Wednesday, May 30, 2012

শ্রদ্ধাঞ্জলি-পাঁচ বছর পরে একদিন by ফিরোজ জামান চৌধুরী

পাঁচ বছর আগে এমন এক বাদল দিনের ভোরে সূর্য উঠেছিল কান্নামাখা চোখে। বন্ধুর টেলিফোনে খবর পেলাম, সিতারা পারভীন নেই...। ‘পৃথিবীর সব রং মুছে’ দিয়ে ‘প্রিয়তম পাতাটি’ ঝরে গেল। ২০০৫ সালের ২৩ জুন ড. সিতারা পারভীন, আমাদের প্রিয় সিতারা আপা যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ক্যানসাসে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সপ্তাহের হালচাল-‘ভূমিদস্যু’ ঠেকাতে দল ঠিক রাখুন by আব্দুল কাইয়ুম

মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বয়ং পূর্ত প্রতিমন্ত্রীকে সেদিন দেশের শীর্ষস্থানীয় আবাসন ব্যবসায়ীরা যেভাবে অপদস্থ করেছেন, তা এককথায় নজিরবিহীন। সেখানে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) নিয়ে নগর পরিকল্পনাবিদ ও আবাসনব্যবসার সঙ্গে সম্পর্কিত নেতাদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক ছিল।

অভিমত ভিন্নমত

সোনালি আঁশের দিনবদল হবে কি? সোনালি আঁশের দেশ বাংলাদেশ। অথচ সেই সোনালি আঁশ চলে গিয়েছিল বিলুপ্তির পথে—কিন্তু আমরা আবার স্বপ্ন দেখছি। বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম পাটের জিন-নকশা উন্মোচন করে উন্মুক্ত করেছেন স্বপ্নের দুয়ার। অর্জন করেছেন বিরাট সাফল্য।

হজ-প্রস্তুতি নিতে হবে এখনই by ফেরদৌস ফয়সাল

বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় অর্ধ লাখ লোক হজ পালন করতে যান। এবার চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ নভেম্বর হজ অনুষ্ঠিত হতে পারে। এবারও ৭৫ হাজার বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে যেতে পারবেন ৬০ হাজার।

যৌক্তিক ও মানবিক সমাধানের দায়িত্ব সরকারের-পোশাকশিল্পে মজুরি-বিবাদ

তৈরি পোশাক কারখানায় মজুরি বাড়ানোর দাবি শ্রমিকের। মালিকপক্ষের দিক থেকে কেবলই আশ্বাস। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই দাবি ও আশ্বাসের টানাটানি প্রায়শই বিক্ষোভ ও ভাঙচুরে পরিণত হয়। পুলিশ নামে, কারখানা কিছুদিন বন্ধ থাকে। এই গল্পের যেন শেষ নেই।

সরকারকে গুরুত্বসহকারে বিষয়টি ভাবতে হবে-দুর্নীতি রোধে বাজেটীয় নির্দেশনা

কথাটা তোলা হয়েছে ব্যবসায়ী ও গবেষকদের এক আলোচনায়। বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেটে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। ঢাকায় মেট্রোপলিটান চেম্বার ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এই সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক একজন উপদেষ্টা এ বিষয়টি উল্লেখ

চারদিক-বাঁশের বাঁশিই অন্নদাতা by আঞ্জুমান আরা

যদি তুমি মানুষটিকে না দেখে
শুধু তার প্রতিবন্ধিতাকে দেখো
কে তবে দৃষ্টিপ্রতিবন্ধী?

বাজেট পর্যালোচনা-উন্নয়নদর্শন ও বরাদ্দের ফাঁকি by আনু মুহাম্মদ

বর্তমান অর্থমন্ত্রীর কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের, বাজেট প্রস্তাবনারও। তিনি প্রথম বাজেট পেশ করেন ১৯৮২-৮৩ অর্থবছরের এবং পরে ১৯৮৩-৮৪ সালের। তিনি তখন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-দেশের ক্রীড়া উন্নয়নে চাই এমন উদ্দীপনা

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের উৎসাহ-উদ্দীপনা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ গতকাল ছাপা হলো; বাকি অংশ ছাপা হলো আজ।

গদ্যকার্টুন-ফুটবল থেকে সাবধান by আনিসুল হক

ফুটবল খুব মহান খেলা হতে পারে, আর বিশ্বকাপ হতে পারে ভূগ্রহের সবচেয়ে বড় প্রদর্শনী, কিন্তু এটা থেকে আমরা যা শিখছি, তার সবই যে মহান, চিরকল্যাণকর, তা ফিফার প্রেসিডেন্টও দাবি করতে পারবেন না, দাবি করতে পারবেন না আলবেয়ার কামুও। কয়েকটা খেলা অতি আপনজনের টেলিভিশন পর্দায় অবলোকন করে আমার মনে হয়েছে, ফুটবল থেকে নিচের শিক্ষাগুলো গ্রহণ না করাই হবে শ্রেয়।

চিরকুট-ভরসা by শাহাদুজ্জামান

পর্তুগিজ লেখক জোসে সারামাগোর ব্লাইন্ডনেস উপন্যাসে দেখতে পাই, একটি শহরে অন্ধত্বের এক অভিনব মহামারি লেগেছে। একজন অন্ধ হওয়ার পর তার ছোঁয়ায় এক এক করে শহরের সবাই অন্ধ হয়ে যেতে থাকে। সারা শহরে কেবল অন্ধ মানুষ।

সহজিয়া কড়চা-দিস টাইম ফর বাংলা—হতে পারল না by সৈয়দ আবুল মকসুদ

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। প্রথম দিন থেকেই সবার মতো আমিও খেলা দেখছি। না দেখে পারা যায় না বলে দেখছি। যতবার দেখছি ততবার যেমন আনন্দ পাচ্ছি, তেমনি কষ্টও হচ্ছে। অন্যের বাড়িতে অচেনা মানুষদের আনন্দফুর্তি দেখে আনন্দ পাওয়া যায়, তাতে সুখ পাওয়া যায় না।

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই-সাংসদের আচরণ

দেশের ৩০০ সংসদীয় আসনে সমসংখ্যক নির্বাচিত প্রতিনিধি থাকলেও কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির মতো মন্দ কাজ করে বারবার পত্রিকার শিরোনাম হওয়ার ‘সৌভাগ্য’ সবার কপালে জোটে না। সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন নিজের পেশিশক্তির বদৌলতে।

রুল সময়োপযোগী, সরকারের আন্তরিকতা কাম্য-বিচারক নিয়োগ নীতিমালা

উচ্চ আদালতের বিচারক নিয়োগে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চের রুল জারি সময়োপযোগী। প্রধানত দুটি বিষয়ে ঘাটতির কারণেই বিচারক নিয়োগের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে; আর তা হলো, স্বচ্ছতা ও প্রতিযোগিতার অভাব। হাইকোর্ট এই দুটি বিষয় নিশ্চিত করতেই রুল জারি করেছেন। আমরা আদালতকেন্দ্রিক উদ্যোগকে স্বাগত জানাই।

চারদিক-বাবাকে নিয়ে কিছু কথাবার্তা by শারমিন নাহার

কাল ছিল বাবা দিবস। যান্ত্রিক এই জীবনে বাবার কথা কি মনে পড়ে? বাবা কি সত্যিই কোনো মানে তৈরি করে মনে? সত্যিই কি এই দিনটিতে বাবার প্রতি শ্রদ্ধায় নত হয় মুখ? কাল দিনটি ছিল যেকোনো সাধারণ দিনের মতোই একটি দিন। কিন্তু যখনই কোনো শিশুর হাত ধরে কোনো বাবাক যেতে দেখেছি, তখনই মনে হয়েছে দিনটি ভরে গেল অন্য রকম আলোয়।

সরল গরল-শেরাটনীয় বাজেট বিতর্কের আড়ালে by মিজানুর রহমান খান

আপনারা আমাদের অর্থমন্ত্রীদের হাতে কালো একটা ব্রিফকেস দেখেন। ১০ জুনেও দেখেছেন। এই কালো ব্রিফকেসের একটি গল্প আছে। গল্প নয় ইতিহাস। ব্রিফকেস বহনের ইতিহাস দেড় শ বছরের পুরোনো। এর রং লাল। ১৮৬৮ সালে ব্রিটেনের এক অর্থমন্ত্রী একবার বাজেট ভাষণ দিতে হাউস অব কমন্সে এলেন।

টে লি ফো নে না গ রি ক ম ন্ত ব্য-যেকোনো খেলাই বিশুদ্ধ বিনোদন

প্রিয় পাঠক, আপনাদের সরাসরি মন্তব্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে আমাদের উৎসাহ-উদ্দীপনা: আপনার মন্তব্য কী? প্রশ্নে টেলিফোনের মাধ্যমে মন্তব্য আহ্বান করা হয়েছিল। এ ব্যাপারে আপনারা উৎসাহব্যঞ্জক সাড়া দিয়েছেন। মন্তব্যগুলোর কিছু অংশ আজ ছাপা হলো; বাকি অংশ আগামীকাল প্রকাশিত হবে।

বাজেট-পেনশনভোগীদের সঞ্চয়পত্র ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী by জামিল ওসমান

সম্প্রতি প্রথম আলোতে ‘সঞ্চয়পত্রের সুদ করের আওতায় এল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তা সংশ্লিষ্ট সব মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। ইতিমধ্যে পেনশনার্স সঞ্চয়পত্রের মুনাফার হার হ্রাস এবং এ থেকে অর্জিত আয়কে করের আওতায় আনার বাজেট প্রস্তাবের ওপর পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যম ও বিভিন্ন ফোরামে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

যুক্তি তর্ক গল্প-কঠোর আইন ও শাস্তি কি ইভ টিজিং বন্ধ করতে পারে? by আবুল মোমেন

মেয়েদের, বিশেষত কিশোরীদের উত্ত্যক্ত করার ঘটনা এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে পরিণতিতে সাম্প্রতিককালে দেশে বহু কিশোরী আত্মহত্যার আশ্রয় নিয়েছে। ছেলেদের এই নিষ্ঠুরতা এবং মেয়েদের এই চরম আত্মনিগ্রহ নিশ্চয়ই সমাজ বা সমাজমানসের সুস্থতার লক্ষণ নয়। ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনাও মারাত্মকভাবে বেড়ে চলেছে।

কিন্তু দক্ষিণ আফ্রিকায় এমন উদাহরণ নেই-অতঃপর বুয়েট বন্ধ

বিশ্বকাপ ফুটবল-জ্বরে আক্রান্ত সারা বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু এরই মধ্যে ছন্দ পতন ঘটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়—বুয়েট। ঘটনা সামান্য। বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য ক্লাস বন্ধ রাখার দাবি করছিলেন বুয়েটের একটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

ঘটনার পেছনের ছক ও দায় উদ্ঘাটিত হোক-মা-সন্তানদের করুণ মৃত্যু

ফারজানা ও তাঁর দুই সন্তানের করুণ মৃত্যু দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। সাধারণ মানুষ এই ঘটনার নেপথ্যের সব কারণ উদ্ঘাটনে পুলিশের তরফে যথেষ্ট প্রগতিশীল ভূমিকা আশা করে। তদন্ত সময়সাপেক্ষ হতে পারে। জিজ্ঞাসাবাদে নতুন তথ্য বের হওয়াও স্বাভাবিক।

একদিন অন্য জগতে by সুরাইয়া জাফর

টাঙ্গাইল নিষিদ্ধ পল্লীটা অনেকটা জায়গাজুড়ে গোলাকৃতি আকারে অনেক ছোট-বড় টিনের ঘর নিয়ে বিস্তৃত। গলির মুখে ঢোকার সময়ই হঠাৎ করে আমার চোখ আটকে গেল বেশ কয়েকটি অতিরিক্ত মেকআপ করা মেয়ের ওপর। এরা বিভিন্ন ভঙ্গিতে অনেকটা সিনেমার নায়িকাদের মতো ভাব নিয়ে কয়েকজন দাঁড়িয়ে এবং কয়েকজন বসেছিল।

নারী-সমঅধিকারই সমাধান by ইলিয়াস উদ্দীন বিশ্বাস

নারীর সমঅধিকার আন্দোলনকে কেবল নারীদের আন্দোলন ভাবলে চলবে না। এ আন্দোলন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নারী-পুরুষের আন্দোলন ভেবেই সবাইকে এগিয়ে আসতে হবে। নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

শ্রদ্ধাঞ্জলি-আলোকের ঝর্ণাধারায় by কাজী সুফিয়া আখ্তার

সুফিয়া কামাল সারা জীবন সমতাপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিশুর সার্বিক বিকাশের জন্য আনন্দময়-সহযোগী-পরিবেশ সৃষ্টি; বাঙালির সংস্কৃতি ও সাহিত্য কোনোভাবেই যাতে ক্ষুণ্ন না হয়, সে লক্ষ্যে সমাজ শক্তি জাগরণের বহুধা কর্মে নিয়োজিত ছিলেন।

উপলব্ধি! by আসিফ আহমদ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ (বাংলাদেশের হরতাল), অবরোধ, রাস্তা ও রেল রোখ_ এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন বছরের পর বছর। কেন্দ্রে যখন মন্ত্রী ছিলেন তখন কেন্দ্রীয় কোনো নীতির বিরুদ্ধে বিশাল ভারতের কোথাও আন্দোলন হলে তাকে সুনজরে দেখেননি।

পরিবেশ-সুন্দরবন বনাম রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প by পাভেল পার্থ

মাত্র ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প বড়, নাকি হাজার বছরের সুন্দরবন? ২১ মার্চ বিশ্ব বন দিবস, ২২ মে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসগুলোর এ বছরের প্রতিপাদ্য বনভূমি। ২০১১ সালকে বিশ্ব বনবর্ষ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক প্রসঙ্গ-নেতিবাচক রাজনীতি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? by আবু সাঈদ খান

রাজনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে হলে দরকার রাজনৈতিক নেতৃত্বের জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি। নেতৃত্বকে দলের চেয়ে জাতীয় স্বার্থ, সুবিধাপ্রাপ্তদের চেয়ে সুবিধাবঞ্চিতদের অধিকারের প্রতি নজর দিতে হবে। মনে রাখতে হবে, দেশের আইন প্রণয়ন, উন্নয়ন, জনকল্যাণ, সবকিছুরই মূলে রাজনীতি। রাজনীতি যদি ইতিবাচক না হয়, তবে দেশের অগ্রযাত্রা আশা করা যায় না।

আচরণবিধি লঙ্ঘন-শেরপুরে অ-বিচার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে এক সদস্য প্রার্থীকে প্রকাশ্যে কান ধরে ওঠবস ও লাঠিপেটা করেছেন জনৈক 'কর্তব্যরত' ম্যাজিস্ট্রেট। রোববারের সমকালে এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছে। সম্ভাব্য ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একাধিকবার ভোটকেন্দ্রে প্রবেশের মাধ্যমে 'আচরণবিধি লঙ্ঘন' করেছেন।

ঝুঁকিপূর্ণ পাহাড়-বাস-৪ বছর, ১৮ কারণ ও ৩৬ সুপারিশ

২০০৭ সালের ১১ জুনের ভয়াবহ পাহাড় ধসের স্মৃতি হয়তো অনেকের মন থেকে এখনও মুছে যায়নি। প্রচণ্ড বর্ষণের মধ্যে চট্টগ্রাম শহরের উপকণ্ঠে সেদিন এক মানবেতর পরিস্থিতি জন্ম নিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাটির নিচে চাপা পড়া আহত-নিহত মানুষকে উদ্ধার করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।

কৃষি-ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি ও বিকল্প by রাজীব কামাল শ্রাবণ

এ দেশে জৈব সারের ব্যবহার বহু আগে থেকেই চলে আসছে। রাসায়নিক সারের চেয়ে জৈব সারের ব্যবহার অনেক বেশি নিরাপদ। রাসায়নিক সারের ব্যবহারে ফসলের মধ্যে বিষক্রিয়া ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা থাকে, কিন্তু জৈব সারের মধ্যে এটির কোনো সম্ভাবনা নেই সরকার ইউরিয়া সারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

আইন-তথ্য অধিকার ও দুর্নীতি দমন by সাদেকা হালিম

দুর্নীতি দমন কমিশন আইন পরিবর্তনের বিলে বলা হয়েছে, বিচারপতি, ম্যাজিস্ট্রেট এবং সরকারি আমলাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিলের আগে 'দুদক'কে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। তবে 'দুদক' মনে করে, আইনের এহেন পরিবর্তনে 'দুদক' অধিকতর দুর্বল এবং অকার্যকর হয়ে পড়বে এবং সেটা সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হয়ে দাঁড়াবে
বাংলাদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবনযাপন করে।

রাজনীতি-গণতন্ত্রের প্রহরী হোন! by মমতাজ লতিফ

এসব ঘটনার নেপথ্যের নায়ক, পরিকল্পক কালো দানবটিকে বের করা না গেলেও তার সঙ্গে বাঙালির জীবনের শুরুর শত্রুটির চরিত্র বৈশিষ্ট্য কি খাপে খাপে মিলে যায় না? এ শত্রু বাঙালি ও বাংলাদেশকে শান্তিপূর্ণ, জঙ্গিমুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ উন্নত জাতি ও দেশ হতে বারবার বাধা দিয়েছে এবং দেবে_ এ বাধাকে, এ দানবকে,

জন্মদিন-অতুলনীয় সুফিয়া কামাল by কাজী সুফিয়া আখতার

‘মুসলিম সমাজ আজ এক কঠোর দায়িত্ব গ্রহণের সম্মুখীন। অর্জিত স্বাধীনতা, সম্মান ও গৌরব অক্ষুণ্ন রাখতে হলে কেবল পুরুষেরই নয়, মুসলিম নারীকেও এগিয়ে আসতে হবে নতুন সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ নারীসমাজকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা সেই স্বাধীন সার্বভৌম আদর্শ রাষ্ট্রের সত্যিকার দাবিদার হতে পারে সগৌরবে।

নগর উন্নয়ন-ঢাকাকে বাঁচাতে ড্যাপ বাস্তবায়নের নৈতিক দায়

মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, ডিটেইল্ড এরিয়া প্ল্যানের রিভিউ কমিটির সদস্য, রাজউকের প্রতিনিধি এবং আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিদের মধ্যে প্রচণ্ড বাগিবতণ্ডার খণ্ডচিত্র গণমাধ্যমের কল্যাণে এ দেশের জনগণ দেখল। এ জন্য গণমাধ্যমকে ধন্যবাদ।

বিলেতের স্ন্যাপশট-বিলেতে বিশ্ব-বাঙালির মিলনমেলা by শামীম আজাদ

গত বারো বছরে লন্ডনের বৈশাখী মেলা এত বড় হয়েছে যে জনসমাগমের দিক থেকে এখন নটিং হিল গেট ফেস্টিভ্যালের পরেই এর স্থান। বাংলাদেশ, ভারত, ইউরোপ ও ইংল্যান্ডের বাঙালি-অবাঙালিসহ বিভিন্ন জাতি-ধর্ম ও বর্ণের লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। শুরুটা হয়েছিল বারো বছর আগে।

বাজেট-দীর্ঘ বাজেট বত্তৃদ্ধতায় বলা হলো না অনেক কিছুই by শওকত হোসেন

‘অনেক কথা যাও যে ব’লে কোনো কথা না বলি।/ তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি\’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট বক্তৃতা পড়ে রবীন্দ্রনাথের গানের এই দুটি লাইন মনে পড়ল। তবে অর্থনীতির ছাত্র ও অর্থনৈতিক সাংবাদিক হিসেবে বাজেটের ভাষা বোঝার আশা জলাঞ্জলি দেওয়া গেল না।

বিশেষ সাক্ষাৎকার-ভূ-রাজনৈতিক কারণে চীনের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ by আশফাকুর রহমান

আশফাকুর রহমান। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। এর আগে জার্মানি ও সিঙ্গাপুরে যথাক্রমে রাষ্ট্রদূত ও হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গবেষণা সংস্থা সেন্টার ফর ফরেন অ্যাফেয়ার্স স্টাডিজের চেয়ারম্যান।

মরণফাঁদ নয়, বহুতল ভবন নগরবাসীর জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনুক-ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি

ভবন নির্মাণে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং জনগণের সচেতনতার অভাবে রাজধানী ঢাকার সিংহভাগ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের মারাত্মক ঝুঁকি রয়ে গেছে। দমকল বাহিনী কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, শুধু ২০০৯ সালে ঢাকা মহানগরে এক হাজার ৩৮৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সংখ্যা প্রতিবছর বেড়ে চলেছে।

ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হোক-চট্টগ্রাম সিটি নির্বাচন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন মহল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছিল। তবে বিরোধী দলের পক্ষ থেকে বরং অভিযোগ উঠতে শুরু করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অবশ্য সরকারি ও বিরোধী দল—দুই পক্ষই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ বলে মেনে নিয়েছে।

চারদিক-রানীরবন্দরে মৈত্রীর মিলনমেলা by এম আর আলম

কবিতা মানে না কাঁটাতার। যখন কোনো কবিতা লেখা হয় তখন তাকে আর দেশের গণ্ডির মধ্যে বেধে রাখা যায় না। হয়ে ওঠে সারা দুনিয়ার মানুষের। নানা দেশের কবিরা পরষ্পরের সখ্য। তাই তো বাংলাদেশ, ভারতের কবিরা একই মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করলেন শুদ্ধতার আবেশ তাড়িত স্বরচিত কবিতা।

বিশ্বকাপ-ফুটবল কি ‘সবচেয়ে’ গণতান্ত্রিক খেলা? by এ কে এম জাকারিয়া

ফ্যাশন হাউস লুই ভুইত্তোঁ-এর সাম্প্রতিক বিজ্ঞাপনটি অনেকেরই নজর কেড়েছে। আমাদের দেশে যাঁরা টাইম ম্যাগাজিন, দ্য ইকোনমিস্ট বা নিউজউইক পড়েন তাঁদের অনেকেই বিজ্ঞাপনটি দেখেছেন। বিজ্ঞাপন হিসেবে ছাপা হওয়ার আগে এ নিয়ে ছবিসহ খবরও হয়েছে পত্রপত্রিকায়। কারণ এটা খবরই, বড় খবর।

গোধূলির ছায়াপথে-ভৌগোলিক বিজয় ও আধ্যাত্মিক যাত্রা by মুস্তাফা জামান আব্বাসী

ফেসবুকের নাম দিয়েছি ‘চন্দ্রমুখ’। প্রোফাইলে সামান্য পরিচিতি। বন্ধুত্বকামীরা ‘চন্দ্রমুখ’-এ ভাসিয়ে চলেছেন কাগজের নৌকো। ‘চন্দ্রমুখ’ খুলে দেওয়া হলে ফেসবুক টিম জানিয়েছে, ইতিমধ্যে অপেক্ষমাণ ৭৮৭ বন্ধুত্বকামী। অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, জাপান, বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকার বড় শহর, ভিয়েনা, মস্কো ও ভারতে আমার বন্ধুদের ঘর।

জনসংখ্যা নিয়ন্ত্রণ-অতিরিক্ত জনসংখ্যা কি বোঝা নয়? by শিশির মোড়ল

প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনা ২ জুন জাতীয় সংসদে বলেছেন, ‘বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে আমি শক্তি মনে করি, বোঝা নয়। তাই জনসংখ্যা নিয়ন্ত্রণে কত দূর পর্যন্ত যাব, তা আমাদের ভাবতে হবে। বিশ্বের অনেক দেশে যে অস্বাভাবিক হারে জনসংখ্যা, বিশেষ করে যুব জনগোষ্ঠী কমে যাচ্ছে, তা কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জনসংখ্যাকে কোনো সমস্যা মনে করি না।’

সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জনগণই রাজা by আবুল মোমেন

আদর্শ নির্বাচনের খেতাব পাওয়ার পর ফলাফল ঘোষণায় দেরি করে একটু হোঁচট খেল নির্বাচন কমিশন। কেউ কি তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল? কিন্তু তার আগেই তো কেন্দ্র থেকে এজেন্টদের হাত ঘুরে ফলাফল জমা হয়েছে দুই প্রতিদ্বন্দ্বীর ক্যাম্পে।

কালের পুরাণ-জয়ী হয়েছে গণতন্ত্র, পরাস্ত অহমিকা by সোহরাব হাসান

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কে জয়ী হয়েছে? কে পরাস্ত হয়েছে? ভোটাররা যাঁদের প্রতিনিধি হিসেবে বাছাই করেছেন, তাঁরা জয়ী হয়েছেন। জয়ী হয়েছে নির্বাচন কমিশন, যার দায়িত্ব ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার। জয়ী হয়েছেন সুকান্তের ভাষায় বীর চট্টলার জনগণ, যারা পরিবর্তন চেয়েছিল। এসব ছাড়িয়ে যে জয়টি বড় হয়ে দেখা দিয়েছে, তা হলো গণতন্ত্রের জয়। জনশক্তির জয়।

আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না-গণপিটুনি দিয়ে মানুষ হত্যা

গত রোববার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুটি আলাদা ঘটনায় এলাকাবাসী ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে পিটুনি দিয়ে মেরে ফেলে। তাদের মধ্যে দুজন নৌযাত্রীদের টাকা ছিনিয়ে নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। অপর ঘটনায় মাঝরাতে এক যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী এমন পিটুনি দেয় যে শেষপর্যন্ত তার মৃত্যু হয়।

চট্টগ্রামের উন্নয়নে সবাই একযোগে কাজ করুন-মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন

নানা উদ্বেগ-উৎকণ্ঠা সত্ত্বেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, সে জন্য চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের অভিনন্দন। একই সঙ্গে অভিনন্দন জানাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদেরও। এর মাধ্যমে গণতন্ত্র জয়ী হয়েছে, প্রতিফলন ঘটেছে জনগণের রায়ের।

প্রস্তাবিত বাজেট-বাজেট ও ঋণ করে ঘি খাওয়ার গল্প by জাহিদুজ্জামান ফারুক

সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে বাজেটের মূল লক্ষ্যের বিশেষ ভিন্নতা নেই। এই ভাবনা ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রেও প্রায় একইভাবে প্রযোজ্য। কিন্তু সমস্যা দাঁড়ায় সমাজের বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর সমস্যা ও আশা-আকাঙ্ক্ষাকে পৃথকভাবে না-দেখে একটি পাত্রে সব সমস্যা ঢেলে রাজনৈতিক মেরুকরণে সমস্যার সমাধানে প্রেসক্রিপশন তৈরি ।

শ্রদ্ধাঞ্জলি-মানুষকে ভালোবাসতেন তিনি by তৃপ্তি বালা

সময়ের বিচারে উত্তীর্ণ গৌরচন্দ্র বালা এই সমাজ-দেশের একজন মানুষ ছিলেন। সহজাত বিনম্র ছিল তাঁর জীবনাচরণ। মানুষের প্রতি ভালোবাসায় যে দরদি মনটি ছিল—তাতেই তিনি হয়ে উঠেছিলেন সাধারণের একজন। ফরিদপুর জেলার তৎকালীন মাদারীপুর মহকুমার উল্লাবাড়ী গ্রামের মতো অজপাড়াগাঁয়ের এক অন্ধকার পরিবেশ থেকে উঠে এসে নিজ

ধর্ম-সন্তান প্রতিপালনে বাবা-মায়ের ভূমিকা by মুহাম্মদ আবদুল মুনিম খান

ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবনে সন্তান লালন-পালনে বাবা-মায়ের দায়িত্ব অপরিসীম। মাতা-পিতার কারণেই শিশু ইহজগতের মুখ দেখতে পেরেছে। সন্তান জন্মের পরই মা সর্বপ্রথম তাঁর প্রাণপ্রিয় শিশুটিকে মাতৃদুগ্ধপানে আগলে রাখেন। মমতাময়ী মায়ের কারণেই সন্তানের পৃথিবীর আলো দেখার সৌভাগ্য হয় ও তাঁর উষ্ণক্রোড়ে থেকে বাল্য অবস্থায় অসহায় শিশুটি নিরাপদে বেড়ে ওঠে।

শৈশব-কী করে পারলাম শিশুদের শৈশব কেড়ে নিতে? by মেহতাব খানম

আমার তখন পাঁচ কি ছয় বছর বয়স। রেডিওতে ‘মায়া বন বিহারিণী হরিণী’ এই গানটি কয়েকবার শোনার পর প্রায় মুখস্থ হয়ে যাওয়ায় আমি একদিন বেশ উঁচু স্বরে গাইছিলাম—‘দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব’।

সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম-জয়ী হয়েছে গণতন্ত্র ও নির্বাচন কমিশন by আবুল মোমেন

পূর্বাভাস ও সবার আশঙ্কাকে ভুল প্রমাণ করে সারা দিন আবহাওয়া ছিল চমৎকার— রোদও নেই, বৃষ্টিও নেই। শুকনো মেঘলা দিনে ছুটির আমেজটা ভালোই উপভোগ করেছে নগরবাসী। সাধারণত সকাল আটটা থেকেই ভোটকেন্দ্রে লাইন ধরে ভোট দিতে অভ্যস্ত নগরবাসী এবারে ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে দুশ্চিন্তা করেননি।

সাদাসিধে কথা-পাট-জিনোমের স্বপ্নযাত্রা by মুহম্মদ জাফর ইকবাল

১. আমি যে টেলিফোন কলটির জন্যে অপেক্ষা করছিলাম, সেটি এল পড়ন্ত বিকেলে। ডাটাসফটের মাহবুব জামান আমাকে ফোন করে জানালেন, এইমাত্র প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পাট-জিনোমের তথ্যটি প্রকাশ করেছেন। অত্যন্ত সযত্নে গোপন করে রাখা তথ্যটি আমি এখন সবাইকে বলতে পারব!

বৈষম্যমূলক সিদ্ধান্তটি বাতিল করা জরুরি-সঞ্চয়পত্রের মুনাফায় করছাড় প্রত্যাহার

রাষ্ট্র পরিচালনার জন্য কর প্রয়োজন। তাই বলে নির্বিচারে করারোপ যুক্তিযুক্ত নয়, নয় বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনার লক্ষণ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে এই অবিচক্ষণতার কিছু প্রকাশ দেখা গেছে।

আবিষ্কারটি কাজে লাগিয়ে পাটের সুদিন ফিরিয়ে আনুন-বাংলাদেশি বিজ্ঞানীর বিরল সাফল্য

বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জীবনরহস্য আবিষ্কার কেবল সম্ভাবনার আরেকটি দ্বারই খুলল না, বাংলাদেশিদের অসাধ্যসাধনের সামর্থ্যেরও প্রমাণ রাখল। জিনবিজ্ঞানী মাকসুদুল আলম ও তাঁর সহযোগীরা বিশ্বে প্রথমবারের মতো পাটের জিন নকশা উন্মোচন করে দেশ ও জনগণকেই সম্মানিত করেছেন।

স্মরণ-লালনগীতির মকছেদ আলী সাঁই by ম. মনিরউজ্জামান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মকছেদ আলী সাঁইয়ের অবদান যেমন শব্দসৈনিক হিসেবে স্মরণযোগ্য, তেমনি বাংলাদেশ স্বাধীনতা-উত্তরকালে নানা বাদ্যযন্ত্র সহযোগে লালনগীতি পরিবেশনার যে ধারা আন্তর্জাতিকভাবে প্রসারিত হয়েছে; তাতেও রয়েছে তাঁর পথিকৃৎ ভূমিকা।

পাটের জিন উন্মোচন-একটি স্বপ্নজয়ের পাদটীকা by নূহ-উল-আলম লেনিন

পাটের জিন প্রযুক্তি আবিষ্কারের খবরে বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের বিজ্ঞানী মহলে একটা চমক সৃষ্টি হবে নিঃসন্দেহে। সমপ্রতি বাংলাদেশের যুবক মুছা ইব্রাহীম এভারেস্ট জয় করে এসেছে। আজ সমগ্র বাঙালি জাতি একটি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে এভারেস্ট স্পর্শ করল।

তেলকূপ দুর্ঘটনা-বিপন্ন উপকূল, বিক্ষুব্ধ ওবামা by বদরূল ইমাম

ব্রিটিশ পেট্রোলিয়াম—সংক্ষেপে বিপি—বিশ্বের অন্যতম সেরা তেল কোম্পানি। যে সাতটি তেল কোম্পানি (বিশ্বখ্যাত লেখক এন্থনি সিমসনের সেভেন সিসটার) গত শতাব্দীতে বিশ্বের বিশাল তেলভান্ডারগুলো আবিষ্কারের মাধ্যমে তেল বিপ্লবের সূচনা করেছিল, তাদেরই একটি এই ব্রিটিশ পেট্রোলিয়াম।

পাহাড়ধস-উদাসীনতার খেসারত by মেহেদি আহমেদ আনসারি

বহুদিনের অবহেলা, দায়িত্বহীনতা আর উদাসীনতার খেসারত হচ্ছে দলে দলে এভাবে মানুষের মর্মান্তিক মৃত্যু। তদরাকি ও নজরদারি না থাকায়ই বেগুনবাড়িতে খালের ধারে মাটি পুরে ভবন তৈরি হয়েছে এবং তা উপড়ে পড়েছে। পুরান ঢাকায় আগুনে পুড়ে মানুষ মারা গেছে। আর এখন ধস নামছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের ঢালে।

সময়ের প্রতিবিম্ব-অভাজনের বাজেট ভাবনা by এবিএম মূসা

জাতীয় সংসদে আমাদের বিজ্ঞ অর্থমন্ত্রীর বাজেট পেশের পর কতিপয় সংবাদপত্রের পাতায় শিরোনাম পড়লাম, ‘জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়বে’। মনে হলো পত্রিকার প্রতিবেদক একটি রসিকতা করেছেন। গত কয়েক বছর দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মতো ছুটছে, কখনো থমকেও দাঁড়িয়েছে, কিন্তু পিছু হটেনি।

পাহাড়প্রমাণ গাফিলতির ফল পাহাড়প্রমাণ মৃত্যু-পাহাড়ধসের দায়

বাংলাদেশে এখনো মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি। ভবনধস আর আগুনে পুড়ে মৃত্যুর পর এবার পাহাড়ধসে ৫৩ জন মানুষের মৃত্য দেখতে ও সইতে হলো। দৃশ্যত দুর্যোগটা প্রাকৃতিক হলেও এত মানুষের প্রাণহানির জন্য মানুষের কার্যকলাপই দায়ী।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে হবে-চীনা ভাইস প্রেসিডেন্টের সফর

গণপ্রজাতন্ত্রী চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর একাধিক কারণে গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি শুধু সেই দেশটির দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব নন, চীনের আগামী নেতৃত্বও তাঁর ওপরই অর্পিত হতে যাচ্ছে। তাঁর বর্তমান সফর কর্মসূচিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও লাওসের পাশে বাংলাদেশকে স্থান দেওয়াও কম তাৎপর্যপূর্ণ নয়।

চারদিক-এক সোনা ফলের দেশ by মৃত্যুঞ্জয় রায়

আষাঢ় এসেছে। ঘন কালো মেঘ ছেয়ে ফেলল নরসিংদীর আকাশ। আমরা চলেছি কাঁঠালের দেশে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে নারায়ণপুর বাজারের মোড় ঘুরতেই রাস্তার দুই পাশে দেখতে পেলাম নানা কিসিমের কাঁঠালগাছ। ছোট-বড় নানা রকম কাঁঠাল ঝুলছে অগুনতি গাছে গাছে। একটি-দুটি নয়, শত কিংবা হাজার বা তারও বেশি।

সিসিসি নির্বাচন-প্রার্থীরা নিজেদের সম্পর্কে যে তথ্য দিয়েছেন by বদিউল আলম মজুমদার

আগামীকাল ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। সাংবিধানিক নির্দেশনা (অনুচ্ছেদ ৫৯) অনুযায়ী, রাষ্ট্রের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের তথা গণতান্ত্রিক শাসন সুপ্রতিষ্ঠিত করতে হলে এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে।

অভিমত ভিন্নমত

সঞ্চয়পত্রনির্ভর নিম্নমধ্যবিত্তকে বাঁচতে দিন গত জানুয়ারিতে এই মর্মে পত্রিকায় লেখালেখি হয়েছিল যে, আইএমএফ বা বিদেশি কোনো সংস্থার পরামর্শে সঞ্চয়পত্রের ওপর সরকার চড়াও হচ্ছে। সঞ্চয়পত্র বাবদ প্রাপ্ত সুদের অর্থ কমিয়ে দেওয়া হবে, কতটা কীভাবে কমানো যায় তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য দুই মাস মেয়াদি একটি কমিটি গঠিত হয়েছে। আমি ও আমার স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে।

গণমাধ্যম-মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

বাংলাদেশে একটি বিশ্বমানের টেলিভিশন গড়ার স্বপ্ন নিয়ে বছরখানেক আগে আমরা পাঁচ শতাধিক সংবাদকর্মী বিভিন্ন টেলিভিশন ও পত্রিকা থেকে যমুনা টেলিভিশনে যোগদান করি। আমাদের সঙ্গে যোগ দেয় এ প্রজন্মের মেধাবী ও উদ্যমী একঝাঁক তরুণ।

মন্ত্রণালয়ের উচিত অভিযোগ আমলে নেওয়া-সমস্যা যখন চেয়ারম্যানের পুরুষালি ক্ষমতা

জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচন করলেও পুরুষ সহযোগীদের ক্ষমতার কাছে তিনি নাস্তানাবুদ হচ্ছেন। গত মঙ্গলবারের প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বান্দরবানের আলীকদম উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘জনপ্রতিনিধি হয়েও আমি নির্যাতন-নিপীড়নের শিকার’।

ভোট হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

কাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা নিয়ে চট্টগ্রামবাসীর পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ থাকা অস্বাভাবিক নয়। চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও জাতীয় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে বিবেচিত।

উত্তরের পথে by মিথুন দাশ

৮ মে, মঙ্গলবার। সকাল সাড়ে আটটায় সিলেট থেকে যাত্রা শুরু। প্রথম গন্তব্য নাটোর। গাড়ির ভেতর অনেক গল্প চলে। অংশ নেন পাপিয়া ভৌমিক, মীম ও অনাথবন্ধু এষ। গল্পের ফাঁকে দলনেতা নীরেশ চন্দ্র দাশ বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশের তাজমহল দেখতে যাচ্ছি।’ তিনি উত্তরা গণভবনের কথা বললেন।

সোনা রঙের প্যাগোডা by আহমেদ হেলাল

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক একটি সম্মেলনের ব্যস্ততার মধ্যে এক বেলা নির্ধারিত ছিল শহর ঘুরে দেখবার। সেডোনা হোটেল থেকে ছেড়ে আসা টুরিস্ট বাসটি মিনিট তিরিশের মধ্যে এসে থামল শেওয়ে ডাগোন প্যাগোডার সামনে। ইংরেজিতে যার অর্থ গ্রেট গোল্ডেন প্যাগোডা। ইয়াঙ্গুনে এলে এটি দেখতেই হবে।

সফল আয়োজনের পেছনে যাঁরা by সাইফুল ইসলাম

‘ভাইয়া, বন্ধুসভার বন্ধুরা কীভাবে সব ধরনের কাজের দক্ষতা অর্জন করেন! আপনাদের কি কোনো প্রশিক্ষণ দেওয়া হয়? আপনাদের কাজের গতি অসাধারণ!’ কথাগুলো ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী তাহমিদ আহমেদের। পরীক্ষা শেষে কথা হচ্ছিল তার সঙ্গে। ফলাফলে জানা গেল, সে চারটি বিভাগে সম্মিলিতভাবে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে।

জন্ম হোক নতুন কাহিনির by ফিজার আহমেদ

বন্ধুসভার নিয়মিত আড্ডার সঙ্গী ওরা ১০ জন। অনেক দিন থেকেই পরিকল্পনা করছে এইচএসসি পরীক্ষার পর কোথাও বেড়াতে যাবে। কোথায় যাওয়া যায়? সাগর বলে, ‘চলো কুয়াকাটা যাই।’ সফিক বলে, ‘তোর নাম তো সাগর, তাই সাগর দেখার শখ বেশি। তার চেয়ে বরং সুন্দরবন যাই।’

চাকরি @ নেট

মোবাইলে চাকরির খবর জানতে এসএমএস করুন: SMS to 3333
ফেয়ার জিপার অ্যান্ড ইয়ার্ন ডায়িং মিলস লিমিটেড
মার্কেটিং ম্যানেজার: ডিপ্লোমা। শেষ তারিখ: ১০ জুন। সূত্র: www.prothom-alojobs.com
কাজী এন্টারপ্রাইজ লিমিটেড

স প্তা হে র বা ছা ই চা ক রি

সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সহকারী প্রোগ্রামার: কম্পিউটার বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অথবা স্নাতক (সম্মান)। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা: মাস্টার্স অথবা স্নাতক (সম্মান)। শেষ তারিখ: ২০ জুন।

চাকরি খুঁজছেন?

রাজশাহী সুগার মিলস লিমিটেড সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান): স্নাতকসহ বিএড। সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান): গণিতে স্নাতকসহ বিএড। সহকারী শিক্ষক (ইংরেজি): ইংরেজিতে স্নাতকসহ বিএড। শেষ তারিখ: ২০ জুন। ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী সুগার মিলস লিমিটেড, পো.: রাজশাহী সুগার মিলস, জেলা: রাজশাহী।

এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই-ব্যবসার শুরুতে সঠিক পরিকল্পনা দরকার

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ২২ মে এসেছিলেন দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সোর্স এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত ঘোষ। কথা বলেছেন কথাবন্ধু ব্রতির সঙ্গে।

সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ হচ্ছে by জাহিদ হাসান

দেশের অর্থনীতিতে রাজস্ব আহরণের প্রক্রিয়া আরও আধুনিক, গতিশীল ও জোরদার করতে বিভিন্ন কার্যক্রম এখন চলছে। এরই একটি হলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনবল বাড়ানো। সে লক্ষ্যেই এনবিআর ইতিমধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে মোট ৮০০ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সংবাদপত্রে।

স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত নয়তো

মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে সম্মান জানাবে বাংলাদেশ। আমাদের কৃতজ্ঞ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস হিসেবে গণ্য করা যায় এ উদ্যোগকে। সুধীমহলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই এর প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর এ দেশে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল না দীর্ঘদিন।

অনিয়মই কি নিয়ম!

'রক্ষক যখন ভক্ষক'_এমন একটা কথা চালু আছে বাংলায়। কিন্তু আইন করে সেই আইন নিজেরাই ভাঙলে তখন কী বলা যাবে? সংসদে বসে যাঁরা আইন পাস করেন, তাঁরা নিজেরা কি সেই আইনের ঊধর্ে্ব। আইন সবার জন্য সমান হওয়ার কথা। কিন্তু সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনটি কেবল তাঁদেরই জন্য।

চরাচর-জয়দেবপুর সশস্ত্র প্রতিরোধ দিবস by তাপস রায়

রাজধানী ঢাকার পাশেই শান্ত, ছোট্ট ছিমছাম শহর জয়দেবপুর। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় জয়দেবপুরের নাম লেখা হয় গৌরবের কালিতে। মুক্তির আকুলতা নিয়ে অকুতোভয়দের সেই মিছিলে জয়দেবপুরের মানুষও সেদিন শামিল হয়েছিল। শুধু তা-ই নয়, মিছিলের অগ্রভাগেই ছিল তাদের নাম।

পড়তে চাইলে সমাজকর্ম by সুচিত্রা সরকার

‘ভূপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য” গানটির ভক্ত ছিলাম শৈশব থেকেই। মানুষের জন্য কিছু করার জন্য সব সময়ই চেষ্টা করেছি। আর এ কারণে এই বিভাগে পড়তে এসেছি।’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী আবদুর রব।

কমনওয়েলথ স্কাউট সম্মেলন-লন্ডনে রানি-দর্শন by সিদ্ধার্থ মজুমদার

মাত্র ২৬ বছর বয়সে যুক্তরাজ্যের রানি হয়ে বসেছিলেন দ্বিতীয় এলিজাবেথ। আর এ বছরই তাঁর সিংহাসনে আরোহণের পূর্ণ হলো ৬০ বছর। বছরের শুরু থেকেই তাই যুক্তরাজ্য জুড়ে উৎসবের আমেজ। উৎসবের রং তারা ছড়িয়ে দিল প্রায় সারা পৃথিবীতে। তারা কেমন করে ছড়াল এই হীরকজয়ন্তীর আলো?

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম-স্বীকৃতির স্বীকৃতি পাওয়ার গল্প by নিজাম সিদ্দিকী

আমার কিন্তু আগে ইংরেজি ও কম্পিউটারের ওপর তেমন কোনো ধারণাই ছিল না। এখানে এসেই আমি এ সম্পর্কে সব জানার সুযোগ পেয়েছি। একই সঙ্গে জানতে পেরেছি নীতিবোধ, আদর্শ, দর্শন সম্পর্কেও। আমি বলতে পারি, এখানে আসার পর আমার চিন্তাচেতনায় একটা বিশাল পরিবর্তন হয়েছে।’

১ জুন ৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা-শেষ মুহূর্তের প্রস্তুতি

এই লেখা যখন আপনার হাতে পৌঁছাবে, তার ঠিক এক দিন পরেই তো প্রিলিমিনারি পরীক্ষা। মডেল টেস্টের যেসব বইপত্র সহজলভ্য, যেগুলো নিশ্চয়ই আপনারা এরই মধ্যেই সমাধান করেছেন। সেসব মডেল টেস্ট আরও একবার করে পড়ে নিন। বিসিএস ও পিএসসি নন-ক্যাডার পরীক্ষার বিগত বছরগুলোর প্রশ্নোত্তরগুলো একবার করে চোখ বুলিয়ে নিন।

এভারেস্ট: মুহিতের উত্তর দক্ষিণ বিজয় by তৌহিদা শিরোপা কাঠমান্ডু

পরপর দুবার এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখালেন বাংলাদেশি তরুণ এম এ মুহিত। তাঁর কাছে দুবারের অনুভূতিও দুই রকম। কেননা তিনি দুইবার দুই পথে এভারেস্ট অভিযানে গেছেন। প্রথমবার তিব্বত অংশে উত্তর দিক (নর্থ ফেস) দিয়ে ২০১১ সালের ২১ মে তিনি এভারেস্ট জয় করেছিলেন।

হেলথ টিপস-চিনাবাদামের গুণাগুণ

আড্ডায় বা পার্কের বেঞ্চের প্রিয় খাবারটি হলো বাদাম ভাজা। আমরা অনেকেই জানি না যে বাদাম ভাজা বা লবণ-মসলায় মাখানো বাদামের চেয়ে শুধু খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট পুষ্টিসমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, যা দেহ গঠনে ও মাংসপেশি তৈরিতে সাহায্য করে।

পরোক্ষ ধূমপান by সিদ্ধার্থ মজুমদার

ধূমপানের ক্ষতিকারক দিকের তো অভাব নেই। যিনি ধূমপান করেন, তিনি নিজের যেমন ক্ষতি করেন, ঠিক তেমনি অন্যেরও ক্ষতি করে চলেন সমানে। একজন ধূমপায়ী কেমন করে একজন অধূমপায়ীর ক্ষতি করেন? খুব সহজ কথায়, অধূমপায়ী ব্যক্তিটি পরোক্ষ ধূমপানের শিকার হন।

গলায় চাকা মানেই ক্যানসার নয় by তানজিনা হোসেন

হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল, ঢাকা। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে একদিন হঠাৎ গলার ডান দিকের ফোলা অংশটা নজরে আসে শিপ্রার মায়ের। হাত দিয়েও জিনিসটা অনুভব করতে পারলেন তিনি। চিন্তিত হয়ে শিপ্রাকে ডেকে দেখালে সেও দুশ্চিন্তায় পড়ল বিষয়টি নিয়ে।

এক জীবনে দুই জীবন by আহমেদ হাসান

৩০ বছর একটানা ধূমপান করেছি। এর মধ্যে ২২ দিনের বিরতি ছিল, তাও আবার একটানা নয়, ভেঙে ভেঙে। এই ২২ দিনের চার দিন ছিল কানাডায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে, সেখানে বাধ্য হয়েছিলাম ধূমপান না করতে। আর বাকি দিনগুলো টাইফয়েডজাতীয় রোগে অসুস্থ থাকার কারণে।

ছায়ানীড়ের জন্য by নাজিয়া জাবীন

বাগানের যত ফুল আজ এখানে ফুটে রয়েছে। পাখির কলকাকলিতে মুখর চারদিক। প্রজাপতিরা নেচে যাচ্ছে ছন্দ তুলে। রঙিন পাখা মেলে উড়ছে তারা হেলে-দুলে। লাফিয়ে উঠছে খরগোশছানা, লাফিয়ে উঠছে ফড়িং। এত সবুজ বাগান?

২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস-আয়েশা-সাহানাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো by তানজিনা হোসেন

দৃশ্যপট ১ ১৫ বছরের আয়েশাকে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সিএনজি অটোরিকশা থেকে নামানোই কঠিন হয়ে পড়েছিল তার ফুলেফেঁপে ঢোল হওয়া শরীরটার কারণে। তার ফোলা হাত-পা, পেটের মাঝে কচি ছোট্ট মুখটা দেখা যায় কি যায় না। রক্তচাপ ২১০/১২০, সঙ্গে শ্বাসকষ্টে মনে হয় যেন পটকা মাছের মতো খাবি খাচ্ছে।

পবিত্র কোরআনের আলো-কে ক্ষমা পাবে আর কে শাস্তি পাবে, তা সত্য ও ন্যায়ের বিধানদাতা আল্লাহর হাতে

১২৬। ওয়ামা জা'আলাহুল্লাহু ইল্লা বুশ্রা লাকুম ওয়ালিতাত্বমায়িন্না ক্বুলূবুকুম বিহী; ওয়া মান নাস্রু ইল্লা মিন 'ইন্দিল্লাহিল 'আযীযিল হাকীম। ১২৭। লিইয়াক্ব্ত্বা'আ ত্বরাফাম মিনাল্লাযীনা কাফারূ আও ইয়াক্বিতাহুম ফা-ইয়ান্ক্বালিবূ খায়িবীন।
১২৮। লাইসা লাকা মিনাল আম্রি শাইয়্যুন আও ইয়াতূবা 'আলাইহিম আও ইউ'আয্যিবাহুম ফা-ইন্নাহুম জলিমূন।

ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন by রাহাত খান

গ্রামীণ ব্যাংক-সংক্রান্ত নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলা এখন সুপ্রিম কোর্টে। ১৫ মার্চ থেকে দুই সপ্তাহের জন্য সুপ্রিম কোর্ট মামলার শুনানি মুলতবি করেছেন। বিচারাধীন কোনো মামলার বিষয়ে কথা বলার এখতিয়ার কারো নেই। আমারও নেই। এই নিবন্ধে আমি শুধু ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ তুলে ধরছি।

স্মরণ-এ কষ্ট ভুলি কী করে? by আছিয়া খান

মানুষের মৃত্যু চিরসত্য। মুক্তিযোদ্ধা ও সাংবাদিক জি এম ইয়াকুবকেও গত বছর ৩০ মে দুনিয়া ছেড়ে যেতে হয়েছিল ঘাতকব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে। হঠাৎ করেই অসুখটি ধরা পড়ে। যখন ডা. আজাদ খানের কাছে নিয়ে গেলাম, তিনি ইয়াকুবকে বারডেম হাসপাতালে ভর্তি করতে বললেন।

অভিমত-ঋণের জামানত হোক সততা ও নৈতিকতা by চৌধুরী মনজুর লিয়াকত

লতিফুর রহমানের ব্যবসার স্বীকৃতির বিষয়ে একটি প্রতিবেদন পড়ছিলাম প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’। নরওয়ের অসলোতে বিজনেস ফর পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এই প্রতিষ্ঠানের অন্যতম সহযোগী অংশীদার।

জাতীয় বাজেট-পুলিশের বরাদ্দ কি বাড়ানো উচিত? by শেখ হাফিজুর রহমান ও ফারহানা হেলাল মেহতাব

কয়েক দিন আগে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পুলিশের জন্য নির্ধারিত বাজেট: বাস্তবতা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা হয়ে গেল। এ আলোচনা সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুলিশের সাবেক আইজি, সাংবাদিক ও কর্মরত পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

এসব সন্ত্রাসী হামলার বিচার হবে কি?-সাংবাদিকই যখন আক্রমণের লক্ষ্য

কি সন্ত্রাসী, কি পুলিশ—সবারই যেন এখন সাধারণ টার্গেটে পরিণত হয়েছেন সাংবাদিকেরা। গত সোমবার রাতে হামলার শিকার হলেন অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিকেরা। সন্ত্রাসীরা অফিসে হামলা চালিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সাংবাদিকদের।

দুর্নীতির খেসারত কি ভোক্তারাই দেবে?-দুধের দাম বেড়েই চলেছে

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি প্যাকেটজাত দুধ মিল্ক ভিটার দাম লিটারপ্রতি দুই টাকা বাড়িয়ে ৫৮ টাকা করেছে, তা নতুন খবর নয়। ২০০৯ সাল থেকে মিল্ক ভিটা কর্তৃপক্ষ তাদের উৎপাদিত দুধের দাম ছয়-ছয়বার বাড়িয়েছে। তাদের এই দাম বাড়ানোর মাত্রাটি বেশ চমকপ্রদ।

বীর মুক্তিযোদ্ধা-তোমাদের এ ঋণ শোধ হবে না

৪১০ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন মনিরুল ইসলাম, বীর প্রতীক সাহসী এক যোদ্ধার কথা সীমান্ত এলাকা থেকে কিছুটা দূরে কালাছড়া চা-বাগান। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত। ভারতে মুক্তিযোদ্ধা শিবিরে খবর এল, ওই চা-বাগানে একদল পাকিস্তানি সেনা অবস্থান নিয়েছে।

ইতিউতি-খোন্দকার দেলোয়ার হোসেনকে যেমন দেখেছি by আতাউস সামাদ

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং দুঃসময়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অসুস্থ ছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তু তিনি যেভাবে দলের জন্য কাজ করে যাচ্ছিলেন তা দেখতে দেখতে অনেকেরই বিশ্বাস জন্মেছিল যে তিনি আমাদের সঙ্গে আরো অনেক কাল থাকবেন।

দেশ তাঁকে স্মরণে রাখবে

যা কিছু মোর সঞ্চিত ধন/এত দিনের সব আয়োজন/চরম দিনে সাজিয়ে দিব উহারে_মরণ যেদিন আসবে আমার দুয়ারে। রবীন্দ্রনাথের এই পঙ্ক্তিমালা সত্যে পরিণত করে বুধবার পড়ন্ত বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

প্রশংসনীয় উদ্যোগ

দুই বছর পর হলেও নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, 'প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্য এবং তাঁদের পরিবারের সম্পদের হিসাব ও আয়ের উৎস প্রতিবছর জনসমক্ষে প্রকাশ করা হবে।'

আলোকের এই ঝরনাধারায় (পর্ব-১৭)-'আমার সত্তায় রবীন্দ্রনাথের উপস্থিতি ঈশ্বরের মতো' by আলী যাকের

আমি বরাবরই ভোজনরসিক ছিলাম। তাই ঢাকায় এসে সেখানকার খাবারের দিকে বিশেষ দৃষ্টি দিয়েছি বৈকি। তখন ঢাকার আনুষ্ঠানিক খাবার ছিল মোরগ পোলাও, বিরিয়ানি নয়। বিরিয়ানি এসেছিল উত্তর ভারত থেকে কলকাতা হয়ে এই ঢাকায়। আমার পরিচিত অনেকে অবশ্য বলেন, সেটা ছিল পাক্কি বিরিয়ানি।

এমপি শামসুল কারাগারে-জামায়াত হরতাল ডেকেছে চট্টগ্রামে

চট্টগ্রামে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা দ্রুত বিচার আইনের মামলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন নিম্ন আদালত। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের শরিক জামায়াত চট্টগ্রাম জেলায় আজ বুধবার আধা বেলা হরতাল ডেকেছে।

ডেসটিনির এমডিসহ চার পরিচালককে জিজ্ঞাসাবাদ

গ্রাহকদের টাকা আত্মসাৎ ও কম্পানির টাকা ব্যাংক হিসাব থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করার অভিযোগে গতকাল মঙ্গলবার এমএলএম কম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের চার পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস-সেই আনন্দ পেতে দ্বিধা কেন? by অধ্যাপক শুভাগত চৌধুরী

পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।ত
নিজের অভিজ্ঞতা, নিজের ভেতর থেকে আসা অনুভূতি মিশিয়ে উচ্চারিত বাক্যগুলো প্রেরণার উৎস তো হতেই পারে। যখন সেটা হয় একদা প্রিয় কোনো অভ্যাস বর্জন, তা বেশ সত্য বটে।

এসএসসি ’১২ অদম্য মেধাবী-ওদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা

বার্ধক্যজনিত অসুস্থ বাবার সংসারে খাতা-কলম জোটানো কঠিন হয়ে পড়ে ইমান আলীর। বাবাহারা হাফছা আরজু দিনমজুর দুই ভাইয়ের সংসারে শত কষ্টেও হাল ছাড়েনি। বাকপ্রতিবন্ধী দিনমজুর বাবার স্বপ্ন পূরণ করতে চায় শামীমা আক্তার। বাবা মারা যাওয়ার পর থেকে মাকে সঙ্গে নিয়ে জীবনযুদ্ধ করে যাচ্ছে সাজেদুল।

মন্ত্রীর অনুষ্ঠান তাই ৩২৩ বিদ্যালয়ে ছুটি!

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে ‘অলিখিত নির্দেশ’ থাকায় বরগুনার তিনটি উপজেলার ৩২৩টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক হাজার ৪৬৩ জন শিক্ষক একযোগে আজ বুধবার সংরক্ষিত ছুটি নিয়েছেন। আর সংশ্লিষ্ট সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে।

মেয়ের শ্লীলতাহানি, মা-বাবাকে লাঠিপেটা-আদালত চত্বরে পুলিশি নিষ্ঠুরতা

আদালতে বিচারপ্রার্থী এক তরুণী ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে নির্যাতন ও হয়রানি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের চত্বরে কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনা ঘটান। ওই তরুণী বলেন, পুলিশ লোকজনের সামনে থেকে তাঁকে জোর করে আদালত ভবনসংলগ্ন পুলিশ ক্লাবের ক্যানটিনে নিয়ে শ্লীলতাহানি করে। এ সময় পুলিশ তাঁকে ও তাঁর মা-বাবাকে মারধর করে এবং ধরে নিয়ে যায়।

পাল্লা দিয়ে কমছে সূচক, গতি নেই লেনদেনে

লেনদেনে গতি নেই, শেয়ার কেনাবেচায় নেই বিনিয়োগকারীদের প্রবল আগ্রহ। প্রতিদিনই কমছে শেয়ারের দাম। এর সঙ্গে পাল্লা দিয়ে নামছে বাজারের সূচক। কখনো বড় পতন, কখনো অল্প। সব মিলিয়ে শেয়ারবাজারে এখন যেন এক ঝিমিয়ে পড়া পরিবেশ।

সাগর-রুনি হত্যাকাণ্ড-ভিসেরা রিপোর্ট পেয়েছে র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির দ্বিতীয় দফা ময়নাতদন্তের ভিসেরা প্রতিবেদন গতকাল মঙ্গলবার র‌্যাবের হাতে পৌঁছেছে। আদালতের নির্দেশে কবর থেকে লাশ তুলে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানোর এক মাস তিন দিন পর এ প্রতিবেদন পাওয়া গেল।

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত-১৬ ঘণ্টা পর রেল চালু ঢাকা-চট্টগ্রাম রুটে

দীর্ঘ ১৬ ঘণ্টা পর ঢাকা ও সিলেটের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপিত হয়েছে। সোমবার মধ্যরাতে কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এই অচলাবস্থা নেমে আসে। বাতিল করা হয় ১২টি ট্রেনের শিডিউল। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েক হাজার যাত্রী।

তিন পুলিশ কর্তাকে হাইকোর্টে তলব-বিডিনিউজে হামলায় গ্রেপ্তার ৩

রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামসহ তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ৫ জুন তলব করেছেন হাইকোর্ট। তলব করা অন্য দুজন হলেন শেরে বাংলানগর থানার ওসি (তদন্ত) কবির ও একই থানার ওসি জাকির হোসেন।

আসছে বাজেট-সব খাতে কালো টাকা সাদা করার সুযোগ by আবুল কাশেম

আগামী ২০১২-২০১৩ অর্থবছরে সব খাতেই কালো টাকা (অপ্রদর্শিত আয়) সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ব্যক্তিশ্রেণীর আয়করের হারের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা গুনতে হবে কালো টাকার মালিকদের। মূলত নতুন লাইসেন্স পাওয়া ব্যাংকের উদ্যোক্তাদের সুবিধা করে দেওয়া ও আবাসন ব্যবসায় মন্দাভাব দূর করতেই

ঝুলে গেছে সিভিল সার্ভিস অ্যাক্ট-প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই নেপথ্য কারণ by আশরাফুল হক রাজীব

প্রশাসনে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রস্তাবিত সিভিল সার্ভিস অ্যাক্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে। খসড়া এ আইনের ওপর আবারও মতামত নেওয়া হবে। ফলে জনমুখী প্রশাসন গড়ার অন্যতম ভিত্তি সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়ন না করার ইঙ্গিত মিলছে।

সাংবাদিকদের 'পুলিশ থেকে নিরাপদ দূরত্বে' থাকার পরামর্শ টুকুর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে দায়িত্ব পালনের। গতকাল মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

আবারও সাংবাদিক পেটাল পুলিশ আইনজীবীসহ আহত ৫-এক নারীর শ্লীলতাহানির অভিযোগ শুনছিলেন তাঁরা

তিন দিন না যেতেই খবর সংগ্রহ করার সময় সাংবাদিকদের আবার পিটিয়েছে পুলিশ। তবে এবার রাস্তায় নয়, হামলা হয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতসংলগ্ন এলাকায়। সেখানে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের বিরুদ্ধে এক নারী তাঁর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ জানানোর সময় পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয়।

সাংবাদিকরা আক্রান্ত-সাড়ে তিন বছরে ১৩ খুন পাঁচ শতাধিক আহত by পারভেজ খান

হঠাৎ করেই সাংবাদিকদের ওপর মারমুখী হয়ে উঠেছে পুলিশ। সংবাদ বা ছবি সংগ্রহের পেশাগত কাজ করতে গিয়ে অযথাই মার খাচ্ছেন সাংবাদিকরা। অবস্থা এমনই দাঁড়িয়েছে, যেন কোনো ঘটনাস্থলে সাংবাদিক পেলেই পেটানোর জন্য হাত নিশপিশ করে পুলিশের। বসে নেই সন্ত্রাসীরাও।

কর্মক্ষেত্রেও সাংবাদিকরা নিরাপত্তাহীন-দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিন

কোথাও নিরাপত্তা নেই সাংবাদিকদের। নিজের বাসগৃহ, সেখানেও ঘাতকের হানা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজপথে পুলিশের বেধড়ক পিটুনির শিকার হতে হচ্ছে। কর্মক্ষেত্রে সন্ত্রাসী হামলা। কোথায় যাবে সাংবাদিক সমাজ? সর্বত্র নিরাপত্তাহীনতা। সাংবাদিকের নিরাপত্তা নিয়ে কারো কোনো ভাবনা আছে বলে মনেই হয় না।

নিজামী-কাদের মোল্লার বিচার শুরু

মানবতাবিরোধী অপরাধের কলঙ্ক-দাগ মুছতেই হবে ১৯৭১ সাল বাঙালির ইতিহাসে এক রক্তক্ষয়ী অধ্যায়। ১৯৭১ সালের মার্চ মাসে শুরু হওয়া মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ওই সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে। বাঙালির স্বাধীনতা অর্জন কিংবা বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে পুরো জাতির যে দৃঢ়তা,

পবিত্র কোরআনের আলো-যারা আন্তরিক সৎ লোক ও শ্রমজীবীদের বিদ্রূপ করে তারা ক্ষমা পাবে না

৭৮. আলাম ইয়া'লামূ আন্না ল্লা-হা ইয়া'লামু ছির্রাহুম ওয়ানাজওয়া-হুম ওয়া আন্নাল্লাহা আ'ল্লা-মুল গুইঊব।
৭৯. আল্লাযীনা ইয়াল্মিযূনাল মুত্ত্বাওয়্যীইনা মিনাল মু'মিনীনা ফি চ্ছা-দাক্বা-তি ওয়াল্লাযীনা লা-ইয়াজিদূনা ইল্লা- জুহদাহুম ফাইয়াছ্খারূনা মিনহুম; ছাখিরা ল্লা-হু মিনহুম; ওয়ালাহুম আ'যা-বুন আলীম।

নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে by নজরুল ইসলাম খান

আমরা দাবি জানিয়ে আসছি, নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এ ক্ষেত্রে আমাদের অবস্থান স্পষ্ট। সাংগঠনিকভাবে আমাদের এ দাবি সারা দেশে প্রচারিত হয়েছে। আমরা কোনো অবস্থায়ই দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না। এ দাবি জনসমর্থন পেয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার : আমাদের সংবিধানের নির্দেশনা by আবদুল লতিফ সিদ্দিকী

স্পিকার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে তাই কথা বলার জন্য পথ আরো প্রশস্ত হলো। এ ক্ষেত্রে সরকারের অবস্থানও স্পষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সব সময় ইতিবাচক চিন্তা করে। কারণ এই সরকার গণতান্ত্রিক। পরমতসহিষ্ণুতা এবং আলোচনার আগ্রহ থাকা গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য।

চরাচর-কিংবদন্তির নারী সুহাসিনী দাস by তামান্না ইসলাম অলি

মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাঁকে। আর বিধবা হয়েছিলেন ২০ বছর বয়সে। তখন তাঁর কন্যার বয়স মাত্র দেড় বছর। তিনি পেরিয়েছেন জীবনের অনেক চড়াই-উতরাই। একসময় সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন সক্রিয় কংগ্রেসকর্মী। সারা জীবন অভয়বাণী শুনিয়েছেন বঞ্চিতদের।

সাক্ষাৎকার আবদুল জলিল-সব দল মিলে অন্তর্বর্তী বা নিরপেক্ষ সরকার হতে পারে by শাহেদ চৌধুরী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল জলিল পাঁচ দফায় নওগাঁ-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা গভর্নর হিসেবে। তিনবার তিনি পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।

শুধু ভারতীয় সিনেমাই ১০০ পেরোল? by ইমরুল কায়েস

বিশ্বজুড়ে সিনেমার শতবর্ষ পালিত হয়েছে ১৯৯৪ সালে। ১৮৯৪ সালে অটোমার আনচুটজ চলমান ছবি প্রদর্শন যন্ত্র ইলেকট্রোটাসাইস্কোপ আবিষ্কার করেছিলেন বার্লিনে বসে, একই বছর আগস্তে ও লুই_ এই দুই লুমিয়ের ভাই ফ্রান্সে বসে আবিষ্কার করেন একই ধরনের যন্ত্র সিনেমাটোগ্রাফ।

পাকিস্তান শেষ কার্ডও খেলেছে by মোহাম্মদ তাকী

ন্যাটো সরবরাহে পাকিস্তানের অবরোধ আরোপ অনেকটা রাস্তায় শিশু-কিশোরদের ক্রিকেট খেলার মতো। সেখানে দেখা যায়, একজন ছেলে হয়তো বল বা ব্যাটের মালিক। খেলার ফলাফল ওর পছন্দ না হলে সে সেখান থেকে তার বল বা ব্যাট নিয়ে চলে যেতে পারে অবলীলায়।

স্মরণ-তিনিই পথ দেখাচ্ছেন by আবদুল্লাহ আল নোমান

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশ গড়ার ভূমিকায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখেছিলেন জিয়া। তার উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। অল্প সময়ে দেশের ব্যাপক উন্নয়ন, একজন সফল রাষ্ট্রনায়কের আবির্ভাব অনেকেই ভালো চোখে দেখেনি।

অর্থনীতি-অর্থনীতিতে অব্যবস্থাপনা বনাম আশার চিত্র by মাহবুব হোসেন

অর্থনীতির এই যে চিত্র, সেটা উৎসাহব্যঞ্জক নয় এবং তাতে সার্বিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রার বেশ নিচে থাকবে_ এমন শঙ্কা স্বাভাবিক। বাইরের দুনিয়ার সংকেতও আমাদের অনুকূল ছিল না। ইউরোপীয় দেশগুলো আমাদের রফতানি পণ্যের বড় বাজার। তাদের অর্থনীতি চাঙ্গা হতে পারে_ এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তব চিত্র বিপরীত।

খোলা মাঠে ক্লাস-বিদ্যার্জনের বিপজ্জনক আয়োজন

ভোলার চরফ্যাশন উপজেলার সিকদারচর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা দুর্ভোগের শিকার, তা মঙ্গলবারের সমকালে প্রকাশিত আলোকচিত্রটিতেই স্পষ্ট। চরের তপ্ত বালিতে মাদুর বিছিয়ে এভাবে পাঠগ্রহণ যে প্রতিদিন কাউকে না কাউকে অসুস্থ করে তুলবে, সে ধারণা পেতে প্রতিবেদনটি পড়া পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হয় না।

সংলাপে মধ্যস্থতা-স্পিকারের প্রস্তাবে সাড়া দিন

আগামী নির্বাচন ব্যবস্থা নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সংলাপে জাতীয় সংসদের স্পিকার মধ্যস্থতা করতে রাজি_ রোববার সংসদ অধিবেশনে এমন অবস্থান ব্যক্ত হয়েছে। চলমান সংকট এবং এটা নিয়ে দেশবাসীর উদ্বেগ নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

গণতন্ত্রের প্রাণপুরুষ ও আধুনিক বাংলাদেশের স্থপতি by লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান

আজ জিয়ার একত্রিংশ শাহাদাৎ বার্ষিকী। আজকের এই দিনটিতে একত্রিশ বছর আগে এক গভীর ষড়যন্ত্রের নির্মম শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয় জিয়াকে। ঘৃণ্য ঘাতকরা স্টেনগানের এক ঝাঁক বুলেটে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয় এক মহান রাষ্ট্রনায়ককে, এক নিয়তি নির্মাতা যুগ-স্রষ্টাকে।

জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী-জিয়াউর রহমান কৃষি ও শিল্পে প্রাণ এনেছিলেন by মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

জিয়াউর রহমানের কথা বলতে হলে একটু পিছিয়ে দেখার প্রয়োজন আছে। দীর্ঘকাল শাসনের পর ব্রিটিশরা এ উপমহাদেশ ত্যাগকালে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়, সেখানে প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানে একটি শোষণ প্রক্রিয়া শুরু করে।