Wednesday, November 30, 2011

যুক্তরাজ্যের পুনরুদ্ধার পরিকল্পনা

র্থনৈতিক স্থবিরতা এবং প্রবৃদ্ধি আরও কমে যাওয়ার আশঙ্কার মুখে নতুন কর্মপরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। চ্যান্সেলর জর্জ অসবর্ন আজ বুধবার যুক্তরাজ্যের সর্বশেষ অর্থনৈতিক গতিচিত্র এবং নতুন পরিকল্পনা ঘোষণা করবেন।
প্রায় খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে টেনে তোলা এবং এ লক্ষ্যে আগামী বাজেট প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে পরিকল্পনায়। হাউস অব কমন্সের অধিবেশনে তিনি সরকারের নতুন এ পরিকল্পনা পেশ

ঘূর্ণিঝড় পুনর্বাসন প্রকল্পের পরামর্শক ব্যয় বাড়ছে by কিসমত খোন্দকার

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেসটোরেশন প্রজেক্টের (ইসিআরআরপি) ডিজাইন ও সুপারভিশন কনসালট্যান্ট ফার্মের ব্যয় ২২ কোটি ৫০ লাখ টাকা বাড়ছে। প্রাথমিক পর্যায়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকা। এটি এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৬ লাখ ৩৪ হাজার টাকায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি) থেকে

সীমান্ত হাটে জাল নোট প্রতিরোধের উদ্যোগ by ওবায়দুল্লাহ রনি

বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে কেউ যেন জাল নোট দিতে না পারে সে জন্য কর্মশালার আয়োজন করেছে দু'দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের রুপি চেনার উপায় এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও ইউসিও ব্যাংকের কর্মকর্তাদের আসল টাকা চেনার উপায় সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। দু'দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বিপরীত দেশে গিয়ে এই প্রশিক্ষণ দেবেন।

দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী জার্মান ব্যবসায়ীরা

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসা করতে চান জার্মান ব্যবসায়ীরা। ইউরোপের অর্থনৈতিক শক্তিধর এ দেশটির ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। বর্তমানে দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে তারা ইতিবাচক সম্ভাব্যতা দেখছেন বলে জানিয়েছেন বর্তমানে বাংলাদেশ সফররত জার্মান ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা ড. কার্ল-আর্নস্ট ব্রাউনার।

কাঠগড়ায় ব্যাটসম্যানরা

পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম ঘোষণার সুরেই বলেছিলেন, সম্মানজনক হারের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসার সময় হয়েছে; কিন্তু গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই পুরনো চিত্রনাট্যই প্রদর্শিত হলো। বোলিং ভালো তো, ব্যাটিং যাচ্ছেতাই। কখনও আবার এর উল্টোটাও হয়। গতকাল অধিনায়কের আবেদন মিথ্যা প্রমাণ করে নিজেদের ইনিংসে ম্যাচ জেতা নয়, সম্মানজনক হার

তামিমের না খেলার কারণ-ইনজুরি না অন্য কিছু!

তাহলে কি কোচ স্টুয়ার্ট ল আগের দিন ঘণ্টা ধরে তামিমকে গতকালের ম্যাচ খেলার আত্মবিশ্বাস সঞ্চারণ করার চেষ্টা করছিলেন? তামিম যে টি২০ ম্যাচে খেলছেন না সেটা মিডিয়াতে ফাঁস না করলেও সতীর্থদের কেউ কেউ আগের দিনই আন্দাজ করেছিলেন। 'ডান হাঁটুর ব্যথাটা আজ সকালেই বেড়েছে। এ জন্য খেলতে পারছেন না তামিম।' গতকাল প্রধান নির্বাচক আকরাম খান তামিমের অনুপস্থিতির ব্যাখ্যা এভাবেই দিয়েছেন।

স্পিনারদের দাপট by নাজমুল হক নোবেল

তকাল ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচ নম্বর টি২০ এবং সবগুলোতেই বেশ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচে অবশ্য দারুণ একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। আর এ সুযোগটা তৈরি করে দিয়েছিলেন স্পিনাররা। যে উইকেটে বাংলাদেশের সাকিব-অলকরা জাদু দেখান, সেখানে কী আফ্রিদি-আজমলরা বসে থাকবেন! যা হওয়ার তাই হয়েছে; বরং বলা উচিত আরও বেশি হয়েছে। পাক স্পিনাররা রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের

গাড়ির কদর by মোহাম্মদ নূরল হক

ত্তর দশকের শেষ প্রান্তে তদানীন্তন সরকার প্রতি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নামে একটি পদ ও প্রতিষ্ঠান স্থাপন করেছিল। যতদূর মনে পড়ে, আসাদুজ্জামান নামে এক ভদ্রলোক এই দায়িত্বে ছিলেন। মূল লক্ষ্য ছিল সর্বস্তরে নিরক্ষরতা দূর করা। আমি তখন রাজশাহী টেক্সটাইল মিলে শ্রম ও কল্যাণ বিভাগে একমাত্র কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য একটি কমিটি গঠন করলে আমাকেও তাতে সদস্য করা হয়।

ভারতীয় প্রকল্প বাতিলেই সমাধান-টিপাইমুখ by তারেক শামসুর রেহমান

টিপাইমুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণ নিয়ে রাজনীতি এখন উত্তপ্ত। বাংলাদেশের চলমান রাজনীতিতে এটা একটা নতুন মাত্রা পেয়েছে। সনাতন রাজনৈতিক সংস্কৃতির মতোই এই বাঁধ নির্মাণের বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের অবস্থান পরস্পরবিরোধী। খালেদা জিয়া ইতিমধ্যে ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন, যেখানে তিনি যৌথ সমীক্ষার প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ভূমিকার সমালোচনা করেছেন।

চিঠিপত্র-ঢাবি চিকিৎসাকেন্দ্র আধুনিক হোক

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। অথচ সেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্রটির আজ বেহাল দশা। প্রতিষ্ঠার এত বছর পেরিয়ে গেলেও আজ অবধি চিকিৎসাকেন্দ্রটিতে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। চিকিৎসাকেন্দ্রটি নানা সমস্যায় জর্জরিত। অর্ধশতাধিক ছাত্র-শিক্ষকের সেবার কথা

নতুন ঢাকা, পুরান ঢাকা by মাহবুব মোর্শেদ

ঢাকার অধিবাসীদের কাছে শহরটি বহুদিন ধরেই দুই ভাগে বিভক্ত। সিটি করপোরেশন ভাগ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এই সাধারণ তথ্যটির দিকে কারও মনোযোগ আকৃষ্ট হয়নি বলেই মনে হয়। তীব্র রাজনৈতিক তর্কের মধ্যে অত্যন্ত সাধারণ তথ্যটিও অনেক সময় সবার অলক্ষ্যে থেকে যায়। সেটা স্বাভাবিকও। ঢাকার অধিবাসীদের কাছে শহরের পুরাতন অংশটি পুরান ঢাকা আর নতুন অংশটি নতুন ঢাকা বা ঢাকা বলে পরিচিত।

প্রত্যাশা ও প্রাপ্তিতে গরমিল!-সুশাসন by মোঃ মাসুদ পারভেজ রানা

ণতান্ত্রিক চর্চায় সরকারি দল ও বিরোধী দলের মতের অমিল অস্বাভাবিক কিছু নয়। বরং কোনো জাতীয় ইস্যু নিয়ে তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ একটি ভালো পদক্ষেপ। কারণ বিরোধী দলের যুক্তিপূর্ণ বিরোধিতা বা সমালোচনা সরকারি দলের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। মূলত, এ উদ্দেশ্যকে সামনে রেখেই সংসদীয় গণতন্ত্রের সূচনা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এমন মতের অমিল, বাকবিতণ্ডা এবং প্রত্যাশা ও প্রাপ্তিতে

পাকিস্তানে ন্যাটো বিমান বাহিনীর হত্যাকাণ্ড-সমকালীন প্রসঙ্গ by বদরুদ্দীন উমর

বিগত ২৬ নভেম্বর শনিবার পাকিস্তান-আফগান সীমান্তে ন্যাটো বিমানবাহিনীর হামলায় পাকিস্তানের অভ্যন্তরে ২৪ জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে। এটাই এ ধরনের প্রথম ঘটনা নয়। এ রকম ঘটনা পাকিস্তানে প্রায়ই ঘটে চলেছে এবং তাতে শুধু সেনাসদস্যই নয় অধিকাংশ ক্ষেত্রে নিরীহ বেসামরিক লোকজনই বেশি নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহী ও সেবাদাস রাষ্ট্র হিসেবে পাকিস্তান নিজেকে নিযুক্ত রাখার ফলে এ ধরনের ঘটনা সেখানে ঘটা

বাক্সবন্দি স্ক্যানিং মেশিন-বিমানবন্দরের শাপমুক্তি ঘটুক

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের রফতানি শাখায় মালপত্র স্ক্যান করার জন্য কেনা তিনটি অতিপ্রয়োজনীয় স্ক্যানিং মেশিন জনবলের অভাবে বাক্সবন্দি অবস্থায় পড়ে রয়েছে। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। মঙ্গলবার সমকালের রাজধানী পাতায় প্রকাশিত প্রতিবেদনে এ খবর রয়েছে। প্রশ্ন হলো, স্ক্যানিং মেশিন চালাতে যে ৬০ থেকে ৭০ জন কর্মী দরকার, তা কি বিমানবন্দর কর্তৃপক্ষ জানত না? অবশ্যই তারা জানতেন।

মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনঃ ডিজিটাল দুর্নীতির জয়-জয়কার

ক-এগারোর অবৈধ সরকারের হোতারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সমর্থনে ক্ষমতা দখল করেছিলেন। ওই বিশেষ দিনে বন্দুকের নলের সামনে বসে কম্পিত কণ্ঠে তত্কালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ জাতির উদ্দেশে জরুরি আইন জারি করে ডিজিএফআই লিখিত যে ভাষণখানি পাঠ করেছিলেন, সেখানেও পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ উত্থাপন করা হয়েছিল।

পরবর্তী ইতিহাস দেশের মানুষ জানেন। দেশের প্রধান দুই নেত্রীকে সাবজেলে নেয়া হয়েছিল, উভয় দলের বড় বড় নেতারা হয় জেলে গিয়েছিলেন, নয়তো দেশে-বিদেশে পালিয়ে অথবা সামরিক জান্তার সঙ্গে আঁতাত করে সময় পার করেছেন। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন গুরুতর অপরাধ দমন কমিটির টাস্কফোর্সের ফিল্ড কমান্ডাররা সুযোগ বুঝে জন্মের মতো দাঁও মেরে নিয়েছেন। ব্যবসায়ীদের পকেট থেকে কয়েকশ’ কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়লেও তার কয়েকগুণ নাকি এক-এগারোর কুশীলবরা ভাগাভাগি করে নিয়েছিলেন। সেই অর্থ এখন প্রবাসে তাদের সপরিবারে অবসর জীবনে কাজে লাগছে। যাদের নাম উচ্চারণে একসময় এদেশে বাঘে-মহিষে একঘাটে পানি পান করত, তারা এখন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাতে বাড়ি-ঘর বানিয়ে সুখেই আছেন। এদের মধ্য থেকে বিশেষ একজন মহাভাগ্যবান অবশ্য এখনও বাংলাদেশ সরকার থেকে নিয়মিত বেতনও নিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ভ্রাতা ও ফেনী বিএনপির প্রেসিডেন্ট মেজর (অব.) সাঈদ এস্কান্দারের আপন ভায়রা লে. জে. মাসুদউদ্দিন চৌধুরী গত তিন বছরেরও অধিককাল ধরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইল ঘাঁটাঘাঁটি করলে তার চেয়ে দীর্ঘসময় ধরে এক দেশে কর্মরত দ্বিতীয় কোনো রাষ্ট্রদূতের উদাহরণ নাও মিলতে পারে। ক’দিন আগে আমাদের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলে এই মাসুদউদ্দিনকে সর্বক্ষণ তার আশপাশেই দেখা গেছে। এই শ্রেণীর উচ্চাভিলাষী কর্মকর্তাদের বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান হুডিনির চেয়েও ম্যাজিকশিল্পে পারদর্শী মেনে নিতে হয়। নইলে বেগম খালেদা জিয়া রক্ষীবাহিনীর সাবেক যে আত্মীয় কর্মকর্তাটিকে নবম ডিভিশনের জিওসি পদে পর্যন্ত নিয়োগ দিয়েছিলেন, তিনিই আবার শেখ হাসিনার কাছে এতটাই বিশ্বস্ত যে তার চাকরি অনন্তকাল পর্যন্ত চলছে, এমন ঘটনা ঘটা সম্ভব ছিল না।
এই মাসুদউদ্দিনকে এক-এগারো পরবর্তী সময়ে বগলে স্টিকসহ সদম্ভে টেলিভিশন ক্যামেরার সামনে প্রায় প্রতিদিন দুর্নীতিবিরোধী জেহাদের হুংকার দিতে দেখা গেছে। দুষ্ট লোকে বলে, জাতিসংঘ নির্দেশিত ক্যুদেতার প্রথম ছয় মাসের মধ্যেই তত্কালীন সামরিক লৌহমানবদ্বয় এবং তার সাঙ্গপাঙ্গরা যে পরিমাণ অর্থ বন্দুকের জোরে অবৈধ পন্থায় আয় করেছে, একটি নির্বাচিত সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের পক্ষে পুরো পাঁচ বছরেও সেরকম সম্পদশালী হওয়া সম্ভব নয়। অবশ্য এবার মহাজোট সরকারের শেয়ারবাজার তেলেসমাতি সেই রেকর্ডকেও অবশেষে অতিক্রম করেছে।
মইনউদ্দিন-ফখরুদ্দীন জামানার বিশেষ দু’টি অমৃতবচন দেশবাসী আশা করি এখনও ভুলে যাননি। একসময়ের কথিত জাতীয়তাবাদী সৈনিক এবং ২০০৭ সালের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) এমএ মতিন ঘোষণা করেছিলেন, দুর্নীতির সব রুই-কাতলাকে এবার ধরা হবে। একই সময়ের মহাপ্রতাপশালী দুদক চেয়ারম্যান লে. জে. (অব.) হাসান মশহুদ চৌধূরী আরও একধাপ এগিয়ে হুংকার ছেড়েছিলেন, শুধু রুই-কাতলা কেন, চুনোপুঁটিও কারেন্ট জাল দিয়ে ছেঁকে ফেলা হবে। কারণ বাজারে চুনোপুঁটিরও অনেক দাম। বাংলাদেশের স্বাধীনতা আজ ভারতের পদতলে বিসর্জনের পর এসব বাগাড়ম্বরের জন্য তারা লজ্জায় মাথা হেঁট করে থাকেন কি-না, আমার জানার কোনো উপায় নেই। লে. জে. হাসান মশহুদ শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রে তার একসময়ের প্রভুদের আশ্রয়ে আছেন। আর মেজর জেনারেল (অব.) মতিন আগের মতো চট্টগ্রামের কোনো এক কিন্ডারগার্টেন স্কুল চালাচ্ছেন কি-না, সে খবর রাখার প্রয়োজন বোধ করিনি। তবে তারা যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের বর্তমান দুরবস্থার সম্মিলিত দায় কোনোদিনই এড়াতে পারবেন না।
বর্তমান বাংলাদেশে দুর্নীতির মহোত্সব নিয়ে লিখতে বসেই এতসব পুরনো কথা টেনে আনতে হলো। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকা পদ্মা সেতু প্রকল্পে তাদের প্রতিশ্রুত ঋণসহায়তা স্থগিত করেছে। আইএমএফও বার্ষিক বাজেট সহায়তা আটকে দিয়েছে। উপায়ান্তর না দেখে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আইডিবির (ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক) শরণাপন্ন হলে সেখান থেকেও সরকারের জন্য কোনো সুখবর আনতে পারেননি। উল্টো তারা বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং অদক্ষতার সমালোচনা করেছেন।
মাঝখানে একদিন স্বপ্নে পাওয়ার মতো করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদ্মা সেতু নির্মাণে মালয়েশিয়ার বায়বীয় বিনিয়োগকারীদের সংবাদ রেডিও-টেলিভিশনে ফলাও করে জাতিকে জানিয়েছিলেন। তবে সেই বাগাড়ম্বরের স্থায়িত্ব ছিল মাত্র ২৪ ঘণ্টা। পদ্মা সেতু নির্মাণে মালয়েশীয় বিনিয়োগ নিয়ে আর কোনো উচ্চবাচ্য সরকারি তরফ থেকে এরপর শোনা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশের জনগণকে সচরাচর মূর্খ এবং নির্বোধরূপেই বিবেচনা করেন। নইলে তার শাসনামলে গোটা মুসলিম বিশ্বের সঙ্গে এতটা দূরত্ব সৃষ্টি করার পর আমাদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক কিংবা মালয়েশিয়ার অর্থ সহায়তার স্বপ্ন দেখানোর চেষ্টা করতেন না।
গত সপ্তাহে রাজশাহীতে এক জনসভায় বক্তৃতায় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ ভাষায় বিএনপির পাঁচ বছর আগেকার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। ক’দিন আগে গিয়াসউদ্দিন মামুনের বিরুদ্ধে অর্থপাচারের এক মামলায় সাক্ষ্য দিতে ডেবরা লাপ্রেভট নামের এক মার্কিন নাগরিক বাংলাদেশে উড়ে এসেছিলেন। তার বক্তব্য দেশের তাবত পত্রিকায় ছাপা হয়েছে। সেই সাক্ষ্যে নতুন কিংবা চাঞ্চল্যকর কোনো তথ্য পাওয়া না গেলেও শেখ হাসিনা দাবি করেছেন, তারেক রহমানের মানি লন্ডারিং প্রমাণ করতে ডেবরার এই উড়ে আসায় নাকি লজ্জায় তার মাথাও হেঁট হয়েছে। প্রথম কথা হলো, প্রথম আলো, ডেইলি স্টার, জনকণ্ঠের মতো চরম তারেকবিদ্বেষী পত্রিকায়ও খুঁজে পাওয়া যায়নি যে এই মার্কিন সাক্ষী তারেক রহমান মানি লন্ডারিং করেছেন এমন কোনো বক্তব্য তার সাক্ষ্যে দিয়েছেন। পাঁচ বছর ধরে দুর্নীতির অনেক গল্প ফাঁদা হলেও তারেক রহমানের বিরুদ্ধে তার বন্ধু গিয়াসউদ্দিন মামুনের ক্রেডিট কার্ড ব্যবহারের অভিযোগই এ পর্যন্ত সরকার আনতে পেরেছে। তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো, তারেক রহমানের মানি লন্ডারিং প্রমাণিত হলে তো একদা ডজনেরও অধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত শেখ হাসিনার মাথা উঁচু হওয়ার কথা, মাথা হেঁট হবে তারেক রহমান এবং জাতীয়তাবাদী দলের নেতা-কর্মী-সমর্থকদের। যাকগে এসব তর্ক।
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দুর্নীতিবিষয়ক আমার অন্য দু-একটি প্রশ্ন রয়েছে। আপনার পুত্রবধূর দেশের যোগসাজশে ডেবরা লাপ্রেভটকে আপনার সরকারই সাক্ষ্য দিতে নিয়ে আসায় আপনার মাথা হেঁট হয়ে গেল। অথচ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে আপনারই আমলে দেশ-বিদেশে এত হৈচৈয়ের পরও সেই মাথা যথাস্থলে বহাল তবিয়তে থাকল কী করে? সংসদে দাঁড়িয়ে আপনিই তো একাধিকবার চরম দুর্নীতির দায়ে অভিযুক্ত যোগাযোগমন্ত্রীর পক্ষে সাফাই গেয়েছেন! রক্তচক্ষু দেখিয়ে থামিয়ে দিয়েছেন আপনার দলেরই অন্যান্য সমালোচনাকারীদের। আপনার মন্ত্রী, এমপি, উপদেষ্টারা মিলে সাধারণ বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকারও অধিক শেয়ারবাজার থেকে লুটপাট করে হিল্লি-দিল্লিতে পাচার করলেন, অথচ আপনি বিন্দুমাত্র লজ্জিত না হয়ে গোটা জাতিকে উল্টো দুর্নীতিবাজ হতে উত্সাহিত করলেন!
বাংলাদেশের কোন সরকারপ্রধান নিজে ঘোষণা দিয়েছেন যে দুর্নীতিলব্ধ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করলে দুদক অথবা এনবিআর এ নিয়ে কোনো প্রশ্ন করবে না? বাংলাদেশের চল্লিশ বছরের ইতিহাসে এমন দ্বিতীয় উদাহরণ আমার অন্তত মনে পড়ছে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে প্রমাণ হয়েছে বর্তমান বাংলাদেশে তথাকথিত স্বাধীন দুদক তারই শিকলে বাঁধা আজ্ঞাবহ বিশেষ প্রাণীমাত্র। এই দেশে সুশাসনের কিছুমাত্র অস্তিত্ব থাকলে এই ঘোষণার পর দুদক চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত ছিল। অবশ্য শেখ হাসিনার একসময়ের বশংবদ সচিবের কাছ থেকে আমার এমন প্রত্যাশাও চরম নির্বুদ্ধিতা। দুর্নীতিকে সরাসরি উত্সাহদানকারী প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর এনবিআর কালবিলম্ব না করে রীতিমত প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়ে দিয়েছে, দুর্নীতিবাজরা নির্ভয়ে শেয়ার মার্কেটে লেনদেন করতে পারে, তাদের টিকিটিও স্পর্শ করা হবে না। এতকিছুর পরও শেয়ারবাজারে সূচক যে অব্যাহতভাবে পড়েই যাচ্ছে, সেটা অবশ্য অর্থনীতি বিষয়ক ভিন্ন তত্ত্বগত আলোচনা।
পাঠকের নিশ্চয়ই মনে আছে, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণ করেই সরকারি কেনাকাটায় দলীয় লোকজনের জন্য দুর্নীতির অবাধ সুযোগ সৃষ্টি করেছিল। বিনা টেন্ডারে দুই কোটি টাকা পর্যন্ত ঠিকাদারি কাজ দেয়ার বন্দোবস্তের মাধ্যমে নেতাকর্মীদের রাতারাতি কোটিপতি বনে যাওয়ার পদ্ধতি আবিষ্কারের জন্য ডিজিটাল মন্ত্রিসভার তারিফ না করে উপায় নেই। বাংলাদেশের জনগণ এই দুর্নীতি বিনা প্রতিবাদে মেনে নেয়ার ফলস্বরূপ অতঃপর দেশের সম্পদ নিয়ে রীতিমত ডাকাতির রাস্তা খুলে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই দেশে যোগাযোগ, বাণিজ্য, স্থানীয় সরকার, টেলিযোগাযোগ এবং জ্বালানি ও বিদ্যুত্ মন্ত্রণালয় দুর্নীতির ঘাঁটি হিসেবে সুপরিচিত। বুদ্ধিমান সরকার জনগণের বিদ্যুত্ নিয়ে অসহায় অবস্থাটি ঠিকই ধরতে পেরেছিলেন। অনেকদিন ধরেই দেশের জনগণ বিদ্যুত্ ঘাটতির জন্য যথেষ্ট ভোগান্তিতে রয়েছেন। সেই ভোগান্তিকে পুঁজি করে এবার ক্ষমতাসীনদের মধ্যে বিনা টেন্ডারে রেন্টাল বিদ্যুত্ কেন্দ্র বণ্টন শুরু হলো। শুধু তা-ই নয়, এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাওয়ার পথও রুদ্ধ করল মার্কিন-ভারত সমর্থিত মহাজোট সরকার। দেশে আইন করা হলো, বিনা টেন্ডারে অতি উচ্চমূল্যে রেন্টাল বিদ্যুেকন্দ্র থেকে বিদ্যুত্ কেনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে কোনো নাগরিক মামলা করতে পারবে না।
আমার গ্রেফতারের আগে সরকারের এসব অনৈতিক এবং দুর্নীতিতে সহায়তাকারী পদক্ষেপের বিরুদ্ধে মন্তব্য-প্রতিবেদন লেখার পাশাপাশি টেলিভিশন টকশোতেও যথাসম্ভব প্রতিবাদ করেছিলাম। একটি পুরনো লেখার কথা এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করছি। ‘মার্কিন এজেন্ডায় আর সুশাসন নেই’ শিরোনামের লেখায় বাংলাদেশে ইসলামি জঙ্গি দমনের ধুয়া তুলে মার্কিন নেতৃত্বে উন্নয়ন সহযোগীদের বাংলাদেশ সরকারকে তাবত জুলুম, নির্যাতন ও দুর্নীতির লাইসেন্স দেয়ার বিরোধিতা করেছিলাম। লোকমুখে শুনেছি, আমার ওই লেখার কারণে তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত নাকি আমার ওপর ভয়ানক কুপিত হয়েছিলেন। পরবর্তীকালে আমার গ্রেফতার এবং রিমান্ডে নির্যাতনেও ওই লেখার নাকি উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমার মন্তব্য-প্রতিবেদনটি ২০১০ সালের ১৭ মে ছাপা হয়েছিল। দেড় বছর অতিক্রান্ত হওয়ার পর সেই মার্কিনিরাই এখন সরকারের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলছেন।
রিমান্ডে টিএফআই সেলে আমাকে বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয়ে দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ, বিশেষ করে কুইক রেন্টাল পদ্ধতির বিরোধিতার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল। প্রশ্নকর্তাদের আমি বলেছিলাম, রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ক্ষমতাসীনদের লুটপাটের সুবিধার জন্যই এই কুইক রেন্টাল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। সেইসঙ্গে এটাও যোগ করেছিলাম, এত উচ্চমূল্যে বিদ্যুত্ কেনা অব্যাহত থাকলে বাংলাদেশের সার্বিক অর্থনীতি সহসাই ভঙ্গুর হয়ে পড়বে। উত্তরায় অবস্থিত র্যাব-১ হেডকোয়ার্টারের টিএফআই সেলে আমার জিজ্ঞাসাবাদের তারিখ ছিল ২০১০ সালের ২৪ জুন। আজ প্রায় দেড় বছরের ব্যবধানে আশা করি সেদিন উপস্থিত বিভিন্ন বাহিনীর সেই সব তরুণ প্রশ্নকর্তারা বাংলাদেশের অর্থনীতির বর্তমান দুরবস্থার কারণ উপলব্ধি করতে পারছেন।
কুইক রেন্টাল নিয়ে এখন অন্যান্য পত্রিকাও লেখালেখি শুরু করেছে। ২৬ নভেম্বরের নয়াদিগন্ত পত্রিকার লিড স্টোরির শিরোনাম, ‘কুইক রেন্টাল আইপিপির বিদ্যুত্ ক্রয় : ভর্তুকি ১২ হাজার কোটি টাকা, দায় চাপছে গ্রাহকের ওপর।’ আমি নিশ্চিত যে, বর্তমান অর্থবছরের ১২ হাজার কোটি টাকার ভর্তুকি এই সরকারের মেয়াদকালেই ২০ হাজার কোটি টাকা অতিক্রম করবে। ভর্তুকির এই বিপুল পরিমাণ অর্থ কোন দেশে, কার পকেটে যাচ্ছে সেই খবর দেশের সাধারণ নাগরিক হয়তো কোনোদিনই জানতে পারবে না। তবে দেশের সর্বনাশ যা হওয়ার, সেটা বোধহয় সম্পন্ন হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী ইতোমধ্যে হুমকি দিয়ে রেখেছেন, যারাই এসব ভর্তুকি নিয়ে প্রশ্ন তুলবেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্থানের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। সুতরাং সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশবাসীর মূক ও বধিরের ভূমিকা পালন করে ক্ষমতাসীনদের সীমাহীন দুর্নীতি সহ্য করা ছাড়া উপায় নেই।
বিদ্যুত্খাতের সঙ্গে পাল্লা দিয়েই চলছে টেলি-যোগাযোগের লুণ্ঠন। ভিওআইপির গল্প বেশ পুরনো হয়ে গেছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী সরকারের চিহ্নিত কর্তাব্যক্তিদের পুত্র-কন্যারা এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপি আমলের প্রথম দিকে মন্ত্রণালয়ে স্বচ্ছতা আনার চেষ্টা করা হলেও নানান চাপের কাছে সেই সদিচ্ছা বেশিদিন স্থায়িত্ব পায়নি। অভিযোগ রয়েছে, তত্কালীন ক্ষমতাবানরাও পরবর্তীকালে নাকি জড়িয়ে পড়েছিলেন এই অনৈতিক কর্মকাণ্ডে। আওয়ামী লীগের এবারের আমলে লুণ্ঠনের নিত্যনতুন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। লন্ডন, আমেরিকা, কানাডা থেকে নিয়ন্ত্রণ করে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশের বারোটা বাজিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে। গুজব রয়েছে, সংশ্লিষ্ট সব মন্ত্রীর পিএস, এপিএসরাই নাকি প্রতি বছর কয়েক কোটি টাকার মালিক হচ্ছেন। বর্তমান সরকারের ডাকসাঁইটে সব মন্ত্রী হত্যা, লুটপাটে সরাসরি জড়িত থেকেও যে রক্ষা পেয়ে যাচ্ছেন, তার পেছনেও রয়েছে এই অবৈধ সম্পদের দেশ-বিদেশে ভাগবাটোয়ারা।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক অভাবনীয় মন্তব্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেই আজকের মন্তব্য-প্রতিবেদনের সমাপ্তি টানব। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, তার পিতার আমলেও রিজার্ভে কোনো টাকা ছাড়াই দেশ চললে এখনও কোনো অসুবিধা হবে না। আমার ব্যক্তিগত ধারণা, নানাবিধ চাপে মানসিকভাবে বিক্ষিপ্ত থাকার কারণেই শেখ হাসিনা এ ধরনের অসংলগ্ন, অপ্রধানমন্ত্রীসুলভ মন্তব্য করেছেন। সদ্য স্বাধীন বাংলাদেশে সর্বগ্রাসী দুর্নীতি প্রসঙ্গে তত্কালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের চরম অবমাননাকর মন্তব্য ছিল, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি (Basket case)। বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এবং একসময়ের বাম অগ্নিকন্যা মতিয়া চৌধুরী ১৯৭৩ সালের ২৭ ডিসেম্বর ফেনীতে এক জনসভায় তত্কালীন আওয়ামী সরকারের দুর্নীতি প্রসঙ্গে বলেছিলেন, ‘আজকের আওয়ামী লীগ হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট আর পারমিটবাজির আখড়া। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আওয়ামী লীগও তেমনি দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না।’ মরহুম শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশের রিজার্ভে টাকা ছিল না—দীর্ঘদিন পর এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী হয়তো তার অজান্তেই হেনরি কিসিঞ্জার এবং মতিয়া চৌধুরীর মূল্যায়ন মেনে নিয়ে তার মরহুম পিতার শাসনামলকে হেয় করলেন। তদুপরি তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থাকে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা বিধ্বস্ত একটি যুদ্ধপরবর্তী রক্তাক্ত রাষ্ট্রের অবস্থার সঙ্গে তুলনা করে আমাদের চার দশকের অর্জনকে অস্বীকার করেছেন। ডজনেরও অধিক ডক্টরেটধারী প্রধানমন্ত্রী কেন এমন তুলনা করলেন, তা তিনিই ভালো জানেন। রিজার্ভে টান ধরলে মূলত আমদানিনির্ভর বাংলাদেশের যে দেউলিয়া হতে বিশেষ একটা সময় লাগবে না, সেটি বুঝতে অর্থনীতি নিয়ে বিশেষ পড়াশোনার কোনো প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আশু কর্তব্য রিজার্ভ দ্রুত হ্রাস হওয়ার পেছনের কারণগুলো খুঁজে বের করে সেই ফাঁক-ফোকরগুলো অনতিবিলম্বে বন্ধ করা। ২০০৮ সালে নির্বাচনী প্রচারাভিযানকালে মহাজোট নেত্রী দেশবাসীকে একেবারে স্বপ্নের মায়াপুরীতে নিয়ে গিয়েছিলেন। ঢাকার কারওয়ানবাজারে দেয়া একটা বক্তৃতার কথা আমার প্রায়ই মনে পড়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নৌকায় ভোট দিলে পাতাল রেল, উড়াল সেতু, পদ্মা সেতু, মনোরেল কোনো কিছুরই অভাব থাকবে না। জনগণ কেবল কষ্ট করে মুখ ফুটে চাইবে আর তিনি জাদুবলে সঙ্গে সঙ্গে সব চাহিদা তাদের সামনে হাজির করবেন। তার বক্তৃতা শুনে সেদিন মনে হয়েছিল, বাংলাদেশ টাকার অফুরান সাগরে ভাসছে।
সত্তরের দশকের শেষের দিকে মরহুম জিয়াউর রহমান একবার বলেছিলেন, দেশের উন্নয়নে অর্থ কোনো সমস্যা নয়, সদিচ্ছাটাই বড় কথা। তার এই বক্তব্যের কদর্থ করে আওয়ামী অর্থনীতিবিদরা এখনও সুযোগ পেলেই কঠোর সমালোচনা করে থাকেন। অথচ একই বুদ্ধিজীবীকুল মহাজোট নেত্রীর বাস্তবতাবিবর্জিত এসব বক্তব্যে আপত্তিজনক কোনো বিষয় খুঁজে পান না। কেবল এখানেই শেষ নয়, রিজার্ভ ছাড়াও দেশের অর্থনীতি চলমান থাকতে পারে, এ-জাতীয় উদ্ভট বক্তব্যের সমর্থনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ডাকসাঁইটে আওয়ামী শিক্ষককুল সরকারদলীয় পত্রিকাগুলোতে কলম ধরেছেন। তবে ডিজিটাল দুর্নীতির পক্ষে আবোল-তাবোল লিখে শেষরক্ষা হবে কি-না, সেটি জানতে আমাদের বর্তমান সরকারের মেয়াদ সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। একই ভোটার গোষ্ঠীকে অবাস্তব ও চটকদার প্রতিশ্রুতির তোড়ে পাঁচ বছরের ব্যবধানে দ্বিতীয়বার বিভ্রান্ত করে ক্ষমতায় পুনর্বার আসীন হওয়ার অলীক কল্পনা বাস্তবে রূপ নেয়া জালিমের বিরুদ্ধে ক্রমেই ফুঁসে ওঠা জনমতের পরিপ্রেক্ষিতে অসম্ভবই ঠেকছে। পরিবর্তনের জোয়ার বেগবান হলে ডিজিটাল দুর্নীতির হিসাব-নিকাশও একদিন জনগণই ইনশাআল্লাহ আদায় করবে।
ই-মেইল : admahmudrahman@gmail.com

ঢাবি ছাত্রের ওপর নির্যাতন-পুলিশ কবে মানবিক হবে?

থায় বলে বাঘে ছুঁলে আঠারো ঘা, কিন্তু পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা। প্রবাদসম এ বাক্যে পুলিশের প্রতি আমজনতার বিরূপ মনোভাবের প্রকাশ স্পষ্ট। কিন্তু তাতে পুলিশের কি কিছু আসে-যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন ও অসত্য গল্প সাজিয়ে দুটি ফৌজদারি মামলা করার দায়ে খিলগাঁও থানার সাবেক ওসি হেলালউদ্দিন ও উপ-পরিদর্শক আলম বাদশাকে চাকরিচ্যুত করার জন্য আইন মন্ত্রণালয়ের গঠিত একটি তদন্ত কমিটির

কিছু উদ্যোগ

মাজের অবহেলিত এবং বঞ্চনার শিকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে আশির দশকে বেসরকারি সংস্থাগুলো প্রথম কাজ শুরু করে। বর্তমানে দেশে প্রায় ৩০০ বেসরকারি সংস্থা প্রতিবন্ধীদের নিয়ে নানা কার্যক্রম চালু রেখেছে।আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ১৯৯৫ সাল থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। এ সংস্থার ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফেরদৌসী বেগম রুবী বলেন, প্রতিবন্ধীদের

চাকরির সুযোগ সীমিত

মানবাধিকার সংস্থাগুলোর দীর্ঘদিনের আন্দোলনের ফলে সারাবিশ্বে প্রতিবন্ধীদের অবস্থা এখন কিছুটা হলেও পাল্টেছে। বাংলাদেশও এক্ষেত্রে কিছুটা এগিয়েছে। তবে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ এখনও সীমিত। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে প্রতিবন্ধীরা শিক্ষিত হলেও চাকরি ক্ষেত্রে রয়েছে নানা বাধা ও বৈষম্য। সরকারি চাকরিতে এখন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য শতকরা ১০ ভাগ কোটা রয়েছে।

যেমন চলছে প্রতিবন্ধীদের শিক্ষা

প্রতিবন্ধীরা এখনও নানা দিক থেকে পিছিয়ে আছে আছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও আশানুরূপ নয়। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা দীর্ঘদিন কাজ করছে প্রতিবন্ধীদের অধিকার আদায় নিয়ে। গত দুই দশক ধরে কাজ করে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সাফল্য নিয়ে এলেও শিক্ষারক্ষেত্রে এখনও সুযোগ সেই হারে বাড়েনি। প্রতিবন্ধী শিশুদের জন্য সর্বক্ষেত্রে শিক্ষার উপযুক্ত সুযোগ নেই, নেই অনুকূল পরিবেশ। এখনও শিক্ষা ক্ষেত্রে অনেক

সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী:উদ্যোগ কম

গামী ৩ ডিসেম্বর সারাবিশ্বে পালিত হতে যাচ্ছে ২০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এবছরই প্রথমবারের মতো বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে দিবসটি পলন করবে বাংলাদেশ সরকার। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো- 'উন্নয়নের অন্তর্ভুক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী'বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ১ কোটি ৭০ লাখ। অথচ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে

সমাবেশে বক্তারা-দেশে স্বৈরাচারী শাসন চলছে

ব্বইয়ের গণঅভ্যুত্থানের নেতারা বলেছেন, দেশে নতুন 'স্বৈরাচারী' শাসন চলছে। গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে হবে। এজন্য দেশবাসীকে নিয়ে গণবিপ্লব ঘটানোর কথা বলেন তারা।গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 'নব্বইয়ের গণঅভ্যুত্থানের প্রাণপুরুষদের' সমাবেশ ও গণসঙ্গীত সন্ধ্যায় তৎকালীন ছাত্রনেতা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী এবং

সেমিনারে ড. মিজানুর রহমান সব নাগরিক সমান অধিকার পাচ্ছেন না

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দেশের সব নাগরিক সমানভাবে নাগরিক অধিকার পাচ্ছেন না_ এটাই বাস্তবতা। বাংলাদেশের মতো রাষ্ট্রে সবাইকে সমান সুবিধা দেওয়া সম্ভব নয়। সমতলের মানুষ যে সুযোগ পাচ্ছে, সমপরিমাণ সুযোগ পাহাড়ের মানুষ পাবে না। তিনি বলেন, সবাইকে সমান সুযোগ দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই। এসব সীমাবদ্ধতার মধ্যেও সরকারের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিঠি by তপু রায়হান

চিঠি যখন লিখতে বসেছি, আমার ঘরে খুব গোপনে তখন শীতকাল। অথচ তোমাকে বুঝতে দেব না বলে চিঠির ভাঁজে কোনো কুয়াশা মেঘের পাঁপড়ি পাঠাচ্ছি না। অবশ্য চিঠিতে সযত্নে জড়িয়ে দেওয়া কলমের কালি যদি জমে গিয়ে থাকে, বুঝে নিও, কতটা শীত নিয়ে থাকি। কিংবা সারি সারি বাক্যের অক্ষরেরা যদি দক্ষিণ মেরুর মতো সুবিশাল বরফ আকারে রূপ ধারণ করে, ধরে নিও তবে এতদিনে আমিও হয়ে গেছি সেই শীতল জগতেরই কোনো চেনাজানা প্রাণী।

অদৃশ্য বাসিন্দাদের সঙ্গে

ছোটবেলায় আমার সঙ্গে অনেক ভৌতিক ব্যাপার ঘটত। রক্ষণশীল খ্রিস্টান পরিবারে জন্ম আমার। ফলে ১৭ বছর বয়সে নিজেকে বন্দি করে ফেললাম নিজের মধ্যে। নিজেকে আর সামলাতে পারছিলাম না। ভয় ছিল অনেক। নিজেকে আর এই ভৌতিক জীবনে বন্দি রাখতে চাচ্ছিলাম না। তাই আশপাশের এ রকম অস্বাভাবিক ঘটনাবলিকে এড়িয়ে যেতে লাগলাম।কাজটা সহজ ছিল না। কিন্তু ২০ বছর বয়সে এসে চারপাশের অস্বাভাবিক ঘটনা দিয়ে আর তাড়িত হলাম না।

পোশাকি আদবকেতা by নওরিন আক্তার

পোশাকের মাধ্যমেই ফুটে ওঠে একজনের ব্যক্তিত্ব। কেবল সুন্দর পোশাক নির্বাচন করলেই হবে না, সেটা পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানানসই কি-না সেটা লক্ষ্য রাখা জরুরি। তাই সবসময় নিজের পছন্দ অনুযায়ী পোশাক নির্বাচন করলেও লক্ষ্য রাখতে হবে আবশ্যিক কিছু বিষয়ের ওপরে।জমকালো পার্টি হোক অথবা ঘরোয়া কোনো অনুষ্ঠান হোক, তোমার পোশাক যেন সবসময় পরিষ্কার ও পরিপাটি থাকে_ সেদিকে লক্ষ্য রেখো। পোশাক নির্বাচন করার সময় সেটা

সেরা ১০ টিন তারকা-আবেদনময়ী

সাম্প্রতিক সময়ে টিন দুনিয়াকে মাতিয়ে রেখেছে একঝাঁক টিন তারকা। পৃথিবীজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ভক্তকুল। আমাদের টিনএজাররাও নিয়মিতই খোঁজ রাখছে তাদের কর্মকাণ্ডের। এই সময়ের সেরা আবেদনময়ী টিন তারকাদের নিয়ে এবারের প্রচ্ছদ আয়োজন। লিখেছেন সুরবি প্রত্যয়ীমাইলি সাইরাস বলয়হানা মন্টানা চরিত্রে অভিনয় করে নিজের আসল নামটি প্রায় সময়ই আড়ালে পড়ে যায় মেয়েটির। আসল নাম তার মাইলি সাইরাস।

পদ্মার বুকে একদিন by হাসানউজ্জামান

মকালের ফরিদপুরের সুহৃদরা গত শুক্রবার সারাদিন পদ্মা নদীর চরে মিলেছিল আনন্দ আড্ডায়। সকাল থেকে ট্রলারযোগে শহরসংলগ্ন মরা পদ্মা হয়ে মূল পদ্মার বেশ কিছু দূর এগিয়ে স্থানীয় নর্থ-চ্যানেল ইউনিয়নের একটি চরে তারা শেষ বিকেলের আলোয় মিলিত হয় বনভোজনে।সুহৃদ সমাবেশ ফরিদপুর এই নিয়ে পরপর তিন বছর শীতের শুরুতে নদী ভ্রমণের আয়োজন করল। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ ছিল পদ্মার চরে বনভূমিতে অবগাহন ও গানে কবিতায়

মুক্তিযোদ্ধা-শিক্ষক জিন্নাত আলী হত্যা-বরিশাল সুহৃদের মানববন্ধন by পরিমল অপু ও মিজানুর রহমান নাসিম

ক্ষোভ আর প্রতিবাদের আগুনে মিশ্রিত স্লোগান ছিল_ খুনিদের ফাঁসি চাই। সোমবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর ঘাতকদের ফাঁসির দাবিতে এ ওয়াহেদ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা 'খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই' স্লোগান দিতে দিতে বিদ্যালয় ক্যাম্পাস থেকে এসে দাঁড়ায় বরিশাল নগরীর রূপাতলী সড়কে। জিন্নাত আলীর কর্মস্থল এ ওয়াহেদ বালিকা বিদ্যালয় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করলেও বিভিন্ন শ্রেণী-পেশার

ঘৃণা by আল-আমিন পলাশ

জ যে মানুষটিকে পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করি, এই মাত্র কয়েকদিন আগেও তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম। একদিন যার হাত ধরে পৃথিবী ছেড়ে যেতে পারতাম, আজ বিন্দুমাত্র বিশ্বাস নেই তাকে। কি অবলীলায় সে বলে গেল, 'তোমার কাছ থেকে চলে যেতে চাই।' মানুষ এমনও হয়! যে মুখে প্রেমের অমৃত মন্ত্র পাঠ করে, আবার সেই মুখেই নিম তেতো মন্ত্র শুনায়। কি অদ্ভুত এই মানুষের জাত! লিভ টুগেদার এদের আধুনিক সভ্যতা।

সৃষ্টি সুখের উল্লাসে by লিটন ঘোষ জয়

ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের মাস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এ মাসেই আমরা অর্জন করেছিলাম লাল সবুজের বিজয় নিশান। পেয়ে ছিলাম বাংলাদেশ নামক একটি মানচিত্র। আর সে বিজয়ের মাসেই সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করেছে 'মহাসমাবেশ'। যা ছিল সুহৃদ বন্ধুদের অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন। মাত্র কয়েক দিনের মধ্যেই তা বাস্তবে পরিণত হতে যাচ্ছে। এটা ভাবতেই যেন অন্য রকম একটা ভালোলাগা প্রাণে দোলা দিচ্ছে।

মূল্যবান ধাতুর নগর

ঞ্চদশ শতাব্দীতে স্পেনের ঔপনিবেশিক শক্তি আমাজনে একবার থাবা বসিয়েছেল। স্পেনীয় যুদ্ধবাজ ঔপনিবেশিকরা আমাজন সম্পর্কে অনেক লৌকিক কাহিনীও প্রচার করেছিল। সেই সময় আমাজনকে বলা হতো মূল্যবান ধাতুর এক সুবিশাল নগর। সেখানকার সব মানুষ ছিল প্রচুর ধনসম্পদের মালিক। মাটি ছিল অসম্ভব উর্বর। চাষ ও পশুপালনের জন্য ছিল আদর্শ।আমাজনের ব্যাপ্তি গোটা ইউরোপের সমান। আমাজন নদী ব্রাজিল, বলিভিয়া,

তৃতীয় এককের নাম পুতুল গান

জকের অনুষ্ঠানে কোন গানগুলো গাইবেন?প্রায় ১ মাস পর টিভিতে সরাসরি গাইতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুটা করব 'ও আমার দেশের মাটি' গানটি দিয়ে। আমার পুরনো অ্যালবাম থেকেও গান গাওয়ার ইচ্ছা রয়েছে।উপস্থাপনায় নিয়মিত দেখা যাচ্ছে না কেন?এ বছর সবচেয়ে বেশি কনসার্ট করা হচ্ছে। তাই সময় মেলাতে পারছি না। একই কারণে গত কোরবানির ঈদের অনুষ্ঠানগুলোতেও উপস্থাপক হিসেবে সময় দিতে পারিনি।

ভারতের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র by মঈন আবদুল্লাহ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগামী ২৩ ডিসেম্বর থেকে ভারতীয় ছবি মুক্তি পাবে। এটা পুরনো খবর হলেও নতুন খবর হচ্ছে, ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহেও বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনের প্রক্রিয়া চলছে। ভারতের পরিবেশকরা বাংলাদেশের চলচ্চিত্র আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। শিগগির সেখানে বাংলাদেশের জনপ্রিয় ছবিগুলো প্রদর্শিত হবে।অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি মুক্তির খবরে কলকাতার চলচ্চিত্রাঙ্গনে আনন্দের বন্যা

ক্যাম্পাস হিরো-নানা মাধ্যমের সৌরভ by আলমগীর কবীর

মিথুন পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। পড়ালেখার বাইরেও আরো অনেক কাজের কাজি তিনি। লেখালেখি, গান, ডিজাইন_সব দিকেই সমান আগ্রহ। সৃজনশীলতার নানা মাধ্যম নিয়ে মেতে থাকলেও লেখাপড়ায় মোটেও পিছিয়ে নন। অনার্স পরীক্ষার ফল বেরোনোর পর জানা গেল, ছাপচিত্র বিভাগে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৌরভ দাস মিথুন।

আমাদের ক্লাসরুম-ইস্টার্নের আইন বিভাগ by পঙ্কজ ভট্টাচার্য

'আমাদের অনুষদে লেখাপড়ার মান বেশ ভালো। ছাত্র-শিক্ষকদের মধ্যে সম্পর্কটাও আন্তরিক।' এভাবেই নিজেদের অনুষদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন মৌমিতা। ২০০৩ সালের ২৯ এপ্রিল ইস্টার্ন ইউনিভার্সিটিতে পূর্ণাঙ্গ আইন অনুষদ যাত্রা শুরু করে। অনুষদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ড. বোরহান উদ্দীন খান জানান, আইন অনুষদই দেশীয় আইন পদ্ধতির পড়াশোনায় তত্ত্বীয় ও ব্যবহারিক প্রয়োগ ঘটাচ্ছে। নিজস্ব কোর্ট রুম থাকায় ছাত্রছাত্রীদের ব্যবহারিক

ইভেন্ট অব দ্য উইক-অন্য এক দক্ষিণ এশিয়ার স্বপ্নে-১৮ থেকে ২২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল 'দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরাম'। উৎসবমুখর পরিবেশে জমজমাট ছিল পাঁচদিনের এ আয়োজন

ক্ষিণ এশিয়ায় সামাজিক পরিবর্তনের জন্য গণতন্ত্র : অংশগ্রহণ, সাম্য ও শান্তি'_এই স্লোগান নিয়েই আয়োজিত হলো সম্মেলন। যেখানে হাজির হয়েছিলেন ৪০টি দেশের ৭২৪ প্রতিনিধিসহ ১০ হাজার সামাজিক আন্দোলনকর্মী। চার দিনের এই সম্মেলন শুরু হয় ১৮ নভেম্বর। কেন্দ্রীয় শহীদ মিনারে ফোরামের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ফোরামের অন্যতম সংগঠক চিকো টাঙ্গুয়া জানান, ২০০৭

৩ ডিসেম্বর : আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-মনের আলোয় পথ চলা

বিশ্ববিদ্যালয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক তিনি। ভালোবাসেন কবিতা পড়তে। শখের বসে অভিনয়ও করেছেন। তবু বন্ধুহীন বাদল। সহানুভূতি দেখানোর মানুষ অবশ্য আছে তবে ওই পর্যন্তই। সব মিলিয়ে কেমন কাটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র বাদল কুমার দাসের ক্যাম্পাস-জীবন? সেই গল্পই বলছেন পিন্টু রঞ্জন অর্ক ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তাঁর। ঘুম থেকে উঠেই যান হলের মাঠে। সঙ্গে থাকে সাদা ছড়ি।

নতুন ঝামেলার মুখোমুখি by অনন্য রেজা করিম

ন-টু' আসছে। কিন্তু এর আগে ছবিটি নিয়ে নানা তোড়জোড় শুরু হয়ে গেছে। 'রা-ওয়ান' ছবির বিরাট আলোড়নের রেশ না কাটতেই বলিউড কিং শাহরুখ খান আবার নতুন আলোড়নের সম্ভার নিয়ে আসছেন দর্শকদের সামনে। এর মধ্যেই 'ডন-টু' ছবির তুমুল প্রচারণা শুরু হয়ে গেছে বিভিন্ন টিভি চ্যানেলে। ডনরূপী শাহরুখকে দেখে দর্শক চমকিত ও শিহরিত। এর আগে 'ডন দ্য চেজ বিগেইনস' ছবির মাধ্যমে হিন্দি সিনেমার দর্শকদের আবিষ্ট করেছিলেন তিনি।

প্রতি ঘরের অংশ by সৈয়দ মাহ্‌মুদ জামান

জ সকালে 'বিগ বস'-এর ঘরে ঢুকবেন বিশেষ অতিথি মহেশ ভাট এবং আনুষ্ঠানিকভাবেই সানিকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি। শুধু 'মার্ডার থ্রি'র জন্যই নয়, বিপাশা বসুর ছেড়ে দেওয়া 'জিসম টু' ছবির জন্যও প্রস্তাব দেবেন মহেশ ভাট। আর সানি রাজি হলেই দিলি্লতে হবে 'জিসম টু' ছবির শুটিং।মহেশ বলেছেন, "সৌন্দর্য আর আবেদনের কারণে দিলি্ল সব সময়ই আমার একটি প্রিয় লোকেশন। পূজাও (ভাট) দিলি্লতে শুটিং করতে আগ্রহী।

সাক্ষাৎকার-নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করি না by অনন্য রেজা করিম

নুশকা শর্মা অভিনীত পঞ্চম ছবি 'লেডিস ভার্সেস রিকি বেহেল' মুক্তি পাচ্ছে আগামী ৯ ডিসেম্বর। যশরাজ ফিল্মসের এ ছবিতে আনুশকার পর্দা উপস্থিতি দর্শকদের আবার নতুন করে চমকিত করবে। নিজের অভিনয়, ক্যারিয়ারের হালচাল, বিভিন্ন নায়কের সঙ্গে ঘনিষ্ঠতা ও ব্যক্তিজীবনের কিছু বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনুশকার বলা কথার চুম্বকাংশ তুলে ধরেছেন অনন্য রেজা করিম

তিন মাস পরই মিলার নতুন অ্যালবাম

য় দিন আগে বিক্রমপুরের দোহারে একটি অনুষ্ঠানে গান করতে যান মিলা। এটা ছিল গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খানের একটি অনুষ্ঠান। স্থানীয়দের তুমুল আগ্রহের কারণেই অন্য শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে মিলাকেও রাখা হয়। অনুষ্ঠানে নেচে-গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন মিলা। মিলার সব পরিবেশনা উপভোগ করেন মন্ত্রী নিজেও। অনুষ্ঠান শেষে মিলার সঙ্গে কথাও বলেন তিনি। মিলা জানান, 'অনুষ্ঠানে নেচে-গেয়ে খানিকটা ক্লান্ত

পবিত্র কোরআনের আলো-মুসা (আ.) কর্তৃক তুর পাহাড়ে ইতিকাফ যাপন ও তাওরাত লাভ প্রসঙ্গ

৩৯. ইন্না হা-উলা-য়ি মুতাব্বারুম্ মা হুম ফীহি ওয়া বা-তি্বলুম্ মা কা-নূ ইয়া'মালূন।১৪০. ক্বা-লা আগাইরাল্লা-হি আবগীকুম ইলা-হান ওয়া হুয়া ফাদ্দ্বালাকুম আ'লাল আ'-লামীন।১৪১. ওয়া ইয আনজাইনা-কুম্ মিন আ-লি ফিরআ'ওনা ইয়াছূমূনাকুম ছূআল আ'যা-বি ইউক্বাত্তিলূনা আবনা-আকুম ওয়া ইয়াছ্তাহ্ইঊনা নিছা-আকুম; ওয়া ফী যা-লিকুম বালা-উম্ মির্ রাবি্বকুম আযীম।

মমতা-বুদ্ধিজীবীদের মধ্যে দ্বন্দ্ব ও বিমান বসুর মন্তব্য by সুব্রত আচার্য্য

ঙ্গলবার ২২ নভেম্বর যখন এই লেখাটা লিখছি, এর এক দিন আগে ঠিক করে নিয়েছিলাম যে তৃণমূল সরকারের বিরুদ্ধে ছয় মাসে বামফ্রন্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠ গরম করতে পারল কি পারল না তা নিয়ে লিখব। লিখব সম্প্রতি বিমান বসুর করা কুৎসিত এক মন্তব্য নিয়ে মিডিয়া-বুদ্ধিজীবীদের মধ্যে হৈচৈয়ের কথা। লিখব কলকাতার অদূরে এক উপনগরী, বামফ্রন্টের শেষদিকে যেটাকে 'জ্যোতি বসু নগরী' বলে ঘোষণা করা হয়েছিল, সেই নগরী নিয়ে

আমায় ক্ষমো হে-পশু কোরবানি ও রাজনৈতিক অর্থনীতি by মামুন রশীদ

বাংলাদেশের একটি ভালো দিক হচ্ছে, এখানকার শিক্ষিত-অর্ধশিক্ষিত প্রায় সব মানুষই রাজনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি, পুঁজিবাজারের উত্থান-পতন, রবীন্দ্রসংগীত ও ধর্মীয় বিষয়ে প্রায় সমানভাবে আগ্রহী। আর দুঃখের বিষয়টি হচ্ছে, এসব বিষয়ে জ্ঞান আহরণের জন্য তাঁদের বেশির ভাগই ইদানীংকালে টেলিভিশনের জনপ্রিয় টক শো'র ওপর নির্ভরশীল। কোনো গবেষণাপত্র, এমনকি সংবাদপত্রে প্রকাশিত বিশেষজ্ঞদের লেখাগুলোও খুব একটা পড়েন না।

প্রযুক্তিনির্ভর অপরাধ-সরকারকে আরো কঠোর হতে হবে

প্রযুক্তির উৎকর্ষ ও বিকাশ সিংহভাগ মানুষকে যেমন আলোর জগতে টেনে নিয়ে যাচ্ছে, তেমনি সংখ্যায় নগণ্য হলেও আরেকটি শ্রেণীকে অপকর্মের পঙ্কিলতায় ডুবিয়ে দিচ্ছে। উন্নত প্রযুক্তির অপব্যবহার করে নানাবিধ সামাজিক অপকর্মে তারা যুক্ত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব সমাজ দেহকে বিদ্ধ করছে। ২৬ নভেম্বর ২০১১, কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেল, কিছুসংখ্যক তরুণ-কিশোর কিংবা যুবক কিভাবে প্রযুক্তিসংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে

কাদেরের ওপর নির্যাতন-মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন করা হোক

থায় আছে, 'বাঘে ছুঁলে আঠারো ঘা'। কিন্তু পুলিশে একবার ছুঁতে পারলে তার পরিণাম কী হবে, তা নিশ্চিত করে কারো পক্ষেই বলা সম্ভব নয়। একটি সভ্য দেশের পুলিশ কতটা নৃশংস ও নির্দয় হতে পারে, তার উদাহরণ বাংলাদেশের পুলিশের কাছে যতটা আছে, বিশ্বে বোধ হয় আর কোথাও তা নেই। বিশ্বজুড়ে আজ উচ্চারিত হয় মানবাধিকারের কথা। এই মানবাধিকার সবচেয়ে বেশি উপেক্ষিত বোধ হয় পুলিশের কাছে। কাউকে ধরে অন্যায়ভাবে

চরাচর-সুন্দরবনের চিত্রা হরিণ

কসময় বাংলাদেশে অসংখ্য হরিণ ছিল। সব বনাঞ্চলেই এরা অবাধে বিচরণ করত। এখন যা আছে তা-ও দিন দিন সংখ্যায় অতিদ্রুত কমে আসছে এবং নির্দিষ্ট কিছু এলাকায় এদের বিচরণ সীমাবদ্ধ হয়ে পড়েছে। বিশ্বে ৪০ প্রজাতির হরিণ রয়েছে। বাংলাদেশে কয়েক দশক আগেও পাঁচ প্রজাতির হরিণ ছিল। এগুলো হচ্ছে_পারা হরিণ, বারা শিঙা হরিণ, সাম্বার হরিণ, মায়া হরিণ ও চিত্রা হরিণ। এর মধ্যে পারা হরিণ ও বারা শিঙা হরিণ_এই দুই প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।

আমেরিকার মালিক কে? by আবু এন এম ওয়াহিদ

দানীং 'হু ওউনস আমেরিকা' বলে ইংরেজিতে একটি কথা শোনা যায়। তারই অনুবাদ করলে দাঁড়ায়, 'আমেরিকার মালিক কে'? প্রশ্নটি শোনামাত্র যে কেউ উত্তর দিতে পারেন, 'যারাই আমেরিকাকে ভোগদখল করে খাচ্ছে তারাই আমেরিকার মালিক'_অর্থাৎ 'আমেরিকার জনগণই আমেরিকার মালিক।' উত্তরটি সঠিক। তবে এটি বর্তমানকালের পরিপ্রেক্ষিতে। একই প্রশ্নের আরেকটি মাজেজা থাকতে পারে এবং সেটি ভবিষ্যৎকালের জন্য।

টিপাইমুখ বাঁধ : হাওরে দেখা দেবে মহাবিপর্যয় by আখলাক হুসেইন খান

মাদের দুর্ভাবনা ও আশঙ্কা এত দ্রুত বাস্তবে রূপ নেবে, তা হৃদবোধে ছিল না। কেননা টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর আশার বাণীতে আমরা আশ্বস্ত ছিলাম। এ মাসের গোড়ার দিকে অভিন্ন নদী ও পানিপ্রবাহ নিয়ে আলোচনা হচ্ছিল। উত্তর-পূর্বাঞ্চলে ২২টি অভিন্ন নদীর মধ্যে ভারত ১৮টি নদীতে বাঁধ ও ব্যারাজ নির্মাণ করে পানি প্রত্যাহার করছে এবং টিপাইমুখ বাঁধ ১৯তম, এর সঙ্গে ২০তম বাঁধ হিসেবে যোগ হয়েছে মাণ্ডু নদীর বাঁধ।

সময়ের প্রতিধ্বনি-দেশ কি আবার ওয়ান-ইলেভেনের দিকেই যাচ্ছে! by মোস্তফা কামাল

নেক দিন আগে থেকেই মার্কিন লবি বেশ সক্রিয়। লবিটি সরকারের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রক্ষার পাশাপাশি সুধীসমাজকে চাঙ্গা করার উদ্যোগ ও তৎপরতা অব্যাহত রেখেছে। কাজও এগিয়েছে অনেক দূর। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে আগেই এ অংশটির একটা ভিন্ন রূপ আমরা দেখতে পারি। ইতিমধ্যেই সিটিজেন ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস (সিডিএইচআর) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, যার মূল নেতৃত্বে আছেন

স্ট্যালিনের একমাত্র মেয়ের মৃত্যু

সাবেক সোভিয়েত শাসক জোসেফ স্ট্যালিনের একমাত্র মেয়ে সভেতলানা অ্যালিলুয়েভা মারা গেছেন। মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত সভেতলানা গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের রিচল্যান্ড সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নিউ ইয়র্ক টাইমস গত সোমবার এ কথা জানায়।সভেতলানার জন্ম ১৯২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। সাড়ে আট দশকের বর্ণাঢ্য জীবনের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের কট্টর সমালোচক

আফগানবিষয়ক বন সম্মেলন বর্জন করবে পাকিস্তান

ফগানিস্তান বিষয়ে জার্মানির বনে আগামী মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ন্যাটোর বিমান হামলায় দেশটির ২৪ সেনা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল লাহোরে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বন সম্মেলনে পাকিস্তানের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার ঘটনাকে 'দুঃখজনক' বলে অভিহিত করেছেন।

কুমিল্লা সিটি নির্বাচন-আওয়ামী লীগের সমর্থন পেলেন আফজল খান

সন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন কুমিল্লা জেলা (দক্ষিণ)-এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আফজল খান।গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সংসদ সদস্যদের নিয়ে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের

টিপাইমুখ বাঁধ নিয়ে আলোচনার প্রস্তাবকে স্বাগত জানাল ভারত-দিল্লি যাচ্ছেন দুই উপদেষ্টা

প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে আলোচনার জন্য বাংলাদেশের প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ভারত। এ লক্ষ্যে প্রতিনিধিদল পাঠালে তাকেও স্বাগত জানাবে দেশটি। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে ভারত দাবি করে, টিপাইমুখ বাঁধের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলোও এ ধরনের বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-নিজের আইনজীবীদের যোগ্যতা নিয়েই প্রশ্ন সাকার

কাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখার আবেদনের আদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে কোনো নথিপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী। তাঁর এ সিদ্ধান্তে নিজেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক।এদিকে নিজের নিযুক্ত আইনজীবীদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলে মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদনের ওপর নিজেই শুনানি

পাহাড়ের কোলে-আবার ঝরনাতলার নির্জনে by বিপ্রদাশ বড়ুয়া

রিচাং ঝরনা। সৌন্দর্যের অমরা। ত্রিপুরীরা বলে পেরাং তৈ কালাই ঝরনা। আলু টিলার তিনটি বট-অশ্বত্থ ফেলে দুই কিলোমিটার পথ যেতে হবে রামগড়ের দিকে। তারপর বাঁয়ে ইট বিছানো পথে যেতে হবে আরো দুই কিলোমিটার পথ! পাহাড় ও দু-চারটি বাঁশের ঘর। মাচার ওপর। আবার জুমের ধান, খইস্যা ও সহযোগী ফসল তোলার জন্য আছে টংঘর। অমন ঘরে দু-এক মাস থাকতে পারলে বলতে পারি, 'তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।

মুখোমুখি প্রতিদিন-ম্যাচ পাতানো বন্ধ করতে এবার প্রতিটি ম্যাচের ভিডিও হবে

মিডিয়াতে লেখালেখি, ম্যাচের ভিডিও ও কিছু স্বীকারোক্তির ভিত্তিতে গেল বছর শেখ জামাল ও রহমতগঞ্জকে পাতানো খেলার অভিযোগে শাস্তি দিয়েছিল বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটি। কাল দলবদলের দিনেও সে কথা বলেছেন রহমতগঞ্জের কর্মকর্তারা। পাতানো খেলা ও তা রোধে আসন্ন মৌসুমে বাফুফের ভাবনা জানতে কালের কণ্ঠ স্পোর্টস মুখোমুখি হয়েছিল পেশাদার ফুটবল লিগ চেয়ারম্যান সালাম মুর্শেদির

কলঙ্কমোচনে প্রত্যয়ী রহমতগঞ্জ

তারকার ছড়াছড়ি নেই। উৎসবের রঙেও মাতোয়ারা হয়নি বাফুফে প্রাঙ্গণ। সদলবলে ব্রাদার্স এলেও আরামবাগ, রাহমতগঞ্জ ও ফেনী সকার এসেছে চুপিসারেই।তবে সর্বশেষ লিগে পঞ্চম স্থান পাওয়া ব্রাদার্স ইউনিয়নকে নিয়েও ততটা আগ্রহ ছিল না যতটা ছিল রহমতগঞ্জকে নিয়ে। গেল বছর পাতানো খেলার অভিযোগের কারণেই হয়তো পুরনো ঢাকার এই ক্লাবটি সব আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে অতীতের বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে কিছুটা হলেও পাপ

আসিফের সেঞ্চুরির পাশে উজ্জ্বল আশরাফুলও

দ্বিতীয় রাউন্ডে দুই ঢাকার লড়াইয়ে ঢাকা মেট্রোকে জিতিয়েছিল আসিফ আহমেদের হার-না-মানা ৭৬ রানের ম্যাচ উইনিং ইনিংস। ষষ্ঠ রাউন্ডে এসে এ তরুণ ব্যাট হাতে আরো উজ্জ্বল। এবার তাঁর দল জিতবে কি না, তা এখনই বলার উপায় নেই। তবে কাল ফতুল্লায় আসিফের ১৫২ রানের ইনিংসে রংপুরের বিপক্ষে বড় সংগ্রহের পথ খুলে গেছে ঢাকা মেট্রোর। এখানে আরেকজনের কথা না বললেই নয়। আগের রাউন্ডে ১১৬ রানের ইনিংস দিয়ে রানে ফেরা মোহাম্মদ

আরেকটি সুযোগ পন্টিংয়ের

ময়টা ভালো যাচ্ছে না রিকি পন্টিংয়ের। অ্যাশেজের পর ১৩ ইনিংসে রান করেছিলেন মাত্র ১৪.১৫ গড়ে। তবে একই সঙ্গে পাঁচজনের ইনজুরি আর জোহানেসবার্গ টেস্টে ফিফটি করায় আরো একটা সুযোগ পেয়েছেন এ অস্ট্রেলিয়ান কিংবদন্তি। তাঁর সাবেক সতীর্থ মার্ক ওয়াহ অবশ্য মনে করেন এখনই অবসর নেওয়ার সময় হয়নি পন্টিংয়ের, 'পন্টিং আমাদের কিংবদন্তি ক্রিকেটারদের একজন। এমনিতে আদর্শ হচ্ছে ক্যারিয়ারের ভালো একটা সময়ে ওর অবসর

স্মরণীয় ম্যাচ-দু'দুটো স্বীকৃতি এনে দেওয়া সেই ম্যাচ

জ্লাতান ইব্রাহিমোভিচের সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা? হঠাৎ দেখে যে কারো মনে হবে তাঁর উচ্চতা। লম্বায় ৬ ফুট ৩ ইঞ্চি হওয়ায় বাতাসে ভেসে থাকা বলে স্বাভাবিকভাবেই অন্যদের চেয়ে একটু বাড়তি সুবিধা পান ইব্রা। কিন্তু আসলে সেটা তাঁর সবচেয়ে বড় শক্তির জায়গা নয়! তাহলে কী?একেবারে নিখাদ স্ট্রাইকার যাঁরা, প্রতিপক্ষের গোলপোস্টের সামনে যাঁদের কাজকারবার, তাঁদের মাঝেমধ্যেই প্রতিপক্ষে ডিফেন্ডারদের কড়া ট্যাকলের শিকার হতে

স্থবির হয়ে পড়েছে মহিলা ক্রীড়া সংস্থা by ইফতেখার রাজিব

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেঙ্ েঢুকলেই একটা দৃশ্য সবার নজরে আসবে। মূল ফটকের সামনেই বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের পত্নীর খোদাই করা বিশাল একটা ছবি। ছবিতে সুলতানা কামাল যতটা হাস্যোজ্জ্বল বাস্তবে মহিলা ক্রীড়া সংস্থার অবস্থা ততটাই মলিন। মহিলা ক্রীড়া সংস্থার সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদিকাদ্বয়ের কাদা ছোড়াছুড়িতে কালিমালিপ্ত হচ্ছে মহিলা ক্রীড়াঙ্গন। মাহফুজা আক্তার কিরন ও কামরুন্নাহার ডানার রশি টানাটানিতে

যেমন কাজ তেমন সাজা

যুগে যুগে কম কেলেঙ্কারি হয়নি ক্রীড়াঙ্গনে। যে জন্য শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও পেতে হয়েছে খেলোয়াড়-কর্মকর্তাদের। জেলেও যেতে হয়েছে তাঁদের অনেককে। জেলে যাওয়া সর্বশেষ তিন ক্রীড়াবিদ পাকিস্তানের। স্পট ফিঙ্ংি কেলেঙ্কারিতে জড়ানোয় পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ আর মোহাম্মদ আমিরকেও এখন জেল খাটতে হচ্ছে। এর আগে কিন্তু আর কোনো ক্রিকেটারকে জেলে যেতে হয়নি। তবে সালমান,

বড় আশা নিয়ে জুরিখে গেলেন সালাউদ্দিন

সেপ ব্ল্যাটারের ডাক শুনে জুরিখের পথে রওনা দিয়েছেন কাজী সালাউদ্দিন। আলাপ হবে বাংলাদেশের ফুটবলের সুখ-দুঃখ নিয়ে, তাতে ব্ল্যাটারের মন গললে দ্বিপক্ষীয় আলোচনাটা ইতিবাচক হবে দেশের ফুটবলের জন্য।হঠাৎই নাকি বাফুফে সভাপতির ডাক পড়েছে ফিফায়। সালাউদ্দিনের ভাষায়, 'হুট করেই ব্ল্যাটারের আমন্ত্রণ পেয়েছি। হতে পারে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন করার পর বাংলাদেশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা হয়েছে।

৫০ রানে গুটিয়ে যাওয়ার ভয়ে ছিলেন মুশফিক

বিশ ওভারের ম্যাচে একটা দলের অধিনায়ক মাত্র ৫০ রানে গুটিয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন। তবে সেটি ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে না। কারণ ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম স্পষ্ট করে বলেছেন, খুব বাজে শট খেলে শুরুর দিকের কোনো ব্যাটসম্যানই আউট হননি। তাহলে? বাজে শট না খেলেও ৫০ রানে অল আউট হয়ে যাওয়ার শঙ্কার অর্থ একটাই। কাঠগড়ায় উইকেট!

উইকেটের ফাঁদে : পাকিস্তানকে ফাঁদে ফেলতে একটু স্লো উইকেট বানানো ছিল বাংলাদেশের পরিকল্পনা। কিন্তু বাংলাদেশে যা হয় গোলমালে সেটাই হয়ে গেল ভয়ংকর টার্নিং উইকেট। আর তাতে বাংলাদেশ একেবারে বিধ্বস্ত। পাকিস্তানের বৈচিত্র্যময় স্পিনশক্তিকে এমন উইকেট দিলে এটাই তো হওয়ার কথা।-অথচ বাংলাদেশ নিজেরাই... by নোমান মোহাম্মদ

ঠিক ৪৯ দিন আগে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের করা ১৩২ রান টপকে জিতেছিল বাংলাদেশ। সেখানে পাকিস্তান কাল করল এর চেয়ে মাত্র তিন রান বেশি। এবারও তো জিততে পারে বাংলাদেশ!না, পারে না। কারণ সেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এই পাকিস্তানের বোলিং আক্রমণ অনেক বেশি ধারালো। এর চেয়েও বড় কথা, সেবার-এবারের উইকেটে চোখে পড়ার মতো পার্থক্য। ২২ গজের আয়তক্ষেত্রে বাংলাদেশের বোলাররাই বল ঘুরিয়েছেন লাটিমের

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এগিয়ে গেল ভারত

তবার মোড় ঘুরল ম্যাচটার! কত উত্থান-পতন! এই মনে হচ্ছে নাটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে, আবার পরক্ষণেই ভারতের ঘুরে দাঁড়ানো। শেষ কয়েকটি ওভার তো কেটেছে রীতিমতো রুদ্ধশ্বাস অবস্থায়। জয় শেষ পর্যন্ত ভারতের, তবে অল্প পুঁজি নিয়ে সমান তালে লড়েছে ওয়েস্ট ইন্ডিজও। টানটান উত্তেজনার এক ম্যাচে শেষ পর্যন্ত তারা ভারতের কাছে হেরেছে ১ উইকেটে। জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বীরেন্দর শেবাগের দল।

৩০ শতাংশের মধ্যে আছে মাত্র আড়াই-শেয়ার কিনবেন, না পদ ছাড়বেন সিদ্ধান্তহীনতায় ইনটেক পরিচালকরা by নাজমুল আলম শিশির

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি) কম্পানির পরিচালকদের ৩০ শতাংশ শেয়ারধারণের বাধ্যবাধকতার আইন করায় 'ইনটেক অনলাইন লিমিটেড' নামের কম্পানিটি আলোচনায় চলে এসেছে। প্রযুক্তি খাতের এ কম্পানির সব পরিচালক মিলে মোট শেয়ারের মাত্র ২.৫৬ শতাংশ শেয়ার ধারণ করছে, যা পুঁজিবাজারের তালিকাভুক্ত কম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কম। কম্পানির পরিচালকরা বলছেন, দেশের প্রচলিত আইন মেনেই কম্পানিটি পরিচালিত হচ্ছে।

শ্যামপুর চিনিকলে ১ ডিসেম্বর শুরু আখ মাড়াই by ছাইদুল হক সাথী,

ণের বোঝা মাথায় নিয়ে বদরগঞ্জের শ্যামপুর চিনিকলে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি মৌসুমের আখ মাড়াই। এ মৌসুুমেও চিনিকলটিতে আখ সংকটের আশঙ্কা করা হচ্ছে। চিনিকলে আখ সরবরাহ না করে গুড় তৈরি করায় এ আশঙ্কা সৃষ্টি হয়েছে। আখচাষের জন্য ঋণ নিয়ে চিনিকলে আখ সরবরাহ না করার অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবারও প্রয়োজনীয় আখ না পেলে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। ফলে শ্যামপুর

নওগাঁয় ধানের বাজার মন্দা, বিপাকে কৃষক by ফরিদুল করিম,

ওগাঁয় বোরো ধানের পর এবার আমন ধানের বাজারেও ধস নেমেছে। নওগাঁর হাটগুলোতে আমন ধান ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, যে হারে কৃষি উপকরণের দাম বেড়েছে সেভাবে ধানের দাম না বেড়ে বরং কমেছে। মাঠের ধান পুরোপুরি ওঠার পর বাজার আরো কমে যাওয়ার আশঙ্কা তাদের।অন্যদিকে, ধানের বাজার মন্দা হলেও নওগাঁয় চালের বাজারে চাঙ্গা ভাব বিরাজ করছে। সরকারি কোনো নজরদারি না

মিয়ানমার থেকে দেশে পণ্য আমদানি হয় সিঙ্গাপুর হয়ে by আসিফ সিদ্দিকী,

ট্টগ্রাম থেকে মিয়ানমার বন্দরের নৌপথের দূরত্ব মাত্র ৮৩১ নটিক্যাল মাইল। ১০ নটিক্যাল মাইল গতিতে চললে যেতে সময় লাগে সাড়ে তিন দিন। অথচ এই সামান্য পথের বদলে মিয়ানমার থেকে বাংলাদেশে পণ্য আমদানি করতে হচ্ছে সিঙ্গাপুর হয়ে এক হাজার ৮৬৬ নটিক্যাল মাইলের আট দিনের পথ পাড়ি দিয়ে। বাংলাদেশ-মিয়ানমার নৌ প্রটোকল চুক্তি স্বাক্ষর না হওয়ায় চট্টগ্রাম-মিয়ানমার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারছে না।

বন্দর ব্যবহারকারীদের সম্মিলিত প্রস্তাব-জাহাজ ভেড়ার দিন কনটেইনার রাত ৮টার আগেই বন্দরে পৌঁছাবে

ন্দরে জাহাজ ভেড়ার দিন কনটেইনার রাত ৮টার আগেই বন্দরে পেঁৗছানোর বিষয়ে একমত হয়েছেন বন্দর ব্যবহারকারীরা। সিটিএমএস বাস্তবায়নে এটি এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে গতকাল বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সকালে এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব বন্দর চেয়ারম্যানের কাছে অনুমতির জন্য উপস্থাপন করা হবে।

জাহাজভাঙা শিল্পের আধুনিকায়নে অর্থায়ন করবে দাতা সংস্থা

জাহাজভাঙা শিল্পের উন্নয়নে সাত মিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা করবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এবং নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (নোরাড)। গতকাল শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়। দাতা সংস্থাগুলোর দেওয়া অর্থায়নে জাহাজভাঙা শিল্পকে আধুনিক ও যুগোপযোগী করতে একটি প্রকল্প গ্রহণ করা হবে। শিল্প মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

পাটসুতা রপ্তানিতে ভারতের শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেই-অন্ধকারে পাট মন্ত্রণালয় by আবুল কাশেম

বাংলাদেশের ৬১টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও বাংলাদেশ থেকে পাটসুতা রপ্তানির ক্ষেত্রে নতুন করে শুল্কারোপ করেছে ভারত। বাংলাদেশ থেকে পাটসুতা রপ্তানির ক্ষেত্রে দেড় মাস আগে ৪ শতাংশ হারে কাউন্টারভেলিং শুল্ক আরোপ করেছে দেশটি। কিন্তু পাট মন্ত্রণালয় এ ব্যাপারে রয়েছে অন্ধকারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাবি্লউটিও) নীতিমালাবিরোধী ওই শুল্ক প্রত্যাহারের কোনো সুপারিশ বা উদ্যোগও নেয়নি মন্ত্রণালয়।

বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে চান জার্মানির বিনিয়োগকারীরা

জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশে দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে চান। দেশটির রাষ্ট্রপতি ক্রিশ্চিয়ান ভুল্ফের সঙ্গে ঢাকায় আসা ব্যবসায়ী প্রতিনিধিদলের প্রধান ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগের পরিচালক ড. কার্ল আর্নেস্ট ব্রনার বলেছেন, 'আমরা এ দেশে ক্ষণিকের জন্য ব্যবসা করতে আসিনি। বরং জার্মানির ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে আগ্রহী।'গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন

ব্রাজিল ও জার্মানির উদ্যোক্তারা পাটজাত পণ্য কিনতে আগ্রহী by ফারজানা লাবনী

ব্রাজিল ও জার্মানির একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত পাট ও পাটজাতপণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আগামী মাসে এ বিষয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ব্রাজিল থেকে ফিরে আসা প্রতিনিধিদলের সদস্যরা এ কথা জানিয়েছেন। আবার বিলম্বে হলেও গত সপ্তাহ থেকে স্থানীয়ভাবে খাদ্য মন্ত্রণালয় পাটজাত পণ্য কিনতে শুরু করেছে। তবে আরো বেশি পরিমাণে কিনতে সোমবার খাদ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়,

তদারকির পরও দরপতন ডিএসইতে-দিনশেষে সূচক কমেছে ৭০ পয়েন্ট সূচকের পতন

বারবার ওঠানামার পর ৭০ পয়েন্ট সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) গতকালের লেনদেন। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর তদারকির পরও গতকাল এই দরপতন ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কম্পানির ৩০ শতাংশের কম শেয়ার ধারণ করা পরিচালকদের মাধ্যমে কোনো কারসাজি হচ্ছে কি না, তা তদারকিতে নেমেছে এই দুই সংস্থা। এর ফলে সোমবার পতনমুখী শেয়ারবাজার নাটকীয়ভাবে ঘুরে

ভিকারুন নিসা স্কুলের ছাত্রী ধর্ষণ-অধিকতর তদন্ত প্রতিবেদনেও হোসনে আরা ও লুৎফরের বিরুদ্ধে অভিযোগ টেকেনি

ভিকারুন নিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন জমা দেন। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে

কালের কণ্ঠের প্রতিবেদকের বাসায় দুঃসাহসিক চুরি, আটক ২

রাজধানীর আজিমপুরে কালের কণ্ঠের অপরাধ বিভাগের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি পারভেজ খানের বাসায় গতকাল মঙ্গলবার দুুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তাঁর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় জনতা শাকিল (২২) ও মিরাজ (২৩) নামের দুই যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

'গণতান্ত্রিক মিসরের প্রথম পরীক্ষা'

মোবারক-পরবর্তী মিসরের প্রথম নির্বাচনে গতকাল দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সে দেশের গণমাধ্যমগুলো এ নির্বাচন দেশটিকে গণতান্ত্রিক মিসরে পরিণত হওয়ার অন্যতম সফল পরীক্ষা বলে মন্তব্য করেছে। খবর এএফপি, আল জাজিরার।মিসরের রাষ্ট্র নিয়ন্ত্রিত আল আখবর পত্রিকা জানিয়েছে, এই নির্বাচনের মাধ্যমে মূলত নতুন মিসরের সূচনা হলো। এ নির্বাচন স্বচ্ছ বলেও মন্তব্য করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

লিবিয়ায় সাবেক গেরিলাদের হাতে এখনও আটক ৭০০০

লিবিয়ার সাবেক বিদ্রোহীরা এখনও প্রায় ৭ হাজার বন্দিকে আটকে রেখেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই বন্দিদের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সোমবার লিবিয়ার ওপর প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ এ অভিযোগ করে। খবর বিবিসির।প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭ হাজার বন্দিকে অস্থায়ী বিভিন্ন বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে। অধিকাংশ বন্দিশিবির লিবিয়ার বিপ্লবী ব্রিগেডগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। এসব বন্দির বিচার

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সোনিয়া

যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার শেষে ভারতে ফেরার পর এই প্রথম জনসমক্ষে ভাষণ দিলেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নয়াদিলি্লতে ভারতীয় যুব কংগ্রেসের এক জনসভায় দেওয়া বক্তৃতায় দুর্নীতি দূর করার আশ্বাস দেন তিনি। ওই সমাবেশের উদ্যোক্তা সোনিয়াতনয় কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। খবর এনডিটিভির।সমাবেশে সোনিয়া বলেন, আমরা জানি সমাজে দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, তবে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দুর্নীতি

ইরানে ব্রিটিশ দূতাবাসে হামলা ভাংচুর

তেহরানে ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কয়েকশ' ইরানি। এ সময় তারা দূতাবাসের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। দূতাবাসের নথিপত্র জ্বালিয়ে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা খবর পেয়েছি ইরানের একদল উগ্র ছাত্র তেহরানে আমাদের দূতাবাসে হামলা ও লুটপাট চালিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

প্রধানমন্ত্রীকে জার্মান প্রেসিডেন্ট-বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার 'স্থিতিকারক শক্তি'

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান উলফ বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার 'স্থিতিকারক শক্তি'। তাঁর দেশ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি সঞ্চার করতে আগ্রহী। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে জার্মান প্রেসিডেন্ট এ কথা বলেন। তিনি বলেন, 'আমরা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বহুপক্ষীয় বন্ধনের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও উন্নয়নের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে

মেয়র লোকমান হত্যাকাণ্ড-জবানবন্দি শেষে কারাগারে আশরাফ-আলম গ্রেপ্তার, কবির আটক by সুমন বর্মণ,

রসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় শহর যুবলীগের সভাপতি আশরাফ হোসেন সরকারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান।এদিকে গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন শহরের সাটিরপাড়ার কুমিল্লা কলোনি থেকে কাজী আলমকে গ্রেপ্তার ও কবির হোসেনকে আটকের কথা স্বীকার

সাবেক যুগ্ম সচিবের কেরামতি!-জালিয়াতি করে বেতন-বোনাস উত্তোলন

রকারি প্রজ্ঞাপন জালিয়াতি করে সচিবসহ দুটি পদে পদোন্নতি দেখিয়ে প্রতারণা ও অবসর গ্রহণের পরও সরকারি বেতন-বোনাস উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এ কে এম সালেহ উদ্দিন (৫৮) নামের একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাবকোষের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহা. আফসার আলী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন।

'ফুটপাত' প্রযুক্তি

পা রাখার পর থেকে উন্নত বিশ্বের বড় বড় শপিংমল বা মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাকে অনুসরণ করতে থাকে। ক্রেতার গতিবিধি আর মোবাইল নম্বর এবং কথা বললে তা রেকর্ড হয়ে যায়। অর্থাৎ শুধু সিসিটিভি ক্যামেরাই (ক্লোজসার্কিট টিভি ক্যামেরা) নয়, অত্যন্ত সন্তর্পণে, গোপনীয়তার সঙ্গে সব ক্রেতার গতিবিধি পর্যবেক্ষণ করে একটি যন্ত্র। যন্ত্রটির নাম 'ফুটপাত'। ফুটপাত যন্ত্রটি উদ্ভাবিত হওয়ার পর এর প্রযুক্তিগত ক্ষমতা নিয়ে তেমন

আওয়ামী লীগের সমর্থন পেলেন আফজল খান by সাবি্বর নেওয়াজ ও মাসুক আলতাফ চৌধুরী,

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ বর্ষীয়ান নেতা আফজল খানকেই মেয়র পদে দলীয় সমর্থন দিয়েছে। তবে কুমিল্লা আওয়ামী লীগের সমস্যা কাটেনি।দলের সমর্থনবঞ্চিত দুই তরুণ নেতা নূর উর রহমান মাহমুদ তানিম ও অ্যাডভোকেট আনিছুর রহমান মিঠু মাঠ ছাড়ছেন না। তারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ রাজনীতিও।

বাংলাদেশ-পাকিস্তান টি২০-এ কেমন পরাজয়! by সঞ্জয় সাহা পিয়াল

বুকে হাত রেখে সত্য কথাটি পরে অনেকেই লুকাতে পারেনি। পাকিস্তান ৭ উইকেটে ১৩৫ রান তোলার পর 'আজ কিছু হতে চলেছে' জাতীয় অনুমান করা লোকের সংখ্যা গত সন্ধ্যায় নেহায়েত কম ছিল না। তবে সেই হতে চলেছে যে ৫০ রানের হার দিয়ে শেষ হবে, তা কে জানত। একজন হয়তো জানতেন, তিনি তামিম ইকবাল, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই যিনি আত্মবিশ্বাসের কমতি অনুভব করে নিজের নামটি তুলে নিয়েছেন। আর সম্ভাবনার কুঁড়ি সেখানেই

উপদেষ্টা থাকলেন সাংসদরা ইউএনওর কর্তৃত্ব বহাল

নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দাবি বিবেচনায় না নিয়েই এক বছর আগে সংসদে উত্থাপিত উপজেলা পরিষদ (সংশোধন) বিল পাস হলো। বহুল আলোচিত বিলটিতে স্থানীয় সাংসদদের আগের মতোই উপদেষ্টা রাখা হয়েছে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের এখতিয়ার কিছুটা বাড়লেও নির্বাহী ক্ষমতায় আগের মতোই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃত্ব বহাল রয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল

মুক্তিযোদ্ধা জিন্নাত আলী হত্যাকাণ্ড-রূপমের স্বীকারোক্তি, পুরস্কৃত হলেন ১৩ পুলিশ সদস্য

রিশালে মুক্তিযোদ্ধা ও শিক্ষক জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি রূপম চন্দ্র ঘোষ ওরফে রূপা গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় আটক অন্য ছয়জনের মধ্যে রিফাত ছাড়া বাকি পাঁচজনকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। রিফাতকে কোতোয়ালি থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রূপমকে গ্রেপ্তারের জন্য

বাঘাইছড়িতে জনসংহতি কর্মীকে গুলি করে হত্যা

সংঘাতের জের ধরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। শান্তিচুক্তির পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থেকে আলাদা হয়ে যাওয়া সংস্কারপন্থী হিসেবে পরিচিত গ্রুপের (জনসংহতি সমিতি-এমএন লারমা) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে উপজেলার রূপকারী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানুয়ারিতে আসছে বাংলাদেশ সাবমেরিন কম্পানির শেয়ার

গামী জানুয়ারিতে শেয়ারবাজারে আসছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেব্ল্ কম্পানি (বিএসসিসিএল)। কম্পানিটি 'ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস' (ক্রিসল) নামের একটি প্রতিষ্ঠানের মূল্যায়নে সরকারি সহযোগিতা ও স্বনির্ভরতার ক্ষেত্রে সর্বোচ্চ ক্রেডিট রেটিং 'ট্রিপল এ' অর্জন করেছে। এ অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার সময় গতকাল মঙ্গলবার বিএসসিসিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ডাক ও

সৈয়দ আশরাফের দাবি-রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সেবা দিতেই ডিসিসি ভাগ

ওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ঢাকা সিটি করপোরেশন আলাদা হয়নি। নগরবাসীর দোরগোড়ায় সুযোগ-সুবিধা পেঁৗছে দেওয়ার লক্ষ্যেই ভাগ করা হয়েছে ঢাকা সিটি করপোরেশন। তিনি বলেন, একটি সিটি করপোরেশনের অধীনে ঢাকাবাসীকে সেবা দেওয়া সম্ভব নয়। যুক্তরাজ্যসহ পৃথিবীর অনেক দেশে দুটি সিটি করপোরেশনের নজির আছে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে

ডিসিসি ভাগের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের হুমকি

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করায় আন্দোলনের হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুমকি দেন। ঢাকা মহানগর সিটি করপোরেশন ভাঙার পর এটি বিএনপির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।ফখরুল বলেন, ঢাকা মহানগরকে দুই ভাগ করার সরকারের গণবিরোধী সিদ্ধান্ত জনগণ মেনে

শেয়ারবাজার-দায়িত্ব ও দায় এসইসিকেই নিতে হবে

পুঁজিবাজারে সরকারের সরাসরি অন্তর্ভুক্ত হওয়ার কিছু নেই; এটি বেসরকারিভাবে পরিচালিত একটি ব্যবস্থা, যেখানে ইচ্ছুক কম্পানিগুলো তাদের শেয়ার বিক্রি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করবে। আর সেসব শেয়ার সেকেন্ডারি মার্কেটে লেনদেন হবে। অবয়বহীন, বর্তমানে ইলেকট্রনিক, এ বাজার পরিচালিত হবে স্টক এঙ্চেঞ্জের মাধ্যমে, যার মূল ভূমিকায় থাকবে স্টকব্রোকার ও ডিলারদের সংগঠন স্টক এঙ্চেঞ্জ।

আশায় শুরু হতাশায় শেষ by সাইদুজ্জামান

নাসির হোসেনের ক্যাচটা উমর গুল ফেলতেই ভরা গ্যালারির সে কী উল্লাস! আনন্দের উপলক্ষ তো লাগে। তাই আইপিএলে মজে যাওয়া চোখে নিজ দলের মাত্র তিনটি চার এবং একটি ছক্কার ইনিংসে প্রতিপক্ষ ফিল্ডারের ক্যাচ ফেলাটাও যথেষ্ট বিনোদনের। সে তুলনায় পাকিস্তান ইনিংসে অনেক ব্যস্ত সময় কেটেছে ডিজের। টোয়েন্টি টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ এবং বেশি ম্যাচ জেতা পাকিস্তানকে ১৩৫ রানে থামিয়ে দেওয়া তো চাট্টিখানি কথা নয়। তার ওপর ৭

আশিয়ানের আগ্রাসনে দিশাহারা রূপগঞ্জের দুই লাখ মানুষ

শিয়ান সিটির শীতল ছায়া প্রকল্পের ভূমি আগ্রাসনের শিকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ। এই উপজেলার কায়েতপাড়া ও সদর ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ আশিয়ানের ভূমিদস্যুতার আগ্রাসনে আজ দিশেহারা। অনেকে ভিটাবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যরাও দিন কাটাচ্ছেন বাড়ি-জমি হারানোর আতঙ্কে। জবরদস্তিমূলকভাবে চারটি খালের মুখ বালু ফেলে বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতায় প্রায় তিন হাজার বিঘা জমি অনাবাদি থাকার আশঙ্কা

শিগগিরই রদবদল বাদের তালিকায় অনেক মন্ত্রী by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

খুব অল্প সময়ের মধ্যেই আরেকটি বড় ধরনের রদবদল হতে যাচ্ছে মন্ত্রিসভায়। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মিয়ানমারে সফরে যাওয়ার আগেই চতুর্থবারের মতো পুনর্গঠন করা হবে মন্ত্রিসভা। তবে বৃহস্পতিবার এ রদবদল হওয়ার সম্ভাবনা বেশি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।গত সোমবার নতুন দুজনের শপথ এবং এক প্রতিমন্ত্রীর পদোন্নতির পর প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের

চ্যালেঞ্জ হচ্ছে আদালতে

তিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে শিগগিরই হাইকোর্টে রিট হচ্ছে। রিটের প্রস্তুতি নিতে ইতিমধ্যে কয়েক দফা শলা-পরামর্শ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।মন্ত্রিসভায় ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার আইনের খসড়া অনুমোদনের পরপরই বিরোধিতা করে আসছেন প্রধান বিরোধী দল বিএনপিসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নগরবিদ, সুশীল সমাজের

চ্যালেঞ্জ হচ্ছে আদালতে

তিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে শিগগিরই হাইকোর্টে রিট হচ্ছে। রিটের প্রস্তুতি নিতে ইতিমধ্যে কয়েক দফা শলা-পরামর্শ করেছেন রাজনৈতিক নেতা, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।মন্ত্রিসভায় ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার আইনের খসড়া অনুমোদনের পরপরই বিরোধিতা করে আসছেন প্রধান বিরোধী দল বিএনপিসহ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নগরবিদ, সুশীল সমাজের

বিল পাস সাড়ে তিন মিনিটেই by সজল জাহিদ

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলের তীব্র আপত্তি উপেক্ষা করে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) উত্তর ও দক্ষিণ দুই অংশে ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয়েছে। মাত্র সাড়ে তিন মিনিটের মধ্যে কোনো আলোচনা ছাড়াই সরকারদলীয় সদস্যদের 'হ্যাঁ' সূচক কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়। সংসদ থেকে আজ বুধবার বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। সে ক্ষেত্রে আগামীকাল প্রশাসক নিয়োগের বিষয়টি আসবে বলে জানিয়েছেন

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে আগ্রহী জার্মানি :ভুল্ফ-বিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে :প্রধানমন্ত্রী

ফররত জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ খাতে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে বলে জার্মানির প্রেসিডেন্টকে অবহিত করেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত জার্মানির প্রেসিডেন্টের সঙ্গে রাজধানীর এক হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন। জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার

দু'ভাগ হলো ঢাকা by রাশেদ মেহেদী

ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হলো। সংসদীয় স্থায়ী কমিটিতে মাত্র কয়েক ঘণ্টার আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল ২০১১' গতকাল মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠের কণ্ঠভোটে পাস হয়ে গেল মাত্র সাড়ে ৩ মিনিটে। এর মধ্য দিয়ে আইনি ভাষায় ঢাকা সিটি করপোরেশন দু'ভাগ করা হলেও আক্ষরিক অর্থে চারশ' বছরের পুরনো সুবে বাংলার রাজধানী ঢাকাকে বিভক্ত করে দুটি নতুন নামকরণ করা

শিগগিরই রদবদল বাদের তালিকায় অনেক মন্ত্রী by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

খুব অল্প সময়ের মধ্যেই আরেকটি বড় ধরনের রদবদল হতে যাচ্ছে মন্ত্রিসভায়। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মিয়ানমারে সফরে যাওয়ার আগেই চতুর্থবারের মতো পুনর্গঠন করা হবে মন্ত্রিসভা। তবে বৃহস্পতিবার এ রদবদল হওয়ার সম্ভাবনা বেশি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।গত সোমবার নতুন দুজনের শপথ এবং এক প্রতিমন্ত্রীর পদোন্নতির পর প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।

চার মিনিটে বিল পাস-উত্তর-দক্ষিণে খণ্ডিত হলো ঢাকা নগরী

শেষ পর্যন্ত পাস হয়ে গেল ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করতে সংসদে আনীত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল-২০১১। দ্বিখণ্ডিত হলো ঢাকা সিটি করপোরেশন। মাত্র চার মিনিটেই গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে বিলটি পাস হয়। বিলটি পাসের মাধ্যমে ডিসিসি বিলুপ্ত হয়ে 'ঢাকা উত্তর সিটি করপোরেশন' ও 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন' নামে দুটি আলাদা করপোরেশনে উন্নীত হলো। আর পদ হারালেন ৯ বছর ধরে মেয়রের

আরেকটি নর্দাম্পটনের অপেক্ষায় by উৎপল শুভ্র

ক্র পূরণ হয়েছে, আবার হয়ওনি। গত বছরের ১০ জুলাই না হলো! টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অবধ্য হয়ে ছিল শুধু ইংল্যান্ড। ব্রিস্টলে চূর্ণ হলো ইংলিশ দর্পও। তাহলে চক্র পূরণ হয়নি বলছি কেন! তা হয়েছে। তবে একটু অন্যভাবে দেখলে যে হয়ওনি। যাদের হারিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আগমনী ঘোষণা, সেই পাকিস্তানকে যে টেস্ট মর্যাদা পাওয়ার পর আর হারানো যায়নি!