Thursday, November 3, 2011

টানাটানি না করে তরুণদের সিদ্ধান্ত নিতে দিন by এ.কে.এম. ওয়াহিদুজ্জামান

ত কয়েকদিনের ব্যবধানে একটি সংবাদ মাধ্যমের এর মতামত বিভাগে বাংলাদেশের তরুনদের রাজনীতি বিষয়ক দু’টি লেখা প্রকাশিত হয়েছে। দু’টি লেখাই সুলিখিত। প্রথমটি লিখেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দ্বিতীয়টি সাবেক ছাত্রনেতা ও বর্তমান সাংবাদিক আরিফ জেবতিক। একটি রাজনৈতিক দলের মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মকে তাঁর দলে যোগ দেবার জন্য আহবান জানিয়েছেন আর আরিফ জেবতিক সাহেব তরুনদের দু’টি রাজনৈতিক দলে (বিএনপি এবং আওয়ামী লীগ) যোগ না দেয়ার পরামর্শ দিয়েছেন।

সরকারের ভেতরে ষড়যন্ত্র করছে মতিয়া গং : নূরে আলম সিদ্দিকী

৯৭১-এ মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতা, আলোচিত পার্লামেন্টারিয়ান নূরে আলম সিদ্দিকী বলেছেন, জনবিচ্ছিন্ন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গং প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত। সরকার চালাচ্ছে তারাই। আওয়ামী লীগের জোয়ারে ভাটার টান লাগতে শুরু করেছে। বৃহস্পতিবার দেশের জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় এ মর্মে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ১১ দলের আলোচনা : সরকারের নীতিনির্ধারকরাও বিচার নিয়ে বিভ্রান্ত : কয়েকজন ‘অপদার্থ’ মন্ত্রীর কর্মকাণ্ডে আমরা বিব্রত : ইনু

ক্ষমতাসীন মহাজোটের শরিক ১১ দলের আলোচনায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ঠুঁটো জগন্নাথ হিসেবে আখ্যায়িত করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, সরকারের নীতিনির্ধারকরাও এ বিচার নিয়ে বিভ্রান্ত। বিচার সম্পর্কে তাদের ধারণাও নেই। তাদের উপলব্ধির যথেষ্ট অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র বারবার এ বিচার নিয়ে প্রশ্ন তুললেও সরকারের পক্ষ থেকে কোনো কূটনৈতিক তত্পরতা দেখা যাচ্ছে না। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ সরকারের আমলে বিচার শেষ করতে না পারলে আগামী নির্বাচনে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

নারী নির্যাতন : রাজনগরে নবজাতককে গলাটিপে হত্যা, মাকে নির্যাতন : মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ধর্ষিতার অনশন : লাকসামে বখাটের হুমকি

মৌলভীবাজারের রাজনগরে নবজাতককে গলাটিপে হত্যা করে গৃহপরিচারিকা মাকে ঘরে আটকে রেখে নির্যাতন চালিয়েছে এক বখাটের পরিবার। ওই বখাটের লালসার শিকার হয়ে বাড়ির গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা হয়ে একটি ছেলেসন্তান জন্ম দেয়। এ ঘটনা ধামাচাপা দিতে বখাটের বাবা-মা নবজাতককে গলাটিপে হত্যা করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ধর্ষকের বাড়িতে ধর্ষিতার অনশন পালনের ঘটনা ঘটেছে। এছাড়া অন্যান্য স্থানে পৃথক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় ১২ জনসহ বিভিন্ন স্থানে ১৪ অপমৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। অপর দিকে ২টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :যশোর : যশোর-ঝিনাইদহ সড়কে গতকাল সকালে দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত এবং দু’জন আহত হয়েছে। নিহতের নাম সেতু। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র। সে কালীগঞ্জের রঘুনাথপুরের আবুল কাশেমের ছেলে। আহত দু’জন হলো লালচান ও জজ। এদের মধ্যে জজ এবার জেএসসি পরীক্ষার্থী।

‘ড. ইউনূসকে নিয়ে অতিমাত্রায় রাজনীতি করা হয়েছে’ : গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে তেমন অবদান রাখতে পারেনি : অর্থমন্ত্রী

র্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংক নিয়ম ভেঙে ৫৪টি সহযোগী প্রতিষ্ঠান করেছে। কিন্তু সেই সব প্রতিষ্ঠানের মুনাফার কোনো অংশই এর দরিদ্র সদস্যরা পায়নি। এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। গতকাল ২১ বছর পূর্তি উপলক্ষে নিজস্ব ভবনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘বাংলাদেশে ক্ষুদ্রঋণ : চ্যালেঞ্জ ও ভবিষ্যত্ নির্দেশনা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তবে ড. ইউনূসকে নিয়ে সাম্প্রতিক সময়ে অতিমাত্রায় রাজনীতি করা হয়েছে বলে অনুষ্ঠানে বক্তারা দাবি করেন।

টগরের দাম ১৫ লাখ, হরিণার ৭ লাখ টাকা মোটাতাজা গরুই বেশি কোরবানির হাটে by আলাউদ্দিন আরিফ

গাবতলী গরুর হাটে ফরিদপুর সদর উপজেলার আনোয়ার মণ্ডল তার কালো রঙের একটি ষাঁড় গরুর দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। আদর করে গরুটির নাম দিয়েছেন ‘টগর’। আনোয়ার মণ্ডল জানান, এরই মধ্যে টগরের দাম উঠেছে ৮ লাখ টাকা। গরুটিকে অতি যতনে শখ করে ঘরে পুষেছেন তিনি। ভালো দামে বিক্রিরও আশা করছেন। হাটে তোলার পরও রাতদিন গরুটির পরিচর্যায় ব্যস্ত।আনোয়ার মণ্ডলের গরুটির মতো বড় না হলেও এবার হাটে বিশাল আকারের মোটা তাজা গরু-খাসির অভাব নেই। আজ-কালের মধ্যে আরও কিছু বড় বড় গুরু হাটে আসার কথা জানালেন ইজারাদার কর্তৃপক্ষ ও বেপারিরা।

চট্টগ্রামে শিল্পপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু দুই ব্যবসায়ীসহ বিভিন্ন স্থানে আরও ৫ খুন : বগুড়ার শেরপুরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

ট্টগ্রামে এক শিল্পপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এছাড়া দুই ব্যবসায়ীসহ বিভিন্ন স্থানে ৫টি খুনের ঘটনা ঘটেছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত :চট্টগ্রাম : চট্টগ্রামে ধনাঢ্য শিল্পপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম মাসুদা বেগম (৪৫)। তিনি অ্যারো ফ্যাশন নামক গার্মেন্টের মালিক শেখ আবদুল মোমিন মিন্টুর স্ত্রী। মাসুদা নিজেও একজন শিল্পপতি। তিনি অ্যারো ফ্যাশন ও এনসিসি ব্যাংকের পরিচালক। এছাড়া তিনি নগরীর একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। গতকাল বিকালে পুলিশ খুলশি থানা ৬/এ নম্বর রোডের খুলশি হিল সংলগ্ন ৮১ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

আপিলের সুযোগ পাবেন : সুইডেনে যেতে হচ্ছে অ্যাসাঞ্জকে

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আইনি লড়াইয়ে হেরে গেছেন। ফলে তাকে যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের কাছে হস্তান্তর করা হবে। গতকাল এক রায়ে যুক্তরাজ্যের বিচারক জন থমাস এবং ডানকান আউসলি বলেন, গত বছর স্টকহোমে এক মহিলাকে ধর্ষণ এবং অপর এক মহিলাকে উত্ত্যক্ত করার ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে অ্যাসাঞ্জকে সুইডেন পাঠানো উচিত। বিবিসি, এএফপি, রয়টার্স, এপি

জেলহত্যা দিবস আজ

জ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির ইতিহাসের এক কলঙ্কময় দিন। ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের এই দিনে রাতের অন্ধকারে ঢাকা কেন্দ্রীয় কারগারের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যা করে। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন বর্বরোচিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের বিরুদ্ধে সাঈদীর আপত্তি ব্যাপক বিতর্ক

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দায়ের করা আপত্তির মুখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের ওই পদে থাকা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। চেয়ারম্যান ১৯৯৪ সালে গণআদালতের গণতদন্ত কমিশনের সেক্রেটারিয়েট সদস্য ছিলেন—এই অভিযোগ এনে তার প্রত্যাহার চেয়ে ট্রাইব্যুনালে মাওলানা সাঈদী একটি আবেদন করেছেন। আগামী ১৩ নভেম্বর এটির শুনানির দিন নির্ধারিত আছে।দেশি-বিদেশি আইন বিশেষজ্ঞরা বলেছেন, যদি কোনো বিচারপতির বিরুদ্ধে বিচারাধীন বিষয়ে পূর্বসংশ্লিষ্টতা থাকে, তাহলে কোনোভাবেই তার ওই বিচারকের চেয়ারে থাকা ঠিক হবে না। একজন বিতর্কিত ব্যক্তি কোনোদিন বিচারপতির আসনে বসতে পারেন না।

নাসিক নির্বাচন অসাংবিধানিক : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের কয়েক ঘণ্টা আগে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়া বিএনপির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এ নির্বাচন সম্পূর্ণভাবে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য। বিএনপি এ প্রশাসনের নির্বাচন মেনে নেয়নি, নেবে না। বুধবার শহরের মাসদাইর এলাকায় নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন করে তৈমূর আলম খন্দকার এসব কথা বলেছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নিরপেক্ষতা ও স্বাধীনতা হারিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই একজন মেরুম্নদণ্ডহীন মানুষ।

৩০তম বিসিএসের ফল প্রকাশ : ২৩৬৭ জনকে নিয়োগে পিএসসির চূড়ান্ত সুপারিশ

০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৩৬৭ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এদের মধ্যে ১ হাজার ৬২৩ জন পুরুষ এবং ৭৪৪ জন নারী। তথ্য বিভ্রাট বা প্রশাসনিক কারণে ১৩ জনের সুপারিশ স্থগিত রাখা হয়েছে।২০১০ সালের ৩০ জুলাই প্রিলিমিনারি এবং চলতি বছর ৩০তম বিসিএসে লিখিত পরীক্ষা হয়। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪৭ হাজার ৩৯৫ জন। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর ৯ হাজার ৫৯ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। মৌখিক পরীক্ষা শেষে উত্তীর্ণ হন ৫ হাজার ৮১০ জন।

লোকমানের জানাযায় মানুষের ঢল

ন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের জানাজা গতকাল বাদ আসর স্থানীয় মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় পুরো স্টেডিয়াম ও গ্যালারি পূর্ণ হয়ে লোকজনকে সড়কে অবস্থান নিতে হয়। পরে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।লোকমান হোসেনের নামাজে জানাজায় নরসিংদী, পার্শ্ববর্তী ভৈরব ও নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষসহ অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সাংসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।

‘ওপরের নির্দেশে’ খোকন গ্রেফতার : আসল খুনিদের আড়াল করার অপচেষ্টা - বিএনপি

বিএনপির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা কমিটির সভাপতি খায়রুল কবীর খোকনকে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সকালে তাকে অতিগোপনে নরসিংদী নিয়ে যাওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় খোকনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন নরসিংদী জেলা পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূঁইয়া। তবে এ ঘটনায় গত রাত পর্যন্ত ২৪ ঘণ্টা অতিক্রম হলেও থানায় মামলা হয়নি।

প্রকল্প অনুমোদন দিতে মরিয়া সরকার মানা হচ্ছে না নিয়মনীতি by জাহিদুল ইসলাম

রকার চরম অর্থসঙ্কটে। এর মধ্যেও একটির পর একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১ লাখ ৫০ হাজার কোটি টাকায় ৬৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায় নেয়া বিতর্কিত প্রকল্পগুলোয়। অর্থবছরের শুরুতেই সারাবছরের বরাদ্দের তিনগুণের বেশি প্রকল্প অনুমোদন দেয়ায় অন্যান্য প্রকল্পের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে চলতি বছরের উন্নয়ন বাজেটের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

৭ নভেম্বরের আলোচনায় বিশিষ্টজন : বিএনপির নেতৃত্বে আরেকটি মুক্তিযুদ্ধ এখন সময়ের দাবি

ওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করছে বলে অভিযোগ করে বিশিষ্টজনরা বলেন, একাত্তরে যে চেতনা নিয়ে মুক্তিকামী জনতা নয় মাস যুদ্ধ করেছে, তা আজও বাস্তবায়ন হয়নি। সুযোগ পেলেই আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র লুণ্ঠন করেছে। এখনও দলটি একই চক্রান্তে লিপ্ত। দেশবিরোধী এই কাণ্ড ধূলিসাত্ করতে আরেকটি মুক্তিযুদ্ধ এখন সময়ের দাবি। দেশ বাঁচাতে বিএনপির নেতৃত্বে সেই মুক্তিযুদ্ধে যোগ দিতে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট : বাংলাদেশে এখনও ২৬ শতাংশ মানুষ চরম দরিদ্র

বাংলাদেশে এখনও ২৬ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। তবে নারী-পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দেশটি অগ্রগতি অর্জন করেছে। গত কয়েক বছরে বাংলাদেশ মাতৃমৃত্যুর হার ২৫% শতাংশ কমিয়ে এনেছে। জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট ২০১১-তে বলা হয়, ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬ নম্বরে। ১৮৭টি দেশকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে নিম্ন মানব উন্নয়ন অংশে। এই প্রতিবেদনের শীর্ষস্থানে আছে নরওয়ে এবং দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। এমন অবস্থাতেও এবারে বাংলাদেশের অর্জন হলো নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনা।

ঢাকা ও মস্কোর মধ্যে পরমাণু বিদ্যুেকন্দ্র স্থাপন চুক্তি স্বাক্ষর

পাবনার রূপপুরে দুই হাজার মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন দু’টি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে গতকাল সকালে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর বাসস।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং রাশিয়ার সরকারি এটমিক এনার্জি করপোরেশন (রোসাতোম)-এর মহাপরিচালক সের্গেই কিরিয়েঙ্কো নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারে এ চূড়ান্ত সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভারতকে করিডোর দেয়ায় ২৬ নাগরিকের উদ্বেগ : ৪ মন্ত্রণালয়কে চিঠি

কোনো চুক্তি ছাড়াই ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেয়ায় উদ্বেগ প্রকাশ করে চার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ২৬ বিশিষ্ট নাগরিক। ২৬ বিশিষ্ট নাগরিকের পক্ষে বিবিসি-খ্যাত সাংবাদিক আতাউস সামাদ স্বাক্ষরিত চিঠি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পৌঁছানো হয়। চিঠিতে কোন চুক্তির আওতায় ভারত নৌপথে জাহাজে আশুগঞ্জ বন্দরে পণ্য নিয়ে আসছে এবং সড়কপথে আগরতলায় পৌঁছানো হচ্ছে, সে বিষয়ে জানতে চাওয়া হয়। এছাড়া নৌপথে আশুগঞ্জবন্দর ও সড়কপথে আগরতলা পর্যন্ত ভারতকে করিডোরের বিনিময়ে বাংলাদেশ কী পাচ্ছে, তা জানতে চেয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

২৪ ঘণ্টায়ও মামলা হয়নি : মেয়র লোকমান হত্যার নেপথ্যে কারা—

রসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার ২৪ ঘণ্টা অতিক্রম হলেও গতকাল রাত পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, দলের অভ্যন্তরীণ কোন্দলেই খুন হয়েছেন লোকমান হোসেন। দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের স্থানীয় একটি গ্রুপের সঙ্গে লোকমানের বিরোধ ছিল। সম্প্রতি এ বিরোধ চরম আকার ধারণ করে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের এক মন্ত্রীর দিকেই তাদের সন্দেহের তীর! ঘটনার পর থেকেই টিঅ্যান্ডটিমন্ত্রী ও তার ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুকে এ হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক বলে অভিযোগ করে আসছে নিহতের স্বজন, ছাত্রলীগ ও পৌরসভার সাধারণ নাগরিক।

ভোগান্তির মধ্যে ঈদযাত্রা শুরু : ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বিঘ্নিত : মেরামত ও অব্যবস্থাপনায় রাস্তায় দীর্ঘ যানজট by কাজী জেবেল

বিত্র ঈদুল আজহার বাকি মাত্র ৪ দিন। স্বজনদের সঙ্গে এই ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। গতকাল বাস, ট্রেন ও লঞ্চে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি যাত্রী গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। এসব যাত্রীর বেশিরভাগই পথে চরম ভোগান্তির শিকার হন। বিশেষ করে নারী ও শিশুরা তীব্র কষ্ট ভোগ করেন। নরসিংদীর বাসাইলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা ট্রেনে আগুন দিলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগ্বিদিক ছুটে পালায় অনেক যাত্রী। এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ পূর্বাঞ্চলীয় রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ক্ষোভের আগুনে জ্বলছে নরসিংদী by মাজহারুল পারভেজ মন্টি,

রসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার প্রতিবাদে নরসিংদীতে তাণ্ডব চালিয়েছে সরকারি দল আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে লোকমান নিহত হওয়ার প্রতিবাদে আহূত ছাত্রলীগের হরতাল চলাকালে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে আগুন, মহাসড়কে ভাংচুর, অবরোধসহ ব্যাপক সহিংস ঘটনা ঘটে। আগুনে ট্রেনের ১৩টি বগির মধ্যে ১১টি ভস্মীভূত হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত ট্রেনযাত্রী। সরকারি দলের এই তাণ্ডবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় হরতালকারীরা।

চট্টগ্রাম কাস্টম হাউসের নবরূপে যাত্রা

খোলনলচে পাল্টে গেছে চট্টগ্রাম কাস্টম হাউসের। বছরে ২০ হাজার কোটি টাকা রাজস্ব প্রদানকারী এ প্রতিষ্ঠান গতকাল থেকে যাত্রা শুরু করেছে নতুন রূপে। এতদিন আমদানি ও রফতানি শাখা পৃথকভাবে শুল্কায়ন কাজ সম্পন্ন করলেও বুধবার থেকে একীভূত হয়ে গেছে উভয় শাখা। এ জন্য দীর্ঘদিনের পুরনো অর্গানোগ্রাম ভেঙে গঠন করা হয়েছে নতুন অর্গানোগ্রাম। সে অনুযায়ী, নিয়োগ দেওয়া হচ্ছে নতুন এক হাজার ২৪৫ জন জনবলও। প্রাথমিকভাবে অর্ধশত পদে নিয়োগ দেওয়া হয়েছে নতুন জনবল।

ঈদ উপলক্ষে রেমিট্যান্স চাঙ্গা

দ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে। চলতি অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে ১০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এসেছিল ৯২ কোটি ডলার। সে হিসাবে একই মাসের তুলনায় ১২ কোটি ডলার বা ১১ দশমিক ৫৩ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে। আর গত সেপ্টেম্বর মাসের তুলনায় ২০ কোটি ডলার বা ১৯ শতাংশ রেমিট্যান্স বেড়েছে। প্রতি বছরই ঈদ সামনে রেখে সাধারণত প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

হিসাববিজ্ঞানে পেশাদার ডিগ্রি-এসিসিএ পাল্টে দেবে আপনার ভবিষ্যৎ by জিয়া হাসান

'বিশ্বব্যাপী দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে এসিসিএ ডিগ্রি অর্জনকারীদের। হিসাববিজ্ঞানের এই পেশাদার ডিগ্রিটি পাল্টে দিতে পারে আপনার ভবিষ্যৎ, তৈরি করতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করার সুযোগ। বাংলাদেশ এসিসিএর জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। এখানে এ বিষয়ে প্রায় সাত হাজার শিক্ষার্থী রয়েছেন এবং আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।' সম্প্রতি বাংলাদেশ সফরকালে সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে এসিসিএর প্রধান নির্বাহী হেলেন ব্র্যান্ড অবি এসব কথা বলেন। তিনি এসিসিএ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ নানা পরিকল্পনার কথা বলেন।

সঞ্চয়পত্রে বিনিয়োগে ভাটা by ওবায়দুল্লাহ রনি

লতি অর্থবছর বাড়ানো হয়েছে সঞ্চয়পত্রের সুদ হার। বাড়ানো হয়েছে বিনিয়োগ সীমা। উৎসে কর কর্তনের হার কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তারপরও সঞ্চয়পত্র বিনিয়োগে ভাটা পড়েছে। ২০১০-১১ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) ১ হাজার ৪৩৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। চলতি অর্থবছরের তিন মাসে নিট বিক্রি দাঁড়িয়েছে ৪৯৮ কোটি টাকা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় ৯৩৫ কোটি টাকা বা ৬৫ দশমিক ২৪ শতাংশ বিক্রি কমেছে। সঞ্চয়পত্রের সুদ হার ও আরোপিত করের বিষয়টি সাধারণ মানুষের কাছে পরিষ্কার না থাকা, ব্যাংকের সুদ হার বাড়াসহ নানা কারণে এমন হয়েছে বলে অর্থনীতিবিদদের ধারণা।

প্রতিশোধ নয়, অর্জন :স্যামি

প্রশ্ন : অনুভূতি এবং অর্জন সম্পর্কে_স্যামি : জিততে পেরে সত্যিই খুব ভালো লাগছে। দেশ ছাড়ার সময় আমাদের মূল উদ্দেশ্য ছিল ভালো খেলা এবং আমরা সে লক্ষ্য অর্জন করতে পেরেছি। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই। আমরা সবসময় জানতাম যে, সফরটা হবে চ্যালেঞ্জিং। বিশেষ করে সাকিব, অধিনায়ক এবং তামিম যেভাবে ব্যাট করেছেন, তাতে চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে। তবে নিজেদের বোলিংয়ের ওপর আমাদের বিশ্বাস ছিল। সব দিক বিবেচনা করলে সিরিজ জয় দারুণ অর্জন।

বিশুর বিষে...

রিণতিটা মোটেই অভাবিত নয়। বাংলাদেশ এ টেস্টে হারতই, ব্যবধানটা বড় হয়েছে, এই যা! দুই ইনিংসেই উন্মত্ত ব্যাটিং করে তারা হেরেছে ২২৯ রানের ব্যবধানে। শেষ ইনিংসে ৯০ রান দিয়ে দেবেন্দ্র বিশু পেয়েছেন ৫ উইকেট। অনবদ্য বোলিং, নাকি বাংলাদেশের অদূরদর্শী ব্যাটিং_ এ পারফরম্যান্সের মূলে কী, তা বুঝতে হলে আউটের ধরনগুলোও বোঝা দরকার।মিরপুর টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮২ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ পিছিয়ে ছিল ৩৪৪ রানে। জয় বহু দূরের ব্যাপার। পঞ্চম দিনটা কাটিয়ে দেওয়ার লক্ষ্যেই ব্যাট করতে নামেন মুশফিকরা; কিন্তু রান করার স্টাইলটা ছিল অপরিণামদর্শীর মতো।

নিজেরাই নিজেদের আউট করেছি :মুশফিক by সঞ্জয় সাহা পিয়াল

চিৎকারটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিলেন মাত্র। মুশফিকের মুখটা সরিয়ে নিলেন নাঈম ইসলাম। কারণ ওদিকে তখন ট্রফি নিয়ে চলছে ক্যারিবীয়দের জয়োৎসব। দৃশ্যটা যে মুশফিকের মনকে আরও ব্যথিত করে তুলবে তা, বেশ জানতেন নাঈম। পুরস্কার মঞ্চ থেকে শুকনো মুখে চলে আসা মুশফিককে এরপর মাঠের মাঝেই থামিয়ে ছিলেন শিবনারায়ণ চন্দরপল। আটত্রিশ বছরের এ অভিজ্ঞজন হয়তো আর কখনোই মিরপুরের মাঠে খেলতে আসবেন না। যাওয়ার বেলায় তাই মুশফিকদের শুভেচ্ছাস্বরূপ বড়ভাইয়ের মতো কিছু টিপস দিয়ে গেলেন চন্দরপল। প্রায় আধঘণ্টার ওই প্রীতি ক্লাসের খুব মনোযোগী ছাত্র ছিলেন তামিম-ইমরুলদের সবাই।

সাকিবের 'সুইসাইড' শট

থাটা কানে বাজছিল খুব। 'এ উইকেটে ব্যাটসম্যান যদি আউট হতে না চান, তাহলে তাকে আউট করা কঠিন। এখানে ড্র করা খুবই সম্ভব।' আগের দিন যিনি এ কথা বলতে পারেন, তিনি কীভাবে গতকাল ওভাবে বিলাসী শট খেলে আউট হয়ে যান? আশরাফুল হলে লোকে দিব্যি একটা বিশেষণ বসিয়ে দিত; কিন্তু সাকিব আল হাসানের কাছ থেকে অমন দায়িত্বজ্ঞান-বিবর্জিত শট কেউ আশা করেননি। লাঞ্চের তখন আর মাত্র কয়েক মিনিট বাকি। এ সময়ের মধ্যে নিজের হাফ সেঞ্চুরিটা পেয়ে যান সাকিব। মাত্র ৬৫ বলে ৫০ করা সাকিবকে দেখে কখনোই মনে হয়নি ক্যারিবীয় বোলাররা তার ওপর শাসন করতে পেরেছেন। কিন্তু হঠাৎ যেন সব পেয়ে যাওয়ার তৃপ্তি এসে যায় সাকিবের মনে।

বিদেশে কাজ পেতে সবচেয়ে বেশি ঘুষ দেয় রুশ-চীনা কম্পানি

বিদেশে বিনিয়োগ ও ব্যবসার ক্ষেত্রে রাশিয়া ও চীনের কম্পানিগুলোর মধ্যে ঘুষ দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্বজুড়ে দুর্নীতি-সংক্রান্ত নতুন এক গবেষণায় গতকাল বুধবার এ কথা জানায়। ঘুষ দাতাদের সূচকে সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের কম্পানিগুলো সবচেয়ে সৎ বলে প্রতিয়মান হয়েছে গভেষণায়।সূচকটি তৈরির জন্য ২৮ দেশে জরিপ চালানো হয়। সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ, আমদানির পরিমাণ ও আঞ্চলিক প্রভাবের ভিত্তিতে ওই দেশগুলোকে বেছে নেওয়া হয়েছে। এসব দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত তিন হাজার নির্বাহী কর্মকর্তার মতামত নেওয়া হয়।

ফিলিস্তিনকে শায়েস্তা করতে নতুন বসতির ঘোষণা

শ্চিম তীরে আরো দুই হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। সে অনুযায়ী শিগগিরই জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ করা হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো ফিলিস্তিনকে সদস্য পদ দেওয়ার এক দিন পর গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দেন।নেতানিয়াহু মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিক এক বিবৃতিতে দ্রুততম সময়ে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আরো প্রায় দুই হাজার বসতি নির্মাণের ঘোষণা দেন। এ ছাড়া ফিলিস্তিনকে তাদের প্রাপ্য করের টাকাও না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

কানাডায় উর্দুতে ঈদের নামাজ by সাইফুল্লাহ মাহমুদ দুলাল

কালের ঈদ, সেকালের ঈদ/ গ্রামের ঈদ, শহরের ঈদ/ ছোটবেলার ঈদ- এধরনের লেখা প্রায় প্রতিবছরই ঈদ সংখ্যাগুলোতে যত্ন করে ছাপা হয়। অনেক বছর আগে দৈনিক ভোরের কাগজে লিখেছিলাম- আনন্দের ঈদের বিপরীতে বেদনার, বিরক্তির, বিড়ম্বনার ঈদ নিয়ে। এবার ‘স্বদেশের ঈদ, বিদেশে ঈদ’ লেখাটি লিখতে গিয়ে সেই সব কথা মনে পড়লো।

হারেৎজের প্রতিবেদন-ইরানে হামলার পরিকল্পনা করছেন নেতানিয়াহু

রানে সামরিক হামলার পরিকল্পনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার সহকর্মীদের এ ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেৎজ গতকাল বুধবার এ তথ্য জানায়। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল হামলা চালাতে পারে_এমন কানাঘুষা কয়েক দিন থেকেই চলছিল।হারেৎজের এমন একটি প্রতিবেদন প্রকাশের দিনই ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা একটি উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন। এ ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে হামলা চালানো সম্ভব। এদিকে ইরান হুঁশিয়ার করে বলেছে, তারা সতর্ক রয়েছে এবং হামলা চালালে ইসরায়েলকে 'শাস্তি' পেতে হবে।

গ্রেপ্তারি পরোয়না প্রত্যাহারের আবেদন সাদি গাদ্দাফির

গ্রেপ্তারি পরোয়ানা তুলে নিতে ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি। নিজের আইনজীবীর মাধ্যমে গত মাসে তিনি এ আবেদন জানান।লিবিয়ার নতুন নেতৃত্ব তাঁর ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না_এ আশঙ্কা জানিয়ে সাদি ইন্টারপোলকে তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার অনুরোধ জানান।সাবেক পেশাদার ফুটবলার সাদি বর্তমানে লিবিয়ার প্রতিবেশী দেশ নাইজারে আছেন। গত আগস্টে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের যোদ্ধাদের হাতে রাজধানী ত্রিপোলির পতন হলে সীমান্ত অতিক্রম করে তিনি নাইজারে চলে যান। সাদিকে গ্রেপ্তারের জন্য গত ২৯ সেপ্টেম্বর সদস্য দেশগুলোর প্রতি 'লাল নোটিশ' জারি করে ইন্টারপোল।

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষার ব্যয় কমানোর কোপ পড়বে অস্ত্র খাতে

গামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে ৪৫ হাজার কোটি ডলারেরও বেশি ব্যয় কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার অর্ধেকটাই বাস্তবায়ন করা হবে অস্ত্র খাতে। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা এমনটা আশা করছেন। কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড ম্যাককিওন গত মঙ্গলবার এ তথ্য জানান।ম্যাককিওন জানান, হোয়াইট হাউস নির্ধারিত প্রতিরক্ষা বাজেট কাটছাঁটের বিষয়টি বাস্তবায়নে কোন খাতে কত কমানো হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো মন্তব্য করেননি প্যানেট্টা।

নেপালে শান্তিচুক্তি নিয়ে অচলাবস্থা কাটল

সাবেক মাওবাদী গেরিলাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত হয়েছেন নেপালের রাজনৈতিক নেতারা। প্রায় পাঁচ বছর ধরে বিতর্কের পর গত মঙ্গলবার এ ব্যাপারে রাজি হয়েছেন তাঁরা। মাওবাদী গেরিলাদের সঙ্গে করা শান্তিচুক্তির শেষ অংশটি এর ফলে বাস্তবায়ন করা সম্ভব হবে।নেপালের প্রধান রাজনৈতিক নেতারা গত মঙ্গলবার রাতে রাজধানী কাঠমাণ্ডুতে প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের বাসভবনে বৈঠক করেন। সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ১৯ হাজার মাওবাদী গেরিলার এক-তৃতীয়াংশকে (প্রায় সাড়ে ছয় হাজার গেরিলা) সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সমঝোতা চুক্তি করেন তাঁরা।

সূর্য-পাথর সত্যিই আছে!

ভাইকিংদের নাম শোনা আছে নিশ্চয়। জনশ্রুতি আছে, ভাইকিং নাবিক ও জলদস্যুদের কাছে থাকত এক বিশেষ ধরনের 'সূর্যপাথর', যা দিয়ে মেঘলা দিনে কিংবা রাতেও সূর্যের অবস্থান নির্ণয় করতে পারত তারা। জনশ্রুতির সেই সূর্যপাথরটি অবশ্য খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আইসল্যান্ডের অলডারনি উপকূলের কাছে ডুবে যাওয়া এলিজাবেথীয় যুগের একটি জাহাজ থেকে ১৫৯২ সালে উদ্ধার করা 'আইসল্যান্ড স্পার' নামের একটি খনিজ পাথরের মধ্যে পাওয়া গেছে অবিকল সেই বিস্ময়কর ক্ষমতা। ভাবা হচ্ছে, এটিই হচ্ছে ভাইকিংদের হারানো সেই সূর্যপাথর।

সবিশেষ-আফ্রিকার বাইরেও মানুষের বিবর্তন!

মানুষের বিবর্তন নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। এ কারণে মতেরও যেন শেষ নেই। এর আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, আফ্রিকা অঞ্চলেই ঘটেছিল মানুষের বিবর্তন। কিন্তু এবার একদল বিজ্ঞানী দাবি করেছেন, আফ্রিকার বাইরেও মানুষের বিবর্তন ঘটেছিল। আর তা পূর্ব এশিয়ায়ই।সুইডেনের উপ্পসালা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সম্প্রতি এক গবেষণা শেষে দাবি করেছেন, পূর্ব এশিয়ায়ও তাঁরা মানুষের জিনগত পরিবর্তনের প্রমাণ খুঁজে পেয়েছেন। তঁাঁদের ভাষ্যমতে, মানুষের পূর্বপুরুষের একটি গোষ্ঠী নিয়ান্ডারথালসের সমগোত্রীয় ডেনিসোভান্সের জিন পূর্ব এশিয়ার মানুষের মধ্যেও পাওয়া গেছে। বিবর্তনের বেশ কিছু পর্যায়ে সংকরায়ন ঘটেছে।

বিশ্বের সেরা ৪০০-তে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়

বিশ্বের সেরা ৪০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটিও স্থান পায়নি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়েরও স্থান হয়নি এ তালিকায়। তবে ভারতের ছয়টি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। চীনেরও সমান সংখ্যক বিশ্ববিদ্যালয় ওই তালিকায় স্থান পেয়েছে।প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে ইউএস নিউজ। পরীক্ষার ফলাফল, শিক্ষার পরিবেশ, পাসের পর চাকরিতে যোগদানের হার ইত্যাদির ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনায় মহাসড়কে একটি ট্রাক উল্টে যাওয়ায় এবং রাস্তার এক পাশ বন্ধ করে সংস্কারকাজ করায় মঙ্গলবার রাত ৩টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবস্থা চলছিল। যানজটের কারণে শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।জানা যায়, কুমিল্লার ইলিয়টগঞ্জ মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এ ছাড়া চান্দিনা উপজেলার মাধাইয়া স্টেশনের কাছে এক পাশ বন্ধ করে মহাসড়ক মেরামতের কাজ চলছে।

সংবাদ সম্মেলনে তৈমূর-সরে না দাঁড়ালে পাল্টে যেত দৃশ্যপট

দ্য সমাপ্ত সিটি করপোরেশনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, 'দেশনেত্রীর নির্দেশে নেতা-কর্মীদের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াই। বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। প্রার্থিতা প্রত্যাহার না করলে দৃশ্যপট পাল্টে যেত। কিন্তু সেটা প্রমাণ করার সুযোগ হয়নি মেরুদণ্ডহীন সিইসির কারণে। তারা সেনাবাহিনী মোতায়েনে ব্যর্থ হয়েছে।'গতকাল বুধবার দুপুরে মাসদাইরের নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

আলোচনা সভায় শাহরিয়ার কবির-খালেদা বুঝে-শুনেই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছেন

ঘাতক-দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুঝে-শুনেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনের নামে মাঠে নেমেছেন। কারণ খালেদা জিয়া জানেন যুদ্ধাপরাধীদের বিচার হলে জামায়াত বলে কোনো দল থাকবে না। আর জামায়াত না থাকলে বিএনপির কোমর ভেঙে যাবে।গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ১১ দল আয়োজিত আলোচনা সভায় শাহরিয়ার কবির এ কথা বলেন। তিনি আইন করে জামায়াতকে নিষিদ্ধ করারও দাবি জানিয়ে বলেন, 'যারা যুদ্ধাপরাধীদের বিচারে বিঘ্ন সৃষ্টি করবে, তাদেরও বিচারের সম্মুখীন করতে হবে।'

অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায়

যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাড়া জাগানো বিকল্প ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানোর রায় দিয়েছেন লন্ডন হাইকোর্ট। তাঁকে সুইডেনের কাছে হস্তান্তরে এর আগে যুক্তরাজ্যের নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন অ্যাসাঞ্জ। গতকালবুধবার হাইকোর্ট ওই আপিল আবেদন নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখলেন। তবে এ রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ থাকছে। এ জন্য তিনি দুই সপ্তাহ সময় পাবেন।গত বছর উইকিলিকস যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়।

গরুর হাট-বেপারিরা হয়রানির শিকার আছে জাল টাকার আতঙ্ক by ওমর ফারুক ও এস এম আজাদ

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে ভিড় বেড়েছে। শুরু হয়ে গেছে অস্থায়ী ১৭টি হাটের কার্যক্রম। তবে গরু বিক্রেতারা অভিযোগ করেছেন, রাজধানীর পথে পথে তাঁদের হয়রানি করা হচ্ছে। জাল টাকার আতঙ্কও তাড়া করছে তাঁদের। গতকাল বুধবার সরেজমিনে ৯টি হাট ঘুরে একটি ছাড়া অন্য কোনো হাটে জাল টাকার যন্ত্র বসাতে দেখা যায়নি। অবশ্য নিরাপত্তার জন্য ইতিমধ্যেই কোনো কোনো হাটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত অবৈধ গরুর হাট উচ্ছেদসহ অনিয়ম রোধে অভিযান শুরু করেছেন।

আইনের জালে বন্দি 'দৃষ্টি'-বাধাগ্রস্ত কর্নিয়া প্রতিস্থাপন কার্যক্রম, প্রতিবন্ধক ১৯৯৯ সালের আইন by তৌফিক মারুফ

দেশের হাজার হাজার দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব; সে সামর্থ্য ও অবকাঠামো রয়েছে। কিন্তু কাজটি সম্ভব হচ্ছে না আইনের জটিলতার কারণে। যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আইনি জটিলতায় চোখের কর্নিয়া সংকট কাটানো যাচ্ছে না। চক্ষু বিশেষজ্ঞরা এ সংকট কাটাতে ১৯৯৯ সালের ৫ নম্বর আইনের (মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বিধি) সংশোধন অথবা ১৯৭৫-এর বিধির পুনর্বহাল চান।খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী কালের কণ্ঠকে বলেন, একজন মৃত মানুষের চোখের কর্নিয়া একজন দৃষ্টিপ্রতিবন্ধীর চোখের আলো ফিরিয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হলে এর চেয়ে মহৎ কাজ আর হতে পারে না।

বিদেশি বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিধিমালা-দেশিদের বেলায় কড়াকড়ি আর বিদেশিদের বেলায় ব্যাপক ছাড় by অভিজিৎ ভট্টাচার্য্য

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কড়াকড়ি থাকলেও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ব্যাপক ছাড় দিয়ে তৈরি করা হয়েছে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা-সংক্রান্ত বিধিমালা-২০১১। এতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে ছোটখাটো ভাড়া বাড়িতে কোচিং সেন্টারের ব্যবসা চালুর ব্যবস্থা রাখা হয়েছে এবং এই টিউশন প্রভাইডিং, স্টাডি, টিচিং কিংবা কোচিং সেন্টার শুরু করতে মাত্র তিন হাজার বর্গফুট ভাড়া জায়গাই যথেষ্ট বলে বিবেচিত হবে।

ইসিজি পেপারের নাম করে আনা হচ্ছে সাদা কাগজ-শুল্ক হারায় সরকার, ক্ষতিগ্রস্ত দেশি শিল্প

মদানি শুল্ক ফাঁকি দিতে এক শ্রেণীর অসাধু কাগজ আমদানিকারক হৃদরোগ পরীক্ষার ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাম) রিপোর্ট তৈরিতে ব্যবহৃত কাগজের নামে বিদেশ থেকে সাদা কাগজ আনছে। বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় রপ্তানি খাতে ব্যবহারের জন্য আনা কাগজও বিক্রি হচ্ছে খোলাবাজারে। আর এসব কাগজের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্ষতির মুখে পড়েছে দেশীয় কাগজ শিল্প। সরকারও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

পরমাণু বিদ্যুৎ উৎপাদনে রাশিয়ার সঙ্গে চুক্তি

রমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে গতকাল বুধবার। এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। চুক্তি অনুযায়ী রাশিয়ার সহায়তায় পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ইরানে হামলার পরিকল্পনা ইসরায়েলের

রানে হামলা চালাতে মন্ত্রিসভার অনুমোদন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি পত্রিকা হারেতজ গতকাল বুধবার এ কথা জানায়। ইসরায়েলের ঊর্ধ্বতন এক কর্মকর্তার উদৃব্দতি দিয়ে পত্রিকাটি জানায়, মন্ত্রিসভার সমর্থন পেতে স্বরাষ্ট্রমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে শলাপরামর্শ করছেন প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা ইচ্ছুক নন। এদিকে, ইসরায়েলের এউদ্যোগের খবরে সতর্ক রয়েছে ইরানও। দেশটির সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হাসান ফিরোজাবাদি বলেছেন, হামলা হলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান।

ঘুষ দেওয়ায় শীর্ষে রাশিয়া ও চীন

হির্বিশ্বে বাণিজ্য করার ক্ষেত্রে ঘুষ দেওয়ায় সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন ও রাশিয়ার কোম্পানিগুলো। সম্প্রতি পরিচালিত এক জরিপে এ তথ্য জানা গেছে। ব্যবসা ক্ষেত্রে সবচেয়ে সততার তালিকায় আছে সুইস ও ডাচ কোম্পানিগুলো। খবর এএফপি, বিবিসি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ওই জরিপে দেখা গেছে, ২০১০ সালে বিভিন্ন দেশে চীন ও রাশিয়া প্রায় ১২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। টিআইএর বিবৃতিতে বলা হয়, এই বিশাল পরিমাণ বাণিজ্য বিনিয়োগ উদ্বেগের বিষয় নয়; উদ্বেগের বিষয় হচ্ছে বিশাল বিনিয়োগের পাশাপাশি দেশ দুটি সর্বোচ্চ পরিমাণ ঘুষের আদান-প্রদান সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

ফিলিস্তিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

খলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেরুজালেমে ইহুদি বসতি সম্প্রসারণ দ্রুততর করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ লক্ষ্যে প্রায় দুই হাজার নতুন বাড়ি নির্মাণ করবে তারা। একই সঙ্গে ফিলিস্তিনের প্রাপ্য মাসিক কয়েক লাখ ডলার কর হস্তান্তরও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইউনেস্কোয় সদস্যপদ পাওয়ার শাস্তি হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ইসরায়েল। খবর এএফপি, আলজাজিরা ও বিবিসি অনলাইনের। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি আলোচনা ফের শুরু করার ব্যাপারে আন্তর্জাতিক উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

সবাইকে পদত্যাগ করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর-প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় আমি হকি ফেডারেশনকে পদত্যাগ করতে বলেছি। এজন্য তাদের সামনে সময় বেঁধে দেওয়া হয়েছে ১০ দিন

প্রশাসন পরিচালনা আর মাঠে নিয়মিত খেলা রাখতে ব্যর্থ হওয়ায় হকি ফেডারেশনের বর্তমান কমিটিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। কাল জাতীয় ক্রীড়া পরিষদে তাঁর সঙ্গে দেখা করতে গেলে হকি ফেডারেশনের কর্মকর্তাদের এ আহ্বান জানান তিনি। বর্তমান কমিটি পদত্যাগ করলে হকিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে_এমন একটি অ্যাডহক কমিটি করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।খন্দকার জামিলের নেতৃত্বে হকি ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

সরাসরি জিতল রাজশাহী-ঢাকা মেট্রোও

ক দিন বাকি রেখেই জিতেছিল খুলনা ও সিলেট। গতকাল জাতীয় লিগের তৃতীয় ম্যাচের শেষদিনে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী এবং ঢাকা মেট্রোও। নিজেদের মাঠে রাজশাহীর কাছে ৮ উইকেটে হেরেছে চট্টগ্রাম। আর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোর কাছে বরিশালের হার হয়েছে ২৩৭ রানের।ফলো অনের সুযোগ না নিয়ে বরিশালের সামনে জয়ের প্রায় অসম্ভব টার্গেট (৫১৬) ছুঁড়ে দিয়েছিল ঢাকা মেট্রো। যে লক্ষ্যের পেছনে ছোটার উচ্চাভিলাষ দেখায়নি বরিশাল।

মায়ের বিশ্বাস সালমান এমনটা করতে পারেন না

রিবারে এসেছে নতুন সন্তান, তাকে ঘিরে ভিড় তো থাকবেই। করাচিতে সালমান বাটের বাড়িতে কিন্তু পরশু ভিড় ছিল অন্য কারণে। আর সে কারণে খুব বিরক্ত স্পট ফিঙ্ংিয়ের দায়ে অভিযুক্ত সাবেক পাকিস্তান অধিনায়কের পরিবার। মিডিয়ার বিরুদ্ধে 'অসহযোগিতা'র অভিযোগ তাদের, আর সেই সঙ্গে দাবি ইংল্যান্ডের আদালতে দোষী সাব্যস্ত হলেও সালমান আসলে নিরপরাধ!তবে সালমান নিজেকে যতই নিরপরাধ দাবি করুন, তাঁর আর সতীর্থ মোহাম্মদ আসিফের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তোলপাড় চলছে ক্রিকেট-বিশ্বে।

বিতর্কিত পেনাল্টিতে হারল বাংলাদেশ

বাংলাদেশ ফিরে পেয়েছিল তার স্বাভাবিক খেলা। মাতোয়ারা হয়েছিল দর্শকরা। কিন্তু স্বাগতিকদের আনন্দ মাটি করে দিলেন রেফারি সুলেইমান জাবের। বিতর্কিত পেনাল্টি আর কার্ডের ফোয়ারা ছিটিয়ে কেড়ে নিলেন ম্যাচের সৌন্দর্য। তারপরও হতোদ্যম হয়নি স্বাগতিকরা, ১০ জন নিয়ে ওমানের বিপক্ষে গোলের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হেরেছে ওই বিতর্কিত পেনাল্টি গোলে।ম্যাচের শুরু থেকেই যেন অন্য বাংলাদেশ। আগের দুই ম্যাচে ইরাক ও সৌদি আরবে বিধ্বস্ত দলটি যে এভাবে জেগে উঠতে পারে, সেটা ছিল অকল্পনীয় ব্যাপার।

রেকর্ডময় ম্যাচ, এক হ্যাটট্রিকেই মেসিময়

কারো বলে দিতে হবে না। ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটা যাঁরা দেখতে পারেননি তাঁরা পরে যদি টেলিভিশনের খবর, পত্রিকার ম্যাচ রিপোর্ট কিংবা ইউটিউবে হাইলাইটস দেখে থাকেন, তাহলেই বুঝে গেছেন সিনোপ তিপ অ্যারেনায় রাতটা ছিল লিওনেল মেসির। বার্সেলোনার হয়ে তাঁর ২০০তম গোল করার উপলক্ষটা অন্য কারো হয় কী করে? শুধু মেসি বলেই তাঁর কীর্তির আড়ালে থেকে যেতে হচ্ছে বার্সা কোচ হিসেবে পেপ গার্দিওলার ২০০তম ম্যাচের মাইলফলক সপর্শ করাটা। আরেক সতীর্থ ভিক্টর ভালদেসের টানা গোল না খেয়ে থাকার রেকর্ডটাও তো!
হ্যাঁ, শিষ্যের মতো এদিন 'ডাবল সেঞ্চুরি' করেছেন গুরু গার্দিওলাও।

ড্র করেও বার্সার সঙ্গী হলো মিলান

স্প্যানিশ লিগে একটা পেনাল্টি মিস! তাতেই কত হৈচৈ! মেসি কি তাহলে গোলখরায় ভুগছেন? সমালোচকদের জবাব দিতে একটুও দেরি করলেন না 'আর্জেন্টাইন খুদে জাদুকর'। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, তিনি আসলে ফর্মেই আছেন। আর এই হ্যাটট্রিকে ভর করে দুই ম্যাচ হাতে রেখেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মঙ্গলবার রাতে এইচ গ্রুপের ম্যাচে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্তোরিয়া প্লজেনকে।

মুখোমুখি প্রতিদিন-স্বপ্ন একটা ফুটবল একাডেমী গড়ার

হারিয়ে যাওয়া দিলকুশা আবার জেগে উঠতে শুরু করেছে। তৃতীয় বিভাগ শিরোপা জিতে পেরিয়েছে প্রথম হার্ডল। এর নেপথ্য কারিগর ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মোমিনুল হক সাঈদ। এই তরুণ সংগঠক ক্লাবের ফুটবল নিয়ে বিস্তাারিত বলেছেন কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে।কালের কণ্ঠ স্পোর্টস : অনেক বছর পর দিলকুশা দ্বিতীয় বিভাগ ফুটবলে উঠল। একসময় তো দিলকুশা ফুটবলে বড় শক্তি ছিল....মোমিনুল হক সাঈদ : ১৯৭৪ সালে আবাহনীর প্রথম শিরোপা জয়ের মৌসুমে রানার্স-আপ হয়েছিল দিলকুশা।

অন্য ভুবন-পাস্তাটা ভালোই রাঁধেন ভেত্তেল

তাঁরাও আর দশজন মানুষের মতো। আছে আবেগ, আছে ভালোবাসা। কিন্তু তাঁদের খেলোয়াড়ি জীবনের বাইরের অনেক কিছুই আমাদের অজানা। ক্রীড়াবিদদের অজানা জীবনটা কেমন, সেটা জানতেই নিয়মিত এ আয়োজন। জেনে নিন সেবাস্তিয়ান ভেত্তেলের অন্য ভুবনটা কেমনমাইকেল জর্ডান, মাইকেল শুমাখার আর মাইকেল জ্যাকসন। এই তিন 'মাইকেল' কেবলই চলে আসেন স্কুলপড়ুয়া এক জার্মান কিশোরের মনে। এই তিনকে নিয়েই তার বেলা যায় গড়িয়ে, মন বসে না পড়ার টেবিলেও। পরীক্ষার ফলও তাই খারাপ হতে শুরু করে।

দলে টেন্ডুলকারকে পাওয়া খুবই গর্বের ব্যাপার-মনে করেন ধোনি

ব্যাটসম্যান হিসেবে তিনি কিংবদন্তি। কারো কারো মতে সর্বকালের সেরাও। কিন্তু এই শচীন টেন্ডুলকারই আবার এতটা সফল নন ভারতের অধিনায়ক হিসেবে। বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গাঙ্গুলী বা মোহাম্মদ আজহারউদ্দিনের মতো সফল অধিনায়কদের সঙ্গে তুলনা করলে তাঁকে ব্যর্থই বলা যায়। কিছুটা কি আফসোস আছে 'ভারতীয় ক্রিকেট ঈশ্বর'-এর মনে? হয়তো আছে। তবে অধিনায়ক টেন্ডুলকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন করতে মোটেই রাজি নন ভারতের এখনকার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মেসির ২০০ গোলের আদ্যন্ত by রাহেনুর ইসলাম

প্রতিভা তার জাত আলাদা করে চেনাবেই। আর পাঁচজনের থেকে আলাদা বলেই না প্রতিভা! তার বিচ্ছুরণ না হয়ে পারে? পারে না বলেই প্রায় প্রতিটি ম্যাচে ২২ জনের মধ্যে নিজেকে আলাদা করে মেলে ধরেন লিওনেল মেসি।গত চার বছর বার্সেলোনার জার্সি গায়ে এমন গ্রহান্তরের ফুটবল খেলেছেন যে মাঝেমধ্যে মনে হয়, ফুটবল নয়, জাদুবিদ্যাই চলছে যেন। অবিশ্বাস্য সব গোল। কল্পনাকে তাক লাগানো ড্রিবল। গভীর কল্পনাশক্তিতে ডিফেন্সচেরা পাস। গোলে মাপা চিপ, কখনো কখনো ঝড়োগতির শট। চমকে যায় প্রতিপক্ষও। মোহিত হয় সবাই।

উদ্বেগটা ব্যাটসম্যানদের নিয়েই

প্রশ্ন : চট্টগ্রামে এত ভালো খেলার পর এই টেস্টের এমন হার কতটা হতাশাজনক?স্টুয়ার্ট ল : শেষ পর্যন্ত যা হলো, তাতে আমি হতাশ। হেরে যাওয়ায় ততটা না, যতটা আমাদের ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসা দেখে। তবে ম্যাচে সন্তুষ্ট হওয়ার নানা উপলক্ষ আমাদেরও এসেছিল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৫ রানে অলআউট করে দেওয়াটা দারুণ অর্জন। কিন্তু এরপর নিজেরা ব্যাটিংয়ে নেমে শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালাম। পরে কষ্টেসৃষ্টে ২৩১ পর্যন্ত গিয়েছি, যা যথেষ্ট ছিল না। আর শেষ ইনিংসে ৫০০ তাড়া করাটা তো কখনোই সহজ ছিল না।

আনন্দে ভাসছেন অধিনায়ক সামি

স্লিপে ক্যাচ ফেলেও দাঁত বের করে হাসেন ড্যারেন সামি! তাই টেস্ট সিরিজের ট্রফি জেতার পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের হাসির 'মাপ'টা অনুমেয়। অবশ্য মাঠ থেকে ট্রফি নিয়ে সোজা প্রেস কনফারেন্স রুমে এসে সামি যা যা করলেন, সেসব যাবতীয় অনুমানকেও ছাড়িয়ে গেল! আসন নেওয়ার সময় পারলে ট্রফিটাকে বুকে জড়িয়ে বসেন। সঙ্গে বিচিত্র আনন্দধ্বনি-টনি মিলিয়ে সামি যেন বিশ্বজয়ী! যাওয়ার সময় আবার নিশ্চিত হয়ে গেলেন, 'আমি আপনাদের আনন্দ দিতে পেরেছি তো?' যেন জানিয়ে দিতে চাইলেন ক্যারিবীয়রা শুধু আনন্দে মজেই থাকে না, আনন্দের রেণুও ছড়িয়ে দিতে চায়!

এ কী করলেন সাকিব-তামিম! by নোমান মোহাম্মদ

ম্যান অব দ্য সিরিজ হওয়ার দিনে আর কাকে কবে এমন সমালোচনার গিলোটিনে পড়তে হয়েছে? যেমনটা হলো সাকিব আল হাসানের।দুই টেস্টে ব্যাট হাতে ৫৬ গড়ে ১৬৮ রান। বাঁহাতি স্পিনে ২২.৯০ গড়ে ১০ উইকেট। দল হেরে গেলে কী হবে, সিরিজ সেরা পারফরমারকে খুঁজতে আতশি কাচের প্রয়োজন পড়েনি তাই। কার্ক এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, ফিডেল এডওয়ার্ডসদের ছাপিয়ে সেই মণিহার ওঠে সাকিবের গলায়। কিন্তু এর আগে মাঠের ক্রিকেটে যে কীর্তি (!) করে এসেছেন, তাতে বাংলাদেশের টেস্ট যোগ্যতাই মুখোমুখি হয়ে যায় প্রশ্নের। যে দলের সেরা ব্যাটসম্যান এমনিভাবে আউট হতে পারেন, সে দলের সামর্থ্য আর কতটা!

সামির কথা মানতেই হচ্ছে মুশফিককে

কটা দল জয়ের লক্ষ্য নিয়ে শুরু করেছিল শেষ দিনের খেলা। সে ম্যাচ তারা হেরে গেল কিনা ২২৯ রানে! অবিশ্বাস্য বললেও কি কম বলা হয় না?দলের প্রতিনিধি হয়ে নাঈম ইসলাম কথাটি বলেছিলেন আগের দিন। দলেরথিংক-ট্যাংকের চিন্তাভাবনা অমন কি না, তা নিয়ে তবু সংশয়ের বাতাবরণ ছিল খানিকটা। কাল ম্যাচ শেষে মুশফিকুর রহিমও জানালেন, ৫০৮ রান তাড়া করে জিততেই চেয়েছিল বাংলাদেশ। পারল যে না, এর কারণ বিশ্লেষণ করেছেন বাংলাদেশ অধিনায়ক, 'জয়টা বড়, তবে ড্র-ও কম বড় নয়। আমরা পরিকল্পনা করেছিলাম প্রথম সেশনে সর্বোচ্চ দুই উইকেট যদি যায়, তাহলে হয়তো ওদের জন্য কঠিন হবে আমাদের অলআউট করা।

শেয়ার বার্তা-ট্রেড সার্ভার থেকে

রেকর্ড ডের জন্য আজ লেনদেন বন্ধ থাকবে : এবি ব্যাংক, তিতাস গ্যাস, লিব্রা ইনফিউশন, হেইডেলবার্গ সিমেন্ট, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, রহিমা ফুড, ইস্টার্ন হাউজিং, এএমসিএল (প্রাণ), ন্যাশনাল টি কম্পানি, ওরিয়ন ইনফিউশন, কোহিনূর, বিডি অটোকার, মাইডাস ফাইন্যান্স, হক্কানি পাল্প অ্যান্ড পেপার।রেকর্ড ডের পর আজ লেনদেন শুরু হবে : এশিয়া প্যাসেফিক ইনস্যুরেন্স, রহিম টেঙ্টাইল, দেশ গার্মেন্টস, অগ্রণী ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার, মুন্নু সিরামিক, মডার্ন ডায়িং, আজিজ পাইপস।

সুইডেন যেতেই হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জকে

র্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণের জন্য নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদন খারিজ করে দিয়েছেন ব্রিটেনের হাইকোর্ট। গতকাল বুধবার লন্ডন হাইকোর্টের বিচারক স্যার জন টমাস এবং বিচারপতি আউসলে এ রায় দেন। রায়ে বলা হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইউরোপে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। পাশাপাশি তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য সুইডেনে নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই। আপিল শুনানির সময় অ্যাসাঞ্জ আদালতে হাজির ছিলেন।

সকালেই ভেঙে যায় স্বপ্ন by সঞ্জয় সাহা পিয়াল

ল্পটি গল্পের মতোই ধরা থাকল। টাইম মেশিনে চেপে আর ১৯৩০ সালের 'টাইমলেস টেস্টে'র ধারে-কাছে যাওয়া হলো না। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ইতিহাসও ঘাঁটতে হলো না। 'রেকর্ড' শব্দটি নিয়েও নাড়ানাড়ি হলো না। ৫০৮ রান তাড়া করা দূরে থাক, বিশুর দাবড়ানিতে নিজেরাই দৌড়ের ওপর থাকলেন। কেউ বিলাসিতায় উইকেট বির্সজন দিলেন আর কেউ না পেরে আত্মসমর্পণ করলেন। গতকাল ঢাকা টেস্টে মুশফিকরা ২৭৮ রানে অল আউট হয়ে বরং বাস্তবে ফিরিয়ে আনলেন সমর্থকদের।

নারায়ণগঞ্জ আ'লীগের দায়িত্ব নেবেন কে? by এমএ খান মিঠু,

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এসএম আকরাম তার সব দলীয় পদ থেকে পদত্যাগের পর জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। আকরামের পর কে হতে যাচ্ছেন দলের জেলা কমিটির কর্ণধার_ এ নিয়ে সরব আলোচনা হচ্ছে দলের ভেতরে-বাইরে। জেলা আওয়ামী লীগের দায়িত্ব কে নেবেন_ সে প্রশ্ন বড় হয়ে উঠেছে। আকরামের পদত্যাগে তার অনুসারী নেতাকর্মীরা দুঃখ পেলেও তার বিপরীত বলয়ের নেতাকর্মীদের মতে, তার পদত্যাগ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। কারণ সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি দলে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ঈদের পর বিপর্যয়ের আশঙ্কা অনলাইন ব্যাংকিংয়ে by সজল জাহিদ

দের পর ঢাকা ও চট্টগ্রামের বাইরের অনলাইন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতায় বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরগুলোর নেটওয়ার্ক ট্রান্সমিশন ভাড়ার ওপর ১০ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা আরোপ করায় এ আশঙ্কা দেখা দিয়েছে। নিষেধাজ্ঞার কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া ছাড়া অন্য সব জেলার কেবলভিত্তিক ইন্টারনেট সেবায়ও বিঘ্ন ঘটবে। এরই মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক ও সিটিসেল তাদের কাছ থেকে নেটওয়ার্ক ভাড়া নেওয়া গ্রাহকদের বিটিআরসির নির্দেশনার কথা জানিয়েছে।

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে সিএসইতে

ঙ্গলবারের চেয়ে ৪.২৪ পয়েন্ট সাধারণ মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) গতকালের লেনদেন। স্টক এঙ্চেঞ্জটিতে লেনদেনের পরিমাণ বেড়েছে ১৭ কোটি ২৩ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়েছিল ১৬৮ পয়েন্ট। লেনদেন কমেছিল ২০ কোটি টাকা। টানা চার দিনের দরপতনের পর দুদিনে সূচকের ১৭২ পয়েন্ট বৃদ্ধিকে মন্দা বাজারের জন্য সুখবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সূচক সামান্য কমেছে।

দাউদকান্দিতে বন্ধ হয়ে গেছে শতাধিক পোলট্রি ফার্ম by ওমর ফারুক মিয়াজী,

দাউদকান্দি উপজেলায় পোলট্রি শিল্পের এখন নাজুক অবস্থা। লোকসান দিয়ে একে একে বন্ধ হয়ে গেছে শতাধিক পোলট্রি ফার্ম।কয়েক বছর আগে দাউদকান্দিতে পোলট্রি শিল্পে বিপ্লব হয়েছিল। সম্পূর্ণব্যক্তি মালিকানাধীন এ শিল্পটি একসময় দাউদকান্দি উপজেলার অর্থনীতির চাকাকে সচল করেছিল।দাউদকান্দির দক্ষিণ অঞ্চল শায়েস্তানগর, মলয়, বরকোটা, তিনচিটা মোহম্মদপুর, আটিপাড়া, বায়নাগর, হাটখোলা, ইটাখোলা প্রভৃতি গ্রামে পোলট্রি শিল্প প্রসার লাভ করে। প্রতি মাসে হাজার হাজার টাকা লোকসান গুনতে গুনতে বর্তমানে ফার্মগুলো খালি পড়ে আছে। দাউদকান্দির এসব পোলট্রি ফার্মের মাধ্যমে কয়েক হাজার বেকার যুবক ও শ্রমিক স্বাবলম্বী হয়েছিল।

'উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করছে এমএলএম কম্পানি'

০০২ সালে বাংলাদেশে মাল্টিলেবেল কম্পানির (এমএলএম) সংখ্যা ছিল ১৬টি। চার বছর পর ২০০৬ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪টিতে। আর বর্তমানে ৭০টি এমএলএম কম্পানি ব্যবসা করছে। এমএলএম কম্পানির কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণের কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ, আইন বা নীতিমালা নেই। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগে উদ্বুদ্ধ করে তারা জনসাধারণের সঙ্গে প্রতারণা করছে। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে অর্থ আদায়ের সুযোগ থাকায় বাংলাদেশে এমএলএম কম্পানির সংখ্যা দ্রুত বাড়ছে।

আখাউড়ায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক চান ব্যবসায়ীরা by বিশ্বজিৎ পাল বাবু,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিভিন্ন অপারেটরের মোবাইল নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না হওয়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। অবিলম্বে বন্দর এলাকায়ভালোনেটওয়ার্কেরদাবিকরেছেনতাঁরা।ব্যবসায়ীরা অভিযোগ করেন, বন্দর ও এর আশপাশের এলাকায় গ্রামীণফোন, রবি, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল কম্পানির কয়েক হাজার গ্রাহক রয়েছেন। বিশেষ করে বন্দরের ব্যবসায়িক কাজেই কয়েক শ মোবাইল ফোন ব্যবহৃত হয়। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকরা ঠিকভাবে কথা বলতে পারছেন না। ফলে বিভিন্নভাবে তাঁদের সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বন্ডের মাধ্যমে বিনিয়োগের প্রস্তাব দিল ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন

বীমা খাতের লাইফ ফান্ডে থাকা প্রায় ১৫ হাজার কোটি টাকা এত দিন লাভজনক খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগ করতে চেয়েছেন উদ্যোক্তারা। গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তা শেয়ারবাজার বা বিনিয়োগ বন্ডে বিনিয়োগের প্রস্তাব করেছেন। একই সঙ্গে অন্য আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও যাতে বীমা কম্পানির পরিচালক হতে পারেন, সে সুবিধা চেয়েছেন তাঁরা।

ক্ষুদ্রঋণ অতি দরিদ্রদের কোনো কাজে আসছে না : অর্থমন্ত্রী

ক্ষুদ্রঋণ অতি দরিদ্রদের কোনো কাজে আসে না। দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ একটি অস্ত্র হলেও যারা ক্ষুদ্রঋণ নেয়, তারা দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারছে না। দারিদ্র্য বিমোচনে আমাদের মানব উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে হবে।গতকাল বুধবার 'বাংলাদেশের ক্ষুদ্রঋণ : চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা' শীর্ষক সেমিনারের উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২১ বছরপূর্তি উপলক্ষে সংস্থটির সম্মেলন কেন্দ্রে এই সেমিনারের অয়োজন করা হয়।

প্রগতি থেকে বছরে ১০০ পাজেরো কিনবে র‌্যাংগস by রাশেদুল তুষার,

গাড়ি সংযোজনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ (পিআইএল) থেকে প্রতিবছর ১০০টি অত্যাধুনিক পাজেরো স্পোর্টস কিনবে আরেক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান র‌্যাংগ্স মোটরস। বেসরকারি পর্যায়ে বিক্রয় করার জন্য র‌্যাংগ্স পিআইএল থেকে এই পাজেরো ক্রয় করবে বলে জানা গেছে। এ বিষয়ে গত মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত পিআইএল কার্যালয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রগতির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী এবং র‌্যাংগ্স মোটরসের পক্ষে গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।

রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মন্দা-জাহাজ বড়, গাড়ি আসছে কম -গাড়ির জাহাজ আসা অর্ধেকে নেমে এসেছে by আসিফ সিদ্দিকী,

ট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর জেটিতে গত রবিবার এসেছিল ১০০ মিটার দীর্ঘ গাড়ির জাহাজ এশিয়ান কারাত। দেড় হাজার গাড়ি পরিবহন ক্ষমতার এই জাহাজে জাপান থেকে গাড়ি এসেছে মাত্র ২২৮টি। এ ছাড়া বন্দরের তিন নম্বর জেটিতে ১৪৩ মিটার দীর্ঘ ওশান ব্লু নামের আরেকটি জাহাজ থেকে গাড়ি খালাস করা হয়। দুই-আড়াই হাজার গাড়ি পরিবহনের ধারণক্ষমতাসম্পন্ন এই জাহাজে গাড়ি এসেছে মাত্র ৩৬৩টি। আগে এত বড় জাহাজে দেড়-দুই হাজার গাড়ি এলেও এখন বড় জাহাজে আসছে কমসংখ্যক গাড়ি।

যুক্তরাজ্যে বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে সাইবার হামলা

যুক্তরাজ্যের সরকারি-বেসরকারি ও শিল্পপ্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কের স্পর্শকাতর তথ্যকে সাইবার হামলার লক্ষ্যবস্তু করার ঘটনা বিরক্তিকর পর্যায়ে পৌঁছেছে। যোগাযোগবিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকের মহাপরিচালক আইএইন লবব্যান গতকাল সোমবার দ্য টাইমস পত্রিকায় এক নিবন্ধে এ কথা লিখেছেন।
লবব্যান লেখেন, সাইবার হামলার কারণে ‘যুক্তরাজ্যের অর্থনৈতিক অগ্রগতি’ হুমকির মুখে পড়েছে। তিনি আরও লেখেন, ‘এ বছরের গ্রীষ্মে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এবং অন্যান্য সরকারি বিভাগে একটি গুরুত্বপূর্ণ সাইবার হামলার ষড়যন্ত্র করা হয়। কিন্তু তা ব্যর্থ হয়েছে।’
লন্ডনে সাইবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকের আগে লবব্যানের এই নিবন্ধ প্রকাশ করা হলো।

কিরগিজস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে আতামবায়েভ বিজয়ী

কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী আলমাজবেক আতামবায়েভ। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন গতকাল সোমবার জানিয়েছে, আলমাজবেক আতামবায়েভ পেয়েছেন ৬৩ শতাংশ ভোট। গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আতামবায়েভ বিদায়ী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ২০১০ সালে আন্দোলনের মুখে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের পতনের পর প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন রোজা ওতুনবায়েভা।
আতামবায়েভের অপর দুই প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের সাবেক স্পিকার আদাখান মাদুমারোভ এবং সাবেক বক্সিং খেলোয়াড় কাছিমবেক তাশিয়েভ ভোট পেয়েছেন ১৫ শতাংশেরও কম। ফলে আতামবায়েভকে আর দ্বিতীয় দফা নির্বাচনের মুখোমুখি হতে হচ্ছে না।
নির্বাচন কমিশনের প্রধান তুইগুনালি আবদ্রেইমোভ বলেন, ‘প্রাথমিক ফলাফল অনুযায়ী আতামবায়েভ কিরগিজস্তানের প্রেডিডেন্ট নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে না। কেননা তিনি অর্ধেকের বেশি ভোট পেয়েছেন এবং আমরা বলতে পারি, তিনি প্রথম দফাতেই নির্বাচিত হয়েছেন।’
কিন্তু আতামবায়েভের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আদাখান মাদুমারোভ ও কাছিমবেক তাশিয়েভ নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ নির্লজ্জভাবে জালিয়াতি করেছে অভিযোগ করে তাশিয়েভের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নির্বাচনের এই ফলাফল আমরা মেনে নেব না।’
অপর প্রার্থী আদাখান মাদুমারোভ অভিযোগ করেছেন, ভোটে নজিরবিহীন দুর্নীতি-অনিয়ম হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপি হয়েছে এমন প্রমাণিত হলে আমরা অবশ্যই আন্দোলন শুরু করব।

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি

রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। গতকাল সকাল ১১টায় ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বিজ্ঞান ও তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও রাশিয়ার পক্ষে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সে দেশের রাষ্ট্রীয় পরমাণু জ্বালানি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক সের্গেই কিরিয়েনকো।

ইরাক ছাড়লেও উপসাগরীয় অঞ্চলে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে। গত রোববার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস-এর ওই প্রতিবেদনে বলা হয়, ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা-সংকট সৃষ্টি ও ইরানের সঙ্গে সামরিক বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এ ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে কুয়েতে নতুন করে আবারও সেনা মোতায়েন করা হতে পারে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ওবামা ২১ অক্টোবর এ বছরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরই এ পরিকল্পনাটি গৃহীত হয়। ইরাক থেকে সেনা প্রত্যাহারে এ অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কায় মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতাদের পাশাপাশি কয়েকটি উপসাগরীয় দেশেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় পেন্টাগন বিকল্প পরিকল্পনা দাঁড় করানোর চেষ্টা করছে। বিকল্প এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আরও বেশিসংখ্যক যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে। ইরানের সঙ্গে বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যদেশের সঙ্গেই সামরিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে ওয়াশিংটন। এ ছয়টি দেশের মধ্যে রয়েছে: সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
তবে কুয়েতের সঙ্গে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতেই দেশটিতে মার্কিন পদাতিক বাহিনীর সদস্য সংখ্যা কত হবে, তা নির্ধারণ করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়।

কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের আহ্বান ইমরান খানের

কাশ্মীর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। গত রোববার লাহোরে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
ইমরান খানের ওই সমাবেশের পর বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা পারভেজ রশিদ বলেছেন, ‘রাজনীতি ক্রিকেট নয়।’
ইমরান খানের ‘পাকিস্তান বাঁচাও’ সমাবেশে তেহরিক-ই-ইনসাফ পার্টির হাজার হাজার সমর্থক যোগ দেয়। বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান কাশ্মীর ইস্যুতে বক্তব্য দেন। কাশ্মীর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান সাবেক এই ক্রিকেট তারকা। ইমরান খানের মতে, সেনাবাহিনীর সাহায্যে কোনো শক্তিই জনগণকে সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না।
ইমরান খানের প্রশ্ন—মার্কিন সেনাবাহিনী ১০ বছরের মধ্যে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কি?
ইমরান খান আরও বলেন, রাজনীতিকেরা তাঁদের সম্পদের হিসাব দিতে ব্যর্থ হলে তাঁর দল অসহযোগ আন্দোলন শুরু করবে।
ইমরানের এই সমাবেশের পর পিএমএল-এনের নেতা পারভেজ রশিদ জিও নিউজকে বলেন, ‘রাজনীতি ক্রিকেট নয়, যেখানে খেলা শেষে আপনি বিজয়ী অথবা পরাজিত কাউকে পাবেন।’

লিবিয়া থেকে ডাকাতি হওয়া মূল্যবান সম্পদ মিসরে!

লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) বলেছে, কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় বেনগাজির একটি ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া কয়েক হাজার প্রাচীন মুদ্রা মিসরে রয়েছে বলে তারা ধারণা করছে।
গত মে মাসে বেনগাজির একটি ব্যাংক থেকে সাত হাজারেরও বেশি মূল্যবান ধাতব মুদ্রা ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন লুট হয়ে যায়। ওই সময় বিদ্রোহীরা গাদ্দাফির অনুগতদের বিরুদ্ধে লড়াই করছিল। ওই সময় ওই ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। যুদ্ধের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছিল বলে বলা হচ্ছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে, ডাকাতির জন্য ব্যাংকে আগুন দেওয়া হয়।
ট্রেজার অব বেনগাজি নামে পরিচিত এসব মূল্যবান সংগ্রহ চুরির জন্য ডাকাতেরা ব্যাংকে হানা দেয়। ওই সংগ্রহের মধ্যে গ্রিক, রোমান ও বাইজান্টাইন আমলের অনেক ধাতব মুদ্রা ছিল। এ ছাড়া ছোট আকারের মূর্তি এবং অলংকারও ছিল।
লিবিয়ায় ইতালির দখলদারির সময় এসব মহামূল্যবান সম্পদের বেশির ভাগ আবিষ্কার করা হয়। এরপর এসব সম্পদ দেশের বাইরে নিয়ে যাওয়া হয়।
স্বাধীনতার পর ১৯৬১ সালে মূল্যবান এসব সম্পদ লিবিয়ায় ফিরিয়ে আনা হয়। তারপর থেকে বেনগাজির একটি বাণিজ্যিক ব্যাংকের ভল্টে এগুলো রাখা হয়। এসব মহামূল্যবান সম্পদ একটি জাদুঘরে রাখার কথা ছিল। কিন্তু সে জাদুঘর তৈরি করা হয়নি।
ত্রিপোলি মিউজিয়ামের চেয়ারম্যান সালেহ আলগাব বলেন, কখনো ধাতব মুদ্রাগুলোর ছবি তোলা হয়নি কিংবা নথিভুক্ত করা হয়নি।
মুদ্রাগুলো ডাকাতির জন্য ডাকাতেরা ব্যাংকের ভল্টের কংক্রিটের ছাদ ফুটো করেছিল। ডাকাতেরা শুধু অতি মূল্যবান জিনিসগুলোই নিয়ে যায়।
লিবিয়ার প্রত্নসম্পদবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ফাদেল আল-হাসি বলেন, চুরির বিষয়টি গত জুলাইয়ে ইন্টারপোলকে জানানো হয়েছে। তিনি বলেন, এখন আন্তর্জাতিক প্রত্নসম্পদের বাজারের ওপর নজর রাখা হচ্ছে।

ব্যাংককে বন্যা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ, সেনা মোতায়েন

বন্যা পরিস্থিতি নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। শহরের উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত শত শত স্থানীয় বাসিন্দা একটি বন্যা প্রতিরক্ষা বাঁধের স্লুইসগেট খুলে দেওয়ার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলের খোং সাম ওয়া এলাকায় গতকাল ২০০ থেকে ৩০০ স্থানীয় বাসিন্দা জড়ো হয়। তারা সেখানকার একটি বন্যানিয়ন্ত্রণ বাঁধের স্লুইসগেট পুরোপুরি খুলে দেওয়ার দাবিতে দুই দিন ধরে বিক্ষোভ করছে। কিন্তু রাজধানীর কেন্দ্রীয় রক্ষায় কর্মকর্তারা স্লুইসগেটটি খুলে না দেওয়ার ব্যাপারে অনড়। স্থানীয় বাসিন্দারা পরে এলাকার দুটি সড়ক অবরোধ করে।
সামরন সোহউইসেট নামের এক বিক্ষোভকারী বলেন, বন্যার কারণে তাঁর বাড়ি দুই মাস ধরে পানির নিচে। গত দুই সপ্তাহে সেখানকার পরিস্থিতি আরও অবনতি হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ুথাসাক সাসিপারাফা বলেন, সংঘাতপূর্ণ এলাকায় সেনা মোতায়েনের জন্য বলেছে ‘ফ্লাড রিলিফ অপারেশন সেন্টার’। পুলিশকে সহায়তায় ২০০ সামরিক পুলিশ সেখানে পাঠানো হয়েছে।
গত সপ্তাহের শেষের দিকে ব্যাংককের চাও ফ্রাইয়া নদী বন্যার পানিতে ফুঁসে ওঠে। পানির একটি বড় ধরনের জোয়ারের চাপ সামাল দিতে পারায় ব্যাংককের কেন্দ্রীয় এলাকায় বন্যা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে জাতিসংঘের ‘অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানটেরিয়ান অ্যাফেয়ার্স’ সতর্ক করে দিয়ে বলেছে, বন্যাদুর্গত শহরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু এলাকার অবস্থা খুবই শোচনীয়। কয়েকটি এলাকায় পানি বিপৎসীমার তিন ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এক বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, শহরের কয়েকটি এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে, বন্যা প্রতিরক্ষা বাঁধের কারণে পানি পয়োনিষ্কাশন নালার (ড্রেন) মাধ্যমে সরে যেতে পারছে না। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে। বাসিন্দারা গত শনিবার ডন মিয়াং এলাকার একটি বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙে দিয়েছে। সংস্থাটির মতে, বন্যানিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় সারা দেশে ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের একজন মুখপাত্র জানান, স্লুইসগেটগুলো পুরোপুরি খুলে দেওয়া হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হুমকির মধ্যে পড়বে। তাই কিছুসংখ্যক লোকের কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভেস্তে যাক, এটা তারা চাইবে না। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

ঘরমুখো মানুষের দুর্ভোগ by সোহেল মামুন

শুক্র-শনি সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে এবার ঈদে সরকারি ছুটি পাঁচ দিন। বৃহস্পতিবার দিনটি ছুটি নিয়ে গতকাল বুধবার যারা একটু আগেভাগে ঢাকা ছাড়তে চেয়েছেন, তারা পড়েছেন মহাবিপাকে। প্রিয়জনের সানি্নধ্যের আশায় ঢাকার বাসা থেকে বেরিয়ে আসা ঘরমুখো মানুষকে গতকাল যাত্রার আগেই ট্রেন ও বাস টার্মিনালে সীমাহীন দুর্ভোগে পড়তে হলো। যারা গন্তব্যের উদ্দেশে সকালে স্টেশন বা টার্মিনাল ছেড়েছিলেন, তারাও পথে পথে ভোগান্তির শিকার হয়েছেন।
গতকাল ভোরেই ভিড় শুরু হয় কমলাপুর রেলস্টেশন, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে। নরসিংদীতে বগিতে আগুন দেওয়ায় ট্রেনের সিডিউলে বিপর্যয় ঘটে।

পতৌদির দশম নবাব হলেন সাইফ আলী খান

ছোটে নবাব হিসেবে পরিচিত বলিউড তারকা সাইফ আলী খান উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের পতৌদি অঞ্চলের নবাব হয়েছেন। গতকাল সোমবার ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে পতৌদি প্যালেসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর মাথায় নবাবের পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
সাইফ পতৌদির দশম নবাব হলেন। নবম নবাব বাবা মনসুর আলী খান (৭০) গত সেপ্টেম্বরে মারা যান। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান ‘টাইগার পতৌদি’ নামে খ্যাত ছিলেন।
বেশ কয়েক বছর আগেই নবাব পদের বিলুপ্তি ঘটলেও পতৌদির ৫২টি গ্রামের প্রধানরা মিলে এ প্রতীকী আচার অনুষ্ঠানের আয়োজন করেন। এদিকে গ্রামবাসীর আবেগের প্রতি সম্মান জানাতেই পাগড়ি মাথায় নিয়েছেন বলে জানান সাইফ আলী খান। পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষ অনুষ্ঠান দেখতে এ সময় পতৌদী প্রাসাদে ভিড় করে। মা শর্মিলা ঠাকুর, দুই বোন সোহা আলী খান ও সাবা আলী খান এ সময় সাইফের পাশে ছিলেন। এ ছাড়া হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হোদাও এ অনুষ্ঠানে হাজির হন।

তুষারঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, নিহত ৯

প্রচণ্ড তুষারঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা। বিরল এই ঝড়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ৬৮ সেন্টিমিটার (২৭ ইঞ্চি) তুষার জমেছে। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগ পোহাচ্ছে লাখ লাখ মানুষ।
তুষারপাতজনিত দুর্ঘটনায় এ পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস ও নিউইয়র্কের কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় এ সময় সাধারণত এ ধরনের তুষারঝড় হয় না। কাজেই ঝড় মোকাবিলায় ওই এলাকার লোকজনের প্রস্তুতি তেমন ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, ১৮৬৯ সাল থেকে যে তথ্যাবলি সংরক্ষণ করা হয়েছে সে অনুযায়ী, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অক্টোবর মাসে কখনো এক ইঞ্চি তুষারও দেখা যায়নি। সেখানে এখন ২ দশমিক ৯ ইঞ্চি তুষার, যা নজিরবিহীন।
শনিবার থেকে শুরু হওয়া এই তুষারঝড় রোববার শেষ হলেও এর জের কাটতে সময় লাগবে বলে কর্মকর্তারা জানান। উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ৩২ লাখের বেশি বাড়িতে বিদ্যুৎ নেই। মেরিল্যান্ড থেকে মেইন পর্যন্ত বিদ্যুৎ-পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে কয়েক দিন লেগে যেতে পারে।
ঝড়ের কারণে একই সঙ্গে বিমান, রেল ও সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস ঝড়জনিত দুর্ভোগের ব্যাপারে সতর্ক করেছে।
ঝড়জনিত দুর্ঘটনায় যেসব লোকের মৃত্যু হয়েছে, এর মধ্যে ফিলাডেলফিয়ায় বরফে ঢাকা সড়কে পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়। তুষারঝড়ের সময় পেনসিলভানিয়ার টেম্পলে ৮৪ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু ঘটে। কানেকটিকাটের কলচেস্টারে সড়ক দুর্ঘটনায় নিহত হন এক ব্যক্তি। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় নিউইয়র্কে এক নারী ও নিউ জার্সিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ম্যাসাচুসেটসের স্প্রিংফিল্ডে তুষারঝড়ের সময় বিদ্যুতায়িত একটি রেলিং ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান অপর এক ব্যক্তি।
কানেকটিকাটের গভর্নর ডানেল পি ম্যালয় বলেন, তাঁর অঙ্গরাজ্যে সাড়ে সাত লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। তবে ঝড়ের ঝাপটা পুরোপুরি কেটে যাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
ম্যালয় বলেন, ‘ঘূর্ণিঝড় আইরিন থেকে আমরা যে অভিজ্ঞতা লাভ করেছি, এখনকার পরিস্থিতি এর চেয়ে ভয়াবহ বলে মনে হচ্ছে। রাজ্যজুড়ে ৩২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত লোকজন যাতে আগুন পোহানো ও উষ্ণ পানিতে গোসল করার সুবিধা পায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কমপক্ষে চারটি হাসপাতালে এখন জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

বিএনপি নেতা খায়রুল কবীর খোকন গ্রেফতার

পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় নরসিংদী পুলিশ মঙ্গলবার গভীর রাতে রাজধানীর খিলগাঁওয়ের মাটিয়া মসজিদের বাসা থেকে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে নরসিংদী নিয়ে যাওয়া হয়। এদিকে খায়রুল কবীর খোকনকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করেছে বিএনপি।

উত্তাল নরসিংদী by শাহেদ চৌধুরী ও প্রীতিরঞ্জন সাহা,

শান্তির শহর নরসিংদী এখন উত্তাল। বিক্ষুব্ধ জনতা বুধবার ট্রেনে আগুন দিয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আবদুস সাত্তারের শহরের বাড়িতে অগি্নসংযোগ ও ভাংচুর করা হয়েছে।এদিকে অফুরন্ত ভালোবাসা আর অশেষ শ্রদ্ধায় নরসিংদীর মাটি-মানুষের প্রিয় নেতা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ লোকমান হোসেনকে গতকাল বুধবার সমাহিত করা হয়। সর্বস্তরের লাখো মানুষ চোখের পানিতে তাকে শেষ বিদায় জানায়।

বিদেশি শিক্ষার্থী নিতে পারবে না ৪৫০ ব্রিটিশ কলেজ

শিক্ষা নিয়ে প্রতারণা বন্ধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ভিসা পদ্ধতি কঠিন করেছে ব্রিটেন। এ পদক্ষেপের আওতায় ব্রিটেনের সাড়ে ৪০০ বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ওই দেশে নতুন করে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সুযোগ হারিয়েছে বলে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, এ কলেজগুলোয় ভর্তির মাধ্যমে প্রতিবছর ১১ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী ব্রিটেনে প্রবেশ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নিয়মের প্রয়োগ শুধু প্রতারণাই বন্ধ করবে না, এতে প্রকৃত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানসম্মত শিক্ষার বিষয়টিও নিশ্চিত হবে। ২০১২ সালের এপ্রিল থেকে আরো কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়া হবে।

অবশেষে পরীক্ষা দিচ্ছে আলেয়া

বাল্যবিবাহ থেকে রেহাই পাওয়ার পর অবশেষে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিয়েছে আলেয়া ইয়াছমিন। শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, প্রথম পরীক্ষায় আলেয়া নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষার হলে আসে এবং দুই ঘণ্টার মধ্যেই সব প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দেয়। গত মঙ্গলবার থেকে সারা দেশে জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।আলেয়া চট্টগ্রামের আহমদিয়া সুনি্নয়া মহিলা মাদ্রাসার ছাত্রী। অভিভাবকরা তার অমতে পরীক্ষার দিনই বিয়ে ঠিক করেছিলেন।

বীজ পাচ্ছেন না কিশোরগঞ্জের কৃষক-বিএডিসি কর্মকর্তা বরখাস্ত by নাসরুল আনোয়ার ও শফিক আদনান,

কিশোরগঞ্জে বিএডিসির বোরো বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা বীজ বিতরণ বিভাগের উপপরিচালক আনন্দ চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিএডিসি বীজ বিপণন, ঢাকা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সচিব সনৎ কুমার সাহা স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশ ফ্যাক্সবার্তায় কিশোরগঞ্জে পেঁৗছায়।
কৃষি বিভাগ জানায়, বীজ উৎপাদন বিভাগের উপপরিচালক সুলতানুল আলমকে বিতরণ বিভাগের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিএডিসির ঢাকা বিভাগীয় যুগ্ম পরিচালক আবু তালেব গতকালই কিশোরগঞ্জে এসে বীজ বিতরণের চিত্র তদারক করে গেছেন এবং ভারপ্রাপ্ত উপপরিচালককে দায়িত্বে বসিয়ে দিয়ে গেছেন।

অবশেষে পরীক্ষা দিচ্ছে আলেয়া

বাল্যবিবাহ থেকে রেহাই পাওয়ার পর অবশেষে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিয়েছে আলেয়া ইয়াছমিন। শিক্ষকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, প্রথম পরীক্ষায় আলেয়া নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষার হলে আসে এবং দুই ঘণ্টার মধ্যেই সব প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দেয়। গত মঙ্গলবার থেকে সারা দেশে জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।আলেয়া চট্টগ্রামের আহমদিয়া সুনি্নয়া মহিলা মাদ্রাসার ছাত্রী। অভিভাবকরা তার অমতে পরীক্ষার দিনই বিয়ে ঠিক করেছিলেন।

বীজ পাচ্ছেন না কিশোরগঞ্জের কৃষক-বিএডিসি কর্মকর্তা বরখাস্ত by নাসরুল আনোয়ার ও শফিক আদনান,

কিশোরগঞ্জে বিএডিসির বোরো বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা বীজ বিতরণ বিভাগের উপপরিচালক আনন্দ চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার বিএডিসি বীজ বিপণন, ঢাকা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সচিব সনৎ কুমার সাহা স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের আদেশ ফ্যাক্সবার্তায় কিশোরগঞ্জে পেঁৗছায়।
কৃষি বিভাগ জানায়, বীজ উৎপাদন বিভাগের উপপরিচালক সুলতানুল আলমকে বিতরণ বিভাগের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিএডিসির ঢাকা বিভাগীয় যুগ্ম পরিচালক আবু তালেব গতকালই কিশোরগঞ্জে এসে বীজ বিতরণের চিত্র তদারক করে গেছেন এবং ভারপ্রাপ্ত উপপরিচালককে দায়িত্বে বসিয়ে দিয়ে গেছেন।

শেষ দিনে প্রতিরোধেরও স্বপ্নভঙ্গ-ওয়েস্ট ইন্ডিজ : ৩৫৫ ও ৩৮৩/৫ (ডিক্লে.)-বাংলাদেশ : ২৩১ ও ২৭৮-ফল : ওয়েস্ট ইন্ডিজ ২২৯ রানে জয়ী by মাসুদ পারভেজ

সিরিজের ট্রফিটা পরম মমতায় কোলে নিয়ে 'দিস ইজ মাই বেবি, দিস ইজ মাই বেবি' বলতে বলতে সংবাদ সম্মেলনে এলেন ড্যারেন সামি! প্রথম বাবা হওয়ার আনন্দই যেন খেলে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের চোখে-মুখে। 'প্রথম'ই তো! নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম কোনো টেস্ট সিরিজ জিতলেন। তাও আবার এমন সময়ে সাফল্যটা এল, যখন ২০০৩ সালের নভেম্বরের পর থেকে দেশের বাইরে ক্যারিবীয়দের টেস্ট সিরিজ জয়ের আকাল দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছিল কেবল।

বড় মাপের আরো তিনজনের বিরুদ্ধে মামলা ডিসেম্বরে

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ অভিযুক্ত সাতজনের বিচার শুরুর প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসেই এঁদের বিচার শুরু হবে। একই সময়ে মামলা হবে বড়মাপের আরো তিনজনের বিরুদ্ধে। একাধিক মন্ত্রী গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন।গতকাল অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কো-অর্ডিনেশন কমিটির এক সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, 'বিচারপ্রক্রিয়া যতদূর এগিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আগামী মাসে আরো বড় বড় তিনজনের বিরুদ্ধে মামলা হবে।'

প্রত্যাশা পূরণে পিছিয়ে সার্ক by মেহেদী হাসান

ড়াই দশকেও আঞ্চলিক জোট হিসেবে দক্ষিণ এশীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (সার্ক) তার লক্ষ্য পূরণ করতে পারেনি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। এ ব্যর্থতার জন্য তাঁদের কেউ কেউ দায়ী করেন ভারত ও পাকিস্তানের মধ্যেকার বৈরিতাকে। আবার অনেকে বলেন, সার্কের সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থার সংকটের কথা। আগামী দিনগুলোয় এ জোট সক্রিয় হয়ে দক্ষিণ এশিয়ার জনগণের প্রত্যাশা পূরণ করবে_এমন জোরালো কোনো সম্ভাবনাও তাঁরা দেখছেন না। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানসহ পুরো অঞ্চলের স্থিতিশীলতা সার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন তাঁরা।

ভোগান্তি মাথায় নিয়ে ঈদযাত্রা শুরু আজ

বিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র তিন দিন। আজই ঈদের আগে শেষ কর্মদিবস। এবার শেকড়ে ফেরার পালা। কিন্তু কিভাবে? বাস-ট্রেনের টিকিট নেই। লঞ্চে জায়গা নেই। সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের পুরোপুরি উপযোগী নয়। যানজটে স্বাভাবিকের তিন-চারগুণ বেশি সময়ও হয়তো গন্তব্যে পেঁৗছার নিশ্চয়তা মিলবে না। তবু ফেরা চাই। স্বজনের সঙ্গে মিলিত হওয়ার তীব্র আকঙ্ক্ষার কাছে সবকিছুই যেন তুচ্ছ!ইট-পাথরের নগরী ছেড়ে গাঁয়ে ফেরার পালা পুরোদমে শুরু হচ্ছে আজ। ঈদুল আজহার ছুটির আগে আগামীকাল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। এ অবস্থায় নানা ভোগান্তি মাথায় নিয়ে আজ বিকেল থেকেই শুরু হবে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।

খোকনের মুক্তি দাবি করেছে বিএনপি

রসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তি দাবি করেছে বিএনপি। নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ডিবি পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁকে ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ার মাটির মসজিদ বাসা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর থেকে খোকনের আর খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে বিএনপি।

জেলহত্যা মামলার নিষ্পত্তি-সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ by আশরাফ-উল-আলম ও এম বদি-উজ-জামান

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যার বিচারে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ দূর হয়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের তিন বছর পার হতে চলেছে। অথচ জেলহত্যার মতো একটি নারকীয় ঘটনার বিচার নিয়ে এগোতে পারেনি সরকার। এ বছরও এ মামলার সুরাহা হচ্ছে না বলে সংশ্লিষ্টদের কাছে জানা যায়। আজ জেল হত্যাকাণ্ডের ৩৬ বছর পূর্ণ হবে। এত দিনেও চূড়ান্ত নিষ্পত্তি হলো না জাতির কলঙ্কময় এই হত্যাকাণ্ডের।গত তত্ত্বাবধায়ক সরকার আমলে হাইকোর্ট এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনি আসামির দুজনকে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাগারে থাকা চার আসামিকে বেকসুর খালাস দেন।

লাখো মানুষের চোখের জলে সমাহিত by সুমন বর্মণ,

রসিংদী পৌর এলাকার বাসাইলের প্রতিটি অলিগলিতে মানুষের ঢল। দলবেঁধে শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষ সবাই আসছে প্রিয় মেয়র লোকমান হোসেনের লাশ এক নজর দেখার জন্য। লোকমানের বাড়ির সামনের বিশাল আঙ্গিনায় তিল ধারণের ঠাঁই নেই। লোকে লোকারণ্য। সবার চোখে পানি, চেহারায় নীরব কান্না।তিন তলা বাড়ির ভেতরে চলছে শোকের মাতম। লোকমানের পাঁচ বছরের মেয়ে নাজা মানুষের ভিড় দেখে মায়ের কোল ছাড়ছে না। মায়ের কান্না দেখে সেও শুধু কাঁদছে। মায়ের মুখ ধরে বারবার বলছে, মা তুমি কাঁদছো কেন? আমি ভয় পাচ্ছি। আমি বাবার কাছে যাব। মেয়ের কথা শুনে মা বুবলি মেয়েকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন।

নরসিংদীবাসীর ক্ষোভের আগুন এগারো সিন্দুরে

মেয়রকে হত্যার ঘটনায় নরসিংদীর মানুষের ক্ষোভ রাত অতিক্রান্ত হওয়ার পর গতকাল ক্রোধের উন্মত্ততায় রূপ নেয়। সকাল সাড়ে ১০টার দিকে আন্তনগর এগারো সিন্দুর এঙ্প্রেস ট্রেনের সাতটি বগি এই ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকটি গাড়িও ভাঙচুর করে। গত মঙ্গলবার রাতে মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে গুলি করে হত্যা করে মুখোশপরা দুষ্কৃতকারীরা। এ খবরে বিক্ষোভে ফেটে পড়ে গোটা শহর।

খাদ্য-সহায়তা কমার নেপথ্যে দুর্নীতি-সাহায্যের চাল-গম কোথায় যায় জানে না সরকার by আশরাফুল হক রাজীব

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিসহ (ডাবি্লউএফপি) বিভিন্ন উন্নয়ন সহযোগীর খাদ্য-সহায়তা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানে না খাদ্য মন্ত্রণালয়। অথচ খাদ্য-নিরাপত্তার কথা বলেই এসব খাদ্যশস্য বাংলাদেশে আনা হয়। খাদ্যশস্য নিয়ে আসা থেকে শুরু করে বিতরণের বিভিন্ন পর্যায়ে সরকারের একাধিক দপ্তর জড়িত থাকলেও তাদের কাজে সমন্বয় নেই। ডাবি্লউএফপি ও অন্য উন্নয়ন সংস্থাগুলো চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে। তাদের নিয়ে আসা খাদ্যশস্যের তত্ত্বাবধান করে খাদ্য বিভাগ। এসব খাদ্যশস্য ব্যবহার করা হয় বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের প্রকল্পে। এসব প্রকল্প বাস্তবায়ন করা হয় এনজিওর মাধ্যমে।

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড-অভিযোগের তীর মন্ত্রী ও তাঁর ভাইয়ের দিকে by হায়দার আলী,

রসিংদীর মেয়র লোকমান হোসেনের করুণ মৃত্যুর জন্য দায়ী তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা। তাঁর জনপ্রিয়তা নরসিংদীর অনেক জাতীয় নেতাকেও ছাড়িয়ে যায়। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং তাঁর অনুসারীদের সঙ্গে লোকমান হোসেনের দূরত্ব বাড়তে থাকে। এ ঘটনার জের ধরেই লোকমানের অনুসারী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা গত ২২ অক্টোবর বিভিন্ন অপকর্মের হোতা মন্ত্রী রাজুকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং মন্ত্রীর বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেন।

বিপর্যস্ত ঈদযাত্রা by অরূপ দত্ত ও আনোয়ার হোসেন

ঙ্গলবার রাত ১১টার তূর্ণা নিশীথায় চট্টগ্রামে যাওয়ার জন্য স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সাড়ে ১০টার মধ্যেই কমলাপুর স্টেশনে হাজির হয়েছিলেন আখতার শাহীন। গিয়ে দেখেন স্টেশনে ট্রেন নেই। খবর নিয়ে জানলেন, দেরি হবে। কেবল আখতার শাহীনই নন, স্টেশনে তাঁর মতো হাজার হাজার যাত্রী। কিন্তু কোনো ট্রেন নেই। খবর পাওয়া গেল, নরসিংদীর পৌর মেয়রকে গুলি করে মেরে ফেলার ঘটনায় সব ট্রেন আটকে আছে। কখন আসবে, তার কোনো নির্দিষ্ট সময় নেই।

আজ জেলহত্যা দিবসঃ জানুয়ারিতে আপিল শুনানির প্রত্যাশা

জ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। দেশের ইতিহাসে এক শোক ও কলঙ্কের দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। আগস্টে বিপথগামী সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর অস্থির পরিস্থিতির মধ্যে কারাগারে হানা দিয়ে হত্যা করা হয় তাঁর এই চার সহযোগীকে। প্রতিবছরের মতো এবারও জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে চার নেতাকে।

নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ডঃ কেন খুন, কারা করিয়েছে তা-ই এখন বড় প্রশ্ন by সেলিম জাহিদ

নপ্রিয় মেয়র লোকমান হোসেনকে কারা, কেন নৃশংসভাবে হত্যা করেছে—চরম শোকের মধ্যেও সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে নরসিংদীবাসী। হত্যার কয়েকটি সম্ভাব্য কারণ এখানকার রাজনীতিসংশ্লিষ্ট মানুষের আলোচনায় উঠে এসেছে। লোকমান হোসেনের জনপ্রিয়তা, দলের ভেতরে তাঁকে নিয়ে কয়েকজন নেতার অস্বস্তি, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সঙ্গে বিরোধ, আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য লোকমানের প্রস্তুতি, দলের বাইরের কোনো পক্ষের সুযোগ নেওয়ার মতো বিভিন্ন বিষয় আলোচিত হচ্ছে।

নরসিংদীর মেয়র লোকমানের জানাজায় লাখো জনতা, শোকের শহরে ক্ষোভের আগুন by সুমন মোল্লা ও মনিরুজ্জামান

প্রতিবাদ আর শোকের নগরে পরিণত হয়েছে নরসিংদী। পৌরসভার টানা দুবারের মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। তাঁদের রোষানলে পড়ে আন্তনগর ট্রেন এগারসিন্দুরের ১১টি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বেশ কিছু যানবাহনেও ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ছেলেকে সন্ত্রাসীদের বাধা, দুই প্রকৌশলী বদলি, সংসদে দরপত্র কেলেঙ্কারি by আশিস সৈকত

সংসদের অধিবেশন কক্ষের জন্য কার্পেট কেনার দরপত্র জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন আইনমন্ত্রীর ছেলে। গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে সাত-আটজন যুবকের হুমকির কারণে আরও কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে পারেননি বলে জানা যায়। বিদেশি এই কার্পেটের দাম প্রায় পাঁচ কোটি টাকা। গত ৩১ অক্টোবরের এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল বুধবার দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।

ক্ষুদ্রঋণের সুফল ব্যাপকভিত্তিক করার তাগিদ

সীমাবদ্ধতা কাটিয়ে ক্ষুদ্রঋণের সাফল্য ব্যাপকভিত্তিক করার তাগিদ দেওয়া হয়েছে। খোদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ক্ষুদ্রঋণের অনেক দোষ আছে, কিন্তু এর গুণটা যেন আমরা না ভুলি।’ সীমাবদ্ধতা হিসেবে অর্থমন্ত্রী বলেছেন, দেশের অতিদরিদ্ররা ক্ষুদ্রঋণের সুফল পায় না, সুফল পায় অপেক্ষাকৃত কম গরিবেরা। তবে সম্প্রতি অতিদরিদ্রদের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছে ক্ষুদ্রঋণ বিতরণকারী কয়েকটি প্রতিষ্ঠান।

সম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা ভালো নয়ঃ অর্থমন্ত্রী

ম্পদ কুক্ষিগত করে রাখার প্রবণতা ভালো নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিমা কোম্পানির পরিচালকেরা অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারবেন না, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত এমন একটি প্রজ্ঞাপনে বেসরকারি বিমা খাতের আপত্তির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী এ কথা বলেন। বিভিন্ন দেশের উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, এটি হয়েছে ভালো একটি দর্শন থেকেই।

মুশফিকদের নিয়ে চন্দরপলের ক্লাস

দেবেন্দ্র বিশুকে নিয়ে সংবাদ সম্মেলনে চলে গেছেন ড্যারেন স্যামি। কিন্তু মাঠের মাঝখানে শিবনারায়ণ চন্দরপলকে ঘিরে ওটা আবার কিসের ‘সংবাদ সম্মেলন’? খেলা শেষ। কোথায় ড্রেসিংরুমে গিয়ে আরাম করবেন তা না, মাঠের মাঝে হাত নেড়ে নেড়ে কী বোঝাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের? উদ্যোগটা মুশফিকুর রহিমেরই ছিল। ওয়েস্ট ইন্ডিজ দলের লিয়াজোঁ অফিসার ফাহিম মুনতাসিরের মাধ্যমে অনুরোধ পাঠিয়েছিলেন, চন্দরপল যদি খেলা শেষে তাঁদের সঙ্গে একটু কথা বলেন। চন্দরপল না করেননি।

শেষ কথার দুঃখগাথা

‘তুমি কখন ফিরবে? আজও কি অনেক রাত হবে? নাজা (মেয়ে) কাঁদছে’—স্ত্রী বাবলির এমন অনুযোগে স্বামী লোকমান হোসেনের জবাব ছিল, ‘না, আজ আর গভীর রাত করব না। এক ঘণ্টার মধ্যে বান্দা হাজির হবে।’ রাজনীতিক ও জনপ্রতিনিধি স্বামীর আশ্বাসে আস্থা আছে স্ত্রী বাবলি আক্তারের। তাই শিশুসন্তানকে বলেছেন, ‘আর কান্না করতে হবে না, তোমার বাবা কিছুক্ষণের মধ্যে আসবে।’

ফিরে দেখাঃ হেনরি ভ্যানসিটার্ট by ইমরান রহমান

বাংলায় ব্রিটিশ গভর্নর হেনরি ভ্যানসিটার্ট ১৭৭০ খ্রিস্টাব্দের ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মারা যান। ১৭৬০-১৭৬৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। তার দাদাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম পরিচালক ছিলেন। বাবা আর্থার ভগনসিটার্ট ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী। ১৭৩২ খ্রিস্টাব্দে ভ্যানসিটার্ট জন্মগ্রহণ করেন ব্লুমসবেরিতে। রিডিং স্কুল এবং উইনচেস্টার কলেজে পড়াশোনা শেষে ভ্যানসিটার্ট সোসাইটি অব ফ্রাঙ্কিসকানসে যোগ দেন।

অভিজাত চোর বিশ্বাসী চোর by হাসান হাফিজ

চোরদের কাহিনী বলতে বসেছি আজ। প্রথমে বলব অভিজাত চোরদের গল্প। এরা যে সে চোর না। বড্ড সেয়ানা মাল। ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না তারা। টার্গেট মহান, বিদেশিরা। চুরির এরিয়া রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীর কূটনীতিক পাড়া। ওই জায়গা নিরাপদ, সে কারণে ওদের বিশেষ পছন্দ। বিধি বাম। ধরা খেয়ে শ্রীঘরে যেতে হয়েছে। কথায় বলে, চোরের দশ দিন সাধুর এক দিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রবিক্ষোভ ছাত্রলীগ ফ্রাঙ্কেনস্টাইনের দানবেরভূমিকায় by মো. মাহফুজুর রহমান

জ এ লেখাটি যখন লিখছি তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে। শিক্ষার্থীদের ওপর হয়েছে অকথ্য ও অন্যায্য পুলিশি এবং ছাত্রলীগের নির্যাতন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায় পর্যন্ত অনেকেই বলেছেন, হঠাত্ করে শিক্ষার্থীদের আন্দোলনের মানে কী? কিন্তু হঠাত্ করে এ পরিস্থিতি তৈরি হয়নি বা এ আন্দোলন আকস্মিক কোনো বিষয় নয়। এ আন্দোলন চলে আসছে অনেক দিন ধরে।

জাতিসংঘে হাসিনা যা বললেন এবং যা বললেন না by মনজুর আহমদ

জাতিসংঘে বাত্সরিক সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে গেছেন। বিশাল বহর নিয়ে তার নিউইয়র্কে আসা, নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ, সাধারণ পরিষদে ভাষণদান ইত্যাদি সব খবরই বাংলাদেশের মানুষ সবিস্তারে জানতে পেরেছে। শেখ হাসিনা সাধারণ পরিষদে ভাষণ দেন ২৪ সেপ্টেম্বর। এদিনের বক্তা তালিকায় ১৭ জনের মধ্যে তার স্থান ছিল ১৫। তৃতীয় বক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।

দুর্নীতি-লুটপাটের মহোৎসবঃ ক্ষমতা আঁকড়ে থেকে পার পাওয়া যাবে না

দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন প্রতিষ্ঠা আওয়ামী মহাজোটের নির্বাচনী ইশতেহারে বিশেষ গুরুত্ব পেয়েছিল। কিন্তু ক্ষমতায় বসেই অন্য অনেক কিছুর মতো এসব কথাও যে তারা ভুলে গেছে, সেটা এখন মানুষ খালি চোখেই দেখছে। দেশজুড়ে এমন অবাধ দুর্নীতি, লুটপাটের ঘটনা আগে কমই দেখা গেছে। গত বুধবারের দৈনিক আমার দেশ ‘উন্নয়ন কাজের নামে লুটপাট-এর যে বিবরণ প্রকাশ করেছে, তা পড়ে হতভম্ব হলে কাউকে দোষ দেয়া যাবে না।

নাভিশ্বাস উঠেছে শ্রমজীবী মানুষেরঃ দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা ও সহানুভূতি

বাজারে পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বেড়ে চলেছে বাস, রিকশা ও সিএনজিসহ যানবাহনের ভাড়া। পাল্লা দিয়ে বাড়ছে বাড়ি ভাড়া। গ্যাস, পানি ও বিদ্যুতের দামও বাড়িয়ে চলেছে সরকার। অন্যদিকে এসবের তুলনায় আয় তো বাড়ছেই না, বরং অনেকের রোজগার কমে যাচ্ছে। দিনমজুররা দৈনিক কাজ পাচ্ছে না। মূল্যস্ফীতির দাপটে প্রকৃত আয় কমে যাচ্ছে। সব মিলিয়েই শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে। মধ্যবিত্তরাও চোখে অন্ধকার দেখছেন।

ফিরে দেখাঃ লুই আরাগঁ by ইমরান রহমান

বিখ্যাত ফরাসি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক লুই আরাগঁ ১৮৯৭ সালের ৩ অক্টোবর প্যারিসে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের কমিউনিষ্ট পার্টির একজন একনিষ্ঠ সমর্থক ও ফরাসি সাহিত্য সংস্থা একাডেমি গনোকোর্টের সদস্য ছিলেন। আরাগঁর বাবার নাম লুই অ্যানড্রুক্স। তার মা তার বাবার চেয়ে ৩০ বছরের ছোট ছিলেন। উল্লেখ্য, অ্যানড্রুক্স সন্তান হিসেবে আরাগঁকে স্বীকৃতি দেননি।

জীবনের অর্ধসত্য রূপ by আতাউর রহমান

মানুষ যখন একটা বয়সে এসে পৌঁছায় তখন তার মনে ঔচিত্য বোধের প্রশ্ন জাগে। অনেকে বলেন, যার নয় বছরে হয় না তার নব্বই বছরেও হয় না। এ প্রবচনের সঙ্গে আমি একমত নই। জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের মধ্যে ইতি ও নেতির দ্বন্দ্ব জোরালো থাকে। যৌবনের ক্ষরা স্রোতে প্রায় সবকিছুকেই অবজ্ঞা ও অবহেলা করা যায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেইন সেল হয়ত মরতে শুরু করে, কিন্তু মানুষের চেতনায় ও মননে একটা স্থিতি বাসা বাঁধতে শুরু করে। একে মৃত্যু-চিন্তার ফল হিসেবে চিহ্নিত করতে চাই না।

১৯৭২-এর সংবিধানে প্রত্যাবর্তন প্রসঙ্গ সেক্যুলারিজম by ড. মাহবুব উল্লাহ্

র্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বয়স ৯ মাস পূর্ণ হলো প্রায়। ৯ মাস বয়সী এই সরকারের শাসনামলে এড়াবৎহধহপব বলে কোনো বিষয়ের অস্তিত্ব আছে বলে মনে হয় না। শাসক দলের কর্মীবাহিনীর হাতে বিরোধী দলের কর্মীদের হত্যা, নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, টেন্ডারবাজি, চাঁদাবাজি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উচ্ছৃঙ্খল এই কর্মী বাহিনীর ওপর মূল দলের কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না।

বিটিআরসির গুরুত্বপূর্ণ পদে ভারতীয় নাগরিক রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তা হুমকির মুখে

বিটিআরসি বা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন হচ্ছে সরকারি-বেসরকারি ল্যান্ডফোন, সাবমেরিন কেবল, মোবাইল ফোন কোম্পানি ও অপারেটর ব্যবস্থা, ইন্টারনেট যোগাযোগ থেকে শুরু করে বাংলাদেশের টেলিকমিউনিকেশনের সবধরনের যোগাযোগ ব্যবস্থার একমাত্র নিয়ন্ত্রক সংস্থা। বেসরকারি টেলিভিশন সম্প্রচারের ফ্রিকোয়েন্সি বরাদ্দ দেয়াও এর দায়িত্বের মধ্যে পড়ে। এসব কারণে যে কোনো মোবাইল ও সরকারি-বেসরকারি ল্যান্ডফোন কথোপকথন, ইন্টারনেট ও ই-মেইল তথ্য আদান-প্রদান রেকর্ড ও নিয়ন্ত্রণ করতে পারে সংস্থাটি।

আমার দেশ সম্পাদকের গাড়িতে হামলা ফ্যাসিবাদী মত্ততার আরেক দৃষ্টান্ত

বুধবার দুপুরে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বহনকারী গাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন হলেও অবাক অথবা বিচলিত হইনি। বর্তমান সরকারের প্রশ্রয়পুষ্ট 'সোনার ছেলেরা' দেশজুড়ে সাংবাদিক দমনের যে অভিযান শুরু করেছে, মাহমুদুর রহমানের গাড়িতে হামলা তারই ধারাবাহিকতা মাত্র। তবে পার্থক্য হচ্ছে, এর মধ্য দিয়ে জানা হয়ে গেল সাংবাদিকরা, বিশেষ করে ক্ষমতাসীনদের অপছন্দের সাংবাদিকরা মফস্বলে তো বটেই, খোদ রাজধানীতেও নিরাপদ নন।

জয় হলো নির্বাচন কমিশনের by আদিত্য আরাফাত

ট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছিলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্ভব হবে না।’ অবশেষে ব্যালট বিপ্লবে চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীই মেয়র পদে জয়ী হয়েছেন। যেহেতু দলটির সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে তাই এ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনো কথা বলেনি। এরপর এলো পৌরসভা নির্বাচন।

দিস ইজ ইনভেস্টিগেটিভ জার্নালিজম by মাহমুদ মেনন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা ঘটে গেল তার প্রথম অংশটুকু উদ্বেগের, পরের টুকু লজ্জার এবং শেষটুকু গৌরবের। উদ্বেগ ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে যারা ভালো ফলের প্রত্যাশা করছিলেন তারা যখন দাবি করলেন ফল সঠিক নয়। উদ্বেগের মাত্রা ক্রমেই ঘণীভ’ত হলো যখন এই অভিযোগকারীর সংখ্যা বাড়তে থাকলো।

নিজের নির্মিত কবরস্থানেই মেয়র লোকমানের অন্তিম শয়ান by আহমেদ রাজু

রসিংদীর পরিস্থিতি সম্পর্কে শাহেদ চৌধুরীর কাছে জানতে চাই। শাহেদ চৌধুরী হচ্ছেন-নরসিংদীর অগ্রগামী অধিবাসী। তিনি দৈনিক সমকালের স্পেশাল করেসপন্ডেন্ট ও চিফ রিপোর্টার। তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দু’বার নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি এখন নরসিংদী অবস্থান করছেন।

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র, ১৯৬১ থেকে ২০১১ by সেরাজুল ইসলাম সিরাজ

র্ধ শতাব্দী পর আলোর মুখ দেখতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি নির্মাণে বুধবার রাশিয়ার সঙ্গে চুক্তি সই করেছে সরকার। দেড় থেকে দুই বিলিয়ন ডলার ব্যয়ে প্রকল্পটি চালু হলে এখান থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। নির্মাণ শুরু হওয়ার ৫ বছর পর প্রকল্পটি উৎপাদনে যেতে পারবে।

শহরের চোখ খুলছে কই by কামাল পারভেজ

ব্বই দশকের মাঝামাঝি সাংবাদিকতা শুরুর পর একদিন ঢাকায় যেতে হয়েছিল। যে কাগজে কাজ করছি সেই কাগজটির অফিস কেমন, ঢাকায় কিভাবে কাজ হয়-তা দেখতেই যাওয়া। সেই কাগজটি হচ্ছে দৈনিক জনকন্ঠ। মতিঝিলে অফিস। দুরু দুরু বুকে, নানা কৈফিয়ত শেষে মফস্বল সম্পাদকের টেবিলটি খুঁজে পেয়েছি। পরিচয় দিতে সামান্য হাসেন। অনেক কষ্টে বসতে বলেন।