দেয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি বলে তার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে দেখা হয় দুই নেত্রীর। ওই সময় কুশল বিনিময়ও হয় তাদের মধ্যে।
সশস্ত্রবাহিনী দিবসের এ সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাকা সেনানিবাসের সশস্ত্রবাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক প্রেসিডেন্টগণ, মন্ত্রিপরিষদের সদস্য ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিগণ, সুপ্রিমকোর্টের বিচারপতিগণ, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতগণ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন।
উল্লেখ্য, গত বছর সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তবে একই অনুষ্ঠানে দুই নেত্রী যোগ দিলেও তাদের মধ্যে কোনো কথাবার্তা কিংবা কুশল বিনিময় হয়নি।
প্রধানমন্ত্রীর বক্তব্য
সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সেনাবাহিনী শুধু দেশে নয়, শান্তি মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘেরও ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
শেখ হাসিনা বলেন, সেনাবাহিনী তাদের দক্ষতার সুনাম সারা বিশ্বে রেখেছে। তারা কাজের মাধ্যমে দেশের মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করে শুধু দেশের ভাবমূর্তি নয়, জাতিসংঘের ভাবমূর্তিও উজ্জ্বল করেছে। জাতিসংঘে সেনাবাহিনী যেন তাদের শীর্ষ অবস্থান ধরে রাখতে পারে, সেজন্য শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া বিডিআর বিদ্রোহের বিচারের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন।
শেখ হাসিনা বলেন, সব বাহিনীকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সরকার। সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে, নৌবাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হবে। পরে তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।
এদিকে যথাযোগ্য মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় সশস্ত্রবাহিনী দিবস। এ উপলক্ষে গতকাল ফজরের নামাজ শেষে সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটির শুরুতে সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বাধীনতা যুদ্ধে আত্মোত্সর্গকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো গতকাল বেলা ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান থাকায় ঢাকা সেনানিবাসের সব রাস্তা (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থান করা ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন গতকাল সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর দেড়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সেনানিবাস এলাকায় বন্ধ ছিল।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অদম্য দুই প্রতিবন্ধী- এগিয়ে চলেছে ওরা
মাহাতাব জানান, তাঁর ছেলে কামরুজ্জামানের বয়স যখন সাড়ে তিন বছর, তখন টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। ২০০৪ সালে শহরের অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে যোগাযোগ করে কামরুজ্জামানকে বিদ্যালয়ে ভর্তি করে নেয়। শুরুতে অনিয়মিত থাকলেও গত চার বছর সে নিয়মিত পড়ালেখা করে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ওর পড়ালেখার সব খরচ বহন করে।
পরীক্ষা কেমন হলো? গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে কামরুজ্জামানের কাছে জানতে চাইলে হেসে বলে, ‘বেশ ভালো হয়েছে। সব প্রশ্নের উত্তর দিয়েছি।’
কামরুজ্জামানের শ্রুতিলেখক চতুর্থ শ্রেণীতে পড়ুয়া জিল্লুর রহমান বলে, ‘কামরুজ্জামান অনেক সময় প্রশ্নের উত্তর খুব দ্রুত বলে ফেলেন। তখন তাঁর কথার সঙ্গে তাল মেলাতে কষ্ট হয়। তবু ভাইয়ের হয়ে পরীক্ষায় লিখে দিতে পেরে ভালো লাগছে।’
অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মনিরা আহমেদ বলেন, কামরুজ্জামান দৃষ্টিপ্রতিবন্ধী হলেও সে খুব সহজে পড়া আয়ত্ত করতে পারে। সে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষা পাস করে উচ্চতর ক্লাসে ভর্তি হতে চায়।
আরেক অদম্য নাজমিন আক্তার উলিপুরের বজরা গ্রামের দিনমজুর নুরুন্নবী মিয়ার মেয়ে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সে সবার ছোট।
নুরুন্নবী বলেন, ‘জন্ম থেকে মেয়ের দুই হাত অচল। কিন্তু ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি ওর আগ্রহ দেখে বাধা দিইনি। অভাবের সংসারে বোঝা না হয়ে লেখাপড়া করে যদি স্বাবলম্বী হতে পারে তবেই পরিশ্রম সার্থক হবে।’
তিনি জানান, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নাজমিন প্রতিবন্ধী ভাতা ও স্কুল থেকে উপবৃত্তির টাকা পায়। ওই টাকা দিয়ে ওর লেখাপড়ার খরচ চলছে।
বজরা মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার সেলিনা পারভীন জানান, নাজমিন মেধাবী শিক্ষার্থী। সাহায্য-সহযোগিতা পেলে সে আরও ভালো করবে।
গতকাল বেলা ১১টায় বজরা এল কে আমিন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে গিয়ে নাজমিন আক্তারের সঙ্গে কথা হয়। সে জানায়, ‘শুরুতে পা দিয়ে লিখতে কষ্ট হতো। কিন্তু নিরাশ হইনি। অব্যাহত চেষ্টা চালিয়ে যেদিন লিখতে পেরেছি সেদিন ছিল সবচেয়ে আনন্দের।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচন- এ গ্যাঁড়াকল থেকে উত্তরণ কোন পথে? by বদিউল আলম মজুমদার
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কালের পুরাণ- গণতন্ত্রে স্বৈরাচারের কালো ছায়া by সোহরাব হাসান
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিডিআর বিদ্রোহ- আদালতের রায় ও পর্যবেক্ষণ by এম সাখাওয়াত হোসেন
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সুইডেনে কয়েদি না থাকায় কারাগার বন্ধ

দেশ ও সমাজ- অসংগতি আর অসংগতি by মোহাম্মদ কায়কোবাদ
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মূল্যায়ন- তারিক আলির সঙ্গে এক বিকেল by আবদুল মান্নান
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গল্প- খোলস by রমেশ গুনেসেকেরা, অনুবাদ: ফাতেমা আবেদীন
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গল্প- ছোট কামা by নুসরাত ফাতেমা
‘বেশ করেছি। তুই আমার খাতার মলাট ছিঁড়েছিস কেন?’
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাক্ষাৎকার:এলিয়ট ওয়াইনবার্গার- ‘জানালাটা একটু খোলো...’ by রফিক-উম-মুনীর চৌধুরী
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণফোরামের সভায় ড. কামাল- এখন চলছে ‘নাটকীয় নির্বাচন’
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিল্পকর্মে ইস্ট ও ওয়েস্টের সার্থক ব্লেন্ডার মুর্তজা বশীর
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘জানালাটা একটু খোলো...’by রফিক-উম-মুনীর চৌধুরী
![]() |
| এলিয়ট ওয়াইনবার্গার, খালেদ সরকার |
টরফিক উম মুনীর চৌধুরী: বাংলাদেশে স্বাগত। এবারের ‘হে ফেস্টিভ্যাল’ উপলক্ষে এ দেশে এসে আপনার কেমন লাগল?
এলিয়ট ওয়াইনবার্গার: ভীষণ ভালো। এবারই প্রথম বাংলাদেশে আসা। যদিও খুব একটা কিছু দেখার সুযোগ হলো না এ যাত্রায়। ভেবেছিলাম, দুই সপ্তাহ থাকব, বেড়াব। কিন্তু আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় এবং এখানকার রাজনৈতিক পরিস্থিতিও অনুকূলে নয় বিধায় আর থাকা সম্ভব হচ্ছে না। তবে আমি আবার আসব। সেই ১৯৭০ সাল থেকেই তো ভারতে আসছি-যাচ্ছি। হিসাব করলে দেখা যাবে, সব মিলিয়ে প্রায় তিন বছরের মতো সময় পার করেছি ভারতবর্ষে।
রফিক: বিচিত্রমুখী বিষয় নিয়ে লিখেছেন আপনি, বিশেষ করে অন্য পাড়, অন্য দুনিয়াকে নিয়ে (পশ্চিমা জগতের বাইরের) আপনার লেখালেখি চোখে পড়ার মতো। এই অন্য দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ এত কেন?
এলিয়ট: ব্যক্তিগত প্রেরণা থেকেই এসব লেখালেখি। বলতে পারো, আমার স্বভাবটাই ও রকম, অন্য দুনিয়া আমাকে টানে। আমার ভেতরের কিছু একটা আমাকে ওদিকটায় নিয়ে যায়। সাহিত্যবিষয়ক প্রবন্ধগুলো লিখি ঔৎসুক্য থেকে, নিয়মিতভাবে। রাজনৈতিক প্রবন্ধ খুব একটা লেখা হয় না, শুধু রেগে গেলেই সেগুলো লিখি, যেমনটা লিখেছিলাম ইরাকযুদ্ধের সময়।
রফিক: বিশ্বসাহিত্যের পাঠ ও অনুবাদের মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্য সঞ্জীবিত হবে—এমনটা বলা কতটা সঠিক?
এলিয়ট: পুরোপুরি ঠিক। যেকোনো জাতীয় সাহিত্যের প্রসঙ্গেই এটা নির্ভুলভাবে খাটে। আসলে কোনো জাতীয় সাহিত্যই সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়।
রফিক: তবে এ ক্ষেত্রে যোগাযোগের সেতুটা তো অনুবাদকই তৈরি করেন। একটি সাংস্কৃতিক পটভূমিকে ভিন্ন একটি সাংস্কৃতিক পটভূমিতে পৌঁছে দেওয়া সত্যিই কি এক বাস্তব প্রকল্প? এ বিষয়ে কী মনে হয় আপনার?
এলিয়ট: কেন নয়? আজকের বাস্তবতায় অনুবাদ বা তরজমাহীন বিশ্বের কথা ভাবিই বা কী করে। অনেকে বলেন, কবিতার তরজমা সম্ভব নয়। উদ্ভট ধারণা। বিংশ শতাব্দীর শুরুতে এজরা পাউন্ড চীনা কবিতার তরজমা করেছিলেন ইংরেজিতে কিংবা প্রসঙ্গক্রমে নেরুদার কথাও বলা যায়, যিনি রবীন্দ্রনাথের একটি কবিতার অনুকরণে লিখেছিলেন ‘এন মি সিয়েলো এল ক্রেপুসকুলো’ শীর্ষক কবিতাটি (বাংলায় ‘তুমি সন্ধ্যার মেঘমালা’)। নেরুদা কী সুন্দর করে মালা গাঁথলেন রবীন্দ্রনাথের ফুলস্তবক দিয়ে। কী অসম্ভব সহজতায় এস্পানিয়োলে মিশে গেল বাংলা। আমি বলব, সরাসরি এস্পানিয়োল থেকে বাংলায় যেকোনো অনুবাদ অনেক সহজ ও সুন্দর হবে অলংকার ও শৈলীগত কারণে। এস্পানিয়োল থেকে ইংরেজিতে এটা কিছুটা মুশকিল, ওই একই কারণে।
রফিক: অনুবাদ কেন গুরুত্বপূর্ণ?
এলিয়ট: অনুবাদের কল্যাণেই আজ তুমি অন্য দেশ, অন্য ভুবন, অন্য সংস্কৃতির আলো, হাওয়া, জল ও মাটির স্পর্শের ও ঘ্রাণের স্বাদ পেতে পারো। নিজেকে নিজের ঘরে আটকে রাখবে কেন? জানালাটা একটু খোলো, ভিনদেশের হাওয়া আসুক, তোমার জানার, শোনার দিগন্ত বিস্তৃত হোক। আমার মনে হয়, অনুবাদ এ কারণেই গুরুত্বপূর্ণ।
রফিক: বিশ্বস্ত অনুবাদ বলতে কী বোঝায়? ইমেজ, ছন্দ, অনুরণন, উচ্চারণ, ধ্বনি—কবিতার শরীরের এ বিষয়গুলোকে ভাষাগত সীমানা অতিক্রম করে লক্ষ্য-ভাষায় উপস্থিত করা যায় কি?
এলিয়ট: অনুবাদকে ঘিরে অনেক আজেবাজে, ক্লিশে বক্তব্য আমরা হরহামেশাই শুনি। অনুবাদক মানেই বিশ্বাসঘাতক—এ-জাতীয় কথাবার্তায় আমার আগ্রহ নেই। মূল টেক্সটের অর্থটি ঠিকটাক বজায় রেখে লক্ষ্য-ভাষায় টেক্সটিকে পাঠযোগ্য করে তোলাই অনুবাদকের প্রধান কাজ। কবিতার অনুবাদের ক্ষেত্রে দেখতে হবে, এটি কবিতা হয়ে উঠল কি না। এ ক্ষেত্রে অনুবাদকের পাঠের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সংযোজন-বিয়োজন হতেই পারে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু মূল কবি যেন উপস্থিত থাকেন, অনুবাদক নিজেই প্রবল হয়ে উঠলে সেটা অনুবাদের জন্য ক্ষতিকর।
রফিক: কবিতার অনুবাদে যা হারিয়ে যায়, তা কবিতাই—এ রকম বলেছিলেন রবার্ট ফ্রস্ট। বিষয়টি নিয়ে আপনার অভিমত...
এলিয়ট: না। কবিতা থেকে যায়, হারায় না; বরং আমরা কিছু পাই। অনুবাদ কোনো ক্লোন নয়। মূল ভাষার কবিতার এক ভিন্ন পাঠ হলো অনুবাদ। কবিতার জন্য প্রয়োজন পাঠকের। এক ভাষার কবিতা অনুবাদের মধ্য দিয়ে পৌঁছায় ভিন্ন ভাষার হাজার হাজার পাঠকের কাছে। সে রকম না হলে তো রবীন্দ্রনাথ থেকে যেতেন শুধু বাঙালি পাঠকের কাছেই আর নেরুদা থেকে যেতেন শুধুই এস্পানিয়োল-ভাষীদের কাছে। অনুবাদ মানেই একটি নতুন টেক্সট, ভিন্ন ভাষায় একটি সৃষ্টিকর্ম।
রফিক: আপনি অনুবাদকর্মে আগ্রহী হলেন কেন?
এলিয়ট: আমি হাইস্কুলের পর আর লেখাপড়া করিনি। কবিতা লিখব বলেই কবিতার অনুবাদে আমার হাতেখড়ি হয়। অনুবাদ আমায় অনেক কিছু শিখিয়েছে, দিয়েছে। আমার জীবন অনুবাদের ফসল। অনুবাদ করতে করতেই আমি লিখতে শিখেছি, লেখক হয়েছি, হয়েছি কবি।
রফিক: একালের অন্যতম প্রধান বাঙালি কবি ও গদ্যকার শঙ্খ ঘোষ কথা প্রসঙ্গে বলেছিলেন, ‘পোয়েট্রি ইজ অ্যা স্টেট অব মাইন্ড’—এ কথার সূত্র ধরে আপনার মন্তব্য জানতে চাই।
এলিয়ট: আমি বলব, ‘পোয়েট্রি ইজ অ্যান এক্সপ্রেশন অব অ্যা স্টেট অব মাইন্ড।’
রফিক: আপনি ওক্তাবিয়ো পাসের কাব্যসমগ্র ইংরেজিতে অনুবাদ করেছেন। তাঁর কবিতার অনুবাদ কবে, কীভাবে শুরু করলেন? কেনই বা উদ্বুদ্ধ হলেন তাঁর কবিতার অনুবাদে?
এলিয়ট: আমার বয়স তখন ১৩। আমি প্রত্নতত্ত্ববিদ হতে চেয়েছিলাম। মেসো-আমেরিকার মাইয়া, আজতেক সভ্যতার প্রতি দুর্মর আকর্ষণ ছিল আমার। একটি পাঠাগারে কনকোয়েস্ট অব মেহিকো শিরোনামের একটি বই পড়তে গিয়ে একটি প্যামফ্লেটে ওক্তাবিয়োর ‘পিয়েদ্রা দে সোল’ (‘সূর্যশিলা’) কবিতাটি পাই এবং তৎক্ষনাৎ পড়ে ফেলি। আমার জীবনকে আমূল বদলে দেয় এ কবিতা। হাইস্কুলে পড়ার সময়েই ওক্তাবিয়োর কবিতা অনুবাদ করতে শুরু করি। ১৮ বছর বয়সে একজনের সঙ্গে পরিচয় হয়, যিনি ওক্তাবিয়োকে চিনতেন। তাঁর সূত্রে ওক্তাবিয়োর কাছে আমার অনুবাদ করা কয়েকটি কবিতা গিয়ে পৌঁছায়। শুরুটা এ রকম। তাঁর গদ্যকবিতার সংকলন আগিলা ও সোল? (ইগল কিংবা সূর্য?) আমার করা প্রথম অনুবাদগ্রন্থ, যা বেরোয় ১৯৬৭ সালে।
রফিক: বোর্হেসের প্রবন্ধ অনুবাদ করেছেন আপনি। কখনো কি তাঁর গল্প বা কবিতা অনুবাদ করেছেন?
এলিয়ট: না। আমার কাছে তাঁর প্রবন্ধই সবচেয়ে ভালো লাগে। আমি তাঁর কবিতার ভক্ত নই।
রফিক: আপনার প্রিয় কবি কে?
এলিয়ট: এজরা পাউন্ড, যিনি চীনা কবিতার অনুবাদের মাধ্যমে ইংরেজি সাহিত্যকে সঞ্জীবিত করেছেন।
রফিক: বর্তমানে কী কাজ করছেন?
এলিয়ট: সমসময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি পেই তাওয়ের সঙ্গে কাজ করছি। চীনা একটি দুরূহ ভাষা, যা আমি শিখেছিলাম ৩০ বছর বয়সে। এখন পেই তাওয়ের সঙ্গে কাজ করতে গিয়ে চীনা ভাষার অন্দর-বাহির বোঝার চেষ্টা করছি।
রফিক: বাংলাদেশের কোনো সাহিত্য পড়েছেন কি?
এলিয়ট: না। বেঙ্গল লাইটস থেকে সদ্য প্রকাশিত হাসান আজিজুল হকের থ্রি স্টোরিজ উপহার হিসেবে পেলাম। এবার পড়ার পালা। এ উৎসবে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের আরও সাহিত্য পড়তে পারব, সে আশা রাখি।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লোরকার স্মৃতিময় বাড়িতে by সাজ্জাদ শরিফ

খোলস by রমেশ গুনেসেকেরা
অনুবাদ: ফাতেমা আবেদীন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণতন্ত্রে স্বৈরাচারের কালো ছায়া
১. ১৯৮৩ সালের ২৪ মে শুল্ক কর্তৃপক্ষ প্রতিরক্ষা বিভাগের আমদানি করা এক কোটি টাকা মূল্যের ১৭ হাজার ছয়টি ঘড়ি আটক করে। সেনা গোয়েন্দারা সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তা আবদুর রউফকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। এরপর রউফ রহস্যজনকভাবে মারা যান। তাঁকে অবশ্যই নির্যাতন করা হয়েছিল। সরকারের মুখপাত্র সব সংবাদপত্রকে সরকারের দেওয়া প্রেস রিলিজ ছাপার নির্দেশ দেন। রউফের স্ত্রীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি।
২. ১৯৮৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সে বছর দেওয়া শিল্পঋণের ৫০ ভাগই ২২ জন ব্যক্তির মধ্যে বণ্টন করা হয়, যাঁরা এরশাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। এরশাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে এখন অনেকেই আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতা। তাঁর অনুগ্রহভাজন অনেক আমলাও দুই দলে ভাগ হয়ে আছেন।
৩. ১৯৮৫ সালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির এক কোটি টন গমের এক-তৃতীয়াংশ এরশাদের রাজনৈতিক দলের সদস্যদের মাধ্যমে তছরুপ করা হয়।
৪. নিজের রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত করতে এরশাদ পীরদের ব্যবহার করেছেন। আগের রাতে স্বপ্ন দেখে শুক্রবার বিভিন্ন মসজিদে যেতেন বলে ধর্মপ্রাণ মুসল্লিদের বিভ্রান্ত করতে চেষ্টা করেছেন। তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশ রাষ্ট্রের মৌল চরিত্রই বদলে দিয়েছেন।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
sohrab03@dhaka.net
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আকর্ষণীয় হয়ে উঠছে বাংলাদেশ!
আসজাদুল কিবরিয়া: লেখক ও সাংবাদিক
asjadulk@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমঝোতার সুযোগ আর রইল না

মমতা ঘোষণা দিলেন মডেল মহার্ঘ ভাতার

হামলার শিকার অভিনেত্রী শ্রুতি হাসান!

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1329)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
November
(403)
-
▼
Nov 22
(21)
- সেনাবাহিনীকে শৃঙ্খলা বজায় রাখার তাগিদ : ফখরুলের কু...
- অদম্য দুই প্রতিবন্ধী- এগিয়ে চলেছে ওরা
- নির্বাচন- এ গ্যাঁড়াকল থেকে উত্তরণ কোন পথে? by বদিউ...
- কালের পুরাণ- গণতন্ত্রে স্বৈরাচারের কালো ছায়া by সো...
- বিডিআর বিদ্রোহ- আদালতের রায় ও পর্যবেক্ষণ by এম সাখ...
- সুইডেনে কয়েদি না থাকায় কারাগার বন্ধ
- দেশ ও সমাজ- অসংগতি আর অসংগতি by মোহাম্মদ কায়কোবাদ
- মূল্যায়ন- তারিক আলির সঙ্গে এক বিকেল by আবদুল মান্নান
- গল্প- খোলস by রমেশ গুনেসেকেরা, অনুবাদ: ফাতেমা আবেদীন
- গল্প- ছোট কামা by নুসরাত ফাতেমা
- সাক্ষাৎকার:এলিয়ট ওয়াইনবার্গার- ‘জানালাটা একটু খোলো...
- গণফোরামের সভায় ড. কামাল- এখন চলছে ‘নাটকীয় নির্বাচন’
- শিল্পকর্মে ইস্ট ও ওয়েস্টের সার্থক ব্লেন্ডার মুর্তজ...
- ‘জানালাটা একটু খোলো...’by রফিক-উম-মুনীর চৌধুরী
- লোরকার স্মৃতিময় বাড়িতে by সাজ্জাদ শরিফ
- খোলস by রমেশ গুনেসেকেরা
- গণতন্ত্রে স্বৈরাচারের কালো ছায়া
- আকর্ষণীয় হয়ে উঠছে বাংলাদেশ!
- সমঝোতার সুযোগ আর রইল না
- মমতা ঘোষণা দিলেন মডেল মহার্ঘ ভাতার
- হামলার শিকার অভিনেত্রী শ্রুতি হাসান!
-
▼
Nov 22
(21)
-
▼
November
(403)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...