Saturday, September 29, 2012
মহিউদ্দিন চৌধুরী কাল আবার সভা ডেকেছেন

বন্দর নাগরিক অধিকার পরিষদের ব্যানারে ডাকা কালকের সভায় প্রধান অতিথি থাকবেন মহিউদ্দিন চৌধুরী। চাকরিতে স্থানীয় লোকজনকে অগ্রাধিকার দেওয়া এবং বন্দরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তিনি বক্তব্য দেবেন বলে জানা গেছে। বন্দর নাগরিক অধিকার পরিষদের মহাসচিব মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে দাবি আদায় করতে চাই।
প্রতিপক্ষ গায়ে পড়ে ঝগড়া বাধাতে চায়, যার প্রমাণ বৃহস্পতিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওরা মনে করছে, আমরা বন্দর অচল করে দেব। এ ধরনের কোনো চিন্তা আমাদের নেই। এনসিটি নিয়ে তাঁদের দুর্নীতি করার পথ বন্ধ করতে আমরা মাঠে নেমেছি।’ এদিকে চট্টগ্রাম চেম্বার আপাতত পাল্টা কর্মসূচি দিতে আগ্রহী নয় বলে জানা গেছে। মামলা-মোকদ্দমাও তারা করবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, ‘অনেক তো হলো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তবে কর্মসূচি দেওয়ার পক্ষে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ। তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী কর্মসূচি নিয়ে মাঠে থাকলে ব্যবসায়ীদের স্বার্থে আমরাও পাল্টা কর্মসূচি দেব।’ এ ব্যাপারে চেম্বারের পরিচালকেরা বসে তা নির্ধারণ করবেন। চট্টগ্রাম বন্দরের এনসিটি দরপত্র নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের বিরোধের জের ধরে বৃহস্পতিবার চেম্বারে হামলার ঘটনা ঘটে। কারণ, সাংসদ লতিফের সঙ্গে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম যুক্ত হয়েছেন। তাঁদের নেপথ্যে থেকে সমর্থন দিয়ে যাচ্ছেন নৌমন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগের আরেক সাংসদ শামসুল হক চৌধুরী।
প্রতিক্রিয়া: বন্দরের এনসিটি দরপত্র নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিতে চট্টগ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বন্দরের শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম বন্দর নিয়ে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনাকে ন্যক্কারজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এর মধ্যে আমি জাতীয় স্বার্থের বিষয় দেখছি না। তবে বন্দর নিয়ে এমন কিছু করা উচিত নয়, যাতে আমদানি-রপ্তানি কাজে বিঘ্ন ঘটে।’
নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এনসিটির বিষয়ে মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনকে সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, সাংসদ এম এ লতিফের নেতৃত্বে চট্টগ্রাম চেম্বার সচেতনভাবে অন্যায় কাজে অংশীদার হয়েছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী দুই পক্ষের বিরোধকে দুঃখজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বন্দর ব্যবহারকারী হিসেবে এটা আমরা প্রত্যাশা করিনি। কারণ, দুই পক্ষই সচেতন। তারা বরং বন্দরের সুশাসন প্রতিষ্ঠা, দক্ষতা বাড়ানো এবং আরও কীভাবে গতিশীলতা আনা যায়, সেই কাজ করলে আমরা উপকৃত হব।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নির্বাচনকালীন সরকারপ্রধানের দায়িত্ব নিতে আপত্তি নেইঃ ব্যারিস্টার রফিক
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় ইশানা by কামরুজ্জামান মিলু
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালে প্লেন দুর্ঘটনায় ১৯ যাত্রীর সবাই নিহত
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ▼ 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...