Friday, November 13, 2026
ব্রহ্মপুত্রের বুকে এক প্রশান্ত বিকেল by সাইয়্যেদা গালিবা রুহী
এ ছাড়া ছুটির দিনগুলোতে ময়মনসিংহের স্থানীয় লোকজন পরিবার নিয়ে চলে আসেন এখানে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাবেন বলে। নদের পাড়ে গড়ে ওঠা ফুচকা, ঝালমুড়ির দোকানে দেখা যায় ভিড়। কেউ চড়ুইভাতি করেন, কেউ গিটারের সুরে গান তুলে পরিবেশ মুখর করেন, কেউবা বিকেলে নদের ধারে একটু হাঁটাহাঁটি করে উপভোগ করেন প্রকৃতির স্নিগ্ধতা।
বিকেল হলে দেখা যায় নদের বুকে নৌকার ছোটাছুটি। হরেক রঙের পালতোলা নৌকা যেন নদকে রঙিন করে তোলে। নানান রঙের পাল ও সূর্যাস্তের লাল আভা নদের বুকে মিশে এক অকৃত্রিম রূপ ধারণ করে। মাঝি আপন মনে গান গেয়ে পাল তুলে নৌকা চালান। দল বেঁধে ঘণ্টায় ১০০-১৫০ টাকায় নৌকা নিয়ে নদের বুকে ঘুরে বেড়ানোতে যেন অন্য রকম একটা আনন্দ মিশে থাকে। যেদিন বিকেলে একটু হাওয়া বয়, নৌকায় বেড়ানো যেন একটা স্বর্গীয় প্রশান্তি বয়ে আনে। দূর থেকে ভেসে আসা মাঝির কণ্ঠের সুর, নদের কলতান আর আকাশে সূর্যাস্তের রং ছড়ানো—সব মিলিয়ে এ যেন এক অপার্থিব দৃশ্য। শরতের সময় নদের অপারে চলে কাশফুলের রাজত্ব। আর মাঠজুড়ে সেই ঢেউখেলানো কাশফুল দেখতে চলে আসেন প্রতিদিন অসংখ্য মানুষ। প্রকৃতির এই শুভ্রতায় উধাও হয়ে যায় রাজ্যের ক্লান্তি।
বাকৃবি ক্যাম্পাসের এই নদের তীর যেন শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এক অবসরের ঠিকানা। প্রকৃতির সান্নিধ্যে কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলা, বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা দেওয়া কিংবা পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো—সবকিছুতেই এই নদের পাড় হয়ে ওঠে অনন্য। এই ব্রহ্মপুত্রের তীর হয়ে উঠেছে প্রশান্তি আর সৌন্দর্যের এক অপরূপ মিলনক্ষেত্র। নদের পাড়ে ঘুরতে আসা এক পরিবারের সঙ্গে কথা বললে জানায়, শহরের যান্ত্রিক জীবন থেকে একদণ্ড মুক্তি পেতেই প্রকৃতির সান্নিধ্যে আসা। এখানকার নির্মল হাওয়া যেন তাদের পুরো সপ্তাহের ক্লান্তি দূর করতে সহায়তা করে, বিকেলটা হয়ে ওঠে স্মৃতিময়।
*লেখক: সাইয়্যেদা গালিবা রুহী, শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
![]() |
| যেদিন বিকেলে একটু হাওয়া বয়, নৌকায় বেড়ানো যেন একটা স্বর্গীয় প্রশান্তি বয়ে আনে। ছবি: লেখকের পাঠানো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2577)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
