Monday, February 20, 2012

নদী-বুড়িগঙ্গা টেমস হলো না কেন? by আইরিন সুলতানা

ভাবতে অবাক লাগে, নদীমাতৃক এ দেশে নদীর কদর হলো না! এখনকার প্রজন্ম নির্মল নদীর বুকে দাপিয়ে সাঁতার কাটার নিটোল আনন্দ থেকে বঞ্চিত! নৌকাবাইচ ঐহিত্য হারিয়ে গেল আমাদের অজান্তেই। যমুনার বুকে নাকি নৌকা চলে না আর। বদলে ধানের চারা রোপণ হয়।

পর্যালোচনা-ফিরে দেখা তিন বছর by মাহবুবা নাসরীন

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ নারী উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। যেমন_ বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ বিভিন্ন নীতিনির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছে, বাজেটেও তার প্রতিফলন ঘটছে। গঠন করা হয়েছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।

গণিতের জন্য... by এম শামসুর রহমান

আজ ২৯ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের অধ্যাপক শহীদুল্লার প্রথম মৃত্যুবার্ষিকী। আমার অগ্রজপ্রতিম গণিত অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্ব অধ্যাপক শহীদুল্লা গত বছর এই দিনে তার ঢাকার হাতিরপুল সেন্ট্রাল রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রাথমিক শিক্ষা-কতজন ঝরে পড়ছে by মাহফুজুর রহমান মানিক

শিক্ষামন্ত্রীসহ সরকারের কর্তাব্যক্তিরা সাম্প্রতিক সময়ে প্রায়ই বলে আসছেন, দেশে প্রাথমিকে ঝরে পড়ার হার ৪০ ভাগের ওপরে। অবশ্য এটাও তারা কোন গবেষণা থেকে পেয়েছেন জানি না সল্ফপ্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন তার মন্ত্রণালয়ের ২০১১-১২ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছেন।

সমসময়-তত্ত্বাবধায়ক :সাবেক রায় বহাল হোক by আতাউস সামাদ

আমরা মনে করি, আওয়ামী লীগের উচিত হবে জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকার ব্যবস্থা ফেরত আনা। তাহলেও দেশে রাজনৈতিক উত্তাপ কমবে। আর শাসক দলের আরও উচিত হবে, দেশের জনসাধারণের শান্তির স্বার্থে লুটপাট, দুর্নীতি ও অন্যায় কাজকর্ম করা থেকে বিরত থাকা

চার চিকিৎসক বরখাস্ত-অনুপস্থিতদের জন্য সতর্কবার্তা

মাঠপর্যায়ে কর্মস্থলে অনুপস্থিতির দায়ে চারজন চিকিৎসককে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে সরকার। তাদের তিনজন উপজেলা স্বাস্থ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন, অন্যজন স্বাস্থ্য অধিদফতরে ছিলেন ওএসডি হিসেবে। শেষোক্তজনের পদবি প্রকৃতপক্ষে ছিল অফিসার অন স্পেশাল ডিউটি, যার সংক্ষিপ্ত রূপ ওএসডি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করুন

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা ও সাংঘর্ষিক সম্পর্কের নানা বৃত্তান্ত এ দেশে সকলের জানা। এমন প্রেক্ষাপটে কোনো দলীয় সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কি-না তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় তর্ক।

সংবাদ বিশ্লেষণ-মালয়েশিয়ার প্রস্তাব আর্থিক দায় বাড়াবে by শওকত হোসেন

দাতাদের দেওয়া সহজ শর্তের ঋণে পদ্মা সেতু তৈরি হলে বাংলাদেশের আর্থিক দায় তুলনামূলকভাবে কম হবে। আর মালয়েশিয়ার প্রস্তাব মানলে মানতে হবে বড় ধরনের আর্থিক দায়। পদ্মা সেতুর আয়ুষ্কাল হবে ১০০ বছর। এর মধ্যে ৫০ বছরই এর মালিকানা থাকবে মালয়েশিয়ার হাতে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন চলছে

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন চলছে। রাষ্ট্রপক্ষ গতকাল রোববার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের ১২২ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেছে।

আন্তমন্ত্রণালয় সভা-মালয়েশিয়ার শর্ত সংশোধন করতে আলোচনা

পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার দেওয়া প্রস্তাবে যেসব শর্ত রয়েছে, সেগুলো সংশোধন করতে হবে বলে জানিয়েছেন সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোরুল ইসলাম। গতকাল রোববার সেতু ভবনে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, মালয়েশিয়ার প্রস্তাবে অনেক শর্ত আছে।

১২ মার্চ ঘিরে রাজনৈতিক উত্তাপ-দুই দলেরই মাঠে থাকার প্রস্তুতি

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আড়ালে অনানুষ্ঠানিক কথাবার্তা হলেও রাজপথের কর্মসূচি নিয়ে অস্থিরতা বাড়ছে। বিএনপির ১২ মার্চের কর্মসূচির দিনে আওয়ামী লীগের রাজপথে থাকার পরিকল্পনায় রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান-শতাধিক পরিচালকের পদত্যাগ এ মাসেই by ফখরুল ইসলাম

দেশের ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের (লিজিং কোম্পানি) শতাধিক পরিচালককে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ ছাড়তে হবে। কারণ, আইন অমান্য করে একই সঙ্গে তাঁরা তিন ধরনের কোম্পানিতে পরিচালক হিসেবে বহাল আছেন।
কোম্পানিগুলোর বেশির ভাগই শেয়ারবাজারে তালিকাভুক্ত।

বিস্মিত পিটারসেনও

জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়াস—দুর্দান্ত চার ওয়ানডে ব্যাটসম্যানকে এক বন্ধনীতে রেখেছে অসাধারণ এক কীর্তি। টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি আছে শুধু এই চারজনেরই। অল্পের জন্য পরশু অভিজাত এই তালিকায় ঢুকতে পারলেন না অ্যালিস্টার কুক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ও সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড-হ্যামিল্টনে লেভি-ঝড়

যেন বিনয়ের অবতার। ‘বিস্ফোরক ইনিংস...প্রথম ফিফটিতে অফ সাইডে মাত্র একটা সিঙ্গেল’—ম্যাচ শেষে ধারাভাষ্যকার সাইমন ডুলের এই কথা শুনে রিচার্ড লেভি যেভাবে তাকালেন, যেটার মানে একটাই, ‘বড় ভুল হয়ে গেছে!’ নিচের দিকে তাকিয়ে লাজুক হাসিতে বললেন, ‘জানতাম না একটাই সিঙ্গেল...স্যরি..!’

শীর্ষ তিনে খুলনাও by তারেক মাহমুদ

মোহাম্মদ আশরাফুল আর শিবনারায়ণ চন্দরপলের পার্থক্যটাই কি গড়ে দিল খুলনা রয়েল বেঙ্গলসের সঙ্গে ঢাকা গ্ল্যাডিয়েটরসের পার্থক্য? চন্দরপল ৪৯ বলে অপরাজিত ৮৭ রান করে খুলনাকে ম্যাচ জিতিয়েই ছেড়েছেন মাঠ। তার আগে আশরাফুল করেছেন ৪২ বলে ৫৩।

আমার খুব আপন মানুষ আমাকে পিঠ দেখাচ্ছে, এটা থেকে আমিও অনেক নতুন জিনিস শিখছি-‘সাহায্য করতে না পারো, ক্ষতি করো না’

বিপিএলে প্রথম ম্যাচ খেলার পর থেকেই বাইরে বসে। কারণ কি শুধুই কুঁচকির চোট? নানা রকম কথা উড়ছে বাতাসে। সেসব নিয়েই কাল চট্টগ্রামে তামিম ইকবাল-এর সাক্ষাৎকার নিলেন তারেক মাহমুদ  চট্টগ্রামে এসেও খেলতে পারলেন না বিপিএলের ম্যাচ। খুব হতাশ?

ইলিয়ভস্কি ফুটবলকে ঠকিয়ে গেছেন: বিপ্লব

জাতীয় দলের সদ্য বিদায়ী কোচ নিকোলা ইলিয়ভস্কি দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক পর্বে পাকিস্তানের বিপক্ষে ঢাকা ও লাহোরে দুটো ম্যাচে অধিনায়কত্বের ব্যাজ বাহুতে নিয়েই মাঠে নেমেছিলেন বিপ্লব।

ঈশ্বরগঞ্জের মৃৎশিল্প বিপর্যয়ের মুখে by সোহরাব পাশা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী মৃৎশিল্প অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনৈতিক দুরবস্থা তথা পুঁজির অভাব এবং মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা ও কদর কমে যাওয়াসহ নানা কারণে প্রাচীন এই শিল্প সংকটে পড়েছে বলে জানান মৃৎশিল্পীরা।

এইচএসসি পরীক্ষার রুটিন-অসামঞ্জস্য দূর করা হোক

২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। পরীক্ষার রুটিন ঘোষিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞান বিভাগের পরীক্ষার সময়সূচি বা রুটিন পরিবর্তনের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছেন ঢাকার শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা।

ছয় জাতির জোটে বাংলাদেশ-বিপর্যয় রোধে আন্তর্জাতিক সহযোগিতা লাগবেই

বৈশ্বিক উষ্ণায়ন রোধে উন্নত ও উন্নয়নশীল ছয়টি দেশের একটি নতুন জোট গঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, মেক্সিকো ও ঘানার পাশাপাশি বাংলাদেশও এই জোটের সদস্য থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বৃহস্পতিবার এই ঘোষণা

মেলার সমাপনীতে শিল্পমন্ত্রী-এ সরকারের মেয়াদেই প্লাস্টিক শিল্পনগর হবে

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘মহাজোট সরকারের মেয়াদকালেই দেশে প্লাস্টিক শিল্পনগর স্থাপনের কাজ শেষ হবে। এ জন্য শিল্প মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিকের মাধ্যমে ইতিমধ্যে প্রকল্প এলাকা নির্ধারণ করা হয়েছে। বিসিক এ বিষয়ে কাজ করছে।’

মূল্যসূচক নিম্নমুখী কমেছে লেনদেন

দরপতন দিয়ে দেশের শেয়ারবাজারে আরেকটি সপ্তাহের লেনদেন শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দুই বাজারেই মূল্যসূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২১৪ পয়েন্টে।

নভো নরডিস্কের ভিকটোজা এখন বাংলাদেশের বাজারে

দেশের ডায়াবেটিসের রোগীদের জন্য ‘ভিকটোজা’ নামে নতুন একটি ওষুধ নিয়ে এসেছে ডেনমার্কভিত্তিক আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক। এই ওষুধ টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের চিকিৎসায় ব্যবহূত হবে।বাংলাদেশে ওষুধটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় গতকাল।

টাকা নেই, আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ আটকে পড়েছে

ব্যাংকের তারল্য চাপের প্রভাব পড়েছে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর। এতে এই প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ এক প্রকার বন্ধ হয়ে গেছে। চার মাস ধরে এই অবস্থা বিরাজ করছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা আমানত সংগ্রহ করে প্রধানত ব্যাংক থেকে।

আর নয় একা

বয়স তো অনেক হলো। এবার কুমার জীবনের অবসান করতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। তাই নিজের জন্য জুতসই পাত্রী খুঁজছেন তিনি। পাশে স্ত্রী থাকলে নাকি তাঁর দেশকে নেতৃত্ব দেওয়ার কাজটা আরও ভালো হবে।
চলতি মাসে ৫২ বছরে পা দিয়েছেন অ্যাকুইনো।

আল-কায়েদার হাতে যেতে পারে গাদ্দাফির অস্ত্রভান্ডার!

আলজেরিয়ার নিরাপত্তা বাহিনী বড় ধরনের অস্ত্রের মজুদের সন্ধান পেয়েছে। এসব অস্ত্রের মধ্যে ঘাড়ে রেখে ছুড়ে মারার ক্ষেপণাস্ত্রও রয়েছে। সংঘাত-বিক্ষুব্ধ লিবিয়া থেকে এসব অস্ত্র পাচার হয়ে আসতে পারে বলা ধারণা করা হচ্ছে।গত শনিবার আলজেরিয়ার নিরাপত্তা বাহিনী এ তথ্য জানায়। অবশ্য আলজেরিয়ার সরকার এই অস্ত্রভান্ডারের সন্ধান পাওয়ার সত্যতা নিশ্চিত করেনি। নিরপেক্ষ কোনো সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সিরিয়ার শীর্ষ ব্যবসায়ীর মন্তব্য-অবরোধে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সিরিয়ার অর্থনীতি

সিরিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার অর্থনীতি পঙ্গুত্বের দিকে যাচ্ছে। তবে বিরোধীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। সিরিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী ফয়সাল আল কুদসি এ রকমই দাবি করেছেন।

না খেয়ে তুষারাচ্ছাদিত গাড়িতে দুই মাস!

তুষারে ঢাকা গাড়ির ভেতরে দুই মাস আটকে ছিলেন। মুখে কোনো খাবার জোটেনি এ সময়। তবু বেঁচে আছেন সুইডেনের এক ব্যক্তি! ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। উদ্ধারকালে ওই ব্যক্তি এতটাই দুর্বল ছিলেন যে কথা বলতে পারছিলেন না।

পাবনায় ৪৫ অবৈধ ইটভাটা

পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কোনো দপ্তরের অনুমোদন ছাড়াই ফসলি জমি নষ্ট করে পাবনায় ৪৫টি ইটভাটা চলছে অবৈধভাবে। ভাটাগুলোর কারণে পরিবেশ দূষণ হচ্ছে, দেখা দিচ্ছে নানা রোগব্যাধি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ১১৫টি ইটভাটা চলছে। এর মধ্যে সরকারি অনুমোদন রয়েছে ৭০টির।

এটাই সাঁওতালদের সবচেয়ে বড় উত্সব-সাঁওতাল গ্রামগুলোতে সহ্রাই উত্সবের ধুম

বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল গ্রামগুলোতে এখন চলছে সহ্রাই উত্সব। অনেকে এই উত্সবকে ‘বাধনা পরব’ বলে থাকেন। এ উত্সবই সাঁওতালদের সবচেয়ে বড় উত্সব। এ উত্সবের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। তবে আমন ধান কেটে নেওয়ার পর সাধারণত মাঘ-ফাল্গুন মাসের মধ্যেই এই উত্সবের আয়োজন করা হয়, একেক গ্রামে একেক দিন।

৫৯ বছর পর...

দীর্ঘ ৫৯ বছর পর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা জানাবে ঠাকুরগাঁওবাসী। জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান জানান, আজ সোমবার বিকেলে শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।

গ্রিন ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন

সম্প্রতি গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ৫৮৪ জন গ্র্যাজুয়েটকে সনদপত্র দেওয়া হয়। সন্তোষজনক ফলাফলের জন্য তিন ছাত্রকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং এক ছাত্রীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।

তক্ষক বেচাকেনার অভিযোগে ছয়জনের কারাদণ্ড

বন্য প্রাণী তক্ষক বেচাকেনায় জড়িত থাকার অপরাধে আটজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে এই ২৫টি তক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: কামরুল ইসলাম (৪৭), রফিকুল ইসলাম (৫২), আবদুল মান্নান (২৮), কামরুল হাসান (৩০) মো. মিন্টু (৩০) ও শাজাহান (৪৫)।

মাতৃভাষা দিবসে শহীদ মিনার ঘিরে নিরাপত্তাবলয়

মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার মধ্যরাত থেকে শহীদ মিনার ও আশপাশে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় হাজার সদস্য। এসএসএফ, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ওই এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত by মোছাব্বের হোসেন

ধুলোবালুর এই মহানগরে সকালের রোদে জ্বলজ্বল করছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। বছরের অন্য সময়ের চেয়ে বেশি গোছালো আর ছিমছাম। শহীদ মিনারের সামনে রাস্তার পাশের দেয়ালে রঙের সমারহ। তাতে আঁকা হয়েছে বিভিন্ন লোকজ আল্পনা। তার ওপরে লেখা হচ্ছে একুশের কবিতা, গানের পঙিক্ত, বিখ্যাত মানুষদের উক্তি।

বিশ্ব বাঙালি সম্মেলনে প্রধানমন্ত্রী-যুদ্ধাপরাধীদের বিচার ব্যাপক আন্তর্জাতিক সমর্থন দাবি করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশের উদ্যোগ ব্যাপক আন্তর্জাতিক সংহতি ও সমর্থন দাবি করে। এই লক্ষ্যে বিশ্ব বাঙালি সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, একাত্তরের গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই বিচারের জন্য জাতি ৩০ লাখ শহীদ ও অগণিত নির্যাতিত মানুষের কাছে দায়বদ্ধ।

কাল ঢাকা ও চট্টগ্রামে বর্ণমেলা

বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আগামীকাল একুশে ফেব্রুয়ারি প্রথম আলোর পক্ষ থেকে তৃতীয়বারের মতো দিনব্যাপী বর্ণমেলার আয়োজন করা হয়েছে। ঢাকার ধানমন্ডিতে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া স্কুলমাঠ) প্রাঙ্গণে মেলা শুরু হবে সকাল নয়টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

শ্রদ্ধাঞ্জলি-আগে কী সুন্দর দিন কাটাইতাম

বাউলসম্রাট শাহ আবদুল করিমের সঙ্গে কবে পরিচয়, সেটা আর মনে নেই। তবে সেই রাতের কথা বেশ মনে পড়ে। তখন তাঁর বয়স ৬৫ বছরের কাছাকাছি। আর আমি স্কুলপড়ুয়া বালক। ছোটবেলা থেকেই ছিল গানের নেশা। তাঁর গানের সুর শুনলেই সব দুরন্তপনা এক নিমেষেই থেমে যেত। সেই রাতে ছিল আমাদের গ্রামে বাউল গানের আসর।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-ভারতে সব চ্যানেলই দেখানো হোক

প্রিয় পাঠক, আপনাদের মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। আপনারা উ ৎ সাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলো এখানে ছাপা হলো।ক

সংস্কৃতি-বিশ্ব সংস্কৃতি সম্মেলন ফলপ্রসূ হবে তো? by সাইফুদ্দীন চৌধুরী

ইউনেসকোর উদ্যোগে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় প্রথমবারের মতো বিশ্ব সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মূল উদ্দেশ্য জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে সংস্কৃতিবিনিময়। সংস্কৃতি রাষ্ট্রের নাগরিকদের আত্মিক, বস্তুগত, বুদ্ধিগত এবং আবেগগত চিন্তা ও কর্মপ্রবাহের প্রকাশ ঘটায়।

ঋণসংকট-ইউরোপজুড়ে গণ-অসন্তোষ by পিটার কাস্টার্স

ইউরোপের সংকট স্পষ্টতই মার্কিন ঋণসংকটের ধারাবাহিকতা। তাই এ সংকট বিশ্লেষণেও অন্তর্দৃষ্টি দরকার। গত ২১ জুলাই ইউরোপের রাষ্ট্রগুলোর সরকারি প্রতিনিধিরা গ্রিসের জন্য ঋণের নতুন প্যাকেজে সম্মতি দিয়েছেন। গ্রিস যাতে বিদেশি ঋণদাতাদের কাছে তার বাধ্যবাধকতা পূরণে খেলাপি না হয়, সে জন্য এই আগাম প্যাকেজ।

যুক্তি তর্ক গল্প-ভারত-বাংলাদেশ সম্পর্কের গভীরতা ও জটিলতা by আবুল মোমেন

বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে অবিচ্ছেদ্য। ইতিহাস ও সংস্কৃতির যোগ অনেক সময় কেটে যায়, কিন্তু ভৌগোলিক অবস্থানগত বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। পাকিস্তানও (অর্থা ৎ অতীতের পশ্চিম পাকিস্তান) ভারতের সঙ্গে অবিচ্ছেদ্য ভৌগোলিক সম্পর্কে বাধা থাকলেও দেশটি ভারতবর্ষের পশ্চিমের শেষ সীমান্ত হওয়ায় বাংলাদেশের মতো সে দেশের

আগে কিছু বিষয় নিশ্চিত করা জরুরি-বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র

নির্বাচনে ভোট দেওয়ার বাইরেও জাতীয় পরিচয়পত্রের কার্যকর ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিকদের তথ্য যাচাই-বাছাইয়ে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।

সব কাজে চাই স্বচ্ছতা ও জবাবদিহি-অর্থমন্ত্রীর স্বীকারোক্তি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বীকার করলেন, দুর্নীতির কারণে বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে খারাপ ধারণা রয়েছে। কিন্তু ‘শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ’ হিসেবে আমাদের এ বৈশ্বিক পরিচিতির কলঙ্ক ঘোচাতে তাঁদের সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে কি না, নিলে কোন ধরনের পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে কিছু বলেননি।

চারদিক-সীমান্তের শেষ গাছ

সকালে ঘর থেকে বের হওয়ার আগেই ডা. আকতারুল আলম বললেন, কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটি চম ৎ কার নিদর্শন দেখাব। মাত্র ১০ মিনিটের মধ্যেই আমরা তেঁতুলিয়া বাজারে চলে এলাম। সবাই গাড়ি থেকে নামল। আকতারুল আলম আমাদের একটি তেঁতুলগাছের নিচে দাঁড় করালেন। বললাম, এই গাছের বিশেষত্ব কী?

গণমাধ্যম-সাংস্কৃতিক যোগাযোগ by উম্মে মুসলিমা

ভারতের বাংলা টিভি চ্যানেল ‘তারা মিউজিক’ এ দেশের অনেকের জনপ্রিয় চ্যানেল। এ দেশের সংগীতশিল্পীরা তাঁদের আমন্ত্রণে গিয়ে লাইভ অনুষ্ঠানে গান করেন, ব্যক্তিগত আলাপচারিতার সঙ্গে টেলিফোনে গানের অনুরোধ রক্ষাসহ স্মৃতিচারণায় অংশ নেন। বাংলাদেশ থেকেও অনেক সংগীতানুরাগী টেলিফোন করে থাকেন, যাঁদের মধ্যে পুরুষই বেশি।

সুশাসন-মূল জায়গায় হাত দিতে হবে by মুহাম্মদ জাহাঙ্গীর

সম্প্রতি এক সড়ক দুর্ঘটনা ও ঢাকা-ময়মনসিংহ সড়কের অচলাবস্থাকে কেন্দ্র করে যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। অদক্ষ শ্রমিকদের কোনো রকম পরীক্ষা ছাড়া ভারী যানবাহন চালানোর লাইসেন্স দেওয়ার সুপারিশ করা ও আবোলতাবোল কথা বলার জন্য নৌপরিবহনমন্ত্রীরও পদত্যাগের জোরালো দাবি উঠেছে। শেষ পর্যন্ত এই দুই মন্ত্রী কী করবেন জানি না।

চিকি ৎ সা-এটি একটি স্বাস্থ্যবিষয়ক লেখা by আশীষ কুমার চক্রবর্তী

প্রিয় পাঠক, আপনারা নিশ্চয়ই শিরোনামটি দেখে ভাববেন, প্রতি সপ্তাহে স্বাস্থ্যবিষয়ক একটি পূর্ণাঙ্গ পাতা থাকা সত্ত্বেও এই পাতায় কেন স্বাস্থ্যবিষয়ক লেখা? যে বিষয়টি আলোকপাত করছি তা হলো, ‘হূদেরাগ, এর ঝুঁকি এবং প্রতিকার’। অনেকেই হয়তো এই কথাগুলো জানেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে হূদেরাগের অনেক বড় বড় উদ্ভাবনী তথ্য, চিকি ৎ সা ও যন্ত্রপাতি

দূরদেশ-নয়-এগারোর দশক: আত্মজিজ্ঞাসার সময় এখন by আলী রীয়াজ

১১ সেপ্টেম্বরের দশম বর্ষপূর্তি সামনে রেখে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যত্র গণমাধ্যম ও রাজনীতির বিশ্লেষকেরা ফিরে তাকাচ্ছেন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা এবং গত এক দশকে এর প্রভাবের দিকে। হামলায় যে দুই হাজার ৯৭৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার-পরিজনের কাছে কেবল ওই দিনই নয়, গত এক দশকের প্রতিটি মুহূর্তই হচ্ছে প্রিয়জন

১১ সেপ্টেম্বর হামলা-যে অংশীদারি আমাদের প্রয়োজন by বারাক ওবামা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী আক্রমণের ১০ বছর পূর্তি উপলক্ষে আমাদের মনে পড়ে যায় যে নয়-এগারোর আক্রমণটি কেবল যুক্তরাষ্ট্রের ওপরই ছিল না, এটা ছিল সারা বিশ্বের ওপর, সমগ্র মানবতার ওপর এবং আমাদের সেই সব প্রত্যাশার ওপর, যার ভাগীদার আমরা সবাই।

এমন জনপ্রতিনিধি লইয়া জনগণ কী করিবে!’-জনগণের, না নিজের সেবা?

জনপ্রতিনিধিরা নির্বাচিত হন কেন—জনগণের, না নিজের সেবার জন্য? খুলনার ডুমুরিয়া এলাকার লোকজনের কাছে অন্তত এর উত্তর হচ্ছে, নিজের সেবার জন্য। সেখানকার স্থানীয় সাংসদ তদবির করে সরকারি অর্থ বরাদ্দ করিয়েছেন একটি রাস্তা নির্মাণের জন্য, সেই রাস্তার নির্মাণকাজও শুরু হয়েছে, এতে সেখানকার লোকজনের খুশি হওয়ারই কথা।

মুজিব-ইন্দিরা চুক্তির অনুসমর্থন অপরিহার্য-সীমান্ত ও ছিটমহল সমস্যা

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সফলতা-বিফলতা নিয়ে ঢাকা ও দিল্লিতে যখন চায়ের কাপে ঝড় উঠেছে, তখন দুই দেশের ছিটমহলের বাসিন্দারা দাবি আদায়ের শেষ অস্ত্র হিসেবে অনশন ধর্মঘট করছে। সফরের আগে বাংলাদেশ ও ভারতের নীতিনির্ধারকদের পক্ষ থেকে জনগণের কাছে এ ধারণা দেওয়া হয়েছিল যে এবার ৬৩ বছরের

গন্তব্য ঢাকা-পরিবারের হাসিই তাঁর সবকিছু

ছোট ভাই পাপনকে নিয়ে হাঁটছিলাম গুলশান-১-এর ৪০ নম্বর রোড ধরে। সূক্ষ্ম কারুকার্যময় কাঁথাস্ট্রিচের চাদর দেখে দুজনেই থমকে দাঁড়ালাম। পাশে গিয়ে নেড়েচেড়ে দেখছি। মনের মধ্যে হাজারো জিজ্ঞাসা। কার তৈরি এগুলো? এগুলো কি বিক্রেতার মা বা স্ত্রীর হাতের যতনে বোনা কারুকাজ? যেটায় লুকিয়ে আছে অনেক ভালোবাসা আর কিছু স্বপ্ন।

গ্যাস কেলেঙ্কারি-কানাডায় দণ্ডিত নাইকো, পেছনের কথা by বদরূল ইমাম

গত ২৩ জুন ২০১১ একটি খবর কানাডা ও বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়। খবরটি হলো, কানাডার তেল-গ্যাসসমৃদ্ধ আলবার্টা প্রদেশের রাজধানী ক্যালগেরির আদালতে সে দেশের তেল কোম্পানি নাইকো রিসোর্স কর্তৃক ২০০৫ সালে বাংলাদেশের ত ৎ কালীন জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনকে ১ লাখ ৯০ হাজার ডলার মূল্যের বিলাসবহুল গাড়ি ঘুষ দিয়েছে বলে স্বীকারোক্তি এবং আদালত কর্তৃক নাইকোকে দণ্ড প্রদান।

প্রযুক্তি বাজার-দ্রুত বড় হও, নইলে দ্রুত মারা যাও by জাকারিয়া স্বপন

একসময়ের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির কোম্পানি হিউলেট প্যাকার্ড (এইচপি) মাত্র ৪৮ দিনের মাথায় তাদের নতুন ট্যাবলেট পণ্য ‘টাচপ্যাড’ বন্ধ করে দিল। বর্তমান সময়ে অ্যাপলের আইপ্যাডের বিশাল সাফল্যের ফলে সবাই ঝাঁপিয়ে পড়েছে এই মার্কেটে। সেই সঙ্গে এইচপিও।

বিশেষ সাক্ষা ৎ কার-বাংলাদেশের কাছে আমরা কৃতজ্ঞ by তরুণ কুমার গগৈ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে অন্যদের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী তরুণ কুমার গগৈ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও ঢাকায় এসেছিলেন। ওই সময়ে প্রথম আলো তাঁদের মুখোমুখি হয়। আলাপচারিতায় উঠে আসে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা, তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া, বাণিজ্য বৈষম্যসহ নানা বিষয়।

বিশেষ সাক্ষা ৎ কার-আমরা চাই সব বাধা উঠে যাক by মানিক সরকার

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে অন্যদের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী তরুণ কুমার গগৈ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও ঢাকায় এসেছিলেন। ওই সময়ে প্রথম আলো তাঁদের মুখোমুখি হয়। আলাপচারিতায় উঠে আসে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তা, তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়া, বাণিজ্য বৈষম্যসহ নানা বিষয়।

যেখানে চিকি ৎ সা প্রশাসনেরই চিকি ৎ সা দরকার-মেয়াদোত্তীর্ণ ওষুধ

সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার ঘটনার মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার অনেক গোমরই ফাঁস হয়ে যায়। তবে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় গোচরে আনেনি; গোচরে এনেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি। তথ্যটি জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকির, তেমনি স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতির ডুবো পাহাড়ের চূড়ার আভাস।

দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করুন-পুলিশের গাফিলতি

ঢাকার অদূরে আমিনবাজারে শবে বরাতের রাতে ছয় ছাত্র হত্যার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি পুলিশের গাফিলতিকে দায়ী করেছে। নিহত ছাত্ররা কেউ ডাকাত ছিল বা তারা কোনো অপরাধমূলক কাজে জড়িত ছিল, তারও প্রমাণ নেই। গণপিটুনিতে আহত তরুণের জবানবন্দি অনুযায়ী তারা পুলিশের সহায়তা চেয়েও পায়নি। পুলিশ সদস্যদের কাজ যেখানে উচ্ছৃঙ্খল মানুষকে নিবৃত্ত করা, সেখানে তাঁরা গণপিটুনিতে সহায়তা করেছেন।

পবিত্র কোরআনের আলো-কুবার সন্নিকটে মসজিদে যিরার স্থাপন ও ধ্বংসের বিবরণ

১০৭. ওয়াল্লাযীনাত্তাখাযূ মাস্জিদান দ্বিরারাওঁ ওয়া কুফরাওঁ ওয়া তাফরীক্বাম্ বাইনাল মু'মিনীনা ওয়াইরসাদালি্লমান হারাবা বাল্লাহু ওয়া রাসূলাহূ মিন ক্বাবল্; ওয়া লাইয়াহ্লিফুন্না ইন্ আরাদ্না ইল্লাল হুছ্না; ওয়াল্লাহু ইয়াশ্হাদু ইন্নাহুম লা-কাযিবূন।

বিশেষ সাক্ষাৎকার : মো. শাকিল রিজভী-শেয়ারবাজার আপন শক্তিতেই ঘুরে দাঁড়াবে

এক বছরেরও বেশি সময় ধরে ব্যাপকভাবে আলোচিত শেয়ারবাজার। ২০১০ সালের শেষার্ধ থেকে পতনের যে ধারা সেটা আর রোধ করা যায়নি। প্রণোদনা প্যাকেজ দিয়েও শেয়ারবাজারকে সঠিক ধারায় ফেরানো যায়নি। ক্ষুদ্র বিনিয়োগকারী অনেকেরই পথে বসার জোগাড় হয়েছে। শেয়ারবাজারের বর্তমান অবস্থা নিয়ে কালের কণ্ঠের মুখোমুখি হন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট মো. শাকিল রিজভী।

চরাচর-পর্যটনের বাংলাদেশ by আফতাব চৌধুরী

এশিয়া মহাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত আমাদের বাংলাদেশকে প্রকৃতি উপহার হিসেবে দিয়েছে চোখে পড়ার মতো নৈসর্গিক বৃক্ষরাজি, দুর্লভ প্রজাতির অনন্য জীব, পশু, পাখি বা উদ্ভিদ। দেশের পশ্চিমাঞ্চলে রয়েছে সবুজ সুন্দরবন, দক্ষিণে রয়েছে কঙ্বাজারের বিরাট সমুদ্র সৈকত।

আমাদের সব মাতৃভাষা ও ঐতিহ্য সংরক্ষণ করতে হবে by সৈয়দ মোয়াজ্জেম আলী

অমর একুশে আমাদের গর্ব- আমাদের স্বাধীনতার প্রথম সোপান। একুশের চেতনার পথ ধরে আমরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমাদের ভাষা-শহীদদের চরম আত্মত্যাগ ইতিহাসে একটা বিরল ঘটনা। তাঁরা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা রক্ষা করে গেছেন। আজকের এই দিনে তাঁদের জানাই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

পদ্মা সেতু দেশীয় অর্থায়নেও নির্মাণ করা সম্ভব by মোহাম্মদ আবদুর রহমান খান

পদ্মা বহুমুখী সেতু। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বর্তমান সরকারও এই সেতু নির্মাণে অঙ্গীকারবদ্ধ। কিন্তু বিশ্বব্যাংক কথিত দুর্নীতির ধুয়া তুলে ঋণ প্রদান স্থগিত করে দিয়েছিল। এখন দুর্নীতির অভিযোগ তারা আর বহাল রাখতে পারছে না; কিন্তু ঋণদানের জন্য ছয় মাস সময় চাচ্ছে।

নিত্যজাতম্‌-ঘর ভাগ করলে সে ঘর থাকে না by মহসীন হাবিব

১৬ ফেব্রুয়ারি পশ্চিম তীর ও জেরুজালেমের মধ্যকার চেকপোস্টের কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ ফিলিস্তিনি শিশু ঘটনাস্থলেই মারা গেল। শিশু এবং স্কুল শিক্ষকসহ আরো কমপক্ষে ৩০ জন এখন গুরুতর আহত হয়ে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ভিন্নমত-সভরিন বন্ড ইস্যু করা এত সহজ হবে না by আবু আহমেদ

বাংলাদেশ অর্থনীতি এক বড় ধরনের ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রার প্রাপ্যতার সংকটের দিকে যাচ্ছে। বাংলাদেশ অর্থনীতি এখন যে আকার এবং আমদানির যে পরিমাণ তাতে এই দেশের তহবিলে সব সময়ই কমপক্ষে ১১-১২ বিলিয়ন ডলার জমা থাকা দরকার।

বস্ত্র ও পোশাক খাত-শিল্পের প্রসারে দিতে হবে প্রণোদনা

বাংলাদেশের পোশাক শিল্প অনেকটাই এগিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব একটি বাজার সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশের তৈরি পোশাক। বাংলাদেশের পোশাকের চাহিদার কারণে প্রতিবছর বিদেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান।

বৃক্ষরোপণ ও বৃক্ষনিধন-শুধু রোপণ নয়, রক্ষাও করতে হবে

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ আজ চরম হুমকির মুখে। একদিকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডোসহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে; বাড়ছে ভূমিক্ষয় ও নদীভাঙন। অন্যদিকে বাড়ছে খরা ও অনাবৃষ্টিজনিত কারণে শস্যহানি। এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে ব্যাপক বৃক্ষরোপণ ও বন রক্ষার কোনো বিকল্প নেই।

স্মরণ-গাজীউল হক by কাইউম পারভেজ

১৯৬৪ সালে আমি যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। স্কুলের সাহিত্য প্রতিযোগিতায় কী একটা বিষয়ে যেন পুরস্কার পেয়েছিলাম একটি বই। নাম 'জেলের কবিতা'। বাড়িতে এসে যখন পুরস্কার পাওয়া বইগুলো তুলে দিলাম আম্মার হাতে, আম্মা লেখকের নাম দেখে ওই বইটি ছোঁ মেরে নিয়ে পড়তে শুরু করলেন।

আলোকের এই ধরনাধারায় (পর্ব-২৯)-হুইসেল দিয়ে ট্রেন চলতে শুরু করল by আলী যাকের

বাবার মৃত্যুর পর আমাদের অর্থনৈতিক অবস্থার আকস্মিক রূপান্তরের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন আমার বিধবা মা। যেসব জাগতিক বিষয়ে আমরা অভাবগ্রস্ত হয়ে পড়েছিলাম, তা তিনি পূরণ করেছিলেন তাঁর ভালোবাসা দিয়ে।

শেকড়ের ডাক-বড় বাজেট কি পারবে শিক্ষার ঐতিহ্য ফেরাতে? by ফরহাদ মাহমুদ

অনেক কারণে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। এর মধ্যে অন্যতম হচ্ছে, আমি এমন কিছু শিক্ষকের কাছে শিক্ষা নেওয়ার সুযোগ পেয়েছি, যাঁদের কাছে আমি ছিলাম সত্যিকার অর্থেই সন্তানতুল্য এবং তাঁরাও আমার কাছে, অথবা আমাদের কাছে ছিলেন পিতৃতুল্য। এমনই একজন শিক্ষক ছিলেন মরহুম এম এ হক।

মৃদুকন্ঠ-গণতন্ত্র, ধনতন্ত্র ও কল্যাণতন্ত্র by খোন্দকার ইব্রাহিম খালেদ

গণতন্ত্র একটি রাষ্ট্রশাসন প্রক্রিয়া। জনগণের ইচ্ছা অনুসারে, জনগণের জন্য, জনগণের প্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক শাসনব্যবস্থা পরিচালিত হয়। শাসনব্যবস্থায়ও প্রকারভেদ রয়েছে। কিন্তু সব ধরনের রাষ্ট্রশাসন ব্যবস্থার সঙ্গে অর্থনীতির প্রগাঢ় সম্পর্ক। অর্থনীতি-নিরপেক্ষ কোনো রাজনৈতিক ব্যবস্থার কথা আমাদের জানা নেই। বিশ্বে কোনো উদাহরণও নেই।

'শত্রু সম্পত্তি' আইন-মৃত আইনকে কেন ধরে রাখার চেষ্টা

স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশে পাকিস্তানের ঘোষিত নির্যাতন-নিবর্তনমূলক আইন কার্যকর থাকার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আইনটিই এখনো নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যদিও আইনটি সরকারিভাবে এবং আদালতের রায়ের মাধ্যমে একাধিকবার মৃত ঘোষণা করা হয়েছে।

ঘুষ-দুর্নীতির শিক্ষা ভবন-দূর করতে হবে এই অনাচার

শিক্ষা ভবন যে ঘুষ-দুর্নীতির 'সেফ হোম', তা বোধ হয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ঘুষ যেমন এখানে স্বীকৃত একটি ব্যাপার, তেমনি দুর্নীতিও যেন 'প্রাতিষ্ঠানিক রূপ' পেয়েছে শিক্ষা ভবনে। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি এবং শিক্ষকদের পরবর্তী গ্রেড পাওয়া থেকে শুরু করে বদলি, পদোন্নতি, টাইম স্কেল_সব কিছুর সঙ্গে ঘুষের গভীর যোগ।

পবিত্র কোরআনের আলো-এতিম মেয়েদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার নির্দেশ

১২৭. ওয়া ইয়াছতাফতূনাকা ফিন্ নিছা-য়ি; ক্বুলিল্লাহু ইউফতীকুম ফীহিন্না ওয়ামা ইউত্লা আ'লাইকুম ফিল কিতা-বি ফী ইয়াতা-মান্ নিছা-য়িল্লা-তী লা-তু'তূহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবূনা আন্ তানকিহূহুন্না ওয়াল মুছতাদ্আ'ফীনা মিনাল উইলদা-নি ওয়া আন তাক্বূমূ লিলইয়াতা-মা- বিলকি্বছতি্ব; ওয়ামা তাফআ'লূ মিন খাইরিন ফাইন্নাল্লা-হা কা-না বিহী আ'লীমা।

ই-ভোটিং : বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রয়োজন

এক. ১৯৯০ সালের সামরিক সরকার পতনের বিষয় ছাড়া পরবর্তীকালে বিএনপি এবং আওয়ামী লীগকে আর কখনো সহমতে আসতে দেখা যায়নি। এই দ্বিমত এতটাই তীব্র যে তা যেকোনো গণতান্ত্রিক বিষয়েও দুই দলকে সহমতে কখনো দেখা যায় না।

চালচিত্র-বিকল্পের সন্ধান ও হরতালের সাতকাহন by শুভ রহমান

বিকল্প চাই। প্রায় সব কিছুরই একটা বিকল্প খুব জরুরি হয়ে পড়েছে। জীর্ণ, পুরনো সমাজটার বিকল্প চাই। নেতিবাচক ও দেউলিয়া রাজনীতির বিকল্প চাই। মানুষ পচে গেছে, নষ্ট মানুষের বিকল্প চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত শিক্ষিকা রুমানা মঞ্জুরের ওপর পাষণ্ড স্বামীর হিংস্র পশুর মতো নির্যাতন বলে দিচ্ছে, এ সমাজ বদলাতে হবে।

স্মরণ-আচার্য প্রফুল্ল চন্দ্র রায় : জীবন ও কর্ম by গৌরাঙ্গ নন্দী

নির্লোভ, পরোপকারী, শিক্ষাবিস্তারে নিবেদিতপ্রাণ এক মানুষ। যেখানেই মানুষের দুর্ভোগ, সেখানেই তিনি। তাই স্বাধীনতাসংগ্রামী হোক আর ঝড়-বন্যায় দুর্যোগগ্রস্ত মানুষ হোক, সবারই সহায় হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। এই মহান কর্মযোগী মানুষটি আর কেউ নন_আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, যাঁকে এ পি সি রায় নামে আমরা চিনি।

রেহনুমা আহমেদের রক্ত রাজপথে by লুৎফর রহমান রনো

রাষ্ট্রক্ষমতায় থাকলেই ক্ষমতামদমত্ত হয়ে ওঠে যে কেউ; থাকে না হিতাহিত বিবেচনাবোধ_এ কথাটা কি ১৪ জুন প্রমাণ করল বা দেশবাসীকে পুনর্বার মনে করিয়ে দিল মহাজোট সরকার! আমরা মর্মাহত, আমরা হতবাক! পুলিশ কি জানে না, যাঁদের লাঠিপেটা করছে তাঁরা সরকারি দলের প্রতিদ্বন্দ্বী ক্ষমতালোভী বিরোধী রাজনৈতিক কোনো দলের নেতা-কর্মী নন?

সামাজিক অনাচার, শিক্ষাব্যবস্থা ও পারিবারিক বন্ধন by ড. মুহম্মদ মাহবুব আলী

দেশে আজ সামাজিক সহনশীলতার অভাব প্রকট হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন যাবৎ দেশে দুর্নীতির দুর্বৃত্তায়ন ঘটায় সামাজিক অস্থিরতা ও অসংগতি প্রকটভাবে দেখা দিয়েছে। সমাজব্যবস্থায় ধনী-দরিদ্রের বৈষম্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি শাসনক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টায় রতরা নিজেদের আখের গোছাতে সক্ষম হলেও দরিদ্র শ্রেণী সুবিধাবঞ্চিত হয়ে অস্থির সমাজব্যবস্থায় নিগৃহীত হচ্ছে। ফলে সামাজিক অস্থিরতার কারণে অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হচ্ছে না।

শ্রদ্ধাঞ্জলি-বিলকিস নাসিরউদ্দিনের প্রতি শ্রদ্ধা

‘ওই মালতীলতা দোলে/ পিয়ালতরুর কোলে পুব হাওয়াতে’ অথবা ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া—/ দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া।’—আমার খুব ছোটবেলায় শোনা এই গান দুটির লেখক যে রবীন্দ্রনাথ ঠাকুর, তা জানলাম আর একটু পরে। বেসুরো গলায় বড় ভাবি গাইতেন।

খোলা চোখে-ওবামা: এক দফার প্রেসিডেন্ট? by হাসান ফেরদৌস

আমার মনে হয়, বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার রয়েছে, তার সঙ্গে বারাক ওবামার প্রেসিডেন্সির এক জায়গায় মিল আছে। প্লিজ, হেসে উড়িয়ে দেবেন না, আগে আমার কথাটা শুনুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট বারাক ওবামা উভয়েই ২০০৯ সালের জানুয়ারিতে নিজ নিজ দেশের শাসনভার গ্রহণ করেন।

ধর্ম-ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম সহিংসতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, সব ধরনের হত্যা, রক্তপাত ও অরাজকতা প্রত্যাখ্যান করেছে, সৎ ও ভালো কাজে সহযোগিতার নির্দেশ দিয়েছে, পাপ ও নির্যাতনমূলক কাজ থেকে বিরত থাকতে বলেছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম সমর্থন করে না, বরং ঘৃণা করে।

আশা হারাইনি এখনো কাজ বাকি by আইনুন নিশাত

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বহুল আলোচিত ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেই চুক্তি সই হয়নি। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে।

ভারত অদূরদর্শিতার পরিচয় দিয়েছে by মাহফুজ আনাম

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের বহুল আলোচিত ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেই চুক্তি সই হয়নি। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে।

বিএনপির উচিত তার অবস্থান পরিষ্কার করা-খালেদার ইতিবাচক মনোভাব

ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। এই সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে দলটির প্রধান বেগম খালেদা জিয়ার। বৈঠকের পর বিএনপির মুখপাত্র বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দুই নেতাই একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছেন।

সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা চাই-অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার প্রধান দায় যে নয়াদিল্লির, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কারণে চুক্তি থেকে সরে আসায় ভারত সরকারের সমালোচনা করেছে সে দেশের গণমাধ্যমও। মনমোহন সিং নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হলে দেওয়া ভাষণে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়াকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন।

সাদাকালো-তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংঘাতের অশুভ সূচনা by আহমদ রফিক

রাজনৈতিক দলের মধ্যে নানা কারণে সৃষ্ট মতভেদের সুবাদে যে দ্বন্দ্ব-সংঘাতের জন্ম, তা কখনো কখনো সামাজিক অস্থিরতার প্রকাশ ঘটায়। তার মাত্রা বেড়ে যে রাজনৈতিক-সামাজিক অস্থিতিশীলতার জন্ম দেয়, তা শ্রেণী নির্বিশেষে অধিকাংশ মানুষের মধ্যে সাময়িক হলেও রাজনীতির প্রতি বিতৃষ্ণা সৃষ্টি করে।

রাঙামাটির ১০ নারীনেত্রী অপহৃত-অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র রুখতে হবে

শান্তিচুক্তির যুগপূর্তি হলেও পাহাড়ে শান্তি আসেনি। বরং মহলবিশেষ পাহাড়ের শান্তি বিনষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিদ্বেষ উসকে দিচ্ছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে গত সোমবার রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাট এলাকা থেকে ১০ নারীনেত্রীকে অপহরণ করা হয়েছে।

এ কোন বর্বরতা!-দৃষ্টান্তমূলক, কঠোর শাস্তি হোক পাষণ্ড স্বামীর

শিউরে ওঠার মতো খবর। আজকের দিনেও এমন হতে পারে? সমাজের উঁচুতলার একটি সুশিক্ষিত পরিবারে এমন ঘটনা কেমন করে ঘটে? এটা কি পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার কুফল, নাকি পুরুষের হীনম্মন্যতার সহিংস প্রকাশ? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষিকা এভাবে নির্যাতিত হতে পারেন তাঁর স্বামীর দ্বারা, আজকের দিনে এটা ভাবা যায় না।

পবিত্র কোরআনের আলো-বেহেশতপ্রাপ্তি খেয়াল-খুশির ব্যাপার নয়, বরং দায়িত্ব পালনের বিষয়

১২৩. লাইছা বিআমানিয়্যিকুম্ ওয়ালা আমানিয়্যি আহ্লিল্ কিতাবি; মান ইয়্যা'মাল ছূআ ইঁয়্যুয্জা বিহী ওয়ালা-ইয়াজিদ্ লাহূ মিন দূনিল্লাহি ওয়ালিয়্যাওঁ ওয়ালা নাসীরা। ১২৪. ওয়ামান ইয়্যা'মাল মিনাস্ সালিহাতি মিন যাকারিন আও উনছা ওয়া হুয়া মু'মিনুন ফাউলায়িকা ইয়াদ্খুলূনাল জান্নাতা ওয়া লা-ইউয্লামূনা নাক্বীরা।

যেখানে আমাদের আশা-ভরসা by সৈয়দ মাহবুবুর রশিদ

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভারত বনাম চীন' শিরোনামে একটি লেখা কয়েক দিন আগে পড়লাম বহুল প্রচারিত একটি বাংলা দৈনিকে। বস্তুত এটি বিদেশি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত লেখার বঙ্গানুবাদ। লেখাটি অত্যন্ত মূল্যবান এবং তথ্যসমৃদ্ধ।

রস+আলো সম্পর্কে বিখ্যাতদের অভিযোগ

রস+আলো সম্পর্কে এত দিন শুধু সাধারণ পাঠক-লেখকেরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। এবার চুপ রইলেন না বিখ্যাতরাও। প্রিয় রম্য ম্যাগাজিন নিয়ে তাঁদের বেশ কিছু অভিযোগ এবার প্রকাশ পাচ্ছে সরাসরি রস+আলোতেই।

দুই শ কিংবা দুই সতিন by রাজীব হাসান

আপনারা নিশ্চয়ই সেই কৌশলটার কথা জানেন। পড়ে গেছেন গরুর রচনা। পরীক্ষার হলে গিয়ে দেখলেন, রচনা এসেছে নদীর। হতাশ হওয়ার কিছু নেই। নদীর কাছে গরুটাকে নিয়ে যান: ‘আমাদের গ্রামে একটা নদী ছিল। কী সুন্দর আঁকাবাঁকা নদী! রোজ বিকেলে নদীর ধারে আমরা আমাদের গরুটাকে ঘাস খাওয়াতে নিয়ে যেতাম। গরু একটি গৃহপালিত পশু।

ইন্টারনেটে বিয়েতে প্রেম কতটা টেকসই? by আব্দুল কাইয়ুম

টিএসসিতে অথবা সিনেমা হলে হঠাৎ দুজনে দেখা, পছন্দ হয়ে গেল, তারপর গভীর প্রেম ও বিয়ে। এই সাবেকি পদ্ধতিতে একটা অসুবিধা আছে। আপনার বাবা-মা, বন্ধু বা অন্য কেউ সাবধান করবে, বারবার বলবে, বুঝেশুনে পছন্দ করো, যেন ভবিষ্যতে তোমরা সুখী হতে পারো ইত্যাদি। ইউরোপ-আমেরিকায় অনলাইনে বন্ধু বাছাইয়ের বেশ চল রয়েছে।

অপ্রকাশিত বইগুলো

চলছে বইমেলা। প্রকাশিত হচ্ছে অনেক বই। পাঠক সেগুলো পড়ছেন, আনন্দ পাচ্ছেন। কিন্তু বইমেলার কিছু বিশেষ বইয়ের খবর পাঠক জানেন না। বইগুলো পড়া থেকে বঞ্চিত হচ্ছে পাঠকসমাজ। পাঠকদের কথা চিন্তা করে সেই এক্সক্লুসিভ বইগুলো নিয়ে এই বিশেষ গবেষণাটি করেছেন আলিম আল রাজি ও নাসিফ চৌধুরী।

জনস্বার্থে গ্যাস-কয়লা রপ্তানি নিষিদ্ধ আইন দরকার by ড. এম শামসুল আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, দেশের খনিজ সম্পদ অর্থাৎ তেল, গ্যাস, কয়লার মতো জ্বালানি সম্পদের মালিক জনগণ। গত শতাব্দীর শেষ দশকে ভারতে গ্যাস রপ্তানির প্রচেষ্টায় সে মালিকানা তথা জনগণের এই সাংবিধানিক অধিকার হুমকির সম্মুখীন হয়।

চরাচর-শোভা বাড়াত যে বড়শি by সাইফুল ইসলাম

প্রায় ২০০ বছর আগে জার্মানি থেকে এ দেশে বড়শির আমদানি ঘটে। বড়শি দিয়ে বিভিন্নভাবে মাছ ধরা প্রমাণ করে, কত উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এই বাঙালি জাতি। ছিপের সঙ্গে বড়শি বেঁধে মাছ ধরার প্রচলনই ছিল এ দেশে সবচেয়ে বেশি। সাধারণত ছয়-সাত হাত লম্ব্বা হতো এসব ছিপ। ছিপের মাথায় আট-দশ হাত লম্ব্বা সুতার সঙ্গে বাঁধা হতো বড়শি।

গেরিলা : চলচ্চিত্রে মহাকাব্য by হরিপদ দত্ত

বাঙালি মহাকাব্য লিখেছে মহাকাব্যের যুগ পেরিয়ে যাওয়ার পর। এর পরও বিশ্বমানের মহাকাব্যের দৃষ্টান্ত এই জাতির হাত দিয়ে তৈরি হয়েছে। সাহিত্যের বাইরে বাঙালির একমাত্র মহাকাব্য হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। বীরত্ব, সর্বোচ্চ ত্যাগ, মৃত্যু, নিষ্ঠুরতা, বর্বরতা, ঈর্ষা, বীভৎসতা, শোক, বিলাপ, মানবতার বিপর্যয়, ভয়ংকর যুদ্ধ, বিজয়, স্বদেশপ্রেম, উল্লাস,

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুঃখগাথা by ড. তুহিন ওয়াদুদ

বাংলাদেশে সরকারি, বেসরকারি, নিবন্ধিত, এবতেদায়ি বিভিন্ন পর্যায়ের প্রাথমিক শিক্ষাব্যবস্থা রয়েছে। এগুলোর মধ্যে ভালো অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সেই ভালো যে কত খারাপ থাকার নাম তা ভেবে দেখলে অবশিষ্টদের করুণ অবস্থা সহজে বোঝা যায়। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা এবং শিক্ষকদের নিয়ে পত্রিকায় হরহামেশাই লেখা চোখে পড়ে।

রজার কোয়েন-পরমাণুবিহীন ইরান

ইরানের কথা মনে পড়ে? আমার মনে পড়ে। দুই বছর আগে ইরানের জনগণ কারচুপির নির্বাচনের বিরুদ্ধে সাহসের সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েছিল। সে ঘটনা আমেরিকা তথা বিশ্বের সামনে একটি নতুন ইরানকে তুলে ধরে। সে ইরান লম্বা দাড়ির ইসলামী আন্দোলনকারীর বদলে বরং উচ্চশিক্ষিত তরুণদের ইরান।

সময়ের প্রতিধ্বনি-তার পরও আলোচনার কোনো বিকল্প নেই by মোস্তফা কামাল

বাংলাদেশের জন্য গণতন্ত্রের নতুন সংজ্ঞা খোঁজা দরকার। এখানকার গণতন্ত্রের মানে হচ্ছে, সংঘাত আর বিরোধপূর্ণ রাজনীতির ক্যারিক্যাচার! গণতন্ত্র মানে দলতন্ত্র ও ব্যক্তিতন্ত্র! নিজের ও দলীয় লোকদের স্বার্থ দেখভালই হচ্ছে এখানকার গণতন্ত্রের মূল কথা! সংসদ যেহেতু সব দলমতের প্ল্যাটফর্ম, সেহেতু ওখানে যাওয়া যাবে না।

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন-ইমারত নির্মাণ বিধিমালার কঠোর প্রয়োগ চাই

পাশে গভীর গর্ত খুঁড়ে বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। গত ১১ জুন সকালে বৃষ্টির সময় হঠাৎ করেই পাশের ছয় তলা ভবনের দেয়াল মাটিসহ গর্তের ভেতরে ধসে পড়ল। এই শ্বাসরুদ্ধকর ঘটনাটি ঘটেছে অভিজাত এলাকা গুলশানে। গত মাসে নাখালপাড়ায়ও একইভাবে প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা ছাড়া বিশাল গর্ত খুঁড়ে নির্মাণকাজ চালানোর কারণে পাশের দুটি টিনশেড বাড়ি ধসে পড়েছিল। সেই সঙ্গে কয়েকটি ভবনে ফাটলও ধরেছিল।

হরতালে ভ্রাম্যমাণ আদালত-শাসনের আইন নয়, আইনের শাসন কাম্য

দুই বিরোধী রাজনৈতিক দল ও তাদের সমমনা ১৩টি দলের ডাকে ৩৬ ঘণ্টার হরতাল হয়ে গেল। এসব দলের হরতালে যেমনটি ঘটে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। হরতালের আগে বাস পোড়ানো হয়েছে। বাস পুড়েছে হরতাল চলাকালেও। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিরোধী দলের শতাধিক নেতা-কর্মীকে।

পবিত্র কোরআনের আলো-আল্লাহর বদলে যারা শয়তানকে অভিভাবক বানায় তারা হতভাগা

১১৯. ওয়া লা উদ্বিল্লান্নাহুম ওয়া লা উমানি্নইয়ান্নাহুম ওয়া লা আ-মুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আ-যা-নাল আনআ'-মি ওয়া লা আ-মুরান্নাহুম ফালা ইউগায়্যিরুন্না খাল্ক্বাল্লাহি; ওয়া মান ইয়্যাত্তাখিযিশ্ শাইত্বানা ওয়ালিয়্যাম্ মিন দূনিল্লাহি ফাক্বাদ খাছিরা খুছরানাম্ মুবীনা।

দূরের দূরবীনে-শক্তি নয় আদর্শ : তারই পানে প্রাণ মেলে দিয়ে জাগো by অজয় দাশগুপ্ত

এক. Speeches that changed the world. পৃথিবী কাঁপানো বক্তৃতামালার এক অনবদ্য সংকলন। ধর্মগুরু থেকে যাজক শান্তির দূত থেকে রাজনীতিবিদ_সবার স্থান রয়েছে এতে। ৬১০ সালে মক্কা নগরীর উপকণ্ঠে হেরা পর্বতের গুহায় জিব্রাইল এসেছিলেন মুহাম্মদ (সা.) সদর্শনে। আল্লাহর বাণী শিখিয়ে দিয়ে পৃথিবীব্যাপী প্রচারের দায়িত্ব সঁপেছিলেন।

সংশোধিত বাজেটে মঙ্গা দূর করার পরিকল্পনা চাই by এস এম আব্রাহাম লিংকন

অর্থমন্ত্রীর পেশকৃত বাজেটকে আমরা ভিন্ন ভিন্ন দৃষ্টি থেকে মূল্যায়ন করছি। বিরোধীদলীয় নেতাও তাঁর দলের বাজেটসম্পর্কিত দৃষ্টিভঙ্গি জাতির সামনে উপস্থাপন করেছেন। বাজেট নিয়ে ভালোমন্দ নানাবিধ প্রতিক্রিয়া লক্ষ করছি।

জ্বালানি খাত-বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অর্থায়ন by ম. তামিম

আমাদের দেশে অনেক রাজনীতিবিদ, আমলা ও বিশেষজ্ঞ এমন ভাষায় কথা বলেন, যাতে ধারণা হয় টাকা কোনো সমস্যা নয়। সরকার ইচ্ছা করলেই সবকিছু করতে পারে, বিশেষ করে হিসাবটা যখন টাকায় দেওয়া হয়, তখন এই ধারণাটা আরও জোরালো হয়। এক হাজার কোটি টাকা ১২৫ মিলিয়ন ডলারের চেয়ে সহজলভ্য মনে হয়।

সৌরবিদ্যুৎ-আঁধার থেকে আলোর পথে by এম ফাওজুল কবির খান

‘আঁধার থেকে আলোয় এখন সারা বাংলাদেশ’ স্লোগান নিয়ে আমরা ২০০৩ সালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু করি। এই কার্যক্রমের অধীনে এখন পর্যন্ত ১৩ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ-সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে।

পাকিস্তান-বাড়াবাড়ি ও ভুল হিসাব by নাজাম শেঠি

পাকিস্তানি রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান টিকিয়ে রাখার যে প্রবল প্রয়াস দেশটির সামরিক বাহিনী চালিয়ে আসছে, গত কয়েক বছরে তা বেশ বড় রকমের মার খেয়ে গেছে এবং সেই মারের ক্ষতিটা আর পূরণযোগ্য নয়। এটা ঘটেছে পাকিস্তানের রাজনৈতিক মহলে কতগুলো নতুন বিষয় যুক্ত হতে শুরু করেছে বলে; ওই বিষয়গুলোর ওপর নির্ভর করছে ভবিষ্যতে এ দেশের রাজনৈতিক পরিবর্তনের গতিমুখ কী হবে।

জনপ্রশাসন-সাম্প্রতিক পদোন্নতি হতাশা ও ক্ষোভের সৃষ্টি করবে by আলী ইমাম মজুমদার

জনপ্রশাসনের উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে সম্প্রতি যে বড় ধরনের পদোন্নতি দেওয়া হলো, তা নিয়ে গণমাধ্যম ও সুশীল সমাজে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ পদোন্নতির পুরোটাই কোনো পদ ব্যতিরেকে দেওয়া হয়েছে, এ হিসেবে সুস্পষ্টভাবে দেখা দেয়।

দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিতে হবে-বিদেশে নতুন শ্রমবাজার

তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমবাজার মূলত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক—সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এর বাইরের একটি বড় বাজার মালয়েশিয়া। অর্থনৈতিক মন্দা, যুদ্ধ-পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে সেসব দেশে জনশক্তি রপ্তানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

খসড়ার ভিত্তিতেই তিস্তার পানি বণ্টন চুক্তি হতে হবে-অনড় মমতা

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিয়েছেন, তাকে সৎ প্রতিবেশীসুলভ বলা যাবে না, আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গেও মেলানো কঠিন। বলা যায়, তাঁর কারণেই গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় চুক্তিটি হতে পারেনি। এখন আবার ফারাক্কা বাঁধের ফাটলকে এর সঙ্গে যুক্ত করায় চুক্তির ক্ষেত্রে নতুন সমস্যা সৃষ্টির পরিস্থিতি তৈরি করছেন।

টেলিফোনে নাগরিক মন্তব্য-আশা করব, সব এমপির টনক নড়বে

টেলিফোনে নাগরিক মন্তব্য সাতক্ষীরার কলারোয়া-তালা এলাকার সাংসদ শেখ মুজিবুর রহমান সম্পর্কে সমকালের সরেজমিন অনুসন্ধানভিত্তিক প্রতিবেদন প্রকাশের পর টেলিফোনে প্রাপ্ত নাগরিক প্রতিক্রিয়া এখানে তুলে ধরা হলো

'বাংলার আকাশ রাখিব মুক্ত' by মোঃ ইমাম হোসেন

বাংলার আকাশ রাখিব মুক্ত'_ এ দীপ্ত অঙ্গীকারে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমানবাহিনী ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের মণিপুর রাজ্যের ডিমাপুরে ব্রিটিশ সরকারের পরিত্যক্ত একটি বিমান ঘাঁটিতে অত্যন্ত স্বল্প পরিসরে। প্রাথমিক অবস্থায় এর নাম ছিল কিলো ফ্লাইট। সদস্যসংখ্যাও সে সময় খুব কম ছিল।

কণ্ঠস্বর-উইকিলিকস ও বাংলাদেশের রাজনীতি by রাহাত খান

বাংলাদেশের রাজনীতি একটু বিচিত্র। রাজনৈতিক দল ও নেতানেত্রীরা তাদের ব্যর্থতা ও অপরাধ স্বীকার করতে চান না। কিন্তু অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয় না। একটা মিথ্যাকে হাজারবার বলেও সত্যে পরিণত করা যায় না কিছুতেই। আমরা বলি, উইকিলিকসের ফাঁস করা তথ্যগুলো ভিত্তিহীন বলে নিজেদের রাজনৈতিক কর্তব্য শেষ করলে সেটা হিতে বিপরীত

সিরাজগঞ্জের সেতুতে ত্রুটি-সেই একই ট্রাডিশন...

সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে নির্মিত হচ্ছে লক্ষ্মীকোলা সেতু। ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ত্রুটি। মঙ্গলবার সমকালে 'সওজের লক্ষ্মীকোলা সেতু নির্মাণের আগেই গার্ডারে ধস : প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ' শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, 'ইতিমধ্যে অর্ধেক নির্মাণ কাজ শেষ হয়েছে।

গ্যাসের নতুন মজুদ-স্বস্তি ও আত্মবিশ্বাসের নাম রশিদপুর

মৌলভীবাজারের রশিদপুরের গ্যাসক্ষেত্রে নতুন সোয়া তিন ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়ার ঘোষণা পেট্রোবাংলা এমন সময় দিল, যখন দেশব্যাপী এ জ্বালানির তীব্র সংকট চলছে। সরবরাহ ঘাটতির কারণে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গ্যাসভিত্তিক শিল্প উৎপাদনের পাশাপাশি গৃহস্থালি কাজেও সম্প্রতি নানা বিঘ্ন চলছে।

সেই সময়ের নায়কদের জন্য by আসিফ আহমেদ

বিংশ শতাব্দীর ষাটের দশকের শেষার্ধে এক ঝাঁক তরুণ কাঁপিয়ে তুলেছিল গোটা প্রদেশ, যার আনুষ্ঠানিক নাম ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু তাদের কারণে অচিরেই তা হয়ে ওঠে বাংলাদেশ। এর পেছনে ছিল স্বপ্ন ও অসম সাহসের অনুপম প্রদর্শনী। তাদের সবার ভূমিকা অভিন্ন ছিল না, বরং হেরফের থাকা স্বাভাবিক।

আদিবাসী-নিজের ভাষা কেন খুন হয়ে যায়? by পাভেল পার্থ

কোনো এলাকা থেকে একটি পাখি হারিয়ে গেলে ওই এলাকার মানুষের ভাষা থেকেও ওই পাখিটি হারিয়ে যায়। ওই পাখি সম্পর্কিত সব বিশ্বাস-আচার-রীতি হারিয়ে যায়। এভাবেই একটি ভাষা তার পাখি নিয়ে গড়ে ওঠা শরীরে জখমপ্রাপ্ত হয়। বাহাস উঠতেই পারে_ আরেকটি নতুন পাখি এসে সেই পাখিটির জায়গা দখল করে যদি।

বহে কাল নিরবধি-প্রেসিডেন্ট ট্রুম্যানের উদ্বেগ ও মার্কিন গেস্টাপোদের উৎপাত by এম আবদুল হাফিজ

স্টিফেন কিঞ্জার বিবৃত 'মার্কিন গেস্টাপো' উক্তিটি প্রথম ব্যবহার করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। এই পদবাচ্য ব্যবহারের মধ্য দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর অনেক ক্ষমতাপ্রাপ্তি এবং তা দিয়ে বহির্বিশ্বে নাশকতার শক্তি বৃদ্ধিতে তিনি অত্যন্ত শঙ্কিত হয়েছিলেন।

চরাচর-মাগুরছড়া বিপর্যয়ের ১৪ বছর by দীপংকর ভট্টাচার্য লিটন

আজ ১৪ জুন। মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ১৪ বছর পূর্তি হলো। কিন্তু আজ পর্যন্ত তদন্ত রিপোর্ট অনুযায়ী গ্যাস সম্পদ, বন ও পরিবেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়া যায়নি। ১৯৯৭ সালের এই দিনের মধ্যরাতে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে মাগুরছড়া ১নং অনুসন্ধান কূপে খনন চলাকালে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

হাজরা মুমতাজ-সেই শাসকদের সঙ্গে পার্থক্য কী

পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে মাত্র কয়েকজনের নামোল্লেখ করা যেতে পারে। নির্লিপ্তভাবে করাচিতে সরফরাজ শাহকে রেঞ্জাররা গুলি করে হত্যা করে। সংবাদ প্রকাশের দায়ে সৈয়দ সেলিম শাহজাদকে রাষ্ট্রীয় সংস্থা নির্যাতন করে হত্যা করে বলে অভিযোগ আছে।

কল্পকথার গল্প-মন যখন পরশ্রীকাতর by আলী হাবিব

মন জিনিসটা কী? মানুষের মন আছে। কোনো একসময় মানুষের মন নামে একটা ছায়াছবিও নির্মিত হয়েছিল। কিন্তু মানুষের মন নামক জিনিসটা কোথায় থাকে? সেই মনের কাজ কী? মনের ইচ্ছা আছে, অনিচ্ছাও। মনের মধ্যে আকাঙ্ক্ষা দেখা দেয়। শুধু আকাঙ্ক্ষা কেন, আমাদের শখ, আমাদের সাধ-আহ্লাদ_সবই মনের ব্যাপার।

কালান্তরের কড়চা-আমার বন্ধু ড. জেকিল-চরিত্রে আর ফিরে যেতে পারলেন না by আবদুল গাফ্‌ফার চৌধুরী

আমার বন্ধু শফিক রেহমান দীর্ঘকাল নিখোঁজ ছিলেন। বালাই ষাট! তিনি ইহলৌকিক জীবন থেকে নিখোঁজ হননি। তিনি বিএনপি-জামায়াতের ব্যান্ড-ওয়াগন থেকে নিখোঁজ হয়েছিলেন। কেন হয়েছিলেন তা আমার জানা নেই। ২০০৮ সালের নির্বাচনে খালেদা-নিজামী-তারেক রাজত্বের পতনের পর শফিক রেহমান আর 'প্রিয় দেশনেত্রী'র আশপাশে বা তাঁর নিজস্ব

প্রেরণা ভাষা ও সাহিত্য by হারুনুর রশিদ শাহীন

মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। আর্য বা বৈদিক কথ্য ভাষা থেকে প্রাকৃত ভাষার জন্ম। এ প্রাকৃতকে বলা হতো প্রাচ্য অঞ্চলের কথ্য ভাষা। পরে এ প্রাকৃত থেকে জন্ম হয় মাগধি-প্রাকৃত এবং মাগধি-প্রাকৃত থেকে জন্ম হয় মাগধি-অপভ্রংশের। আর মাগধি-অপভ্রংশ থেকেই সৃষ্টি হয় বাংলা ভাষা।

স্বদেশ ভাবনা-শেয়ার-সীমান্ত-যোগাযোগ এবং আমাদের দায়ভার by ফারুক যোশী

গত বছরের জানুয়ারিতে বিএসএফের গুলিতে ফেলানীর নির্মম লাশ হওয়া এবং পরে ঝুলন্ত চিত্র প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ফেলানীকে নিয়ে রাজনীতি হয়েছে। দু'দেশের কথা বিনিময়ও হয়েছে। কিন্তু মাত্র একটি বছর যেতে না যেতেই আরেক বাংলাদেশি হাবিবুরের ওপর নির্যাতনে আবারও মানবিক বিবেক স্তম্ভিত হয়ে গেল।

সাম্প্রতিক প্রসঙ্গ-দেশ চলবে কার কথায়? by আবু সাঈদ খান

এটি ধ্রুব সত্য যে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আগ্রাসনের কাছে নতজানু হয়ে জাতীয় স্বার্থ রক্ষিত হবে না। আমাদের নিজস্ব নীতি ও পরিকল্পনা নিয়ে এগোতে হবে। সরকার এমন দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে তা যুক্তিগ্রাহ্য। তবে কোনো বিপ্লবীপনা সমর্থনযোগ্য নয়। আর আজকের বিশ্বব্যবস্থায় সরকারের নিজস্ব নীতি গ্রহণের সুযোগ রয়েছে।

ঝাউবন উজাড়-সমুদ্রসৈকত না মগের মুল্লুক?

ষোল-সতের শতকে মগ জলদস্যুদের উপদ্রবে কক্সবাজার এলাকার জানমাল যেভাবে অরক্ষিত হয়ে পড়েছিল, তার সঙ্গে ইনানী সৈকতের ঝাউবন উজাড়িকরণের তুলনা অত্যুক্তি নয় কি? জনসমাগমস্থল থেকে তিন দিনে কমবেশি দুই হাজার ঝাউগাছ দল বেঁধে কেটে নেওয়ার ঘটনা আমাদের কার্যত মগের মুল্লুকের কথাই স্মরণ করিয়ে দেয়।

বিদ্যুৎ পরিস্থিতি-উদ্বেগের সময়ে স্বস্তির বার্তা

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি বাড়তে পারে, এমন উদ্বেগ প্রতি বছরই প্রকাশ পায়। এ বছরেও ব্যতিক্রম নেই। রোববার সমকালে এ সংক্রান্ত খবরে বলা হয়, 'একদিকে সেচ মৌসুম, অন্যদিকে গরমের কারণে চাহিদা বাড়বে। বর্তমানে (শীত-বসন্তে) পিক আওয়ারে বিদ্যুতের ঘাটতি ৪শ' মেগাওয়াটের মতো, কিন্তু্তু এপ্রিলে তা দেড় হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।'

ভরাট করা পুকুর খননের জন্য সাংসদকে নোটিশ

রাজশাহী নগরে বেআইনিভাবে পুকুর ভরাট করায় তা খননের জন্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হককে আবারও নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এর আগে দেওয়া দুটি নোটিশের জবাব না পেয়ে গতকাল রোববার আবার এ নোটিশ দেওয়া হলো।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩১৯ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন।শামসুল হক, বীর বিক্রম
অনন্য সাহসী যোদ্ধা ছিলেন তিনি শামসুল হক ও তাঁর সহযোদ্ধারা রাতের অন্ধকারে নিঃশব্দে অবস্থান নিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের কাছে। মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে শামসুল হক।

ঘটনাস্থল ঢাকা, টাঙ্গাইল, রাজবাড়ী ও নড়াইল-সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রাজবাড়ী, টাঙ্গাইল ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর মধ্যে যাত্রাবাহী বাস খাদে পড়ে টাঙ্গাইলেই মারা গেছেন সাতজন। ঢাকা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনের রাস্তায় গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পাথরবোঝাই একটি ট্রাক

চট্টগ্রাম-রাঙামাটি সড়ক-টাকার অভাবে ছয় লেন হচ্ছে না! by একরামুল হক

বরাদ্দ না বাড়ানোয় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত অংশটি ছয় লেনে উন্নীত করা হচ্ছে না। চার লেন পর্যন্ত সম্প্রসারণ করে প্রকল্প শেষ করা হবে।একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের মেয়াদও বাড়ানো হয়েছে এক বছর। এতে চট্টগ্রাম হয়ে রাঙামাটি ও খাগড়াছড়ির মধ্যে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশংকা দেখা দিয়েছে। ১২৯ কোটি টাকার প্রকল্পে গত দুই বছরে মাত্র ১১ কোটি টাকা ছাড় হয়েছে।

বইয়ের মেলা প্রাণের মেলা-শুধু দিনটি পেরোলেই by আশীষ-উর-রহমান

অপেক্ষা কেবল আজকের দিনটি। মধ্যরাত থেকেই পুষ্পস্তবক নিয়ে জনস্রোত শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। কণ্ঠে থাকবে সেই চিরচেনা বিষাদময় গানের সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো...’। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাংলা মায়ের অকুতোভয় ছেলেদের বুকের রক্তে রাজপথ রাঙিয়ে দেওয়ার দিনটি দোরগোড়ায়।

সাংবাদিক দম্পতি হত্যা-হাতে ‘অনেক তথ্য’ তবু সিদ্ধান্তে আসা যাচ্ছে না

সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডে নয় দিন তদন্তের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অনেক তথ্য জমলেও তারা কোনো উপসংহারে পৌঁছাতে পারছে না। গতকাল রোববার তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা এসব কথা বলেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় সন্দেহভাজনদের সঙ্গে বারবার কথা বলছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার সম্ভাব্যতা নানাভাবে যাচাই করা হচ্ছে।

একুশের চাওয়া একুশের পাওয়া-মোবাইল ফোন কি-প্যাডের প্রমিতকরণ by মুনির হাসান

ভাষার টিকে থাকা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা বিতর্ক আছে। তবে আমরা যাঁরা প্রযুক্তি নিয়ে কাজ করি, তাঁরা খুব সহজে এই বিতর্কের মীমাংসা করতে পারি। কারণ, আমরা জানি, শেষ পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে সেই ভাষাগুলো, যা কিনা প্রযুক্তিবান্ধব! সাধারণ একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেসব ভাষার লিখিত রূপ নেই,

অভিনব প্রতারণার ফাঁদ! by শেখ কামাল

‘ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে ২০১২ সালের মধ্যে পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ডুয়েল ল্যাপটপ প্রেরণ করা হবে। ডুয়েল ল্যাপটপের বর্তমান বাজারমূল্য ১০,০০০ টাকার অর্ধমূল্য ৫,০০০ টাকা জমা দিয়ে ল্যাপটপ সংগ্রহ করতে হবে এবং প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডুয়েল ল্যাপটপ সংগ্রহ বাধ্যতামূলক।

সংবাদ বিশ্লেষণ-মালয়েশিয়ার প্রস্তাব আর্থিক দায় বাড়াবে by শওকত হোসেন

দাতাদের দেওয়া সহজ শর্তের ঋণে পদ্মা সেতু তৈরি হলে বাংলাদেশের আর্থিক দায় তুলনামূলকভাবে কম হবে। আর মালয়েশিয়ার প্রস্তাব মানলে মানতে হবে বড় ধরনের আর্থিক দায়। পদ্মা সেতুর আয়ুষ্কাল হবে ১০০ বছর। এর মধ্যে ৫০ বছরই এর মালিকানা থাকবে মালয়েশিয়ার হাতে।

ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান-শতাধিক পরিচালকের পদত্যাগ এ মাসেই by ফখরুল ইসলাম

দেশের ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের (লিজিং কোম্পানি) শতাধিক পরিচালককে চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই পদ ছাড়তে হবে। কারণ, আইন অমান্য করে একই সঙ্গে তাঁরা তিন ধরনের কোম্পানিতে পরিচালক হিসেবে বহাল আছেন।
কোম্পানিগুলোর বেশির ভাগই শেয়ারবাজারে তালিকাভুক্ত।

ন্যক্বারজনক ‘বাংলিশ’ নিষিদ্ধ করল হাইকোর্ট

অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ ভাষার অপমান আর বিকৃতি রুখতে এগিয়ে এল হাইকোর্ট৷ বেতার বা টেলিভিশনে নিষিদ্ধ করা হল কুৎসিত ‘বাংলিশ’ ভাষা৷
 যেনতেন প্রকারেণ মিশিয়ে দিলেই হল৷ বাংলা নয়, বাংলার সঙ্গে ইংরেজি হিন্দি প্রভৃতি ভাষাকে মিশিয়ে বাংলার অপমান করে যে ভাষারীতি চালু হয়েছে সাম্প্রতিক কালে, তাকে এবার নিষিদ্ধ করল হাইকোর্ট৷ বাংলাদেশের হাইকোর্টের এই উদ্যোগের জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়৷ যে মাতৃভাষার সম্মান রক্ষা করতে বাহান্ন-র ভাষা আন্দোলনে বাঙালিরা শহীদ হয়েছেন, হাজার বছর ধরে যে ভাষা ক্রমশ বিস্তৃতি আর প্রসার লাভ করেছে, জয়দেব থেকে বিদ্যাপতি, রবীন্দ্রনাথ থেকে নজরুল পর্যন্ত মনীষী সদৃশ কবি, লেখক, গায়ক যে ভাষাকে শতাব্দের পর শতাব্দ সমৃদ্ধ করেছেন, সেই মায়ের ভাষাকে একপ্রকার ধর্ষণ করে চলেছে নব্য প্রজন্মের কুৎসিত ইংরেজিয়ানা৷ বাংলার মধ্যে বিদেশি শব্দ আর বাক্যবন্ধের অবাধ মিশেল ঘটিয়ে তারা যে ভাষা ব্যবহার করে তাকে আর যাই হোক বাংলা বললে বাংলারই অপমান হয়৷ এই প্রতিনিয়ত অপমানের পঙ্কিল পথ রুদ্ধ করতে হাইকোর্ট উদ্যোগ নিলেন এবং আইনি পথে৷ বলা হয়েছে, বেতারে বা টেলিভিশনে যে ন্যক্বারজনক বাংলা ব্যবহার করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে৷ আদালতের আদেশে বলা হয়েছে, হাজার বছরের পুরানো এই ভাষার সম্মান রক্ষার্থে অর্থহীন বাংলিশ-এর ব্যবহার চলবে না৷
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদসংস্থা এএফপি-র কাছে হাইকোর্টের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বলেছেন, অনেকদিন ধরেই এই দাবি তাঁদের ছিল৷ সাম্প্রতিক সময়ের কিছু এফ এম এবং টেলিভিশন কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেছেন, তারা যে অদ্ভুত ভাষায় কথা বলে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ এর ফলে আমাদের অপরূপ মাতৃভাষার ব্যাপক ক্ষতি হচ্ছে৷ হাইকোর্টের এই আদেশ অত্যন্ত সময়োপোযোগী বলে তাঁর মত৷ তিনি মনে করেন, এর ফলে বাংলা ভাষা তার মর্যাদা ফিরে পাবে৷ ফিলিপাইনসের উদাহরণ টেনে শামসুজ্জামানের মন্তব্য, ফিলিপিনো ভাষায় মার্কিন ইংরেজির প্রবল প্রভাবের ফলে কীভাবে সেই ভাষাটি তার মর্যাদা হারিয়েছে, তা সকলেই জানেন৷ বাংলার যেন সেই দুর্দশা না হয়৷
ভাষা আন্দোলনের ষাটতম বর্ষপূর্তিতে বাংলাদেশ হাইকোর্টের এই আদেশ অবশ্যই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছে সমাজের প্রতিটি সচেতন শ্রেণী৷
বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ, সঠিক শব্দ চয়ন না করা এবং বাংলা ভাষার অবক্ষয় রোধে বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি কমিটি করারও আদেশ দিয়েছে আদালত৷ এসব বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে - সে বিষয়ে ২০ মার্চের মধ্যে আদালতে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে৷ এই কমিটিতে কে কে থাকবেন, তা নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয় আনিসুজ্জামানকে৷ তবে আদালত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নজরুল বিশেষজ্ঞ অধ্যাপক রফিকুল ইসলাম, কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ ও সৈয়দ শামসুল হকের নাম প্রস্তাব করেছেন৷
হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলতাফ হোসেন সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, হাইকোর্টের আদেশে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশের এফ এম এবং টেলিভিশন কেন্দ্রগুলি যে বিকৃত বাংলার ব্যবহার করে তা অবিলম্বে বন্ধ করতে হবে৷ বিশেষ করে বিদেশি শব্দ যাতে ব্যবহার না করা হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে বলে জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশে৷
বস্তুত, গত বছর পাঁচ ছয় ধরে একাধিক বেসরকারি এফ এম এবং টেলিভিশন কেন্দ্র বাংলাদেশে বিভিন্ন রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ করে অল্পবয়সি ছেলেমেয়েদের আকর্ষণ করতে যে বাংলার ব্যবহার করে থাকে, তাতে বাংলা শব্দ দু'একটি থাকলেও ভাষার ব্যকরণগত মাধুর্যের কোথাও কোন চিহ্ন মেলে না৷ তরুণ প্রজন্মের সামনে এই বিকৃত বাংলাই হয়ে উঠছে মাতৃভাষার আদর্শ৷ যাতে বাংলার বৈশিষ্ট্য কোথাও কোন চিহ্ন রাখেনা৷
সে কারণেই বাংলাদেশ হাইকোর্টের এই উদ্যোগ এখন গোটা বিশ্বের বাঙালি এবং বাংলা ভাষাপ্রেমীর কাছে এক গুরুত্বপূর্ণ আবেদন রেখেছে৷ আশা থাকুক, আমাদের প্রিয় এই মধুর ভাষা যেন তার গৌরব না হারায় কোনভাবেই৷
ডয়চে ভেলে-ডিডাব্লিউ
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক