Friday, December 14, 2018
"আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ ইসলামি বিপ্লবের গুরুত্বপূর্ণ মোজেজা"

ইরানের সর্বোচ্চ নেতা দখলদার ইসরাইল এবং মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, "আমরা তাদের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছি। কারণ এখন পর্যন্ত শত্রুরা ইরানকে দমিয়ে রাখতে পারেনি এবং তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। আর আগামীতেও তারা কিছুই করতে পারবে না।" এ প্রসঙ্গে তিনি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি(র.)এর একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, যে জাতির শাহাদাতের স্পৃহা রয়েছে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
ইরানে ইসলামি বিপ্লবের পরও আমেরিকা সবসময়ই চেষ্টা করেছে বিপ্লবপূর্ব অবস্থানের মতো এ দেশটির ওপর ফের আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। যেমনটি আমেরিকা এ অঞ্চলের কয়েকটি দুর্বল দেশের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করে আছে এবং এ দেশগুলোকে তারা দুধ দেয়া গাভীর সঙ্গে তুলনা করেছে। ইরানকেও আমেরিকা তাদের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল কিন্তু সে লক্ষ্য তাদের পূরণ হয়নি এবং আগামীতেও হবে না। ইরানে বিপ্লবের প্রথম দিকের মতো বর্তমান বিপ্লবী ও মুমিন তরুণ প্রজন্মও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা বিপ্লবী চেতনা, ধর্ম ও বিশ্বাসকে রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এই চেতনা ও বিশ্বাস ইসলামি ইরানকে যেমন টিকিয়ে রেখেছে তেমনি শত্রুদের ষড়যন্ত্র মোকাবেলায়ও ভূমিকা রাখছে। এ বিষয়টিকে দু'দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, শত্রুদের ইরানি জাতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না। আর দ্বিতীয়ত, প্রতিরোধের চেতনা ধরে রাখার কারণে ধর্মীয়, বিপ্লবী মূল্যবোধ ও শাহাদাতের প্রেরণা উজ্জীবিত রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, আমেরিকার উদ্দেশ্য ছিল নিষেধাজ্ঞা আরোপ ও সন্ত্রাসীদের দিয়ে নিরাপত্তাহীনতা সৃষ্টির মাধ্যমে একদিকে ইরানের ভেতরে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাধানো এবং অন্যদিকে জনগণকে বিক্ষুব্ধ করে তাদেরকে রাস্তায় নামিয়ে আনা। আমেরিকা এটাকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে অভিহিত করে এর নাম দিতে চেয়েছিল হট সামার অর্থাৎ 'উত্তপ্ত গ্রীষ্ম'। কিন্তু তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি বরং এবারের গ্রীষ্মকাল ছিল সবচেয়ে আরামদায়ক।
বাস্তবতা হচ্ছে, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরের ইতিহাসে পরিপূর্ণতার পথে ইরানের যাত্রা অব্যাহত রয়েছে এবং সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। ইরানের এ ধারাবাহিক সাফল্য শহীদদের রক্তের কাছে ঋণী যারা কিনা দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধেও বিরাট অবদান রেখেছে।
মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে বোঝা যায়, যদি এই শাহাদাতকামী প্রেরণা না থাকত তাহলে এ অঞ্চলে সন্ত্রাসবাদের ভয়াবহ বিস্তার ঘটত এবং আরো নিরাপত্তাহীনতা সৃষ্টি হত। অর্থাৎ এ অঞ্চল ইসরাইল ও পাশ্চাত্যের সমর্থিত সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হত। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, "যে জাতি যাবতীয় বিপদ-আপদ উপেক্ষা করে আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যে নিজেদের সৌভাগ্য ও সফলতা দেখতে পায় পৃথিবীর কোনো শক্তিই তাদেরকে দমিয়ে রাখতে পারবে না, তারাই বিজয়ী হবে এবং সেই জাতির উন্নতিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।"
যাইহোক, ইরানের সরকার ও জনগণ মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এটাকে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ মোজেজা হিসেবে উল্লেখ করেছেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পশ্চিমবঙ্গে ক’টা মুসলিম ছেলে চাকরি পেয়েছে, মুখ্যমন্ত্রী জবাব দিন: আব্দুল মান্নান
![]() |
| ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা আব্দুল মান্নান |
রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেস বিজেপিকে পরাজিত করে জয়ী হওয়ায় আজ কংগ্রেসের পক্ষ থেকে কোলকাতার রানী রাসমণি রোডে বিজয় উৎসব পালন করতে এক জনসমাবেশ করা হয়। ওই সভায় কংগ্রেস নেতারা কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন।
কংগ্রেসের সিনিয়র নেতা আব্দুল্ল মান্নান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর ভাষণে বলেন, ‘(ফিরহাদ হাকিমকে)কোলকাতার মেয়র করেছেন বলে যদি আপনি মনে করেন আপনি সব মুসলিমদের কিনে নিয়েছেন, তা ঠিক নয়। তাহলে তো বিজেপি এ পি জে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিল সব মুসলিমরা বিজেপি’র দিকে চলে যেত। মুসলিমদের কী অবস্থা আজ হয়ে রয়েছে? মুখ্যমন্ত্রীকে আমরা বারবার জিজ্ঞেস করেছি, আমাদের বিধায়করা বারবার জিজ্ঞেস করেছেন, মুখ্যমন্ত্রী জবাব দিন। ক’টা মুসলিম ছেলে (তৃণমূল সরকারের আমলে) চাকরি পেয়েছে? কোলকাতা পুলিশের পাঁচ বছরের হিসেবে দেখা যাচ্ছে একটা মুসলিম ছেলেও চাকরি পায়নি। এমনকি কনস্টেবলের চাকরি, তাও পায়নি।’
তিনি বলেন, ‘কংগ্রেসের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় মুসলিমদের চাকরি দিয়েছিলেন, কিন্তু সেজন্য তাঁকে বলতে হয়নি যে তিনি মুসলিম হয়েছেন। আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ধর্মীয় মেরুকরণ একদিকে বিজেপি করছে, আর একদিকে তৃণমূল মেরুকরণের মধ্য দিয়ে মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।’
মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁকে কটাক্ষ করে আব্দুল্ল মান্নান বলেন, ‘উনি রোজা রেখে প্রসাদ খান, প্রসাদ খাওয়াটা অন্যায় কিছু নয়। কিন্তু রোজা রেখে তো প্রসাদ খাওয়া যায় না বাবা! মুসলিমদের এতই বেওকুফ ভাবেন? একদিকে বিজেপি যেমন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে, হিন্দুদের বোঝাচ্ছে আমি তোমাদের হিন্দু। অন্যদিকে, মমতা মুসলিমদের ভোট নেয়ার জন্য বলছেন আমি মুসলিম হয়ে গেছি! দুটোই হিন্দু-মুসলিমের শত্রু। কেউ মুসলিমদের বন্ধু নয়, হিন্দুদেরও বন্ধু নয়।’
তিনি বলেন, ‘আমাদের কাছে সমস্যা হচ্ছে হাসপাতাল, শিক্ষা ক্ষেত্র, মেয়েদের সম্মান রক্ষা করা। কিন্তু বিজেপি ও তৃণমূলের আমলে সবই ভূলুণ্ঠিত হয়ে গেছে।’ আব্দুল্ল মান্নান বলেন, ‘কংগ্রেসের এখন ঘুরে দাঁড়াবার সময় এসে গেছে। সেজন্য যারা কংগ্রেস ছেড়ে চলে গেছেন তারা ফিরে আসুন। যে কংগ্রেস একদিন সিপিএমের কাছে ত্রাস হয়ে গিয়েছিল, সেই কংগ্রেস আবার ভারতে বিজেপির কাছে ত্রাস হয়ে যাবে। কংগ্রেস আগামীদিনে তৃণমূলের কাছে ত্রাস হয়ে যাবে। তৃণমূল যতই চেষ্টা তা করুক রুখতে পারবে না।’
আজ কোলকাতায় কংগ্রেসের ওই সভায় আব্দুল মান্নান, সোমেন মিত্র, গৌরব গগৈ, অধীর চৌধুরী, দীপা দাসমুন্সী-সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভারতকে ইসলামী দেশ করার চেষ্টা করবেন না: মেঘালয় হাইকোর্টের বিচারপতি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘দেশভাগের সময়ই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত ছিল’

আমন রানার শুনানিকালে বিচারক বলেন, পাকিস্তান নিজেদের মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। ভারত যেহেতু ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়েছিল, তাই ভারতের উচিত ছিল নিজেদের হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। কিন্তু দেশটি এখনও ধর্মনিরপেক্ষই রয়ে গেছে।
এসময় মোদি সরকারের হিন্দুত্ববাদের প্রশংসা করে তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারতকে আরেকটি মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা কারোই উচিত হবে না।
তাহলে সেটা ভারত এবং বিশ্বের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠবে। আমি নিশ্চিত এই বিষয়ের গুরুত্ব শুধু মোদি সরকারই বুঝবে এবং এ জন্য যাবতীয় কিছু করবে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে সকল প্রকার সহায়তা চালিয়ে যাবেন।
এ সময় সকল নাগরিকের জন্য অভিন্ন আইনের দাবি করেন বিচারক সেন। তিনি বলেন, ভারতের আইন এবং সংবিধানের বিরোধিতাকারীদের দেশের নাগরিক হিসেবে গণ্য করা উচিত নয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সর্বপ্রথম আমরা ভারতীয়, পরে আমরা ভালো মানুষ। এরপরে আসে আমরা কোন সম্প্রদায়ের।
বিচারক এসআর সেন আরো বলেন, অনেক রক্তপাতের পর ভারত স্বাধীনতা অর্জন করেছে। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল হিন্দু এবং শিখরা। তাদেরকে নিজেদের পৈতৃকভিটা, জন্মস্থান ছেড়ে যেতে হয়েছে। আমরা তাদের অবদান কোনোদিন ভুলব না। তাদেরকে হয়ত কখনও ভারতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে নাগরিকত্ব দেয়া হয়েছিল। একইভাবে ভারতের বাইরে অবস্থানকারী ভারতীয় বংশোদ্ভূত হিন্দু এবং শিখরা যখন ইচ্ছা ভারতে আসতে পারেন। তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভারতের নাগরিক হিসেবে গণ্য করা উচিত। এছাড়া ভারতে বসবাসরত মুসলিম নাগরিক, যারা ভারতের আইন মেনে চলে, তাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের অনুমতি দেয়ার প্রতি জোর দেন তিনি।
ভারতে মুসলিম বিস্তার নিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি ভারত বিশ্বের অন্যতম বড় দেশ ছিল। এখানে পাকিস্তান, বাংলাদেশ কিংবা আফগানিস্তান বলে কিছু ছিল না। সব মিলিয়ে ছিল একটি দেশ যা হিন্দুরাজাদের অধীনস্থ ছিল। এরপর মুঘলরা এসে বিভিন্ন অংশ দখল করে নেয় এবং দেশ শাসন শুরু করে। সে সময়টাতে অনেক জোরপূর্বক ধর্মান্তরের ঘটনা ঘটে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গহীন জঙ্গলে চিতার আক্রমণে ধ্যানরত বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

কিন্তু ভিক্ষু রাহুল এই সতর্কবার্তা আমলে না নিয়ে সেখানে যাওয়া অব্যাহত রাখেন। এর ফলে তাকে জীবন দিতে হলো। সংশ্লিষ্ট মন্দিরের আরেকজন ভিক্ষু জানান, বুধবার সকালে গহীন জঙ্গলে ধ্যানরত রাহুলকে খাবার দিতে যাওয়ার সময় তিনি চিতাবাঘকে আক্রমণ করতে দেখেছেন। পরে আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য মন্দিরে ফিরে আসেন তিনি। পরে অন্যদের সঙ্গে নিয়ে যখন আবারো গহীন জঙ্গলে প্রবেশ করেন, তখন রাহুলকে মৃত অবস্থায় দেখতে পান।
এখন ওই চিতাবাঘটিকে বন্দি করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফরেস্ট অফিসার জিপি নারায়ণ। তিনি বলেন, বাঘটিকে ধরার জন্য আমরা দুইটি ফাঁদ পেতেছি। এছাড়া বাঘের অবস্থান শনাক্ত করতে জঙ্গলের ভেতরে ক্যামেরা বসানো হয়েছে। মহারাষ্ট্রের রাজ্য সরকার ভিক্ষু রাহুলের পরিবারকে ১২ লাখ রুপি ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী তাদোবা ফরেস্টে প্রায় ৮৮টি বাঘ রয়েছে। এই জঙ্গলে ভল্লুক, হায়েনাসহ আরো হিংস্র প্রাণীর বসবাস রয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সম্পর্ক চাইলে সৌদি যুবরাজকে পাল্টাতে হবে: ২ সিনেটরের দাবি
![]() |
| রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম |
আগে থেকেই রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমাক্র্যাট দলের সিনেটর বব মেনেন্ডিজ সৌদি যুবরাজের সমালোচনা করে আসছেন তবে গতকাল তারা সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। দুই সিনেটর বলেছেন, সৌদি যুবরাজকে তারা ক্ষমতায় দেখতে চান না।
রাজা সালমান বিন আবদুল আজিজ হচ্ছেন সৌদি আরবের শাসক তবে যুবরাজ হচ্ছেন ‘কার্যত’ শাসক। সৌদি সরকারের প্রতি মার্কিন কংগ্রেসের এতদিন যে সমর্থন ছিল চলতি সপ্তাহে তাতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিনেট ও প্রতিনিধি পরিষদ- দুই কক্ষই তাদের মনোভাবে পরিবর্তন এনেছে বলে পরিলক্ষিত হচ্ছে।
সিনেটর গ্রাহাম কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের সৌদি আরবের বন্ধুরা কিছু জিনিসে পরিবর্তন না আনলে কখনই আপনারা আমাদের বন্ধুত্ব পাবেন না এবং কাকে পরিবর্তন করবেন তা আপনাদেরকেই ঠিক করতে হবে।”
![]() |
| সেনা কর্মকর্তার সঙ্গে আলাপ করছেন সৌদি যুবরাজ বিন সালমান |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
December
(211)
-
▼
Dec 14
(6)
- "আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ ইসলামি বিপ্ল...
- পশ্চিমবঙ্গে ক’টা মুসলিম ছেলে চাকরি পেয়েছে, মুখ্যমন...
- ভারতকে ইসলামী দেশ করার চেষ্টা করবেন না: মেঘালয় হাই...
- ‘দেশভাগের সময়ই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচি...
- গহীন জঙ্গলে চিতার আক্রমণে ধ্যানরত বৌদ্ধ ভিক্ষুর মৃ...
- সম্পর্ক চাইলে সৌদি যুবরাজকে পাল্টাতে হবে: ২ সিনেটর...
-
▼
Dec 14
(6)
-
▼
December
(211)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...


