Showing posts with label আরিফুজ্জামান তুহিন. Show all posts
Showing posts with label আরিফুজ্জামান তুহিন. Show all posts

Saturday, July 27, 2013

কাজ পেতে হলে আবুল হোসেন! by আরিফুজ্জামান তুহিন

গোয়েন্দা কাহিনীগুলোতে 'বিদেশি এজেন্ট' নিয়ে জমজমাট সব ঘটনা থাকে। এসব এজেন্ট আরেক দেশে গিয়ে নিজ নিজ দেশের হয়ে দুঃসাহসী সব কাজ করে থাকেন। বিশেষ করে বড় বড় যুদ্ধের সময় বিদেশি এজেন্টদের কাজ অনেক বেড়ে যায়।

Saturday, July 20, 2013

দুই তদন্ত কমিটির উল্টো প্রতিবেদন-তেল লুটপাটের পাঁয়তারা! by আরিফুজ্জামান তুহিন

দেশে বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য বেসরকারি খাতে রেন্টাল ও কুইক রেন্টাল মিলিয়ে মোট ২০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেয় সরকার। এর মধ্যে দুটির অনুমোদন হয় গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর সবগুলো চালু হয় বর্তমান সরকারের আমলে।

Friday, July 12, 2013

দিল্লির বিদ্যুৎ বহুদূর by আরিফুজ্জামান তুহিন ও আরিফুর রহমান

এ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। তবে সরকারের সাড়ে চার বছর শেষেও দিল্লির বিদ্যুতের দেখা মেলেনি।

Friday, June 28, 2013

কুইক রেন্টালকে দীর্ঘ করার ফন্দি by আরিফুজ্জামান তুহিন

একসময় স্বল্পমেয়াদের জন্য অনুমোদন দেওয়া বিতর্কিত রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে এবার সুবিধাভোগী মালিকদের চাপের মুখে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনার তৎপরতা শুরু হয়েছে।

Monday, June 24, 2013

এক দুর্ঘটনায় গ্যাস বিপর্যয় সারা দেশে by আরিফুজ্জামান তুহিন

সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে এক দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে। গ্যাসের চাপের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামে অসংখ্য মানুষ ভোগান্তিতে পড়েছে।

Friday, June 7, 2013

বিদ্যুতের ভর্তুকি রেন্টালেই যাবে by আরিফুজ্জামান তুহিন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে গতবারের চেয়ে বেশি বরাদ্দ ও ভর্তুকি রেখে মহাজোট সরকারের শেষ বাজেট গতকাল বৃহস্পতিবার পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Friday, February 8, 2013

'সোহরাওয়ার্দী' থেকে শাহবাগ-১৯৯২-২০১৩ : গণ-আদালত- প্রজন্ম চত্বর by আরিফুজ্জামান তুহিন

সব কিছুর মতো গণবিস্ফোরণেরও পরিপূর্ণতার একটি মেয়াদ আছে। বাংলাদেশের ক্ষেত্রে তা হয়তো দুই দশক বা দুই যুগ। একাত্তরের মুক্তিযুদ্ধের আগে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান। এরপর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিরানব্বইয়ের গণ-আদালত।

Friday, January 25, 2013

খুলনায় প্রধানমন্ত্রী-যা চেয়েছিলেন তার চেয়েও বেশি পেয়েছেন, আবার ভোট দিন by গৌরাঙ্গ নন্দী, আরিফুজ্জামান তুহিন ও কৌশিক দে

খুলনার উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে তাঁর দলকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন ওই এলাকার জনগণের প্রতি। তিনি বলেছেন, 'আপনারা যা চেয়েছিলেন, তার চেয়েও বেশি পেয়েছেন। আগামী নির্বাচনে আবার আমাদের ভোট দিন।

Monday, January 7, 2013

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-সরকারের যুক্তি মেলে না by আরিফুজ্জামান তুহিন

শেষ দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সরকার যে দুটি প্রধান যুক্তির দোহাই দিচ্ছে, অনুসন্ধানে এর সত্যতা মিলছে না। সরকারের একটি যুক্তি হলো- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, তাই এখানেও দাম বাড়াতে হয়েছে।

Saturday, January 5, 2013

সামান্য টাকায় বিপন্ন মানুষ-আইএমএফের শর্ত মানতে তেলের মূল্যবৃদ্ধি, ভুল সিদ্ধান্ত! by আরিফুজ্জামান তুহিন ও রাজীব আহমেদ

দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রপ্তানি আর প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স- দুইয়ে মিলে বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার। এক দিনে তা দাঁড়ায় ১১ কোটি ডলারের কাছাকাছি।

Tuesday, November 27, 2012

সরেজমিন-নিয়মের ধার ধারে না বহু কারখানা by আরিফুজ্জামান তুহিন ও তোফাজ্জল হোসেন রুবেল

১৯৬৫ সালের কারখানা আইনে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে অনেক বিধান রাখা হয়েছে। কিন্তু ঢাকা ও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা ঘুরে সেসব আইন মানার কোনো বালাই দেখা যায়নি। আইন থাকলেও ওই সব কারখানার প্রবেশ ও নির্গমন পথ সার্বক্ষণিক খোলা থাকে না।

Monday, November 26, 2012

ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়াল সরকার by আরিফুজ্জামান তুহিন

গণশুনানি ছাড়াই বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এবার খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে গড়ে ৭৫ পয়সা দাম বাড়ানো হয়েছে।

ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়াল সরকার by আরিফুজ্জামান তুহিন

গণশুনানি ছাড়াই বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে। এবার খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে গড়ে ৭৫ পয়সা দাম বাড়ানো হয়েছে।

Saturday, November 10, 2012

বিদ্যুতের দাম আবার বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো by আরিফুজ্জামান তুহিন

এক মাসের ব্যবধানে আবারও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ প্রতিষ্ঠানগুলো। চারটি বিতরণ প্রতিষ্ঠানের বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব জমা পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। এ চারটি প্রতিষ্ঠান গড়ে ৯ থেকে ১১ দশমিক ৬৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে।

Friday, October 19, 2012

পল্লী বিদ্যুতের দাম ফের বাড়ানোর প্রস্তাব by আরিফুজ্জামান তুহিন

মাস দেড়েকের মধ্যেই পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৯ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। যদি প্রস্তাব অনুযায়ী বিদ্যুতের দাম বাড়ে তাহলে নিম্ন আয়ের মানুষ ও কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্টদের বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে।

Friday, August 17, 2012

বিদ্যুতের দাম ফের বাড়বে ঈদের পর by আরিফুজ্জামান তুহিন

বর্তমান সরকারের আমলে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে পাঁচবার। বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারের নির্দেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এর জন্য প্রতিষ্ঠানটিকে আইন ভাঙতে হচ্ছে। ঈদের পর খুচরা বিদ্যুতের দাম আরেক দফা বাড়বে।

Saturday, July 7, 2012

আনোয়ারায় কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতি হবে ভয়াবহ by আরিফুজ্জামান তুহিন

* নৌবন্দর অকেজো হয়ে যাবে * কর্ণফুলী নদী ধ্বংস হয়ে যাবে * বিমানবন্দর সরাতে হবে* পরিবেশ বিপর্যয় হবে মারাত্মক* তবু অনড় সরকারসরকারের গুরুত্বপূর্ণ তিনটি বিভাগের আপত্তি সত্ত্বেও চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনায় পরিবেশ ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অনড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Sunday, June 17, 2012

বাড়ছে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম by আরিফুজ্জামান তুহিন

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সারতে চলতি মাসের শেষ দিকে গণশুনানি হবে। জুলাই মাসের মাঝামাঝি ঘোষণা আসবে। তবে গ্যাস ও বিদ্যুতের বাড়তি দাম কার্যকর হবে ১ জুলাই থেকে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

Sunday, June 10, 2012

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব বিশেষজ্ঞ কমিটির! by আরিফুজ্জামান তুহিন

কয়লা উত্তোলনের পদ্ধতি ঠিক করতে সরকার একটি বিশেষজ্ঞ কমিটি করেছিল। সেই কমিটির খসড়া প্রতিবেদনে দেশের দুই কয়লাখনি দিনাজপুরের বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে বড়পুকুরিয়ায় প্রথমে পরীক্ষামূলক (পাইলট) একটি উন্মুক্ত খনি করা হবে।

Tuesday, June 5, 2012

কাতার এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে চায়-তবে নারাজ দরপত্রে অংশ নিতে by আরিফুজ্জামান তুহিন

কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে তরল প্রাকৃতিক গ্যাসনির্ভর (এলএনজি) এক হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কাতারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ কাতারকে শিগগিরই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে যাচ্ছে।