Thursday, April 5, 2012

চারদিক-পড়ার বাইরের শৈশব by কামনাশীষ শেখর

আজকাল ছোটদের লেখাপড়ার প্রচণ্ড চাপ। স্কুল, কোচিং, প্রাইভেট শিক্ষক—দম ফেলার ফুরসত নেই তাদের। নিজের ওজনের চেয়েও বেশি ওজনের বই-খাতা নিয়ে সারা দিন ছুটছে তারা। এতে হয়তো কেউ কেউ ভালো ফল করছে, কিন্তু তাদের মনের বিকাশ কি ঘটছে?

জনস্বাস্থ্য-এখনই চাই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা

গত সেপ্টেম্বরে বাংলাদেশ যখন এমডিজি পুরস্কার পেল, সেটা ছিল গত কয়েক দশকে স্বাস্থ্য খাতে সাফল্যের প্রতিফলন। এই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ শুধু শিশুমৃত্যুর হারই কমায়নি, স্বাস্থ্যের সব সূচকই ঊর্ধ্বমূখী। গড় আয়ু, যেটা সত্তরের দশকে ছিল ৪৫ বছর, এখন প্রায় ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ বছরে।

খোলা চোখে-ক্রিকেট ও রাজনীতি by হাসান ফেরদৌস

২৩ মার্চ, ‘পাকিস্তান ডে’ উপলক্ষে নিউইয়র্কে সে দেশের মিশনে দাওয়াত ছিল। সিকিউরিটি চেক সেরে, শীতের কোট জমা দিয়ে এক পা বাড়িয়েছি মাত্র, অমনি আধচেনা এক পাকিস্তানি ভদ্রলোক আমাকে সোল্লাসে জড়িয়ে ধরলেন। ‘থ্যাঙ্কু, থ্যাঙ্কু,’ বলে প্রায় চুমু খান আর কি। আমি তাঁর ‘ভালুক আলিঙ্গন’ সামলে জিজ্ঞেস করলাম, কী এমন মহান কারণে এই

ধর্ম-সুস্থ-সবল জীবনের জন্য by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলাম জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। স্বাস্থ্যই সম্পদ ও সকল সুখের মূল। মানবজীবনে সুস্থতাই সাফল্যের চাবিকাঠি। শারীরিক সুস্থ্থতা আল্লাহপ্রদত্ত এক বড় নিয়ামত। এর মাধ্যমে মানুষের জীবনপ্রবাহ ঠিক থাকে। পক্ষান্তরে অসুস্থ ব্যক্তির জীবনের গতি থমকে দাঁড়ায়, নিজের প্রয়োজন পূরণে রোগী অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে।

ইনসুলিনের বিকল্পের খোঁজে টেক্সাসের বিজ্ঞানীরা

ডায়াবেটিস-রোগীদের জন্য সুখবর। এতদিন ব্লাড সুগার নিয়ন্ত্রণের একমাত্র উপায় ছিল ইনজেকশনের মাধ্যমে শরীরে ইনসুলিন প্রয়োগ। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, তারা ইনসুলিনের বিকল্প এক হরমোনের সন্ধান পেয়েছেন। তাদের মতে, রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে ইনসুলিনের সমান পারদর্শী এই হরমোনটি।

র‌্যাব ও মানবতা-লিমনের কাটা পায়ের খোঁজে by ফারুক ওয়াসিফ

সঙ্গের ছবিটি দেখুন, ভালো করে তাকান। ওখানে যেখানটায় সাদা ব্যান্ডেজের স্তূপ, সেখানটায় আস্ত একটা পা ছিল। পুত্রশোক বড় শোক। যে লোকটি ছেলেটিকে উঠে বসাচ্ছেন, তিনি বাবা। পেছনে যিনি দাঁড়িয়ে, তিনি মা। ছেলেটির বয়স বড়জোর আঠারো। সকালে সে গরু চরায়, দুপুরে কামলা খাটে ইটভাটায়, রাতে পড়তে বসে।

শিবের গীত-গোলটেবিল by সৈয়দ মনজুরুল ইসলাম

একটা চৌকোনা টেবিলকে গোল টেবিল বানিয়ে কিছু বিষয়-বিশেষজ্ঞ যেদিন নানা বিষয়ে তাঁদের বিজ্ঞ সিদ্ধান্ত জানাতে থাকলেন, গোল বাধল সেদিন থেকেই। টেবিলের ভূগোল বদলে ফেলার বিভ্রমে পড়ল তাঁদের আলোচনা-পর্যালোচনা। শুরুতে সুশীল সমাজের সংগঠন এবং সংবাদপত্র থেকে গোলটেবিল উঠল গিয়ে টিভি চ্যানেলের গোলাঘরে, বিপত্তি আরও

দেশে ৩০১২ জনের জন্য চিকিৎসক মাত্র একজন



স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেছেন, ‘‘দেশে তিন হাজার ১২ জনের জন্য বর্তমানে একজন চিকিৎসক রয়েছেন। আর ২ হাজার ৬৬৫ জনের জন্য রয়েছে একটি শয্যা। রোগীদের চিকিৎসার জন্য ৬ হাজার ৩৪২ জনের জন্য রয়েছেন একজন নার্স। এছাড়া চিকিৎসকের সঙ্গে নার্সের অনুপাতও সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিক্রিয়া-অথ নদী ও গরু সমাচার: সংবিধান নিয়ে বিভ্রান্তিবিলাস by আকবর আলি খান

গল্পটি বাংলাদেশের প্রায় সবাই জানেন। তবে এই বস্তাপচা গল্পটির মাধ্যমে স্তম্ভাকার (columnist শব্দের সহজ পরিভাষা হিসেবে ব্যবহূত) মিজানুর রহমান খানের ৪ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত প্রবন্ধটি সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক ছাত্র পরীক্ষার আগে গরুর ওপর রচনা মুখস্থ করে। পরীক্ষায় নদীর ওপর রচনা লিখতে দেওয়া হয়।

দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে-আবারও রেলের জমি দখল

রাজনীতিতে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে যতই বিবাদ থাকুক না কেন, দখলবাজিতে পরস্পরের সহযোগিতার বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। গত বৃহস্পতিবার প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর সায়েদাবাদ রেলক্রসিংয়ের উত্তর দিকে রেলওয়ের জমি দখল করে অবৈধ মার্কেট তৈরির সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও যুবলীগের

শুধু সংসদীয় অভিশংসন প্রথার প্রবর্তন কাম্য নয়-বিচারকদের জবাবদিহি

বিচারক অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিলোপ করে সংসদীয় অভিশংসন বা ইমপিচমেন্টের বিধান পুনরুজ্জীবনের সিদ্ধান্তকে আমরা নীতিগতভাবে সমর্থন করি। কিন্তু উচ্চ আদালতের শুধু জবাবদিহির প্রশ্নে সংসদের কাছে এটা ফেরত আনার দাবি বিভ্রান্তিকর। কারণ, বিচারকদের জবাবদিহির সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন অবিভাজ্য।

ফারাক্কার প্রভাবে উত্তরাঞ্চলের ৫৪টি নদী পানি শূন্য by সেলিম সরদার

ফারাক্কার প্রভাবে উত্তরাঞ্চলের ৫৪টি নদী শুকিয়ে গেছে । শুষ্ক মৌসুমে শূন্য হয়ে পড়ছে নদীর পানি । একদিকে যেমনি পানি শূন্য হয়ে পড়ছে নদীগুলো, অন্যদিকে তেমনি দ্রুত নেমে যাচ্ছে পানির স্তর। এদিকে শুষ্ক মওসুমের শুরুতেই পাবনার ঈশ্বরদীতে পানির জন্য হাহাকার সৃষ্টি হয়েছে।

এক হাজারীর পর আরেক হাজারীতে জিম্মি ফেনীবাসী by আদিত্য আরাফাত

জয়নাল হাজারীর প্রতিপত্তির সময় ফেনীকে বলা হতো মৃত্যুউপত্যকা। এককভাবে পুরো ফেনীকে নিয়ন্ত্রণ করতেন ফেনী আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারী। ‘এক নেতা এক জেলা’- একথাই চালু ছিল সে সময়। ‘ফেনীর মুকুটহীন সম্রাট’ ও ‘গডফাদার’ খেতাব জড়িয়ে ছিল জয়নাল হাজারীর নামের সঙ্গে।

শ্রদ্ধাঞ্জলি-আব্বা, তুমি শুনতে পাচ্ছ? by ফারজানা নজরুল

আব্বা, আজ ৪০ বছর আগের সেই ১৯৭১-এর দিনগুলোর কথা মনে পড়ছে। আমাদের স্কুল বন্ধ। পড়াশোনার বালাই নেই। আম্মা (বেগম মুশতারী শফী) ও তাঁর বান্ধবী সংঘের সবাই খুব ব্যস্ত মিটিং-মিছিল নিয়ে। গণসংগীতের রিহার্সাল হচ্ছে কখনো আমাদের বাসায়, কখনো বা ‘জেম সেন’ হলে। আমি ওই গণসংগীতে অংশগ্রহণ করতাম।

সপ্তাহের হালচাল-প্রধান উপদেষ্টা: দুটি বিকল্প প্রস্তাব by আব্দুল কাইয়ুম

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আদালতের সম্পৃক্ততা থাকলে সেখানে দলীয়করণের প্রবণতা দেখা যায়। তাই আদালতের ভাবমূর্তি রক্ষায় এ দুটিকে বিযুক্ত করার একটি কথা উঠেছে। এত দিন ভালোই চলছিল। ‘সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি’ প্রধান উপদেষ্টা হয়ে আসছিলেন।

আদিবাসী-বিনোদনের সাফারি পার্ক ও ভীত রাথুরা শালবন by পাভেল পার্থ

ঢাকা বন বিভাগের অধীন গাজীপুরের শ্রীপুর রেঞ্জের পাঁচটি বিটের ভেতর এখনো ক্ষয়িষ্ণু এক শালবন টিকে আছে বড় রাথুরা মৌজায়। রাথুরা বিটের পাঁচ হাজার ৫২৪ দশমিক ১৬ একর বনভূমির ভেতর প্রায় চার হাজার একর এলাকা নিয়ে এক প্রশ্নহীন সাফারি পার্কের কাজ শুরু করেছে বন বিভাগ।

বিশ্ব স্বাস্থ্য দিবস, ২০১১-অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে by ফরিদা আখতার

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিনে কোনো একটি প্রতিপাদ্য থাকে, সেটি জানার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট দেখলাম। এবারের প্রতিপাদ্য দেখে আঁতকে উঠলাম। ইংরেজিতে যেভাবে রয়েছে, আগে সেটাই বলি, Antimicrobial resistance : No action today, no cure tomorrow (বাংলায় অর্থ করলে দাঁড়ায়,

সময়ের প্রতিবিম্ব-লক্ষ্যবস্তু নির্বাচন, তীরটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা by এবিএম মূসা

ইংরেজিতে প্রবাদবাক্যটি হচ্ছে, ‘হোয়্যার অ্যাঞ্জলস ফিয়ার টু ট্রিড, ফুলস স্টেপ ইন।’ ভাবার্থ করলে বাংলায় বলা যায়, ‘যেখানে ফেরেশতারাও যেতে দ্বিধা বোধ করেন, সেখানে নির্বোধেরাই স্বচ্ছন্দে বিচরণ করে।’ কথাগুলো বলছি প্রথম আলোতে আবুল মোমেনের নিয়মিত কলামের শিরোনাম ধার করে সংবিধান সংশোধন তথা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

কয়লা উত্তোলনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে-গ্যাস-সংযোগ বন্ধ সমাধান নয়

মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে দেশবাসীকে কোনো সুসংবাদ দিতে পারেনি পেট্রোবাংলা। গ্যাস-বিদ্যুতের সমস্যা যেই তিমিরে ছিল, সেই তিমিরেই আছে। যদিও পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন বছরে (২০০৮-১০) ২৮ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন বেড়েছে। বর্ধিত চাহিদার তুলনায় এটিকে সামান্যই বলতে হবে।

র‌্যাব কি আইনের ঊর্ধ্বে?-লিমনের কাটা পা

কর্মফল বলে একটা ব্যাপার আছে। তাহলে কার কর্মফলে র‌্যাবের গুলিতে পা হারাল তরুণ লিমন হোসেন? যে দরিদ্র তরুণের চিকিৎসার জন্য তার গ্রামবাসীও চাঁদা দেয়, চাল-ডাল এগিয়ে দেয়, এই ভালোবাসা পাওয়াও তো লিমনেরই কর্মফল। সবার ভালোবাসা ও সহানুভূতি যে কাড়তে পারে, যার বিরুদ্ধে কোথাও কোনো মামলা ছিল না,

মানুষের মুখ-মনের আলো দিয়ে দেখা by মানসুরা বেগম

পায়ে চাপ দিলে মাথা, পিঠ বা কোমরের ব্যথা ভালো হয়। হাতে চাপ দিলেও শরীরের বিভিন্ন জায়গার ব্যথা কমে। এ কাজটি শুধু আঙুল ও হাতের তালু দিয়ে করতে হয়। ওষুধ ও যন্ত্রপাতি ছাড়াই চলে চিকিৎসা। এ পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু কাজটি যিনি করেন, তিনি চোখে না দেখে অন্যের শরীরের সমস্যার সমাধান করতে চাচ্ছেন। মনে হাজারো প্রশ্ন নিয়ে হাজির হলাম দৃষ্টিপ্রতিবন্ধী মাহবুব আহসানের ক্লিনিকে।

ক্রিকেট কূটনীতি-২২ গজি সম্পর্কের সেতু by এ কে এম জাকারিয়া

পারভেজ মোশাররফ তখন পাকিস্তানের প্রেসিডেন্ট, ২০০৫ সালের ঘটনা। দিল্লিতে পাকিস্তান-ভারত ক্রিকেট ম্যাচ। সেখানে গিয়ে খেলাটি দেখার শখ মোশাররফের। ভারতের উদ্দেশে খোলাখুলিভাবেই বললেন, আমন্ত্রণ পেলে খেলা দেখতে যেতে চান তিনি। কী করবে ভারত? দুই দেশের সম্পর্ক তখন খুবই খারাপ।

দুই দু’গুণে পাঁচ-আইজাক আসিমভের রসবোধ by আতাউর রহমান

এটা এপ্রিল মাস। এ মাসেরই ৬ তারিখে ১৯৯২ সালে বিখ্যাত আমেরিকান (জন্মগতভাবে রাশান) লেখক ও হিউমারিস্ট আইজাক আসিমভের জীবনাবসান ঘটে। ইহুদি বংশোদ্ভূত এই লেখক ছিলেন একাধারে জীববিজ্ঞান, রসায়নের অধ্যাপক, বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক, রম্যলেখক ও রম্যকথক। অথচ আমাদের এতদঞ্চলে তাঁর নাম খুব বেশি শোনা যায় না।

লিবিয়া-যুক্তরাষ্ট্র কখন সশস্ত্র সংগ্রাম পছন্দ করে by নিকোলা নাসের

লিবীয় বিদ্রোহ শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবেই। কিন্তু কিছুদিনের মধ্যেই তা ‘সশস্ত্র সংগ্রামে’ পরিণত হলো। বিন্দুমাত্র দেরি না করেই যুক্তরাষ্ট্রও বিদ্রোহীদের পূর্ণোদ্যমে অস্ত্র সরবরাহ শুরু করল এবং বিদ্রোহটা পরিণত হলো পূর্ণমাত্রার গৃহযুদ্ধে। অথচ এই একই আমেরিকা ৩৪ বছরের ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের বৈধ সশস্ত্র আত্মরক্ষাকে সরকারিভাবে ‘সন্ত্রাসবাদ’ বলে কলঙ্ক-দাগ দিয়ে রেখেছে।

সংবিধান সংশোধনী-বিবেচনার জন্য কিছু প্রস্তাব by আলী রীয়াজ

জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সাম্প্রতিক বৈঠকগুলো, আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনীর সম্ভাবনা, তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অ্যামিকাস কিউরিদের বক্তব্য দান এবং প্রধান বিরোধী দল বিএনপির বক্তব্যের কারণে সংবিধান নিয়ে এখন জোরদার

দেশের সামগ্রিক উন্নয়নের পথে বাধা-স্বাস্থ্য খাতে ব্যাপক বৈষম্য

‘(১) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবেন; (২)...প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি; অনুচ্ছেদ ১৯-এর ১ ও ২)

কর্মসূচির নামে ভাঙচুর-জ্বালাও পোড়াও নয়-অযৌক্তিক ও বাড়াবাড়ির হরতাল

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বাতিলসহ তিন দফা দাবিতে সোমবার সারা দেশে হরতালের নামে যা হলো, তা যতটা না প্রতিবাদ, তার থেকে বেশি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা। তার চেয়েও বড় কথা হচ্ছে, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি, শিক্ষানীতি বা হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবির মতো ইস্যুতে হরতাল ডাকার বিষয়টিই ছিল পুরোপুরি অযৌক্তিক।

নিঃশেষিত ইউরেনিয়াম-তেজস্ক্রিয় অস্ত্র ব্যবহার ও লিবিয়া যুদ্ধ by পিটার কাস্টার্স

জনগণের চোখে কোনো যুদ্ধের বৈধতা দিতে বহু ধরনের ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে পশ্চিমারা লিবিয়ার গাদ্দাফি সরকারের বিরুদ্ধে যুদ্ধের তৎপরতা শুরু করেছে মার্চ মাসের মাঝামাঝি। তারও আগে লিবীয় নেতার বিরুদ্ধে শুরু হয় তীব্র আক্রমণাত্মক প্রচারণা—তাঁকে উন্মাদ হিসেবে জাহির করা হয়। যুদ্ধের সপক্ষে অজুহাত

এভারেস্ট জয়ের বর্ষপূর্তি-সামর্থ্যটা যদি বোঝাতে পারি by মুসা ইব্রাহীম

এভারেস্টকে জয় করা যায় না। প্রকৃতপক্ষে সেখানে নিজের সামর্থ্যের বাধাকে জয় করতে হয়। কেউ হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন, মানেটা কী? মানেটা হলো, পর্বতারোহণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি এক ভিন্নরূপে হাজির হয়—সমতলে আমরা একে যেভাবে পাই, পর্বতে তার ঠিক উল্টো।

রাজনীতি-গণতন্ত্র এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি by এম হাফিজউদ্দিন খান

রোববার জাতীয় সংসদের যে অধিবেশনটি শুরু হয়েছে, সেটি নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও অনুমোদিত হবে। দ্বিতীয়ত, এ অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপনের সম্ভাবনা আছে। এসব ক্ষেত্রে দেশবাসী আশা করে, বিরোধী দল সক্রিয় ভূমিকা রাখবে এবং সরকারি দলও তাদের

প্রশাসন তার দায়িত্ব পালন করুক-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তকরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ মাসের ক্যাম্পাস-জীবনে ১০-১৫ বার উত্ত্যক্ত হতে হয়েছে। এ রকম উত্ত্যক্তের অভিযোগ করেছেন ২০ জন ছাত্রী। অভিযোগ ছাড়া দুঃখে-অপমানে গুটিয়ে গেছেন কতজন, তার হিসাব দেওয়ার কেউ আছে কি? প্রায় সব ক্ষেত্রেই অভিযুক্ত সবাই ছাত্রলীগের নেতা-কর্মী।

চুক্তি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দরকার-পার্বত্য চট্টগ্রামে প্রাণঘাতী সংঘাত

রাঙামাটির মাটি আবার রক্তরঞ্জিত হয়েছে। বরকলের নাড়াইছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র কর্মীরা এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে ইউপিডিএফ অভিযোগ করেছে।

চারদিক-হাসি ফুটুক তাদের মুখেও by ইমাম হাসান

রাস্তার পাশেই কলবেল। শব্দ করতেই দৌড়ে এসে দরজা খুলে দিল একটি মেয়ে। ভেতরে ঢোকার আগেই একটি শিশু এসে জড়িয়ে ধরল। হালকা বাদামি চোখ। তেল করা চুলে বাম সিঁথি। কোলে তুলে নিলাম। ছোট্ট হাত দুটি বড়ই কোমল ঠেকল পিঠের ওপর। কোলে বসেই প্রশ্ন। ‘তুমি দলপো (গল্প) বলতে পালো? আমি না একতা দলপো পালি।’

স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত

ঢাকা মানুষ আর ধুলার মহানগর। ঢাকা মহানগরে কত মানুষ বাস করে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে মানুষ এই শহরে গিজগিজ করছে। আমি নাক-কান-গলার চিকিৎসক। এই মহানগরের অনেকে তাই হাঁচি, কাশি বা সর্দি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে বা আমার চেম্বারে আসেন চিকিৎসা নিতে।

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব আমাদের দেশের নৌপথের সিস্টেমটা আগে বদলাতে হবে। নিয়মশৃঙ্খলায় আমূল পরিবর্তন আনতে হবে, ম্যানেজমেন্টে যোগ্য লোক নিয়োগ দিতে হবে। প্রতিটি নৌযান জেটি ছাড়ার আগে মনিটরিং কমিটি দিয়ে নিশ্চিত করতে হবে, যাত্রীসংখ্যা তুলনামূলক ঠিক আছে কি না, পরিমাণের অতিরিক্ত মালামাল বহন করছে কি না, নৌযানে পর্যাপ্ত লাইফ

ব দ লে যা ও ব দ লে দা ও মি ছি ল-মালয়েশিয়ার অভিজ্ঞতা by রফিকুল ইসলাম

বদলে যাও বদলে দাও মিছিল’-এ দেশের বিভিন্ন জরুরি সমস্যা ও নির্বাচিত তিনটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ নৌ-দুর্ঘটনার বিষয়ে বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক সাঈদ চৌধুরীর দেশীয় বাস্তবতা ও সমাধানমূলক নির্দেশনা এবং রফিকুল ইসলাম-এর মালয়েশিয়ার নৌপথ-ব্যবস্থাপনা দেখার অভিজ্ঞতার লেখা ছাপা হলো।

বদলে যাও বদলে দাও মিছিল-নৌ-দুর্ঘটনা বন্ধে করণীয় by সাঈদ চৌধুরী

বদলে যাও বদলে দাও মিছিল’-এ দেশের বিভিন্ন জরুরি সমস্যা ও নির্বাচিত তিনটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ নৌ-দুর্ঘটনার বিষয়ে বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক সাঈদ চৌধুরীর দেশীয় বাস্তবতা ও সমাধানমূলক নির্দেশনা এবং রফিকুল ইসলাম-এর মালয়েশিয়ার নৌপথ-ব্যবস্থাপনা দেখার অভিজ্ঞতার লেখা ছাপা হলো। বেশির ভাগ নৌ-দুর্ঘটনার ক্ষেত্রে মূল কারণ থাকে দুটি। অধিক যাত্রী এবং যন্ত্রপাতি ঠিকমতো পরীক্ষা না করা এবং কোনো সময় চালকের অদক্ষতা। যখন কোনো সমস্যার সমাধান সম্পর্কে অবগত হওয়া যায়, কিন্তু তার পরও সমস্যা থেকেই যায়, তখন মনে করতে হবে, এই সমস্যা থেকে নিশ্চয়ই কেউ লাভবান হচ্ছে। লাভবান কারা হচ্ছে? আমরা সবাই জানি, ক্ষমতাসীন রাজনৈতিক দল, মালিকপক্ষ আর সরকারি প্রশাসন। এরাই মধুচক্র। আমরা সাধারণ মানুষ মরে যাচ্ছি, তাই আমাদের চিন্তা এখন আমাদেরই করতে হবে। ৩০০ যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেল। দেড় শতাধিক মানুষ নিহত হলো। বাকি মানুষগুলো কোথায় গেল, তার হিসাবও পাওয়া গেল না। এমন মর্মান্তিক দুর্ঘটনার সমাধানে শুধু পেলাম তদন্ত কমিটি আর অবমাননাকর কিছু আর্থিক সাহায্য! এই জটিল রাজনৈতিক বিষয়গুলো নিয়ে ভাবার সময় এখন নেই। ভেবে কোনো লাভও হয় না। বরং নাগরিক আন্দোলনের মাধ্যমে এর যথাযথ সমাধানে দ্রুতগতিতে কাজ করতে হবে। প্রথমেই মোটা দাগে দু-তিনটি দাবি বাস্তবায়নে মাঠে নামতে হবে। এর মধ্যে অন্যতম অতিসত্বর নৌপুলিশ বাহিনী ও টেকনিক্যাল পর্যবেক্ষণ টিম গঠন করা, যারা প্রতিটি স্টেশনে যাত্রী ও মালামাল ওঠানোর পরিমাণ, ইঞ্জিনের অবস্থা এবং দুর্ঘটনা মোকাবিলার আনুষঙ্গিক সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করবে এবং ব্যবস্থা নেবে। দ্বিতীয়ত, বেশ কতগুলো দ্রুতগতির উদ্ধারকারী জাহাজ নদীতে সব সময়ের জন্য রাখতে হবে, যাতে খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে। দুর্ঘটনাকবলিত জাহাজ যেন দ্রুতগতিতে খবর পাঠাতে পারে, সে ব্যবস্থা করাও একান্ত প্রয়োজন। তৃতীয়ত, যে চালকগুলো অদক্ষ, কিন্তু বর্তমানে এই পেশার সঙ্গে জড়িত, তাদের স্বল্পমেয়াদি জরুরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। কেননা, অদক্ষ চালকদের ছাঁটাই করলে চালক-সংকট পড়ে যেতে পারে। এ কারণেই দীর্ঘমেয়াদি না হলেও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রথম আলোকে ধন্যবাদ, তাদের বন্ধুসভার উদ্যোগে ‘বদলে যাও বদলে দাও মিছিল’-এর ব্যানারে বিভিন্ন অঞ্চলে অনেক বড় মানববন্ধন করা হয়েছে। এতে অবশ্যই জনসচেতনতা বাড়ছে এবং সরকারের দৃষ্টি কিছুটা হলেও এদিকে পড়বে। কিন্তু মানববন্ধন বা অন্যান্য কার্যক্রম প্রতিবাদের ভাষা হলেও এগুলো প্রতিরোধের জন্য কী কী করা যেতে পারে, তা নিয়ে www.bodlejaobodledao.com ব্লগের মাধ্যমেই আমরা জনমত সংগ্রহ করে সরকারকে সেসব বাস্তবায়নে চাপ প্রয়োগ করতে পারি। সরকার অবশ্যই তখন এটা নিয়ে বেশি করে ভাবতে বাধ্য হবে। ভাবতে বাধ্য করানোটাই আমাদের কাজ। এই স্বজনহারানোর বেদনাগুলো ভুলে গেলে চলবে না। একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সে পরিকল্পনা অনুযায়ী কাজই স্থায়ী সফলতা নিয়ে আসবে নৌ-দুর্ঘটনার।
 সাঈদ চৌধুরী, aschowdhury88@gmail.com

দেশ-জাতি-উন্নয়ন-অনুকূল সংস্কৃতি চাই by মোহাম্মদ কায়কোবাদ

যুগে যুগে একটি দেশের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য নেতারা নতুন নতুন উন্নয়ন-অনুকূল সংস্কৃতির সূচনা করেছেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন। অনেক সময় ন্যূনতম ভোগকে ত্যাগ করে জনগণকে উৎসাহিত করেছেন।

চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান

এই কলামে ডাক্তারদের নিয়ে লিখেছিলাম একবার ‘আরোগ্যশিল্পী’ শিরোনামে। সমপ্রতি ডাক্তারবিষয়ক বিতর্কে আরও একবার এ প্রসঙ্গে ফিরতে উদ্বুদ্ধ হলাম। আগের লেখায় চিকিৎসা পেশা কীভাবে একাধারে বিজ্ঞান ও শিল্প, সে প্রসঙ্গে লিখেছিলাম। কিন্তু শিল্পী ইত্যাদি বলে যতই কাব্য করার চেষ্টা করি না কেন,

বিশ্বশান্তি বিপন্ন করবে ইসরাইলঃ গুন্টার গ্রাস

জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিকটিসহ ইউরোপজুড়ে বিভিন্ন দৈনিকে বুধবার প্রকাশিত এক কবিতায় গুন্টার গ্রাস লিখেছেন ইরান নয় বরং ‘ভঙ্গুর’ বিশ্বশান্তি আরো ‘বিপন্ন’ করবে পারমানবিক শক্তিধর ইসরাইল । ৮৪ বছর বয়সে এসে জার্মানিতে জীবিত সাহিত্যিকদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় গ্রাস সতর্ক করে দেন যে, ইসরাইল প্রথম হামলা চালিয়ে ইরানের জনগণকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে।

সবচেয়ে সুন্দরী মিরান্ডা

অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কেরকে ওই দেশের শীর্ষস্থানীয় ম্যাগাজিন ‘হু’ ২০১২ সালের সবচেয়ে সুন্দরী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্যই ম্যাগাজিনটির এপ্রিলের সংখ্যার প্রচ্ছদে দেখা যাবে সুন্দরী মিরান্ডাকে। তবে তিনি একা নন, তার সঙ্গে থাকবে তার একমাত্র ছেলে ফ্লিনও।

নতুন প্রজন্মের সচেতন উদ্যোগ প্রয়োজন-এসিড-সন্ত্রাস রোধে সমন্বিত উদ্যোগ

প্রথম আলোর বিশাল বাংলা পাতায় বুধবার প্রকাশিত খবর অনুযায়ী, গত তিন বছরে শুধু নেত্রকোনা জেলায় ১০২ জন এসিডদগ্ধ হয়েছেন। এদের বেশির ভাগই নারী। এর আগে দিনাজপুর, ভোলা, সিরাজগঞ্জ, খুলনাসহ আরও কয়েকটি জেলার অসহায় এসিডদগ্ধদের সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সিইসির মন্তব্য অসতর্ক ও আইন-অসমর্থিত-ডিসিসি নির্বাচন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আইনবহির্ভূত আগাম প্রচারাভিযানকে সিইসির তরফে ‘উৎসবের আমেজ’ বলায় যথেষ্ট বিভ্রম সৃষ্টি হয়েছে। আমরা বিস্মিত যে তাঁর মতো দায়িত্বশীল ব্যক্তি কীভাবে এমন ঢালাও মন্তব্য করতে পারলেন। আগাম প্রচারণার নামে যা চলছে, তা উৎসব নয়, অন্তত কিছু ক্ষেত্রে তা মচ্ছব।

ডেসটিনির এমএলএম ব্যবসা-বিনিয়োগকারীদের স্বার্থ দেখতে হবে

বিষয়টি বহুল আলোচিত। গত কয়েক দিনে সংবাদমাধ্যমে ডেসটিনি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটি নতুন করে উঠেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এই কম্পানির অনিয়ম খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে, বিষয়টিকে খাটো করে দেখা যাবে না।

মেরিটাইম প্রশিক্ষণ by মঞ্জুরুল হক

বাংলাদেশ মেরিটাইম জাতি হিসেবে বিশ্বে সুনাম অর্জন করলেও সাগরে চলাচলরত সমুদ্রগামী জাহাজে দক্ষ নাবিক ও অফিসার দিতে দিন দিন ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। জাহাজ পরিচালনার জন্য দক্ষ নাবিক ও অফিসার তৈরির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চলছে ব্যাপক অনিয়ম।

ঢাবি রসায়ন বিভাগে রণেন্দ্র চন্দ্র বৃত্তি by আরিফ কামাল

রণেন্দ্র চন্দ্র দাশগুপ্ত জন্মেছিলেন ১৯০৯ সালের ১ জানুয়ারি শীতলক্ষ্যা তীরের মুড়াপাড়ায়। কৃতিত্বের সঙ্গে স্কুল-কলেজের গণ্ডি অতিক্রম শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। ১৯৩০ সালে বিএসসি সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। পরের বছর অরগানিক কেমিস্ট্রি নিয়ে এমএসসিতেও একই ফল_ প্রথম শ্রেণীতে প্রথম।

জার্নি বাই ট্রেন by অর্চি দাশগুপ্ত

ট্রেনে চলেছি দিলি্লর পথে। গত নভেম্বরের প্রথম দিনে আমরা কয়েকজন বুয়েটের ছাত্রছাত্রী বের হয়েছি শিক্ষা ভ্রমণে। বাইরে দারুণ ঠাণ্ডা বাতাস। এভাবে ট্রেন ভ্রমণ একেবারে নতুন অভিজ্ঞতা। ট্রেনটি চলছে ১০ ঘণ্টা লেটে। ছোট-বড় ভাঙাচোরা সব রকম স্টেশনে থামার জন্য কে তাকে দিব্যি দিয়েছে, কে জানে।

বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ স্টাডিজ by মোঃ আবু সালেহ সেকেন্দার

স্বাধীনতার ৪১ বছর অতিক্রান্ত হলেও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচিত হয়নি। প্রাক্-প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চতর গবেষণা কেন্দ্র পর্যন্ত বারবার বদল ঘটানো হচ্ছে এ গৌরবের অধ্যায়ের। বলা হয়, 'যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার তাদের মতো করে মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে থাকে।'

কণ্ঠস্বর-রাজনীতিতে জয়-পরাজয় by রাহাত খান

সমুদ্রে বাংলাদেশের ন্যায্য অংশ পাওয়া যে কোনো বিচারে যুগান্তকারী। এই বিজয়কে ক্ষুদ্র করে দেখছেন তারা, যারা নিজেদের দলের দুই-দুইবারের শাসনামলে বঙ্গোপসাগরে বাংলাদেশের ন্যায্য সীমা কী, তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি। মাথা ঘামানোর কোনো প্রয়োজনই বোধ করেননি।

ধর্ষিতার পরীক্ষা-ঘুষের অঙ্কে রিপোর্ট পাল্টায়!

ধর্ষণের ঘটনায় ভিকটিমের পক্ষে রিপোর্ট দেওয়ার কথা বলে ঘুষ নিয়ে পরে আসামি পক্ষ ঘুষের পরিমাণ বাড়িয়ে দেওয়ায় তাদের পক্ষে রিপোর্ট প্রদান করেন সংশ্লিষ্ট চিকিৎসক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক)। বুধবার সমকালে 'ধর্ষিতার পরীক্ষা : ঘুষ নিয়ে যা করলেন রামেকের চিকিৎসক' শিরোনামে

চলচ্চিত্র শিল্প-সৃষ্টিশীলতার দ্বার খুলে যাক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১০ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চলচ্চিত্র শিল্প নিয়ে যে আশাবাদ ব্যক্ত করেছেন তা নিঃসন্দেহে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের প্রাণিত করেছে। ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা জয়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে, চলচ্চিত্র ক্ষেত্রেও আমরা সাফল্য

অপর্যাপ্ত পানি সরবরাহ-মহানগরীর জন্য নতুন বিপদ

পানির অপর নাম জীবন। সেই পানি এখন দুষ্প্রাপ্য হয়ে উঠতে যাচ্ছে ঢাকা মহানগরীতে। রাজধানীতে পানি সরবরাহের জন্য একটি সংস্থা রয়েছে। সেই সেবা সংস্থাটি নিশ্চিত করতে পারছে না সরবরাহ। পানির ঘাটতি নিয়ে দিন পার করতে হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

জমকালো আয়োজনে আরটিভির ‘বৈশাখী ফ্যাশন উৎসব’ অনুষ্ঠিত by প্রীতি ওয়ারেছা

বৈশাখ আসছে। আমাদের নগরজীবনের সর্বত্র এখন চলঠে বৈশাখ বরণের প্রস্তুতি। তারই অংশ হিসেবে  ৪ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈশাখী আমেজে অনুষ্ঠিত হল ‘আরটিভি লুক এট মি বৈশাখী ফ্যাশন উৎসব ১৪১৯’।

বৈশাখ রাঙাতে এলো ন্যান্সির ‘রঙ’ by ফাহিম ফয়সাল

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সির গান এখন মানুষের মুখে মুখে। ব্যক্তি জীবনে তিনি যতোটা সাধারণ, তার কণ্ঠের কারুকাজ আর গায়কী ঠিক ততোটাই অসাধারণ। প্লেব্যাক আর স্টেজ প্রোগ্রাম নিয়ে তুমুল ব্যস্ত এই গায়িকাকে অডিওতে খুঁজে পাওয়া যায় না তেমন।

দোহাজারী-কক্সবাজার রেলপথ কত দূর! by আব্দুল কুদ্দুস

কক্সবাজারের জেলে পার্ক ময়দানে ২০১১ সালের ৩ এপ্রিল দলীয় জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী ঝিলংজা বিডিআর ক্যাম্প এলাকায় রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন। তবে এখনো এই প্রকল্প বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি।

সাক্ষাৎকার-সীমিত সাধ্যের মধ্যে সেবা দিচ্ছে সরকারি হাসপাতাল by আবু তৈয়ব

বেশির ভাগ মানুষকে চিকিৎসাসেবার জন্য নির্ভর করতে হচ্ছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ওপর। কিন্তু পর্যাপ্ত সেবা পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে গ্রামের স্বাস্থ্যসেবার চিত্র খুবই করুণ। চট্টগ্রামের সার্বিক চিকিৎসাব্যবস্থা নিয়ে জেলা সিভিল সার্জন আবু তৈয়বের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক

সাক্ষাৎকার-নির্দিষ্ট মেয়াদেই সব প্রকল্পের কাজ শেষ হবে by আবদুচ ছালাম

নগরের উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আরও কিছু প্রকল্প হাতে নিয়েছে, যা অনুমোদনের অপেক্ষায় আছে। এ নিয়ে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক
প্রথম আলো: নগরের অনেকগুলো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছেন।

৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস: মুক্তি নেই ভোগান্তি থেকে-সরকারি সেবানির্ভর বেশির ভাগ মানুষ by প্রণব বল

চট্টগ্রামে বছরে প্রায় সাড়ে আট লাখ লোক সরকারি হাসপাতালের অন্তর্বিভাগে চিকিৎসা নিয়ে থাকেন। বহির্বিভাগে চিকিৎসা নেন আরও অন্তত ৫০ লাখ নারী, পুরুষ ও শিশু। বেশির ভাগ মানুষের নির্ভরতা এখনো সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র হলেও নিত্যদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলছে না। হাসপাতালের অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত চিকিৎসাসেবার অভিযোগ সবসময়ই পাওয়া যায়।

চেহারাই পাল্টে যাবে নগরের

বন্দর নগর চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়ন কাজের পরিধি বেড়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বিভিন্ন প্রকল্পের আওতায় নতুন ভবন ও উড়ালসড়ক নির্মাণ এবং সড়ক প্রশস্ত করছে। সিডিএ সূত্র জানায়, নগরের বিভিন্ন প্রকল্পের এক হাজার ১৫৩ কোটি টাকার কাজ চলছে।

অক্ষয় কুমার-ফিরছি বিরতির পর...

‘আমার স্ত্রী টুইংকল নাকি অন্তঃসত্ত্বা। পত্রিকায় পড়ে টুইংকলকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ঘরের খবর আমি জানি না, পরে জানল কী করে? টুইংকল তো হেসেই খুন। যে পত্রিকায় টুইংকলের পেটে মার্ক করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে টুইংকল অন্তঃসত্ত্বা, সেই একই পত্রিকা দুই মাস আগে আমাদের তালাক দিয়েছিল।

সত্যজিৎ রায়ের নিষিদ্ধ ছবি-সিকিম by জাহিদুর রহিম অঞ্জন

সত্যজিৎ রায় সিকিম ছবিটি নির্মাণের পর প্রায় ৪০ বছর এটি ভারতে নিষিদ্ধ ছিল। আর চোগিয়াল রাজপ্রাসাদের বাইরে সিকিমেও ছবিটি কখনো প্রদর্শিত হয়নি। ফলে সিকিম নিয়ে অনেক গল্পগাছা চালু ছিল। সত্যজিৎ রায় অনেকগুলো প্রামাণ্য ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন। ইলোরার নৃত্যশিল্পী, রাজস্থানের লোকসংগীত ইত্যাদি।

পাঁচ শিল্পী ও চার ব্যান্ডের গান-শুধু এবিসি রেডিওতে by মেহেদী মাসুদ

পত্রিকায় খবরটা অনেকেই পড়েছেন—এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২-এর সঙ্গে পাঁচ জনপ্রিয় সংগীতশিল্পী আর চারটি ব্যান্ডের একটি চুক্তি হয়েছে। বাপ্পা মজুমদার, অর্ণব, হাবিব ওয়াহিদ, বালাম ও হূদয় খান এবং ব্যান্ড ওয়ারফেজ, দলছুট, আর্টসেল ও নেমেসিসের গান এখন থেকে পুরো একটি বছর শোনা যাবে শুধু এবিসি রেডিওতে। দুই পক্ষ এই চুক্তির শিরোনাম করেছেন ‘এক্সক্লুসিভ আর্টিস্ট অ্যাগ্রিমেন্ট’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-প্রথমবারের মতো শাকিব-পূর্ণিমার ঘরে by কামরুজ্জামান

অভিনয়ের এক যুগে এর চেয়ে আনন্দময় ঘটনা আর কী-ই বা হতে পারে শাকিব খানের জন্য? পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মর্যাদা। পুরস্কার নেওয়ার জন্যই তিনি কক্সবাজার থেকে ছুটে এলেন ঢাকায়। পরের দিন আবার চলে গেলেন কক্সবাজারে।

পবিত্র কোরআনের আলো-কাফির ও মুনাফিকদের পরিহার করে নিজস্ব শক্তির ওপর দাঁড়ানোর ইঙ্গিত

৮১। ফারিহাল মুখাল্লাফূনা বিমাক্বআ'দিহিম খিলা-ফা রাসূলি ল্লা-হি ওয়াকারিহূ আইঁ ইয়্যুজা-হিদূ বিআমওয়া-লিহিম ওয়াআনফুছিহিম ফী ছাবীলি ল্লা-হি ওয়াক্বা-লূ লা-তানফিরূ ফিল হার্রি; ক্বুল না-রু জাহান্নামা আশাদ্দু হার্রা-; লাও কা-নূ ইয়াফ্ক্বাহূন।

চরাচর-মুক্তিযুদ্ধকালীন সেই বাংলাদেশ হাসপাতাল by ফখরে আলম

ক্যাপ্টেন সেতারা মানচিত্রখচিত বাংলাদেশের পতাকা উত্তোলন করছেন। দুজন স্বেচ্ছাসেবী স্ট্রেচারে করে আহত মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। ওটি, ল্যাবরেটরি, সার্জিক্যাল ওয়ার্ড, মেডিক্যাল ওয়ার্ড, এমআই রুম, ক্যাজুয়ালটিসহ ২০০ শয্যার 'মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ হাসপাতাল'।

'ব্যর্থতা'র মধ্যে সরকারের সুচারু সাফল্য by লুৎফর রহমান রনো

সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে কথার অন্ত নেই। রাজনৈতিক মঞ্চের ব্যক্তিবর্গের কথা হিসাবে নেয় না সচেতন মানুষ। কারণ সরকারের উজ্জ্বল কোনো সাফল্যকেও বিরোধী দলগুলো স্বীকার করে না। সরকারের ব্যর্থতাকেও তারা সঠিক দৃষ্টিতে দেখে গঠনমূলক ব্যাখ্যা না করে বিকৃত করে ব্যাখ্যা করে।

ছাত্রলীগের জন্য ৬ দফা সংস্কার প্রস্তাব by নির্ঝর আলম সাম্য

আগামী ১০ জুলাই ছাত্রলীগের জাতীয় সম্মেলন এবং ১১ জুলাই নতুন নেতৃত্বের জন্য ভোটগ্রহণ। তাই সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, শোডাউন, লবিং, তদবির লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বয়সের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। নেতাকর্মীদের মধ্যে শঙ্কাও কম নয়।

হরতাল নিয়ে শঙ্কা by সোয়াদ আহমেদ

জাতীয় সম্পদ পাচার হচ্ছে, জাতীয় স্বার্থ লুণ্ঠিত হচ্ছে, গণমানুষের সঙ্গে প্রতারণা হচ্ছে, রাষ্ট্রশক্তি বিক্রি করে দিচ্ছে গণমানুষের ভবিষ্যৎ_ এসব কথা বলে চলেছেন আমাদেরই কয়েকজন। আনু মুহাম্মদ, এমএম আকাশরা লড়ছেন, সঙ্গে আছেন রাজনীতিসচেতন তরুণ শ্রেণী। তরুণ ব্লগে তর্ক করছেন, গল্প করছেন, স্বপ্ন দেখছেন এবং তৈরি হচ্ছেন।

শিশুর খেলার মাঠ বেদখলে by রহিম আবদুর রহিম

গত ২৩ জুন রাতে একুশে টেলিভিশনে এক প্রতিবেদনে দেখানো হয়েছে, ঢাকার কায়েতটুলী ওয়াসার পানির ট্যাঙ্ক মাঠটি দখল করে নিয়েছে ওয়াসার চতুর্থ শ্রেণীর কর্মচারী হাফিজ উদ্দীন। প্রতিবেদক মাঠ দখল কাহিনীসহ চতুর্থ শ্রেণীর এক কর্মকর্তা কীভাবে কোটিপতি হলো_ এ প্রশ্নের অবতারণ ঘটানোর দক্ষতা দেখিয়েছেন।

বাণিজ্য ভাবনা নয়, শিক্ষার প্রসার চাই by আমানুল্লাহ নোমান

উচ্চশিক্ষার হার বাড়াতে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রবর্তন করে। সরকারের পক্ষ থেকে বারবার মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানালেও কোনো কাজে আসছে না। কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সবাই শিক্ষা বাণিজ্য নিয়ে ব্যস্ত। ইউজিসির নিয়মকানুন মেনে সকলের বিশ্ববিদ্যালয় পরিচালনার কথা থাকলেও অনেকেই তা মানছে না।

ঐক্য কেবল বাংলায় by শেখ রোকন

নন-ফিকশনের নিয়মিত দর্শকরা হয়তো একমত হবেন, ক্ষেত্র এক হলেও এ জগতের দুই দৈত্য ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারি চ্যানেলের মধ্যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে। প্রথম দেখায় হয়তো একইরকম মনে হয়, নিয়মিত দেখলে পার্থক্য ধরা পড়তে থাকে। দুটি চ্যানেল যদিও সাধারণভাবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক

প্রতিবেশী দেশগুলোর অনিশ্চিত পরিস্থিতি উদ্বেগের কারণ

সম্পাদকদের সঙ্গে মনমোহন সিং প্রশ্ন :আমাদের প্রতিবেশীদের সম্পর্কে আপনি কিছু উল্লেখ করেননি। মনমোহন :খোলামেলাভাবে বলতে গেলে প্রতিবেশী দেশগুলো নিয়ে আমি বেশ উদ্বেগের মধ্যে আছি। শ্রীলংকায় এক ধরনের অবস্থা। তামিল টাইগারদের ধ্বংস হয়ে যাওয়া এক অর্থে ভালোই হয়েছে। কিন্তু এতে তামিল সমস্যা দূর হয়ে যায়নি।

সাময়িক প্রসঙ্গ-মনমোহনের উক্তি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না by ইমতিয়াজ আহমেদ

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ। তিনি বিদগ্ধজন ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। কথা বলেন কম, কিন্তু যা বলেন তাতে ওজন থাকে। গুণী মানুষের কদর হয় না, এমন কথা অনেক সময় বলা হয়ে থাকে। কিন্তু তার ক্ষেত্রে এটা কোনোভাবেই প্রযোজ্য বলা চলে না।

ঢাকা ওয়াসা-দামই বাড়ে, মান বাড়ে না কেন?

আগামী আগস্ট থেকে পানির দাম ও পয়ঃনিষ্কাশন কর বাড়ানোর যে সিদ্ধান্তের কথা ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, তা কতটা সমর্থনযোগ্য আমাদের সন্দেহ আছে। এটা ঠিক যে, আবাসিক গ্রাহকের ব্যবহার্য প্রতি হাজার লিটার পানির জন্য পয়ঃঅভিকরসহ ৬ টাকা ৩৪ পয়সা মূল্য উন্নত বিশ্বের তুলনায় বেশ কম।

রাজনৈতিক দৃশ্যপট-সংঘাতে কারও কল্যাণ নেই

বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী বুধবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সংঘটিত হয়েছে। যেমন, সামরিক শাসনামলে কোনো আলোচনা ছাড়াই বাতিল করে দেওয়া রাষ্ট্রীয় চার মূল নীতি প্রায় তিন যুগ পর পুনর্বহাল। রাষ্ট্রধর্ম প্রশ্নে সরকার একটি আপসমূলক ফর্মুলা বেছে নিয়েছে।

শ্রীলঙ্কার পাশে হাসিনা তফাতে মনমোহন by অমিত বসু

শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তামিলরা নির্মম অত্যাচারের শিকার। ১৯৮৭তে ভারতের ভূমিকা ছিল ঠিক উল্টো। তামিল জঙ্গিদের জব্দ করতে সেনাবাহিনী পাঠিয়েছিল। ভেবেছিল, জঙ্গি আন্দোলন নিকেষ করতে পারবে। পারেনি। তামিল গেরিলা হামলায় নাজেহাল হয়ে প্রত্যাবর্তনের পথ খুঁজে নেয়।

সাদাকালো-দুঃখী নদীগুলোর জন্য কয়েক ছত্র by আহমদ রফিক

রবীন্দ্রনাথ একদা নাগর নদের অবস্থা দেখে বেশ কয়েক ছত্রের কাব্যভাষায় তাঁর মনোভাব প্রকাশ করেছিলেন। এমনকি প্রমত্তা পদ্মার শীর্ণতা নিয়ে ছিন্নপত্রাবলীতে রীতিমতো আক্ষেপ করেছেন। তখনকার পরিস্থিতি ছিল অনেকাংশে প্রাকৃতিক কারণে। বাঁধ-ব্যারাজ ইত্যাদি কৃত্রিম কারণ, মানুষের হাতে তৈরি কারণ তখন বড় একটা দেখা যায়নি।

ক্ষোভের বৈঠক ২৬ ক্যাডার কর্মকর্তার by আশরাফুল হক রাজীব

পদোন্নতি, পদায়নসহ বিভিন্ন অসংগতির শিকার সরকারের ২৬টি ক্যাডারের ক্ষুব্ধ কর্মকর্তারা একজোট হয়ে বৈঠক করেছেন। গত মঙ্গলবার প্রাইভেটাইজেশন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে উপসচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বৈঠক সম্পর্কে সরকারের কোনো দপ্তরই অবগত ছিল না।

মুক্তিবাহিনীর অভিযানে আহত হয়েছিলেন সাকা চৌধুরী by আজাদুর রহমান চন্দন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বর্বর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁকে হত্যা করার জন্য তিনবার উদ্যোগ নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। প্রতিবারই তিনি বেঁচে যান। তবে শেষবারের অভিযানে তিনি গুরুতর আহত হয়েছিলেন। নিহত হয়েছিলেন তাঁর ব্যক্তিগত গাড়ির চালক;

গ্রামীণ ব্যাংক-চেয়ারম্যানের কাজে পরিচালনা পর্ষদের বাধা!

গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের মধ্য থেকে থাকা পরিচালনা পর্ষদের সদস্যদের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছেন না ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মোজাম্মেল হক। পর্ষদের ওই সদস্যদের বিরোধিতার কারণে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছাইয়ে কমিটিও করতে পারছেন না তিনি।

ছাড়পত্র পেল প্রবাসীদের তিন ব্যাংক

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের (এনআরবি) তিনটি ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পর্যালোচনা পর্ষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গতকালের ওই বৈঠকে নতুন আরো কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অনুমোদিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী রবিবার পর্ষদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধের বিচার-সাকার বিচার শুরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী ২৩টি অপরাধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে আছে তিন শতাধিক ব্যক্তিকে হত্যা, পাঁচজনকে ধর্ষণে সহযোগিতা করা, ছয়টির বেশি গণহত্যা ইত্যাদি।

কেমন আছেন উত্তরাবাসী-৮-মডেল টাউনে রাজউকের নকশা ছাড়া ভবন by আপেল মাহমুদ

ঢাকা মহানগরীর প্রতিটি স্থাপনার নকশা অনুমোদন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অথচ সেই রাজউকের মহাপরিকল্পনায় গড়ে ওঠা উত্তরা মডেল টাউনের জসীমউদ্দীন এভিনিউতে নকশার অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে একটি অট্টালিকা। ছয় তলা এ অবৈধ ভবনে ছোট-বড় মিলিয়ে ফ্ল্যাট রয়েছে ৩৪টি।

বঙ্গোপসাগরের সোনালি কোরাল-দাম তার ৩২ লাখ by রফিকুল বাহার

মাছটির ওজন ৩৭ কেজি। দেখতে কোরালের মতোই। রংটা কেবল সোনালি। বিক্রি হয়েছে ৩২ লাখ এক হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ৮৬ হাজার ৫০০ টাকা। বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় ধরা পড়া মাছটি চট্টগ্রাম নগরের ফিশারি ঘাটে আনা হয় গতকাল বুধবার।

ডিসিসি নির্বাচন-বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে তা নির্ভর করছে প্রধান বিরোধী দল বিএনপির সিদ্ধান্তের ওপর। দলটি নির্বাচন পুরোপুরি বর্জন করলে উদ্বেগ-উত্তেজনা শুধু সরকারি দলের প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিএনপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকলে উদ্বেগ-উত্তেজনা বহুগুণে বাড়বে। সরকারি দলও তখন প্রার্থী চূড়ান্ত করতে সমস্যায় পড়বে।

* লাইফ সাপোর্ট নিয়ে ব্যবসার অভিযোগ-* ১০ শতাংশ ফ্রি চিকিৎসার শর্ত মানা হয় না-* জরুরি বিভাগে ঢুকলেই এক হাজার ৭০০ টাকা-সেবার চেয়ে ব্যবসা আগে এ্যাপোলো হাসপাতালে by তৌফিক মারুফ

রাজধানীর বারিধারাসংলগ্ন ডুমনি এলাকার রিকশাচালক মতিয়ারের স্ত্রী সুফিয়া বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নেওয়া হয় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এ্যাপোলো হাসপাতালে। তবে তাঁকে ফটকের ভেতরেই ঢুকতে দেননি হাসপাতালের নিরাপত্তাকর্মীরা।

ডেসটিনির বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক-এনবিআর-ডাকা হতে পারে চেয়ারম্যান এমডি ও পরিচালকদের

মাল্টি লেভেল মার্কেটিং কম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সমবায় আইনের আওতায় কর অব্যাহতির সুযোগের অপব্যবহার করে ডেসটিনি গ্রুপ রাজস্ব ফাঁকি দিয়েছে কি না- তা খতিয়ে দেখছে এনবিআর।

'মামাবাড়ির আবদার' গার্মেন্ট মালিকদের by আবুল কাশেম

আহ্লাদের শেষ নেই যেন গার্মেন্ট মালিকদের। শ্রম আইন লঙ্ঘন করে বছরের পর বছর শ্রমিকদের বঞ্চিত করে আসছেন তাঁরা। সরকার বারবার শ্রমিকদের অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিলেও প্রতিবারই 'শিল্প ধ্বংস হয়ে যাবে' অজুহাত তুলে মালিকরা উল্টো সুবিধা বাগিয়ে নিয়েছেন।

বিনে পয়সার গ্যাস-রোধ করতে হবে সব ধরনের অপচয়

সারা দেশেই গ্যাসের ঘাটতি। পাইপলাইনে যেখানে গ্যাস সরবরাহ করা হয়, সেখানে গ্যাস অপ্রতুল। এই গ্যাসের ঘাটতি কবে দূর হবে, কেউ জানে না। রাজধানী ঢাকায় নতুন করে গ্যাসের সংযোগ নেওয়ার চাহিদা অনেক। গ্যাস সংযোগের অভাবে আবাসন শিল্পে বিরাজ করছে স্থবিরতা। সংযোগ বন্ধ থাকায় নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না।

ন্যক্কারজনক তৎপরতা-তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হোক

২০০৯ সালেও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে আগুন লাগিয়ে কয়েক কোটি টাকার বই ও কাগজ পুড়িয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল নতুন সরকারকে বেকায়দায় ফেলা। কিন্তু সেবার অনেক কষ্টে সময়মতোই ছাত্রদের হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়েছিল।

চরাচর-সারের নাম গুটি ইউরিয়া by আবদুল হামিদ মাহবুব

জনসংখ্যার চাপে প্রতিবছর দেশের আবাদযোগ্য জমি কমছে ৬০ থেকে ৭০ হাজার হেক্টর। প্রতিবছর লোকসংখ্যা বাড়ছে প্রায় ২৫ লাখ। গত ১০ বছরে আমাদের গড় আয়ু ৬০ থেকে ৬৪ বছর বেড়েছে। স্বাধীনতার পর আমাদের ধান উৎপাদন ছিল এক কোটি টন। এখন ধান উৎপাদন হচ্ছে সাড়ে তিন কোটি টন।

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-২৬)-সমাজ ক্রমাগত জরাগ্রস্ত হয়ে পড়ছে by আলী যাকের

আমি এর আগে লিখেছিলাম, আমাদের তারুণ্যের সময় অর্থনৈতিক শ্রেণীভেদ কখনোই পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো তারতম্যের সৃষ্টি করত না। আমার স্পষ্ট মনে আছে, আমার অত্যন্ত অবস্থাপন্ন বন্ধু যেমন ছিল, তেমন হতদরিদ্র বন্ধুরও অভাব ছিল না। নবু বা নবদ্বীপ ছিল এ রকমই একটি অতিদরিদ্র পরিবারের ছেলে।

শেকড়ের সন্ধানে-সুন্দরবন নেই সুন্দরবনে by ফরহাদ মাহমুদ

এখন আর তেমনভাবে গ্রামাঞ্চলে পুঁথিপাঠের প্রচলন নেই। অথচ পঞ্চাশ, ষাটের দশকেও গ্রামাঞ্চলে পুঁথিপাঠের ব্যাপক প্রচলন দেখেছি। একটি গ্রামে এক-দুজনই পুঁথি পাঠ করতে পারতেন। তাঁরা খুব একটা শিক্ষিত ছিলেন না, অক্ষর জ্ঞানসম্পন্ন বলা চলে। তবে তাঁরা সুর করে পুঁথি পড়ার চমৎকার ক্ষমতা রাখতেন।

মৃদুকণ্ঠ-দায়মুক্ত হয়ে বিদায় নিলেন by খোন্দকার ইব্রাহিম খালেদ

প্রধান বিচারপতি খায়রুল হক দায়িত্ব শেষে বিদায় নিয়েছেন। চিরন্তন নিয়মে। আগমন হলে নির্গমন ঘটবেই। দায়িত্ব গ্রহণ করলে সমাপন করতেই হবে। সমাপন শেষে বিদায়ও নিতে হবে। এর ব্যত্যয় ঘটে না। তাঁর ক্ষেত্রেও ঘটেনি। বিচারপতি খায়রুল হক তাঁর ১৩ বছরের বিচারিক জীবনে অসীম সাহসিকতা, দেশপ্রেম ও নিষ্ঠার যে পরিচয় রেখেছেন, তা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বিরুদ্ধে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গতকাল বুধবার ভোরে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি এক যুবক মারা গেছেন। নিহত রুহুল আমিন (২৮) শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী তারাপুর-সোনাপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ-তদন্ত প্রতিবেদনে ছাত্রশিবির দায়ী by সুজন ঘোষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। ছাত্রশিবিরের জঙ্গি মনোভাব, সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের চার কর্মীর ওপর নির্যাতন ও ফাঁকা গুলির ঘটনা ওই দিনের পরিণতির জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৩৬১ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। নূরউদ্দীন আহমেদ, বীর প্রতীক অমিত সাহসী এক যোদ্ধা শেষ রাত। এমন সময় নূরউদ্দীন আহমেদসহ একদল মুক্তিযোদ্ধার নিঃশব্দে অবস্থান পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পের কাছে।

সাবেক ওসি হেলালের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুুল কাদেরকে নির্যাতনের মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে তা বিচারের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে দেন। গত ২৮ মার্চ ওসি হেলাল উদ্দিনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাজধানীর ঝিলপাড়ে ও করাইল বস্তির কিছু অংশে বিটিসিএলের অভিযান-দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর গুলশান-মহাখালী ওয়্যারলেস গেট ও টিঅ্যান্ডটি স্কুল মাঠের পাশের ঝিলপাড়ে ও করাইল বস্তির কিছু অংশে অভিযান চালিয়ে দুই হাজারের বেশি দোকানপাট ও বস্তিঘর উচ্ছেদ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অভিযান। অভিযানের শুরুতে কিছু দোকানি বাধা দেওয়ার জন্য জড়ো হলেও পুলিশের তৎপরতা দেখে তাঁরা সরে পড়েন।

ভাষা প্রতিযোগ-মেঘ দেখে কেউ করেনি ভয় by সুমনকুমার দাশ

চৈত্রের সকালের সূর্যের আলো হঠাৎ উধাও। মুহূর্তেই কালো মেঘে ছেঁয়ে যায় আকাশ। আচমকা প্রচণ্ড ধূলিঝড়। অনবরত মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। মিনিট তিরিশেক পর একসময় বড় বড় ফোঁটায় নামে বৃষ্টি। মৌসুমের এই প্রথম ‘কালবৈশাখী’র দেখা পেয়ে তরুণ প্রাণে জেগে ওঠে চাঞ্চল্য।

কারখানা করতে মেঘনা দখল! by মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচরে মেঘনা নদীর বুকে কারখানা নির্মাণের চেষ্টা চলছে। একটি শিল্পপ্রতিষ্ঠান বেড়া দিয়ে নদীর একাংশ অবৈধভাবে দখল করছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পক্ষে যুবলীগের স্থানীয় একজন নেতা এ কাজের তদারক করছেন বলে জানা গেছে।

চিরকুট-পুনশ্চ: আরোগ্যশিল্পী by শাহাদুজ্জামান

এই কলামে ডাক্তারদের নিয়ে লিখেছিলাম একবার ‘আরোগ্যশিল্পী’ শিরোনামে। সমপ্রতি ডাক্তারবিষয়ক বিতর্কে আরও একবার এ প্রসঙ্গে ফিরতে উদ্বুদ্ধ হলাম। আগের লেখায় চিকিৎসা পেশা কীভাবে একাধারে বিজ্ঞান ও শিল্প, সে প্রসঙ্গে লিখেছিলাম।

স্বাস্থ্যসেবা-কাশি ও ঢাকার কাশি by প্রাণ গোপাল দত্ত

ঢাকা মানুষ আর ধুলার মহানগর। ঢাকা মহানগরে কত মানুষ বাস করে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে মানুষ এই শহরে গিজগিজ করছে। আমি নাক-কান-গলার চিকিৎসক। এই মহানগরের অনেকে তাই হাঁচি, কাশি বা সর্দি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগে বা আমার চেম্বারে আসেন চিকিৎসা নিতে।

তারায় তারায় যুদ্ধ

মেরিল-প্রথম আলো পুরস্কারে সংগীতশিল্পী হিসেবে পুরুষ ও নারী বিভাগে চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছেন আরফিন রুমী, এস আই টুটুল, হাবীব ওয়াহিদ, হূদয় খান, কণা, কৃষ্ণকলি, ন্যান্সি ও পড়শি। এই আটজন সংগীতশিল্পীকে তাঁদের শ্রোতা ও ভক্তরা নিয়ে এসেছেন প্রতিযোগিতায়।

ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন-ভারতে অভ্যুত্থানের চেষ্টা, নাকচ সরকার ও সেনাবাহিনীর

ভারতে ‘সেনা অভ্যুত্থানের আশঙ্কা’ নিয়ে করা একটি প্রতিবেদন সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছে সরকার ও সেনাবাহিনী। প্রতিবেদনটিকে অমূলক ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করা হয়েছে। গতকাল বুধবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, গত জানুয়ারি মাসে সেনাবাহিনী রাজধানী নয়াদিল্লির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা

কালের পুরাণ-রাজনীতির বিষ ছাড়াবেন কে? by সোহরাব হাসান

বাংলাদেশের রাজনীতিকেরা আর কিছু না পারুন, লম্বা-চওড়া কথা বলতে তাঁদের মোটেই বাধে না। তাঁরা কখন কী বলেন, তা নিজেরাও জানেন না। আমাদের জনদরদি রাজনীতিকেরা নির্বাচনের আগে জাতির কাছে বড় বড় ওয়াদা করেন, নম্র ও বিনয় সম্ভাষণে ভোটারদের মন জয় করতে সচেষ্ট থাকেন। কিন্তু নির্বাচনের পরই তাঁদের আসল চেহারা বেরিয়ে আসে।

ভোজ্যতেলের বাজার এখনো অস্থির by আবুল হাসনাত

ভোজ্যতেলের বাজারের অস্থিরতা কাটছেই না। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম অব্যাহতভাবেই বেড়ে চলেছে। ভোজ্যতেলের ওপরে কার্যত এখন সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই। ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

ওরা ডাকাতি করতে যাচ্ছিল-‘বন্দুকযুদ্ধে’র ঘটনাটি সাজানো! by গোলাম মর্তুজা ও মনিরুজ্জামান

নরসিংদীতে র‌্যাবের গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিরা বলেছেন, র‌্যাব তাঁদের গ্রেপ্তারের চেষ্টা না করেই এলোপাতাড়ি গুলি ছুড়েছে। তবে র‌্যাব বলছে, বাছ-বিচার করার সুযোগ ছিল না। সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব সদস্যরাও হতাহত হতে পারতেন।

সাকা চৌধুরীর বিচার শুরু

বিএনপির নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করেছেন। ২৯ এপ্রিল রাষ্ট্রপক্ষের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে।

এসো হে বৈশাখ...

আসছে বৈশাখ। মেলা বসবে। তাই মেলা ঘিরে চলছে নানা প্রস্তুতি। ফলে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। তাঁদের উৎপাদিত মাটির পণ্য কিনে বাঙালিয়ানার ষোলোকলাই পূর্ণ করতে চান অনেকে।