Showing posts with label পীযূষ বন্দ্যোপাধ্যায়. Show all posts
Showing posts with label পীযূষ বন্দ্যোপাধ্যায়. Show all posts

Monday, January 7, 2013

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মেতে আছে দেশের মানুষ। খুবই স্বাভাবিক। বিশ্বকাপের আয়োজক হতে পারা কম কথা তো নয়। তারপর আবার বিশ্বকাপের খেলায় রয়েছে নিজেদের দল এবং দলটি দুর্বল নয়। বাঘা বাঘা দলকে হারানোর ক্ষমতা ও সাহস আছে তাদের।

Saturday, July 14, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

দেশের সব প্রভাতফেরির পথ গিয়ে থেমেছে ভাষাশহীদের পবিত্র বেদি শহীদ মিনারে। আজ মহান শহীদ দিবস। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে বায়ান্নর এই দিনে বাঙালির রক্তে রাজপথ রক্তাক্ত হয়েছিল। সেই রক্তের পথ বেয়ে এসেছে একাত্তর-মুক্তিযুদ্ধ-স্বাধীনতা।

Sunday, July 8, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

আমার জীবনের প্রথম দূরযাত্রার দেশ মিসর। প্রথম প্রেমের মতো তাই মিসরের প্রতি গোপন ভালোলাগা আছে আমার। এই ভালোলাগার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। তবু বিদেশ ভ্রমণের লিস্টি লিখতে আমি মিসরের নামটাকেই আগে লিখি। তারপর অন্য দেশগুলোর নাম।

Monday, June 11, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগে বাজার আবার সয়লাব। দেশের আনাচ-কানাচের কোনো বাজারেই পলিথিন শপিং ব্যাগের অভাব নেই। মাছ, তরকারি, সবজি থেকে শুরু করে মাত্র পাঁচ টাকার মরিচ কিনলেও দোকানিরা পলিথিন শপিং ব্যাগে দিতে কার্পণ্য করছে না।

Sunday, June 3, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

অতি আবেগীরা বলেন, সাড়ে তিন ঘণ্টা। কিন্তু মাওয়া থেকে ফেরিতে পদ্মার অসংখ্য ডুবোচর অতি সতর্কতার সঙ্গে এড়িয়ে ওপার পেঁৗছতেই তো তিন ঘণ্টা লেগে যায়। সব মিলিয়ে গোপালগঞ্জে যেতে ঢাকা থেকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা লাগল। আমার স্মৃতিতে দেশের নির্জনতম শহর ছিল গোপালগঞ্জ।

Saturday, May 26, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

নড়াইলেও কথা হচ্ছে। সারা দেশের মতো নড়াইলেও দ্রব্যমূল্য, বিদ্যুৎ, টেন্ডারবাজি, পৌরসভা নির্বাচনের ফলাফল ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। কথা হচ্ছে দলীয় কোন্দল, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন এমনকি আগামী জাতীয় নির্বাচন নিয়েও। সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কম ভোট পেয়েও বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন।

Tuesday, May 15, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

জয় বাংলা এবং সাতই মার্চ বলতে গেলে সমার্থক। একাত্তরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে যদি বাংলাদেশের দিকে তাকাই, তবে এটাই সত্য বলে মেনে নিতে হয়। সাতই মার্চে বঙ্গবন্ধুর যুগান্তকারী ভাষণের শেষে উচ্চারিত জয় বাংলা নিছক একটি স্লোগান ছিল না, ছিল বাংলা এবং বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি এবং মুক্তির চেতনাবাহী অভয়মন্ত্র।

Wednesday, January 25, 2012

কালের যাত্রা by পীযূষ বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে বেড়িয়ে গেলেন। উত্তর-পূর্ব ভারতের চার রাজ্যের চারজন মুখ্যমন্ত্রীও ছিলেন তাঁর সঙ্গে। থাকার কথা ছিল পাঁচজনের। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসলেন। এলেন না। প্রায় সাড়ে তিন মাস আগে পশ্চিমবঙ্গে দীর্ঘস্থায়ী বামদুর্গে ধস নামিয়ে ক্ষমতায় এসে যে মমতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে বাংলাদেশে আগ্রহের কমতি ছিল না।