Sunday, November 4, 2012

রামলীলায় বিজেপির ওপর চড়াও সোনিয়া

দিল্লির রামলীলা ময়দানে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দল আয়োজিত র‌্যালি ও সমাবেশে কিছুক্ষণ আগে নিজের ভাষণ শেষ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের স্থানীয় সময় দুপুর একটা এবং বাংলাদেশের  স্থানীয় সময় দুপুর দেড়টায় শেষ হয় তার ভাষণ।

রান আউটে মৌসুমী নাগ by কামরুজ্জামান মিলু

মৌসুমী নাগ । ছোট পার্দার এখন পরিচিত মুখ। মাঝে দীর্ঘ কয়েক মাস কানাডা থাকার পর আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর বর্তমানে উত্তরার নতুন ফ্ল্যাটে থাকছেন।

সরকারি আপত্তিতে বন্ধ ‘তিন কন্যা’র প্রদর্শন

সরকারি রোষের মুখে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘তিন কন্যা’। গত শুক্রবারই মুক্তি পেয়েছিল অগ্নিদেবের এই ছবি। কিন্তু ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে সরকারের আপত্তি থাকায় স্টার থিয়েটার থেকে জোর করে তুলে দেওয়া হয়েছে এই ছবি।

মুক্ত সারিকাঃ হিল্লোল ও নওশীনের বয়কটাদেশ বহাল

৩ নভেম্বর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় তিন অভিনয় শিল্পী হিল্লোল, নওশীন ও সারিকাকে ৩ মাসের জন্য বয়কট রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

আসছে পুনম পান্ডের ‘নেশা’

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে বহুল আলোচিত ভারতীয় মডেল পুনম পান্ডের। ভারতে নানা বিতর্কের জন্ম দেওয়া মডেল পুনম পান্ডের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদচারণা ঘটতে যাচ্ছে। ছবির নাম ঠিক করা হয়েছে ‘নেশা’, পরিচালক আমিত সাক্সেনা।

বিশ্লেষণঃ র‌্যাব দপ্তরে কেন মেঘ? by জাকিয়া আহমেদ

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘকে গত ৩১ অক্টোবর সদর দপ্তরে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেছে র‌্যাব। র‌্যাবের মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, খেলাচ্ছলে মেঘের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

সাইবার ক্রাইম এবং নারীর অসহায়ত্ব

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাইবার অপারাধীদের অভ্যন্তরীণ লোক (Insiders), অনুপ্রবেশকারী (Hackers), ভাইরাস লেখক (Virus Writers) ও অপরাধী চক্র (Criminal Groups)—এই চারটি প্রধান ভাগে ভাগ করেছেন। সাইবার ক্রাইম শব্দটি শুধু বাংলাদেশেই নয়, উন্নয়নশীল প্রতিটি দেশের অতি পরিচিত ও ভীতিকর একটি শব্দ। এ বিষয়ে জানা থাক বা না থাক, এর শিকার হচ্ছে প্রতিদিন লাখ লাখ মানুষ। তবে সাইবার অপরাধ বিশ্বে নতুন ধরনের কোনো অপরাধ নয়, শুধু মাধ্যমটি ভিন্ন।ই-মেইলে হুমকি প্রদান, পাসওয়ার্ড চুরি, হ্যাকিং, অশ্লীল ছবি/ভিডিও হোস্ট করা,তথ্য চুরি, তথ্য বিকৃতি,ছবি চুরি ও বিকৃতি, প্রতারণা, ব্ল্যাকমেইল, অর্থ চুরি ইত্যাদি তথ্যপ্রযুক্তির মাধমে করা হলে সেগুলোকে সাধারণ ভাষায় সাইবার অপরাধ বলা হয়। অন্য ভাষায় সাইবার ক্রাইম মূলত কম্পিউটারে ব্যবহৃত কর্মকাণ্ড, যার নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বব্যাপী ক্রাইম পরিচালিত করে থাকে অপরাধীরা।
ছবি সংগ্রহে ধূমকেতু
সাইবার ক্রাইমের করুণ শিকার আমাদের দেশের মেয়েরা। বিগত কয়েক মাসে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, দেশের প্রতিষ্ঠিত অভিনেত্রীসহ বিদ্যালয়ের মেয়েরা পর্যন্ত সাইবার ক্রাইমের শিকার হয়ে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ছে নিজের অজান্তে। ক্যামেরায় বা মোবাইল ফোনে ধর্ষণ কিংবা সেক্সের দৃশ্য ভিডিও করে তা ইন্টারনেটে পোস্ট করে দেয়ার মতো বেশ কয়েকটি জঘন্য অপরাধও সংঘটিত হয়েছে আমাদের দেশে। ইদানীং এ কাজগুলো অনেক বেশি হচ্ছে।সাইবার ক্রাইমে নারী নির্যাতনের অন্যান্য ধরনের মধ্যে রয়েছে ফেসবুকে অশ্লীল ছবি প্রদর্শন, ছবিসহ ভুয়া ঠিকানা খোলা, ই-মেইলে হুমকি প্রদান ইত্যাদি। এসব আমাদের উদ্বেগের মাত্রাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে।

১.গত জুলাই মাসে ফরিদপুরের প্রত্যন্ত একটি গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিওচিত্র ছড়িয়ে দেয়া হয়েছে মোবাইল ফোনে, ভিডিও সিডি আর ইন্টারনেটের মাধ্যমে।

২.বরিশাল বিএম কলেজে এক ছাত্রলীগ নেত্রী তার রুমমেটের নগ্ন দৃশ্য মোবাইলে ধারন করে ৩০ হাজার টাকা দাবি করে। সেই ছাত্রী তিন হাজার টাকা দিলেও রক্ষা হয়নি। আরো টাকার দাবি করে বেশ কিছু নগ্ন ছবি ছাত্রদের মোবাইলে দেয়া হয়।

৩. ফরিদপুরে অস্ত্রের মুখে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে ধষর্ণ করে তা ভিডিওতে ধারণ করে বাজারে ছেড়ে দিয়েছে। ঐদিকে চরভদ্রাসনের আলমনগর এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে পুকুর ঘাটে দুইজনে ধর্ষন করে ধষর্ক মোবাইলে ভিডিও করে বাজারে ছেড়েছে।

৪. টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মধ্যযুগীয় কায়দায় এক কিশোরীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সহ কর্মী বাহিনী।তারা ধর্ষণের ভিডিও ধারণ করে উল্লাস প্রকাশ করেছে। ধর্ষিতা কিশোরী বাদী হয়ে মামলা করলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। শনিবার সকালে ধর্ষিতের পরিবার বাড়ি ছেড়ে আত্মরক্ষার্থে অন্যত্র পালিয়ে গেছে।

৫.আইরিন আক্তার (ছদ্মনাম) ভালোবেসে বিয়ে করেছিল তার এক ক্লাসমেটকে। কিন্তু একসময় তাদের সম্পর্কের মধ্যে শুরু হয় তিক্ততা। এই তিক্ততার প্রতিশোধ হিসেবে আইরিনের স্বামী তার মুখের সঙ্গে অন্যের খোলামেলা শরীর জোড়া দিয়ে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। আইরিন এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি পরিবার থেকে কোন প্রকার সহযোগিতা না পেয়ে এখন একাকী জীবনযাপন করছেন।

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি আইন ২০০৬-এর ৫৬ ধারায় বলা হয়েছে—
১. যদি কোনো ব্যক্তি জনসাধারণের বা কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হবে মর্মে জানা সত্ত্বেও এমন কোনো কাজ করেন, যার ফলে কোনো কম্পিউটার রিসোর্সেও কোনো তথ্যবিনাশ, বাতিল বা পরিবর্তিত হয় বা তার মূল্য বা উপযোগিতা হ্রাস পায় বা অন্য কোনোভাবে একে ক্ষতিগ্রস্ত করে।
২. এমন কোনো কম্পিউটার সার্ভার, কম্পিউটার নেটওয়ার্ক বা অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার মাধ্যমে এর ক্ষতিসাধন করেন যাতে তিনি মালিক বা দখলদার নন, তাহলে তার এই কাজ হবে একটি হ্যাকিং অপরাধ। কোনো ব্যক্তি হ্যাকিং অপরাধ করলে তিনি অনূর্ধ্ব ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন বা উভয় দণ্ড দেয়া যেতে পারে।
— তথ্যপ্রযুক্তি আইন ২০০৬-এর ৫৭ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসত্ হতে উদ্বুদ্ধ হতে পারে বা যার দ্বারা মানহানি ঘটে, আইন-শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্নম্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহলে তার এই কাজ অপরাধ বলে গণ্য হবে। কোনো ব্যক্তি এ ধরনের অপরাধ করলে তিনি অনধিক ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন এবং অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।
— তথ্য০প্রযুক্তি আইন ২০০৬-এর ৬৮ ধারায় আরও বলা হয়েছে, সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এই আইনের অধীন সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের উদ্দেশে এক বা একাধিক সাইবার ট্রাইব্যুনাল গঠন করতে পারবে।
তবে ২০০১ সালে টেলিকম্যুনিকেশন আইন পাস করা হলেও সাইবার ক্রাইম সমস্যা সমাধানের ক্ষেত্রে এই আইনের তেমন কোনো প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে না। ২০০৬ সালে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য একটি বিলের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পেলেও আজও তা সংসদে উত্থাপিত হয়নি।

কম্পিউটার বা ইন্টারনেট একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, অন্যদিকে নারীর জীবনে বয়ে এনেছে নানা উপায়ে নির্যাতন। এর ব্যবহারের মাধ্যমে নারীদের অশ্লীলভাবে প্রকাশ করছে। ফলে একজন নারী যেমন মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন, অপরদিকে নারীরা বঞ্চিত হচ্ছেন ন্যায়বিচার প্রাপ্তি থেকে।সমস্যা হলো বেশিরভাগ নারীই সমাজে সম্মানহানির ভয়ে অভিযোগ করে পরে আর রিপোর্ট করতে চাননা।শুধু আইরিনই নন, দেশের বিভিন্ন প্রান্তে সাইবার ক্রাইমের কারণে মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন আরও অনেক নারী। দিন দিন বেড়েই চলেছে এ ধরনের সাইবার বিড়ম্বনা। সমাজে নারীর প্রতি অন্যান্য নির্যাতন যেমন:যৌতুক, অপহরণ, এসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণ, নারী পাচারের পাশাপাশি নির্যাতনের নতুন মাত্রা যোগ হয়েছে সাইবার ক্রাইম। পারস্পরিক সম্পর্ক, ঈর্ষা, হতাশা, বিবাহ বিচ্ছেদ, ধৈর্যচ্যুতি, মানসিক বিপর্যস্ততা, সামাজিক অবক্ষয় প্রভৃতি কারণ এ ধরনের অপরাধের পেছনে দায়ী।এছাড়া এ ধরনের অপরাধ ঘটাতে অপরাধীকে খুব বেশি কষ্ট করতে হয় না। কেননা তারা পৃথিবীর যে কোন প্রান্তে বসে খুব সহজেই এই ধরনের অপরাধ করতে পারে। তবে অনেকক্ষেত্রে সচেতনতার অভাবে নারীরা সাইবার ক্রাইমের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছে বেশি।যারা এ ধরনের অপরাধ করে তারা নারীদের ভোগ্যপণ্য হিসেবে মনে করে। সাইবার ক্রাইমের নির্যাতিত নারীরা অনেকক্ষেত্রে পরিবার, কর্মস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এমনকি রাষ্ট্রের কাছ থেকেও হেয়প্রতিপন্ন হয়ে থাকে। প্রযুক্তি দিয়ে কখনো সাইবার ক্রাইম বন্ধ করা সম্ভব নয়। তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষত ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে মেয়েদের অনেক সচেতন হতে হবে। ফেসবুক ব্যবহারকারীকে অক্ষরসহ সংখ্যা দিয়ে বেশ শক্তিশালী একটা পাসওয়ার্ড দিতে হবে। পাশাপাশি ফেসবুকে প্রলুব্ধ করা নানা ধরনের লিংক আসলে সেই লিংকগুলো কখনো ক্লিক করা যাবে না। পাশাপাশি ফেসবুকে চ্যাট করার সময়ও সচেতন থাকতে হবে কার সঙ্গে কী চ্যাট করছি। কেননা অনেকক্ষেত্রে দেখা যায় আত্মীয় কিংবা পরিচিত কোন ব্যক্তির পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়েদের ব্ল্যাকমেইল করার চেষ্টা হয়ে থাকে।

সর্বশেষ সাইবার ক্রাইম প্রতিরোধে গত ২৮ ফেব্রুয়ারি পর্নোগ্রাফি অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ডের বিধান রেখে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল, ২০১২’ সংসদে পাস হয়েছে। যার মাধ্যমে নারী নির্যাতন অনেকটাই কমে আসবে বলে মনে করছেন আইনজীবীরা।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এ আইন অনুযায়ী_
* কোন ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদনের উদ্দেশে কোন নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে বিচার প্রক্রিযার মাধ্যমে সর্বোচ্চ ৭ বছরের কারাদ- ও ২ লাখ টাকা পর্যন্ত অর্থদ- আরোপ করা যাবে।
* যদি কোন ব্যক্তি পর্নোগ্রাফির মাধ্যমে কারও সম্মানহানি করে বা কাউকে ব্ল্যাকমেইল করে বা করার চেষ্টা চালায় তবে বিচারক ২ থেকে ৫ বছর মেয়াদি কারাদ- আরোপ করতে পারবেন এবং তদুপরি, ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত অর্থদ- আরোপ করতে পারবেন।
* শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদ- এবং অধিকন্তু ৫ লাখ টাকা জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে।

তবে সাইবার ক্রাইমের মাধ্যমে নারী নির্যাতন বন্ধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয় বরং জরুরি  হলো এর যথাযথ বাস্তবায়ন।কেননা আমাদের দেশে নারীদের জন্য অনেক আইন রয়েছে, অথচ এর কার্যকারিতা নেই বললেই চলে।কিন্তু ভেবে দেখুন,এই আইনের বাস্তবায়নটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে। কেননা মোবাইল ফোনের ক্ষেত্রে একদিকে যেমন রেজিস্ট্রেশন করার নিয়ম মানা হয় না। যেখানে সেখানে সিম বিক্রি হয়ে থাকে। তাই এসব বিষয়গুলোও যদি কঠোরভাবে বন্ধ করা সম্ভব হয় তাহলেই কেবল আইনটি কার্যকর করা সম্ভব হবে।এ ধরনের অপরাধের শিকার একজন নারী মামলা করলেও দেখা যায় মামলাগুলো আসে দীর্ঘদিন পরে। আর যদিও মামলা হয় সেক্ষেত্রে বিচারটা শেষ পর্যন্ত চলে না। আপস, হুমকি ইত্যাদি নানা কারণে অপরাধীরা পার পেয়ে যায়। এসব বিষয়গুলোর প্রতি সরকারের বিশেষভাবে নজর দেয়া প্রয়োজন।সর্বোপরি এ ধরনের অপরাধ ঠেকাতে সবার আগে প্রয়োজন আমাদের নৈতিকতার বিকাশ এবং সচেতনতা বৃদ্ধি।আসুন প্রযুক্তিকে আমরা আশীর্বাদ হিসেবে ব্যবহার করি;এর ব্যহার যেন আর মানুষের জীবনে অভিশাপ হয়ে উঠতে না পারে।আমরা ঐক্যবদ্ধ হই এবং প্রতিরোধ করি এর অপব্যবহারকে।একইসাথে আমরা সম্মান করতে শিখি সম্পর্কের গাঁথুনিকে,যার বেড়াজালই আজও টিকিয়ে রেখেছে এই সমাজকে।নারীকে ভোগ্যপণ্য  এবং জৈবিক সম্পর্ককে পণ্য হিসেবে নয়;বরং উভয়কেই সম্মান করতে শিখি।একটি সম্পর্ক যে শুধুই শারীরিক আনন্দ দেয়,এর চেয়েও বড় সত্যকে সম্মান করি যে- এভাবেই একটি নতুন প্রাণের সৃষ্টি হয়।তাই এই সম্পর্কগুলো যেন আর অসম্মানিত না হতে পারে,আসুন আজ আমরা সেই প্রতিজ্ঞাই করি।

বদলে যাও বদলে দাও'এ ফিচার2তে Published by Eshita Binte Shirin Nazrul

মশিউর সস্পর্কে বিকালে জানাবে ইআরডিঃ অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের অবস্থান সম্পর্কে আজ বিকালে বিবৃতি দিবে বলে জানিয়েন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির বেঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

সরকারকে বিব্রতকারী অপ্রয়োজনীয়দের বাদ দিতে হবেঃ নাসিম

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘‘যারা অপ্রয়োজনীয় এবং যাদের কথায় সরকার বারবার বিব্রত হচ্ছে, তাদের চলে যেতে হবে অথবা বাদ দিতে হবে।’’

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ প্যাগোডায় হাসিনা by শামীম খান

ভিয়েতনাম সফরের শেষ দিন রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার ঐতিহ্যবাহী ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বাই দিন প্যাগোডা পরিদর্শন করেন।

‘জিয়া-এরশাদের পথে হাঁটছে মহাজোট’

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা না করে মহাজোট সরকার ‘জিয়া-এরশাদ’ এর পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শিক্ষার্থী ঝরে পড়ার হার কমছেঃ জেএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘‘জেএসসি-জেডিসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেক বেশি উদ্যোমী ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠছে। একটি জাতীয় সনদ পেয়ে তারা অনেক বেশি আনন্দিত হয়।’’

পদে পদে বন্ধুত্বের ফাঁদ! সাইবার অপরাধের জালে কিশোরীরা by নোমান বিন আরমান

সাইবার অপরাধের জালে জড়ানো হচ্ছে কিশোরীদের। বন্ধুত্বের ফাঁদে ফেলে যৌন নির্যাতন ও তার ভিডিওচিত্র ধারণ করে ছেড়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। বিভিন্ন দোকান থেকে তা লোড করা হচ্ছে মোবাইল ফোনে। আর এভাবেই ফাঁসানো হচ্ছে কিশোরী ও নারীদের। সরলতার সুযোগে কিশোরী মেয়েদের ফাঁদে ফেলে ধর্ষণ ও নির্যাতন করে তার ভিডিও চিত্র ধারণ করে অর্থ আদায়ের পথও বেছে নিচ্ছে অপরাধীরা।  আবার অনেকে ‘প্রেম প্রত্যাখ্যাত’ হয়ে বা সম্পর্ক নষ্ট হওয়ার পর সামাজিকভাবে হেয় করতে মেয়েদের বিকৃত ছবি ছড়িয়ে দিচ্ছে ফেসবুকে। ৫ দিনের ব্যবধানে এমন অভিযোগে দুটি মামলা হয়েছে সিলেটের দুটি থানায়। গ্রেফতার করা হয়েছে চারজনকে। জব্দ করা হয়েছে কম্পিউটার, মোবাইল ফোন ও অশ্লীল দৃশ্য সম্বলিত ম্যামোরি কার্ড। এমন ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সিলেটের সেইসব মা-বাবাদের- যাদের ঘরে রয়েছে কিশোরী মেয়ে। উদ্বিগ্ন তাদের আত্মীয়-স্বজনরাও। কখন কার মেয়ে ফাঁদে পড়ে এই জালে আটকে যায় এই উৎকণ্ঠাই এখন সকলের মনে।
সাশ্রয়ী দাম ও সহজলভ্য হওয়া ভিডিওচিত্র ধারণ ক্ষমতা সম্বলিত মোবাইল ফোন এখন প্রায় প্রত্যেকের হাতে হাতে। অনেকে শখের দৃশ্যগুলো ধারণ করে রাখার জন্য এসব ফোন ব্যবহার করেন। ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে বন্ধুদের সাথে এগুলো শেয়ার করেন। এর মাধ্যমে বিনোদন প্রেমিরা নির্মল আনন্দ ভাগাভাগির স্বাদ নেন। কিন্তু অপরাধীরা এর মাধ্যমে করে কিশোরী মেয়েদের স্বর্বনাশ। ফাঁদে ফেলে বা জোর করে তাদের সাথে বিশেষ দৃশ্য ধারণ করে ছেড়ে দিচ্ছে ইন্টারনেটে। আর মুহূর্তে লাখ লাখ চোখ উপুড় হয়ে পড়ছে সেখানে। যে মেয়েটির এমন স্বর্বনাশ ঘটেছে সমাজে তার বেচে থাকা কঠিন হয়ে উঠলে একশ্রেণীর লোকেরা তা থেকে ‘বিনোদন’ পাচ্ছে। মুখোরুচক আলোচনার বিষয় হয়ে উঠছে ধারণকৃত দৃশ্যগুলো। নিষিদ্ধ এইসব ভিডিও ক্লিপ ও দৃশ্যের ‘ব্যাপক’ চাহিদা থাকায় এসব তৈরির ‘কারিগরের’ সংখ্যা উদ্বেগজনভাবে বাড়ছে। বন্ধুত্বের ফাঁদে ফেলে অনেকে জোরপূর্বক কিশোরীর সাথে অশ্লীল দৃশ্য মোবাইলের ধারণ করে তা ইন্টারনেট ও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। ‘মোবাইলে গান ডাউনলোড’ এর দোকানগুলোও এসব দৃশ্য প্রচার ও বিক্রি সাথে সরাসরি জড়িত রয়েছে। তারা অর্থ উপার্জনের ধান্ধায় এসব ভিডিও ক্লিপ অপরাধীদের কাছ থেকে সংগ্রহ করে চড়া মূল্যে বিক্রি করছে। অনেকে আবার এসব ভিডিওচিত্র দিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। প্রায়ই এমন ঘটনা এখন ঘটছে। কিন্তু লোকলজ্জার কারণে এসব অনেকেই এড়িয়ে যান।
এমন অভিযোগে গত ২৪ অক্টোবর এসএমপির শাহপরান থানায় ৮ বখাটের বিরুদ্ধে মামলা করেছেন কলেজপড়–য়া এক কিশোরী। দক্ষিণ সুরমার কুশিঘাট, পালপুর গ্রামে বসবাসকারী গোলাপগঞ্জ উপজেলার বরায়া, রফিপুর গ্রামের ওই কিশোরী তার বন্ধবীর মাধ্যমে একটি বাসায় গিয়ে ধর্ষণের শিকার হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ সুরমার পালপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে উর্মি নগরীর উপশহর এলাকার অজ্ঞাত একটি বাসায় নিয়ে যায়।
সেখানে সিলেটের শাহপরান থানায় এ ঘটনায় ভোক্তভূগি ঐ ছাত্রী ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং- ১৬, তারিখ- ২৪/১০/১২ইং, ধারা- নাঃ শিঃ নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১)৩০ এবং সিনেমাটোগ্রাফ আইন এর ৮ (১) (২) (৩) (৭) আসামীদের বিরুদ্ধে ধর্ষন, ধর্ষনে সহায়তা, পর্নোগ্রাফী ধারণে বাধ্য করা, সামাজিক মর্যাদা হানির ভয় দেখিয়ে টাকা দাবী, ইন্টারনেট ও মোবাইলে দেওয়া এবং সমস্ত অপরাধে সহ্য়াতা করার অভিযোগ আনা হয়েছে। থানায় মামলা দায়েরের পর শাহরান থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নূর মোহাম্মদের নেতৃত্বে ও দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সৈয়দ ইমরোজ তারেকের সহায়তায় গত বুধবার সন্ধ্যায় কদমতলী পয়েন্ট থেকে কম্পিউটারসহ সুলতান নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া পুলিশ ঐ রাতেই উর্মিকে (১৭) গ্রেফতার করেছে।
উর্মির দেওয়া তথ্যমতে পুলিশ দক্ষিণ সুরমা ও সিলেট নগরীর বিভিন্ন স্থানে অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। আসামীরা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর গ্রামের শানুর মেম্বারের ছেলে লিমন, শিববাড়ী এলাকার কয়েছ, পালপুর কুশিঘাট গ্রামের রাব্বি, মাছিমপুরের মৃত চান মিয়ার ছেলে শাহীসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামী উর্মির সাথে সে চলতি বছরে ইছরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। বর্তমানে ছাত্রীটি মোমিনখলার স্টার লাইট কলেজের ১ম বর্ষে অধ্যয়ণরত। উর্মির সাথে ঘনিষ্ট সম্পর্ক হওয়ার সুবাধে গত ১১ সেপ্টেম্বর উর্মি একটি সিএনজি অটো রিকসাযোগে জন্ম দিনের অনুষ্ঠানের কথা বলে তাকে নিয়ে যায় শাহজালাল উপশহরের একটি বাসায়। সেখানে জন্মদিনের অনুষ্ঠানের কোন আয়োজন ছিলনা। বাসায় ঢুকার পর পরই আসামীরা প্রাণে মারার ভয় দেখিয়ে ঐ ছাত্রীর শরীর থেকে জোর পূর্বক বস্ত্রহরণ করে। উর্মির সহায়তায় আসামীরা ছাত্রীর নগ্ন ভিডিওচিত্র ধারণ করে মোবাইলের ক্যামেরায়। ২নং আসামী লিমন ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে আসামীরা ছাত্রীকে ঐ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। কাউকে ঘটনাটি বললে ভিডিও ক্লিপটি ইন্টারেটে, ফেইসবুকে ও মোবাইলে প্রকাশ করার হুমকি দেয়। পরে আসামীরা এসবের ভয় দেখিয়ে ছাত্রীর পিতার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ ঘটনা জানাজানি হলে ছাত্রীটির মান সম্মান ক্ষুন্ন হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায় এবং সে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। পরে নিরুপায় হয়ে ছাত্রীটি থানায় মামলা দায়ের করতে বাধ্য হয়। এ ব্যাপারে শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, আসামীদের গ্রেফতারের জন্য দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ সহ তিনটি উপজেলায় এ্ পর্যন্ত পুলিশ অভিযান চালিয়েছে। এছাড়া এ ভিডিও ক্লিপটি যেসব মোবাইলের দোকানে রয়েছে সেসব ব্যবসায়ীদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
এদিকে, দক্ষিণ সুরমায় এক কলেজ ছাত্রীর বিকৃত ও অশ্লীল ছবি ছাড়ার অভিযোগে ছালেহ আহমদ সেলিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টায় জালালপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সেলিম মোগলাবাজার থানার কাদিরপুরের লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দক্ষিণসুরমা এলাকার এক কলেজ ছাত্রীর মুখাবয়ব একটি নগ্ন ছবির সাথে যুক্ত করে তা ফেইসবুকে আপলোড করে সেলিম ও তার সহযোগীরা। এছাড়া ওই ছাত্রীর নামে ফেইসুবক একটি ফেক (ভূয়া) আইডি খুলে প্রোফাইল পিকচারে নগ্ন ছবির সাথে ওই ছাত্রীর চেহারা জুড়ে দেয়। এ ঘটনার শিকার ছাত্রী গত ৩০ সেপ্টেম্বর মোগলাবাজার থানায় জিডি করলে অপরাধীদের ধরতে মাঠে নামে পুলিশ। এরপর সোমবার রাত ৮টায় জালালপুর বাজারে অভিযান চালিয়ে সেলিমকে তার দোকান থেকে গ্রেফতার করা হয়। এ সময় সেলিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট ও একটি কম্পিউটার জব্দ করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে জানায়, ছাত্রীর ছবি স্থানীয় একটি স্টুডিও থেকে সে সংগ্রহ করেছে। পুলিশ তার কম্পিউটার ও মোবাইল সেট দুটি সার্চ করে কলেজ ছাত্রীর বিকৃত ছবিসহ অশ্লীল ১২টি ছবি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার বখাটে সেলিমকে আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

‘ছুটি শেষ ভাবতেই কষ্ট লাগছে!’

সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী মোনালিসা। গেল কোরবানি ঈদ উপলক্ষে তার অভিনীত কয়েকটি নাটকই প্রচার হয়েছে বিভিন্ন চ্যানেলে। এসব নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। নাটকের বাইরে অন্যান্য অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনেক কিছু করতে রাজি থাকলেও...

হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি সিনেমার চরিত্রের জন্য অনেক কিছু করতে রাজি থাকলেও ওজন বাড়াতে নারাজ। কন্টাক্টমিউজিকের বরাতে জানা যায়, নিজের সুস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঢাকায় আসছেন ক্যাটরিনা

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ক্যাটরিনা কাইফ। ‘স্টার নাইট’ নামের একটি আয়োজনে অংশ নেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। চলতি বছরের ১২ ডিসেম্বর কিংবা ২৩ ডিসেম্বর রাজধানীর হোটেল র‌্যাডিসনে অনুষ্ঠানটি হবে।

সাতঘরিয়া by প্রফুল্ল রায়

মনপত্থল গাঁয়ের সামনের দিকে সরকারি পাকা সড়ক; এখানে যাকে বলে পাক্কি। পেছনে দক্ষিণ কোয়েলের মরা খাত। কোয়েল এখন নামেই নদী। এই জেঠ মাহিনা অর্থাৎ জষ্ঠি মাসে বাদামি বালির পাহাড়ের তলায় যে জলটুকু রয়েছে তাতে হাঁটুও ডোবে না।

বিশ্বাস খুনি by নাসরীন জাহান

চারপাশে শীতালু ঘুটঘুটে আঁধার। দূরে কোথাও গলা ছেড়ে কাঁদছে কুকুর। আর কান্নার শব্দে এমনই যন্ত্রণাকর ঠাণ্ডা, হাড়মাংস এক হয়ে যায়, ইন্দ্রিয়ের মধ্যে কী জানি কী হতে থাকে, মনে হয় মহাকাশ থেকে ভেসে আসছে শিঙ্গার শব্দ, এক্ষুনি কেয়ামত হবে। ওসমান বালিশ খামচে ধরে।

বন-জ্যোৎস্না by নারায়ণ গঙ্গোপাধ্যায়

জঙ্গলের মধ্যে জ্যোৎস্না পড়েছে। দুপাশে নিবিড় শালের বন। কিন্তু নিবিড় হলেও পত্রাচ্ছাদন লতাগুল্মে জটিল নয়_পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে পূর্ণিমার চাঁদ। আলো-আঁধারির মায়ায় অপরূপ হয়ে আছে অরণ্য।

রস by নরেন্দ্রনাথ মিত্র

কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ঝুরতে শুরু করল মোতালেফ। তারপর দিন পনের যেতে না যেতেই নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়া-পড়শি সবাই তো অবাক।

উদ্বাস্তু by দেবেশ রায়

বিছানায় শুয়ে এক কাপ চা খাওয়া সারা দিনের পরিশ্রমের প্রথম বিলাসী ভূমিকা। স্ত্রী যদি উঠতে তাগাদা নাও দেয়, নিজের তাগাদাতেই বিছানা ছাড়তে হয় বেলা আটটার মধ্যে। হাত-মুখ ধোয়া, পায়খানা ও বাজার সারতে সারতে সাড়ে আটটা।

বেদেনী by তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

শম্ভু বাজিকর এ মেলায় প্রতি বৎসর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে, বাজি; কিন্তু শম্ভু বলে 'ভোজবাজি-ছারকাছ'।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৫৮ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। শহীদ নাসির উদ্দিন, বীর উত্তম অসম সাহসী এক মুক্তিযোদ্ধা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তর্গত নকশী বিওপি।

মার্কিন অ্যাটর্নির মত- রেজওয়ানুলের জন্য দ্রুত আইনজীবী নিয়োগ দরকার by ইব্রাহীম চৌধুরী

সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মাদ রেজওয়ানুল আহসান নাফিসকে সহযোগিতা করতে হলে তাঁর জন্য দ্রুত একজন স্বতন্ত্র আইনজীবী নিয়োগ দেওয়া প্রয়োজন। মার্কিন সুপ্রিম কোর্টের বাংলাদেশি বংশোদ্ভূত আটর্নি মঈন চৌধুরী এ কথা জানিয়েছেন।

ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নে এশিয়া এনার্জির নতুন প্রস্তাব by অরুণ কর্মকার

ফুলবাড়ী কয়লাখনি উন্নয়নে এশিয়া এনার্জি সরকারকে নতুন প্রস্তাব দিয়েছে। এতে ৬ শতাংশ রয়্যালটি ছাড়াও ১০ শতাংশ ‘ইকুইটি শেয়ার’ প্রদান এবং নিজস্ব বিনিয়োগে খনিমুখে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষার টাকা লুটপাট-আন্তমন্ত্রণালয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নিন

শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতি গঠনে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তি। শনিবার কালের কণ্ঠের রিপোর্টে এই প্রাথমিক শিক্ষা কর্মসূচির অবকাঠামো নির্মাণ, উপকরণ ও আসবাব সরবরাহ নিয়ে দুর্নীতি ও অনিয়মের যে চিত্র প্রকাশ পেয়েছে, তাতে উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য রয়েছে।

প্রধানমন্ত্রীর ভিয়েতনাম ও লাওস সফর-পূর্ব এশিয়ার সঙ্গে উষ্ণ সম্পর্ক অপরিহার্য

ছয় দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে প্রথম ভিয়েতনামের রাজধানী হ্যানয় পৌঁছেছেন। ওই দিন দুপুরেই ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তাং ডুংয়ের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠকের পরই বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পবিত্র কোরআনের আলো-সব মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল

২১৩। কা-নান্না-ছু উম্মাতাওঁ ওয়া-হিদাহ; ফাবাআ'ছাল্লা-হুন নাবিয়্যিনা মুবাশ্শিরীনা ওয়া মুনযিরীন; ওয়া আনযালা মাআ'হুমুল কিতাবা বিলহাক্কি লিইয়াহ্কুমা বাইনান্না-ছি ফীমাখতালাফূ ফীহি; ওয়া মাখ্তালাফা ফীহি ইল্লাল্লাযীনা

রাজনৈতিক বিবেচনায় অপরাধের দায়মুক্তি ন্যায়বিচারের হুমকিস্বরূপ by ডক্টর তুহিন মালিক

আইন ও বিচারব্যবস্থায় দেওয়ানি বা ফৌজদারি মামলার কথা থাকলেও 'রাজনৈতিক মামলা' বলতে কোনো কিছু নেই। অথচ প্রতিটি সরকারের আমলেই ক্ষমতাসীন দলের লোকজন রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহারের সুযোগ নিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপ- এই অপেক্ষা সারা পৃথিবীর by আলী রীয়াজ

তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রেসিডেন্ট নির্বাচনের মুখে টান টান উত্তেজনা নিয়ে অপেক্ষমাণ যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। ৬ নভেম্বর মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা কি পুনর্নির্বাচিত হবেন, নাকি বিজয়ী হবেন রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি? এই অপেক্ষা শুধু মার্কিন নাগরিকদের নয়, সারা পৃথিবীর মানুষের।

খালেদা জিয়ার ভারত সফর- নীতি পরিবর্তন নিয়ে বিএনপিতে দুই মত

সীমান্ত হত্যাকাণ্ড, তিস্তার পানি বণ্টন চুক্তি, টিপাইমুখ বাঁধ নির্মাণ ও ট্রানজিটের মতো বিষয়গুলোতে সব সময় সোচ্চার থেকেছে বিএনপি। কিন্তু এবার ভারত সফরের সময় বিরোধীদলীয় নেতা এসব বিষয়ে তেমন উচ্চকণ্ঠ ছিলেন না।

খালেদা জিয়ার ভারত সফর- ভারতবিরোধিতা ভুল ছিল, বুঝেছে বিএনপি

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ভারত সফর এবং ভারতকে দেওয়া তাঁর প্রতিশ্রুতিকে স্বাভাবিক-ভাবেই দেখছে সরকারি দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে সহায়তাকারী এই প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টাকে

শুভেচ্ছা ও অভিবাদন by মতিউর রহমান

প্রিয় পাঠক, শুভেচ্ছা, অভিবাদন, কৃতজ্ঞতা, ধন্যবাদ। আজ প্রথম আলোর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী। ১৫ বছরের প্রথম দিন। সত্যি সত্যি, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই প্রথম আলো আজ প্রথম আলো হয়ে উঠেছে।

মসিউর আজ দুদকে যাচ্ছেন- প্রধানমন্ত্রী ফিরলে ছুটির ফয়সালা

পদ্মা সেতু নিয়ে তৈরি হওয়া নতুন জটিলতা এখনো কাটেনি। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান গতকাল শনিবার আবারও গণমাধ্যমকে বলেছেন, ছুটি শেষে তিনি কাজে যোগ দিয়েছেন এবং দেশে ফিরলে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, তা-ই তিনি মেনে নেবেন।

খালেদা জিয়ার ভারত সফরে প্রাপ্তি by তারেক শামসুর রেহমান

সাত দিনের বহুল আলোচিত ভারত সফরের পর খালেদা জিয়া গতকাল শনিবার ঢাকায় ফিরেছেন। এই সফর খোদ ভারতে যেমন আলোচিত হয়েছে, তেমনি বাংলাদেশেও প্রচুর আলোচনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এ সফরকে আমরা কিভাবে মূল্যায়ন করব? প্রথমত,

চরাচর-সংবিধান দিবস by সুস্মিতা সাহা

মুক্তির আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। সাতচলি্লশের দেশ ভাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতায় বাঙালি সে মুক্তির স্বাদ খুঁজেছিল। কিন্তু মুক্তির বদলে পেল চরম পরাধীনতা। ভাষা থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপে ঘটল বাঙালিকে সমমর্যাদা দেওয়ার অস্বীকৃতি।

রঙ্গব্যঙ্গ-হায় পুলিশ! by মোস্তফা কামাল

রহমত আলী পুলিশ অফিসার। তিন বছর আগে এসআই পদে যোগ দেন তিনি। ইন্টারভিউয়ে ভালো রেজাল্ট করেও তাঁকে চাকরি পেতে দুই লাখ টাকা ঘুষ দিতে হয়। ঘুষের টাকা জোগাড় করতে তাঁকে ভিটেমাটি বিক্রি করতে হয়েছে।

সুতরাং-নদ-নদীর মৃত্যুরোধ ও অভিন্ন নদীর সমস্যা সমাধান by শামসুল আরেফিন খান

ঔপনিবেশিক যুগে ভারতবর্ষের কাঁচামাল লুণ্ঠন করে ডান্ডি ও ম্যানচেস্টার শিল্পাঞ্চল গড়ে তুলেছিল ব্রিটিশ সামাজ্যবাদ। বাংলার সম্পদ লোপাট করার লক্ষ্যে নৌপথ পরিহার করে স্থলযোগাযোগ অবকাঠামো তৈরির প্রথম ধাপেই তৈরি হয়েছিল রেলপথ।

মনের কোণে হীরে-মুক্তো-দুর্বৃত্তায়নের কেন্দ্রবিন্দুতে শিক্ষিত-অশিক্ষিত সব দুর্নীতিবাজের মহামিলন by ড. সা'দত হুসাইন

দৈনিক পত্রিকা থেকে উদ্ধৃতি দিয়ে আমি এই লেখাটি শুরু করছি। প্রথম উদ্ধৃতাংশ নিম্নরূপ : 'এরপর সারা রাত জলসাঘরে চলত মদ ও নারীর জমকালো আসর। মাইজভাণ্ডারী গানের সঙ্গে সমান তালে চলত নাচ-গান আর ফুর্তি।

লালন ফকিরের গান by ইলিনা সেন

ছোটবেলায় কলকাতা থেকে বেরিয়ে প্রতি বছর আমরা বাংলায় যেতাম পরিবারের সঙ্গে মেলার উদ্দেশে। স্বজনদের বাড়িতে কিংবা যাওয়া-আসার পথে ট্রেনে ও বাসস্টপে ভ্রাম্যমাণ বাউলদের গান শুনে বাউল সঙ্গীত নিয়ে আমার ভাসাভাসা ধারণা হয়েছিল।

প্রমিত বাংলা বানান-মাতৃভাষার দুর্গতি দূর করতে হলে by নাসির আহমেদ

সরকারি সব দফতরে বাংলা বানানের শুদ্ধতা নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে বাংলা একাডেমীর প্রমিত বানানরীতি অনুসরণের জন্য গত ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি খুব ছোট্ট খবর হিসেবে প্রায় সব দৈনিকেই ভেতরের পাতায় সিঙ্গেল কলামে ছাপা হয়েছে।

নেতিবাচকতা by একরামুল হক শামীম

নেতিবাচক চিন্তার প্রবণতা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন থেকে বঞ্চিত করে। সাফল্যের মাঝে যদি নেতিবাচকতা খোঁজা হয় তাহলে অর্জন ফিকে হয়ে যায়। তখন স্বীকৃতি না মেলার কষ্ট বড় হয়ে দাঁড়ায়।

মার্কিন নির্বাচন-রমনির পালে মন্থর হাওয়া by চার্লস এম ব্লো

রমনির হাতে আর বেশি সময় নেই। বিভিন্ন জরিপের সর্বশেষ ফল বিশ্লেষণ করে দেখা যায়, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি বারাক ওবামার কাছে পরাজিত হতে পারেন।

হৃদয়নন্দন বনে-সঠিক পথের দিশা by আলী যাকের

এবার ঈদের ছুটিতে দেশে থাকতে মন চাইল না। সাম্প্রতিককালে ছুটিছাটায় ঢাকা শহরে থাকতে আমার একদম ভালো লাগে না। খুব ইচ্ছে হয় গ্রামের বাড়িতে চলে যাই। কিন্তু আজকাল রাস্তাঘাটে যানবাহনের যেরকম ভিড় আর যেমন অরাজকতা, তা সড়কপথে ঢাকার বাইরে যাওয়ার জন্য আদৌ উপযোগী নয়।

ইবিতে অচলাবস্থা-শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই মাসেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এমন পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষা থেকে স্বাভাবিক কার্যক্রম পর্যন্ত বন্ধ হয়ে আছে। অচলাবস্থা না কাটলে আগামী ১৭ নভেম্বর অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের পরীক্ষাসহ গোটা ভর্তি কার্যক্রম হুমকির মধ্যে পড়বে।

ইকোনমিস্টের প্রতিবেদন-দুঃসহ স্মৃতি মুছে ফেলে ঘুরে দাঁড়ানো

ত্রিশ লাখ শহীদের আত্মদানে গৌরবময় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার ঊষালগ্নে দেশটিকে 'তলাবিহীন ঝুড়ি' আখ্যায়িত করা যথার্থ ছিল কি-না, সে প্রশ্ন চার দশক পরও সংগতভাবেই উঠছে।

‘শত্রু’কে বন্ধুর মতো বরণ নয়াদিল্লির by হিরন্ময় কার্লেকার

সাম্প্রতিক ভারত সফরে বেগম খালেদা জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী সব সময়ই ভারত বিরোধী ছিলেন। এটা এখন আর বলার অপেক্ষা রাখে না যে, তিনি বদলে গেছেন।

বাবা নির্বাক, প্রতীক্ষায় মা by ইমরান আলী

১৩ অক্টোবর সকাল ১১টার দিকে ফোন আসে অয়নের মোবাইলে। মাকে আসছি বলে বেরিয়ে যায় সে। সেই যে গেল আর ফেরেনি। মা প্রতিদিনই ছেলের ফেরার অপেক্ষায় পথ চেয়ে থাকেন। মায়ের অপেক্ষার প্রহর শেষ হলো শনিবার। দীর্ঘ ২২ দিন পর অয়ন ফিরল লাশ হয়ে।

দেশে ফিরলেন খালেদা, সফর সফল দাবি

সাত দিনের হাইপ্রোফাইল ভারত সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীনেত্রী বেগম খালেদা জিয়া। বেলা তিনটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে অভিনন্দন জানান।

এক নাচে এক কোটি রুপি

বলিউডে অভিষেক হয়েছে খুব বেশি দিন হয়নি ইন্ডিয়ান-ব্রাজিলিয়ান মডেল নাথালিয়া কৌরের। রাম গোপাল বার্মার ‘ডিপার্টমেন্ট’ ছবির ‘দান দান’ শীর্ষক গানের মাধ্যমে এখানে পথচলা শুরু তার। তবে গানটিতে ব্যাপক খোলামেলা হয়ে অসাধারণ পারফর্মেন্স করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন তিনি।