Showing posts with label এম শাহজাহান. Show all posts
Showing posts with label এম শাহজাহান. Show all posts

Monday, June 10, 2013

যুদ্ধাপরাধ বিচারবিরোধী শক্তি অর্থনৈতিক অর্জন বাধাগ্রস্ত করছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত by এম শাহজাহান

প্রস্তাবিত বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ও হরতাল। ঘোষিত ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হওয়ার আগেই হরতাল ডেকেছে জামায়াত-শিবির চক্র। শেষ পর্যন্ত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আশঙ্কাই সত্যি হচ্ছে।

Saturday, February 9, 2013

ব্যবসায়ীদের সংহতি নতুন প্রজন্মের আন্দোলনের সঙ্গে- ‘গণজাগরণ মঞ্চ প্রমাণ করেছে যুদ্ধাপরাধীর ঠাঁই নেই বাংলায়’ by এম শাহজাহান

রাজাকার, আলবদর এবং আলশামসসহ দেশের সকল যুদ্ধাপরাধীর বিচার হওয়া উচিত। যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

Friday, February 8, 2013

পশ্চিমবঙ্গের রফতানি নিষেধাজ্ঞায় পেঁয়াজের বাজার অস্থির by এম শাহজাহান

পশ্চিমবঙ্গ সরকার পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশে এর প্রভাব পড়েছে। দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। ঠিক কী কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তা জানে না বাণিজ্য মন্ত্রণালয়।

Saturday, February 2, 2013

পদ্মা সেতু নির্মাণে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা বেসরকারী খাতের- পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের তাগিদ by এম শাহজাহান

 নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হলে বেসরকারী খাত সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সর্বাত্মক সহযোগিতার প্রস্তুতি নিচ্ছে।

Monday, January 28, 2013

গার্মেন্টসে অগ্নিনিরাপত্তায় অগ্রগতি জানতে চায় ইইউ পার্লামেন্ট- বিজিএমইএ’র সঙ্গে চুক্তি হওয়া ব্র্যান্ড কোম্পানিগুলোর তালিকাও পাঠাতে বলেছে by এম শাহজাহান

 ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের পোশাক শিল্পের অগ্নিনিরাপত্তার অগ্রগতি জানতে চায়। জানতে চাওয়া হয়েছে অগ্নিনিরাপত্তা রোধে কারখানা মালিকরা কী পদক্ষেপ গ্রহণ করেছেন।

Saturday, January 19, 2013

৯৭ ভাগ গার্মেন্টসে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ৯৯ ভাগে বিকল্প সিঁড়ি- শতভাগে ন্যূনতম মজুরি, সময় মতো প্রদান ৯৭ ভাগে ॥ কারখানা কমপ্লায়েন্স সারসংক্ষেপে তথ্য by এম শাহজাহান

রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ৯৭ ভাগ কারখানায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ন্যূনতম মজুরি প্রদান করা হচ্ছে শতভাগ কারখানায়। ৯৯ ভাগ কারখানায় রয়েছে বিকল্প সিঁড়ি। আর কোন কারখানায় শিশুশ্রম নিয়োজিত নেই।

Friday, January 18, 2013

জিএসপি বহাল রাখতে ইউএসটিআরে মতামত জানাবে সরকার- বাণিজ্য মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রমিক সংগঠনের অভিযোগে সুবিধা বাতিল করলে তা হবে অযৌক্তিক by এম শাহজাহান

জিএসপি বা শুল্কমুক্ত বাজার সুবিধা বহাল রাখতে নির্দিষ্ট সময়ের আগে ইউএসটিআরে মতামত জানাবে সরকার। ইতোমধ্যে বাণিজ্য সংগঠনগুলো তাদের মতামত প্রস্তুত করেছে। আগামী রবিবারের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Saturday, January 5, 2013

ঘন ঘন হরতালে চাপে অর্থনীতি, প্রত্যাহার চাইছেন ব্যবসায়ীরা by এম শাহজাহান

 ঘন ঘন হরতালের কারণে ফের অর্থনীতি চাপের মুখে পড়তে যাচ্ছে। নতুন বছরে দেশের সামষ্টিক অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে হরতাল। আর তাই আগামীকাল রবিবারের হরতাল প্রত্যাহার চাইছে ব্যবসায়ী সম্প্রদায়।

Friday, December 28, 2012

পেঁয়াজের কৃত্রিম সঙ্কট ৮৭০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্র! by এম শাহজাহান

কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়িয়ে প্রায় ৮৭০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট। আমদানিকৃত ২৩ টাকার পেঁয়াজ দ্বিগুণ বা তার চেয়েও বেশি দামে বিক্রি করে ভোক্তাদের পকেট থেকে তুলে নিয়েছে চক্রটি।

Wednesday, October 17, 2012

প্রকাশ্য সমর্থনে নির্বাচিত হবেন এফবিসিসিআই সভাপতি ও সহসভাপতি by এম শাহজাহান

এফবিসিসিআই’র সভাপতি ও সহসভাপতি নির্বাচনে গোপন ভোটিং পদ্ধতি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। পরিচালকদের প্রকাশ্যে হাত তোলা সমর্থনে নির্বাচিত হবেন সভাপতি ও সহ-সভাপতি।

Wednesday, September 26, 2012

লবণ আমদানি উন্মুক্ত ॥ বিদেশ থেকে ১০ হাজার মে. টন আনার অনুমতি by এম শাহজাহান

সাধারণ লবণ আমদানি উন্মুক্ত করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একজন মিলমালিক সর্বোচ্চ ১০ হাজার মে. টন লবণ আমদানি করতে পারবেন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত সাধারণ লবণ আমদানি উন্মুক্ত থাকবে। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দিয়েছে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর।

Sunday, September 23, 2012

উপচেপড়া ভিড় এবার আদায় ৮৩১ কোটি, গতবারের দ্বিগুণ- আয়কর মেলা শেষ by এম শাহজাহান

কেনাকাটা নয়, নেই শপিং ব্যাগও। মুড়ি-মুড়কি কিংবা হাওয়াই মিঠাইয়েরও দেখামেলা ভার। তবুও মেলা, আয়কর মেলা। কর দিতে সবাই ছুটে এসেছেন মেলায়। শনিবার সকাল ১০টার মধ্যে করদাতাদের উপচেপড়া ভিড়ে বেইলি রোডের অফিসার্স ক্লাব চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Wednesday, September 19, 2012

ডিম আমদানি উন্মুক্ত হলেও আনতে হবে বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে- গণবিজ্ঞপ্তিতে বিভ্রান্তি by এম শাহজাহান

ডিম আমদানি উন্মুক্ত করা হলেও প্রচলিত শর্ত শিথিল করেনি বাণিজ্য মন্ত্রণালয়। শর্তানুযায়ী, বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। একই সঙ্গে আমদানিকৃত ডিমের প্রতিটি চালানের জন্য রফতানিকারক দেশের পশুসম্পদ বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক বার্ড ফ্লু ভাইরাস বা ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত মর্মে সনদ থাকতে হবে।

Friday, September 14, 2012

রাজধানীর বাজারে ডাল ডিম সবজির দাম বাড়ছে by এম শাহজাহান

গরিবের গোশত হিসেবে পরিচিত যে ডাল তা এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর দাম বৃদ্ধির কারণে খাদ্য তালিকার বাইরে চলে যাচ্ছে ডিম। দু’সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি মসুর ডালের দাম বেড়েছে ২০-২৫ টাকা। একই অবস্থা ডিমের বাজারেও। ১০-১২ টাকা দাম বেড়েছে প্রতিহালিতে।

Sunday, September 9, 2012

হলমার্ক কেলেঙ্কারিতে ঝুঁকির মুখে ব্যাংকে এলসি by এম শাহজাহান

হলমার্ক ইস্যুতে শুধু ব্যাংকিং খাত নয়, গোটা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৈদেশিক বাণিজ্যে চাহিদাপত্র বা এলসি খোলা এ মুহূর্তে সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে। ক্লায়েন্টদের প্রতি ব্যাংকিং খাতের আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের উর্ধতন কর্মকর্তাদের প্রতিও বিশ্বাস রাখতে পারছে না ক্লায়েন্টরা।

Saturday, September 1, 2012

বিশ্বব্যাংকের ফিরে আসার আভাসে সব মহলে স্বস্তি, আশাবাদ- পদ্মা সেতু নির্মাণে দক্ষিণ এশিয়ায় যোগাযোগের নতুন দ্বার খুলে যাবে by এম শাহজাহান

পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসার আভাসে দেশের ব্যবসায়ী সম্প্রদায়, অর্থনীতিবিদ, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মনে স্বস্তি এসেছে। তাঁরা বলছেন, দেরিতে হলেও সরকার সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। সরকারের কূটনৈতিক অগ্রগতির এটি প্রথম ধাপ।

Friday, August 31, 2012

শীতের আগাম সবজিতে ভরে উঠছে বাজার, তবে দাম চড়া by এম শাহজাহান

শীতের আগাম শাক-সবজিতে ভরে উঠেছে রাজধানীর সব কাঁচাবাজার। শিম, মুলা শাক, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, পালংশাক, ডাঁটা শাক, ধনিয়া পাতা এবং গাজরে ভরপুর কাঁচাবাজারের ডালিগুলো যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভাদ্র মাসে শীতের আগাম শাক-সবজি পেয়ে খুশি ক্রেতা-বিক্রেতারা।

Thursday, August 30, 2012

পায়জামা পাঞ্জাবি টুপি আতরের কদর, সারা রাত ব্যস্ততা পার্লারে- ঈদ বাজার ॥ শেষ মুহূর্তের কেনাকাটা চলছে মার্কেটগুলোয় by এম শাহজাহান

ঈদ-উল- ফিতরের মূল আয়োজন হচ্ছে সকলের সঙ্গে ঈদের নামাজ আদায় করা। নামাজ শেষে কোলাকুলি করা ধর্মীয় রেওয়াজও। ঈদগাহে কিংবা নামাজ পড়ার সময় নিজেকে আরও কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এখন চলছে সেই প্রস্তুতি। আর তাই সবার দৃষ্টি এখন পাঞ্জাবি, টুপি, আতর, সুরমা, তসবি,

Sunday, August 26, 2012

গোটা রাজধানী এখন ঈদ মার্কেট, দৈনিক বিক্রি হাজার কোটি ॥ ঈদ বাজার -সব ভোগান্তি থোড়াই কেয়ার, প্রায় রাতভর কেনাকাটা by এম শাহজাহান

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানের কলির সঙ্গে সুর মিলিয়ে বলতে হয় আসলেও ঠিক তাই। ঈদ আসছে আনন্দ ও খুশির বার্তা নিয়ে। সারাদেশের প্রতিটি পবিবারের কাছে ঈদই এখন মুখ্য বিষয়। আর সব কিছু গৌণ! তাই তিনদিন বাকি থাকতে গোটা রাজধানী ঈদ মার্কেটে পরিণত হয়েছে।

Wednesday, August 22, 2012

জুতোর বাজারও জমে উঠেছে, শতাধিক মডেল ও ডিজাইন- ঈদ বাজার by এম শাহজাহান

নতুন পোশাকের সঙ্গে চাই নতুন জুতো। তাই পোশাকের সঙ্গে মিলিয়ে পছন্দের জুতো কিনতে ক্রেতারা এখন ভিড় করছে পাদুকা বাজারে। শেষ বেলায় জমে উঠেছে ঈদের জুতোর বাজার। ক্রেতারা দেশে তৈরি জুতোর পাশাপাশি আমদানিকৃত জুতো-স্যান্ডেল কিনছে সমান তালে। দৈনিক বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার জুতো।