Saturday, July 21, 2012

বিদেশি গণমাধ্যমে হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলোও। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তো বটেই, ভারত-পাকিস্তানের পাশাপাশি জাপানের পত্রপত্রিকা ও অনলাইন মিডিয়ায় এ সংবাদ বেশ গুরুত্ব পেয়েছে।

চীন নয়, বাংলাদেশই হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ : মজিনা

বাংলাদেশ সত্যিই ব্যতিক্রমী একটি দেশ। দেশটির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এর রয়েছে অমিত সম্ভাবনা। এ হিসেবে বলা যায়, চীন নয়, বাংলাদেশই একদিন হবে বিশ্বের অন্যতম রপ্তানিকারক দেশ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৩৬তম বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে এভাবেই আশাবাদ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত

শেষ ওভারের নাটকে সিরিজ বাংলাদেশের-বাংলাদেশ : ২০ ওভারে ১৪৬/৬-আয়ারল্যান্ড : ১৪৫/৬ -ফল : বাংলাদেশ ১ রানে জয়ী by মাসুদ পারভেজ

নাসির হোসেনের প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ফিফটি বিফলে যাওয়ার আশঙ্কা ছিল। বেলফাস্টের 'সানি ডে'তে উজ্জ্বল ইলিয়াস সানির পারফরম্যান্স নিয়েও সেই ভয় ছিল। কিন্তু শেষ ওভারের নাটকে সব কিছু পাল্টে গেল ভোজবাজির মতো।

শরীফ এনামুল ফের জাবি উপাচার্য by অভিজিৎ ভট্টাচার্য্য ও ইমন রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচনে তিনজন নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সিনেট সদস্যদের ভোটে নির্বাচিত তিনজন হলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. নুরুল আলম।

কাজল থেকে হুমায়ূন

ছোটবেলায় প্রথমে হুমায়ূন আহমেদের নাম রাখা হয়েছিল শামসুর রহমান; ডাকনাম কাজল। বাবা ফয়জুর রহমান নিজের নামের সঙ্গে মিল রেখে ছেলের এই নাম রাখেন। কিন্তু পরে তিনি নিজেই নাম বদলে দেন। এবার রাখেন হুমায়ূন আহমেদ। এই হুমায়ূন আহমেদই হয়ে উঠেছেন কিংবদন্তি। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও নন্দিত লেখক।

'কুসুম, ওরা আমাকে মেরে ফেলবে এক্ষুনি বাসায় নিয়ে চলো'

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ মনোবলের দিক থেকে ছিলেন সদা সজীব, উচ্ছল ও আত্মপ্রত্যয়ী। তবে জীবনের শেষ মুহূর্তে কিছুটা মৃত্যুভীতির প্রকাশ পেয়েছিল তাঁর কথায়। 'কুসুম, ওরা আমাকে মেরে ফেলবে, এক্ষুনি আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে চলো'- স্ত্রী মেহের আফরোজ শাওনকে বলা তাঁর এই কথার মধ্য দিয়েই এমন ভীতির প্রকাশ ঘটে।

বাকরুদ্ধ মা, শয্যাশায়ী by আজিজুল পারভেজ

ছেলে হারানো শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। শয্যা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছেন ৮০ বছর পেরোনো এই শহীদজায়া। স্যালাইন ছাড়া আর কোনো খাবারই গ্রহণ করছেন না।

দলে আরও কার্যকর ভূমিকা রাখতে চান রাহুল

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী তাঁর দল ও সরকারে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। গতকাল বৃহস্পতিবার এনডিটিভিকে তিনি এ কথা বলেন। ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জিকে ভোট দেওয়ার পর গতকাল পার্লামেন্টে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সামনে রাহুল বলেন, ‘ইতিমধ্যে দলে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস জনমত জরিপে

আগামী চার মাসে নাটকীয় কোনো পরিবর্তন না ঘটলে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নভেম্বরের নির্বাচন সামনে রেখে যেসব জরিপ চালানো হচ্ছে, সেগুলোর ফলাফল বিশ্লেষণ করলে এমন ইঙ্গিতই পাওয়া যায়।

ঘনিষ্ঠদের নিয়ে ইউনিট গঠন করেছেন বাশার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ রক্তপাতে রূপ নিয়েছে অনেক আগেই। প্রায় ১৬ মাস ধরে এ রক্তপাত চলছে। বাশারের অভিযোগ, তাঁর ও সিরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বাইরের সহায়তা নিয়ে রক্তপাত চালিয়ে যাচ্ছে।

ডিমের অ্যালার্জি চিকিৎসা ডিম থেরাপিতেই!

মার্কিন গবেষকেরা বলছেন, ভবিষ্যতে ডিম খাইয়েই ডিমের অ্যালার্জির চিকিৎসা করানো যাবে। অ্যালার্জি সেরে গেলে ওমলেট বা ডিমের তৈরি অন্য পদগুলো খেতে আর কোনো বাধা থাকবে না। চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদে আলোচনা-‘আফগান যুদ্ধ কেবল জীবন ও সম্পদের অপচয়’

আফগান যুদ্ধের ঘানি টানতে আর রাজি নন মার্কিন আইনপ্রণেতারা। তাঁদের বিবেচনায় জীবন ও সম্পদের অপচয় ছাড়া ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর কোনো অর্জন নেই। ক্ষোভ আছে ক্ষমতাসীন আফগান সরকারের কর্মকাণ্ড নিয়েও।
মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে ৬০ হাজার ৮০০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন।

৩০ বছরে জমি উদ্ধার ১০ দিনেই ইজারা by অরূপ রায়

ঢাকার সাভার উপজেলা পরিষদের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে বেহাত হয়ে যাওয়া ৬০ শতাংশ পরিত্যক্ত জমি ৩০ বছর পর উদ্ধার করা হয়। এর কয়েক দিনের মধ্যেই তা নামমাত্র মাসুলে ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন।

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-প্রতীকী অনশন পালন রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাও

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগসহ আট দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখে গতকাল বৃহস্পতিবার পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার এবং আগামী রোববার উপাচার্যের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন।

ছেলের সঙ্গে মায়ের জয় by আজাদ রহমান

ছোটবেলা থেকেই পড়ার প্রতি দুর্বার আগ্রহ ছিল তাঁর। পড়াশোনা করে শিক্ষিত মানুষ হওয়ার স্বপ্ন ছিল মনে। কিন্তু এসএসসির পাট চুকানোর পরপরই পরিবারের লোকজন তাঁর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর সংসার সামলাতেই চলে যায় ষোলোটি বছর। পড়ার প্রতি সুপ্ত ইচ্ছাটা তবু মরেনি তাঁর।

কৃষক লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী-বিএনপির দুটি পদ্মা সেতু বানানোর কথা ধোঁকাবাজি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বলছে, ক্ষমতায় গেলে তারা দুটি পদ্মা সেতু বানাবে। যেখানে পাঁচ বছর ক্ষমতায় থাকতে একটি সেতুও বানাতে পারেনি, সেখানে তারা দুটি সেতু বানাবে কীভাবে? ধোঁকাবাজির একটা সীমা আছে।

ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন-ধর্মঘট পালিত, ২৯ জুলাই সংহতি সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসে ধর্মঘট পালিত হয়েছে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ এই কর্মসূচি পালন করে।আন্দোলন সফল করতে শিক্ষার্থী অধিকার মঞ্চের সঙ্গে যোগ দেন একাধিক বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।

প্রিয় হুমায়ূন আহমেদ-ইমদাদুল হক মিলন

বাবার মৃত্যুর পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। চার দিন কথা বলতে পারিনি। নিঃশব্দে চোখের জলে ভেসেছি। ১৯৭১ সালের কথা। সেই ঘটনার ৪১ বছর পর গতরাত (বৃহস্পতিবার, ১৯ জুলাই) থেকে আমি বলতে গেলে বাকরুদ্ধই হয়ে আছি।

গন্ধ শুঁকে স্বজন চেনে পাখি!

সামুদ্রিক পাখিরা না দেখে কিংবা শব্দ না শুনে কেবল গন্ধ শুঁকে স্বজনদের চিনতে পারে। বিজ্ঞানীরা এক নতুন গবেষণায় এ তথ্য পেয়েছেন। বিজ্ঞানীরা এক পরীক্ষায় দেখতে পান, সামুদ্রিক পাখি ইউরোপিয়ান স্টর্ম পেট্রেল প্রজননকালে গন্ধ শুঁকে তাদের স্বজনদের ‘স্বজনবহির্ভূত’ পাখিদের থেকে আলাদা করে।

আফগানিস্তানে বোমা হামলায় পাঁচ পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন জেলা পুলিশপ্রধানও রয়েছেন। একটি গাড়িতে চড়ে যাওয়ার সময় তাঁরা ওই বোমা হামলার শিকার হন। গতকাল শুক্রবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন

ভারতের বিহার রাজ্যে প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হিসেবে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ঘোষণা করা হয়েছে। এ পদে তাঁকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সিঙ্গাপুরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জর্জ ইয়েও গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে সিনেমা হলে গুলি, নিহত ১৪

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে গতকাল শুক্রবার বন্দুকধারীর গুলিতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনিই হামলাকারী কি না, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এক দিনের সংঘাতে নিহত ৩০০-কয়েকটি সীমান্ত ক্রসিং দখল করেছে সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ার বিদ্রোহীরা গতকাল শুক্রবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর কাছ থেকে তুরস্ক ও ইরাক সীমান্তের কয়েকটি ক্রসিং (পারাপার এলাকা) দখল করে নেয়। যদিও ক্রসিংগুলোর কোনটি কতক্ষণ বিদ্রোহীদের দখলে ছিল, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। রাজধানীতে কয়েক দিনের লড়াইয়ের মধ্যে শীর্ষ সরকারি কর্মকর্তাদের ওপর আত্মঘাতী হামলার এক দিন পরই এ ঘটনা ঘটল।

ভুয়া তালিকা করে উপবৃত্তির টাকা আত্মসাতের চেষ্টা

নওগাঁর আত্রাই উপজেলার এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে হিন্দু শিক্ষার্থীদের ভুয়া তালিকা তৈরি করে উপবৃত্তির টাকা তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ ডাকযোগে সংশ্লিষ্ট চারটি দপ্তরে পাঠিয়েছেন।

মাথার ওপর মরা গাছ

ঠাকুরগাঁওয়ের জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটক। ফটকের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল নিমগাছটির নামেই সবার কাছে এলাকাটির নাম নিমতলা হিসেবে পরিচিত। নিমতলার সেই নিমগাছটিকে ঘিরে সেখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি চা-পানের দোকান।

বেড়ার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষকসংকট

পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট বিরাজ করছে। এসব বিদ্যালয়ের নয়টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে সহকারী শিক্ষকের ৭১টি পদ।

যশোর, পিরোজপুর ও মাগুরায় তিনজন খুন

যশোরে গত বৃহস্পতিবার গভীর রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ট্রাকচালক ও পিরোজপুরে দুর্বৃত্তদের হাতে একজন বিধবা খুন হয়েছেন। মাগুরায় গতকাল শুক্রবার সংঘর্ষে একজন কৃষক নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বর্ধিত ভ্রমণ কর নিয়ে হট্টগোল

আকাশপথে বিদেশ ভ্রমণের জন্য বর্ধিত কর আদায় করা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানকর্মী ও যাত্রীদের মধ্যে এখন প্রায় প্রতিদিনই হট্টগোল হচ্ছে। এ কারণে বিমানের ফ্লাইটও বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ১৯ দিন ধরে এ পরিস্থিতি চলছে।

উত্ত্যক্তকারীর হামলায় শিক্ষিকা ও তাঁর মা আহত

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় উত্ত্যক্তকারীর হামলায় একটি কিন্ডারগার্টেনের এক শিক্ষিকা এবং তাঁর মা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই শিক্ষিকাকে চিকিৎসার জন্য গতকাল শুক্রবার ঢাকায় পাঠানো হয়েছে।

লুৎফর হত্যাকাণ্ড-নওয়াপাড়ায় অর্ধদিবস হরতাল পালিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার নওয়াপাড়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নওয়াপাড়া পাঁচকবর এলাকায় নিজের মুদি দোকানে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।

লিমনের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ফলাফল সেপ্টেম্বরে

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ পরীক্ষার ফল আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রকাশিত হবে। ১৮ জুলাই উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়।

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পণ্যের বাজার সৃষ্টি করতে চান ওবামা

নিজের অসমাপ্ত কাজ শেষ করে যেতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্যে অন্যতম হচ্ছে, সারা বিশ্বে মার্কিন পণ্যের বাজার সৃষ্টি। এ জন্যই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে হচ্ছে তাঁকে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারে গত বৃহস্পতিবার এমন কথাই বললেন ওবামা।

গিলানির আসনে উপনির্বাচনে ছেলে জয়ী

পাকিস্তানে আদালতের রায়ে প্রধানমন্ত্রিত্ব ও পার্লামেন্টের সদস্যপদ হারানো ইউসুফ রাজা গিলানির আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন তাঁর ছেলে আবদুল কাদির গিলানি। পাঞ্জাব প্রদেশের সংসদীয় আসনে গত বৃহস্পতিবার এ উপনির্বাচন হয়।

শিক্ষা ও স্বদেশ-হুমায়ূন আহমেদের মৃত্যু ও উচ্চমাধ্যমিকের ফল by মোহীত উল আলম

লিখতে বসেছিলাম ১৯ জুলাই রাতে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় শিক্ষার্থীদের বিপুল সাফল্য নিয়ে। প্রায় সব জাতীয় পত্রিকায় তরুণ-তরুণীদের উচ্ছ্বাসমাখা বাঁধভাঙা আনন্দের ছবি দেখে যখন নিজের ভেতরেও তারুণ্যের পুলক অনুভব করছিলাম, তখন প্রথমে ফেসবুকে খবরটা জানলাম যে আধুনিক বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক ও

তদন্ত কমিটির তদন্ত কতটা গ্রহণযোগ্য?-আদালত চত্বরের ঘটনা

গত ২৯ মে পুরান ঢাকার আদালত চত্বরে এক বিচারপ্রার্থী তরুণী ও তাঁর মা-বাবার প্রতি পুলিশের আচরণ ছিল ন্যক্কারজনক। অথচ তদন্ত কমিটি পুলিশের আচরণ নিছক অপেশাদারি উল্লেখ করে তাদের অপরাধ হালকা করার চেষ্টা করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বেঁচে থাকবেন অগণিত ভক্ত-পাঠকের মাঝে-বিদায় হুমায়ূন আহমেদ

অবশেষে চলেই গেলেন প্রিয় হুমায়ূন আহমেদ। দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যানসারের সঙ্গে প্রাণান্তকর লড়াই করে অবশেষে তাঁকে চলে যেতে হলো। অগণিত ভক্ত-পাঠক, টিভি-চলচ্চিত্রের দর্শক, অজস্র বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন আজ তাঁকে হারানোর শোকে মুহ্যমান। আমরা সবাই তাঁর আত্মার শান্তি কামনা করি।

ধর্ম-স্বাগত মাহে রমজান by আবদুস সবুর খান

দীর্ঘ ১১ মাসের প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে বিশ্ব মোমিন-মুসলমানের দ্বারে আবারও এসে উপস্থিত হয়েছে সাম্য, সৌহার্দ্য, সম্প্রীতির মাস, ভ্রাতৃত্ব, মানবিকতা, ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান, আহলান ওয়া সাহলান মাহে রমজান।

চারদিক-হারিয়ে যাওয়া ধানের খোঁজে by কাজী শাহীদুল ইসলাম

ধানের নাম সমুদ্রফেনা। ধানের নাম বিন্নাফুল। ধানের নাম চৈতাঝড়া। ধানের নাম আঁখি-বিরোইন। অবাক হয়ে একেকটা ধানের নাম শুনি আর মাসিমাকে অস্থির করে মারি—আগে আর কোন কোন ধান করতেন, মাসিমা? মাসিমা স্মৃতি হাতড়ান। বাবু শাইল, গোয়ার শাইল, মধু বিরোইন, নাজিমুদ্দিন—আর এগোতে পারেন না তিনি।

আজ-কাল-পরশু-নাগরিক ঐক্য ও বাস্তবতা by মুহাম্মদ জাহাঙ্গীর

বাংলাদেশের রাজনীতি প্রধানত দুটি বড় দল দ্বারা নিয়ন্ত্রিত। আওয়ামী লীগ ও বিএনপি। সারা দেশে এই দুটি দলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গত চারটি সাধারণ নির্বাচনে এই দুটি দল বিজয়ী হয়ে পালা করে সরকার গঠন করেছে। বহু দেশে এ রকম দ্বিদলীয় রাজনীতি রয়েছে। এটা নতুন নয়।

বাংলাদেশের স্থাপত্যশিল্পের পথিকৃৎ তিনি। সক্রিয় ছিলেন রাজনীতিতেও। এবারের মূল রচনা সদ্য প্রয়াত এই স্থপতিকে নিয়ে-আমাদের মজু ভাই by মতিউর রহমান

তাঁকে আমরা ডাকতাম ‘মজু ভাই’ বলে। আমাদের সেই মজু ভাই, দেশের শ্রেষ্ঠ স্থপতি মাজহারুল ইসলাম গত শনিবার গভীর রাতে আমাদের ছেড়ে গেলেন। পরিণত বয়সেই তাঁর প্রস্থান। সবার জীবনেরই এই এক অমোঘ পরিণতি—এই ভেবে সান্ত্বনা পাই। কিন্তু আমাদের বেবী আপার (সালমা ইসলাম) তো কোনো সান্ত্বনা নেই।

সত্যিকারের সবজান্তা-প্যারা অলিম্পিক

 স্টোক ম্যানডেভিল হাসপাতালের রোগীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিলেন স্যার লুডউইগ গাটম্যান। ১৯৪৮ সালের এই প্রতিযোগিতাটি ‘আন্তর্জাতিক হুইল চেয়ার গেমস’ নামে পরিচিত, যেটি অবিকল অলিম্পিক গেমসের ধাঁচে সাজানো হয়েছিল।

লেখক হওয়ার পালা আপনার!

আসছে ঈদ। আসছে লেখক হওয়ার দারুণ সুযোগ। নামীদামি লেখক নন। ছুটির দিনে বরাবরের মতোই ভরসা রাখতে চায় তার পাঠকদের ওপর। সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে লিখে ফেলুন জম্পেশ একটা গল্প। আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আপনাদের গল্প নিয়েই হবে ছুটির দিনে ঈদ অণুগল্প সংখ্যা। গল্প পাঠানোর শেষ সময় ১ আগস্ট, ২০১২।

ডেনভারে সিনেমা হলে গুলি, নিহত ১৪

যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের 'দ্য ডার্ক নাইট রাইজেজ' সিনেমার প্রিমিয়ার শোতে অস্ত্রধারীর হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু-কিশোর। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মিল্ক ভিটার দুটি তদন্তে প্রমাণ, মামলা করেছে দুদকও-৪২ লাখ টাকা আত্মসাৎ , তবু চাকরিতে পুনর্বহাল by আবুল হাসনাত

মিল্ক ভিটা কর্তৃপক্ষের একাধিক তদন্তে দুর্নীতির প্রমাণ মিলেছে। তদন্ত করে দুদক মামলাও করেছে। কিন্তু ৪২ লাখ ৬৩ হাজার ৫১৭ টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত হয়ে আবার চাকরি ফিরে পেয়েছেন মো. খায়রুল ইসলাম আলমাজী।

ভারতে ক্ষমতাসীন জোটে ভাঙনের সুর-পাওয়ার-প্যাটেল পদত্যাগ করেছেন!

কংগ্রেসের সঙ্গে মনোমালিন্যের জের ধরে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শরদ পাওয়ার ও উপপ্রধান প্রফুল প্যাটেল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে খবর ছড়িয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে। তাদের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তাঁরা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ডাচ রাজপরিবার সবচেয়ে খরচে

ইউরোপের রাজপরিবারগুলোর মধ্যে নেদারল্যান্ডসের রাজপরিবারই সবচেয়ে বেশি খরচ করছে। গত বছর খরচের দিক থেকে ব্রিটিশ রাজপরিবারকেও ছাড়িয়ে গেছে তারা। ডাচ রানি বিয়েত্রিচ ও তাঁর সন্তান-সন্ততীরা গত বছর প্রায় তিন কোটি ১০ লাখ পাউন্ড খরচ করেছেন। পশ্চিম ইউরোপের রাষ্ট্রপ্রধানদের খরচ বিষয়ে এক গবেষণার পর

পাকিস্তানে ৬৫ কোটি ডলারের সাহায্য বন্ধের বিল কংগ্রেসে পাস

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক আবারও অস্থিতিশীলতার দিকে মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর রসদ সরবরাহের পথ খুলে দেওয়ার জন্য পাকিস্তানকে যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে।

সিরিয়া ইস্যুতে অচলাবস্থা-পশ্চিমাদের প্রস্তাবে ফের ভেটো চীন-রাশিয়ার

তুরস্ক ও ইরাকের সীমান্তে সিরিয়ার কয়েকটি ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের বাহিনী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। আর সরকারি বাহিনী পুনরায় রাজধানী দামেস্কের মিদান এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দুই পক্ষের সংঘর্ষে গত বৃহস্পতিবার ৩০২ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে।

চলে গেলেন হুমায়ূন আহমেদ-তাঁকে স্মরণ করবে জাতি

চলে গেলেন সমসাময়িক বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। ক্যান্সারের সঙ্গে টানা ১০ মাসের যুদ্ধে হেরে গেলেন তিনি। চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। কয়েক দিন আগে থেকেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। তবু ভক্তদের আশা ছিল, নিউ ইয়র্কের ঝলমলে রোদে আবার জেগে উঠবেন প্রিয় লেখক।

মাহে রমজান-সংযম সাধনায় জীবন পবিত্র হোক

বছর ঘুরে আবার এসেছে মাহে রমজান। আজ থেকে শুরু হচ্ছে সংযম সাধনার মাস। সারা বিশ্বের মুসলমানদের জন্যই আজ থেকে একটি মাস সংযম সাধনার। প্রতিবছর এই মাস রহমত, বরকত ও মুক্তির বার্তা নিয়ে আসে। পবিত্র এই মাস বিশ্ব মুসলিমকে শিক্ষা দেয় সংযত-সুন্দর জীবনযাপনের। মুসলিম নর-নারীর কাছে রোজার মাস তাই কাঙ্ক্ষিত।

পবিত্র কোরআনের আলো-দুনিয়ার বিত্ত-বৈভব লাভের ক্ষেত্রে কাফেররাও এগিয়ে থাকতে পারে

৩৫. ইয়া-বানী আ-দামা ইম্মা ইয়া'তিইয়ান্নাকুম রুছুলুম্ মিনকুম ইয়াক্বুস্সূনা আ'লাইকুম আয়া-তী ফামানিত্তাক্বা ওয়া আসলাহা ফালা খাওফুন আ'লাইহিম ওয়া লা-হুম ইয়াহ্যানূন।৩৬. ওয়াল্লাযীনা কায্যাবূ বিআয়া-তিনা ওয়াছতাক্বারূ আ'নহা উলা-য়িকা আসহা-বুন্না-রি হুম ফীহা খা-লিদূন।

নিউইয়র্কে শোকের বৃষ্টি by ইব্রাহীম চৌধুরী

এখন নিউইয়র্ক সময় বেলা ১১টা, শুক্রবার। নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহ এখন ফিউনারেল হোমে (শবাগার)। একটু আগেই আমরা তিনজন হুমায়ূন আহমেদকে গোসল করালাম। তাঁর দুজন নিকটাত্মীয় আনিসুর রহমান (পাশা মামা) ও জামাল আবদীন ছিলেন সঙ্গে। জামাল আবদীন তাঁর পকেট থেকে বের করলেন একটি চিরকুট।

দুদক তল্পিবাহক প্রতিষ্ঠান: মওদুদ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তল্পিবাহক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। দুদক সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘দুর্নীতি দমনে সরকার ও দুদকের ভূমিকা এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত

গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকেরা। আজ শনিবার বুয়েট শিক্ষক সমিতি জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়। শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, বুয়েটের সাবেক উপাচার্য ও কৃতী সাবেক শিক্ষার্থীরা একটি চিঠি দিয়ে শিক্ষক সমিতিকে

হুমায়ূনের মরদেহ আসছে সোমবার

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ আগামী সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন বাংলাদেশ সময় আজ শনিবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।
এম এ মোমেন বলেন,

আমার বাবার জুতা by হুমায়ূন আহমেদ

বিজয় দিবসের কত সুন্দর সুন্দর স্মৃতি মানুষের আছে। সেসব স্মৃতিকথা অন্যকে শোনাতে ভালো লাগে। প্রেমিকার প্রথম চিঠি পাওয়ার গল্প বলার সময় যেমন রোমাঞ্চকর অনুভূতি হয়, বিজয় দিবসের গল্প বলার সময়ও তা-ই হয়। আমার বন্ধু দৈনিক বাংলার সালেহ চৌধুরীকে দেখেছি বিজয় দিবসের স্মৃতিকথা বলার সময় তাঁর চোখে পানি এসে

হুমায়ূন আহমেদ-মৃত্যু পরাভব মানে যার কাছে

মৃত্যু প্রতিটি জীবনেই অনিবার্য। তারপরও কোনো কোনো মৃত্যু সহজে মেনে নেওয়া যায় না। যদি সে মৃত্যু হয় প্রবাদপ্রতিম পাঠকনন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের মতো জীবন্ত কিংবদন্তির, তা হলে সে মৃত্যুসংবাদ শোকে স্তব্ধ করে দেয় কোটি মানুষকে। গত বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে যখন বাংলা ভাষার এই অতুলনীয় পাঠকনন্দিত

মাহে রমজান-উদ্ভাসিত হোক ত্যাগের মহিমায়

শাবান মাস শেষে, পশ্চিমাকাশে ক্ষীণকায় নতুন চাঁদ সূচিত করল মহিমান্বিত একটি মাসের। তাৎপর্যপূর্ণ এ মাসটির জন্য অপেক্ষার পালা পূর্ণ হলো। মুসলমানদের জীবনে ফিরে এলো ত্যাগ ও ইবাদতের মহিমায় ভাস্বর_ মাহে রমজান। রোজার মাধ্যমে শুধু পান, আহার ও জৈবিক চাহিদা বর্জনই নয়_ আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ, লালসা ও নেতিবাচক চিন্তাতেও লাগাম টেনে ধরা হয়।

বাংলাদেশ যত দিন থাকবে তত দিন হুমায়ূন থাকবে by ডা. এম এ করীম

চেম্বার থেকে বাসায় ফিরছি, রাত তখন প্রায় ১২টা বাজে। বন্ধু মামুনুর রশীদ ফোন করে জানাল, 'তুই হুমায়ূনের খবর জানিস? শুনলাম সে আর নেই।' আমি হতবাক! এ ব্যাপারে আমার একমাত্র সোর্স হলো অন্যপ্রকাশের মাযহারের স্ত্রী স্বর্ণা। তাঁর কাছ থেকেই আমার বাল্যবন্ধুর খবর পাই। ফোন করলাম স্বর্ণাকে।

পোলিও সচেতনতার প্রয়োজন এখনো ফুরায়নি by ড. আবু এন এম ওয়াহিদ

বিশ শতকের সত্তরের দশকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়তাম, তখন ভূগোল বিভাগে ছিল আমার এক প্রিয় বন্ধু। তার নাম খন্দকার মাহবুব ইলাহী রঞ্জু। রঞ্জুর বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুরে। ভিন্ন ডিপার্টমেন্টে হলেও তার সঙ্গে আমার সখ্যের একটি বিশেষ কারণ ছিল।

বহে কাল নিরবধি-শূন্যগর্ভ আশ্বাসের রাজনীতি by এম আবদুল হাফিজ

দেশের আন্ডার ডগদের স্বার্থ সংরক্ষণকারী দল হিসেবে পরিচিত আওয়ামী লীগের কাছ থেকে জনগণ কখনোই এমনকি সংকটকালেও নেতিবাচক প্রতিক্রিয়ায় অভ্যস্ত নয়। অভ্যস্ত নয় এই দলটিও জনগণকে 'না' বলতে। আজকের কঠিন বাস্তবতায় যেখানে আওয়ামী লীগ ও তার সহযোগীরা সাড়ে তিন বছরের শাসনকালে সব কিছু লেজেগোবরে

নায়িকা মাহিয়া মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস

ঢালিউডের নবীন নায়িকা মাহিয়া মাহি। মুক্তির আগেই আলোচনা তৈরি করা ছবি ‘ভালোবাসার রঙ’ ছবিতে অভিনয় করছেন তিনি। চঞ্চল প্রকৃতির মাহিয়া মাহিকে দেখলে মনেই হয় না যে, ছাত্রী হিসেবে তিনি এতোটা মেধাবী। সদ্য প্রকাশিত এইচএইসিতে মাহি পেয়েছেন গোল্ডেন এ প্লাস।