Wednesday, December 3, 2014
‘শুধু আমার কলিজারে ফেরত দেন’

সংবাদ সম্মেলনের শুরুতে রাইটস যশোরের ব্যবস্থাপনা পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক লিখিত বক্তব্য পাঠ করেন। ওই বক্তব্য থেকে জানা যায়, ক্যারিয়ার ওভারসিজ কনসালট্যান্ট লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সি কাতারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গত মে মাসে ১৮০ জনকে ইরাকে পাঠায়। ইরাকে যাওয়ার পর থেকে তাঁদের একটি কক্ষে বন্দী রাখা হয়। সেখান থেকে তাঁরা মুঠোফোনে স্বজনদের জানান, নিয়মিত খাবার দেওয়া হয় না। এক কক্ষে সবাইকে বন্দী রাখা হয়েছে। কোনো কাজ নেই। বাড়ি ফিরতে চাইলে মারধর করা হয়।
লিখিত বক্তব্যের পর স্বজনেরা বক্তব্য দেন। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে কুষ্টিয়া থেকে আসা মা বানোয়ারা খাতুনের আকুতি, ‘আমার ছেলের জীবন ভিক্ষা চাই। আমি গরিব মানুষ বাবা, তাও টাকা-পয়সা চাই না। শুধু আমার কলিজারে ফেরত দেন।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার বলেন, সব নিয়মকানুন মেনে বৈধ পথে যাওয়ার পরও তাঁরা বিপদে আছেন। এটি কখনোই হতে পারে না। তাঁদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যাঁরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাঁদের জবাবদিহি করতে হবে।
বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, থানার ওসি থেকে শুরু করে রাষ্ট্রদূত পর্যন্ত সবার কাছে ভুক্তভোগী পরিবারগুলো ধরনা দিয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব ভুক্তভোগী পরিবারের কথা শুনে মনে হচ্ছে, দেশ থেকে ইনসাফ চলে যাচ্ছে। গত ছয় মাসে সরকারের কোনো প্রতিষ্ঠান এসব মানুষের পাশে দাঁড়ায়নি। তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং ১৬ ডিসেম্বরের আগেই তাঁদের দেশে ফিরিয়ে আনার সুস্পষ্ট পদক্ষেপ আশা করেন।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিয়ের বয়স নিয়ে নারী আন্দোলন কর্মীরা মাঠে থাকবে

রাজধানীতে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আমরা অত্যন্ত বিস্মিত, দুঃখিত ও লজ্জিত এই কারণে যে, মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ নিশ্চিত করার দাবিতে আমরা পথে নেমেছি। ১৯২৯ সালে যেখানে মেয়েদের বিয়ের বয়স ১৮ করা হয়, সেখানে ২০১৪ সালে এসে সরকার কীভাবে নারীদের বিয়ের বয়স ন্যূনতম ১৬ করতে চায়, তাই আমাদের প্রশ্ন। সরকার যদি এই সিদ্ধান্তে অটল থাকে তাহলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।’
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি রওশন জাহান বলেন, ‘আমাদের সম্মিলিত দাবি মেয়েদের বিয়ের বয়স যদি ১৮ করা না হয়, তাহলে আমরা পথে আছি এবং পথে থাকব।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরিশালে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ ১০ দফা দাবিতে তাঁরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। একই দাবিতে আজ সকাল ১০টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে তাঁরা বান্দরোডে যান। পুলিশ তাঁদের বাধা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য ওপর ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ তাঁদের বেধড়ক লাঠিপেটা করে। এ ঘটনায় কমপক্ষে ২৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আটক করা হয়েছে একজন ছাত্রীসহ ১৪ শিক্ষার্থীকে।
বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছিলাম। পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।’
পুলিশের দাবি, আন্দোলনের নামে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধার সৃষ্টি করেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও তাঁরা শোনেননি। তাঁরা পুলিশের সঙ্গে বিরোধে জড়ান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে তাঁরা ক্ষিপ্ত হন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম ও কনস্টেবল বেলাল হোসেনসহ পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে। আটক করা হয় ১৪ শিক্ষার্থীকে।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ: আহত ৪০, আটক ১৪

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
পুলিশের গায়ে ক্যামেরা বসাবেন ওবামা
নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের ওপর যে পুলিশ সদস্য গুলি চালিয়েছিলেন, তাকে অভিযুক্ত না করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন করে ফার্গুসনে সহিংস প্রতিবাদের পর ওবামা এ আহ্বান জানান। পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনতে আগামী তিন বছরব্যাপী সাড়ে ২২ কোটি ডলারের একটি প্রকল্পেরও প্রস্তাব করেন ওবামা। এ প্রস্তাবটি অর্থায়নের জন্য তিনি কংগ্রেসের প্রতিও আহ্বান জানান। বারাক ওবামার প্রস্তাবিত তহবিল দিয়ে পুলিশ বাহিনীর জন্য ৫০ হাজার পরিধানযোগ্য ক্যামেরা কেনা হবে এবং একই সঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের জন্যও এই অর্থ ব্যয় করা হবে। ফার্গুসনের সহিংস প্রতিবাদের সময় ভাংচুরের শিকার হয় স্থানীয় পুলিশের গাড়ি।
পরিধানযোগ্য এসব ক্যামেরার মাধ্যমে পুলিশ এবং সাধারণ মানুষের মাঝে সংঘর্ষের ঘটনার প্রমাণ পাওয়া যাবে। বিশেষ করে ফার্গুসনের মতো বিতর্কিত ঘটনাগুলোতে। ফার্গুসনের কৃষ্ণাঙ্গ হত্যায় শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে অভিযুক্ত করতে ব্যর্থ হওয়ার পর নতুন করে দাঙ্গা শুরু হয়। বিবিসি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইন্টারনেটে রাজ্য চালান আফ্রিকার রাজা

রাজনীতি থেকে অবসর নিলেন ব্রাউন

পরমাণু বোমা তৈরি করেছে আইএস
ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় থেকে হাতিয়ে নেয়া ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করে তৈরি করা হয়েছে এ পরমাণু বোমা। গত জুনে তারা ওই ইউরেনিয়াম হস্তগত করতে সক্ষম হয়েছিল। মঙ্গলবার খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। পত্রিকাটি জানায়, লন্ডনে ডার্টি বোমা ফাটানো হলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে তা নিয়ে টুইটারে হুমকি দিয়েছেন আইএসের কয়েকজন জঙ্গি। হুমকিদাতাদের অন্যতম হলেন হুমায়ুন তারিক। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডের এই বাসিন্দা জঙ্গিদের সঙ্গে যোগ দেয়ার জন্য ২০১২ সালে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে তিনি সিরিয়ায় ব্রিটিশ জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছেন। টুইটার বার্তার হুমায়ুন তারিক লিখেছেন ‘ওহ, ইসলামিক স্টেটের হাতে এখন ডার্টি বোমা রয়েছে। মসুল বিশ্ববিদ্যালয় থেকে আমরা এ বোমা তৈরির উপাদান সংগ্রহ করেছি।’ তিনি আরও লিখেছেন, ‘এর একটি যদি লন্ডনের জনাকীর্ণ এলাকায় ছুড়ে দেয়া হয় তাহলে যে কোনো ধ্বংসাত্মক অস্ত্রের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে।’ এরপর মজা করে তিনি লিখেছেন, ‘ওরা (ইরাকি বাহিনী) নাকি আইএসের কাছ থেকে মসুল পুনর্দখলের পরিকল্পনা করেছে। হা: হা:! ওরা যদি জানত আমাদের কাছে কী সম্পদ রয়েছে!’ গত জুলাই মাসে মসুল বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০ কিলোগ্রাম ইউরেনিয়াম খোয়া যায়। জাতিসংঘে নিয়োজিত ইরাকি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী আলহাকিম এক চিঠিতে বিষয়টি তখন বান কি মুনকে জানিয়েছিলেন।
খলিফা বাগদাদির স্ত্রী-পুত্র আটক : স্বঘোষিত ইসলামিক স্টেটের (আইএস) ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী এবং ছেলেকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি সিরিয়া সীমান্ত অতিক্রম করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
বাগদাদির স্ত্রীর নাম কিংবা জাতীয়তা প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ‘আটক হওয়া মহিলা খলিফা আবু বকর আল-বাগদাদির স্ত্রী।’ লেবাননের সংবাদপত্র আস-সাফির জানায়, ‘বিদেশী গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে বাগদাদির স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। আলজাজিরা, এএফপি।
যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে জঙ্গিরা : এফবিআই
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সামরিক বাহিনীর সদস্যদের ওপর ইসলামিক স্টেট হামলা চালাতে পারে বলে হুশিয়ার করে দিয়েছে এফবিআই। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি যৌথ গোয়েন্দা প্রতিবেদনে এই হুশিয়ারি দেয়া হয়েছে। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি।
আক্রমণ থেকে রক্ষা পেতে সামরিক বাহিনীর সদস্যদের সামাজিক গণমাধ্যমের অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য বলা হয়েছে যাতে তাদের পরিচয় সম্পর্কে এই জঙ্গি সংগঠনের সদস্যরা নিশ্চিত হতে না পারে। প্রতিবেদনে বলা হয়, ইরাক ও সিরিয়া ‘খেলাফত’ ঘোষণাকারী ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রের সীমান্তের মধ্যেই হামলার পরিকল্পনা করছে। গত অক্টোবরে কানাডায় অভ্যন্তরে হামলা চালিয়ে দু’জন কানাডীয় সৈন্যকে হত্যা করা হয়। হামলাকারীরা ছিল ইসলামে ধর্মান্তরিত কানাডীয় নাগরিক। এএফপি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অনলাইনে আবেদন শুরু : টাকা জমা বিকাশে
অন্য বছরের মতো এবার বিদ্যালয় থেকে ফরম পাওয়া যাবে না। তবে এই প্রক্রিয়ার কারণে অনেক অভিভাবকই ঝামেলায় পড়েছেন। প্রক্রিয়াটি নিয়ে বিস্তারিত প্রচারণা না থাকায় অভিভাবকদের কাছে বিষয়টি অপরিচিত মনে হচ্ছে। যে কারণে মঙ্গলবার সকাল থেকে অনেককেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) টেলিফোন করতে দেখা গেছে। এর বাইরে এক শ্রেণীর নিু আয়ের ও কম শিক্ষিত বা অশিক্ষিত অভিভাবকরাও বিপাকে পড়েছেন, যারা তথ্যপ্রযুক্তি বিষয়ে কম জানেন। তবে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোস্তফা কামাল জানান, ভর্তির আবেদন প্রক্রিয়া সহজতর করতেই তারা এ সিদ্ধান্ত নেন। কেননা, বর্তমানে রাজধানীর বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহারকারী। এর ফলে অনেকে ঘরে বসেই আবেদন করতে পারবেন। কিছু লোকের হয়তো বাইরে থেকে সেবা নেয়া লাগবে। তবে এতে ঝক্কির কিছু নেই।
তিনি জানান, অভিভাবকরা www.dshe.gsa.edu.bd ওয়েবসাইটে গিয়ে রাজধানীর যে কোনো সরকারি স্কুলে ভর্তির আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে ঢোকার আগে ০১৮৫১২৮৭৯১৫ নম্বরে ১৫০ টাকা বিকাশ করতে হবে। গ্রামীণ, বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে এই বিকাশ করা যাবে। বিকাশ শেষে ফিরতি এসএমএসে প্রাপ্ত আইডি সংরক্ষণ করতে হবে। এরপর ওয়েবসাইটে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। ফরম পূরণের সময় বিকাশের আইডি নম্বর লিখতে হবে। সর্বোচ্চ ৫০ কেবি (কিলোবাইট) সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই একটি প্রবেশপত্র আসবে। তা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
এমপি এনামুলের বিরুদ্ধে পুনঃ অনুসন্ধান চান দুদক কমিশনার
দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারদলীয় প্রভাবশালী এমপি এনামুল হকের সম্পদ অনুসন্ধান প্রতিবেদনে মামলা রুজুর পক্ষে সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। ১৬ সেপ্টেম্বর ২১৩ কোটি ৮০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনামুল হকের বিরুদ্ধে মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা যতন কুমার রায়। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্তের প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে তিন সদস্যের কমিশন। কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদ এনামুলের বিরুদ্ধে প্রথম মামলা করার পক্ষে মত দেন। পক্ষান্তরে বিষয়টি দুদকের তফসিলভুক্ত নয় মর্মে পর্যবেক্ষণ দিয়ে নথিভুক্তির পক্ষে মত দেন কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু। সিদ্ধান্তহীনতার এ প্রেক্ষাপটে ৩ নভেম্বর সাহাবুদ্দিন চুপ্পুর পর্যবেক্ষণসহ মতামত পর্যালোচনা করে দেখার দায়িত্ব দেয়া হয় কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দীন আহমেদকে। কমিশনের এ সিদ্ধান্তেরও বিরোধিতা করেন সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন, অনুসন্ধান প্রতিবেদনে এনামুল হকের মালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পদ এবং তার ব্যক্তিগত সম্পদ পৃথক করা হয়নি। তিনি যদি সম্পদের যথাযথ আয়কর না দিয়ে থাকেন তাহলে এ বিষয়ে এনবিআর ব্যবস্থা নেবে। এটি দুদকের তফসিলভুক্ত নয়। তাই এ গ্রাউন্ডে মামলা হলে বিচারে দুদকের পক্ষে সুফল আসবে না। আয়কর নথিতে উল্লিখিত সম্পদের বাইরে অর্থ-সম্পদ থেকে থাকলেই কেবল দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে গণ্য হতো।
ড. নাসির উদ্দীন আহমেদ তার সঙ্গে দ্বিমত পোষণ করে মামলার পক্ষে মতামত দেন। পরে পর্যালোচনা শেষে স্বীয় অবস্থান থেকে সরে আসেন তিনি। পুন:অনুসন্ধানের পক্ষে মত দেন। এ বিষয়ে জানতে চাইলে কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু মঙ্গলবার যুগান্তরকে বলেন, আমি আমার অবস্থানে (নথিভুক্তি) অনড় রয়েছি। ড. নাসির উদ্দীন আহমেদ তার অবস্থান থেকে সরে এসেছেন। তিনি পুন:অনুসন্ধানের সিদ্ধান্ত দিয়েছেন বলে শুনেছি। এখন চেয়ারম্যান কি মতামত দেন সেটির ওপর নির্ভর করছে কমিশনের সিদ্ধান্ত। দশম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামার ভিত্তিতে ২২ জানুয়ারি দুদক সরকারদলীয় ৭ প্রভাবশালীর সম্পদ অনুসন্ধান শুরু করে। রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক তাদের একজন। এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের সম্পদ অনুসন্ধান করেন উপপরিচালক (বর্তমানে অবসরে) যতন কুমার রায়। তার দাখিলকৃত অনুসন্ধান প্রতিবেদনে এনামুল হকের বিরুদ্ধে মামলার অনুমোদন চাওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, এনামুল হক অডিট প্রতিষ্ঠানকে দিয়ে দুটি অডিট রিপোর্ট তৈরি করান। ভুয়া অডিট রিপোর্ট ব্যবহার করে তিনি আয়কর ফাঁকি দিয়েছেন। এনা প্রপার্টিজের নেট প্রোফিট আফটার ট্যাক্স হয়েছে ৮৪ কোটি টাকা। অথচ ভুয়া অডিট রিপোর্ট দাখিল করে তিনি আয়কর শোধ করেছেন মাত্র ৮৭ লাখ টাকা। এ ক্ষেত্রে তিনি আয় গোপন করেছেন। দুদকের জিজ্ঞাসাবাদে এ গরমিলের কোনো ব্যাখ্যা দিতে পারেননি এনামুল।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাড্ডায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু

এদিকে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাবা এসএমএম আলম, মা সবুরা খাতুন ও তাদের স্বজনরা। হাসপাতালে এসে মৃতুর খবর পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারি হয়ে ওঠে। খবর পেয়ে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী হাসপাতালে ভিড় করেন। এ সময় ভিড় সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষকেও হিমশিম খেতে দেখা যায়।
নিহতের মামা জসিম উদ্দিন জানান, দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিল সাদী মোরশেদ। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা শাখার বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাদের বাসা ৪২ উত্তর কমলাপুরে। গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার তালতলা। বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, ফালগুন পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
অভিযানের শেষ কোথায় by বিশ্বজিত রায় বিশ্ব
২. গত ২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে ৩৫ জন নিহত হওয়ার ঘটনায় সরকারের টনক নড়ে। সাধারণ মানুষের চলারপথ নিরাপদ রাখতে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সশূন্য চালকদের বিরুদ্ধে অভিযানে নামে বিআরটিএ। সাঁড়াশি অভিযান পরিচালনায় গাড়িশূন্য হয়ে পড়ে রাস্তাঘাট। সরকার অবৈধ চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও যাত্রীদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা যায়। বিকল্প পরিবহন ছাড়া অভিযানে নামায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। আটকের ভয়ে অবৈধ গাড়ি গ্যারেজ ও রাস্তার পাশে রেখে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। পরিবহন সংকটে ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা বলেন, কয়েকটি পয়েন্টে অভিযান শুরু করা হয়েছে। পরিবহন শ্রমিকরা আগ থেকে জেনে যাচ্ছে, কোথায় কখন মোবাইল কোর্ট বসবে। তারা ওই রুট পরিবর্তন করে অন্য রুটে চলে যাচ্ছে। এছাড়া পাড়া-মহল্লায় ভাঙাচোরা লেগুনা, হিউম্যান হলারসহ ঝুঁকিপূর্ণ ছোট ছোট গাড়ি চলছে। ওইসব গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এসব ‘আইওয়াশ’ ছাড়া কিছুই নয়। কয়েকদিন পর আবারও সেই পুরনো গাড়ি রাস্তায় দেখা যাবে। এই সুযোগকে কাজে লাগিয়ে সিএনজি ও অটোরিকশা ইচ্ছেমতো ভাড়া আদায় করে নেয় যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা এদের কাছে অনেকটা জিম্মী অবস্থায় থাকলেও পুলিশ কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু হলেও বিভিন্ন ক্ষেত্রে বিআরটিএ এর বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। মোবাইল কোর্ট দিনভর অভিযান পরিচালনা করলেও এর পূর্ণাঙ্গ ফলাফল পাচ্ছে না বিআরটিএ সদর দফতর। পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, অভিযানে তেমন একটা সফলতা নেই। তাদের পরামর্শ বাস টার্মিনাল ও গ্যারেজে অভিযান চালিয়ে পরিবহন জব্দ করা প্রয়োজন। সেই সঙ্গে গাড়ি লুকিয়ে রাখার অপরাধে মালিকের বিরুদ্ধে আর্থিক জরিমানা করারও পরামর্শ দেন তারা। বর্তমান বাস্তবতায় সরকারকে আরো কঠোর অবস্থানে থেকে অভিযানে নেতৃত্ব দিতে হবে। নইলে অবৈধ যান চলাচল বন্ধ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সাম্প্রতিক সময়ে খাদ্যে ফরমালিন মেশানোর অভিযোগে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয় বেশ চমকপ্রদভাবে। লক্ষ্য করা যায়, আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফলমুলসহ অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করে। ভেজালবিরোধী এমন অভিযানকে সাধারণ মানুষ সাধুবাদ জানালেও অল্প কিছুদিনের মধ্যেই উধাও হয়ে যায় এর কার্যক্রম। আস্তে আস্তে আবারও ফরমালিনযুক্ত ফলমুল ও মাছে সয়লাব হয় বাজার। মানুষ ফিরে পায় আবার সেই ভেজাল দ্রব্যাদি। থমকে গেছে খাদ্যে ফরমালিন তথা ভেজালবিরোধী অভিযান। গণমাধ্যমে প্রচারিত তথ্যে জানা যায়, পুলিশ ও জনপ্রশাসনের মধ্যে দ্বন্দ্বের কারণে ভেজালবিরোধী অভিযান আপাতত বন্ধ রয়েছে। এ অভিযান পরিচালনায় মেট্রোপলিটন পুলিশকে ক্ষমতা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করায় জেলা ম্যাজিস্ট্রেটরা এর বিরোধিতা করেন। ‘খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান’ সংক্রান্ত জারি করা পরিপত্রের কার্যক্রম স্থগিত করার নির্দেশনা দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এমন পরিপ্রেক্ষিতে থমকে যায় ভেজালবিরোধী অভিযানের কার্যক্রম। বিশেষজ্ঞরা মনে করছেন অভিযান বন্ধ হওয়ায় জনস্বাস্থ্য রয়েছে হুমকির মুখে। ভেজালবিরোধী অভিযান না থাকায় ইতিমধ্যে ভেজালকারীরা বিভিন্ন ফলসহ অন্যান্য খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো শুরু করেছে। গত সেপ্টেম্বর মাসে পরিবেশ বাঁচাও আন্দোলনের এক প্রতিবেদনেও এটি উঠে আসে। গত রোজার মাসে খাদ্যে ভেজালবিরোধী অভিযান চলায় অসাধু ব্যবসায়ীরা কোণঠাঁসা হয়ে পড়েন। খাদ্যে ভেজাল মেশানোর মাত্রা কমতে শুরু করে। কিন্তু চার মাসের মাথায় সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকা না থাকায় আবার খাদ্যে ভেজাল শুরু হয়।
৪. সম্প্রতি অনুসন্ধানে দেখা যায়, ট্যানারির বিষাক্ত বর্জ্য থেকে তৈরি ফিশ ও পোলট্রি ফিডে ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম নামে বিষাক্ত কেমিক্যাল থাকে, যা মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের সৃষ্টি করে। হাজারীবাগে এ ধরনের একাধিক ফিশ ও পোলট্রি মুরগীর বিষাক্ত খাদ্য তৈরির অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বহু কারখানা বন্ধ করে বিপুল পরিমাণ বিষাক্ত খাবার ধ্বংস করা হয়। একাধিক ব্যক্তিকে আটকসহ এসব অবৈধ কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।
মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রাথমিকভাবে গত ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর দু-একটি জায়গায় পথচারী সেতু (ফুটওভারব্রিজ) ও পাতাল পথ (আন্ডারপাস) ব্যবহারের জন্য প্রচারণা চালায় ডিএমপি। তারই অংশ হিসেবে গত ২৫ নভেম্বর ডিএমপির উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রথম দিনে অবৈধভাবে রাস্তা পারাপারের অভিযোগে মোট ৩৩১ জনকে ২৫ হাজার ৯৫ টাকা, দ্বিতীয় দিনে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ২৫৬ জনকে ১৩ হাজার ৭১৫ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণে গত পাঁচ বছরে এক হাজার ১৫০ জন মানুষ দুর্ঘটনার কবলে পড়ে। এর মধ্যে সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে। এ বছর ১৮৪ জন দুর্ঘটনার কবলে পড়েছেন। তাঁদের মধ্যে ১৩৪ জন মারা গেছেন। তাই মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ। তবে এ উদ্যোগ কতটুকু আলোর মুখ দেখবে তা কেবল সময়ই বলে দেবে।
>>>লেখক :গ্রাফিকস ডিজাইনার, সাংবাদিক।
bishwa85@gmail.com
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
লিপস্টিকে বুদ্ধি কমে!

বিশেষ বিবেচনায় নবায়ন করা ঋণ আবার খেলাপি
ওই ঋণগুলোর বিপরীতে যথেষ্ট জামানত আছে কিনা, গ্রাহকের ব্যবসার অবস্থা, লেনদেন পরিস্থিতি, শর্ত অনুযায়ী নিয়মিত কিস্তি পরিশোধ হচ্ছে কিনা, ঋণগুলো কত দফা নবায়ন করা হয়েছে এসব বিষয় দেখছে সামু। তদন্তে এর মধ্যেই সামু দেখেছে, খেলাপি ঋণের অধিকাংশই ওই সময়ে নবায়ন করা।
গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে পারেনি। এতে অনেক প্রতিষ্ঠানের ঋণ খেলাপিতে পরিণত হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো ঋণ খেলাপি প্রতিষ্ঠান নতুন ঋণ পাবে না। এ কারণে অনেক প্রতিষ্ঠানেরই নতুন ঋণ পাওয়ার পথ বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ১৮ ডিসেম্বর একটি সার্কুলার জারি করে এসএমই খাতের খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দেয়। একই বছরের ২৩ ডিসেম্বর আরেক সার্কুলার জারি করে সব ধরনের ঋণ নবায়নের ক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হয়। ওই দুই সার্কুলার অনুযায়ী ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যৌক্তিকভাবে ডাউন পেমেন্ট নির্ধারণ করে খেলাপি ঋণ নবায়ন এবং ঋণ পরিশোধের মেয়াদ নির্ধারণ করা যাবে। এই সুযোগ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে নামমাত্র ডাউন পেমেন্ট দিয়ে দীর্ঘ মেয়াদে ঋণ নবায়ন করা হয়েছে। এর মধ্যে জাল-জালিয়াতির মাধ্যমে যেসব ঋণ নেয়া হয়েছে সেগুলোও এর আওতায় করা হয়েছে নবায়ন। ফলে ওইসব ঋণের কোনো কিস্তি পরিশোধ না করায় আবার সেগুলো খেলাপিতে পরিণত হচ্ছে।
সূত্র জানায়, ওই সময়ে বিশেষ বিবেচনায় সবচেয়ে বেশি খেলাপি ঋণ নবায়ন করেছে সরকারি ব্যাংকগুলো। এর মধ্যে সরকারি খাতের চার বাণিজ্যিক ব্যাংক প্রায় ৭ হাজার কোটি, বেসরকারি ব্যাংকগুলো করেছে ৬ হাজার কোটি এবং বিশেষায়িত ও বিদেশী ব্যাংকগুলো করেছে আরও প্রায় ১ হাজার কোটি টাকা। সরকারি খাতের জনতা ব্যাংক দেড় হাজার কোটি, অগ্রণী ব্যাংক ১ হাজার ৪০০ কোটি, রূপালী ব্যাংক ১ হাজার ৯০০ কোটি, সোনালী ব্যাংক ৫৪৭ কোটি, সাউথইস্ট ব্যাংক ১ হাজার কোটি, এবি ব্যাংক ৩৩০ কোটি, ইস্টার্ন ব্যাংক ৩২৬ কোটি, ইউসিবিএল ২৩৭ কোটি, ন্যাশনাল ব্যাংক ১০০ কোটি, পূবালী ব্যাংক ৬৩ কোটি এবং প্রাইম ব্যাংক ১৭ কোটি টাকার ঋণ নবায়ন করেছে। সূত্র জানায়, ওই নীতিমালার আওতায় ঢাকার একটি বড় শিল্প গ্র“পের প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ নবায়ন করা হয়েছে।
ওই ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করতে না পারায় খেলাপির উপক্রম হলে গ্রাহকের অনুরোধে এগুলোর মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। থার্মেক্স গ্র“পের প্রায় ৪০০ কোটি টাকার ঋণ নবায়ন করার পর আবার খেলাপি হয়। পরে এর মেয়াদ আবার বাড়ানো হয়েছে। চট্টগ্রামের একটি বড় গ্রুপের ৮০০ কোটি টাকার ঋণ নবায়ন করা হয়েছে। এর কিছু ঋণের মেয়াদ নতুন করে আবার বাড়ানো হয়েছে। আনন্দ গ্রুপের ৩৩৭ কোটি, এনআর গ্র“পের ২১৩ কোটি, মেঘনা গ্রুপের ২৩২ কোটি, এমআর ট্রেডিং ১৪৩ কোটি, এসআর গ্রুপের ৫০ কোটি, শাহ জুটের ৩৫ কোটি টাকার ঋণ নবায়ন করা হয়েছে। এগুলোর মধ্যে কয়েকটি আবার খেলাপিতে পরিণত হয়েছে।
সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সুযোগ দেয়ার পর কিছু অসাধু উদ্যোক্তা ব্যাংকের সহায়তায় ব্যাপকভাবে ওই নীতিমালার অপব্যবহার করে। রাজনৈতিক অস্থিরতার কারণে খেলাপি না হয়েও এই বিশেষ সুবিধা নিয়েছেন। বিশেষ করে যেসব ঋণের বিপরীতে কোনো জামানত নেই, কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, ঋণের টাকা অন্য খাতে স্থানান্তর করেছেন, ওইসব ঋণই আবার খেলাপি হচ্ছে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
তৃণমূল আলীগের নেতৃত্বে বিতর্কিতরা
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপিদের ‘ম্যানেজ’ করে পদগুলো বাগিয়ে নিয়েছেন তারা। বিদ্যমান পরিস্থিতিতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে চাপা ক্ষোভ ও হতাশা। এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কেন্দ্র থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে দলীয় কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে উল্লেখিত সব তথ্য। জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার রাতে যুগান্তরকে বলেন, কমিটি পাঠালেই তা অনুমোদন দেয়া হবে না। সব কমিটিই কেন্দ্রীয়ভাবে যাচাই-বাছাই করা হবে। দলের সভানেত্রী শেখ হাসিনা এসব কমিটি দেখবেন। ‘এ টু জেড’ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হবে। তারপর কমিটি অনুমোদন দেয়া হবে। সেখানে যদি বিতর্কিতরা থাকেন অবশ্যই তারা বাদ পড়বেন।
ক্ষমতাসীন দলের একাধিক নীতিনির্ধারক জানান, তৃণমূলের বিভিন্ন কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়ায় মন্ত্রী-এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় কার্যালয়ে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা হচ্ছে। শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিসহ বিতর্কিতদের দায়িত্ব না দেয়ার নির্দেশ দিয়েছেন।
সেপ্টেম্বর থেকে বিপুল সমারোহে তৃণমূল আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। এজন্য কেন্দ্রীয়ভাবে দশটি কমিটি গঠন করে দেয়া হয়। ইতিমধ্যে ২২টি জেলায় সম্মেলন শেষ হয়েছে। রাজশাহী-১ আসনের কাকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে আবদুল মজিদ মাস্টারকে। তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। এই ব্যক্তি সরকারদলীয় স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন এমপি প্রভাব বিস্তার করে তাকে নেতৃত্বে এনেছেন। রাজশাহীর বাগমারায় স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগে থেকেই সমালোচিত। হঠাৎ করে দলীয় মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হওয়ার পর এবার দলীয় নেতৃত্ব কব্জা করেছেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ নেতা আবদুস সোবহান চৌধুরীকে বিতাড়িত করে ওই পদটি নিজেই দখল করেছেন। এ নিয়ে সেখানে সমালোচনার ঝড় বইছে।
রাজশাহীর আরেক এমপি গার্মেন্ট ব্যবসায়ী আবদুল ওয়াদুদ দ্বারা কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনিও ইঞ্জিনিয়ার এনামুল হকের মতো হঠাৎ উড়ে এসে নির্বাচনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হয়েছেন। এবার তিনি নিজ উপজেলা পুঠিয়া আওয়ামী লীগের সভাপতির পদটি দখল করছেন। তার চেষ্টা এখন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই পদের একটি দখল। এ সংসদ সদস্য সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে নিজের ইচ্ছা পোষণ করেছেন বলে জানা গেছে। রাজশাহীর স্থানীয় আরেক এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নিজ উপজেলা বাঘা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। তারও লক্ষ্য রাজশাহী জেলা আওয়ামী লীগের মূল নেতৃত্বে আসা। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠরা এমন তথ্য জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। ২০১৩ সালের ডিসেম্বরে গণফোরাম থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি ভোটারবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে জাসদ এবং জাকের পার্টি করার অভিজ্ঞতা রয়েছে এ ব্যক্তির। এবার তিনি শিবগঞ্জ আওয়ামী লীগের সভাপতি পদটি দখলে নিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রবীণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজাকে সরিয়ে সভাপতি হয়েছেন শাহজাহান আনসারী। তিনি বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ। তিনি এক সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মামুন আওয়ামী লীগের স্থানীয় এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ফুফাতো ভাই। অপরজন এমপির ঘনিষ্ঠ।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। তিনি দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। মিজানুর রহমান স্থানীয় সংসদ সদস্য আবদুল কুদ্দুসের ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত। অথচ ত্যাগী নেতা হিসেবে পরিচিত জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফ চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আসতে পারেননি।নাটোর বনপাড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন কেএম জাকির হোসেন। তিনি বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার এক নম্বর আসামি। জাকিরও সরকারদলীয় স্থানীয় এমপির লোক হিসেবে পরিচিত। বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতাউর রহমান আতা। এলাকায় তার পরিচিতি একজন মাদকসেবী হিসেবে। অভিযোগ পাওয়া গেছে, আতাউর রহমান আতাকে প্রায় সময় অসংলগ্ন (মাতাল) অবস্থায় দেখেন সেখানকার মানুষ।
প্রভাব বিস্তার করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন স্থানীয় সংসদ সদস্য তানভির ইমাম। শুক্রবার অনুষ্ঠিত আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তিনি নতুন পদ থেকে পদত্যাগ করেন। আগে এ পদে ছিলেন সাবেক এমপি শফিকুল ইসলাম। গত নির্বাচনে তাকে বাদ দিয়ে তানভির ইমামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর আওয়ামী লীগের সভাপতির পদ দখল করেছেন স্থানীয় এমপি আবদুল মজিদ মণ্ডল। গার্মেন্ট ব্যবসায়ী ও বিপুল অর্থবিত্তের মালিক মজিদ মণ্ডল ভোটারবিহীন নির্বাচনে মনোনয়ন পেয়ে এমপি হন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই যুক্ত ছিলেন না।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি বাগিয়ে নিয়েছেন স্থানীয় সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। ওয়ান-ইলেভেনের পরিবর্তিত পরিস্থিতিতে রতন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এবার স্থানীয় ত্যাগী নেতা মনিন্দ্র চন্দ্রকে বিতাড়িত করে সভাপতি পদ দখলে নিয়েছেন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। তিনি স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের ছোট ভাই। দলে সক্রিয় না থাকলেও ভাইয়ের আশীর্বাদে এ পদটি দখল করেছেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন মোশারুল ইসলাম। তিনি সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের আশীর্বাদপুষ্ট বলে জানা গেছে। রমেশ চন্দ্র সেন মন্ত্রী থাকাকালে মোশারুল ইসলাম বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সাবেক মন্ত্রীর প্রভাবেই উপজেলা আওয়ামী লীগের পদটি দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ যুগান্তরকে বলেন, গঠনতন্ত্র মেনেই সব উপজেলায় কাউন্সিল হচ্ছে। কোথাও বিতর্কিত ব্যক্তিদের দলে ঠাঁই হচ্ছে না। রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন, যদি এমন ঘটনা ঘটেই থাকে তা হবে দুঃখজনক। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে
মির্জা ফখরুল বলেন, নির্বাচন হলেই গণতন্ত্র হয় না। অনেক দেশে নির্বাচিত সরকার আছে কিন্তু তারা গণতান্ত্রিক নয়। আওয়ামী লীগ তাদের নিয়ন্ত্রিত গণতন্ত্রের স্বপক্ষে কিছু উদাহরণও দেয়। তারা বলে মালয়েশিয়া নিয়ন্ত্রিত গণতন্ত্রের জন্যই আজ উন্নত হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ নিয়ন্ত্রিত নয়, উন্মুক্ত গণতন্ত্রে বিশ্বাস করে। তারা কোনো চাপিয়ে দেয়া গণতন্ত্রে বিশ্বাস করে না। নিয়ন্ত্রিত গণতন্ত্র নয়, মুক্ত গণতন্ত্রের জন্য দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। ফখরুল বলেন, সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয়, তারা (সরকার) সামন্ততান্ত্রিক রাজা-বাদশা-প্রভু। ঢাকা শহরে প্রখ্যাত সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এ শহরে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। নয়াপল্টন থেকে প্রেস ক্লাবে আসার পথে দেখলাম তোপখানার কাছে ব্যাপক যানজট। পুলিশ, ট্রাফিক কেউ নেই। হাজার হাজার পুলিশ নিয়োগ দিচ্ছে। তাহলে কোথায় তারা? এই পুলিশ বাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করা হচ্ছে। যে কারণে দেশে আজ কোনো জবাবদিহিতা নেই। পুলিশ দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করে বিএনপি দেশে সামরিক শাসন আনতে চেয়েছিল- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ বক্তব্য মানুষকে বোকা বানিয়ে প্রতারণা ছাড়া কিছুই নয়। এটা সত্যের অপ্রলাপ মাত্র। বিএনপি কখনোই সামরিক শাসনে বিশ্বাস করে না। দেশে যতবার সামরিক শাসন এসেছে সব কটির পেছনে ছিল আওয়ামী লীগ। সবশেষ ২২ জানুয়ারির নির্বাচন বর্জন করেই আওয়ামী লীগ মঈনুদ্দিনকে ডেকে এনেছিল। আয়োজক সংগঠনের সভাপতি এইচএম হারিছুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবী উল্লাহ নবী, নরসিংদীর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, অ্যাডভোকেট কানিজ ফাতেমা, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরামের মহাসচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সৈয়দ আশরাফ জাতির মুখে কালিমা লেপন করেছেন- শাহ মোয়াজ্জেম হোসেন : মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে দুই পয়সার মন্ত্রী বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সমগ্র জাতির মুখে কালিমা লেপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আমি সন্দিহান সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ নজরুল ইসলামের ঔরসজাত সন্তান কিনা। কারণ সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অত্যন্ত সৎ, ভদ্র, বিদ্যান একজন লোক। তিনি অধ্যাপক ছিলেন। ছিলেন অ্যাডভোকেট। তাকে সবাই সম্মান করত। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সৈয়দ নজরুল ইসলামকে স্যার বলে ডাকতেন। তার ছেলে হয়ে সৈয়দ আশরাফ যেভাবে কথা বলছেন তাতে আমি সন্দিহান তিনি নজরুল ইসলামের ছেলে কিনা। তিনি বলেন, নিশা দেশাই মন্ত্রী হোন অথবা না হোন। আমেরিকার একজন সাধারণ নাগরিক হলেও কি তার সম্পর্কে সৈয়দ আশরাফ এভাবে বলতে পারেন। ন্যূনতম ভদ্রতা বলে কিছু থাকবে না? স্বাধীনতা যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
কুতুবদিয়া সমুদ্র সৈকত- প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতোই
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ফিলিস্তিনকে ‘রাষ্ট্রে’র প্রতীকী স্বীকৃতি ফ্রান্সের এমপিদের

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ব্রিটেনে বাংলাদেশীদের জন্য বিজনেস ভিসা সহজ হচ্ছে
সেন্ট্রাল লন্ডনের বাটারসি ইভেলুয়েশনে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী টেরিসা মে রেস্টুরেন্টগুলোর কর্মচারী সংকট নিরসনে বাংলাদেশ থেকে লোক আনার বিষয়ে কোনো অনুমতি প্রদানের আশ্বাস দেননি। অনেকটা দৃঢ়ভাবেই উপস্থিত সবাইকে হতাশ করে ইমিগ্রেন্ট কমানোর বিষয়টি আবারও তুলে ধরেন তিনি।
বাংলাদেশী এনাম আলী এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবক্তা, ২০০৫ সালে এটি শুরু হয়। প্রতিবছর ব্রিটেনের কারি রেস্টুরেন্টগুলোর মধ্য থেকে সেরা ১০টিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শুরুতে এনাম আলী ব্রিটেনের কারি রেস্টুরেন্টের নানা সমস্যার কথা উল্লেখ করে বলেন, ব্রিটিশ অর্থনীতিতে এই কারি শিল্প ৩ দশমিক ৫ বিলিয়ন পাউন্ডের ব্যবসা করছে। তবে রেস্টুরেন্টগুলো ২০ হাজার দক্ষ কর্মচারী সংকটে ভুগছে। ইমিগ্রেশন নিয়ন্ত্রণের নামে এমন অবস্থার সৃষ্টি করা হয়েছে রেস্টুরেন্টগুলো কর্মচারী সংকটে বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থার নিরসন না হলে বাংলাদেশী রেস্টুরেন্টগুলোর বিশাল বাজার বন্ধ হয়ে যেতে পারে। অনুষ্ঠানে মন্ত্রী, লর্ড, হাউস অব কমন্সের সদস্য এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। বর্তমানে ব্রিটেনে ১২ হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট রয়েছে। এতে কর্মরত আছেন কয়েক লাখ লোক, এদের প্রায় সবাই বাংলাদেশী।
কর্মচারী সংকট বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরিসা মে বলেন, কারি রান্না বিষয়ে বিভিন্ন কলেজে কোর্স চালু করা হয়েছে। তারা কয়েকটি কারি কলেজ প্রতিষ্ঠার কথাও জানান।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিচার বিভাগে কারও দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা
সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের যেকোনো কর্মকর্তা বা কর্মচারীর দুর্নীতিবিষয়ক যেকোনো তথ্যকে আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। কারণ বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। দুর্নীতির ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য গ্রহণ করা হবে না। দুর্নীতি অবিচারের জন্ম দেয়। আর একস্থানে অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি।
প্রধান বিচারপতি বলেন, বিচারকদের বিরুদ্ধে হয়রানিম?ূলক মিথ্যা অভিযোগ আমি কখনও আমলে নেব না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগকে আমি আমলে নেব এবং উপযুক্ত একজন জজ অভিযোগটি তদন্ত করবেন। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা আদালত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আমি তোমাদের নতুন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দিচ্ছি। আদালত কর্মচারীদের বিরুদ্ধে আনীত দুর্নীতির প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনতে তোমাদের নির্দেশ দিচ্ছি।
সম্মেলনে জেলা জজ ও সমপর্যায়ের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদমর্যাদার প্রায় তিন শতাধিক বিচারক যোগ দেন। সম্মেলন পরিচালনা করেন সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম কুদ্দুস জামান।
প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে আরও বলেন, বিচার ব্যবস্থায় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতা জনগণের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। আদালতগুলোতে প্রায় ২৭ লাখ মামলার জট রয়েছে। এ জন্য মামলা নিষ্পত্তির সময় ও ব্যয় বেড়ে যাচ্ছে। মানুষ নিতান্তই বাধ্য না হলে তার বিরোধকে আদালতে আনতে উৎসাহিত হয় না। মামলাজট থেকে অব্যাহতি পেতে হলে অপ্রয়োজনে শুনানি মুলতবি করার বা পক্ষগণের সময়ের দরখাস্ত মঞ্জুর করা বন্ধ করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, আমি শুনতে পাই কোনো কোনো জেলা জজ মধ্যাহ্ন বিরতির পর আদৌ বিচার কাজে বসেন না। এ ছাড়া কোনো কোনো বিচারক, যাদের পরিবার ঢাকায় থাকেন, তারা বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার উদ্দেশে রওনা হন এবং রোববার দুপুরে কর্মস্থলে ফিরে যান। এ অবস্থা আদৌ গ্রহণযোগ্য নয়।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
সাকিবের বিদেশে খেলতেও বাধা নেই
১৮ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি ২০ ক্রিকেট লীগ। বিগ ব্যাশের গত আসরে খেলেছিলেন সাকিব। এবারও খেলবেন। নাজমুল হাসান বলেন, ‘কালকের (আজ) মধ্যে আমরা সিদ্ধান্তটা পেয়ে যাব। যেহেতু আমাদের বোর্ড সভা একটু দেরিতে হবে, সেজন্য সাকিবের সঙ্গে আজও (গতকাল) কথা হয়েছে। বিগ ব্যাশ লীগ শুরু হয়ে যাবে দু’চার দিনের মধ্যেই। এর মধ্যে নিষেধাজ্ঞা না উঠলে তো সে দল পাবে না। আমি আজ (মঙ্গলবার) রাতে বাইরে যাচ্ছি। পরশু ফিরব। কালকের (আজ) মধ্যে সবার সই হয়ে যাবে। কিছু সই এখনও বাকি। পরশু (আগামীকাল) বিমানবন্দরে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ তিনি বলেন, ‘যদি আমার একক সিদ্ধান্তে এটা হতো, তাহলে আমি বলে দিতাম সাকিব খেলতে পারবে। কিন্তু সিদ্ধান্ত বোর্ডের। সবার সঙ্গে আলাপ করে লিখিত সম্মতি ছাড়া আমরা করতে চাচ্ছি না।’
আচারণগত সমস্যার কারণে গত ৭ জুলাই সব ধরনের ঘরোয়া ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করে বিসিবি। বিদেশী লীগে খেলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাকিবের শাস্তি কমানো হলে ১৫ সেপ্টেম্বরের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। তার বিদেশী লীগে খেলার ব্যাপারে তখন কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেয়েছেন সাকিব। আইসিসির ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে চার ধাপ উপরে উঠে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের এই বাঁ-হাতি স্পিনার। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে সাকিবের পয়েন্ট ৬৮০। অস্ট্রেলিয়ার পেসার জনসনেরও সমান পয়েন্ট।
৭৭০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাঈদ আজমল আছেন সবার উপরে। ৭৫৩ পয়েন্ট নিয়ে এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৬৯৯ পয়েন্ট) ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৬৮৩ পয়েন্ট)। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে সাকিব ১২.৩৬ গড়ে নেন ১১ উইকেট। সেরা ৪/৪১। প্রতি ২২.৯ বলে একটি করে উইকেট নেন তিনি। র্যাংকিংয়ে দেশসেরা পেসার মাশরাফি মুর্তজা ৯ ধাপ উপরে উঠেছেন। তিনি আছেন ২১তম স্থানে।
About: S.M Azizul Hakim Hero
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘আমার আকাশটা ফিরিয়ে দাও’ by মানসুরা হোসাইন

মাহীন বলে, ‘আমি তো আরও ভয় পাচ্ছিলাম, আমার বুঝি ক্যানসার হয়েছে!’
এ কথায় নিজেকে যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে মাহীন। কিন্তু আপনজনেরা তা পারছেন না। ব্লাড ক্যানসার (অ্যাকিউট লিমফোব্লাস্ট লিউকেমিয়া) হলে কি আর শান্তিতে থাকা যায়?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট-২-এর ১১৯ নম্বর কেবিনে চিকিৎসা নিচ্ছে মাহীন।
মামার কাছে মাহীন জানতে চেয়েছিল, তার কী হয়েছে। তিনি বলেন অন্য কথা। আসল রোগটার নাম মুখেও আনেন না। অকপটে মামার কথা বিশ্বাস করে মাহীন। ভাবে, এই তো আর কয়েকটা দিন। তারপরই ফিরে যাবে আপনজনদের কাছে। জাহিন আপু, সামিন, জারা—প্রিয়মুখগুলো ঘোরাফেরা করে চোখের পাতায়। ডায়েরি নিয়ে লিখতে বসে যায় মনের ভেতর ঘোরাফেরা করা প্রিয়জনদের। লেখে আবার স্কুলে ফিরে যাওয়ার প্রচণ্ড ইচ্ছার কথা।
১৩ নভেম্বর হাসপাতালের বিছানায় শুয়ে মাহীন লিখেছে, ‘ডিয়ার জাহিন আপু, সামিন, জারা তোমাদেরকে আমি অনেক মিস করতেছি। আমার এখানে একটুও ভালো লাগে না তোমাদেরকে ছাড়া। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরতে চাই। কালকে তোমাদের চিঠি পেয়ে আমার অনেক কান্না আসছে।’
চিঠির শেষ দিকে মাহীন লিখেছে, ‘তোমাদেরকে কত পছন্দ করি, এখন বুঝতে পারছি। আম্মুকে বলিও আমি ভালো আছি। আম্মু এখানে থাকলে আমার ভালো লাগত। কিন্তু না থাকলে সমস্যা নাই। দূর থেকে তোমরা সবাই দোয়া করলেও আমি ভাবব—তোমরা পাশেই আছো।’
কেমোথেরাপি দেওয়ার পর থেকে মাহীনের গলায় এখন আর স্বাভাবিক স্বর ফোটে না। শুধু ফ্যাসফ্যাস আওয়াজ হয়। তবে আপনজনদের উদ্দেশে ডায়েরি লেখায় তার ক্লান্তি নেই। এভাবেই কেটে গেছে পুরো এক মাস।
মাহীনের পরিবারেরও এখন একমাত্র ভরসা সবার দোয়া ও সহায়তা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটলজি বিভাগের ক্যানসার বিশেষজ্ঞ সালমা আফরোজ বলে দিয়েছেন, মাহীনকে বিদেশে নিতে হবে। উন্নত চিকিৎসা দিতে পারলেই হয়তো মাহীন আবার প্রজাপতির মতো ঘুরে বেড়াতে পারবে। কিন্তু বেসরকারি ব্যাংকে কর্মরত বাবার পক্ষে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা জোগাড় করা অসম্ভব। আত্মীয়, বন্ধুদের কাছ থেকে সহায়তা পাওয়া গেলেও এখন পর্যন্ত ১০ লাখ টাকাও হয়নি। পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সাপোর্ট মাহীন টু ফাইট ক্যানসার’ নামে একটি পেজ খুলেছেন। এতে অনেকেই এগিয়ে আসছেন।
ভালো গান গাওয়া, সারাক্ষণ মুখে হাসি ধরে রাখা মাহীনের পুরো নাম মালিহা তাবাসসুম। সে মিরপুরের মনিপুর হাইস্কুলের (মূল ক্যাম্পাস) প্রভাতি শাখার সপ্তম শ্রেণিতে পড়ে। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই ভর্তি হতে হয় হাসপাতালে। কেমোথেরাপি দেওয়ার পর তার চুল পড়ে গেছে। তাই ভীষণ মন খারাপ। এ ছাড়া স্কুলে যেতে না পারা, চটপটি খেতে না পারা, পরীক্ষা দিতে না পারার আশঙ্কা ইত্যাদি নিয়ে মাহীনের কষ্ট তো আছেই।
চিকিৎসার প্রয়োজনে প্রতিদিনই চলছে নানা পরীক্ষা। দুই হাতে সুচের খোঁচায় সে ক্লান্ত। রক্ত দিতে দিতে হয়রান।
মাহীনের মা সিদ্দীকা আক্তার বলেন, ‘আমার মেজো মেয়েটার (মাহীন) খুব ধৈর্য। তার কষ্টের সময়ও আমি বা অন্যরা কষ্ট পাবে চিন্তা করে কষ্ট প্রকাশ করে না। আমি তার সামনে খুব স্বাভাবিক থাকার চেষ্টা করি। কিন্তু ওর সামনে থেকে বাসায় এলেই আর নিজেকে সামলাতে পারি না। চারপাশে আমার মেয়েটার কত যে স্মৃতি।’
গত কয়েক মাসে মাহীনকে নিয়ে পরিবারের সদস্যরা এক চিকিৎসক থেকে আরেক চিকিৎসকের কাছে ঘুরেছেন। যে যা বলেছেন, তাই করেছেন। কিন্তু তেতালা বাসায় উঠেই মেয়ে বলত, ‘মনে হয় হিমালয়ে উঠলাম।’ তারপর যখন ক্যানসার ধরা পড়ল, তত দিনে অনেক দেরি হয়ে গেছে।
এখন সবার সম্মিলিত সহযোগিতাই কেবল মাহীনকে মুক্ত করতে পারে এই বন্দিদশা থেকে। ফিরিয়ে দিতে পারে তার আপন আকাশটাকে।
মাহীনকে সহযোগিতা করতে চাইলে তা পাঠাতে পারেন: বিকাশ অ্যাকাউন্ট, ০১৮১৮২০০৯২১ এই নম্বরে।
আরেকটি ঠিকানা: কানিজ শারমীন, হিসাব নম্বর: ১৬৪২১০৯০০২৪৩৩২, প্রাইম ব্যাংক, পল্লবী শাখা, ঢাকা।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি

ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে মামলার রায়ে বলা হয়, মুজাহিদের বিরুদ্ধে গঠন করা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তৃতীয় অভিযোগে (ফরিদপুরের রণজিৎ নাথকে আটক রেখে নির্যাতন) আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও পঞ্চম অভিযোগে (নাখালপাড়া সেনাক্যাম্পে আলতাফ মাহমুদ, রুমী, বদি, আজাদ, জুয়েল হত্যাকাণ্ড) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ (বুদ্ধিজীবী হত্যাকাণ্ড) ও সপ্তম অভিযোগে (বাকচরে হিন্দুদের হত্যা ও নিপীড়ন) মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ষষ্ঠ অভিযোগের সঙ্গে প্রথম অভিযোগ (সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন হত্যা) একীভূত করায় এতে আলাদা করে শাস্তি ঘোষণা করা হয়নি। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে খালাস দেওয়া হয়।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করবে ভারত

দুর্নীতি বেড়েছে, গত বছরের চেয়ে ২ ধাপ অবনতি -ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বাদ দেওয়ার আজব শর্ত by মানসুরা হোসাইন

দিলারা সাত্তার বলেন, ‘প্রতিবন্ধীরা প্রতিদিন উপস্থিত হতে পারবে না, তা ঠিক নয়। প্রতিবন্ধীদের মধ্যে যে মেধা আছে, তা আমরা তুলে ধরতে চাই। তাই প্রতিদিন আসতেই হবে। এ ছাড়া এ ধরনের শর্ত ওপর মহল থেকেই দেওয়া হয়েছে, আমার কিছু করার নেই।’
বাদ পড়াদের কথা
শ্রবণপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে হাই কেয়ার। এ প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জুলেখা বেগম বললেন, ‘আমার প্রতিষ্ঠানের আটটি বাচ্চা নাচের জন্য নির্বাচিত হয়েছে। কিন্তু দুঃখের কথা হলো, তারা শেষ পর্যন্ত অংশ নিতে পারছে না। কেননা “এক দিনও মিস করলে নেওয়া যাবে না”—এ শর্ত মানা কঠিন। প্রায় মাসব্যাপী রিহার্সেল হয়েছে। এখন বার্ষিক পরীক্ষার সময়। শর্ত মানা সম্ভব নয় বলে নিজেরাই আর বাচ্চাদের নিয়ে যাইনি। এতে বাচ্চাদের খুব মন খারাপ।’
বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী দৃষ্টিপ্রতিবন্ধী শারমীন সুলতানা জ্বরের কারণে তিন দিন রিহার্সেলে যেতে পারেননি। জ্বরের কথা অপর একজন অংশগ্রহণকারীর মাধ্যমে জানানোর পাশাপাশি দিলারা সাত্তারকে ফোনও করেছিলেন তিনি। কিন্তু লাভ হয়নি। বাদ দেওয়া হয়েছে তাঁকে। শারমীন সুলতানা বলেন, ‘অনেক শখ ছিল রাষ্ট্রপতির সামনে গাইব। আমাদের ব্যাপারে আপনারা (সমাজে সুস্থরা) যদি এত কড়াকড়ি করেন, তাহলে কেমনে চলবে?’
এ ব্যাপারে দিলারা সাত্তার বলেন, ‘অটিস্টিক বাচ্চারা যদি প্রতিদিন আসতে পারে, তিনি (শারমীন) দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে কেন পারবেন না? এ ছাড়া নাচের সঙ্গে তাঁর যে গান গাওয়ার কথা ছিল, তা মন্ত্রণালয়ের নির্দেশে বাদ দিতে হয়েছে।’ অন্যদিকে শারমীন সুলতানা জানালেন, তাঁকে জানানো হয়েছে, তাঁর জায়গায় অন্য একজনকে নেওয়া হয়েছে। সেই একজনের সঙ্গে হলেও গান গাওয়ার একটু সুযোগ চাইলেও তা দেওয়া হয়নি।
এর আগেও দিবসের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা অভিযোগ উঠেছিল। সাভারে সালভেশন আর্মি ইন্টিগ্রেটেড চিলড্রেন সেন্টার প্রতিবন্ধী শিশুদের সঙ্গে স্বাভাবিক শিশুদের পঞ্চম শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়ানো হচ্ছে। এই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘গত বছর চার দিন রিহার্সেলে যাই। বাচ্চাদের পরীক্ষার কথা জানাই। তখন বলা হয়, কালকে না আসতে পারলে আর আসবেন না। বাচ্চাদের পরীক্ষা বাদ দিয়ে তো আর যেতে পারি না। এবার তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো প্রস্তুতিই নেইনি।’
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীরের ভাষ্য, এ ধরনের অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। অনুষ্ঠান আয়োজন-সংক্রান্ত সাংস্কৃতিক উপকমিটির দায়িত্বপ্রাপ্ত একজন বলেন, ‘এ অভিযোগ সঠিক নয়। কেউ আমাকে কিছু জানায়নি। দিলারা সাত্তার অনেক কষ্ট করে অনুষ্ঠান সাজাচ্ছেন। কেউ তাঁর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কারণে এ অভিযোগ করেছে। আর এটা নিউজ হওয়ার মতোও কোনো ঘটনা না।’
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
‘মুক্তিযুদ্ধের চেতনা নামে বাংলাদেশে ক্রুসেড চলছে’ -ড. তুহিন মালিক

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশে ক্রুসেড চলছে। আওয়ামী লীগ সরাসরি ধর্মের বিরুদ্ধে লেগেছে, ছদ্মবেশে তারা ধর্মযুদ্ধ চালাচ্ছে। তিনি বলেন, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি সেটা খন্ডিত মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি। নাস্তিক ও ইসলাম বিরোধীদের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে হবে, এটাই আমাদের মুক্তিযুদ্ধ। নিজেদের অস্তিত্বের কারণে এখন আমাদের এ লড়াই করতে হবে। তা না হলে আমাদের নতুন প্রজন্ম ভুলে যাবে যে এটা শাহজালাল আর শাহপরানদের দেশ; এটা আলেমদের দেশ, এটা দেওবন্দিদের দেশ। সেমিনারে ফরহাদ মাজহার বলেন, ১৯৭১ সালের ১০ই এপ্রিলের স্বাধীনতা ঘোষণায় গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র আর অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে যে ঐক্য গড়ে উঠেছিলো আওয়ামী লীগ তা বিনষ্ট করেছে। এই ঐক্য বিনষ্টের ফলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। আমাদেরকে এই তিন নীতির ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেমিনারে সমবেত বাংলাদেশী বংশোদ্ভূত ও প্রবাসী বাঙালীদের পক্ষে পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেন সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এমএ মালেক।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘন, ৫ই জানুয়ারীর প্রহসনের নির্বাচন, বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিসিহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং ১৯৭১ সালের ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন বাংলাদেশকে গঠন করার আহ্বান জানান। সিটিজেন মুভমেন্ট ইউকের আহ্বায়ক এমএ মালেকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মুফতি শাহ সদর উদ্দিন, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক মাওলানা সালেহ আহমেদ, উপদেষ্টা ব্যারিস্টার এমএ সালাম, ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, মানবাধিকার কর্মী মনোয়ার বদরুদ্দোজা, ব্যারিস্টার নাজির আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শাহ আখতার হোসেন টুটুল, আক্তার হোসেন, শহীদ জিয়া স্মৃতি পাঠাগার ইউকের চেয়ারম্যান শরীফুজ্জামান চৌধুরী তপন, বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী।
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের বিমান হামলা

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
মিশরে ১৮৮ ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ড

যন্ত্রের উন্নতি মানে মানুষের মৃত্যু: স্টিভেন হকিং

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যে কারণে নিকৃষ্টতম উ. কোরিয়া
১. দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় দু’দশক ধরে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া একই সমান্তরালে থেকে উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল। ১৯৭০ সালের পর দক্ষিণ কোরিয়া দেশে ব্যাপক অর্থনৈতিক সংস্কার এনে জিডিপি ও মাথাপিছু আয় বাড়িয়ে এখন জি-২০ সদস্য হয়ে গেছে। অন্যদিকে একনায়কতান্ত্রিক কমিউনিস্ট শাসন চালিয়ে নিজেদের সামনে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি ব্যানার টানিয়ে রেখেছে। কিন্তু জিডিপি মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের সর্বনিম্ন দেশগুলো কাতারে রয়েছে উত্তর কোরিয়া। ১৯৩ দেশের মধ্যে তার অবস্থান ১৮০তম। দেশটির অর্ধেক জনগোষ্ঠী বা এক কোটি দুই লাখ মানুষ একেবারে ‘হতদরিদ্র’।
২. জীবন-মৃত্যু : দক্ষিণ কোরিয়ার তুলনায় উত্তর কোরিয়ার মানুষ গড়ে ১২ বছর আগে মৃত্যুবরণ করে। দক্ষিণে যেখানে গড় আয়ু ৮১ বছর, সেখানে কিমের হারমিট সাম্রাজ্যে মাত্র ৬৯ বছর।
৩. ক্ষুধা : মারাত্মক খাদ্যঘাটতি উত্তর কোরিয়ার গড় আয়ু কমে যাওয়ার কারণ। ১৯৯০ দশকের এক মহামারিতে ৬-২৫ লাখ মানুষ ক্ষুধার কারণে মারা গিয়েছিল। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, দেশটির এক-তৃতীয়াংশ শিশু প্রয়োজনীয় পুষ্টি পূরণের খাবার পায় না।
৪. সামরিকায়ন : জনসংখ্যার হিসাবে পৃথিবীর সর্ববৃহৎ সেনাবাহিনীর দেশ উত্তর কোরিয়া। প্রায় ১২ লাখ সেনাসদস্য রয়েছে তাদের। মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ জনগণ সক্রিয় সেনাসদস্য হিসেবে দায়িত্বপালন করছে। যা এশিয়ার যে কোনো দেশের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি। ছেলেদের ১৭ বছর বয়স হলেই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দিতে হবে এবং কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে। মেয়েদের জন্য ৭ বছর।
৫. অর্থনৈতিক স্বাধীনতা : মুক্ত অর্থনীতি ও আর্থিক স্বাধীনতার দিক দিয়ে বৈশ্বিক সূচকের তলানিতে রয়েছে উত্তর কোরিয়া। আর আইনের শাসন, শ্রমিক স্বাধীনতা, বাণিজ্য সুবিধা নেই বললেই চলে।
৬. দেশান্তর : ‘নিকৃষ্টতম’ শাসনব্যবস্থায় অতিষ্ঠ হয়ে উত্তর কোরিয়া ছেড়ে পালাচ্ছে দেশটির অধিবাসীরা। যদিও কিম জং উন ক্ষমতায় আসার পর সীমান্তে কঠোর নিরাপত্তা বসিয়েছেন। আগের দু’বছরের তুলনায় বর্তমানে প্রতিবছর দেশান্তরী হওয়ার সংখ্যা অন্তত ২ হাজার কমে গেছে। ১৯৯০ থেকে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার মানুষ পালিয়ে দ. কোরিয়া, চীন, রাশিয়া ও জাপানে চলে গেছে।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
যেসব প্রশ্নের মুখোমুখি মিসর
![]() |
| হোসনি মোবারক |
হত্যার নির্দেশের অভিযোগ থেকে খালাস পেলেও গত মে মাসে দুর্নীতির দায়ে তিন বছরের সাজা হয় মোবারকের। তিনি ২০১১ সালের এপ্রিল থেকে বন্দী আছেন। অর্থাৎ ইতিমধ্যে সাড়ে তিন বছরের বেশি সময় তাঁকে বন্দী থাকতে হয়েছে। বন্দী থাকা এই দিনগুলো দুর্নীতির মামলার সাজা হিসেবে ধরা হবে কি না, তা নিশ্চিত নয়। তাই মোবারকের মুক্তির প্রশ্নে নিশ্চিত উত্তরও মিলছে না।
বিচারক কি হত্যার নির্দেশ থেকে মোবারককে পুরোপুরি মুক্তি দিয়েছেন?
বিচারক মাহমুদ আল-রাশিদি কৌশলগতভাবে মোবারককে খালাস দেন। বিচারক রায়ে বলেন, বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথমে মোবারকের নিরাপত্তাপ্রধানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। পরে এতে মোবারকের নামও যুক্ত করা হয়, যা ঠিক হয়নি। এ কারণেই তাঁকে হত্যার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে?
রায়ের বিরুদ্ধে মিসরের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ ‘কোর্ট অব ক্যাসেশন’-এ আপিল করা যাবে।
তাহলে ৮৪৬ জনকে হত্যার জন্য দায়ী কে?
ওই ঘটনায় ইতিমধ্যে ১৭০ জন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হলেও সবাই খালাস পেয়েছেন। সাক্ষ্য-প্রমাণের অভাব বা আত্মরক্ষায় গুলি চালানোয় তাঁদের খালাস দেওয়া হয়। তাই প্রশ্ন উঠেছে, এসব হত্যাকাণ্ডের দায় কার?
আদালতের সিদ্ধান্ত মিসরে কী প্রভাব ফেলবে?
এ প্রশ্নের উত্তর নির্ভর করবে, কাকে প্রশ্ন করা হচ্ছে তার ওপর। সরকারপন্থী গণমাধ্যমগুলোর দাবি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মোবারক খালাস পেয়েছেন। এখানে সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কোনো প্রভাব নেই। কিন্তু সিসির হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসির সমর্থকেরা মনে করেন, হোসনি মোবারকের সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য খুবই কম। এ ছাড়া এই রায়ের ফলে ২০১১ সালে মোবারক-বিরোধী আন্দোলেন মূল ভূমিকায় থাকা ধর্মনিরপেক্ষ ও উদারপন্থীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন।
রায়ে মিসরীয়দের প্রতিক্রিয়া কী?
২০১১ সালের পর থেকে মিসরীয়দের মূল উদ্বেগের বিষয় হলো তাঁদের নিরাপত্তা ও অর্থনীতি। এ কারণে মোবারকের বিচারের প্রতি তাঁদের বিশেষ আগ্রহ রয়েছে। শনিবার রায় ঘোষণার পরপরই কায়রোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু তাহরির স্কয়ারের আশপাশে শনিবার হাজার হাজার মানুষ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিক্ষোভ-সহিংসতায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গত রোববারও বিক্ষোভ হয়েছে।
প্রেসিডেন্ট সিসির প্রতিক্রিয়া কী?
সিসির দপ্তর থেকে গত রোববার এক বিবৃতিতে বলা হয়, তিনি আদালতের রায়ের বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তবে তিনি নিহত বিক্ষোভকারীদের পরিবারকে ক্ষতিপূরণ ও দেখাশোনা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
ছোট কাপড় পরায় থাপড়!
![]() |
| গওহর খান l এএফপি |
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
বিশ্বে এইডস ছড়িয়ে পড়া বন্ধ হয়ে আসছে

দেশে ফিরছেন সেই শারমিন

eCoxs Special
BNM Archive
- ► 2026 (1419)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
-
▼
2014
(9799)
-
▼
December
(1878)
-
▼
Dec 03
(41)
- ‘শুধু আমার কলিজারে ফেরত দেন’
- বিয়ের বয়স নিয়ে নারী আন্দোলন কর্মীরা মাঠে থাকবে
- বরিশালে হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের ওপর পুলিশের হ...
- বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ: আহত ৪...
- পুলিশের গায়ে ক্যামেরা বসাবেন ওবামা
- ইন্টারনেটে রাজ্য চালান আফ্রিকার রাজা
- রাজনীতি থেকে অবসর নিলেন ব্রাউন
- পরমাণু বোমা তৈরি করেছে আইএস
- অনলাইনে আবেদন শুরু : টাকা জমা বিকাশে
- এমপি এনামুলের বিরুদ্ধে পুনঃ অনুসন্ধান চান দুদক কমি...
- বাড্ডায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক ...
- অভিযানের শেষ কোথায় by বিশ্বজিত রায় বিশ্ব
- লিপস্টিকে বুদ্ধি কমে!
- বিশেষ বিবেচনায় নবায়ন করা ঋণ আবার খেলাপি
- তৃণমূল আলীগের নেতৃত্বে বিতর্কিতরা
- দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে
- কুতুবদিয়া সমুদ্র সৈকত- প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ কর...
- ফিলিস্তিনকে ‘রাষ্ট্রে’র প্রতীকী স্বীকৃতি ফ্রান্সের...
- ব্রিটেনে বাংলাদেশীদের জন্য বিজনেস ভিসা সহজ হচ্ছে
- বিচার বিভাগে কারও দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা
- সাকিবের বিদেশে খেলতেও বাধা নেই
- ‘আমার আকাশটা ফিরিয়ে দাও’ by মানসুরা হোসাইন
- মুজাহিদের আপিল শুনানি ১৪ জানুয়ারি
- বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানি করবে ভারত
- দুর্নীতি বেড়েছে, গত বছরের চেয়ে ২ ধাপ অবনতি -ট্রান্...
- বাদ দেওয়ার আজব শর্ত by মানসুরা হোসাইন
- ‘মুক্তিযুদ্ধের চেতনা নামে বাংলাদেশে ক্রুসেড চলছে’ ...
- ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ইরানের বিমান হামলা
- মিশরে ১৮৮ ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ড
- যন্ত্রের উন্নতি মানে মানুষের মৃত্যু: স্টিভেন হকিং
- যে কারণে নিকৃষ্টতম উ. কোরিয়া
- যেসব প্রশ্নের মুখোমুখি মিসর
- ছোট কাপড় পরায় থাপড়!
- বিশ্বে এইডস ছড়িয়ে পড়া বন্ধ হয়ে আসছে
- দেশে ফিরছেন সেই শারমিন
- এমআরপি বন্ধ মালয়েশিয়ায় by দীন ইসলাম
- মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী
- সিপিডি’র উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাণিজ্যমন্ত্রীর
- ছবিই সান্ত্বনা by কাজী সুমন
- জনতার প্রতিনিধি পালাবো কেন? -আলাপচারিতায় মেয়র আরিফ...
- ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানা
-
▼
Dec 03
(41)
-
▼
December
(1878)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...