Thursday, October 1, 2015
যৌনতা ছাড়াই মা হচ্ছেন যুবতীরা!
কেন এমন সিদ্ধান্ত? ওই কুমারী মায়েদের কেউ কেউ ডাক্তারকে জানিয়েছেন, পছন্দসই পাত্র খুঁজে না-পাওয়ার কারণেই বিয়ে না-করেই তাঁরা মা হয়েছেন। কেউ আবার শারীরিক জটিলতার কারণে বা সেক্স নিয়ে ভীতি কাজ করায়, বিয়ে বা সহবাস না-করেই IVF-এ মা হয়েছেন। ডাক্তারদের অভিজ্ঞতায়, অন্য মায়েদের তুলনায় এই একাকী মায়েরা কিন্তু অনেক বেশি আবেগপ্রবণ, সেইসঙ্গে আর্থিকভাবে সচ্ছল। National Gamete Donation Trust-এর চিফ এগজিকিউটিভ লরা উইটজেনের কথায়, সিঙ্গল ওমেন বা কুমারী মায়ের কথা শুনলে, এখনও চারপাশের লোকজন বাঁকা চোখেই দেখে। কিন্তু, মহিলাদের কুমারী অবস্থায় মা হওয়ার অধিকার যে রয়েছে, এটা ভুললে চলবে না। IVF ক্লিনিকগুলোরও দায়িত্ব বর্তায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘যুক্তরাজ্যে বাঙালি বংশোদ্ভূত মন্ত্রী হওয়া সময়ের ব্যাপার’ -সৈয়দ আশরাফ
কাউন্সিল ভবন মালবারি প্লেসের মেয়র পারলারে অনুষ্ঠিত ওই সভায় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, যুক্তরাজ্যের গণতন্ত্রের ইতিহাস প্রায় সাড়ে ৪০০ বছরের পুরোনো। আর সেই তুলনায় বাংলাদেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে মাত্র কয়েক বছর আগে। কাজেই যুক্তরাজ্যের গণতন্ত্রের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের তুলনা চলে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, গত ৪৫০ বছরে যুক্তরাজ্যে সাতজন স্পিকারকে হত্যা করা হয়েছে। অনেক ত্যাগ আর উত্থান-পতনের মধ্যে দিয়ে যুক্তরাজ্য আজকের অবস্থানে এসেছে। তিনি বলেন, বহু দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি, গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্রের যে চূড়ান্ত লক্ষ্য, সেখানে আমাদের পৌঁছাতে হবে।’
দেশটিতে দীর্ঘদিন বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করে সৈয়দ আশরাফ বলেন, তিনি যুক্তরাজ্যের মূলধারার রাজনীতির পাশাপাশি যুব সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন। ১৯৭০-এর দশকে তাঁরা তৎকালীন বাঙালি তরুণ প্রজন্মকে চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শ দিতেন। যার ফল হচ্ছে যুক্তরাজ্যে আজকে বাঙালি মেয়র, এমপি কিংবা শতাধিক কাউন্সিলার। তিনি বলেন, ‘যেখানেই যান না কেন, রাজনীতির কোনো বিকল্প নেই। সমাজে পরিবর্তন আসে সুস্থ রাজনীতির মাধ্যমে।’ তিনি বলেন, ‘এখন যুক্তরাজ্যে বাঙালি বংশোদ্ভূত মন্ত্রী হওয়া সময়ের ব্যাপার। একসময় না একসময় আসবে, যখন এই বিলেতেও বাঙালি বংশোদ্ভূত কেউ না কেউ মন্ত্রী হবেন।’
দিল্লি থেকে ঢাকায় ব্রিটিশ ভিসা অফিস স্থানান্তরের ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো করণীয় নেই, উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, এটি ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত। তবুও ইতিমধ্যে বিষয়টি ব্রিটিশ সরকারকে বলা হয়েছে।
সৈয়দ আশরাফকে ব্যক্তিগত বন্ধু উল্লেখ করে কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলেন, ‘তিনি (আশরাফ) আমার প্রথম নির্বাচনের এজেন্ট ছিলেন। এ ছাড়া তাঁর স্ত্রী আমার কন্যার শিক্ষিকা।’ বাংলাদেশের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের বিশেষ সম্পর্ক রয়েছে, উল্লেখ করে তিনি বলেন, সৈয়দ আশরাফ টাওয়ার হ্যামলেটসে সমাজসেবা করেছেন, লেবার পার্টির রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আবদুল মুকিত চুনু বলেন, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির উন্নয়নে আশরাফের অবদান আছে। কাজেই টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে তাঁকে সম্মান জানানো আনন্দের।
কাউন্সিলার খালিস উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পপলার অ্যান্ড লাইম হাউসের এমপি জিম ফিজপেট্রিক, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলার আয়াস মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, কাউন্সিলার পিটার গোহ্ব, কাউন্সিলর সাবিনা আখতার, কাউন্সিলার হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সৈয়দ আশরাফের স্ত্রী শিলা ইসলামও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ফ্লোরে থাকছি, ঘুমাইছি, কেউ খোঁজ নেয়নি’
![]() |
| হজ শেষে দেশে ফিরছেন হাজিরা। স্বজনের দেখা পেয়ে তাই আপ্লুত। বৃহস্পতিবার বেলা তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছবিটি তোলা। ছবি: সাহাদাত পারভেজ |
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিজি ২০১৮ ফ্লাইটে দেশে ফিরেছেন চার শতাধিক হাজি। তাঁদের কয়েকজনের মুখেই শোনা গেল নানান দুর্ভোগের কথা।
ইয়াছিন আরাফাত নামে একজন হাজি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হাজিদের বাড়ি ছিল হারাম শরিফের কাছে। বাড়িও ভালো ছিল। শুধু এই সুবিধাটুকু ছিল, আর সবকিছু বাজে। ১৮ ঘণ্টা বিমানবন্দরে ছিলাম। খাবার তো দেয় নাই, এক বোতল পানিও পাই নাই।’
মো. মোসলেহ উদ্দিন নামে কক্সবাজারের আরেক জন হাজি জেদ্দা বিমানবন্দরে তাঁদের দুর্ভোগের পাশাপাশি বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের দুর্ব্যবহারের ভিডিওচিত্র নিয়ে এসেছেন। ওই ভিডিওচিত্রে দেখা যায়, বাংলাদেশের ভিআইপি হাজিদের বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা অগ্রাধিকার দেওয়ায় সাধারণ হাজিরা তাঁর সঙ্গে বাগ বিতণ্ডা করছেন। এ সময় তাঁদের বিমানের ওই কর্মকর্তাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘১০-১২ ঘণ্টা ধরে বসে আছি। সবাই আগে যায়, সরকারি হাজিরা কেন পিছে পড়বে। আপনি ভিআইপি, নন-ভিআইপি কন। নো ভিআইপি, নো ভিআইপি।’
মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশ বিমানের হাজিরাই অবহেলিত। শিডিউল বিপর্যয়ে বিমানের এত দেরি হয়েছে যে, সবাই ফ্লোরে বসে ছিল।’ তিনি বলেন, ‘এই হাতের ওপর একজন হাজি মারা গেছেন। তাঁরে আমি ইহরামের কাপড় দিয়ে বাতাস দিছি। পানি দিছি। কিন্তু বাঁচাইতে পারি নাই। আর সৌদি পুলিশ পা দিয়ে লাশ সরাইছে। এত অসম্মান! ভাই বাংলাদেশের মানুষ খুবই অবহেলিত।’
শাহজাহান খান নামে এক হাজি বলেন, ‘জেদ্দা বিমানের ভেতরে জায়গা নাই। বিমানবন্দরের বাইরের জায়গায় থাকছি। ফ্লোরে, ঘুমাইছি। এত গরম! আমরা তো আল্লাহর মেহমান। অথচ আমাদের কোনো মূল্যায়ন নাই। কোনো ডাক্তার নাই। আমার পাশে তো একজন বিনা চিকিৎসায় মারা গেছেন।’
জহিরুল ইসলাম নামে আরেক হাজি বলেন, ‘বাংলাদেশের হাজিরা জেদ্দায় মানবেতর জীবনযাপন করতাছে। পানি নাই, খাবার নাই। তারপরেও আসতে পারছি। আলহামদুলিল্লাহ।’
এদিকে সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফিরে আসা হাজিদের তেমন ফ্লাইট বিপর্যয়ে পড়তে হয়নি। আরিফুল ইসলাম ও নাদিম আহমেদ নামে এ ফ্লাইটের দুজন হাজি বলেন, এক ঘণ্টার মতো তাঁদের দেরি হয়েছে। থাকা কিংবা খাওয়ায় কোনো সমস্যা হয়নি।
আজ সৌদি আরবের জেদ্দা থেকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট আসে। এর একটি দুপুর সাড়ে ১২টায়। অন্যটি সন্ধ্যা ছয়টায়। এ ছাড়া বাংলাদেশি হাজিদের নিয়ে ঢাকায় এসেছে সৌদিয়া এয়ারলাইনসের তিনটি ফ্লাইট।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাস টার্মিনাল ছিনতাই!
এই টার্মিনালগুলো নির্মাণ করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। তারা বলছে, কোনো শ্রমিক ইউনিয়ন তাদের প্রতিষ্ঠান হস্তান্তর করতে পারে না। এর বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবে।
রাজশাহী সিটি করপোরেশন এলাকার মধ্যে দুটি বাস ও একটি ট্রাক টার্মিনাল রয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে গতকাল বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টার্মিনালগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব নিয়েছে সিটি করপোরেশন। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। সকালে (বুধবার) নগরের নওদাপাড়া বাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ আলোচনা হয়।
ওই আলোচনায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র (দায়িত্বপ্রাপ্ত) নিযাম উল আযীম অংশ নেন। এ ছাড়া ছিলেন ছয়জন ওয়ার্ড কাউন্সিলর ও রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ। আর শ্রমিক ইউনিয়নের পক্ষে ছিলেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, জেলা ট্রাক-ট্যাংক-লরি ও কাভার্ড শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আদিল, কোষাধ্যক্ষ আবুল কালাম, কার্যকরী সদস্য পারভেজ আলী প্রমুখ।
সভায় আলোচনা হয়, মহানগরের বাস-ট্রাক টার্মিনালগুলো আরডিএ নির্মাণ করলেও যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কারের অভাবে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। এ অবস্থায় ১০ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সপ্তম সাধারণ সভায় টার্মিনালগুলো করপোরেশনের আওতাধীনে পরিচালনার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, আরডিএ টার্মিনাল নির্মাণ করেছে, এটা ঠিক। কিন্তু তারা কোনো রক্ষাণাবেক্ষণ করে না। এ জন্য জনদুর্ভোগ হচ্ছে। আরডিএ শুধু বসে বসে টোল আদায় করে। এটা আর হবে না। দেশের অন্যান্য এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান সিটি করপোরেশনই পরিচালনা করে। শ্রমিক ইউনিয়ন সিটি করপোরেশনকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আজ থেকে করপোরেশন টার্মিনালগুলোর টোল আদায় করবে।
টার্মিনালগুলোর মালিক আরডিএর সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নে দায়িত্বপ্রাপ্ত মেয়র বলেন, তাঁরা চিঠি দিয়েছেন।
যোগাযোগ করলে আরডিএর চেয়ারম্যান বজলুর রহমান বলেন, টার্মিনালগুলোর মালিক হচ্ছে আরডিএ। শ্রমিক ইউনিয়ন কীভাবে তা সিটি করপোরেশনকে দেবে, তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি বলেন, তাঁরা তাঁদের প্রতিষ্ঠান কিছুতেই দেবেন না। আগের মেয়ররাও চেষ্টা করেছেন, পারেননি। সত্যিই এ রকম কিছু ঘটলে তা হবে রীতিমতো ছিনতাই। সন্ত্রাসী ঘটনা। তাঁরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। করপোরেশনের চিঠির বিষয়ে তিনি বলেন, একটা চিঠিই যথেষ্ট নয়। এটা আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার। সিটি করপোরেশনের বিজ্ঞপ্তির সঙ্গে একটি ছবিও পাঠানো হয়েছে। তাতে দেখা যায়, বাস টার্মিনালের জলাবদ্ধতা পরিদর্শন করছেন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সত্যিই ব্লেড খেয়েছিলেন সাজনা by চৌধুরী মুমতাজ আহমদ
পেটের ব্যথা নিয়ে আসা সাজনা বেগমের এন্ডোসকপির ফিল্ম দেখে ডাক্তারদের চোখ কপালে উঠার যোগাড়। ক্ষুদ্রান্ত্রের অগ্রভাগ বা ‘ডিয়োডেনামে’ আটকে আছে একটি ধাতব বস্তু। একটু ভালো করে দেখলে বেশ স্পষ্টই বুঝা ওটা একটি ব্লেড। ডাক্তাররা ভেবে কুল কিনারা পান না ‘ব্লেডটা’ ওখান পর্যন্ত গেলো কি করে। তাও আবার মুখ হয়ে ডিয়োডেনাম পর্যন্ত যাওয়ার পথটাও বলতে গেলে অক্ষতই রয়েছে। রোগিনীকে জিজ্ঞেস করেও কোনো উত্তর মেলে না, শুধু মুচকি হাসেন তিনি। রোগিনীটি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তাই তার কাছ থেকে জবাব আদায় খুব একটা সহজ নয়। তবে তিনি ডাক্তারদের আশ্বাস দিয়েছিলেন, চিকিৎসা শেষে ফিরে যাওয়ার সময় ‘রহস্য’টা বলে যাবেন।
৩৪ বছর বয়সী সাজনা বেগম বেশ কিছু দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিলো মনোরোগ বিশেষজ্ঞ ডা. শফিকুর রহমানের অধীনে। ‘জিনের আসর’ বা সিলেটি ভাষায় ‘উপরি’ সন্দেহে চলছিলো ঝাড়-ফুঁক, তাবিজ-কবজও। এরই মাঝে হঠাৎ করে পেটে তীব্র ব্যথা হতে থাকে তার। মুখ দিয়ে রক্তও যেতে থাকে। চিকিৎসক বললেন এমনটা হতেই পারে। মা-ও ভাবেন ‘উপরি’র কারণেও তার মেয়ের এমন হতে পারে । তবে সাজনা বেগমের ভাই কোনোটাতেই স্বস্তি পাচ্ছিলেন না। ৩১ আগস্ট বোনকে নিয়ে আসেন নগরীর ইবনে সিনা হাসপাতালে। ডাক্তারের পরামর্শে নয় নিজ উদ্যোগেই সাজনা বেগমের পেটের আল্ট্রাসনোগ্রাম করান। ইঙ্গিত মেলে পেটের ভেতর কিছু একটা আছে। তখন এন্ডোসকপি করান। রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াতের এন্ডোসকপিক ক্যামেরায় সব রহস্য উন্মোচিত হয়। চমকে উঠেন ডা. সাফওয়াত। দেখতে পান ডিয়োডেনাম বা গ্রহণীতে আটকে আছে ধারালো একটি ব্লেড। এমনকি ক্যামেরায় ব্লেডের গায়ে লেখা কোম্পানির নামও স্পষ্টভাবে ধরা পড়ে। গলাসহ পেটের ভেতরের অন্যন্য অংশ কেটে যাওয়ার আশঙ্কায় ব্লেড বের করে আনার ঝুঁকি নিতে চান না তিনি। দ্রুত অপারেশনের মাধ্যমে ব্লেড অপারেশনের পরামর্শ দেন।
দেরি না করেই সাজনা বেগমকে ভর্তি করা হয় ইবনে সিনা হাসপাতালেই। শুরু হয় অপারেশনের প্রস্তুতি। রাত ১০টার দিকে সাজনা বেগমকে নিয়ে আসা হয় অপারেশন টেবিলে। অ্যানেসথেশিয়ার মাধ্যমে তাকে অচেতন করেন ডা. মোহাম্মদ আলী। এরপর প্রায় দেড় ঘণ্টা সময় নিয়ে অপারেশনের মাধ্যমে ব্লেডটি অপসারণ করেন সার্জারির অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। সহযোগিতা করেন ডা. সৈয়দ আরিফ আদিলসহ চিকিৎসকদের ৫ সদস্যের একটি টিম। চিকিৎসা শেষে ৭ সেপ্টেম্বর হাসপাতাল ছাড়েন সাজনা বেগম।
কথা হয় অপারেশন টিমের প্রধান ডা. রফিকুস সালেহীনের সাথে। তিনি বলেন, রোগীটির ভাগ্য ভালোই বলতে হবে। ধারালো ব্লেড গিলে খাওয়ার সময়ই খাদ্যনালী ছিঁড়ে গিয়ে প্রাণ নিয়েই সংশয় দেখা দিতো তার। তিনি বলেন, আমি ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না সাজনা বেগম ব্লেডটি গিলে খেলেন কিভাবে। বারবার প্রশ্ন করেও জবাব পাইনি। জিজ্ঞেস করলেই শুধু হাসতেন। অনেক পীড়াপীড়ির পর কথা দিয়েছিলেন যাবার সময় বলবেন কিভাবে ব্লেডটি ‘খেয়েছিলেন’ তিনি।
অপারেশনের সাথে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে সাজনা বেগম তার কথা রেখেছিলেন। হাসপাতাল ছেড়ে যাবার আগে তিনি খোলাসা করেন ব্লেড খাওয়ার গোপন রহস্য। তার ভাষায়, ‘একদিন ভীষণ মন খারাপ ছিলো আমার। কিচ্ছু ভালো লাগছিলো না। একঘেয়েমি কাটাতে কিছু একটা করতে ইচ্ছা করছিলো। একটা ম্যাংগো বারের মধ্যে ব্লেড পুরে নিয়ে গিলে ফেললাম।’ রহস্য ভেঙে দিয়ে আরো একবার মুচকি হাসেন সাজনা বেগম।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুনিয়া ঘুরতে চেয়েছিলেন সিজার তাবেলা
নিজের জীবনের দর্শন স¤পর্কে তিনি বলেছিলেন, এখানে আমার সময় খুব কম। তাই এ জীবন আমি যথাসম্ভব স্বাস্থ্যকর ও ইতিবাচক উপায়ে উপভোগ করতে চাই। আমি আমাকে জানতে চাই। নিজেদের উদ্দেশ্য স¤পর্কে জানতে চাই। এটা এত সহজ নয়। ৫১ বছর বয়সী এ পশু চিকিৎসকের জন্ম ইতালির মিলানে। কিন্তু পরে তিনি চলে যান ইতালির পূর্বাঞ্চলীয় রাভেন্না অঙ্গরাজ্যে অবস্থিত ঐতিহাসিক অঞ্চল রোমাগনায়। সেখানেই তিনি কৃষিকাজ ও পশুপালন শেখেন।
ভ্রমণ ছাড়াও তার প্রিয় কাজ ছিল, পড়া, সাঁতার, হাঁটা, ইয়োগা। আগ্রহ ছিল ভালো খাবার, ওয়াইনের প্রতি। এছাড়া গান, বাইরে রাত কাটানো, মানুষের সঙ্গে কথা বলা এবং নতুন নতুন আইডিয়া খুঁজে বের করাই ছিল তার পছন্দের কাজ। তিনি নিজেকে একজন ‘খোলামন ও স্মিতহাসির অধিকারী’ বলে বর্ণনা করেছেন। ঠিক একই ধরনের বর্ণনা বিবিসি’র কাছে দিয়েছিলেন ঢাকার গুলশানে তার ফ্ল্যাটের ব্যবস্থাপক। এছাড়া, তার স্বাস্থ্যসচেতনতা ও বাইরে থেকে খাবারদাবার কিনে আনার কথাও বলেছিলেন তিনি। নিজের করা কোন অসাধারণ কাজটি স¤পর্কে সিজার লিখেছেন, এক সন্তানের পিতা হওয়া। নিজের চাকরিসূত্রে বহু দেশ ভ্রমণের সুযোগ হয়েছে তার। তিনি নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে লিখেছেন, আমি আলবেনিয়া, আর্মেনিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, ক্যামেরুন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, রোমানিয়া, রাশিয়া, সোমালিয়া, শ্রীলঙ্কা, সুদান ও ইয়েমেনে থেকেছি।
২০০০ সালে নিজের স্ত্রী ও কন্যার সঙ্গে থাকতে রাভেগনা অঙ্গরাজ্যের ক্যাসোলা ভ্যালসেনিওতে চলে যান। সেখানে একটি খামারও কিনেন তিনি। সেখানে কয়েক বছর থাকার পর তিনি খামার ভাড়া দিয়ে দেন। এরপরই শুরু হয় তার বিশ্বযাত্রা। এ সময় বহু উন্নয়নশীল দেশে তিনি পশু পালনের ওপর প্রশিক্ষণ দিয়েছেন। তিনি বাংলাদেশে একটি প্রকল্পে ৫ সদস্যের একটি দলে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়ায় শরীরে আগুণ লাগিয়ে আত্মহত্যা
ডরসেটের উইমবর্নে কুইন এলিজাবেথ’স স্কুলের শিক্ষার্থী ছিল রেব। ৭ মাসের স¤পর্ক ভেঙ্গে দিয়ে তার প্রেমিক চলে গেলে, মুষড়ে পড়ে মেয়েটি। এরপর ছেলেটির মন পুনরায় জয় করার জন্য মরিয়া চেষ্টা চালায় রেব। কিন্তু ব্যর্থ হয় ১৫ বছরের এ বালিকা। এমনকি সাবেক বয়ফ্রেন্ডকে আত্মহত্যা করার বার্তা পাঠিয়েও টলাতে পারেনি সে। সর্বশেষ বার্তায় রেবেকা লিখেছে, আমি শুধু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, শেষবারের মতো। তাই বিদায়। এর পরেরদিনই বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করা হয় তার আগুণে পোড়া লাশ।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর স্থগিত by মিজানুর রহমান
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘ওই হাত ধুয়ে ফেলুন, জুকারবার্গ’
এরপর জাকারবার্গের প্রতি আহ্বান জানিয়ে ওই ওয়েবসাইটে বলা হয়েছে, জুক, আপনার হাতে ওই রক্ত লাগাবেন না প্লিজ। হস্ত-পরিষ্কারক বোতল পাঠিয়ে জুকারবার্গকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু ইতিমধ্যে তার হাতে অনেক রক্ত লেগে গেছে। তাই আমরা আরও বোতল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ কয়েকটি বোতলও ওই রক্ত মুছতে যথেষ্ট হবে না, যখন আপনি চিন্তা করবেন, কী পরিমাণ হত্যা ও ধর্ষণের পেছনে হাত ছিল মোদির। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানেই এক বোতল হস্ত-পরিষ্কারক আমরা পাব, তা কিনে জাকারবার্গকে পাঠাবো। গত সপ্তাহে আমরা জাকারবার্গের কাছে ২৫০টি বোতল পাঠিয়েছি, প্রতিটিতে গুজরাট দাঙ্গায় নিহত একজন করে ব্যাক্তির নাম ছিল।
প্রসঙ্গত, কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলে ক্যালিফোর্নিয়ায়ও সফর করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফট সহ সিলিকন ভ্যালির বিশ্ববিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। এ নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা সমালোচনা হয়েছে। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। যেমন, একটি ভিডিওতে দেখা যায়, মোদি ও ক্যামেরার মাঝখানে জাকারবার্গ ছিলেন। তাই মোদিকে দেখা যাচ্ছিল না। মোদি এক পর্যায়ে জাকারবার্গকে একরকম টেনে পাশে সরিয়ে নেন। এরপর তিনি ক্যামেরার দিকে তাকান তিনি। এর ফলে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, মোদি জানেন ক্যামেরা কোন জায়গায়! কেউবা লিখেছেন, মোদি ও ক্যামেরার মাঝখানে কারোই আসা উচিৎ নয়; এমনকি জাকারবার্গেরও নয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, মোদির সঙ্গে করমর্দনের পর হাত ঝাড়ছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। এটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাবরি মসজিদের স্থানে রামমন্দির স্থাপনে আবারও সোচ্চার হচ্ছে কট্টর হিন্দুরা
দিল্লিতে বুধবার বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা অশোক সিক্সঘল ও বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী যৌথ সাংবাদিক সম্মেলন করে রামমন্দির নির্মাণের ব্যাপারে জানুয়ারি মাসে একটি সম্মেলনের কথা ঘোষণা করলেন। জানুয়ারি মাসের এখনও ঢের দেরি। সচরাচর এত আগে কোনও সম্মেলনের ঘোষণা হয় না। কিন্তু বিহার ভোটের আগে রামমন্দির নির্মাণের প্রসঙ্গটি সুকৌশলে তোলার জন্যই আজ এই ঘোষণা করা হল। কিন্তু কেন?
সংঘ সূত্রের মতে, বিহারের হিন্দুরা জাতপাতে বিভক্ত। এই পরিস্থিতিতে ফের রামমন্দিরের প্রসঙ্গটি তুলে হিন্দুদের একজোট করার চেষ্টা চালাচ্ছে তারা। উচ্চবর্ণরা যাতে বিজেপির পক্ষেই ভোট দেয়, তার প্রয়াসও রয়েছে।
রামমন্দির প্রসঙ্গ উঠলেই যে বিরোধীরা আবার বিজেপিকে আক্রমণ করবে, সেটা নিশ্চিত। কংগ্রেসের অভিষেক মনু সিক্সঘভি যেমন বলেছেন, বিহার ভোটের আগে বিজেপি মেরুকরণের রাজনীতি করতে চাইছে। বিরোধীদের দাবি, বিজেপি ও আরএসএস দেশকে ধর্মের নামে ভাগ করার রাজনীতিই করে। সে কারণেই একের পর এক রাজ্যে গোষ্ঠী-সংঘর্ষ হচ্ছে। গরুর মাংস খেলে হত্যা করা হচ্ছে। ঠিক যেমন হয়েছে বুধবার, দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে বিসারা গ্রামে। কিন্তু বিজেপি ভাবছে, মুলায়ম সিংহ যাদব ও আসাদুদ্দিন ওয়াইসির মতো নেতারা যদি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপিকে দুষে লালুর ভোট কাটতে পারেন, তা হলে লাভ তাদেরই।
কাল রামমন্দির আন্দোলনের অন্যতম পুরোধা মহন্ত আদিত্যনাথের নামে একটি ডাকটিকিটও প্রকাশ করবেন বিহারের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই নিয়ে ইতিমধ্যে বিস্তর বিতর্ক হয়েছে। রবিশঙ্কর বলেন, ‘‘ভারতের ইতিহাসে প্রায় একশো জন ধর্মীয় নেতার নামে ডাকটিকিট প্রকাশিত হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের ব্যক্তিরাই তাতে রয়েছেন। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।’’
কিছু দিন আগে বিজেপি ও আরএসএসের সমন্বয় বৈঠকেই স্থির হয়েছিল, রামমন্দির নিয়ে কেন্দ্রীয় সরকারকে এখন কোনও বিপাকে ফেলবে না সংঘ। কিন্তু বিহার ভোটের আগে দেখা যাচ্ছে, হিন্দুত্বের তাস খেলতে আগ্রহী দু’তরফই। বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ তোগাড়িয়া মোদি-বিরোধী হলেও অশোক সিংঘল বরাবরই মোদির পক্ষে। প্রধানমন্ত্রী হওয়ার আগেও মোদিকে তিনি সমর্থন করেছিলেন। তাই সিংঘলের মুখ দিয়ে রামমন্দিরের প্রসঙ্গ ফের খুঁচিয়ে তোলা সংঘ-বিজেপির রণকৌশল বলেই মনে করা হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা অশোক সিক্সঘলের নব্বই বছর পূর্ণ হওয়ার জন্য আরএসএস প্রধান মোহন ভাগবতও দিল্লি আসছেন।
সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, আদালত স্পষ্ট করে দিয়েছে, বাবরি মসজিদের জায়গাতেই রামমন্দির ছিল। পুরাতত্ত্ব বিভাগও সেই প্রমাণ দিয়েছে। এখন শুধু সুপ্রিম কোর্ট জানাবে, মসজিদ অন্য কোথায় সরানো হবে। স্বামীর কথায়, ‘‘মুসলিম সংগঠনের সঙ্গেও আমাদের আলোচনা চলছে। সরকার সমর্থন জানালে এর সমাধান সম্ভব।’’
ভোটের মুখে সংরক্ষণের দাবি তুলে বিহারে চারটি সভা করবেন হার্দিক পটেল। পতিদার তথা পটেল সংরক্ষণের দাবিতে বাইশ বছরের এই যুবক ইতিমধ্যে গুজরাটে তোলপাড় ফেলেছেন। বুধবার দিল্লিতে হার্দিক জানান, বিহারে ভোট শেষ হওয়ার ঠিক পরেই দিল্লির রামলীলা ময়দানে সংরক্ষণের দাবিতে সভা ডাকবেন তিনি। ঠিক যে ভাবে অণ্ণা হজারে দুর্নীতির বিরুদ্ধে রামলীলায় আন্দোলনে বসেছিলেন।
সূত্র : আনন্দবাজার
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সন্ত্রাস ও গণতন্ত্র খাদের কিনারায় বাংলাদেশ
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইউরোপে অভিবাসী ৫ লাখ ছাড়িয়েছে
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন ইংলাক
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইএসে একমত, আসাদে বিবাদ
জাতিসংঘে ওবামা পুতিন বৈঠক
‘সিরিয়াকে আরেকটি রুয়ান্ডা হতে দেবেন না’
সিরিয়াকে আরেকটি রুয়ান্ডায় পরিণত হওয়া ঠেকাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় বিরোধী জোটের প্রধান খালেদ খোজা। সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান। পরে এক সংবাদ সম্মেলনে খোজা বলেন, সিরিয়ায় যা ঘটছে তা জাতি বিনাশ। নিহত বেসামরিক নাগরিকদের দুই-তৃতীয়াংশই ঘটেছে সরকারের ব্যারেল বোমা নিক্ষেপের কারণে। সাধারণদের ওপর আসাদ সরকার বিমান হামলা করছে। এখনও সময় আছে এ দেশকে আরকেটি রুয়ান্ডা হওয়া থেকে রক্ষা করুন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকা–মুজাহিদের ফাঁসি: পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায় কার্যকরের প্রক্রিয়া শুরু
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাতে প্রথম আলোকে বলেন, এর মধ্য দিয়ে এ দুজনের বিরুদ্ধে রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হয়ে গেল। তবে ১৫ দিনের মধ্যে আসামিরা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন।
গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে সাকা চৌধুরী ও মুজাহিদের আপিলের পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বিকেলে প্রথম আলোকে বলেন, ‘দুটি রায়ের পূর্ণাঙ্গ কপি বের হয়েছে। এখন এটি ট্রাইব্যুনালে পাঠানো হবে। রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গত ১৬ জুন মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। একই বেঞ্চ গত ২৯ জুলাই সাকা চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মুজাহিদের আপিলের ১৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় লিখেছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেঞ্চের অন্য সদস্যরা এ রায়ের সঙ্গে একমত হয়েছেন। আর সাকা চৌধুরীর আপিলের ২১৭ পৃষ্ঠার রায় লিখেছেন প্রধান বিচারপতি। বেঞ্চের অন্য সদস্যরা তাঁর সঙ্গে একমত প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ণাঙ্গ রায় দুটি ট্রাইব্যুনালে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার রায় দুটি ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা হবে।
সাকা চৌধুরী ও মুজাহিদ দুজনেই কারাগারে রয়েছেন। একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আর মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে একই বছরের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তাঁরা দুজনেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন।
রায় যেভাবে কার্যকর হবে: পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁরা পুনর্বিবেচনার আবেদন করবেন।
রায় কীভাবে কার্যকর হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রথমে পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালতে, অর্থাৎ ট্রাইব্যুনালে পাঠাবেন আপিল বিভাগ। ট্রাইব্যুনাল আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করবেন। এর মধ্যে আপিল বিভাগের বেঁধে দেওয়া সময় অনুসারে পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন আসামিরা। আর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই দণ্ড কার্যকরে উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র। তবে ১৫ দিনের মধ্যে আসামিরা পুনর্বিবেচনার আবেদন করলে তখন মৃত্যু পরোয়ানা ও দণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। আপিল বিভাগ যদি আসামিদের রিভিউ আবেদন খারিজ করে দেন, তাহলে সব শেষে আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তবে আসামি ক্ষমা না চাইলে তখন দণ্ড কার্যকর করতে কোনো বাধা থাকবে না।
অবকাশের মধ্যে আপিল বিভাগে পুনর্বিবেচনার আবেদনের শুনানি হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, এটা পুরোপুরি আদালতের এখতিয়ার।
সুপ্রিম কোর্টে বর্তমানে অবকাশ চলছে। ৩১ অক্টোবর পর্যন্ত এ অবকাশ চলবে। ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম শুরু হবে।
এর আগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার আগেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রায় দেড় মাস পর তা কার্যকর হয়েছিল। জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের এক সপ্তাহের মধ্যে ফাঁসি কার্যকর হয়। এ দুজনের কেউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি।
গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ, গত ১৮ ফেব্রুয়ারি ওই রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫তম দিনে (৫ মার্চ) তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। ওই সময় সুপ্রিম কোর্টের অবকাশ সামনে থাকায় আসামিপক্ষ শুনানি মুলতবি চায়, আদালত তা মঞ্জুর করেন। পরে ৫ এপ্রিল পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি হয়, ৬ এপ্রিল তা খারিজ করেন আদালত। ১২ এপ্রিল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার।
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময় অবশ্য পুনর্বিবেচনার আবেদন করার সময়সীমা নিয়ে কোনো নির্দেশনা ছিল না। ২০১৩ সালের ৫ ডিসেম্বর কাদের মোল্লার আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর রাতে তাঁর ফাঁসি কার্যকরের পদক্ষেপ নেয় সরকার। সেদিন নির্ধারিত সময়ের মাত্র দুই ঘণ্টা আগে চেম্বার বিচারপতির কাছে রায় পুনর্বিবেচনার আবেদন করেন কাদের মোল্লা। ১২ ডিসেম্বর তাঁর আবেদন খারিজ করেন আপিল বিভাগ। ওই রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। কাদের মোল্লার পুনর্বিবেচনার আবেদনের পূর্ণাঙ্গ রায়ে পুনর্বিবেচনার আবেদনের জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন আদালত।
রায়ে যা বলেছেন আদালত: মুজাহিদের পূর্ণাঙ্গ রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে মুজাহিদ মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে বিজয়ের আগমুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীলনকশা হাতে নিয়ে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি সেনা ও গুপ্তঘাতক আলবদর বাহিনী। আর এই হত্যাকাণ্ডে মুজাহিদ প্ররোচনা, উসকানি, পরামর্শ ও সহায়তা করেছেন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বর্বরতা ও নিষ্ঠুরতা শুধু হিটলারের গ্যাস চেম্বার গণহত্যার সঙ্গে তুলনীয়। তিনি নিঃসন্দেহে একজন যুদ্ধাপরাধী এবং এ জন্য তাঁকে ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন, শুধু সে সাজাই দেওয়া যায়।
সাকা চৌধুরীর রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, আসামি সর্বোচ্চ নির্মমতা ও চরম নিষ্ঠুরতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করেছেন। তিনি বেসামরিক ও নিরস্ত্র মানুষকে নিপীড়ন করেছেন, তাঁদের নির্যাতন করে হত্যা করেছেন, নিরীহ মানুষদের গুম করেছেন এবং মানুষের সম্পদে বাধাহীন লুটতরাজ চালিয়েছেন। সম্পূর্ণ রাজনৈতিক ও সাম্প্রদায়িক কারণে তিনি এসব অপরাধ করেছেন পরিকল্পিতভাবে তাঁর প্রতিপক্ষকে নির্মূল করার জন্য। ট্রাইব্যুনাল যে এ জন্য তাঁকে সর্বোচ্চ সাজা দিয়েছেন, এতে হস্তক্ষেপ করার কোনো কারণই থাকতে পারে না।
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলাটিরও আপিল নিষ্পত্তি হয়েছে। আপিল বিভাগ তাঁকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকেরা: প্রধানমন্ত্রীর উষ্মা
এমডিজি বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০কে একটি সম্মিলিত যাত্রা হিসেবে বর্ণনা করে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি বাস্তবায়নের উপায় খুঁজে বের করতে হবে। এসডিজি বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনসহ সকল উৎস থেকে আমাদেরকে সম্পদ সংগ্রহ করার প্রয়োজন হবে। অন্যথায় ওডিএ’র লক্ষ্য পূরণ করতে শুরু থেকেই খুবই সমস্যা হবে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এমডিজি ও এসডিজি’র উপর এক উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন। ৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, এমজিডি অর্র্জনের মতো এসডিজি’ও অর্জন করে বাংলাদেশ আরও একটি দৃষ্টান্ত স্থাপন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই যাত্রায় কেউ পিছিয়ে থাকবে না। আমরা বাংলাদেশকে একটি প্রগতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যাশা করি। তিনি বলেন, প্রযুক্তি এবং উন্নয়ন ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জন্য ব্যাপক সমর্থন প্রয়োজন। বাংলাদেশে বিশেষ করে স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও পরিবহনের মতো সেক্টরগুলোতে পরিবেশ উপযোগী প্রযুক্তি প্রয়োজন। অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাজা উইলিয়াম আলেক্সান্ডার, বেনিন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোনি ইয়াই, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফ্যান এল ফেভেন, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোগেনস লেকেটোফট, ইউএনডিপি’র প্রশাসক মিস হেলেন ক্লার্ক, ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি গায়ান চন্দ্র আচারিয়া এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বিশেষ দূত মাহমুদ মহিউদ্দিন বক্তব্য রাখেন। -মানবজমিন
এদিকে সোমবার সন্ধ্যায় গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যার পর গতকাল ঢাকায় মার্কিন দূতাবাসে ঐচ্ছিক ছুটি দেওয়া হয়। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় আমেরিকান ক্লাব। আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলও গতকাল বন্ধ ছিল।
মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ভ্রমণসংক্রান্ত বার্তা হালনাগাদ করেছে মার্কিন দূতাবাস। এতে মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের চলাফেরা সীমিত করার পরামর্শ দেওয়া হয়। আর যুক্তরাজ্য গতকাল তাদের ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করে বলেছে, ঢাকায় ইতালির নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কয়েকটি ইন্টারন্যাশনাল স্কুল ও বিদেশিদের ক্লাব গতকাল বন্ধ ছিল।
ঢাকার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কমিউনিটি আগামী শুক্রবার অনুষ্ঠেয় তাদের একটি অনুষ্ঠান (গ্লিটার পার্টি) স্থগিত করেছে। একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানে দেশি-বিদেশি ৪০০ অতিথি অংশ নেওয়ার কথা ছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮০ সাল থেকে প্রতিবছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড কমিউনিটি ঢাকায় গ্লিটার পার্টি করে আসছে। এবার নিরাপত্তার কারণে বিভিন্ন দূতাবাস থেকে তাদের নাগরিকদের ওই অনুষ্ঠানে না যাওয়ার পরামর্শ দেওয়ায় এটি স্থগিত করা হয়েছে।
ওই পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষও অনুষ্ঠানটি স্থগিত হওয়ার কথা প্রথম আলোকে নিশ্চিত করেছে।
গতকাল সকালে যুক্তরাজ্যের হাইকমিশনারের বাসায় অনুষ্ঠিত বৈঠকে ঢাকায় কর্মরত প্রায় সব দেশের কূটনৈতিকেরা অংশ নেন। একাধিক কূটনৈতিক সূত্র জানায়, থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত ও তুরস্কের নতুন রাষ্ট্রদূতের সম্মানে চা–চক্র হিসেবে এ বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। তবে প্রাসঙ্গিকভাবে বৈঠকে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি।
এ বিষয়ে জানতে চাইলে মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত প্রথম আলোকে বলেন, ‘আলোচনার একপর্যায়ে আমরা কূটনৈতিক কোরের ডিনকে বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি লিখতে অনুরোধ করেছি। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ইতালির নাগরিক হত্যার যে ঘটনা ঘটেছে তার আসল কারণ কী, তা জানতে চাওয়া হবে। এ ছাড়া কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হবে।’ তিনি বলেন, ‘সামগ্রিকভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিগগিরই সরকারের কাছে আমরা ব্রিফিং শুনতে চাই। এ বিষয়গুলো উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে।’
এক প্রশ্নের উত্তরে মিসরের রাষ্ট্রদূত বলেন, এক ঘণ্টার বেশি স্থায়ী ওই আলোচনার প্রায় শেষের দিকে পৌঁছান ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক।
সকালের ওই বৈঠকের পর দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) ম. খুরশেদ আলমের সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। তাঁরা আসন্ন বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড ও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় পিয়েরে মায়াদু বাংলাদেশের পক্ষ থেকে একটি ব্রিফিংয়ের অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি পাঠানোর পরিকল্পনার কথা জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
অপরদিকে বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা জানিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার কানাডা তাদের ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করেছে। গতকাল কানাডা হাইকমিশনের ফেসবুক অ্যাকাউন্টে এ বার্তার কথা উল্লেখ করেছে। তাতে বলা হয়, সেপ্টেম্বরের শেষে পশ্চিমা স্বার্থে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে নির্ভরযোগ্য তথ্যের বরাত দিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করেছে। হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং ওই হামলা নির্বিচারে চলতে পারে। সন্ত্রাসী হামলা যেকোনো সময় ঘটতে পারে এবং বিদেশি নাগরিক ও বিদেশি পর্যটকেরা চলাচল করে এমন জায়গা হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভ্রমণবিষয়ক বার্তা হালনাগাদ করার আগে পশ্চিমা একটি দেশ গত সোমবার দুপুরে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। তারা এও জানায় যে ভ্রমণবিষয়ক বার্তাগুলো ওই সব দেশের রাজধানী থেকে হালনাগাদ করা হয়।
তাবেলা সিজারকে হত্যায় শোক ও নিন্দা জানিয়ে গতকাল ব্রাসেলসে ইইউর সদর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে ইইউর মুখপাত্র বলেন, ওই হত্যায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচার করতে হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উদ্বেগজনকভাবে ৪ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের হার কমছে
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ বুধবার এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত আলী সাংবাদিকদের বলেন, এই চার ব্যাংকের ২০১৩ ও ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে ঋণ আদায়ের পরিমাণ সন্তোষজনক নয়। কমিটি চারটি ব্যাংককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক এবং আদায়ে আন্তরিক হতে বলেছে। উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দিতে বলা হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, ২০১৩ সালে সোনালী ব্যাংকের ১০ হাজার ৭৩৩ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ৫ হাজার ১৭৬ কোটি ৫০ লাখ এবং ২০১৪ সালে ৮ হাজার ৬৪৩ কোটি ৭০ লাখ টাকার খেলাপি ঋণের বিপরীতে ৪ হাজার ৫০৬ কোটি ৩০ লাখ টাকা আদায় হয়েছে। ২০১৫ সালের জুন পর্যন্ত ৮ হাজার ২৫৩ কোটি ১০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে মাত্র ৮০৪ কোটি ৮৪ লাখ টাকা। এই সময়ে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৫৯৫ কোটি ৬০ লাখ টাকা।
জনতা ব্যাংক ২০১৩ সালে ৩ হাজার ১৭৭ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ৫৭৬ কোটি এবং ২০১৪ সালে ৩ হাজার ৭৩৭ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ৭৩৪ কোটি টাকা আদায় করেছে। ২০১৫ সালের জুন পর্যন্ত ৩ হাজার ৮৪৫ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে আদায় হয়েছে ১৯৩ কোটি টাকা।
অগ্রণী ব্যাংকের ২০১৩ সালে ৪ হাজার ৬০৫ কোটি ৫৩ লাখ টাকা খেলাপি ঋণের বিপরীতে ৪৩১ কোটি ৪৮ লাখ এবং ২০১৪ সালে ৩ হাজার ৮৯৫ কোটি ৮৩ লাখ টাকা খেলাপি ঋণের বিপরীতে ৪৯২ কোটি টাকা আদায় হয়েছে। ২০১৫ সালের জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৫০৬ কোটি ২৮ লাখ টাকা হলেও আদায় হয়েছে মাত্র ৩৪২ কোটি ৭৭ লাখ টাকা।
রূপালী ব্যাংকের ২০১৩ সালে ২ হাজার ৫৭৩ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে ১৮০ কোটি এবং ২০১৪ সালে ১ হাজার ৭৪৬ কোটি টাকা খেলাপি ঋণের বিপরীতে ১৩৩ কোটি টাকা আদায় হয়েছে। ২০১৫ সালের জুন পর্যন্ত ১ হাজার ৫২৩ কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে আদায় হয়েছে মাত্র ৬৮ কোটি টাকা।
শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সুবিদ আলী ভূঁইয়া, নুরুল ইসলাম সুজন ও আবদুর রউফ এবং চার ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অস্ট্রেলিয়ার নিরাপত্তা শঙ্কা নিয়ে রিপোর্ট দিয়েছিলেন বাংলাদেশের গোয়েন্দারাও
আঞ্চলিক প্রেক্ষাপটে ক্রিকেট দলের নিরাপত্তা হুমকি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, আগের বছরগুলোতে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি গোষ্ঠী সদস্যদের আটক করা হয়েছে। এদেশের বর্তমান সন্ত্রাস-বিরোধী অবস্থানের কারণে সারা বিশ্বে যে উজ্জ্বল অবস্থান সৃষ্টি হয়েছে তা ম্লান করতে পশ্চিমা বিরোধী যে কোন ব্যক্তি বা গোষ্ঠী আসন্ন ম্যাচকে বেছে নিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যে কোন ধরনের অপতৎপরতার বিষয়টি উপেক্ষা করা যায় না। আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকির বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সফরকালে ২০০৯ সালের ৩রা মার্চ জঙ্গি গ্রুপগুলো সশস্ত্র আক্রমণ করে এবং ওই ঘটনায় ছয়জন পাক পুলিশসহ একজন বেসামরিক নাগরিক নিহত হয় এবং কিছু শ্রীলঙ্কার খেলোয়াড় আহত হয়। এ ছাড়া সর্বশেষ গত ২৯শে মে পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী, পুলিশের একজন সাব-ইন্সপেক্টর ও অন্য একজন বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লা, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় এর প্রতিবাদে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব পাস হওয়াসহ পাকিস্তান ও তুরস্কে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানস্থ বাংলাদেশ দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে- দেশী-বিদেশী খেলোয়াড়, খেলা পরিচালনার সঙ্গে জড়িত ম্যাচ অফিসিয়াল এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, আইসিসি সংস্থার ব্যক্তিবর্গ, বিদেশী ও দেশীয় প্রচার মাধ্যমের সঙ্গে জড়িত ব্যক্তি, দেশী-বিদেশী দর্শক, হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এবং যেসব হোটেলে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা অবস্থান করবেন। এ ছাড়া দেশী-বিদেশী খেলোয়াড়, খেলা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ম্যাচ অফিসিয়াল এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীদের চলাচলের সময়ে তাদের বহন করা যানবাহন। একই সঙ্গে যেসব ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে ওই সব ভেন্যুও লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঝুঁকি মোকাবিলার জন্য ১৮টি সুপারিশ দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। সুপারিশে বলা হয়েছে, হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেক পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। যাতে যে কোন প্রকার নাশকতামূলক কার্যক্রম বন্ধ করা যায়। পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসী ও সন্দেহভাজন বিদেশী নাগরিকদের আগমন বা বহির্গমন রোধে ব্যবস্থা নিতে হবে। বিদেশী খেলোয়াড় ও অতিথিরা হোটেল সোনারগাঁও বা যেসব হোটেল/ভবনে অবস্থান করবেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ আবাসস্থলে সিসি টিভি স্থাপন করা। বিদেশী খেলোয়াড় ও অতিথিদের বিমানবন্দর থেকে হোটেলে ও হোটেল থেকে খেলার ভেন্যুতে আসা-যাওয়ার পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও ট্রাফিক মনিটরিং করতে হবে। খেলোয়াড়দের হোটেল থেকে ভেন্যু এবং ভেন্যু থেকে হোটেলে চলাচলের সময় যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একটি অতিরিক্ত বাসের (টিম বাসের বিকল্প) ব্যবস্থা করতে হবে। পাশাপাশি খেলোয়াড়দের অনুশীলন, ওয়ার্মআপ ম্যাচ শপিংসহ হোটেলের বাইরে অবস্থান/চলাচলকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রতিবেদনে বলা হয়, খেলার আগে প্রতিটি ভেন্যু সুইপিংয়ের ব্যবস্থা করতে হবে। ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি ও ভেন্যুর আশপাশের এলাকার নিকটবর্তী ভবনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া। দর্শকদের মাঠে প্রবেশের আগে আর্চওয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা করা প্রয়োজন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সকল সদস্যের পরিচিতি নিশ্চিত করা, বিশেষ করে বিদেশী খেলোয়াড় ও অতিথিদের সহযোগিতার জন্য তাদের সঙ্গে দেশের স্থানীয় যে সকল গাইড/প্রতিনিধি থাকবে তাদের প্রাক-পরিচয় যাচাই করার ব্যবস্থা করা দরকার। স্বাগতিক দেশ হিসেবে খেলায় বাংলাদেশের জয়-পরাজয়ের প্রতিক্রিয়া বিবেচনার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। যে কোন বিপর্যয় পরিস্থিতি মোকাবিলা করতে সুবিধাজনক স্থানে প্রয়োজনীয় সংখ্যক স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, অগ্নিনির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে হবে। খেলার ভেন্যুতে গেটগুলোতে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করা, টিকিট বিক্রি ও খেলা চলাকালীন আইনশৃঙ্খলা ও স্টেডিয়ামের নিরাপত্তার জন্য বিসিবির সঙ্গে সাদা পোশাকে ও ইউনিফর্মধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় রক্ষা করা প্রয়োজন। খেলোয়াড়দের খাদ্য ও পানীয় সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে দেশের সকল গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিসিবির মধ্যে সুষ্ঠু সমন্বয় রাখতে একটি কমিটি গঠন করা প্রয়োজন। দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণে রাখা এবং গ্রেপ্তার অভিযান পরিচালনা করা প্রয়োজন। খেলার ভেন্যুগুলো দিবারাত্র খেলার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পুলিশ/র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্য কর্তব্য পালনের সময় নিজের নিরাপত্তাসহ যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। খেলোয়াড় ও অতিথিদের চলাচলের সময়ে কোন রাজনৈতিক দল বা সংগঠন যাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোন কর্মসূচি পালনের চেষ্টা করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রটেকশন না দিয়ে কোন খেলোয়াড়/কর্মকর্তা হোটেল ত্যাগ করতে না পারে ওই ব্যবস্থা রাখতে হবে। অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরকালে যে কোন প্রকার নাশকতামূলক ঘটনা বা সন্ত্রাসী হামলা সংক্রান্ত অগ্রিম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে রাজনৈতিক দল/সংগঠন ও সন্দেহভাজন ব্যক্তিদের এবং ক্রিকেট সমর্থক ও গোষ্ঠীর উপর নজরদারি বাড়াতে দেশের সকল গোয়েন্দা সংস্থার তৎপরতা বৃদ্ধি করতে হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিরিয়ায় আসাদবিরোধীদের ওপর রাশিয়ার বিমান হামলা
মার্কিন ওই কর্মকর্তা বলেন, সিরিয়ার হোমস শহরের পশ্চিমাঞ্চলে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। সিরিয়ায় রাশিয়ার এ বিমান হামলার ব্যাপারে ওয়াশিংটন আগে থেকেই অবহিত ছিল। প্রেসিডেন্ট বাশার আল আসাদ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাওয়ার পর এ বিমান হামলা চালানো শুরু করেছে সিরিয়ার মিত্র দেশটি।
এর আগে বুধবার রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ বুধবার সিরিয়ার সেনাবাহিনী নিয়োগের বিষয়ে পুতিনকে অনুমোদন দেয়। ভোটাভুটির পর ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, এ অনুমোদনের মানে এই নয় যে রুশ সেনাবাহিনী সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নেবে। তবে অভিযানে বিমান বাহিনীকে ব্যবহার করা যেতে পারে।
সিরিয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তা সার্গেই ইভানভ। তিনি জানান, রাশিয়া স্থল হামলায় অংশ নেবে না। শুধু বিমান হামলায় অংশ নেবে। ইভানভ আরও জানান, রাশিয়ান নাগরিকদের স্বার্থেই এ উদ্যোগ নিতে হচ্ছে। কারণ, কয়েক হাজার রাশিয়ান আইএসে যোগ দিয়েছে। তারা রাশিয়ায় ফিরলে তা হবে দেশটির জন্য হুমকি।
বুধবারের হামলার আগেই হোয়াইট হাউসে জমা দেয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন আশংকার কথা বলা হয়েছিল। এতে বলা হয়, রাশিয়া সম্প্রতি যেসব জঙ্গিবিমান সিরিয়ায় পাঠিয়েছে সেসব বিমান দিয়েই হামলা শুরু করতে পারে। এছাড়া সিরিয়ায় রুশ জঙ্গিবিমান এবং টি-৯০ ট্যাংকের উপস্থিতি এবং ড্রোন পাঠিয়ে দেশটিতে রুশ গোয়েন্দাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন কর্মকর্তারা।
সিরিয়ায় বিগত ৪ বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সংঘর্ষ চলে আসছে। যাদের মধ্যে ইসলামিক স্টেটসহ (আইএস) কয়েকটি ইসলামিক গোষ্ঠী রয়েছে।
ফরাসি হামলায় ৩০ আইএস নিহত : সিরিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে। এছাড়া ওই হামলায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের প্রধান রামি আবদেল রহিম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জোটের হামলায় আইএসের কমপক্ষে ৩০ জন তরুণযোদ্ধা প্রাণ হারিয়েছেন যারা ‘খেলাফতের শাবক’ হিসেবে পরিচিত ছিলেন। নিহতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন বহু আইএস যোদ্ধা।
‘যুক্তরাষ্ট্রের সিরীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ প্রকল্প বন্ধ’ : সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে নতুন প্রশিক্ষণার্থীদের সংগ্রহ করে দেশটির বাইরে প্রশিক্ষণ দেয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মধ্যপন্থী বিদ্রোহী বাহিনী গড়ে তোলার এ সামরিক প্রকল্প পর্যালোচনার জন্য বন্ধ রাখা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘প্রকল্পটি পর্যালোচনা করা হচ্ছে বলে সিরিয়া থেকে নতুন প্রশিক্ষণার্থী সংগ্রহ বন্ধ রেখেছি আমরা। তবে যুদ্ধক্ষেত্রে থাকা বাহিনীগুলোকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি এবং হাতে থাকা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের এ প্রকল্প শুরুতেই হোঁচট খায়। মার্কিন সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত ও অস্ত্রশস্ত্রে সজ্জিত ৬০ জনের মতো একটি বাহিনী যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা মাত্রই আল কায়দার অনুসারী সিরিয়ার নুসরা ফ্রন্টের হামলার মুখে পড়ে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, এদের অনেকেই নিহত হয় বা ধরা পড়ে, আর ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সিজার হত্যা: দফায় দফায় বৈঠক কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ
ডিএমপি সূত্র জানায়, গুলশানে ইতালীয় নাগরিক খুন হওয়ার বিষয়টি তদন্তে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে ডিএমপি। যে কোনও মূল্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সভায় ডিএমপি কমিশনার ‘দৃশ্যমান পুলিশিংয়ে’র দিকে জোর দিতে বলেছেন। তার ভাষ্য, যে স্থানে হত্যাকাণ্ড ঘটেছে ওই এলাকার আশপাশে পুলিশের পেট্রল পার্টি থাকলে খুনের মতো এই ঘটনা নাও ঘটতে পারতো। এজন্য রাজধানীর প্রতিটি এলাকায় ফুট পেট্রল, মোটরবাইক পেট্রল, ভেহিকেল পেট্রল বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া কূটনৈতিক এলাকায় সন্দেহভাজন যে কোনও ব্যক্তিকেই তল্লাশির নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলে একাধিক আরোহী থাকলেই তাদের তল্লাশির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা সূত্র জানায়, ডিএমপির আট ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনারদের যার যার এলাকার বিদেশী এনজিও, ক্লাব, স্কুল বা বিদেশীরা থাকেন এমন স্থানগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ঊর্ধ্বতন কর্মকর্তারা সেসব স্থানে গিয়ে বিদেশী নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলে তা জানার চেষ্টা করবেন। সভা সূত্র জানায়, কূটনৈতিক পাড়া হিসেবে গুলশান ক্রাইম জোনের পাশাপাশি বিশেষ করে উত্তরা ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনারকে সতর্ক থাকতে বলেছেন কমিশনার। এই এলাকায় অসংখ্য বিদেশী নাগরিক অবস্থান করেন। একই সঙ্গে বিদেশী নাগরিকরা কে কোথায় যাতায়াত করছেন এবং তাদের কাছে কারা যাতায়াত করছে নিরাপত্তা নিশ্চিত করতে তাও নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি চেকপোস্ট কয়েকগুণ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন। একাধিক আরোহীসহ কোনও মোটরসাইকেল চেকিং ছাড়া চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। চেকপোস্ট বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুলিশের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্যও বলা হয়েছে। ডিএমপি কমিশনার চেকপোস্টসহ রাতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের চেস্ট গার্ড (বুলেট প্রুফ ভেস্ট) পরিহিত অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। ডিএমপির আট ক্রাইম জোনের উপ-পুলিশ কমিশনারদের তার এডিসি ও এসিদের এলাকা ভাগ করে দিয়ে কঠোরভাবে সুপারভিশন করার নির্দেশ দেয়া হয়েছে। যেসব এলাকায় রাস্তার ল্যাম্প পোস্ট বন্ধ থাকে তা খোঁজ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো এবং অন্ধকার বা ক্রাইম হতে পারে এমন এলাকাগুলোকে চিহ্নিত করে টহল বৃদ্ধি করতে বলা হয়েছে। সূত্র জানায়, যেসব এলাকায় সিসিটিভি রয়েছে তা সঠিকভাবে কন্ট্রোলরুমের মাধ্যমে তদারক করা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরাগুলোকে আশপাশের রাস্তা কাভার করাতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য করে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক পুলিশ শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ করবে তা নয়, আশপাশের অপরাধ কর্মকাণ্ডের ওপরও চোখ রাখতে হবে। কারও চোখেই সন্দেহজনক কিছু ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাতে হবে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আলোচনায় ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ডের বিষয়টির রহস্য উদ্ঘাটনে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে যদি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস জড়িত থাকে তাহলে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়। এ ছাড়া অন্যান্য জঙ্গি সংগঠনগুলো নিজেদের দিকে সবার দৃষ্টি ফেরাতে বড় ধরনের কোনও ঘটনা ঘটাতে পারে বলেও আশঙ্কা করা হয়। একারণে হুমকিপ্রাপ্ত ব্লগারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত ও জঙ্গি সংগঠনগুলোর ওপর কঠোর নজরদারি করা হচ্ছে।
সিসি টিভি ফুটেজ নিরীক্ষা চলছে: হত্যার কয়েক দিন আগ থেকেই ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারকে অনুসরণ করেছিল কিলাররা। কোথায়, কখন হত্যা করা হবে, হত্যার পর কিভাবে নির্বিঘ্নে পালিয়ে যাবে এই ছক তাদের তৈরি করা ছিল। পূর্ব পরিকল্পনা অনুসারেই নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক পাড়া গুলশানে হত্যা করা হয় সিজারকে। কিলারদের শনাক্ত করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতাধীন গুলশান এলাকা। সিসি ক্যামেরাকে অন্যতম অবলম্বন করে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে গোয়েন্দারা। গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল পর্যন্ত সিসিটিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। গুলশান এলাকার সাতটি স্থানের সিসি টিভির ফুটেজকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দুটি মোটরসাইকেলকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছে ডিবি। দুটি মোটরসাইকেলের আরোহীদের শনাক্তের চেষ্টা চলছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, গত ২৮শে সেপ্টেম্বর ৯০ নম্বর সড়কে সিজারকে হত্যার পর ৮৩ নম্বর সড়ক দিয়ে পালিয়ে যায় কিলাররা। ওই সড়কে রয়েছে বিভিন্ন দেশের দূতাবাস। গোয়েন্দাদের মতে ৮৩ নম্বর হয়ে গেলেও বেশিদূর তারা যায়নি। কিছুদূর গিয়েই পশ্চিমে ৮৯ নম্বর সড়ক ঢুকেছে তারা। ওই সড়ক হয়ে মুহূর্তের মধ্যেই গুলশানের প্রধান সড়ক দিয়ে পালিয়ে গেছে কিলাররা। গোয়েন্দা সূত্রমতে, ৮৩ নম্বর সড়কের দূতাবাসগুলোর সামনের সিসি টিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে এতে ওই সময়ে মোটরসাইকেলের কোন দৃশ্য নেই। ঘটনাস্থল থেকে ওই সড়কে আসার পথে প্রথমেই সৌদি দূতাবাস। ঘটনার পরই দূতাবাসের সিসি টিভির ক্যামেরার ফুটেজ ও ঘটনাস্থল সংলগ্ন এক্সিম ব্যাংক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ডিবি। এক্সিম ব্যাংক ভবনের ফুটেজে সড়কের দৃশ্যগুলো স্পষ্ট না। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৮৩ নম্বর হয়ে ৮৯ সড়কে কোন সিসি টিভি নেই। যদিও গত ১৩ই মে ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয় গুলশান, বারিধারা ও নিকেতন এলাকায়। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দারা জানিয়েছেন, সিসি টিভি নেই বিষয়টি জেনেই কিলাররা হয়তো ওই সড়ক দিয়ে পালিয়ে গেছে। এমনকি ওই সময়ে সড়কবাতি বন্ধের বিষয়টিও রহস্যজনক বলে মনে করছেন তারা। এখন গুলশানের প্রবেশ ও বাহিরের সড়কে স্থাপন করা সাতটি স্থানের সিসি ক্যামেরার ফুটেজকে গুরুত্বের সঙ্গে নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার পর সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর মোড়ে স্থাপিত ক্যামেরায় অনেকগুলো মোটরসাইকেলের দৃশ্য রয়েছে। এর মধ্যে দুটি মোটরসাইকেলকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছে গোয়েন্দাদের একটি দল। দুটি মোটরসাইকেলে কালো রঙের শার্ট বা টি-শার্ট পরোহিত দুইজনকে দেখা গেছে। এর একটি মোটরসাইকেলেই তিনজন থাকলে অন্যটিতে ছিলেন দুজন। তবে মোটরসাইকেলের নম্বরটি অস্পষ্ট বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এ ছাড়াও নতুনবাজার, ইউএন ব্রিজ, স্যুটিং ক্লাব, গুলশান-বনানী সংযোগ ব্রিজ, খেয়াঘাট ও গুলশান ব্রিজে স্থাপিত সিসি টিভির ফুটেজ গুরুত্বের সঙ্গে নিরীক্ষা করা হচ্ছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুল আলম রাসেল জানান, ঘটনাস্থল হয়ে ৮৩ নম্বর সড়কের সৌদি দূতাবাসের আগ পর্যন্ত কোন সিসি ক্যামেরা নেই। যে কারণে একটু বেগ পোহাতে হচ্ছে। তবে অন্যান্য ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। ফুটেজ ছাড়াও সিজারের ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বিষয়ে খোঁজ নেয়া হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। দুটি মোটরসাইকেলের আরোহীদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হত্যার পর একটি মোটরসাইকেলে করে কিলাররা পালিয়ে যায়। ওই মোটরসাইকেল ও আরোহীদের শনাক্ত করতে একাধিক মোটরসাইকেল তদন্তের আওতায় রয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলের আশপাশে কোন সিসি ক্যামেরা না থাকায় এই হত্যাকাণ্ড তদন্তে বেগ পোহাতে হচ্ছে গোয়েন্দাদের। এ বিষয়ে গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল জানান, ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করে গুলশান, বারিধারা, নিকেতন এলাকায় ১০৮টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু ক্যামেরা প্রয়োজন আরও সাড়ে ৫শ’। যে কারণে ভেতরের সড়কগুলোতে তা স্থাপন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এই সিসি টিভিগুলো নিয়মিত মনিটরিং করে গুলশান থানা পুলিশ। গতকাল সরজমিনে থানায় গিয়ে দেখা গেছে সিসি টিভি মনিটরিং করছেন এএসআই জসিম। দেখা গেছে, গুলশান-২ এর মোড়ে ১২টি ক্যামেরা রয়েছে। কিন্তু দুটি ক্যামেরা রয়েছে বিকল অবস্থায়। পুলিশের গুলশান জোনের এসি রফিকুল ইসলাম জানিয়েছেন, গুলশান, বারিধারা, নিকেতন এলাকায় ১০৮টি ক্যামেরার মধ্যে ডিটেকটিভ ক্যামেরা রয়েছে ২৪টি। অন্যগুলো লং ভিউ। ডিটেকটিভ ক্যামেরাগুলো গাড়ির নম্বর পর্যন্ত ধারণ করে। এমনকি ব্ল্যাকলিস্টে থাকা নম্বর দেখলেই সংকেত প্রেরণ করে মনিটরিং কক্ষে। রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনই এসব ক্যামেরায় কোন না কোন অপরাধী শনাক্ত করা হচ্ছে।
গতকাল বিকাল সোয়া ৪টায় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সরজমিনে ওই এলাকায় ঘুরে দেখেন। পরে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান, জাতিকে বিব্রতকর অবস্থায় ফেলা ও হেয় প্রতিপন্ন করার জন্য একজন বিদেশীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি আরও জানান, ঘটনার পর আন্তর্জান্তিক বিশ্বে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং বাংলাদেশে অবস্থিত কয়েকটি দূতাবাস তাদের দেশের নাগাকিদের সতর্ক অবস্থা চলাচলের যে জরুরি বার্তা দিয়েছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। তবে এমন খুনের ঘটনা বাংলাদেশে প্রথম নয়। এর আগেও হয়েছিল। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এমন ঘটনা ঘটে থাকে। বেনজীর আহমেদ জানান, ঘটনার পরেই মামলা করা হয়েছে। মামলাটি মূলত তদন্ত করছে ডিবি পুলিশ। র্যাব ছায়া তদন্ত করছে। মাত্র দুইদিন এই হত্যাকাণ্ডটি হয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তবে এই প্রাথমিক তদন্তে অসংখ্য তথ্য উপাত্ত আমাদের কাছে এসেছে।
ইতালি নাগরিক হত্যাকাণ্ডে আইএস সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার গুলশানে ইতালীয় নাগরিক সিজার তাভেলা হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। গতকাল নিজ দপ্তরে ঢাকায় ইতালির রাষ্ট্রদূত মারিয়ো পালমার সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, এটা আইএসের কর্ম নয়। ইতালিও এ ঘটনায় আইএসের সম্পৃক্ততার কোন আলামত দেখছে না। তিনি বলেন, ইতালির রাষ্ট্রদূত ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। তার সঙ্গে আমাদের খোলামেলা আলাপ হয়েছে। অনেকগুলো সন্দেহ উনারা আমাদের জানিয়েছেন, আমরাও বলেছি। আমাদের কথার সঙ্গে তিনি একমত ছিলেন। উনি যেহেতু এনজিওতে চাকরি করতেন সেখানে পেশাগত কোন বিরোধ আছে কিনা বা অন্য কোন বিরোধ আছে কিনা এটা তারাও খতিয়ে দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা সব দিক বিবেচনা করে অগ্রসর হচ্ছি। ইতালিও নিজস্ব চ্যানেলে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইএসের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়নি বলে তারাও জানিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আইএসের সম্পৃক্ততা খুঁজে পায়নি। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইতালির কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। আমরা তাদের বলেছি, এদেশে আইএসের অস্তিত্ব নেই। এদেশের মানুষ ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ওই এলাকার কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তবে ভিডিও ফুটেজগুলো স্পষ্ট নয়। ঘটনার সময় সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা। ওই সময় আলো আঁধারির খেলা থাকে। সিটি করপোরেশনের সবগুলো বাতি তখনও সক্রিয় ছিল না। কয়েকটি দেশের দূতাবাসের সতর্কতা জারি ‘দুঃখজনক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দূতাবাসের রেড অ্যালার্ট জারি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশী নাগরিকদের নিরাপত্তার প্রতি বিশেষ নজর দিতে সব জেলার পুলিশ সুপার, ডিআইজি ও পুলিশ কমিশনারদের নির্দেশ দেয়া হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
October
(966)
-
▼
Oct 01
(25)
- যৌনতা ছাড়াই মা হচ্ছেন যুবতীরা!
- ‘যুক্তরাজ্যে বাঙালি বংশোদ্ভূত মন্ত্রী হওয়া সময়ের ব...
- ‘ফ্লোরে থাকছি, ঘুমাইছি, কেউ খোঁজ নেয়নি’
- বাস টার্মিনাল ছিনতাই!
- সত্যিই ব্লেড খেয়েছিলেন সাজনা by চৌধুরী মুমতাজ আহমদ
- দুনিয়া ঘুরতে চেয়েছিলেন সিজার তাবেলা
- বয়ফ্রেন্ড ছেড়ে যাওয়ায় শরীরে আগুণ লাগিয়ে আত্মহত্যা
- বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সফর স্থগিত by মিজানু...
- ‘ওই হাত ধুয়ে ফেলুন, জুকারবার্গ’
- বাবরি মসজিদের স্থানে রামমন্দির স্থাপনে আবারও সোচ্চ...
- সন্ত্রাস ও গণতন্ত্র খাদের কিনারায় বাংলাদেশ
- ইউরোপে অভিবাসী ৫ লাখ ছাড়িয়েছে
- সরকারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন ইংলাক
- আইএসে একমত, আসাদে বিবাদ
- সাকা–মুজাহিদের ফাঁসি: পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায় কা...
- নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকেরা: প্রধান...
- উদ্বেগজনকভাবে ৪ ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের হার কমছে
- অস্ট্রেলিয়ার নিরাপত্তা শঙ্কা নিয়ে রিপোর্ট দিয়েছিলে...
- সিরিয়ায় আসাদবিরোধীদের ওপর রাশিয়ার বিমান হামলা
- সিজার হত্যা: দফায় দফায় বৈঠক কোন ক্লু খুঁজে পায়নি প...
- কলসিতে মুখ আটকাল বাঘের!
- মুজাহিদ সরকারের ষড়যন্ত্রের শিকার: জামায়াত
- মা না বান্ধবী- বিপদে বাঁচাবেন কাকে, প্রশ্ন এলো পরী...
- ৭৪ হাজার কবর খুঁড়ছে সৌদি আরব!
- ইতালির নাগরিক হত্যা: সিসি ক্যামেরার ফুটেজের ভরসায় ...
-
▼
Oct 01
(25)
-
▼
October
(966)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...



















