Friday, September 14, 2012

চট্টগ্রামের সাহিত্য সভায় অভিমতঃ ‘যোগ্য লেখক তার স্থান করে নেবেই’

বন্দরনগরী চট্টগ্রামে জাতীয় পর্যায়ের অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সভা। সভায় সাংবাদিকতা, ফটোগ্রাফিও এক ধরনের সাহিত্যসহ সাহিত্য চর্চায় অনলাইন অবারিত সুযোগ করে দিয়েছে বলে অভিমত উঠে এসেছে।

লবণ বেশি খেলে ক্যান্সারের সম্ভাবনা

খাবারের সঙ্গে লবণ কম খেলে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমে। বিশ্ব ক্যান্সার গবেষণা তহবিল বা ডব্লিউসিআরএফ এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, বেশি লবণ খাওয়া ক্ষতিকর। এতে ব্লাড প্রেশার হয়। হৃদরোগ ও স্ট্রোকও হতে পারে। এমনকি ক্যান্সারেরও কারণ হয়ে দাঁড়াতে পারে এটা।

নভোযানে থাকবে তাপরোধী বর্ম

নাসার বিজ্ঞানীরা সম্প্রতি এক দুঃসাহসিক প্রযুক্তির সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। কাজের গতির চেয়ে দশ গুণ গতিতে ছুটে আসা কোন নভোযান ভবিষ্যতে কোন গ্রহের বায়ুম-লে প্রবেশ করার সময় এই প্রযুক্তির দ্বারা গতি কমিয়ে জ্বলে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে পারবে।

সূর্যালোক থেকে সৌরচুল্লি

বাড়ির মাথায় সোলার প্যানেল বসিয়ে বিদ্যুত, বা সরাসরি জল গরম করা, এ সব জার্মানিতে ইতোমধ্যেই চালু। কিন্তু শুধুমাত্র সূর্যালোক থেকে আড়াই হাজার ডিগ্রী সেন্টিগ্রেড তাপ সৃষ্টি করা? এবার সেটাও সম্ভব করে ফেলেছেন বিজ্ঞানীরা। কোলোন-বন বিমানবন্দরে পাওয়া যাবে জার্মান বিমান ও মহাকাশযাত্রা কেন্দ্রের প্রাঙ্গণ।

ভবিষ্যতের খাবার ॥ মাংসের বদলে পোকামাকড় by এনামুল হক

বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না খাদ্য উৎপাদন। ফলে দুইয়ের মধ্যে একটা ব্যবধান একটু একটু করে বাড়ছে। খাদ্যদ্রব্যের দামেরও কোন স্থিরতা থাকছে না। আগামীদিনে জনসংখ্যা ও খাদ্য ব্যবস্থাপনা এক গুরুতর দ্বন্দ্বের মুখে পড়বে।

ভূরাজনীতির গতিধারা বদলে দিয়েছে আরব বসন্ত- গুরুত্ব কমে গেছে যুক্তরাষ্ট্রের ॥ ব্রিটিশ গবেষণা সংস্থার বার্ষিক রিপোর্ট

আরব বসন্তপরবর্তী বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্ব কমে গেছে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার প্রকাশিত একটি ব্রিটিশ গবেষণা সংস্থার প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ইসলাম অবমাননা ভিডিওর প্রতিবাদকে মঙ্গলবার লিবিয়ায় চার মার্কিন কূটনৈতিক নিহত হওয়ার পরও দেশটির সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলে ওবামা প্রশাসন জানিয়েছে। খবর এএফপির।

সময়ের ফ্যাশন ডিজাইনিং ভাবনা

যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক দিক। যার ছোঁয়া লেগেছে ফ্যাশন ট্রেন্ডেও। এ দেশের মানুষ এখন অনেক বেশি ফ্যাশন সচেতন। যে কারণে ফ্যাশন হাউসগুলো ব্যস্ত থাকে ক্রেতাদের চাহিদা নিরূপণে। ফ্যাশন জগতকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে অনেক সেক্টর।

ফ্যাশনে পাটের কদর by তৌফিক অপু

আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটিÑ এ কথা যেন যথার্থই। এত উর্বর মাটি অন্যান্য দেশে খুব কমই আছে। আমরা সত্যিই সৌভাগ্যবান। সোনার ফসল ফলে আমাদের মাটিতে। তেমনি একটি ফসল হচ্ছে পাট। যাকে আমরা সোনালি আঁশ নামেই চিনি। অর্থকরী এ ফসল দেশে বিদেশে ব্যাপকভাবে সমাদৃত।

জন্মেই নারী ও পুরুষ বৈষম্য by আফরোজা অদিতি

জন্মের পর নয়, গর্ভকালীন সময় থেকেই শুরু হয় নারী ও পুরুষের বৈষম্য। শিক্ষা, সামাজিকতা, বিয়ে-পার্বণ, পরিবেশ পরিস্থিতি সব কিছুর মধ্যেই একটা মেয়ে শিশুর জীবন-যাপন এবং একটা ছেলে শিশুর জীবন-যাপনের যথেষ্ট পার্থক্য বা বৈষম্য লক্ষ্য করা যায়। ছেলে ও মেয়ে শিশুর মধ্যে যে বর্বর বৈষম্য তা চলে আসছে সেই মধ্যযুগ থেকে।

শেকল ছেঁড়ার কাহিনী

আমার বয়স যখন আঠারো, আমার বাবা-মা সে সময় আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তারা যথাযথ অর্থেই সে হুমকি দিয়েছিল। যদি তারা তা বাস্তবায়ন করতে পারত তাহলে আজ আমি জীবিত থাকতাম না। আমার বয়স যখন পনেরো, সঙ্কটের শুরু তখন থেকে। সে সময় আমাদের পরিবার অস্ট্রিয়ার লিন্জ শহরে বসবাস করত।

‘সিডও’ সনদ ও নারী অধিকার by মিলন আহমেদ

গত ৩ সেপ্টেম্বর ছিল আন্তর্জাতিক সিডও দিবস। সিডও হচ্ছে জাতিসংঘের একটি সনদের নাম। বিশ্বের সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের মাধ্যমে শান্তি ও প্রগতি নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের সৃষ্টি হয়েছিল ১৯৪৫ সালে। যার মর্মবাণী হচ্ছে ‘জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ জন্মগতভাবে সমান মর্যাদার অধিকারী’।

বিপন্ন সময় by ফয়সল মোকাম্মেল

রহমান ঘন ঘন পথচারীদের কব্জির দিকে তাকায়। নাহ, কারো হাতেই বাঁধা নেই, কী ব্যাপার! ঘড়িগুলো সব একসাথে উধাও হয়ে গেল নাকি? ভয়ানক ব্যস্ত যেন সবাই। কোনদিকে খেয়াল নেই, সার্চলাইটের মতো দু’চোখ সামনে রেখে মনে হয় এখনই যে কেউ ম্যানহোলে পড়ে যেতে পারে। ম্যানহোলগুলো হা-ভাতের মতো সব হা হয়ে আছে।

শিল্পীর প্রকৃত শক্তি ও সৃজনশীলতার সম্ভাবনা রেখাচিত্রে by সোহেল আশরাফ

শিল্পীর প্রকৃত শক্তি ও সৃজনশীলতার সম্ভাবনাকে তার রেখাচিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়। রেখাচিত্রের বিষয় বৈভব ও শৈলগত নিরীক্ষা প্রবণতায় শিল্পীর বৈচিত্রময়তা প্রকাশ পায়। রেখার নানা রূপ ও ভঙ্গি যে নানা ভাবের দ্যোতক হয়ে ওঠে কোন শিল্পীর রেখাচিত্রই তা প্রমাণ করে দেয়।

বাংলা গানে রজনী কান্ত সেন by জোবায়ের আলী জুয়েল

মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই/ দীন-দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই।
অথবা- ভিক্ষার চালে কাজ নাই, সে বড় অপমান/ মোটা হোক যে সোনা মোদেরÑ মায়ের ক্ষেতের ধান।
স্বদেশ প্রেমের মন্ত্রে উজ্জীবিত এই বিখ্যাত গানের রচয়িতা কবি রজনী কান্ত সেন।

বই পরিচিতি ॥ অহনা by মোহিত কামাল

‘সন্দেহে মন পোড়ালে কিছুই রাখে না, কিছু থাকে নাÑভয়াবহ সেই অগ্নিকা-’Ñআর এমনই এক সন্দেহের বীজ বুনে স্বামী-শাশুড়ি কলঙ্কের কালিমা দিল অহনাকে, তার আর সংসার করা হলো না। (অহনা এই গল্পের মূল চরিত্র। ইংরেজীতে ডন (উধহি), বাংলায় অহনা অর্থ ভোরের প্রথম আলো। প্রথম আভা! প্রথম কিরণ।)

স্বদেশে কেমন থাকেন বাঙালীরা? by সুলতানা আজীম

যে দেশের শুকিয়ে যাওয়া, অসুস্থ করে রাখা নদী পুকুর খাল বিলে এখনও জন্মে বিভিন্ন ধরনের মাছ। যে দেশে অতিবৃষ্টি অনাবৃষ্টি আগুনঝরা গরমেও ফলে অনেক রকম সব্জি, যে দেশে নিজেদের পরিচয় দিতে কেউ কেউ বলেন প্রচলিত একটি বাক্য, ‘আমরা মাছে ভাতে বাঙালী’ সে দেশের মানুষেরা, ‘বিরিয়ানী, রেজালা, চাপ, রোস্ট, তেহারী, ভুনা মাংস কোরমা এবং এ ধরনের খাবারকে বলেন ‘রিচ ফুড’।

স্বাধীনতার ঘোষণাপত্র ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ by অজয় রায়

ঐদিন কোন কোন দেশ বাংলাদেশের ঘটনাবলীকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলে অভিহিত করেছেন, তবু একথা এখন দিবালোকের মতো সত্য হয়ে গেছে যে সাড়ে সাত কোটি মানুষকে পিষে মারার চেষ্টা, তাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ব্যর্থ করে দেবার একটি আন্তর্জাতিক ব্যাপারে পরিগণিত হয়েছে এবং এই সমস্যা আজ পৃথিবীর সমস্ত

সৈয়দ মুস্তাফা সিরাজ : কালের কণ্ঠস্বর by নূর কামরুন নাহার

Bharat has lost its voice. A voice that answered to the name of Syed Mustafa Siraj fell silent as the veteran Bengali writer passed away after a brief illness in Kolkata (THE HINDU, September, 2012
বাংলা সাহিত্যের বরেণ্য সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যুকে এভাবেই তুলে ধরা হয়েছে দ্য হিন্দু পত্রিকায়।

প্রসঙ্গ ইসলাম ॥ পীর শাহ আবদুল মতিন (রহ) by অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

যশোরের খড়কী শরীফের পীর হযরত মওলানা শাহ সূফী মোহাম্মদ আবদুল মতিন রহমাতুল্লাহি ‘আলায়হি ছিলেন বর্তমানকালের একজন শ্রেষ্ঠ সূফী। ২০১১ খ্রিস্টাব্দের ১৭ সেপ্টেম্বর এই মহান সূফী প্রায় নব্বই বছর বয়সে লাখো মুরীদ ও ভক্ত রেখে তাঁর সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহ জাল্লা শানুহুর মহান দরবারে প্রত্যাবর্তন করেন।

সরকারী ব্যাংক বিক্রির কথা উঠছে কেন, কারা তুলছেন এ কথা? by ড. আর এম দেবনাথ

আজকের কলাম লিখলে লিখতে হয়, ‘হলমার্ক’ ইস্যুর ওপর। কারণ এটাই এখন অর্থনৈতিক ও ব্যাংকিং ক্ষেত্রে সব চেয়ে বড় খবর। হবে না কেন? দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকসহ মোট প্রায় ২৮টি ব্যাংক থেকে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি প্রায় ৪০০০ কোটি টাকা মেরে দিয়েছে।

ব্যথিতই হই শুধু লাঞ্ছিতই হই লাঞ্ছিতই হই শুধু লজ্জিত হই by রণজিৎ বিশ্বাস

পঁচাত্তরের ১৫ আগস্ট ওরা, ওই কুলাঙ্গাররা দেশের শুধু নয়, বিশ্বের ইতিহাসকে মসিলিপ্ত করার আগে যার মুখে শুনেছিল-তোমরা জুনিয়ররা যদি পারো, করে ফেলো, আমার আপত্তি নেই এবং যার হাতে পরে তারা সম্মান পুনর্বাসিত হয়ে একটি অকৃতজ্ঞ দেশ ও জাতির প্রতিনিধিত্ব করেছিল পরমানন্দে ও চরম পরিতৃপ্তিতে; যে মানুষটি দেশের পবিত্র

‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং অন্যান্য প্রসঙ্গ by আলমগীর সাত্তার

১৯৪৯ সালের ডিসেম্বর মাসে আমার বাবা মারা যান। তখন আমার বয়স দশ বছর। ১৯৫০ সালে আমি বরিশাল জেলার স্বরূপকাঠি উপজেলায় আমার মামার বাড়ি সুটিয়াকাঠি গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হই। এর আগে আমি কোন স্কুলে পড়িনি। বাড়িতে বাবা-মায়ের কাছে পড়েছি। ১৯৫১-৫২ সালের কথা।

শীলা ঘোষ, বালিশের নিচে পাঁচ টাকা by দাউদ হায়দার

কবুল করছি বিসমিল্লাহয়, অবিচুয়ারির যুতসই কোন বাংলা প্রতিশব্দ পেলাম না। কয়েকটি ইংরেজী-বাংলা অভিধানে দেখছি প্রায় একই বয়ান। ‘মৃত্যুসংবাদ’ ‘মুদ্রিত মৃত্যুসংবাদ’ ‘শোকসংবাদ’ ঢাকার বাংলা একাডেমীর ‘ইংলিশ-বেঙ্গলি ডিকশনারি’ আরো এক কাঠি উস্তাদ। লিখেছে : ‘অনেক ক্ষেত্রে এতে মৃতব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সংযোজিত থাকে।’

মন্ত্রীদের বেতন কতো? by আবিদ রহমান

এক।
১৯৭৯। জুলাই। রাষ্ট্রপতি জিয়ার মা মরিয়ম বেগমের নামে প্রকাশিত হবে দৈনিক দেশ। সম্পাদক হিসেবে এলেন দৈনিক বাংলার সহকারী সম্পাদক সানাউল্লাহ নূরী। ঠিকানা ২৭ পুরানা পল্টন।

৪০ ঘন্টা পর সচল হলো চমেক হাসপাতাল ॥ ধর্মঘট প্রত্যাহার

হামলাকারীরা ক্ষমা চাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর থেকে তারা কাজে যোগ দিয়েছেন। এর ফলে টানা ৪০ ঘণ্টা অচলাবস্থার পর সচল হয়েছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম।

আশুলিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী ইকবাল নিহত ॥ পরিবার বলছে হত্যাকাণ্ড

আশুলিয়া থানাধীন খেঁজুরবাগ এলাকায় বুধবার রাতে র‌্যাব-১ (উত্তরা) এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ সন্ত্রাসী ও সাইফুল হত্যা মামলার প্রধান আসামি ইকবাল নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশী পিস্তল ও একটি পালসার মোটরসাইকেল। নিহত ইকবাল আশুলিয়ার বড়বাজার এলাকার এবায়েদুল মিয়ার পুত্র।

বাঙালির অভিভাবকত্ব! by আবিদ রহমান

দিন আর রাত্রির মতো দু’টো অতি স্বাভাবিক অধ্যায় আছে আমাদের ছাত্র রাজনীতির জগতে। ক্ষমতাসীন দলের ‘লেজুড়’ হলে আশপাশের-জেলা-উপজেলার সব ঠিকেদারি, চাঁদাবাজির (প্রটেকশন মানি বলাটা বোধকরি ভদ্রোচিত হবে) ‘নায্য হিস্যার হকদার।

গ্রামীণ ব্যাংকের ২৬ হাজার কর্মচারী তোপের মুখে ॥ আমরণ অনশন রবিবার থেকে

চাকরি স্থায়ীকরণসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচী নিয়ে তোপের মুখে পড়েছেন গ্রামীণ ব্যাংকের ২৬ হাজার কর্মচারী। এ দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর রবিবার থেকে ঢাকার মিরপুর কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে আমরণ কর্মসূচীর ডাক দিয়েছে গ্রামীণ ব্যাংক দৈনিক ভিত্তিক পিয়ন কাম গার্ড ঐক্য পরিষদ।

জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই কি মানুষ ভালো থাকবে? by আলাউদ্দীন মোহাম্মদ

গেল অর্থবছর শেষ হয় হয় সময়ে যে বিতর্কটি অনেক জোরেশোরেই হয়েছে তা হল আসলেই বাংলাদেশ কত শতাংশ জিডিপির (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) প্রবৃদ্ধি অর্জন করছে বা করতে যাচ্ছে। বিবিএস মানে আমাদের পরিসংখ্যান ব্যুরোর সাথে সাথে বিশ্বব্যংক কিংবা এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) বেশ গুরুত্বের সাথেই সভা সেমিনার করে এগুলো প্রকাশ ও প্রচার করে থাকে।

নতুন মন্ত্রীদের নিয়ে আলোচনা হাস্যরস

নতুন মন্ত্রীদের নিয়ে বৃহস্পতিবার সংসদ ছিল আলোচনামুখর। অধিবেশনে কেউ এ নিয়ে কথা না বললেও অধিবেশনের বাইরে অনেকেই নতুন মন্ত্রীদের স্বাগত জানিয়েছেন, হাস্যরস করেছেন। কোন কোন সংসদ সদস্য নতুন মন্ত্রীদের ফুটবল মাঠের শেষ সময়ের খেলোয়াড় বলে মন্তব্য করেছেন।

সুপিরিয়র জুডিশিয়াল কমিশন গঠনের বিল সংসদে উত্থাপন ॥ উচ্চ আদালতে বিচারক নিয়োগ

উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুপিরিয়র জুডিশিয়াল কমিশন গঠনের প্রস্তাব দিয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। সম্প্রতি স্পীকারের রুলিং নিয়ে কয়েক বিচারকের বিরূপ মন্তব্য ও রুলিং অকার্যকর উল্লেখ করে রায় দেয়ার প্রেক্ষিতে এ বিল আনা হয়েছে।

বি.সি.এসে কোটা পদ্ধতির পরিবর্তন চাই by মোঃ মাহবুব সাজ্জাদ উল্লাস

মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই আমার সশ্রদ্ধ সালাম । দেশের সবচেয়ে বড় একটি ইস্যুতে আপনার সহযোগিতা কামনা করতে যাচ্ছি । বিষয়টি সীমাহীন মুল্যবান হওয়া সত্বেও কেন বিষয়টি আমাদের সরকার বা দেশের বরেণ্য ব্যক্তিবর্গের দৃষ্টিগোচর হচ্ছেনা তা আমার বোধগম্য নয়।

বায়ান্ন বাজার ॥ তিপ্পান্ন গলি

মধ্য শরৎ এখন। তবে বহাল আছে বর্ষাও। যখন-তখন রিমঝিম বৃষ্টি হচ্ছে। পানি জমে যাচ্ছে ভাঙ্গা রাস্তায়। আর যানজট তো চিরকালের। বৃষ্টির জল সেটি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। বৃহস্পতিবার সকালেই এক পশলা বৃষ্টি হয়েছে। আর তার পর যাঁরা রাস্তায় নেমেছেন তাঁরা ভুগেছেন যথেষ্টই। লম্বা সময় গাড়িতে বসে থেকেছেন।

দুই নৌকায় পা... by রাহুল রাহা

কলকাতার একটি টিভি অনুষ্ঠান মীরাক্কেলে শোনা একটি কৌতুক দিয়ে শুরু করতে চাই। এই কৌতুকে কেউ আহত বোধ করলে আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। - মা কালী, গণেশ আর গৌর-নিতাইর ভক্তদের মধ্যে এক প্রতিযোগিতা চলছিলো।

বাঙ্গালীর অভিভাবকত্ব! by আবিদ রহমান

দিন আর রাত্রির মতো দু’টো অতি স্বাভাবিক অধ্যায় আছে আমাদের ছাত্র রাজনীতির জগতে। ক্ষমতাসীন দলের ‘লেজুড়’ হলে আশেপাশের-জেলা-উপজেলার সব ঠিকাদারি, চাঁদাবাজির (প্রটেকশন মানি বলাটা বোধকরি ভদ্রোচিত হবে) ‘নায্য হিস্যার’ হকদার।

মুক্তিযুদ্ধভিত্তিক ভিন্নধর্মী নাটক ‘টার্গেট প্লাটুন’- সংস্কৃতি সংবাদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা টার্গেট প্লাটুন। একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ প্রযোজিত প্রথম পেশাভিত্তিক মঞ্চনাটক এটি। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। বৃহস্পতিবার শরতের সন্ধ্যায় একাডেমীর নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি।

ঢাকার আসনসংখ্যা নির্দিষ্ট করে দেয়ার প্রস্তাব সুশীল সমাজের- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে বসার তাগিদ

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সুশীল সমাজ এবং এনজিও প্রতিনিধিদের সংলাপে ঢাকার আসনসংখ্যা নির্দিষ্ট করে দেয়ার প্রস্তাব এসেছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে সংলাপে বসার তাগিদ দিয়েছেন বক্তারা। কয়েকজন প্রতিনিধি সংসদীয় আসন সংখ্যা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন।

নতুন মন্ত্রীরা মাঠের শেষ সময়ের খেলোয়াড়

মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সংসদে বরণ করা হলো সদ্য নিয়োগ পাওয়া মন্ত্রীদের। বেশিরভাগ এমপিই তাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। কিছু এমপি রসিকতাও করেছেন।

চূড়ান্ত ভোটযুদ্ধে তিন প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ ॥ কাপাসিয়া উপনির্বাচন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন বৃহস্পতিবার তিন প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে তিন প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে- ইয়েমেনে দূতাবাসে ঢুকে ভাংচুর, পতাকায় অগ্নিসংযোগ

ইসলাম বিরোধী চলচ্চিত্র নির্মাণের কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী বেনগাজীতে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে রাষ্ট্রদূতকে হত্যার পর গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ মুসলমানরা। শত শত মানুষ এ সময় দূতাবাসের ভিতরে

হলমার্কের বিরুদ্ধে মামলায় আরও সময় চায় সোনালী ব্যাংক

হলমার্কের অর্থ জালিয়াতির ঘটনায় মামলা করতে আরও সময় নিতে চায় অভিযুক্ত রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার দিনভর মামলা দায়েরের গুঞ্জন থাকলেও বৃহস্পতিবার দিনশেষেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি।

আলবদর প্রধান ছিলেন নিজামী, উপপ্রধান মুজাহিদ ॥ জেরায় শাহরিয়ার কবির

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষের প্রথম সাক্ষী লেখক, সাংবাদিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলামের জেরার এক প্রশ্নের জবাবে

দেখার কেউ নেই! রাজধানী জুড়ে আবর্জনার ভাগাড় by মুনিফ আম্মার

ক্রমেই আবর্জনার দখলে চলে যাচ্ছে রাজধানী ঢাকা। আবর্জনা ফেলার নির্ধারিত স্থান ছাপিয়ে এখন রাস্তা-ঘাটেও প্রতিনিয়ত জমা হচ্ছে আবর্জনা। পর্যাপ্ত জায়গার অভাবে নগরীর বিভিন্ন স্থানে প্রায় রাস্তার ওপরেই গড়ে তোলা হয়েছে আবর্জনা ট্রান্সফার স্টেশন।

একাত্তরে গো আযম বাংলাদেশের হিটলার ॥ জেরায় সুলতানা কামাল- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তৃতীয় সাক্ষী মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল জেরায় বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যা করেছেন, আমাদের মুক্তিযুদ্ধে আমি মনে করি গোলাম আযম সে রকমই করেছেন।

অতীতের মতোই রোহিঙ্গাদের আশ্রয় দিন ॥ যুক্তরাষ্ট্র

মিয়ানমারের জাতিগত দাঙ্গার কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা দেশে ফিরে যাবে এমন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের। তবে বর্তমানে আশ্রয়হীন, বিপদগ্রস্ত রোহিঙ্গাদের অতীতের মতোই আশ্রয় দেয়ার জন্য আবারও বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

৩৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক- ত্রয়োদশ সংশোধনী বাতিল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা (সংবিধানের ত্রয়োদশ সংশোধনী) বাতিল করে আপীল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেছেন রায় ঘোষণাকারী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ৩৪২ পৃষ্ঠার এ রায়ে বৃহস্পতিবার তিনি স্বাক্ষর করেছেন বলে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম সন্ধ্যায় জনকণ্ঠকে জানিয়েছেন।

ইনুর মন্ত্রিসভায় যোগদান- দলের স্বাগত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দলগতভাবে দলীয় সভাপতি হাসানুল হক ইনুকে মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়।

মেনন যে কারণে মন্ত্রিসভায় যোগ দেননি

মহাজোট সরকারের মন্ত্রিসভা গঠন ও রাষ্ট্র পরিচালনায় ওয়ার্কার্স পার্টি তথা ১৪ দলের কোন পরামর্শ না নেয়ার ক্ষোভ থেকেই মন্ত্রিপরিষদে যোগ দেননি রাশেদ খান মেনন। দলীয় সিদ্ধান্তে বৃহস্পতিবার তিনি মন্ত্রী হিসেবে শপথ না নেয়ার ঘোষণা দেন।

অর্থনৈতিক উন্নয়নে নিরবচ্ছিন্ন গণতন্ত্র অপরিহার্য ॥ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরবচ্ছিন্ন গণতন্ত্র অপরিহার্য। তিনি বলেন, অতীতে বার বার জনগণের সাংবিধানিক অধিকার ও তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়েছে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই।

পূর্বাঞ্চল রেল ও স্বাস্থ্য অধিদফতরের ৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা- নিয়োগে দুর্নীতি, অর্থ আত্মসাত

নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলের পূর্বাঞ্চলের তিন কর্মকর্তার বিরুদ্ধে ছয়টি এবং অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার চট্টগ্রামের কোতয়ালি থানায় এবং রাজধানীর বনানী থানায় এ আটটি মামলা করেন দুুদকের কর্মকর্তারা।

মহাজোটে বিদ্রোহ ঠেকাতেই মন্ত্রিসভা সম্প্রসারণ ॥ ফখরুল

মহাজোটের মধ্যকার বিদ্রোহ প্রশমন করার জন্যই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে বলে মনে করছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির মতে, এটি হচ্ছে একটি সান্ত¡না পুরস্কার, যাতে মহাজোটে কোন বিদ্রোহ না হয়। এ সরকারের সময় ফুরিয়ে আসছে। তাদের পতন আসন্ন। এখন আর এ্যান্টিবায়োটিক ও কোরামিন দিয়ে শেষ রক্ষা হবে না।

রাজধানীর বাজারে ডাল ডিম সবজির দাম বাড়ছে by এম শাহজাহান

গরিবের গোশত হিসেবে পরিচিত যে ডাল তা এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর দাম বৃদ্ধির কারণে খাদ্য তালিকার বাইরে চলে যাচ্ছে ডিম। দু’সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মসুর ডালের দাম বেড়েছে ২০-২৫ টাকা। একই অবস্থা ডিমের বাজারেও। ১০-১২ টাকা দাম বেড়েছে প্রতিহালিতে।

লিবিয়া, সিরিয়ার ঘটনার ফলে ‘সিআরটি’ সতর্ক কূটনীতিকপাড়ায়- নিরাপত্তা জোরদার ও আপৎকালীন ব্যবস্থা হিসেবে প্রস্তুতি সম্পন্ন by শংকর কুমার দে

জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে গঠিত কমান্ডো বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিমকে (সিআরটি) সতর্ক অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে আমেরিকান দূতাবাস ও দূতদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে অনাকঙ্খিত অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্য প্রস্তুত রাখা হয়েছে সিআরটি নামক এই কমান্ডো বাহিনীকে।

বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা খুলে গেল শ্রমবাজার- সরকারীভাবে শ্রমিক পাঠানো হবে

মালয়েশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সরকার টু সরকার সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে। সমঝোতা স্মারক চূড়ান্ত করতে উভয় দেশের প্রতিনিধিরা চূড়ান্ত কার্য বিবরণীতে স্বাক্ষর করেছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ কর্তা প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে উড়োজাহাজ ভাড়া কিস্তিতে পরিশোধ করবে।

ভাড়া করা উড়োজাহাজ ভেগে যাওয়ায় তোলপাড়, মুখ খোলেনি বিমান by আজাদ সুলায়মান

মাস্কটে যাত্রী ফেলে রেখে বিমানের ভাড়া করা উড়োজাহাজ ৭৪৭ আকস্মিক ভেগে যাওয়ায় দেশ-বিদেশে তোলপাড় হচ্ছে। এ ঘটনায় বিমানের ভেতরে আলোড়ন সৃষ্টি হলেও এখনও মুখ খুলছে না কেউ। এমনকি বিমান থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন বক্তব্য বা ব্যাখ্যা দেয়া হয়নি।

শেষবেলায় বড় ধরনের হোঁচট খেল সরকার by উত্তম চক্রবর্তী

মেয়াদের শেষ বেলায় চতুর্মুখী সঙ্কট থেকে উত্তরণে মন্ত্রিসভা সম্প্রসারণ করতে গিয়েও বড় ধরনের হোঁচট খেল সরকার। গত চার বছরের মধ্যে মহাজোট সরকার এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। দলের অভিজ্ঞ ও পোড় খাওয়া নেতাদের এতদিন সাইড লাইনে রেখে অপেক্ষাকৃত ‘নতুন মুখ’ নিয়ে সরকার পরিচালনার শেষ মুহূর্তে এসে

৫ মন্ত্রী ২ প্রতিমন্ত্রীর শপথ ॥ শেষবেলায় মন্ত্রিসভা সম্প্রসারণ- প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যোগ দেননি

মহাজোট সরকারের শেষবেলায় মন্ত্রিসভা চতুর্থ দফা সম্প্রসারিত হলো। সরকারের মেয়াদ আর এক বছর বাকি থাকতে আবারও সম্প্রসারিত হলো মহাজোট সরকারের মন্ত্রিসভা। আওয়ামী লীগ ও ১৪ দলের নতুন আরও ৭ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

মাস দেড়েকের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে-সর্বোচ্চ খরচ ৪০ হাজার টাকা

বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে সরকারিভাবে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে মালয়েশিয়ায়। এ প্রক্রিয়ায় লোক পাঠাতে সরকারিভাবে খরচ হবে সবর্ে্বাচ ৪০ হাজার টাকা। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তা বিমানভাড়া বহন করবে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র মিশন-রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ জরুরি

রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেছে সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। গত শনিবার থেকে মিয়ানমার ও বাংলাদেশের রোহিঙ্গা-সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন এবং উভয় দেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকায় আমেরিকান সেন্টারে এক সংবাদ সম্মেলনে অভিজ্ঞতা তুলে ধরেন ওই প্রতিনিধিদলের সদস্যরা।

ছাত্রলীগের টানা তাণ্ডবে অস্থির ইসলামী বিশ্ববিদ্যালয়

নিয়োগ-বাণিজ্যকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীরা দিনভর বিভিন্ন ভবনে ভাঙচুর চালিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালকের অফিস, মেডিক্যাল, প্রকৌশলী ও পরিবহন অফিস এবং প্রশাসনিক ভবনে ভাঙচুর চালায়।

নতুন মন্ত্রী দিয়েও শেষ রক্ষা হবে না : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সময় প্রায় শেষ। মেয়াদের শেষে এসে মন্ত্রিসভা সম্প্রসারণ- এ জাতীয় অ্যান্টিবায়োটিক ও কোরামিন দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। সরকারের পতন এখন সময়ের ব্যাপার।

সাবেক দুই আমলার হঠাৎ মন্ত্রিত্ব নিয়ে কিছু প্রশ্ন by রেজা রায়হান

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রিত্ব গ্রহণে অস্বীকৃতির পর গতকাল তাৎক্ষণিক ডাকে যে দুজন সংসদ সদস্য মন্ত্রিত্বের শপথ নিয়েছেন, তাঁদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। তাঁরা দুজনই পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত। দুজনই অবসর গ্রহণের পর আওয়ামী লীগে

শপথ নিলেন পাঁচ মন্ত্রী দুই প্রতিমন্ত্রী-দপ্তর বণ্টন আজ-কালের মধ্যে

সরকারের মেয়াদের শেষ দিকে এসে মন্ত্রিসভায় নতুন করে অন্তর্ভুক্ত হলেন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। পাঁচ মন্ত্রীর মধ্যে আওয়ামী লীগের চারজনের পাশাপাশি আছেন মহজোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।

সোনালী ব্যাংকের শিলিগুড়ি শাখা গিলে খাচ্ছেন কর্মকর্তারা by আবুল কাশেম

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে থাকা সোনালী ব্যাংকের শাখাটি গিলে খাচ্ছেন এর কর্মকর্তারা। নির্ধারিত ভাড়ার চেয়ে তিন গুণ বেশি দরে অফিস ভাড়া নেওয়া, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের নামে স্থানীয় কর্মীদের বছরে চারবার বেতন বাড়ানোসহ নানা নামে শাখাটির অর্থ আত্মসাৎ করছেন তাঁরা।

সম্প্রসারণ নয় প্রয়োজন গুণগত পরিবর্তন by আবদুল গাফ্‌ফার চৌধুরী

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মন্ত্রিসভা সম্প্রসারিত করেছেন। আরো সাতজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করলেন। এটাকে এখন পর্যন্ত মন্ত্রিসভায় রদবদল বলা চলে না। বলা চলে সম্প্রসারণ। কারণ পুরনো মন্ত্রীদের কাউকেই এখন পর্যন্ত বাদ দেওয়া হয়নি। নতুন মন্ত্রীদের কারা কী দপ্তর পাবেন, তাও এখন পর্যন্ত জানি না।

আরো নাটকীয়তার অপেক্ষা! by আশরাফুল হক রাজীব

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে রচিত হয়েছে আরো কিছু চমক কিংবা নাটকীয়তার প্রেক্ষাপট। মন্ত্রিসভায় নতুন সাত সদস্য যোগ দেওয়ায় পুরনোদের অনেকেই এখন দপ্তর হারানোর শঙ্কার মধ্যে রয়েছেন। দায়িত্ব খর্ব হতে পারে- এমন খবরে অনেক মন্ত্রী ব্যস্ত হয়ে পড়েছেন কোন দপ্তর ছেড়ে কোনটা রাখবেন, এর হিসাব মেলাতে।

তোফায়েল ও মেনন মন্ত্রিত্ব নিলেন না যেসব কারণে by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

আমন্ত্রণ পেয়েও মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ এবং মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

মিসরের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

মিসরের একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী আহমেদ নাজিফকে অবৈধ সম্পদ রাখার দায়ে তিন বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ ডলার জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানী কায়রোর একটি আদালত এই রায় দেন। নাজিফ গত বছর জানুয়ারিতে স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে গণ-বিক্ষোভ শুরুর পর পদত্যাগ করেন।

পাকিস্তানে অগ্নিকাণ্ডের ঘটনায় হত্যা মামলা

পাকিস্তানের করাচিতে তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা করেছে পুলিশ। কারখানাটির মালিক ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের এতে আসামি করা হয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় এ শিল্প-দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে সরকারিভাবে কমপক্ষে ২৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন প্রজাতির বানর

আফ্রিকায় নতুন প্রজাতির বানরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এ নিয়ে মহাদেশটিতে গত ২৮ বছরের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। দুর্লভ প্রজাতির এই স্তন্যপায়ী প্রাণীটির সন্ধান পাওয়া গেছে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী কঙ্গোয়।

ইউনিসেফের প্রতিবেদন-শিশুমৃত্যু অর্ধেকে নেমেছে

গত দুই দশকে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ১৯৯০ সালে বিশ্বে পাঁচ বছরের কম বয়সী এক কোটি ২০ লাখ শিশুর মৃত্যু হয়েছিল। আর ২০১১ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৯ লাখে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মিসর, ইয়েমেন, ইরান, ইরাক ও তিউনিসিয়ায় বিক্ষোভ-বেনগাজিতে হামলায় আল-কায়েদার সংশ্লিষ্টতার ইঙ্গিত

লিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সঙ্গে আল-কায়েদার সংযোগ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চার কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও লিবিয়া ঘটনার তদন্ত শুরু করেছে।

কী কাণ্ড মাসকটে!-যাত্রী ফেলে বিমান ভাগার তদন্ত হোক

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ বিমান নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিমান নিয়ে নানা কাহিনী। অনেক পরিবর্তন হয়েছে বিমানে। নাম থেকে শুরু করে সংস্থার ধরন- অনেক কিছুই পরিবর্তন হওয়ার পরও বিমানের যাত্রীসেবার মান নিয়ে যে প্রশ্নটি শুরু থেকেই আছে, সেটার আর পরিবর্তন হয়নি। যাত্রী হয়রানি, বিড়ম্বনা,

মুমিনের ভরসাস্থল আল্লাহ by মাওলানা শাহ আবদুস সাত্তার

তাওয়াক্কুল অর্থ আল্লাহতায়ালার ওপর নির্ভরতা। মানুষের চলমান জীবনের পদে পদে আপদ-বিপদ, সমস্যা, সংকট, দুর্যোগ, অভাব, প্রাকৃতিক বিপর্যয়, বিবিধ রোগব্যাধি, কষ্টে দিশেহারা হয়ে নৈরাশ্যের মধ্যে হাবুডুবু খাওয়া যেমন অপরাধ, তেমনি পাপের ভাগীদার হওয়া অবশ্যম্ভাবী।

মৃতদের জন্য আমাদের করণীয় by মুফতি মাহ্ফূযুল হক

অনেকেই বিশ্বাস করেন, 'বাড়ির কেউ মারা গেলে তৃতীয়, পঞ্চম, সপ্তম ও ৪০তম দিবসে কয়জন মুন্সী খাওয়াতেই হয়। না খাওয়ালে মৃতের কষ্ট হয়, অভিশাপ দেয়।' আর অনেক পাড়া-পড়শি, গ্রামবাসী, আত্মীয় ও বন্ধু মহল এ খাওয়াকে নিজেদের হক মনে করে অধীর অপেক্ষায় থাকেন।

কোরআনে কারিমের দাবি by খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ

হজরত যায়েদ ইবনু আরকাম (রা.) সূত্রে বর্ণিত। হজরত রাসূলুল্লাহ (সা.) একবার (খুতবায়) বললেন, 'আল্লাহর এই কিতাব (তোমাদের হাতে) একটি রজ্জু। যে তার অনুসরণ করল সে হেদায়তের পথে অটল ও স্থির থাকবে। আর যে তা পরিত্যাগ করল সে ভ্রান্তির পথ ধরেছে (বুখারী-মুসলিম)।'

শিক্ষা হোক মানবকল্যাণে নিবেদিত by মুফতি এনায়েতুল্লাহ

ইসলামের নবী হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার জন্য রহমতস্বরূপ। নবুওত প্রাপ্তির পর সমাজ পরিবর্তনের ডাক দিয়ে হজরত রাসূলুল্লাহ (সা.) অনুধাবন করেছিলেন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। অন্ধাকারাচ্ছন্ন সমাজের মৌলিক কাঠামো পরিবর্তন শুধু শিক্ষা ও জ্ঞান সাধনার মাধ্যমেই সম্ভব;

এক জীবনবাদী ধর্ম সাধক by এম আবদুল আলীম

পরনে শ্বেতবসন, কপালে চন্দন তিলক, করপুটে ভক্তির অর্ঘ্য, কী এক ঐশী আলোকস্পর্শ পেতে একাগ্রচিত্তে ধ্যানমগ্ন ভক্ত, সামনে যোগাসনে বসা ঠাকুরের চিত্রপট, গুরুগম্ভীর শঙ্খধ্বনি, বাতাসে ধূপকাঠির সুগন্ধ, কীর্তনের সুর মূর্ছনা_ এ চিত্র দৃশ্যমান হয় পুণ্যভূমি পাবনার হেমায়েতপুরের সৎসঙ্গ আশ্রমে।

রাজনীতি-চেনা দলের অচেনা আচরণ by মো. জাকির হোসেন

রাজনীতির মাধ্যমে, রাজনীতির জন্য যে আওয়ামী লীগের জন্ম, রাজপথের আন্দোলন-সংগ্রামে যে দলের রয়েছে দীর্ঘ ঐতিহ্য, সেই আওয়ামী লীগকে বিরোধী দলের আন্দোলন ঠেকাতে রাজনৈতিক কৌশলের পরিবর্তে গাড়ি পোড়ানো ও বোমাবাজির মামলার আশ্রয় নিতে হলো।

অর্থনীতি-ব্যাংকের অনিয়ম ধরবে কে? by আমিনুল ইসলাম

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের তদারকি ব্যবস্থা শিথিল ছিল_ তাতে সন্দেহ নেই। বাংলাদেশ ব্যাংক হলমার্কের ঋণ জালিয়াতির ঘটনা উদ্ঘাটন করে এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলার নির্দেশ দেয়।

আরেক আলোকে-অন্তিমকালে প্রসাধনী প্রয়োগ by ইনাম আহমেদ চৌধুরী

দেশের আইন-শৃঙ্খলা আজ সর্বনিম্ন পর্যায়ে। বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল ঘটিত অবিবেচনাপ্রসূত দুর্নীতির ফলাফল জাতিকে বহুদিন ভোগ করতে হবে। অন্য প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে দুর্নীতি বা স্থবিরতার দুর্নাম। প্রশাসনে হয়েছে দলীয়করণ-দুর্বৃত্তায়ন।

এনার্জি বাল্ব-সস্তার তিন অবস্থা!

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কমপ্যাক্ট ফ্লুরেসেন্ট ল্যাম্পস বা সিএফএল বিতরণের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ২০০৯ সালে। বিতরণ শুরু হয় পরের বছর। ২৭ জেলায় একযোগে বিনামূল্যে বাল্ব বিতরণের তথ্য প্রকাশ করে সরকারের শীর্ষ পর্যায়ের এক ব্যক্তি বলেছিলেন, দুই বছরে দুই কোটি ৭৫ লাখ বাল্ব জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে।

অবৈধ ভিওআইপি-দায়ীদের শাস্তি হোক

ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) নিয়ে যে কাণ্ড চলছে তাকে তেলেসমাতি বললে কম বলা হবে। প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন টেলিফোন সেক্টরে লুটপাট চলছে। আর নানা টালবাহানা, সময়ক্ষেপণের মধ্য দিয়ে প্রকারান্তরে দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থাকে টিকিয়ে রাখার অভিযোগ উঠেছে দায়িত্বশীল কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মন্ত্রিসভায় নতুন মুখ-দেশপ্রেম ও দক্ষতার উন্নতি হোক

বর্তমান মহাজোট সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে অনেক দিন ধরেই নানা কারণে ক্ষোভ ও অভিযোগ ছিল। সেসব কারণের মধ্যে ছিল কিছু মন্ত্রীর অদক্ষতা, অযোগ্যতা ও অকর্মণ্যতা। বেশি কথা কিংবা অবান্তর কথাবার্তা বলার অভিযোগে কিছু মন্ত্রী যথেষ্ট দুর্নামও কুড়িয়েছেন। কারো কারো বিরুদ্ধে সরাসরি দুর্নীতি-অনিয়মের অভিযোগও উঠেছে।

স্মরণ-'জীবন এত ছোট ক্যানে'র তারাশঙ্কর by জাহাঙ্গীর হোসেন অরুণ

যাঁরা জীবনের কথা বলেন, তাঁরাই স্বল্পায়ু নিয়ে আক্ষেপ করেন। কচ্ছপের নিষ্ক্রিয় দীর্ঘ জীবন অথচ মানুষের কর্মময় আয়ু নিয়ে আক্ষেপ করেন তাঁরা। এই আক্ষেপ কিন্তু নতুন নয়, বাংলা সাহিত্যের স্বর্ণযুগের অমূল্য একটা লাইন- 'জীবন এত ছোট ক্যানে।'

শেকড়ের ডাক-রেলের চাকা, রেলের জমি by ফরহাদ মাহমুদ

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাউকে উচ্ছেদ করা নয়, রেলওয়ের জমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আগের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, বেদখল হয়ে যাওয়া রেলওয়ের ভূমি উদ্ধার করে বিক্রি করা গেলে অন্তত আগামী তিনটি বাজেটের অর্থের জোগান দেওয়া যাবে।

যদ্যপি মোর গুরু... by মোফাজ্জল করিম

স্বাধীনতাপূর্বকালে সিএসপি (সিভিল সার্ভিস অব পাকিস্তান) অফিসারদের প্রশিক্ষণের একটা বড় অংশজুড়ে ছিল জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে থেকে কাজ শেখা। লাহোর একাডেমীর 'সর্বব্যাপী' ট্রেনিংয়ের পর এই প্রশিক্ষণকাল ছিল ন্যূনপক্ষে এক বছর।