Sunday, December 29, 2013
গণতন্ত্র ও জবাবদিহি- আইন নয়, শক্তির শাসন চলছে by মিজানুর রহমান খান

সম্পদ বিবরণীর খবর আমাদের নির্বাচন কমিশন শুধু নয়, সুপ্রিম কোর্ট ও দুদকের দিকেও নতুন করে তাকানোর সুযোগ করে দিল। আসুন, প্রতিহত করা ও প্রতিরোধ করার ডামাডোলের মধ্যে আমরা বরং অবৈধ সম্পদ রক্ষায় প্রাতিষ্ঠানিক ব্যর্থতাগুলোর দিকে নজর দিই। কয়েক দিন ধরে পত্রিকায় মন্ত্রী, মন্ত্রীপত্নী ও শাসকদলীয় রুই-কাতলাদের সম্পদের পাহাড় গড়ার খবর এক-এগারো কালে সুপ্রিম কোর্ট ও দুদকের বিশেষ ভূমিকাও স্মরণ করিয়ে দিয়েছে।
আজকের পরিস্থিতির দায়, বিশেষ করে সুপ্রিম কোর্ট এড়াতে পারেন না।
বেগম খালেদা জিয়া তাঁর সংবাদ সম্মেলনে চলতি সম্পদ কেলেঙ্কারি নিয়ে মুখ খুলতে ভোলেননি। কিন্তু তা ততটুকুই, যতটুকু তাঁর জুতার মাপে লাগে। পুনর্বার সিংহাসনে বসতে তাঁর যেখানে যতটুকু প্রতিশ্রুতি না দিলেই নয়, সেটুকু তিনি দেবেনই।
তাই তিনি এবং তাঁর মিত্ররা এইট পাস আবু সাফাকে নিয়ে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মুখ খোলেন না। দলের আয়-ব্যয়ের হিসাব যখন ইসি গোপন করে চলে, তখনো দুই দল দুই নেত্রী এককাট্টা থাকেন। ‘গণতন্ত্রের অভিযাত্রা’র আয়োজন ও প্রতিহত করতে কার কত খরচ হলো, সেটাই আমরা জানতে চাই।
আজকে মন্ত্রী, মন্ত্রীপত্নী ও প্রভাবশালীরা বিএনপি সরকারের মতোই সম্পদের পাহাড় গড়তে পারলেন। তাঁদের প্রত্যেকের ওপরে ওপরের ‘দোয়া’ আছে। দায়মুক্তির রক্ষাকবচও আছে। আইনি রক্ষাকবচটা রাজনীতিকেরা সাম্প্রতিক ইতিহাসে সুপ্রিম কোর্টের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন। দুদক মায়াকান্না জুড়ল। কারণ, দুদক আইন পাল্টে সংসদ সরকারি কর্মচারীদের সুরক্ষা দিল। এই সুরক্ষা হলো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে দুদকের ক্ষমতা খর্ব করা। দুদক ও অন্য প্রতিষ্ঠানগুলো যথারীতি ক্ষমতাসীন দলের তল্পিবাহক হয়ে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আবার এই দুদক যদি তৎপর হতোও তাহলে কী ঘটত, সেটা আঁচ করতে আমরা এক-এগারোর উপাখ্যান ভুলতে পারি না।
এটা পর্যালোচনা করব। হাতেনাতে পরীক্ষা করে দেখব, দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন দেশটির সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতির দায়ে অভিযুক্তদের শাস্তি দিতে কী ধরনের প্রবণতা দেখিয়ে থাকে। এমনকি গণমাধ্যমও কমবেশি একই সুরে কোরাস গাইতে অভ্যস্ত।
অবৈধ সম্পদের ফিরিস্তি কেবলই দুর্নীতির সূচক নয়, এটা নির্বাচনী দুর্নীতি ও ভোট অবমাননার সূচকও বটে। দুই নেত্রী ঠেকানোর রাজনীতি করছেন। শেখ হাসিনা শেখাচ্ছেন, ভোট নয়, যুদ্ধাপরাধীর বিচারই আসল। আর খালেদা জিয়ার মন্তব্য, ‘দুই প্রধান রাজনৈতিক পক্ষের মধ্যে একটি ঐকমত্য ও সমঝোতা ছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’ এটা আক্ষরিক অর্থে রক্তারক্তি এড়ানো অর্থে সত্যি। এর চেয়ে বেশি নয়। ডাকাবুকোদের সঙ্গে মনোনয়ন-বাণিজ্য বা অবরোধ-বাণিজ্য করে দুই দল যদি ক্ষমতার ‘শান্তিপূর্ণ হস্তান্তর’ ঘটাত, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো না। এক-এগারো সৃষ্টি হতো না। ১৯৯৬-তে নিয়মরক্ষার নির্বাচন করতে হতো না।
আমি সন্দেহ করি না যে বিএনপি যেদিন সরকার করবে, সেদিনই আরেক সংকটের সূচনা ঘটবে। আবারও ‘সরকারি অবরোধ’ পত্রিকার শিরোনাম হবে। এর কারণ, তারা কেউ আবু সাফা বনাম নির্বাচন কমিশন মামলার রায় মানে না। মানার মতো সংগঠন তারা গড়তে চায় না। কারণ, তেমন সংগঠন গড়লে নেতৃত্বের খাসতালুকটা টলে উঠবে। তাই ওরা ওদের শর্তে ভোটাধিকার এবং অবাধ ও সুষ্ঠু ভোটদান জপ করে। দুই দলের আঁতাত এখানে নিরঙ্কুশ। চলতি ডামাডোলের মধ্যেও ওদের ঐক্যটা লক্ষণীয়।
আইনজীবী আবদুল মোমেন চৌধুরী রিট করেছিলেন। প্রার্থীদের আটটি তথ্য জানার অধিকারকে সুষ্ঠু নির্বাচনের অনুষঙ্গ হিসেবে ঘোষণা করেন বিচারপতি এম এ মতিন। ২০০৫ সালের ২৪ মে তিনি যখন এই যুগান্তকারী রায়টি লেখেন, তখন দুই দলের কারও কানে পানি ঢোকেনি। সরকার ও ইসির প্রতি দুটি রুল জারি হয়েছিল। কিন্তু কেউ তাতে পাত্তা দেয়নি। কোনো এফিডেভিট ইন অপোজিশন ছিল না। ড. কামাল হোসেন একাই শুনানিতে অংশ নেন। আদালতের কাগজপত্র সাক্ষ্য দিচ্ছে, মূল দুই দলের সঙ্গে যুক্ত থাকা আইনজীবীরা এই রায় থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিলেন। এই নাটকের দুটি বিবেক চরিত্র ড. কামাল হোসেন ও বিচারপতি এম এ মতিন। তাঁরা বিবেকের ডাকে সাড়া দিয়েছেন। তাঁদের ডাক শুনতে সরকারি অবরোধ ও অভিযাত্রাওয়ালাদের কেউ প্রস্তুত ছিল না, এখনো নেই। আট তথ্য প্রকাশে বিচারপতি এম এ মতিন কিন্তু নির্দিষ্টভাবে আরপিও শোধরাতে বলেননি। এক-এগারোতে অধ্যাদেশ করে এটা চালু করা হয়েছিল। ভাগ্যিস, নবম সংসদ এটা বাতিল করেনি।

সুপ্রিম কোর্টের রায় দুই নেত্রী ও তদীয় স্তাবকদের প্রয়োজনের সঙ্গে যখন যতটা সামঞ্জস্যপূর্ণ, ততটাই গ্রহণযোগ্য এবং এই প্রজাতন্ত্রের জন্য অপরিহার্য। বাকিটা বাতিল। সুপ্রিম কোর্টের রায়ের কথা বলে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছে। এখন মহীউদ্দীন খান আলমগীর বলছেন, এনবিআর ছাড়া সম্পদের বিবরণী নিয়ে আর কারও উচ্চবাচ্য বারণ। তাঁর এই বক্তব্য আদালত অবমাননা। আওয়ামী লীগ যদি সংগঠনগতভাবে এটা মানে তাহলে আওয়ামী লীগও আদালত অবমাননাকারী।
বিচারপতি এম এ মতিনের ওই ১১ পৃষ্ঠার রায়টির তাৎপর্য এই মুহূর্তে বহুমাত্রিক। আর সেটা কেবলই সম্পদের বিবরণীসংক্রান্ত নয়। ক্ষমতাসীনদের ধড়ফড়ানি সত্ত্বেও ওয়েবসাইট থেকে সম্পদের বিবরণী সরায়নি ইসি। সরালে তারা মামলায় পড়ত।
আওয়ামী লীগ ও ইসি কার্যত সুপ্রিম কোর্ট ও সংবিধান অবমাননা করে চলেছে।
সুষ্ঠু নির্বাচন প্রশ্নে দুই রায় দাতার মধ্যে বিচারপতি খায়রুল হক যতটা আলোচিত বিচারপতি মতিন ততটাই অনালোচিত। বিচারপতি খায়রুলের রায়ে তত্ত্বাবধায়ক সরকারকে ঝেড়ে ফেলা হয়। বিচারপতি মতিনের রায় ‘একতরফা’ নির্বাচন আটকাতে পারে না। এটা অবৈধ বলে গণ্য হয় না।

ওই রায়টি এখন প্রচলিত আইন। যে আইন নির্দিষ্টভাবে সংবিধানের নির্বাচনসংক্রান্ত বিধানাবলি ব্যাখ্যা করেছে। বলেছে ‘প্রার্থী সম্পর্কে জানার অধিকার নাগরিকের ভোটাধিকারের অন্তর্ভুক্ত’। সংবিধানের ১১৯ অনুচ্ছেদে নির্বাচন করার তত্ত্বাবধায়ক হিসেবে ইসিকেই ঘোষণা করা আছে। এটি বলেছে, নির্বাচন অনুষ্ঠান তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের এখতিয়ার ইসির ওপর ন্যস্ত। বিচারপতি মতিন লিখেছেন, ‘ইসির এই ক্ষমতা পূর্ণাঙ্গ। ধরে নিতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যখন যেমন ক্ষমতা ও কর্তৃত্ব তার প্রয়োগ করা দরকার, সেটা ইসিকে সংবিধান দিয়েই রেখেছে। নির্দিষ্টভাবে কোনো বিষয়ে তাকে নিষেধ করা হলে সেটাই কেবল বাদ যাবে।’ অথচ ইসি এতটাই অন্ধ যে তারা এখন ‘৯০ দিনের মধ্যে’ কথাটা ছাড়া আর কিছু দেখছে না। নাগরিক সমাজও তাই। তারা ওই রায় থেকে শুধু সম্পদ বিবরণীর অংশটুকু নিয়ে মাততে চায়। বাকিটুকু তার মগজে ঢোকে না।
আমি পরিষ্কার দেখি, বিচারপতি মতিনের এই অংশ মানলেই ইসি সংবিধানের ১২৬ অনুচ্ছেদের আওতায় সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারে। কিন্তু এভাবে ইসি সবল হোক সেটা বিএনপিও চায় না। ‘সরকারি অবরোধ’ ও গণতন্ত্রের অভিযাত্রা দুটোই শঠতাপূর্ণ।
আগামীকাল: সুপ্রিম কোর্ট যখন সংবিধানবিচ্যুত
মিজানুর রহমান খান: সাংবাদিক।
mrkhanbd@gmail.com
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেখবো কতোদিন আটকে রাখতে পারেন - বেগম খালেদা জিয়া

About: Unknown

অবরুদ্ধ নয়াপল্টন by কাফি কামাল

ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসুন- অলি আহমদ

ক্ষমতা- আমাদের আম-আদমিরা কোথায়? by ওয়াসি আহমেদ

যে যেভাবেই দেখার চেষ্টা করুন, ঘটনাটা তথাকথিত নেতিবাচক ভোটের কারসাজি নয়। সাম্প্রতিক তৃতীয় বিশ্বে গণতন্ত্রচর্চা বলতে যা বোঝায় তা চার বা পাঁচ বছরের বিরতিতে নাগরিকদের অন্যতম মৌলিক অধিকার ভোট প্রয়োগের মধ্য দিয়ে শাসকবদল। সামগ্রিক বিচারে প্রত্যাশার চেয়ে এখানে ক্ষোভ-হতাশাই বেশি ক্রিয়াশীল। কিন্তু দিল্লিতে বিপুলসংখ্যক আম-আদমি এপিপির পক্ষে রায় দিয়ে যা করল তাতে অনেকেই প্রত্যাশা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ক্ষোভ-হতাশা রয়েছে শাসককুলকে প্রত্যাখ্যানে, তবে ভুঁইফোড় এপিপির পক্ষাবলম্বনের মধ্য দিয়ে প্রত্যাখ্যানের শক্তিতে তারা আশার আলোর খোঁজই করেছে। সে আশা কতটা ফলবান হবে বা আদৌ হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে অন্য বিতর্ক।
অরবিন্দ কেজরিওয়ালের এপিপিকে রাজনৈতিক দল বলার সময় এখনো আসেনি। আন্না হাজারের সঙ্গে মতভিন্নতার মধ্য দিয়ে রাজনৈতিক দল গড়া, নির্বাচনে অংশ নেওয়া, শীলা দীক্ষিতের মতো ডাকসাইটে মুখ্যমন্ত্রীকে হটানো, এমনকি সরকার গঠনের পরও এপিপিকে ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়জোর একট সরব সিভিল সোসাইটি আন্দোলনের মুখপাত্র আখ্যা দেওয়া যেতে পারে। তবে বড় যে কাজটি তারা করেছে তা বিলুপ্ত হতে বসা আমজনতাকে দিয়ে রাজনৈতিক নষ্টামিকে ঝাঁটাপেটা করা। অনেকটা আক্ষরিক অর্থেই, এপিপির নির্বাচনী প্রতীক ঝাঁটা।
ভোট যদি রাজনীতিচর্চার মুখ্য নিয়ামক হয়, তাহলে সেই ভোটের মাধ্যমেই রাজনৈতিক বজ্জাতিকে ঝাঁটার ঘায়ে ঘায়েল করা সমসাময়িক কালের বড় ঘটনা। ব্যতিক্রমীও বটে। রাজনীতিবিদেরা জনগণ জনগণ করে যতই গলার শিরা ছিঁড়ে ফেলার কায়দা করুক, তারা নিশ্চিত ধরে নেয় যাদের দোহাই উঠতে-বসতে তারা পাড়ে তারা অদৃশ্য, পঞ্চভূতে বিলীন। কিন্তু প্রবল ধাক্কায় খোঁয়ারি ভেঙে ভারতীয় রাজনীতিবিদদের কথাবার্তায় বেফাঁস কিছু সত্য ঠিকই বেরিয়ে পড়েছে। কংগ্রেসের ভরাডুবির আগে মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত সদম্ভে বলেছিলেন আম আদমি বলে কিছু তাঁর রাডারে ধরা পড়ছে না। আর ভরাডুবির পর কংগ্রেসের মন্ত্রী সচিন পাইলটের মতে, ঘটনাটা বড়ই আশ্চর্যজনক (অ্যাশটোনিশিং)। আশ্চর্য হওয়ার পেছনে তাঁর বক্তব্য, সাধারণ মানুষের পক্ষে একটা কঠিন পরিস্থিতিতে এক জায়গায় জড়ো হয়ে নিজেদের এভাবে প্রাসঙ্গিক ও অর্থময় করে তুলতে পারা ঘটনা হিসেবে সম্পূর্ণ নতুন, বিগত কয়েক যুগে যার নজির নেই। এটা পরিষ্কার, রাজনৈতিক লেজুড়বৃত্তিহীন সাধারণ মানুষ তথা আম আদমির অস্তিত্ব সচিন পাইলটদের হিসাবনিকাশে ছিল না।
ব্যাপার যা দাঁড়াল, আম আদমি আছে, তার অপার শক্তি নিয়েই। আম আদমি কারা? তারা কি জোট-গোত্রহীন, সামাজিকভাবে পরিচিতিহীন, পশ্চাৎপদ, ছন্নছাড়া বেয়াকুব জনগোষ্ঠী? রাজনীতিতে আসক্তি নেই বলে কি তারা রাজনীতি-অসচেতন, নাকি রাজনীতিবিমুখও? বিমুখ হতে গেলে কিন্তু বেয়াকুবি চলে না, সচেতনতার দরকার হয়। শিল্পবিপ্লবের সময় সমাজের মানুষজনকে মোটামুটি তিন শ্রেণীতে ভাগ করার রেওয়াজ ছিল—কুলীন (নোবিলিটি), যাজক (ক্লার্জি) এবং সাধারণ মানুষ (কমোনার)। আজকের দিনে এই শ্রেণীভাগের প্রাসঙ্গিকতা সেভাবে না থাকলেও কৌতূহলের ব্যাপার হলো, সাধারণ মানুষ যারা অভব্য-অভদ্র না হলেও কুলীন বা এলিট মোটেও নয়, ধর্ম-কর্ম করলেও মোল্লা-পুরুত-পাদরি নয়, তাদের নিয়ে টানাহেঁচড়ার শেষ নেই। অন্য দুই সম্প্রদায়কে নিয়ে কালেভদ্রে কথা ওঠে, বিতর্ক হলে সেটা একাডেমিক পর্যায়েই থেকে যায়। মূলত তারা এলিট গোত্রবদ্ধ। উন্নত ও তৃতীয় বিশ্বের এলিটদের মধ্যে ফারাক ম্যালা, যদিও মনস্তত্ত্বের রসায়নে বিভেদ নেই। অন্যদিকে মাত্রার তারতম্য সত্ত্বেও সাধারণ মানুষের মতিগতি সব বিশ্বেই এক। এখানে বলা উচিত, তৃতীয় বিশ্বে খুদে এলিটদের দাপটে সাধারণেরা অচ্ছুত আম আদমিতে পর্যবসিত। সর্বসাধারণ তারা নয়, রাজনীতিবিদেরা জনগণ বলে তাদের বোঝাতে চাইলেও তারা সেই জনগণও নয়। সুতরাং মূল প্রশ্ন তারা কারা?
দিল্লি নির্বাচনে তাদের যে পরিচয় উঠে এসেছে তাতে তারা ঘোরতর রাজনীতিসচেতন, তবে বিদ্যমান রাজনীতিতে আস্থাহীন। তারা তথাকথিত আদর্শিক দর্শনের তোয়াক্কা করে না। দরিদ্র-অবস্থাপন্ন, শিক্ষিত-অশিক্ষিত, বেকার-পেশাজীবী মিলে তারা যে জায়গায় এককাট্টা, তা তাদের আত্মোপলব্ধিতে। লেজুড়বৃত্তিহীন বলে নিজ নিজ আত্মোপলব্ধিকে ইচ্ছামতো শাণাতে তারা সক্ষম, যা রাজনৈতিক দলের ধ্বজাধারীদের পক্ষে অসম্ভবই নয়, কল্পনাতীতও। এপিপি তাদের একত্র করেছে, যূথবদ্ধতার শক্তি জুগিয়েছে। যেহেতু তারা আম আদমি, কঠিন তত্ত্বকথায় আগ্রহ নেই, এপিপি তাদের সোজাসাপটা বলেছে—দুর্নীতি হটাও, রাজনীতি চোরে ভরে গেছে, চোরদের বিদায় করো।
যে কারণে এত কথা এবার সে প্রসঙ্গে আসতে হচ্ছে। বাংলাদেশে আমরা আম-আদমির দেখা কবে পেয়েছি? আমরা সংগঠিত গণ-আন্দোলন দেখেছি, স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান দেখেছি আর গোটা জাতির পরাধীনতার গ্লানি ঘোচাতে মরণপণ মুক্তিযুদ্ধ ৪২ বছর আগে শুরু হয়ে আজও শেষ হয়নি। বেশ কটা জাতীয় নির্বাচনও দেখা সারা, অচিরে আবারও দেখতে যাচ্ছি। যত রূঢ়ই শোনাক, আমজনতাকে আলাদা করে খুঁজে বের করা মুশকিল। তারা ছিল, তবে জনারণ্যে আচ্ছন্ন। প্রগতিচিন্তার ইচ্ছাপূরণের খোরাক জোগাতে এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করলেও কিছু যায়-আসে না। আমাদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনার অন্যতম ক্ষত হলো ইচ্ছাপূরণের কারসাজিতে প্রগতিশীল হতে চাওয়া।
এখন যা প্রশ্ন, আমাদের মতো হতদরিদ্র, চিরবঞ্চিত মানুষের দেশে স্বতন্ত্র, স্বাধীন, অমুখাপেক্ষী আমজনতার অস্তিত্ব নেই কথাটা বলতে কি আমরা কুণ্ঠিত? গোটা রাষ্ট্রব্যবস্থা আর কত দুর্নীতিবাজ হলে, রাজনীতি কতটা বেলাজ-বেহায়াপনা উগরে দিলে ১৬ কোটি মানুষের অন্তত একটা উল্লেখযোগ্য অংশ রাজনৈতিক দলবাজিমুক্ত নিখাদ আমজনতায় পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করবে? তথ্য বলছে, এ দেশে আমাদের অবাধ দুর্নীতি ও অপশাসনের পালাবদলময় রাষ্ট্রব্যবস্থা পৃথিবীর উন্নত-অনুন্নত, ধনী-নির্ধন সব দেশকে টেক্কা দেওয়ার নজির রেখেছে। আমাদের তথাকথিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসীন হওয়ামাত্র আলাদিনের দৈত্যের ভেলকিবাজিতে অতি অনায়াসে নিজেদের বিত্ত-বৈভবের শনৈঃ শনৈঃ স্ফীতি ঘটান। নিজেদের ঘটান, তাঁদের পতিব্রতা স্ত্রীদের ঘটান, আত্মীয়-পরিজনও এ থেকে বাদ পড়েন না। আমাদের জ্যেষ্ঠতম মন্ত্রী জনসমক্ষে এর সরল-সোজা ব্যাখ্যা দিতে গিয়ে জানান, ক্ষমতায় বসলে সম্পদ বাড়াই স্বাভাবিক ঘটনা। খবরের কাগজের পাতায় এ নিয়ে ঠাট্টা-মশকরা চলছে। এ পর্যন্তই।
এমন অকপট ব্যাখ্যা, যা আগে কারও মগজে গজায়নি, সম্পদশালী হওয়ার অত্যন্ত সুচারু ও নির্ঝঞ্ঝাট পথই বাতলে দেয় না, সম্পদ আহরণের একটা তত্ত্বও দেশবাসীর কাছে পেশ করে। ক্ষমতায় আরোহণ মানে তো কেবল মন্ত্রী-সাংসদ মিলে শ কয়েক মানুষের সম্পদ-আকাঙ্ক্ষাকেই চরিতার্থ করা না, রাষ্ট্রব্যবস্থার স্তরে স্তরে, নানা অন্ধি-সন্ধিতে পাহারারত বেশুমার সহগামী ও তাদের তাঁবেদারদেরও সম্পদশালী করা। হ্যাঁ, কাজটা সম্পদ আহরণ, চুরি নয়।
চুরি যে করে সে সোজাসাপটা চোর। সিঁধ কেটে বা গা-গতরে চপচপে তেল মেখে ঘুমন্ত গৃহস্থের ঘরে রাতের আঁধারে হানা দেয় যারা, তাদের চোর বলা হয়। তাদের খুব সাবধানি হতে হয়, কারণ ধরা পড়ার ভয়। চোর বা তার মামাতো-খালাতো ভাই পকেটমাররা নিম্ন শ্রেণীর জীব। এদের সঙ্গে শিক্ষিত-অর্ধশিক্ষিত মধ্যবিত্তের কোনোরূপ জ্ঞাতিগত সম্পর্ক বা কিনশিপ নেই।
অন্যদিকে ক্ষমতায় চড়ে চুরির অক্লান্ত সাধনায় যাদের অশেষ প্রতিষ্ঠা-প্রতিপত্তি, তাদের প্রতি আপামর মধ্যবিত্তের জ্ঞাতিগত ও সামাজিক পক্ষপাত এতই প্রবল, সুভাষণের আড়াল খুঁজে চুরিকে চুরি না বলে বলা হয় সম্পদ আহরণ। জ্যেষ্ঠতম মন্ত্রী নিজে সম্পদশালী না হয়েও তত্ত্বটি কেন ফলাও করে জাহির করলেন? দেশবাসী জানে তাঁর অবস্থান তাঁর রাজনৈতিক সহগামীদের থেকে যথেষ্ট তফাতে। সামাজিক মনস্তাত্ত্বিকেরা এর পেছনে যে কারণটি অবশ্যই খুঁজে পাবেন তা এই জ্ঞাতিত্ব। আমাদের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাতাবরণে যার লালন প্রশ্নাতীত এবং আপাতদৃষ্টিতে যার বাড় অপ্রতিরোধ্য।
এ সত্ত্বেও এ কথা বিশ্বাস করা কঠিন, একচেটিয়া রাজনৈতিক জ্ঞাতিত্বের মায়ায় দেশের কমবেশি ১৬ কোটি মানুষই মোহান্ধ, অবরুদ্ধ। মায়ার এ বলয় অনেক বড়, সন্দেহ নেই; তবে এর বাইরে যারা, যাদের বলতে পারি আম আদমি, তারা কোথায়? তারা নেই এ কথা হঠকারিতামূলক। এ দেশে মৃত্যু অবধি থাকব বলে যারা টিকে আছি, তাদের বিশ্বাস করতেই হবে তারা আছে, হয়তো জনারণ্যে আচ্ছন্ন হয়ে।
তাদের তালাশ করতে হয়, এক জায়গায় জড়ো করতে হয়।
কারা করবে তালাশ? ঘুরিয়ে বললে, কে বা কারা কিসের যোগ্যতায় তাদের কাছে পৌঁছাবে বা পৌঁছার সাহস করবে? প্রশ্নটা যত অবধারিতই হোক, রাজনৈতিক মৎস্যজীবীদের জাল থেকে বেরোতে গেলে এ প্রশ্ন করে করে জবাবের অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই।
ওয়াসি আহমেদ: কথাসাহিত্যিক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সমঝোতার পথ খুঁজুন- কেন সরকারি অবরোধ?

সহজিয়া কড়চা- সংবিধান ও গণতন্ত্র—কোনো নামেই অশান্তি নয় by সৈয়দ আবুল মকসুদ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শুভবুদ্ধির উদয় হোক by সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক
এরূপ পরিস্থিতি প্রসঙ্গে পর্যবেক্ষকদের মত হল, সরকার এটা পরিকল্পিতভাবেই চেয়েছিল। কারণ সরকার ভেবেছিল, যুদ্ধাপরাধের বিচার ও অরাজক পরিস্থিতির বিষয়টি সামনে এনে জনগণের খুব কাছে যেতে পারবে এবং এমন পরিস্থিতি নির্বাচনের জন্য তাদের সহায়ক হবে। ক্ষমতাসীন দল তিন বছর আগে থেকেই তাদের এ পরিকল্পনা চূড়ান্ত করে। তিন বছর আগে তারা যখন রাজনৈতিক কৌশল নির্ধারণী প্রক্রিয়ায় ব্যস্ত ছিল, তখন তারা ২০১৩ সালের ডিসেম্বরের বা ২০১৪ সালের জানুয়ারির কথা মাথায় রেখেই কৌশল নির্ধারণ ও পরিকল্পনা করেছিল। তাদের মূল্যায়নে প্রধান বিষয় ছিল, আবার ক্ষমতায় যাওয়ার জন্য কী কী বাধা আসতে পারে এবং সেগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। ক্ষমতাসীন দল আগে থেকেই আঁচ করতে পেরেছিল, ভারতপ্রীতি ও মন্ত্রীদের প্রশ্নাতীত দুর্নীতির কারণে তাদের জনসমর্থন কমবে। সুতরাং সে পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়টি মাথায় রেখেই তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেন। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করলে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠবে, এটাও তারা ভালো করেই জানতেন। সুতরাং পরিকল্পনা করেই ও প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছেন। অথচ সংবিধান সংশোধনের আগে ক্ষমতাসীন দল বিভিন্ন সভা-সমাবেশ ও আলাপচারিতায় তত্ত্বাবধায়ক পদ্ধতির পক্ষে বক্তব্য দিয়ে গেছে। এটা যে জনসমর্থন পাওয়ার জন্য তা বেশ স্পষ্ট এবং পরবর্তী সময়ে সেটি বাতিল করলে পানি ঘোলা হবে, সেই ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ হবে, এটাও তারা জানতেন। আর জেনেশুনেই তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মাধ্যমে প্রদত্ত একটি মৌখিক রায়ের উসিলায় তত্ত্বাবধায়ক পদ্ধতিকে সংবিধান থেকে মুছে দেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিলের বিষয়টির উল্লেখ ছিল না। ২০১১ সালের মাঝামাঝিতে পাস করা পঞ্চদশ সংশোধনী দ্বারা শুধু তত্ত্বাবধায়ক পদ্ধতিই বাতিল করা হয়নি, সংবিধানের আরও অনেক মৌলিক বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনগুলোও অস্থিরতা সৃষ্টির অন্যতম কারণ।
সরকার জনগণকে; মিডিয়াকর্মী, পত্রিকার কলাম লেখক ও টকশোয় অংশগ্রহণকারীদের ব্যস্ত রাখার জন্য এমন কিছু বিষয়ের অবতারণা করতে থাকে, যাতে সবাই মূল বিষয় থেকে দূরে থাকে। কারণ নির্বাচনের আগে মানুষ সরকারের কর্মকাণ্ডগুলোর মূল্যায়ন করবে। সরকারের দুর্নীতি ও ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনা করবে। এতে করে স্বাভাবিকভাবেই সরকারের জনসমর্থন কমবে। তাই ক্ষমতাসীন রাজনৈতিক দল পরিকল্পনা করে শাহবাগে গণজাগরণ মঞ্চ সৃষ্টি করাল যাতে করে ওগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে। এর কিছুদিন পর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে মহাসমাবেশ করার অনুমতি দেয় এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালায়। এ ঘটনাটিও সরকার ঘটিয়েছে যাতে করে হেফাজতে ইসলাম নিয়ে বেশ কিছুদিন মানুষ ব্যস্ত থাকে। সুতরাং অফিস-আদালতে, পথেঘাটে, চায়ের দোকানে আলোচনার বিষয়বস্তু পাল্টে গেছে। গত পাঁচ-ছয় মাস যাবত কোথাও পদ্মা সেতুর দুর্নীতি, হলমার্ক-ডেসটিনি কেলেংকারি, বিসমিল্লাহ গ্র“পের ঋণ জালিয়াতি, শেয়ার মার্কেটের মহাদুর্নীতি এবং রেলমন্ত্রীর কালো বিড়াল নিয়ে কোনো আলোচনা নেই। মিডিয়া থেকেও এসব বিষয় প্রায় উধাও হয়ে গেছে। সরকারপন্থী মিডিয়াগুলো সরকারের এরূপ পরিকল্পনায় প্রভূত সহযোগিতা করে। ২০১৩ সালের শেষাংশে যেরূপ পরিস্থিতি আমরা দেখছি, সেরূপ পরিস্থিতি সৃষ্টি হবে এমনটি সরকার আগেই কল্পনা করে নিয়েছিল। রাজনৈতিক যুদ্ধে মিডিয়ার ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য, এটা স্বীকার করেই সরকার তাদের অনুগত কিছু ব্যক্তিকে টেলিভিশন লাইসেন্স প্রদান করেছিল। সেই টেলিভিশনগুলো নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মূল্যায়ন করতে চেষ্টা করলেও সরকারের প্রতি কৃতজ্ঞ থাকার কারণে যথার্থ নিরপেক্ষ থাকতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী গত পাঁচ-ছয় মাস যাবত অব্যাহতভাবে বিরোধীদলীয় নেত্রী এবং বিরোধী দলের উদ্দেশে বেশিরভাগ সময় আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন, যার কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটি শোভনীয় বা সহনশীল আবহ সৃষ্টি হয়নি। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বিরোধের মূল জায়গাটি জনগণের কাছে অস্পষ্ট রাখার বিষয়ে সরকার দক্ষতা দেখিয়েছে। সরকার চাচ্ছে, তাদের দলীয় সরকারের অধীনে এবং মাননীয় প্রধানমন্ত্রীরই অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী দল চাচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরূপ পরিস্থিতিতে উভয় পক্ষকে কাছাকাছি আনার জন্য প্রায় সমগ্র বিশ্ব চেষ্টা করেছে। কিন্তু তাতে কোনো ফল মেলেনি।
এবার একটু ব্যতিক্রমী প্রসঙ্গে আসি। গত প্রায় দশ দিন ধরে বিভিন্ন দৈনিকে আওয়ামী লীগের প্রার্থীরা তাদের হলফনামায় নিজেদের সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, সে বিবরণ দেখে মানুষের চক্ষু প্রায় চড়কগাছ! আওয়ামী লীগের প্রার্থীদের সম্পদের বিবরণ দেখে এটা বেশ সহজেই অনুমেয় তারা কী পরিমাণ দুর্নীতি করছেন। অনেকে মন্তব্য করেছেন, আমরা প্রার্থীদের সম্পদ গড়ার দুর্নীতির যে বিবরণ পাচ্ছি, সেটি একটি সামান্য অংশ মাত্র। কারণ হলফনামায় কেউই তার দুর্নীতির পূর্ণ বিবরণ প্রকাশ করবে না। অতএব সেই প্রকাশিত ক্ষুদ্র অংশটিই যদি এত মারাত্মক ও ভয়ংকর হয়, তাহলে পূর্ণ অংশটি কত ভয়ংকর ও মারাত্মক হতে পারে? বিষয়টি খুব সহজেই অনুমেয়। মহাজোট সরকারকে অনেকেই এখন মহাদুর্নীতিবাজ সরকার বলে সম্বোধন করছেন। আরও আশ্চর্যের বিষয়, প্রার্থীদের হলফনামাগুলো যেন জনসমক্ষে প্রকাশ করা না হয় সেজন্য ক্ষমতাসীন দল নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। কেননা ক্ষমতাসীন দলের প্রার্থীদের দুর্নীতির চিত্র জনসমক্ষে প্রকাশ পেয়ে গেলে সাজানো নির্বাচনের সাজানো হাওয়ার দিক বদলে যেতে পারে। অনেকে রসিকতা করে বলছেন, এতদিন একটি কালো বিড়ালের গল্প জানতাম, আওয়ামী লীগে যে এত কালো বিড়ালের জন্ম হয়েছে, আমরা সেটা জানতাম না! স্বাধীন চেতনাকে নির্বাসনে পাঠিয়ে, দায়িত্ববোধকে বিসর্জন দিয়ে বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের অনুরোধ রক্ষা করেছে এবং দুর্নীতির চিত্রগুলো তাদের ওয়েবসাইট থেকে গায়েব করে ফেলেছে। অর্থাৎ এভাবে তারা দুর্নীতিবাজদের সহায়তা করছেন। জনগণের জানার অধিকারকে খর্ব করছেন।
যাই হোক, ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের মাধ্যমে এতটাই কোণঠাসা করে রেখেছে যে, তারা রাজপথে আন্দোলন করার কোনো সুযোগই পাচ্ছেন না, যা গণতান্ত্রিক অধিকার হরণের নামান্তর বললে কম বলা হবে। আজ ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। সরকার কোনো আইন-কানুন, রেওয়াজের তোয়াক্কা না করে আইন-শৃংখলা বাহিনী দিয়ে যেসব কাজ করিয়েছে, তা দেখে মানুষ শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভুলে গেছে। সহিংসতার কারণে মানুষ মারা যাচ্ছে, সম্পদ ধ্বংস হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিচ্ছে, অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এরূপ পরিস্থিতিতে সামনে আরও কঠোর আন্দোলনের কথা বলা হয়েছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। এরপর থেকে সরকারদলীয় বুদ্ধিজীবীরা বলতে শুরু করলেন, বিরোধী দল দেশের অর্থনীতি ধ্বংস করে অগ্রগতি বন্ধ করে দিচ্ছে, বিরোধী দল মানুষ মারছে ইত্যাদি। সরকার কর্তৃক আনীত অভিযোগগুলো প্রতিহিংসামূলক। কারণ বিরোধী দল দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে যে দাবি-দাওয়া সরকারের কাছে পেশ করে আসছে, তার প্রতি সরকার কোনোভাবেই কর্ণপাত করেনি। যদি করত তাহলে দেশবাসীকে আজকের অস্থির রাজনীতি দেখতে হতো না। বিরোধী দলের দাবি অযৌক্তিক নয়। নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাওয়া অবশ্যই গণতান্ত্রিক অধিকার। বরং সরকারই এ দাবিকে অস্বীকার করে গণতন্ত্রকে হত্যা করেছে। আর সরকারের এরূপ নিরপেক্ষহীনতা এবং পরিকল্পিত কিছু কর্মকাণ্ডের কারণেই দেশে এ অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং দেশে শান্তিপূর্ণ পরিবেশ আনতে হলে সরকারকেই এগিয়ে আসতে হবে।
পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর পাশে কেউ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ কেউই নির্বাচনে প্রধানমন্ত্রীর পাশে নেই। কোন সাহসে তিনি এগোচ্ছেন? অদৃশ্য এমন কী কারণ রয়েছে যার ওপর নির্ভর করে তিনি কাউকেই তোয়াক্কা করছেন না? একজনমাত্র সতীর্থকে নিয়ে গন্তব্যে পৌঁছা দুষ্কর। বিষয়টি তিনি নিজেও বেশ ভালো করেই জানেন। তারপরও কেন ঢাল-তলোয়ারহীন অবস্থায় দুস্তর পারাপারে যাত্রা করেছেন, আমার জানা নেই। আমার আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী যেন ইতিহাসে কলঙ্কিতদের তালিকায় নিজের নাম যুক্ত না করেন, এটা বিবেচনায় রাখবেন। তার শুভবুদ্ধির উদয় হবে সেই প্রার্থনাই করি।
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক : কলাম লেখক; চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিকিমের মীর জাফরের আত্মোপলব্ধি by ইকতেদার আহমেদ

ব্রিটিশদের কাছ থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের পর জহরলাল নেহেরু ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন গণভোটের মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। কিন্তু নেহেরুর শাসনামল থেকেই সিকিম ভারতের বিশেষ আশ্রিত রাজ্য হিসেবে পরিগণিত হতে থাকে এবং এর প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক ও যোগাযোগ ভারত দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকে। ভারতের সঙ্গে চীনের একমাত্র স্থল যোগাযোগ ছিল সিকিমের নাথুলা-পাস দিয়ে। ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর এ পাসটি বন্ধ করে দেয়া হয়েছিল, যা ২০০৬ সালে খুলে দেয়া হয়। নামগিয়েল রাজবংশের শেষ রাজা চগিয়াল পান্ডেল থন্ডুপ নামগিয়েল ১৯৬৫ সালে সিংহাসনে আরোহণ করেন। রাজার আমেরিকান স্ত্রী হুপ কুক সিকিমের সাবেক সম্পদের প্রত্যাবর্তনবিষয়ক নিবন্ধ লিখলে ভারত চরমভাবে অসন্তুষ্ট হয়। ১৯৭৪ সালে সিকিমে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে ৩২ আসনের পার্লামেন্টে লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস (এসএনসি) ৩১টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে। সরকার গঠন-পরবর্তী সিকিমকে ভারতভুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে ১৯৭৫ সালের ২৭ মার্চ লেন্দুপ দর্জির মন্ত্রিসভা সিকিমের রাজতন্ত্র বিলোপের সিদ্ধান্ত নেয়। অতঃপর সিদ্ধান্তটি পার্লামেন্টে অনুমোদন পরবর্তী চারদিনের মাথায় সাজানো ও পাতানো গণভোটের আয়োজন করে বলপ্রয়োগে সিকিমকে ভারতভুক্ত করা হয়।
সিকিমের সচেতন জনগোষ্ঠীর অভিমত, গণভোটটি ছিল নেহায়েত একটি আনুষ্ঠানিকতা। মূলত গণভোট অনুষ্ঠানের আগেই সিকিমের সর্বত্র ছদ্মবেশে ভারতীয় পুলিশ ও সৈন্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যারা বন্দুকের ভয় দেখিয়ে সিকিমের নাগরিকদের গণভোটের সপক্ষে ভোটদানে বাধ্য করেছিল। সিকিমের নামগিয়েল রাজবংশ বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও রাজ্যের অর্ধেকেরও বেশি নেপালি বংশোদ্ভূত হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ রাজার শাসনকে কখনও তাদের স্বার্থের অনুকূলে ভাবেনি।
১৯৭৩-৭৫ সালে বৌদ্ধ রাজার বিরুদ্ধে আন্দোলন চলাকালীন দেখা গেছে, সিকিম ন্যাশনাল কংগ্রেসের প্রতি ভারতের সমর্থন এতটাই প্রকাশ্য ছিল যে, রাজার বিরুদ্ধে আন্দোলনে বৌদ্ধ ধর্মাবলম্বী স্থানীয় সিকিমিদের অংশগ্রহণ নগণ্য হওয়ায় বিক্ষোভকে ব্যাপকতর করার প্রয়াসে দার্জিলিংসহ ভারতের আশপাশের এলাকা থেকে লোক এনে বিক্ষোভ সংগঠিত করা হতো এবং সবাইকে অবাক করে দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা সাদা পোশাকে সিকিমে ঢুকে এসব বিক্ষোভে অংশ নিত। ক্ষমতাচ্যুত রাজা চগিয়ালের এডিসি হিসেবে কর্মরত ক্যাপ্টেন সোনাম ইয়াংদার ভাষ্য থেকে উপরোক্ত বক্তব্যের সত্যতা পাওয়া যায়।
সিকিমে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ ভারতের মদদে যখন বৃদ্ধি পায় তখন ভারতের পক্ষ থেকে ভয় ছিল, সিকিমের অস্থিতিশীলতার সুযোগে চীন এটিকে তিব্বতের অংশ দাবি করে চীনের অন্তর্ভুক্তির প্রচেষ্টা চালাবে। কিন্তু রাজা চগিয়াল রাজতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারত সবসময় সচেষ্ট থাকবে এ বিশ্বাসে কখনও চীনকে তার নিজ দেশের অভ্যন্তরীণ গোলযোগে বিজড়িত করতে চাননি।
সিকিমের ক্ষেত্রে ভারতকে বরাবরই দ্বৈত ভূমিকা পালন করতে দেখা গেছে। ভারত সবসময় রাজা চগিয়াল লামডেনকে বলে এসেছে, যে কোনো মূল্যে সিকিমের রাজতন্ত্র রক্ষা করতে হবে। অন্যদিকে লেন্দুপ দর্জিকে বলে আসছিল, যে কোনো কিছুর বিনিময়ে হলেও রাজতন্ত্র উচ্ছেদ করতে হবে। ভারতের মিথ্যা আশ্বাসে সরল রাজা পরবর্তীকালে বোকা বনলেও সে আশ্বাস ক্ষণকালের জন্য হলেও লেন্দুপ দর্জির মুখ্যমন্ত্রী হওয়ার আশা পূরণ করেছিল। সিকিমের পার্শ্ববর্তী ভুটান ১৯৭১ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ভুটানের পথ ধরে সিকিম স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করলে তা যে সিকিমের ভারতভুক্তির ক্ষেত্রে অন্তরায় হিসেবে দেখা দেবে, সে বিষয়টি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সঠিকভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন। তাছাড়া কৌশলগত কারণে হিমালয়ের কোলে নেপাল-ভুটানের মতো ভারত-চীন সীমান্তে তৃতীয় একটি স্বাধীন রাষ্ট্রের আবির্ভাব ঘটুক তা ভারত কখনও চায়নি। ১৯৭৫ সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলে লেন্দুপ দর্জি ভারতের ২২তম রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। কিন্তু তার সে গৌরব চার বছরের মাথায় ভূলুণ্ঠিত হয়। ১৯৭৯-এর নির্বাচনে দেখা গেল পূর্ববর্তী নির্বাচনে একটি আসন
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
একটি গল্প, ক্ষমতাসীনদের সম্পদ ও দায়হীন কমিশন by আলমগীর স্বপন
এই গল্পের মোরাল হল, যে যত উপরে, তার চুরি তত বড় এবং তা ধরাছোঁয়ার বাইরে। আর চুরি-ডাকাতি করার ইচ্ছা থাকলে ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় গিয়ে মন্ত্রী-এমপি হয়ে করাটাই ভালো। এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নির্ভুল পদ্ধতি! গত পাঁচ বছরে ক্ষমতাসীন মন্ত্রী-এমপিদের অর্জিত সম্পদ নিয়ে কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এই সত্য একটু ঘুরিয়ে স্বীকার করেছেন। তিনি রাখঢাক না করে সরাসরিই বলেছেন, ‘ক্ষমতাবানরা তো সম্পদশালী হবেনই।’ এ জন্যই আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার পাঁচ বছরে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের একটি অংশের সম্পদ ফুলে ফেঁপে উঠেছে। প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফের সম্পদের পাহাড় গড়ার খবর যেমন এসেছে, তেমনি সবচেয়ে আলোচিত হয়েছেন ২০ একর থেকে ২ হাজার ৮৬৫ একর কৃষি জমির মালিক বনে যাওয়া সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। অন্যদিকে আলাদীনের জাদুর চেরাগের ছোঁয়া এসব প্রভাবশালীর স্ত্রীরাও কিন্তু কম পাননি। ঘরে বসে কোনো কিছু না করেও তারা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তবে এ তো গেল হলফনামায় তারা যে সম্পদের তথ্য দিয়েছেন তার চিত্র। এর বাইরে তাদের আরও বেশি সম্পদ আছে বলেই স্বাভাবিক ধারণা। এ জন্যই প্যারোডি করে বলা হচ্ছে, ‘আগে ছিল হাওয়া ভবন/এখন দেখি বহু ভবন’।
এ অবস্থায় ক্ষমতার জাদুর চেরাগে হৃষ্টপুষ্ট হয়ে ওঠা এই রাজরাজড়াদের জবাবদিহিতার কি কোনো সুযোগ আছে? অবস্থাদৃষ্টে মনে হয় নেই। কেননা নব্য এই জমিদারি শাসনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিংবা নির্বাচন কমিশন (ইসি) মনে হয় প্রজা হয়েই থাকতে চায়। তা না হলে স্বাধীন হয়েও কেন দুদক এক্ষেত্রে গা-ঝাড়া দিয়ে মাঠে নামতে চায় না? নির্বাচন কমিশনই বা কেন ক্ষমতাসীন সম্পদশালীদের সম্পদের তথ্য আড়াল করতে চায়?
হলফনামায় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য প্রকাশে সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা আছে। এই নির্দেশনার বাধ্যবাধকতার কথা জানিয়ে, সম্পদের তথ্য লুকাতে নির্বাচন কমিশনে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধিদের আবদার নাকচ করে দিতে পারতেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। কিন্তু তা না করে আদালতের নির্দেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) মাঝখানে ফাঁকফোকর খুঁজেছেন তিনি। এর পরপরই ইসির ওয়েবসাইট থেকে রহস্যজনকভাবে প্রার্থীদের তথ্য-প্রমাণ গায়েবও হয়ে গিয়েছিল। যেখানে জনমত, আদালতের নির্দেশনা ইসির পক্ষে, সেখানে কেন সিইসি আলাদীনের চেরাগওয়ালাদের পক্ষ নিতে চেয়েছেন? অবশ্য আশার বিষয়, সমালোচনার মুখে ইসি তার অবস্থান পরিবর্তন করেছেন।
অন্যদিকে কারও অস্বাভাবিক সম্পদ আছে এমন সন্দেহ হলেই ব্যবস্থা নেয়ার কথা দুদকের। কিন্তু প্রার্থীদের ফুলে ফেঁপে ওঠা সম্পদের খবর গণমাধ্যমে এলেও এক্ষেত্রে কার্যত নির্বিকার প্রতিষ্ঠানটি। দুদকের কর্তাব্যক্তিরা বরং বলছেন, নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বিশৃংখলা সৃষ্টি হতে পারে। দুদকের এত জনবল নেই যে সব বিষয়ে তারা হাত দেবে। কিন্তু দুদক আইন কী বলে। দুদক আইনের ২৬ (১) ধারা অনুযায়ী, ‘কমিশন কোনো তথ্যের ভিত্তিতে এবং উহার বিবেচনায় প্রয়োজনীয় তদন্ত পরিচালনার পর যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো ব্যক্তি বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি, বৈধ উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পত্তির দখলে রহিয়াছেন বা মালিকানা অর্জন করিয়াছেন, তাহা হইলে কমিশন লিখিত আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে দায়-দায়িত্বের বিবরণ দাখিলসহ উক্ত আদেশে নির্ধারিত অন্য যে কোনো তথ্য দাখিলের নির্দেশ দিতে পারবে।’
দুদক আইনে আমরা স্পষ্টই দেখছি, মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন বা সন্দেহভাজনদের অস্বাভাবিক সম্পদের তথ্য খতিয়ে দেখতে কী করতে হবে প্রতিষ্ঠানটিকে। অবশ্য সমালোচনার পর এখন দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান বলছেন, নির্বাচনের পর সন্দেহভাজনদের সম্পদের তথ্য পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সংশ্লিষ্টরা কীভাবে অল্প সময়ে এত বেশি সম্পদ অর্জন করেছেন সে বিষয়ে যৌক্তিক তথ্য চাওয়া হবে। তার কথা সত্যি হলে ভালো। আর পরিস্থিতি সামাল দেয়ার জন্য কৌশলী বক্তব্য হলে স্বাধীন প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা আরও তলানিতে ঠেকবে।
এক্ষেত্রে অবশ্য অতীতের অভিজ্ঞতা খুবই তিক্ত। গত পাঁচ বছর দুদক স্বপ্রণোদিত হয়ে কোনো ক্ষমতাসীনের সম্পত্তির তথ্য খতিয়ে দেখেনি। ইতিহাসে একবারই ভিভিআইপি, ভিআইপি রাজনীতিকদের বা তাদের প্রতিনিধিদের সম্পদের হিসাব নিয়ে দুদকের চৌকাঠে দৌড়াতে দেখা গেছে। আর সেটি ছিল সেনাসমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তবে তত্ত্বাবধায়কের আমলের সেই আশার বেলুন নির্বাচিত রাজনৈতিক সরকারের আমলে পুরোটাই চুপসে গেছে। কেননা অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ আদালতে যাদের সে সময় সাজা হয়েছিল, গত পাঁচ বছরে তাদের অনেকেরই মামলা বাতিল হয়ে গেছে। এক্ষেত্রে অবশ্য সৌভাগ্যবান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। আর যাদের বিরুদ্ধে এখনও মামলা আছে, বিশেষ করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে, সেসব মামলা গত পাঁচ বছর উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়ে আছে। এসব ক্ষেত্রে দুদকের বিরুদ্ধে অভিযোগ হল ক্ষমতাসীন ভিভিআইপি-ভিআইপি রাজনীতিকদের অবৈধ সম্পদের মামলা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শৈথিল্য দেখিয়েছে। প্রশ্ন আছে তাদের তদন্তের দুর্বলতা নিয়েও। আবার এক্ষেত্রে আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে খোদ দুদকই। বছরের পর বছর মামলা ঝুলিয়ে না রেখে বিশেষ বেঞ্চ গঠন করে এর সুরাহা করতে পারতেন আদালত। এ কারণে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ঝুলে থাকা এসব মামলাই আবার বাতিল হয়ে যাওয়ার আশংকা রয়েছে, যদি তারা আবার ক্ষমতায় আসে।
ক্ষমতার এই চক্রে সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দুদক কিংবা নির্বাচন কমিশন সব সময় গিনিপিগ হিসেবে থেকে যাচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠানে যারা আসছেন, প্রধান কিংবা সদস্য হচ্ছেন, তারা চাকরি জীবনে সর্বোচ্চ অর্জনের পরই দায়িত্ব নিচ্ছেন। অবসর থেকে ফিরে এক্ষেত্রে কি তাদের চাওয়া-পাওয়ার কিছু থাকতে পারে? কিন্তু দলীয় ও নতজানু মনোবৃত্তির কারণে তারা সাহসী ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন না। ইতিহাসের বরপুত্র হওয়ার সেই সুযোগ অবশ্য এখনও আছে দুদকের কর্তাদের সামনে। নির্বাচন কমিশনও অনমনীয় হয়ে এসব ক্ষেত্রে রাখতে পারে দৃষ্টান্ত। সুযোগ আছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেও। কেননা তিনিই প্রতিবছর মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব জমা দেয়ার ঘোষণা দিয়েছিলেন। যদিও গত পাঁচ বছরে তা কথার কথাই থেকে গেছে। তারপরও আমরা হতাশ হতে চাই না। কেননা অর্থমন্ত্রী, দুদক চেয়ারম্যান বলছেন ব্যবস্থা নেয়ার কথা, আশ্বাস দিয়েছেন নতুন কিছু করার, সন্দেহভাজন সম্পদশালীদের ধরার। তাই এ দেশের আমজনতা ভারতের দিল্লির আম আদমি পার্টি হয়ে ওঠার আগে আরও সুযোগ দিতে চায় তাদের। অপেক্ষা করে দেখতে চায় দুর্নীতির বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল অবস্থান।
আলমগীর স্বপন : সাংবাদিক
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ by বদরুদ্দীন উমর

About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চীনের আকাশে মার্কিন বিমান
About: ATM COX

মধ্যমেয়াদি সংকটের পথে বাংলাদেশ?
![]() |
| টানা অবরোধে অর্থনীতির চাকা অচল। পরিবহনের অপেক্ষায় বাঘাবাড়ী নৌবন্দরে লাখ লাখ টন সার পড়ে আছে |
দেবপ্রিয় ভট্টাচার্য : অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
debapriya.bh@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই নৌকায় এরশাদের পা
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
wadudtuhin@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাস্তবায়নভিত্তিক পরিকল্পনা চাই
ড. সৌমিত্র শেখর: অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
scpcdu@gmail.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
India, Bangla to face off in court -December date to hear 40-year-old dispute over patch of sea by CHARU SUDAN KASTURI

The Permanent Court of Arbitration, the highest arbiter of territorial disputes between nation states for over 100 years, has decided to hear arguments on the dispute from December 9, senior government officials have told The Telegraph.
The court will declare its final verdict in March, the officials said. The court’s judgment cannot be challenged under international law.
“After 40 years of dispute, this is it,” an official said. “What the court decides will determine where we can fish, where we can hunt for minerals and where we can dig for oil and gas.”
The neighbours have bickered over the about 80,000sqkm patch of sea in the Bay of Bengal from 1971, when Bangladesh was born. The patch includes a disputed maritime border — 12 nautical miles off the coast of each nation — and a large economic zone over which both assert exclusive rights.
In 2009, after a dozen rounds of inconclusive talks that started in 1974, Bangladesh had approached the Permanent Court of Arbitration, followed by India later that year.
At stake is the future livelihood of millions of Bengal and Odisha fishermen, for whom the settlement could open up miles of unchallenged open sea that both India and Bangladesh currently prevent each other from using for anything other than transit. As fish near the coast are depleted, fishermen are increasingly finding themselves forced to go further out to sea.
India in 2006 also discovered 100 trillion cubic feet of natural gas in a creek about 50km to the south of the mouth of the Hariabhanga, and within the contested region. This is almost twice what the entire Krishna-Godavari basin at the centre of the corporate battle between the Ambani siblings has been shown to hold to date.
The disputed stretch starts at the mouth of the Hariabhanga, where both India and Bangladesh have claimed an uninhabited island that emerged in the 1970s after a series of cyclones and sank in 2010 amid rising water levels.
The island itself isn’t important for either nation, though India had planted a flag on it.
But whoever gets the island — called New Moore by India and South Talipatti by Bangladesh — will also gain a triangular slice of sea bordered by the river’s mouth in the north, and the island in the south.
The disputed area expands further out at sea, because of differing arguments that India and Bangladesh will make before the arbitration court. India is arguing that the maritime territory and the exclusive economic zones be demarcated on the basis of “equidistance” — equal distance from the nearest point on the coast for both nations.
The principle of equidistance, recognised under the UN Convention of the Law of Sea, is ironically the principle that helped Bangladesh win a similar dispute with Myanmar last year.
But Bangladesh is arguing that the principle of equidistance does not hold in its dispute with India, because its coast has large and frequent concave dimples.
Instead, Bangladesh is arguing, the maritime territory should be demarcated on the principle of equity — equal areas of the sea for both nations.
Bangla clashes kill 9
Nine persons were killed in violence that rocked cities across Bangladesh as the main Opposition BNP today enforced a 48-hour transport blockade to push its demand for postponing the general election scheduled for January 5 amid a standoff over the interim government that will conduct the polls, PTI reported.
A paramilitary soldier was among nine persons killed in the violence that erupted soon after the Election Commission announced the poll schedule yesterday. Over 100 people, including policemen, were injured across the country.
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
December
(526)
-
▼
Dec 29
(19)
- গণতন্ত্র ও জবাবদিহি- আইন নয়, শক্তির শাসন চলছে by ম...
- দেখবো কতোদিন আটকে রাখতে পারেন - বেগম খালেদা জিয়া
- দেখবো কতোদিন আটকে রাখতে পারেন - বেগম খালেদা জিয়া
- অবরুদ্ধ নয়াপল্টন by কাফি কামাল
- অবরুদ্ধ নয়াপল্টন by কাফি কামাল
- ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসুন- অলি আহমদ
- ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসুন- অলি আহমদ
- ক্ষমতা- আমাদের আম-আদমিরা কোথায়? by ওয়াসি আহমেদ
- সমঝোতার পথ খুঁজুন- কেন সরকারি অবরোধ?
- সহজিয়া কড়চা- সংবিধান ও গণতন্ত্র—কোনো নামেই অশান্তি...
- শুভবুদ্ধির উদয় হোক by সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্...
- সিকিমের মীর জাফরের আত্মোপলব্ধি by ইকতেদার আহমেদ
- একটি গল্প, ক্ষমতাসীনদের সম্পদ ও দায়হীন কমিশন by আল...
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ by বদরুদ্দীন উমর
- চীনের আকাশে মার্কিন বিমান
- মধ্যমেয়াদি সংকটের পথে বাংলাদেশ?
- দুই নৌকায় এরশাদের পা
- বাস্তবায়নভিত্তিক পরিকল্পনা চাই
- India, Bangla to face off in court -December date ...
-
▼
Dec 29
(19)
-
▼
December
(526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...