Saturday, August 6, 2011
যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার হবে সোনিয়া গান্ধীর
সোনিয়া গান্ধীর (৬৪) অস্ত্রোপচারের কারণ সম্পর্কে বিস্তারিত জানাননি জনার্ধন। অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানান তিনি।
দ্বিবেদি জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য সোনিয়া বিদেশ গেছেন। তাঁকে দুই থেকে তিন সপ্তাহ সেখানে থাকতে হতে পারে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধীকে দেশটির সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক বলে গণ্য করা হয়। দ্বিবেদি জানান, সোনিয়া বিদেশে অবস্থানকালে কংগ্রেসের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাঁর ছেলে রাহুল গান্ধী রয়েছেন এই কমিটিতে।
গত সোমবার লোকসভার নতুন অধিবেশনে সোনিয়ার অনুপস্থিতি ভারতীয় সংবাদমাধ্যমের নজরে আসে। দলের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়, তিনি ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বৃহস্পতির দিকে আজ রওনা হচ্ছে নাসার নভোযান জুনো
জুনো মঙ্গল গ্রহ ছাড়িয়ে ২০১৬ সালে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করবে। সেখানে যেতে নভোযানটি জ্বালানির জন্য একটি প্লুটোনিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারে। কিন্তু এর বদলে ওই নভোযানে জ্বালানি হিসেবে সৌরশক্তি কাজে লাগানো হবে। সৌরশক্তি আহরণে জুনোর তিনটি পাখায় রয়েছে ১৮ হাজার সৌরকোষ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিয়োগ
ধারণা অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল নেকডেট ওজেলকে সশস্ত্র বাহিনীর প্রধান করা হয়েছে। এ ছাড়া জেনারেল হায়রি কিভরিকগলু সেনাবাহিনীর প্রধান, অ্যাডমিরাল এমিন মুরাত বিলজেল নৌবাহিনীর প্রধান এবং জেনারেল মেহমাত এরটেনকে বিমানবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর তাঁরা নিজেদের দায়িত্ব বুঝে নেবেন।
তুরস্কের ইতিহাসে এই প্রধান সামরিক শীর্ষ ব্যক্তিদের নিয়োগ দিল বেসামরিক সরকার।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কয়েকজন জেনারেল, কর্মকর্তাসহ সেনাবাহিনীর ২২ জনকে আদালত অভিযুক্ত করায় কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছিলেন চার শীর্ষ সামরিক কর্মকর্তা। এরপর প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের সভাপতিত্বে গত চার দিন বৈঠক করে নতুন চারজনকে নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল নিয়োগ এ সব নিয়োগ অনুমোদন করেছেন।
তুরস্ক থেকে বিবিসির সাংবাদিক জোনাথন হেড জানান, নতুন প্রধানদের নিয়োগের ক্ষেত্রে বেসামরিক কর্তৃত্ব মেনে নেবে এমন কর্মকর্তাদের প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী এরদোয়ান।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তদন্তে প্রায় আড়াই শ সেনাসদস্যের নাম এসেছে। তাঁদের মধ্যে ১৪ জন জেনারেল ও অ্যাডমিরাল। তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি।
সেনাকর্তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই সেনাবাহিনীর বিরুদ্ধে ওই ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সদানন্দ গৌড়া
কর্ণাটকের ২৬তম মুখ্যমন্ত্রী হলেন সদানন্দ গৌড়া। ঘুষ কেলেঙ্কারির কারণে দলীয় চাপের মুখে সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে বাধ্য হন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা।
গত বুধবার দলীয় বৈঠকে নেতারা গোপন ব্যালটে ভোট দিয়ে সদানন্দ গৌড়াকে মুখ্যমন্ত্রী করার পক্ষে রায় দেন। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন জগদীশ সেত্তার।
বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, এখন থেকে তিনি দলের সাধারণ একজন কর্মী। জগদীশ সেত্তারকে পেছনে ফেলে সদানন্দ গৌড়ার দলীয় সমর্থন লাভ প্রসঙ্গে তিনি বলেন, এটা দলীয় জয়, সংহতির জয়। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে সদানন্দ গৌড়ার স্বাধীনভাবে কাজ করার সামর্থ্য রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০০০
গত এপ্রিলে খাদ্যে ভেজাল মেশানোর বেশ কয়েকটি ঘটনা প্রকাশিত হওয়ার পর চীনে অভিযান শুরু হয়। অভিযানের সময় বাজারে শূকরের মাংসে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।
চীনের খাদ্য নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলেছে, খাদ্যের ৬০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে এবং অবৈধ পন্থা অনুসরণ করায় চার হাজার ৯০০টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় পুলিশ ভেজাল খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রগুলোকে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ আইন অমান্য করলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।
গুঁড়ো দুধে মেলামিনের অস্তিত্ব পাওয়ার পর চীন তার খাদ্যশিল্পকে ভেজালমুক্ত করার অঙ্গীকার করেছে। ২০০৮ সালে চীনে মেলামিন মিশ্রিত দুধ খেয়ে কমপক্ষে ছয় শিশুর মৃত্যু হয়। এ ছাড়া আরও ৩০ হাজার শিশু অসুস্থ হয়ে পড়ে।
২০০৯ সালে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চীনে খাদ্য নিরাপত্তা আইন পাস করা হয়। এর পরও কর্তৃপক্ষ শিমের অঙ্কুর, রুটি ও চালে ক্ষতিকর রাসায়নিক পদার্থের অস্তিত্ব খুঁজে পায়। এ ঘটনায় নতুন করে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএমএফের প্রধানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেবেন বিচারকেরা
সরকারি কৌঁসুলিরা বলছেন, লাগার্দ নিজের ক্ষমতার অপব্যবহার করে ধনকুবের বেরনার্দ তাপিয়েকে ২৮ কোটি ৫০ লাখ ইউরোর একটি বিল পরিশোধের অনুমোদন দেন। তখন রাষ্ট্রায়ত্ত ক্রেডিট লাইয়নাইস ব্যাংকের সঙ্গে তাপিয়ের আইনি লড়াই চলছিল। এতে ওই আইনি লড়াই বাধাগ্রস্ত হয়।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন আইএমএফের নতুন প্রধান লাগার্দ। তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এমন কোনো তথ্য নেই।
লাগার্দের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেওয়া হলে আইএমএফের প্রধান হিসেবে তাঁর ভাবমূর্তির ওপর ছায়া পড়বে।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটন এলাকার একটি হোটেলের এক নারী কর্মীকে যৌন হয়রানি করার অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তারের পর আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান তাঁর পদ থেকে সরে দাঁড়ান। ফ্রান্সের নাগরিক স্ত্রস-কান ২০০৭ সাল থেকে আইএমএফের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। পরে লাগার্দ তাঁর স্থলাভিষিক্ত হন।
গত ৫ জুলাই পাঁচ বছরের জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন লাগার্দ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘অধিকাংশ আমেরিকান মুসলিম যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত’
১০ জন মুসলিম মার্কিনের মধ্যে নয়জনই বলেছেন, যুক্তরাষ্ট্রের মুসলিমরা টুইন টাওয়ার হামলার জন্য অভিযুক্ত আল-কায়েদার প্রতি সহানুভূতিশীল নন। জরিপে অংশ নেওয়া অন্য ধর্মের অনুসারীরাও এ বিষয়ে একমত পোষণ করেছেন। তবে তাঁদের ক্ষেত্রে শতকরা হার মুসলিমদের তুলনায় অনেক কম।
জনমত জরিপকারী গ্যালাপের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘আবুধাবি গ্যালাপ সেন্টার’ পরিচালিত এ জরিপের ফল গত মঙ্গলবার প্রকাশিত হয়।
টেলিফোনের মাধ্যমে পরিচালিত ওই জরিপে মোট দুই হাজার ৪৮২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতামত নেওয়া হয়। এর মধ্যে ৪৭৫ জন বলেছেন, তাঁরা মুসলিম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেয়রের দৃষ্টান্ত
নিয়ম লঙ্ঘন করে সাইকেল চালানোর লেনে গাড়ি পার্ক করেছিলেন এক ভদ্রলোক। অমনি চলে এলেন লিথুয়ানিয়ার ভিলনিয়াস শহরের পাগলাটে মেয়র আর্টুরাস জুকাস। সঙ্গে নিয়ে এলেন বিশাল একটি ট্যাংক। সেই ট্যাংক দিয়ে নিজেই দুমড়েমুচড়ে দিলেন মার্সিডিজ বেঞ্জ গাড়িটি।
এ ব্যাপারে মেয়র জুকাস বলেন, ‘গত কয়েক দিন ধরে এই জায়গাটায় অবৈধভাবে কিছু দামি গাড়ি পার্কিং করা হচ্ছে। এর মধ্যে রোলস-রয়েস ও ফেরারি গাড়িও রয়েছে।’ তিনি বলেন, ‘যেসব গাড়িচালক ভাবেন, তাঁরা আইনের ঊর্ধ্বে, তাঁদের ব্যাপারে নগর কর্তৃপক্ষের কী করা উচিত? তাঁদের জন্য একটি ট্যাংকই সমাধান।’
গাড়ি ধ্বংসের এ দৃশ্যটির ভিডিও করা হয়েছে। পরে ইউটিউবে এটি প্রচার করা হয়। ভিডিওচিত্রে দেখা গেছে, মেয়র জুকাস গাড়িটির মালিককে তিরস্কার করছেন এবং ভাঙা গাড়ির কাচ পরিষ্কার করছেন। পরে তিনি বাইসাইকেলে উঠে চলে যাচ্ছেন।
মেয়র জুকাস বলেন, ‘আমি যে কাজটি করেছি, তা আপনাদের সহজভাবে নিতে হবে। আমি মনে করি, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নগর কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, তাতে সবার মনোযোগ আকর্ষণে এ ঘটনা সফল হবে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের অধ্যাদেশ জারি
সানার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাশার রাজনৈতিক দলের আইনসংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছেন। এই অধ্যাদেশ জারির ফলে দেশটিতে নতুন রাজনৈতিক দল গড়া যাবে। এসব দল ক্ষমতাসীন বাথ পার্টির পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টি সাংবিধানিকভাবে দেশটির ‘রাষ্ট্র ও সমাজের নেতা’।
সিরিয়া সরকার বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের জন্য গত মাসে এ-সংক্রান্ত আইনের খসড়া তৈরি করে। এতে দল গড়ার শর্ত হিসেবে দল গঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও অর্থের উৎসসহ বেশ কিছু বিষয় উল্লেখ বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে ধর্ম, বর্ণ, আঞ্চলিকতাসহ বেশ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে দল গঠন নিষিদ্ধ করা হয়। প্রেসিডেন্ট এই অধ্যাদেশ জারি করায় এটি কার্যকরের জন্য পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে না।
এদিকে তিন দিনের তর্ক-বিতর্কের পর গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানাতে সম্মত হয়। তবে একমাত্র লেবানন এ নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে।
সিরিয়ায় সরকারবিরোধীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে এই প্রথমবারের মতো সুস্পষ্টভাবে নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়াও এই নিন্দায় সমর্থন জানিয়েছে। নিরাপত্তা পরিষদ একই সঙ্গে এ জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত বলে উল্লেখ করেছে। গত বুধবার দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, সিরীয় কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘন ও বেসামরিক জনগণের ওপর দমন-পীড়ন চালানোর ঘটনায় নিন্দা জানানো হচ্ছে। ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো সিরিয়ার ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে।
বিবৃতির পর জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, সারা বিশ্বের মানুষ উদ্বেগের সঙ্গে সিরিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটিতে গত কয়েক দিনের ঘটনা সত্যিই ভয়াবহ। এই অবস্থা চলতে পারে না। প্রেসিডেন্ট বাশার তাঁর জনগণকে এভাবে হত্যা করতে পারেন না। তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের এই বিবৃতি সিরীয় কর্তৃপক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সুস্পষ্ট বার্তা।
এদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার হামা শহরে কমপক্ষে ৪৫ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। হামলা থেকে বেঁচে যাওয়া এক কর্মীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিরিয়ায় গত মার্চ থেকে সরকারবিরোধী আন্দোলনে এ পর্যন্ত এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতের পার্লামেন্টে দুর্নীতিবিরোধী লোকপাল বিল উত্থাপন
তবে মানবাধিকারকর্মীরা লোকপালের ক্ষমতার আওতায় প্রধানমন্ত্রীকে না আনায় এই বিলের সমালোচনা করেছেন। বিশিষ্ট মানবাধিকারকর্মী আন্না হাজারে ও তাঁর অনুসারীরা বিলের সরকারি অনুলিপি আগুনে পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
প্রস্তাবিত বিলে শুধু প্রধানমন্ত্রী নন, বিচারপতি ও এমপিদেরও লোকপালের ক্ষমতার আওতার বাইরে রাখা হয়েছে। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর অথবা ক্ষমতা হস্তান্তরের পর প্রধানমন্ত্রীকে জেরা করতে পারবেন লোকপাল।
খসড়া বিলের বিরোধিতা করে আন্না হাজারের অনুসারীদের সংগঠন টিম আন্না বলেছে, সুশীল সমাজের সুপারিশগুলো এই বিল থেকে বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ১৬ আগস্ট পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।
লোকপাল বিলের খসড়া প্রস্তুত-প্রক্রিয়ায় সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু তাদের অভিযোগ, চূড়ান্ত বিলে তাদের মতামতের মূল্য দেওয়া হয়নি।
লোকপাল বিলকে সরকারের ‘মিথ্যা বুলি’ অভিহিত করে আন্না হাজারে পার্লামেন্টের সব সদস্যকে এটি বর্জনের আহ্বান জানিয়েছেন। বিলটি পার্লামেন্টে উত্থাপন করা মাত্র তিনি ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনেতে বিলের একটি কপি আগুনে পুড়ে ফেলেন। তিনি ঘোষণা দেন, ১৬ আগস্ট থেকে ফের অনশনে যাচ্ছেন তিনি।
আন্না হাজারে বলেন, ‘এই বিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মানসিকতা সরকারের নেই।’
সুশীল সমাজের আরেক সদস্য অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘সরকারের একপেশে সিদ্ধান্তের প্রতিবাদে বিলের অনুলিপি আজ (বৃহস্পতিবার) থেকে আগুনে পোড়ানো হবে।’
পার্লামেন্টে বিরোধী দলও এই বিলের সমালোচনা করেছে। বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ বলেছেন, ‘আমাদের দাবি হচ্ছে, প্রধানমন্ত্রীকেও লোকপালের ক্ষমতার আওতায় আনতে হবে।’
প্রস্তাবিত বিল অনুযায়ী, ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় দুর্নীতির সব মামলা তদন্ত করার ক্ষমতা ভোগ করবেন লোকপাল।
একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১০ জন সদস্য নিয়ে লোকপাল গঠন করা হবে। প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, পার্লামেন্টের উভয় কক্ষের বিরোধীদলীয় নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের প্রেসিডেন্ট এবং মন্ত্রিপরিষদ সচিবের সুপারিশের পরিপ্রেক্ষিতে লোকপালের সদস্যদের নিয়োগ দেওয়া হবে।
ভারতে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বিচারের আওতায় আনার রেকর্ড বলতে গেলে নেই। গত ছয় দশকে মাত্র একজন রাজনীতিবিদের দুর্নীতির দায়ে শাস্তি হয়েছে। তাঁর নাম রাও শিব বাহাদুর সিং। ১৯৪৯ সালে ঘুষ নেওয়ার দায়ে তাঁর কারাদণ্ড হয়েছিল।
প্রচলিত আইন অনুযায়ী, কোনো মন্ত্রী কিংবা কূটনীতিককে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আগে সরকারি অনুমোদন নেওয়ার বিধান রয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেসিদের ম্যাচের টিকিট আইএফআইসি ব্যাংকে
ম্যাচটি আয়োজনের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল সংবাদ সম্মেলনে তুলে ধরলেন বিস্তারিত। জানানো হয়েছে, আইএফআইসি ব্যাংকের মতিঝিল, ধানমন্ডি, গুলশান, কারওয়ান বাজার, মিরপুর, উত্তরা, ইসলামপুর ও বসুন্ধরা শাখায় টিকিট পাওয়া যাবে।
স্টেডিয়ামের মোট আসনসংখ্যা ২৩ হাজার ৪৯৯। ব্যাংকে বিক্রির জন্য দেওয়া হয়েছে পূর্ব গ্যালারির পাঁচ হাজার ৩৯৯ ও পশ্চিম গ্যালারির ছয় হাজার ৪৪৭ এবং তিন হাজার ১৩৫টি করপোরেট টিকিট। পূর্ব গ্যালারির টিকিটের দাম সাড়ে সাত হাজার টাকা, পশ্চিম গ্যালারি ১০ হাজার। একজন দর্শক সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন। কোনো প্রতিষ্ঠান ৫০টি টিকিট কিনলে করপোরেট গ্রাহক হিসেবে গণ্য হবে এবং ৫০০টি কিনলে স্টেডিয়ামের যে অংশের টিকিট কিনেছে, সেখানে তারা পণ্যের প্রচারণা চালাতে পারবে। এগুলোর দাম ১০ হাজার ৬০০ টাকা।
ব্যাংকে টাকা জমা দেওয়ার পর টিকিটের বরাদ্দপত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে ৪ সেপ্টেম্বর মূল টিকিট নিতে হবে ব্যাংক থেকে। জাল টিকিট ঠেকাতেই এই উদ্যোগ। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি হবে টিকিট। বাদবাকি টিকিট বিক্রি প্রায় শেষ। এই প্রক্রিয়াটা পরিচালিত হচ্ছে বাফুফে ভবন থেকে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, বাদল রায় প্রমুখ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আবার ফুটবল মাঠে পেলে!
হ্যাঁ, বয়স ৭০ বছর হলেও প্রীতি ম্যাচ খেলতে তো বাধা নেই। কিন্তু না, বিস্ময়ের কারণটা হলো, পেলেকে পেশাদার ফুটবলেই ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে সান্তোস! এ বছরের ডিসেম্বরে মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নদের আসর ফিফা ক্লাব বিশ্বকাপ। সেখানে দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তোদোরেস চ্যাম্পিয়ন সান্তোস খেলবে, খেলবে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনাও। সাধারণত শক্তির বিচারে এই দুই দলই ফেবারিট। ফাইনালটা তাদের মধ্যেই হওয়ার কথা। সে ক্ষেত্রে ফাইনালে পেলেকে নামিয়ে দিতে চান সান্তোসের বিপণন নির্বাহী আরমেইয়ো নেতো।
মেসি বনাম পেলে—লড়াইটা দারুণ কৌতূহল তৈরি করবে বলেই ধারণা নেতোর। ব্রাজিলের বেশির ভাগ মানুষই মনে করে, এই বয়সে পেলেকে নামানোর ভাবনাটা স্রেফ ভাবনাই। কিন্তু নেতো বলছেন, ‘আমি এতে কোনো সংশয়ের কারণ দেখি না। এটা কোচের ওপর নির্ভর করছে। পেলে এমনিতেই দলের জন্য অনুপ্রেরণা, তাহলে মাঠে কেন তাঁকে নামানো যাবে না?’ সান্তোসের প্রেসিডেন্টও এই প্রস্তাব উড়িয়ে দেননি। বরং কোচ মুরিসি রামালহো চাইলে পেলেকে খেলানো যাবে—এমন ইঙ্গিতই দিয়েছেন, ‘কে হয় সেটা জানতে আমাদের কোচের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, পেলে অনুশীলন করলেও তাঁর পক্ষে তো আর এখন দীর্ঘক্ষণ খেলা সম্ভব নয়। তবে এমনটা তো হতেই পারে—ম্যাচের শেষ প্রান্তে মাঠে নেমে তিনি একটা পেনাল্টি শট নিলেন।’
পেলে নিজে নাকি এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন! আরও একটা কঠিন চ্যালেঞ্জ নিয়েছেন তিনবারের বিশ্বকাপজয়ী। রিকার্ডো টিসেরার কারণে ব্রাজিলের সঙ্গে ইংল্যান্ডের ফুটবল সম্পর্কটা যে চোট পেয়েছে, সেটা মেরামতের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটের পাশে তরুণদের সঙ্গে পথ লিগে অংশ নিয়েছেন গত পরশু।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
-
▼
2011
(13932)
-
▼
August
(511)
-
▼
Aug 06
(12)
- যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার হবে সোনিয়া গান্ধীর
- বৃহস্পতির দিকে আজ রওনা হচ্ছে নাসার নভোযান জুনো
- তুরস্কে চারজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিয়োগ
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সদানন্দ গৌড়া
- চীনে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০০০
- আইএমএফের প্রধানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেবেন...
- ‘অধিকাংশ আমেরিকান মুসলিম যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত’
- মেয়রের দৃষ্টান্ত
- সিরিয়ায় বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের অধ্যা...
- ভারতের পার্লামেন্টে দুর্নীতিবিরোধী লোকপাল বিল উত্থাপন
- মেসিদের ম্যাচের টিকিট আইএফআইসি ব্যাংকে
- আবার ফুটবল মাঠে পেলে!
-
▼
Aug 06
(12)
-
▼
August
(511)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...