Sunday, June 5, 2016
সাহস-বিশ্বাসের মশলায় ভারত-আফগান বাঁধ
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্যারিস ডুবুডুবু জার্মানি ভাসছে
বিবিসি জানিয়েছে, ফ্রান্সে নদীর পানি বেড়ে ৩৪ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। ১৯৮২ সালের পর সিন নদীর পানি এত ওপর দিয়ে কখনোই প্রবাহিত হয়নি। ১৯৮২ সালে সিন নদীর পানি ৬ দশমিক ১৮ মিটার, ১৯৫৫ সালে ৭ দশমিক ১ মিটার এবং ১৯১০ সালে ৮ দশমিক ৬২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বন্যার কারণে কর্তৃপক্ষ রাস্তা, মেট্রো সিস্টেম ও দর্শনীয় স্থানগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। লুভর ও ওরসে জাদুঘর এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির পরিমাণ বেড়ে যাওয়ায় জাদুঘরের সামগ্রীগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। নদীটির পাশ দিয়ে প্যারিসের মধ্যাঞ্চলে যাওয়ার একটি রেলপথও বন্ধ করে দেয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে কেন্দ্রীয় ইউরোপের ইউক্রেন থেকে ফ্রান্স পর্যন্ত ১৫ জন মারা গেছেন। এরই মধ্যে জার্মানির ১০ জন, ফ্রান্সের দু’জন, রোমানিয়ার দু’জন ও একজন বেলজিয়ামের। সাম্প্র্রতিক বন্যায় আক্রান্ত হয়েছে জার্মানির দক্ষিণাঞ্চল, রোমানিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পোল্যান্ড। বন্যার কারণে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৩০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ ২১ ফুট পানি বেড়েছে সিন নদীতে। প্যারিসের অনেক এলাকায় মেট্রো চলাচল বন্ধ রয়েছে। লুভর এবং ওরসে মিউজিয়াম ছাড়াও বন্ধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। রয়টার্স জানায়, লুভর মিউজিয়ামের মূল্যবান শিল্পকর্মগুলো সরিয়ে নেয়া হচ্ছে। জাদুঘরের একজন কর্মকর্তা শুক্রবার বলেন, ‘এ মুহূর্তে জাদুঘরের শিল্পকর্মগুলো ঠিক ঝুঁকির মধ্যে না থাকলেও, সিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে আমরা এগুলো আপাতত সরিয়ে নিচ্ছি। এ কাজ পুরোপুরি শেষ করতে আমাদের তিন দিনের মতো সময় লেগে যাবে।’ এদিকে প্যারিস ও এর আশপাশের এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি উদ্ধার অভিযানে পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। ফ্রান্স ছাড়াও জার্মানি, বেলজিয়াম, অস্ট্রিয়া,
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সবার চেয়ে আলাদা অনন্য আলী
![]() |
| দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে মোহাম্মদ আলী। দু’জনই আজ প্রয়াত ফাইল -ছবি |
কোনো না কোনো পত্রিকার সম্পাদক, কিংবা জ্যেষ্ঠ প্রতিবেদক। আলীকে একনজর দেখার জন্য ঢাকা বিমানবন্দরে সেদিন জনতার ঢল নেমেছিল। কী রকম, সেটা এই প্রজন্মের ক্রীড়ামোদিদের বলে বোঝানো মুশকিল। আলীর আগমনের দিনও একই অবস্থা হয়েছিল ঢাকার। তাকে একনজর দেখার জন্য রাস্তার দুই ধারে ঢল নেমেছিল মানুষের। পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিল ঢাকা। রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছিল বড় বড় ব্যানার। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বের করা হয়েছিল বিভিন্ন স্যুভেনির। ঢাকার পুরনো বিমানবন্দরে এক লাখ দর্শক তাকে যে অভূতপূর্ব সংবর্ধনা জানায়- আলী আর কোথাও তা পেয়েছেন কিনা সন্দেহ। ঢাকা বিমানবন্দর থেকে তার হোটেল ও অন্য স্থানে তার সংবাদ কভারের জন্য কোনো কোনো পত্রিকা চারজন থেকে ছয়জন সাংবাদিক নিয়োগ করে। বক্সার আলী বেছে বেছে প্রশ্নের উত্তর দেন। এত বড় মাপের একজন ক্রীড়াবিদকে সামনে পেয়ে কেউ কেউ সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তার দিকে। হাসির খোরাক জোগায়, এমন প্রশ্নও করা হলো তাকে, ‘মে আই নো, হাউ মেনি কাউস অ্যান্ড গোটস ইউ হ্যাভ ইটেন ইন ব্রেকফাস্ট।’ আমার স্পষ্ট মনে আছে, এমন প্রশ্নের জবাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন আলী।
আমারও প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল। সে সময় তার প্রবল প্রতিদ্বন্দ্বী জো ফ্রেজিয়ারের সঙ্গে প্রথম লড়াইয়ে হেরে গিয়েছিলেন। পরে টানা দুবার হারিয়েছিলেন ফ্রেজিয়ারকে।
: তুমি কি আবারও ফ্রেজিয়ারের সঙ্গে রিংয়ে নামতে চাও?
: না। তার সঙ্গে আর কখনোই লড়ব না আমি। ঢাকায় আসার আগের দিন নিউইয়র্কে এক লড়াইয়ে রিংয়ে নেমেছিলেন আলী। প্রতিপক্ষ ছিলেন লিওন স্পিংকস। দুর্ভাগ্য, পয়েন্টের ব্যবধানে হেরে গিয়েছিলেন। সে লড়াইয়ের ছাপ ছিল মুখাবয়বে। কালচিটে দাগ ছিল কোথাও কোথাও। কিন্তু সেসব ছাপিয়েও ঢাকার আতিথেয়তায় মুগ্ধতা ফুটে উঠেছিল তার অভিব্যক্তিতে। পরদিন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাগরিক সংবর্ধনা দেয়া হল মোহাম্মদ আলীকে। সেখানেও জনতার ঢল। সে সময়ের ঢাকার মেয়র ছিলেন ব্যারিস্টার আবুল হাসনাত। তিনি সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে বরণ করে নেন অতিথিকে। পল্টনে আজ যে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম দেখতে পাই, সেটির উদ্বোধন করেন খোদ আলীই। সম্মান দেখিয়েই তার নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়। বক্সিং স্টেডিয়ামের উদ্বোধনের দিন গ্লাভস পরে রিংয়ে নেমেছিলেন আলী। প্রতিপক্ষ হিসেবে এক কিশোরকে নামিয়ে দেয়া হয়েছিল রিংয়ে। যতক্ষণ রিংয়ে ছিলেন আলী বেশ আনন্দ দিয়ে যাচ্ছিলেন দর্শকদের। কিশোর ওই বক্সারের পাঞ্চে একবার মেঝেতেও পড়ে গেলেন আলী! আলীকে ঘিরে ঢাকার দর্শকদের যে উন্মাদনা ও স্বতঃস্ফূর্ততা, তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই যেন পেশাদারির খোলস ভেঙে রিংয়ে আলীর ওই পড়ে যাওয়া। এখানেই আলী অনন্য, সবার চেয়ে আলাদা।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নায়ক থেকে ব্যবসায়ী আরজু

সবুজের সমারোহ রাঙ্গামাটিতে
About: Unknown

আমের হাট কানসাট
![]() |
| কানসাট আমের হাটে চলছে বেচাকেনা |
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবসরে ভাবি কী ভুল হলো

বাল্যবন্ধু জিয়া এখন প্রতিবন্ধী
একসাথে পড়তাম দু’জনে। কাস সেভেন থেকে দারিদ্র্যের কারণে ছিটকে পড়ে জিয়া। গ্রামের এক রাজমিস্ত্রির সাথে কথা বলে যোগ দেয় রাজমিস্ত্রির কাজে। মন মানসিকতা, কথাবার্তায় জিয়া সেই ছোটো বেলা থেকেই অমায়িক। বাবা-মায়ের খুব আদরের সন্তান জিয়া। আমরা স্কুলে যেতাম আর জিয়া রোজ সকালে রাজমিস্ত্রির কাজে। কোনো দিন সকাল সকাল কাজ শেষ হলে বিকালে দেখা যেত খেলার মাঠে। জিয়া ভালো বল করত। বলের স্পিডও ছিল লাগামহীন।
এস আর শানু খান
মাগুরা
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৯৭ জন নারী সৈনিকের যাত্রা শুরু হচ্ছে বিজিবিতে
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১২০ প্রাণ ঝরল যে নির্বাচনে by আবু সালেহ আকন
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবৈধ সরকার অভিশাপ হয়ে দেখা দিয়েছে : শিবির সভাপতি
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রমজানে তাকওয়া ভিত্তিক চরিত্র গঠন করুন : জামায়াত
তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে মাহে রমযান আবার সমাগত। রাসূলুলাহ (সাঃ) বলেছেন, এ মাসের প্রথম অংশ রহমতের, মধ্যবর্তী অংশ মাগফিরাতের ও শেষ অংশ নাজাতের। এ মাসের শেষ দশ দিনের মধ্যে রয়েছে একটি বরকতময় রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাসে একটি ফরজ কাজ আঞ্জাম দিলে অন্য মাসের ৭০টি ফরজ কাজের সমান সওয়াব পাওয়া যায়; আর একটি নফল কাজের আঞ্জাম দিলে ফরজ কাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এ মাস সবর ও পরস্পরের প্রতি সহানুভূতিশীলতার মাস। এ মাসটি পূর্ণ মর্যাদাসহকারে পরিপূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান এ জামায়াত নেতা। তিনি বলেন, পবিত্র এ রমযান মাস কুরআন নাজিলের মাস। কুরআন মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত। পবিত্র কুরআন অধ্যয়নের মাধ্যমে কুরআনকে সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী নিজের ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে সত্যিকার অর্থে পবিত্র রমযান মাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সম্ভব। কুরআন থেকে হেদায়াত লাভের জন্য যে মন মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা মাহে রমজানের রোজা পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রস্তাবিত বাজেটে রফতানিমুখি শিল্প স্থবির হয়ে পড়বে : ইএবি
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাগে চকোলেটের নামে গুলি : লন্ডন থেকে আসা বিমানযাত্রী গ্রেফতার
আব্দুস সবুর নামে এই ব্রিটিশ পাসপোর্টধারী লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি সরাসরি ফ্লাইটে করে সিলেটে এসেছিলেন। গোলাবারুদসহ গ্রেফতারের পর সবুরকে ওসমানি বিমানবন্দর থানা হাজতে নিয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের অস্ত্র আইনে মামলা হয়েছে। আগামীকাল তাকে সিলেটের আদালতে সোপর্দ করা হবে। কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইটে চড়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন আব্দুস সবুর। তিনি বাংলাদেশী ব্রিটিশ নাগরিক হলেও তার আদি নিবাস সিলেটের বিয়ানিবাজার। সেখানেই সবুরের আরো দুই ভাই বসবাস করেন এবং তাদের কাছেই বেড়াতে এসেছিলেন তিনি। শুল্ক গোয়েন্দা বিভাগেরে কর্মকর্তা প্রবাদ কুমার সিংহ বলেন, আগে থেকেই তাদের কাছে খবর ছিল এই ব্যক্তির ব্যাগেজে গোলাবারুদ রয়েছে। প্রবাদ কুমার বলেন, গ্রিন চ্যানেল পার হবার পর সবুরকে প্রথমে চ্যালেঞ্জ করলে তিনি জবাব দেন এগুলো চকোলেট। তারপর আবারো চ্যালেঞ্জ করলে তিনি জবাব দেন এগুলো সিগারেটের রাঙতায় মোড়ানো চকলেট।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দাঁড়ির জন্য চাকরি হারিয়ে আদালতে মুসলিম জওয়ান
৩৪ বছর বয়সী ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মাক্তুম হোসেন কর্ণাটকের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীতে শিখ ধর্মাবলম্বী ছাড়া আর কোনো ধর্মের লোকেদের দাড়ি রাখার অধিকার নেই। কিন্তু ইসলাম ধর্ম অনুসরণ করে দাড়ি রাখার অপরাধে চাকরি থেকে সরিয়ে দেয়া হয় মাক্তুম হোসেনকে। ২০০১ সালে ধর্মীয় কারণে দাড়ি রাখার জন্য কমান্ডিং অফিসারের কাছে আবেদন করেছিলেন মাক্তুম হোসেন। সেই আবেদনে কর্ণপাত করেননি কমান্ডিং অফিসার। উল্টা চাকরি থেকেই বসিয়ে দেয়া হয়েছিল ওই জওয়ানকে। কোচির আর্মড ফোর্স আদালতও মাক্তুম হোসেনের দাড়ি রাখার বিরুদ্ধেই রায় দিয়েছিল।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১১ ভাগ
পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খবর, এই বাজেটে পাক সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে ৪৭ শতাংশ, বিমানবাহিনীর জন্য বরাদ্দ ২০ শতাংশ ও নৌ-বাহিনীর জন্য বরাদ্দ হয়েছে দশ শতাংশ অর্থ৷ এছাড়া, ৮৬ হাজার কোটি রুপির মধ্যে ৩২ হাজার ৭০০ কোটি রুপি কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে, ২১ হাজার ৬০০ কোটি রুপি পরিচালন ব্যয়ের খাতে রাখা হয়েছে ও বাকি ২১ হাজার ১০০ কোটি রুপি সেনা সামর্থ্য বাড়ানোর জন্য বরাদ্দ হয়েছে৷ জানা গেছে, এই বছরে যে পরিমাণ অর্থ প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে তা মোট বাজেটের মাত্র আট শতাংশ৷ যদিও পাকিস্তানের প্রতিরক্ষা খাতে এই বরাদ্দ বিশ্বের অনেক দেশের বরাদ্দের তুলনায় কম৷ যেমন, পাকিস্তান রাষ্ট্র প্রত্যেক সেনা সদস্য পিছু বছরে যেখানে খরচ করে ৮ হাজার ৭৭ ডলার, সেখানে ভারত করে ১৭ হাজার ৫৫৮ ডলার, ন্যাটোভুক্ত তুরস্ক ৩১ হাজার ডলার, খনিজ তেলনির্ভর সৌদি আরব ২ লাখ ৬৯ হাজার ৬০ ডলার এবং বিশ্বের সব থেকে বড় সামরিক শক্তি আমেরিকা নিজে খরচ করে ৪ লাখ ২৬ হাজার ৮১৪ ডলার৷
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রি পেয়ে বিশ্বরেকর্ড
শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বছরের গোড়ার দিকে কিয়োটো ইউনিভার্সিটির আর্টস এ্যান্ড ডিজাইন থেকে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জনের পর শুক্রবার জাপানি নাগরিক শিগেমি হিরাতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ অর্জন করেন। এর ফলে ১৯১৯ সালের হিরোশিমার একটি খামার বাড়িতে জন্ম নেয়া হিরাতার নাম ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। তিনি জাপানের ইয়োমিউরি পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা না চিনলেও তাদের অনেকে আমাকে শুভেচ্ছা জানাতে ফোন করেছে। যা আমাকে শক্তি যুগিয়েছে। ’ একশ বছর বাঁচার স্বপ্ন দেখা হিরাতার এ ডিগ্রি অর্জনে সময় লেগেছে ১১ বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি নৌবাহিনীতে কাজ করেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
প্রেমিকের মোটরবাইক চেপে কেটে পড়লেন সদ্য বিবাহিতা
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফুঁসে উঠেছে সিন, ডুবে যাচ্ছে প্যারিস

ন্যাটোর জবাব দেবে রাশিয়া
ন্যাটোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো গতকাল (শুক্রবার) বলেছেন, পোল্যান্ড ও বাল্টিক সাগর এলাকার দেশগুলোতে ন্যাটো জোট আরো বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা নেয়ার পর আঞ্চলিক নিরাপত্তার গুণগত মান ভেঙে পড়েছে। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক জবাব দেবে না বরং উপযুক্ত সামরিক জবাব দেবে। গ্রুশকো বলেন, ন্যাটোর সামরিক তৎপরতার বিষয়ে রাশিয়ার সেনারা গভীর মনযোগ দিয়ে পর্যবক্ষেণ করবে এবং ঝুঁকি বিনষ্ট করতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ম্যাকিয়ারভিচ চার দিন আগে ঘোষণা করেছেন যে, তার দেশ ও বাল্টিক সাগর এলাকার লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ায় চার ব্যাটালিয়ন সেনা মোতায়েন করবে ন্যাটো সামরিক জোট। এরপর রুশ রাষ্ট্রদূত সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের পোল্যান্ড সফরের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো সেনা মোতায়েনের ঘোষণা দেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিডনি চক্রের খপ্পরে ভারতের বিখ্যাত হাসপাতাল
চক্রটি কিডনির প্রয়োজন এরকম অসুস্থ ব্যক্তির আত্মীয় সাজিয়ে গরিব লোকজনকে কিডনি বিক্রিতে প্রলুব্ধ করে। এসব লোকজনের কাছ থেকে চক্রটি তিন লাখ রুপি (সাড়ে চার হাজার ডলার) দিয়ে কিডনি কিনে তা বেশি দামে বিক্রি করতো। এদিকে চক্রের সাথে জড়িত দুজন হাসপাতালে কিডনি বিশেষজ্ঞের সহকারী হিসেবেও কাজ করতো। তবে এ দুজন হাসপাতালের বেতনভুক কর্মী ছিল না বলে জানান মুখপাত্র। যার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হবে কিডনি দাতা তার আত্মীয় এটা প্রমাণের জন্যে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করতো। এক্ষেত্রে তারা হাসপাতালের স্টাফদের বোকা বানিয়ে কাজটি করে যেতো। মুখপাত্র জানান, আমরা পুলিশকে ডেকে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছি। ভারতে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বেচাকেনা নিষিদ্ধ। এছাড়া অনাত্মীয় কারো অঙ্গ নিতে হলে তা অবশ্যই বিশেষ কমিটি দ্বারা অনুমোদিত হতে হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বেশি প্রশ্ন করলেই আত্মহত্যা করব : পরীক্ষকদের হুমকি ফার্স্ট বয়ের
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পরিবেশ যখন বিপন্ন by প্রকৌশলী এস এম ফজলে আলী
লেখক : পরিবেশবিদ ও পানিবিশেষজ্ঞ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চরমপন্থা দমনে ব্রাদারহুডের ভূমিকা প্রকাশ করেনি ব্রিটেন by মোহাম্মদ হাসান শরীফ
আল-মনিটর : রাবিয়া আল-আদবিয়ায় ছত্রভঙ্গ করার আগে ক্যাথেরিন অ্যাশটনের সাথে যে আলোচনা হয়েছিল, তাতে আপনি অন্যতম প্রথম অংশগ্রহণকারী ছিলেন। রাবিয়া আল-আদবিয়ার ছত্রভঙ্গ থেকে শুরু করে এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা সম্পর্কে আপনার মূল্যায়ন কী? এবং কেন? আমর দারাগ : উভয় েেত্রই এর কাজকারবার খুবই হতাশাজনক। কারণ রাবিয়ায় ছত্রভঙ্গ করার আগে পর্যন্ত আলোচনা মূলত যেসব বিষয়ে ঘুরপাক খাচ্ছিল সেগুলো হলো বর্তমান সমস্যা কিভাবে সমাধান করা যাবে এবং কিভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘটের অবসান ঘটবে এবং একই সাথে রাজপথের ‘বিপ্লবী’দের দাবিও পূরণ হবে। কিন্তু অ্যাশটন এবং ইউরোপিয়ান ও মার্কিন অন্যান্য কর্মকর্তা যে বার্তা বহন করছিলেন তাতে বলা হয়েছিল, আমাদের বর্তমানে বিরাজমান (অভ্যুত্থান-পরবর্তী সময়ে) স্থিতাবস্থা গ্রহণ করতে হবে, এমনকি জনগণের নির্বাচিত একজন প্রেসিডেন্ট এবং একটি সংবিধান থাকা সত্ত্বেও, সামরিক বাহিনী উভয়টিই বাতিল করে দিয়েছিল। এটা দুর্ভাগ্যজনকভাবে প্রমাণ করেছিল, অপরাধকারীদের কোনো ধরনের জবাবদিহিতার আওতায় আনা ছাড়াই চলমান গণতান্ত্রিক ব্যবস্থা উল্টিয়ে দেয়ার বিষয়টি গ্রহণ করতে আন্তর্জাতিক প্রস্তুতি ছিল।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
করের বোঝা বাড়তি উৎপাদনকে ছাড়িয়ে যাচ্ছে by গোলাম রাব্বানী
প্রশ্ন : নতুন অর্থবছরের বাজেটের কোন দিকটিকে দেশের চলমান অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন? অনেকেই এবারের বাজেটের লক্ষ্যগুলোকে উচ্চাভিলাষী বলতে চাইছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কী? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় এবার বাজেটের আকার ১৫ শতাংশ বেশি। গত বছরের বাজেট সংশোধন করে দুই লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকায় নিয়ে আসা হয়েছিল। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় এই বাজেট প্রায় ৭৬ হাজার কোটি টাকা বেশি। এটা থেকে ধারণা করা যায়, আমরা জাতি হিসেবে অত্যন্ত উচ্চভিলাষী হয়ে গেছি। বাজেটে অর্থমন্ত্রী তার উচ্চাভিলাষ চরিতার্থ করার চেষ্টা করেছেন; কিন্তু সেই সাথে সামর্থ্যরে দিকটুকুও দেখতে হবে। আমাদের সামর্থ্য এত নেই। অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন যে, দেশের ভেতর থেকেই তিনি আয় করবেন ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে দুই লাখ তিন হাজার ১৫২ কোটি টাকা। এ ছাড়া এনবিআরবহির্ভূত কর হচ্ছে প্রায় সাত হাজার ২৫০ কোটি টাকা ও এনবিআরবহির্ভূত আয় আসবে প্রায় ৩৮ হাজার কোটি টাকা। বাকি অর্থ অর্থাৎ প্রায় ২৮-২৯ শতাংশ আসবে অভ্যন্তরীণ ঋণ ও বৈদেশিক অনুদান থেকে।
এবার বাজেটে ৩৫ শতাংশের বেশি রাজস্ব বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই টার্গেট পূরণ সম্ভব নয় এ কারণে যে, সেটা গত বছরই আমাদের প্রমাণ করে দিয়েছে। গত বছর রাজস্ব আদায়ের যে টার্গেট আমরা নির্ধারণ করেছিলাম, সেটি অর্জিত হয়নি। বরং ঘাটতি রয়ে গেছে ১৫-১৬ শতাংশ। সে কারণে আমার ধারণা যে, অর্থমন্ত্রী যে এসব বলছেন, তা কেবল বলার জন্য বলা। তাকে বলতেই হবে। কারণ একটি ভোটারবিহীন নির্বাচনে তারা সাংবিধানিকভাবে একটা বৈধ সংসদ পেয়েছে। সেই সংসদই বাজেটটা তৈরি করছে গত দু-তিন বছর ধরে। তারা রূপকল্প দিতেই পারেন। বাস্তবতা আরো কঠিন। এই কঠিনের মধ্যে আমরা সবচেয়ে বেশি অনুভব করি, কেন দেশীয় বিনিয়োগ এখন শ্লথগতিতে নেমে এসেছে। সরকার বলছে, বিনিয়োগের হার হচ্ছে ২১.৭৮ শতাংশ। এটা হচ্ছে বেসরকারি বিনিয়োগ। আমার ধারণা, এখানে কিছুটা বেশি করে দেখানো হয়েছে। এটা ২০ শতাংশের কাছাকাছি।
প্রশ্ন : বিনিয়োগে কেন এই স্থবিরতা নেমেছে বলে আপনি মনে করেন? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : এর কারণ হচ্ছে, জ্বালানি এবং বিদ্যুতের যে সঙ্কট আছে আমাদের, সেটার কোনো সমাধান দিতে পারছে না সরকার। বিনিয়োগকারী যারা, তারা কোনো জমি পাচ্ছেন না। আমাদের দেশে যেটাকে আমরা বলি কস্ট অব ডুয়িং বিজনেস, সেটা অনেক দেশের তুলনায় আমাদের দেশে বেশি। যেকোনো বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতা এখানে বেশি। ছয় মাসের বেশি লাগে বিদ্যুতের অনুমোদন পেতে। যেটা পাকিস্তান, ভারত, নেপাল এমনকি শ্রীলঙ্কার তুলনায়ও আমরা অনেক বেশি সময় নিয়ে থাকি। বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করতে আসেন, তখন যদি দেখেন যে, তার অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী যেটা দরকার, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, জমি ইত্যাদি এবং তার সাথে যদি আমি কস্ট অব ডুয়িং বিজনেস চিন্তা করি, তাহলে বিনিয়োগটা তাদের জন্য আকর্ষণীয় থাকে না। সে কারণেই অনেক সময় আমাদের দেশ থেকে অর্থ পাচার হয়ে যায়। কারণ, এখানে সুযোগ না পেয়ে যারা বিত্তশালী মানুষ, যারা বিনিয়োগ করতে চান, তারা দেশে বিনিয়োগ না করে বাইরে অর্থ পাঠিয়ে দিচ্ছেন। সরকার আশা করছে যে, বৈদেশিক বিনিয়োগ আমাদের দেশে হবে। যেখানে দেশের মানুষই স্বস্তি পাচ্ছে না, সেখানে বিদেশী বিনিয়োগ কী করে আসবে? এটা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়।
প্রশ্ন : এর পরও তো দেশে উৎপাদন বেড়েই চলেছে। জিডিপির প্রবৃদ্ধিতে অন্তত আমরা তাই দেখছি। প্রফেসর খন্দকার মুস্তাহিদ : প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন শ্রমের দক্ষতা ও উৎপাদনশীলতা অনেক বেড়েছে। আমাদের দেশের যে অসুবিধাটা হলো- আমাদের দক্ষ শ্রমিকও কিন্তু উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি চালাতে হিমশিম খাচ্ছেন। আমাদের যে তরুণ সম্প্রদায়, তাদের আমরা প্রযুক্তিগত দিকে আকর্ষণ করিয়েছি ঠিকই, কিন্তু এই উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য তাদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারিনি। অর্থমন্ত্রী বলেছেন, তিনি শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন; কিন্তু প্রশিক্ষণের জন্য তিনি কত টাকা দেবেন, কোথায় সে প্রশিক্ষণ হবে, সেসব কিন্তু স্পষ্ট নয়। এই অস্পষ্টতার কারণে একটা ধোঁয়াশা অবস্থায় আমরা আছি। এ কারণেই প্রশ্ন উঠছে, জনগণের কাছে কি এই সরকারের কোনো দায়দায়িত্ব আছে? তারা কি সত্যিই জনগণের প্রতিনিধি? তারা তো আসলে জনগণের প্রতিনিধি নন। জনগণ ভোট দিয়ে এই সরকারকে প্রতিষ্ঠা করেনি। সুতরাং তাদের সেই দায়িত্বও নেই। তারা একটি দায়সারা কাজ করে যাচ্ছেন। তবে অর্থমন্ত্রীকে দোষ দিয়ে লাভ নাই। তিনি অত্যন্ত মেধাবী একজন মানুষ। অত্যন্ত সংবেদনশীলও। সাথে তার বক্তব্য, কথা ও কাজকর্মে সব সময় তাকে অত্যন্ত দেশপ্রেমিক একটি মানুষ মনে হয়েছে; কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে কাজ করছেন।
প্রশ্ন : সরকার রাজস্ব আদায়ের জন্য মূল্য সংযোজন করের ওপর বেশি জোর দিচ্ছে। এ খাতের লক্ষ্যমাত্রা এবার আয়করকে ছাড়িয়ে গেছে। এভাবে পরোক্ষ করের ওপর নির্ভরতা নি¤œ ও মধ্যবিত্তের ওপর চাপ সৃষ্টি করছে বলে অনেকে মনে করছেন। এটাকে আপনি কিভাবে দেখেন। প্রফেসর খন্দকার মুস্তাহিদ : একটা দিক হয়তো বলা যায় যে, সরকার নিশ্চিতভাবেই হয়তো কিছু রাজস্ব পাবে। আয়করের তুলনায় ভ্যাটে প্রাধান্য চলে গেছে। যদিও ভ্যাট আইন সংশোধন করার কথা ছিল এ বছর, তাতে ১৫ শতাংশ ভ্যাট করার যে প্রস্তাব ছিল, সেটা এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। এই ভ্যাট আইন বাস্তবায়ন করতে হলে মুদির দোকানেও অটোমেটিক ক্যাশ রেজিস্টার লাগবে। সেখানে কত টাকা বিক্রি হলো সে রেকর্ডটা থেকে যাবে। সে রেকর্ড থেকে এনবিআরের লোকজন এসে ডাটা কালেক্ট করবেন। অথবা এটা কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, অটোমেটিক্যালি জানা হবে যে, একটা দোকানে কত টাকা বিক্রি হয়েছে এবং সেই দোকানে কয়জন কর্মচারী কাজ করেন। এ ধরনের ব্যবস্থা থাকলেই শুধু নতুন ধরনের ভ্যাট-ব্যবস্থা কার্যকর করা সম্ভব। যেটা উন্নত দেশে থাকে। তা না হলে প্যাকেজ ভ্যাটই (যেটা চলছে) আমাদের জন্য সুবিধাজনক। সেখানে যেটা বাড়ানো হয়েছে সেটা হলোÑ আগে যেটা ১৪ হাজার টাকা ছিল প্যাকেজ, সেটা জাস্ট দ্বিগুণ হয়েছে, অর্থাৎ ২৮ হাজার টাকা হয়েছে।
প্রশ্ন : এবারের বাজেটে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বিদায়ী বছরেও এর কাছাকাছি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে; কিন্তু বাস্তবে দেশে বিদেশী বা দেশী কোনো বিনিয়োগই বাড়ছে না। সার্বিক অর্থনৈতিক চাহিদাও স্থবির মনে হয়। কর্মসংস্থানের অবস্থাও ভালো নয়। রফতানির প্রবৃদ্ধি কমছে। এ কেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রায় এটি অনুভব করতে পারছে না। প্রফেসর খন্দকার মুস্তাহিদ : যদি গত বছর আমরা সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে থাকি তা থেকে যদি পপুলেশন গ্রোথের জন্য ২ শতাংশ বাদ দেই, তাহলে সেটা হবে সাড়ে ৪ শতাংশ কিংবা ৫ শতাংশ। ১৬ কোটি লোক হিসাবে গত বছর কর ছিল মাথাপিছু ১১ হাজার ৮৭ টাকা, এই বছর মাথাপিছু কর ধরা হয়েছে ১৫ হাজার ১৭২ টাকা। ১৯ লাখ ৬১ হাজার কোটি টাকা যদি জিডিপি হয়, তা থেকে যদি মাথাপিছু আয় বের করতে চাই, তাহলে মাথাপিছু আয় হয় প্রায় এক লাখ ৩০ হাজার টাকা। এই টাকার ৫ শতাংশ প্রবৃদ্ধি হলে তাহলে সেটা দাঁড়াবে আরো প্রায় সাড়ে ছয় হাজার টাকা বেশি। বর্ধিত যে মাথাপিছু আয় হবে তার বেশির ভাগই কিন্তু সরকার নিয়ে নিচ্ছে অতিরিক্ত কর আদায়ে। সেই সাথে মূল্যস্ফীতি যদি ধরি ৫-৬ শতাংশ তাহলে সাধারণ মানুষ ব্যয় করতে গেলে আগের তুলনায় আরো দরিদ্র হবে বলে আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ সাধারণ ভোক্তার ভোগব্যয় বাড়বে বলে মনে হলেও প্রকৃত অর্থে তাদের ভোগব্যয় বাড়ার সম্ভাবনা কম।
প্রশ্ন : শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র্য দূর করতে পারে না বলে বিশ্বের অনেক শীর্ষ অর্থনীতিবিদই মন্তব্য করছেন। অর্থমন্ত্রীও তার বাজেট বক্তব্যে ‘প্রবৃদ্ধি উন্নয়ন ও সমতার’ কথা বলেছেন। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের জন্য বাজেটে কী কী পদক্ষেপ আপনি দেখতে পাচ্ছেন। প্রফেসর খন্দকার মুস্তাহিদ : প্রবৃদ্ধি বাড়লেই যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন হয়, এটা ঠিক নয়। জীবনমান উন্নয়নের জন্য দেখতে হবে, যে বাড়তি জাতীয় আয় হলো সেটা কিভাবে বণ্টন হচ্ছে শ্রমিকের মধ্যে, শ্রমিকের মালিকের মধ্যে, সরকার কতটা নিচ্ছে। তার ওপরই নির্ভর করবে বিষয়টি। আমাদের সরকারের এমন কোনো পরিকল্পনা নেই, যার মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর একটি চিন্তা আছে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ক্ষেত্রে এই বাধাগুলো এখনো রয়ে গেছে। মুখে বলছি যে, আমরা কৃষির ওপর জোর দিয়েছি, শিল্পের ওপরও জোর দিচ্ছি; কিন্তু শিল্পায়নের জন্য যে প্রয়োজনীয় কাজগুলো, সে কাজগুলো কিন্তু আমরা করতে পারিনি।
প্রশ্ন : এবারের বাজেটের উন্নয়ন বরাদ্দের ব্যাপারে আপনার মতামত কী? বিশেষত শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ। এই অগ্রাধিকার থেকে অর্থনীতি কতটা লাভবান হতে পারবে? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : উন্নয়নকে আমরা কেবল রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজÑ এটা দিয়েই পরিমাপ করি না। উন্নয়ন হলোÑ আমার শিক্ষাব্যবস্থা কেমন, আমার স্বাস্থ্যের সুরক্ষা কেমন, আমার সামাজিক নিরাপত্তা কেমন। এই জিনিসগুলোর বিচারে উন্নয়নকে দেখতে হবে। ১০টি বড় প্রকল্পে প্রায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পগুলো থেকে সরকার আশা করছে, এখানে মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। ফলে প্রতিটি স্তরেই কর্মসংস্থান হবে। তারা মনে করছে যে, পদ্মা ব্রিজ হলে মানুষের মাঝে মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি হবে, উন্নয়নে গতি সঞ্চার হবে; কিন্তু আসল উন্নয়ন কি কেবল ব্রিজ-কালভার্টে। আসল উন্নয়নতো নিশ্চয়তা দেয় গ্যাস-বিদ্যুতের।
প্রশ্ন : জিডিপির তুলনায় বাজেটের আকার এখনো ১৪ শতাংশের কোঠায় রয়ে গেছে। যা তুলনীয় দেশগুলোর চেয়ে অনেক পেছনে। জিডিপি-রাজস্ব অনুপাতের ক্ষেত্রেও দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের চেয়ে বাংলাদেশ পেছনে। এ অবস্থার উন্নয়ন কিভাবে সম্ভব? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : বাজেটের প্রস্তাবনায় কিছু কিছু বিষয় উল্লেখ থাকার প্রয়োজন ছিল। সেটি হচ্ছে, সরকার আয় করতে চাচ্ছে অনেক বেশি। সে আয় বাড়ানোর জন্য কৌশলটা কী, সক্ষমতা আছে কি না, যদি কৌশল থাকে সে কৌশলও বলা দরকার। যদি না বলতে চায়, তার পরও সরকারের বলা উচিত যে, আমার একটা কৌশল আছে। আর সক্ষমতাও বাড়ানো দরকার। সেখানে স্বীকার করা উচিত, আমাদের সে ধরনের সক্ষমতা নেই, আমাদের তা বাড়াতে হবে। এর নিরিখেই রাজস্ব আদায়ের ব্যবস্থাপনাটা থাকলে ভালো হতো।
প্রশ্ন : বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট উত্তরণের জন্য আঞ্চলিক উদ্যোগের প্রতি অনেকেই গুরুত্ব দিতে চান। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখেন। প্রফেসর খন্দকার মুস্তাহিদ : বিনিয়োগ বাড়াতে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অনেকেই বলেন, আমাদের দেশে গ্যাস সীমিত হয়ে আসছে এবং আগামী ১০ কিংবা ১৫ বছরের মধ্যে গ্যাস থাকবে না। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সাধারণত এমনই হয়। একটা সময় পর সেই এনার্জি ফুরিয়ে যায়। গ্যাস পাওয়ার জন্য যে ধরনের বিনিয়োগ করতে হয়, সে ধরনের বিনিয়োগ করি নাই আমরা।
প্রশ্ন : একসময় অনেক অর্থনীতিবিদ বলতেন বাংলাদেশ ভারতকে ট্রানজিট বা কানেকটিভিটি দিলে দু’দেশের বাণিজ্য ঘাটতি আর থাকবে না। বাংলাদেশ মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হবে। এই বক্তব্যের সাথে এখনকার বাস্তবতার ব্যবধান কোথায়? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : দেশের সীমান্ত কেবল ভারতের জন্য নয়, সবার জন্যই উন্মুক্ত করা দরকার। সেখানে বিশ্বাস এবং আস্থা স্থাপন করা উচিত। যেখানে এক টন মাল বহন করতে আমাদের খরচ হয় প্রায় দুই হাজার টাকা, সেখানে ভারতকে মাত্র ১৯২ টাকা দিয়ে এক টন মাল পরিবহনের সুযোগ দেয়া হলো। কলকাতার দিক থেকে শুরু করবে, আগরতলায় গিয়ে শেষ করবে। মাঝখানের রাস্তাঘাট তারা ব্যবহার করবে।
প্রশ্ন : রিয়েল সেক্টর এবারের বাজেটে গুরুত্ব হারিয়েছে বলে কেউ কেউ মনে করছেন। আপনার মন্তব্য কী? প্রফেসর খন্দকার মুস্তাহিদ : বাজেটে কৃষিতে ভর্তুকি কমিয়ে দেয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় ভর্তুকি কমতেই পারে। তবে ভর্তুকি দেয়া হতো কেবল দানাদার শস্য উৎপাদনের ক্ষেত্রে; কিন্তু কৃষির অফুরন্ত সম্ভাবনা আছে আরো কয়েকটি জায়গায়। যে জায়গাগুলোর উল্লেখ বাজেটে থাকা উচিত ছিল। একটা হচ্ছে পোলট্রি শিল্প। এই শিল্পটাকে ভালোভাবে সমর্থন দিলে এর থেকে অনেক কিছু পাওয়া সম্ভব। এখান থেকে আমাদের প্রোটিন চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করাও সম্ভব। দ্বিতীয় হচ্ছে মৎস্য। সাধারণ খেটেখাওয়া মানুষ প্রোটিন পেতই না, যদি পুকুরে রুই মাছ, তেলাপিয়া কিংবা পাঙ্গাশ চাষ না হতো। কৃষির এই দিকটিতেও প্রচুর সম্ভাবনা আছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
-
▼
2016
(3416)
-
▼
June
(101)
-
▼
Jun 05
(36)
- সাহস-বিশ্বাসের মশলায় ভারত-আফগান বাঁধ
- প্যারিস ডুবুডুবু জার্মানি ভাসছে
- সবার চেয়ে আলাদা অনন্য আলী
- নায়ক থেকে ব্যবসায়ী আরজু
- সবুজের সমারোহ রাঙ্গামাটিতে
- আমের হাট কানসাট
- অবসরে ভাবি কী ভুল হলো
- বাল্যবন্ধু জিয়া এখন প্রতিবন্ধী
- ৯৭ জন নারী সৈনিকের যাত্রা শুরু হচ্ছে বিজিবিতে
- ১২০ প্রাণ ঝরল যে নির্বাচনে by আবু সালেহ আকন
- অবৈধ সরকার অভিশাপ হয়ে দেখা দিয়েছে : শিবির সভাপতি
- রমজানে তাকওয়া ভিত্তিক চরিত্র গঠন করুন : জামায়াত
- প্রস্তাবিত বাজেটে রফতানিমুখি শিল্প স্থবির হয়ে পড়বে...
- ব্যাগে চকোলেটের নামে গুলি : লন্ডন থেকে আসা বিমানযা...
- দাঁড়ির জন্য চাকরি হারিয়ে আদালতে মুসলিম জওয়ান
- পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১১ ভাগ
- ৯৬ বছর বয়সে স্নাতক ডিগ্রি পেয়ে বিশ্বরেকর্ড
- প্রেমিকের মোটরবাইক চেপে কেটে পড়লেন সদ্য বিবাহিতা
- ফুঁসে উঠেছে সিন, ডুবে যাচ্ছে প্যারিস
- ন্যাটোর জবাব দেবে রাশিয়া
- কিডনি চক্রের খপ্পরে ভারতের বিখ্যাত হাসপাতাল
- বেশি প্রশ্ন করলেই আত্মহত্যা করব : পরীক্ষকদের হুমকি...
- পরিবেশ যখন বিপন্ন by প্রকৌশলী এস এম ফজলে আলী
- চরমপন্থা দমনে ব্রাদারহুডের ভূমিকা প্রকাশ করেনি ব্র...
- করের বোঝা বাড়তি উৎপাদনকে ছাড়িয়ে যাচ্ছে by গোলাম রা...
- স্মরণ : সাংবাদিক মাহবুবুল হক
- সগৌরবে চলিতেছে, মণি সিংহের ‘বাঁশের দালান’ by ড. রে...
- লিগ জমিয়ে দিলেন মাশরাফিরা
- তাইজুলের ঘূর্ণি-জাদু
- ব্রাদার্সকে কাঁদিয়ে সুপার সিক্সে ভিক্টোরিয়া
- আজ ব্রাজিলে নেই নেইমার, নেই আরো অনেকে
- হেরে গেলেন সেরেনা, ফরাসি ওপেনের নতুন রানি মুগুরেজা
- সেরেনাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন মুগুারুজা
- সেলফিতেই ফোন লক-আনলক
- ঈদের নাটকে রিয়াজ-সুমাইয়া শিমু
- আফজাল হোসেনের বিপরীতে পিয়া বিপাশা
-
▼
Jun 05
(36)
-
▼
June
(101)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...