Friday, September 7, 2012

ইলিশ রপ্তানির আবদার অগ্রাহ্য দেশবাসীর স্বস্তি

ইলিশসহ মিঠাপানির মাছ রপ্তানি চালু করতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সুপারিশ গ্রহণ করল না বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সংগঠনটির সভাপতি এ কে আজাদের চিঠি নিয়ে মাছ রপ্তানিকারকরা মন্ত্রণালয়ে গেলে বাণিজ্যসচিব গোলাম হোসেন তাঁদের সরাসরি 'না' বলে দেন।

অছাত্র আর বুড়োদের নিয়ে ছাত্রদলের নতুন কমিটি

২০১০ সালের পর থেকেই ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচিগুলোতে খালেদা জিয়া নিজেই ঘোষণা দিয়েছিলেন, ছাত্রদলের এবারের কমিটি হবে অছাত্রবিহীন-ত্যাগীদের নিয়ে। বলেছিলেন, ঐতিহ্য ফিরিয়ে ছাত্রদলকে দেওয়া হবে নতুন জীবন। যুক্ত করা হবে অভিজ্ঞ আর কর্মঠ যোগ্যদের। কিন্তু তার কোনোটাই রাখা হয়নি।

চার হাজার কোটি টাকার দুর্নীতি বড় কিছু নয় : মুহিত

হলমার্ক গ্রুপকে দেওয়া সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'ব্যাংকিং খাতে আমরা ৪০ হাজার কোটি টাকা ঋণ দিই। অথচ মাত্র চার হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে যা প্রচার করা হচ্ছে, তাতে মনে হচ্ছে পুরো ব্যাংকিং খাতেই ধস নেমেছে।

বুয়েট শিক্ষকরা ক্লাসে যাবেন অনাস্থা নিয়ে-ভিসির অপসারণ দাবিতে শিক্ষার্থীরা অনড়

উপ-উপাচার্যকে সরিয়ে নেওয়া এবং চুরির মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও বুয়েট সংকট কাটছে না। নতুন করে শিক্ষার্থীরা উপাচার্য অপসারণের দাবিতে অনড় অবস্থান নিয়ে বলেছেন, উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে যাবেন না। গতকাল মঙ্গলবার বুয়েট অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

বোতলের দামে 'পুকুরচুরি' by রাজীব আহমেদ

খরচ কম করলেও একটি পরিবারে মাসে কমপক্ষে পাঁচ লিটার ভোজ্য তেল প্রয়োজন। তেলের গুণ, কোলেস্টেরলমুক্ত থাকা, বিশুদ্ধতা- কম্পানিগুলোর ইত্যাকার বিজ্ঞাপনে বিশ্বাসী হয়ে বোতলজাত ভোজ্য তেল কিনতে পছন্দ করেন ক্রেতারা। কিন্তু বোতলের দামের নামে উৎপাদন খরচের তিন গুণ টাকা নিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগ উঠেছে ভোজ্য তেল বাজারজাতকারী কম্পানিগুলোর বিরুদ্ধে।

সংসদ উত্তপ্ত-বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে আনার দাবি

স্পিকারের রুলিংকে অকার্যকর ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় নিয়ে আলোচনায় উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ অধিবেশন। স্পিকারের রুলিং সম্পর্কে রায় দিয়ে বিচারপতি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা।

সরিয়ে দেওয়া হয়েছে সোনালী ব্যাংকের দুই ডিএমডিকে

রূপসী বাংলা হোটেল (সাবেক শেরাটন হোটেল) শাখায় ঘটে যাওয়া অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনালী ব্যাংকের দুজন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মো. আতিকুর রহমান ও মাইনুল হক।

সোনালী ব্যাংকে নজিরবিহীন কেলেঙ্কারি-পর্ষদে অভিযুক্তরা থাকছেন! by আবুল কাশেম

সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে রাজনীতিবিদরা হয়ে গেছেন সমাজসেবক। ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে এ রকম অন্তত তিনজনের নাম পাওয়া গেছে, যাঁদের পরিচয়ে যুক্ত হয়েছে সমাজসেবকের খেতাব। জানা গেছে, তাঁরা রাজনৈতিকভাবে নিয়োগ পেলেও সে পরিচয় উহ্য রেখে স্বীকৃতি নিয়েছেন সমাজসেবক হিসেবে।

সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ আর নেই

কলকাতার প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ (৮২) আর নেই। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন সিরাজ। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৩০ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্লাস্টিক সার্জারির দিকে ঝুঁকছে মার্কিন 'টিনেজাররা'

নতুন ব্যাগ বা পোশাকের প্রতি শিশু-কিশোরদের টান অন্যরকম। নতুন স্কুলে যাওয়ার সময় সবাই-ই চায় এমন ব্যাগ ও পোশাক। কিন্তু যুক্তরাষ্ট্রের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী নাদিয়া ইলসে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে অন্যভাবে। ১৪ বছরের নাদিয়া সার্জারির মাধ্যমে তার চেহারা পরিবর্তন করেছে।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী কারিনা

বৃটেন ভিত্তিক এডাল্ট ম্যাগাজিন ম্যাক্সিমের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে যৌনাবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন বলিউড সেনসেসন কারিনা কাপুর। ইতিমধ্যে সবচেয়ে উত্তেজক নারী হিসেবেও ম্যাক্সিমের কভার পেজে ঠাঁই হয়েছে তার।

মিসরকে ১০০ কোটি ডলার ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০০ কোটি ডলার ঋণ দেওয়ার ব্যাপারে মিসরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গণতন্ত্রের পথে উত্তরণের জন্য ১০০ কোটি ডলার সাহায্যের অঙ্গীকার করেছিলেন। এর সঙ্গে বাড়তি আরো ১০০ কোটি ডলার ঋণ দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা গত সোমবার এ তথ্য জানায়।

আজ থেকে হুমায়ূনের ‘ঘেটুপুত্র কমলা’

সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত শেষ চলচ্চিত্র 'ঘেটুপুত্র কমলা' মুক্তি পাচ্ছে শুক্রবার। প্রথমে চলচ্চিত্রটি ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। ছবিটি পর্যায়ক্রমে দেশব্যাপী মুক্তি পাবে। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

'আর্থিক প্রণোদনা দিয়েছি যুক্তরাষ্ট্রের স্বার্থেই'

'আমি আপনাদের নিয়ে বাজি ধরতে পারি। সপ্তাহের যেকোনো দিনই বাজি ধরতে প্রস্তুত আছি। বাজি ধরেছিলাম বলেই আজ তিন বছর পর আমেরিকা এর প্রতিদান পাচ্ছে।' ভোটারদের কাছে নিজের সরকারের আমলের আর্থিক উন্নতির বিষয় এভাবেই তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

অবাধে গাছ কাটছে ঠিকাদাররা-হুমকির মুখে লাইবেরিয়ার রেইনফরেস্ট

অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার ফলে হুমকির মুখে পড়েছে লাইবেরিয়ার রেইনফরেস্ট। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক এনজিও গ্লোবাল উইটনেস সতর্ক করে দিয়ে বলেছে, অবাধে গাছ কাটার ফলে বনাঞ্চলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় লোকজন।

'ইসরায়েলি হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান'

ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাতে পারে ইরান। ইসরায়েলি হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা না থাকলেও তাদের ঘাঁটিগুলো হামলার শিকার হবে।

ভদ্রতা বজায় রাখুন

ভদ্রতা করতে পয়সা লাগে না। সত্য বটে। বরং বিপরীত অবস্থাই সংকট তৈরি করে। বিষয়টি মাথায় রেখেই নতুন আইন করেছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস কর্তৃপক্ষ। এখন থেকে রাস্তাঘাটে আচার-ব্যবহারে সংযম ধরে রাখতে না পারলে দণ্ড দিতে হবে শহরবাসীকে।

ব্রিটিশ মন্ত্রিসভায় রদবদল

ব্রিটিশ জোট সরকারের মন্ত্রিসভায় রদবদল করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের মতো অজনপ্রিয় মন্ত্রীরা নিজ পদে বহাল রয়েছেন। এ ছাড়া মন্ত্রিসভার অধিকাংশ প্রভাবশালী সদস্যকেই তাঁদের পদপদবি খোয়াতে হয়নি। গতকাল মঙ্গলবার এ রদবদল করেন ক্যামেরন।

ভারতে কয়লা ব্লক কেলেঙ্কারি-১০ শহরের ৩০ স্থানে সিবিআইয়ের অভিযান-পাঁচটি মামলা দায়ের

ভারতে কয়লা ব্লক বরাদ্দে দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ১০ শহরের প্রায় ৩০টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। আগের দিন সোমবার তিন মাসের তদন্ত শেষে আদালতে পাঁচটি মামলা করে সংস্থাটি।

জানাজা বর্জন-ফতোয়ার অপপ্রয়োগ বন্ধ হোক

ফতোয়ার নামে এসব কী হচ্ছে? ভোলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ গ্রামে একটি মেয়ের জানাজায় গ্রামের কাউকে অংশ নিতে দেওয়া হয়নি। দুদিন বাড়িতে লাশ রেখে দরিদ্র মা-বাবা নিজেরাই সন্তানের গোসল করালেন। ভিন্ন গ্রাম থেকে আসা কয়েকজন মানুষকে দিয়ে জানাজা ও দাফন করালেন।

সংসদের চতুর্দশ অধিবেশন-অব্যাহত থাকুক গণতান্ত্রিক ধারা

বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই শুরু হলো নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। বিরোধীদলীয় জোট যে এই অধিবেশনে অংশ নিচ্ছে না, সেটা সোমবারই স্পষ্ট করে দেন বিরোধী দলের চিফ হুইপ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল এই সংসদে উত্থাপন করতে হবে- এটাকেই সংসদ অধিবেশনে যোগ দেওয়ার শর্ত হিসেবে উল্লেখ

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইল সম্প্রদায়ের গাভির কাহিনী

৬৭. ওয়া ইজ কালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাজবাহু বাকারাতান; কালু আতাত্তাখিজুনা হুজুওয়া; কালা আউজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।৬৮. কালুদউ' লানা রাব্বাকা ইউবায়্যিল্লানা মা হিয়া। কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতাল্লা ফারিদ্বুওঁ ওয়ালা বিকরুন; আওয়াতুম বাইনা জালিকা ফাফআলু-মাতুমারুন।

জিহাদ থেকে কারাগার by রবার্ট ফিস্ক

এই প্রথমবারের মতো সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের মিলিটারি কারাগারে কোনো পশ্চিমা সাংবাদিককে ঢুকতে দেওয়া হলো। তাঁরা একজনের পেছনে আরেকজন কক্ষে প্রবেশ করতে থাকলেন। মাথা নিচু করে হাত দুটো সামনে ক্রস করে রাখা, যেন হাতে হ্যান্ডকাফ পরে আছেন।

জাতীয় স্বার্থ ও পদ্মা সেতু by তারেক শামসুর রেহমান

একটি দেশ তার জাতীয় স্বার্থ সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই বড় বড় পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পদ্মা সেতু সে রকমই একটি প্রকল্প, যার সঙ্গে জাতীয় স্বার্থের প্রশ্নটি জড়িত।

চরাচর-মানবতাবাদী মাদার তেরেসা by শরাফত হোসেন

১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ বীরাঙ্গনা সমস্যা নিয়ে হিমশিম খাচ্ছে। হায়েনাদের দ্বারা নিপীড়িত-নিগৃহীতদের সহযোগিতা-সহমর্মিতা জানাতে ছুটে এসেছিলেন মানবতাবাদী এক তপস্বী। ঢাকায় পাঁচটি বাড়ি ভাড়া নিয়ে খুললেন বীরাঙ্গনাদের জন্য আশ্রয়কেন্দ্র।

কুসংস্কার দূর করতে মিডিয়ার ভূমিকা by সৈয়দ মাহবুবুর রশিদ

বাংলাদেশে একটি বেতারে রাত ১২টার দিকে ভূতের গল্প শোনানো হয়। কিশোর-কিশোরীরা বেশ আগ্রহভরে শুনে থাকে। শুধু এরা কেন, বৃদ্ধরাও আগ্রহ দেখিয়ে থাকে। আমরা যেখানে বিজ্ঞানমনস্কতায় প্রচার চালাচ্ছি, সেখানে এ ধরনের প্রোগ্রাম কিভাবে সমর্থন করা যায়?

শহীদ মিনার মুক্তিসংগ্রামের প্রধান সোপান এর অবমাননা বন্ধ করুন by কামাল লোহানী

একটি ছবি গোটা জাতি, অর্থাৎ আপামর জনসাধারণকে লজ্জায় নিমজ্জিত করেছে। দৃশ্যটি অবশেষে খবরের কাগজের পাতায় দেখে শহীদ মিনারের পবিত্রতাকে ক্ষুণ্নকারী কতিপয়ের ধৃষ্টতা, স্পর্ধা দেখে ঘৃণায় কুঁচকে যাওয়ার উপক্রম।

মতলবে খবির হত্যাকাণ্ড-স্বার্থের দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা

চাঁদপুরের মতলবে সংসদ সদস্যের পিএস (ব্যক্তিগত সহকারী) ও যুবলীগ নেতা খবির হোসেন হত্যার ঘটনায় প্রাথমিকভাবে জানা গেছে, মূলত সরকারি জমিতে দোকান বরাদ্দ না পেয়ে খবিরকে হত্যার পরিকল্পনা করে তিন যুবক। তারা বেশ কয়েক দিন ধরে খবিরের পেছনে লেগে ছিল।

আখের গুড় নাকি বিষ! by রফিকুল ইসলাম

চুলার ওপর বিশাল ড্রামের কড়াই। চুলি্লর ভেতর জ্বলছে গনগনে আগুন। কড়াইয়ে প্রথমে দেওয়া হলো চিটাগুড় (সাধারণত গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার্য)। আগুনের তাপে কিছুক্ষণ পর সেই গুড় পাতলা হয়ে এলে তার মধ্যে ঢেলে দেওয়া হলো পরিমাণমতো চিনি।

২৬ হাজার নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় সরকারি হচ্ছে

নিবন্ধিত বেসরকারি ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারি করার অনুষ্ঠানিক ঘোষণা আসছে এ বছরেই। সেই সঙ্গে এসব বিদ্যালয়ের এক লাখ তিন হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হচ্ছে। ২০১৩ সালের জানুয়ারি থেকে জাতীয়করণ কার্যক্রম শুরু হবে।

সোনালী ব্যাংক পর্ষদের সদস্যরা পূর্ণ মেয়াদ কাটাবেন

পূর্ণ মেয়াদকাল পর্যন্ত পদে বহাল থাকছেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যই। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তই হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

টাকা ফেরত দিতে চাইছে না হলমার্ক-জমি থেকে সাইনবোর্ড উধাও by মোশতাক আহমদ

সোনালী ব্যাংকের টাকা সহসাই ফেরত দিতে চাইছে না বিতর্কিত হলমার্ক গ্রুপ। গত ৪ সেপ্টেম্বর সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের কাছে ঋণ নেওয়া মোট টাকার অর্ধেক এক হাজার ৩৪৩ কোটি টাকা ১৫ দিনের মধ্যে ফেরত চেয়ে চিঠি দেওয়ার পর নড়েচড়ে বসেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি।

গ্রামীণ ব্যাংক নিয়ে দীপু মনির কাছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

গ্রামীণ ব্যাংক ইস্যুতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে বিবৃতি দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির কাছে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে গত বুধবার সকালে (বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৮টা) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক বৈঠকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জোসেফ বার্নস দীপু মনির কাছে এ উদ্বেগের কথা জানান।

সংসদে তুলোধুনো-অর্থমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির বিষয়ে বেফাঁস মন্তব্যের জন্য তীব্র সমালোচনার শিকার হয়ে অবশেষে জাতীয় সংসদের অধিবেশনে দাঁড়িয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার মন্ত্রী বলেন, 'এই মুহূর্তে কেলেঙ্কারির ঘটনা নিয়ে দেশে বিরাট রকমের তোলপাড় ও আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের বাসিন্দা হলো ৬০ হাজার ভুটানি শরণার্থী

যুক্তরাষ্ট্রে ৬০ হাজার ভুটানি শরণার্থীকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নেপালি ভাষাভাষী এসব ভুটানিকে গত নব্বইয়ের দশকের গোড়ার দিকে বিতাড়িত করেছিল ভুটান। এরপর থেকে নেপালের পূর্বাঞ্চলে বিভিন্ন আশ্রয়শিবিরে অস্থায়ীভাবে বসবাস করছিল তারা।

সাবেক কমান্ডোর দাবি- ওসামাকে জীবিত ধরার নির্দেশ ছি

আন্তর্জাতিক সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে সম্ভব হলে জীবিত ধরার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযানে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর সাবেক এক সদস্য এ দাবি করেছেন। ওই সাবেক কমান্ডো সদস্য নো ইজি ডে: দ্য ফার্স্টহ্যান্ড অ্যাকাউন্ট অব দ্য মিশন দ্যাট কিল্ড ওসামা বিন লাদেন

গর্ভধারণে জটিলতা নিয়ে অন্ধকারে এশীয় নারীরা

গর্ভধারণে জটিলতা নিয়ে এশিয়ার নারীদের ধারণা খুবই সীমিত। গর্ভধারণে ব্যর্থতার জন্য তাঁরা নিজেদের দুর্ভাগ্য ও ‘নিয়তির খেলা’কেই দায়ী করেন। ১০টি দেশে পরিচালিত জরিপের ফলাফলে এই তথ্য পাওয়া যায়।গর্ভধারণের জন্য অন্তত ছয় মাস ধরে চেষ্টা করছেন এ রকম এক হাজার নারীর ওপর জরিপ চালিয়ে দেখা যায়, ওই নারীদের ৬২

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে স্ত্রী মিশেল- ওবামা সাধারণ মানুষ, তবে অসাধারণ প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থকদের উজ্জীবিত করলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে গত মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

চীনের ব্যবস্থা নেওয়ার হুমকি- বিরোধপূর্ণ দ্বীপ কিনবে জাপান

জাপান পূর্ব চীন সাগরের কয়েকটি ব্যক্তিমালিকানাধীন বিরোধপূর্ণ দ্বীপ কিনতে একটি চুক্তি সইয়ে সম্মত হয়েছে। একদিকে অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের আরও অবনতি ঠেকানোর চেষ্টার মধ্যে টোকিও এসব দ্বীপ কিনতে সম্মত হলো। গতকাল বুধবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ছিনতাইকারীর গুলিতে স্ত্রী নিহত স্বামী আহত

গাজীপুর সদর উপজেলার সালনা সেতুর ওপর গত মঙ্গলবার সকালে ছিনতাইকারীদের গুলিতে জুলেখা (৩০) নামের এক গৃহবধূ নিহত ও তাঁর স্বামী মো. শাহিন মিয়া (৪০) আহত হয়েছেন। তাঁরা ঢাকার ফায়দাবাদ এলাকার বাসিন্দা। আহত শাহিন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শকুন রক্ষায় মানববন্ধন

শকুন রক্ষায় বাজার থেকে ডাইক্লোফেনাক ওষুধ বিলুপ্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন হয়েছে। বিশ্ব শকুন দিবস উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে প্রাণী অধিকার সংরক্ষণ সংগঠন—‘প্রাধিকার’।

আফগান শান্তি আলোচনা-তালেবান নেতাদের যোগদানের সুযোগ করে দিতে ত্রিপক্ষীয় বৈঠক

শান্তি আলোচনায় যোগ দিতে তালেবান নেতাদের জন্য নিরাপদ রাস্তা বের করার ব্যাপারে আলোচনা শুরু করেছে পাকিস্তান, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। আলোচনাকে ফলপ্রসূ করার লক্ষ্যে গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক ত্রিপক্ষীয় বৈঠকে এই আলোচনা শুরু হয়।

মা-দাদির লাশের নিচে আশ্রয় নিয়ে বেঁচে গেল শিশুটি

গাড়ির পেছনের সিটে পড়ে আছে মা ও দাদির গুলিবিদ্ধ নিথর শরীর। পাশেই বাবার লাশ। আর বড় বোনটি গাড়ির দরজার নিচে গুরুতর আহত। চার বছরের ছোট্ট মেয়েটি মা-দাদির শরীরের নিচে লুকিয়ে ছিল। পুলিশ প্রথমে বড় বোনকে উদ্ধার করলেও তার সন্ধান পায়নি।

ইসরায়েলের হামলায় গাজায় ছয়জন নিহত

ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বোমা ও রকেট হামলার প্রস্তুতি গ্রহণকারী জঙ্গি বলে চিহ্নিত করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বেসামরিক লোক বলে দাবি করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি গোলার আঘাতে তিন ব্যক্তি মারা যায়।

ওবামার জন্য ভোট চাইলেন ক্লিনটন

করতালি, অভিবাদন, উল্লাস আর অশ্রু দিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধীর সম্মেলনের মঞ্চে গত বুধবার সন্ধ্যায় স্বাগত জানানো হয় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে। যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় এই রাষ্ট্রপ্রধানের ৫০ মিনিটের ভাষণ প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনের প্রচারে জোরালো প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ন্যাটো বাহিনীর ওপর হামলার অভিযোগ-কয়েক শ আফগান সেনা গ্রেপ্তার ও বরখাস্ত

ন্যাটো সেনাদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েক শ আফগান সেনাকে গ্রেপ্তার বা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার এ তথ্য জানায়। ন্যাটো সেনাদের ওপর হামলার ক্রমবর্ধমান ঘটনা বন্ধ করা এবং আফগানিস্তান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা রোধ করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তুরস্কে অস্ত্র গুদামে বিস্ফোরণে নিহত ২৫

তুরস্কের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ২৫ সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে চার সেনা। গতকাল বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। তুরস্কের সেনাবাহিনী গতকাল তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আফিওনে সেনাবাহিনীর গুদামের হ্যান্ডগ্রেনেড মজুদের স্থানে গত বুধবার

টুথব্রাশ দিয়ে মহাকাশ স্টেশন মেরামত

আর কোনো যন্ত্রপাতি দিয়ে ঠিকঠাক কাজ না হওয়ায় শেষ পর্যন্ত দাঁত মাজার ব্রাশ দিয়েই আন্তর্জাতিক মহাকাশস্টেশন মেরামত করলেন দুই নভোচারী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার দুই নভোচারী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তাঁর জাপানি সহকর্মী আকিহিতো হোশিদে মহাকাশস্টেশনে একটি বিদ্যুৎ ইউনিট বসানোর চেষ্টা

ড্রোন কিনতে সক্ষম ৬৬ দেশ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোন (চালকবিহীন বিমান) কিনতে সক্ষম এমন ৬৬টি দেশের একটি তালিকা তৈরি করেছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগন ড্রোন বিক্রির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকলেও আইনসভা কংগ্রেস ও পররাষ্ট্র বিভাগ এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পেন্টাগনের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

মিয়ানমারে ৯ বিচারককে অপসারণ করল পার্লামেন্ট

মিয়ানমারে সাংবিধানিক আদালতের ৯ বিচারককে অপসারণ করেছে দেশটির পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষের তিন-চতুর্থাংশ নির্বাচিত সদস্য তাঁদের অভিশংসিত করার পক্ষে ভোট দেন। এর মধ্যে সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি)

সার্জন নেই, সুইপারই ভরসা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল

দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর কী করুণ অবস্থা, তা ফুটে উঠেছে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের এক সরেজমিন প্রতিবেদনে। সেখানে দীর্ঘদিনের অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে সার্জনের কাজ করছে হাসপাতালের সুইপার, রোগীর ব্যবস্থাপত্র লিখে দিচ্ছে হাসপাতালের

পিছিয়ে পড়ছে বাংলাদেশ!-বিশ্ব প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে হবে

বাংলাদেশের জন্য আরো একটি দুঃসংবাদ- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ ১০ ধাপ নিচে নেমে গেছে। ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১৮তম। আগের বছরগুলোতেও বাংলাদেশ দু-এক ধাপ করে নিচে নেমেছিল। তা সত্ত্বেও সে সময় বাংলাদেশের প্রাপ্ত মোট নম্বর বাড়ছিল।

অপহূত পাঁচ যুবকের গ্রেপ্তার হয়ে ফিরে আসা- ‘পুরো বিষয়টি রহস্যজনক’

সাভারে অপহূত হওয়ার ২১ দিন পর সেই পাঁচ যুবককে গত সোমবার টেলিভিশনের সংবাদে দেখতে পেল তাঁদের পরিবার। র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে হাজির করে তাঁদের বিরুদ্ধে তিন চিকিৎসককে হত্যার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

গাজীপুর-৪ আসনের উপনির্বাচন- তিনজনের প্রার্থিতা বহাল

মনোনয়নপত্রে সংযুক্ত কাগজপত্রে ত্রুটি থাকায় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আটজনের মধ্যে পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে। গতকাল বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ওই ত্রুটি ধরা পড়ে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত, অবরোধ-ভাঙচুর

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী নিহত হয়েছেন। তাঁরা ওই মোটরসাইকেলযোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে গতকাল বুধবার সকালে যশোর সদর উপজেলার সানতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংসদে প্রশ্নোত্তর- প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিং করার নির্দেশ দেওয়া হয়েছে

মানুষ যাতে একসময়ের কষ্ট ভুলে না যায়, সে জন্য প্রতিদিন দুই ঘণ্টা লোডশেডিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে গতকাল বুধবার জাতীয় পার্টির মুজিবুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চরাচর-রবি ঠাকুরের শ্বশুরবাড়ি by গৌরাঙ্গ নন্দী

তীর্থ নদ ভৈরবের পশ্চিম পাড়ে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রাম। একসময়ের শান্ত নিরিবিলি এই গ্রামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। যদিও এই গ্রামটির সঙ্গে রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না বললেই চলে, তবুও রবীন্দ্রভক্তদের কাছে এই গ্রামে তাঁর শ্বশুরের সেই প্রাচীন দ্বিতল ভবনটি অত্যন্ত আকর্ষণীয়।

কুড়িয়ে পাওয়া সংলাপ-বিষয় তফাতকেন্দ্রিক by রণজিৎ বিশ্বাস

এক ক্লাসরুম সহপাঠী আছে আমার, যাঁর প্রশ্ন বড় উদ্ভট উদ্ভট। প্রশ্নগুলো পাঠান তিনি মোবাইল ফোনের টেঙ্ট মেসেজে। যেমন- ফুল ও পাখির মধ্যে পার্থক্য কী? যেমন- নলেজ ও এজিলিটির মধ্যে কী পার্থক্য? প্রশ্নের সঙ্গে সঙ্গে তিনি অনুরোধও পাঠান- জবাব চাই কিন্তু।

বাংলাদেশ-ভারত সমুদ্রবিরোধ নিষ্পত্তি ও ভবিষ্যৎ by হাসান কামরুল

নেদারল্যান্ডসের হেগে সমুদ্রসীমা মীমাংসাবিষয়ক পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বা স্থায়ী সালিস আদালতের প্রেসিডেন্ট জাজ জোসে লুইস জিসাস বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমানা নির্ধারণ মামলা পরিচালনার জন্য পাঁচজন বিচারককে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন।

ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ও জাতীয়তাবাদ নিয়ে আলোচনা by মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক

একটি দেশে কত মানুষ বাস করে, তাদের নৃতাত্ত্বিক পরিচয় কী, তাদের অভ্যাস কী, তাদের আর্থ-সামাজিক অবস্থান কী রকম ইত্যাদি প্রশ্নের উত্তর সচরাচর সহজে পাওয়া যায় না। সব মানুষ জানতেও চায় না। এটা শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, অনেক দেশের জন্যই প্রযোজ্য। আমাদের প্রতিবেশী ভারতের জন্যও প্রযোজ্য।

আবার ইলিশ রপ্তানি শুরুর সুপারিশ by রাজীব আহমেদ

মাছ রপ্তানি বন্ধ হওয়ার সুফল না পেতেই আবার তা চালু করার প্রক্রিয়া চলছে। কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের চাপে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে মাছ রপ্তানির অনুমতি দেওয়ার সুপারিশ করে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অভিযোগ উঠেছে, মাছ বাজারে না ছেড়ে রপ্তানিকারকরা এত দিন হিমাগারে মজুদ করে রেখেছেন।

অবৈধ ভিওআইপি-১৭ লাখ টাকা নিয়ে ছাড়া হলো চার ব্যক্তিকে by এস এম রানা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার একটি ভবন থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী, ভবনের মালিক এবং তাঁর দুই ভাইকে র‌্যাব আটক করার পর ১৭ লাখ টাকা ঘুষ নিয়ে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘুষের বিনিময়ে আটক চারজনকে ছেড়ে দিয়ে ভিওআইপি ব্যবসার দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়।

অর্থমন্ত্রী বললেন-আই শুড রিজাইন by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদ্মা সেতু ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে দুই সহকর্মীর তীব্র সমালোচনার মুখে পড়েন। সংশ্লিষ্ট সূত্র জানায়, একপর্যায়ে অর্থমন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, 'আমার সহকর্মীরাই যখন আমার সমালোচনা করছে, তখন আমার এই পদে থাকার যোগ্যতা নেই।

হলমার্ক কেলেঙ্কারি-সম্পদ বেচে ঋণ শোধ দিতে বলবে সোনালী ব্যাংক

সম্পদ বিক্রি করে ঋণ শোধ করতে হলমার্ককে চিঠি দিতে পারে সোনালী ব্যাংক। প্রথমে ভাবা হয়েছিল সম্পদ বিক্রি করে ২৫ শতাংশ নগদ টাকা ফেরত নেওয়া হবে। হলমার্কের এমডির এক বক্তব্যের পর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার চিন্তা করছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা।

রাজনৈতিক সমঝোতা হবেই : মজিনা-ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শন

গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বাংলাদেশের বিচ্যুত হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, 'এ দেশ অবশ্যই গণতান্ত্রিক, আরো গণতান্ত্রিক হবে এবং হতেই হবে।' গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মজিনা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শিগগিরই সমঝোতা হবে,

সেই 'লাদেন গ্রুপ'ই সক্রিয় 'জামায়াতে আরাকান' নামে by তোফায়েল আহমদ

'জামায়াতে আরাকান' নামের একটি নতুন জঙ্গি সংগঠনের চার কর্মী কক্সবাজারে ধরা পড়েছে। চারজন স্বীকার করেছে, তারাসহ জঙ্গিদের একটি দল বান্দরবানের আলীকদম উপজেলার পুবে পাহাড়ে ২০১১ সালের ডিসেম্বরে কৃষি খামার গড়ার নামে ২৫ হাজার টাকা দিয়ে জমি নিয়ে তাতে বাংকার খনন করে স্থাপন করে প্রশিক্ষণ ক্যাম্প।

ড্যাবের তিন চিকিৎসক হত্যার 'ষড়যন্ত্র' ফাঁস-র‌্যাবের হাতে গ্রেপ্তার ৬

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃস্থানীয় তিন চিকিৎসককে হত্যার ষড়যন্ত্র চলছিল বলে দাবি করেছে র‌্যাব। এ অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ড্যাব নেতা ডা. কামরুল হাসান এবং পেশাদার সন্ত্রাসী মিঠু ওরফে প্রশান্ত, জয়নাল আবেদীন, তওফিকুল ইসলাম তুষার, মহরম আলী ও মো. মোস্তফা।

ভিসিকে রক্ত উপহার!

বুয়েটে এবার রক্ত ঝরালেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে দিলেন। সেই রক্তে লাল হলো পদে থাকতে অনড় উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ে প্রবেশের সিঁড়িপথ।

বুয়েট প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে

বুয়েটের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক হাবিবুর রহমানকে শেষ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহার হচ্ছে। গতকাল সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪

পাকিস্তানের পেশোয়ারে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় চারজন নিহত হয়েছে। প্রাথমিক খবরে নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই নাগরিক রয়েছে বলে জানানো হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তা নাকচ করে দেয়।উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে গতকাল সোমবার সকালের ব্যস্ত সময়ে এ হামলা চালানো হয়।

মিসরে আরো ৭০ জেনারেল অবসরে

মিসরের সামরিক বাহিনীর আরো ৭০ জেনারেলকে অবসরে পাঠানো হচ্ছে। নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি গত রবিবার এ কথা জানান। পূর্ববর্তী প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সামি আনানকে সরিয়ে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবারও পরিবর্তনের কথা ঘোষণা করল প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকার।

পাল্টে গেল দৃশ্য

মিসরে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে দৃশ্যপটেও পরিবর্তন আসতে শুরু করেছে। ক্ষমতায় এখন ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড। আর তারই ছায়া পড়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দাতে। গত রবিবার টিভিতে প্রথমবারের মতো স্কার্ফ পরা এক নারীকে খবর পড়তে দেখা গেছে। ১৯৬০ সালে টিভির সম্প্রচার শুরু হওয়ার পর এ জাতীয় ঘটনা এটাই প্রথম।

শান্তির দূতের অশান্তির শঙ্কা-সাক্ষাৎকারে ব্রাহিমির হতাশা- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা 'প্রায় অসম্ভব'

সিরিয়ার চলমান সংকট থেকে উত্তরণের ব্যাপারে গভীর হতাশা ব্যক্ত করেছেন লাখদার ব্রাহিমি। সিরিয়াবিষয়ক আবর লিগের নবনিযুক্ত এই বিশেষ দূত শান্তি প্রতিষ্ঠায় তাঁর অভিযানের সফল পরিসমাপ্তির বিষয়টিকে 'প্রায় অসম্ভব' বলে মনে করেন। তিনি বলেছেন, এ ব্যাপারে যতদূর নজরে আসে তাতে তিনি পরিত্রাণের কোনো পথ দেখতে পাচ্ছেন না।

আঞ্চলিক বিরোধে পক্ষ না নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

ভূখণ্ড নিয়ে চীনের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর যে বিরোধ চলছে তাতে কোনো পক্ষ না নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ওই অঞ্চলে 'ঝামেলা সৃষ্টিকারীর পরিবর্তে শান্তি স্থাপনকারীর' ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

মিসরের অভিযোগ-মুবারক ঘনিষ্ঠদের চুরি করা সম্পদ লুকিয়ে রাখছে ব্রিটেন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক ও তাঁর সহযোগীদের সম্পদ জব্দ রাখতে ব্যর্থ হচ্ছে ব্রিটেন। মিসরের সাবেক ক্ষমতাধরদের সম্পত্তি ও কয়েকটি কম্পানি এখনো অবরোধের বাইরে রয়েছে ব্রিটেনে। মিসরের কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, ব্রিটেন মিসর থেকে চুরি হয়ে যাওয়া সম্পদ গোপন করার কাজে সাহায্য করছে এবং আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করছে।

আটক খনি শ্রমিকদের মুক্তি দিচ্ছে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার আদালত ২৭০ খনি শ্রমিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার থেকেই এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। গত মাসে এক প্লাটিনাম খনিতে ধর্মঘট চলাকালে পুলিশের গুলিতে ৩৪ শ্রমিক নিহত হওয়ার পর ওই ২৭০ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

ভারতে কয়লা ব্লক কেলেঙ্কারি-আরো ৩২টি ব্লকের বরাদ্দ বাতিল প্রক্রিয়ার নির্দেশ

ভারতে প্রধানমন্ত্রীর অফিস আরো ৩২টি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়লা ব্লক প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। এর আগে এই ৩২টিসহ ব্লক বরাদ্দ পাওয়া মোট ৯০টি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের অগ্রগতি দেখাতে না পারায় কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল।

আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার-কর্তৃপক্ষকেই অনিয়ম দূর করতে হবে

রাজধানীর ধানমণ্ডি এলাকা বরাবর অভিজাত আবাসিক এলাকা বলে বিবেচিত ছিল। কিন্তু তা এখন বিভিন্ন অনিয়মের কারণে বাজারে পরিণত হয়েছে। এই বিশেষ অনিয়মটি শুধু ধানমণ্ডি আবাসিক এলাকায়ই নয়, গোটা ঢাকা শহর, এমনকি সারা বাংলাদেশেই চলছে।

দখল সংস্কৃতি-রুখতে হবে সামাজিকভাবে

'জোর যার মুল্লুক তার'- প্রবাদটি যেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে মিশে গেছে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে শুরু করে দলের ছত্রচ্ছায়ায় থাকা তথাকথিত 'অতিথি পাখি' খণ্ডকালীন আশ্রিতদের আচরণ যেন এই প্রবাদ বাক্যটির সার্থকতাই প্রমাণ করে দেয়।

পবিত্র কোরআনের আলো-মানবজাতি সৃষ্টির প্রস্তাবনা

৩০। ওয়াইজ কালা রাব্বুকা লিলমালা-য়িকাতি ইনি্ন জা-ই'লুন ফিল আরদ্বি খালি-ফাতান; কালু_আতাজআ'লু ফিহা মায়িঁ্যইউফছিদু ফিহা ওইয়াছফিকুদ্ দিমাআ; ওয়ানাহনু নুছাবি্বহু বিহামদিকা ওয়ানুকাদ্দিছু লাকা; কালা ইনি্ন আ'লামু মা-লা-তা'লামুন।

ইরানের পরমাণু ঘোষণাকেই সমর্থন দিল ন্যাম by টমাস এর্ডব্রিংক

অবশেষে ১২০ জাতির জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যদেশগুলো সম্মেলনের স্বাগতিক দেশ ইরানের হাতেই কূটনৈতিক জয় তুলে দিল। সর্বসম্মতিক্রমে তারা ইরানের বিতর্কিত পরমাণু জ্বালানি প্রকল্পের প্রতি সমর্থন দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ একঘরে করার যে উদ্যোগ রয়েছে, তার সমালোচনা করেছে।

বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা-১০ ধাপ নামল বাংলাদেশ

বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতা সূচকে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০১১-১২ সালের ১০৮তম অবস্থান থেকে পিছিয়ে ২০১২-১৩ সালে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০০৩-০৪ সালের পর প্রতিযোগিতা সক্ষমতার ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের অবনতি ঘটল। ২০০৪ সালে ২৪ ধাপ পিছিয়েছিল বাংলাদেশ।

সংসদে দুই এমপি-হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তি না দিলে দায় সরকারের

সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ দুই সংসদ সদস্য বলেছেন, তা না হলে সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা আরো বলেন, ঘটনার সঙ্গে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক সব মিলিয়ে বড় একটি চক্র কাজ করেছে।

বিদেশিদের আনাগোনা বেড়েছে কক্সবাজারে-আন্তর্জাতিক জঙ্গিদের পরবর্তী টার্গেট 'স্বাধীন নিউরোশিয়া' by তোফায়েল আহমদ ও রফিকুল ইসলাম

কক্সবাজারে আকস্মিকভাবেই বিদেশি নাগরিকের আনাগোনা বেড়ে গেছে। তাঁরা সাধারণ অর্থে পর্যটক নন। কারণ পর্যটক হলে আগতদের আগ্রহের কেন্দ্রে থাকার কথা সাগর সৈকত ও সংশ্লিষ্ট এলাকা। কিন্তু আগতরা কক্সবাজারে পা রেখেই ছুটছেন সীমান্তের দিকে।

সংসদে প্রধানমন্ত্রী-সকালে বিকেলে এক ঘণ্টা করে লোডশেডিং

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিএনপি নেতৃত্বাধীন জোটের কাজের সঙ্গে কথার মিল নেই। তারা নির্বাচনের আগে বলে এক কথা, ক্ষমতায় এসে করে তার উল্টোটা। যেমন ২০০১ সালে ক্ষমতায় আসার আগে বলেছিল, বন্ধ সব কলকারখানা চালু করবে। কিন্তু ক্ষমতায় এসে চালু কল-কারখানাও বন্ধ করে দিল।

বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে নাহিদের বৈঠক-উপাচার্যকে সরানোর 'পরোক্ষ' আশ্বাস

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে গতকাল বুধবার দীর্ঘ বৈঠকের পর বুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধিদল বলেছে, তারা মন্ত্রীর কাছ থেকে উপাচার্যকে অপসারণের ব্যাপারে পরোক্ষ আশ্বাস পেয়েছে। মন্ত্রী তাদের এই বলে আশ্বাস দিয়েছেন, বুয়েটের ঐতিহ্য ফিরিয়ে আনতে যা যা করার দরকার তা-ই করবেন।

সাভারের পাঁচ যুবক নিয়ে রহস্য-অভিযোগ অপহরণের উদ্ধার গ্রেপ্তারে by তায়েফুর রহমান

ঢাকার অদূরে সাভারের পাঁচ যুবককে খুঁজে পাওয়া যাচ্ছিল না ১৩ আগস্ট থেকে। হেমায়েতপুর থেকে র‌্যাব তাঁদের ধরে নিয়ে গেছে বলে অভিযোগ ছিল। পরিবারের সদস্যরা এ ব্যাপারে র‌্যাব ও পুলিশে যোগাযোগ করে জানতে পারে তাঁদের কেউ গ্রেপ্তার করেনি। পরে ১৭ আগস্ট সাভার থানায় একটি অপহরণ মামলা করা হয়।

মতলবে খবির হোসেন হত্যা-সন্দেহের তীর এমপি পরিবারের দিকে

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের পরিবারের সদস্যদের ছত্রচ্ছায়ায় তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) খবির হোসেনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহত ব্যক্তির মা-বাবা। হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত ৯ আসামির মধ্যে দুজন এমপির ভাতিজা।

সোনালীসহ সাত ব্যাংকের চেয়ারম্যান পুনর্বহাল

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে আবার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ছাড়া বাণিজ্যিক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরো সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদেরও পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

কত টাকা চুরি হলে বড় দুর্নীতি হয়

গ্রাহকদের কাছ থেকে সোনালী ব্যাংক গত বছর পাঁচ হাজার ৩১ কোটি টাকার আমানত গ্রহণ করেছিল। আর ঋণ দিয়েছিল ছয় হাজার ১৯৯ কোটি টাকা। আর ব্যাংকটির একটি শাখা থেকেই কয়েকটি কম্পানি ঋণপত্র জালিয়াতি করে সরিয়ে নিয়েছে তিন হাজার ৬০৬ কোটি টাকা।

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় আগুন নিহত ৫২

ভারতের আতশবাজির জন্য বিখ্যাত তামিলনাড়ু রাজ্যের শিবাকাশির কারখানায় গতকাল বুধবার এক ভয়াবহ অগি্নকাণ্ডে ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭০ জন। দমকল ও চিকিৎসাকর্মীরা এ তথ্য জানান।
'ওম শিবশক্তি' নামের ওই কারখানায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন।

১৫ বছরের ভোগান্তির ক্ষতিপূরণ ২২ লাখ ডলার

১৯৬৫ সালের কথা। চেয়ং নামে দক্ষিণ কোরিয়ার এক জেলে পীত সাগরে মাছ ধরতে বের হয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্তের কাছাকাছি চলে যান। ধরা পড়েন তিনি এবং তাঁর সহযাত্রী আরো কয়েক জেলে। তবে খুব একটা দুর্ভোগ পোহাতে হয়নি তাঁদের। কয়েক দিনের মধ্যেই উত্তর কোরিয়া কর্তৃপক্ষ তাঁদের ছেড়ে দেয়।

ডেমোক্র্যাট সম্মেলন মিশেলে উজ্জ্বল

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সম্মেলনের প্রথম দিনেই আবেগময় ভাষায় স্বামী বারাক ওবামার জন্য সমর্থন চাইলেন ফার্স্টলেডি মিশেল ওবামা। সম্মেলনের মঞ্চে মিশেলের উজ্জ্বল উপস্থিতি, বুদ্ধিদীপ্ত ভাষণ_শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। তিনি বলেন, তাঁর স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামার দর্শনের কথা, মূল্যবোধের কথা।

জাতিসংঘের প্রতিবেদন-রাসায়নিক ব্যবহার বৃদ্ধির মাসুল দিচ্ছে উন্নয়নশীল দেশগুলো

বিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় রাসায়নিক দ্রব্যের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব দেশের জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিও বাড়ছে। গতকাল বুধবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথাবলাহয়েছেরাসায়নিকের ক্ষতিকর প্রভাবের ওপর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) গবেষণা করে প্রতিবেদনটি তৈরি করেছে।

ব্লগ থেকে...

নির্বাচিত প্রস্তাব দেশের ২৬টি শুল্কস্টেশন ছাড়াও সীমান্ত দিয়ে কোনো বাধা ছাড়াই প্রতিবছর ঢুকছে পাঁচ-সাত লাখ টন ভেজাল ফল। এসব ফলে তেজস্ক্রিয়তা, ফরমালিন ও ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য মেশানো আছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে না।

বদলে যাও বদলে দাও মিছিল- রুখে দাঁড়াতে পারি রাসায়নিক সন্ত্রাস by নাসরিন রশিদ

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত সাতটি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো। খাবার যখন ভেজালযুক্ত, তখন এর ক্ষতিকর রাসায়নিক ও প্রাণঘাতী বিভিন্ন উপাদান মানুষের শরীরে পুষ্টিসাধনের বদলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন: পাকস্থলী, লিভার, কিডনি ইত্যাদিতে ক্যানসার, আলসার, হরমোনাল ইমব্যালেন্সসহ বিভিন্ন রোগ এবং শিশুদের সঠিক বুদ্ধিসম্পন্নভাবে বেড়ে উঠতে বাধা দেয়। বাংলাদেশে এসব অসুখের রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। চিকিৎসা-ব্যয় বহন করতে গিয়ে পরিবারগুলো পথে বসে যাচ্ছে।
বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ (২০০৫ সালে সংশোধিত) অনুযায়ী, একটা খাদ্যে যেসব স্বাভাবিক উপাদান থাকার কথা, তা যদি না থাকে অথবা যদি কোনো রাসায়নিক উপাদান ও কৃত্রিম সুগন্ধিযুক্ত করা হয়, তাকে ভেজাল বলে। যেমন—প্রাকৃতিকভাবে পাওয়া গরুর দুধ থেকে অতিরিক্ত মুনাফা লাভের জন্য ওপর থেকে ননি বা ফ্যাট তুলে ফেলা হয় এবং ঘনকারক কিছু যুক্ত করা হয় এবং মিষ্টি করার জন্য চিনি বা স্যাকারিন জাতীয় দ্রব্য যুক্ত করা হয়, তাহলে তাকে ভেজাল বলে। এই দুধ যাতে নষ্ট হয়ে না যায়, এ জন্য ফরমালিন মেশানো হয়। এতে শিশুদের শরীরে একজাতীয় বিষ তৈরি হয়, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
প্রায় প্রতিটি খাদ্যে, যেমন: মিষ্টি, ঘি, সরিষার তেল, সয়াবিন তেল, চিনিসহ বিভিন্ন নামীদামি কোম্পানির টিন ও প্যাকেটজাত খাবার, সস, কেক, মাছ-মাংস, ফলমূল, শাকসবজি—কোনোটিই ভেজাল থেকে বাদ যাচ্ছে না। একেক খাবারে ভেজাল দেওয়ার প্রক্রিয়া একেক রকম। ব্যবসায়ীরা অল্প সময়ে অধিক মুনাফা লাভের আশায় এসব ভেজাল দেওয়ার প্রক্রিয়া পরিবর্তন করেন। যেমন গত বছর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আমের নমুনা পরীক্ষা করে ব্যাপক পরিমাণ ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এ বছর ক্যালসিয়াম কার্বাইডের পরিবর্তে পাওয়া যাচ্ছে ফরমালিন, এফেড্রিন, এথরেল প্রভৃতি ক্ষতিকারক কেমিক্যালের উপস্থিতি। শুধু আম নয়, সব রকম ফল, যেমন: আঙুর, আপেল, মাল্টা, খেজুর, লিচু প্রভৃতি ফলে রাসায়নিকের উপস্থিতি এখন উদ্বেগজনক পর্যায়ে।
গত ১ আগস্ট প্রথম আলোর উদ্যোগে দেশ টিভিতে ‘ভেজাল ও রাসায়নিকমুক্ত খাবার চাই’ শিরোনামে ‘বদলে যাও বদলে দাও মিছিল’-এর সংলাপ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী, ক্যাবের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ অনেকেই সরাসরি দর্শকদের সামনে আলোচনায় অংশ নেন। বাণিজ্যমন্ত্রীর অভিমত ছিল, ভেজাল প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট হচ্ছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের পর্যাপ্ত জনবলের অভাবে মাঠপর্যায়ে মনিটরিং জোরদার করা সম্ভব হচ্ছে না, তবে সরকার চেষ্টা করে যাচ্ছে। শিল্পমন্ত্রী ইতিপূর্বে গণমাধ্যমে বলেছিলেন, ভেজাল খাদ্য প্রতিরোধে প্রয়োজনে মোবাইল কোর্ট আইন সংশোধন করা হবে!
বাণিজ্যমন্ত্রী নিশ্চয়ই জেনে থাকবেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের পর্যাপ্ত জনবল না থাকলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিটি জেলায় সিভিল সার্জন অফিসে একজন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও প্রতিটি উপজেলায় একজন করে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন। যাঁরা তৃণমূল পর্যায়ে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। তাঁরা প্রশিক্ষিত। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে তিন বছরের ডিপ্লোমা কোর্সে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োক্যামিস্ট্রি, প্যারা সাইটোলজি, মাইক্রোবায়োলজি, হেলথ এডুকেশন, কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ও পাবলিক হেলথ ল প্রভৃতি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণপ্রাপ্ত। যেহেতু এসব জেলা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টররা তৃণমূল পর্যায়ে কাজ করেন, সুতরাং তাঁদের প্রয়োজনে আরও প্রশিক্ষণ দিয়ে এবং প্রয়োজনীয় লজিস্টিক দিয়ে আরও অধিক দায়িত্ব দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে যেটি বাধা, তা হলো তাঁদের তৃতীয় শ্রেণীর পদমর্যাদা।
যে বিষয়টি না বললেই নয়, এ পর্যায়ের পদগুলো যেমন—পুলিশ ইন্সপেক্টর প্রথম শ্রেণী এবং কৃষি ও প্রকৌশল বিভাগের ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীতে রূপান্তর করা হয়েছে। স্যানিটারি ইন্সপেক্টরের ফিডার পোস্ট স্বাস্থ্য সহকারীদের ন্যূনতম যোগ্যতা ছিল এইচএসসি পাস। স্বাস্থ্য সহকারী হিসেবে তিন বছর কাজ করার পর তিন বছরের ডিপ্লোমা করে স্যানিটারি ইন্সপেক্টরে পদায়ন করা হয়। সুতরাং তাঁদের শিক্ষাগত অভিজ্ঞতা ন্যূনতম ১৫ বছর। যদি স্নাতক ডিগ্রিধারী একজন পুলিশ ইন্সপেক্টর প্রথম শ্রেণীর মর্যাদা পেতে পারেন। তবে স্যানিটারি ইন্সপেক্টররা তা পাওয়ার যোগ্যতা রাখেন।
ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান কার্যকর করতে হলে মাঝেমধ্যে মোবাইল কোর্টের মধ্যে সীমাবদ্ধ রেখে তা সম্ভব নয়। তৃণমূল পর্যায়ের এসব কর্মী বাহিনীকে আরও ক্ষমতায়ন করে, আরও বেশি দায়িত্ব দিয়ে, আরও লজিস্টিক সাপোর্ট দিয়ে প্রয়োজনে পৃথক বিভাগ করে তাঁদের কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তোলা সম্ভব। তাঁরা আইন প্রয়োগের পাশাপাশি জনগণকে স্বাস্থ্যশিক্ষার মাধ্যমে সচেতন করে তুলতে পারেন।
জেলা পর্যায়ে গবেষণাগার স্থাপন সরকারের জরুরি নজরে আনা দরকার। ঢাকায় যে কয়টি বড় গবেষণাগার রয়েছে, সব কটিতে সরকারিভাবে ভেজাল সন্দেহের নমুনা পাঠানোর সুযোগ নেই। শুধু জনস্বাস্থ্য গবেষণাগার মহাখালীতে স্যানিটারি ইন্সপেক্টরদের পাঠানো নমুনা পরীক্ষা করা হয়। দুঃখের বিষয় হলো, সেখানে ১৯৬৭ সালের রুলস অনুযায়ী মাত্র ১০৭টি নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি, খাদ্যে তেজস্ক্রিয়তার মাত্রা, অ্যালকোহলের পরিমাণ ইত্যাদি পরিমাপের কোনো ব্যবস্থা নেই। তাই ইচ্ছা থাকলেও অনেক নমুনা পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হচ্ছে না।
খাদ্য বিধি, ১৯৬৭-এর আধুনিকায়ন প্রয়োজন। দেশের সব রকম খাদ্য পরীক্ষার সুব্যবস্থা করতে হবে। নাগরিকদের সুস্থভাবে বেঁচে থাকার লক্ষ্যে সবাইকে একমত হয়ে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণকে সবার আগে অগ্রাধিকার দিয়ে আমরা রুখে দাঁড়াতে পারি রাসায়নিক সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা বাঁচতে চাই এবং বাঁচাতে চাই আগামী প্রজন্মকে।
নাসরিন রশিদ: বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক।
nasrin.rashid.happy@gmail.com

ই-মেইল: bjbd@prothom-alo.info
facebook.com/bjbdmichhil

জনমত জরিপের ফলাফল
বদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে।

ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তায় প্রতিটি জেলায় খাদ্য ও ওষুধ প্রশাসন গঠন করা প্রয়োজন বলে মনে করেন?

 হ্যাঁ ৮৪%  না ৮%
 মন্তব্য নেই ৮%
৫ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত
আপনি কি মনে করেন, বাড়িভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র কমিশন গঠন অপরিহার্য?
 হ্যাঁ ৮৬%  না ৯%
 মন্তব্য নেই ৫%
৫ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত
আপনি কি মনে করেন, সাইবার অপরাধ প্রতিরোধে এখনই সাইবার ট্রাইব্যুনাল গঠন জরুরি?
 হ্যাঁ ৮৩%  না ১৩%
 মন্তব্য নেই ৪%
৫ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত
www.bodlejaobodledao.com

পাকিস্তান- যত গর্জে তত কি বর্ষে? by নাজাম শেঠি

‘যত গর্জে তত বর্ষে না’—ইমরান খানের ‘সুনামি’ কি সেই রকম? তিনি দাবি করছেন, তাঁর দলের ‘কার্ডধারী’ সদস্যসংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। বলছেন, শিগগিরই তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্ব নির্ধারণ করা হবে স্বচ্ছ ও খাঁটি অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে।

সময়ের প্রতিবিম্ব- নির্বাচন অনুষ্ঠানে সংকট নিরসনে দুটি প্রস্তাব by এবিএম মূসা

‘আপনি কিতা গুম ওইসলানি?’—সিলেটি ভাষায় আমার উদ্দেশে মুঠোফোনে ছুড়ে দেওয়া প্রশ্নটি শুনে প্রথমে অবাক হলাম, পরে মজা পেলাম। প্রায় ছয় মাস পত্রিকাটিতে আমার নিয়মিত কলাম ‘সময়ের প্রতিবিম্ব’ ছাপা হচ্ছে না বলেই তাঁর মনে স্বাভাবিকভাবে এই প্রশ্ন জেগেছিল।

চাঁদাবাজ, দলবাজ ও বয়স্কদের বাদ দিন- ছাত্রদলের নেতৃত্বে অস্ত্রবাজেরা

প্রশ্ন উঠেছে, ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃত্বে যে পাঁচজন করে নেতা নিয়োগ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে, তাঁরা কি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেবেন, নাকি সন্ত্রাসী অভিযানে? কারণ, তাঁরা প্রায় সবাই অস্ত্র চালনায় হাত পাকিয়েছেন। বয়স অনেকের ৪০ পেরিয়ে গেছে।

সরকারের সিদ্ধান্ত অযৌক্তিক ও আত্মঘাতী- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর অনিয়ম ও দুর্নীতি নিয়ে যখন তোলপাড় চলছে, তখনই সরকার চারটি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের মেয়াদ বাড়িয়ে তার স্বেচ্ছাচারী আচরণেরই বহিঃপ্রকাশ ঘটাল। এর মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ সম্পর্কে জনমনে যেসব উদ্বেগ ও শঙ্কা রয়েছে, তা আমলেই নেওয়া হয়নি।

বদলে যাও বদলে দাও মিছিল বিশেষ সংলাপ- নৌ-দুর্ঘটনা বন্ধ করতেই হবে

প্রথম আলো ও দেশ টিভির যৌথ বিশেষ সংলাপ অনুষ্ঠান গত ১৮ জুলাই দেশ টিভিতে সম্প্রচারিত হয়েছে। এই সংলাপে সহযোগিতা করেছে বিএসআরএম। ‘বদলে যাও বদলে দাও মিছিল’-এর উদ্যোগে নৌ-দুর্ঘটনা নিয়ে নির্মিত অনুষ্ঠানটির আলোচকদের গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ ও প্রতিশ্রুতিগুলো সংক্ষিপ্ত আকারে আজ ছাপা হলো।

স্মরণ- আমার স্মৃতিতে অধ্যাপক নোমান by খোন্দকার ইব্রাহিম খালেদ

একধরনের মানুষ থাকেন, যাঁরা নিজ কর্মে এমন নিবেদিত যে তাঁদের চেহারাতেই যেন কর্ম বিমূর্ত হয়ে ওঠে। তাঁদের দেখলেই শ্রদ্ধা জাগে, মনে অনুপ্রেরণা সঞ্চারিত হয়। অধ্যাপক নোমান ছিলেন এমনই এক ব্যক্তি।১৯৫৭ সালে ঢাকা কলেজে ভর্তি হলাম। বিজ্ঞানের ছাত্র ছিলাম। ইংরেজি এবং বাংলা আমাদের পাঠ্য ছিল।

ব্যাংকিং- হলমার্ক কেলেঙ্কারি: হিমশৈলের শৃঙ্গমাত্র? by ফারুক মঈনউদ্দীন

আমাদের দেশে মাঝেমধ্যে এমন সব ঘটনা ঘটে, তা বিশ্বাস হতে চায় না। রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক ক্ষেত্রের এসব তোলপাড় করা ঘটনা নিয়ে আমাদের সংবাদমাধ্যমে, টেলিভিশনের টক শোতে খুব আলোচনা হয়, কিছুদিন একধরনের অস্থিরতা বিরাজ করে কর্তৃপক্ষের তরফেও। তারপর সবকিছু হারিয়ে যায় বিস্মৃতির গভীরে।

দক্ষিণ এশিয়ার তৃণমূল নারী জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা ৯ সেপ্টেম্বর শুরু

চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার তৃণমূল পর্যায়ের নারী জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের কর্মশালা অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর ‘গ্রাসরুটস উইমেনস পলিটিক্যাল লিডারশিপ ফোরাম’ নামের ১১ দিনব্যাপী এই কর্মসূচি যৌথভাবে আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষ।

ব্রিটিশ প্রশাসক হাচিনসনের গ্রাম by পলাশ বড়ুয়া

জনশ্রুতি রয়েছে পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ প্রশাসক আর এইচ এস হাচিনসন ১৯০৬ সাল থেকে ১৯১০ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে মাইনী উপত্যকা সফর করেন। সেই সময় খাগড়াছড়ির দীঘিনালার নাম ছিল রিয়াং দেশ। রিয়াং দেশের মাইনী নদীর তীরে তাঁবু টাঙিয়ে কয়েক দিন থেকেছেন এই ইংরেজ প্রশাসক।

আন্দরকিল্লা-লালদীঘি- সড়ক সম্প্রসারণ কার জন্য? by মেখ্যাইউ মারমা

যানজট নিরসন ও দুই পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য নগরের আন্দরকিল্লা থেকে লালদীঘির মোড় পর্যন্ত সড়কটি সম্প্রসারণ করা হয়। কিন্তু সড়ক সম্প্রসারণের পরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যানজটের ভোগান্তি আগের মতোই রয়েছে। কারণ সম্প্রসারিত অংশ ব্যবহার হচ্ছে গাড়ি পার্কিং ও ভ্রাম্যমাণ হকারদের ভ্যান রাখার কাজে।

কুকুর লেলিয়ে হিমাদ্রি হত্যা- অভিযোগপত্র সপ্তাহ খানেকের মধ্যে by প্রণব বল

এ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রি মজুমদার হত্যা মামলার অভিযোগপত্র সপ্তাহ খানেকের মধ্যে দেওয়া হতে পারে। ইতিমধ্যে মামলাটির প্রধান দুই আসামি শাহ সেলিম ওরফে টিপু ও তাঁর ছেলে জুনায়েদ আহমেদ ওরফে রিয়াদ হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে জামিন নিয়েছেন। যদিও সাড়ে তিন মাস ধরে তাঁদের হন্যে হয়ে খোঁজা হচ্ছে বলে পুলিশের দাবি।

ভোগান্তির নতুন নাম কালুরঘাট ফেরি by মিঠুন চৌধুরী

‘জোয়ার এলেই কোমরপানি ডিঙিয়ে রাস্তায় উঠতে হয়। ছোট কোনো গাড়ি জোয়ারের সময় ফেরিতে উঠতেও চায় না। আগে শুধু রাস্তাই খারাপ ছিল, এখন সেতুও বন্ধ। নগরের সবচেয়ে কাছের উপজেলায় পৌঁছাতেই এখন সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়।’

বিরোধপূর্ণ দ্বীপ কিনছে জাপান

পূর্ব চীন সাগরের বিতর্কিত জলসীমায় তিনটি দ্বীপ কিনতে যাচ্ছে জাপান সরকার। বর্তমানে দ্বীপগুলোর মালিকানা রয়েছে একটি জাপানি পরিবারের হাতে। দেশটির সংবাদমাধ্যমে গতকাল বুধবার এ খবর প্রকাশিত হয়েছে।এর পরিপ্রেক্ষিতে এশিয়ার অপর শক্তিশালী অর্থনীতির দেশ চীনের সঙ্গে তাদের টানাপড়েন বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ চীন সাগর ও সিরিয়া ইস্যুতে ভিন্নমত চীন-যুক্তরাষ্ট্রের

দক্ষিণ চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা-সংক্রান্ত বিরোধ ও সিরিয়া সংকট সমাধানের ইস্যুতে ভিন্নমত পোষণ করছে চীন ও যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চীন সফরের মধ্যেই এসব বিরোধ প্রকট হয়ে উঠেছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়করণ ও নিজ নিজ দেশে নেতিবাচক রাজনৈতিক পরিবর্তন রোধের ব্যাপারে একমত হয়েছেন দুই দেশের নেতারা।

সেনুসিকে লিবিয়ার হাতে তুলে দিল মৌরিতানিয়া

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসিকে দেশটির সরকারের কাছে হস্তান্তর করেছে মৌরিতানিয়া। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল বুধবার এ কথা জানায়। সেনুসি মৌরিতানিয়ায় অবৈধভাবে প্রবেশের প্রায় পাঁচ মাস পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলো।

ফার্কের সঙ্গে আলোচনার পরিকল্পনা প্রকাশ

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে আলোচনার পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। আগামী মাসে নরওয়ের রাজধানী অসলোতে শুরু হবে এই শান্তি আলোচনা। পরে তা কিউবায়ও অনুষ্ঠিত হবে। কলম্বিয়ায় কয়েক দশক ধরে চলা সহিংসতার অবসানে গত দশ বছরের মধ্যে নেওয়া নানা পদক্ষেপের মধ্যে এবারেরটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুক্রাণু 'বৈবাহিক সম্পত্তি'-স্ত্রীর অনুমতি ছাড়া দান নয়!

নিঃসন্তান দম্পতিদের স্বামী শুক্রাণু দান করেন। উদ্দেশ্য একটু উপকার করা। তবে বিষয়টি নিয়ে নানা দুশ্চিন্তায় অস্থির স্ত্রী। ভবিষ্যতের কথা কে বলতে পারে! হয়তো ওই দান করা শুক্রাণু সন্তানই বড় হয়ে তাঁর সুখের সংসারে হানা দেবে। যুক্তি বলে, তাঁর নিজ সন্তানেরই সৎ ভাইবোন হবে ওই 'শুক্রাণু সন্তান'।

হলিউড- ওয়াইল্ড মানে বন্য নয়

নাম যাঁর ওয়াইল্ড, হরিণীর চঞ্চলতা তাঁকে মানায়। একটু বুনো উদ্দামতা নিয়ে লাফ-ঝাঁপ করে বেড়ালে, কেউ গালমন্দ করবে না নিশ্চয়ই। কিন্তু অলিভিয়া ওয়াইল্ড হয়েছেন একেবারে উল্টোটা। মধ্য দুপুরের নিস্তরঙ্গ পুকুরের মতো তিনি স্থির। বয়স মোটে ২৮। এ সময় হলিউড তারকাদের নিয়ে রং ছড়ানো সব খবর বেরোয়।

বলিউড- ধরাশায়ী অক্ষয়-সোনাক্ষি

‘শাহরুখ খানকে বিচক্ষণ বলতেই হয়। ভারতবাসী আজ যা করতে চাইছে, শাহরুখ তা আট মাস আগেই করে দেখিয়েছিলেন—পরিচালক শিরিশ কুন্দরের গালে প্রকাশ্যে চড় বসিয়ে,’ এমন মন্তব্য রাজীব নাথ নামের এক সমালোচকের। এ সপ্তাহে মুক্তি পাওয়া শিরিশ কুন্দরের জোকার ছবি নিয়ে সমালোচকের এমন মন্তব্য।

চলচ্চিত্র সমালোচনা- না সিনেমা, হ্যাঁ সিনেমা by মতিন রহমান

একটি দৈনিক সংবাদপত্রের গোলটেবিল বৈঠকে কতজনই না ছিলেন। সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, চলচ্চিত্রশিল্পী নেতৃস্থানীয় ১৬ জন জ্ঞানী-গুণী চলচ্চিত্রনির্মাতা, প্রযোজকসহ চলচ্চিত্রবিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।

তাহসান মিথিলার হানিমুন by মেহেদী মাসুদ

তাহসান ও মিথিলা দম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ২০০৬ সালে। সময়টা ছিল অগাস্ট মাস। তাঁদের বিয়ে হয় ৩ আগস্ট। মধুচন্দ্রিমায় যান বিয়ের ১৬ দিন পর। সেই দিনের কথা উঠতেই তাহসান আর মিথিলার চোখে-মুখে এক আনন্দের ঢেউ খেলে যায়। দুজনের মুখই হাসিহাসি।

মোজাফফর আলী- অন্তর যাত্রার মধ্যেই বিশ্বরূপের দেখা পাই

ভারতীয় কাহিনিচিত্রের শতবর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রদর্শিত হলো মোজাফফর আলী পরিচালিত ওমরাও জান ছবিটি। নিমন্ত্রিত অতিথি হয়ে প্রথমবারের মতো ঢাকা এসেছেন ‘ভারতীয় নতুন সিনেমা’র খ্যাতিমান এই নির্মাতা।

আরাফাত 'হত্যা তদন্ত'-দেহাবশেষ পরীক্ষায় রামাল্লায় যাচ্ছে ফরাসি তদন্তদল

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনায় শুরু করা হত্যার তদন্তের অংশ হিসেবে পশ্চিম তীরের রামাল্লায় যাবে ফরাসি তদন্তদল। তিন বিচারকের সমন্বয়ে গঠিত দলটি আরাফাতের দেহাবশেষ কবর থেকে তুলে তাঁর নমুনা পরীক্ষা করতে চায়।

অ্যাসাঞ্জের ব্যাপারে ব্রিটেনের সঙ্গে আলোচনায় বসছে ইকুয়েডর

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে ব্রিটেনের সঙ্গে আলোচনায় বসতে চায় ইকুয়েডর। এই সপ্তাহের শেষের দিকেই আলোচনা শুরু করতে চায় তারা। ইকুয়েডরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো গত মঙ্গলবার রাতে এই তথ্য জানায়। ইকুয়েডর সম্প্রতি অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়।

সিরিয়া পরিস্থিতি ক্রমেই বিপর্যয়ের দিকে যাচ্ছে

সিরিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অব্যাহত যুদ্ধের ফলে পরিস্থিতি 'বিপর্যয়কর' হয়ে উঠছে বলে সতর্ক করে দিয়েছেন সিরিয়াবিষয়ক আরব লিগের শান্তি দূত লাখদার ব্রাহিমি। গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন তিনি এ কথা বলেন।

তৈরি পোশাক রপ্তানি-সম্ভাব্য বৃহত্তম বাজার চীন

বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে বাংলাদেশ। সারা বিশ্বে রপ্তানির হিসাব এটি। আর এটাই হচ্ছে রপ্তানির বৃহত্তম খাত। বৃহত্তম এই খাত আরো সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে সম্প্রতি। ক্রমবর্ধমান আমদানিকারক দেশ হিসেবে নাম এসেছে চীনের।

প্রধান শিক্ষককে হাতুড়িপেটা-জঘন্য হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

কবি শামসুর রাহমান লিখেছিলেন, 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ।' কথাটি যে এক বিন্দু মিথ্যা নয়, তারই প্রমাণ পাওয়া যায় সাম্প্রতিক ঘটনাবলিতে। এটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে রসাতলে যাওয়ার সব আয়োজনই সম্পন্ন করেছে আমাদের প্রিয় স্বদেশের চরম অবক্ষয়কবলিত সমাজ।

পবিত্র কোরআনের আলো-বনি ইসরাইলদের ধৃষ্টতা ছিল চরম

৭১. ক্বালা ইন্নাহু ইয়াক্বুলু ইন্নাহা বাক্বারাতুল্লা যালু-লুন তুছি-রুল আরদ্বা ওয়ালা তাছকিল হারছা; মুছাল্লামাতুল্লা শিয়াতা ফিহা। ক্বালুল আ-না জি'তা বিলহাক্কি; ফাযাবাহুহা-ওয়ামা কাদু-ইয়াফআলুন।৭২. ওয়াইয কুলতুম নাফসান ফাদ্দারা'তুম ফিহা; ওয়াল্লাহু মুখরিজুম্ মা কুনতুম তাকতুমুন।

জলবায়ু পরিবর্তনে বিপন্ন বাংলাদেশের কৃষি by মো. নূর-ই-আলম সিদ্দিকী

জাতীয় উন্নতি ও সমৃদ্ধিকে যদি বৃক্ষের সঙ্গে তুলনা করা যায়, তাহলে কৃষি হচ্ছে তার মূল, শিল্প তার শাখা ও বাণিজ্য তার পাতা। মূলে কোনো কারণে ক্ষত দেখা দিলে তা পুরো বৃক্ষটিকে ধ্বংস করে দেয়। বাংলাদেশের কৃষির গুরুত্ব বিচারে চীনের এই প্রবাদটি ধ্রুব সত্য। কৃষিই হচ্ছে বাংলাদেশের জীবন।

বিশেষ সাক্ষাৎকার : বদরুদ্দীন উমর-দুর্নীতিতে ভরে গেছে সব জায়গা

সমকালীন রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেছেন বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মোস্তফা হোসেইন কালের কণ্ঠ : সরকারি দল ও বিরোধী দল এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে মুখোমুখি অবস্থানে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন কোন পদ্ধতির সরকার প্রয়োজন বলে আপনি মনে করেন?

চরাচর-বিনষ্ট হচ্ছে সর্পগন্ধা by আলম শাইন

আয়ুর্বেদ গ্রন্থে একটি উক্তি লক্ষ করা যায়। উক্তিটি হচ্ছে- 'সর্পানং বিষস্য গন্ধ'। আমরা মনে করি বাক্যটির অর্থটি, 'সাপের বিষের গন্ধ'। আসলে অর্থটি সঠিক নয়। ওই বাক্যে গন্ধ অর্থ ধরা হয়েছে 'হিংসা'। সে মতে বলা হয়েছে, 'সাপকে হিংসা করা'। আর সাপকে হিংসা করা মানেই হচ্ছে ওটার বিষক্রিয়াকে জব্দ করা অথবা বিষকে হরণ করে নেওয়া।

স্মরণ-জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম by ড. মোহাম্মদ আবদুল মজিদ

৬ সেপ্টেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের (১৯১১-১৯৮৯) ২৩তম মৃত্যুবার্ষিকী। দিনটিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি 'সেবা দিবস' হিসেবে পালন করে। কিভাবে এই চিকিৎসা সমাজ বিজ্ঞানী ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করে এ দেশে ডায়াবেটিক চিকিৎসার প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়েছিলেন,

ভর্তি পরীক্ষার বিড়ম্বনা ও সহজীকরণ by ড. মো. খালিদ হোসেন

আমার মেয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ছে। আর দশজন অভিভাবকের মতো আমারও ইচ্ছা ছিল তাকে মেয়েদেরই স্বনামধন্য স্কুল ভিকারুননিসা নূন স্কুল অথবা হলিক্রস হাই স্কুলে ভর্তি করাব।

সাদাকালো-কী এক উদ্ভট সমাজে বাস করছি আমরা by আহমদ রফিক

গতকাল বিশেষ কাজে এক অফিসে গিয়েছিলাম। সেখানে দুজন মধ্যবয়সী মানুষ কথা বলছিলেন? একজনের প্রবল আক্ষেপোক্তি : 'দ্যাখেন তো কী অবস্থার মধ্যে আছি! কাগজ পড়ারও জো নাই। কেবল দুঃসংবাদ আর দুঃসংবাদ।'

নতুন বিতর্কে প্লেবয় গার্ল শার্লিন চোপড়া

প্লেবয় ম্যাগাজিনে প্রথম ভারতীয় প্রচ্ছদ-কন্যা শার্লিন চোপড়া আবারও বিতর্কের ঝড় তুলেছেন। সম্প্রতি শার্লিন এক টুইটার বার্তায় লেখেন “আই হ্যাভ সেক্স ফর মানি”। এর পরপরই তাকে নিয়ে বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তুমুল সমালোচনা তৈরি হয়।