Friday, August 26, 2016
ইতালিতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবন শুরু করার চেষ্টা
![]() |
| ভূমিকম্প আঘাত হানার পর একদিকে স্বজন হারানোর শোক; অন্যদিকে শঙ্কা ও অনিশ্চয়তা। এই নিয়ে এই দুই ইতালীয় নারীর মতো অনেকেই ঠাঁই নিয়েছেন একটি আশ্রয়কেন্দ্রে। গতকালের ছবি। রয়টার্স |
ইতালির সরকারি সিভিল প্রটেকশন নেটওয়ার্ক বলছে, গতকাল পর্যন্ত গুরুতর অবস্থায় ২৬৪ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবীরা জীবিত আর কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তবে অনেকেই ২০০৯ সালের ভূমিকম্পের সময়ের কথা স্মরণ করেন। সেবার ৭২ ঘণ্টা পরও মানুষকে জীবিত পাওয়া গিয়েছিল। ধ্বংসস্তূপ থেকে গতকাল উদ্ধার করা হয়েছে স্কুলপড়ুয়া ছোট এক মেয়েশিশুকে। ভূমিকম্পের প্রায় ১৮ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার পেসকারা দেল ত্রন্তো গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। মেয়েটির বয়স ১০-এর কম হবে। উদ্ধারকারীদের একজন বলেন, তিনি ১৭ ঘণ্টার বেশি সময় ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন। একপর্যায়ে শুনতে পান মৃদু শব্দ। সেখানে কিছু ধ্বংসাবশেষ সরিয়ে দেখতে পান ছোট দুটি পা।
প্রবল ভূমিকম্প প্রত্যন্ত অনেক গ্রামে ব্যাপক ক্ষতিসাধন করেছে। পরিণত করেছে ভুতুড়ে গ্রামে। এমনই একটি জায়গা আরকুয়েতা। এর মেয়র আলেন্দ্রো পেত্রুসি বলেন, ‘আমরা যদি কোনো সহায়তা না পাই তবে আরকুয়েতা একেবারে ধ্বংস হয়ে যাবে।’ শুধু এ গ্রাম থেকেই ৫৭টি লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আরকুয়েতার ১৫টি এলাকায় ঠিক কত মানুষ বসবাস করত, তার হিসাব আসলে নেই। শীতকালে এসব গ্রাম একেবারে জনশূন্য হয়ে যায়।’ এই ধ্বংস, মৃত্যু, ভীতির মধ্যেও ধ্বংস হয়ে যাওয়া জনপদগুলো নতুন করে গড়ে তোলার কর্মকাণ্ড শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি গতকাল এক জরুরি বৈঠকের পর বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন সবকিছু গড়ে তোলা। নতুন করে শুরু করা।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
শুধুই টাকার খেলা!
![]() |
| হিলারি ক্লিনটন,ডোনাল্ড ট্রাম্প |
সাধারণ মানুষের কথা বললেও হিলারি ও ট্রাম্প উভয়েই এখন ছুটছেন মোটা টাকার পেছনে। গত সপ্তাহে হিলারির সমর্থনে হলিউডে যে তারকাখচিত ডিনারের আয়োজন করা হয়, তাতে প্রতি প্লেটের জন্য দাম ধরা হয়েছিল ৩৩ হাজার ৪০০ ডলার। এতে ‘হোস্ট’ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর, তিনি আসতে না পারায় সে ভূমিকা গ্রহণ করেন পপ গায়ক জাস্টিন টিম্বারলেক ও অভিনেত্রী জেসিকা বিল। দুই সপ্তাহ আগে ফ্লোরিডায় হিলারির সমর্থনে একাধিক ফান্ড-রেইজিং ডিনারের আয়োজন করা হয়, এর মধ্যে মায়ামি বিচ শহরে আয়োজিত এক ডিনারে মাথাপিছু প্লেটের দাম ধরা হয়েছিল ৫০ হাজার ডলার। তবে এই ডিনারে হোস্টের হিসাবে দায়িত্ব পালনের সম্মান অর্জনের জন্য তাদের কমপক্ষে ১ লাখ ডলার চাঁদা দিতে হয়। খুবই ব্যক্তিগত পার্টি, ফলে কোনো সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন না। তবে লোকমুখে যে খবর বেরিয়েছে, তাতে দেখা যায়, হিলারি সেখানে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক অসমতার কথা বলেছেন।
গত সপ্তাহে মিশিগানেও ফান্ড-রেইজিং ডিনারে অংশ নেন হিলারি। প্লেটপ্রতি ২৫ হাজার ডলার চাঁদার এমন একটি ডিনারে অতিথিদের গান গেয়ে শোনান বিখ্যাত গায়িকা আরিথা ফ্রাঙ্কলিন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সেখানে মোট অতিথির সংখ্যা ছিল ৭০। হিলারি ও ট্রাম্প উভয়েই তাঁদের শতকোটিপতি বন্ধুদের কাছে অর্থের আবেদন করেছেন। অধিকাংশ রিপাবলিকান ধনকুবের এবার ট্রাম্পকে এড়িয়ে চলছেন। হিলারির সেই সমস্যা নেই। জর্জ সরোস, ওয়ারেন বাফেটসহ প্রায় দুই ডজন শীর্ষ ধনকুবের পকেট খুলে তাঁকে চাঁদা দিয়ে সাহায্য করছেন। প্রেসিডেন্ট নির্বাচনের এখনো প্রায় তিন মাস বাকি। যে হারে এই দুই প্রার্থী চাঁদা তুলছেন, তাতে অনেকের বিশ্বাস, এ বছর শুধু প্রেসিডেন্ট নির্বাচন খাতে যুক্তরাষ্ট্রে কম করে হলেও ৫০০ কোটি ডলার খরচ হবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কড়া পদক্ষেপ নিন, রোগীদের হয়রানি দূর করুন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুরোনো প্রতিবেশী, নতুন সম্পর্ক
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য হিন্দু থেকে নেওয়া।
হর্শ ভি পান্ট: লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1330)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...