Friday, December 20, 2013
হাজি মুহম্মদ মুহসীন মৃত্যুর ২০০ বছর পর by অমর সাহা

ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি দানবীর হাজি মুহম্মদ মুহসীনের কথা। আজ সেই তিনি নেই। এই তো সেদিন, ২৯ নভেম্বর চলে গেল এই মহান পুরুষের মৃত্যুদিন। হুগলীর ইমামবাড়াসহ সর্বত্র দিনটি পালিত হলেও কলকাতায় ছিল না কোনো আয়োজন। হুগলীর বিভিন্ন প্রতিষ্ঠানে ২০০ বছর পূর্ণ হওয়া এই মৃত্যুদিবসকে ঘিরে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে কলকাতা ও ভারতের বিভিন্ন স্থান থেকে আসেন বহু খ্যাতিমান বিশিষ্টজন।
হাজি মুহসীন জন্মেছিলেন ১৭৩২ সালের ১ আগস্ট। তাঁর পিতা হাজি ফয়জুল্লাহ। জানা যায়, তাঁর পূর্বপুরুষেরা এসেছিলেন সুদূর ইরান বা পারস্য থেকে। তবে তাঁদের আদি বাস ছিল আরবে।
দিল্লির মসনদে তখন মোগল সম্রাট আওরঙ্গজেব। সম্রাটের বিচারালয়ের সম্মানিত সদস্য ছিলেন আগা মোতাহার। আওরঙ্গজেব আগা মোতাহারের ওপর সন্তুষ্ট হয়ে যশোর, হুগলী, নদীয়া ও ২৪ পরগনা জেলার প্রচুর জমি তাঁকে জায়গীর দেন। এরপরে আগা মোতাহার হুগলীতে বসবাস শুরু করেন। তাঁর সঙ্গে ছিল স্ত্রী ও একমাত্র মেয়ে মন্নুজান। তবে কিছুদিন পর মারা যান আগা মোতাহার। পরে আগা মোতাহারের বিধবা স্ত্রীকে বিয়ে করেন মুহসীনের বাবা হাজি ফয়জুল্লাহ। মন্নুজান হয়ে যান মুহসীনের বোন। তাঁদের বাবা-মা মারা গেলে ভাইবোন হয়ে পড়েন অভিভাবকহীন। বিশাল সম্পত্তির মালিক হন মন্নুজান। একসময় তিনি বিয়ে করেন আগা সালাউদ্দিনকে, যিনি কর্মসূত্রে সে সময় ইরান থেকে এসে হুগলীতে বাস গেড়েছিলেন। স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান মন্নুজান তাঁর সম্পত্তি মুহসীনকে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু এতে রাজি হননি মুহসীন।
মুহসীন ট্রাস্টের অন্যতম এক কর্মকর্তা হুগলীর বাসিন্দা মীর্জা মহম্মদ আলী প্রথম আলোকে বলেন, হুগলীর ঐতিহাসিক ইমামবাড়া যেখানে অবস্থিত, তার মাঝখানে ওজুর জন্য যে জলাশয় তৈরি করা হয়েছে, সেখানেই ছিল মুহসীনের প্রথম ছোট্ট ইমামবাড়া। এখানেই একসময় থাকতেন তিনি। মুহসীনের মৃত্যুর পর তাঁর অগাধ অর্থ থেকে তৈরি হয়েছিল ৪২ বিঘা জমির ওপর এই ইমামবাড়া।
তিনি আরও জানান, এর সামনের দুটি চূড়ার উচ্চতা ১৫০ ফুট। ইমামবাড়া নির্মাণ শুরু হয় ১৮৪১ সালে। তখন খরচ হয় আট লাখ ৫০ হাজার টাকা। এটির নকশা সংগ্রহ ও নির্মাণ করেন ইঞ্জিনিয়ার মাওলানা সৈয়দ কেরামত আলি—ভারতের উত্তর প্রদেশের জৈনপুরের বাসিন্দা। তিনি ইরানের কাজমাইন থেকে এই ইমামবাড়ার নকশা আনেন। এই ইমামবাড়ায় রয়েছে সুন্দর একটি মসজিদ। মসজিদের গাত্রে লেখা আছে কোরআনের আয়াত। এ ছাড়া রয়েছে আরবি, উর্দু ও পারসি শেখার বিদ্যালয়—নাম ’হাওজা-ই-ইলমিয়া’।
এই ইমামবাড়ার পেছনে হুগলী নদীর তীরে রয়েছে একটি সূর্যঘড়ি। এই সূর্যঘড়ির ওপর পড়া সূর্যের আলোর ছায়া থেকে বোঝা যেত সময়।
আর ইমামবাড়ার সামনের দুটি বিশালকায় চূড়ার মাঝে রয়েছে একটি ঐতিহাসিক ঘড়ি। এই চূড়ায় উঠতে ১৫২টি সিঁড়ি পার হতে হয়। ঘড়িটি লন্ডনের বাকেন্ড মারি কোম্পানির বিগবেন ঘড়ি। পৃথিবীতে এখন এই ধরনের আরও একটি ঘড়ি রয়েছে লন্ডনের বাকিংহাম প্রাসাদে। ইমামবাড়ার ঘড়িটি কেনা হয় ১৮৫২ সালে ১১ হাজার ৭২১ টাকায়। সেদিন এটি মহারানি ভিক্টোরিয়া দান করতে চাইলেও তা গ্রহণ করেনি ইমামবাড়া কর্তৃপক্ষ। এই ঘড়িতে আছে বিশালকায় তিনটি পিতলের ঘণ্টা—৮০, ৪০ ও ৩০ মণ ওজনের। এর চাবির ওজন ২০ কেজি। সপ্তাহে এক দিন ঘড়িতে চাবি দিতে হয়। চাবি দিতে লাগে দুজন।
মুহসীন এস্টেটের আয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে হুগলী মুহসীন কলেজ, হুগলী মাদ্রাসা এবং হুগলীর জেলা হাসপাতাল ‘ইমামবাড়া সদর হাসপাতাল’। আর এই আয় থেকে এখনো দুস্থ ও মুসলিম কৃতী ছাত্রছাত্রীদের দেওয়া হয় বৃত্তি। এ বছরও ২০ হাজার রুপি করে বৃত্তি প্রদান করা হয়েছে ১০৬ জন ছাত্রছাত্রীকে।
ইমামবাড়ার একটু দূরেই মুহসীনের পারিবারিক কবরস্থান। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন হাজি মুহম্মদ মুহসীন, মন্নুজান খানম, মুহসীনের মা জয়নাব বেগম, ভগ্নিপতি আগা সালাউদ্দিন, বাবা হাজি ফয়জুল্লাহ ও ইঞ্জিনিয়ার আগা মোতাহার।
স্থানীয় মানুষজন চাইছেন, এই ইমামবাড়াকে সংস্কার করে টিকিয়ে রাখা হোক মুহসীনের স্মৃতিকে। এখানে গড়া হোক একটি পর্যটন কেন্দ্র। এ জন্য এখন প্রাথমিক পর্যায়ের কাজও শুরু হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নাগরিক ভাবনা- নীরব সংখ্যাগরিষ্ঠর কথা by হোসেন জিল্লুর রহমান
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপারেশন সাকসেসফুল কিন্তু রোগী মারা গেছে by মাহফুজ আনাম
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

জনস্বাস্থ্য- নিষিদ্ধ ওষুধের শিকার আমরা by ড. আবুল হাসনাত ও মো. মোমিনুর রহমান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অরক্ষিত নাগরিক জীবন by শরিফুল ইসলাম ভূঁইয়া
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হৃতিক-সুজান বিচ্ছেদের নেপথ্যে

২০০০ সালের জানুয়ারি মাসে ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে সফল অভিষেক হয় হূতিকের। একই বছরের ডিসেম্বরে সুজানকে ভালোবেসে বিয়ে করেন তিনি। বছরের পর বছর ধরে বলিউডের অন্যতম সফল ও সুখী দম্পতি হিসেবে উচ্চারিত হয়েছে তাঁদের নাম। হৃতিক-সুজান দাম্পত্যে প্রথম অশান্তির ঢেউ ওঠে ২০১০ সালে। সে বছর মুক্তি পাওয়া ‘কাইটস’ ছবিতে সহ-অভিনেত্রী মেক্সিকান মডেল ও অভিনেত্রী বারবারা মোরির সঙ্গে হূতিকের সখ্যের খবর চাউর হলে দূরত্ব তৈরি হয় হৃতিক ও সুজানের মধ্যে। ধারণা করা হচ্ছে, হৃতিক-বারবারা সখ্যের চূড়ান্ত পরিণতি হিসেবেই বিচ্ছেদের মতো কঠিন পথ বেছে নিয়েছেন সুজান।
অবশ্য বারবারার সঙ্গে সখ্যের আগে কারিনা কাপুরের সঙ্গেও হূতিকের প্রেমের গুজব চাউর হয়েছিল। ২০০১ সালের ২৭ জুলাই মুক্তি পাওয়া ‘ইয়াদে’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে বিবাহিত হূতিকের প্রতি দুর্বল হয়ে পড়েন কারিনা। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, প্রায় এক বছর হূতিকের প্রেমে হাবুডুবু খেয়েছেন কারিনা। কিন্তু বিবাহিত হওয়ায় কারিনার প্রেমে সাড়া দেননি হৃতিক রোশন।
লক্ষণীয় বিষয় হলো, ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন হৃতিক-কারিনা। যথেষ্ট দর্শক চাহিদা থাকার পরও আর কোনো ছবিতেই এই জুটিকে চুক্তিবদ্ধ করাতে পারেননি কোনো নির্মাতা। দীর্ঘ ১০ বছর পর সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন প্রভাবশালী নির্মাতা করণ জোহর। অনেক কাঠখড় পুড়িয়ে ‘শুদ্ধি’ ছবিতে হৃতিক-কারিনা জুটির অন্তর্ভুক্তি নিশ্চিত করেছিলেন করণ। তবে এখন কারিনার পরিবর্তে ছবিটিতে দীপিকাকে নেওয়ার চেষ্টা করছেন করণ জোহর।
বেশ কিছুদিন ধরেই হৃতিক-সুজান বিচ্ছেদের গুঞ্জন চলছিল। শুরুতে অস্বীকার করলেও চলতি মাসের ১৩ তারিখে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন হৃতিক। এরপর রোশন পরিবারের কাছের একটি সূত্র জানায়, চার মাস ধরে রোশন পরিবার থেকে দূরে আছেন সুজান। তিনি পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। সম্প্রতি তিনি নিজের একটি বুটিক হাউস খুলেছেন। বুটিক হাউসের কাছেই মুম্বাইয়ের ভারসোভা এলাকায় দুই ছেলে রিহান ও রিদানকে নিয়ে আলাদা বাসায় থাকছেন সুজান। এদিকে হৃতিক ও সুজানের বিচ্ছেদের পেছনে বলিউডের অভিনেতা অর্জুন রামপালের হাত রয়েছে বলে খবর চাউর হয়েছে। অবশ্য বিষয়টিকে অস্বীকার করেছেন অর্জুন।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘হৃতিক ও সুজান দুজনই আমার খুব কাছের বন্ধু। কাছের কেউ যখন বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেয়, তখন এমনিতেই মনটা অনেক খারাপ হয়ে যায়। এই মুহূর্তে জীবনের কঠিনতম সময় পার করছে হৃতিক ও সুজান। এ অবস্থায় অযথা ভিত্তিহীন গুজব ছড়ানোর কোনো মানে হয় না। তাঁদের বিচ্ছেদে আমার সম্পৃক্ততা নিয়ে আজেবাজে কেচ্ছা-কাহিনি রটানো হচ্ছে। এটা আমাকে খুবই মর্মাহত করেছে। হৃতিক-সুজানের এই কঠিন সময়ে আমি ও আমার স্ত্রী মেহের সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। বরাবরের মতো এখনো আমরা তাঁদের পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’ এদিকে অর্জুনের পক্ষে সাফাই গেয়েছেন সুজানও। তিনি বলেছেন, ‘হৃতিক ও আমার খুবই কাছের একজন বন্ধু অর্জুন। আমাদের বন্ধুত্বের বন্ধন অনেক বেশি দৃঢ়। অযথাই কাউকে দোষারোপ করার বিষয়টি একদমই অনুচিত একটি কাজ।’
বিচ্ছেদের কারণ জানতে চাইলে সুজানের সোজাসাপ্টা জবাব, ‘অনেক সময় কোনো কারণ ছাড়াই অনেক কিছু ঘটে যায়। পরিস্থিতিই মানুষকে বাধ্য করে অপ্রত্যাশিত কোনো সিদ্ধান্ত নিতে। বিচ্ছেদের কারণ নিয়ে আমি স্পষ্ট করে কিছু বলতে চাই না। কারণ আমি নিজেও একজন মা ও মেয়ে।’ হৃতিক-সুজানের বিচ্ছেদ নিয়ে সুজানের বাবা প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খানের মন্তব্য, ‘আর দশজন সাধারণ দম্পতির মতো হৃতিক-সুজানেরও ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। হৃতিক সুপারস্টার বলে তার কোনো ব্যক্তিগত সমস্যা থাকবে না, তা তো নয়। তারা দুজনই বুদ্ধিমান এবং চমত্কার ব্যক্তিত্বের অধিকারী। তাদের বিচার-বিবেচনায় যা ঠিক মনে হয়েছে, সেটাই তারা করেছে।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণতন্ত্রের সংকট-২- পাকিস্তান-ভারত ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা by আলী রীয়াজ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জীবন বাঁচানো নায়কেরা by আলম পলাশ

দল জিতবে, দেশ হারবে by সাযযাদ কাদির

দেশ ও সময়ের দাবি উন্মুক্ত গণতন্ত্র by মিলন মিয়াজী

এ দেশে মোটামুটিভাবে তিন ধরনের লোক দুর্নীতিগ্রস্ত
(১) চাকরিজীবী দুর্নীতিবাজ- এরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে চাকরি নিচ্ছে। সুতরাং তাদের মেধা আছে, মূলধন নেই। একই ভাবে বুদ্ধিজীবীদের বুদ্ধিই মূলধন।
(২) ব্যবসায়ী দুর্নীতিবাজ- এরা কিছুটা মেধা ও মূলধন খাটান। অনেক সময় ব্যবসায়ী রাজনীতিবিদ আছেন, তাদের বেলায় দেখতে হবে তারা রাজনীতি হতে কোন ফায়দা নেন কিনা।
(৩) রাজনৈতিক দুর্নীতিবাজ (বেশির ভাগ)। এরা রাজনীতির প্রমোশন পেতে কোন মেধা পরীক্ষায় অংশ নিয়েছেন এমন কোন প্রমাণ নেই এবং বেশির ভাগ ক্ষেত্রে মূলধন খাটিয়েছে প্রমাণ মিলে না। উপরের দু’টি এককভাবে দুর্নীতি করেন, নিচেরটি দল বেঁধে দুর্নীতি করেন। এটা আমার কথা নয়, তাদেরই কথা।
রাজনৈতিক দুর্নীতি যতটা কমবে দেশের মোট দুর্নীতি ততটাই কমবে। সুতরাং দেশ ও সময়ের দাবি উন্মুক্ত গণতন্ত্র।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণতন্ত্রের সংকট-১- দুই-তৃতীয়াংশের শাসন কি অভিশাপ? by আলী রীয়াজ
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গণতন্ত্র ও রাজনীতির কূটনীতি by আলী ইদ্রিস

চলে গেলেন জোহরা তাজউদ্দীন

আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জোহরা তাজউদ্দীনের মেয়ে মাহজাবীন আহম্মেদ প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৫টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানান। এরপর দলীয় সভানেত্রী হিসেবে তিনি জোহরা তাজউদ্দীনের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। বাদ মাগরিব সেখানে জোহরা তাজউদ্দীনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোহরা তাজউদ্দীনের মরদেহ দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। আরও যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এবং দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কোমরের হাড় ভেঙে যাওয়ায় গত ২২ নভেম্বর সকালে জোহরা তাজউদ্দীনকে চিকিত্সার জন্য দিল্লির অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় নিয়ে আসা হয়। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তাঁর অবস্থার আবার অবনতি হতে থাকে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম প্রথম আলো ডটকমকে জানান, বিকেল পাঁচটায় জোহরা তাজউদ্দীনের দ্বিতীয় জানাজা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। রোববার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
১৯৩২ সালের ২৪ ডিসেম্বর সৈয়দা জোহরা তাজউদ্দীনের জন্ম। উদার সংস্কৃতিমনা পরিবারে বেড়ে ওঠেন তিনি। অধ্যাপক বাবার সান্নিধ্যে কিশোর বয়স থেকেই সমাজকর্মের প্রতি মনোনিবেশ ছিল তাঁর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে পড়াশোনা।
মহিলা পরিষদের সহসভানেত্রী জোহরা নারী মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ষাটের দশকের আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ১৯৬৮ সালের গঠিত রাজবন্দী সাহায্য কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন জোহরা। এই কমিটির চেয়ারম্যান ছিলেন আতাউর রহমান খান। ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত হন।
দীর্ঘ দিন আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সহসভানেত্রী ছিলেন জোহরা। তিনি এই পরিষদের বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে যান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিএনপি ‘টোপ’ গিললে আমি রাজনীতি ছেড়ে দেবো

সভাপতির বক্তব্যে কাজী জাফর আহমেদ বলেন, জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হবে। বিরোধী জোটের আন্দোলনে শরিক হওয়ার বিষয়ে শিগগির দলের প্রেসিডিয়ামের বৈঠকে সিদ্ধান্ত হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র, মামলাও চলবে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, আমার এ ধরনের অভিযোগ খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। প্রতিবছর প্রতিটি দেশের কূটনীতিক যারা এখানে অবস্থান করছে তাদের আমরা খুব পরিষ্কারভাবে কূটনৈতিকবার্তায় জানিয়ে দেই, কাজ করার জন্য যাদের তারা যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তাদের ব্যাপারে সুনির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। আর এই বিধিনিষেধগুলো আমরা খুব পরিষ্কারভাবেই জানিয়ে দেই যে, এসব বিষয় মানা না হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরাবরের মতো...

জাতীয় পার্টি নির্বাচনে নেই: জি এম কাদের

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরার নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে জি এম কাদের এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দলের কিছু নেতার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও নির্বাচনকালীন সরকারে থাকা জাপার মন্ত্রীদের নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু তথ্যের বিষয়ে জাপার অবস্থান তুলে ধরা হয়।
জি এম কাদের বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। যেহেতু তিনি সরাসরি কথা বলতে পারছেন না, সেহেতু তাঁর নির্দেশনা জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আমি জানাই। তাঁর (এরশাদের) নাম করে কেউ কিছু বললে, তা তাঁর নামে হবে না। তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছেন।’
জি এম কাদের বলেন, ‘আমরা নির্বাচন না করার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলাম। কিন্তু তা টেকনিক্যাল কারণ দেখিয়ে গ্রহণ করা হয়নি। এর পরও আমরা নির্বাচনে নেই।’ তিনি আরও বলেন, ‘আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। আমি মন্ত্রী নেই। গাড়ি, বাড়িতে পতাকা ব্যবহার করি না। সুযোগ-সুবিধাও নেই না। এখন সরকারের দায়িত্ব গেজেট প্রকাশ করা।’
সংবাদ সম্মেলন শেষ হওয়ার ২০ মিনিট পর যুবলীগ ও ছাত্রলীগের একটি মিছিল জি এম কাদেরের বাসায় সামনে যায়। তারা ওই বাড়ির ফটকে দাঁড়িয়ে ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার, সাবধান’, ‘দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নীরব সংখ্যাগরিষ্ঠর কথা
—অবিলম্বে নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল এবং আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে পুনর্নির্ধারণ।
—সব ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার ও মৌলিক অধিকার দ্বারা সংরক্ষিত সব রাজনৈতিক ও নাগরিক কর্মসূচি পালনে নিশ্চয়তা।
—সমান সুযোগ তৈরির লক্ষ্যে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন পুনর্গঠনসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপের মাধ্যমে আস্থার পরিবেশ দৃশ্যমান করা।
—রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোর দীর্ঘমেয়াদি অস্থিরতার টেকসই সমাধানের লক্ষ্যে সাংবিধানিক সংস্কার বিষয়ে জাতীয় আলোচনার সূত্রপাত ও এ বিষয়ে রাজনৈতিক চুক্তি সম্পাদন। দাবি ও করণীয় হয়তো স্পষ্ট করা গেল, কিন্তু এতেই কি সংকট থেকে উত্তরণ ত্বরান্বিত হবে? ১৩ ডিসেম্বর নাগরিক আলোচনায় অনেক বক্তাই সব মহলের, বিশেষ করে নাগরিক সক্রিয়তার গুরুত্ব তুলে ধরেছিলেন। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ওই অনুষ্ঠানে আরও একটি গভীর সত্য সবার নজরে এনেছিলেন। ক্ষমতাকে করায়ত্ত করার জন্য রাজনৈতিক নেতৃত্ব সব সামাজিক ও পেশাজীবী মহলকে ‘রাজনীতিবিদ’ বনে যেতে উৎসাহিত করেছেন। তাই আমরা দেখি শিক্ষক-রাজনীতি, ছাত্ররাজনীতি, উকিল-রাজনীতি, ডাক্তার-রাজনীতি, ব্যবসায়ী-রাজনীতি, আমলা-রাজনীতি—সব ধরনের পেশায়, রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংকীর্ণ দলীয় রাজনীতিকে বেপরোয়াভাবে উৎসাহিত করা হয়েছে, যার চূড়ান্ত রূপ বর্তমানে পরিলক্ষিত। শুধু তা-ই নয়, এসব ক্ষেত্রে যাঁরা উদ্যোগী হয়েছেন, তাঁদের নিজ নিজ ক্ষেত্রে যথেচ্ছাচার, অনিয়ম ও দুর্নীতি করার একধরনের ছাড় দেওয়া হয়েছে। শুধু অন্ধ দলীয় আনুগত্যের প্রশ্নে কোনো ছাড় বরদাশত করা হয়নি। এই বাস্তবতায় নৈতিক প্রতিরোধ ও নাগরিক সক্রিয়তা বাস্তবিকই এক কঠিন চ্যালেঞ্জে রূপান্তরিত হয়েছে। কিন্তু গিরিখাদ থেকে বের হতে হলে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি নাগরিক সক্রিয়তার কোনো বিকল্প নেই। এটি সহজ নয় এবং এটা শৌখিনতার বিষয়ও নয়। নাগরিক সক্রিয়তা অনুপস্থিত তাও কিন্তু নয়। কিন্তু যা অনুপস্থিত তা হলো সক্রিয়তায় ধারা ও পরিবর্তন আনতে সক্ষম সাহস ও শক্তির বোধ। এখানেই আজকের চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে তিনটি উদ্যোগের ক্ষেত্র আপাতত প্রস্তাব করছি:
১. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ তথা ‘সাইলেন্ট মেজরিটি’র বক্তব্য ও অবস্থান দৃশ্যমান করার জন্য নানামুখী ও কার্যকর নাগরিক কর্মসূচি।
২. অর্থনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষা কৌশল নির্ধারণে সমমনা নাগরিক সমাজ ও ব্যবসায়ী সমাজের যৌথ উদ্যোগে জাতীয় সংলাপ।
৩. রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়াকে অধিকতর গণতান্ত্রিক করার লক্ষ্যে সাংবিধানিক সংস্কারবিষয়ক নাগরিক প্যানেল গঠন ও বিশ্লেষণ ও আলোচনার ভিত্তিতে সংস্কার প্রস্তাবনা নির্ধারণ ও এ বিষয়ে মতৈক্য প্রতিষ্ঠায় জাতীয় উদ্যোগ।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ভ্রাতৃঘাতী সংঘাত নয়, শান্তি চাই
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
dr.munimkhan@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিড়ালের মুখে ধরা ইঁদুর কি হাসতে পারে?
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শিকার by শেখ লুৎফর
—কেমুন আছেন?
—ভালাই আছি, কিন্তুক তুমি এই দিকে ক্যা?
—না, কয়ডা হাইব্রিড বীজ কিনতে আইছিলাম।
—হ, অহন তো হাইব্রিডেরই যুগ..., ফলন বেশি, সার বেশি...সব বেশি বেশি লাগে।
হবিবুল্লা লুঙ্গি ঝাড়া দিয়ে মাথা তোলে। আর এই ফাঁকে সেলুনের আয়নায় মন্তুর নিজের মুখাবয়ব চোখে পড়ে, ভূত দেখার মতো চমকে ওঠে সে।
—ক্যাডা এইডা? তাহলে এই সে! কত বছর, কত যুগ পর সে নিজেকে নিজে দেখে ভেতরে ভেতরে খান খান হয়ে যায়। হলুদ কেতুরভরা চোখ দুটোর মাঝে শকুনের ঠোঁটের মতো নাকটা। চুল-চামড়া আর শরীরের যা অবস্থা, তাতে সে একটা নিখাদ ভিক্ষুক, না একটা শকুন, না, না—একটা উপমাও তার মনমতো হলো না; এক নজরে সে আয়নায় যে মূর্তিটা দেখেছে, আসলে সেটা একটা বুড়ো সাপ, ক্রোধহীন বিদ্বেষে ক্লান্ত। সারবাঁধা দোকানের সামনে দিয়ে হবিবুল্লা বাজারের উত্তর দিকে হাঁটে। একটু বে-ভুলা ছন্দে ডাঁশ মাছির মতো হুলে বিষ ও তৃষ্ণা নিয়ে মন্তুও পেছন পেছন ট্যাং ট্যাং করে হাঁটে। কানাইয়ের স্টলের সামনে এসে হবিবুল্লা অপেক্ষা করে, দক্ষিণ থেকে একটা ট্রাক মাটি কাঁপিয়ে আসছে। উড়ন্ত ধুলা থেকে রক্ষা পেতে হবিবুল্লা বাঁ হাতে নাক চেপে ধরে। মন্তুর কোনো প্রস্তুতি নেই। সে ঝিম মেরে আছে। আসলে বুড়োটা ভিত্তে-ভিত্তে দাঁত ধারাচ্ছে, যা তার নিরীহ মুখ দেখে কেউ কস্মিনকালেও ভাবতে পারবে না। হবিবুল্লার ঘাড়ে একটা মাঝারি ভাঁজ পড়েছে, যদিও এটাই তার বর্তমান সুখী জীবনের একমাত্র সাইনবোর্ড নয়, কিন্তু মন্তুর কাছে আপাতত এটাই অসহনীয়। হবিবুল্লার এই অর্জনটি যেন চারপাশের গ্রামগুলোর সব মন্তুকে সারাক্ষণ টিটকারি দেয়, আর নিজের সুখের বিস্তর বয়ান করে।
—অ-মন্তু খাড়ায়া রইলা ক্যা, বও।
—জে, জে।
—তোমার পোলারা অহন কোনডা কোন দিকে?
হবিবুল্লার কথায় মন্তু কানাইয়ের স্টলের টুলে বসতে-বসতে চোখ দুটোতে ঝামরি কেটে তীক্ষ-সচেতন হয়ে ওঠে।
—বুঝলা মন্তু, খালি হাইব্রিড বীজ কিনলে কি অইবো, সার-কীটনাশক-ডিজেলের বাজার দ্যাহো না কত গরম।
—জে, আফনে হাচা কইছেন।
মন্তু অবোধ বালকের মতো সম্মতিসূচক মাথা নাড়ে।
—খালি কিনলে ত অইত না, টাইমমতো হেগোর খাওন-পানি জুগাইতে অইব।
—অবশ্যি...অবশ্যি... মন্তু প্রাজ্ঞ কৃষকের মতো মাথা নাড়ে। আসলে মন্তু ভিত্তে-ভিত্তে পুরা প্রস্তুত; এখন শুধু ছোবলের ক্ষেত্রটি তৈরি করতে তাকে যা মুখ চবলাতে হচ্ছে।
—অ-কানাই, দুইডা চা দ্যাচা। রইদে বইবানি মন্তু, রইডা বড় মজার। হবিবুল্লার কাছে তামাম দুনিয়াটাই মজার। দামি সোয়েটারটা সে হাতে তুলে নেয়, যেটা চুল কাটার আগেই সে খুলেছিল। ওর খাবলা-ধরা কালচে আঙুলে সোয়েটারটার রঙিন চেকনাই ঝলক দেয়। কত আর হবে, এই সাত-আট সাল আগেও হবিবুল্লা একটা মেইড়-ভাঙা চাষা ছিল, তারও আগে এই পিচ পথটা যখন আধা জংলা-গোপাট, তখন বালক মন্তুরা দুই মাইল দূরের চন্দ্রনাথ বিদ্যানিকেতনে যাওয়ার জন্য এই গোপাটে এসে মিলিত হতো। ঢ্যাঙা-লিকলিকে, ছেঁড়া-ময়লা পোশাক-পরা হ্যাবলা হইব্ব্যা চারপাশের জংলার হিয়াল-বান্দরের ডরে দলের মধ্যে থেকেও কেমুন ভ্যা-ভ্যা করত। আর অহন...হবিবুল্লার বাড়িটা দালান হয়ে গেছে। মাঠে ফসলের মেলা জমিও কিনেছে, আর ইজ্জতটাই কি কারও চেয়ে কম? স্টলের ঝাঁপের নিচের বেঞ্চিতে এসে ওরা রোদের দিকে পিঠ দিয়ে বসে। কচি ছেলের দুধদাঁতের কামড়ের মতো অঘ্রাণের রোদ ওদের পিঠে তুরতুরি আরাম জাগায়।
—আপনের ছেলেগুলান খুব লায়েকমান। মন্তু আলাপ জুড়ে। চোখে ভাসে তার নিজের আচোদা পোলা দুটোর মুখ। সর্বদিক দিয়ে একেবারে পয়মাল করে দিল। সেই রাগেই তো মন্তু আর তেমন করে চাষবাস করে না। পেটের দায়ে আর বুড়িটার কুদাম-পাদামে ঘরে টিকতে পারে না বলেই তো সে হাল-গরু নিয়ে মাঠে নামে; না-হলে ঘুরে-ঘেঁটে বাকি জিন্দিগিটা কাটিয়ে দিত।
—তোমার পোলা দুইডার খবর কী?
—না, আগের মতোই। একটা পল্টিফার্মে আছিন, হেইহানত্তেই ছুরতুনের ছেমড়িডারে লইয়া ভাগছে।...অহন আর কোনো তত্ত্ব-তালাশ জানি না। আর ছোট্ট পোলাডা কাঠের কাম ভালাই শিখছিল, কিন্তুক কামের চে আড্ডাবাজিই বেশি পছন্দ।
—হ, বাজারেও হেরে বেশি বেশি দ্যাহি; তাইলে কাম করে কোন টাইমে? হবিবুল্লা মন্তুর কথায় সাক্ষ্য দেয়। ফের আফসোসও করে, হেইডা আমারেও একটা শোকেস বানায়া দিছিন, জিনিসটা যা সুন্দর অইছে না। পোলাডা যুদিন ঠিকমতন কাম করত... তারা এখন চায়ে চুমুক দিয়ে চুক-চুক করে স্বাদ নিচ্ছে। গরুর চোনার মতো লেশমা-লেশমা শেষ বাজারের কড়া চা। আপাত এই পান নীরবতায় উল্টা দিকের ফোনের দোকান থেকে একজনের রাগী গলার হাঁকডাক তাদের মাঝে বারবার হামলে পড়ে। মন্তু আন্দাজে ধরে নেয়, লোকটা ফোনের ওপাশের মানুষটাকে খুব নিচ্ছে। অপরিচিত সেই ব্যক্তির নাজেহাল চেহারাটা যেন সে দিব্যি দেখতে পাচ্ছে। পোলা দুটোর জন্য সেও কি কম ভুগতেছে। যত মারো-কাটো, মন্তু কিন্তু পিটপিট করে হাসবে, আর সুবিধামতো ছোবল দেওয়ার জন্য ভিত্তে-ভিত্তে দাঁত ধারাবে। যত দিন না কাম হাসিল হবে, তত দিন সে শিকারের পেছনে নিষ্ঠাবান তাপস। হবিবুল্লা কাপটা ঠাস করে নামিয়ে রাখে। মন্তু চমকে ওঠে। লোকটা কি হুদাহুদিই গরম হয়ে যাচ্ছে? মালদার মানুষের মতিগতি আন্দাজ করা শক্ত। যেই কথা, সেই কাজ। হবিবুল্লা বিষাক্ত গলায় বলে, তুমিই পোলা দুইডারে নষ্ট করছ। বাপ হিসাবে তুমি কী শাসনডা করলা। ডাক-ডাক করতে করতে হেরা পয়মাল হয়ে গেল। মন্তুর মাথাটা ঝিমঝিম করে, চোখের সামনের সবকিছু কেমন ঝাপসা হয়ে আসে।
—বাদ দেন, বাদ দেন হেই চ্যাট-মুইক্ষ্যা পোলাগর কথা। আফনার নিজের আলাপ করেন, হুনতেও সুখ। হুনলাম আফনের ছোডো পালারে নাকি ঢাকায় শাদি করাইছেন। ছোট্ট পুত্রবধূর মিষ্টিমুখ আর বেয়াইয়ের ছবির মতো ঝকমকা দালানটার কথা মনে হতেই তৃপ্তির ঢেকুরে হবিবুল্লা শীতল হয়ে আসে। তার ঘাড়ের চর্বির মোটা ভাঁজটি তেল-ময়লাসহ রোদের জেল্লায় চকচক করে। মন্তুর ইচ্ছা হয়, প্রকাশ্যেই সেখানে দাঁত বসিয়ে দিতে। হবিবুল্লার মুখের পান-সুপারি জুত হয়ে এলে সে পকেট থেকে সিগারেট-ম্যাচ বের করে ধরানোর উদ্যোগ নেয়।
—হ, হেরা খুব মালদার পাট্টি, হেদের তুল্যে আমি কিচ্ছু না, কিন্তুক আমার পোলারে তারা খুব পছন্দ করছে, হেই ভরসাতেই কামডা সামুটতা পাড়ছি।
—আর বড় দুইজনরে? মন্তু একটু-একটু করে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
—বড় দুই ছেলে সামনের সন বাড়িত আসলেই...
—হেই দেশটা খুব ধনী মাইনষের, না?
—তুমি যে কী কও, ধনী না হইলে কি আর হেরা শখ কইরা বিদেশতে মানুষ নেয়।
—অইব...অইব...। মন্তু আমতা-আমতা করে আর পিট পিট করে হাসে। এই হাসিটা তার আসল অস্ত্র। পায়ে উষ্টা দিয়ে ফেলে দিলেও ওই হাবড়া মুখটা থেকে হাসিটা মুছে ফেলা যায় না।
—তে আফনের বড় মেয়ের জামাইয়ের খবর কী? এই কথায় হবিবুল্লা বজ্রাহতের মতো নির্বাক চেয়ে থাকে। তার বড় মেয়ের জামাই এখন কারাগারে। বিডিআর বিদ্রোহের অভিযোগে বন্দী। বড় কঠিন বিচারের সম্মুুখীন। হবিবুল্লার খাড়া মাথাটা ঝপাস করে বুকের কাছে নুয়ে পড়ে। তার ঘাড়ের মোটা-গম্ভীর ভাঁজটি কেমন মেন্দা মেরে যায়। মন্তু নিজেকে দিয়ে বোঝে, বাপ সন্তানের জন্য কতটুকু দরদ রাখে। হবিবুল্লার সেই গোপন জাগাটার খবর পাওয়াতক মন্তুর দাঁত শিরশির করছিল। দুই-তিন মাসের মধ্যে এমন বড় শিকার সে ধরতে পারেনি। কষ্ট ছাড়া তার জীবনে আর কিচ্ছু প্রাপ্তি নেই। তার সব গোল্লায় গেছে। দিনে দিনে বুড়ি মাগিটা একটা ঝগড়াটে শাকচুন্নিতে পরিণত হয়েছে। যা কিছু জমি আছে, তাও উপযুক্ত চাষ ও যত্নের অভাবে তামাদি হয়ে গেছে। তাই মুফতে যা মেলে তাতেই সুখ, আর সেটুকুই তার সব না-পাওয়ার পাওয়া।
—তে কইলেন না জামাইয়ের খবর কী? জোশ-রোষহীন হবিবুল্লা মরা শরীরটা যেন পাথরের মতো টেনে তুলে দাঁড়ায়। কাউকে কিছু না বলে নুয়ে-নুয়ে বাড়ির পথ ধরে। চরম প্রশান্তির মাঝে মন্তুর খুব শখ হয়, একবার ডাক দিয়ে হবিবুল্লাকে জিজ্ঞেস করে, ‘এই মিয়া সাব, কিছু হারাইছেন নাকি?’ কিন্তু তার পেছনে একটা জিপ ক্যাচ করে ব্রেক কষার শব্দে সে ফিরে তাকায়। হাতে দড়ি, হ্যান্ডকাফ আর তেলতেলা রুল নিয়ে কয়টা পুলিশ জিপ থেকে নামছে। একজন তার দিকে কড়া চোখে চেয়ে জিজ্ঞেস করে, হালিমের বাপ মন্তুর বাড়িটা কোন দিকে বলতে পারো? মন্তুর মুখে তৃপ্তি জড়ানো চিলবিল হাসিটি এখনো লেগে আছে; সেই হাসি নিয়েই ভয়ে ভয়ে সে উল্টা প্রশ্ন করে, কেন...। খাটো কিন্তু ধামার মতো ভোটকা যে লোকটা একপাশে দাঁড়িয়ে, তাকে নীরবে পরখ করছিল, সে বলে—কেন, জানস না? বাইনচোদটারে শ্বশুরবাড়িত নিতাম দাওয়াত খাওয়াইতে, খানকির পুত ক্যাশবাক্স ভাইঙ্গা ট্যাহাও নিছে, লগে কামের ছেমড়িডারেও নিছে। মন্তু একনিমিষে সব বুঝে নেয় আর চিনে নেয় তার পোলার পল্টিফার্মের মালিককেও। কিন্তু সে নির্বিকারভাবে বলে, কী যে কন, পারতাম না ক্যা, আইয়েন হালিমের বাফের বাড়িডা দ্যাহায়া দিতাছি। মন্তু সবার আগে ঝুলতে ঝুলতে হাঁটে, আর তার পেছনে কয় জোড়া প্রশিক্ষিত পা ভারী বুটের মচমচ শব্দ তুলে হালিমের বাপ মন্তুর বাড়ির দিকে এগিয়ে যায় তাদের শিকারটি হস্তগত করার জন্য।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ক্যাথরিন দ্য গ্রেট নাকি ক্যামেরন?

দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত ৪০০
জাতিসংঘের কূটনীতিকরা বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে হাসপাতাল কর্মকর্তারা তাদের জানিয়েছে, সেখানে রোববার থেকে ছড়িয়ে পড়া সেনা সংঘর্ষে ৪শ’ থেকে ৫শ’ লোক নিহত হয়েছে। রোববার প্রেসিডেন্ট সালভা কিরকে ক্ষমতা থেকে উৎখাতে সেনাবাহিনীর একাংশের ব্যর্থ চেষ্টা চালানোর পর তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট সালভা কির অনুগত সৈন্যরা দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত প্রতিদ্বন্দ্বী সৈন্যের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সালভা কির অভিযোগ, প্রতিদ্বন্দ্বী গ্র“পটি সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায়। কিন্তু দেশপ্রেমী সৈন্যরা তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
-
▼
2013
(14877)
-
▼
December
(526)
-
▼
Dec 20
(26)
- হাজি মুহম্মদ মুহসীন মৃত্যুর ২০০ বছর পর by অমর সাহা
- নাগরিক ভাবনা- নীরব সংখ্যাগরিষ্ঠর কথা by হোসেন জিল্...
- অপারেশন সাকসেসফুল কিন্তু রোগী মারা গেছে by মাহফুজ ...
- পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
- জনস্বাস্থ্য- নিষিদ্ধ ওষুধের শিকার আমরা by ড. আবুল ...
- অরক্ষিত নাগরিক জীবন by শরিফুল ইসলাম ভূঁইয়া
- হৃতিক-সুজান বিচ্ছেদের নেপথ্যে
- গণতন্ত্রের সংকট-২- পাকিস্তান-ভারত ও শ্রীলঙ্কার অভি...
- জীবন বাঁচানো নায়কেরা by আলম পলাশ
- হাজি মুহম্মদ মুহসীন মৃত্যুর ২০০ বছর পর by অমর সাহা
- দল জিতবে, দেশ হারবে by সাযযাদ কাদির
- দেশ ও সময়ের দাবি উন্মুক্ত গণতন্ত্র by মিলন মিয়াজী
- গণতন্ত্রের সংকট-১- দুই-তৃতীয়াংশের শাসন কি অভিশাপ? ...
- গণতন্ত্র ও রাজনীতির কূটনীতি by আলী ইদ্রিস
- চলে গেলেন জোহরা তাজউদ্দীন
- বিএনপি ‘টোপ’ গিললে আমি রাজনীতি ছেড়ে দেবো
- ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র, মামলাও চলবে
- বরাবরের মতো...
- জাতীয় পার্টি নির্বাচনে নেই: জি এম কাদের
- নীরব সংখ্যাগরিষ্ঠর কথা
- ভ্রাতৃঘাতী সংঘাত নয়, শান্তি চাই
- বিড়ালের মুখে ধরা ইঁদুর কি হাসতে পারে?
- শিকার by শেখ লুৎফর
- স্নোডেনকে আশ্রয় দেয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের
- ক্যাথরিন দ্য গ্রেট নাকি ক্যামেরন?
- দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত ৪০০
-
▼
Dec 20
(26)
-
▼
December
(526)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...