Showing posts with label দেশে দেশে. Show all posts
Showing posts with label দেশে দেশে. Show all posts

Saturday, July 27, 2013

অস্ট্রেলিয়ার শরণার্থী নীতিউদ্বিগ্ন জাতিসংঘ

অস্ট্রেলিয়ার নতুন শরণার্থী নীতিতে সে দেশে আশ্রয়প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার বিধান নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নতুন নীতি অনুযায়ী নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের পাপুয়া নিউগিনিতে (পিএনজি) নিয়ে আবেদন যাচাই-বাছাই করিয়ে নেওয়ার পর অস্ট্রেলিয়ায় আসার অনুমতি দেওয়া হবে।

ত্রিকাল দর্শিনী জোহানা মাজিবুকো!

ব্রিটিশ ঔপনিবেশিক যুগ দেখেছেন। দেখেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী যুগ। এখন দেখছেন নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া গণতান্ত্রিক দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের এত কিছু দেখা দক্ষিণ আফ্রিকার এ নারীর নাম জোহানা মাজিবুকো।

প্রধানমন্ত্রী পদে রাহুল-মোদি যোগ্য নন : আন্না হাজারে

ভারতের প্রধানমন্ত্রীর পদে বিজেপি নেতা নরেন্দ্র মোদি কিংবা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী কেউই যোগ্য নন বলে মন্তব্য করেছেন দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে। এ দুজনের কাউকেই তিনি এ পদে দেখতে চান না।

'বাড়াবাড়ি হয়ে গেছে'

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা চন্দন মিত্র। অমর্ত্য সেনের ভারতরত্ন উপাধি কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।

উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহবান চীনের

কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে আলোচনায় যোগ দিতে উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে এক বৈঠকে চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ানচাও এই আহ্বান জানান।

'শান্তিচুক্তি করতে ভূখণ্ড ছাড় দিতেও প্রস্তুত ইসরায়েল'

ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে ইসরায়েল খুবই আন্তরিক। ইসরায়েল প্রয়োজনে 'ভূখণ্ড ছাড়' দিতেও রাজি আছে। ইসরায়েলের গোয়েন্দা এবং কৌশলবিষয়ক মন্ত্রী ও লিকুদ পার্টির নেতা ইউভাল স্টেইনিৎজ এ কথা জানিয়েছেন।

পাখিটা নির্দোষ

তুরস্কের এলাজিগ প্রদেশের গ্রাম আলতিনাভিয়া। গ্রামবাসীর হাতে কিছু দিন আগে ধরা পড়ে একটি ছোট বাজ পাখি। এর গায়ে পরানো ছিল ধাতুর তৈরি একটি রিং। তাতে খোদাই করে লেখা, '২৪৩১১ তেল আভিভুনিয়া ইসরায়েল'।

হত্যা, অপহরণের অভিযোগ-মুরসির বিরুদ্ধে ১৫ দিনের আটকাদেশ

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ১৫ দিনের আটকাদেশ দিয়েছে আদালত। ফিলিস্তিনের জঙ্গি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক, সেনা হত্যা, অপহরণসহ বেশ কিছু অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে আটক করা হয়েছে।

'প্রেসিডেন্ট সম্পর্কে কটূক্তি করা যাবে'

ফ্রান্সের প্রেসিডেন্ট সম্পর্কে কটূক্তি আর ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে না। এ-সংক্রান্ত ১৮৮১ সালের একটি আইন সংশোধনের ব্যাপারে গত বৃহস্পতিবার আইন প্রণেতারা একমত হয়েছেন।

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা পিপিপির

পাকিস্তানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) কয়েকটি দল। নির্বাচনী প্রচার চালাতে যথেষ্ট সময় না দেওয়া এবং আলোচনা ছাড়াই নির্বাচনের তারিখ এগিয়ে আনার প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধী নেতা নিহতের জের-সরকার পতনের দাবিতে ফের উত্তাল তিউনিসিয়া

বিরোধী দল বামপন্থী পপুলার মুভমেন্টের নেতা মোহাম্মদ ব্রাহমিকে হত্যার প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তিউনিসিয়া। রাস্তায় নেমেছে হাজারো মানুষ। তাদের অভিযোগের আঙুল ক্ষমতাসীন এন্নাদাহ পার্টির দিকে।

Friday, July 26, 2013

ক্যান্সারাক্রান্ত শিশুর প্রতি বুশের ভালোবাসা

ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত এক শিশুর প্রতি সহমর্মিতা জানাতে নিজের মাথা কামিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডাব্লিউ বুশ। তাঁর মুখপাত্র গত বুধবার এ কথা জানিয়েছেন।

বো শিলাই অভিযুক্ত-ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

চীনের কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংচিং শহরের সাবেক প্রধান বো শিলাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ফিলিস্তিন-ইসরায়েল সংলাপ শুরু হতে পারে ৩০ জুলাই

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আগামী ৩০ জুলাই ওয়াশিংটনে শুরু হতে পারে। ইসরায়েলের আঞ্চলিক উন্নয়নমন্ত্রী সিলভান শালোম গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

কেড়ে নেওয়ার দাবি বিজেপির-ভারতরত্ন ফিরিয়ে দিতে রাজি আছেন অমর্ত্য সেন

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ভারতরত্ন খেতাব প্রত্যাহারের অনুরোধ গতকাল বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার।

দিল্লিতে বাসে গণধর্ষণ মামলা-কিশোর আসামির রায় ফের পেছাল

দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ মামলার কিশোর আসামির রায়ের তারিখ আবারও পিছিয়েছে। দিল্লির কিশোর বিচার আদালত আগামী ৫ আগস্ট রায়ের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

অনুমতিপত্রের অপেক্ষায় স্নোডেন

এডওয়ার্ড স্নোডেনকে মস্কোর শেরেমেতোভা বিমানবন্দরের ট্রানজিট এলাকা ছাড়ার অনুমতি দেওয়ার কথা থাকলেও তা দেয়নি রাশিয়া। গতকাল বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অনুমতিপত্রের অপেক্ষায় ছিলেন স্নোডেন।

প্রতিনিধি পরিষদে ভোট-নজরদারির পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের রায়

টেলিফোনে আড়িপাতাসংক্রান্ত গোপন গোয়েন্দা কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন এ কর্মসূচিকে চ্যালেঞ্জ জানিয়ে উত্থাপিত সংশোধনীর বিপক্ষে ভোট পড়েছে ২১৭টি।

অ্যাসাঞ্জের দলের যাত্রা শুরু

রাজনৈতিক দল খুললেন বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উইকিলিকস পার্টি (ডাব্লিউএলপি) নামে দলটির যাত্রা শুরু হয়েছে।

পাকিস্তানে যাচ্ছেন কেরি-তালেবানের কার্যালয় খুলছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তান সফরে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, আগামী ২৮ ও ২৯ জুলাই পাকিস্তান সফর করবেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।