Sunday, June 15, 2014
বাপি, তুমি কি শুনতে পাচ্ছ... by সুস্মিতা সরকার

>>নারায়ণগঞ্জের নিষ্ঠুর ও নির্মমভাবে নিহত আইনজীবী চন্দন সরকারের সঙ্গে মেয়ে সুস্মিতা সরকার
বাবা দিবসে সন্তানের সামনে সুযোগ আসে তার বাবাকে অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানানোর৷ দিবসটি নানা দেশে নানাভাবে পালিত হয়৷ কিন্তু একটি ক্ষেত্রে বিশেষ মিল রয়েছে৷ এদিন সব সন্তানই তার বাবাকে কিছু না কিছু উপহার দিতে পছন্দ করে৷
ভাগ্যের কী নির্মম পরিহাস! এই দুটি দিন এই প্রথম এক হয়ে গেল আমার জীবনে৷ কতটা স্মরণীয় হতে পারত, অথচ দুর্ভাগ্যের ভয়াল থাবায় উপহার তো দূরের বিষয়, তোমাকে একবার প্রাণভরে দেখব, তোমার ডাক শুনব, সেই সুযোগটুকুও হলো না এই অভাগা সন্তানের৷
সব সন্তানের মধ্যে বাবা আমাকে যেন একটু বেশিই স্নেহ করত, নাকি ছিল নির্ভরশীলতা, বিশ্বাস৷ কিন্তু তোমার এই বিশ্বাস, নির্ভরশীলতার কোনো কিছুই রক্ষা করতে পারিনি, বাপি৷ তুমি হারানোর পর ফিরে পাওয়ার আশায় দুয়ারে দুয়ারে ঘুরেছি৷ সবাই সান্ত্বনা দিয়েছে ফিরে পাওয়ার৷ ফিরিয়ে তো দিয়েছে, তবে জীবন্ত নয়৷ পিতৃহারা সন্তানের নিরবধি কান্না কি তারা শুনতে পাচ্ছে?
কিন্তু কেন? কেন মেনে নিতে হবে এই নির্মম পরিণতি? কী অপরাধ ছিল তার? যে মানুষটি জাত-ধর্মের ভেদাভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষকে হৃদয় থেকে এত ভালোবাসা দিয়ে গেছে, বিনিময়ে তার এই পুরস্কার জুটল!
সবার মনে হয়তো প্রশ্ন, কেন তাকে নিয়ে এত জাগরণ সৃষ্টি হলো৷ সে যে সাধারণের মধ্যে একজন অসাধারণ মানুষ ছিল৷ সব সময় আমাদের কাছে বলত, ‘শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় বড় হওয়া কোনো কৃতিত্বের বিষয় নয়, তুমি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন না করলে কখনোই প্রকৃত মানুষ হতে পারবে না৷’ নিজের জীবনে তার সার্থক প্রতিফলন ঘটিয়েছে৷ বাবা নিজেকে শুধু আইন পেশায় ব্যস্ত রেখেছে তা-ই নয়, একটু অবসর পেলেই তার সঙ্গী হতো কবিতা, গান অথবা বাঁশি৷ এত ব্যস্ততার মধ্যেও দুটি কবিতার বই প্রকাশ করেছে, রেখে গেছে আরও অনেক অসমাপ্ত লেখা৷
শুধু তা-ই নয়, তার মধ্যে প্রকৃতিপ্রেম ছিল অনেক গভীর৷ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তার পৈতৃক বাড়িটি স্বাধীনতার সময়ে হারানোর পর প্রতিবছর সেখানে একবার করে ছুটে যেত শুধু তার হাতে লাগানো গাছগুলো একবার দেখার জন্য৷ তারপর অনেক আশা নিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে সেই আদলে একটি বাড়ি বানাল৷ সেই দখিনা জানালা, গাছের নির্মল হাওয়ায় নিরিবিলি পরিবেশে সাহিত্যচর্চা করবে৷ অনেক বাধা দিয়েছিলাম, এত জনমানবশূন্য স্থান নিরাপদ হবে তো? প্রশান্তির হাসি হেসে বলত, ‘এখানে আমার কিছুই হবে না৷ নারায়ণগঞ্জ তো আমার অস্তিত্বের অংশ, এখানে সবাই আমাকে অনেক ভালোবাসে৷’
ছোটবেলায় বিদ্যুৎবিভ্রাট হলে আমাদের ছাদে নিয়ে যেত কখনো বা মুগ্ধ করত তার দরাজ গলায় গান অথবা সুরেলা বাঁশির শব্দে৷ এখনো অন্ধকার হলে আমি যেন শুনতে পাই তার সেই সুরেলা বাঁশির শব্দ৷ বাংলা, ইংরেজি উভয় ভাষাতেই নির্ভুলভাবে অনর্গল কথা বলতে পারত বাবা৷ তার জ্ঞানের গভীরতা আমাদের অবাক করত৷ আমরা তার নাম দিয়েছিলাম ‘চলন্ত লাইব্রেরি’! বলতাম, তোমার কাছে এলে তো সব বিষয়ই জানা যায়, বই দেখার প্রয়োজন নেই৷ তবে তার অসাম্প্রদায়িক মনোভাব আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত৷ খুব ছোটবেলাতেই লক্ষ করতাম, তার লাইব্রেিরতে স্থান করে নিয়েছে পবিত্র ধর্মগ্রন্থ গীতা, আল কোরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মের বহু বই৷ বলত, ‘যত দিন উপলব্ধি হবে না যে সব ধর্ম এক, সব মানুষ সমান, তত দিন প্রকৃত মানুষ হবে না৷’ যদি তা-ই হয়, তবে যারা তোমাকে নির্মমভাবে এই নিষ্ঠুর পরিণতি দিয়েছে, তাদের আর তোমার মধ্যে এত পার্থক্য হলো কীভাবে? কোনো জবাব নেই, জানি কোনো দিন পাবও না৷
তাই আজ তোমাকে হারানোর বেদনা দিয়ে তোমারই কবিতার মধ্যে তোমাকেই খুঁজে বেড়াই...
তিনি আজ নেই৷ মনে হয় সেই আঙুলের ছোঁয়া আজও
অস্তিত্বের অন্ধকারে
আলোর মিছিল৷ আমি টের পাই৷ কেউ ছুটে আসে—যেন
দেয়ালে ঝুলানো ছবি ফিরে পায় জীবন আবার৷
বলে, ‘ভয় নেই৷ আমি চিরকাল তোমার পাশেই৷ ঘন কালো
মেঘ৷ অমানিশা৷ অন্ধকার? মনে করো কিছু নয়৷ তুমি
ছুঁয়ে আছে আমার আঙুল৷’
সুস্মিতা সরকার: নারায়ণগঞ্জের নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে৷
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নায়লা নাইমের মতই খোলামেলা হতে চাইছেন তৃণ?

নায়লাকে নিয়ে আলোচনা এখনো চলছে। কিন্তু এই আলোচনাতেই বুঝি ভাগ বসাতে চাইছেন মডেল তৃণ। অনেকটা নায়লার অনুকরণেই তিনি ব্রাজিলের পতাকা গায়ে জড়িয়ে বেশ খোলামেলা ভাবেই ছবি তুলে ফেসবুকের প্রোফাইল ছবি দিয়েছেন। আর সেটা নিয়ে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। ছবিটি প্রসঙ্গে তৃণ জানিয়েছেন যে ব্রাজিল তার প্রিয় দল। নেইমারের খেলা দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যান তিনি। আর তাই প্রিয় দলের পতাকা পরে ফটোসেশন করেছেন তিনি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তৃণ দীর্ঘদিন ধরে র্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। সম্প্রতি রাজধানীর হোটেল র্যানডিসনে বলিউড অভিনেত্রী সোহা আলী খানের সঙ্গে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেন তৃণ। মডেলিং এর পাশাপাশি তৃণ অভিনয়ও করছেন। এনটিভিতে শিগগিরই শুরু হবে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘চলো হারিয়ে যাই’।
ছবিটি প্রসঙ্গে অনেকেই বলছেন তাহলে কি তৃণ নায়লার পথেই পা বাড়াচ্ছেন? নিজেকে খোলামেলা ভাবে উপস্থাপন করে জনপ্রিয়তা বাড়ানোর পথটা কি তাহলে তৃণও অনুসরণ করছেন? এসব তর্ক-বিতর্কের সমাধানটা এখন শুধু সময়ের ব্যাপার!
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রধানমন্ত্রীর চীন সফর
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পবিত্র শবে বরাত
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ▼ 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...