Monday, September 17, 2012

গোলাম মুরশিদের বিচার দাবি করেছে জাতীয় কবির পরিবার

সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী সম্পর্কে ড. গোলাম মুরশিদের  বিতর্কিত মন্তব্যে  ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কবি পরিবার। এ বক্তব্যকে ‘ভিত্তিহীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন কবির নাতনি খিলখিল কাজী।

পাঠকের মন্তব্য- মানুষকে এত বোকা ভাবেন কেন?

প্রথম আলোর অনলাইন সংস্করণে (pৎothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের মতামত অন্যদের চিন্তার খোরাক জোগায়। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য সামান্য সংক্ষেপিত আকারে ছাপা হলো।

অনলাইন নীতিমালা- এই উদ্যোগ সফল হওয়ার সুযোগ নেই by সুফি ফারুক ইবনে আবুবকর

অনলাইন গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের জন্য সরকার নীতিমালা তৈরির ঘোষণা দিয়েছে। সঙ্গে একটি খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে সম্পৃক্তদের মতামতের জন্য। ১০ দিন সময়ের মধ্যে এ বিষয়ে লিখিত মতামত জানাতে হবে। সেটাকে নীতিমালার খসড়া বলা হলেও চেহারাটা আইন বা প্রজ্ঞাপনের মতো।

শিশু নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক- অমানবিক ও অকল্পনীয় ঘটনা

মাত্র ১২ বছরের এক শিশুকে গৃহপরিচারিকা হিসেবে রেখে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। মেয়েটি এখন মরণাপন্ন অবস্থায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। তার মা-বাবা এত গরিব যে পাঁচ সন্তানের খাওয়া-পরা চালাতে পারছিলেন না। সে জন্য মেয়েকে দিয়েছিলেন এক ধনী পরিবারে।

টিআইবির সুপারিশ বাস্তবায়িত হোক- নীরবতা ও বর্জনের অপসংস্কৃতি

আইন করে জাতীয় সংসদ বর্জন বন্ধ করার যে সুপারিশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) করেছে, তা বিবেচনার দাবি রাখে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংসদীয় ঘোষণাপত্রের উন্মুক্ততার ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে গত শনিবার টিআইবি উত্থাপিত সুপারিশে টানা ৩০ দিনের বেশি সংসদ বর্জন করলে সদস্যপদ বাতিলের

চারদিক- চাচা চা চান by রাজীব হাসান

বুড়ির হাট থেকে তাঁর বাড়ির পথ দেড় মাইলের ওপরে। না, সাইদ আলী কোনো দিন গজ-ফিতা দিয়ে মেপে দেখেননি। তবে তাঁরা যে আমলের লোক, তাতে পায়ে পায়ে হেঁটেই বলে দিতে পারেন দূরত্ব। দেড় মাইল কম লম্বা পথ নয়। এক মাইল হলো দেড় কিলোমিটারের বেশি। হাটুরেদের কাছে অবশ্য এটা সামান্য পথ।

আজকের আলোচ্য বিষয়...

টিভি টক শো বলেন আর অন্য কোনো অনুষ্ঠানই বলেন, সেখানে কী নিয়ে আলোচনা হবে, সেটা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া হয়। এতে আলোচনা করতে সুবিধা হয় সবারই। আমরা মনে করি, প্রাত্যহিক জীবনেও কে কোথায় কী নিয়ে আলোচনা করবে, তা আগে থেকে নির্ধারণ করে দেওয়া উচিত।

‘কি’-এর কথা

কম্পিউটার বা মুঠোফোনের কি প্যাডে থাকে অসংখ্য ‘কি’। প্রতিদিন কোটি কোটি মানুষের আঙুলের চাপে বিপর্যস্ত এই ‘কি’গুলোর কথা কেউ ভাবে না। অথচ এই বিপর্যস্ত, অবহেলিত ‘কি’গুলোর মনে লুকিয়ে আছে অনেক কথা। সেই কথাগুলোই তুলে এনেছেন আদনান মুকিত। লেখার সময় ‘কি’গুলো তাঁকে খুবই সাহায্য করেছে।

গুণীজন কহেন

কিছু মানুষ যেখানে যায়, সেখানেই খুশি বয়ে আনে। আর বাকিরা, যখন যায় তখনই। অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি
নিজেকে যতটা মজার ভাব, তুমি যদি তার অর্ধেকও হও, তবে জেনে রেখো, তুমি আসলে যতটা মজার, তার চেয়ে দুই গুণ মজার হবে।

রসকারণ- আইসক্রিম কীভাবে খাবেন? by আব্দুল কাইয়ুম

আইসক্রিম খাওয়ার পুরো আনন্দ পেতে হলে একটু চালাকি দরকার। না হলে আইসক্রিমের মজাটাই মাঠে মারা যাবে। কারণ, অনেক সময় আইসক্রিম খেতে গেলে কারও কারও মাথায় এক ধরনের তীব্র যন্ত্রণা শুরু হয়। আগ্রহ নিয়ে আইসক্রিম খাওয়ার আধা মিনিট বা এক মিনিটের মধ্যে এ রকম হতে পারে।

এসেছে নতুন মন্ত্রী- তাদের বুঝে নিতে হবে কাজ

বাংলাদেশের আয়তন না বাড়লেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, মন্ত্রীর সংখ্যা এসব দিন দিন বাড়ছে। মন্ত্রীর সংখ্যা এভাবে জিপিএ ফাইভের মতো বাড়তে থাকলে কদিন পর নিয়োগপ্রাপ্ত মন্ত্রীও বুঝতে পারবেন না যে তিনি কততম মন্ত্রী! শুধু তা-ই নয়, বাংলাদেশের মন্ত্রিসভায় কতজন মন্ত্রী আছেন—বিসিএস

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫১৪ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবুল বাশার, বীর প্রতীক সাহসী এক যোদ্ধা মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়। কয়েক দিন ধরে আবুল বাশার (আবুল বশার) ও তাঁর সহযোদ্ধারা যুদ্ধ-উন্মাদনায়। একটানা বিভিন্ন স্থানে যুদ্ধ করেছেন। দু-তিন দিন যুদ্ধের দামামা নেই।

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব- ইন্টারনেটের আলোয় বিশ্ব দেখব

‘মুঠোফোনে যে এত কিছু লুকিয়ে ছিল, তা আগে জানা ছিল না। এই উৎসবে যোগ দিয়ে আজ আমাদের অনেক কিছু জানা হলো। আমরা শপথ নিয়েছি—ইন্টারনেটের আলোয় বিশ্ব দেখব।’ গতকাল রোববার গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর

বসুন্ধরার দখল করা ৮০ একর জমির মূল্য আদায়ের সুপারিশ

বসুন্ধরা গ্রুপের দখল করা ৮০ দশমিক ২৬ একর সরকারি জমি উদ্ধারে সুপারিশ করেনি ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। তবে কমিটি বাজারদর অনুযায়ী এই জমির মূল্য আদায় করার জন্য সুপারিশ করেছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

খসড়া আইন মন্ত্রিসভায় উঠছে আজ- নামমাত্র শাস্তির বিধান রেখে এমএলএম আইন হচ্ছে by ফখরুল ইসলাম

গণপ্রতারণা ও জালিয়াতির দায়ে অভিযুক্ত হলে অপরাধীদের জন্য নামমাত্র শাস্তির বিধান রেখে বহুস্তর বিপণন (এমএলএম) আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। যত বড় জালিয়াতিই হোক না কেন বা যত বেশি মানুষের সঙ্গেই প্রতারণা করা হোক না কেন, আইনের খসড়ায় সর্বোচ্চ জরিমানা ৫০ লাখ টাকার কথা বলা হয়েছে।

মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে গ্রেপ্তার ৫০

মার্কিন দূতাবাসে হামলার অভিযোগে এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করেছে লিবিয়া। লিবিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট মোহাম্মদ আল মেগারাইফ গতকাল রোববার সিবিএস নিউজকে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

ওবামা-রমনির বিতর্ক নিয়ে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি উভয়ের শিবির এখন প্রচারণায় ব্যস্ত। উভয় প্রার্থীর মধ্যে তিনটি সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রার্থীদের সরাসরি বিতর্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা হয়।

সাক্ষাৎকারে রাশেদ খান মেনন- মন্ত্রিসভা গঠনে রাজনৈতিক প্রক্রিয়ার ব্যত্যয় হয়েছে by সেলিম জাহিদ

ক্ষমতাসীন মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মন্ত্রিসভা গঠনে রাজনৈতিক প্রক্রিয়ার ব্যত্যয় হয়েছে। মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি নিয়মের ব্যত্যয়ের কথা বলেননি। রাজনৈতিক প্রক্রিয়ার ব্যত্যয়ের কথাই বলেছেন।

প্রতিক্রিয়া- কয়েকটি চ্যানেল টাকা পেল কোথায়? by এবিএম মূসা

আমি একটুখানি আত্মপ্রসাদ লাভ করেছি। মনে মনে গর্ববোধও করছি। কারণটি হলো, ভালো হোক মন্দ হোক, দেশের প্রধানমন্ত্রী স্বয়ং আমার মতো একজন সাধারণ নাগরিক সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন। শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেওয়া মন্তব্যটি ছিল আমার একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলের জন্য আবেদন-

ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নেই

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন সাত বিচারপতি। ত্রয়োদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বিলুপ্ত হয়ে গেছে। তবে আগামী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে বলে বিচারপতি খায়রুল হকের রায়ে যে অভিমত ছিল,

বিবর্ণ হয়ে যাচ্ছে ভ্যান গঘের এক চিত্রকর্ম

ভিনসেন্ট ভ্যান গঘের চিত্রকর্ম ‘ফ্লাওয়ার ইন আ ব্লু ভাস’-এর জৌলুশ কমছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে চিত্রকর্মটির উজ্জ্বল হলুদ রং ধূসর হয়ে যাচ্ছে। এর একটি অংশ এক্স-রে করে বিশেষজ্ঞরা বিষয়টি ধরতে পেরেছেন। ঊনবিংশ শতকে আঁকা চিত্রকর্মটি সংরক্ষণের জন্য বার্নিশ দেওয়া হয়েছিল।

জিনপিংকে ঘিরে রহস্য

চীনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্য থেকে বিশাল চাপের মধ্যে ছিলেন। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছে।
চীনের সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট জিনপিং কিছুদিন ধরে জনসমক্ষে আসেননি।

বিশ্লেষণ- কঠিন পথে হাঁটতে হচ্ছে মুরসিকে

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কঠিন এক পথে হাঁটতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে নির্মিত ইসলামবিরোধী চলচ্চিত্রকে কেন্দ্র করে অন্যান্য মুসলিম দেশের মতো মিসরে মার্কিনবিরোধী ব্যাপক বিক্ষোভ তাঁকে কঠিন এই পথে নিয়ে গেছে।

মনমোহনের যুক্তি- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সঠিক

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল শনিবার তাঁর সরকারের নেওয়া নানা সংস্কার কর্মসূচির পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। যদিও জ্বালানি তেলের দাম বাড়ানো ও বিদেশি বিনিয়োগে নতুন আইন প্রণয়নের মতো পদক্ষেপগুলোর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

আফগানিস্তানে ন্যাটোর ঘাঁটিতে হামলা- দুই মার্কিন সেনা নিহত, হ্যারি অক্ষত

আফগানিস্তানের ন্যাটোর সুরক্ষিত ঘাঁটিতে গত শুক্রবারের হামলায় দুই মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন। তবে প্রিন্স হ্যারি অক্ষত রয়েছেন। ন্যাটোর সেনাদের প্রতিরোধের মুখে নিহত হয়েছে ১৫ থেকে ২০ জন হামলাকারী।তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ- নাব্যতা সংকটে ধারণক্ষমতার অর্ধেক নিয়ে চলছে ফেরি

নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে তিন দিন ধরে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে। নদীতে পানি কমে যাওয়ায় ধারণক্ষমতার অর্ধেক নিয়ে ফেরিগুলোকে চলাচল করতে হচ্ছে। এতে নদী পার হতে আসা যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।

ব্যস্ত সড়কের ওপর নির্মাণসামগ্রী দুর্ভোগে পথচারী

ঠাকুরগাঁও পৌরসভা সড়কের ওপর নির্মাণসামগ্রী স্তূপ করে রেখে শহরের ব্যস্ততম নর্থ সার্কুলার সড়কে নর্দমার নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের ধীরগতির কারণে মাস খানেক ধরে এ সড়কে পথচারী ও ব্যবসায়ীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
ঠাকুরগাঁও পৌরসভা সূত্রে জানা যায়, দ্বিতীয় মাঝারি শহর ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রিভারভিউ

বরিশালে ১৮ দলের সমাবেশে হট্টগোল মারামারি, আহত ৭

বরিশালে গতকাল শনিবার ১৮ দলের প্রতিনিধি সমাবেশে হট্টগোল ও বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে নগরের অশ্বিনীকুমার হলে ১৮ দলের কর্মী সমাবেশ শুরু হয়।

পুরস্কার পেলেন অলিম্পিক কুইজের বিজয়ীরা

লন্ডন ২০১২ অলিম্পিক উপলক্ষে প্রথম আলোয় প্রকাশিত ‘গ্রামীণফোন-প্রথম আলো অলিম্পিক কুইজ’-এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে গতকাল শনিবার। প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কুইজের দুই পর্বে ১০ জন করে ২০ জন এবং মেগা পর্বের ১০ জনসহ মোট ৩০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

৮ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা ইউনিয়ন পরিষদ ফোরামের

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি, চেয়ারম্যানদের মর্যাদা নির্ধারণ করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে অন্তর্ভুক্ত করাসহ আট দফা দাবিতে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)।

জেদ্দাগামী ফ্লাইট ওড়েনি- চট্টগ্রামে বিমান কার্যালয়ে যাত্রীরা চড়াও

সৌদি আরবের জেদ্দায় নির্ধারিত ফ্লাইটে যেতে না পারায় ক্ষুব্ধ যাত্রীরা বিমান বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে ভাঙচুর করেছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ষোলশহর এলাকায় অবস্থিত বিমান বাংলাদেশের কার্যালয়ের ফটকের দরজার কাচ ভাঙচুর করেন যাত্রীরা।

সচল হলো বুয়েট ক্লাস শুরু

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে ক্লাস শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। শিগগির প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
দীর্ঘদিন পর শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় বুয়েট যেন প্রাণ ফিরে পেয়েছে।

জীবনযাত্রা- হাওরের জলরাশি সম্পদ, না আপদ? by নিয়াজ পাশা

হাওর হচ্ছে মিঠাপানির এক বিশাল আধার, চারদিকে অথই পানি আর পানি, সমুদ্রসম এর বিস্তৃতি ও বিশালত্ব। প্রায় পাঁচ হাজার বর্গমাইল আয়তনের হাওর এলাকায় মূলত দুটি মৌসুম—বর্ষা ও শুকনো। এ আরেক সমুদ্র, সায়র, হাওর—দেশের সবচেয়ে বড় একক জলদেহ।

প্রসূতিসেবা ও পুষ্টি-পরিস্থিতির উন্নতি দরকার- শিশুমৃত্যু কমানোয় সাফল্য

বাংলাদেশে বেশির ভাগ শিশুই জন্মে মৃত্যুর ঝুঁকিকে সঙ্গী করে। আশার কথা যে, বাংলাদেশ সেই ঝুঁকি অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে পেরেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন, গত ২০ বছরে শিশুমৃত্যুর হার অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে পেরেছে বাংলাদেশ। এর থেকে আনন্দের সংবাদ আর কী হতে পারে।

নিজ দলের লোকজনকে দায়মুক্তি দিলেই তো হয়!- ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা

সরকারি দলের লোক হলেই যখন ‘সাত খুন মাফ’, তখন তাঁদের আইন করে দায়মুক্তি দিয়ে দিলেই তো হয়! অপরাধ করার পর তাঁদের ছেড়ে দেওয়ার জন্য অযথা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা হিসেবে তা প্রত্যাহারের জন্য দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করার দরকার কী! বর্তমান সরকার এই প্রক্রিয়ায় এ পর্যন্ত ৮১ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা

গোলটেবিল বৈঠক- ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে

৯ সেপ্টেম্বর ২০১২ প্রথম আলোর উদ্যোগে ‘ব্যাংক কীভাবে চলছে, কীভাবে চলবে’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।

চলতি পথে- দুর্গাপুর অভিযাত্রার আনন্দ by দীপংকর চন্দ

কাছারিপাড়া থেকে বাগিচাপাড়া, উকিলপাড়া থেকে হাঁটতে হাঁটতে প্রবেশ করি আমলাপাড়ায়। দুর্গাপুর সাহিত্য সমাজের দ্বিতল ভবনের সামনে একটু দাঁড়াই আমরা। উল্টো দিকে তাকাই। একটি বাহুল্যবর্জিত প্রবেশ তোরণ আমাদের দৃষ্টিপ্রত্যক্ষে। ভেতরে সবুজ ঘাসে আচ্ছাদিত অতিদীর্ঘ উঠোন।

মার্কিন প্রতিনিধিদলের উদ্দেশে রোহিঙ্গারা- ‘আঁরারে আমিরিকা পাডাই দ’

‘আঁরা রোহিঙ্গা মুসলমান; হেতল্লাই (তাই) নারিহাঁরা (জন্মভূমি) বর্মাত (মিয়ানমারে) শান্তিত থাকিত ন পারির। বাংলাদেশত আইয়েরেও মাথা গোঁজার ঠাঁই নপাইর। এহন আঁরা (আমরা) কডে (কোথায়) যাইয়ুম? আঁরারে আমিরিকা ন অইলে অইন্য কোনো দেশত পাডাই দ। আঁরা পোয়া-মাইয়া (ছেলেমেয়ে) লই শান্তিত থাইকতম (থাকতে) চাই।’

ফটিকছড়ি পৌর নির্বাচন নিয়ে সংশয় by এস এম আক্কাছ উদ্দিন

নির্ধারিত সময়ে ফটিকছড়ি পৌরসভা নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা কাটছে না এখনো। ভোটার তালিকা হালনাগাদ করার জন্য দুজন প্রার্থী উচ্চ আদালতে রিট মামলা দায়ের করলে এমন অনিশ্চয়তা তৈরি হয়। রিট দায়েরকারী প্রার্থীরা দাবি করেছেন, শুনানি শেষে আদালত সাত দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন।

শতবর্ষী আগ্রাবাদ ঢেবা by মিঠুন চৌধুরী

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা তখন ছিল ধানখেত। প্রধান সড়কটি (বর্তমান শেখ মুজিব সড়ক) ছিল কাঁচা। ১৯০০ সালে সেই ধানখেতের জমি অধিগ্রহণ করে তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ে। ১৯১৩ সালে বন্দরের সম্প্রসারণকাজের সময় কাটা হয় ধানখেতের মাটি। সৃষ্টি হয় বিশাল গর্ত। সেই গর্তের পাড় বেঁধে তৈরি হয় ঢেবা।

মানুষ বনাম হাতি by হরি কিশোর চাকমা

রাঙামাটির পাবলাখালী অভয়ারণ্যসংলগ্ন কয়েকটি এলাকায় দলবেঁধে হামলা চালিয়ে বসতবাড়ি, খেতের ফসল, গোলার ধান সবকিছু তছনছ করছে হাতি। গত কয়েক মাসে এসব এলাকায় হাতির আক্রমণে অন্তত চারজন নিহত হয়েছেন। গ্রামবাসী মশাল জ্বালিয়ে, থালাবাসন ও ঘণ্টা পিটিয়েও হাতির দলকে তাড়াতে পারছে না।

নিউমুুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দরপত্রে অনিয়ম- মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনে ভাটা

চট্টগ্রাম বন্দরের নিউমুুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দরপত্রে অনিয়ম নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনে এখন ভাটা পড়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে বন্দরের ব্যানারে আপাতত কোনো কর্মসূচি দিচ্ছেন

এখনো মসিউরকে পদত্যাগ করতে বলা হয়নি

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমানের পদত্যাগ বা বাধ্যতামূলক ছুটি নিয়ে গতকাল রবিবার দিনভর গুঞ্জন ছিল। তবে গতকাল রাত পর্যন্ত পদত্যাগ বা ছুটির বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেননি এই উপদেষ্টা। এমনকি তাঁর দল আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ বিষয়ে কোনো ধরনের প্রস্তাবও দেওয়া

দাম বাড়ায় ডিম আমদানি ফের উন্মুক্ত

দাম হালিপ্রতি ৪২ টাকায় উঠে যাওয়ায় আবারও ডিম আমদানি উন্মুক্ত করে সরকার। গতকাল রবিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ডিম আমদানিতে আগে থেকে অনুমোদন নেওয়ার নিয়মটি তুলে দেওয়া হয়েছে। খাওয়ার ডিমের পাশাপাশি, বাচ্চা ফোটানোর ডিম ও এক দিন বয়সী মুরগির বাচ্চা আমদানিও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র ছাড়া নতুন মন্ত্রীরা কাজে যোগ দিয়েছেন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ছাড়া নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলপথমন্ত্রী মুজিবুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ গতকাল রবিবার নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করেন।

হলমার্ক কেলেঙ্কারি-সোনালী ব্যাংকের ৩৯ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের সাবেক ও বর্তমান ৩৯ কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখা থেকে হলমার্কসহ ছয়টি ব্যবসায়ী গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনা যখন ঘটছিল তখন এসব কর্মকর্তা ব্যাংকটির ওই শাখা, প্রধান শাখা ও ঢাকা মহাব্যবস্থাপক (জিএম) অফিসে কর্মরত ছিলেন।

প্রতিশ্রুতি আর আশ্বাসেই কেটে গেল অর্ধশতক-খুলনায় বিমানবন্দরের জন্য অপেক্ষার শেষ কবে by গৌরাঙ্গ নন্দী

রাজধানীর সঙ্গে বিভাগীয় শহর খুলনা এবং দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলার দ্রুত ও কম সময়ে যোগাযোগের জন্য বিমানবন্দর স্থাপনের বিষয়টি নিয়ে বহুদিন ধরেই আলোচনা হচ্ছে। স্বাধীনতাপূর্বকালেই খুলনায় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। ১৯৬১ সালে বিমানবন্দর নির্মাণের জন্য স্থান নির্বাচন করে জমি অধিগ্রহণও করা হয়।

'সমঝোতা না করলে ফল ভালো হবে না'-ডাব্লিউটিসিতে যুক্ত হতে সিমেন্ট উৎপাদকদের নৌমন্ত্রীর চাপ

বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন ও কোস্টাল-শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতার জন্য বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনকে (বিসিএমএ) চাপ দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ জন্য তিনি ১৭ দিন সময় বেঁধে দিয়ে বলেছেন, 'আমরা রেফারি হিসেবে থাকতে চাই।

শ্রীলঙ্কা বলেই বাংলাদেশের বিশ্বাসটা আরো বেশি by নোমান মোহাম্মদ

বিশ্বকাপ ফুটবল হয় প্রতি চার বছর অন্তর। ওয়ানডের বিশ্বকাপ ক্রিকেট একবার পাঁচ, আরেকবার তিন বছরের ব্যবধানে হওয়ার ব্যতিক্রম বাদ দিলে চার বছর পরপরই হয়ে আসছে। সেখানে টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ? কাল শ্রীলঙ্কায় পর্দা উঠছে যে আসরের, পাঁচ বছরে সেটি চতুর্থবারের মতো।

ধর্ষক পুলিশের ছেলে, তাই বাঁচানোর মরিয়া চেষ্টা by পারভেজ খান ও রাশেদ আহমদ খান

হবিগঞ্জের বাহুবল মডেল থানার আবাসিক ভবনে গত শুক্রবার রাতে এক কনস্টেবলের ছেলে ওই থানারই এক এসআইয়ের ভাতিজিকে ধর্ষণ করে। এর জের ধরে ওই নির্যাতিতার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার ঘটনায় পুরো পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়েছে।

তত্ত্বাবধায়ক বাতিল করে- পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার সংবলিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টে দিনভর বৈঠকের পর রাত পৌনে ১০টায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ রায় প্রদানকারী সাতজন বিচারপতি গতকাল দুপুরেই নিজ নিজ রায়ে স্বাক্ষর করে তা সুপ্রিম

দুই দশক পরে যুক্তরাষ্ট্র সফরে সু চি

দুই দশক পরে যুক্তরাষ্ট্র সফর করছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ওয়াশিংটনের উদ্দেশে গতকাল রবিবার তিনি দেশ ছেড়েছেন। আজ সোমবার তিনি সেখানে পেঁৗছবেন বলে আশা করা হচ্ছে। গত দুই দশকের মধ্যে এটাই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সু চি প্রায় তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রে থাকবেন।

দ্য লাস্ট স্কুপ - ছয় ছক্কা - আফ্রিদি উদ্যাপন

‘দ্য লাস্ট স্কুপ’ সেকেন্ডের ভগ্নাংশের ব্যবধান, টাইমিং সামান্য এদিক-সেদিক হলেই ইতিহাস লেখা হতে পারত অন্যভাবে। ট্র্যাজেডির নায়ক নন, মিসবাহ-উল-হক হয়ে যেতেন সত্যিকারের নায়ক। অভাবিতভাবে ওই বিশ্বকাপে ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছিল মিসবাহর, পাকিস্তানকে জেতাচ্ছিলেন ম্যাচের পর ম্যাচ।
কিন্তু আসল সময়েই পাকালেন গুবলেট, গ্রুপ পর্বের মতো ভারতের বিপক্ষে ফাইনালেও বীরোচিত ব্যাটিংয়ের শেষটা মোড়ানো থাকল হতাশায়। ৪ ওভারে ৫৪ রানের সমীকরণ নামিয়ে এনেছিলেন ৫ বলে ১২-তে। সেখান থেকে ঠান্ডা মাথায় শ্রীশান্তকে ছয়, ৪ বলে ৬। উইকেটে শেষ জুটি। স্কুপ শটটা সেবার খুব কার্যকর হয়েছিল মিসবাহর জন্য, ওই মুহূর্তেও তা-ই করতে গেলেন। কিন্তু আগেই বুঝে স্লোয়ার ডেলিভারি করলেন জোগিন্দর শর্মা। বল উঠে গেল ওপরে, কোটি কোটি চোখ বলের দিকে। খানিক পর সেই বল জমা পড়ল শর্ট ফাইন লেগে শ্রীশান্তের হাতে। বিশ্বজয়ের উৎসবে মাতল ভারত। মিসবাহ তখনো হাঁটুগেড়ে বসে, চোখে উদ্ভ্রান্তের দৃষ্টি। যেন সেই নাবিক, যিনি ডুবতে থাকা জাহাজকে দারুণ দক্ষতায় তীরে টেনে আনছিলেন, ডুবে গেল তীরে আসার পরই!

দিল স্কুপ
‘দ্য স্কুপ’—বইপ্রেমীদের কাছে এলভিন ওয়াহর স্যাটায়ার উপন্যাস আর চলচ্চিত্রপ্রেমীদের কাছে উডি অ্যালেনের রোমান্টিক কমেডি সিনেমা। ক্রিকেটপ্রেমীরাও শব্দটির সঙ্গে একটু-আধটু পরিচিত ছিলেন। ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকর একটি শট ‘স্কুপ’। আন্তর্জাতিক আঙিনায় শটটা প্রথম খেলেছিলেন সম্ভবত জিম্বাবুয়ের ডগ ম্যারিলিয়ার, ২০০২ সালে ভারতের বিপক্ষে। তবে বিশ্বমঞ্চে প্রথম এই শটের কার্যকারিতা দেখিয়েছেন সম্ভবত মোহাম্মদ আশরাফুল, ২০০৭ বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩ বলে ৮৭ রানের ম্যাচ-জয়ী ইনিংসের পথে এনটিনি-ল্যাঙ্গেভেল্টদের হতভম্ব করে দিয়েছিলেন দারুণ সব স্কুপে। পরের দুই বছরও টুকটাক অনেকেই খেলেছেন। তবে ২০০৯ বিশ্বকাপে যেন শটটাকে নতুন এক মাত্রা দিলেন তিলকরত্নে দিলশান। সদ্য ওপেনিংয়ে উঠে আসা দিলশান স্কুপে দিশেহারা করে ছাড়লেন পেসারদের। এর আগে স্কুপের জন্য সাধারণত বেছে নেওয়া হতো ফুল লেংথ বল, কিন্তু দিলশান গুড লেংথ বলও অনায়াসে পাঠিয়ে দিচ্ছিলেন উইকেটকিপারের মাথার ওপর দিয়ে! ধারাভাষ্যকারেরা শটের নাম দিয়ে দিলেন ‘দিলস্কুপ’, ব্যস ওই নামই স্থায়ী হয়ে গেল!

ভারত ৩-পাকিস্তান ০
ক্রিকেট ইতিহাসে একবারই ম্যাচের ফলাফল হলো ফুটবলের মতো, ৩-০! ২০০৭ বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচ কিংসমিডে। মাত্র ৩ ওভারের মধ্যে ম্যাচের রং পাল্টে দিলেন মিসবাহ। জয়টাকে দূরের তারা থেকে নিয়ে এলেন নাগালের মধ্যে। জয়ের জন্য ৪ ওভারে প্রয়োজন ছিল ৪৯, মিসবাহর ঝড়ে সেটাই হয়ে গেল ৬ বলে ১২। শ্রীশান্তের বলে আরও দুই বাউন্ডারিতে ১১ চলে এল ৪ বলেই। শেষ দুই বলে প্রয়োজন ১। পঞ্চম বলে ব্যাট ছোঁয়াতে পারলেন না মিসবাহ, শেষ বলে ব্যাট ছুুঁইয়েই পড়িমরি দৌড়ে রানআউট। ম্যাচ টাই! কিন্তু আসল নাটক শুরু এরপরই। সেবারই প্রথম টাইব্রেকার চালু করেছিল আইসিসি। প্রতি দলের পাঁচজন করে ক্রিকেটার বোলিং করবেন ফাঁকা স্টাম্পে, যে দল বেশিবার স্টাম্পে লাগাবে, জয়ী তারাই। নাম ‘বোল আউট।’ বুদ্ধি করে সঙ্গে ভারত শুরুতে পাঠিয়েছিল স্লো বোলারদের, পাকিস্তান ডুবল পেসারদের পাঠিয়ে। দুই পা দৌড়ে প্রথম বল স্টাম্পে লাগালেন শেবাগ, লম্বা রান আপে বোলিং করে অফ স্টাম্পের বাইরে মারলেন ইয়াসির আরাফাত। একই ভাবে পরের বলে স্টাম্পে লাগালেন হরভজন, আবারও বাইরে মারলেন উমর গুল। তৃতীয় বলে স্টাম্পে লাগালেন রবিন উথাপ্পা, আফ্রিদির বল গেল লেগ স্টাম্পের বাইরে। ৩-০ তে জিতল ভারত! ওই বিশ্বকাপে আর বোল আউটের প্রয়োজন হয়নি। নিয়মটা এতই সমালোচিত হয়েছিল যে ওটা বাতিল করেছে, এখন টাইব্রেক হয় ‘সুপার ওভারে’।

আফ্রিদি-উদ্যাপন
উইকেট নিয়ে কেউ হয়ে যান পাখি, কেউ বা উড়োজাহাজ। হাত সামনে-ওপরে-পাশে, কতজনের কত রকমের উদ্যাপন! কেউ আবার উন্মত্তের মতো ছুটে যান সতীর্থদের দিকে। শহীদ আফ্রিদির বুঝি মনে হলো, ‘মুহূর্তের নায়ক আমি, আমি কেন ছুটে যাব? সতীর্থরাই ছুটে আসবে আমার দিকে!’ গ্যালারির দিকে তাকিয়ে দুই পা দুই দিকে ছড়িয়ে, দুই হাত দুই দিকে উঁচিয়ে দাঁড়ানো আফ্রিদি, যেন কলোসিয়ামে দাঁড়ানো কোনো যুদ্ধজয়ী রোমান বীর। সতীর্থরা ছুটে আসছেন তাঁকে জড়িয়ে নিতে। এই হলো ‘দি আফ্রিদি সেলিব্রেশন’। বিখ্যাত এই উদ্যাপনের জন্ম ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে দিলশানের উইকেট পাওয়ার পরই সম্ভবত প্রথম দেখা গিয়েছিল ওই উদ্যাপন, জয়াসুরিয়ার উইকেট নেওয়ার পর আবার। তবে উদ্যাপনটা সবার নজর কাড়ল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে, অনেকটা দৌড়ে স্কট স্টাইরিসের দুর্দান্ত এক ক্যাচ নেওয়ার পর। সেই যে মজলেন এই উদ্যাপনে, চলছে এখনো।

আগুন ও বরফ!
সে একসময় ছিল বাংলাদেশের ব্যাটিংয়েই। আফতাব আহমেদের কাছে আক্রমণই ছিল ব্যাটিংয়ের শেষ কথা, আশরাফুলও তখন খেলতেন চোখধাঁধানো সব শট। ২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৬৪ বাংলাদেশ ১৮ ওভারেই পেরিয়ে গিয়েছিল আফতাব (৪৯ বলে ৬২*) ও আশরাফুলের (২৭ বলে ৬১) ব্যাটিং-ঝড়ে। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হলো যেন ওখান থেকেই। শন পোলকের করা প্রথম ওভারেই দুটো চার তামিম ইকবালের। এনটিনির করা পরের ওভারের প্রথম বলেই আউট নাজিমুদ্দিন। আফতাব এসে দুটো বল দেখলেন, পরের দুই বলে দুটো ছয়, শেষ বলে চার। পোলকের করা পরের ওভারের প্রথম বলে আউট তামিম। আশরাফুল নেমে প্রথম বলেই ছয়, পরের বলে চার। পরের বলেই শূণ্যে তুলে আউট। স্ট্রাইক পেলেন আফতাব, আবার চার। দলের প্রথম ৩৮ রানই বাউন্ডারি থেকে, ২.৫ ওভারে! পরের ওভারে আবার এনটিনি। এবার দুটি চার মারলেন আফতাব, একটি সাকিব। ৪ ওভার শেষে ৫৪! বল পেলেন মরনে মরকেল, আফতাব স্বাগত জানালেন দুরন্ত এক চারে। পরের বলেই মরকেলের ১৫০ কিমির গোলায় ক্রস খেলে বোল্ড আফতাব (১৪ বলে ৩৬), রোমাঞ্চকর অভিযানেরও সমাপ্তি। উন্মত্ত এক ঝড়ের পর হঠাৎই যেন সব শান্ত। ৪.১ ওভারে ৫৮ তোলা দল শেষ পর্যন্ত খেলতে পারল না ২০ ওভারও, ১৪৪ রানে গুটিয়ে ম্যাচ হারল ৭ উইকেটে।

ছয় ছক্কা
পঞ্চম ছক্কাটা হজমের পর স্টুয়ার্ট ব্রডের চেহারাটা হয়েছিল দেখার মতো। দৃষ্টিই বলে দিচ্ছিল চোখে ঘোলা দেখছেন! ব্রডের অসহায় চেহারা মনে করিয়ে দিচ্ছিল যেন ১৯৬৭ সালে আর্নি টেরেলকে, মোহাম্মদ আলি যখন একেকটা বজ্রমুষ্টি টেরেলের দুগালে বসিয়ে দিচ্ছিলেন আর বলছিলেন, ‘হোয়াটস মাই নেম আঙ্কেল টম, হোয়াটস মাই নেম?’ টেরেলের অসহায়ত্বে মায়া হয়েছিল আলির, নকআউট পাঞ্চটা আর মারেননি। তবে ব্রডের অসহায়ত্বে কোনো মায়া হয়নি যুবরাজ সিংয়ের, ষষ্ঠ বলটাও গ্যালারিতে পাঠিয়ে দিলেন প্রবল আক্রোশে! কদিন আগে ইংল্যান্ডের্ মাসকারেনহাসের কাছে হজম করেছিলেন ওভারে পাঁচ ছয়, সেটার নির্মম প্রতিশোধ যেন ছয় ছক্কায়। কদিন আগে ৫০ ওভারের বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন হার্শেল গিবস। প্রথম শ্রেণীর ক্রিকেটে ছিল স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর। তবে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে যুবরাজই একমাত্র। ২০০৭ বিশ্বকাপে সেদিন যুবরাজের ১২ বলে ফিফটি এখনো আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম ফিফটি।
>>>আরিফুল ইসলাম

দুই সেরার লড়াই

ক্রিস গেইল জ্যামাইকান-ঝড় জাতীয় দলের হয়ে প্রথম সফরেই (ইংল্যান্ড, ২০০০) একটা কালির ছোপ লেগেছিল ক্রিস গেইলের নামের পাশে। দলের সিনিয়রদের প্রতি তেমন একটা শ্রদ্ধাবোধ নাকি ছিল না তাঁর। গেইলের চরিত্রে সেই শ্রদ্ধার অভাবটা এখনো আছে, তবে সেটার ভুক্তভোগী এখন প্রতিপক্ষ বোলাররা।

বিশ-বিশ, বিষে বিষ ক্ষয় by জালাল আহমেদ চৌধুরী

শ্রীলঙ্কায় ক্রিকেটের মহোৎসব চলছে। খেলাটির চরম উত্তেজনা-সঞ্চারি বিনোদনের পসরা নিয়ে দিনমান সেখানে বহমান। ক্রিকেট বিশ্বের দৃষ্টি এ মুহূর্তে কেন্দ্রীভূত মুরালি, মাহেলা, সাঙ্গাকারার মাঠসমূহে। প্রকৃত অর্থে চরম অনিশ্চয়তার প্রভাব বলয়ে কোমর কষে আমরাও নিউজিল্যান্ড,

তেহরানে সামরিক হামলা চালালে ইসরাইলের অবশিষ্ট বলতে কিছু থাকবে না

তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে ইসরাইলের অবশেষ বলতে কিছু থাকবে না। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের অভিজাত রেভ্যুলুশনারি গার্ডের শীর্ষ কমান্ডার জেনারেল মোহাম্মদ আলী জাফরি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

অকুপাই আন্দোলনের বর্ষপূর্তি-২৫ বিক্ষোভকারী আটক

ওয়াল স্ট্রিট দখল কর বা অকুপাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি আজ সোমবার। এ উপলক্ষে আন্দোলনকারীরা নিউ ইয়র্ক স্টক এঙ্চেঞ্জ ঘেরাও এবং আন্দোলনের মূল ঘাঁটি জুকোটি পার্কে সমবেত হওয়ার পরিকল্পনা করেছে। তবে এর আগেই গত শনিবার ২৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ।

আপিল বিভাগের রায়ে নির্বাচনী সরকারের রুপরেখাঃ স্বাধীন ইসি- সংসদ ভেঙে ছোটো মন্ত্রিসভা, কিংবা এমপিদের তত্ত্বাবধায়ক by মোহাম্মদ আরজু

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ে রোববার রাতে সই করেছেন বিভাগের ছয় বিচারক। এর আগে রায় চূড়ান্ত করার জন্য কয়েক দফায় আলোচনায় বসেন বিচারকরা। বেলা সাড়ে ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আলোচনা চলে।

নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জাপানের-টোকিও বলেছে, তারা দ্বীপ কেনার প্রক্রিয়া থেকে সরবে না

পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জেরে গতকাল রবিবারও জাপানবিরোধী বিক্ষোভে উত্তাল ছিল চীনের বিভিন্ন শহর। এ অবস্থায় জাপানি নাগরিকদের ওপর হামলা ও সহিংসতা বন্ধে ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জাপান। প্রধানমন্ত্রী ইয়োশিকো নোদা গতকাল এ আহ্বান জানান।

বাধা মানলেন না সেঙ্গিরাই

রণে ও প্রেমে সবই বৈধ। আর প্রেমের মোহময় ভুবনে আইন-আদালত কবেই বা জোর খাটাতে পেরেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও গাঁটছড়া বাঁধলেন জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মরগান সেঙ্গিরাই। শনিবার আয়োজন-আড়ম্বরে আংটি বদলের কাজটি সেরে নেন তিনি।

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সুদান ও তিউনিসিয়া ছাড়ার নির্দেশ

সুদান ও তিউনিসিয়ায় অবস্থানকারী অতিগুরুত্বপূর্ণ নয় এমন মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারকে দূতাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের বিষয়েও সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে গত শনিবার এ কথা জানানো হয়।

বেনজিরের নির্দেশে দু’টি দেশকে পরমাণু প্রযুক্তি দিয়েছিঃ কাদির খান

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেশের পরমাণুপ্রযুক্তি অন্য দু’টি দেশের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিলেন পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানকে।সেই নির্দেশটিই তিনি পালন করেছিলেন। শনিবার পাকিস্তানের সংবাদ সংস্থা জং নিউজকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন দেশটির প্রখ্যাত পরমাণু বিজ্ঞানি ও ভিন্ন দেশে পরমাণু প্রযুক্তি হস্তান্তর করার অভিযোগে সমালোচিত ড. আবদুল কাদির খান।

পারস্য উপসাগরে রণতরী জড়ো করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ২৫টি দেশ রণতরী জড়ো করতে শুরু করেছে। তারা সামরিক মহড়ার অংশ হিসেবে এ কাজ করছে বলে জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে ইসরায়েল যেকোনো সময় তেহরানে হামলা চালাতে পারে। উদ্ভূত সেই পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হজ ফ্লাইটে হ-য-ব-র-ল-সরকারের হস্তক্ষেপ প্রয়োজন

হজ ফ্লাইট শুরু হওয়ার আগেই বাধা এসেছে নির্বিঘ্ন যাত্রায়। গত বুধবার বিমানের ভাড়া করা একটি উড়োজাহাজ যাত্রীদের ফেলে রেখে ওমানের রাজধানী মাসকট থেকে হঠাৎ ভেগে যাওয়ার পর সমস্যা আরো তীব্র হয়। হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খল অবস্থা হতে পারে- এমন আশঙ্কা আগেই করা হয়েছিল।

মন্ত্রীদের দপ্তর বণ্টন-জনগণের প্রত্যাশা পূরণে চাই সর্বাত্মক ভূমিকা

সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভায় রদবদল স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে মন্ত্রিসভায় রদবদল বা নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। বর্তমান সরকার আগে বিচ্ছিন্ন দু-একটি ক্ষেত্রে রদবদল করে থাকলেও এবার বড় ধরনের পরিবর্তন আনল।

পবিত্র কোরআনের আলো-কোরআনের আয়াত রদ হয় সত্য বিকাশের জন্য

১০৩. ওয়ালাও আন্নাহুম আ-মানু- ওয়াত্তাক্বাও লামাছু-বাতুম মিন ই'নদিল্লা-হি খাইরুন; লাও কা-নু- ইয়া'লামু-ন।
১০৪. ইয়া-আইয়্যুহাল্লাযি-না আ-মানু- লা-তাক্বু-লু- রা-ই'না ওয়াক্বু-লুনযুরনা- ওয়াছমাউ'-; ওয়া লিলকা-ফিরি-না আ'যা-বুন আলীম।

অর্ধশতাব্দী পেরিয়ে শিক্ষা দিবস by নুরুল ইসলাম নাহিদ

বাষট্টির শিক্ষা আন্দোলনের প্রতীক ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক 'শিক্ষা দিবস'। শিক্ষার জন্য সংগ্রাম, ত্যাগ, বিজয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক এই শিক্ষা দিবসের এবার ৫০তম বার্ষিকী। আজ থেকে অর্ধশতাব্দী আগে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানে শাসকগোষ্ঠীর প্রতিভূ সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া গণবিরোধী

শিক্ষা দিবস-শিক্ষার প্রসার ও মান বাড়ানোর চ্যালেঞ্জে জয়ী হতে চাই by নুরুল ইসলাম নাহিদ

বাষট্টির শিক্ষা আন্দোলনের প্রতীক ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক 'শিক্ষা দিবস'। শিক্ষার জন্য সংগ্রাম, ত্যাগ, বিজয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক এই শিক্ষা দিবসের এবার ৫০তম বার্ষিকী। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর প্রতিভূ সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া গণবিরোধী, প্রতিক্রিয়াশীল তথাকথিত

নিতাইদার কাছে চিঠি by মাজহারুল হক তপন

অসীম শূন্যতার মাঝে এ খোলা চিঠি আমার। এ চিঠি কোথায় গিয়ে পেঁৗছাবে, আদৌ কি পেঁৗছাবে কোথাও, নাকি মহাশূন্যের শূন্যতায় হারিয়ে যাবে আমরা কেউ তা জানি না। দু'যুগেরও বেশি সময়ের পরিচয়ে আপনাকে কখনও চিঠি লিখেছি কিনা মনে পড়ে না। চিঠি লেখার প্রয়োজনও হয়নি কখনও।

আরও আগেই পরিবর্তন প্রয়োজন ছিল-টেলিফোনে নাগরিক মন্তব্য

সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদল ঘটেছে। সাহারা খাতুন হারিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া আরও একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদল করে নতুন নিয়োগপ্রাপ্ত পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে টেলিফোনে মতামত জানিয়েছেন পাঠকরা।

অনলাইন গণমাধ্যম-ডিজিটাল বাংলাদেশবিরোধী নীতিমালা কার স্বার্থে? by আবু সাঈদ খান

আজকের দুনিয়ায় শিক্ষা, গবেষণা ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। ইন্টারনেট বা ওয়েবের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবাদভিত্তিক ওয়েবসাইট প্রকাশসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে বাংলাদেশে সব অনলাইন প্রকাশনাই ব্যবসায়িক তাগিদ থেকে নয়।

বিড়ির প্যাকেটে হেরোইন-দোষীরা শাস্তি পাবে কি?

গোয়েন্দাদের তৎপরতায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলো বিপুল পরিমাণ হেরোইন। বিড়ির প্যাকেটে পুরে এ হেরোইন পাচার করা হচ্ছিল মালয়েশিয়ায়। হেরোইন পাচারের ঘটনা গুরুতর অপরাধ নিশ্চয়ই। কিন্তু এর অন্য তাৎপর্যও রয়েছে।

শিক্ষকদের আন্দোলন-জরুরি ভিত্তিতে দাবি পূরণ হোক

আজ ১৭ সেপ্টেম্বর, শিক্ষা দিবস। অর্ধশত বছর আগে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের কাছে নতিস্বীকার করে সেনাশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান গণবিরোধী হিসেবে চিহ্নিত প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়ন থেকে সরে আসতে বাধ্য হন।

কেকের রাজ্যে

জন্মদিনের কেক জন্মদিনের কেক বড়দের চেয়ে শিশুরা উপহার পেয়ে থাকে। আর শিশুদের কেকটি হওয়া চাই অত্যন্ত আকর্ষণীয়। এ কেকগুলোতে পুতুলের আকৃতি, রাবট, গাড়ি, পাখি, ঘড়ি ইত্যাদির আকৃতি তৈরি করে দিলে শিশুরা খুবই খুশী। ফুলের নকশা স্পাইডার ম্যান টারজান, পিরামিড এসবের নকশা।

আপনি যখন সাবলেটের বাসিন্দা by ফারহানা তাসনিম

হাসান-নিপা দম্পতি ঢাকা শহরে নতুন। এর আগে রাজশাহী শহরে ছিল ওরা। হাসানের বদলির চাকরি। ঢাকায় পোস্টিং অর্ডার হওয়ার পর অনেক চেষ্টা করেছিল ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করার জন্য। কিন্তু ট্রান্সফার অর্ডারটা কোনভাবেই বদলানো যায়নি। কারণ চাকরিতে প্রমোশনের সাথে সাথে হাসানকে ঢাকায় বদলি করা হয়েছে।

ভেজা পথ মাড়িয়ে

প্রকৃতির পালাবদলে বইছে শরতের হাওয়া। মৃদুমন্দ বাতাস বইলেও হুটহাট করে বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টিতে পথ চলতে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়। তবুও নানা কাজে বাইরে বের হতে হয়। ঝমঝমে বৃষ্টির দুপুরে গরম গরম খিচুড়ি আর জমাটি গল্পের বই পড়ার সৌভাগ্য তো সব সময় হয় না। হাজারো কাজে বাইরে বের হতেই হয়।

পোকামাকড়ের উৎপাত থেকে বাঁচতে

বাড়িতে পোকামাকড়ের ঘরবসতি হলে নানা যন্ত্রণা। কেউ চায়না বাড়িতে পোকা মাকড়ের আনাগোনা হোক। কিন্তু অবাঞ্ছিত অতিথি হিসাবে বাড়িতে নানা ধরনের পোকামাকড়ের আনাগোনা চলে বছরজুড়ে। পোকামাকড় ছাড়া কোন ঘরবাড়ি খুঁজে পাওয়া মুশকিল। ঘর থাকলে সেখানে পোকামাকড়ও আপনার সঙ্গী হতে চাইবে সর্বক্ষণ।

জীবনের গতিময়তা by তৌফিক অপু

কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই দৌড়ে এসে দরজা খুলে দেয় বিন্তু। দরজায় দাঁড়িয়েই সজোরে নিশ্বাস ছেড়ে ঠাঁয় দাঁড়িয়ে রইল রাহাত। দেখে মনে হয় নগরের সকল ক্লান্তি যেন ভর করেছে তার ওপর। ঘরে ঢুকেই ধপাস করে বসে পড়ল সোফার ওপর। রাত তখন ন’টার মতো।

উন্নয়ন কাজ বন্ধ কেন?

মহাজোট ক্ষমতায় আসার পর দেশব্যাপী নানা ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল। জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনায় জনগণ ছিল আশাবাদী। সবাই আশা করেছিল, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রকল্পের কাজ শেষ হবে।

আয়কর মেলা

১৫ সেপ্টেম্বর আয়কর দিবস। এই দিবসকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ড ১৬-২২ সেপ্টেম্বর ১৮টি বিভাগীয় ও জেলা সদরে আয়কর মেলার আয়োজন করেছে। জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেশের মানুষকে আয়কর প্রদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে করদাতার সংখ্যা ও করের পরিমাণ বৃদ্ধি করাই এই মেলার উদ্দেশ্য।

কলকাতার চিঠি by ঊর্মি রহমান

ঢাকা ঘুরে এলাম। কলকাতায় বসে ঢাকার কথা লেখা হয়ত ঠিক নয়, কিন্তু কয়েকটা কথা না লিখে পারলাম না। ঢাকা শহরের অনেক বিষয় আছে যা নিয়ে কথা বলতে ইচ্ছে করে, যদিও সেসব কথা কেউ শুনবে না জানি। সেসব অন্য কোন লেখায় বিবৃত করবো। কিন্তু এটা খানিকটা কলকাতার সাথে সম্পৃক্ত বটে।

গোলাম আযম কার গোলাম হতে চেয়েছিলেন? by মুনতাসীর মামুন

বিবৃতিটি ঢাকার কোন বিখ্যাত পত্রিকায় ছাপা হয়নি। ছাপা হয়েছে এমন এক পত্রিকায় যা বয়সে প্রাচীন কিন্তু কেউ কিনে পড়ে কিনা সন্দেহ। পত্রিকাটি জামায়াতে ইসলামীর মুখপত্র ‘সংগ্রাম’। শুনেছি, জামায়াতের ক্যাডাররাও এ পত্রিকা পড়ে না। দুঃখের বিষয়, ‘দৈনিক সংগ্রাম’ যেভাবে বিবৃতিটি ছেপেছে তাতে মনে হয়েছে বাধ্য হয়েই তারা

শিক্ষা আন্দোলনের ৫০ বছর পূর্তি শিক্ষা দিবস থেকে ‘জাতীয় শিক্ষা দিবস’ by অধ্যক্ষ কাজী ফারুক

আজ ১৭ সেপ্টেম্বর বাষট্টির শিক্ষা আন্দোলনের ৫০ বছর পূর্তির দিন। শিক্ষা দিবস। আজ থেকে অর্ধশত বছর আগে শিক্ষা কোন্ পর্যায়ে ছিল এবং আজ তার অবস্থান কোথায় তা নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা দরকার। সাক্ষরতার হার, শিক্ষার গুণগত মান, শিক্ষার্থী ও শিক্ষকের উন্নয়নে কি পদক্ষেপ নেয়া হয়েছে, প্রচলিত ধারায় শিক্ষার্থীর অধীত বিষয়গুলো

বাষট্টির শিক্ষা আন্দোলন অর্ধশতাব্দী পেরিয়ে শিক্ষা দিবস by নুরুল ইসলাম নাহিদ

বাষট্টির শিক্ষা আন্দোলনের প্রতীক ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক ‘শিক্ষা দিবস’। শিক্ষার জন্য সংগ্রাম, ত্যাগ, বিজয়, গৌরব ও ঐতিহ্যের প্রতীক এই শিক্ষা দিবসের এবার ৫০তম বার্ষিকী। আজ থেকে অর্ধশতাব্দী পূর্বে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানে শাসকগোষ্ঠীর প্রতিভূ সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া গণবিরোধী

আজ প্রতিনিধি দল যাচ্ছে ওয়াশিংটন- প্রথম অংশীদারী সংলাপ

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক অংশীদারী সংলাপে অংশ নিতে আজ সোমবার বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটন যাচ্ছে। ১৯ ও ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এ সংলাপের জন্য নিরাপত্তা সহায়তা, উন্নয়ন ও বাণিজ্য এ তিন ইস্যুতে খুঁটিনাটি বিস্তারিত বিষয় চূড়ান্ত করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়নে উচ্চশিক্ষা কমিশন গঠনের উদ্যোগ

উচ্চশিক্ষার মান উন্নয়নে একটি ‘উচ্চ শিক্ষা কমিশন’ গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও জানিয়েছেন, অতীতের যে কোন সময়ের চেয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শান্ত পরিবেশ বিরাজ করছে।

গঙ্গা-যমুনা নাট্যোৎসবের চতুর্থ দিনে ‘রাঢ়াঙ’ মঞ্চস্থ- সংস্কৃতি সংবাদ

শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলভর্তি দর্শক। পিনপতন নীরবতায় সবাই মুগ্ধ হয়ে দেখল সাঁওতাল বিদ্রোহ নিয়ে রচিত নাটক ‘রাঢ়াঙ’। বিশেষ করে তমালিকা কর্মকারের অনবদ্য অভিনয়ে দর্শকরা চোখ ফেরাতে পারছিল না। রবিবার সন্ধ্যায় গঙ্গা যমুনা নাট্যোৎসবের চতুর্থ দিনে মঞ্চস্থ হয় নাটকটি।

গোলাম আযমের বিরুদ্ধে সিজারলিস্ট সাক্ষীর সাক্ষ্য- যুদ্ধাপরাধী বিচার

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে চতুর্থ সিজারলিস্ট সাক্ষী বাংলা একাডেমীর সহকারী লাইব্রেরীয়ান এজাব উদ্দিন মিয়া জবানবন্দী প্রদান করেছেন। তিনি ট্রাইব্যুনালে তৎকালীন সময়ের দৈনিক সংগ্রাম ও আজাদ পত্রিকায় এর বিষয়ে বর্ণনা করেন।

২৫ সেপ্টেম্বরের মধ্যে সাগর-রুনীর খুনীদের গ্রেফতার করুন- এটিএন কার্যালয়ের সামনে সাংবাদিক সমাবেশ

সাংবাদিক সাগর-রুনীর হত্যাকারীদের গ্রেফতারের জন্য আগামী ২৫ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, ২৫ সেপ্টেম্বরের মধ্যে খুনী এবং খুনীদের রক্ষাকারীদের গ্রেফতার করা না হলে সংবাদপত্র বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

আর্সেনিক মাত্রা ভয়াবহ ১০ বছরে রূপপুরে মারা গেছে ৫০ জন- পাবনার পানিতে আর্সেনিকের মাত্রা বাড়ছে by হামিদ-উজ-জামান মামুন

পাবনায় পানিতে আর্সেনিকের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১০ বছরে শুধু জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামেই আর্সেনিকে আক্রান্ত হয়ে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সেখানে আক্রান্ত হয়েছে আরও প্রায় ১ হাজার মানুষ। এ এলাকার কয়েকটি পরিবারের সব সদস্যই আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বল্প সময়ের জন্য হলেও ভুলিয়ে দেয় সব দুঃখকষ্ট- বাউফলের নূরজাহান গার্ডেন, অজপাড়াগাঁয়ে নিখরচায় বিনোদন by কামরুজ্জামান বাচ্চু

পটুয়াখালী জেলার বাউফলের কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে সাধারণ মানুষের বিনোদনের জন্য নূরজাহান গার্ডেন নির্মাণ করা হয়েছে। প্রমত্তা তেঁতুলিয়া নদীর কূল ঘেঁষেই এই গ্রামটির অবস্থান। নদীর পারে দীর্ঘ বেড়িবাঁধ আর তার দু’পাশে সবুজ বেষ্টনী যেমনি মানুষের মনকে নাড়া দেয় তেমনি এই গার্ডেনও মানুষকে স্বল্প সময়ের জন্য হলেও এক

চরাচর-শহীদ বুদ্ধিজীবী কবরস্থান by সুস্মিতা সাহা

নাগরিক জীবনে ব্যস্ততার কোনো শেষ নেই। প্রতি মুহূর্তেই ছুটে চলা। কাজের প্রয়োজনের বাইরে কিছুতেই যেন সময় হয় না অন্য কারো খবর নেওয়ার। এমনকি এই তালিকায় অনেক আপনজনও পড়ে যায়। তার ওপর যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন জীবনের ওপারে, বিশেষ দিন ছাড়া তাঁদের স্মরণ করাই হয়ে ওঠে না।

অর্থমন্ত্রী ও হলমার্ক কেলেঙ্কারি by তারেক শামসুর রেহমান

আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সনাতন রাজনীতিবিদ নন। সাবেক আমলা। ছিলেন এরশাদের অর্থমন্ত্রী। আর বর্তমান মহাজোট সরকারেরও অর্থমন্ত্রী। দুর্ভাগ্য একটাই- মহাজোট সরকারের যে কজন মন্ত্রী বিতর্কিত হয়েছেন, তিনি তাঁদের অন্যতম। ঝানু রাজনীতিবিদদের মতো কথা পেঁচিয়ে বলতে পারেন না।

অনিয়ম দুর্নীতি ধরতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ স্কোয়াড হচ্ছে

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অনৈতিক চর্চা, অনিয়ম ও দুর্নীতি ধরতে বিশেষ স্কোয়াড গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার ৫০ কর্মকর্তা নিয়ে এর যাত্রা শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সদস্য সংখ্যা বাড়ানো হবে।

ফের সিডিউল পরিবর্তন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ- রবিবারও ফ্লাইট বাতিল

সিডিউল ঠিক রাখতে পারছে না বাংলাদেশ বিমান। রবিবারও বাতিল হয়েছে বিমানের আবুধাবিগামী একটি ফ্লাইট। আর হঠাৎ করে এ সিডিউল পরিবর্তনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এর প্রতিবাদে তাঁরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে বিকেল ৩টার দিকে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

টাকা থাকলে উকিল কোর্ট সবই পাওয়া যায় ॥ সুরঞ্জিত

বিচারপতিদের ইমপিচ (অভিশংসন) করার ক্ষমতা সংসদের হাতেই অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান ও দফতরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘বাহাত্তরের সংবিধানকে পরিবর্তন করে বিচার বিভাগকে ইমপিচ করার ক্ষমতা দেয়া হয়েছিল। কিন্তু আমরা তো তার নজির দেখতে পাইনি।

এখন থেকে ডিম ও মুরগির বাচ্চা আমদানি উন্মুক্ত

এখন থেকে অবাধে হাঁস-মুরগি ও পাখির ডিম, হ্যাচিং ডিম ও একদিনের মুরগির বাচ্চা আমদানি করা যাবে। ডিম ও বাচ্চা আমদানির ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্বানুমোদনের আর প্রয়োজন হবে না। রবিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ডিম আমদানি উন্মুক্ত করে দেয়া হয়েছে।

রাজধানীতে অরাজক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা- চারদিকে অবস্থান নিচ্ছে জেএমবি

রাজধানীর চারদিকে অবস্থান নিচ্ছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। উদ্দেশ্য রাজধানীতে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা। জেএমবির মূল আস্তানা এখন গুলিস্তান কেন্দ্রিক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এক জেএমবি সদস্য।

নতুন মন্ত্রীরা যেভাবে মন্ত্রণালয়ে গেলেন- সাহারা বিদেশে তাই যাননি ড. আলমগীর, ওমর ফারুক যাবেন আজ

দায়িত্ব পাওয়ার পর রবিবার নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন নতুন শপথ নেয়া চার মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী কর্মস্থলে যোগ দেননি। অন্যদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলপথমন্ত্রী মুজিবুল হক,

ইসলামবিরোধী চলচ্চিত্র নিষিদ্ধ করুন ॥ যুক্তরাষ্ট্রকে প্রধানমন্ত্রী- হজ প্রোগ্রাম উদ্বোধন ॥ নবীজীর (স) অবমাননা কোন মুসলমানই সহ্য করতে পারে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মার্কিন প্রযোজকের ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই চলচ্চিত্রের বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘কোন মুসলমান মহানবী (স)’র অবমাননা সহ্য করতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী ওই চলচ্চিত্র নির্মাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ রায় প্রকাশ ॥ তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে- ০ প্রধান বিচারপতিসহ চার বিচারপতি বাতিলের পক্ষে- ০ দুই বিচারপতি তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার মত দিয়েছেন, একজন সংসদে পাঠানোর জন্য বলেছেন - ০ রায় মোট ৩৪২ পৃষ্ঠার by বিকাশ দত্ত ও আরাফাত মুন্না

অবশেষে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করার দীর্ঘ ৪শ’ ৯৫ দিন পর আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুরে রায় প্রদানকারী সাত বিচারপতি বৈঠক করেন। বৈঠকে তাঁরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের সিদ্ধান্ত নেন।

শিক্ষকরাই ইতিবাচক ছাত্ররাজনীতির নিয়ামক by ড. মিল্টন বিশ্বাস

১০ ও ১১ সেপ্টেম্বর যথাক্রমে ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের হামলা-পাল্টাহামলার ঘটনাকে অধিকাংশ পত্রিকার সম্পাদকীয়তে রাজনৈতিক পরিবেশের জন্য অশুভ বার্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর কালের কণ্ঠের সম্পাদকীয় ছিল- 'ছাত্ররাজনীতির ক্ষত : এ অসুস্থ প্রবণতা রোধ করতে হবে'।

ভিন্নমত-তবু তো যোগাযোগমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন by আবু আহমেদ

আজকাল মানুষের ওপর বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। যাদের একসময় সৎ লোক মনে করতাম, তারা পদের অধিকারী হয়ে বড় চোরের খাতায় নাম লিখিয়েছে। তবু সৎ মানুষ খুঁজি। পাই না। পদ পেলে একটা লোক সৎ থাকে কি না সেটাই আসল কথা। আমার কাছে যোগ্য মানুষের দুটি চিহ্ন আছে। এক. সততা, দুই. পরিশ্রমী।