Showing posts with label খবরাখবর. Show all posts
Showing posts with label খবরাখবর. Show all posts

Sunday, September 16, 2012

তোফায়েলের মন্ত্রীত্ব প্রত্যাখান ষড়যন্ত্রের অংশ বলে আশরাফের অভিযোগ by শামীম খান

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের মন্ত্রীত্বের প্রস্তাব প্রত্যাখান বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Thursday, August 2, 2012

শিক্ষাবৃত্তি ও ডাচ-বাংলার প্রতারণা by সাইদ আরমান

শিক্ষাবৃত্তি দেওয়ার নামে মিথ্যা প্রচার চালাচ্ছে ব্যক্তি মালিকানার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এমনকি বৃত্তি প্রদানের ক্ষেত্রে উঠেছে অনিয়মের অভিযোগ। অনুসন্ধানে জানা গেছে, প্রকৃত দরিদ্র ও মেধাবীদের বৃত্তি না দিয়ে ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের এলাকার  এবং কাছের শিক্ষার্থীদের তা দেওয়া হচ্ছে।

ঈদকে সামনে রেখে মহল্লায় মহল্লায় অভিনব চাঁদাবাজী by জাহাঙ্গীর সুমন ও ইমরান আলী

রাজধানীর ফকিরারপুলের অবিরাম প্রেসে রশিদের মাধ্যমে ৩ হাজার টাকা চাঁদা চেয়ে রশিদ দেওয়া হয়েছে। রশিদটি দেয়া হয়েছে ‘আমাদের কাফেলা এ নূরানী’ নামক একটি সংগঠনের নামে। গত কয়েকদিন আগে দুই যুবক চাঁদার রশিদটি প্রেসের কর্মচারীদের দিয়ে বলে যায়, ৩ দিনের মধ্যে টাকা দিতে। কি কারণে চাঁদা চাওয়া হচ্ছে জানতে চাইলে যুবকরা বলে, আমরা রাতে সেহরির সময় লোকজনকে ডেকে দিই। এ কারণে টাকা দিতে হবে।

Wednesday, August 1, 2012

শাওন ও মাজহারের বিরুদ্ধে হুমায়ূন আহমেদ হত্যা মামলা দায়ের

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ এনে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রামের আইনজীবী ও লেখক অ্যাডভোকেট নজরুল ইসলাম বুধবার সকালে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এবিএম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন।

Sunday, July 29, 2012

হুমায়ূন চাইলেও তাকে নুহাশপল্লীতে কবর দিতাম নাঃ মা

সদ্য প্রয়াত জনপ্রিয় ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ বলেন, “নুহাশপল্লীতে কবর দেওয়ার ব্যাপারে হুমায়ূন যদি নিজে থেকেই বলত, তারপরও আমি তা হতে দিতাম না। আমি তাকে গোরস্তানেই কবর দিতাম।”

Friday, July 27, 2012

গুলতেকিনও কাঁদলেন

মাকে দেখেই নোভা, শীলা আর নুহাশ হাউমাউ করে কেঁদে ওঠেন। জড়িয়ে ধরেন মাকে। এ সময় গুলতেকিনও চোখের পানি ধরে রাখতে পারেননি। তার দু’চোখের কোণে গড়িয়ে পড়ছিল পানি।

Wednesday, July 25, 2012

শাওনের আকুতিঃ ‘আমারে ছেড়ে তুমি কই গেলা’ by জেসমিন পাঁপড়ি

‘মরিলে কান্দিস না, আমার দায়...’
চির চেনা, চির আপন মানুষের প্রিয় এ গানটির কথা বোধ হয় ভুলেই গিয়েছিলন শাওন। আর তাই হয়তো নুহাশ পল্লীর অঝোর বৃষ্টির সঙ্গে চোখ মিলিয়ে কাঁদছিলেন বারবার। প্রিয় মানুষটিকে হারানোর শোকে মুহ্যমান শাওনের বারবার বিলাপ ছিল, “আমাকে ছেড়ে তুমি কই গেলা। কই গেলা তুমি।”

Tuesday, July 24, 2012

শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করলেন গুলতেকিন

বিব্রতকর পরিস্থিতি এড়াতে শেষ মুহূর্তে দেশে আসার সিদ্ধান্ত বাতিল করলেন গুলতেকিন। হুমায়ূন আহমেদের লাশ বহনকারী এমিরেটসের ফ্লাইটে একই সঙ্গে নিউইয়র্ক থেকে গতকাল তার দেশে ফেরার কথা থাকলেও তিনি আসেননি। যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন ১ আগস্ট। দেশে পৌঁছবেন ৩ আগস্ট সকালে। গুলতেকিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল দেশে ফেরার কথা ছিল তার।

Sunday, July 15, 2012

কেউ ফিরেনি, আমিও শূন্য হাতে ফিরব নাঃ আল মাহমুদ

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ বলেছেন, জীবনের এই পড়ন্ত বেলায় দেশের মানুষ আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি সবচেয়ে মূল্যবান মনে করি। মানুষের ভালবাসাই আমার চলার শক্তি জুগিয়েছে। যারা সাহিত্য চর্চা করেন, তারা খালি হাতে ফেরেন না। আমার বিশ্বাস, আমাকেও শূন্য হাতে ফিরতে হবে না।

Saturday, July 14, 2012

স্ত্রী দেহ ব্যবসায়, সন্তানসহ স্বামী প্রতারণায়

অভাবের তারনায় তিন বছরের শিশুকে ফেলে স্ত্রী চলে গেছেন দেহ বিক্রি করতে। স্বামী ছেলেকে নিয়ে নামলেন প্রতারণা করতে। কখনো ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশ অফিসার, কখনো মন্ত্রীর পিএসসহ অন্য সরকারি কর্মকর্তার পরিচয়ে মোবাইল ফোনে প্রতারণা করে পরিবারের তিন সন্তানকে লালন-পালন করে আসছিলেন পিতা বাবুল ওরফে রাজু (৪০)।

Wednesday, July 11, 2012

ক্যামব্রিয়ান ছাত্রদের গাড়ি ভাঙ্চুর, আটক ১ by মনোয়ারুল ইসলাম

দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যুর খবরে বেসরকারি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা রাস্তায় নেমে বেশ কয়েকটি গাড়ি ভাঙ্চুর করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ সাজারুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে আটক করেছে। ভাটারা থানা পুলিশ ১জনকে আটকের কথা নিশ্চিত করেছেন।

কর ফাঁকির দায়ে যৌনকর্মীর জেল

অনেক দিন ধরেই বেশ মোটা অঙ্কের টাকা কামাচ্ছিলেন যুক্তরাজ্যের যৌনকর্মী ডোনা অসটেইটস। কিন্তু আয় অনুযায়ী কর প্রদান করেননি ২৯ বছর বয়সী ডোনা। এর দায়ে এবার জেল খাটতে হবে তাঁকে। কর ফাঁকির দায়ে এই যৌনকর্মীকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট।

Monday, July 2, 2012

স্ত্রীর মর্যাদা পেতে বিষের বোতল হাতে অনশন

শ্বশুর বাড়ির সামনে বিষের বোতল হাতে নিয়ে অনশন করেছেন মণিরামপুরের কলেজ ছাত্রী আঞ্জুমান আরা সাথী। তার দাবি, ‘হয় স্ত্রীর মর্যাদা দাও, নইলে আত্মহত্যা।’

Tuesday, June 26, 2012

প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য মাহফুজুর রহমানের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন এটিএন’র চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি প্রধানমন্ত্রীকে ‘বাচাল’ বলেছেন। লন্ডনে তিনি যে বক্ততায় রুনি সম্পর্কে অভব্য বক্তব্য রাখেন সেই সময় তিনি প্রধানমন্ত্রী সম্পর্কেও  এই অশালীন মন্তব্য করেন।

Saturday, May 5, 2012

রেল সঙ্কেত দিলে স্ত্রী-সন্তানকে হারাতে হতো না by টিএম মামুন

‘কী শুনবেন ভাই, আ..আ...আমার সব শেষ হয়ে গেছে রে ভাই, সব শেষ! আমরা ১১ জন আত্মীয়রা একসঙ্গে হেঁটে রেললাইন পার হচ্ছিলাম। কোনে ধরনের হর্ন বা সঙ্কেত ছাড়াই আচমকা ট্রেন এসে ধাক্কা দিয়ে চলে গেল। তারপর প্রায় ১ ঘণ্টা কী হয়েছে, তা আমি ঠিক বলতে পারবো না।

Friday, May 4, 2012

পার্বত্য চট্টগ্রামের মানুষ একবুক যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেঃ সন্তু

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, পার্বত্য অঞ্চলে অপারেশন উত্তরণ নামে সেনা শাসন, বেসামরিকতন্ত্রদের দৌরাত্ম্য, বহিরাগতদের ভূমি বেদখলের নগ্ন থাবাসহ সেসব সমস্যা বিরাজমান রয়েছে তাতে এ অঞ্চলের কেউই নিরাপদ নয়।

Saturday, April 28, 2012

জাতির পিতার কন্যা হিসেবে থাকতে চাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবেসে ছিলেন। তিনি দেশের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা সেবা দিয়ে জনগণকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। তিনি সব সময় জনগণের পাশে থেকেছেন।

Thursday, April 26, 2012

খালেদা-মজিনা বৈঠক, সাংবাদিকদের কাছে দু`পক্ষই চুপ!

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।কিন্তু সাংবাদিকদের কাছে কোনো পক্ষই কোনো কথা বলেনি।

Wednesday, April 25, 2012

দুষ্টচক্র রেল ধ্বংস করছেঃ ওবায়দুল

দুষ্টচক্র রেলকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ``রাতারাতি রেলের পরিবর্তন হবে না। সময় লাগবে। দুষ্টচক্র রেল ধ্বংস করছে।``

Monday, April 23, 2012

ছাড় দেবে না বিএনপিঃ মঙ্গলবার সন্ধ্যায় খালেদার সংবাদ সম্মেলন

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়া ও তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।