Sunday, June 24, 2012

গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎঃ আমার শংকা by ড. মুহাম্মদ ইউনূস

খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেলো। আমার মত দেশের অনেকের, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের মালিক গরীব মহিলাদেরও নিশ্চয়ই মন খারাপ হয়েছে। অর্থ মন্ত্রণালয় ১৫মে, ২০১২ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করে গ্রামীণ ব্যাংক বিষয়ক নানা বিষয়ে সুপারিশ দেবার জন্য চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন (কমিশন অব ইনকোয়ারি) করে দিয়েছে। কমিশনকে তিনমাস সময় বেঁধে দেয়া হয়েছে তাদের প্রতিবেদন পেশ করার জন্য।

সন্ত্রাসী আর পুলিশের সাধারণ টার্গেট কি সাংবাদিকরা? by সৈয়দ ইশতিয়াক রেজা

মাত্র ক’দিন আগে বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস গেলো। ঘটা করে না হলেও প্রতিবছর দিবসটি পালন করে সাংবাদিকদের নানা সংগঠন। সব সময়ই সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিংবা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা উঠে।

শ্রদ্ধা, হাবিব ভাইয়ের প্রতি by মনজুরুল আহসান বুলবুল

আমার মধ্যবিত্ত এই জীবনের নানা পর্যায়ে নানা নায়কের স্পর্শে আমি ধন্য। হাবিবুর রহমান শেখ, ময়মনসিংহের প্রধান দৈনিক জাহানের সম্পাদক। হাবিব ভাইয়ের অবস্থান কোথায় আমার জীবনের সেই নায়কদের আসনে?

তাজের ‘আমেরিকান’ ঝামেলা এবং হাসিনার ‘লেবুচেপা’ by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কারণে দলের অনেক প্রবীণ এবং জাদরেল নেতাকে দল থেকে বের করে দিয়েছেন বা বের হয়ে যেতে বাধ্য করেছেন। যেমন- ড. কামাল, কাদের সিদ্দিকী, আবুল আহসান চৌধুরী প্রমুখ।

লিবিয়া, সিরিয়া, এবং তা ছাড়িয়ে... সাম্রাজ্যবাদী বসন্ত? by সামির আমিন

আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র, তার সহযোগী, ইউরোপিয়ান এবং অন্যদের দেখছেন। ন্যাটোর অন্যতম সদস্য হিসেবে তুর্কিস্তান, তিউনিসিয়া এবং মিশরের মতো আরব দেশগুলির অন্যত্র আন্দোলনগুলিকে সংহত হতে দেয়নি। লিবিয়ার অভিজ্ঞতা আমাদের আছে। লিবিয়ার অভিজ্ঞতা ওদেরও রয়েছে।

আসবে কি নতুন দিনের সাংবাদিকতা? by সৈয়দ ইশতিয়াক রেজা

আমরা কি কোনো পাঠকের কথা জানি যিনি পত্রিকার পাতা উল্টে বিরক্ত বোধ করেন, বলেন “না, আমি যা পড়তে চাই তা খবরের কাগজ দিচ্ছে না।’’ কিংবা এমন কোনো দর্শকের কথা, যিনি টেলিভিশনে একই রকম সংবাদ আর অনুষ্ঠান দেখতে দেখতে বিরক্ত?

সত্য সেলুকাস! এটাও ক্রিকেট! by পার্থ প্রতিম চন্দ্র

আইপিএলে খেলা একেবারে জমে উঠেছে। ক্রিকেটকে সামনে রেখে চলছে নানা খেলা। কখনও বেটিং, কখনও ফ্র্যানচাইজি দলের কালো টাকা, কখনও বা মাঠে ঢুকে মালিকের দাদাগিরি, কখনও আবার ক্রিকেটার শ্লীলতহানি করে বসছেন। সব মিলিয়ে আইপিএল আছে আইপিএলেই।

সামনের বছরগুলোতেও তিস্তা চুক্তি করবে না ভারত by কামরুজ্জামান

ভারত তিস্তায় পানিবণ্টন চুক্তিতে রাজি হলে দেশটিকে বাংলাদেশের খরচে দেশের ওপর দিয়ে করিডোর দেয়া চলে; এমন একটা আবহ তৈরির চেষ্টা করছে সরকার, এবং আশা করছে দেশটি তিস্তা চুক্তিতে রাজি হবে। কিন্তু বর্তমান সরকারের সেইটুকু সাহায্যে এগিয়ে আসতে নারাজ ভারত।

পানির যুদ্ধে বাংলাদেশ by আলফাজ আনাম

১. মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০২২ সালের পর দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে যুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে। এখন যেমন তেল ও গ্যাসের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হচ্ছে, তেমনি পানির ওপর নিয়ন্ত্রণ নিয়েও যুদ্ধের আশঙ্কা রয়েছে।

ইউনূসকে নিয়ে আওয়ামী লীগের কেন অসংযত আচরণ by সৈয়দ শাহ সেলিম আহমেদ

আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব বাবুর বাংলাদেশ সফরের পর হঠাৎ করে বাংলাদেশের রাজনীতির গতিপথ নতুন এক মেরুকরণ হতে শুরু করেছে।

হিলারি-কথন আমাদের রাজনীতি এবং নেতৃত্ব by ড. মাহবুব হাসান

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসছেন অথচ সরকারের মধ্যে কোনোরকম উচ্ছ্বাস নেই, এটা দেখে আমি কিছুটা হতাশই হয়েছিলাম। বরং সরকারি তরফে ওই সফরকে অনেকটাই ‘রাখঢাক’ করে রাখার চেষ্টা হয়েছিল। কেন এটা করা হয়েছে, তখন বুঝিনি।

পারে সবচেয়ে বড় সামাজিক প্রতিষ্ঠান by সৈয়দ ইশতিয়াক রেজা

সমাজের নানাকিছু তুলে ধরতে গণমাধ্যম ওয়াচডগ বা পর্যবেক্ষকের ভূমিকা পালন করে। সাংবাদিকরা তো আছেনই, এর সাথে সাধারণ নাগরিক, নানা ধরনের সুশীল সংগঠনও আজ গণমাধ্যমের ভুমিকা পরখ করে দেখছে যে কোন ইস্যুতে তারা কী ধরনের ভুমিকা রাখছে। আর সব ক্ষেত্রেই তাদের পর্যবেক্ষণের দিকটা হলো-

হিলারির সফর ও বাংলাদেশের ‘কৌশলগত’ তাৎপর্য by ফরহাদ মজহার

যত দূর জানা যায়, হিলারি কিনটন বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসেননি, অর্থাৎ যে সময় শেখ হাসিনা তাকে চেয়েছেন সেই সময় নয়, ডক্টর ইউনূস নিয়ে টানাপড়েন একটা কারণ ছিল। এমনকি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই তাকে বাংলাদেশে আনবার চেষ্টা চলছিল।

বিএনপি কি গুম-গুপ্তহত্যার দায়মুক্তি বন্ধ করবে? by মোহাম্মদ আরজু

‘গুম’ করাকে ‘নিখোঁজ’ বা ‘অপহরণ’ ইত্যাদির সঙ্গে তুলনা করা চলেনা। গুম ছাড়া বাকিগুলো গতানুগতিক ফৌজদারি অপরাধ। বিপরীতে ‘গুম’র অপরাধের ধরন ভিন্ন, মাত্রা অনেক চরম। কারণ, যেই রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে ফৌজদারি অপরাধ নিয়ন্ত্রণ করা, যেই রাষ্ট্রের আদালতের দায়িত্ব হচ্ছে সেইসব অপরাধের ন্যায়বিচার করা-

কে জানে, রবীন্দ্রসঙ্গীতই বা আর কত দিন by অশোক মিত্র

গ্রীষ্মের নিষ্করুণ দাবদাহে দগ্ধ হতে হতে স্বগত উচ্চারণ করি, আগুনের কী গুণ আছে কে জানে। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ চলে যায়, অস্বস্তি আরও বাড়ে, সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে রাত্রি, অন্ধকার প্রগাঢ়তর, যখন আশা ছেড়ে দিয়েছি, চকিতে বিজুলি আলো চোখেতে লাগাল ধাঁধা।

শিলাইদহ কুঠিবাড়ির যে ঘটনা আজো শিহরণ জাগায় by জাহিদুজ্জামান

বাঙালির সকল অস্তিত্বে মিশে আছেন রবীন্দ্রনাথ। পরিবর্তিত সময়েও জীবনের সকল আয়োজনে তার প্রয়োজন অবশ্যম্ভাবী, অনিবার্য। আমাদের আধুনিকতা, সভ্যতা সবক্ষেত্রে তার অবদান অনেক। আর বাংলা সাহিত্যে তিনি রবি, কিরণ ছড়িয়েছেন আজন্ম, এখনো। তার শতবর্ষ আগের চিন্তা চেতনা আজও ছন্দময়, বিশ্বয়কর। এই বিশ্বকবির আজ জন্মদিন।

হিলারি ক্লিনটনের স্মার্ট পাওয়ার এপ্রোচ by ফরহাদ মজহার

১. হিলারি ক্লিনটন শুধু বাংলাদেশে আসছেন না। প্রথমত তিনি আসছেন চীন থেকে। তারপর তিনি আসবেন বাংলাদেশে। বাংলাদেশ থেকে যাবেন ভারতে। কলকাতায় মমতা ব্যানার্জির সঙ্গেও দেখা করবেন। তার বাংলাদেশ সফরকে দিল্লি-ঢাকা-ওয়াশিংটন মিলে চীনের বিরুদ্ধে একটা প্রতিরোধের প্রাচীর গড়ে তোলার সফর হিশাবে দেখতে চাইছেন অনেকে।

হিলারি কি ত্রাণকর্তা? by কামরুজ্জামান

বাংলাদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরটি এমন এক সময়ের ঘটনা যখন গণতান্ত্রিক রাজনীতির পরিবেশ ক্রমেই মিইয়ে যাচ্ছে, যখন একের পর এক গুমের ঘটনায় মানুষ আতঙ্কিত, যখন দমনপীড়ন আর হামলা-মামলায় মানবাধিকার পরিস্থিতি তলানিতে ঠেকেছে, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটছে

প্রেস ফ্রিডম ডেঃ সাংবাদিকদের নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়ছেই by আতাউর রহমান

বর্তমানে পৃথিবীর দেশে দেশে সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তাহীনতার ঝুঁকি ক্রমেই বাড়ছে । সাংবাদিকদের পেশাগত অধিকার ও মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সাংবাদিকরা আজ সোচ্চার।

তুরস্ক-বাংলাদেশ সম্পর্কঃ কৌশলগত অমিত সম্ভাবনা by কামরুজ্জামান

প্রায় ১৩ বছর পর গত বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের কোনো প্রেসিডেন্ট হিসেবে আব্দুল্লাহ গুল বাংলাদেশ সফরে এসেছিলেন। সে বছর নভেম্বরে তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগানও বাংলাদেশ সফরে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ এপ্রিল ২০১২ তারিখে তুরস্ক সফরে যান।

‘কর্পোরেট দাসমাত্র’ by আলী আসিফ শাওন

‘‘আজকে দেশের সাংবাদিকতার ইতিহাসে একটি স্বর্ণোজ্জল দিন। আজকের আগে সাংবাদিকরা কলম হাতে নিজ নিজ মালিকের পক্ষে নামতেন, আজ থেকে তারা সশরীরে নামা শুরু করলেন। ইনশাল্লাহ, অচিরেই আমরা সাংবাদিকরা নিজ নিজ মালিকের পক্ষে অস্ত্রপাতি নিয়ে টেন্ডার বাক্স দখলে সরকারি সন্ত্রাসীদের সঙ্গে পাল্লা দিব।’’ লিখেছেন দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক এবং ব্লগার আরিফ জেবতিক।

ইউরোয় জমজমাট সেক্স মার্কেট

ইউরো কাপ দারুণভাবে জমে উঠেছে। নক আউট পর্বে এসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই নতুন মাত্রা পেয়েছে। খেলার মাঠের লড়াই দেখতে রাত জাগছি আমরা। কিন্তু জানেন কী ফুটবলের বাইরেও এই প্রতিযোগিতা ঘিরে ঘটছে অনেক কিছু। কখনও সেটা সরকারি উদ্যোগে, কখনও নিয়মের বাইরে বেরিয়ে। সেইসব নিয়েই সাজানো এই প্রতিবেদন।

ক্যাটের জুতার মিউজিয়াম!

ক্যাটরিনা কাইফ। একজন সফল অভিনেত্রী। নানা কারণে এই অভিনেত্রী সংবাদ শিরোনামে হয়েছেন। এবার সংবাদ হলো তার জুতার মিউজিয়াম নিয়ে। হ্যাঁ পাঠক ক্যাট অভিনয় করার পাশাপাশি জুতা সংগ্রহ করে রাখতে বেশ পছন্দ করেন। তার এই গোপন শখকে প্রকাশ করলেন তারই এক ঘনিষ্ঠজন।

শাকিরার অন্তঃসত্ত্বার গুজব

কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা অন্তঃসত্ত্বা নন বলে শুক্রবার তার বাবা দাবি করেছেন। ল্যাটিন আমেরিকায় গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায়, তা মিথ্যা প্রমাণ করতে তিনি এই দাবি করেন।

১৪ বছর পর

দীর্ঘ ১৪ বছরের বিরতির পরে হিন্দি সিনেমার জগতে আবার ফিরছেন শ্রীদেবী। ‘সদমা’, ‘চাঁদনি’, ‘চালবাজ’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘গুমরাহ’-র মতো একরাশ ব্লকবাস্টার ছবির ঝুলিকে নিয়েই বিগত ১৪ বছর তিনি রুপোলি পর্দার জগৎ থেকে ছিলেন অনেকটা দূরে।

মধুচন্দ্রিমার অপেক্ষায় ড্রিমগার্ল কন্যা এষা

অপেক্ষা আর বেশি দিনের নয়৷ কারণ আগামী শুক্রবার, মানে ২৯ জুন অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল৷ পাত্র? বান্দ্রার ব্যবসায়ী ভারত তখতানি৷ হ্যাঁ, আবারো বিয়ের ফুল ফুটছে বলিউডে৷ আর এবার সংসার পাততে চলেছেন এষা দেওল৷ তাও আবার প্রেমের বিয়ে৷

মীর জাফরের বিশ্বাসঘাতকতার স্মৃতিবহ “নিমকহারাম দেউরি”

২৩ শে জুন, ১৭৫৭ সালের এই দিনেই সংঘটিত হয়েছিলো ঐতিহাসিক পলাশির যুদ্ধ। এই দিন থেকেই পরবর্তী প্রায় দু’শ বছরের জন্য সুবা বাংলার স্বাধীনতা বাধা পড়ে ব্রিটিশ গোলামির জিঞ্জিরে। বাংলা, বিহার, উরিষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্যোউলা এই দিনই পলাশির আম্রকাননে প্রহসনের যুদ্ধে পরাজিত হন ক্লাইভের নেতৃত্বাধীন ইংরেজ বাহিনীর কাছে।