Showing posts with label রাহাত খান. Show all posts
Showing posts with label রাহাত খান. Show all posts

Friday, September 20, 2013

গল্প- বন্ধ্যাত্ব ও বিকেলের গাছ by সাদিয়া মাহ্জাবীন ইমাম

সামনে বসে থাকা ছোটখাটো মানুষটা কাপে চুমুক দিতে দিতে যে প্রশ্ন করল, তাতে অন্য কেউ হলে চায়ের কাপসুদ্ধ পিরিচ আছাড় দিত অথবা উঠেই যেত।

Wednesday, January 30, 2013

ফখরুদ্দিন সরকার আর নয় by রাহাত খান

বাংলাদেশে সংসদ একেবারেই কার্যকর নয়। এ জন্য দায়ী প্রধান দুই রাজনৈতিক দলের দুই নেত্রীর জেদ এবং অসহযোগিতা। গত রবিবার ২৬ জানুয়ারি এই সংবাদটি প্রকাশিত হয়েছে তথ্য-পরিসংখ্যানসহ তিনটি দৈনিকে।

Tuesday, January 22, 2013

ধ্বংসের দশক চলছে? by রাহাত খান

বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইনের মেয়াদ শেষ। দু’এক দিনের মধ্যে উত্তরসূরির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাঁর বাংলাদেশ ত্যাগ করার কথা।

Tuesday, January 15, 2013

দেশ আজ খাদে পড়েছে by রাহাত খান

দেশ যে খাদে পড়েছে তা থেকে উদ্ধারের উপায় কি? মর্মাহত বিবেকের এই প্রশ্ন জনৈক এনজিও কর্মকর্তার। তিনি টিআইবির সঙ্গে যুক্ত। যতদূর জানি ঐ ভদ্রলোক বহুকাল বিদেশে কাটিয়ে হঠাৎ নব্বই দশকে দেশে ফিরে রাজনীতিসহ নানা কর্ম তৎপরতায় লিপ্ত হয়েছেন।

Tuesday, January 8, 2013

সরকার ও বিরোধী জোটের সাফল্য এবং ব্যর্থতা by রাহাত খান

সরকারের চার বছর পূর্ণ হয়েছে। হাতে আছে মাত্র একটি বছর। এই শেষ বছরটি মহাজোট সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বললেও বোধকরি কম বলা হয়।
দেশের মানুষ স্বভাবতই যতটা সম্ভব চুলচেরা বিশ্লেষণ করে দেখতে চাইবে নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বর্তমান সরকার কতটা পরিপূরণ করতে পেরেছে।

Sunday, January 6, 2013

কণ্ঠস্বর-বিশ্বকাপ ক্রিকেট, ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য প্রসঙ্গ by রাহাত খান

আমরা যারা বাংলাদেশে বাস করি, গ্রামেগঞ্জে যাই, এনজিওদের কর্মকাণ্ডেরও কম-বেশি হদিস রাখি, তাদের কাছে ক্ষুদ্রঋণে দেশের গরিব মানুষের দারিদ্র্যদশা ঘুচেছে কি-না সেটা চট করে মেনে নেওয়া খুব কঠিন।

Wednesday, January 2, 2013

বাংলাদেশ যাবে সামনে বা পেছনে? by রাহাত খান

ঢাকাইয়া ‘জোকস!’ উল্টা গেঞ্জি গায়ে চড়িয়ে এক লোক বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। তাই দেখে এক রিকশা চালকের প্রশ্ন : স্যার, আপনে আইতাছেন না যাইতাচেন! সামনে যাচ্ছেন না পেছনে যাচ্ছেন পুরনো ঢাকাইয়া রসিকতা।

Tuesday, December 25, 2012

দেশ রক্ষার ‘শেষ যুদ্ধ’by রাহাত খান

ফ্যাসিবাদী রাজনীতি বলতে যা বুঝায়, জামায়াতে ইসলামী সেই সংজ্ঞার প্রতিটি শর্তই সর্বতোভাবে পূরণ করে। কি পাকিস্তানে, কি ভারতে, কি বাংলাদেশে। ফ্যাসিবাদী রাজনীতির বৈশিষ্ট্য : ধর্ম ও এর তাত্ত্বিক বিশ্লেষণকে বিতর্কিত করে তোলা।

Sunday, December 23, 2012

কণ্ঠস্বর-ঝাণ্ডা উঁচা রহেগা by রাহাত খান

ভারতবিরোধিতা ত্যাগ করা বিএনপির পক্ষে সম্ভব নয়। আর হুজুর-মওদুদী জামায়াতে ইসলামীর পক্ষে তো নয়ই। কথাটা আচমকা বলায় কেউ কেউ বিস্মিত হতে পারেন। তবে কথাটা প্রমাণসিদ্ধ। সূর্যালোকের মতো পরিষ্কার।

Monday, December 3, 2012

কণ্ঠস্বর-পশ্চিমবঙ্গে এবার বুদ্ধ না মমতা? by রাহাত খান

নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ঘটনাবলির পর, প্রেমঘটিত কারণে জনৈক মুসলিম যুবকের নৃশংস হত্যাকাণ্ডের পরও বুদ্ধদেব সরকারের নিশ্চুপতা, রাজ্যে বাম পেটোয়া বাহিনীর তাণ্ডব, আইন-শৃঙ্খলার অবনতি, ব্যবসা গুটিয়ে নিয়ে শিল্পপতি ও বিনিয়োগকারীদের একে একে পশ্চিমবঙ্গ ত্যাগ করা এবং প্রশাসনে ভয়াবহ স্থবিরতা ও দুর্নীতির দৌরাত্ম্য বামদের জনপ্রিয়তায় ধস নামিয়েছে

কণ্ঠস্বর-মৃতেরা তো ফেরে না by রাহাত খান

এ মুহূর্তে বাংলাদেশজুড়ে সবচেয়ে আলোচনার বিষয় আশুলিয়া এলাকার তাজরীন গার্মেন্টে আগুনে পুড়ে ১১১ কর্মরত পোশাক কর্মীর অসহায় মৃত্যু। পুরো জাতি এ ঘটনায় স্তম্ভিত ও শোক-স্তব্ধ। ঘটনার পরদিন রাষ্ট্রীয় পর্যায়ে শোক দিবস পালন করা হয়েছে।

Thursday, November 15, 2012

কণ্ঠস্বর-সংলাপেই পরিত্রাণ by রাহাত খান

দুনিয়ার সব গণতান্ত্রিক দেশেই সাধারণ নির্বাচনসহ অন্যান্য সাংবিধানিক নির্বাচন সম্পন্ন হয় সেই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের আওতায়। তবে বাংলাদেশে নানা কারণে নির্বাচনে নির্বাচন কমিশনের পরিবর্তে সাধারণ নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনায় চলে এসেছে।

Thursday, November 8, 2012

চুড়ি by রাহাত খান

সবই বুঝি। আসল কথা বউটার ভরা গা-গতরের দিকে নজর দিয়েছে ছোকরা। কুয়োতলার পাশেই দোকান তো, নিত্যি দু-বেলা দেখছে। দেখে দেখে চোখে নেশা ধরেছে, বুদ্ধির গোড়ায় ঘোর লেগেছে হারামির। তা নেশাই লাগুক আর ঘোরই লাগুক, একটা কিরা কাটা আর গিল্লা গাওয়া ধেড়ে বজ্জাতের বানানো কথা অমন ঝটপটতি বিশ্বাস করতে আর যে হোক কালু মিয়া রাজি না।

Thursday, October 18, 2012

কণ্ঠস্বর-বৌদ্ধবিহার থেকে মার্কিন নির্বাচন by রাহাত খান

লিখতে চাইছি ভিন্ন একটি বিষয় নিয়ে। তবে উত্তম বড়ূয়ার মা ও বোনকে কেন গ্রেফতার করা হলো, আগে এই প্রশ্ন না করে পারছি না। তদন্তেই প্রমাণিত হয়েছে, উত্তম বড়ূয়ার ফেসবুকে ইসলামবিরোধী, কোরআন শরিফবিরোধী যে বক্তব্য, তা সুকৌশলে ট্যাগ করা হয়েছে।

Tuesday, September 25, 2012

আগামীতে ক্ষমতায় এলে বিএনপি-জামায়াত দুটো পদ্মা সেতু করবে? by রাহাত খান

পদ্মা সেতুর অর্থায়নে আবার ফিরেছে বিশ্বব্যাংক। বাংলাদেশের জন্য শুভ সংবাদ নিঃসন্দেহে। পদ্মা সেতু হলে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অবশিষ্টাংশের সংযোগ ঘটবে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক দূরত্ব এবং বৈষম্যই শুধু দূর হবে না পদ্মার বিশাল জলরাশি দ্বারা বিভক্ত দেশের এই দু’টি অঞ্চল,

Wednesday, September 12, 2012

কণ্ঠস্বর-পদ্মা সেতু ও আগামী নির্বাচন by রাহাত খান

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন কেন নিরপেক্ষ, অবাধ, স্বচ্ছ হবে না এ বিষয়ে খানিকটা আলোচনা করা যাক। বলা বাহুল্য, এই দাবি বিএনপি-জামায়াত জোটের। এই ইস্যুতে পক্ষ-প্রতিপক্ষের আলোচনায় বসা উচিত ছিল আগেই।

Saturday, September 8, 2012

পেছন ফিরে তাকিয়ে ইতিহাস দেখা by রাহাত খান

গত ৫ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় মোটরগাড়িসহ পানিতে ডুবে (বলা যায় অপঘাতেই) মৃত্যু হয় তাঁর। আমি এই সুযোগে আল্লাহ রাহমানুর রাহিমের কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

Sunday, September 2, 2012

কণ্ঠস্বর-রাজনীতি :আলো থেকে অন্ধকারে? by রাহাত খান

ষাটের মাঝামাঝি থেকে রাজনীতির মূলধারা চলে যায় ছাত্রলীগের রাজনীতি থেকে আওয়ামী লীগে। এই আইয়ুব শাহির আমলে রাজনৈতিক দল পুনরুজ্জীবনের পর দলের মধ্যমণি এবং দেশের সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে দাঁড়ান শেখ মুজিবুর রহমান।

Thursday, August 30, 2012

নতুন সরকার? চমকে উঠতে হয় ... by রাহাত খান

বিএনপি-জামায়াত ড. মুহাম্মদ ইউনূস, ফজলে হাসান আবেদ এবং আরও কিছু দল ও মিডিয়ার বদৌলতে ফুলে-ফেঁপে যাওয়া কিছু ব্যক্তির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি হালে খুব একটা পানি পাচ্ছে বলে মনে হয় না। ভবিষ্যতে পাবে বলেও বিশ্বাস হয় না। বছর দেড়েক আগেও এই দাবি নাকি ‘জাতীয়’ দাবি হয়ে উঠেছিল।

Thursday, August 23, 2012

কণ্ঠস্বর-মধ্যপ্রাচ্যে কী ঘটতে যাচ্ছে? by রাহাত খান

ইয়েমেন ও সিরিয়ায় নিকটভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আরব বিশ্বের এ দুটি দেশেই সরকারবিরোধী গণতন্ত্রকামীরা ঐক্যবদ্ধ। নানা দল ও সংস্থা নিয়ে এ দুটি দেশে গড়ে উঠেছে একক প্লাটফর্ম। সমঝোতার প্রস্তাবে তারা নিজেদের দাবিনামাও পেশ করেছে