Friday, November 23, 2012

এশিয়া সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ওবামা

তিন দিনের দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শেষে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছান ওবামা। সেখান থেকে একটি হেলিকপ্টারে করে তিনি হোয়াইট হাউসে ফিরে যান।

অনাস্থা প্রস্তাব আনার আগেই হেরে গেছেন মমতা! by অমর সাহা

ভারতের লোকসভায় আজ বৃহস্পতিবার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা।

রয়টার্সের বিশ্লেষণ- গাজা সংকট আড়ালে নিয়ে গেছে মাহমুদ আব্বাসকে

গাজায় অব্যাহত লড়াইয়ের মুখে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিছুটা একা হয়ে পড়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তুলনামূলক বেশি আলোচিত হচ্ছে। পশ্চিম তীরে হামাসের নিয়ন্ত্রণকে আরব দেশগুলো ইতিমধ্যে অনানুষ্ঠানিক সমর্থনও দিয়েছে।

কাসাবের প্রতিশোধ নিতে ভারতে হামলার হুমকি তালেবানের

মোহাম্মদ আজমল কাসাবের ফাঁসির প্রতিশোধ নিতে পাকিস্তানি তালেবান ভারতের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অঙ্গীকার করেছে। গতকাল বৃহস্পতিবার তারা এই অঙ্গীকার করে।

পাল্টাপাল্টি অভিযোগ- গাজায় অস্ত্রবিরতি কার্যকর স্থায়িত্ব নিয়ে সংশয়

আট দিনের টানা রক্তক্ষয়ী সহিংসতার পর গতকাল বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। দুই পক্ষ প্রতিপক্ষের ভূখণ্ডে হামলা বন্ধে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অস্ত্রবিরতির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

পাকিস্তানে আত্মঘাতী বোমা ও সহিংসতায় নিহত ৩৫

পাকিস্তানের কয়েকটি শহরে গত বুধবার আত্মঘাতী বোমা হামলা ও সহিংসতায় পুলিশসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

ইসলামি রীতিতেই দাফন করা হয়ওসামাকে

আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের মরদেহ ইসলামি রীতি মেনে দাফন করা হয়েছিল কি না, তা নিয়ে অনেক দিন ধরে সন্দেহ-সংশয় ছিল। এবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কয়েকজন সেনা কর্মকর্তার গোপন ই-মেইল প্রকাশ করে সেই সন্দেহ দূর করার চেষ্টা করেছে।

প্রধান অতিথির মাথায় কুড়াল দিয়ে আঘাত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজশাহীর পবায় আয়োজিত এক অনুষ্ঠানে জেলা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যার ওই সংঘর্ষে জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলমসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা- রাজনীতিক ও ছাত্রসহ বিভিন্ন স্থানে নিহত ৭

গত দুই দিনের সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে আওয়ামী লীগের নেতা, গোপালগঞ্জে তিন শ্রমিক, বাগেরহাটে দুই পথচারী ও দিনাজপুরে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য কোনো রকমে সংস্কার- এক দিনেই আগের অবস্থায় যশোর-খুলনা মহাসড়ক

যশোর বিমানবন্দর থেকে বাসে করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল খুলনায় যাবে। তাই গত শনিবার সকাল থেকে যশোর-খুলনা মহাসড়কের ৩৪ কিলোমিটার বেহাল অংশের ইট উঠিয়ে পিচ দেওয়ার কাজ শুরু হয়। গত রোববার সকাল পর্যন্ত কাজ চলে।

ট্রাইব্যুনাল-১-এ ২৩ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ তাজুল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী তাজুল ইসলামসহ আরও দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

দোহা জলবায়ু সম্মেলনে ক্ষতিপূরণ চাইতে সাত সংগঠনের দাবি

২৬ নভেম্বর থেকে কাতারের দোহায় শুরু হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে ক্ষতিপূরণ দিতে হবে। এ দুটি দাবি বাংলাদেশকে শক্তিশালীভাবে তুলতে হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী- উনি সন্ত্রাস জঙ্গিবাদ ফিরিয়ে দেশের চেহারা পাল্টাবেন?

বিরোধীদলীয় নেত্রী ক্ষমতায় এলে সন্ত্রাস ও জঙ্গিবাদ এনে দেশের চেহারা পাল্টাবেন। তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন সারা দেশে গ্রেনেড হামলা হয়েছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছিল। শুধু সিলেটেই ১০টি গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল।

নির্বাচন- নির্বাচন কমিশনের প্রস্তাব নিয়ে সংশয় by বদিউল আলম মজুমদার

১১ নভেম্বর ২০১২ তারিখের প্রথম আলোয় প্রকাশিত দুটি সংবাদের শিরোনাম আমাদের মনে দারুণ সংশয়ের সৃষ্টি করেছে। শিরোনাম দুটি হলো: ‘সব মন্ত্রণালয়ের কর্তৃত্ব চাওয়া হবে: ইসি এখন নিজেকে যথেষ্ট ক্ষমতাধর মনে করছে না’, এবং ‘সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন: তিন বছর সদস্য থাকার বিধান বাতিলের চেষ্টা’।

ধর্ম- মহররম চান্দ্রমাসে আশুরার রোজা by মুহাম্মদ আবদুল মুনিম খান

হিজরি নববর্ষে মহররম চান্দ্রমাসটি পুরোনো বছরের জরাজীর্ণতাকে মুছে দিয়ে ইসলামের ইতিহাসকে জানার, মুসলিম ঐতিহ্যকে চেনার ও দুরন্ত সাহসিকতার সঙ্গে ত্যাগ-তিতিক্ষায় নির্ভীক পথচলার কল্যাণময় শুভবার্তা নিয়ে ফিরে আসে। ‘মহররম’ শব্দের অর্থ অলঙ্ঘনীয় পবিত্র।

সহিংসতার প্রবণতা ও অসহিষ্ণুতার এই মাত্রা উদ্বেগজনক ছাত্রদের তাণ্ডব

ঘটনা শুরুর পেছনের কারণটি খুবই সামান্য, কিন্তু এ নিয়ে শেষ পর্যন্ত যা ঘটেছে তাকে তাণ্ডব ছাড়া আর কিছুই বলা যাবে না। ঘটনাস্থল পুরান ঢাকার কবি নজরুল কলেজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলায় এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবন ও ক্লাসরুমগুলো রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে।

উন্নয়ন ত্বরান্বিত করতে চাই স্থিতিশীলতা- বাংলাদেশ এগিয়ে চলেছে

বাংলাদেশের অর্থনীতি যে টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সে কথা এখন বহির্বিশ্বও স্বীকার করছে। বিশ্বের নামকরা গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনৈতিক অর্জনকে বিরাট সাফল্য হিসেবে বিবেচনা করছে।

চারদিক- মাটির ঘ্রাণ পাই প্রথম আলোতে by কানিজ ফাতেমা

কিছুদিন থেকেই একটি বিষয় নিয়ে ভাবছিলাম। প্রতিদিন ভোরবেলা একটি কঠিনতম অভ্যাস আমাকে তাড়া করে ফেরে। ভালো অভ্যাস কি বদভ্যাস, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু মাথাব্যথা শুরু হয়ে যায়, যদি অভ্যাসমতো কাজটি করতে না পারি।

চারদিক- মাটির ঘ্রাণ পাই প্রথম আলোতে by কানিজ ফাতেমা

কিছুদিন থেকেই একটি বিষয় নিয়ে ভাবছিলাম। প্রতিদিন ভোরবেলা একটি কঠিনতম অভ্যাস আমাকে তাড়া করে ফেরে। ভালো অভ্যাস কি বদভ্যাস, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু মাথাব্যথা শুরু হয়ে যায়, যদি অভ্যাসমতো কাজটি করতে না পারি।

বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না

৫৭৭ স্বাধীনতার চার দশক উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ধারাবাহিক এই আয়োজন। আবুল কালাম আজাদ, বীর বিক্রম এলএমজির গুলিতে বিমান ভূপাতিত করেন ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া সমন্বয়ে বিলোনিয়া। এর তিন দিকে ভারত সীমান্ত।

মোল্লা জুয়েল আটক, আপন ভুবনে পরাগ

শিশু পরাগ মণ্ডল অপহরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ওরফে মোল্লা জুয়েলকে (৪৫) আটক করেছে পুলিশ। এর আগে প্রধান সন্দেহভাজন আমির হোসেন ও মোল্লা জুয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

জবানবন্দিতে শহীদ জব্বল হোসেনের মেয়ে- বাবাকে বাঁচাতে আলীমের পা ধরে কেঁদেছিলেন মা

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী বিউটি খানম জবানবন্দিতে বলেছেন, একাত্তরে আলীমের নির্দেশে তাঁর বাবা জব্বল হোসেনকে হত্যা করা হয়। বাবাকে বাঁচাতে তাঁর মা আলীমের পা ধরে কান্নাকাটি করেছিলেন।

ক্রিকেট-অন্তঃপরিবার- ‘মামা দেখিস, দেখিয়ে দিব’ by আকমল হোসেন

একজনকে জিজ্ঞেস করতেই উৎসাহের সঙ্গে এগিয়ে এলেন। হাত তুলে দেখিয়ে দিলেন, ‘এই তো একটু সামনে এগিয়ে গেলেই রাজুর বাড়ি।’ তাঁর নির্দেশিত পথ ধরে কিছু দূর এগোতেই দেখা গেল একটি বাসার সামনে মোটরসাইকেলের জটলা।

পদ্মা সেতু প্রকল্প- আবুল হোসেনসহ ১৫ জনকে আবার তলব করেছে দুদক

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিষয়ে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ১৫ ব্যক্তিকে আবার তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নিয়োগ-বাণিজ্য’- প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেন ১৯ শিক্ষক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত সব প্রশাসনিক পদ থেকে আন্দোলনরত ১৯ শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

প্রতিদিন ৬টি দলের সঙ্গে ১ ঘণ্টা করে ইসির সংলাপ by কাজী হাফিজ

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্তে আবারও পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একসঙ্গে অনেক দলের সঙ্গে নয়, প্রতিটি দলের সঙ্গে আলাদা সংলাপ হবে। সংলাপের সময়সীমা হবে এক ঘণ্টা।

লাদেন যেভাবে সমাহিত-মার্কিন প্রতিরক্ষা বিভাগের গোপন তথ্য

শেষ গোসল, কাফনের কাপড় পরানো এবং জানাজা- মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে ইসলাম ধর্মে এসব বিধান অনুসরণ করা হয়। ধর্মীয় এসব বিধান মেনেই আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে সমাহিত করা হয়েছিল। তবে সব কিছুই সম্পন্ন করা হয় সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে।

স্যামুয়েলস ও ব্রাভোর ধৈর্যে উইন্ডিজের দিন-(দ্বিতীয় দিন শেষে)-বাংলাদেশ : প্রথম ইনিংস ৯১.১ ওভারে ৩৮৭ ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস ৮২ ওভারে ২৪১/২ by মাসুদ পারভেজ

নিজেদের ভুলের দণ্ড দিয়েছিলেন নাফীস-তামিমরা। দিলেন গেইল-পাওয়েলরাও। খুলনা টেস্টের প্রথম দুই দিনের শুরুর সেশন বিবেচ্য হলে দুই দল তাই কাছাকাছিই থাকবে। ২৬ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে প্রথম দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ।

আতঙ্ক কাটেনি পরাগের-জুয়েল মোল্লা আটক - আমিরের খোঁজ নেই

শিশু পরাগ অপহরণ ঘটনার মূল সন্দেহভাজন সাবেক যুবলীগ নেতা আমিনুল হক জুয়েল ওরফে জুয়েল মোল্লাকে অবশেষে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চুনকুটিয়া এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়।

আতঙ্ক কাটেনি পরাগের-জুয়েল মোল্লা আটক - আমিরের খোঁজ নেই

শিশু পরাগ অপহরণ ঘটনার মূল সন্দেহভাজন সাবেক যুবলীগ নেতা আমিনুল হক জুয়েল ওরফে জুয়েল মোল্লাকে অবশেষে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চুনকুটিয়া এলাকা থেকে জুয়েলকে আটক করা হয়।

সংলাপে রাজি নয় আ. লীগ by পার্থ প্রতীম ভট্টাচার্য্য

প্রধান বিরোধী দল বিএনপিকে আগ বাড়িয়ে সংলাপের আহ্বান জানাবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংসদে গিয়ে বিএনপিকে প্রস্তাব দেওয়ার যে আহ্বান আগে জানানো হয়েছে, সেই অবস্থানেই রয়েছে ক্ষমতাসীন দল। সংসদের বাইরে এখনই কোনো ধরনের আলোচনায় বসার পক্ষপাতী নয় তারা।

রাষ্ট্র: গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার সাফল্যই...- বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র নয় কেন? by ওয়াহিদউদ্দিন মাহমুদ

রাষ্ট্র কী করে ব্যর্থ বা অকার্যকর হয়ে পড়তে পারে, আজকাল এ নিয়ে অনেক গবেষণা হচ্ছে। ব্যর্থ রাষ্ট্রের পরিষ্কার কোনো সংজ্ঞা নেই; তবে আন্তর্জাতিক মানদণ্ডের বিভিন্ন সূচকের বিচারে রাষ্ট্রের বিভিন্ন মাত্রার ব্যর্থতা-সফলতা সম্বন্ধে ধারণা পাওয়া যায়।

ক্রিকেট-অন্তঃপরিবার- ‘মামা দেখিস, দেখিয়ে দিব’ by আকমল হোসেন

একজনকে জিজ্ঞেস করতেই উৎসাহের সঙ্গে এগিয়ে এলেন। হাত তুলে দেখিয়ে দিলেন, ‘এই তো একটু সামনে এগিয়ে গেলেই রাজুর বাড়ি।’ তাঁর নির্দেশিত পথ ধরে কিছু দূর এগোতেই দেখা গেল একটি বাসার সামনে মোটরসাইকেলের জটলা। দরজার সামনে জোড়ায় জোড়ায় জুতা।

বাংলাদেশে পত্রিকার দায়িত্ব by নূরুল ইসলাম

আমি প্রথম আলোর একজন নিয়মিত ও উৎসাহী পাঠক। প্রবাস থেকে দীর্ঘদিন ধরেই ওয়েবসাইটে পত্রিকাটি আমি পড়ে আসছি। অনেক দিন ধরেই বাংলাদেশের সংবাদপত্রজগতে প্রথম আলো একটি উচ্চমানের স্থান অধিকার করেছে। পত্রিকাটির সংবাদ পরিবেশনের পরিধি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বহু বিষয়েই বিস্তৃত।

পোশাকশ্রমিক, প্রবাসী শ্রমিক ও কৃষক- তাঁরাই বাংলাদেশের প্রাণ by শওকত হোসেন

খুব সকালবেলা বিমানবন্দর সড়ক পার হয়ে আশুলিয়ায় পা রাখলেই চোখে পড়ে চলমান মানুষের সারি। দেখলে মনে পড়বে সৈয়দ শামসুল হকের সেই বিখ্যাত লাইন, ‘মানুষ আসতে আছে যমুনার বানের লাহান’। সারা দেশে বানের লাহান আসা এই মানুষের সংখ্যা প্রায় ৩৬ লাখ। এঁদের আবার ৩০ লাখেরও বেশি নারী। ওঁরা সবাই পোশাকশ্রমিক।

কোকোর পাচার করা অর্থ ফেরত এনেছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থের মধ্যে ২০ লাখ ৪১ হাজার ৫৩৪ দশমিক ৮৮ সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে ১৩ কোটি টাকা) দেশে ফিরিয়ে এনেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় অর্থ ফেরত আনার পুরো আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আর নিয়মানুযায়ী অর্থ এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে।

ডিসি-এসপিদের সতর্ক থাকার নির্দেশ-আমাদের শিশুরা কী শিখবে by অভিজিৎ ভট্টাচার্য্য

বিসিএস, শিক্ষক নিয়োগ, এসএসসি বা এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া নতুন কোনো ঘটনা নয়। কিন্তু বিচলিত হতে হয় প্রাথমিক সমাপনীর মতো দেশের লাখ লাখ খুদে শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যখন কানে আসে।

এবার প্রাথমিকের প্রশ্নপত্রও ফাঁস

খুদে শিক্ষার্থীদের সবচেয়ে বড় পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে সমাপনী শিক্ষার্থীদের বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

দুদকের মামলা প্রত্যাহার-আইন সংশোধনে অতি উৎসাহী স্বরাষ্ট্রমন্ত্রী! by আশরাফ উল আলম, পার্থ সারথি দাস ও হায়দার আলী

দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের হওয়া মামলা প্রত্যাহারের এখতিয়ার চেয়ে দুদক আইন সংশোধনের যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছে, জানা গেছে, এ ব্যাপারে অতি উৎসাহী ভূমিকা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও দুদকের ওপর চাপ সৃষ্টি এবং প্রতিষ্ঠানটির ক্ষমতা খর্ব করতে সরকারের তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা

চলতি বছর সারা বিশ্বে দায়িত্ব পালন করতে গিয়ে ১১৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। ভিয়েনাভিত্তিক ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

আবার স্কুলে মালালার সেই দুই সহপাঠী

ভয় জয় করে আবার স্কুলের পথে পা বাড়িয়েছে শাজিয়া রামাজান ও কাইনাত রিয়াজ। পাকিস্তানে নারীশিক্ষার পক্ষে সোচ্চার কর্মী মালালা ইউসুফজাইয়ের এ দুই সহপাঠীও মালালার সঙ্গেই গুলিবিদ্ধ হয়েছিল।

সৃষ্টির সেরা উপহার মা by মো. কামরুজ্জামান সোহাগ

ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা সবার ওপরে। ইসলামই মাকে সর্বশ্রেষ্ঠ সম্মান, মর্যাদা ও অধিকার দিয়েছে। মায়ের সম্মানের ওপরে এক সম্মানই আছে, তা হলো মহান আল্লাহর ইবাদত। মহান আল্লাহতায়ালা বলেন, 'আপনার প্রভু নির্দেশ দিচ্ছেন তাঁকে ছাড়া আর কারও ইবাদত করবে না, আর পিতা-মাতার সঙ্গে সদাচরণ করবে।'

আশুরার রোজা by আসিম আনোয়ার

হিজরি বর্ষের প্রথম মাস হচ্ছে মহররম। এ মাসের একটি বিশেষ দিন আশুরা। নববী ভাষায় এটা আল্লাহর মাস। কোরআন কারিমে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস ১২টি; আসমানগুলো ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি সম্মানিত।

বেচাকেনায় তৃতীয় পক্ষ by মুফতি মাহফূযুল হক

যে ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে অন্যের মাল বেচে দেয় অথবা অন্যকে মাল কিনে দেয় তাকে দালাল বলে অভিহিত করা হয়। আমাদের সমাজে যদিও দালালকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়, তবুও দালালরা আধুনিককালের সুবিস্তৃত বিশাল ব্যবসা-বাণিজ্যের অপরিহার্য অংশ।

ইসরায়েলি বর্বরতার শেষ কোথায়? by মুফতি এনায়েতুল্লাহ

ফিলিস্তিন হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীনতম পবিত্র ভূমি। ফিলিস্তিনের মূল কেন্দ্র হচ্ছে জেরুজালেম। সেখানে রয়েছে হজরত দাউদ (আ.) এবং হজরত সোলায়মান (আ.) কর্তৃক নির্মিত পৃথিবীর প্রাচীন মসজিদ বায়তুল মোকাদ্দাস। এ ছাড়া রয়েছে অসংখ্য নবীর (আ.) স্মৃতি এবং কবর।

'ওরে বিহঙ্গ, বন্ধ কোরো না পাখা' by আ আ ম স আরেফিন সিদ্দিক

সংবাদপত্র কালের দর্পণ, সমকালের মানুষের জীবন-বাস্তবতার চিত্র। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট বা সংসদ। জাতির পরিচালনায় যারা নিয়োজিত থাকেন তাদের কার্যক্রমের সাফল্য ও ব্যর্থতা অনেক সময় তারা অনুধাবন করতে পারেন না।

মেধাস্বত্ব-ভৌগোলিক নির্দেশনা আইন প্রণয়নের এখনই সময় by হামিদুল মিসবাহ

যখন বাংলাদেশের পরিচিতি কিংবা ব্র্যান্ডিং বাংলাদেশ প্রসঙ্গটি সামনে আসে, তখন যৌক্তিকভাবেই সামনে চলে আসে দুটি নাম_ পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার অথবা পৃথিবীর সর্ববৃহৎ অখণ্ড ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। বিশ্বের ভৌগোলিক নির্দেশনার মধ্যে আছে টেকিলা, শ্যামপেন, স্কচ হুইস্কি,

সাম্প্রতিক প্রসঙ্গ-মানবিকতার আহ্বানে সাড়া দিন by এমএম আকাশ

সাম্প্রদায়িকতাবিরোধী জাতীয় সম্মেলন আহ্বান করেছেন ১৫ জন প্রথিতযশা বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিক। এর নেতৃত্বে রয়েছেন আমাদের সবার পরিচিত বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। আগামী ৮ ডিসেম্বর শনিবার গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে দলমত নির্বিশেষে সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী প্রত্যেক ব্যক্তি, শক্তি ও সংগঠনকে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ক্রিকেটে বিরল কৃতিত্ব-অভিনন্দন আবুল হাসান

অভিষেক ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আবুল হাসান রাজু (২০)। তিনি মূলত পেস বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু দলের টপ অর্ডারের বিপর্যয়ের মুখে যখন মাত্র ১৯৩ রানে ৮ উইকেট পড়ে যায়, তখন দলের দশম ব্যাটসম্যান রাজু ব্যাট হাতে জ্বলে ওঠেন এবং মনমাতানো সেঞ্চুরি করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।

ইসলামী বিশ্ববিদ্যালয়-শিক্ষক নাজেহালকারীদের শাস্তি হোক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নাজেহাল করার মতো ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ নামধারী একদল ছাত্র। শিক্ষকদের অপরাধ, তাদের একটি অংশ জোটবদ্ধ হয়ে কিছু সুনির্দিষ্ট অন্যায়ের প্রতিকার এবং এসবের সঙ্গে জড়িত থাকা ও সহযোগিতা দেওয়ার অভিযোগে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অপসারণ দাবি।

পোপের রচনার শেষ খণ্ড প্রকাশ-যিশুর জন্ম প্রচলিত ধারণারও আগে

যিশুখ্রিস্টের প্রচলিত জন্মসাল ঠিক নয়। তিনি জম্মেছেন আরো কয়েক বছর আগে। সুতরাং খ্রিস্টীয় ক্যালেন্ডার ভুল হিসাবের ওপর প্রতিষ্ঠিত। 'জেসাস অব নাজারত : দি ইনফ্যান্সি ন্যারেটিভস' বইয়ে এ দাবি করা হয়েছে। যিশুর জীবনী নিয়ে বইটি লিখেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

কঙ্গোয় এম২৩ বিদ্রোহীদের তৎপরতা-উগান্ডায় আঞ্চলিক সম্মেলন কাল

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এম২৩ বিদ্রোহীদের তৎপরতা বন্ধে উগান্ডার রাজধানী কাম্পালায় আগামীকাল শনিবার আলোচনায় বসছেন আঞ্চলিক নেতারা। ১১টি দেশের জোট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য গ্রেট লেকস রিজিয়নের (আইসিজিএলআর) বিশেষ এ সম্মেলনে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান নকোসাজানা দ্লামিনি-জুমাও অংশ নেবেন।

তুরস্কে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করবে ন্যাটো

তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা স্থাপনের কথা ভাবছে ন্যাটো। 'দেরি না করে' বিষয়টি নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে জোট। ন্যাটোপ্রধান অ্যান্ডার্স ফাগ রাসমুসেন গত বুধবার এক বিবৃতিতে জানান, ন্যাটোর সদস্য তুরস্কের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকায় 'প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা' স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে।

মিয়ানমারের রোহিঙ্গা সংকট-জাতিসংঘের সহায়তা তহবিল গঠনের ঘোষণা

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দিতে সহায়তা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এ তহবিলে ছয় কোটি ৭৬ লাখ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এফডিআই, জ্বালানি -প্রথম দিনেই উত্তপ্ত লোকসভা-রাজ্যসভামূল্যবৃদ্ধি-তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ

তীব্র বাগ্‌বিতণ্ডার উত্তাপ ছড়িয়ে গতকাল বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হয়েছে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। খুচরা ব্যবসায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং গ্যাস সিলিন্ডারে ভর্তুকি কমানো নিয়ে দিনের শুরু থেকেই জমে ওঠে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভার অধিবেশন। হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন দুই দফা মুলতবি করা হয়।

অস্ত্রবিরতির পর চলছে হার-জিতের বিশ্লেষণ

আট দিন ক্রমাগত সহিংসতার পর গতকাল বৃহস্পতিবার গাজা ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রূপ ফিরে পেতে শুরু করে। মিসরের মধ্যস্থতায় অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল বিমান হামলা বন্ধ করেছে। হামাসের সদস্যরাও রকেট ছোড়ায় বিরতি দিয়েছে।

এবার তবে আফজাল গুরু?

মুম্বাইয়ে হামলাকারী আজমল আমির কাসাবের ফাঁসি কার্যকরের পর ভারতজুড়ে এখন নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরপর কার ফাঁসি কার্যকর করা হবে? তালিকায় অনেকের নামই আছে। তবে বেশি উচ্চারিত হচ্ছে মোহাম্মদ আফজাল গুরুর নাম।

তিন ঘণ্টায় শেষ কাসাব-অধ্যায়

'খোদার কসম, এই ভুল আর করব না।' মুম্বাই হামলায় জড়িত সন্ত্রাসী আজমল আমির কাসাবের শেষ কথা ছিল এটি। তবে জীবনের এমন এক সময়ে এসে তাঁর এ উপলব্ধি হয়েছে, যখন দ্বিতীয়বার সুযোগ পাওয়ার আর কোনো পথ খোলা ছিল না।

ফাঁসির বদলা নেওয়ার হুমকি তালেবানের-পাকিস্তানে বোমায় নিহত ২৪

আজমল কাসাবকে ফাঁসিতে ঝোলানোয় ভারতের ওপর চরম খেপেছে পাকিস্তানি তালেবান। এই ফাঁসির বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে অচিরেই ভারতীয় স্থাপনা ও দেশটির নাগরিকদের ওপর হামলার হুমকি দিয়েছে তারা। এ ঘটনায় ভারতের রাজধানী ও প্রধান শহরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অভিনন্দন আবুল হাসান-টেস্ট ক্রিকেটে বিরল অর্জন

বাংলাদেশের ক্রিকেটারদের টসে জিতে ব্যাট হাতে মাঠে নামার মধ্য দিয়ে বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ক্রিকেটের সপ্তম ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে। বিপুল উদ্দীপনার সঙ্গে মাঠে আসা দর্শকদের নিরাশ করে একে একে প্রথম সারির স্বীকৃত ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে আসেন।

অনাকাঙ্ক্ষিত-দুই নেত্রীর দিকেই তাকিয়ে দেশের মানুষ

বাংলাদেশে নানা কারণে গণতন্ত্র বিপন্ন হয়েছে। সেই অবস্থা থেকে সহজে উত্তরণ ঘটেনি। তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো যখন গণতান্ত্রিক আচরণ থেকে সরে আসে, ব্যক্তিগত সম্পর্কের শীতলতা যখন রাজনীতিকে প্রভাবিত করে, তখন রাজনৈতিক নেতৃত্ব দেশ ও জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না।

চরাচর-নীলপদ্মের নার্সারি by আরাফাত শাহরিয়ার

গাছগাছালির প্রতি ছিল তাঁর অন্য রকম ভালোবাসা। এ টানে উদ্যানতত্ত্ববিদ না হয়েও জামালপুর মহকুমার ঈশ্বরচন্দ্র গুহ হাতে নেন বিজ্ঞানভিত্তিক নার্সারি গড়ে তোলার কাজ। ১৮৯৪ সালে জামালপুর শহরের স্টেশন রোডে ফায়ার সার্ভিস স্টেশনের পশ্চিম পাশে বোসপাড়ায় স্থাপন করেন চৈতন্য নার্সারি।

মিয়ানমারের জাতিগত দাঙ্গার শেষ কোথায়? by ড. মাহবুব হাসান

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংস দাঙ্গা আবারও শুরু হয় গত জুন মাস থেকে। আজ পর্যন্ত দাঙ্গায় প্রায় এক লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে। মিয়ানমার সরকার বিবিসির কাছে স্বীকার করেছে যে সহিংসতায় ৮৮ জন নিহত হয়। আহত হয় ১২৯ জন, উদ্বাস্তু হয় ২৮ হাজার মানুষ।

জবান কো লাগাম দো শরিফোঁ by মোফাজ্জল করিম

ইদানীং চারপাশে খই ফোটার মতো খিস্তিখেউড় ফোটার শব্দ শুনতে শুনতে হঠাৎ মনে হলো, হিন্দি ছায়াছবির একটি প্রায়ই উচ্চারিত ডায়ালগকে এই কলামের কোনো লেখার 'থিম' বানালে কেমন হয়। ডায়ালগটি হচ্ছে : জবান কো লাগাম দো কমিনে।