Thursday, September 13, 2018
পাওয়ারড ডিপ্লোম্যাসি

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম হাসিনার মধ্যে ওই সংলাপ হয়েছে সোমবার। এর প্রধান নির্যাস হলো বাংলাদেশে তিনটি অবকাঠামোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ জাতীয় নির্বাচনে যাওয়ার আর তিন মাস সময় আছে এমন সময়ে এটা করা হয়েছে।
পানির পরিবর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একটি অবস্থানে থাকবেন যাতে নির্বাচনের আগে তিনি ভাবমূর্তি উজ্বল করতে পারেন। আর তা করতে পারেন (সীমান্তের ওপারে) ভেড়ামারা ও মুর্শিদাবাদ জেলা সদর দপ্তরের বেহরামপুর গ্রিডের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত সরবরাহের মাধ্যমে।
এখানে জোর দিয়ে কানেকটিভিটি বা সংযুক্তির বিষয়টি উল্লেখ করা যায়। এ বিষয়টি ২০১৫ সালে প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের সময় বিবেচনা করা হয়েছিল। তিন বছরে পরেও ভৌগোলিকভাবে অবরুদ্ধ আগরতলা ও আখাউড়ার মধ্যে রেল সংযোগের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। এর মধ্যে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখনকার পূর্ব পাকিস্তানের আখাউড়া ছিল একটি স্টর্ম সেন্টার বা প্রবল উত্তেজনাপূর্ণ এলাকা। এ ঘটনা দু’দেশের আন্তঃসীমান্ত সংযোগের ক্ষেত্রে একটি উদ্দীপনা যোগাবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পুরোপুরি সংশ্লিষ্ট নয় এমন একটি বিষয় হলো বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর অংশ পুনর্গঠন বা মেরামত করা।
রেলওয়েতে যৌথ উদ্যোগ অবশ্যই হবে একটি আকর্ষণীয় বিষয়। এটা হলো উভয় দেশের জন্যই একটি লাইফলাইন বা প্রাণশক্তি। ঢাকা ও শিয়ালদাহর মধ্যে রেল সংযোগ পুনরুজ্জীবিত করার কথা এখন জোর দিয়ে বিবেচনা করছে দিল্লি ও ঢাকা। এই রেল সংযোগ এখনও দেশ ভাগের আগের প্রজন্মের কাছে এক নষ্টালজিক স্মৃতি জাগিয়ে তোলে। সোমবার রেল নিয়ে যে চুক্তি হয়েছে তাতে বাণিজ্য শক্তিশালী করবে, মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধি করবে। মোদি বলেছেন ‘পাওয়ার কানেকটিভিটি’ তার থেকে এটা কম কিছু নয়।
বর্তমানে থেকে বাংলাদেশে মোট ১.১৬ গিগাওয়াট বিদ্যুত সরবরাহ করছে ভারত। প্রধানমন্ত্রী মোদি হিসাব বুঝিয়ে দেয়ার মানসিকতায় এই বৃদ্ধি। এক্ষেত্রে সরবরাহ বাড়িয়ে মেগাওয়াট থেকে গিগাওয়াটে নেয়া হয়েছে। এটা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে স্বর্ণালী যুগের একটি প্রতীক।
নজরে পড়ার মতো বিষয় হলো, বাংলাদেশকে বিদ্যুত সরবরাহ বাড়িয়ে ১০০০ মেগাওয়াট করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিস্তার পানির স্থাে বিদ্যুতকে বসানো যায় না, তবুও প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার আলোচনার প্রাক্কালে বিদ্যুত সরবরাহ পরিকল্পনা অনুমোদন হওয়ার আশা করা যায়।
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সোমবার আমরা আমাদের বিদ্যুত সংযোগ বৃদ্ধি করেছি। রেল সংযোগ বৃদ্ধির জন্য দুটি প্রকল্প শুরু হয়েছে। এর পরের বিষয় হলো প্রযুক্তি। যখন ভিডিও লিংকের মাধ্যমে আমরা প্রকল্প উদ্বোধন করেছি, তখন তা ভিআইপিদের সফরের ওপর নির্ভর করে আটকে থাকবে না।
এই দিক থেকে আলোচনার টেবিলে মুখোমুকি আলোচনার চেয়ে সোমবারের ভিডিও কনফারেন্স অধিক ফলপ্রসূ ছিল।
আরো অনেক অর্জন করতে হবে। অনেক কিছু এখনও অর্জিত হয় নি।
(ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য স্টেটসম্যানে প্রকাশিত সম্পাদকীয় ‘পাওয়ারড ডিপ্লোম্যাসি’র অনুবাদ)
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাখাইন পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেয়া যেত: সু চি’র স্বীকারোক্তি

আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওপর বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বক্তৃতাকালে সু চি বলেন, “দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের প্রতি আমাদের সমান দৃষ্টিভঙ্গি থাকা উচিত বলে আমরা মনে করি। সেজন্য কারা আইনের শাসনে সুরক্ষিত থাকবে তা আমরা নিজেরা নির্ধারণ করতে পারি না। তবে যেটা বোঝা যাচ্ছে, কিছু উপায় অবশ্যই ছিল যার মাধ্যমে পরিস্থিতিটা আরও ভালোভাবে সামাল দেয়া সম্ভব ছিল।”
রাখাইনে রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহে গিয়ে আটক হওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়েকে (২৮) এ মাসের শুরুতে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমার। ওই দুই সাংবাদিকের দণ্ডাদেশের বিষয়ে সু চি বলেন, তারা সাজা পেয়েছেন আইন লঙ্ঘনের কারণে। তবে তারা আপিল করতে পারবেন।
জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এই দণ্ডাদেশকে বাকস্বাধীনতার ওপর আঘাত বললেও সু চি বলেন, এই আদেশ আইনের শাসন বজায় রেখেছে এবং এতে বাকস্বাধীনতার কোনো ক্ষতি হয়নি।
গত বছরের আগস্টে রাখাইনে সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু হলে প্রাণ বাঁচাতে সেখান থেকে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গাদের কথায় উঠে এসেছে রাখাইনে তাদের গ্রামে গ্রামে নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ।
জাতিসংঘের একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে।
ওই প্রতিবেদন আসার পর জাতিসংঘের বিদায়ী মানবাধিকার হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন বলেন, রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নৃশংস দমন অভিযানের ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির পদত্যাগ করা উচিত ছিল।
তবে, মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতেই স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করে দাবি করেন, তার দেশ মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেসব ‘ভুয়া’ অভিযোগ এ পর্যন্ত করেছে, সেগুলো তদন্তের জন্যও মিয়ানমার একটি কমিশন গঠন করেছে।
এরপর রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রয়েছে বলে হেগের ওই আদালত যে রায় ঘোষণা করেছে, তাও প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
About: Kutubi Web
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1361)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ▼ 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...