Saturday, July 23, 2016
রিপাবলিকান সম্মেলনে হিজাবি সাংবাদিকের অভিজ্ঞতা
ফ্লোরিডার গভর্নর রিক স্কট, টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি এবং সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হারমান কেইন তার হিজাবের প্রশংসায় মেতে ওঠেন এবং কনভেনশনে অভিনন্দন জানান তাকে। তবে অনেকের কৌতূহলী দৃষ্টিও তাড়া করেছে বলে আলজাজিরাকে জানান তিনি। তার সঙ্গে আন্তরিক ব্যবহার করলেও মুসলিমদের ব্যাপারে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন কনভেনশনে আসা রিপাবলিকানরা। ব্যক্তিগত আলাপচারিতার সময়েও তারা নুনকে জানান যে, আমেরিকান মুসলিমদের ব্যাপারে ট্রাম্পের ‘ব্যান মুসলিম’ প্রস্তাবে দ্বিধাহীনভাবে সমর্থন জানাবেন তারা। কনভেনশন চলাকালীন সাবেক নিউইয়র্ক মেয়র মারিও রুডি তার বক্তব্যে ইসলামকে সন্ত্রাসীদের আখড়া বলে অভিহিত করেন। এ সময় ‘নো ইসলাম’ ‘নো ইসলাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন কক্ষ। কনভেনশনের এক পর্যায়ে সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য ঘুরে ঘুরে সম্মেলনের ছবি তোলার সময় মিশিগান থেকে আগত একদল ডেলিগেট তাকে হেনস্তা করার চেষ্টা করেছিল।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুস্তাফিজ ‘স্পেশাল’

ভারতীয় শিল্পী নেহা কাক্কর অবশেষে ঢাকা আসছেন
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফ্রান্সে কেন এত হামলা?
এদিকে ফ্রান্স একদম ইউনিভার্সালিস্ট অবস্থান নিয়েছে। তারা দাবি করে, সমাজে সবাইকে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা ও শক্তি দুটোই তার আছে। কিন্তু তার আত্তীকরণের উচ্চাকাঙ্ক্ষা দৈনন্দিন বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়ে যায়, আর এই ক্রমবর্ধমান ফারাকই সর্ব ব্যাপক দুঃখ-দুর্দশার কারণ। আর তাই ফ্রান্সের জাতীয় পরিচয়ের শক্তি ও মাহাত্ম্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু সেখানে বসবাসরত উত্তর আফ্রিকার তরুণদের হতাশাই বাড়ে। কথা হচ্ছে, ফ্রান্স যখন আলজেরিয়া থেকে সরে আসে, তখন সে ওখানে হাজার হাজার মানুষকে মেরেছিল। তার চেয়ে বড় কথা হলো, তারা মানুষের সম্মিলিত অবচেতনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল, যেটা আজও অনেকের মনে রয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক ব্রিটিশ ও জার্মানরা অভিবাসন ও ইসলামের ব্যাপারে ভীত। এসব উদ্বেগের কারণেই ব্রেক্সিট হতে যাচ্ছে। জার্মানির কোলনে নববর্ষ উদ্যাপনের সময় আপাতদৃষ্টিতে অভিবাসীদের দ্বারা যৌন নিপীড়ন জার্মানিসহ বিভিন্ন দেশেই উত্তপ্ত তর্ক-বিতর্কের সূত্রপাত করেছে। কিন্তু জার্মানি ও ব্রিটেন উভয়েই অভিবাসী সংখ্যালঘুদের নিজস্ব ধর্মীয় ও সম্প্রদায়গত রীতি প্রকাশ্যেই পালন করার সুযোগ দিয়েছে।
কিন্তু ফ্রান্স রিপাবলিকানিজমের নামে দাবি করে, ধর্ম মানুষের একদমই ব্যক্তিগত ব্যাপার। চরম আদর্শবাদী রাষ্ট্র হিসেবে তারা মাথায় হিজাব পরাসহ উন্মুক্ত স্থানে জামাতে নামাজ পড়ার মতো প্রথার প্রতীকী মূল্যের ওপর জোর দেয়। ফলে এসব রীতি পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার অনেক গভীর প্রভাব পড়ে। এতে ইসলামপন্থীরা অতিরঞ্জিত করার সুযোগ পেয়ে যায়, তারা তখন অভিযোগ করতে পারে, ফ্রান্স ইসলামভীতিতে আক্রান্ত। বস্তুত প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় ফ্রান্সের ইসলামভীতি বেশি, বিষয়টা এ রকম নয়। আসলে গণপরিসরে ইসলামের আচার-অনুষ্ঠান পালনের ব্যাপারে তাদের অবস্থান ইসলামের সঙ্গে অধিকতর সাংঘর্ষিক হয়ে যায়। ফ্রান্স অনেক অভিবাসীকে স্থান দিয়েছে, এটা ঠিক। তার অন্তর্ভুক্তির মডেল নীতিগতভাবে অনেক উদার, কিন্তু বাস্তবে তা অনেক বেশি অনমনীয়। ফ্রান্সের সমাজের বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের আরও বাস্তবসম্মত ও নমনীয় মনোভঙ্গি নিতে হবে। আদর্শিক নির্দেশনা দেওয়া কমাতে হবে তাদের, আর বহুত্ববাদের সম্পর্কেও তাদের উদ্বেগ কমাতে হবে। তাহলে কিছু হতে পারে।
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ফরহাদ খোসরোখাভার: ফরাসি সমাজতাত্ত্বিক।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাস্তবসম্মত পদক্ষেপ নিন
আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কাজটি এক দিনে হয়নি, বছরের পর বছর ধরে এই প্রক্রিয়া চলেছে। গত এপ্রিলে এ ধরনের প্রতিষ্ঠান সরিয়ে নিতে ছয় মাস সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এ সময়ের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদ করার কথাও বলা হয় তখন। প্রশ্ন হচ্ছে, ৩০-৩৫ বছর ধরে যে প্রক্রিয়া চলেছে, তা কি ছয় মাসের মধ্যে সরিয়ে ফেলা সম্ভব। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কি কোনো কার্যকর সমীক্ষা হয়েছে? এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত, তার কি কোনো হিসাব-নিকাশ হয়েছে?
আরও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে, আবাসিক এলাকাগুলোতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠল, তা ঠেকানোর দায়িত্ব যাদের ছিল, তারা এত দিন কী করেছে? এই দায়িত্বহীনতার জন্য কি সরকারের কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হয়েছে? আমরা দেখছি নতুন গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতেও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং এখনো তা থেমে নেই। আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান সরানোর উদ্যোগ অবশ্যই নিতে হবে। তবে সে ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নিতে হবে। একটি বাস্তবসম্মত সময় নির্ধারণ করে এলাকা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ধরন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে কাজটি করতে হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। দীর্ঘ সময়ে অনিয়মের জঞ্জাল যত বড় আকার ধারণ করেছে, তা আস্তে আস্তে সাফ করতে হবে। তড়িঘড়ি করে কিছু করতে গেলে উদ্যোগটিই ব্যর্থ হতে পারে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ▼ 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...