Friday, March 2, 2012

শ্রদ্ধাঞ্জলি-দ্যুতিময় চোখের মানুষটি by পারভেজ চৌধুরী

দ্যুতিময় চোখের লম্বা-চওড়া মানুষটাকে প্রথম দেখি জিএসএসের মিডিয়া সেন্টারে। পোশাক-আশাক, কথাবার্তায় এক লহমায় চোখ কেড়ে নেয়। খানিক দূর থেকে বুঝলাম, ক্যামেরায় ব্যাক ফোকাস নিয়ে অনেক জটিল আলাপ হচ্ছে। সঙ্গে ছিলেন প্রখ্যাত প্রামাণ্যচিত্র-নির্মাতা গুরু ফুয়াদ চৌধুরী।

দূরদেশ-বিলেতে এই ভয়াবহ দাঙ্গার কারণ কী by আলী রীয়াজ

দুই দশকের বেশি সময় ধরে আমার প্রবাসী জীবনে বিভিন্ন শহরে বসবাসের সুযোগ হয়েছে। কিন্তু ঢাকার পরে যে শহর আমার সবচেয়ে পছন্দের, তা হলো লন্ডন। লন্ডনে পাঁচ বছর বসবাস করার পর ইংল্যান্ডের অন্য একটি শহরে যে এক বছর কাটিয়েছি, সে সময়ও লন্ডনের আকর্ষণ এড়াতে পারিনি। অনেক ছুটির দিনই কেটেছে লন্ডনের বিভিন্ন এলাকায়।

ধর্ম-মানুষকে পরিশীলিত করার জন্য রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

মানুষের জীবনকে সুখী-সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য ইসলামের বিধানসমূহ এসেছে। রোজার উদ্দেশ্য শরীরকে দুর্বল করে অকর্মণ্য করা নয়, বরং শরীরকে সামান্য কষ্ট দিয়ে অভ্যাসের কিছু বিরুদ্ধাচরণ করে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুুকে বশ করে নফসকে শায়েস্তা করা এবং ধৈর্য-সহিষ্ণুতার অভ্যাস করে বড় ধরনের ত্যাগ-তিতিক্ষায় নিজেকে ঢুকিয়ে ক্রমশ

নিরাপদ সড়ক-এভাবে আর চলতে পারে না by মুহাম্মদ জাহাঙ্গীর

গত ১৩ আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মর্মান্তিক ও অকালমৃত্যুতে বাংলাদেশের সড়ক ও যানবাহন ব্যবস্থাপনায় সরকারের নিদারুণ ব্যর্থতায় দেশবাসী সমালোচনামুখর হয়ে উঠেছে। একই দিনে পাবনায় আরও একটি সড়ক দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা-এখনো কি মনোযোগ দেওয়ার সময় হয়নি? by হাসিব মোহাম্মদ আহ্সান

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। জনগণ তাঁদের প্রতি শ্রদ্ধা যেমন জানাল, তেমনি আমরা দেখলাম যে সমাজের বিভিন্ন স্তরের লোকজনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

সালিসকারীদের কঠোর শাস্তি দিতে হবে-সন্তানসহ মায়ের আত্মহত্যা

অপমান, ক্ষোভ, অসহায়ত্ব কতটা গভীর ও তীব্র হলে মানুষ এমন মরিয়াভাবে আত্মবিধ্বংসী হয়ে উঠতে পারে! হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহবধূ ফেরদৌসী আক্তার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে শুধু নিজের জীবনের পরিসমাপ্তি ঘটাননি; সঙ্গে নিয়ে গেছেন চার সন্তানের দুটিকে।

সড়ক-মহাসড়ক নিরাপদ হোক-মন্ত্রীদের বাগাড়ম্বর

রোম যখন পুড়ছিল, তখন সম্রাট নিরো নাকি বাঁশি বাজাচ্ছিলেন। আমাদের মন্ত্রীরা বাঁশি না বাজালেও মানুষের দুর্ভোগ-দুর্দশার মধ্যে বিতর্কে নেমেছেন। দীর্ঘদিন মেরামতের অভাবে সারা দেশের সড়ক-মহাসড়কগুলোর বড়ই দুরবস্থা।

স্মরণ-ভালো মানুষ বেশি দিন বাঁচে না by মেজর কামরুল হাসান ভূঁইয়া

হূদয়ের খুব কাছের মানুষ তারেক মাসুদ চলে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জুলাই ২০১১, শনিবার। এই লেখা আমার সেই প্রিয় অনুজের স্মরণে। আমি ছবি বানানোর জগতের লোক নই, ছবি দেখার জগতের লোক। তার পরও মুক্তিযুদ্ধ ছবির নির্যাস এমন কয়েকটি ছবি বানানোর সঙ্গে জড়িয়ে গেলাম।

দুর্ঘটনা-‘দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা’ by শামসুল হক

যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে ভুলটা ছিল গোড়াতেই। সড়ক অবকাঠামোর বিন্যাস ও পরিকল্পনায় গুরুতর ভুল ছিল। মহাসড়ক হলো হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইনের মতো, এর ধারেকাছে কারও যাওয়ার কথা নয়। সব সড়কের মধ্যে এর অবস্থান সবার ওপরে, কারণ এর উচ্চগতি।

যোগাযোগ-দেশে তো গৃহযুদ্ধ নেই by শাহ্দীন মালিক

অধম প্রায় সবাই দু-একটা পত্রিকা পড়ি। পুরো না পড়লেও অন্তত চোখ বুলাই। সময় থাকলে একটা ইংরেজি পত্রিকায়ও চোখ বুলাই। আরও দু-একটা পত্রিকার সৌজন্য সংখ্যাও মেলে। তবে সৌজন্য সংখ্যাগুলো যাঁদের উপহার দেওয়া হয়, তাঁরা পত্রিকাগুলো পান সকাল ১০টা থেকে বেলা ১১টার দিকে।

ধর্ম-কুপ্রবৃত্তি দমনে মাহে রমজান by মুহাম্মদ আবদুল মুনিম খান

মানুষের সুপ্রবৃত্তিগুলো মানব মনে ইসলাম-নির্দেশিত শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, প্রেম-প্রীতি, ভালোবাসা প্রভৃতি মহ ৎ কাজের প্রতি অনুরাগ এনে দেয়। আর কুপ্রবৃত্তি বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মা ৎ সর্য—এ ষড়িরপুসমূহ মানবজীবনে অনৈক্য, হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, নির্মমতা, পাশবিকতা, হত্যাকাণ্ড, ধনসম্পদের

গদ্যকার্টুন-মৃত্যু আমাকে নেবে, পার্লামেন্ট আমাকে নেবে না by আনিসুল হক

এই গল্পটা আগেও শুনিয়েছি, আবারও শোনাচ্ছি। আমাদের বাসায় একটা টিয়া পাখি ছিল। সে কথা বলতে পারত। বাড়িতে কেউ এলেই সে বলত, ‘মেহমান এসেছে, বসতে দাও।’ আমরা টিয়া পাখিটাকে খুব আদর করতাম। স্কুল থেকে এসে প্রথম কাজই ছিল টিয়া পাখিটার কাছে যাওয়া। তাকে লাল রঙের মরিচ খেতে দেওয়া।

সহজিয়া কড়চা-রাজনীতি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম by সৈয়দ আবুল মকসুদ

যোগাযোগব্যবস্থার অকল্পনীয় উন্নতি হওয়ায় ভৌগোলিকভাবে পৃথিবী একেবারে ছোট হয়ে গেছে। পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের কাছাকাছি এসেছে—এক শতাব্দী আগে এক জেলার মানুষের সঙ্গে আরেক জেলার মানুষের যতটা দূরত্ব ছিল, তার চেয়ে বেশি নিকটবর্তী।

দলীয়করণ বন্ধের উপায় বের করতে হবে-সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ

সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে কীভাবে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক রয়েছে। বর্তমানে এসব সাংবিধানিক পদে সরকার তথা প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেন। তাতে অধিকাংশ ক্ষেত্রে দলীয় বিবেচনা কাজ করে।

যোগাযোগমন্ত্রী দায় এড়াতে পারেন না-বেহাল সড়ক-মহাসড়ক

সড়কপথে দুর্ঘটনা ও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, কিন্তু যোগাযোগমন্ত্রী, সড়ক নিরাপত্তা কাউন্সিল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সেল ইত্যাদি প্রতিষ্ঠানের কোনো বিকার নেই। এ ব্যাপারে সরকারের একমাত্র সক্রিয়তা হলো দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা যথাসম্ভব কম করে দেখানো।

স্মরণ-এসেছিল শুধু একজন by এবিএম মূসা

ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে প্রথম যেদিন গণভবনে দেখি, তখন তাঁর গায়ে সামরিক পোশাক ছিল না। সৌম্য চেহারা, মুখে স্মিত হাসি ব্যক্তিটিকে দেখে আমার তাৎক্ষণিক ধারণা হয়েছিল, ভদ্রলোক নিশ্চয়ই কোনো কলেজের অধ্যাপক। কেন জানি মনে হলো, তাঁর অধ্যাপনার বিষয়টি বাংলা।

সেনাবাহিনী-শৃঙ্খলা ফিরিয়ে আনাই ছিল বড় চ্যালেঞ্জ by আমীন আহম্মদ চৌধুরী

১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যার ঘটনাটি ছিল নির্মম ও নৃশংস। ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, এটি সেনা অভ্যুত্থান ছিল না, ছিল কতিপয় বিপথগামী সেনাসদস্যের ক্ষমতা দখলের অপপ্রয়াস। অনেকে বলে থাকেন, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার কারণেই বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে,

ধর্ম-দেহ ও মনের সংযম সাধনাই রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হচ্ছে মাহে রমজানের রোজাব্রত পালন বা সংযম সাধনা। মানুষের দেহ ও মনকে সংযমের শাসনে রেখে ইসলামি শরিয়ত বা জীবনবিধানের পরিপন্থী যাবতীয় অসামাজিক ও অমানবিক কাজ পরিহার করে আল্লাহর সন্তুষ্টি লাভ ও তাকওয়া অর্জনের কঠোর সিয়াম সাধনাই মাহে রমজানের মূলকথা।

মৃত্যুর মিছিল-যে দেশে জীবন জিয়ে না by ফারুক ওয়াসিফ

আগে কাউকে দেখলে বলতাম, ‘কেমন আছেন?’ এখন বলি, ‘বেঁচে আছেন?’ বিদায়ের সময় ‘ভালো থাকবেন’ বলি না; বলি ‘বেঁচে থাকবেন!’ ভালো না থাকি, বেঁচে যেন থাকি। আমাদের সময়ের নায়কেরা সময়কে ধাক্কা দিয়ে চলে না যাক। কচি শিশুরা দল বেঁধে মারা না পড়ুক। বন্ধুরা সমুদ্রে ডুবে লাশ হয়ে না ফিরুক।

কালের পুরাণ-শেখ মুজিব পাঠ এখনো কেন জরুরি by সোহরাব হাসান

দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবদ্দশায় তো বটেই, মৃত্যুর পরও তাঁকে ঘিরে আবর্তিত হচ্ছে আমাদের রাজনীতি। এক পক্ষ তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছে, আরেক পক্ষ যুক্তিহীন বিরোধিতা করে আসছে। সম্ভবত কোনো পক্ষই তাঁর রাজনীতির অভিজ্ঞান ও সাধনার নিতল মর্ম উপলব্ধি করতে পারেনি।

এই শোক, এই ক্ষতি অপূরণীয়-তারেক ও মিশুকের প্রয়াণ

মৃত্যু অনিবার্য, কিন্তু চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুকে অনিবার্য বলে মেনে নিতে পারছে না অনেকেই। তবু কঠিন চিত্তে এই শোক সামলাতে হচ্ছে। তাঁদের প্রয়াণে চলচ্চিত্র ও সাংবাদিকতার দুই আলোকবর্তিকা

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নেই মনোযোগী হতে হবে-শোকাবহ ১৫ আগস্ট

আগস্ট মাসটি বাংলাদেশের মানুষের কাছে শোকের মাসে পরিণত হয়েছে আজকের এই দিনটির জন্য। বাংলাদেশ নামে যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে একাত্তরে, তার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ দিনটিতে প্রাণ দিতে হয়েছে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে।

চলতি পথে-আলেকজান্দ্রা ক্যাসেল ও রবিস্মৃতি by দীপংকর চন্দ

দ্বিতীয়বারের মতো ঢাকা সফরে এলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল। দীর্ঘ ৬৫ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ জীবন আরও বিচিত্র রং-রেখায় সাজিয়ে নিতে ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি তিনি পা রাখেন ঢাকায়। বিদগ্ধ ব্যক্তিদের নিবিড় সাহচর্যে ভীষণ ব্যস্ততায় কাটল তাঁর পরের কয়েকটি দিন।

আফগানিস্তান-নেভি সিলের হামলা বন্ধ হওয়া জরুরি by আহমেদ রশিদ

তালেবান কর্তৃক একগুচ্ছ হত্যাকাণ্ড আফগানিস্তানের শাসক অভিজাতদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জাতিগত টানাপোড়েন বাড়িয়েছে। নিরাপত্তার দায়িত্ব মার্কিন ও ন্যাটো বাহিনীর কাছ থেকে আফগান বাহিনীর হাতে হস্তান্তরের আসন্ন প্রক্রিয়াটি নিয়ে শঙ্কা দানা বাঁধতে শুরু করেছে।

প্রতিক্রিয়া-‘জনসংখ্যা শুমারির স্বাধীনতা ও পরাধীনতা’ by অধ্যাপক নুরুল ইসলাম

‘জনসংখ্যা শুমারির স্বাধীনতা ও পরাধীনতা’ শিরোনামে ফরিদা আখতারের একটি লেখা ছাপা হয়েছিল গত ২৫ জুলাই। এই লেখায় বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলামের লেখা একটি বই থেকে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছিল।

এবার ভৌতিক আবহে আইটেম গানে

বলিউডের সেঙসিম্বল অভিনেত্রী মল্লিকা সেরাওয়াতের সর্বশেষ সুপারহিট আইটেম গান ছিল ‘জালেবি বাই’। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ধামাল-২’ ছবির এ আইটেম গানটি মুন্নি কিংবা শিলার জনপ্রিয়তাকে ছুঁতে না পারলেও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। এরপর একাধিক আইটেম গানের প্রস্তাব পেয়েছেন মল্লিকা। কিন্তু সেগুলো ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সমপ্রতি নতুন একটি আইটেম গানে অংশ নিচ্ছেন এ অভিনেত্রী। এ আইটেম গানের মাধ্যমে মল্লিকা দর্শকদের সামনে আসছেন লায়লা হয়ে।  ‘লায়লা লায়লা’ শিরোনামের এ গানটি স্থান পাবে ‘তেজ’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। ফেব্রুয়ারির ২৯ তারিখ এ গানটির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। তবে অন্যান্য আইটেম গানের তুলনায় এ গানটি বেশ ভিন্নধর্মী। অনেকটা ভৌতিক আবহের মধ্যেই চিত্রায়িত হচ্ছে গানটি। গানটিতে ব্যাপক খোলামেলারূপেই হাজির হচ্ছেন তিনি। মল্লিকা ছাড়াও গানটিতে অংশ নিয়েছেন ছবির প্রধান অভিনেতা অজয় দেবগনও। গানটির কোরিওগ্রাফি করছেন গনেশ আচারিয়া। এদিকে, এ গানটির পরবর্তী অংশের শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। গানটিতে অংশ নিতে পারায় বেশ আনন্দিত মল্লিকাও। এ বিষয়ে তিনি বলেন, গানটি শুটিংয়ের কিছুদিন আগেই আমাকে প্রস্তাব করা হয়েছিলো। ছবির প্রযোজক রতন জেনের সঙ্গে অনেক ভাল সম্পর্ক আমার। সে কারণেই গানটি করতে রাজি হই। আর গানটির শুটিংয়ে অংশ নিতে গিয়ে খুবই উপভোগ করেছি। ভৌতিক আবহেই গানটির শুটিং করেছি। তাই অন্যরকম অনুভূতি ছিল। এ গানটির মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো বলিউডে একেবারেই একটি ভিন্নধর্মী আয়োজনের আইটেম গান দেখতে পাবেন। আর বরাবরের মতো হট মল্লিকাকেই দর্শকরা গানটিতে আবিষ্কার করতে পারবেন। তাই অপেক্ষায় থাকুন, লায়লার জন্য।

স্নেহার হট ভিডিও

নগ্ন-অর্ধনগ্ন ফটোশুট কিংবা ভিডিও শুটের মাধ্যমে লাইম লাইটে আসা যেন এখন বলিউডের উঠতি অভিনেত্রীদের জন্য নিয়মে পরিণত হয়ে গেছে। ইতিমধ্যে নিজেদের হট ভিডিও ইন্টারনেটে ছেড়ে আলোচনায় আসতে সক্ষম হয়েছেন পুনম পান্ডে, মল্লিকা সারাওয়াত ও শারলিন চোপড়া। তবে এর মধ্যে মল্লিকা সারাওয়াতই সবচেয়ে বেশি আলোচিত-সমালোচিত হওয়ার পাশাপাশি বলিউডে নিয়মিত কাজ করে চলেছেন। এ পথ ধরেই যেন হাঁটছেন স্নেহা উল্লালও। সমপ্রতি তিনি একটি তিন মিনিটের হট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন করে আলোচনায় আসলেন। ‘লাকি-নো টাইম ফোর লাভ’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রেখেছিলেন এ অভিনেত্রী। সালমানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সাবেক প্রেমিকা ঐশ্বর্যের সঙ্গে চেহারায় মিল দেখেই এ ছবির জন্য স্নেহাকে কাস্ট করেছিলেন খোদ সাল্লু। ছবিটির মাধ্যমে স্নেহা বেশ প্রসংশিত হলেও পরে তেমন একটা সাফল্য তিনি অর্জন করতে পারেননি বলিউডে। বরং মনোযোগী হন দক্ষিণ ভারতের ছবিতে। বাংলাদেশের ‘মোস্ট ওয়েলকাম’ নামক একটি ছবিতেও সমপ্রতি অভিনয় করেছেন তিনি।  তবে এবার নতুন করে আলোচনায় এলেন স্নেহা। লাইম লাইটে আসার জন্য অভিনব পন্থা অবলম্বন করলেন তিনি। প্রকাশ করলেন নিজের হট ভিডিও। স্নেহার এ হট ভিডিওটি শুট করেছেন ফটোগ্রাফার সরত শেঠি। সরতই এ ভিডিওটি আপলোড করেছেন একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটে। সেখান থেকে এখন স্নেহার এ ভিডিওটি ঠাই পাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। এর মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন স্নেহা। ‘লিক’ শিরোনামের এ ভিডিওতে স্নেহা বিছানার দৃশ্যে ব্যাপক খোলামেলাভাবে ক্যামেরাবন্দি হয়েছেন। একেবারেই ছোট কালো একটি পোশাকে যৌন উদ্দীপক ভঙ্গিতে তিনি ভিডিওটিতে পোজ দিয়েছেন। তার শরীরের পেছনের অংশের উপরিভাগে কোন কাপরই ছিল না। খোলামেলা এ ভিডিওটির কারণে বর্তমানে ভারতীয় মিডিয়ার মুখরোচক সংবাদে পরিণত হয়েছেন স্নেহা। তবে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি। 

অ্যালবাম কভারে দুর্দান্ত পোজে ম্যাডোনা

নতুন অ্যালবাম এমডিএনএ’র জন্য দুর্দান্ত পোজ দিয়েছেন পপ কুইন ম্যাডোনা। ডেইলি মেইল জানায়, গলা থেকে পেট পর্যন্ত ঢাকা কালো আঁটোসাটো পোশাক পরা ছবি দিয়ে তার নতুন অ্যালবামের কভার করা হয়েছে। বলা হচ্ছে, পোশাকটি ‘লাইক এ ভার্জিন’খ্যাত এমন এক নারীর জন্য যিনি বারবার কণ্ঠ খুলছেন, ভালবাসা এবং যৌনতার মধ্যে পার্থক্য খোঁজার জন্য। তবে, এই কালো ত্রিভুজাকৃতির পোশাক তাকে খুব বেশি আড়াল করছে না, বরং তার শরীরের অনেকটাই উদ্ভাসিত থাকবে। আসন্ন এই অ্যালবামটির জন্য খুব পরিশ্রম স্বীকার করতে হয়েছে এই কণ্ঠশিল্পীকে। এদিকে তার কলেজ পড়ুয়া ভক্তদের নিয়ে একটি ভিডিও সিরিজ বের হয়েছে জো ফ্রান্সিসের পরিচালনায়। এর মাধ্যমে তার ক্যারিয়ারের স্বর্ণালী ৮০ দশকের সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

কোরআন পোড়ানোর ঘটনায় বিচার নাও হতে পারে ৫ মার্কিন সেনার

আফগানিস্তানে ন্যাটোর বাগরাম বিমান ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ৫ মার্কিন সেনা বিচারের সম্মুখীন হবে না বলে মনে করা হচ্ছে। এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, তদন্তে জানা গেছে উত্তর কাবুলে অবস্থিত ওই বিমান ঘাঁটির একটি কারাগার থেকে পবিত্র কোরআনের কপিগুলো সরিয়ে ফেলা হয়েছিল। কারণ, ওই কপিগুলোতে বেশ কিছু সন্ত্রাসী বার্তা ছিল। কোরআনের কপিগুলো নিরাপদে সংরক্ষণের জন্য ন্যাটো বাহিনীর একটি কার্যালয়ে রাখা হয়। কিন্তু কয়েকজন সেনা সদস্য কোরআনের ওই কপিগুলো অপ্রয়োজনীয় সামগ্রী মনে করে সেগুলো অন্য আবর্জনার সঙ্গে বাইরে ময়লা ফেলার স্থানে ফেলে দেয়। পরে বর্জ্য মনে করে তাতে আগুন ধরিয়ে দেয়ার পর সেগুলো পবিত্র কোরআন বলে শনাক্ত করে আফগানিস্তানের কয়েকজন কর্মচারী। কোন হীন উদ্দেশ্য না থাকায় কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ৫ সেনার নাম প্রকাশ করা হবে না। তাদেরকে বিচারের মুখোমুখি করা নাও হতে পারে। তবে এ অসতর্কতার শাস্তি হিসেবে তারা পদ হারাতে পারে। এ খবর দিয়েছে এনডিটিভি।

সিরিয়ার হোমস শহরের ঘাঁটি ছেড়ে বিদ্রোহীদের পলায়ন

অবশেষে  সিরিয়ার হোমস শহরের ঘাঁটি ছেড়ে সরে গেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। এতে আন্তর্জাতিক রেডক্রস সদস্যদের সেখানে ত্রাণ তৎপরতা শুরুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।  আসাদ সরকারের একজন কর্মকর্তা বলেছেন, সরকারি বহিনী বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সিরিয়া যে ‘পশ্চিমা সমর্থনপুষ্ট’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হয়েছে- এই শহর ছেড়ে বিদ্রোহীদের পলায়ন তার প্রমাণ। এদিকে আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, আহতদের সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য অবরুদ্ধ বাবা আমর শহরে ঢোকার অনুমতি পেয়েছে তারা। আজই রেডক্রস সদস্যরা এ শহরে ঢুকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে বিদ্রোহীদের অধিকাংশই সরে গেলেও মাঝে মধ্যেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ এই সময়ে ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে। দামেস্কর ঘনিষ্ঠ এক লেবানিজ কর্মকর্তা বলেছেন, হোমসে বিদ্রোহীদের পরাজয় ঘটায় সিরিয়ায় তাদের আর কোনো শক্ত ঘাঁটি থাকলো না। ফলে আসাদের জন্য সংকট সামাল দেওয়া সহজ হয়ে গেল।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: ৪৩ মাসে সর্বোচ্চ

বিশ্বে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ সৌদি আরবের একটি তেল পাইপলাইন বিস্ফোরণের খবরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। নিউ ইয়র্কে গতকাল অশোধিত ব্রেন্ট ব্যারেলপ্রতি ৫ দশমিক ৭৪ ডলার থেকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ১২৮ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। ২০০৮ সালের জুলাইয়ের পর এটাই সর্বোচ্চ মূল্যবৃদ্ধির ঘটনা। এদিকে সৌদি আরবে তেল পাইপলাইনে বিস্ফোরণের খবরটি সত্য নয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ঘোষণার ফলে এশিয়াতেও আজ অশোধিত জ্বালানি তেলের মূল্য স্বাভাবিক হয়ে এসেছে। অবশ্য জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সৃষ্ট উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের অস্থিরতাকেও অন্যতম নিয়ামক ভাবা হচ্ছে। এদিকে আজ নিউ ইয়র্কে অশোধিত ব্রেন্ট ব্যারেল প্রতি ১২৫ দশমিক ৪৯ ডলারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

নদী নষ্ট করার জন্য সরকারকে দায়ি করলেন আবুল মকসুদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারমেকার আয়োজিত ‘বুড়িগঙ্গা মরাখাড়ী: দখল ও দূষণের চিত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেনছেন, ‘সরকার নদী নষ্ট করছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে। রাজধানীকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা নদী রক্ষার কোনো বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে কিছু এমপি ব্রিফকেস নিয়ে যান। তারা রাজনীতিবিদ নন, ব্যবসায়ী। গার্মেন্টস শ্রমিকদের কিভাবে মজুরি কম দেয়া যায়, তারা সে হিসাব করেন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে আগে মানুষ গোসল করতো। এখন, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেও পারে না। দেশের বিভিন্ন খাতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ কমিয়ে এনে, সে টাকা নদী রক্ষার কাজে ব্যয় করা দরকার।’বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল মতিন বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার দায়িত্ব সবার। সরকার ও জনগণকে সচেতন হয়ে ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। কলকারখানার বিষাক্ত বর্জ্য যেন নদীর পানিকে নষ্ট না করে, সেজন্য কারখানা মালিকদের দায়িত্বশীল হওয়া জরুরি।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে মার্কিন বিশেষ বাহিনী

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল ফোর্সের’ সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল রবার্ট উইলার্ড কংগ্রেস কমিটিকে জানান, সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে তার কমান্ডের অধীনে মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকটি দল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতে অবস্থান করছে। ওই শুনানির বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে একটি বিপদজনক দল হিসেবে কংগ্রেসের কাছে উপস্থাপন করেন উইলার্ড। তার ভাষায়, এ সংগঠনটি কেবল সফলভাবে অভিযান শেষ করতেই সক্ষম নয়, নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগাযোগও তাদের রয়েছে। এটি সত্যিই বড় ধরনের একটি হুমকি। এ কারণে আমরা ওই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, বলেন এই অ্যাডমিরাল। কংগ্রেস সদস্য জো উইলসনের প্রশ্নের জবাবে উইলার্ড বলেন, ভারতের মুম্বাইসহ বিভিন্ন স্থানে বহু নাশকতার জন্য দায়ী লস্কর-ই-তৈয়বার মূল ঘাঁটি পাকিস্তানে। আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সমর্থনপুষ্ট লস্করের এশিয়া ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও আমেরিকায় জ্বালানিসহ অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলের গুরুত্ব এবং এর কৌশলগত অবস্থান তুলে ধরে উইলার্ড কংগ্রেসকে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কাছে ক্রমশ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা লস্করের মতো জঙ্গি সংগঠন ছাড়াও জলদস্যুতা, মাদক পাচার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ও নির্মূলে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশকে সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ধর্ম-রোজা আত্মশুদ্ধির বলিষ্ঠ হাতিয়ার by মুহাম্মদ আবদুল মুনিম খান

মাহে রমজানে সিয়াম সাধনা বা রোজাব্রত পালন মানব জীবনকে পূতপবিত্র ও সুন্দরতর করে গড়ে তোলার একটি অত্যন্ত কার্যকরী পন্থা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পরিহার করে রমজান মাসে মানুষ যে একটানা সংযম সাধনার দ্বারা আত্মশুদ্ধি লাভ করে, তার চূড়ান্ত ফল মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও অপার করুণা দৃষ্টি।

নদী নষ্ট করার জন্য সরকারকে দায়ি করলেন আবুল মকসুদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারমেকার আয়োজিত ‘বুড়িগঙ্গা মরাখাড়ী: দখল ও দূষণের চিত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেনছেন, ‘সরকার নদী নষ্ট করছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে। রাজধানীকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা নদী রক্ষার কোনো বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে কিছু এমপি ব্রিফকেস নিয়ে যান। তারা রাজনীতিবিদ নন, ব্যবসায়ী। গার্মেন্টস শ্রমিকদের কিভাবে মজুরি কম দেয়া যায়, তারা সে হিসাব করেন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে আগে মানুষ গোসল করতো। এখন, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেও পারে না। দেশের বিভিন্ন খাতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ কমিয়ে এনে, সে টাকা নদী রক্ষার কাজে ব্যয় করা দরকার।’বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল মতিন বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার দায়িত্ব সবার। সরকার ও জনগণকে সচেতন হয়ে ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। কলকারখানার বিষাক্ত বর্জ্য যেন নদীর পানিকে নষ্ট না করে, সেজন্য কারখানা মালিকদের দায়িত্বশীল হওয়া জরুরি।

এবার মালাইকার ‘আনারকলি ডিসকো চালি’

‘দাবাং-২’ এর আইটেম গানে মুন্নি হিসেবে মালাইকার পরিবর্তে কারিনা কাপুরকে দেখা যাবে। বিষয়টি এখন পুরোপুরি নিশ্চিত। কিন্তু সমপ্রতি নিজের নতুন আইটেম গানের মাধ্যমে আবারও দর্শক মাতাচ্ছেন মালাইকা। সাজিদ খানের ‘হাউসফুল- ২’ নামক কমেডি ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন এই শীর্ষ আইটেম গার্ল। ‘আনারকলি ডিসকো চালি’ শীর্ষক এই গানটি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মুন্নি বাদনামের ঘাঘরা-চোলি পরা মালাইকা এ গানে বেশ খোলামেলাভাবে ক্যামেরা বন্দি হয়েছেন। নাচনির্ভর এ গানটিতে যেন একাই মাতিয়ে রেখেছেন তিনি। ছোট ছোট গাউনে মালাইকার পারফর্ম করা এ গানটি ইতিমধ্যে টপচার্টে অবস্থান করছে। ছবি মুক্তির আগে গানটির এমন সাফল্যে বেশ আনন্দিত খোদ মালাইকা। তাইতো একটি সাক্ষাৎকারে এ গানটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইতিমধ্যে টিভি ও অনলাইনে ব্যাপক রেসপন্স পাচ্ছি ‘আনারকলি ডিসকো চালি’র। তাই আমি বেশ আনন্দিত। আমার কাছে প্রতিদিনই গড়ে এক ডজন আইটেম গানের প্রস্তাব আসে। কিন্তু সেগুলো আমি ফিরিয়ে দেই। কারণ আমি কম কাজ করতে চাই। বছরে একজন ১০টি আইটেম গানে অংশ নিলে সেই গানের কোন ডিমান্ড থাকে না। সে কারণেই বেছে বেছে কাজ করা। সমপ্রতি ‘দাবাং-২’ এর মুন্নি হিসেবে মালাইকার বদলে কাস্ট করা হয়েছে কারিনাকে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ ছবিটির প্রযোজক মালাইকার স্বামী আরবাজ খান। আরবাজের ইচ্ছাতেই কারিনাকে নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন মালাইকা। এ বিষয়ে তিনি বলেছেন, আমি মনে করি প্রযোজক হিসেবে আরবাজ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তার প্রতি পুরেপুরি আস্থা আমার রয়েছে। আর এটি আরবাজের ছবি, তার মানে আমারও ছবি। যে গানটি তৈরি করা হয়েছে ছবির জন্য, তাতে কারিনাকে পুরোপুরি মানিয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিতে না থাকলেও শুটিং ইউনিটের সঙ্গে সব সময়ই আমি থাকবো।

নগর দর্পণ: চট্টগ্রাম-কেউ পেটাচ্ছেন, কেউ ধমকাচ্ছেন by বিশ্বজিৎ চৌধুরী

ক্ষমতার কাছাকাছি থাকলে আশপাশের লোকজনকে বড় তুচ্ছ মনে হয়। কতটা তুচ্ছ যে মনে হয়, তা বুঝতে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই। শুধু একজন সাংসদ আবদুর রহমান বদির গত কয়েক বছরের কর্মকৃতি (?) খতিয়ে দেখলেই বোঝা যাবে ক্ষমতার উত্তাপ মানুষকে কতটা উদ্ধত ও উত্তেজিত করে, কতটা পরিণাম-বিবেচনার ঊর্ধ্বে নিয়ে যায়।

ডিসকো, পাব আর ক্লাবে অস্বস্তি লোহানের !

হলিউডের ‘অঘটন ঘটন পটিয়সী’ হিসেবে খ্যাত লিন্ডসে লোহান এখন একেবারে সুবোধ বালিকা। নিজের বাড়ি আর কাজ ছাড়া তার নাকি এখন কিছুই ভাল লাগে না। বন্ধুদের সঙ্গে রাত জেগে পার্টি করা, অ্যালকোহল, মাদক, হৈ-হুল্লোড় এসব এখন তার কাছে একঘেয়ে মনে হয়। রোববার এসব নিজ মুখেই বলেন লোহান, ‘দ্য টুডে শো’-তে উপস্থাপক ম্যাট লুরের কাছে। ২৫ বছর বয়সী ‘মিন গার্ল’ বলেন, কিছুদিন আগেই আমি হলিউড, নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি জায়গায় যাই। সেখানে অনেক ডিসকো, পাব আর ক্লাবে ঘুরতে চাই। কিন্তু কিছুতেই সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানাতে পারছিলাম না। বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। অনেক অস্বস্তি লাগছিল ওই পরিবেশে।
লোহান আরও বলেন, ওই সব এখন একঘেয়ে লাগে। তবে, এর  মানে এই না যে, আদালতের শাস্তি আমাকে বন্ধুদের সঙ্গে মেলামেশা থেকেও বিরত করে রেখেছে। বরং সেই শাস্তি আমাকে নতুন দর্শন শিখিয়েছে। পার্টি, নেশা, হৈ-হুল্লোড় তো অনেক হলো। এবার একটু ঘরের দিকে মন দিই। ওইসব এখন পুরনো হয়ে গেছে। ওইসব ছাড়াও জীবনটা অনেক সুন্দর। অনুষ্ঠানের শেষে এসে লোহানের সব কথা শুনে এর উপস্থাপক নতুন লোহানকে ‘নিষ্পাপ এবং সুবোধ’ বলে আখ্যায়িত করেন। লোহান অনুষ্ঠানের শেষে বলেন, এখনও আমার কঠিন রাস্তার শেষ হয়নি। আরও অনেক দূর যেতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে।

নদী নষ্ট করার জন্য সরকারকে দায়ি করলেন আবুল মকসুদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারমেকার আয়োজিত ‘বুড়িগঙ্গা মরাখাড়ী: দখল ও দূষণের চিত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেনছেন, ‘সরকার নদী নষ্ট করছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে। রাজধানীকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা নদী রক্ষার কোনো বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে কিছু এমপি ব্রিফকেস নিয়ে যান। তারা রাজনীতিবিদ নন, ব্যবসায়ী। গার্মেন্টস শ্রমিকদের কিভাবে মজুরি কম দেয়া যায়, তারা সে হিসাব করেন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে আগে মানুষ গোসল করতো। এখন, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেও পারে না। দেশের বিভিন্ন খাতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ কমিয়ে এনে, সে টাকা নদী রক্ষার কাজে ব্যয় করা দরকার।’বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল মতিন বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার দায়িত্ব সবার। সরকার ও জনগণকে সচেতন হয়ে ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। কলকারখানার বিষাক্ত বর্জ্য যেন নদীর পানিকে নষ্ট না করে, সেজন্য কারখানা মালিকদের দায়িত্বশীল হওয়া জরুরি।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে মার্কিন বিশেষ বাহিনী

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল ফোর্সের’ সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল রবার্ট উইলার্ড কংগ্রেস কমিটিকে জানান, সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে তার কমান্ডের অধীনে মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকটি দল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতে অবস্থান করছে। ওই শুনানির বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে একটি বিপদজনক দল হিসেবে কংগ্রেসের কাছে উপস্থাপন করেন উইলার্ড। তার ভাষায়, এ সংগঠনটি কেবল সফলভাবে অভিযান শেষ করতেই সক্ষম নয়, নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগাযোগও তাদের রয়েছে। এটি সত্যিই বড় ধরনের একটি হুমকি। এ কারণে আমরা ওই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, বলেন এই অ্যাডমিরাল। কংগ্রেস সদস্য জো উইলসনের প্রশ্নের জবাবে উইলার্ড বলেন, ভারতের মুম্বাইসহ বিভিন্ন স্থানে বহু নাশকতার জন্য দায়ী লস্কর-ই-তৈয়বার মূল ঘাঁটি পাকিস্তানে। আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সমর্থনপুষ্ট লস্করের এশিয়া ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও আমেরিকায় জ্বালানিসহ অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলের গুরুত্ব এবং এর কৌশলগত অবস্থান তুলে ধরে উইলার্ড কংগ্রেসকে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কাছে ক্রমশ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা লস্করের মতো জঙ্গি সংগঠন ছাড়াও জলদস্যুতা, মাদক পাচার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ও নির্মূলে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশকে সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

নদী নষ্ট করার জন্য সরকারকে দায়ি করলেন আবুল মকসুদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বুড়িগঙ্গা রিভারমেকার আয়োজিত ‘বুড়িগঙ্গা মরাখাড়ী: দখল ও দূষণের চিত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেনছেন, ‘সরকার নদী নষ্ট করছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নদী দখল করে রেখেছে। রাজধানীকে রক্ষা করতে হলে বুড়িগঙ্গা নদী রক্ষার কোনো বিকল্প নেই। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংসদে কিছু এমপি ব্রিফকেস নিয়ে যান। তারা রাজনীতিবিদ নন, ব্যবসায়ী। গার্মেন্টস শ্রমিকদের কিভাবে মজুরি কম দেয়া যায়, তারা সে হিসাব করেন।
তিনি বলেন, বুড়িগঙ্গা নদীতে আগে মানুষ গোসল করতো। এখন, নদীর পাড়ে গিয়ে দাঁড়াতেও পারে না। দেশের বিভিন্ন খাতের জন্য বরাদ্দকৃত টাকার পরিমাণ কমিয়ে এনে, সে টাকা নদী রক্ষার কাজে ব্যয় করা দরকার।’বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ড. মো.আব্দুল মতিন বলেন, ‘‘বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার দায়িত্ব সবার। সরকার ও জনগণকে সচেতন হয়ে ঐতিহ্যবাহী নদীটিকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। কলকারখানার বিষাক্ত বর্জ্য যেন নদীর পানিকে নষ্ট না করে, সেজন্য কারখানা মালিকদের দায়িত্বশীল হওয়া জরুরি।

এবার মালাইকার ‘আনারকলি ডিসকো চালি’

‘দাবাং-২’ এর আইটেম গানে মুন্নি হিসেবে মালাইকার পরিবর্তে কারিনা কাপুরকে দেখা যাবে। বিষয়টি এখন পুরোপুরি নিশ্চিত। কিন্তু সমপ্রতি নিজের নতুন আইটেম গানের মাধ্যমে আবারও দর্শক মাতাচ্ছেন মালাইকা। সাজিদ খানের ‘হাউসফুল- ২’ নামক কমেডি ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন এই শীর্ষ আইটেম গার্ল। ‘আনারকলি ডিসকো চালি’ শীর্ষক এই গানটি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রচার হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মুন্নি বাদনামের ঘাঘরা-চোলি পরা মালাইকা এ গানে বেশ খোলামেলাভাবে ক্যামেরা বন্দি হয়েছেন। নাচনির্ভর এ গানটিতে যেন একাই মাতিয়ে রেখেছেন তিনি। ছোট ছোট গাউনে মালাইকার পারফর্ম করা এ গানটি ইতিমধ্যে টপচার্টে অবস্থান করছে। ছবি মুক্তির আগে গানটির এমন সাফল্যে বেশ আনন্দিত খোদ মালাইকা। তাইতো একটি সাক্ষাৎকারে এ গানটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইতিমধ্যে টিভি ও অনলাইনে ব্যাপক রেসপন্স পাচ্ছি ‘আনারকলি ডিসকো চালি’র। তাই আমি বেশ আনন্দিত। আমার কাছে প্রতিদিনই গড়ে এক ডজন আইটেম গানের প্রস্তাব আসে। কিন্তু সেগুলো আমি ফিরিয়ে দেই। কারণ আমি কম কাজ করতে চাই। বছরে একজন ১০টি আইটেম গানে অংশ নিলে সেই গানের কোন ডিমান্ড থাকে না। সে কারণেই বেছে বেছে কাজ করা। সমপ্রতি ‘দাবাং-২’ এর মুন্নি হিসেবে মালাইকার বদলে কাস্ট করা হয়েছে কারিনাকে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ ছবিটির প্রযোজক মালাইকার স্বামী আরবাজ খান। আরবাজের ইচ্ছাতেই কারিনাকে নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন মালাইকা। এ বিষয়ে তিনি বলেছেন, আমি মনে করি প্রযোজক হিসেবে আরবাজ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তার প্রতি পুরেপুরি আস্থা আমার রয়েছে। আর এটি আরবাজের ছবি, তার মানে আমারও ছবি। যে গানটি তৈরি করা হয়েছে ছবির জন্য, তাতে কারিনাকে পুরোপুরি মানিয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিতে না থাকলেও শুটিং ইউনিটের সঙ্গে সব সময়ই আমি থাকবো।

বিশেষ সাক্ষাৎকার-বঙ্গবন্ধুর আদর্শ থেকে আমরা অনেক সরে এসেছি by সালাহ্উদ্দীন আহমদ

সালাহ্উদ্দীন আহমদের জন্ম ফরিদপুরে ১৯২২ সালে। তিনি ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৫৩ সালে। ১৯৬১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিচার হোক, নিহতের পরিবারকে দেওয়া হোক ক্ষতিপূরণ-শিক্ষক হত্যা

প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে এক শিক্ষককে। তাঁর ‘অপরাধ’, জনকল্যাণ করা। বর্ষায় বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তাটি বাঁচাতে ট্রাক্টর চলাচলে বারণ করেছিলেন নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মানুষের ভালো করার জন্য যাঁর প্রাণ যায়, তিনি মহৎ।

আইনপ্রণেতারা কেন আইন ভাঙবেন?-সাংসদদের ব্যবসা-বাণিজ্য

আইনে সাংসদদের ব্যবসা-বাণিজ্য করতে বাধা না থাকলেও সরকারের সঙ্গে লাভজনক কোনো ব্যবসা-বাণিজ্য বা চুক্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এ স্পষ্ট বলা আছে, সরকারের সঙ্গে লাভজনক চুক্তিতে আবদ্ধ কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হতে কিংবা নির্বাচিত হিসেবে বহাল থাকতে পারবেন না।

শেষ হলো বিপিএল-ভবিষ্যতে আর ব্যর্থতা নয়

আদালত হয়ে শেষ পর্যন্ত মাঠেই শেষ হলো বিপিএল। প্রথমবারের মতো ক্রিকেটের এমন একটি আসর বসল বাংলাদেশে। কিন্তু সমালোচনার ঊধর্ে্ব থাকতে পারল না। নানা নাটকীয়তায় আসর শেষ হলো। বিপিএলের চেয়ে বড় আসর করার অভিজ্ঞতা বাংলাদেশের আছে।

বিষের নহর!-কার্যকর পদক্ষেপ নিন

নদীর মতো প্রাকৃতিক সম্পদ পাওয়া একটি দেশের জন্য বর সমতুল্য। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় অনেক দেশ রয়েছে, যারা শীতলক্ষ্যার মতো একটি নদী থাকলে বর্তে যেত। একটি নদী, বিশেষ করে শীতলক্ষ্যার মতো মিষ্টি পানি প্রবাহিত নদীর মৎস্য, কৃষি উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় সাংসারিক জীবনের ব্যবহারে বিশেষ ভূমিকা রাখার কথা।

স্মরণ-সাংবাদিক রশিদ খোকন by গৌরাঙ্গ নন্দী

বয়সে তিনি আমার চেয়ে বেশ বড়। অথচ পরিচয় এবং সখ্যের কারণে খুবই নৈকট্য তৈরি হয়। সম্পর্কটি তুই, তুমিতে রূপ নেয়। হঠাৎ করেই একদিন শুনতে পাই তিনি ঢাকা শহরে চলে গেছেন। বন্ধুদের বলেছে বিখ্যাত না হয়ে সে ফিরবে না। আমিও যে দু-একবার সেসব কথা শুনিনি, তা নয়। তবে শৈশবে ওই সব কথার খুব একটা তাৎপর্য বুঝিনি।

বাংলাদেশের মাটিতে ফিরে আসুক শহীদ ওয়াহাব by এসএম আব্রাহাম লিংকন

অধ্যাপক আবদুল ওয়াহাব তালুকদার তদানীন্তন অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের দিনহাটা মহকুমার কালমাটি গ্রামে জন্ম নিয়েছিলেন। ভারত বিভক্তির পর সীমান্তের এপার ভুরুঙ্গামারীর বাউসমারী গ্রামে বেড়ে ওঠেন। ১৯৬৫ সালে তিনি প্রায় বিনা বেতনে যোগ দিয়েছিলেন সদ্য প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কলেজে।

শিক্ষা-নৈতিক অবক্ষয় ও কোড অব কন্ডাক্ট by কাজী ফারুক আহমেদ

শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তিদান সর্বতোভাবে পরিহার করে শিক্ষা দর্শন ও বিজ্ঞানের আলোকে পাঠদানে নিয়োজিত থাকেন সে লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও উদ্বুদ্ধকরণে শিক্ষক সংগঠনগুলোর কর্মসূচি গ্রহণ।

সংবিধান সংশোধন-আদিবাসীদের ওপর চাপানো জাতীয়তাবাদ by রোবায়েত ফেরদৌস

ক্ষমতাসীন ও ক্ষমতামুখী অপরাপর রাজনৈতিক দলগুলোকে বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রের এগিয়ে চলার জন্য এবং আদিবাসীদের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে তাদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি আবারও নতুন করে ভাবুন।

বল্পুব্দর জন্য দিবস by একরামুল হক শামীম

খুব সাদামাটা অর্থে বন্ধুত্ব একটা সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বন্ধুত্ব বলতে তিনটা পদার্থ বোঝায়। দুই ব্যক্তি ও একটা জগৎ। রবিঠাকুরের এই বক্তব্য থেকে বন্ধুত্বের সম্পর্কের একটা রূপ দাঁড় করানো যায়। গাণিতিক হিসেবে বন্ধুত্বের স্থান দুই এবং তিনে। অর্থাৎ যেখানে বন্ধু আছে সেখানে দু'জনে মিলে তৃতীয় একটা পৃথিবী গড়ার স্বপ্ন থাকে।

চিকিৎসা-যে ব্যবস্থাপত্রে রোজা নষ্ট হয় না by ডা. এবিএম আবদুল্লাহ

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। প্রত্যেক মুসলিমের জন্য রমজানের এক মাস রোজা রাখা ফরজ। এ সময় একজন মুসলিমকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে কোনো খাদ্যদ্রব্য ও পানীয় গ্রহণ এবং মুখে ওষুধপত্র খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হয়।

সমকালীন প্রসঙ্গ-মজিদের মার হাতে ল্যাপটপ... by অজয় দাশগুপ্ত

বিশ্ববাজারে পাটের চাহিদা বাড়ছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্য কিনতে আগ্রহী অনেক দেশ। এ অবস্থায় নতুন ওঠা পাটের বাজার মন্দা হওয়ার কথা নয়। তাহলে কোনো মহল কি পাটের বাজারে মৌসুমের শুরুতে ধস নামাতে চায়? মজিদের মায়েদের হাতে ল্যাপটপ থাকলে তারা এ সংক্রান্ত তথ্য সহজে পেতে পারে।

মঙ্গলে পানি-মিলবে কি প্রাণের অস্তিত্বও?

সৌরজগতে পৃথিবী এক নিঃসঙ্গ একাকী গ্রহ। অন্তত প্রাণের উদ্ভব ও বিকাশের দিক থেকে চিন্তা করলে হাজারো গ্রহ-নক্ষত্রের এই বিপুল সৌরমণ্ডলে পৃথিবী হয়তো একা নয়, কিন্তু একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।

এনজিওদের রেকর্ড অর্থপ্রাপ্তি-প্রকল্প বাছাই ও ব্যয়ে স্বচ্ছতা থাকুক

সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে এনজিও ব্যুরোর মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো আগের বছরের চেয়ে এক হাজার কোটি টাকা বেশি দেশে এনেছে। এ খবরকে সুসংবাদ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। ওই বছর এনজিও হিসেবে পরিচিত সংস্থাগুলো বিদেশি অনুদান হিসেবে পেয়েছে ৪ হাজার ৬১২ কোটি টাকা, যাকে রেকর্ড হিসেবে অভিহিত করা

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-৬৫)-জীবনে প্রথম মৃত্যুভয় by আলী যাকের

এর পরের দিনই আমাদের বাড়ি থেকেই দেখা যায় ভৈরবের ব্রিজের ওপরে পাকিস্তান বিমান বাহিনীর দুটি জেট নিচুতে নেমে গুলিবর্ষণ করছে। অল্প কিছুক্ষণ পরই ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে ওঠে। যদিও ভৈরব আমাদের বাড়ি থেকে বেশ দূরে। তবু ফাঁকা ময়দানের ওপর দিয়ে সব কিছু স্পষ্ট দেখা যায় তখন। আমরা আতঙ্কিত হই।

কাল রঙ্গ-'হেক্কানি' ব্যাপারস্যাপার! by হিলাল ফয়েজী

এই নশ্বর জীবনে অবিনশ্বর ধমকানি-মটকানি-মলানি খেয়েছি প্রচুর সেই বাল্যবেলা থেকেই। বাপরে বাপ বাপহুজুর, জননী গরীয়সী-গর্জিনী, বৃংহতি-উৎপাদক বৃহৎ ভ্রাতা, নানা ধরনের উটকো-চিকনো-মুটকো গার্জেনরা মিলেমিশে জীবনের স্বপ্নময় শৈশবটাকে বুঝি দুঃস্বপ্নের শবদেহে পরিণত করেই ছেড়েছিলেন। এদিকে এই জিন্দেগিতে ধাক্কানিও কম জোটেনি।

আদর্শ শাসকের গুণাবলি by হাবীবুর রহমান খান

ওমর বিন আবদুল আজিজ (রহ.) যখন খলিফা নিযুক্ত হলেন তখন তিনি পুণ্যবান সাধক হাসান বসরীর (রহ.) কাছে চিঠির মাধ্যমে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলি জানতে চেয়েছিলেন। উত্তরে হাসান বসরী লিখেছিলেন, ন্যায়পরায়ণ শাসক মূলত ওই রাখালের মতো, যে তার পশুপালের ওপর সর্বোচ্চ সহানুভূতিশীল ও মহানুভবের অধিকারী হয়।

তাকস্ফওয়ার তাৎপর্য by মোঃ কামরুজ্জামান সোহাগ

তাকস্ফওয়া অর্থ খোদাভীরু হওয়া। অর্থাৎ আল্লাহতায়ালার ভয়ে যাবতীয় গুনাহ বর্জন করাকে তাকস্ফওয়া বলা হয়। আল্লাহতায়ালা কোরআনে তাকস্ফওয়া অর্জন করার জন্য জোর তাগিদ প্রদান করেন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে শুরুতেই বলেন_ 'এই পবিত্র কোরআন মুত্তাকিদের (তাকস্ফওয়া অবলম্বনকারীদের) জন্য হিদায়াতস্বরূপ।'

শিশু শিক্ষা :কঠোরতা নয়, দরদ চাই by মুফতি এনায়েতুল্লাহ

হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, 'আমি শিক্ষক হিসেবে আগমন করেছি।' এ হাদিসের মাধ্যমে উপলব্ধি করা যায়, শিক্ষকতা শুধু একটি পেশার নামই নয়, এটি একটি পবিত্র কাজও বটে। যিনি এ কাজ করে থাকেন তিনিই শিক্ষক। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু শিক্ষার্থীর জীবন পরিচালিত হয়।

কাগুজে কাণ্ড by শেখ রোকন

বই পড়ছেন মানে প্রকারান্তরে আপনি গাছ কাটছেন_ মুদ্রণমাধ্যম হিসেবে কাগজ ব্যবহারের বিপক্ষে পরিবেশবাদীদের এমন স্লোগান বাজার পাওয়ার আগে খোদ বইকেই তুলনা করা হতো গাছের সঙ্গে। কারণ সহজ-সরল। বৃক্ষের মতো বইয়েরও পাতা থাকে। এ নিয়ে গ্রামবাংলায় প্রচলিত ধাঁধা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।

গণতন্ত্রের যাত্রায় বাধা-বিপত্তি by ব্রহ্ম চেল্লানি

মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে এক সশস্ত্র ক্যুর মাধ্যমে উৎখাত করা থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার সুপ্রিম কোর্টের বর্তমান প্রচেষ্টার মাধ্যমে একটি নির্বিষ তবে নির্বাচিত সরকারকে আরও দুর্বল করা পর্যন্ত ঘটনাগুলো দেখে মনে হচ্ছে,

তারুণ্যের সঙ্গে চলুক স্বদেশ by বদরুন নাহার

শুধু বর্তমানেই ডুবে থাকি না বলে আমরা হতাশ নই। আমাদের মনে থাকে ইতিহাস-ঐতিহ্য এবং ভবিষ্যতের সম্ভাবনার বিষয়। আমরা বিশ্লেষণ করি স্বাধীনতার এত বছর পরও মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের বিষয়টি। যে যুদ্ধে রয়েছে রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা আর ছাত্র-শিক্ষক থেকে কৃষক-শ্রমিকের সক্রিয় অংশগ্রহণ।

ধর নির্ভয় গান-কুয়াশায় ঢাকা পড়বে অর্জন? by আলী যাকের

সরকার যেমন আমাদের কাছে দায়বদ্ধ তাদের সব প্রতিশ্রুতি পূরণে, আমরাও তেমনি সরকারের কাছে দায়বদ্ধ তাদের কৃত সব সুকর্মের স্বীকৃতি প্রদানে। আমাদের তরুণদের, প্রবীণদের এবং আপামর জনসাধারণের দায়িত্ব মুক্তির সপক্ষে সোচ্চার হওয়া।

শহরাঞ্চলের শিশুদের জীবন-বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হোক

ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) সম্প্রতি বিশ্বের শিশুদের অবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১২ সালের এই প্রতিবেদনে বিশেষভাবে শহরাঞ্চলের শিশুদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। নানা কারণে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্য

প্রশাসনে দুর্নীতি-বিধান মেনে ব্যবস্থা নিন

বিশ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি মামলায় চার্জশিটভুক্ত_ এ তথ্য উদ্বেগজনক। বুধবার সমকালে 'দুর্নীতিতে অভিযুক্ত ১০ হাজার কর্মচারী চাকরিতে বহাল' শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের প্রায় অর্ধেক ইতিমধ্যে অবসরে চলে গেছেন। যারা রয়ে গেছেন তাদের অনেকেই সাময়িক বরখাস্ত হওয়ার বিধান এড়াতে পারছেন।

চৈতন্যের মুক্ত বাতায়ন-পাকিস্তানের ভূত ও কৃত্রিম এক জাতিতত্ত্ব by যতীন সরকার

১৯৭৫-এর ১৫ আগস্টের পর থেকে কয়েক মাস ধরে যেসব ঘটনা-দুর্ঘটনা ঘটে যেতে থাকে, সেসব থেকেই স্পষ্ট হয়ে যেতে থাকে যে পাকিস্তানের ভূত বাংলাদেশকে খুব শক্ত করে চেপে ধরেছে। সেসবের অনুপুঙ্খ বর্ণনা বা বিশ্লেষণের জন্য আমি কলম ধরিনি। সেই ভূতের আছরে আমি নিজে কী রকম বিপর্যস্ত হচ্ছিলাম, সে কথাই এখানে স্মরণ করছি।

বাজারে নতুন

রবীন্দ্রনাথের জাপান, জাপানের রবীন্দ্রনাথ লেখক : মনজুরুল হক প্রকাশক: প্রথমা প্রকাশন দাম: ২০০ টাকা
রবীন্দ্রনাথের তিনবার জাপান ভ্রমণ, জাপানি বুদ্ধিজীবীদের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ, জাপান সম্পর্কে চিন্তা ও তাঁর মূল্যায়ন—সব মিলে রবীন্দ্রনাথ ও জাপান নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এ বই।

অস্কার ‘জিতেছিল’ যে কুকুর! by রাজীব হাসান

এবার অস্কারে সেরা অভিনেতার পুরস্কারের দৌড়ে জ্যঁ দুজারদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে ছিল? উগি! নাহ, সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় খুঁজলে পাবেন না এর নাম। থাকার কথাও নয়, উগি যে আসলে চারপেয়ে কুকুর!
দি আর্টিস্ট ছবিতেই অসাধারণ অভিনয় করেছে প্রশিক্ষিত এ কুকুরটি।

যা নিয়ে আছি-আমি প্রমথ চৌধুরীর ভক্ত

আহমদ কবির। জন্ম চট্টগ্রামের মিরসরাইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। বাংলা সাহিত্যের একাধিক বিভাগে পদচারণ। লেখক ও গবেষক। সমালোচনামূলক রবীন্দ্র কাব্য উপমা ও প্রতীকসহ আরও বেশ কিছু বইয়ের লেখক।

ইতিহাসের অন্য রকম-ঢাকা by আখতার হুসেন

ঢাকার ৪০০ বছর উদ্যাপন উপলক্ষে এই বই। এই বইয়ে সন্নিবেশিত ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীও হয়ে গেছে সম্প্রতি। দ্বিভাষিক এই ছবির সংকলন ঢাকার অতীতকে জানতে সাহায্য করবে তার রূপ-রস-গন্ধসমেত।

ট্যাবলেট মামা by বদরুন নাহার

টইটই আর হইচই ভাইবোন। টইটই ক্লাস ফোরে পড়ে আর হইচই সবে নার্সারিতে। ওদের এক ট্যাবলেট মামা আছে। ভাবছ, এ আবার কেমন নাম? হুম, নামটা আসলেই মজার। মামার অফিশিয়াল নাম কিন্তু এটা না। এটা পারিবারিক আদুরে নাম। তোমাদের নেই? হইচইকেই তো আদর করে অনেক সময় বাবা বুড়ি বলে ডাকে।

স্টুডিও-সমাজ-বাস্তবতার ছবি by নন্দিনী মুখার্জি

শুধু ক্যানভাস দেখেই বোঝা যাবে, রাতে আমি ছবি এঁকেছি; স্টুডিও এতটাই পরিচ্ছন্ন থাকে যে রং-ব্রাশ দেখে জানার উপায় নেই রাতে এখানে ছবি আঁকা হয়েছিল।’ শিল্পীদের প্রচলিত অগোছালো ধারার বাইরে আতিয়া ইসলাম এ্যানির শিল্পীজীবন। পরিপাটি, পরিচ্ছন্ন এবং গোছানো তাঁর স্টুডিও, ব্যক্তিজীবন ও শিল্পচেতনা।

চারুশিল্প-বর্ণিল অন্তর্বুনন by সিলভিয়া নাজনীন

সাদাকালো সময়ের সঙ্গে বর্ণময় অনুষঙ্গ হিসেবেই বোধ হয় শিল্পীদের বিচরণ। সৃষ্টিশীল মানুষের বৈচিত্র্যময় রূপ ও গড়ন ভাবনাই ক্রমশ বদলে দিচ্ছে পৃথিবীর আলাভোলা অবয়ব। নিজের পথ তৈরির সঙ্গে সঙ্গে শিল্পী গড়ে তোলেন সভ্যতার নতুন অভিমুখ। বহুবর্ণে কিংবা বর্ণহীনতায় শিল্পীর প্রকাশভঙ্গিগুলো তাই নানামাত্রিক গুরুত্ব রাখে।

অবাঙালির ঠাকুর ও ওকাম্পো চর্চা by আন্দালিব রাশদী

অবাঙালি আবু সায়ীদ আইয়ুব বাংলা শিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ক্রমাগত লিখে গেছেন। রবীন্দ্র-সাহিত্যের ব্যাখ্যা ও বিশ্লেষণের স্বোপার্জিত অধিকারে অন্যতম শ্রেষ্ঠ রবীন্দ্র-লেখক তিনি। সেখানে তাঁর বাংলাচর্চার অন্যতম কারণ রবীন্দ্রনাথ ও গৌরী, তাঁর স্ত্রী।

হাসান আজিজুল হকের সাক্ষাৎকার-ছোটগল্পের আলাদা রাস্তা

হাসান আজিজুল হক বাংলাদেশের সাহিত্যরুচির প্রেক্ষাপটে এক বিস্ময়কর চরিত্র। শুধু গল্পচর্চা করেও যে দেশের অন্যতম প্রধান লেখকে পরিণত হওয়া যায়, তিনি তার প্রত্যক্ষ প্রমাণ। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, আগুন পাখি প্রভৃতি।

মূলধারা বলে আর কিছু থাকবে না-সাহিত্যের আদৌ পাঠক থাকবে? by হাসান আজিজুল হক

বহুকাল থেকে নিরক্ষরতার ব্যাপারটা একটা প্রধান বিঘ্ন হয়ে আসছে। সে জন্য মুদ্রিত অক্ষরের সঙ্গে যোগাযোগটাই তো চিরকাল কম। সাহিত্য বলে নয়, যেকোনো জিনিসেরই পাঠক কম। তার পরও কথা হচ্ছে মুদ্রিত অক্ষরের সঙ্গে যোগাযোগ যার আছে বা অক্ষর যে চেনে, তার পক্ষে সাহিত্যপাঠক হওয়া সম্ভব নয়।

চারদিক-আজ বসবে প্রাণের মেলা

হামুদুর রহমান শিক্ষা কমিশন’বিরোধী আন্দোলনে যখন সারা বাংলা উত্তাল, শিক্ষার অধিকার আদায়ের আন্দোলন আর বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে যখন ছাত্রসমাজ সোচ্চার, সে রকম একটি ঐতিহাসিক লগ্নে বাংলার ‘শিক্ষাশহর’ হিসেবে পরিচিত ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ।

ধর্ম-আর্তমানবতার সেবায় ইসলাম by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামে সৃষ্টির সেবা ও জনকল্যাণের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশ্বজগতের অসংখ্য সৃষ্টির মধ্যে মানুষই প্রধান। মানুষ সৃষ্টির সেরা জীব তথা ‘আশরাফুল মাখলুকাত’। তাই মানুষের সেবা করাই মানুষের প্রধান কাজ। বিশেষ করে, অসহায়, দুর্বল, গরিব-দুস্থ ও আর্তমানবতার সেবা করা একান্ত আবশ্যক। আর জীবজন্তু, পশুপাখি, কীটপতঙ্গ,

প্রশাসনের দায়িত্বজ্ঞান বাড়ানো এখন জাতীয় প্রয়োজন-গোমতীর পাড় কেটে সাবাড়

নদী নিয়ে বহু দিন কোনো সুসংবাদ নেই। কেবলই দুঃসংবাদ আর অপঘাতের খবর। এবার কুমিল্লার গোমতী নদীর পাড় কেটে সাবাড় করার খবর প্রকাশ করেছে বৃহস্পতিবারের প্রথম আলো। নদীর পাড়ের মাটি কাটা দ্রুত বন্ধ না করলে নদীর ক্ষতি তো হবেই, পাশের রেলসেতুটিও হুমকির মুখে পড়বে।

সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হোক-ঢাকার দুই সিটি করপোরেশন

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণে ভাগ করার সময় সরকারের পক্ষ থেকে জোরালো ভাষায় বলা হয়েছিল, ৯০ দিনের মধ্যে দুই সিটি করপোরেশনের নির্বাচন করা হবে এবং সে অনুযায়ী যথারীতি আইনও সংশোধন করা হয়েছিল। কিন্তু বাস্তবে সেই নির্বাচন করা যায়নি এবং এখনো সরকারের মনোনীত প্রশাসকেরাই সিটি করপোরেশন চালাচ্ছেন।

সৃষ্টির মধ্য দিয়েই বাঙালির অন্তরে বেঁচে থাকবেন রবীন্দ্রনাথ by সৈয়দ আবদুল হাদী

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির সঙ্গে পরিচয় একেবারে ছোটবেলা থেকে। আমার বাবা রবীন্দ্রসংগীতের খুব ভক্ত ছিলেন। শৈশবে দেখতাম, বাবা রবীন্দ্রসংগীত গুন গুন করে গাইতেন। ছোটবেলা থেকেই সেগুলো শুনে আসছি_মনের মাঝে গেঁথে গেছে তখন থেকেই। ছোটবেলার স্মৃতি তো মানুষ সহজে ভোলে না।

তাঁর সৃষ্টি সর্বকালের by অণিমা রায়

রবীন্দ্রসংগীত কখনো জানতাম না। কখন চিনেছি বা কতটুকু জেনেছি, আমার কিছুই স্পষ্ট মনে আসে না। এ যেন আমার নিয়তিরই নির্দিষ্ট। কী কারণে রবীন্দ্রসংগীতকে আমি এমন মন-প্রাণ দিয়ে মেনেছি তা হয়তো নিজে বুঝি কখনো, কিন্তু বোঝানো মুশকিল। যাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি, সেই রবিঠাকুরকে ভক্তি করি অনেক বেশি।

রবীন্দ্রনাথ তাঁর কথা ও সুরের মধ্য দিয়ে প্রকৃতি ও বিশ্ব মানবতার জয়গান গেয়েছেন by লাইসা আহমেদ লিসা

আমার জন্ম হয়েছে রাজশাহীতে। আমি বড় হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমার বাবা সংগীতপাগল মানুষ ছিলেন। তিনি ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক। আমাদের বাড়িতে সব সময় গান হতো। আমার জন্মটা হয়েছে সাংগিতিক পরিবেশের মধ্যে। আমার বাবা বাসায় থাকলে গান গাইতেন।

'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা' by মেহের আফরোজ শাওন

আমার বয়স যখন ছয় কী সাত, তখন ধারণা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বুঝি শুধু নৃত্য প্রতিযোগীদের জন্যই গান করেছেন। ১৯৮৬ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু প্রতিযোগিতায় 'বধু কোন আলো লাগলো চোখে' গানটির সঙ্গে আমার নৃত্যে অংশগ্রহণ।

রবীন্দ্র সাহিত্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব by সাদি মহম্মদ

গান শুনতে আমি বরাবরই পছন্দ করতাম। আমাদের বাসায় যে ছোট রেডিওটি ছিল ওতে সারাদিন হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, ফেরদৌসী বেগম_তাঁদের আধুনিক গান বাজত। তখন সারা দিন গান শুনে শুনে কান পরিষ্কার করতে চেষ্টা করতাম। সত্যি করে যদি বলি, তাহলে বলব রবীন্দ্রনাথের গান প্রথমে আমার পছন্দ ছিল না।

যখন দেখি ভুবনখানি তখন তাঁরে চিনি by শামা রহমান

মায়ের হাত ধরেই কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয়। বাড়িতে সব সময় রবীন্দ্রনাথের গান বাজত এবং অনেক বড় বড় শিল্পীও এসে গান করতেন। শৈশব থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত রবীন্দ্রনাথকে আমি সব সময় পাশেই পেয়েছি তাঁর গান, কবিতা এবং ছোটগল্পের মাধ্যমে।

নব-আনন্দে জাগো by আবিদ শাহ্রিয়ার

'বৃষ্টি পড়ে টাপুর-টুপুর, নদেয় এলো বান'_ছোটবেলায় পড়েছিলাম এ কবিতা। বিস্ময় নিয়ে পড়েছিলাম। কিছুটা বুঝে অথবা না বুঝে। এরপর হারমোনিয়ামে একটু একটু করে বাজাতে শিখলাম, 'আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর'। বাণীবোধ তখন নেই বললেই চলে, কিন্তু সুরের মোহে আচ্ছন্ন হয়ে থাকতাম। সেই থেকে শুরু।

প্রাণের আনন্দ আত্মার শান্তি by লিলি ইসলাম

আমার জন্ম হয়েছে কলকাতায়। মা আমাকে ঘুম পাড়াতেন রবীন্দ্রসংগীত গেয়ে। অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী ছিলেন। অনেক গানের মধ্যে একটি গান গাইতেন_'যে রাতে মোর দুয়ারগুলি'। সেই থেকে পরিচয় হয় রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের সঙ্গে।

রবীন্দ্রনাথ আছেন সবার হৃদয়ে by শাকিলা জাফর

রবীন্দ্রনাথ কীভাবে আমাকে প্রভাবিত করেছেন তা আমি কীভাবে বোঝাব। আমি নিজেকে রবীন্দ্রনাথের প্রেমিকা মনে করি। আমার মতো মনে হয় এমন অনেকেই আছেন। প্রথমে তাঁর গান শুনে, পরবর্তী সময়ে ছবি দেখে ভালো লাগত। তখন তাঁর গানপাগল ছিলাম, আস্তে আস্তে যত তাঁকে দেখেছি, তাঁর সৃষ্টি কর্মগুণকে দেখছি, আমি ততই মুগ্ধ হচ্ছি।

আলোচনার ঊর্ধ্বে রবীন্দ্রনাথ by কুমার বিশ্বজিৎ

রবীন্দ্রনাথ মানবতার কবি ও বিশ্বের কবি। তিনি বলার, প্রশংসার এবং সমালোচনার ঊধর্ে্ব। রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্বের নাম, যাঁকে নিয়ে সারা পৃথিবীর মানুষ গর্ব করতে পারে। তিনি হচ্ছেন সবার ওপরে। রবীন্দ্রনাথকে নিয়ে বলার কিছু নেই, তবে গর্ব করার বিষয় আছে। আমাদের গর্ব যে তিনি এশিয়া মহাদেশে জন্ম নিয়েছেন।

মধ্য গগনে থির দাঁড়িয়ে ভানু by কনকচাঁপা

'আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে; দেখতে আমি পাইনি!' সত্যিই তো, দেখব কী করে? আঁখিনাথ যে আঁখিপল্লব দেখতে পায় না। একজন মানুষ_একজন প্রেমময় মানুষের প্রাণে_প্রাণের পাশাপাশি রবীন্দ্রনাথ স্বপ্নবীজের খোসায় ঘুমিয়ে থাকেন। দিনে দিনে, পলে পলে, জীবনে জীবনে, সুখে-দুঃখে, সংকটে, অভিমানে, সেই রবীন্দ্রনাথ অঙ্কুুরোদ্গম হয়।

চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ-শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল ভবনে আগুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনের একটি কক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। এতে পুরো টার্মিনাল ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় বিমানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় প্রায় চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।

সাবান, লবণের প্রলোভনে প্রতারিত ১৪ হাজার নারী by সাইফুল হক মোল্লা

সদস্য হতে হলে ৩৬২ টাকা করে দিতে হবে! বিনিময়ে প্রতি মাসে একটি সাবান ও এক কেজি লবণ পাবেন। এভাবে একনাগাড়ে পাঁচ বছর চলবে। একজন সদস্য ন্যূনতম ৭২ জনকে সদস্য করতে পারলে সেই নারী সদস্যকে ব্যবস্থাপক করা হবে। ব্যবস্থাপকের মাসিক বেতন হবে এক হাজার ২৪০ টাকা।

ফুল-নয়নমণি by ফারুখ আহমেদ

সকালে রমনায় দুচক্কর হেঁটে বাড়ি ফেরার পথে শিশু একাডেমীর কাছের নার্সারিগুলোতে বিরতি টানলাম। একটি ফুলের সামনাসামনি হতেই ক্যামেরা হাতে চলে এল নিজের অজান্তে। মৌসুমি ফুল। শীত-বসন্তে ফোটে। বাংলা নাম ‘নয়নমণি’।
দেখতে অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতো।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৩০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ ফারুক আহমদ পাটোয়ারী, বীর প্রতীক অতর্কিত হামলায় শহীদ হলেন তিনি পালিয়ে যাওয়া একদল পাকিস্তানি সেনাকে দেখতে পেয়ে মুক্তিযোদ্ধারা তাদের নিঃশব্দে ঘিরে ফেললেন।

চাল ও গমের ঋণপত্র খুলতে জটিলতার অভিযোগ

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অভিযোগ করেছে, চাল-গম আমদানির জন্য প্রয়োজনীয় ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা দেখা দিয়েছে। অনেক ব্যাংক এলসি খুলছে না। এ জন্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে।

বিশ্ব সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী-বিপণনব্যবস্থায় মানুষের কল্যাণও দেখতে হবে

বিপণনব্যবস্থায় শুধু ব্যবসার স্বার্থ নয়, গ্রাহকের কল্যাণও নিশ্চিত করতে হবে। জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে মানুষের অব্যাহত কল্যাণের দিকটি দেখতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওঁরা আয় করেন ঘরে বসেই

অন্য জায়গা বা অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া—এক কথায় এই হচ্ছে আউটসোর্সিং।ইন্টারনেটে বসে আউটসোর্সিংয়ের কাজের ক্ষেত্রে বাংলাদেশ গত দুই-তিন বছরে দারুণ এগিয়ে গেছে।মুক্ত পেশাজীবী, অর্থাৎ ফ্রিল্যান্সার হিসেবে তরুণেরা দেশে বসেই আউটসোর্সিং বেশভালো করছেন।

মৃত মানুষের সংখ্যা কি জীবিতদের চেয়ে বেশি? by শেখ আবদুল হাকিম

শেখ আবদুল হাকিম একজন রহস্য সাহিত্যিক। সর্বভুক পাঠক। তাঁর বিচিত্র পাঠ-অভিজ্ঞতার আলোকে এই কৌতূহলোদ্দীপক রচনা প্রায়ই বলা হয় পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে, আজ তার চেয়ে বেশি মানুষ জীবিত আছে। এই ‘বাস্তবতা’ নতুন করে মাথাচাড়া দিয়েছে জাতিসংঘ ঘোষিত গ্রহের জনসংখ্যা নতুন মাত্রা পাওয়ার পর।

চিরকুট-আরব বসন্তের কুশীলবদের সঙ্গে by শাহাদুজ্জামান

ইতিহাস তোলপাড় করা সব ঘটনা ঘটছে আরব অঞ্চলে। একে একে ধসে পড়ছে সেখানকার দীর্ঘদিনের একনায়কেরা। বিপ্লবের বসন্ত লেগেছে সেখানে। আরব বসন্ত নিয়ে পত্রপত্রিকা, টিভির বরাতে আমরা নানা ভাষ্য শুনছি। সম্প্রতি সুযোগ হয়েছিল এই আরব বসন্তের কতিপয় কুশীলবের সঙ্গে আলাপের।

খোলা চোখে-আমেরিকায় নয়া ধর্মযুদ্ধ? by হাসান ফেরদৌস

অন্য গ্রহ থেকে কেউ এখন আমেরিকায় ভুল করে পা রাখলে তিনি নির্ঘাত ভাববেন, এ বছর নভেম্বরে যে নির্বাচন হবে, তার লক্ষ্য দেশের প্রেসিডেন্ট নির্বাচন নয়, একজন পোপের নির্বাচন। ডেমোক্র্যাটদের নিয়ে ভাবনা নেই, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাই সে দলের পক্ষে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সমস্যা হলো প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানদের

সময়চিত্র-সাগর-রুনি হত্যাকাণ্ড: কেন বাড়ছে বিতর্ক by আসিফ নজরুল

সাগর-রুনি হত্যাকাণ্ড-সম্পর্কিত উচ্চ আদালতের একটি নির্দেশনায় তাৎক্ষণিকভাবে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশনায় এই হত্যাকাণ্ড-সম্পর্কিত কিছু প্রতিবেদন ও বিরোধী দলের নেত্রীর মন্তব্যের সমালোচনা করা হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে আদালতের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেছে।

চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ-মূল শর্ত বাদ দিয়ে দরপত্র আহ্বান হচ্ছে? by মাসুদ মিলাদ

আর্থিক ও কারিগরি যোগ্যতার একাধিক গুরুত্বপূর্ণ শর্ত বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগের দরপত্র কার্যক্রম শুরু করতে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বন্দর সূত্র জানায়, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় সম্ভাব্য বিনিয়োগ ধরা হয়েছে ১৩ কোটি ৬০ লাখ ডলার।

তত্ত্বাবধায়কের দাবি নিয়ে সংসদে যাওয়ার প্রস্তুতি-মার্চ ঘিরে রাজনীতি কৌশল পাল্টেছে বিএনপি by তানভীর সোহেল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলতে জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলতি অধিবেশনের সময় বাড়ানো না হলে ৮ মার্চের মধ্যেই সংসদে যোগ দেওয়ার চিন্তা আছে দলটির।
দলটির একাধিক সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল বা নির্বাচনের সময় নির্দলীয় সরকারব্যবস্থার দাবি

১৪ মার্চ ১৪ দলের মহাসমাবেশ, ১১ মার্চ মানববন্ধন-মার্চ ঘিরে রাজনীতি কঠোর অবস্থানে আ.লীগ

পাল্টাপাল্টি কর্মসূচিতে না যাওয়ার কথা বললেও বিরোধী দলের কর্মসূচি সামনে রেখে আওয়ামী লীগ শেষ পর্যন্ত কঠোর অবস্থানের দিকেই যাচ্ছে। বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচির আগে আওয়ামী লীগ ও ১৪ দলের পূর্বঘোষিত গণমিছিল ও মানববন্ধন কর্মসূচি পেছানোর যে চিন্তা ছিল, তা থেকে সরে এসেছে ক্ষমতাসীন দলটি।

শহর-গ্রামে আবার লোডশেডিং by অরুণ কর্মকার

গ্রাম-শহরনির্বিশেষে ঘন ঘন লোডশেডিং চলছে। গভীর রাতে গ্রামাঞ্চল কিছু বিদ্যুৎ পাচ্ছে। আর লোডশেডিংয়ের কবলে তখন শহরাঞ্চল। কয়েক দিন হলো এ অবস্থা শুরু হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ-পরিস্থিতি ছিল খুবই খারাপ।

রিকশা উচ্ছেদ ও নাগরিক ভোগান্তি by আমানুল্লাহ নোমান

রিকশা ঐতিহাসিক পরিবহন। ঢাকার ঐতিহ্যের সঙ্গে রিকশার সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবহন রিকশাকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে এবারের বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সব দেশের অধিনায়কদের মাঠে প্রবেশ করানো হয়েছে রিকশাযোগে।

'বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরি...' by আবু সাঈদ মোঃ নাজমুল হায়দার ও মোঃ মাহ্বুব আলম প্রদীপ

গত ৩ আগস্ট দৈনিক সমকালে প্রকাশিত ফোকলোর বিভাগের শিক্ষক সুস্মিতা চক্রবর্তীর 'পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চাকরি নিরাপদ নয়' শীর্ষক লেখাটি পড়ে বিস্মিত হয়েছি। লেখক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির নিশ্চয়তা নিয়ে মতামত ব্যক্ত করেছেন। পৃথিবীর যে কোনো পেশার চাকরিই কি নিরাপদ?