Sunday, December 17, 2017
একাত্তর: আগে-পরে, ১- থ্যাংক ইউ জেনারেল, উই আর অলরেডি বার্নিং, ডোন্ট অফার আস ফায়ার by কাজল ঘোষ

গোয়েন্দা দপ্তরে সাবধান করতে ডেকে নেয়া সেই তরুণ ছাত্র নেতার মুখে এমন কথা শুনতে হবে- তা ভাবনায় ছিল না দুই জেনারেলের। শাহেবজাদা ইয়াকুব আলী ও রাও ফরমান আলী বিস্ময়ের ঘোর না কাটতেই ফোন করেন বাংলার
অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উচ্চকণ্ঠে সাহেবজাদা বঙ্গবন্ধুকে ফোনে বললেন, ‘ইস্ট পাকিস্তানতো আজাদ হো গ্যায়া।’ বঙ্গবন্ধু অপরপ্রান্ত থেকে বললেন, ‘ভাইসাব, হাম ইনসাফ মাংতা’। গোয়েন্দা দপ্তর থেকে বেরিয়ে সেই তরুণ ছাত্রনেতা ছুটে গেলেন ধানমণ্ডির ৩২ নম্বর। বঙ্গবন্ধু তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ব্রাভো, ব্রাভো। আই এম প্রাউড অব ইউ।’ সেদিনের সেই ছাত্রনেতা ছিলেন নূরে আলম সিদ্দিকী। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক সাবেক এই ছাত্রনেতা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে দেখছেন খুব কাছ থেকে। মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে নানা ঘটনাক্রম, মুক্তিযুদ্ধ পূর্ববর্তী ছাত্রলীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠনের নেপথ্য কথা, বাকশাল গঠনের প্রেক্ষাপট এবং বাকশালে যোগ না দেয়া নিয়ে নেপথ্যের কথা বলেছেন মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে। ধারাবাহিক সাক্ষাৎকারের আজ পড়ুন প্রথম কিস্তি।
নেতা বঙ্গবন্ধু, শাসক বঙ্গবন্ধু কোন পরিচয়টি আপনার কাছে বড়?
- নেতা বঙ্গবন্ধু আমার কাছে আকাশের ধ্রুব তারার মতো জাজ্বল্যমান। সব আন্দোলনের অগ্রদূত কারাগারের অবরুদ্ধ জীবনে নিবিড় সন্নিধ্যে এসে তাকে দেখা ও চেনার সুযোগে বলতে পারি নেতা মুজিবের চাইতে মানুষ মুজিব অনেক বড় ছিলেন। ১৫ই আগস্টে তার মর্মান্তিক মৃত্যু গোটা জাতিকে হতবিহ্বল করলেও বাংলার মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসই তার মৃত্যুর অন্যতম কারণ। ৩২ নম্বর ছেড়ে গণভবনে থাকলে দুর্বৃত্তরা এই দুষ্কর্মটি করার সুযোগ পেতো না। গণভবনে না থাকার কারণ ছিল সেখানে নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে কর্মীরা তার সঙ্গে অবাধে দেখা করতে পারবে না। অন্যদিকে পাকিস্তান কারাগার থেকে তার মনে একটা প্রচণ্ড বিশ্বাস জন্মে শুধু ৩২ নম্বর কেন সারা দেশটাই তার জন্য সুরক্ষিত দুর্গ। অনেকের মতো আমিও দুয়েকবার বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলাম গণভবনের নিরাপত্তার আবেষ্টনিতে থাকার জন্য। আমাকে মুখ ভেংচিয়ে তিনি বলতেন, ‘তোমার তো অসুবিধা হবে না, কিন্তু সাধারণ মানুষ আমার কাছে আসবে কীভাবে?’ মুখ ভেংচানো বা ধমক হজম করা ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর ছিল না। ১৫ই আগস্ট আত্মগোপনে থাকাকালে বেতারে তার মৃত্যুর সংবাদ শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। কান্নাকাটি করা ছাড়া আমার করারও কিছু ছিল না। কারণ কোনো সংগঠনেই কোনো অবস্থান আমার তখন ছিল না। যদিও আমি যুবলীগের প্রতিষ্ঠাতা মহাসচিব। সেখান থেকেও আওয়ামী লীগের কোটারি নেতৃত্ব আমাকে নির্মমভাবে সরিয়ে দেয়। তারা আওয়াজ তুলে ভাবীকে (মিসেস মুজিব) ‘হু আফটার শেখ, মণি অর কামাল’। এই প্রশ্নে ভাবীকে তারা ভুল বোঝাতে সক্ষম হয়। আসলে মণি ভাইও কোনো দিন মুজিব ভাইকে সরিয়ে ক্ষমতাসীন হওয়ার কল্পনাও করতেন না। কিন্তু এই প্রচারে সবচাইতে কঠিন শাস্তি পেতে হলো আমাকে। মণি ভাইয়ের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও আমাকে যুবলীগের মহাসচিবের পদ থেকে সরিয়ে দেয়া হলো। বিষয়টি মানতে আমার খুব কষ্ট হলেও কোনো গত্যন্তর ছিল না।
শাসক হিসেবে বঙ্গবন্ধু অনেকটাই ব্যর্থ। নেতা বঙ্গবন্ধু কর্মী অন্তঃপ্রাণ ছিলেন। জাতির পিতা হিসেবে দেশের প্রান্তিক জনতা তার ভালোবাসার উপাদান ছিল। যেকোনো অপরাধী তার সামনে গিয়ে পা ধরে মাফ চাইলে তিনি নির্ধিদ্ধায় তাকে মাফ করে দিয়ে বলতেন, এবার ছেড়ে দিলাম, আর করিসনে। পৃথিবীতে কোনো জাতির জনকই সফল শাসক হতে পারেনি। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না থেকে রাজধানী থেকে সরে গিয়ে টুঙ্গীপাড়ায় আশ্রম গড়ে তুললে তিনি সব বিতর্ক ও ভুল বোঝাবুঝির ঊর্ধ্বে থাকতেন। বাকশাল গঠন তো বটেই দেশ শাসনের অনেক পর্যায়ে তিনি সমালোচনার স্বীকার হয়েছেন। জাসদ, গণবাহিনী, স্বাধীনতা বিরোধীরা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার করে একটা ধূম্রজাল সৃষ্টি করে এবং তার জনপ্রিয়তায় একটা চিড় ধরাতে সক্ষম হয়। যুক্তিগ্রাহ্য এবং অযৌক্তিভাবে তিনি সমালোচনার শিকার হতে থাকেন। আন্দোলন চলাকালে তিনি ছাই ধরলে সোনা হতো কিন্তু শাসক হিসেবে অধিষ্ঠিত হলে অবস্থাটি কেন-যেন পালটে গেল।
ব্যক্তিগত আলাপচারিতায় বঙ্গবন্ধুকে যেভাবে দেখেছেন?
-ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধু অত্যন্ত সরল ও সাদাসিধে মানুষ ছিলেন। তার চরিত্রের একটি কালো দিক ছিল কারো কথায় হঠাৎ প্রভাবান্বিত হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলাপ না করে তিনি সিদ্ধান্ত নিয়ে বসতেন। তার প্রতিক্রিয়া জাতির জন্য যাই হোক না কেন- যারা যারা এই পরিস্থিতির সুযোগ নিয়েছে আমিও তাদের মধ্যে অন্যতম। দুর্নীতি কখনই আমার জীবনকে স্পর্শ করেনি কিন্তু বঙ্গবন্ধুকে নিজের চেতনার আঙ্গিকে প্রভাবিত করার অপরাধ আমার কাছে। একটা উদাহরণ দিলে এটা স্পষ্ট হওয়া যাবে, লন্ডনে আমাদের হাইকমিশনার ছিলেন ময়মনিসংহের এমএনএ (মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি) সৈয়দ সুলতান আহমদ। তার ওপর বঙ্গবন্ধু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন কেন জানি না। আমি ৩২ নম্বরের বারান্দায় বসে টিভি দেখছিলাম। তিনি চিৎকার করে কাকে যেন নির্দেশ দিচ্ছিলেন ‘ব্রিং ব্যাক সৈয়দ সুলতান আহমদ’। সৈয়দ সুলতান আহমদের সঙ্গে আমার সখ্যতা ছিল। তাৎক্ষণিক আমার মাথায় জেদ চেপে গেল তাকে ওখানে রাখতেই হবে। বস (বঙ্গবন্ধু) ঘর থেকে বেরিয়ে এসে তার নির্ধারিত সোফায় বসলে আমি বলেছিলাম, ‘বস, একটা কাজের কাজ করেছেন। আমি আজীবন আপনার ওপর বক্তৃতা করার সময় আলঙ্করিক শব্দ প্রয়োগে কখনও কার্পণ্য করিনি। লন্ডনের হাইকমিশনার হিসেবে একটি বাঙালি মালিকানাধীন রেস্তোরাঁ উদ্বোধনকালে তিনি পনের মিনিটের বক্তৃতায় সাতাশিবার আপনার নাম উচ্চারণ করেছেন। ওনি কি আমাদের সঙ্গে টেক্কা দিতে চান? এটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করেছিল। ওনি ঘরে ফিরে গিয়ে লাল টেলিফোনে নির্দেশনা দিলেন, ‘সৈয়দ সুলতানকে প্রত্যাহার করার প্রয়োজন নেই। আছে, থাক।’ এ রকম শ’ শ’ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী আমি। তিনি অনেকাংশে আত্মীয়-স্বজন কর্তৃক বিশেষ করে ভাবীর দ্বারা প্রভাবান্বিত হতেন। তার ভাগ্নে যাকে আমরা দাদাভাই বলে ডাকতাম খন্দকার মাহমুদ ইলিয়াসকে শিবচর থেকে প্রাদেশিক পরিষদে মনোনয়ন দিয়েছিলেন। ফলে ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ৬ দফা কর্মসূচির সফল রূপকার সৈয়দ মাজহারুল হক বাকী সে আসন থেকে মনোনয়ন বঞ্চিত হন। যার ফলে রাজনীতির সক্রিয় ধারা থেকে তিনি ছিটকে পড়েন। এখানে বাকী ভাইয়ের একটি প্রত্যক্ষ অপরাধ ছিল তিনি সম্পর্কটা ঝালিয়ে নেয়ার কোনো চেষ্টাতো করেন-ই নি বরং আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
বঙ্গবন্ধু নিজে ক্ষিপ্র বুদ্ধির (উইটি) লোক ছিলেন। অন্যের তীর্য ক্ষিপ্র বুদ্ধিতে তিনি প্রচণ্ডভাবে আপ্লুত হতেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করতেন। আমার স্পষ্ট মনে আছে শাহেবজাদা ইয়াকুব আলী ও রাও ফরমান আলী পূর্ব-পাকিস্তানের সামরিক প্রশাসক ছিলেন। আমাদের বক্তৃতা-বিবৃতিতে এলফো ঊ.খ.ঋঙ. (ইলেকশন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স) সম্পর্কে কোনো সংঘাত হলে সরাসরি মামলা দায়ের না করে আমাদেরকে গোয়েন্দা অধিদপ্তরে ডেকে সতর্ক করে দেয়া হতো। আমি মাওলানা মওদূদীকে আবুল আ’লা ইহুদী বলে সম্বোধন করতাম। এটা নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল। তারই সম্পর্কে সতর্কতা প্রদানের জন্য এখনকার প্রধানমন্ত্রীর সচিবালয় তখনকার তাদের কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে আমাকে সতর্ক করলেন। কথোপকথনের সময় টেবিলে রাখা ওনাদের অপূর্ব সুন্দর ইলেক্ট্রনিক সিগারেট লাইটার হাতে নিয়ে আমি আনমনে নাড়াচাড়া করছিলাম। শাহেবজাদা ইয়াকুব অত্যন্ত কৌতূহলী মনে আমাকে বললেন, মি. সিদ্দিকী, ‘ডু ইউ লাইক ইট’ ইউ মে টেক ইট।’ আমি তাৎক্ষণিক লাইটারটি তাদের দিকে এগিয়ে দিয়ে বললাম, ‘থ্যাংক ইউ জেনারেল, উই আর অলরেডি বার্নিং, ডোন্ট অফার আস ফায়ার।’ ওনারা বিস্মিত এবং আশ্চর্যান্বিত হয়েছিলেন। কিছুটা বিমুগ্ধ ও বিহ্বলও হয়েছিলেন বটে। সঙ্গে সঙ্গে মুজিব ভাইকে ফোন করে উনি উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলেন, ‘ইস্ট পাকিস্তানতো আজাদ হো গ্যায়া। কোই রোক নাহি সাকতা।’ ওদিক থেকে মুজিব ভাই বলছিলেন, (নেতার সঙ্গে দেখা হলে তিনি নিজে বলেছেন) ‘ভাইসাব, হাম ইনসাফ মাংতা।’ এদিক থেকে জেনারেল ইয়াকুবকে বলতে শুনলাম, আমার বক্তব্যকে উদ্ধৃত করে তিনি বলছেন, একজন ছাত্রনেতার উপস্থিত বুদ্ধি ও বুদ্ধিমত্তা এতো প্রখর হলে সেই জাতিকে অবদমিত রাখা যায় না। ওখান থেকে বেরিয়ে আমি ৩২ নম্বরে গিয়ে দেখলাম নেতা ভীষণভাবে উচ্ছ্বসিত। আমি কিছু বোঝার আগেই আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘ব্রাভো, ব্রাভো, আই অ্যাম প্রাউড অফ ইউ’ বলে তিনি ঘটনাটি উল্লেখ করলেন।
একবার ব্যক্তিগত সফরে লন্ডন গিয়েছিলাম। বাংলাদেশ বিমানে ফিরতি পথে আমাদের কিছু যাত্রীকে বাহ্রাইনে রেখে প্লেনটি মিশরে বঙ্গবন্ধুকে আনতে যায়। উদ্দেশ্য ফিরতি পথে বাহ্রাইন থেকে আমাদের উঠিয়ে নিয়ে বিমানটি ঢাকায় আসবে। যেহেতু বঙ্গবন্ধুর সফরসঙ্গীর তালিকায় আমার নাম ছিলো না আমি ওই ফিরতি প্লেনে না এসে বাহ্রাইনেই দুইদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। এতে প্লেনে আমাকে বঙ্গবন্ধু না দেখে চিফ পারসারকে জিজ্ঞেস করেছিলেন, ‘আলম কোথায়?’ উত্তরে পারসার বঙ্গবন্ধুকে জানালেন, ওনি দুইদিন বাহ্রাইনে থাকবেন। বাহ্রাইন থেকে প্রত্যাবর্তনের পর যথারীতি বসের সঙ্গে দেখা করতে ৩২ নম্বর গেলাম। তিনি তিনতলায় ছাদে পায়চারী করছিলেন। আমাকে দেখা মাত্রই চিৎকার করে বললেন, ‘মি. সিদ্দিকী নট অনলি ইউরোপ, ইউ হ্যাভ এনজয়েড ইন মিডলইস্ট টু’। আমি তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম। মিডলইস্ট ইজ টু হট অ্যান্ড এক্সপেনসিভ, অল ফর দি শেখস।’ বঙ্গবন্ধুর আত্মসম্মানে কথাটা লেগেছিল। তিনি চিৎকার করে বললেন, ‘হোয়াট’? আমি ক্ষিপ্রতার সঙ্গে তাৎক্ষণিক জবাব দিয়েছিলাম, ‘অফকোর্স ইট ইজ অ্যারাবিয়ান শেখস, নট বেঙ্গলি শেখস।’ তিনি এই ক্ষিপ্রতায় এতোখানি আপ্লুত হয়েছিলেন যে, আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ‘হোয়াট এন ওয়ান্ডারফুল এস্কেপ’। দোষে গুণে মানুষ। কিন্তু বঙ্গবন্ধুর প্রশ্নে দু’টিই ছিল মাত্রাতিরিক্ত। বুদ্ধির ক্ষিপ্রতা ছিল অনন্য সাধারণ এবং কালজয়ী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চসিক সম্মাননা পেল ১৫০ বীর মুক্তিযোদ্ধা
৪৭ তম মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার, বেলা ১১ টায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
স্বপরিবারে মুক্তিযোদ্ধাদের সরব উপস্থিতিতে বিরল এ আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেষ্ট ও সনদ এবং ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। অনুষ্ঠান মঞ্চে প্যানেল মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান ও প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
চট্টগ্রামে বুধবার অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্যাংকিং খাতে দায়ীদের শাস্তি না হওয়ায় বাড়ছে দুর্নীতি
ব্যাংকিং ও আর্থিক খাতে লাগামহীন জালিয়াতি, দুর্নীতি ও ঋণ খেলাপির দৌরাত্ম্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি মনে করছে, অনিয়মের অন্তর্নিহিত সুনির্দিষ্ট কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অনিয়ম-দুর্নীতি বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আমানতকারীসহ দেশবাসীর মধ্যে দুশ্চিন্তা ও আস্থার সংকট।
আজ রোববার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ব্যাংকিং ও আর্থিক খাতে একদিকে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব ও যোগসাজশের মাধ্যমে লাগামহীন জালিয়াতি, দুর্নীতি ও ঋণখেলাপির দৌরাত্ম্য বিরাজ করছে। অন্যদিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একাংশের অ্যাডহকভিত্তিক অকার্যকর পদক্ষেপ ও দৃশ্যমান অসহায়ত্বের ফলে তৈরি হয়েছে অরাজকতা ও ঝুঁকি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ব্যাংকিংখাতে চলমান সংকট নিরসন, সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ এবং স্বাধীন, নিরপেক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঝুঁকি নিরসন পরিকল্পনাসহ একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া সরকার বা বাংলাদেশ ব্যাংকের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন খাতের পাশাপাশি বহুল-বিতর্কিত ফারমার্স ও এনআরবিসির মতো ব্যক্তি মালিকানাধীন ব্যাংকে সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কিছু পদক্ষেপ নিয়েছে। তবে অনিয়মের অন্তর্নিহিত সুনির্দিষ্ট কারণ উদঘাটন করতে হবে। অবৈধ উপায়ে অর্জিত মুনাফা ও সম্পদলোভী স্বার্থান্বেষী ব্যক্তি, প্রতিষ্ঠান ও চক্রকে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করতে পারলে এ খাতে আইন অমান্যের চলমান বেপরোয়া ধারা রোধ করা যাবে না। খবর আরটিভি অনলাইন
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
৪৬ বছরে কেমন আছে প্রিয় বাংলাদেশ?
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশের তালিকায় অনন্য এক নাম বাংলাদেশ। এক সময়ের তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে গেলো চার দশকেই উন্নয়নের রোল মডেলও বলা হচ্ছে এই ছোট্ট বাংলাদেশকেই। স্বাধীনতার ৪৬ বছরে অর্জনের খাতে অনেক কিছুই যোগ হয়েছে।
তবে উন্নয়ন ধারাকে টেকসই করাটাই এখন অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বলছেন বিশ্লেষকেরা।
এক সাগর রক্ত আর অনেক প্রাণের বিনিময়ে পাওয়া এই বাংলার মাটি, মুক্ত আকাশ, পাখি, ফুল-ফল ও প্রকৃতি, স্বাধীন লাল-সবুজ পতাকা।
৪৬ বছর আগে যে স্বপ্ন আর সাহস নিয়ে অর্জিত হয়েছিলো লাল-সবুজের নিশান, বয়সের ৪৬ বছরে কেমন আছে সে প্রিয় বাংলাদেশ?
এক সময়ের পিছিয়ে থাকা আজকের ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য এক নাম। যাকে বিশ্ববাসী বলে থাকে এশিয়ান টাইগারস কিংবা নেক্সট ইলেভেন।
বিশ্ব অর্থনীতি যখন টানাপোড়েনের মধ্যে তখন ছোট্ট বাংলাদেশের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। অবকাঠামো উন্নয়নে এগিয়েছে যেমন তেমনি নারীর ক্ষমতায়ন কিংবা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার সঙ্গে বেড়েছে রিজার্ভ-রেমিটেন্স।
পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ৪ শতাংশের বেশি বাড়েনি। এর মধ্যে ১৯৭৩-৭৪ থেকে ১৯৭৯-৮০ সময়ে প্রবৃদ্ধির হার ছিল মাত্র গড়ে ৩ দশমিক ৮ শতাংশ। পরের ১০ বছর জিডিপি বেড়েছে প্রায় ৫ শতাংশ হারে। এরপর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে ৬ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে দেশে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।
গেলো সাত বছরে দারিদ্র্যের হার ১০ ভাগ কমে এখন ২১ দশমিক ৪ শতাংশ। আর ১৬ কোটির মধ্যে দারিদ্রসীমার নিচে এখন ২ কোটি মানুষ। যা স্বাধীনতার পর ছিলো সাড়ে চার কোটি।
সমাজ বিশ্লেষক সৈয়দ আনোয়ার হোসেনের মতে, স্বাধীনতা মানেই মুক্তি নয়। সামাজিক-রাজনৈতিক বৈষম্যহীন সমাজের বাংলাদেশ গড়তে কাজ করে যেতে হবে আরো বহুদিন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিদেশ থেকে আনা যাবে ৮ মোবাইল ফোন
ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে সর্বোচ্চ ৫টি মোবাইল ফোন আনার নিয়ম ছিল। এই সংখ্যা বৃদ্ধি করে এখন থেকে ৮টি ফোন আনা যাবে যাত্রীর ব্যাগেজে, তবে তা বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া। বিটিআরসি থেকে পাঠানো এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এটি বাস্তবায়ন শুরু হবে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানিয়েছেন, পরিপত্রটি বিটিআরসি থেকে পাঠানো হয় গত ১২ ডিসেম্বর। এতে উল্লেখ রয়েছে—‘ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যক্তিপর্যায়ে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানির সংখ্যা ৫টির পরিবর্তে ৮টি করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।’
প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিং পাস বা সংশ্লিষ্ট ভ্রমণ সংক্রান্ত কাগজ অনুয়ায়ী বিটিআরসি’র অনাপত্তিপত্র ছাড়া ৮টি মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন। তবে এসব মোবাইল ফোন হ্যান্ডসেটের মধ্যে সর্বোচ্চ দুটি আনা যাবে বিনা শুল্কে। বাকিগুলোর ক্ষেত্রে কাস্টমস সংশ্লিষ্ট আইন প্রযোজ্য হবে।
এছাড়া ৮টির বেশি মোবাইল ফোন আনার ক্ষেত্রে বিটিআরসি থেকে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ নিয়ে সেগুলো কাস্টমস থেকে খালাস করা যাবে। তবে তা হতে আমদানির তারিখ থেকে এক বছরের মধ্যে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার ট্রাক ও মোটরসাইকেল চালাতে অনুমতি সৌদি নারীদের
সৌদি আরবের নারীরা ট্রাক ও মোটরসাইকেল চালানোর অনুমতি পেয়েছেন। শুক্রবার দেশটির ট্রাফিক বিভাগ এ অনুমতি দিয়েছে বলে দেশটির সরকারি গণমাধ্যমে বলা হয়েছে। আগামী বছরের জুন থেকে এ নিয়ম কার্যকর হবে। খবর আরব নিউজের।
সৌদি জেনারেল ডিপার্টমেন্ট অব ট্রাফিক (জিডিটি) বলেছে, যথাযথ শর্ত পূরণ করে নারীরাও ট্রাক ও মোটরসাইকেল চালাতে পারবেন। নারীদের জন্য বিশেষ নম্বর ও নম্বর প্লেটও দরকার হবে না বলে জানিয়েছে রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানটি।
তারা বলছে, গাড়ি চালানোর ক্ষেত্রে নারী ও পুরুষকে ‘সমান’ বিবেচনা করা হবে। অর্থাৎ তাদের জন্য প্রচলিত নিয়মই কার্যকর হবে।
তবে কোনো নারী যদি অ্যাকসিডেন্ট করেন বা ট্রাফিক আইন ভঙ্গ করেন তাহলে বিশেষ সেন্টারে পাঠানো হবে তাদের। ওই সেন্টারটি নারীদের দ্বারাই পরিচালিত হবে।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির নারীরা।
এর আগে গেলো ২৬ সেপ্টেম্বর সৌদি বাদশাহ নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়ে একটি ডিক্রি জারি করেন। তবে ওই ঘোষণা অনুযায়ী নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ নম্বর ও নম্বর প্লেট ব্যবহারের কথা বলা হয়। কিন্তু সর্বশেষ ঘোষণায় সে অবস্থান থেকে সরে আসলো রিয়াদ।
উল্লেখ্য, সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যেখানে এতদিন নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জেরুজালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে প্রস্তাব দেবে মিসর
জেরুজালেমের বিষয়ে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না। এমন একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে মিশর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে এই প্রস্তাব তুলবে মিসর। তবে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও থাকবে ওই প্রস্তাবে।
কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য মিশরের এই প্রস্তাবের প্রতি সমর্থন জানাতে পারে। তবে বিরোধিতা আসতে পারে ওয়াশিংটনের দিক থেকে। তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৬ ডিসেম্বর ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই সময় তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ারও ঘোষণা দেন।
তাৎক্ষণিকভাবে ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আরব বিশ্বের নেতারা।প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুর্নীতিবাজদের মানুষ ভোট দেবে না : প্রধানমন্ত্রী
জামায়াত-বিএনপি এ দেশের পরগাছা। স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিবাজদের বাংলাদেশের মানুষ কখনো ভোট দেবে না। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানদের নিয়ে দল গঠন করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন আর স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান।
তিনি আরো বলেন, বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির অধিকারের ছয় দফা আদায়ে সারাবাংলা ঘুরেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
তিনি আরো বলেন, শুধু গাড়ি নয়, মানুষ পুড়িয়ে মেরেছে বিএনপি নেত্রী খালেদা জিয়া। কোরান শরিফ পোড়ানো, গাছকাটা, রাস্তা কেটে ফেলা, কি-না করেছে? এভাবে তারা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিতে চেয়েছে। জনগণ যখন প্রতিরোধ করেছে তখন তারা থামতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি বাংলাদেশের ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা লুটে নিয়েছে। তারা আবার স্বপ্ন দেখছে ক্ষমতা যাওয়ার। তারা আবার স্বপ্ন দেখে রাজনীতি করার।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর কাছে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে এটাই আহ্বান; এ দেশের মানুষ যেন দারিদ্র্যমুক্ত হয়, আমাদের দেশের ছেলেমেয়েরা যেন লেখাপড়া শেখে। আজ ডিজিটাল বাংলাদেশ তৈরি করছি। বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা নিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে। সে উন্নতি যারা চান তারা কি কখনো তাদের সমর্থন করতে পারে? এরা তো লুটেরা। এরা একদিকে যেমন যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের লালন-পালন করেছে; তেমনি দেশের মানুষের শান্তি বিনষ্ট করেছে। দেশকে উন্নয়নের পথ থেকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা দেশ গড়ি ওরা ধ্বংস করে।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ দলের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
আসল প্রশ্নফাঁসকারী শিক্ষক: নাহিদ
শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করে আসছেন বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সচিবালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের যৌথসভায় মন্ত্রী এ কথা বলেন। শিক্ষা সংক্রান্ত নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে সচিবালয়ে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস বন্ধে অনেক সাজেশন এসেছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার দিন আধঘণ্টা আগে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়ার কথা হয়েছে। কিন্তু আমরা যখন বুঝলাম আসল প্রশ্নফাঁসকারী তো শিক্ষক তখন আধঘণ্টা আগে দিয়েই লাভ কী।
মন্ত্রী আরো বলেন, কিছু শিক্ষক ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিংয়ে পড়ান। যত বড় ভাল শিক্ষক তত ক্লাসে কম পড়ান। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে তারা একসঙ্গে কাজ করবে।
শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো শিক্ষকদের লোভ দেখায় যে, কোনোভাবে প্রশ্নফাঁস করে তাদের শিক্ষার্থীদের ভালো ফল করাতে পারলে কোচিং ব্যবসা ভালো হবে। টাকা আয়ের পরিমাণটাও বাড়বে। এসব লোভের কারণে শিক্ষকরাই কোচিংয়ের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে।
তিনি আরো বলেন, আমরা শিক্ষা আইনটি চূড়ান্ত করেছি। আইনটি হলে কোচিং সেন্টারগুলো বন্ধ করতে পারবো। কোনো আইন না থাকায় কোচিং সেন্টারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না। তারা আদালতে গিয়ে ছাড় পেয়ে যায়।
বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) মো. আসাদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গাড়ির চেয়ে লেহেঙ্গার দাম বেশি
গত ১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। বিয়ের সময় শেরওয়ানিতে রাজকুমারের লুকে হাজির হয়েছিলেন বিরাট। অন্যদিকে লেহেঙ্গা পরে জমকালো সাজে রাজকুমারীরূপে বিয়ের আসরে দেখা গেছে আনুশকা শর্মাকে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিয়েতে আনুশকা যে লেহেঙ্গা পরেছেন তার দাম একটি বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। আনুশকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ জানায়, আনুশকার লেহেঙ্গার দাম ৩০ লাখ রূপি। যা দিয়ে ভালো একটি বিলাসবহুল গাড়ি কেনা যায়।
বিরাট-আনুশকা এখন মধুচন্দ্রিমা উদযাপন করছেন। তবে কোথায় মধুচন্দ্রিমা উদযাপন করছেন এই তারকা দম্পতি? আনুশকা তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। সেই ছবি দেখা বোঝা যাচ্ছে তুষারপাত ও পাহাড়ি কোনো এলাকায় রয়েছেন নবদম্পতি।
আগামী ২১ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে বিরাট-আনুশকা জুটির পরিবারের লোকজনকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। বলিউড ও ক্রিকেট অঙ্গনের তারকাদের নিয়ে মুম্বাইয়ে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা হবে ২৬ ডিসেম্বর।
এরপর মুম্বাইয়ের বাড়িতে সংসার জীবন শুরু করবেন তারা। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি বহুতল ভবনে ৭০০০ বর্গফুটের ফ্ল্যাট কেনেন বিরাট। সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের ৩৫ তলায় হবে বিরাট-আনুশকার নতুন ঠিকানা।
এছাড়া নবদম্পতি শিগগিরই দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবেন। সেখানে বিরাট তার আসন্ন ক্রিকেট সিরিজের প্রস্তুতি নেবেন। দক্ষিণ আফ্রিকাতেই এবার নববর্ষ উদ্যাপন করতে পারেন দুজনে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ওমরাহ করতে যাচ্ছেন অনন্ত জলিল
ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন অনন্ত জলিল। এর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। অনন্ত জলিল বলেন, আমি আজ ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছি। প্রথমে মদিনায় যাব। সেখানে তিন দিন থাকার পরে মক্কায় যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার হজ কবুল করেন।
অনন্ত জলিল আজ নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের সবার জন্য দোয়া চাইবো এবং দেশের জন্য দোয়া চাইবো। আপনারা যেন ঈমান মজবুত রেখে কাজ করতে পারেন। সবাই সৎ পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ও দেশের জন্য ভালো কাজ করুন।
অনন্ত জলিল সিনেমা নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক। এরপর হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পীড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা, মোস্ট ওয়েলকাম-টু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন।
বর্তমানে ব্যবসা ও ধর্মচর্চায় ব্যস্ত রয়েছেন তিনি। মাঝে সাহাবীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানালেও সেখান থেকে সরে আসেন। অনন্ত বলেন, সাহাবীদের নিয়ে সিনেমা নির্মাণ ইসলাম সমর্থন করে না।
চলচ্চিত্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সরে না দাঁড়ালেও ধর্মচর্চায় ব্যস্ত হওয়ায় তিনি এখন আর সিনেমা করবেন না বলেই মনে করছেন অনেকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বহদ্দারহাট ফ্লাইওভারে র্যাম্প চালু
দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম র্যাম্পটির উদ্বোধন করেন। তিনি বলেন, র্যাম্প নির্মাণের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অনেক দুর্ভোগে ছিলেন। আজ এ দুর্ভোগের অবসান হয়েছে। এখন থেকে শুধু বহদ্দারহাট ও চান্দগাঁওবাসী নয়, বৃহত্তর চট্টগ্রামের মানুষ বংশ পরম্পরায় এর সুফল ভোগ করতে পারবে।
র্যাম্প উদ্বোধনের সময় সিডিএ-এর বোর্ড সদস্য জসিম উদ্দিন, কেবিএম শাহজাহান, প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান, র্যাম্প নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজয় দিবসে সাতকানিয়া থানা পুলিশের বিভিন্ন কর্মসূচী পালন
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ’দের অাত্নত্যাগের স্মৃতিগাথা পটভূমিকে স্মরণ করে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেনসহ থানার অফিসারগণ সাতকানিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ’দের আত্নার প্রতি অঘাত সম্মান ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মজিবুর রহমান, এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই দীপন চন্দ্র সরকার, এসআই প্রিয়লাল ঘোষ, এসআই রেখা প্রভা দে, এএসআই মো. ইসমাইল।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সোমবার
পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের জন্য নগরীর রিমা কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে বিভিন্ন এলাকার মানুষ যাতে ওই মেজবানে অংশ নিতে পারে সেজন্য চট্টগ্রাম নগরীর আরও আটটি কমিউনিটি সেন্টারে আয়োজন রাখা হয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
জাতিসঙ্ঘে মিসরের জেরুসালেম সংক্রান্ত খসড়া প্রস্তাব উত্থাপন

জেরুসালেমের সঙ্কটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, এমন একটি প্রস্তাব উঠতে যাচ্ছে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসঙ্ঘে এই প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুসালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও থাকবে প্রস্তাবে। কূটনীতিকরা মনে করছেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এর সমর্থন করলেও বিরোধিতা আসতে পারে ওয়াশিংটন থেকে। তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ মাসের শুরুতে তেল আভিভ থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন ট্রাম্প। বিক্ষোভকারীদের সাথে ইসরাইলি সেনাদের সঙ্ঘাতে শুক্রবার চারজন ফিলিস্তিনি মারা গেছেন। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আরব বিশ্বের নেতারা। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পথে নেমে আসেন ফিলিস্তিনের মানুষ। গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনীর সাথে সঙ্ঘাত শুরু হয় বিক্ষোভকারীদের। ইসরাইলি সেনাদের সাথে বিক্ষোভকারীদের সঙ্ঘাতে শুক্রবার মারা গেছেন চারজন ফিলিস্তিনি। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জেরুসালেম সফরের সময়ও বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের আন্দোলনকারী জোট 'ফাতাহ'।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাত এনার্জি ড্রিংকসের ৫টিতেই অতিরিক্ত ক্যাফেইন

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দুঃসাহসিক ভিডিও: তরুণের মৃত্যু নিয়ে চীনে বিতর্ক

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘হৃদয়ে বাংলাদেশ ও বিশ্বাসে কাতার’

দখলদারদের গুলি থেকে বাঁচেনি দুই পাবিহীন ফিলিস্তিনি

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিজ্ঞাপনে ডলার পাচার রাজস্ব হারাচ্ছে সরকার

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইসরাইলের সঙ্গে আঁতাতের স্বীকারোক্তি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এবার ট্রাক- মোটরসাইকেল চালানোর অনুমতি সৌদি নারীদের

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের দারিদ্র ভয়াবহ আকার নিচ্ছে

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তুরস্কে প্রথম চালকবিহীন মেট্রো লাইন চালু

জেরুসালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে মিসরের প্রস্তাব
![]() |
| টরেন্টোতে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনি ও তাদের সমর্থকদের বিক্ষোভ |
১০ম দিনে ফিলিস্তিনি ইন্তিফাদা
ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে ইন্তিফাদা বা সর্বাত্মক প্রতিরোধ পালন করছেন ফিলিস্তিনিরা। গতকাল ১৬ ডিসেম্বর এ ইন্তিফাদার নবম দিন অতিবাহিত হয়। ইন্তিফাদার অষ্টম দিনে শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৪০ ফিলিস্তিনি। এ নিয়ে ট্রাম্পের ওই ঘোষণার পর ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে ট্রাম্পের ওই ঘোষণার পর দুনিয়াজুড়ে নিন্দার ঝড় ওঠে। ৮ ডিসেম্বর থেকে তৃতীয় ইন্তিফাদার ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাস। ট্রাম্পের ওই ঘোষণার পরপরই জেরুসালেম, গাজা উপত্যকা, পশ্চিমতীরের রামাল্লা, হেবরন, বেথলেহেম, নাবলুস, কালকিলিয়া, তুলকার্ম ও জেনিনের রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা। বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। হতাহত হন বহু বিক্ষোভকারী। তারপরও দমে যাননি মুক্তিকামী মানুষ। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখেছেন তারা। ট্রাম্প আর নেতানিয়াহুর ছবি পুড়িয়ে, আমেরিকা-ইসরাইলের পতাকা জ্বালিয়ে দিয়ে স্লোগান তুলছেন, ফিলিস্তিনিদের রাজধানী নির্ধারণের অধিকার আমেরিকাকে কেউ দেয়নি। আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরাইল নামে কোনো দেশ নেই। তাই এর কোনো রাজধানীও থাকতে পারে না। ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের বিপরীতে তাদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনিরা হচ্ছেন গাজা উপত্যকার ইয়াসির সকার (৩২), ইবরাহিম আবু সুরিয়া (২৯), পশ্চিম তীরের রামাল্লার মোহাম্মদ আমিন আকেল (২২) এবং পূর্ব জেরুসালেমের বাসেল ইবরাহিম। গাজায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদরা এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণহানির খবর নিশ্চিত করেছেন। পূর্ব জেরুসালেমের উত্তরে আনাতা গ্রামে সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি বুকে বিদ্ধ হলে ইবরাহিম আবু সুরিয়া নিহত হন। অন্যরাও ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিণতি বরণ করেন।
ইসরাইলের বিরুদ্ধে হামাসের কঠোর হুঁশিয়ারি
ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় চার ফিলিস্তিনি নিহত হওয়ার পর তেল আবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন বা হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের নিহতের ঘটনায় আরেকবার প্রমাণিত হয়েছে ইসরাইল একটি অপরাধী সরকার। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, জেরুসালেমকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন, তারা কখনোই ট্রাম্পের ঘোষণাকে বাস্তবায়িত হতে দেবে না বরং নিজেদের ন্যায়সঙ্গত অধিকার আদায় করে ছাড়বে।- বিবিসি
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রেসিডেন্টের বোনের মৃত্যু

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাড়ির বেইজমেন্ট থেকে ধনকুবের ও তার স্ত্রীর লাশ উদ্ধার

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সৌদি জর্দান ও কাতারে নির্যাতিত বাংলাদেশী নারী কর্মীরা

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গৌরীপুরে ৫ পেট্রোল বোমা বিস্ফোরণ

বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার
![]() |
| ড. ফায়জুল আমীর সরকার |
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার প্রত্যয়
![]() |
| মহান বিজয় দিবসে শনিবার সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শপথ নেয় জনতা -যুগান্তর |
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত অনুষ্ঠিত হয় স্কেটিং র্যালি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পাঁচ বছর ধরে বাক্সবন্দি ক্যান্সার মেশিন

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
December
(1121)
-
▼
Dec 17
(39)
- একাত্তর: আগে-পরে, ১- থ্যাংক ইউ জেনারেল, উই আর অলরে...
- চসিক সম্মাননা পেল ১৫০ বীর মুক্তিযোদ্ধা
- চট্টগ্রামে বুধবার অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট
- ব্যাংকিং খাতে দায়ীদের শাস্তি না হওয়ায় বাড়ছে দুর্নীতি
- ৪৬ বছরে কেমন আছে প্রিয় বাংলাদেশ?
- বিদেশ থেকে আনা যাবে ৮ মোবাইল ফোন
- এবার ট্রাক ও মোটরসাইকেল চালাতে অনুমতি সৌদি নারীদের
- জেরুজালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে প্রস্তাব দেবে মিসর
- দুর্নীতিবাজদের মানুষ ভোট দেবে না : প্রধানমন্ত্রী
- আসল প্রশ্নফাঁসকারী শিক্ষক: নাহিদ
- গাড়ির চেয়ে লেহেঙ্গার দাম বেশি
- ওমরাহ করতে যাচ্ছেন অনন্ত জলিল
- বহদ্দারহাট ফ্লাইওভারে র্যাম্প চালু
- বিজয় দিবসে সাতকানিয়া থানা পুলিশের বিভিন্ন কর্মসূচী...
- মহিউদ্দিন চৌধুরীর কুলখানি সোমবার
- জাতিসঙ্ঘে মিসরের জেরুসালেম সংক্রান্ত খসড়া প্রস্তাব...
- সাত এনার্জি ড্রিংকসের ৫টিতেই অতিরিক্ত ক্যাফেইন
- দুঃসাহসিক ভিডিও: তরুণের মৃত্যু নিয়ে চীনে বিতর্ক
- ‘হৃদয়ে বাংলাদেশ ও বিশ্বাসে কাতার’
- দখলদারদের গুলি থেকে বাঁচেনি দুই পাবিহীন ফিলিস্তিনি
- বিজ্ঞাপনে ডলার পাচার রাজস্ব হারাচ্ছে সরকার
- ইসরাইলের সঙ্গে আঁতাতের স্বীকারোক্তি সৌদি পররাষ্ট্র...
- এবার ট্রাক- মোটরসাইকেল চালানোর অনুমতি সৌদি নারীদের
- ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের দারিদ্র ভয়াবহ আকার ন...
- তুরস্কে প্রথম চালকবিহীন মেট্রো লাইন চালু
- জেরুসালেমে মার্কিন দূতাবাস ঠেকাতে মিসরের প্রস্তাব
- হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত : প্রেসিডেন্টের বোনে...
- বাড়ির বেইজমেন্ট থেকে ধনকুবের ও তার স্ত্রীর লাশ উদ্ধার
- সৌদি জর্দান ও কাতারে নির্যাতিত বাংলাদেশী নারী কর্মীরা
- গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
- গৌরীপুরে ৫ পেট্রোল বোমা বিস্ফোরণ
- বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া, মাদ্রাসা অধ্যক্ষ গ্র...
- যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার প্রত্যয়
- পাঁচ বছর ধরে বাক্সবন্দি ক্যান্সার মেশিন
- বেঁচে থাকলে লজ্জা পেতেন সৌদির প্রতিষ্ঠাতা বাদশাহ
- মাথাব্যথা ও সাইনোসাইটিস
- আড়াই তলা বাড়িটি ফ্রি, তবে...
- কংগ্রেস সভাপতির দায়িত্ব নিলেন রাহুল গান্ধী
- নৈতিকতাহীন হয়ে পড়েছে উচ্চশিক্ষা
-
▼
Dec 17
(39)
-
▼
December
(1121)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...