Sunday, December 11, 2011

এবার বলিউডমুখী by অনন্য রেজা করিম

লিউড-বলিউডের অভিনেত্রীরা যেখানে নিজেদের কম বয়সী লুক ধরে রাখতে নানা কসরত করেন এবং বিভিন্ন রকম সার্জারির আশ্রয় নিতেও দ্বিধা করেন না; সেখানে ভারত থেকে হলিউডে যাওয়া অভিনেত্রী ফ্রিদা পিন্টো তাঁর সম্পূর্ণ বিপরীত চিন্তাভাবনা নিয়ে আছেন। ফ্রিদা মনেপ্রাণে চাইছেন তাড়াতাড়ি বুড়িয়ে যেতে। ২৭ বছর বয়েসী ফ্রিদা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার ভীষণ সাধ চেহারায় একধরনের পরিপক্বতা এবং অভিজ্ঞতার ছাপ যদি

ইন্টারনেটের ফাঁদে আমির by সৈয়দ মাহ্মুদ জামান

সময়ে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গান কোনটি? হয়তো দিন ১৫ আগে এই প্রশ্নের উত্তর দিতে অনেকে আটকে যেতেন, কিন্তু এখন বেশির ভাগই পারবেন এর উত্তর দিতে। উত্তরটি হলো, তামিল গান 'কোলাভরি ডি'।রজনীকান্তকন্যা ঐশ্বরিয়ার প্রযোজনা-পরিচালনায় নির্মিত 'থ্রি' ছবির একটি গান। অসম্ভব মেলোডিয়াস এ গানটি গেয়েছেন ছবির নায়ক এবং ঐশ্বরিয়ার স্বামী ধনুশ। ছবির কাজ শেষ হওয়ার পর গানটি প্রকাশের ইচ্ছা ছিল

বিজয়ের ৪০ বছর উপলক্ষে ওয়ালটনের নানা আয়োজন

স্বাধীনতার ৪০ বছরপূর্তি উপলক্ষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় 'বিজয়ের ৪০ বছর_ লাল সবুজের মহোৎসব' শিরোনামে ১৬ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ-প্রতিরোধ শিরোনামে কবিতা উৎসব দিয়ে শুরু হয় স্বাধীনতার ৪০ বছরপূর্তি অনুষ্ঠানমালা। দেশবরেণ্য কবি ও আবৃত্তি শিল্পীরা এতে অংশ নেন।

খসড়া ভ্যাট আইন আরও পর্যালোচনা করতে হবে-মতবিনিময় সভায় ব্যবসায়ীরা

সড়া মূল্য সংযোজন কর (মূসক) আইন-২০১১ বাস্তবায়নের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মূসক হার বেশি। এ ছাড়া খসড়া মূসক আইনে সংজ্ঞা, অগ্রিম মূসক আদায়সহ আরও বেশকিছু বিষয় রয়েছে যেগুলো ব্যবসাবান্ধব নয়। কিন্তু মূসক আইনের মূল লক্ষ্য হতে হবে কর প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং ক্যাসকেডিং ইফেক্ট এড়ানো।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর প্রতারিত হতে দেব না-প্রশিক্ষণ কর্মসূচি

কোনো অসাধু চক্রের অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী যাতে প্রতারিত ও সর্বস্বান্ত না হন, সে জন্য সব রকমের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য শেয়ারবাজারের মৌলিক আইন সংশোধনের মাধ্যমে এর দুর্বলতা কাটানো হচ্ছে। মনিটরিং ও সার্ভিল্যান্স ব্যবস্থা যুগোপযোগী, আধুনিক করার মাধ্যমে

বাদলের প্রস্তাবে মোহামেডানের না-সাকিব-তামিম সূর্যতরুণে by রানা হাসান

রোয়া ক্রিকেটের দেশসেরা আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দলবদলের আগে দেশসেরা দুই ক্রিকেটারকে নিয়ে এসব কথাই ঘুরে ফিরছে গত কয়েকদিন ধরে। খোঁজ নিয়ে জানা গেল সবই সত্য। ঘরোয়া ক্রিকেটে আগামী মৌসুমে মহামূল্যমানের দুই ক্রিকেটারসহ গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলার প্রায় সব ক্রিকেটারই এবার নাম লেখাচ্ছেন প্রিমিয়ার ক্রিকেটের পুরনো দল সূর্যতরুণ স্পোটিং ক্লাবে। দলবদলের এই বিষয়টি শুধু ক্রিকেটারদের মধ্যেই সীমিত

জয় দিয়ে শেষ চায় ভারত

য়েস্ট ইন্ডিজের প্রায় চলি্লশ দিনের ভারত সফর শেষ হচ্ছে আজ চেন্নাইয়ে পঞ্চম ওয়ানডের মাধ্যমে। ইতিমধ্যে ৩-১-এ সিরিজ জিতে নিয়েছে ভারত; কিন্তু অস্ট্রেলিয়া সফরে রওনা হওয়ার আগে তারা শেষ ওয়ানডেও জিততে চায়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সান্ত্বনার জয়। ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ একটি মাত্র ওয়ানডে জয় ছাড়া কিছুই পায়নি। তিন ম্যাচের টেস্ট সিরিজ তারা হোয়াইটওয়াশ হতে হতেও বেঁচে গিয়েছিল।

আর কত রান চাই পাকিস্তানের by সঞ্জয় সাহা পিয়াল

ট্টলার সাগরিকা স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়া দুপুরের মেল ট্রেনটির মতোই অনেকগুলো বগি সঙ্গে নিয়ে ছুটছে পাকিস্তানের ইনিংস। তাড়া নেই, লাইনচ্যুত হওয়ার ভয় নেই, ধীরে এবং সতর্ক গতিতেই নির্দিষ্ট স্টেশনে গিয়ে থামবে ট্রেনটি। সিগন্যাল গেট উঠে না যাওয়া পর্যন্ত এই ট্রেনের চলে যাওয়া চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই বাংলাদেশিদের। অপেক্ষায় থাকতে হবে কখন মিসবাহ ড্রেসিংরুম থেকে ইনিংস ডিক্লেয়ারের সংকেত দেবেন, আর কখন

আশা ছাড়া আছেই বা কি!

শীতের দুপুর, মিঠে রোদ, খোলা মাঠ_ এসব বসে বসে শুনতে বেশ লাগে। এই দুপুরেই চড়চড় করে যখন দেড় দিন ধরে ফিল্ডিং করতে হয়। এই মিঠে রোদটাই তিতে মনে হয় যখন ১২৮ ওভার বোলিং করতে হয়। এই খোলা মাঠটাই মরুভূমি লাগে যখন প্রতিপক্ষের মাত্র চারটি উইকেট ফেলানো যায়। চট্টগ্রাম টেস্টে ক্রিকেটারদের চোখে শুধু ক্লান্তি নয়, হতাশায় বাঁধা পড়েছে। মাথা পেতে সবাই মেনে নিয়েছে, প্রথম ইনিংসের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দেড় দিন গায়ে খেটে।

হাসপাতালের ৬ পরিচালক ১০ দিনের রিমান্ডে-কলকাতায় অগি্নকাণ্ডে নিহতের সংখ্যা ৯০

লকাতার ঢাকুরিয়ায় আমরি (এএমআরআই) হাসপাতালের গ্রেফতারকৃত ছয় পরিচালককে গতকাল পুলিশ আদালতে নেয়। পুলিশ অভিযুক্তদের রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের ১০ দিনের অর্থাৎ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন। শনিবার বিকেলে হাসপাতালের দুটি ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিলগালা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়। শুক্রবার ভোররাতে অগি্নকাণ্ডে আমরি হাসপাতালে নিহতদের মধ্যে অধিকাংশের

সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলছে-স্বীকার করল পাক তালেবান

পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানি তালেবান। তালেবানের ডেপুটি কমান্ডার মৌলভি ফকির মোহাম্মদ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের এ শান্তি আলোচনা সঠিক পথেই আছে। যদি আলোচনা সফল হয় তবে আফগান সীমান্তবর্তী এলাকা বাজাউরে একটি শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে। এটি সফল হলে, সোয়াত, মোহমান্দ, ওরাকজাই ও দক্ষিণ ওয়াজিরিস্তানে অস্ত্রবিরতি

নোবেল পদক গ্রহণ করলেন তিন শান্তিযোদ্ধা

০১১ সালের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন তিন নারী। তারা হলেন_ লাইবেরিয়ার নারী প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ, তার স্বদেশি শান্তিকর্মী লেমাহ গবোই এবং ইয়েমেনের গণতন্ত্রকামী আন্দোলনের কর্মী তাওয়াক্কুল কারমান। গতকাল শনিবার নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিন নারীর হাতে পদক তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান থর্বজোয়ার্ন জাগল্যান্ড। বিশ্বের একনায়কদের জন্য এটি সতর্কবার্তা হিসেবে

বিক্ষোভে উত্তাল রাশিয়া-পুনঃনির্বাচন দাবি

রাশিয়ায় নির্বাচন বাতিলের দাবিতে রাজধানী মস্কোয় কমপক্ষে ৫০ হাজার লোকের বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন শহরে ছোট ছোট বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন ইউনাইটেড পার্টির বিরুদ্ধে দেশব্যাপী ক্ষোভ প্রদর্শন করতে পূর্বপরিকল্পনা অনুযায়ী মস্কোর একটি চত্বরসহ দেশের বড় শহরগুলোয় গতকাল শনিবার বিক্ষোভকারীরা জড়ো হয়। বিরোধীদের দাবি, ২০ বছরের মধ্যে এটাই রাশিয়ায় সবচেয়ে বড়

সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ রাশিয়ায়-দাবি বিরোধীদের, দুই দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ

রাশিয়ায় গতকাল শনিবার সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে কারচুপির অভিযোগে হাজারো মানুষ এ প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেয়। রাজধানী মস্কোসহ দেশব্যাপী অন্তত ১৪টি বড় শহরে সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে তারা। গত ২০ বছরের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ বলে বিরোধীরা দাবি করেছে।

তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করছে পাকিস্তান সরকার

ঙ্গি সংগঠন তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনা চলছে। এ খবর নিশ্চিত করেছেন পাকিস্তানি তালেবানের ডেপুটি কমান্ডার মৌলভি ফকির মোহাম্মদ। শান্তি আলোচনার প্রতি আন্তরিকতা দেখিয়ে সরকার ১৪৫ জঙ্গিকে ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি। এই প্রথম তালেবানের কোনো শীর্ষ নেতা শান্তি আলোচনার বিষয়ে কথা বললেন। তাঁর এই স্বীকারোক্তির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো অবনতির দিকে যেতে পারে বলে

কঙ্গোয় কাবিলা পুনর্নির্বাচিত ফল প্রত্যাখ্যান এতিয়েনের

ঙ্গোয় প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোসেফ কাবিলা জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন গত শুক্রবার সন্ধ্যায় ফল ঘোষণা করে। কমিশন জানায়, বেসরকারি ফলাফলে কাবিলা প্রায় ৪৯ শতাংশ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী এতিয়েন শিসেকেদি ৩২ শতাংশ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের এ ফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এতিয়েন। এ নিয়ে দেশটিতে উত্তেজনা দেখা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির স্থিতিশীলতার দিকে যাওয়ার চেষ্টা

বিবাদে দীর্ঘায়িত কোপ-১৭-শেষ মুহূর্তে নতুন প্রস্তাব

২ দিনের মাথায় শেষ হওয়ার কথা থাকলেও অভাবিতভাবে ১৩তম দিবসে পা রেখেছে এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোপ-১৭। একেবারে শেষ পর্যায়ে জলবায়ু-সংক্রান্ত নতুন একটি চুক্তির খসড়া নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাদানুবাদের কারণে সম্মেলনটি পরিকল্পনার বাইরে দীর্ঘায়িত হয়। শুক্রবার শেষ হওয়ার কথা ছিল সম্মেলন। দক্ষিণ আফ্রিকার ডারবানে স্থানীয় সময় শনিবার সকালেও নতুন খসড়াটির ওপর প্রতিনিধিরা আলোচনা

গণফোরামের কাউন্সিল-নিরপেক্ষ নির্বাচনের কাঠামো তৈরির আহ্বান ড. কামালের

ণফোরামের চতুর্থ জাতীয় কাউন্সিলে জাতীয় সংকট নিরসনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন দলের সভাপতি খ্যাতনামা আইনজীবী ড. কামাল হোসেন। তিনি বলেন, এজন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনকেও শক্তিশালী করতে হবে।

উৎসব-সাফল্যের ধারাবাহিকতায় জাগরণের গান

মাতৃভাষার অধিকার থেকে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে বাঙালির হাতের অস্ত্রের মতোই আরও এক অস্ত্র ছিল তার কণ্ঠের গান। একাত্তরের রণাঙ্গনে তাই প্রতিটি মুক্তিযোদ্ধার হাতে ছিল অস্ত্র, কণ্ঠে গণসঙ্গীত। স্বাধীনতার ৪০ বছর পরও আজও সেই গানগুলো প্রেরণা জোগায়। বারুদমাখা সেই গানের সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে দিতেই জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র ২০০৯ সালে প্রথমবারের মতো প্রকাশ করে 'জাগরণের গান' নামের

লংমার্চের প্রথম দিনে সিলেটে জনসভা-জান দেব তবু টিপাইমুখে বাঁধ নয় :এরশাদ by রাজীব আহাম্মদ ও মুকিত রহমানী

জীবন দিয়ে হলেও টিপাইমুখে বাঁধ নির্মাণ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন মহাজোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শনিবার টিপাইমুখ অভিমুখে লংমার্চের প্রথম দিন সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায় এ ঘোষণা দেন সাবেক এই রাষ্ট্রপতি। এরশাদ দাবি করেন, নিজের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারে নয়, দেশের স্বার্থ রক্ষায়ই রাজপথে নেমেছেন তিনি। ভারতের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে তিনি

২০১৫ সালের মধ্যে সর্বসম্মত চুক্তি-ইইউর নেতৃত্বে ডারবানে রোডম্যাপ ঘোষণা

শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বে গৃহীত হলো ডারবান রোডম্যাপ। টানা তিন দিন ও তিন রাতের আলোচনার পর ইইউর নেতৃত্বে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সম্মেলনের সময়সীমা এক দিন বাড়িয়ে গতকাল শনিবার দিনভর আলোচনা শেষে রাতে ডারবান রোডম্যাপ ঘোষণা করা হয়। কয়েকদিন ধরে কয়েকটি দেশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর জোট শেষ পর্যন্ত সমঝোতায় পেঁৗছতে একমত হয়।

মনোহারী মোহনচূড়া by আলম শাইন

নিজ গ্রামে পাখিটিকে বহুবার দেখেছি, কিন্তু সঠিক নামটি জানা হয়নি তখন। জানার চেষ্টা যে করিনি, তা কিন্তু নয়। লোকজনের কাছে নামটি জানতে পেরেছি। 'হুদ হুদ' নামে ডাকে গ্রামের মানুষ, অনেকে আবার 'কাঠকুড়ালি'ও ডাকে। বিদঘুটে নাম দুটি আমার পছন্দ হয়নি। কেন জানি মনে হয়েছে, মন হরণকারী এ পাখির সুন্দর একটি নাম রয়েছে। তাই পুস্তকাদি ঘেঁটে অবশেষে এর নাম উদ্ধার করলাম। নামটি হচ্ছে 'মোহনচূড়া'। কিন্তু এতেও স্বস্তি পাইনি।

উন্মুক্ত জলাশয়ে মাছ ধরায় সুনামগঞ্জের তিন গ্রামে হামলা-লুটপাট, গুলিবিদ্ধ ৩

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরের উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অপরাধে ইজারাদার ও তার লোকজন মৎস্যজীবী অধ্যুষিত তিনটি গ্রামে গুলিবর্ষণসহ অগি্নসংযোগ ও লুটপাট চালিয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের ইনছানপুর, ঝুনুপুর ও মাসুমপুর গ্রামে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালানো হয়। ইজারাদারের অতর্কিত আক্রমণে মৎস্যজীবীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

বাংলাদেশকে পাকিস্তানের ব্যাটিং শিক্ষা-বাংলাদেশ ১ম ইনিংস ১৩৫ -পাকিস্তান ১ম ইনিংস ৪১৫/৪ -(২য় দিনের শেষে) by মাসুদ পারভেজ

মাথায় হাত দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেন শাহরিয়ার নাফীস! রুবেল হোসেনের বলে দ্বিতীয় স্লিপে মিসবাহ-উল হকের ক্যাচ নিতে না পারার ঠিক পর মুহূর্তের ছবি। এটা আসলে চট্টগ্রাম টেস্টে স্বাগতিকদের অবস্থার প্রতীকী চিত্রও। দ্বিতীয় দিনশেষে যে বাংলাদেশ দলেরও মাথায় হাত! তবুও আশা যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে কেউ না কেউ ভালো কিছু করবেন। আর সেটা শুরুতেই। তাতে আত্মবিশ্বাসের সঞ্চার ঘটবে রান করতে ভুলে যাওয়া অন্য ব্যাটসম্যানদের

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড-জড়িত থাকার কথা স্বীকার মাহফুজের

রসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার সন্দেহভাজন আসামি মাহফুজ হোসেন ওরফে সবুজ গতকাল শনিবার ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া মাহফুজ তাঁর জবানবন্দিতে লোকমান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের জোগানদাতা হিসেবে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলামের নাম উল্লেখ করেছেন বলে অসমর্থিত সূত্র জানালেও সংশ্লিষ্ট

বিজয়ের ৪০ বছর পূর্তির শোভাযাত্রায় শামীম ওসমান-যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেলে আর কিছু চাওয়ার থাকবে না

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এ কে এম শামীম ওসমান বলেছেন, 'বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি, এখন যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেলে রাজনীতিতে আর চাওয়া-পাওয়ার কিছু থাকবে না। তাই বিজয়ের ৪০ বছরে পেঁৗছে অবিলম্বে এ দেশের সব যুদ্ধাপরাধীর বিচার ও গ্রেপ্তার দাবি করছি।' স্বাধীন বাংলাদেশের বিজয়ের ৪০ বছর পূর্তিতে গতকাল শনিবার নারায়ণগঞ্জে বিজয় শোভাযাত্রার প্রাক্কালে শামীম ওসমান এসব কথা

কলকাতায় হাসপাতালে আগুন-মৃতের সংখ্যা দাঁড়াল ৯১

শ্চিমবঙ্গের কলকাতার ঢাকুরিয়ায় অ্যাডভান্সড মেডিকেয়ার রিসার্চ ইনস্টিটিউট (এএমআরআই) হাসপাতালে আগুন লেগে দগ্ধ আরো দুজন গতকাল শনিবার মারা গেছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। তাঁদের মধ্যে ৮৯ জনই ওই হাসপাতালের রোগী এবং বাকি তিনজন সেখানকার কর্মী ছিলেন। উদ্ধার করার পর অন্যত্র চিকিৎসাধীন আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কালের কণ্ঠের প্রতিনিধি সম্মেলনে আহমেদ আকবর সোবহান-অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা হলেই বাস্তবায়ন

রকার অষ্টম ওয়েজবোর্ড ঘোষণা করলেই বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। একই সঙ্গে তিনি প্রতি তিন মাস অন্তর ১০ জন সাংবাদিককে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার কালের কণ্ঠের বিভাগ ও জেলা প্রতিনিধিদের সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন-যৌথ বাহিনীর চিরুনি অভিযান শিগগিরই by বিপ্লব রহমান ও আবুল কাশেম হৃদয়

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী শিগগিরই বিস্তৃর্ণ এলাকা জুড়ে চিরুনি অভিযান শুরু করবে। পুলিশ ও র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চালানোর পাশাপাশি চলবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান। ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে পুরো কুমিল্লা সিটিকে ঢেকে ফেলা হবে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। জেলা রিটার্নিং অফিসার আবদুল বাতেন কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছেন।

'আপনা মাঝে শক্তি ধরো'-নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে অন্তর্ভুক্ত হচ্ছে জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা by অভিজিৎ ভট্টাচার্য্য

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ শিক্ষার জন্য 'ব্যক্তিগত নিরাপত্তা' 'ব্যক্তিগত স্বাস্থ্যশিক্ষা ও এইচআইভি/এইডস' 'মাদ্রকদ্রব্য' এবং 'বয়ঃসন্ধি ও প্রজনন স্বাস্থ্য' নামের চারটি ক্ষেত্র নির্বাচন করা হয়েছে। এ চারটি বিষয়ে ৭১টি পাঠ রচনা করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো এ শিক্ষা শুরু হতে যাচ্ছে আগামী বছর থেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের উদ্যোগ ও নেতৃত্বে এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ শিক্ষাক্রম ও শিক্ষক নির্দেশিকা প্রস্তুত করা হয়েছে।

ডিসেম্বরেই পুরোদমে চালু হচ্ছে বন্দরের সিটিএমএস পদ্ধতি by আসিফ সিদ্দিকী

ডিসেম্বরের শেষ সপ্তাহে পুরোদমে কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) চালুর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে শুধু আমদানি কনটেইনার দিয়ে প্রায় দুই মাস ধরে পরীক্ষামূলকভাবে এই কাজ চলছে। সিটিএমএস বাস্তবায়নের জটিলতা দূর করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্র্ডের চেয়ারম্যান এবং বন্দর কর্তৃপক্ষ বৈঠকে বসে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

হয়রানিমুক্ত মূসক আইন চান ব্যবসায়ীরা

তুন মূসক আইন প্রবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ আইনের খসড়ার ওপর ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফা আলাপ-আলোচনাও হয়েছে। গতকাল শনিবার ঢাকা চেম্বারের সঙ্গে আলোচনায় চেম্বার নেতারা হয়রানিমুক্ত একটি মূল্য সংযোজন কর (মূসক) আইন প্রবর্তনের ওপর জোর দিয়ে বক্তব্য দেন। গতকাল 'খসড়া মূসক আইন-২০১১' এর স্টেকহোল্ডারদের পরামর্শ কর্মশালার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

প্রতারণা ঠেকাতে এসইসি নজরদারি জোরদার করেছে : চেয়ারম্যান

সূচকের উত্থান-পতন নয়, বরং কেউ নিয়ম ভঙ্গ করছে কি না তা দেখাই এসইসির কাজ বলে জানিয়েছেন সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। বিনিয়োগকারীরা যাতে আর প্রতারিত না হন সে জন্য কমিশনের নজরদারি জোরদার করা হয়েছে। বাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম)

ভোজ্য তেলে ভিটামিন 'এ' মেশানো শুরু হচ্ছে আজ by ফারজানা লাবনী

জ থেকে ভোজ্য তেলে ভিটামিন 'এ' মেশানো শুরু হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চার বছর মেয়াদি প্রকল্পে আগামী এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে সিটি গ্রুপ, এস আলম এবং মোস্তফা গ্রুপ। আজ মোস্তফা গ্রুপের তেলে ভিটামিন 'এ' মিশিয়ে প্রকল্পের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রকল্প পরিচালক এবং শিল্প মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্ম প্রধান খন্দকার নূরুজ্জামান কালের কণ্ঠকে জানান, ১৮টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হওয়ার কথা

বাটেক্সপো ২০১১' শুরু-পোশাক রপ্তানি ৩০ বিলিয়ন ডলারে নিতে চায় বিজিএমইএ

গামী তিন বছরের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চান দেশের রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোর মালিকরা। তাঁরা বলেছেন, এককভাবে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিন্তু বিশ্বের ৩২০ বিলিয়ন ডলারের বাজারে বাংলাদেশের রপ্তানি এখনো পাঁচ শতাংশের কম। ৩০ বছর ধরে বাংলাদেশ পোশাক খাতে দক্ষতা অর্জন করেছে। সরকারের নীতিগত সহযোগিতা পেলে এই দক্ষতা ব্যবহার

চোখে পানি এসে গেল অঁরির

শেষ কবে কেঁদেছিলেন থিয়েরি অঁরি? ২০০৭ সালে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাওয়ার দিনে। চার বছর পর আবারও জল গড়িয়ে পড়ল ফ্রান্সের সাবেক অধিনায়কের চোখ দিয়ে। আর্সেনালের ১২৫ বছর পূর্তিতে 'বিরল' সম্মানই দেখানো হয়েছে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২২৬ গোল করা অঁরিকে। এমিরেটস স্টেডিয়ামের বাইরে স্থাপন করা হয়েছে তাঁর ব্রোঞ্জের প্রতিমূর্তি। ২০০২ সালের নভেম্বরে টটেনহামের বিপক্ষে তিনি গোল উদ্যাপন করেছিলেন হাঁটু ভেঙে বসে।

পঞ্চম ওয়ানডে-নিয়মরক্ষা আর ইরফানের ফেরার ম্যাচ!

বাকি সবার কাছে চেন্নাইয়ের পঞ্চম ওয়ানডেটা হতে পারে নিয়মরক্ষার, কিন্তু ইরফান পাঠানের কাছে? শেষ সুযোগ, নাকি মরীচিকা! জাতীয় দলের হয়ে তাঁকে সর্বশেষ খেলতে দেখা গেছে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কা সফরে। এরপর থেকে তিনি জাতীয় দলে ব্রাত্য। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ দুই ম্যাচে নির্বাচকরা তাঁকে দলে রেখেছেন। বলা যায় ঘরোয়া ক্রিকেটে ভালো করে নিজেই ডাকটা আদায় করে নিয়েছেন।

সিডনিতে স্বপ্নের ডানা মেলছে কিউইরা

দিনশেষে পিটার সিডলের ঘোষণা, 'আমরা যেকোনো টার্গেট তাড়া করে জিততে পারি।' তবে নাটকীয় দ্বিতীয় দিনশেষে দর্শকরা সিডনির আকাশে তাকালেই দেখছেন, কিউই স্বপ্নের ডানা মেলতে শুরু করেছে! স্কোর বোর্ডে মাত্র ১৫০ রান নিয়ে অস্ট্রেলিয়াকে তাঁদের চেনা উইকেটেই ১৩৬ রানে বেঁধে ফেলা যদি অনুপ্রেরণাদায়ী হয় তবে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৩৯ রান তুলে 'লিড'টাকে ১৫৩ রানে নিয়ে যাওয়া নিউজিল্যান্ড তো স্বপ্ন দেখবেই।

ভারত-আফগানিস্তান ফাইনাল আজ

গ্রুপের প্রথম ম্যাচের মতোই সাফ ফাইনালের মঞ্চে ভারত-আফগানিস্তান মুখোমুখি। মুখোমুখি ছেত্রী-আরজু। একদম সহাবস্থান থেকে দুই দল এবং দুই স্ট্রাইকার স্বপ্ন দেখছে সাফ চ্যাম্পিয়শিপ শিরোপার। ফাইনালের আগে দলের চেয়েও বড় হয়ে উঠেছেন দুই দলের স্ট্রাইকার। তাই ফাইনালের সংবাদ সম্মেলনটা হয়ে ওঠে সুনীল-আরজু কাহিনী। ভারতের কোচ স্যাবিও মেডিরার কণ্ঠেও সুনীলের জয়গান, 'প্রত্যেক ম্যাচেই সুনীল ছেত্রী গোল পাচ্ছে।

মুখোমুখি প্রতিদিন-টুর্নামেন্ট বর্জন করা কোনোভাবেই উচিত হয়নি

ব্যাডমিন্টনই তাঁকে সব দিয়েছে। ব্যাডমিন্টন খেলেই পেয়েছেন জাতীয় পুরস্কার। তার পরও তাঁর কণ্ঠে আজ আক্ষেপ। কেন? কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে সেটাই জানিয়েছেন ব্যাডমিন্টন দলের বর্তমান কোচ মনোয়ারুল আলম বাবুল কালের কণ্ঠ স্পোর্টস : ৪৩ বছর ধরে বাংলাদেশের ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত আছেন আপনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজকে ঘিরে যা ঘটল, আপনার অভিজ্ঞতা দিয়ে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন?

ভারতের প্রশংসায় ওয়াটসন

ময়ের অন্যতম সেরা অলরাউন্ডার এখন শেন ওয়াটসন। টেস্ট, ওয়ানডে_দুই ধরনের ক্রিকেটেই আইসিসি র‌্যাংকিংয়ে আছেন তিন নম্বরে। আবার অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কও। ওয়ানডের এক ইনিংসে সর্বোচ্চ ১৫টি ছক্কা মারা ওয়াটসনের স্ট্রেট ড্রাইভগুলোর তুলনা হয় শচীন টেন্ডুলকারের সঙ্গে। তবে ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে টেন্ডুলকারের সঙ্গে কোনো তুলনাতেই যেতে রাজি নন এ অস্ট্রেলীয়, 'টেন্ডুলকারের সঙ্গে আমার তুলনা হওয়া উচিত

এগোনোর পথ সুগম করছে ভারত by সনৎ বাবলা

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র, মালয়েশিয়াকে হারানো দেখে ধারণা তৈরি হয়েছিল_ভারতীয় ফুটবল বুঝি দুর্দান্ত গতিতে এগোচ্ছে। আবার বিশ্বকাপে পেঁৗছানোর স্বপ্নও দেখছে তারা। শুনতে ভালোই লাগে, কিন্তু মুখ টিপে হাসেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এ বাঙালি ফুটবলকর্তা বলেই দিলেন, 'ওসব বাজে কথা। মিডিয়ার বাড়াবাড়ি, বিশ্বকাপ কী ছেলের হাতের মোয়া!' আই লিগের প্রধান নির্বাহী সুনন্দ ধর আরো সহজ করে

জনসমুদ্রে... by আকাশ মামুন

ত একশ' বছরে জনসংখ্যা নিয়ে আশঙ্কা ও উদ্বেগের কমতি ছিল না কখনোই। তবুও শত দুর্ভাবনাকে পাশ কাটিয়ে জনসমুদ্র পৃথিবীকে যেন ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বরং জনসংখ্যার উর্ধ্বগতির দৌড়ে বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে আমরা। আগামীকাল বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৭০০ কোটিতে। এ ভয়ানক জনসংখ্যা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তৃতীয় বিশ্বের মানুষের অস্তিত্বের প্রতি এ যেন এক বিরাট অভিশাপ।

দূরে কোথায়... by আহমাদ শামীম

'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,/সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে/অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে/সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে'_ কবি জীবনানন্দ দাশের কবিতার মতো পৃথিবীর পথে হেঁটে আর জীবনের তাড়নায় দূরত্ব অতিক্রম করাই যেন মানব নিয়তি। অভীষ্ট লক্ষ্যে পেঁৗছানোর তাগিদে আমরা প্রতিনিয়ত পার হই দূরত্বের অজানা সীমারেখা। তবু পথ ফুরাবার নয়।

সুদিনে দুর্দিনের শিক্ষার কথাই বলছেন 'প্রফেসর'

ভাগ্যিস, বীরেন্দর শেবাগ নন মোহাম্মদ হাফিজ! হলে কী কেলেঙ্কারিটাই না কাল হতো! এই চট্টগ্রামে এসেই বাংলাদেশের বোলিংকে 'অর্ডিনারি' বলে হৈচৈ ফেলে দিয়েছিলেন শেবাগ। ডাকাবুকো ব্যাটিংয়ের প্রতিচ্ছবি যে তাঁর কথাবার্তাতেও! হাফিজের ব্যাটিং অতটা আক্রমণাত্মক নয়। আর কথাতে পাকিস্তান দলের আর সবার মতো তিনিও 'বাংলাদেশবান্ধব'। ২০০৩ সালে নিজের অভিষেক সিরিজে দেখেছিলেন বাংলাদেশকে।

তবু আশায় বসতি by নোমান মোহাম্মদ

'গতকাল থেকে শিক্ষা নাও, আজকের জন্য বাঁচো, আর আশা বাঁচিয়ে রাখো আগামীকালের জন্য।'
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ক্রিকেটের চর্চা কতটুকু হয়, এ নিয়ে সন্দেহটা বহু পুরনো। ক্রিকেটাররা যে অনুক্ষণ খেলাটিতে বুঁদ হয়ে থাকেন না, ম্যাচ ও প্র্যাকটিসের বাইরে জীবনধারণের প্রতিটি পদক্ষেপে যে ক্রিকেট মাথায় রাখেন না_এমন অভিযোগের তীর বরাবরই তাঁদের দিকে। আর খেলার বাইরে নিজেদের মধ্যে গঠনমূলক আলোচনা,

শীতে নাকের সমস্যা

শীতকাল এলেই দেখা যায় অনেকেই ঘন ঘন সর্দি-কাশিতে আক্রান্ত হন। কিছুতেই ভালো হতে চায় না। সর্দি-কাশির সঙ্গে থাকে হাঁচি। একবার হাঁচি শুরু হলে যেন থামতেই চায় না। অনেক সময় চোখ দিয়ে পানি পড়ে, চোখ লালচে হতে পারে। শীতের সময় ছাড়া বছরের অন্যান্য সময় এ সমস্যাগুলো কিন্তু এতটা প্রকট আকারে দেখা যায় না। ওপরের সমস্যাগুলো সাধারণত অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত হলে দেখা যায়। এটি এক ধরনের অ্যালার্জি।

সন্তানের পরীক্ষা-ভীতি

খন চলছে পরীক্ষার মৌসুম। কোথাও শুরু হয়ে গেছে। কোথাও বা শুরু হাওয়ার অপেক্ষায়। এর কিছুদিন পরেই হবে নতুন স্কুলে ভর্তি পরীক্ষা। সব মিলিয়ে পরীক্ষার আবহ। চারদিকে বিরাট আয়োজন, মা-বাবার মনে দুশ্চিন্তার পারদ ঊর্ধ্বমুখী হতে থাকে। কিন্তু বাবা-মার এই দুশ্চিন্তা সন্তানকে যেন স্পর্শ না করে। কারণ পরীক্ষা এলে কিন্তু এমনিতেই শিশুর বুকটা ধুক ধুক করে ওঠে, জিহ্বা শুকিয়ে যায়। এ সময় তাই সোনামণিকে ধীরস্থির থাকতে হবে। কিন্তু ছোট শিশু

বড়দের ভ্যাকসিন

ভ্যাকসিন রোগ প্রতিরোধ করে। ছোটদের ভ্যাকসিন দিতে হয়_ এটা আমরা সবাই জানি। সরকারিভাবে প্রতিটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়। বড়দেরও কিন্তু ভ্যাকসিন দিতে হয়। বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি এটি রোগের জটিলতা কমায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস : এ ভাইরাস মেয়েদের জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী। বাংলাদেশে প্রতি বছর ১২ হাজারের বেশি মেয়ে মৃত্যুবরণ করে এ ক্যান্সারে। অথচ তিনটি ভ্যাকসিনই পারে এ থেকে রক্ষা করতে।

বয়সজনিত চোখের রোগ

সুস্থ-সুন্দর চোখ কার না কাম্য? কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের ভেতরে বেশকিছু পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে চোখের সুস্থতা হুমকির মুখে পড়ে। চাল্শে রোগ : বয়স চলি্লশের পর কাছের কোনো কিছু দেখতে অসুবিধা হওয়াকে চাল্শে রোগ বলা হয়। খবরের কাগজ পড়ার সময় অথবা সুই-সুতার কাজ করার সময় সমস্যাটি ধরা পড়ে। কাছের জিনিস ঝাপসা দেখা, মাথাব্যথা করা এই রোগের লক্ষণ। বয়সজনিত কারণে চোখের লেন্সের

ঘন কুয়াশায় আবার ফেরি চলাচল ব্যাহত-দৌলতদিয়া-পাটুরিয়া, মাওয়া-কাওরাকান্দি ঘাটে যানজট

ন কুয়াশার কারণে আবার ফেরি চলাচল বিঘি্নত হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। মাওয়া-কাওরাকান্দি পথে ফেরি চলেনি অন্তত ১০ ঘণ্টা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অবস্থা চলে। এ সময় যমুনায় তিনটি এবং পদ্মায় অন্তত ১৪টি ফেরি আটকা পড়ে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয় তীব্র যানজট।

বাম্পার ফলনেও হাসি নেই নাইক্ষ্যংছড়ির কৃষকদের by নুরুল আলম সাঈদ

মন ধানের বাম্পার ফলনেও হাসি নেই পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কৃৃষকদের মুখে। গত বছর যে ধান তারা বিক্রি করেছেন ১৮ টাকা কেজি দরে, সেই ধান এখন বিক্রি হচ্ছে মাত্র ১৩ টাকায়! এ অবস্থায় লাভ দূরে থাক উৎপাদন খরচটুকু উঠে আসে কি-না তা নিয়ে শঙ্কিত কৃষকরা। সূত্র জানায়, শ্রমিকের মজুরি, কৃষিপণ্যসহ সবকিছুর দাম দিন দিন শুধু বাড়ছেই। এতে ধান উৎপাদন করতে গিয়ে বাড়ছে কৃষকদের ব্যয়।

বিচিত্র বান্দরবান by উজ্জ্বল তঞ্চঙ্গ্যা

মেঘ ছোঁয়ার ইচ্ছে কার না হয়! ঘন মেঘের ভেতর হারিয়ে যাওয়ার অনুভূতিটাই তো অন্যরকম। অন্যরকম সেই অনুভূতিটা কতটা আনন্দের হতে পারে তা কেবল বান্দরবান এলেই উপলব্ধি করা যায়। দেশের যে কোনো জেলার চেয়ে বৈচিত্র্যময় বান্দরবান। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এ জেলাকে। সারি সারি পাহাড়-পর্বত, ছোট-বড় অসংখ্য ঝরনা, দেশের সর্বোচ্চ উঁচু পর্বত তাজিংডং (বিজয়), দ্বিতীয় পর্বত কেওক্রাডং, নীল আকাশ ছুঁয়ে যাওয়া

দুর্গম এলাকা আলোকিত করবে বিদ্যুৎবিহীন বোতল বাল্ব প্রযুক্তি by নজরুল ইসলাম লাভলু

বিদ্যুৎ ছাড়াই দুর্গম এলাকা আলোকিত করবে বোতল বাল্ব প্রযুক্তি। প্রযুক্তিটি উদ্ভাবন করেছে কাপ্তাই সেনা জোন। এতে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে দূর হবে দুর্গম এলাকার অন্ধকার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে একটি এক বা দেড় লিটারের প্লাস্টিক কিংবা কাচের বোতল নিতে হবে। যা বাতি হিসেবে কাজ করবে। বোতলটিতে বিশুদ্ধ পানি ভর্তি করে তিন চামচ বি্লচ কিংবা তরল ক্লোরিন মিশিয়ে বোতলের মুখ ভালোভাবে গালা দিয়ে বন্ধ করতে হবে।

মহাসড়কে মৃত্যুফাদ by সারোয়ার সুমন

রণফাঁদে পরিণত হয়েছে মহাসড়ক। দেশের বিভিন্ন মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় প্রতিদিন সারাদেশে প্রাণ হারাচ্ছে গড়ে ২১ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামের বিভিন্ন সড়কে মারা যাচ্ছে ৪ জন। 'নিরাপদ সড়ক চাই' সংগঠনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত ৩৪১ দিনে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৫৩ জন। এর মধ্যে শুধু চট্টগ্রামে নিহতের সংখ্যা ৯১৯। ২০০০ থেকে ২০১১ সালের হিসাব বিবেচনায়

আজমল হাফিজ যখন শিক্ষক by রুবেল খান

পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ তাকে হাত ধরে শিখিয়ে দিলেন কীভাবে আর্মার ডেলিভারি দিতে হয়। অন্য পাকিস্তানি তারকা স্পিনার সাঈদ আজমল শিখিয়ে দিলেন দুসরা। না, স্বপ্ন নয় সুদীপ্তের নিজের কাছেই যেন বিশ্বাস হচ্ছিল না। যে তারকাদের কাছাকাছি যাওয়াটা তার জন্য স্বপ্নের ব্যাপার, সেই তারকারাই কি-না তাকে বোলিং টিপস দিচ্ছেন! পাকিস্তানি তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ তাকে হাত ধরে শিখিয়ে দিলেন কীভাবে আর্মার

গ্লাডিয়েটর by অন্তরীপ রায়

য়্যাম এ টায়ার্ড ওল্ড ম্যান নাও_ ২১৯ রানের মহাকাব্য গড়ার পর বলেছেন বিরেন্দর শেবাগ। সত্যি চমকে দেওয়ার মতো। শেবাগ নিজেকে বলছেন 'ওল্ড ম্যান'। তাও ইন্দোরের প্রলয়ঙ্কর ব্যাটিংয়ের পর। আচমকা মনে পড়ল অন্য এক ওল্ড ম্যানের গল্প। আর্নেস্ট হেমিংওয়ের বৃদ্ধ নাবিক। সমুদ্রে মাছ ধরতে গিয়ে যিনি জীবন-মরণের সীমানা প্রত্যক্ষ করেছিলেন।

একটি স্বপ্নের মৃত্যু by কাজী মোনালিসা ইতি

প্রজন্মের ফুটবলারদের ব্যক্তিগত প্রচেষ্টা নেই। খেলা নেই তো অনুশীলনও বন্ধ রেখে যে যার মতো ঘুরে বেড়ায়। তুমি একজন ফুটবলার, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা থাকে তোমার হাতে। প্রতি মুহূর্তে এটি মাথায় রাখতে হবে_
লালের সঙ্গে সবুজের মিশেল_ উৎসবের ঢেউ উঠবে মিরপুর গ্যালারিতে। পাক বোলিং ছোবলে স্বপ্ন সৌধ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল! টি২০র পর একদিনের ম্যাচেও অভিন্ন চিত্র।

হোয়াইটওয়াশের প্রাপ্তি! by সাবি্বর আহমেদ

গুজব, তবে প্রতিষ্ঠিত গুজব! তামিম ইকবালের এক সতীর্থ নাকি কোনো একসময় বলেছিলেন, 'ওর হাতের খেলা মুখে উঠে এসেছে।' 'ওর' মানে তামিমের!\ঠাট্টা করে বলা হোক, কিংবা স্নেহের বশে, সতর্ক করার ছলে হোক, গুজবটি এখন আর স্রেফ গুজবের বৃত্তে নেই। চলে এসেছে ক্রিকেটপ্রেমীদের আতশি কাচের নিচে। পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের পর তামিমও এখন আলোচনার (পড়ূন সমালোচনা) কেন্দ্রে।

এটিএম বুথে বিড়ম্বনা

বাণিজ্যিক ব্যাংকে নগদ টাকার সংকটের প্রভাব পড়েছে এটিএম বুথগুলোতে। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকার পরও এটিএম বুথে টাকা না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন গ্রাহক। টাকা তুলতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। বিশেষ করে বন্ধের দিনগুলোতে এ সমস্যা দেখা দিচ্ছে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তপন দাশ। তিনি বেসরকারি একটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী। গত শুক্রবার দুপুর ১২টায় ব্যাংকটির রামপুরা বাজারের

ক্রেডিট কার্ড নিয়ে অভিনব জালিয়াতি

রাজধানীর গুলশান পোস্ট অফিসের ডাক পিয়ন আবদুর রব। বিদেশ থেকে চিঠিপত্র পার্সেল এলে প্যাকেটগুলো আঙুল বা সুঁচালো পিন দিয়ে খুঁচিয়ে দেখতেন । ভেতরে ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড পাওয়া গেলে সেগুলো ডাকঘরের নিবন্ধন খাতায় এন্ট্রি না করে তুলে দিতেন তার পূর্ব পরিচিত ক্রেডিট কার্ড প্রতারক চক্রের হাতে। এ জন্য তিনি প্রতি কার্ডে পেতেন ১০ থেকে ১৫ হাজার টাকা। গত পাঁচ বছর ধরে অপকর্ম করলেও তার শেষ রক্ষা হয়নি।

পরিবেশবান্ধব কৃষি কার্যক্রমে বিএটি by সোহেল মামুন

লোর ফাঁদে আটকা পড়ছে ফসলের ক্ষতিকর পোকা। স্প্রে মেশিনে নিম পাতার রস ভরে পোকামাকড় মারছেন অনেকে। এ দৃশ্য কোনো কৃষি গবেষণাকেন্দ্র কিংবা প্রতিষ্ঠিত কৃষি খামারের নয়। সারি সারি পাহাড়ে ঢাকা বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক চাষিই এখন কীটনাশক হিসেবে বিষাক্ত মেডিসিন ব্যবহার বন্ধ করে দিয়েছেন। তারা শিখেছেন ক্ষতিকর পোকামাকড় মারার পরিবেশবান্ধব নানা কৌশল। পাশাপাশি কম্পোস্ট সার

কমেছে শিল্পের মেয়াদি ঋণ by ওবায়দুল্লাহ রনি

মে যাচ্ছে শিল্প খাতের মেয়াদি ঋণ। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে বিতরণ হয়েছে ৭ হাজার ৪৩৭ কোটি টাকা। তা আগের বছরের একই সময় এবং এর আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় কম। নতুন করে বিদ্যুৎ-গ্যাস সংযোগ না পাওয়া ও ব্যাংক ঋণে উচ্চ সুদের ফলে ব্যবসায়ীরা ঋণ নিতে অনাগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ সংকটে থাকায় ঋণের বিষয়ে ব্যবসায়ীদের নিরুৎসাহিত করছে।

এক সপ্তাহেই বেড়েছে ১ টাকা ৬০ পয়সা-ডলারের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির ধারা গত সপ্তাহেও অব্যাহত থাকতে দেখা যায়। গত সপ্তাহে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে সরাসরি লেনদেনে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর প্রায় ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পায়। গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৭ টাকা ০১ পয়সায় লেনদেন করলেও সপ্তাহের শেষে বৃহস্পতিবারে প্রতি ডলার ৭৮ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করেছে।

প্রতিশ্রুতির ফুলঝুরি-'কয়ঝন আর কথা রাকে'নওগাঁ প্রতিনিধি-'সব্বাই কথা দেয়। কয়ঝন আর কথা রাকে! হামরা বড় আশায় ভোট দিয়া এমপি করিছি। এখন হামাকের দিকে তাকানের সময় নাই। এমপি তার লোকজন লিয়া ব্যস্ত। ভাবিছিনু স্বতন্ত্র থ্যাকা নির্বাচন করছে। জিতলে হামরা কথা কওয়ার পারমু। কিন্তু আবার সেই দলত ফিরা সাঙ্গপাঙ্গক লিয়া ঘোরছে।' এমন অভিব্যক্তি প্রকাশ করলেন শীলগ্রামের বৃদ্ধ কছিমুদ্দিন।

ছিমুদ্দিন জানান, জাতীয় সংসদ নির্বাচনের সময় এলাকায় ভোট নিতে এসে বর্তমান এমপি ইমাজ উদ্দিন প্রামাণিক বিদ্যুৎ সংযোগ ও সড়ক নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো কাজই তিনি করেননি। খোঁজও রাখেনি। এর মধ্যে উল্লেখযোগ্য নারায়ণপুর হতে শীলগ্রাম এবং জোতবাজার হতে শীলগ্রাম পর্যন্ত দুটি সড়ক তিনি নির্বাচনে জিতলে পাকা করে দেবেন বলেছিলেন। কিন্তু তিনি এমপি হওয়ার পর তিন বছর পেরিয়ে গেলেও সড়ক দুটি আজও কাঁচাই রয়ে

আওয়ামী লীগ : নওগাঁ-৪ মান্দা-'জলে থেকে কুমিরের সঙ্গে লড়বে কে'

ওগাঁ-৪ (মান্দা) আসনে গত সংসদ নির্বাচনে বর্ষীয়ান আওয়ামী লীগের নেতা ও প্রবীণ সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিককে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ ও বয়সে তরুণ শেখ আবদুল লতিফকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। দলের সিদ্ধান্তের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও গোপনে ইমাজ উদ্দিন প্রামাণিককে অনেক নেতা-কর্মী অনুপ্রাণিত করেন নির্বাচনে

বিএনপি : নওগাঁ-৪ মান্দা-ভেতরে রয়েছে 'মতের ভিন্নতা' by ফরিদুল করিম

বিগত দিনে পরপর দুবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন শামসুল আলম প্রামাণিক। মান্দা বিএনপির তৎকালীন সহ-সভাপতি মনসুর মৃধা খুন হওয়ার পর এখানে দলের ভেতরে মারাত্মক গ্রুপিং দেওয়া হয়। একদিকে ছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু। অন্যদিকে সভাপতি মকলেছুর রহমান মকে। তবে দলে ভারী ছিলেন মকলেছুর রহমান মকে। সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের সমর্থন ছিল

কলকাতার হাসপাতালে আগুন-পুনরাবৃত্তি যেন না ঘটে কোথাও

হাসপাতালে গিয়ে মানুষ সুস্থ হয়, আবার মারাও যায়। তবে সেই মৃত্যু হয় স্বাভাবিক। স্বাভাবিক মৃত্যু হওয়ার পরও মানুষ মৃত্যু কামনা করে না। কিন্তু অলঙ্ঘনীয় ঘটনা হিসেবে এই মৃত্যুকে মেনে নিতে বাধ্য হয়। আর সে ক্ষেত্রে মানুষের করারও কিছু থাকে না। কিন্তু হাসপাতাল যদি নিজেই হয় মৃত্যুর কারণ, তাহলে তা মেনে নেওয়া খুবই কঠিন। কলকাতার ঢাকুরিয়ার অ্যাডভান্সড মেডিকেয়ার রিসার্চ ইনস্টিটিউট (আমরি) হাসপাতালটি সে রকম মৃত্যুর কারণ

বিভক্ত ডিসিসির বিবর্ণ চিত্র-নগরবাসীর দুর্ভোগ লাঘব করবে কে?

০ ডিসেম্বর কালের কণ্ঠে 'ডিসিসির কার্যালয় বন্ধ, দুর্ভোগে নগরবাসী' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বিভক্ত ডিসিসির নাজুক চিত্র ফুটে উঠেছে। ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করার পর থেকে নাগরিকসেবা বলতে কিছু আর নেই। বিভক্ত ডিসিসির ৯০টি ওয়ার্ডই এখন কাউন্সিলরশূন্য। নগর ভবনে গিয়েও মিলছে না জন্মনিবন্ধন, নাগরিকত্ব কিংবা ওয়ারিশের সনদপত্রসহ জরুরি কাগজপত্র। এমতাবস্থায় সংগতভাবেই প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলদের ইতিহাসের উচ্ছৃঙ্খলতা ও অবাধ্যতার কিছু কাহিনী

৬১. ওয়া ইয ক্বীলা লাহুমু ছ্কুনূ হা-যিহিল ক্বারইয়াতা ওয়া কুলূ মিনহা হাইছু শি'তুম ওয়া ক্বূলূ হিত্ত্বাতুন ওয়াদ্খুলুলুল্ বা-বা ছুজ্জাদান নাগফির লাকুম খাত্বীআ-তিকুম; ছানাযীদুল মুহ্ছিনীন। ১৬২. ফাবাদ্দালাল্লাযীনা যালামূ মিনহুম ক্বাওলান গাইরাল্লাযী ক্বীলা লাহুম ফাআরছালনা আ'লাইহিম রিজযা ম্মিনাচ্ছামা-য়ি বিমা কা-নূ ইয়াযলিমূন।
১৬৩. ওয়াছ্আলহুম আ'নিল্ ক্বারইয়াতিল্লাতী কা-নাত হা-যিরাতাল্ বাহ্রি; ইয্ ইয়া'দূনা ফিচ্ছাবতি ইয্ তা'তীহিম

চির উন্নত শির শহীদ স্মৃতিস্তম্ভ by দেবদাস মজুমদার

বাঙালির ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ-পরবর্তী সব স্বৈরাচারবিরোধী আন্দোলন আমাদের পথ দেখিয়েছে। আর ৭ই মার্চের শাণিত ভাষণ, ১১ দফা ও এক দফার লড়াইয়ে লড়াকু বাঙালির উঠে দাঁড়ানোর এ এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। লাল-সবুজের পতাকায় উজ্জীবিত ও গর্বিত এ বাঙালি জাতি আজ বিশ্বস্বীকৃত। তাই সার্বভৌমত্ব ,বাকস্বাধীনতা আর মুক্তির লড়াইয়ে লাখো শহীদের জীবনদান আজ বাঙালির অহংকারের এক সমৃদ্ধ

ইউরো জোন কি শেষ পর্যন্ত টিকে থাকবে? by গাজীউল হাসান খান

রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় নির্বাহের ক্ষেত্রে জটিল ঋণগত সমস্যা কাটিয়ে উঠতে গ্রিস ও ইতালির কত সময় লাগবে, তা এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে আবার চরম সংকটে পড়তে যাচ্ছে স্পেন, পর্তুগালসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরো কয়েকটি সদস্যরাষ্ট্র। এতে শেষ পর্যন্ত মনে হয় বাদ পড়বে না ইইউয়ের মুদ্রাব্যবস্থা ইউরো জোনের অন্যতম সদস্য ফ্রান্স, এমনকি ইউরোর বাইরের সদস্য ব্রিটেনও। এটি শুধু এখন সময়ের ব্যাপার মাত্র।

চরাচর-মৌলভীবাজারের শব্দকরদের জীবনচিত্র

পেশার ওপর ভিত্তি করে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের জীবনযাপন ছিল এককালে হিন্দু সম্প্রদায়ের অলঙ্ঘনীয় প্রথা। পৈতৃক পেশা গ্রহণই ছিল তখন জীবিকার একমাত্র উপায়। তবে পরিবেশ-পরিস্থিতির কারণে আজ সে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনুজ শ্রেণীর মানুষ যোগ্যতার ভিত্তিতে যেকোনো পেশা গ্রহণ করতে পারে। করতে পারে তার ভাগ্য পরিবর্তন। মৌলভীবাজারের চিরবঞ্চিত শব্দকররা তাদের জীবনে পরিবর্তন এনেছে।

রঙ্গব্যঙ্গ-হাসিনা-খালেদার কাল্পনিক বৈঠক by মোস্তফা কামাল

দেশে আবার ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির নানামুখী তৎপরতা চলছে। রাজনৈতিক সরকারকে ব্যর্থ করে দেশে একটি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় একটি মহল বেশ সক্রিয়। জাতীয় ও আন্তর্জাতিক মহলের যোগসাজশে অশুভ চক্রটি দুই নেত্রীর বিরোধকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বৈঠক খুবই জরুরি। আমরা সবাই জানি, তাঁদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক আদৌ সম্ভব নয়। তাই আমরা দুই নেত্রীর বৈঠক কল্পনা করতে পারি।

বৃত্তের ভেতরে বৃত্ত-মন্ত্রিসভায় রদবদল : চমক নয় মানুষ চায় সুফল by দেবব্রত চক্রবর্তী বিষ্ণু

দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা চলছিল। জনপ্রত্যাশা ছিল অন্য রকম, অর্থাৎ মন্ত্রিসভায় ব্যাপক রদবদল। কিন্তু আপাতত তা হলো না। তবুও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় রদবদল ঘটানো হলো ৫ ডিসেম্বর, ২০১১। নতুন নিয়োগ পাওয়া দুই মন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি কয়েকজনের দপ্তর অদলবদল হয়েছে। গুঞ্জন আছে, শিগগিরই মন্ত্রিসভায় ফের বড় ধরনের রদবদল হবে। আগামী ৫ জানুয়ারি, ২০১২ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট

ঢাকা সিটি করপোরেশন না ঢাকার বিভক্তি by এ এম এম শওকত আলী

ঢাকা মহানগরীতে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে দুটি সিটি করপোরেশন স্থাপনের আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। সরকারের এ উদ্যোগের বিষয়ে বিতর্ক হয়েছে প্রচুর। নাগরিক সমাজের পক্ষ থেকে এর প্রতিবাদও জানানো হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি। সরকার তার অবস্থানে অনড়। নাগরিক সমাজ এ উদ্যোগ থেকে বিরত থাকার জন্য যথেষ্ট যুক্তি প্রদর্শন করেছিল। সরকারের অবস্থান প্রথমে সংসদে এবং পরবর্তী সময়ে অন্যান্য অনুষ্ঠানে ব্যাখ্যাও দেওয়া

এই ভূখণ্ডের অধিকার তারা কাকে দিতে চায়

ফেরদৌসী প্রিয়ভাষিণী অসামান্য সাহসী এক বীর মুক্তিযোদ্ধার নাম। একজন শুদ্ধ আত্মার মানুষের নাম। সত্যিকারের প্রগতিশীল এক ব্যক্তিত্বের নাম। যিনি যুদ্ধকালীন সাড়ে সাতটি মাস নারকীয় নির্যাতন ভোগ করেছেন এবং যুদ্ধ-পরবর্তী সময় অত্যন্ত সাহসের সঙ্গে বলেছেন এ দেশের ৪ লাখ মা-বোনের মতো আমিও পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের দ্বারা নির্যাতিত-নিপীড়িত। বলতে এতটুকু দ্বিধা হয়নি তার।

দিতে হবে বীরের মর্যাদা by রেহানা পারভীন রুমা

রমানীটোলার এক বাড়িতে দেখতে পাই দশ-এগারো বছরের স্বাস্থ্যবতী একটি মেয়ে। ফুটফুটে। ফর্সা গায়ের রঙ। মেয়েটির সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। সারা গায়ে জমাট বাঁধা রক্ত। কয়েক জায়গায় মাংস খুবলে নেওয়া হয়েছে। নরপশুরা মেয়েটিকে ধর্ষণ শেষে দুদিক থেকে পা ধরে টেনে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছে।' সাহেব আলী নামের এক প্রত্যক্ষদর্শী একাত্তরের হানাদার পাকিস্তানি বাহিনীর নৃশংসতার ভয়াল দৃশ্য স্মরণ করে যখন এভাবে স্মৃতিচারণ

যুদ্ধাপরাধীদের বিচার না হলে সাম্প্রদায়িকতা বন্ধ হবে না

মাদের মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। তারা তাদের অবস্থান থেকে সাধ্য অনুযায়ী কাজ করেছেন স্বাধীনতা সংগ্রামে। আবার যুদ্ধের নয়টি মাস পাকিস্তানি বর্বর সেনা এবং এদেশে তাদের দোসর রাজাকারদের দ্বারা বীভৎস নির্যাতনের শিকার হয়েছেন। ঘৃণিত এই রাজাকারদের অর্থাৎ যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ প্রসঙ্গে এবং যুদ্ধে তাদের অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন তিন নারী

আলোকবর্তিকা বেগম রোকেয়া by অদিতি রহমান

হারানী বাল্যকাল হইতেই বিজ্ঞানচর্চা করিতে ভালোবাসিতেন। সাধারণ রাজকন্যাদের ন্যায় তিনি বৃথা সময় যাপন করিতেন না। একদিন তাহার খেয়াল হইল যে, তাহার রাজ্যের সমুদয় স্ত্রীলোকই সুশিক্ষাপ্রাপ্ত হউক। মহারানীর খেয়াল, সে খেয়াল তৎক্ষণাৎ কার্যে পরিণত হইল! অচিরেই গভর্নমেন্ট পক্ষ হইতে অসংখ্য বালিকা স্কুল স্থাপিত হইল। এমনকি পল্লী গ্রামেও উচ্চশিক্ষার অমিয় স্রোত প্রবাহিত হইল। শিক্ষার বিমল জ্যোতিতে কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার তিরোহিত হইতে লাগিল এবং বাল্যবিবাহ প্রথাও রহিত হইল। একুশ বছর বয়ঃক্রমের পূর্বে কোনো কন্যার বিবাহ হইতে পারিবে না_ এই আইন হইল।'
'সুলতানার স্বপ্ন' গল্পে নারীস্থানের নারীরা এমন রাজ্যেই বাস করতেন। যে রাজ্যে নামে শিক্ষা নয়, সত্যিকারের শিক্ষার আলোকে স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। সে রাজ্যে শাসক-প্রজা সবাই ছিল নারী। পুরুষ জাতির অস্তিত্ব ছিল। তবে তারা ছিল অন্তঃপুরে অবরুদ্ধ অবস্থায়। কারণ শারীরিকভাবে তারা শক্তিশালী হলেও নারীর মস্তিষ্ক ছিল অনেক বেশি উন্নত। সে রাজ্যের নারীরা মনে করত, স্ত্রী লোকের মস্তিষ্ক পুরুষের চেয়ে শক্তিশালী, ত্বরিত সিদ্ধান্ত নিতে পারে তারা। নারী ১০ বছরে যা করতে পারে, পুরুষ শতবর্ষে তা করতে পারে না। শুধু কথা বা ভাবনায় নয়; প্রজ্ঞা, মেধা আর পরিশ্রমের সমন্বয়ে নারীস্থানকে আধুনিক এক নগরে পরিণত করেছিল তারা। আজ নারীস্থানের মতো এমন স্বর্গরাজ্যের বাস্তবচিত্র না পাওয়া গেলেও সোয়াশ' বছর আগে বাস্তব অর্থে এমন রাজ্যের স্বপ্ন দেখেছিলেন একজন নারী, তাও আবার বাঙালি মুসলিম নারী_ তা ভেবে সত্যিই বিস্মিত হতে হয়। সময় থেকে কতটা অগ্রসর হলে এমন স্বপ্ন দেখা সম্ভব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম না হলে বোধকরি তা চিন্তার উপলব্ধির বাইরে থেকে যেত। ভেবে আশ্চর্য হতে হয়, উনিশ শতকের গোড়ার দিকে যখন নারী ছিল পর্দার আড়ালে অবরোধবাসিনী, তখন তিনি কী করে 'সুলতানার স্বপ্ন' নামের রূপক গল্পটিতে এমন নারী রাজ্যের কথা লিখেছিলেন। যে রাজ্যে পুরুষ পর্দার আড়ালে গৃহকোণে আবদ্ধ আর নারীরা এক অদ্ভুত বৈজ্ঞানিক উপায়ে প্রকৃতিকে বশীভূত করে আশ্চর্য শৃঙ্খলার সঙ্গে সব কাজ চালাচ্ছে। নারীত্বের প্রতি তার আদর্শ কত উঁচু ছিল, নারীর শক্তির প্রতি তার কতটা বিশ্বাস ছিল, তার মৃত্যুর শতবর্ষ পরেও আজ তা আমরা পলে পলে উপলব্ধি করতে পারি। বাঙালি মুসলিম নারীর ভাগ্যাকাশে সূর্যের আলো হয়ে এসেছিলেন তিনি। যে আলোকবর্তিকায় নিকষ অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার পথ পেয়েছিল নারী। অসামান্য এ নারী রীতিমতো বিপ্লব ঘটিয়ে একটি প্রজন্মকে নারী নয়, মানুষ হিসেবে জাগিয়ে তুলেছিলেন। সে প্রজন্মের পথ ধরে নারী এগিয়েছে এবং আজকের অবস্থানে পেঁৗছেছে। অত্যন্ত দূরদর্শী রোকেয়া অনুধাবন করতে পেরেছিলেন শিক্ষা ছাড়া নারী তার অধিকার, সম্মান, সমমর্যাদা পরিবার, সমাজ, রাষ্ট্র_ কোথাও সুপ্রতিষ্ঠিত করতে পারবে না। তার জীবনের অভিজ্ঞতায় এবং অন্তর্নিহিত প্রতিভার দীপ্তিতে তিনি এই সত্যি উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কাজেই জনসংখ্যার অর্ধগোষ্ঠী নারীকে অন্ধকারে রেখে জাতির উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। এ উপলব্ধিতে মুসলমান নারী সমাজের জাগরণের জন্য শিক্ষা প্রচার আন্দোলনের ব্রতী হয়েছিলেন তিনি। অথচ তিনি নিজে কোনো ডিগ্রিধারী শিক্ষায় শিক্ষিত ছিলেন না। এমন এক পরিবারে তিনি জন্মেছিলেন, যেখানে পাঁচ বছর বয়স থেকে অপরিচিত মহিলাদের সামনেও পর্দা পালন করতে হতো। সে পরিবারে মেয়েদের শিক্ষা নেওয়া বিশেষ করে বাংলা এবং ইংরেজি_ তা ছিল পুরোপুরি নিষিদ্ধ। এমন পরিবেশে বড় বোন করিমুন্নেসার কাছ থেকে রোকেয়া খানিকটা বাংলা শিখেছিলেন। বড় ভাই ইবরাহিম তাকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছিলেন। তবে তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন। তিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং প্রগতিশীল ব্যক্তি। দোজবর এবং পৌঢ় হলেও স্বামী সাখাওয়াত হোসেন লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে উৎসাহ দিতেন বরাবরই। স্বামীর সহযোগিতায় রোকেয়া ধীরে ধীরে নিজেকে সমৃদ্ধ করে তোলেন। স্বামীর সহযোগিতায় তিনি ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষ হয়ে ওঠেন। সমাজমনস্ক রোকেয়ার স্বামী সবসময় নারীশিক্ষার কথা বলতেন। নারীদের শিক্ষার উন্নতির জন্য তিনি স্ত্রীকে ১০ হাজার টাকা দিয়েছিলেন এবং স্ত্রী রোকেয়াকে তার সম্পত্তির ট্রাস্টি করে যান। মাত্র ২৯ বছর বয়সে রোকেয়া বিধবা হন। প্রয়াত স্বামীর প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য, সেই সঙ্গে নারীশিক্ষার প্রসারে আন্তরিক ইচ্ছায় স্বামীর মৃত্যুর ৫ মাস পর ভাগলপুরে মুসলিম মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯০৯ সালের ১ অক্টোবর মাত্র ৫ জন মেয়ে নিয়ে শুরু হয় স্কুলের যাত্রা। পরে ১৯১১ সালের ১৮ মার্চ কলকাতায় গড়ে তোলেন 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল'। এই স্কুল বাঙালি মুসলিম নারীর অগ্রগতির ক্ষেত্রে মাইলফলক, তা নিঃসন্দেহে বলা যায়। তিনি যা বিশ্বাস করতেন, যা চিন্তা করতেন বলার মধ্যেই সীমাবদ্ধ রাখতেন না, কাজের মাধ্যমে প্রকাশ ঘটাতেন। এখানেই তার সততা ও মহত্ত্ব নিহিত।
'আমি আজীবন নারী জাতির কল্যাণ সাধনের চেষ্টা করিব এবং অবরোধ প্রথার মূলোচ্ছেদ করিব ... আমি সমাজকে দেখাইয়া দিতে চাই একমাত্র বিবাহিত জীবনই নারী জন্মের চরম লক্ষ্য নহে, সংসার ধর্মই জীবনের সারধর্ম নহে।' 'পদ্মরাগ' উপন্যাসে নায়িকা সিদ্দিকার এ উক্তির মধ্য দিয়ে বেগম রোকেয়া নারীর আত্মমর্যাদা ও আত্মনির্ভরশীলতার বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি নারীর জীবনকে মানবিক ভিত্তির ওপর স্বাবলম্বী করে দাঁড় করাতে চেয়েছিলেন। তিনি বলতে চেয়েছেন, উপার্জনক্ষম নারীই যথার্থ স্বাধীন। সমাজের সঙ্গে সম্পর্কিত হওয়ার একমাত্র উপায় তার অর্থনৈতিক ক্ষমতা। আর এ ক্ষমতা অর্জনের একমাত্র পথ হচ্ছে শিক্ষা অর্জন। একমাত্র শিক্ষাই পারে মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে। তার এই উপলব্ধি তিনি তার জীবদ্দশায় ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার চেষ্টা বৃথা যায়নি জোর দিয়ে তা বলতে পারি। যদিও আজকের আধুনিক সময়ে বহু নারী শিক্ষার আলো থেকে বঞ্চিত আমাদের দেশে। কিন্তু তারপরও নারীশিক্ষার প্রভূত উন্নতি হয়েছে। একটা ভালো অবস্থানে পেঁৗছেছে এ দেশের নারী। শিক্ষা ছাড়া জীবন অন্ধকার, এই বোধটুকু জেগেছে এখন নারী-পুরুষ সবার মধ্যেই।

র ঙ বে র ঙ-নাকের বাহার

প্রাণী দেহের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। একেকটির একেক বৈশিষ্ট্য। কাজকর্মও আলাদা। গান গাওয়া বা শোনা কিংবা আনন্দোল্লাসের সময় চোখ, ঠোঁট, হাত, পা, চুল সবেরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কিন্তু নাক? শ্বাস-প্রশ্বাস আর গন্ধ নেওয়া ছাড়া এটার বুঝি আর তেমন কোনো ভূমিকা নেই! প্রাথমিকভাবে তা মনে হতেই পারে। তবে প্রাণী দেহের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ছয় মাস ধারাবাহিকে অভিনয় করব না

শুনলাম আপনি চট্টগ্রামে। ঢাকায় আসবেন কবে? আমি এখন চট্টগ্রামে। এখানে আমার বাবার বাসা। অবসর সময় কাটাচ্ছি। ঢাকায় ফিরতে বেশ কিছুদিন লাগতে পারে। ষ ''পুতুল খেলা' নাটকের ৫০তম পর্বে আজ বিশেষ কিছু দেখানো হবে?\ নাটকটির ৫০তম পর্ব প্রচার হবে আজ, তবে সে জন্য বিশেষ কিছু থাকছে না। নাটকটি এখন শেষের পথে। দৃশ্য ধারণের কাজ শেষ হয়ে গেছে। এটি ৫২ অথবা ৫৩ পর্বে শেষ হবে বলে জানি।

শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসব

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাসব্যাপী আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নাট্য উৎসবে নতুন দুটি নাটক মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা 'মুক্তি মুক্তি' ও চট্টগ্রামের উত্তরাধিকার নাট্যদলের 'মৃত্যুপাখী'। জাতীয় নাট্যশালার মূলমঞ্চে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করা হবে।

পৃথিবীর নিঃসঙ্গতা ও কেপলার-২২বি by মাহবুব মোর্শেদ

মাদের কবি একদা লিখেছিলেন, 'বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।' পৃথিবীকে সত্যিই কতটুকু জানা হয়েছে মানুষের? দেশে দেশে কত নগর, কত রাজধানী অলক্ষ্যে পড়ে রয়েছে। অনাস্বাদিত, অশ্রুত ও অদৃষ্ট সেসব নগর-বন্দর-রাজধানীকে জানার নিরন্তর প্রক্রিয়া চলছে। আজ অনেকেই বলেন, হাতের মুঠোয় এসে গেছে পৃথিবী। ধারণাগত দিক থেকে হাতের মুঠোয় এলেও বাস্তবে কিন্তু পৃথিবীতে জানা ও বোঝার জন্য জ্ঞান এবং তথ্য আহরণের প্রচেষ্টা চলছে

অকুপাই ওয়ালস্ট্রিট-শোষণ বঞ্চনার আয়না by আদিত্য শাহীন

কুপাই ওয়ালস্ট্রিটের বিক্ষোভকারীদের দুই মাস পর তাড়িয়ে দিয়েছে পুলিশ। তার পরপরই অকুপাই ওয়ালস্ট্রিটের ওয়েবসাইটে চোখ রাখি। বড় একটি স্লোগান সেখানে_ 'আমরা সরে যাইনি আমাদের ধারণা থেকে, সময় এসেছে, আমরা ৯৯ শতাংশ, আমরা সবখানে।' সত্যি সত্যি পৃথিবীর ৮২ দেশের হাজারখানেক শহরে ছড়িয়ে পড়া আন্দোলনের গোড়া ওই জুকুত্তি পার্ক হলেও, সব জায়গা থেকে কি বিক্ষোভকারীদের সরাতে

সময়ের কথা-লক্ষণে অলক্ষুনে ছায়া by অজয় দাশগুপ্ত

পাঁচ লাখ টাকার কাজ হোক কিংবা পাঁচ বা দশ কোটি টাকার সে কাজের ভাগ, টেন্ডার তাদেরই পেতে হবে কিংবা পাবে তাদের পছন্দের কেউ, যে প্রকল্পের ব্যয়ের একটি অংশ তাদের বখরা হিসেবে দিয়ে দেবে। ফলে এক কোটি টাকার প্রকল্পের কাজ হবে ৫০ লাখ টাকার, বাকিটা হবে ভাগ-বাটোয়ারা। স্বাধীনতার ৪০তম বছরে তারা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারত তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে সাহস ও বীরত্ব এবং পাকিস্তানি হানাদার বাহিনীর

রাজধানীবাসীর দুর্ভোগ-কাউন্সিলরের দায়িত্ব কে সামলাবে?

ঢাকা সিটি করপোরেশন দ্বিধাবিভক্ত হওয়ার পর মেয়রের সঙ্গে সঙ্গে কাউন্সিলররাও ক্ষমতা হারান। এদিকে কাউন্সিলরদের দায়িত্ব কারা সামলাবেন সে ব্যাপারে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে নগরবাসী বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে গত শুক্রবার সমকালের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত এ সংক্রান্ত এক রিপোর্টে তুলে ধরা হয়েছে। রিপোর্টে দেখা যায়, রাজধানীতে বসবাসকারী অনেক মানুষ কাউন্সিলর অফিসগুলো থেকে প্রাপ্য সেবা পাচ্ছেন না।

ডারবান জলবায়ু সম্মেলন-তবু 'অতি অল্প হইলো'

কদিন আগেও এ আশঙ্কা ঘনীভূত হচ্ছিল যে, শেষ পর্যন্ত হতাশার মধ্য দিয়ে ডারবান সম্মেলনের সমাপ্তি ঘটতে চলেছে। দক্ষিণ আফ্রিকার এ শহরটি এখন অপেক্ষাকৃত শীতল কিন্তু আলোচনার টেবিলে বিশ্বের দেশগুলোর নেতা ও প্রতিনিধিরা সরগরম বক্তৃতায় মগ্ন। তবে দেশগুলোর সরগরম আলোচনার লক্ষ্য নিজেদের স্বার্থরক্ষা। বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথি্বমাতাকে রক্ষা করার জন্য দেশগুলোর যে উদার উষ্ণতা কাম্য ছিল তা দেখা যাচ্ছিল না।

গফরগাঁওয়ের রাজাকার ফজলুর রহমান সুলতান by আবু সালেহ রনি

কাত্তরে ময়মনসিংহে স্বাধীনতাবিরোধী আলবদর-রাজাকার ও শান্তি কমিটির পৃষ্ঠপোষক ছিলেন বর্তমানে চারদলীয় জোট সমর্থক ফজলুর রহমান সুলতান। তার নির্দেশেই পাকিস্তানি সেনাবাহিনীসহ সহযোগী অন্যান্য বাহিনীর সহায়তায় গফরগাঁও থানার চরআলগি ইউনিয়নের ৪২ জনকে হত্যা এবং এক দিনে ওই এলাকার ১ হাজার ৪০০ ঘরে লুটপাট শেষে অগি্নসংযোগ করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় হত্যাকাণ্ডের ঘটনায় সুলতানের বিরুদ্ধে করা একটি মামলা

ঘন কুয়াশা

কস্মিক ঘন কুয়াশায় শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে নৌ যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। সকাল ১০টা পর্যন্ত বন্ধ ছিল লঞ্চ ও ফেরি যোগাযোগ। এরপর কুয়াশা কেটে গেলেও শনিবার রাতে আবার ঘন কুয়াশা নেমে আসে। ফলে আবারও বন্ধ হয়ে যায় ফেরি যোগাযোগ। ঘন কুয়াশায় বাস চলাচলও ব্যাহত হয়। আমাদের সংবাদদাতারা জানান, কুয়াশায় মাঝনদীতে আটকা পড়ে শত শত নৌযান। ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মা নদীর দুই পাড়ের মহাসড়কে

'সুহৃদ মহাসমাবেশে' তরুণদের প্রতি জাফর ইকবাল-মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হও

থ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল তরুণদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ দিয়েছেন। আর তরুণদের দায়িত্ব দেশকে সামনে এগিয়ে নেওয়া। রক্তদানের মাধ্যমে জন্মদিন উদযাপনসহ সর্বস্তরের মানুষকে সঠিকভাবে জাতীয় সঙ্গীত গাইতে শেখানোর মতো গুরুত্বপূর্ণ কাজেও তিনি সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের কর্মীদের নিবেদিত থাকার আহ্বান জানান। 'এখান থেকেই নতুন নেতৃত্ব তৈরি হবে' বলেও ঘোষণা করেন তিনি।

পদ্মা সেতু বেসরকারি খাতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি খাতে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যে কোনোভাবেই হোক পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের অর্থায়নের জন্য অপেক্ষা করা হবে না। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে এ সেতু হবে। পদ্মা সেতু নির্মাণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারাই এগিয়ে আসবে, তাদেরই কাজ দেওয়া হবে।

ঢাকায় বিএনপির চার সমাবেশ-'ক্ষুদ্র দলীয় স্বার্থে ঢাকা ভাগ করা হয়েছে'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের রাজধানী ঢাকা মহানগরীকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ঢাকাকে এক করা। গতকাল শনিবার বিকেলে বাড্ডা গুদারাঘাটের স্টাফ কোয়ার্টার মাঠে বাড্ডা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।\ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ এবং

সালদার নতুন কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এখান থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হোসেন মনসুর জানান, সালদার গ্যাস মূলত চট্টগ্রাম এলাকার শিল্প ও সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে। খবর বিডিনিউজের।

চাঁদকে কাল ঢেকে দিয়েছিল পৃথিবী

বাংলাদেশের মানুষ গতকাল শনিবার গভীর আগ্রহ নিয়ে দেখেছে পূর্ণ চন্দ্রগ্রহণের অপরূপ দৃশ্য। সন্ধ্যা থেকে ধীরে ধীরে চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়। কক্ষপথ পরিক্রমায় সূর্য ও চাঁদের মাঝখানে একই সমতলে এবং একই সরল রেখায় পৃথিবী অবস্থান নেওয়ায় এ গ্রহণ সংঘটিত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে শুরু হয় গ্রহণের উপচ্ছায়া পর্যায়। ছায়াগ্রহণ শুরু হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। চন্দ্রগ্রহণের পূর্ণতা পায় ৮টা ৭ মিনিটে।

টিপাইমুখ লংমার্চে এরশাদ-বাংলাদেশের ক্ষতি না হওয়ার গ্যারান্টি দিতে হবে by মোশতাক আহমদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যৌথ জরিপের মাধ্যমে বাংলাদেশের সম্মতি ছাড়া টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে দেওয়া হবে না। ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির প্রধান এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নিষ্পত্তি করুন।' এর পরও সুরাহা না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ারবাজার-নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশা by নাজমুল আলম শিশির

৩ নভেম্বরের ২১ দফা ঘোষণায় দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা আনার প্রয়াস থাকলেও দরপতনের ধারায় ফিরে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এঙ্চেঞ্জের সূচক ৯৮.৮৮ পয়েন্ট পড়ে দাঁড়িয়েছে ৪৯৩২.৩০-এ। গত বছরের ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপর্যয়ের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত সূচক কমেছে ৩৯৮৬.২১ পয়েন্ট। বাজার মূলধন কমেছে এক লাখ ১০ হাজার কোটি টাকা।

ত্রিমুখী সমস্যায় ঢাকা মহানগর বিএনপি-* নেতৃত্বের কোন্দল -* আন্দোলনে মাঠে না থাকা-* ঢাকা বিভক্তিতে জটিলতা by মোশাররফ বাবলু

ত্রিমুখী সমস্যার আবর্তে ঢাকা মহানগর বিএনপি। সমস্যাগুলো হলো_অভ্যন্তরীণ কোন্দল, সরকারবিরোধী আন্দোলন বেগবান করার কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে পিছিয়ে থাকা এবং ঢাকা বিভক্তিতে সৃষ্ট পরিস্থিতি সামলানোর পথ খুঁজে না পাওয়া। মহানগর কমিটি গঠনের ছয় মাসের মধ্যে সম্মেলন করে থানা ও ওয়ার্ডে কমিটি সম্পন্ন করার কথা থাকলেও সেই সময় পার হয়ে গেছে। সাদেক হোসেন খোকা ও আবদুস সালামের নেতৃত্বে নগরীর বিভিন্ন থানা ও

কেমন আছ মা-মামাবাড়ির কথা বলে যুদ্ধে যায় রাজ্জাক-আম্বিয়া খাতুন

কাত্তরের ২২ নভেম্বর। টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যায় ঝালকাঠির রাজাপুরে মামাবাড়ি যাওয়ার কথা বলে আবদুর রাজ্জাক ঘর থেকে বের হয়। রাজ্জাক তখন রাজাপুর পাইলট হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। রাতের অন্ধকারে রাজাপুর ও আশপাশের এলাকা থেকে রওনা হয় শাহজাহান ওমর গ্রুপের প্রায় ৩০০ জন মুক্তিযোদ্ধা। দলের তরুণ সদস্য রাজ্জাক। তাদের দলনেতা ক্যাপ্টেন মুহাম্মদ শাহজাহান (যুদ্ধকালীন ছদ্মনাম ক্যাপ্টেন ওমর)।

মানবতাবিরোধী অপরাধের বিচার-গোলাম আযমকে গ্রেপ্তারের আবেদন এ সপ্তাহেই

কাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের জন্য চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হতে পারে বলে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের জন্য তদন্ত সংস্থার আবেদন প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।
জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই তাঁকে গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনালে আবেদন জানাবে তদন্ত সংস্থা।

প্রয়োজনে বিশ্বব্যাংকের সহায়তা ছাড়াই পদ্মা সেতু : প্রধানমন্ত্রী

দ্মা সেতু প্রকল্পের কাজ এবার সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) দেওয়ার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমরা যেভাবে পারি, পদ্মা সেতু নির্মাণ করব। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এ সেতু দরকার। প্রয়োজনে বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই অন্য সংস্থা বা পিপিপির আওতায় পদ্মা সেতু নির্মাণ করা হবে। তুরস্ক, কাতার, চীন, কোরিয়া এ ধরনের অনেক দেশ আছে যারা এভাবে কাজ করে। আমরা তাদের আহ্বান জানিয়েছি।

২০ লাখ টাকা নিয়ে উধাও

দুস্থ মহিলাদের নামে বরাদ্দ করা প্রায় ২০ লাখ টাকা বিতরণ না করে অর্থসহ এখন উধাও উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতির (ইউজেএমএস) সহযোগী প্রতিষ্ঠান জেশ ফাউন্ডেশনের স্থানীয় (হালুয়াঘাট উপজেলা) প্রকল্প ব্যবস্থাপক আরিজুল ইসলাম। ফলে প্রায় এক হাজার দুস্থ মহিলা তাঁদের নামে বরাদ্দকৃত মাথাপিছু এক হাজার ৯০০ টাকা পাননি গত তিন মাসেও। এ বিষয়ে জানতে চাইলে জেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এনামুল হক গতকাল কালের কণ্ঠকে

অনুসন্ধান-দুস্থদের বরাদ্দ অর্থ লুট-* প্রশ্নবিদ্ধ প্রকল্প বাস্তবায়নকারী ইউজেএমএস-* ৫২ কোটি টাকার এক-তৃতীয়াংশ লোপাট by শফিকুল ইসলাম জুয়েল

প্রকল্পের নাম ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট ফর দি আল্ট্রা পুওর (ভিজিডিইউপি)। বাস্তবায়নকারী চার সংস্থার মধ্যে অন্যতম ছিল উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতি (ইউজেএমএস)। তবে 'আল্ট্রা পুওর' তথা অতিদরিদ্র নারীদের জন্য নেওয়া এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে ইউজেএমএস যা করেছে, তা এক কথায় অবিশ্বাস্য। 'স্থায়ী সম্পদ' গড়ার লক্ষ্যে হতদরিদ্র প্রতি দুস্থ মহিলার জন্য সাড়ে সাত হাজার টাকা। আর ইউজেএমএসের প্রতিনিধিরা দিয়েছেন দেড় হাজার

বেগম রোকেয়াঃ নারী শিক্ষা ও নারী জাগরণ by লতিফা নিলুফার পাপড়ি

পুরুষ শাসিত এই সমাজ ব্যবস্থায় একটা শিশু জন্মলগ্নের শুরু থেকেই লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে থাকে। জন্মের পর পরই লিঙ্গ ভেদে শিশুটির বেড়ে ওঠার প্রতিটা পদক্ষেপে চাপিয়ে দেওয়া হয় সমাজের নানা রকম নিয়ম-কানুন। তার হাতে পায়ে সুকৌশলে পরিয়ে দেওয়া হয় লিঙ্গ বৈষম্যের কঠিন শিকল। প্রকৃতির সঙ্গে ধীরে ধীরে বেড়ে ওঠা এই শিশুটি একদিন হঠাৎ বুঝতে পারে, সে  ছেলে না মেয়ে।

একটি উদ্ভাবন! by শাহরিয়ার হোসেন

র্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সমস্যা মোকাবেলা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি। সারাদেশে বিদ্যুৎ সমস্যা মোকাবেলা করা খুবই গুরুত্বপূর্ণ। দেশের অধিকাংশ মানুষ এখন চরম লোডশেডিংয়ের ভুক্তভোগী। বিশেষ করে ঢাকায় অবস্থিত নতুন আবাসিক এলাকাগুলোতে লোডশেডিংয়ের পরিমান একটু বেশিই।