Wednesday, October 20, 2010
কিশোর উপন্যাস- সূর্যোদয়ের দিনে by জুবাইদা গুলশান আরা

পরীক্ষা এলেই পড়াশোনায় ছেলেরা মনোযোগী হয়ে ওঠে, এ কথাটা আর যার সম্বন্ধেই হোক, রঞ্জু সম্পর্কে কেউ বলতে পারবে না। সময়টাই এমন যে, ছোটদের এখন দম নেয়ার সময়ই নেই। সারাটা দিন ভাগ করে করে এক একটা শেখার পর্ব চলতেই থাকে ছোটদের। স্কুল, পিটি, কোচিং, সুইমিং আরও কিছু থাকলে তাও। তারপর বাসায় ফিরে পড়া, তারপর ঘুম। মাঝে মধ্যে স্কুল ছুটি থাকে বটে, সেখানেও নানা ধরনের কাজকর্ম এসে জায়গা জুড়ে বসে। ছবি আঁকার প্রতিযোগিতা, কুইজ প্রোগ্রাম, স্কুল বিতর্ক। সকাল থেকে ছেলের পেছনে সময় দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন রঞ্জু, রনি, বিলটু সোনিয়ার আম্মারা। মনের মধ্যে অনেক স্বপ্ন আর সাধ তাদের। ছেলেরা চায় ব্যতিক্রম কিছু করবে, তাক লাগিয়ে দেবে সবাইকে। ডিঙিয়ে যাবে একে অন্যকে। এক মুহূর্ত থেমে দাঁড়ানোর, ভাবার সময় নেই কারো।
লেখকঃ জুবাইদা গুলশান আরা
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিশোর উপন্যাস- জোলা পালোয়ান by আতা সরকার

তার পরও তো দু’জনের পেটের খোরাক জোগাড় করতে হয়। তাই জোলা কালে-ভদ্রে কখনো কখনো কাজ কর্মে যায়। কাজের মধ্যে কাজ হলো মাছ ধরার জাল হাটে হাটে বিক্রি করা। জালটা অবশ্য জোলা বোনে না। জাল বোনার কাজ ছমিরনকেই করতে হয়। ডাল ভাত রান্না, ঘর-গেরস্থালির কাজ কোন কিছুই বাদ নেই।
ইঁদুরের ওৎপাত দিন দিন বেড়েই চলেছে। বশির এজন্য ছমিরনকে পেটালেও সে মনে মনে চটে থাকে ইঁদুরের ওপরই। এক রাতে সে বর্শা হাতে দাঁড়িয়ে থাকে জালের পাশে। চুপচাপ। অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করে। কান দুটো খাড়া, ইঁদুরের শব্দ শোনার আশায়।
[বরিশাল ও রংপুরের লোককাহিনী অবলম্বনে]
কিশোরকন্ঠ এর সৌজন্যে
লেখকঃ আতা সরকার
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কিশোর উপন্যাস- 'আমাদের টম কে জানো' by আবদুল হাই শিকদার
এশার ফোন। ‘বাপা, তাড়াতাড়ি বাসায় আস।’
রওশন সাহেব বললেন, ‘ব্যাপার কী?’
‘সমস্যা।’
‘কী সমস্যা?’
‘গভীর সমস্যা।’
‘খুলে বল।’
‘আহ বাপা, খুব বিপদ। ক্রসফায়ার সমস্যা। বাসায় আস, তারপর সব শুনবে।’
রওশন সাহেবের অন্য কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু মেয়ের ফোন পেয়ে ঘরেই ফিরলেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মানসভ্রমণ- 'বেলবটম, পা ইত্যাদি' by আফজাল হোসেন
লেখকঃ আফজাল হোসেন
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ এক প্রসন্ন কল্লোল' by শাহাবুদ্দীন নাগরী
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পল্লীভ্রমণ: 'দ্বীপ মনপুরার টানে' by মৃত্যুঞ্জয় রায়
কিন্তু বাঁচতে আর পারলাম কই? জেলা পরিষদ ডাকবাংলোয় উঠেছি। না উঠেইবা উপায় কী? আর কোনো আবাসিক হোটেল নেই। সারা রাতের প্রায় নির্ঘুম ক্লান্তিটা বিছানায় শুয়ে আড়মোড়া দিয়ে তাড়ানোর চেষ্টা করছি। কিন্তু হরিণের পালের মতো মাঝে মাঝে কিছু ছেলেপুলে জানালায় এসে উঁকি দিচ্ছে। যেন আমি চিড়িয়াখানায় বন্দি কোনো জন্তু, ওরা দেখতে আসছে। ইতি-উতি উঁকি-ঝুঁকি, কিচিরমিচির কথা। বড্ড বিব্রতবোধ করছি। কেয়ারটেকার ওমর হোসেনকে হাঁক দিলাম, ঘটনা কী? এত লোকজন কীসের? ওরা কারা? ওমর হোসেন বয়স্ক মানুষ, দাড়ির ফাঁকে তার হাসি খেলে গেল। উত্তর দিলেন, ‘ওরা এই বাঁধেরহাট গ্রামেরই মানুষ। এত সুন্দর টাইলস ফিটিং বিল্ডিং মনপুরায় তো কোনোদিন হয়নি, তাই কিছু লোক প্রায় প্রতিদিনই দল বেঁধে দেখতে আসে, ফিরে গিয়ে গল্প বলে, আরো লোক আসে। কী করব কন? মানা তো করবাম পারি না। হাউস বলে কথা।’
সত্যিই, যতটা বিব্রত ও বিরক্ত হয়েছিলাম ওদের ওপর, ওমর হোসেনের কথা শুনে বাচ্চাগুলোর প্রতি খুব মায়া হলো, মায়া হলো দ্বীপ মনপুরাবাসীর ওপর। অবাকও কম হলাম না। মনে করার চেষ্টা করলাম, রামনেওয়াজ ঘাট থেকে মনপুরা পর্যন্ত প্রায় আট কিলোমিটার একটা সরু পাকা পথ। ফাঁকাও বেশ।
রাস্তার কোলঘেঁষে কিছু ঘরবাড়ি, পাড়া, মুদি দোকান। পথের দুপাশে আসার সময় মনপুরার বাড়িঘরগুলোর চেহারা একটু মনে করার চেষ্টা করলাম। কোনো বিল্ডিং দেখিনি। একটা পাকা বাড়িও চোখে পড়েনি। মনপুরায় পৌঁছে দেখলাম, ইউনিয়ন পরিষদ ভবন ও সরকারি অফিস ভবনগুলো ছাড়া আর কোনো পাকা ভবন নেই। সবই টিন-কাঠের ঘরবাড়ি। গাছপালাও খুব ঘন না।
প্রায় প্রতিটি বাড়ির চালে একটা করে সৌর প্যানেল বসানো, বাড়ির সঙ্গে পুকুর। তার মানে বিদ্যুৎ ও পানির কষ্ট যেন মনপুরা দ্বীপবাসীর ভাগ্যের লিখন। পরে খোঁজ নিয়ে দেখলাম, আসলেই তাই। ভোলার একটা উপজেলা হয়েও মনপুরা একটা আলাদা দ্বীপ। দ্বীপ হওয়ার কারণেই বিদ্যুতের সংযোগ সেখানে আজও পৌঁছেনি।
তবে হঠাৎ কেউ গেলে সেটা বুঝতেই পারবেন না। ব্যবস্থা নেই স্বাস্থ্যসম্মত পানীয়জলেরও। দ্বীপের চারপাশে সুপ্রশস্ত নদী, এত জল তবু সেগুলো গৃহস্থালি কাজে ও পানের অযোগ্য, সেচের কাজেও লাগে নাÑ সব লোনা পানি। খাওয়ার পানির জন্য টিউবওয়েলই ভরসা। সরকারি ও বেসরকারি অফিসগুলো চলছে জেনারেটরে, নিয়ম করে। দোকানে ফটোস্ট্যাট মেশিনও চলে জেনারেটরে, তাই ফটোকপি করার দামও দ্বিগুণ। তাই বলে সারা দিনরাতই জেনারেটরের বিদ্যুৎ মেলে না। ওটা চলারও একটা নিয়ম আছে সেখানে। সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত থাকে জেনারেটরের আলো, এরপর আবার মনপুরা ডুবে যায় গভীর অন্ধকারে। গরমকালে দুঃসহ গরমেও পাখা ঘোরানোর কোনো ব্যবস্থা নেই। ভাবলাম, মনপুরা ইজ ভেরি স্পেশাল। তাই এখানকার জন্য অফিস টাইমটা কি সন্ধ্যা থেকে করলে ভালো হয় না? ওমর হোসেনকে কথাটা জিজ্ঞেস করতেই হেসে ফেললেন, বললেন, ‘তা কী করে হয়? গরমেন্টের একটা আইন আছে না? গাঁও-গেরামের লোকেরা কি রাইতে অফিসে আইবো?’ গাঁও-গেরামের মানুষদের কথা জানি না, তবে এখানে যারা চাকরি করতে আসেন, তাদের অনেকেরই অনুভূতি হলো মনপুরা পোস্টিং মানে পানিশমেন্ট ট্রান্সফার, শাস্তিমূলক বদলি। এটা দ্বীপান্তর বা নির্বাসন ছাড়া কিছুই না। একসময় চোর-বদমাশদের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কালাপানি, ফাঁসি হতো, এখন এ দেশের চাকরিজীবীদের ফাঁসি হয় মনপুরা দ্বীপে। সমস্ত দ্বীপে ঢু ঢু করে ঘুরে বেড়ালে যত কেওড়া গাছ চোখে পড়ে,
রাস্তায় তত মানুষের দেখা মেলে না। বেশ নিরিবিলি, শান্ত শীতল এক দ্বীপ। পাশেই হাতিয়ার নিঝুম দ্বীপ। সেখানকার না জানি কী অবস্থা। ওমর হোসেন আশ্বস্ত করলেন, ‘দ্বীপটা যতই নিরিবিলি দ্যাখেন, তাতে ডরের কিছু নেই। এখানে কোনো চুরি, ডাকাতি, ছিনতাই নেই। রাত-বিরেতে আপনি দিব্যি পুরোটা দ্বীপ হেঁটে বেড়াতে পারেন। আপনার গতরে কেউ টোকাটা পর্যন্ত দেবে না।’ তবে ওমর হোসেন যতই বলুক, মনে আমি অতটা বিশ্বাস করলাম না। কেননা, এই মনপুরা দ্বীপই একসময় ছিল পর্তুগিজ জলদস্যুদের আস্তানা। সাগরে-নদীতে ডাকাতি-রাহাজানি ছিল যাদের পেশা। তাদের দুচারজন বংশধর যে এখনো মনপুরার মাটিতে নেই এ কথা হলফ করে বলা যাবে না। তবে সেসব না থাকলে তো আসলেই মনপুরা এক শান্তির দ্বীপ। তবু কেন যে চাকরিজীবীরা সবাই পোস্টিংটাকে বলেন শাস্তিমূলক! এখানে পোস্টিংয়ের পর অনেকেই ফের তদবিরে নেমে পড়েন মনপুরা থেকে মুক্তির জন্য।
লেখকঃ মৃত্যুঞ্জয় রায়
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তিনটি কবিতা by ওমর শামস
১.
আমরা সকলেই একটি প্রসিদ্ধ উপমা জানি। উপমাই যদি কবিত্ব হয় তবে এই উপমাটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে:
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
কী আশ্চর্য, একদিন পুরোনো কবিতা ঘাঁটতে ঘাঁটতে ঐ একই উপমা আমি আবার পেয়ে গেলাম তেরো শতকে। একটি বাদামি মরক্কো চামড়ার সোনার জালির মলাটের ভিতরে গয়নার মতো ফার্সি হরফের মধ্য থেকে বেরিয়ে পড়ে:
আমাদের কোনো পানির সোরাহি নেই
আমাদের বস্ত্র নগণ্য,
কোনো কম্বল নেই রাত্রির জন্য—
ভাবি পূর্ণিমার চাঁদ যেন একখানা রুটি।
হে বাংলার বুজুর্গ, আপনারা শুনুন, উপমাটি মৌলানা রুমীর—তেরো শতকে কোনিয়ায় বসে লেখা। সবুজ আর গোলাপি, দুটি ভেজা জলরঙের মতো মিশে যায় সাতশো বছরের দূরত্ব-নৈকট্যের দুটি ভাবনা, দুটি ডানা, দুটি স্পন্দিত বুক।
ভাষা, ত্বক, গোত্র, খাদ্য, বসন এমন কি সময়ের পার্থক্য সত্ত্বেও সকল কবির আত্মা যে একই স্থান-কালে বসবাস করে, তা জেনে আমি প্রফুল্ল হলাম। মনে হলো, বেঁচে থাকার জন্য এ এক একবিংশতম আনন্দ। বোরহেসের বক্তব্য মনে পড়লো:
সকল শ্রেষ্ঠ উপমাই এক।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতাত্রয়ী by টোকন ঠাকুর ও কামরুজ্জামান কামু
খাদ্যখাবার
দিঘিতে হাঁস শামুকদানা খোঁজে
শরীর ভাসে… নাখমুখঠোঁট জলে
দিঘিতে হাঁস ঝিনুকদানা খোঁজে…
মৃগয়াকে ব্যাঘ্র… বনস্থলে
প্রয়োজনীয় খাদ্য মনে করে
তোমার বুকে কী খুঁজেছি কাল
শামুক? ঝিনুক? মাতৃশিশুকাল?
তোমার বুকে কী পেয়েছি কাল–
পুরো শৈশব, হুলো বাল্যকাল?
মৃগয়াকে ব্যাঘ্র… বনস্থলে
নিজের জন্য খাদ্য কনফার্ম করে
তোমার বুকের তিলটি ছিল তাল… !
এমন কি তিল কৃষ্ণ নহে, লাল?
কালকে আকাশপাতাল ছিল কাল… !
কালকে আমি বনস্থলে ছিলাম
প্রমাণ ছিল, ব্যাঘ্র আমার নাম
তোমার বুকের মাংশ ছিল, কাঁচা
তাই খেয়েই তো আজ পর্যন্ত বাঁচা–
কাল পর্যন্ত বাঁচতে যদি চাই
ব্যাঘ্র আমি, কাঁচামাংশই চাই
বকের চোখে পুঁটির ছবি আঁকা
পুঁটির চোখেও কেঁচো আঁকা ছিল
তোমাকে খেয়ে আমার বেঁচে থাকা
না খেয়ে কারও বেঁচে থাকা ছিল?
২৩/২/২০০৯
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কবিতা- 'নিরাকারের মুখ' by সৈয়দ তারিক
পড়ো, তুমি করো পাঠ: প্রথম অনুজ্ঞা এই ছিলো;
করো পাঠ অস্তিত্ব তোমার;
তোমার আমিকে পড়ো, কামনাকে পাঠ করো, আর
দ্যাখো ক্রোধে হয়েছ কেমন এলোমেলো।

কেবল বাইরে দেখি, দুই চোখ বন্ধ করে নিজেকে দেখতে শিখি নাই।
২৬/৭/২০০৪
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছয়টি কবিতা' by গোলাম কিবরিয়া পিনু
যেভাবে রাত এসেছে সেভাবে দিন আসেনি
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর –
হিমযুগ নিয়ে ঠাণ্ডা-কাতরতা
মল্লিকার বন ছুঁয়ে শুয়ে আছে অন্ধকার
আমি ঘরের ভেতর — জানালা বন্ধ দ্বার!
সবকিছু সংক্রমণে নিয়ে যাচ্ছে –
হিংস্রপ্রাণীরা আরো হিংস্র হওয়ার গন্ধ পাচ্ছে!
রাত যেন চুল এলিয়ে দিয়েছে
কালো-সখ্য নিয়ে
বিভাবরী আরো যৌবনের কাছে
নিশীথিনী আরো তারুণ্যের কাছে!
অনির্দিষ্টকাল নিয়ে বহুকাল হলো
রাত এসেছে — দিন আসেনি !
ছায়াবিতানের মধ্যে কৃষ্ণপক্ষ-অমাবস্যা
আর সূচীভেদ্য অন্ধকার !
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশ ও মিডিয়া by সৈয়দ আবুল মকসুদ
১৯৭২ সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যে ৭০ জন শিক্ষানবিশ কর্মকর্তা যোগ দেন, তাঁদের মধ্যে একমাত্র নারী কিরণ বেদি। দিল্লির তিহার কারাগারের মহাপরিদর্শকের দায়িত্ব পালন করার সময় মিডিয়া তাঁর কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন করতে থাকে। কুখ্যাত কয়েদি ও কারাগার সম্পর্কে যে ধারণা প্রচলিত রয়েছে, তাকে তিনি ভুল প্রমাণের জন্য সংস্কারে হাত দেন। তাতে শুধু দেশের নয়, আন্তর্জাতিক স্বীকৃতিও আসে। ১৯৯৪ সালে এশিয়ার নোবেল ম্যাগসাইসাই পুরস্কার পান।
অক্টোবরের প্রথম সপ্তাহে কিরণ বেদি ঢাকায় এসেছিলেন কারা সংস্কার বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে। চাকরিজীবনে প্রতিটি দায়িত্ব পালন করেই তিনি প্রশংসিত হন। সরকারি দলের কোনো এমপিকে অপরাধের অভিযোগ থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা তো দূরের কথা, নিয়মবহির্ভূত পার্ক করায় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গাড়িকেও আটক করতে দ্বিধা করেননি। তবে তাঁর দেশও দেবদূতদের দেশ নয়। সেখানেও অবিচার, হিংসা বা পেশাগত প্রতিযোগিতা আছে। ২০০৭ সালে যখন তাঁকে ডিঙিয়ে তাঁর দুই বছরের জুনিয়র এক কর্মকর্তাকে দিল্লির পুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়, তখন তাঁর আত্মমর্যাদায় আঘাত লাগে। তিনি স্বেচ্ছায় অবসরে যান। অবসরে গিয়েই কনসালটেন্সি ফার্ম খোলেননি অথবা কোনো এনজিওর ব্যবসা ফেঁদে বসেননি। চাকরিতে থাকা অবস্থায়ই প্রতিষ্ঠা করেছিলেন ‘নবজ্যোতি’ নামের একটি সংগঠন, যার কাজ মাদকাসক্তদের নিরাময় ও পুনর্বাসন। ভিশন ইন্ডিয়া ফাউন্ডেশন নামেও একটি সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি।
কিরণ বেদি যখন ঢাকায়, তখন আমাদের মহানগর পুলিশ প্রশাসনে কিছু রদবদল হয়। মহানগর পুলিশ কমিশনারকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়। তাঁর জায়গায় এসেছেন নতুন কমিশনার।
কয়েক বছর ধরে ঢাকার সব পুলিশ কমিশনারই ভারতের স্টার প্লাসের জনপ্রিয় অনুষ্ঠান ‘আপ কা কাচেরি’র উপস্থাপক কিরণ বেদির চেয়ে বেশি খ্যাতিমান। তাঁরা দেশের ভূত-ভবিষ্যৎ ও ভালো-মন্দ নিয়ে সংবাদমাধ্যমে অব্যাহত বক্তব্য দেন। কারও কারও কথা বলার ভাষা সরকারপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো। গণতান্ত্রিক বাক্স্বাধীনতার সর্বোচ্চ সদ্ব্যবহার করা হচ্ছে। আমাদের সংবাদমাধ্যম তাঁদের দিচ্ছে পূর্ণ সহযোগিতা। তা সত্ত্বেও বাংলার সংবাদমাধ্যম বঙ্গীয় পুলিশের মন জয় করতে সম্পূর্ণ ব্যর্থ।
যুবলীগের নেতা ইব্রাহিম কীভাবে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন, তা শুধু তাঁকে জিজ্ঞেস করলেই জানা যেত। কিন্তু তা আর সম্ভব নয়। তবে তাঁর পক্ষে পুলিশ কমিশনারই বলে দিলেন, এটা স্রেফ ‘আত্মহত্যা’। আমাদের কুখ্যাত সংবাদমাধ্যমের লোকজন কথাটা পুরোপুরি বিশ্বাস করলেন না। মৃত্যুটি নিয়ে প্রশ্ন তুললেন। কার গাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করলেন? কার পিস্তলটিকে খেলনা মনে করে শিশুর মতো নাড়াচাড়া করছিলেন? মৃত্যুর জন্য পিস্তলওয়ালা বিন্দুমাত্র দায়ী নন। পিস্তলের মালিকের বিরুদ্ধে মামলা করার সুযোগ নেই। পিস্তলের স্বত্বাধিকারী যে নির্দোষ, তা আল্লাহকে হাজেরনাজের মেনে ঘোষণা করা হলো। মিডিয়া এসব নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিল, যা করা উচিত হয়নি।
আমরা রাজা রামমোহন রায়ের সময় থেকে ১৮৯ বছর ধরে সংবাদপত্র বের করছি। এই সময়ের মধ্যে সংবাদমাধ্যমকে প্রশংসা করে ও দোষারোপ করে বহু মানুষ তাঁদের পর্যবেক্ষণ দিয়েছেন। কিন্তু গত বুধবারই প্রথম একজন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক দার্শনিকের মতো উপদেশ দিলেন: ‘একটি গণতান্ত্রিক সমাজ গঠনে পুলিশ ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।’ এত দিন পুলিশ ও সংবাদমাধ্যম দুইযোগে কাজ করায় গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি।
যে কারও যেকোনো উপদেশ শিরোধার্য। এবং সে উপদেশ বা নির্দেশ যদি আসে কোনো বলবানের মুখ থেকে, তা অমান্য করার সাধ্য কার? কিন্তু শুধু উপদেশ নয়, বিদায়ী কমিশনার আরও বলেন, ‘গত বৃহস্পতিবার সারদা পুলিশ একাডেমিতে গিয়ে নতুন ৭৬৭ জন এসআইয়ের কাছে মিডিয়া সম্পর্কে মতামত জানতে চাইলে তাঁরা সবাই নেতিবাচক মতামত দেন। পরে মিডিয়ার ব্যাপারে বোঝানো হলে তাঁদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়।’
সাকল্যে ৭৬৭ জন কর্মকর্তার মধ্যে একজনও ছিলেন না, যিনি ক্ষীণ কণ্ঠেও সংবাদমাধ্যম সম্পর্কে ইতিবাচক একটা কথা বলতে পারেন। বাংলাদেশের উচ্ছল মিডিয়া-জগতের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হয় না। তবে বিদায়ী কমিশনারের কাছে আমরা ঋণী এ জন্য যে তিনি তাঁদের বুঝিয়েছেন, ফলে তাঁদের ‘দৃষ্টিভঙ্গির পরিবর্তন’ ঘটে থাকতে পারে। মিডিয়া সম্পর্কে পৃথিবীতে বহু জনমত জরিপ হয়েছে, কিন্তু বৃহস্পতিবারের জরিপটিই নির্ভুল। সুতরাং সর্বশ্রেষ্ঠ।
নতুন কমিশনারের মূল্যবান দীর্ঘ বক্তব্যও টেলিভিশনে দেখলাম ও শুনলাম। তাঁর কথা যদি মানা যায়, তাহলে দেশে অপরাধ শুধু নয়; ঢাকার যানজট পর্যন্ত থাকবে না। তিনিও একাকী চুপি চুপি নয়, মন্দ মিডিয়ার লোকজন নিয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে দায়িত্ব হাতে নিয়েছেন। সুতরাং মিডিয়ার অধঃপতন হলেও তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 20
(42)
- কিশোর উপন্যাস- সূর্যোদয়ের দিনে by জুবাইদা গুলশান আরা
- কিশোর উপন্যাস- জোলা পালোয়ান by আতা সরকার
- কিশোর উপন্যাস- 'আমাদের টম কে জানো' by আবদুল হাই শি...
- মানসভ্রমণ- 'বেলবটম, পা ইত্যাদি' by আফজাল হোসেন
- স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ এক প্রসন্ন কল্লোল' by শ...
- পল্লীভ্রমণ: 'দ্বীপ মনপুরার টানে' by মৃত্যুঞ্জয় রায়
- তিনটি কবিতা by ওমর শামস
- কবিতাত্রয়ী by টোকন ঠাকুর ও কামরুজ্জামান কামু
- কবিতা- 'নিরাকারের মুখ' by সৈয়দ তারিক
- ছয়টি কবিতা' by গোলাম কিবরিয়া পিনু
- পুলিশ ও মিডিয়া by সৈয়দ আবুল মকসুদ
- জুমকন্যার কাছে by মৃত্যুঞ্জয় রায়
- সহস্রাব্দের উন্নয়ন ধুমধাম ধামাকা by মুহাম্মদ হাবিব...
- আর্কটিকের জ্বালানি-সম্পদকেন্দ্রিক দ্বন্দ্ব by ড. প...
- লবণচাষিদের সমস্যা
- ডিসিসি নির্বাচন
- হামলার স্থান পরিদর্শনে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের
- দেশে তৈরি চালকবিহীন বিমানের পরীক্ষা চালিয়েছে ভারত
- মানব অস্তিত্ব রক্ষায় প্রাণী-উদ্ভিদের বিলুপ্তি ঠেকা...
- পাকিস্তানে আরামে আছেন লাদেন
- মেগির আঘাতে ফিলিপাইনের উপকূল লন্ডভন্ড
- অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে
- ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ করছে উইকিলিকস
- প্রজ্ঞাপন প্রত্যাহার মামলার শুনানি মুলতবি
- আগস্টে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে
- বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্তহীনতার দায় ৫০ বছর পর্যন্ত বহ...
- আর্থিক বাজারে ঋণমান আবশ্যক করার সুপারিশ
- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন ...
- তিনটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
- স্যামির হাতে গেইলের মশাল
- ওয়ানডে শুরু ২৩ অক্টোবর
- ছোট পর্দায়
- ‘লয়েড’ ওয়ার্নার
- যে কাউকেই আমরা হারাতে পারি
- বেদনার রাতে প্রতিশোধেরও আগুন
- ম্যানইউ ছেড়ে রিয়ালে রুনি
- তিন ‘ভাই’য়ের ড্র
- বিসিবিতে সিরিজ জয়ের উৎসব
- পাকিস্তান দলে যুক্ত হলেন শাহজাইব ও রিয়াজ
- আইসিসির র্যাঙ্কিং নিয়ে হাসির প্রশ্ন
- কবিতা- 'স্বর্ণজল্লাদ' by পিয়াস মজিদ
- কয়েক'টি কবিতা- by শামসেত তাবরেজী ও আলতাফ হোসেন
-
▼
Oct 20
(42)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...