Showing posts with label গাজীউল হাসান খান. Show all posts
Showing posts with label গাজীউল হাসান খান. Show all posts

Sunday, June 23, 2013

ইউনূসের গড়া গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের খোদকারি by গাজীউল হাসান খান

একটি সরকার ও বিশেষ করে তার অর্থ মন্ত্রণালয়ের চোখের সামনে দিয়ে যখন রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতাসহ অন্যান্য ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, তখন গ্রামীণ ব্যাংকের মতো একটি বিশ্বখ্যাত সফল ব্যাংকের সংস্কারের নামে কারসাজি জনমনে হাজারও প্রশ্নের জন্ম দেয়।

Sunday, January 27, 2013

গণতন্ত্রের স্বার্থেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন by গাজীউল হাসান খান

দেশে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আগামী সংসদ নির্বাচনের ভবিষ্যৎ ঝুলে আছে সম্পূর্ণ এক অনিশ্চয়তার দোলাচলে, তখন কোনো কোনো চিন্তাশীল প্রবীণ নাগরিক প্রশ্ন তুলেছেন আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতা নিয়ে।

Monday, January 14, 2013

গুপ্তহত্যা, গুম ও রাজনৈতিক সন্ত্রাস গণতন্ত্রের পথ নয় by গাজীউল হাসান খান

যে সমাজে রাজনীতির নামে অবাধে চলে গুপ্তহত্যা, গুম ও রাজনৈতিক সন্ত্রাস, সেখানে গণতান্ত্রিক মূল্যবোধ কোনো অর্থেই কাজ করতে পারে না। চূড়ান্তভাবেই রাজনীতি সেখানে একটি কায়েমি স্বার্থে পরিণত হয়।

Sunday, December 30, 2012

অর্থমন্ত্রীর সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার অভিলাষ ও বাস্তব পরিস্থিতি by গাজীউল হাসান খান

অর্থনীতিতে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত উপাদানগুলো ধার্যকৃত সময়ে অপরিবর্তিত না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। অর্থাৎ পরিকল্পিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। এটি অর্থনীতির একটি মৌলিক বিষয় হলেও তা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার প্রয়োজন নেই।

Friday, November 30, 2012

হামাস কি ইসরায়েলের চোখ খুলে দিতে পেরেছে? by গাজীউল হাসান খান

কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। নতুবা আট দিনব্যাপী ক্ষুদ্র গাজার ওপর শক্তিশালী ইসরায়েল সর্বাত্মক সামরিক হামলা চালিয়েও শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য হন্যে হয়ে উঠবে কেন? ১৩ নভেম্বর থেকে এক সপ্তাহের কিছুটা বেশি সময়ের মধ্যে গাজার ওপর ইহুদিবাদী ইসরায়েল আকাশপথে প্রায় দেড় হাজার বার আক্রমণ চালিয়েছে।

Saturday, November 17, 2012

ভাসানী ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির অন্যতম প্রধান পুরোধা by গাজীউল হাসান খান

একজন অতি সাধারণ গ্রামীণ মানুষ হয়েও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে মওলানা ভাসানী ছিলেন ব্যাপক গণমানুষের অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিনিধি। এক কথায় বলা যায়, বাংলাদেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থের পক্ষে রাজনৈতিক সংগ্রামের অন্যতম প্রধান পুরোধা।

Monday, November 12, 2012

ওবামার ফের বিজয় মন্দা কাটাতে সহায়ক হবে by গাজীউল হাসান খান

প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় দফায় পুনর্নির্বাচনের আগে ও পরে যে ইস্যুটি যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্বে বারবার আলোচনায় এসেছে, তা হচ্ছে দেশটির বর্তমান অর্থনৈতিক অবস্থা। যুক্তরাষ্ট্রের বর্তমান জাতীয় ঋণ ১৬ ট্রিলিয়ন ডলার এবং বেকারত্বের হার ৭ দশমিক ৯ ও চরম অর্থনৈতিক মন্দা নিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে বারাক ওবামা রেকর্ড সৃষ্টি করেছেন।

Tuesday, November 6, 2012

কোন দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন! by গাজীউল হাসান খান

পূর্ব উপকূলে প্রাকৃতিক দুর্যোগ শেষে জরুরি ত্রাণকাজের মধ্যেও যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের ডামাডোল এতটুকু কমেনি। ২৮ অক্টোবর থেকে 'সুপার স্টর্ম স্যান্ডির' তাণ্ডবের কারণে দু-তিন দিনের ক্ষণিক বিরতির পর আবার যথারীতি পর্যায়ক্রমে শুরু হয়েছিল নির্বাচনী বিভিন্ন কার্যক্রম ও প্রচারণামূলক হৈচৈ।

Tuesday, October 23, 2012

মালালারা পরাভব মানতে জানে না by গাজীউল হাসান খান

চতুর্দশী পাকিস্তানি স্কুলছাত্রী মালালা ইউসুফজাই এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। মাথায় গুলিবিদ্ধ শান্ত-স্নিগ্ধশ্রী মালালা এখন অজ্ঞান অবস্থায় শুয়ে আছে বার্মিংহামের একটি বিশেষ হাসপাতালে। পাকিস্তানের সোয়াত উপত্যকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সপ্তাহে তাকে যুক্তরাজ্যে আনা হয়েছে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করার জন্য।

Monday, September 24, 2012

দেশের বর্তমান সংকটে জনগণ কী চায়? by গাজীউল হাসান খান

দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাওয়ার প্রায় সোয়া বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের যে রায়ে স্বাক্ষর করেছেন বিচারপতি এ বি এম খায়রুল হক, তা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে নতুন করে আবার এক দ্বন্দ্ব ও সংকটের দিকে ঠেলে দিয়েছে।

Wednesday, August 29, 2012

পাশ কাটানোর রাজনীতি গণতান্ত্রিক নয় by গাজীউল হাসান খান

ফরাসি লেখক-দার্শনিক ভলতেয়ার ছিলেন অত্যন্ত গণতন্ত্রমনা ও যুক্তিবাদী। ফরাসি বিপ্লব নিয়ে তাই রুশোর মতো তার চিন্তা-চেতনায় একমুখী ভাবাবেগ ছিল না। তিনি নানা বিষয়ে মানুষের ভিন্ন ভিন্ন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করতেন। তাই ভলতেয়ার ভিন্ন মতাবলম্বী কোনো মানুষকে নির্দ্বিধায় বলতে পারতেন, ‘তোমার বক্তব্যের সঙ্গে আমি একমত নই; কিন্তু তোমার বক্তব্য প্রকাশের স্বাধীনতার জন্য প্রয়োজন হলে আমি জীবন দেব।’

পদ্মা সেতুর ডামাডোল এবং ঢাকা নগরীর অবস্থান by গাজীউল হাসান খান

আমি যখন লন্ডনের সেন্ট প্যাঙ্কারাস স্টেশন থেকে দ্রুতগামী ট্রেন 'ইউরো স্টারে' করে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে প্রায় আড়াই ঘণ্টায় প্যারিস পৌঁছালাম, ঠিক তখনই খবরটা শুনতে পেলাম। কথায় কথায় এক বন্ধু বললেন, আজ একটি ফরাসি পত্রিকায় দেখলাম, চলতি বছর বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহর হিসেবে নির্বাচিত হয়েছে

Friday, August 10, 2012

আসাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র! by গাজীউল হাসান খান

যদিও আরব দেশগুলোর নেতৃত্বে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে সদস্য রাষ্ট্রগুলো এবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রস্তাব করেছে, তাতেও দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না।

Monday, August 6, 2012

লন্ডন অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন হচ্ছে আজ by গাজীউল হাসান খান

এক অপূর্ব আলো ঝলমল ও উৎসবমুখর পরিবেশের মধ্যে আজ পূর্ব লন্ডনের স্ট্রাটফোর্ডে নবনির্মিত স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বের শ্রেষ্ঠতম শো, ৩০তম অলিম্পিক গেমসের। বাংলাদেশি অধ্যুষিত স্ট্রাটফোর্ড ও লিভ্যালি এলাকার অলিম্পিক পার্ক ও ভিলেজের দিকে তাকালে মনে হয়, এখানে এসে মিশে গেছে রূপকথার সঙ্গে একবিংশ শতাব্দীর

Monday, July 16, 2012

তৃতীয় গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে? by গাজীউল হাসান খান

বাংলাদেশের বর্তমান দ্বিদলীয় রাজনীতির জটিল ঘুরপাকে প্রশ্ন উঠেছে একটি তৃতীয় গণতান্ত্রিক শক্তির উত্থান নিয়ে। পাশাপাশি সে শক্তির বিভিন্ন রাজনৈতিক নীতি, কৌশল ও গঠনপ্রক্রিয়া নিয়েও যথেষ্ট ইতিবাচক ও নেতিবাচক আলোচনার সূত্রপাত হয়েছে, যা আমাদের দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মোটেও অস্বাভাবিক নয়।

Wednesday, June 27, 2012

আওয়ামী লীগ সংকট নিরসনের ঐতিহাসিক দায়িত্ব অর্জন করেছে by গাজীউল হাসান খান

পুরান ঢাকার রোজ গার্ডেনে ৬৩ বছর আগে, অর্থাৎ ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য বিকল্পধারার যে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করা হয়েছিল, আজ তার সব গৌরবের চেয়ে দায়িত্ব বেড়েছে আরো অনেক বেশি।

Monday, June 11, 2012

উভয়েরই এখন গ্রহণযোগ্য বিকল্প পথ খোঁজা উচিত by গাজীউল হাসান খান

দেশের বর্তমান অবস্থা দেখে অনেকেই মনে করেন, দেশে যদি এ মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ক্ষমতাসীন মহাজোটের ভরাডুবি হবে। তা ছাড়া জনগণের প্রতি প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা এবং বিশেষ করে দ্রব্যমূল্য, দুর্নীতি, এমনকি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ভবিষ্যতে যখনই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, তখনই

Tuesday, June 5, 2012

একটি সীমান্তবিহীন আরব প্রজাতন্ত্র কি সম্ভব? by গাজীউল হাসান খান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু আগে থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে খণ্ড খণ্ড আরব রাষ্ট্র গঠনের জন্য ভৌগোলিক সীমারেখা নির্ধারণের পরিকল্পনা শুরু হয়েছিল। এর পেছনে ছিল তৎকালীন দুই প্রধান ইউরোপীয় ঔপনিবেশিক পরাশক্তি_ব্রিটেন ও ফ্রান্স।

Thursday, May 24, 2012

খালেদার ১০ জুন, হাসিনার অনড় অবস্থান ও গণতন্ত্রের ভবিষ্যৎ! by গাজীউল হাসান খান

প্রাচীন গ্রিক নগররাষ্ট্র এথেন্সে গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে ছিলেন এথেন্সের তৎকালীন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সক্রেটিস, প্লেটো এবং এমনকি এরিস্টটলও। তৎকালীন বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান পড়ে বাস্তববাদী এরিস্টটল শেষ পর্যন্ত এ কথা বলতে বাধ্য হয়েছিলেন যে গণতন্ত্র আদর্শ রাষ্ট্রব্যবস্থা নয়।

Friday, May 4, 2012

সংঘাতের রাজনীতি, হিলারি ও প্রণবের সফর by গাজীউল হাসান খান

আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে কেন্দ্র করে বর্তমান ক্ষমতাসীন মহাজোট ও বিরোধী জোটের দ্বন্দ্ব এখন প্রায় চূড়ান্ত সংগ্রামের পর্যায়ে উপনীতি হয়েছে। এত দিন দেশের শান্তিপ্রিয় এবং কর্মজীবী মানুষ যা আশঙ্কা করেছিল বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার মাধ্যমে তা আরও বদ্ধমূল হলো।