Wednesday, January 21, 2015
সেলেনা গোমেজের নতুন প্রেম

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিস্ফোরণে যুবকের হাত কনুই থেকে বিচ্ছিন্ন

About: setara

রাজধানীতে ৭ গাড়িতে আগুন

‘শাসকগোষ্ঠী রক্তের নেশায় মেতে উঠেছে’ -২০ দল

বিবৃতিতে বলা হয়, রাজধানীর খিলগাঁও এলাকায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, মতিঝিলে নড়াইলের পৌর কাউন্সিলর ইমরুল কায়েস ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছাত্রদল নেতা মতিউর রহমানকে গুলি করে হত্যার ঘটনা বিচারবহির্ভূত বেআইনি হত্যাকাণ্ডের সর্বশেষ নিকৃষ্ট উদাহরণ। এর আগে এই কর্মসূচি চলাকালে নাটোরে ছাত্রদল নেতা রাকিব হোসেন, সিংড়ায় ছাত্রদল কর্মী রায়হান আলী, রাজশাহীতে বিএনপি কর্মী মজিরউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি কর্মী মন্তাজ আলী, নোয়াখালীর সেনবাগে যুবদল কর্মী মিজানুর রহমান রুবেল, বেগমগঞ্জে ছাত্রদল কর্মী মহসিনউদ্দীন, সোনাইমুড়িতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ এবং চুয়াডাঙ্গায় বিএনপি নেতা সিরাজুল ইসলামকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা নিষ্ঠুরভাবে হত্যা করে। আমরা এসব বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাই। বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর সদস্যদের এমন উচ্ছৃঙ্খল আচরণ করার ও বেআইনি হত্যাকাণ্ড ঘটানোর কোন অধিকার দেয়া হয়নি। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীনদের অবশ্যই দায়ী থাকতে হবে এবং জড়িত সকলের বিরুদ্ধে আগামীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিবৃতিতে বলা হয়, আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর রয়েছে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে আইনসম্মত কর্তব্য পালনের গৌরবোজ্জল ঐতিহ্য। সুবিধাভোগী, দলবাজ ও পক্ষাপাতদুষ্ট অল্প কিছু কর্মকর্তার অতি উৎসাহ ও বাড়াবাড়ির কারণে সেই সুনাম ক্ষুণœ হতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনীর প্রতিটি সদস্যকে আমরা নিরপেক্ষভাবে আইনসম্মতপন্থায় কর্তব্য পালনের আহ্বান জানাচ্ছি। তারা আমাদের প্রতিপক্ষ নন। আমরাও তাদের বিরুদ্ধে নই। আমরা আশা করি তারা এদেশের সন্তান হিসেবে জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে দেশবাসীর আশা-আকাক্সক্ষা ও অনুভূতির পক্ষে দাঁড়াবেন এবং কোন অন্যায় ও বেআইনি আদেশ-নির্দেশ পালনে বিরত থাকবেন। আটকাবস্থায় এমন বিচারবহির্ভূত হত্যকাণ্ডের প্রতি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোরও দৃষ্টি আকর্ষণ করছি। বিবৃতিতে বলা হয়, আজ ক্ষমতাসীনদের শীর্ষ পর্যায় থেকে শান্তিরক্ষার নামে দেখামাত্র গুলি, বিচার ছাড়াই হত্যা এবং দলীয় সন্ত্রাসীদের আইন হাতে তুলে নেয়ার উস্কানি দেয়া হচ্ছে। যৌথ অভিযানের নামে বিভিন্ন জনপদে বিরোধীদল সমর্থকদের ওপর পাইকারী উৎপীড়ন, বাড়িঘরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ-লুঠতরাজ এবং পরিবারের সদস্যদের লাঞ্ছিত করার ঘৃণ্য ঘটনা ঘটছে। এসব হানাদারি কার্যকলাপ অবিলম্বে বন্ধ না করলে এর জন্য পরিস্থিতির যদি আরো নৈরাজ্যকর অবনতি ঘটে তবে তার দায়ভার পুরোপুরি হুকুমদাতা ও পরিকল্পনাকারীদেরকেই বহন করতে হবে।
বিবৃতিতে বলা হয়, ভোটের হারানো অধিকার ফিরিয়ে আনা এবং একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েমের লক্ষ্যে জনগণের চলমান আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। এ আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের আন্দোলন। বর্তমান অবৈধ শাসকেরা অতীতে বিরোধীদলে থাকতে আন্দোলনের নামে নাগরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অকাতরে হত্যা করেছে। গান পাউডার দিয়ে যাত্রীবাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করে মৃতদেহের উপর উল্লাস করেছে। সমুদ্রবন্দর অচল করেছে। রেলপথে নাশকতা করেছে। রেলস্টেশন জ্বালিয়ে দিয়েছে। পেট্রল বোমায় অসংখ্য মানুষকে দগ্ধ করেছে। এরা ক্ষমতায় আসার পর এই সেদিনও ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামকে আওয়ামী সন্ত্রাসীরা গুলি করে মেরে গাড়িসহ পুড়িয়ে অঙ্গার করে দিয়েছে।
সেই সন্ত্রাস-আশ্রিত রাজনীতির ধারকরাই এখন বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং তাদের নির্বাচনী প্রহসনকে বর্জন করার প্রতিশোধ নিতে অন্তর্ঘাত সৃষ্টি করে নারী ও শিশুসহ নিরাপরাধ মানুষকে পেট্রল বোমা মেরে আগুনে পুড়িয়ে পৈশাচিকভাবে হত্যা করছে। একই সঙ্গে এসবের দায় বিরোধী দলের ওপর চাপিয়ে হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতন জোরদার করেছে। প্রতারক ও সন্ত্রাসীদের এসব হীনকার্যকলাপ, মায়াকান্না ও মেকি অভিনয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধানের দেশী-বিদেশী আহ্বানকে উপেক্ষা করে দমন-পীড়নের পথে সমাধানের অপচেষ্টা এবং বিরোধী দলের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা ও হুমকির পরিণাম শুভ হবে না। রাজনৈতিক আন্দোলনের নামে অতীত সন্ত্রাসী তৎপরতার হুকুমদাতাদেরও আগামীতে আইনামলে আনার সুযোগ সৃষ্টি হবে। কাজেই সকলকে আমরা সংযত ও পরিণামদর্শী হবার আহ্বান জানাই। হানাহানি ও দমন-পীড়নের পথ ছেড়ে সমঝোতার লক্ষ্যে পরিস্থিতিকে দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানাই। বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস ও নিরপরাধ মানুষের ওপর হামলার প্রতিকার ও বিচার অবশ্যই হতে হবে। এরজন্য সত্যিকার অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা ও সন্ত্রাসীদেরকে ‘খুনের ছাড়পত্র’ দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যার চক্রান্তের বিরুদ্ধে আমরা আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে নৈরাজ্যকারিদের সনাক্ত করুন’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফাটা পাইপের পানিতে বেহাল সড়ক, ক্ষতিতে উড়ালসড়ক- পরস্পরকে দায়ী করে সিটি করপোরেশন ওয়াসার চিঠি চালাচালি by অরূপ দত্ত

গত সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সায়েদাবাদ পানি শোধনাগারের ওই প্রধান পাইপলাইনের ফাটা অংশের ওপর ড্রাম বসানো হয়েছে। ড্রাম উপচে পানি রাস্তা ও আশপাশে ছড়িয়ে পড়ছে। যেন বর্ষার ভারী বৃষ্টির পানিতে তলিয়ে আছে। ওই এলাকার মীম রেস্তোরাঁ ও কয়েকটি দোকানের মালিক বলেন, প্রায় পাঁচ মাস ধরে চলছে এই বর্ষাদশা। রাস্তায় সারাক্ষণ পানি জমে থাকে। জমে থাকা পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। রাতে তো বটেই, দিনের বেলায়ও এখানে যানবাহন উল্টে যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসসিসির আঞ্চলিক কার্যালয় (অঞ্চল-৫) থেকে প্রায় আড়াই মাস আগে রাস্তার ক্ষতির বিবরণ জানিয়ে রক্ষণাবেক্ষণ খরচ বাবদ ৩৯ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়। নির্বাহী প্রকৌশলী এম এ হাশেম প্রথম আলোকে বলেন, বর্তমানে ওই টাকা ৬০ থেকে ৭০ লাখে ঠেকেছে। উড়ালসড়কের প্রকল্প পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে গত বছরের ১ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এক সভায় কিছু সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের মধ্যে ছিল পানির লাইনের ফুটো (লিকেজ) মেরামতের কাজ ১১ অক্টোবরের মধ্যে ঢাকা ওয়াসা শুরু করবে, যা নিরবচ্ছিন্নভাবে চলবে। এ ছাড়া মেরামতের জন্য উড়ালসড়কের রিটেইনিং দেয়ালের যে অংশ ভাঙতে হবে, সেটি ওয়াসা পুনর্নির্মাণ করে দেবে। এ বাবদ ওয়াসা ক্ষতিপূরণ দাবি করবে না। গত ২৪ সেপ্টেম্বর ওয়াসাকে দেওয়া প্রকল্প পরিচালকের কার্যালয়ের এক চিঠি থেকে জানা যায়, লাইন সারানোর নামে সিটি করপোরেশন ও সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ১১ সেপ্টেম্বর ভোররাতে উল্লিখিত র্যাম্পের কাঠামো ভাঙা হয়। ওই দিন দুপুরে ওয়াসার সঙ্গে সভায় বসে এর জন্য ক্ষতিপূরণ দিতে অনুরোধ করা হয়। কিন্তু ওয়াসা অনুরোধ রাখেনি। ডিএসসিসির প্রধান নির্বাহী পরিচালককে ২ অক্টোবর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের লেখা চিঠিতেও এর সত্যতা জানা যায়। প্রকল্প পরিচালক ও ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, সিদ্ধান্ত হলেও ওয়াসা তার মূল্য দেয়নি। চার মাস আগে ওয়াসা ডিএসসিসি ও কর্তৃপক্ষকে না জানিয়ে উড়ালসড়কের কয়েকটি স্থানে খননকাজ করে। এতে ব্যাপক ক্ষতি হয়। এটা নিছক দুর্ঘটনা নয়, নাশকতা ও উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। উড়ালসড়কের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্টাকচার লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক মো. শাহজাহান আলী পাটোয়ারী ৩০ ডিসেম্বর ওয়াসাকে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, ফেটে যাওয়া পাইপ ও উড়ালসড়কের খনন করা অংশ মেরামত না করার কারণে ক্ষতির পরিমাণ ক্রমাগত বাড়ছে। চিঠিতে এগুলো দ্রুত মেরামতের অনুরোধ করা হয়।
জানতে চাইলে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে আমরা জানিয়ে দিয়েছি, যারা উড়ালসড়ক নির্মাণ করেছে, তাদেরই সমস্যার সমাধান করতে হবে।’ ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সম্পর্কে ওরিয়ন ইনফ্রাস্টাকচার লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা আশফাকুল আলম বলেন, ওয়াসার পাইপও গুরুত্বপূর্ণ, উড়ালসড়কটি জাতীয় সম্পদ। বিষয়টির প্রতি ওয়াসা আরও দায়িত্বশীল হোক, এটা সবাই চায়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘সরকারের পেছনে জনগণ থাকলে দমন-পীড়ন করতো না’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মাঠে নেমেই কিরণকে কেজরিওয়ালের গোল

সংক্ষেপে বলা যায়, দেশের প্রথম নারী আইপিএসকে নিয়ে বিজেপিতে উৎসাহ যতটা, আশঙ্কাও ততটাই। এক বছর আগেও তিনি ছিলেন নরেন্দ্র মোদির তিক্ত সমালোচক। তা ছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব বলে তাঁকে দলে নেওয়ার প্রশ্নেও দ্বিমত তীব্র। তার ওপর কিরণের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনোকালেই কোনো সংশ্রব ছিল না। শেষ পর্যন্ত এমন প্রস্তাবও দেওয়া হয়, কিরণকে দলে নেওয়া হোক, কিন্তু জিতলে তাঁকেই মুখ্যমন্ত্রী করা হবে এই ঘোষণা যেন না করা হয়। নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি তাও মানেননি।
মোদি-শাহ জুটির যুক্তি, আম আদমি পার্টির (এএপি) মোকাবিলা করতে গেলে কিরণের মতো একজন পরিচিত অরাজনৈতিক মুখের প্রয়োজন আছে। দিল্লিতে বিজেপির নেতাদের মধ্যে এমন কেউ নেই যিনি অরবিন্দ কেজরিওয়ালকে সামলাতে উপযুক্ত। কিরণ বেদী কতটা উপযুক্ত সে পরের কথা, গতকাল মঙ্গলবারই কিন্তু কেজরিওয়াল তাঁকে এক গোল দিয়ে দিলেন। কিরণ বেদীকে দ্বৈরথে স্বাগত জানিয়ে সাতসকালেই কেজরিওয়াল প্রস্তাব দিলেন, ভোটের আগে ঘণ্টা দুয়েকের টেলিভিশন বিতর্কে কিরণ বেদী তাঁর সঙ্গে বসুন। মানুষ দেখুক, বিচার করুক, সিদ্ধান্ত নিক। কিরণ বেদী প্রথমে রাজি হয়েও এক ঘণ্টার মধ্যেই মত বদলালেন। পিছু হটে বললেন, বিতর্ক হলে তা বিধানসভায় হবে। কংগ্রেসের মুখ্যমন্ত্রিত্বের প্রার্থী অজয় মাকেন অবশ্য বিতর্কে রাজি। কিন্তু কেজরিওয়ালের টার্গেট কিরণ বেদী!
রাজধানীর রাজনীতি গতকাল গমগম করেছে সারাটা দিন ধরেই। আগের রাতেই কেজরিওয়াল জেনে গেছেন, বিজেপি নতুন দিল্লি কেন্দ্রে তাঁর বিরুদ্ধে কিরণ বেদীকে দাঁড় করায়নি। প্রার্থী করেছে লন্ডন স্কুল অব ইকোনমিকসের স্নাতক ৩০ বছরের নূপুর শর্মাকে। ঠিক ছিল, মঙ্গলবারই সকাল ১০টায় ‘রোড শো’ শুরু করবেন কেজরিওয়াল। নরেন্দ্র মোদি যেখান থেকে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন, সেই বাল্মীকি মন্দির থেকেই শুরু হয় রোড শো। সেখান থেকে জামনগর হাউস মাত্র সাত কিলোমিটার। কিন্তু কেজরিওয়ালকে ঘিরে যে জনপ্লাবন দেখা দিল, যে উন্মাদনা, অনেক দিন তা অদৃশ্য ছিল। ফলে সময়মতো জামনগর হাউসে পৌঁছে মনোনয়নপত্র জমা দেওয়াই তাঁর হলো না। আজ বুধবার জমা দেবেন। এই রোড শো থেকেই অবশ্য কেজরিওয়াল বেঁধে দিলেন নির্বাচনের আবহ সংগীতের সুর। উদ্বেলিত জনতাকে বললেন, এটা সাধারণ কোনো ভোট নয়। এটা ধর্মযুদ্ধ। এই লড়াইয়ের একদিকে রয়েছে সত্য, অন্যদিকে অসৎ ও দুর্নীতিবাজেরা। পাশাপাশি কিরণ বেদী বলছেন, লড়াই উন্নয়ন বনাম নৈরাজ্যের।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশকে ক্লান্ত করার কৌশল বিএনপির

বিএনপির দলীয় সূত্রগুলো জানায়, কোথাও কোথাও ঢিলেঢালা অবরোধ দলের নীতিনির্ধারকদের চিন্তায় ফেলেছে। বিশেষ করে সরকারের নানা তৎপরতায় রাজধানী ঢাকায় অবরোধ অগ্রাহ্য করার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় বিএনপির শীর্ষ মহল উদ্বিগ্ন। এ অবস্থায় ঢাকাসহ মহাসড়ককেন্দ্রিক বিভিন্ন অঞ্চল ও জেলাভিত্তিক হরতাল ডাকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে হরতাল ডাকা হয়েছে। ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় আজ বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ২০-দলীয় জোট। একই সঙ্গে আজ সকাল ছয়টা থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় ৩৬ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে।
বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, ১৫ দিনের টানা অবরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় বিরামহীন দায়িত্ব পালন করছেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্যরা একরকম হাঁপিয়ে উঠছেন। এভাবে আরও কিছুদিন হরতাল-অবরোধ চললে পুলিশ আরও ‘পরিশ্রান্ত’ হয়ে পড়বে। এরপর আন্দোলনের একটি পর্যায়ে নেতা-কর্মীদের শক্তভাবে মাঠে নামার চিন্তা করা হচ্ছে।
বিএনপির নেতাদের মূল্যায়ন হচ্ছে, জোটের অবরোধ কর্মসূচি ঠেকাতে সরকার তার দলীয় ও রাষ্ট্রযন্ত্রের সর্বশক্তি নিয়োগ করেছে। পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি সরকারি দলের নেতা-কর্মীদেরও মাঠে নামানো হয়েছে। এ অবস্থায় সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যতই খুন, গুম, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়ন চালাক, কৌশলগত দিক থেকে তারা এখনো জোট আছে।
বিএনপির গুরুত্বপূর্ণ দুই নেতা প্রথম আলোকে জানান, গত ১৫ দিনের অবরোধ কর্মসূচিতে সরকারের তুলনায় বিএনপির নেতা-কর্মীরা সে অর্থে তেমন শক্তি ব্যয় করেননি। অবরোধ ধরে রাখতে তাঁরা এখনো বিকল্প উৎসগুলো ব্যবহার করছেন। বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা জানান, ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী সামনে রেখে সরকার খালেদা জিয়াকে তাঁর গুলশানের কার্যালয় থেকে বের করার কৌশল নিয়েছিল। ওই দিন তিনি জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর জন্য কার্যালয় থেকে বের হলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মতো গুলশানের কার্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়া হতো বলে তাঁদের কাছে খবর ছিল। এ কৌশল থেকেই ১৮ জানুয়ারি গভীর রাতে হঠাৎ করে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ, জলকামান ও প্রিজন ভ্যানগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু খালেদা জিয়া সরকারের ‘ফাঁদে’ পা দেননি।
বিএনপির নীতিনির্ধারকদের একটি অংশ আন্দোলনে জোটের অন্যতম প্রধান শরিক দল জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে এখনো সংশয়ে আছে। তারা মনে করছেন, চলমান কর্মসূচিতে বিশেষ করে ঢাকায় জামায়াতের তৎপরতা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। যদিও কয়েক দিনের মতো গতকালও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহামন এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখে ‘ব্যর্থ, অকার্যকর ও সন্ত্রাসী’ সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
নতুন নির্বাচনের জন্য সংলাপের দাবিতে টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি ‘পয়েন্ট অব নো রিটার্নে’ চলে গেছে। সরকারও এর সমাধানে কোনো রাজনৈতিক উদ্যোগ না নিয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনীও শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনে নেমেছে। এ অবস্থায় বিএনপির টানা কর্মসূচি কত দিন টেনে নেওয়া যাবে বা দলের এসব কৌশল কতটা টিকবে, তা নিয়ে দলের নেতাদের কারও কারও মধ্যে সন্দেহ আছে। তবে কেউই এ বিষয়ে উদ্ধৃত হয়ে কথা বলতে রাজি হননি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লক্ষ্মীপ্যাঁচা- ঘরে তাঁর পাঁচ লক্ষ্মী by আবুল কালাম মুহম্মদ আজাদ

ফিরোজ কবির স্ত্রী আর দুই সন্তান নিয়ে পারিলার বাসায় থাকেন। গত ১১ অক্টোবর তাঁর ১২ বছর বয়সী ছেলে আনোয়ার হোসেন ঘরের ঘুলঘুলিতে পাঁচটি ডিম দেখতে পায়। ওগুলো সাপের ডিম মনে করে তার ভয় লেগেছিল। ছেলের কথা শুনে ফিরোজও প্রথমে হকচকিয়ে যান। কিন্তু সেদিন সন্ধ্যায় তাঁর ভয় দূর করে একটি লক্ষ্মীপ্যাঁচা এসে ওই ডিমে তা দিতে শুরু করে। ঘুলঘুলির অবস্থান এমন জায়গায় যে শুধু দোতলার ছাদ থেকেই তা দেখা যায়। কাছে যাওয়া যায় না। এ জন্যই হয়তো প্যাঁচা পরিবারটি নিরাপদ মনে করে সেখানে ডিম পেড়েছে।
ফিরোজ বলেন, তাঁরা ডিম দেখতে পাওয়ার ১৫ দিনের মধ্যে পাঁচটি বাচ্চা ফোটে। দেখে প্রথম প্রথম হাঁসের ছানা মনে হচ্ছিল। দেখে তাঁদের মায়া পড়ে যায়। প্রতিদিনই গিয়ে দেখতেন, ওরা ঠিক আছে কি না। দিন পনেরো পর এক সন্ধ্যায় গিয়ে দেখেন, মা প্যাঁচাটি নেই। রাতে তিনি উৎকণ্ঠায় রইলেন,- মা যদি না ফেরে, ছানাগুলো কীভাবে রাত কাটাবে। সকালে তড়িঘড়ি করে উঠে ছাদে গিয়ে দেখেন, ছানাগুলোই শুধু গুটিসুটি মেরে পড়ে রয়েছে। মা আর ফেরেনি। সেদিন থেকেই ফিরোজ প্যাঁচার ছানাগুলোকে খাবার দিতে লাগলেন। এই পাখির খাদ্যাভ্যাস সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন, তারা ইঁদুর ও মাংসজাতীয় খাবার পছন্দ করে। এর পরও প্রথম প্রথম অন্য খাবার দিয়ে পরীক্ষা করে দেখলেন, সেগুলো পড়েই থাকে। পরে মুরগির নাড়িভুঁড়িসহ মাংসজাতীয় বিভিন্ন খাবার সরবরাহ করতে থাকেন। কিন্তু সমস্যা হলো, সরাসরি খাবার পৌঁছানো যায় না, একটি লাঠির মাথায় খাবার বেঁধে ঘুলঘুলিতে দিতে হয়। কাজটা বেশ কঠিন, তার পরেও তিনি প্রতিদিনই এ কাজ করতে লাগলেন।
ফিরোজ বলেন, তাঁর পরিবারের সদস্যসংখ্যা ছিল চার। এখন প্যাঁচার পাঁচ ছানাসহ সদস্যসংখ্যা হয়েছে নয়। তাঁর স্ত্রী প্রতিদিন প্যাঁচার ছানাদের জন্য খাবার তৈরি করেন। এখন পাঁচটি ছানাই উড়তে শিখেছে। খাবারের সন্ধানে তারা মাঝে মাঝে রাতে বাইরে বের হয়, আবার ফিরে আসে। একদিন বাইরে বেরিয়ে একটি ছানা এক ঝাঁক কাকের কবলে পড়ে। কাকের ঠোকর খেয়ে ছানাটি মাটিতে পড়ে যায়। দেখতে পেয়ে ছুটে যায় আনোয়ার। আর তাকে দেখেই কাকের দল উড়ে পালায়। আনোয়ার প্যাঁচার ছানাটিকে হাতে তুলে নিয়ে আবার ভেন্টিলেটরের বাসায় পৌঁছে দেয়।
মাঝে মাঝে ছানাগুলো উড়ে ছাদে এসে বসে। আনোয়ার ও তার ছোট বোন ফারহানা ইয়াসমিন তাদের কাছে গেলেও তারা উড়ে যায় না। ধরতে গেলেও ভয় পায় না। কয়েক দিন আগে এক বিকেলে ছবি তুলতে গিয়ে পাঁচটি ছানাকেই ঘুলঘুলিতে পাওয়া যায়। তারা চোখ মেলে তাকায়, একে অপরের গায়ের ভেতরে লুকোতে চায়। তবে উড়ে যাওয়ার চেষ্টা করে না। ফিরোজের ধারণা, প্যাঁচাগুলো ঘরে বসে খাবার পাচ্ছে। কেউ ওদের বিরক্ত করছে না। বাড়িটাকে তারা এখন নিরাপদ মনে করছে। হয়তো এখানেই থেকে যাবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
নেপালের পার্লামেন্টে হাতাহাতি মারামারি
About: ATM COX

বিশ্বের ৭০ শতাংশ বাঘ ভারতে
রিপোর্টটি প্রকাশ করে মিস্টার জাভাদেকর বলেন, ‘যখন সারা বিশ্বে বাঘ কমছে তখন ভারতে তা বাড়ছে। এটি দারুণ সংবাদ’। সর্বশেষ এ সমীক্ষা অনুযায়ী কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি বাঘ রয়েছে। সেখানে ৪০৮টি দেড় বছর বা এর চেয়ে বেশি বয়সী বাঘের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে উত্তরখণ্ডে ৩৪০, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭টি বাঘ রয়েছে। এদিকে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের চূড়ান্ত সংখ্যা নির্ধারণের জন্য গত এক বছর ধরে চলছে বাঘ শুমারি। গত ডিসেম্বরে কর্মকর্তারা জানিয়েছিলেন ক্যামেরা ট্র্যাপিং বা ফাঁদ পেতে ছবি তোলা পদ্ধতির এই গণনা এখন শেষের পথে। এ যন্ত্রের ব্যবহার করে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ গণনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জুন-জুলাই নাগাদ বাংলাদেশের সুন্দরবনে কত বাঘ আছে তার একটা চূড়ান্ত ও যথাযথ সংখ্যা পাওয়া যাবে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওবামার চার চাকার দুর্গ

ব্যাটিংই বাংলাদেশের শক্তির জায়গা
সর্বশেষ তিন ওয়ানডে ম্যাচে মাহমুদউল্লাহর রান ৫১*, ৮২* ও ৩৩*। এর আগে ২০১৪ সালের শুরু থেকে রান খরায় ভুগেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ১১ ম্যাচে তার রান ছিল মাত্র ১১৫। এর আগে ৬, ৭ ও ৮ নম্বরে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটিং করেছেন চার নম্বরে। এখন তার আÍবিশ্বাস বেড়েছে। যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত তিনি। মহমুদউল্লাহ বলেন, ‘সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। বেশিরভাগ সময়ই নিচের দিকে ব্যাটিং করি। দলের জন্য কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করি। মাঝে একটা বছর আমার খুব বাজে গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলায় আÍবিশ্বাস বেড়েছে। এখন দলের জন্য বড় কিছু করাই লক্ষ্য।’ বাংলাদেশ দলে বোলার হিসেবেও অবদান রয়েছে মাহমুদউল্লাহর। বোলিং নিয়ে আলাদা কিছু ভাবছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বোলিং নিয়ে একটা পরিকল্পনা সব সময় থাকে, আমি আঁটোসাটো বোলিং করার চেষ্টা করি। বিশ্বকাপেও ওভাবেই বোলিং করব। বড় দলগুলো নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। আমরা ভাবতে পারি নিজেদের নিয়ে। নিজেদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে পারি। আমরা যদি নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।’ বিশ্বকাপের আগে অন্য দলগুলো খেলার মধ্যে রয়েছে। বাংলাদেশ না খেলায় কোনো সমস্যা হবে? মহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় না, কোনো সমস্যা হবে। আমরা সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেললাম। এরপর প্রিমিয়ার লীগ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন দীর্ঘ অনুশীলন করছি। অস্ট্রেলিয়ায় আমরা আগে যাচ্ছি। ওখানে দুটি অনুশীলন ম্যাচ খেলব। এরপর অফিসিয়াল দুটি প্রস্ততি ম্যাচ আছে। প্রস্তুতি ভালোই হবে।’
আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করব। ভালো ক্রিকেট খেলার চেষ্টা থাকবে। সবাই আÍবিশ্বাসী, ইনশাআল্লাহ ভালো করব। ইতিবাচক ফল দিয়ে শুরু করাটাই লক্ষ্য হওয়া উচিত।’ নিজের ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্যও কাজ করছেন তিনি। মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা কন্ডিশনের কথা মাথায় রেখে অনুশীলন করছি। সকালে টপঅর্ডার ব্যাটসম্যানরা নক করছে। বিকেলে লোয়ারঅর্ডাররা। অবস্থা অনুযায়ী ব্যাটিং করা হচ্ছে। পাথরের উইকেটে ব্যাটিং করছি, বোলিং মেশিনে, উইকেটে ঘাস দেয়া হচ্ছে। চেষ্টা করছি, এখানে বসেই ওখানকার মতো কন্ডিশন তৈরি করতে। কন্ডিশন কঠিন হতে পারে।’ স্পিন কম্বিনেশন নিয়ে তিনি বলেন, ‘অফ-স্পিনার হিসেবে আমি ও নাসির আছি। বাঁ-হাতি অফ-স্পিনার সাকিবসহ তিনজন। স্পিন বিভাগে কম্বিনেশন ভালোই। নতুন দুটি বলে পেস বোলারদের দায়িত্ব থাকবে বেশি। পেসাররা যদি ভালো শুরু এনে দিতে পারে, আমরা স্পিনাররা রানের চাকা মন্থর রাখতে পারব।’ ফিল্ডিং পজিশন বদলে যাওয়ায় অনিয়মিত বোলারদের জন্য কঠিন হবে কিনাÑ জানতে চাইলে তিনি বলেন, ‘এতে ভালো ও খারাপ দুটি দিকই আছে।’
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মেহজাবিনের বছর শুরু

‘আপনারা এসব বন্ধ করুন’ -শিশু সাফিরের মা শারমিন

বাবা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক পোড়া পুড়েছি। আর পুড়তে চাই না। যেটাই করেন, এসব বন্ধ করেন। আমরা একটু বাঁচতে চাই।’ সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান পরামর্শক মো. শহিদুল বারী বলেন, ‘সাফির যে আশঙ্কামুক্ত, তা বলা যাবে না। তবে অবস্থা স্থিতিশীল আছে। ঘটনার পরপরই দ্রুত ঢাকায় চলে আসার ফলে চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত লাইফ সাপোর্ট লাগেনি। যে পা আগে পুড়েছিল, সেই পা আবার পুড়েছে। সেই পায়ে অস্ত্রোপচার লাগতে পারে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ১৭: বার্ন ইউনিটে হরতাল-অবরোধে দগ্ধ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এনজিও কর্মী, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, রিকশাচালক, বাসচালকের সহকারীসহ মোট ১৭ জন চিকিৎসাধীন আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন প্রথম আলোকে জানিয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন সিদ্দিক (৪০), মোরশেদ আলম (৪৫), আবু তাহের (৭০), বিল্লাল (২৬) কারও অবস্থারই কোনো উন্নতি নেই।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অপহরণ করে দুই শিশুছাত্রকে হত্যা
![]() |
| মোস্তফা কামাল,আব্দুর রহিম |

হাতীবান্ধায় স্কুলছাত্র আবদুর রহিম হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলো দক্ষিণ সিংগীমারী গ্রামের জুয়েল (১৭), সজীব (১৬), সোহাগ (১২), আলমগীর (১৪) ও সৌখিন (১৪। তারা জানায়, তারা আবদুর রহিমকে খুঁজতে গিয়েছিল। তার ঝুলন্ত লাশ দেখে তারাই এলাকার লোকজনকে বিষয়টি জানিয়েছে। পুলিশ ও নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রহিম। সন্ধ্যা সাতটার দিকে বাড়ির মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকার জন্য একটি ব্যাংকের হিসাব নম্বর দিয়ে আরেকটি খুদে বার্তা পাঠানো হয়। টাকা না পেয়ে অপহরণকারীরা রহিমকে হত্যা করে। পরে উপজেলা কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত দোতলা ভবনের একটি জানালার রডের সঙ্গে রহিমের ঝুলন্ত লাশ দেখা যায়। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন সরকার জানান, সোমবার রাত ১০টায় রহিমের বাবা নুরুজ্জামান অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় দক্ষিণ সিঙ্গীমারী গ্রামের পাঁচজনকে সন্দেহভাজন আসামি হিসেবে ওই রাতেই আটক করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ঢাকা খুলনা ও সিলেটে হরতাল চলছে, শিবিরের অবরোধ বিক্ষোভ

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনিশ্চিত জীবন পরিবহন শ্রমিকদের

রাজধানী ঢাকার সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা ঘুরে চালক, সুপারভাইজার ও লাইনম্যানদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান জীবনযাপনের করুণ চিত্র ফুটে উঠেছে। সায়েদাবাদ টার্মিনালে কথা হয় যাত্রী সেবা পরিবহনের সুপারভাইজার শহীদ খানের সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ ৮ বছর ধরে এই পরিবহনে চাকরি করছি। প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে মালিক আমাদের বেতন দিয়ে দেন। কিন্তু এই মাসের অর্ধেকের বেশি চলে গেলেও এখনও বেতন হয়নি। এজন্য চলতি মাসের বাসা ভাড়াও দিতে পারেন নি। ভাড়া দিতে না পারায় মালিক বাসা ছাড়ার নির্দেশ দিয়েছেন। একই টার্মিনালের এনপি পরিবহনের কয়েকজন চালক জানান, অবহেলিত একটি সেক্টর হচ্ছে পরিবহন খাত। এ খাত ঘিরে লাখ লাখ মানুষের রুটি-রুজি নির্ভরশীল হলেও এ পেশার শ্রমিকদের জীবনের নেই কোন নিরাপত্তা। মালিক নিজের ক্ষতির কথা চিন্তা করে রাস্তায় গাড়ি নামান না।
মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের চালক সুহেল বলেন, রাজনৈতিক দলের যত দাবি-দাওয়া আমাদের গাড়ির ওপর দিয়ে মিটায়। তাদের দাবি আদায়ের আর কোন মাধ্যম না পেয়ে আগুন দেয় গাড়িতে, ভাঙচুরও চালায় গাড়িতে। আর জীবন দিয়ে এর খেসারত দিতে হচ্ছে আমাদের। সুহেল জানান, অবরোধ চলাকালে সময়ে কাজ নেই। তাই আয়ের পথও বন্ধ। একই কথা শোনালেন হানিফ পরিবহনের নিজাম উদ্দিন। তিনি জানান, স্থানীয় একটি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। প্রতি মাসে ৫ হাজার টাকা তাকে পরিশোধ করতে হয়। কিন্তু অবরোধ শুরু হওয়ার পর আয়ের পথ বন্ধ। তাই চলতি মাসের কিস্তি এখনও জমা দিতে পারেননি তিনি। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, সরকার মালিকদের পরিবহন ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। অথচ যারা জীবনের মায়া ত্যাগ করে গাড়ি চালান, সেই চালক-হেলপারদের জন্য কোন ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা এখনও আসেনি। অথচ আমরা একদিন গাড়ি না চালালে পুরো দেশ অচল হয়ে যায়। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে অন্তত ৬শ’ যাত্রীবাহী বাস ছেড়ে যায়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল ঘিরে দেখা গেছে, টার্মিনালের চিরাচরিত ব্যস্ততা আর নেই। নেই বাসে যাত্রী ওঠানোর জন্য সুপারভাইজার, লাইনম্যানদের কোন হাঁকডাক, টানা-হেঁচড়া। শ্রমিকরা লুড,ু তাস খেলে ও শুয়ে-বসে অলস সময় কাটাচ্ছেন। অল্প কিছু গাড়ি টার্মিনাল ছেড়ে গেলেও তাতে যাত্রীসংখ্যা ছিল একেবারেই নগন্য। গত ৪ই জানুয়ারি অবরোধের দিন থেকেই এ অবস্থা চলছে বলে জানালেন এখানকার বিভিন্ন পরিবহনের কয়েকজন চালক ও তাদের সহকারী। মহাখালী-বগুড়া রুটের একতা পরিবহনের চালক কোহিনূর মিয়া জানান, অবরোধের আগে বগুড়া ও নওগাঁ রুটে আসা-যাওয়ায় প্রতি দিন দুটি করে ট্রিপ পড়ত। প্রতি ট্রিপে তিনি পান প্রায় ৬শ‘ টাকা। এই টাকায় পুরো সংসার চলে। কিন্তু অবরোধ শুরু হওয়ার পর থেকে ১৫ দিন অতিবাহিত হয়েছে। এই কদিনে মাত্র ৫দিন গাড়ি চালাতে পেরেছেন। বাকি দিন তার আয় বন্ধ। আর যেদিন বন্ধ থাকে সেদিন মালিকের পক্ষ থেকে শুধু খাওয়া খরচ দেয়া হয়। যা নিতান্তই সামান্য। কোহিনূর মিয়া বলেন, অবরোধে যে কদিন গাড়ি চালিয়েছি সেই কদিন পুলিশ প্রহরা ছিল। কিন্তু বাসের সামনে-পেছনে পুলিশ থাকলেও আতঙ্ক আমাদের পিছু ছাড়ে না। কখন গাড়িতে পেট্রলবোমা, ককটেল ছুড়ে মারে, কখন পাথর ছুড়ে দেয় সেই আতঙ্কে থাকি। স্ত্রী, ছেলে মেয়ে না খেয়ে থাকবে। তাই মৃত্যুর ঝুঁকি নিয়েও অবরোধের মধ্যে মাঝে মাঝে গাড়ি চালাচ্ছি। একতা পরিবহনের সুপারভাইজার মনির হোসেন বলেন, অবরোধ, হরতালের এই কদিনে মাত্র ৫ দিন তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। বাকি দিন কাটিয়েছেন শুয়ে-বসে। এই সময়ে তাকে চলতে হয়েছে ধার-দেনা করে। এজন্য গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে পরিবারের কাছেও টাকা পাঠাতে পারেননি তিনি। একতা পরিবহনের লাইনম্যান মান্না জানান, গাড়িতে তাদের দায়িত্ব পালনের পদ্ধতি হলো, কাজ নেই তো, টাকাও নেই। তাই যেদিন দায়িত্ব পালন করেন না সেদিন হাতে কোন টাকা আসে না।
ঢাকা-ময়মনসিংহ রুটের এনা পরিবহনের লাইনম্যান রানা জানান, অবরোধ শুরু হওয়ার পর থেকে মাত্র ৪ দিন গাড়ি চলেছে। এই ৪ দিন তিনি দায়িত্ব পালন করেছেন। বাকি দিন কোন আয় ছিল না। ধার-দেনাও পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ রুটের সৌখিন পরিবহনের সুপাইরভাইজার পলাশ বলেন, অবরোধে গাড়ি নিয়মিত চলছে না। আজ দুটি ট্রিপ থাকে তো কালকে কোন ট্রিপ নেই। মাঝে মাঝে চালাতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। সামনে-পেছনে পুলিশ থাকলেও আমাদের আতঙ্ক এতটুকু কমে না। শুধু আমরাই নই, যেকজন যাত্রী পাওয়া যায় তারাও থাকেন আতঙ্কে। ঢাকা-কিশোরগঞ্জ রুটের অনন্যা পরিবহনের সুপারভাইজার মিজান বলেন, মালিক তো তার কোটি টাকার গাড়ি রাস্তায় পুড়তে দিতে চায় না। অবরোধ শুরু হওয়ার পর থেকে এভাবেই চলছে। খেয়ে না খেয়ে দিন পার করছি। গ্রামের বাড়িতেও নিয়মিত টাকা পাঠাতে পারছি না। টাকা পাঠাতে পারি না তাই এক রকম পালিয়ে বেড়াচ্ছি।
গতকাল রাজধানীর তেজগাঁওয়ের কাভার্ডভ্যান ও ট্রাকস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার দুই পাশে ঠায় দাঁড়িয়ে আছে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধ শুরু হওয়ার পর থেকেই ট্রাক কাভার্ডভ্যান নিয়মিত চলছে না। যে কারণে এখানকার শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যাদের অল্প কিছু সঞ্চয় আছে শুধু তারাই কোনমতে চলতে পারছেন। তারা জানান, এখানকার এমনও পরিবহন আছে এই কদিনে একটি ট্রিপেও যেতে পারেনি। যারা গিয়েছেন তারাও জীবনকে তুচ্ছ করে ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ে বেরিয়ে পড়েছেন। কিন্তু পরদিন আর যাওয়ার সাহস করেননি। ট্রাকের লাইনম্যান তারেক বলেন, আমরা সাধানত লংরুটে গাড়ি চালিয়ে মালামাল বহন করি। কিন্তু গত ১০ দিন ধরে কোন ট্রিপ নেই। তাই রোজগারও নেই। এই কদিনে ধারকর্জ করে চলছি। গ্রামের বাড়ি কুষ্টিয়ায় পরিবারের কাছেও কোন টাকা পাঠাতে পারিনি। পিকআপ চালক ইব্রাহিম বলেন, একদল বলে অবরোধ নাই, আপনারা গাড়ি চালান। আরেক দল বলে অবরোধ চলছে চলবে। কাভার্ড ভ্যান চালক রাজ্জাক বলেন, সরকার বলছে গাড়ি পুড়লে ক্ষতিপূরণ দেবে। কিন্তু আমাদের জীবনটাই যদি পুড়ে কয়লা হয়ে যায় তাহলে তো ক্ষতিপূরণও পাব না। এজন্য গাড়ি নিয়ে বের হই না। দিন চলছে কোন রকমে। পিকআপ চালক ইমরান হোসেন বলেন, এই ১৩ দিনে মাত্র ২টি ট্রিপ পেয়েছি। প্রতি ট্রিপে নিজে পেতাম ৭শ’ থেকে ৮শ’ টাকা। আমার হেলপার জাহিদ পেত ২শ’ থেকে ৩শ’ টাকা। এখন সব বন্ধ। দিন কাটছে খেয়ে না খেয়ে। কাভার্ড ভ্যান ও ট্রাকচালক নুরুন্নবী, শফিকুল, জাফর একই সুরে বললেন, আমাদের সহকর্মীরা চোখের সামনে পেট্রলবোমা ও ককটেলে দগ্ধ হচ্ছে। এ অবস্থা দেখে কে চায় জীবনের ঝুঁকি নিতে। তারা বলেন, আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করিওনা। আমরা বুঝি পেটনীতি। কিন্তু বিএনপি, আওয়ামী লীগ কি তা বোঝে। তারা কি আমাদের মতো খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে কোন সমঝোতায় আসতে পারে না? বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মন্টু বলেন, শ্রমিকদের পরিস্থিতি এক কথায় বলা যায় ভয়াবহ। তাদের অনেকেই এই কদিনে গাড়ি নিয়ে বেরুতে পারেনি। ফলে তাদের আয়ের পথও বন্ধ। শুধু তাদের নয় মালিক পক্ষেরও এতে ক্ষতি হচ্ছে। তিনি বলেন, এমন দুর্দিন সচরাচর আসেনি। গাড়ি না চলায় ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনেকেই বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত শ্রমিকরা এ থেকে রেহাই পাচ্ছেন না।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আইনশৃঙ্খলা বাহিনীর তান্ডবে দেশবাসী হতভম্ভ’

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে প্রতিদিন গড়ে গ্রেপ্তার ১০০ by মহিউদ্দীন জুয়েল

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অবরোধের ১৬ দিন আজ- লঞ্চে আগুন, বাসে বোমা

সারা দেশে নেতা-কর্মীদের হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা ও খুলনা বিভাগে আজ বুধবার সকাল থেকে দুই দিনের হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের খবর:
আরও একজনের মৃত্যু: ঢাকা সিএমএইচ সূত্র জানিয়েছে, মিঠাপুকুরে পেট্রলবোমায় দগ্ধ মনোয়ারা বেগম সোমবার দিবাগত রাত তিনটার দিকে মারা যান। তাঁর স্বামী নূর আলম বাংলাদেশ নৌবাহিনীর সদস্য।
মিঠাপুকুরে ১৩ জানুয়ারি দিবাগত রাতে পুলিশ ও বিজিবির পাহারায় রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের বহরে থাকা একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু ঘটে। পেট্রলবোমায় দগ্ধ দুই মেয়েসহ মনোয়ারাকে প্রথমে রংপুর সিএমএইচ ও পরে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।
রাজধানীর চিত্র: রাজধানীতে অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার ধানমন্ডির ২৭ নম্বর সড়কে যমুনা টেলিভিশনের একটি ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, একটি ট্রাক পেছন থেকে প্রথমে গাড়িটিকে ধাক্কা দেয়। এ সময় চালক বেরিয়ে এসে প্রতিবাদ করলে দুই দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে গিয়ে গাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয়।
সকাল পৌনে নয়টার দিকে শনির আখড়ায় প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজন আগুন নেভায়। সন্ধ্যায় পৃথক ঘটনায় ফুলবাড়িয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ককটেলের বিস্ফোরণে জুতা ব্যবসায়ী হেলালউদ্দিন (২৮) ও রিকশাচালক আবদুল মান্নান (৫৮) আহত হন।
এ ছাড়া বেলা তিনটার পর কুড়িল বিশ্বরোড উড়ালসড়কের কাছে দুর্বৃত্তরা ছয়-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। গত রাত ১০টার দিকে ধানমন্ডিতে সুপ্রিম কোর্টের বিচারতপতি এ টি এম সাইফুর রহমানের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের নিচতলায় ইতিহাস বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মধ্যবর্তী বারান্দায় দুপুর সাড়ে ১২টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।
রাজধানীর বাইরের চিত্র: বরিশাল-ঢাকা নৌপথে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন-৭ ও পারাবত-১০ লঞ্চের দুই শয্যাবিশিষ্ট দুটি কক্ষে (কেবিনে) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। দুটি লঞ্চই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল রাত পৌনে নয়টায় বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সুন্দরবন-৭ লঞ্চ যাত্রী বোঝাই করে বরিশাল নৌবন্দর ত্যাগ করছিল। এ সময় হঠাৎ কেবিনের যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে দেখা যায়, তৃতীয় তলার ৩১৬ নম্বর কক্ষে অগ্নিসংযোগ করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ওই কক্ষের বিছানাপত্র পুড়ে যায়। পরে লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রাজশাহী নগরের রেশম ভবনের সামনে গত সোমবার দিবাগত রাতে হরতাল-সমর্থকেরা যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে নারীসহ তিনজন যাত্রী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আম্বিয়া বেগম (৫০) নামের এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর দুই যাত্রী গাড়ি থেকে লাফ দিয়ে আহত হন।
আম্বিয়ার স্বামী ইসরাফিল জানান, বাসটি পুলিশি পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মহানগরে আসে। রাজশাহী বাসস্ট্যান্ডে প্রায় তিন ঘণ্টা থামার পর রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি নগরের রেশম ভবনের সামনে এসে পৌঁছালে চার থেকে পাঁচজন হরতাল-সমর্থক বাসটিতে পেট্রলবোমা মারে। এতে আম্বিয়ার মুখ ও গলার বাঁ পাশ ও দুই হাত আগুনে পুড়ে যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
বরগুনায় গত সোমবার গভীর রাতে শহরের লাকুরতলায় নছিমনে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় চালক মো. হান্নান (৩০) সামান্য দগ্ধ হয়েছেন। একই রাতে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আগা পদ্মা গ্রামের কেশব মাঝির বাড়ির একটি দুর্গামন্দিরে কে বা কারা আগুন দেয়। এতে মন্দিরের এক পাশের বেড়া পুড়ে যায়।
বগুড়ার শেরপুরে গত সোমবার রাত নয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্বৃত্তদের পেট্রলবোমায় পুড়েছে পণ্যবাহী একটি ট্রাক। লক্ষ্মীপুরের কমলনগরে গতকাল মঙ্গলবার সকালে অবরোধ-সমর্থকেরা সিএনজিচালিত সাতটি অটোরিকশা ভাঙচুর করেছে।
ঢাকার কেরানীগঞ্জে সোমবার রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক মো. আমির ও সহকারী মো. নেকবর সামান্য আহত হন। বাস থেকে দ্রুত নামতে গিয়ে চালকের পা কেটে গেছে। আর আগুনে নেকবরের দুই হাত ঝলসে গেছে।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদলের বাড়িতে সোমবার রাতে ককটেল হামলা হয়েছে। রাত আড়াইটার দিকে বোয়ালখালীর সারোয়াতলীর বাড়িতে পর পর দুটি ককটেল ছুড়ে মারা হয়। এ সময় সাংসদ বাড়িতে ছিলেন না। তাঁর ভাই মনির উদ্দিন আহমেদ জানান, ককটেলে জানালার কাচ ভেঙে গেছে।
জামালপুরের সরিষাবাড়ীতে অবরোধকারীরা গতকাল তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ সময় মোটরসাইকেল আরোহী শাহীন আলমকে (৩৫) পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় গত সোমবার রাতে বিএনপি-জামায়াতের ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা হয়েছে। বাসে আগুন দেওয়ার ওই ঘটনায় চিকিৎসক দম্পতি, তাঁদের শিশুসন্তানসহ আটজন আহত হন।
চুয়াডাঙ্গায় গতকাল রাতে পুলিশের গাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক জিন্নাত আলীর (৪৫) ডান হাত ও পিঠ ঝলসে গেছে। তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
কিশোরগঞ্জের ভৈরব, গাজীপুরের শিববাড়ীতে গতকাল রাতে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কক্সবাজারের চকরিয়া পৌর শহরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে চারটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ফেনীর দাগনভূঞায় অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী দগ্ধ হয়েছেন। গতকাল রাতে ফেনী-বসুরহাট সড়কের দুধমুখা বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ ছাড়া রাত আটটার দিকে ফেনী পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ মানিকের ব্যক্তিগত গাড়িতে ককটেল হামলা হয়েছে।
ঢাকা ও খুলনা বিভাগে দুই দিনের হরতাল: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সব জেলা, রাজশাহী, ফরিদপুর ও কালিয়াকৈরে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। তবে এসব জায়গায় গতকাল হরতালে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এ ছাড়া ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় আজ ভোর ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
গতকাল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের কথা বলা হয়। তবে এর মধ্যে খুলনার দুই জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহে হরতাল হবে ৩৬ ঘণ্টা।
বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, সারা দেশে যৌথ বাহিনী অভিযানের নামে ছাত্রদলসহ দলের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। কয়েক দিনে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে হত্যাও করা হয়েছে। এর প্রতিবাদে এবং গ্রেপ্তার দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। ২০-দলীয় জোটের পক্ষ থেকে আজ সিলেটে ডাকা হয়েছে সকাল-সন্ধ্যা হরতাল। বিএনপির নেতা-কর্মীদের বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি বন্ধের দাবি এবং গ্রেপ্তার হওয়া বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়।
এদিকে ঢাকার খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘হত্যার’ প্রতিবাদে আজ ও কাল ঢাকা মহানগরে এবং ঢাকা বিভাগে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এ ছাড়া ছাত্রদলের নেতাদের গুম, হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল এবং আজ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে সংগঠনটি।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর

খবর পেয়ে কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে অন্য কয়েকজন এসে রিপন আলীকে সেখান থেকে নিয়ে যান। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের ওপর ক্ষিপ্ত হন। এরপর তাঁরা সেখান থেকে কলেজের প্রশাসন ভবনে হামলা করতে আসেন। তখন প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় কলেজের স্টাফ রুমে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছিল। অনুষ্ঠানটি একটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছিল। ছাত্রলীগের কর্মীরা ভেতরে ঢুকে প্রজেক্টর, একটি কম্পিউটার ও কক্ষের দুটি জানালার কাচ ভাঙচুর করেন। এরপর তাঁরা নিচে নেমে যান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ফের প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ওঠেন। সেখানে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে তাঁর কাছে জানতে চান, কেন তিনি শিবিরের নেতাকে ছেড়ে দিলেন। পরে অধ্যক্ষ ও শিক্ষকেরা বুঝিয়ে তাঁদের শান্ত করেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, কলেজের ফুলার ভবন থেকে তাঁর কাছে একটি ফোন আসে। ক্যাম্পাসে মারামারি হচ্ছে। তিনি গিয়ে দেখেন, রাষ্ট্রবিজ্ঞান ভবনের কাছে একটি ছেলে মাটিতে পড়ে আছে। তিনি পরিচয় জানতে চাইলে ছাত্রলীগের ছেলেরা বলেন, ছেলেটা বহিরাগত। এরই মধ্যে তাঁদের কয়েকজন ছেলেটাকে পানি খাওয়ানোর জন্য মসজিদের পাশে নিয়ে যান। সেখান থেকে তাঁরাই ছেলেটাকে পার করে দেন। শিবিরের কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকী বলেন, কোনো কারণ ছাড়াই রিপন আলীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ ব্যাপারে কথা বলার জন্য ছাত্রলীগের মহানগর শাখার সভাপতি রকি ঘোষকে বারবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। মাহাবুব আলম খানের ফোনটিও বন্ধ পাওয়া গেছে। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তাঁরা (ছাত্রলীগের নেতা-কর্মী) কলেজের প্রশাসন ভবন ভাঙচুর করে নেমে এসেছেন। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুই দলকে সমঝোতার আহ্বান

ড. জামান বলেন, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট দেশের সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শুধু পেছনে ঠেলে দিচ্ছে তাই নয়, বরং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির চর্চার অভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে রাজনীতিকে এক বীভৎস রূপে তুলে ধরে রাজনীতি বিমুখতার বীজ বপন করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কর্মকাণ্ড উগ্র, সহিংস এবং অগণতান্ত্রিক শক্তিকে আরও বিকাশের সুযোগ করে দেবে উল্লেখ করে টিআইবি দেশের স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলোকে বিশেষ করে বড় দুটি দলকে সমঝোতা ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইটের নিচে চাপা পড়ছে শৈশব- বরগুনার ইটভাটায় আড়াই হাজার শিশু শ্রমিক by এম জসীম উদ্দীন

এসব শিশু তাদের মা-বাবার সঙ্গে বা কেউ সরদারের সঙ্গে সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন উপজেলা থেকে এসেছে ছয় মাসের কাজের চুক্তিতে। সদরের কুমাখালী ও ভূতমারা, মাছখালী এলাকার ছয়টি; আমতলী উপজেলার মহিষডাঙ্গা, তালতলা ও কুতুবপুর এলাকার তিনটি ইটভাটায় গিয়ে দেখা যায়, এসব ভাটায়ও অনেক শিশু কাজ করছে। সদরের নিশানবাড়িয়ার একটি ইটভাটায় কর্মরত শিশু শিল্পী (৯), অন্তরা (১০), সামাদের (১১) মতো অনেকে ইটভাটায় কাজ করে। শিল্পীর মা ঝর্ণা বেগম বলেন, ‘অভাবের তাড়নায় ইটভাটার কাজ করি। বাচ্চা স্কুলে দিলি তো কাম করন যাবি না। এ জন্যি ওগোও কামে দিছি, দু পয়সা রোজগার করুক।’
কুমড়াখালী এলাকার এবিএম ব্রিকসে কাজ করে সাতক্ষীরার ৩৯ জন শ্রমিক। এর মধ্যে ৩০ জনের বয়সই ১০ থেকে ১৬ বছর। আলমগীর নামে ১২ বছর বয়সী এক শিশু জানায়, সে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়েছে। এরপর ইটভাটার কাজে চলে এসেছে। এখন মাসিক তিন হাজার টাকা বেতনে ইট শুকানোর কাজ করে। শিশুশ্রমিক শুভ্র (১২) ভাটায় ইট তৈরির কাজ করে। সে বলে, ‘ফাইভ পর্যন্ত পড়ছিলাম। ছয়জনের সংসার। বাবা সাগরে মাছ ধরি যে পয়সা আয় করে তা দিয়ে খাবা-দাবা চলে না। পড়তি তো ইচ্ছা করে কিন্তু কাম না করলি খাব কি?’
শ্রম আইন-২০০৬-এর ২৮৪ ধারা অনুযায়ী, ‘কোনো ব্যক্তি কোনো শিশু বা কিশোরকে চাকরিতে নিযুক্ত করলে অথবা আইনের কোনো বিধান লঙ্ঘন করে কোনো শিশুকে চাকরি করার অনুমতি দিলে, তিনি ৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।’ সনি ব্রিকসের মালিক জাফর হোসেন বলেন, ‘সাতক্ষীরার শ্রমিকেরা এই কাজে পারদর্শী হওয়ায় এদের দিয়ে কাজ করানো ছাড়া আমাদের উপায় নেই।’ ঢাকা শিশু হাসপাতালের সাবেক উপপরিচালক মাহবুবুল হাসান বলেন, ‘ইটভাটায় দীর্ঘ সময় কাজ করার ফলে বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালিতে শিশুদের ত্বক ও নখ নষ্ট হওয়ার পাশাপাশি রক্তস্বল্পতা, অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ভাটায় শিশুশ্রমের বিষয়টি অস্বীকার করে জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ বলেন, ‘অল্প কিছু ভাটায় শিশুশ্রমিক থাকতে পারে তবে বেশির ভাগ ভাটায় নেই।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, অবৈধ এসব ভাটার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
About: setara
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
উনি খুন করে যাচ্ছেন, বিচার হবে -সংসদে প্রধানমন্ত্রী

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান। এখানে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা চলছে। কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এ দেশের মানুষ জঙ্গিবাদ চায় না।’ মাগরিবের নামাজের পর অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ। তিনি আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্য দমনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকার যে পদক্ষেপ নেবে, জাতীয় পার্টি তার সঙ্গে থাকবে।
বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের সঙ্গে সুর মেলান সরকারদলীয় ও অন্য কয়েকটি দলের সাংসদেরা। তাঁরা দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের জন্য খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাংসদেরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চান।
রাত সাড়ে আটটার দিকে প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কিছু আঁতেল শ্রেণি আছে, তারা খালেদা জিয়ার সঙ্গে আমাকে মেলায়। আমাকে একজন খুনির সঙ্গে মেলাবেন না। আমি রাজনীতি করি জনগণের জন্য। তাঁর আন্দোলন ব্যক্তিগত স্বার্থে। ওনার উদ্দেশ্য হলো যুদ্ধাপরাধীদের রক্ষা, ছেলেকে মামলা থেকে বাঁচানো, নিজেকে এতিমের টাকা মারার মামলা থেকে রক্ষা করা।’
প্রধানমন্ত্রী নাশকতাকারীদের ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান। পাড়া-মহল্লায় সন্ত্রাসবিরোধী কমিটি করে পুলিশ-র্যাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন যে নাশকতা নাকি সরকার করছে। অথচ যারা ধরা পড়ছে তারা বলেছে, বিএনপি নেতারা টাকা দিয়েছে আগুন দেওয়ার জন্য। বিএনপির চেয়ারপারসন মিথ্যাচার করছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘খুন করে কোনো কিছু অর্জন করা যাবে না। সময় হলে নির্বাচন হবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।’ খালেদা জিয়া অবরুদ্ধ নন উল্লেখ করে তিনি বলেন, অফিসে থাকার জন্যই তিনি আগেই ব্যবস্থা নিয়েছেন। নিজের মৃত স্বামীর জন্মদিনেও কবরে গিয়ে শ্রদ্ধা জানাননি। বিএনপির নেতারা খালেদা জিয়ার নিরাপত্তা চেয়েছিলেন। এ জন্য কিছু ব্যবস্থাও নিতে হয়েছে।
মাগরিবের নামাজের বিরতির পর বক্তব্য দিতে দাঁড়িয়ে রওশন এরশাদ বিএনপিকে উদ্দেশ করে বলেন, দাবি আদায়ের অন্যতম মাধ্যম হরতাল-অবরোধ। কিন্তু বিএনপির হরতাল-অবরোধ কেবল জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে, অবরোধের নামে অরাজকতা শুরু করেছে। তিনি বিএনপির হরতাল-অবরোধকে মানুষ মারা, অর্থনীতির ধ্বংসের হাতিয়ার, রাষ্ট্রের ক্ষতিসাধন করার সঙ্গে তুলনা করে বলেন, এই হরতালে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ ভয়ে-আতঙ্কে আছে। এমনকি বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা পর্যন্ত এবার ভালোভাবে ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে পারেননি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। এ আন্দোলন এমন সময়, যখন বিশ্ব মনে করে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।
আবদুল মতিন খসরু বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচিতে পেট্রলবোমা মেরে ৩০ জনকে হত্যা করা হয়েছে। এ জন্য ৩০টি হত্যা মামলা করতে হবে। প্রতিটি মামলার ১ নম্বর আসামি হবেন খালেদা জিয়া।
সাংসদ শেখ ফজলুল করিম সেলিম জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘জিয়াউর রহমানের লাশ বলে বাক্সে করে কী এনে কবর দিয়েছিলেন। তা আপনাকে বলতে হবে।’ তিনি বিএনপি-জামায়াতকে নিষিদ্ধ করে এদের জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, ফজলে হোসেন বাদশা, নজিবুল বশর মাইজভাণ্ডারি আলোচনায় অংশ নেন।
অনির্ধারিত আলোচনা শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। এরপর সংসদের অধিবেশন আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পোশাক খাতে নজিরবিহীন বিপর্যয়- অর্ডার কমছে, নিরাপত্তায়ও অর্ধেক পণ্য যাচ্ছে না by এমএম মাসুদ

বিজিএমইএ তথ্যে দেখা গেছে, গত ৫ই জানুয়ারির পর থেকে শনিবার পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রামে মোট ৩৪৮০টি কাভার্ড ভ্যান পোশাক পণ্য নিয়ে গেছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ২৮১০টি গাড়ি পণ্য নিয়ে ঢাকায় এসেছে। এর মধ্যে একদিনের হিসাবে শনিবার চট্টগ্রামের উদ্দেশ্যে ৭০টি গাড়ি ঢাকা ছেড়ে যায়। অন্যদিকে একই পরিমাণ গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। এছাড়া, গত দু’সপ্তাহে কোন কোন দিন ১০০/২০০ গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম আসা- যাওয়া করে। যেখানে স্বাভাবিক অবস্থায় একদিনে ঢাকা-চট্টগ্রাম পোশাক পণ্য আনা-নেয়া করে ৫০০ থেকে ৬০০ কাভার্ড ভ্যান।
এদিকে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিরোধী জোটের টানা অবরোধের কারণে পোশাক খাতের শ্রমিকরাও গভীর শঙ্কায় পড়েছে। তারা জানান, ক্রেতাদের অর্ডার হ্রাস পাওয়ায় কারখানা মালিকরা ওভারটাইম দিচ্ছে না। ফলে কষ্ট করে যে বাড়তি উপার্জন করা হতো তা থেকে বঞ্চিত হচ্ছে তারা।
সাভার এলাকার শ্রমিক সাইফুল ইসলাম বলেন, গত কয়েক দিনেই কারখানায় পোশাকের উৎপাদন কমে গেছে। কাজের চাপও কমে গেছে। তবে আগামী মাসে এর চাপ আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে জানান সাইফুল।
গত বছরের অভিজ্ঞতার আলোকে শ্রমিক নেত্রী নাজমা আক্তার বলেন, সে সময় কোন শ্রমিক ওভারটাইম করতে পারেনি। মালিকরা অর্ডার না পেলে কিভাবে কাজ দেবে। তাদের শুধু দোষ দিলেই তো হবে না। এবারও পোশাক কারখানার ভাগ্য সেদিকেই যাচ্ছে বলে জানান তিনি। তবে বর্তমান পরিস্থিতির আশু সমাধান চান তিনি।
মিরপুর শেওড়াপাড়ার শ্রমিক নেতা সেলিম রেজা জানান, কোন সমাধান না হলে আগামী ২০শে জানুয়ারি খালেদা জিয়ার বাড়ি অভিমুখে পোশাক শ্রমিকদের নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নাসা গ্রুপের এক শ্রমিক জানান, কারখানার পোশাক শিপমেন্টের জন্য ৫ দিন হাতে রেখে কাজ করা হচ্ছে। প্রথম দিন না হলে দ্বিতীয় দিন, তা না হলে তৃতীয় দিন। এভাবে পঞ্চম দিনে শিপমেন্ট নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, এ গ্রুপের এখন পর্যন্ত কোন সমস্যা তৈরি হয়নি। তবে আগামী মাসে একটা বড় ধকল আসতে পারে বলে জানান তিনি। এ অঞ্চলের আরেক কারখানার মহিলা শ্রমিক অপারেটর বলেন, ‘আগে ওভারটাইম করে মূল বেতনের দ্বিগুণ টাকা কামাইতে পারতাম। কিন্তু এখন আসল কাজ করাই দুষ্কর। ওভারটাইমের তো প্রশ্নই আসে না।’ তার বক্তব্য, ‘এভাবে চলতে থাকলে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ কিভাবে জোগাবো চিন্তা করে দিশা পাচ্ছি না।’
এদিকে ক্ষয়ক্ষতির হিসাব নিতে শুরু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ লক্ষ্যে সংগঠনটি সব সদস্য কারখানার কাছে চিঠি পাঠিয়েছে। অবরোধের কারণে অর্ডার বাতিল, সময়মতো না পাঠানোর কারণে ক্রেতাকে দেয়া ডিসকাউন্ট, বন্দরে পণ্য পাঠাতে গিয়ে বাড়তি পরিবহন ব্যয় বা ক্ষতি, বিমানে পাঠানোর ক্ষতিসহ অন্যান্য ক্ষতির হিসাব পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে উৎপাদন বিঘ্নিত হওয়ায় প্রকৃত আর্থিক ক্ষতির হিসাবও পাঠাতে বলা হয়েছে। দুই দিন আগে বিজিএমইএ সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ চিঠি পাঠিয়েছে। বিজিএমইএ সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
১৫ দিনে ৭,০১৫ গ্রেপ্তার, নিহত ২২ by দীন ইসলাম

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
January
(1455)
-
▼
Jan 21
(51)
- সেলেনা গোমেজের নতুন প্রেম
- বিস্ফোরণে যুবকের হাত কনুই থেকে বিচ্ছিন্ন
- রাজধানীতে ৭ গাড়িতে আগুন
- ‘শাসকগোষ্ঠী রক্তের নেশায় মেতে উঠেছে’ -২০ দল
- ‘জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে নৈরাজ্যকারিদের সন...
- ফাটা পাইপের পানিতে বেহাল সড়ক, ক্ষতিতে উড়ালসড়ক- পরস...
- ‘সরকারের পেছনে জনগণ থাকলে দমন-পীড়ন করতো না’
- মাঠে নেমেই কিরণকে কেজরিওয়ালের গোল
- পুলিশকে ক্লান্ত করার কৌশল বিএনপির
- লক্ষ্মীপ্যাঁচা- ঘরে তাঁর পাঁচ লক্ষ্মী by আবুল কালা...
- নেপালের পার্লামেন্টে হাতাহাতি মারামারি
- বিশ্বের ৭০ শতাংশ বাঘ ভারতে
- ওবামার চার চাকার দুর্গ
- ব্যাটিংই বাংলাদেশের শক্তির জায়গা
- মেহজাবিনের বছর শুরু
- ‘আপনারা এসব বন্ধ করুন’ -শিশু সাফিরের মা শারমিন
- অপহরণ করে দুই শিশুছাত্রকে হত্যা
- ঢাকা খুলনা ও সিলেটে হরতাল চলছে, শিবিরের অবরোধ বিক্ষোভ
- অনিশ্চিত জীবন পরিবহন শ্রমিকদের
- আইনশৃঙ্খলা বাহিনীর তান্ডবে দেশবাসী হতভম্ভ’
- চট্টগ্রামে প্রতিদিন গড়ে গ্রেপ্তার ১০০ by মহিউদ্দীন...
- অবরোধের ১৬ দিন আজ- লঞ্চে আগুন, বাসে বোমা
- রাজশাহী কলেজে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর
- দুই দলকে সমঝোতার আহ্বান
- ইটের নিচে চাপা পড়ছে শৈশব- বরগুনার ইটভাটায় আড়াই ...
- উনি খুন করে যাচ্ছেন, বিচার হবে -সংসদে প্রধানমন্ত্রী
- পোশাক খাতে নজিরবিহীন বিপর্যয়- অর্ডার কমছে, নিরাপত্...
- ১৫ দিনে ৭,০১৫ গ্রেপ্তার, নিহত ২২ by দীন ইসলাম
- ব্রাজিলে জমকালো উল্কি সপ্তাহ
- কৌশল নিয়ে সরকার ও আ.লীগে দুই মত
- ব্যঙ্গচিত্র নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত
- জনগণের অধিকার ফিরিয়ে দিন
- সংঘাতপূর্ণ দেশে হস্তক্ষেপে সর্বোচ্চ সতর্ক থাকুন -জ...
- অবরোধের সঙ্গে ঢাকা খুলনা, সিলেটে হরতাল
- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করুন -মওদুদ
- আর টপলেস মহিলার ছবি ছাপতে পারবে না ‘দ্য সান’
- রাজা জন কি আসলেই ম্যাগানা কার্টায় স্বাক্ষর করেছিলেন?
- তসলিমার ভিসা বাতিলের আবেদন ভারতের সুপ্রিম কোর্টে প...
- জানমালের নিরাপত্তায় যা যা দরকার সবই করব: প্রধানমন্...
- ৬ মাসের মধ্যে জাতীয় সম্প্রচার আইন
- উদীয়মান বাজারের সূচকে বাংলাদেশ অগ্রগতি করেছে
- সিসিসি’র ভারপ্রাপ্ত মেয়র নিয়ে রিট স্থিতাবস্থা
- ২০১৯ সালের আগে সংলাপ নয় -নাসিম
- ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে বিদ্যুতের বাড়তি মূল্য
- ক্রসফায়ারে ছাত্রদল নেতা নিহত- আমার স্বামীর অপরাধ কি?
- নেপালি পার্লামেন্টে মারামারি
- কোর্টের বিচার আর দরকার নেই -সমাজকল্যাণমন্ত্রী
- নগ্ন বিয়ে বৈধ হতে পারে বৃটেনে
- ঘাটতি পূরণ হলে তেলের দাম কমানো হবে
- নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার
- ‘দেশের পরিস্থিতি অস্বাভাবিক নয়’
-
▼
Jan 21
(51)
-
▼
January
(1455)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...